উত্তর
ব্যাখ্যা
• "next year" (পরের বছর) একটি ভবিষ্যতের সময়,
- যখন আমরা পরিকল্পিত ভবিষ্যতের কথা বলি, তখন 'be going to' structure ব্যবহার করি,
- 'They' এর জন্য 'be' verb এর রূপ হবে 'are'.
Complete sentence: They are going to Sylhet next year.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১১ / ১৫ · ১,০০১–১,১০০ / ১,৪৮১
Options,
ক) quixotic:
- উচ্চ অথচ অলীক আদর্শের অনুগামী; খামখেয়ালি; আপন স্বার্থ সম্পর্কে অসচেতন; পরোপকারী।
খ) pragmatic:
- ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।
গ) feasible:
- (১) সম্ভব; যা করা যেতে পারে: This plan is not feasible. এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয়। (২) (কথ্য) বিশ্বাসযোগ্য; আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত: His story sounds quite feasible. তার কাহিনি বিশ্বাসযোগ্য বলে মনে হয়।
ঘ) utilitarian:
- সত্য, সুন্দর ও কল্যাণের চেয়ে উপযোগিতার উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; উপযোগবাদী।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে pragmatic বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: Although the plan seemed pragmatic, it turned out to be entirely impractical.
Bangla: পরিকল্পনাটি যদিও বাস্তবসম্মত মনে হয়েছিল, কিন্তু পরে দেখা গেল এটি সম্পূর্ণ অবাস্তব।
Source: Accessible Dictionary.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete sentence: Fifty dollars is all I have left in my wallet.
• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে।
- Ten thousand dollars / Fifty miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Examples:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.
সঠিক উত্তর: খ) getting up.
Complete sentence: He is used to getting up early in the morning.
- “be used to” এর পরে noun বা gerund (-ing form of verb) আসে।
- এখানে “getting up” হলো gerund, যা habit বা অভ্যাস বোঝায়।
• শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school
• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.
- প্রথমে প্রদত্ত option গুলোর অর্থ বিবেচনা করি,
ক) welcomes
- Bangla Meaning: সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক।
- English Meaning: to greet hospitably and with courtesy or cordiality.
খ) courts
- Bangla Meaning: কোনো কিছু জয় বা আদায়ের চেষ্টা করা।
- English Meaning: to seek to gain or achieve, the residence or establishment of a sovereign or similar dignitary.
গ) shuns
- Bangla Meaning: (কোনোকিছু থেকে) দূরে থাকা; পরিহার করা।
- English Meaning: to avoid deliberately and especially habitually.
ঘ) gathers
- Bangla Meaning: জড়ো করা বা হওয়া।
- English Meaning: to bring together : collect.
ঙ) tries
- Bangla Meaning: চেষ্টা করা।
- English Meaning: to make an attempt.
- Complete sentence: Coetzee is known to be reclusive, and he shuns publicity to such an extent that he did not collect either of his two Booker Prizes in person.
- এটি একটি simple sentence যা "publicity" শব্দের আগে একটি blank আছে। Coetzee একজন নির্জন ব্যক্তি হিসেবে পরিচিত, এবং একজন নির্জন ব্যক্তি একাকী থাকেন এবং নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখেন।
- So, Coetzee shuns or avoids publicity.
- অর্থাৎ, গ) shuns শব্দটি ব্যবহার উপযুক্ত।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Complete sentence: We received no reply.
- Bangla meaning: আমরা কোনো উত্তর পাইনি।
- এখানে reply শব্দটি singular countable noun হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর পূর্বে determiner হিসেবে no বসবে।
- Correct structure: No (determiner) + noun (no reply, no money, no time, no problem).
- No is used before singular countable nouns to mean "not any" or "zero".
- No = complete negative (not any).
অন্যদিকে,
ক) None → Used alone or with of.
- "None" is used for uncountable nouns or plural countable nouns.
- যেমন: None of us came / We received none.
গ) Not → "Not" is a negative adverb or auxiliary, not used before nouns directly.
- যেমন: We did not receive any reply.
ঘ) Nothing → Used as a pronoun (stands alone).
- "Nothing" is used for uncountable things or abstract concepts, not for countable nouns like "reply".
- সঠিক ব্যবহার হলো: We received nothing.
• Correct Sentence: The roads of Rajshahi are wider than those of Dhaka.
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।
• Structure:
01. The + Uncountable Noun + of + noun + is + comparative adjective + than + that of + ext.
- Example sentence:
- The climate of Nepal is colder than that of Bangladesh.
- The beauty of this painting is greater than that of the one in the gallery.
02. The + Countable Noun + of + noun + is + comparative adjective + than + those of + ext.
- Example sentence:
- The students of this school are taller than those of the neighboring school.
- The books of this library are more interesting than those of the old library.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: were.
Complete sentence: The hunter and his dog were seen crossing the stream.
- এখানে The hunter এবং his dog ভিন্ন সত্তা এবং ঘটনাটি অতীতকালের হওয়ায় "plural verb" "were" ব্যবহৃত হয়েছে। এখানে, subject দুটি আলাদা তাই verb টি plural হবে।
• And দ্বারা যুক্ত Sentence এ যদি Subject একই ব্যক্তি বা বস্তু কে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তু কে বুঝায় তখন তাদের verb ও pronoun plural হয়।
- Sub দুটি একই ব্যক্তি কিনা এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা।
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
- আবার "And" দ্বারা যুক্ত হয়েও যদি noun গুলি একই অর্থ প্রকাশ করে তখন verb টি singular হয়ে থাকে।
- Example: The manager and director was present at the meeting, and he gave his speech.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Complete sentence: The historian's account of the event was subjective, presenting a biased and one-sided perspective.
- Bangla meaning: ইতিহাসবিদের ঘটনার বিবরণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে প্রভাবিত ছিল, যা পক্ষপাতপূর্ণ এবং একপাক্ষিক দৃষ্টিকোণ উপস্থাপন করেছিল।
• উল্লিখিত অপশনগুলো,
- Subjective - মনোগত; আত্মনিষ্ঠ; আত্মমুখ; মনঃকল্পিত; বিষয়ীকেন্দ্রিক; (based on your own ideas or opinions rather than facts and therefore sometimes unfair.)
- Impartial - নিরপেক্ষ; পক্ষপাতহীন; সমদর্শী; (not supporting one person or group more than another.)
- Objective - যার অস্তিত্ব মনোনির্ভর নয়; বিষয়মুখ; বাস্তব; (something that you are trying to achieve.)
- Fair - পক্ষপাতহীন; ন্যায্য। ( acceptable and appropriate in a particular situation.)
• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - subjective.
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
সঠিক উত্তর: খ) notwithstanding.
Options,
ক) in the light of something
English meaning: because of.
Bangla meaning: জন্য; দরুন।
খ) notwithstanding:
English meaning: despite the fact or thing mentioned.
Bangla meaning: সত্ত্বেও।
গ) due to:
English meaning: because of something.
Bangla meaning: কারণবশত।
ঘ) because:
English meaning: for the reason that.
Bangla meaning: সে-কারণে; কেননা; যেহেতু।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে notwithstanding বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: Injuries notwithstanding, the team won the semifinal.
Bangla: আঘাত থাকা সত্ত্বেও দলটি সেমিফাইনাল জিতে নিয়েছে।
Source:
- Cambridge Dictionary.
- Accessible Dictionary.
• Complete sentence: The new manager was praised for her diplomatic approach to resolving conflicts, which helped avoid unnecessary tension in the office.
- Bangla meaning: নতুন ব্যবস্থাপক দ্বন্দ্ব সমাধানে তার কূটনৈতিক পদ্ধতির জন্য প্রশংসিত হয়েছেন, যা অফিসে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে সাহায্য করেছে।
Options:
ক) aggressive - আক্রমণাত্মক; ঝগড়াটে; আগ্রাসী।
খ) harsh - রূঢ়; কর্কশ।
গ) indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন।
ঘ) diplomatic - কুশলী; কূটনীতিকসুলভ; চতুর।
ঙ) ridiculous - হাস্যকর; উপহাস্য; উদ্ভট।
- এখানে শব্দটি এমন হতে হবে যা একজন ম্যানেজারের সংঘাত সমাধানের পদ্ধতিকে প্রশংসনীয় করে তোলে এবং অফিসে অযথা উত্তেজনা এড়াতে সাহায্য করে।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- diplomatic.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Complete Sentence: The manager asked the team to carry out the project according to the new guidelines.
• Carry something out:
English meaning: to do or complete something, especially that you have said you would do or that you have been told to do.
Bangla meaning: পালন/কার্যকর/সম্পন্ন করা: carry out a plan/threat/promise etc.
Example:
- Dr Carter is carrying out research on early Christian art.
- The hospital is carrying out tests to find out what's wrong with her.
Other Options:
• Carry in:
- কোনো জিনিস ভিতরে নিয়ে আসা বা প্রবেশ করানো (প্রসঙ্গের সাথে মিল নেই)।
• Carry with:
- সহমত করা।
• Carry for:
- এরকম phrase সাধারণত ব্যবহৃত হয় না।
Complete sentence: Two-thirds of the bridge has been constructed so far.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
এখানে noun: bridge (singular) → verb singular হবে।
- তাই has been (singular) সঠিক।
অন্য বিকল্পগুলো ভুল কারণ:
ক) have been → plural subject-এর জন্য।
গ) are → present tense, perfect tense নয়।
ঘ) were → past tense, present perfect নয়।
• Correct answer: She wore a dress whose color matched her eyes.
- Bangla meaning: সে এমন একটি পোশাক পরেছিল যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।
• Relative Pronoun:
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ সে এমন একটি পোশাক পরেছিল।
- দ্বিতীয় অংশের অর্থ যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।
- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বুঝানোর ক্ষেত্রে Relative Pronoun এর Possessive হয়, অর্থাৎ Whose (যার) হবে।
- অর্থাৎ, এখানে (কার/ কীসের) রঙ তার চোখের সঙ্গে মিলেছিল, উত্তরে বুঝাছে dress এর।
- সুতরাং, একমাত্র Whose বসালে বাক্যেটি অর্থবোধক হয়।
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
• অপশনে উল্লিখিত শব্দ সমূহের অর্থ -
- unless - যদি না।
- until - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
- even though - যদিও; তথাপি।
- provided that - এই শর্তে (যে)।
• সুতরাং, বাক্যটির অর্থ সঠিক ভাবে প্রকাশের জন্য শূন্যস্থানে provided that এর ব্যবহার সঠিক।
Complete sentence: You can go out to play, provided that you finish your homework first.
Source: Accessible Dictionary by Bangla Academy.
সঠিক উত্তর: ঘ) Heavy smoking and overeating.
Complete sentence: Heavy smoking and overeating are activities which a heart patient must forego.
এই বাক্যে Parallelism বা সমান্তরাল গঠন মেনে চলতে হবে।
• Parallelism:
- Parallelism in grammar is defined as two or more phrases or clauses in a sentence that have the same grammatical structure.
• Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।
- এই নিয়মানুসারে and এর পূর্বে gerund থাকলে and এর পরেও gerund বসে।
বিকল্পগুলো বিশ্লেষণ:
ক) Heavy smoking and to overeat:
- ভুল: "smoking" (gerund) + "to overeat" (infinitive) - ভিন্ন গঠন। Parallelism বা সমান্তরাল গঠন মেনে চলেনি।
খ) Smoking heavily and to overeat:
- ভুল: "smoking" (gerund) + "to overeat" (infinitive) - ভিন্ন গঠন। Parallelism বা সমান্তরাল গঠন মেনে চলেনি।
গ) To smoke heavily and overeating:
- ভুল: "to smoke" (infinitive) + "overeating" (gerund) - ভিন্ন গঠন। Parallelism বা সমান্তরাল গঠন মেনে চলেনি।
• Complete Sentence: She was having breakfast when I called.
- এখানে দুটি কাজ হয়েছে - আমি ফোন করেছি (past simple) এবং সে নাশতা খাচ্ছিল (past continuous).
- Past continuous tense ব্যবহৃত হয় যখন অতীতে কোনো সময় একটি কাজ চলমান ছিল।
- "She was having breakfast" বোঝায় যে ফোন করার মুহূর্তে সে এখনও খাওয়ার মধ্যে ছিল।
- "Was" subject "she" এর সাথে ব্যবহৃত হয়েছে এবং "having" verb এর -ing form.
- তাই সঠিক উত্তর "was having", যা সময় অনুযায়ী tense-এর সাথে সঙ্গতিপূর্ণ।
Other options:
ক) is having - ভুল, কারণ এটি present continuous, কিন্তু এখানে past context আছে।
খ) has having - ভুল, কারণ এটি কোনো সঠিক tense structure নয়।
ঘ) had having - ভুল, past perfect continuous হয় "had been having", কিন্তু এখানে প্রয়োজন নেই।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
Correct answer: for.
Complete sentence: She has worked here for five years.
- Period of time অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝাতে "For" preposition টি ব্যবহৃত হয়।
• For এর ব্যবহার:
- 'For' ব্যবহার হয় সময়ের ব্যাপ্তি (period of time) বোঝাতে।
- একটি নির্দিষ্ট সময় ধরে (duration) বোঝাতে।
- কতক্ষণ" বা "কতদিন" ধরে বোঝাতে ব্যবহার হয়।
- She has worked here for five years.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- কোনো কাজ যে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে, তা বোঝাতে ব্যবহার হয়।
- Example: I have been living in Comilla since 2019.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Correct answer: Many artists believe that successful imitation, far from being symptomatic of a lack of originality, is the first step in learning to be creative.
- Bangla meaning: অনেক শিল্পী বিশ্বাস করেন যে সফল অনুকরণ মৌলিকতার অভাবের লক্ষণ নয়; বরং সৃজনশীল হতে শেখার প্রথম ধাপ।
• উল্লিখিত অপশনগুলো,
ক) elegance - সৌন্দর্য; শালীনতা। (the quality of being attractive)
খ) sympathy - সহানুভূতি; সমবেদনা। (the feeling of being sorry for somebody)
গ) goodness - ভালোত্ব; সদ্গুণ। (the quality of being good)
ঘ) originality - অভিনবত্ব; মৌলিকতা। (the quality of being new and interesting in a way that is different from anything that has existed before)
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে originality বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
সঠিক উত্তর: ক) has decreased.
• Complete sentence: The number of tourists visiting the city has decreased recently.
• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন -
- The number of girls is present in today's program.
- The number of people was very high.
অন্য অপশনগুলো কেন ভুল:
খ) have decreased:
→ 'have' plural subject এর সাথে ব্যবহার হয়, কিন্তু এখানে subject singular.
গ) were decreased:
→ passive voice এবং past tense, context এর সাথে মিলছে না।
ঘ) decreased:
→ simple past tense, কিন্তু 'recently' এবং present effect বোঝাতে present perfect ব্যবহৃত হয়।
------------------
অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.
• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.
- A number of employees are attending the conference.
- A number of houses were decorated for the holiday season.
- A number of birds migrate south during the winter.
- A number of books fill the library shelves.
• Complete sentence: The doctor assured her that the tumor was benign and not life-threatening.
Translation: ডাক্তার তাকে আশ্বস্ত করলেন যে টিউমারটি ঝুঁকিপূর্ণ নয় এমন, অর্থাৎ জীবন-সংকটে ফেলবে না।
• Options:
ক) malignant (adjective)
- (রোগ) মারাত্মক; অতিপ্রবল।
খ) lethal (adjective)
- প্রাণঘাতী; মারাত্মক।
গ) benign (adjective)
- (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন।
ঘ) perilous (adjective)
- বিপজ্জনক।
• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- গ) benign.
- যেহেতু ডাক্তার রোগীকে আশ্বস্ত করেছেন যে চিকিৎসাটি ক্ষতিকর নয়, তাই এখানে "benign" সবচেয়ে উপযুক্ত শব্দ।
- অন্য অপশনগুলো (malignant, lethal, perilous) সবই ক্ষতিকর বা বিপজ্জনক অর্থ প্রকাশ করে, যা বাক্যের অর্থের সাথে খাপ খায় না।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: adulterate.
- When you cook with rotten vegetables, it will adulterate other items as well.
- রান্নায় পচা সবজি ব্যবহার করলে তা অন্যান্য উপাদানকেও দূষিত বা নষ্ট করে।
Adulterate (verb)
- English meaning: to corrupt, debase, or make impure by the addition of a foreign or inferior substance or element.
- Bangla meaning: ভেজাল দেওয়া/ মেশানো; দূষিত করা।
Other options:
ক) Refine
- English Meaning: Remove impurities or unwanted elements from (a substance), typically as part of an industrial process.
- Bangla Meaning: শোধন/বিশুদ্ধ করা: পরিমার্জিত/পরিশুদ্ধ/সুসংস্কৃত করা।
খ) Defile
- English Meaning: To make unclean or impure.
- Bangla Meaning: নোংরা/দূষিত/কলুষিত করা।
ঘ) Distill
- English Meaning: To distill something said or written is to reduce it, but keep the most important part. In chemistry, to heat a liquid until it changes to a gas and then make it liquid again by cooling.
- Bangla Meaning: (from something) ফোঁটায় ফোঁটায় ঝরা বা ঝরানো; পাতনের সাহায্যে তরল পদার্থ শোধন করা; চোলাই করা।
Adulterate = ভেজাল মেশানো (খাবার/উপাদান প্রসঙ্গে বেশি ব্যবহৃত)
Defile = সাধারণ নোংরা করা (খাবারের নির্দিষ্ট টার্ম নয়)
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Options,
ক) omniscience:
- (আনুষ্ঠানিক) অসীম জ্ঞান; সর্বজ্ঞাতা।
খ) obstinacy:
- একগুঁয়েমি; জেদ; দুর্দমনীয়তা।
গ) nescience:
- অনবগতি; অজ্ঞানতা; জ্ঞানাভাব;
ঘ) platitude:
- স্বতঃসিদ্ধ উক্তি, বিশেষত যখন তা অভিনব উক্তিরূপে উচ্চারিত হয়; মামুলি কথা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে omniscience বসালে বাক্যটি পরিপূর্ন হয়।
Complete sentence: I do not claim omniscience, nor am I incapable of making mistakes.
Source: Accessible Dictionary.
Correct Answer: eclectic.
- The artist’s style is so eclectic that critics struggle to categorize it into a single movement.
- Translation: শিল্পীর শৈলী এতটাই সারগ্রাহী যে সমালোচকরা এটিকে একটি একক শ্রেণীবদ্ধ করতে বেশ সংগ্রাম করেন।
ঘ) eclectic
- Bangla Meaning: সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।
- English Meaning: composed of elements drawn from various sources.
Other options:
ক) banal
- Bangla Meaning: মামুলি; গতানুগতিক; তুচ্ছ।
- English Meaning: lacking originality, freshness, or novelty: trite.
খ) prosaic
- Bangla Meaning: গদ্যময়; গতানুগতিক; বিরস।
- English Meaning: characteristic of prose as distinguished from poetry : factual.
গ) lucid
- Bangla Meaning: স্পষ্ট, সহজ বোধ।
- English Meaning: suffused with light : luminous.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
উত্তর: ক) was willing.
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষে teacher – singular noun আছে, তাই এখানে was হবে।
- Complete sentence: Neither the students nor the teacher was willing to continue the discussion.
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
Other options,
খ) were willing :
- Plural verb "were".
- কাছের subject "the teacher" singular, তাই "were" ভুল।
গ) was will :
- "was will" - এমন structure হয় না।
- "will" একটি modal verb, "was" এর সাথে ব্যবহার হয় না।
- ভুল grammar।
ঘ) be willing:
- "be willing" - incomplete verb.
- এর আগে helping verb লাগবে (would be, should be).
- শুধু "be" দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না।
Source:
- A Passage to the English Language by S.M. Zakir Hussain.
- Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Correct answer: Despite repeated warnings, he remained oblivious to the consequences of his actions.
- Bangla meaning: বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও, তিনি নিজের কর্মকাণ্ডের ফলাফলের প্রতি অজ্ঞাবস্থায় থাকলেন।
• উল্লিখিত অপশনগুলো,
ক) alert (Adjective):
- সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত।
খ) cautious (Adjective):
- সতর্ক, সাবধান
গ) oblivious (Adjective):
- অচেতন; বিস্মৃত
ঘ) bellicose (Adjective):
- বিবাদ প্রিয়, যুদ্ধ প্রিয়
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে oblivious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
• Complete Sentence: He was vilified in the press for his comments.
- তার মন্তব্যের জন্য সংবাদমাধ্যমে তাকে অপবাদ দেওয়া হয়েছিল।
Given Options:
• Vilify (verb)
- English Meaning: to utter slanderous and abusive statements against: defame. to lower in estimation or importance.
- Bangla Meaning: কাউকে অপবাদ দেওয়া; কারো কুৎসা/পরিবাদ করা; কলঙ্ক প্রচার/রটনা করা।
• Staunch/stanch (adjective, verb)
- English Meaning: to check or stop the flowing of. steadfast in loyalty or principle.
- Bangla Meaning: বন্ধু ও গোষ্ঠীর ক্ষেত্রে) বিশ্বস্ত, গোঁড়া একনিষ্ঠ (সমর্থক)। কোনোকিছুর প্রবহমান ধারা (বিশেষত রক্তের) রোধ করা।
• Scuttle (noun, verb)
- English Meaning: a short swift run. to cut a hole through the bottom, deck, or side of (a ship). destroy, wreck.
- Bangla Meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন। ফুটা করে জাহাজ ডোবানো।
• Reveal (verb)
- English Meaning: To open up to view: display.
- Bangla Meaning: দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।
- বাক্যতে অতীতকাল নির্দেশক শব্দ was রয়েছে বিধায় শূন্যস্থানে past form of verb বসবে।
- অর্থ অনুসারে শূন্যস্থানে vilified সবচেয়ে ব্যবহার উপযোগী।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
elegance - রুচিশীল;
resolution - দৃঢ়তা;
goodness - ভালোত্ব;
originality - অভিনবত্ব।
প্রশ্নের বাক্যে successful imitation' এর কথা বলা হয়েছে এবং যেহেতু শূণ্যস্থানের পূর্বে 'lack of আছে, তাই শূণ্যস্থানে 'originality' বসালে বাক্যটি পূর্ণতা পাবে।
Complete Sentence - Many artists believe that successful imitation, far from being symptomatic of a lack of originality, is the first step in learning to be creative.
Correct sentence: Jett maintains that he is completely innocent of the charges against him.
innocent (of):
Meaning: নিরপরাধ; নির্দোষ।
Example:
- Jett maintains that he is completely innocent of the charges against him.
- Dave Bassett has been found innocent of allegations of obscene behaviour at Chelsea last month.
Source: Accessible Dictionary.
• Correct answer: If she had heeded the warning, she would have avoided trouble.
- প্রদত্ত sentence টি Third conditional এর শর্ত মেনে হয়েছে।
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়।
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।
• had heeded, would have fallen কেন ভুল?
- "had heeded" past perfect tense → ঠিক, কারণ এটি third conditional এর প্রথম অংশে অতীতের unreal action বোঝাচ্ছে।
- "would have fallen" past perfect এর সাথে result clause এ ব্যবহার হওয়া উচিত, কিন্তু অর্থের সঙ্গে মিলছে না।
- "heeded" মানে সতর্কবার্তা মানা → যদি সে সতর্কবার্তা মেনে চলত, তবে সমস্যায় পড়ত না, অর্থাৎ avoided হওয়া উচিত।
- তাই "would have fallen" (পড়ে যেত) ব্যবহার করলে logic/ meaning totally বিপরীত হয়ে যায়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct Answer: ক) verbose.
- His speech was so laconic that the audience wished for something more verbose.
- Translation: তাঁর বক্তৃতা এতটাই সংক্ষিপ্ত ছিল যে শ্রোতারা আরও বাগাড়ম্বরপূর্ণ কিছু কামনা করেছিলেন।
ক) verbose
- Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।
- English Meaning: containing more words than necessary : wordy.
Other Options:
খ) reticent
- Bangla Meaning: স্বল্পভাষী; গুরুগম্ভীর।
- English Meaning: inclined to be silent or uncommunicative in speech : reserved.
গ) taciturn
- Bangla Meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
- English Meaning: temperamentally disinclined to talk.
ঘ) succinct
- Bangla Meaning: সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃত।
- English Meaning: marked by compact precise expression without wasted words.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Complete Sentence: The scientist's discovery was met with admiration by the academic community.
- Bangla Meaning: বিজ্ঞানীর উদ্ভাবনটি শিক্ষাবিদ সমাজের দ্বারা শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়।
অপশন আলোচনা:
ক) admiration (প্রশংসা)
- মানে: কাউকে বা কিছু অর্জন বা প্রতিভার জন্য সম্মান বা প্রশংসা জানানো।
- উদাহরণ: "Her work received widespread admiration from her peers."
- এখানে, বৈজ্ঞানিক আবিষ্কারটি সম্প্রদায়ের দ্বারা ইতিবাচকভাবে স্বীকৃত হয়েছে, তাই "admiration" সবচেয়ে উপযুক্ত।
খ) amusement (বিনোদন/হাস্য)
- মানে: কিছু দেখে বা শুনে আনন্দ বা হাসি পাওয়া।
- উদাহরণ: "The joke caused much amusement in the room."
- বৈজ্ঞানিক আবিষ্কারকে মজার বা বিনোদনমূলকভাবে দেখা হয়নি, তাই এটি সঠিক নয়।
গ) confusion (বিভ্রান্তি)
- মানে: অস্পষ্টতা বা বোঝার অক্ষমতা।
- উদাহরণ: "The complex instructions led to confusion among the students."
- যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু এখানে সম্প্রদায়ের প্রতিক্রিয়া ইতিবাচক, তাই "confusion" সঠিক নয়।
Source:
- Cambridge Dictionary.
- Accessible Dictionary by Bangla Academy.