বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি (ইমেইল, স্মার্টফোন ইত্যাদি)

মোট প্রশ্ন৯৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি (ইমেইল, স্মার্টফোন ইত্যাদি)

PrepBank · পাতা / ১০ · ১০০ / ৯৭৪

.
ক্রায়োসার্জারি কোথায় ব্যবহার করা হয়?
  1. হার্টের অপারেশন
  2. ত্বকের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার জন্য
  3. হাড় ভাঙা জোড়া লাগানোর জন্য
  4. মস্তিষ্কের সার্জারি
সঠিক উত্তর:
ত্বকের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
ত্বকের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার জন্য
ব্যাখ্যা

ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিম্নে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি

ক্রায়োসার্জারির ব্যবহার:
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

.
জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা ঘটেছে কোন শতকে?
  1. অষ্টাদশ শতকে
  2. উনবিংশ শতকে
  3. বিশ শতকে
  4. একুশ শতকে
সঠিক উত্তর:
একুশ শতকে
উত্তর
সঠিক উত্তর:
একুশ শতকে
ব্যাখ্যা
- জ্ঞানই হচ্ছে একুশ শতকের সম্পদ।
- একুশ শতকের পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে।
- একুশ শতকে এসে দুটি নতুন বিষয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে- এগুলো হচ্ছে- Globalization এবং Internationalization।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নতুন এক পৃথিবী গড়ে উঠেছে যেখানে সারা পৃথিবীর মানুষের মধ্যে যোগাযোগ কার্যক্রম অনেক সহজ হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আধুনিক ই-কমার্স সাধারণত কোন মাধ্যমের মাধ্যমে পরিচালিত হয়?
  1. ব্লুটুথ
  2. ইনট্রানেট
  3. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
  4. লোকাল এরিয়া নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
ব্যাখ্যা

• আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর মাধ্যমে পরিচালিত হয়।

• ই-কমার্স পরিচালনার মাধ্যম:
- ই-কমার্স হলো ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়ের একটি ব্যবস্থা।
- আধুনিক যুগে ই-কমার্সের প্রধান মাধ্যম হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) ব্যবহৃত হয়।
- ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা সহজে পণ্য প্রদর্শন, অর্ডার গ্রহণ ও লেনদেন সম্পন্ন করতে পারে।

• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভূমিকা:
- WWW ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।
- ই-কমার্সে ওয়েবসাইট ব্যবহার করে পণ্য ও সেবার বিস্তারিত তথ্য উপস্থাপন করা যায়।
- অনলাইন পেমেন্ট, অর্ডার ট্র্যাকিং ও গ্রাহক সেবা প্রদান সহজ হয়।

• অন্যান্য মাধ্যম:
- ই-কমার্সে মোবাইল কমার্স ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারও ব্যবহৃত হয়।
- তবে আধুনিক ই-কমার্স পরিচালনার প্রধান মাধ্যম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।

• অন্যান্য অপশনসমূহ:
- লোকাল এরিয়া নেটওয়ার্ক: এটি সীমিত পরিসরের নেটওয়ার্ক, ই-কমার্স পরিচালনার প্রধান মাধ্যম নয়।
- ইনট্রানেট: এটি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক।
- ব্লুটুথ: স্বল্প দূরত্বে ডাটা আদান-প্রদানের প্রযুক্তি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
What is an embedded computer?
  1. A portable gaming console
  2. A specialized computer within a larger machine
  3. A minicomputer
  4. A general-purpose desktop computer
সঠিক উত্তর:
A specialized computer within a larger machine
উত্তর
সঠিক উত্তর:
A specialized computer within a larger machine
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।

এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
.
আমাজনের ই-বুক রিডার কোনটি?
  1. Mobi
  2. B&N Nook
  3. Equb
  4. Kindle
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক হচ্ছে প্রচলিত মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ যা কম্পিউটার অথবা ই-বুক রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ।
- আমাজনের ই-বুক রিডার Kindle ।
- দুই ধরণের ই-বুক বাজারে বিদ্যমান রয়েছে। যথা-
১. রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book):
- Amozon এর Kindle প্রথম রিফ্লোয়েবল ই-বুক বাজারে সহজলভ্য ও বাণিজ্যিককরণ করে।
- রিফ্লোয়েবল ই-বুক ডিভাইসের স্ক্রীন সাইজ অনুযায়ী ট্যাক্সট ও ছবিকে সমন্বিত করে নেয়।
- ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অক্ষরের আকার ছোট-বড়, লাইন স্পেস, মার্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারে। 
- রিফ্লোয়েবল ই-বুক দুই ধরণের ফরম্যাটে হয়ে থাকে। যথা- মবি (mobi) এবং ইপাব (epub)।
- Kindle ডিভাইসে মবি ফরম্যাট ব্যবহৃত হয় এবং ইপাব সাধারণত Apple, Android ও অন্যান্য যে কোন ডিভাইসে ব্যবহৃত হয়।

২. ফিক্সড ফরম্যাট ই-বুক (Fixed Format E-Book):
- এই ধরণের ই-বুকের সমস্ত কন্টেন্ট অপরিবর্তনশীল ও স্থায়ী।
- স্ক্রীনের সাইজ অনুযায়ী এই ধরণের ই-বুক সমন্বিত হয় না এবং এর অক্ষর কিংবা অক্ষরের আকারও পরিবর্তন করা সম্ভব নয়।
- এই ফরম্যাটের ই-বুক Kindle ডিভাইসে পড়া সম্ভব নয়।
- Barnes & Noble's Nook (B&N Nook) এবং Apple এর ipad এ এই ফরম্যাটের ই-বুক খুব সহজে ব্যবহার করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা বট নয়?
  1. ক) Netomi
  2. খ) Spanner
  3. গ) ChatGPT
  4. ঘ) BARD
সঠিক উত্তর:
খ) Spanner
উত্তর
সঠিক উত্তর:
খ) Spanner
ব্যাখ্যা
- Spanner হচ্ছে রিলেশনাল ক্লাউড ডাটাবেজ প্রোগ্রাম।

নিম্নে কৃত্রিম বুদ্ধিমত্তা বট এর উদাহরণ:
- Netomi
- ChatGPT
- WP-Chatbot
- Microsoft Bot Framework
- CSML.dev
- Alexa for Business
- Drift
- Salesforce Einstein
- Dasha AI
- SurveySparrow
- ManyChat
- Intercom
- Replika
.
Robot শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. গ্রিক
  2. স্লাভিক
  3. ল্যাটিন
  4. রোমান
সঠিক উত্তর:
স্লাভিক
উত্তর
সঠিক উত্তর:
স্লাভিক
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
পাইলট প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির কোন প্রয়োগটি ব্যবহৃত হয়?
  1. ভার্চুয়াল ল্যাব
  2. ফ্লাইট সিমুলেটর
  3. গেমিং কনসোল
  4. মোশন ক্যাপচার 
সঠিক উত্তর:
ফ্লাইট সিমুলেটর
উত্তর
সঠিক উত্তর:
ফ্লাইট সিমুলেটর
ব্যাখ্যা

 পাইলট প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে ঝুঁকিমুক্তভাবে বাস্তব উড়ান–অভিজ্ঞতা দেওয়া হয়।

• দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব (Impact of Virtual Reality in Everyday Life):

• বিনোদন ক্ষেত্রে:
- বিনোদনের ক্ষেত্রে সাধারণ মানুষ ভার্চুয়াল রিয়েলিটি (VR)–র সাথে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে।
- ত্রিমাত্রিক (3D) পরিবেশে নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি–নির্ভর কম্পিউটার গেম, শিক্ষামূলক গেম, ভার্চুয়াল ভ্রমণ, কার্টুন ও প্রতিযোগিতামূলক দৃশ্য মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।
- বর্তমানে প্রায় প্রতিটি স্মার্টফোনেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের সুযোগ রয়েছে।
- VR ব্যবহারের মাধ্যমে মানুষ কাল্পনিক জগতে প্রবেশ করে বাস্তবের ন্যায় অভিজ্ঞতা লাভ করতে পারে।
- সিনেমা ও বিনোদন শিল্পে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে দর্শকদের জন্য আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে।
- আধুনিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি (Augmented Reality) ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল উপাদানের সমন্বয় ঘটে।
 
• প্রশিক্ষণ ও শিক্ষাক্ষেত্রে:
- ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার ক্ষেত্রগুলোর একটি হলো প্রশিক্ষণ ও শিক্ষা।
- বিমান চালক প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে বাস্তব ঝুঁকি ছাড়াই প্রশিক্ষণ দেওয়া হয়।
- চিকিৎসা ক্ষেত্রে সার্জারি প্রশিক্ষণ, সামরিক প্রশিক্ষণ এবং শিল্পকারখানার নিরাপত্তা প্রশিক্ষণে VR ব্যবহৃত হচ্ছে।
- ভার্চুয়াল পরিবেশে বাস্তবের ন্যায় পরিস্থিতি তৈরি করে দক্ষতা বৃদ্ধি ও বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে।

• Other Options:
ক) ভার্চুয়াল ল্যাব
→ এটি সাধারণত শিক্ষা বা গবেষণার কাজে ব্যবহৃত হয়, পাইলট প্রশিক্ষণে নয়।

গ) গেমিং কনসোল
→ এটি বিনোদনের জন্য ব্যবহৃত হয়, প্রশিক্ষণমূলক উড়ান অনুশীলনের জন্য নয়।

ঘ) মোশন ক্যাপচার
→ এটি চলন বিশ্লেষণের প্রযুক্তি, পাইলট প্রশিক্ষণের সরাসরি মাধ্যম নয়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

.
কোন ধরনের ইমেইল ফোল্ডারে সাধারণত অনাবশ্যক মেসেজ রাখা হয়?
  1. Sent
  2. Inbox
  3. Spam
  4. Drafts
সঠিক উত্তর:
Spam
উত্তর
সঠিক উত্তর:
Spam
ব্যাখ্যা
• অনাবশ্যক বা স্প্যাম মেসেজ সাধারণত Spam ফোল্ডারে রাখা হয়। স্প্যাম মেইল হলো এমন মেসেজ যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রেরিত হয় এবং এতে সাধারণত বিজ্ঞাপন, ম্যালওয়্যার বা অবাঞ্ছিত প্রচার থাকে। এই ধরনের মেইলগুলো ব্যবহারকারীর ইনবক্সে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই ইমেইল সার্ভিসগুলো স্প্যাম ফোল্ডার তৈরি করে যাতে এই মেইলগুলো আলাদা রাখা যায়। এতে ব্যবহারকারী সহজেই গুরুত্বপূর্ণ মেইল থেকে স্প্যাম মেইল পৃথক করতে পারে এবং নিরাপত্তা বজায় থাকে।
- অন্য ফোল্ডার যেমন Sent, Inbox, ও Drafts সাধারণত যথাক্রমে প্রেরিত, প্রাপ্ত এবং খসড়া মেইল রাখার জন্য ব্যবহৃত হয়। তাই স্প্যাম মেসেজ রাখার জন্য স্প্যাম ফোল্ডারই সঠিক।


• ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
১০.
ইন্টারনেটের আবিষ্কার কোনটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত?
  1. মহাকাশ গবেষণা
  2. প্রতিরক্ষা
  3. বাণিজ্যিক যোগাযোগ
  4. শিক্ষাগত গবেষণা
সঠিক উত্তর:
প্রতিরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরক্ষা
ব্যাখ্যা

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ARPANET (Advanced Research Projects Agency Network) তৈরি করে। যা আধুনিক ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে।

• ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET (Advanced Research Projects Agency Network) এর মাধ্যমে।
- এটি ছিল একটি গবেষণা প্রকল্প যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনস্থ ARPA (পরবর্তীতে DARPA) দ্বারা ১৯৬৯ সালে চালু হয়েছিল।
- ARPANET-ই হল আধুনিক ইন্টারনেটের ভিত্তি।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।

• প্রতিরক্ষায় তথ্য প্রযুক্তির প্রভাব:
১. সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সিমুলেশান এবং ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হয়। 
২. মানুষকেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনার পরিবর্তে আধুনিক যুদ্ধে নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ পরিচালনা করা হয়। 
৩. স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার দ্বারা দূর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচার, পর্যবেক্ষণ ও কমান্ডিং করা সম্ভব হয়।
৪. শত্রুবাহিনীকে পর্যুদস্ত করার জন্য তাদের কমান্ড সেন্টারের যোগাযোগ ব্যবস্থা ইলেক্ট্রনিক জ্যামিং করে অচল করে দিতে পারে।
৫. মিসাইল বা ক্ষেপণাস্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কার্যকর ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
৬. অত্যন্ত গোপনে শত্রুপক্ষের শিবিরে আঘাত হানার জন্য ড্রোন ব্যবহার করা যায়।
৭. মিসাইল, রকেট বা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে তথ্য প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১১.
কোনটি রাইড শেয়ারিং মাধ্যম?
  1. ক) উবার
  2. খ) পাঠাও
  3. গ) সহজ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
১২.
মাইক্রোকন্ট্রোলার বেজড একটি ওপেন সোর্স প্লাটফর্ম কোনটি?
  1. Raspberry Pi
  2. Arduino
  3. Microcontroller
  4. ATM
সঠিক উত্তর:
Arduino
উত্তর
সঠিক উত্তর:
Arduino
ব্যাখ্যা

• মাইক্রোকন্ট্রোলার বেজড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হলো Arduino। এটি একটি সহজ, ব্যবহারবান্ধব ও সাশ্রয়ী মাইক্রোকন্ট্রোলার বোর্ড, যা বিভিন্ন সেন্সর, মোটর ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। Arduino ওপেন সোর্স হওয়ায় এর হার্ডওয়্যার ডিজাইন ও সফটওয়্যার (Arduino IDE) সবাই বিনামূল্যে ব্যবহার ও পরিবর্তন করতে পারে। শিক্ষার্থী, গবেষক ও শৌখিন ইলেকট্রনিক্স প্রেমীদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি প্রোগ্রামিং শেখা ও স্বয়ংক্রিয় প্রকল্প তৈরি করা সহজ করে তোলে। তাই সঠিক উত্তর হলো — খ) Arduino.

• Raspberry Pi:
- Raspberry Pi হলো একটি ছোট কম্পিউটার (single-board computer) যা সাধারণত লিনাক্স চালায়।
- এটি একটি মাইক্রোপ্রসেসর-ভিত্তিক প্ল্যাটফর্ম, মাইক্রোকন্ট্রোলার নয়।
- Raspberry Pi হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় ক্ষেত্রেই যথেষ্ট মুক্ত এবং কমিউনিটি-চালিত, তবে এটি মাইক্রোকন্ট্রোলার-বেজড ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত নয়।
- সাধারণত এটি ডেক্সটপ-লেভেলের কাজ, মিডিয়া সেন্টার, সার্ভার বা এমবেডেড লিনাক্স প্রজেক্টে ব্যবহৃত হয়।
- তাই Raspberry Pi মূলত একটি একক-বোর্ড কম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ডিভাইস নয়।

• Arduino:
- Arduino হলো একটি ওপেন-সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম যা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে।
- এটি হার্ডওয়্যার (বোর্ড) ও সফটওয়্যার (IDE, লাইব্রেরি) উভয়ই উন্মুক্ত উৎস হিসেবে প্রদান করে।
- Arduino বোর্ডগুলোতে সাধারণত AVR, ARM বা অন্যান্য মাইক্রোকন্ট্রোলার থাকে এবং সেন্সর, অ্যাকচুয়েটর ইত্যাদির সাথে সহজে সংযোগ করা যায়।
- শিক্ষাবিদ্যা, প্রটোটাইপিং ও হবি ইলেকট্রনিক্স প্রজেক্টে Arduino ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
- সুতরাং Arduino স্পষ্টতই একটি মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ওপেন-সোর্স প্ল্যাটফর্ম।

• Microcontroller:
- "Microcontroller" শব্দটি নিজেই একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট বোঝায়, একটি ছোট একক-চিপ সিস্টেম যা CPU, মেমোরি ও পেরিফেরাল নিয়ে গঠিত।
- এটি একটি প্ল্যাটফর্ম নয়— বরং এমন চিপ যা বিভিন্ন বোর্ড বা প্ল্যাটফর্মে ব্যবহৃত হতে পারে।
- অনেক ওপেন-সোর্স প্ল্যাটফর্ম (যেমন Arduino) মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে, কিন্তু "Microcontroller" অপশনটি নিজে থেকেই একটি প্ল্যাটফর্ম নয়।
- তাই এটি সরাসরি প্রশ্নের সঠিক উত্তর হিসেবে ধরা যায় না।

• ATM:
- ATM (Automated Teller Machine) হলো একটি ব্যাংকিং অ্যাটমসফিয়ার ডিভাইস যা নগদ উত্তোলন, ব্যালান্স চেক ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয়।
- এটি একটি নির্দিষ্ট ডিভাইস/মেশিন; এটি কোনো ওপেন-সোর্স মাইক্রোকন্ট্রোলার প্ল্যাটফর্ম নয়।
- ATM সাধারণত প্রোপ্রাইটারি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে এবং মাইক্রোকন্ট্রোলার-বেজড ওপেন-সোর্স প্ল্যাটফর্মের সংজ্ঞায় পরে না।

সুতরাং, মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্মটি হলো Arduino.

সূত্র: ব্রিটানিকা।

১৩.
ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD-এর 'M' দ্বারা কী বুঝায়?
  1. Machine
  2. Module
  3. Mounted
  4. Motion
সঠিক উত্তর:
Mounted
উত্তর
সঠিক উত্তর:
Mounted
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে( Head Mounted Display- HMD), হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
LLM যখন ভুল বা কাল্পনিক তথ্য আত্মবিশ্বাসের সাথে প্রদান করে, তখন সেই ঘটনাকে কী বলা হয়?
  1. Deepfake
  2. Data Leakage
  3. Overfitting
  4. Hallucination
সঠিক উত্তর:
Hallucination
উত্তর
সঠিক উত্তর:
Hallucination
ব্যাখ্যা

• LLM (Large Language Model) যখন আত্মবিশ্বাসের সাথে এমন কিছু তথ্য দেয় যা ভুল, কাল্পনিক বা বাস্তবে অস্তিত্বহীন, তখন সেই ঘটনাকে Hallucination বলা হয়।

• LLM-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ:
- Massive Scale: এগুলো বিলিয়ন বা ট্রিলিয়ন প্যারামিটারের ওপর ভিত্তি করে তৈরি, যা মডেলকে অত্যন্ত জটিল তথ্য প্রসেস করতে সাহায্য করে।
- Transformer Architecture: এটি 'Self-attention' মেকানিজম ব্যবহার করে বাক্যের দূরবর্তী শব্দের মধ্যেও সম্পর্ক স্থাপন করতে পারে।
- Generative Ability: এটি কেবল তথ্য খুঁজে দেয় না, বরং নতুন কবিতা, কোড বা প্রবন্ধ তৈরি করতে পারে।
- Few-shot Learning: খুব সামান্য উদাহরণ বা নির্দেশ দেখেই এটি নতুন কোনো কাজ (যেমন- অনুবাদ বা সারসংক্ষেপ) আয়ত্ত করতে পারে।
- Context Window: এটি একবারে একটি নির্দিষ্ট সীমার তথ্য (Tokens) মনে রেখে উত্তর প্রদান করে।

• Al Hallucination:
- যখন LLM মডেলটি বাস্তব তথ্যের পরিবর্তে ভুল, কল্পিত বা বানানো তথ্য দেয়, তখন সেটি Al Hallucination বলে।
- এটি এমনভাবে উত্তর দেয় যেন সেটি সত্য, যদিও তথ্যটি ভিত্তিহীন বা সম্পূর্ণ ভুল।
- যখন মডেল বাস্তব ডাটাবেস বা ইন্টারনেট থেকে তথ্য যাচাই করতে পারে না, নিশ্চিত উত্তর না থাকলে মডেলটি শূন্য আউটপুট দেওয়ার চেয়ে একটি সম্ভাব্য অনুমান তৈরি করে, যা প্রায়শই ভুল হয়।

অন্যান্য অপশন:
- Deepfake: এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নকল ছবি, ভিডিও বা অডিও যা কাউকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হয়।
- Data Leakage: এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মডেলের প্রশিক্ষণের সময় অজানা ডেটা বা উত্তর আগে থেকেই মডেলের কাছে ফাঁস হয়ে যায়।
- Overfitting: এটি মডেলের এমন একটি অবস্থা যেখানে এটি ট্রেনিং ডেটা অতিরিক্ত মাত্রায় মুখস্থ করে ফেলে এবং নতুন ডেটাতে ভুল করে।

উৎস: IBM website [link].

১৫.
SMTP প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. সার্ভারে মেইল সংরক্ষণ করা
  2. ই-মেইল বার্তাগুলি এনক্রিপ্ট করা
  3. সার্ভার থেকে মেইল গ্রহণ করা
  4. ক্লায়েন্ট থেকে সার্ভারে মেইল পাঠানো 
সঠিক উত্তর:
ক্লায়েন্ট থেকে সার্ভারে মেইল পাঠানো 
উত্তর
সঠিক উত্তর:
ক্লায়েন্ট থেকে সার্ভারে মেইল পাঠানো 
ব্যাখ্যা

• SMTP (Simple Mail Transfer Protocol) মূলত ই-মেইল বার্তা প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এটি ক্লায়েন্ট থেকে সার্ভারে বা সার্ভার থেকে সার্ভারে ই-মেইল পাঠানোর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি একটি ই-মেইল লিখে “Send” বোতাম চাপেন, তখন আপনার মেইল ক্লায়েন্ট SMTP ব্যবহার করে সেই বার্তাটি প্রাপকের সার্ভারে পাঠায়। SMTP ই-মেইল প্রেরণের সময় বার্তার গন্তব্য ঠিক করে এবং সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, কিন্তু এটি মেইল সংরক্ষণ বা গ্রহণের জন্য ব্যবহৃত হয় না। এছাড়াও, এটি বার্তা এনক্রিপশন সরাসরি প্রদান করে না; এনক্রিপশন জন্য TLS বা SSL ব্যবহার করা হয়। 
- উত্তর: তাই SMTP-এর প্রধান কাজ হলো ক্লায়েন্ট থেকে সার্ভারে মেইল পাঠানো।

• Simple Mail Transfer Protocol (SMTP):
- ই-মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
- প্রোটোকল হলো একটি নিয়মাবলী যা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ নিশ্চিত করে, তথ্য কীভাবে সংগঠিত হবে এবং প্রতিটি পক্ষ কীভাবে ডেটা পাঠাবে ও গ্রহণ করবে তা নিয়ন্ত্রণ করে।

• ই-মেইল (E-mail):
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

• ই-মেইল অ্যাড্রেসের গঠন:
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: habib123@gmail.com
- habib123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৬.
নিচের কোনটি ভার্চুয়াল ড্রাইভের উদাহরণ?
  1. গুগল ড্রাইভ
  2. ফ্ল্যাশ ড্রাইভ
  3. হার্ড ডিস্ক
  4. ডিভিডি
সঠিক উত্তর:
গুগল ড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
গুগল ড্রাইভ
ব্যাখ্যা

• গুগল ড্রাইভ একটি ভার্চুয়াল ড্রাইভের উদাহরণ।
- ভার্চুয়াল ড্রাইভ / ক্লাউড ড্রাইভ: Google Drive, OneDrive, Dropbox, iCloud Drive, Mega ইত্যাদি।
- ফিজিক্যাল ড্রাইভ: হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ, DVD, External HDD ইত্যাদি।

• ভার্চুয়াল ড্রাইভের প্রয়োজনীয়তা:
- ডাটার নিরাপত্তা ও স্টোরেজ ক্যাপাসিটি আধুনিক তথ্যপ্রযুক্তির বড় চ্যালেঞ্জ।
- ডিভাইস নষ্ট হলে ডাটা হারানোর ঝুঁকি থাকে এবং ডাটা চুরির সম্ভাবনাও থাকে।
- ক্রমবর্ধমান ফাইল সংরক্ষণের জন্য নিরাপদ সমাধান হিসেবে ভার্চুয়াল ড্রাইভ ব্যবহৃত হয়।

• ভার্চুয়াল ড্রাইভের ধারণা:
- ভার্চুয়াল ড্রাইভ একটি সফটওয়্যারভিত্তিক স্টোরেজ ব্যবস্থা।
- এটি বাস্তব স্টোরেজ ড্রাইভের মতো কাজ করে এবং অন্যান্য প্রোগ্রামের কাছে বাস্তব ড্রাইভের মতোই আচরণ করে।
- ক্লাউড প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।

• ইন্টারনেট নির্ভরতা:
- ভার্চুয়াল ড্রাইভ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

• বিনামূল্যের স্টোরেজ সুবিধা:
- গুগল ড্রাইভে জিমেইল ব্যবহারকারীরা ১৫ জিবি পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ পায়।
- ওয়ান ড্রাইভ সীমিত ক্ষমতা বিনামূল্যে প্রদান করে; অতিরিক্ত স্টোরেজের জন্য অর্থ দিতে হয়।

• শিক্ষাক্ষেত্রে ব্যবহার:
- একাডেমিক ফাইল সংরক্ষণ, নোট ও অ্যাসাইনমেন্ট শেয়ার সহজ হয়।
- শিক্ষক–শিক্ষার্থীর মধ্যে রিসোর্স আদান-প্রদান নিরাপদভাবে করা যায়।

উৎস:  শিক্ষায়  আইসিটি , বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
  1. E-Learning
  2. E-Service
  3. E-Governance
  4. E-Commerce
সঠিক উত্তর:
E-Governance
উত্তর
সঠিক উত্তর:
E-Governance
ব্যাখ্যা

• Quick Revision:
- E-Governance = Electronic Governance,
- মূল উদ্দেশ্য: সরকারি সেবা ডিজিটাল করা,
- মাধ্যম: ইন্টারনেট, মোবাইল, এসএমএস,
- উদাহরণ: অনলাইন ফলাফল, অনলাইন ভর্তি।

• ই-গভর্নেন্স (E-Governance):
- ই-গভর্নেন্স-এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)।
- এটি এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা, যার মাধ্যমে সরকারের কার্যক্রম ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে রূপান্তর করা হয়।
- ই-গভর্নেন্সের মাধ্যমে জনগণের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।
- ডিজিটাইজড ইনফরমেশন ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেবা প্রদান করে।

• ই-গভর্নেন্সের প্রয়োগক্ষেত্র:
- সরকারি কার্যক্রম ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগই ই-গভর্নেন্সের মূল লক্ষ্য।
- অতীতে পাবলিক পরীক্ষার ফলাফল বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট বা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যায়।
- এখন পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্যও অনলাইনে আবেদন করা যায় এবং ফলাফল অনলাইনে পাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
Which connectivity technology does a smartwatch have?
  1. Bluetooth
  2. Satellite
  3. Infrared
  4. NFC
সঠিক উত্তর:
Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
Bluetooth
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Bluetooth

স্মার্টওয়াচ (Smartwatch)
- স্মার্টওয়াচ হলো হাতের ঘড়ির মতো পরিধানযোগ্য একটি কম্পিউটিং ডিভাইস।
- এটি শুধু সময় দেখায় না, বরং ব্লুটুথ ক্ষমতাসম্পন্ন, যা ব্যবহারকারীর স্মার্টফোনের কার্যক্ষমতা ঘড়িতে প্রসারিত করতে সাহায্য করে।
- স্মার্টওয়াচ ব্যবহার করে ব্যবহারকারী কল রিসিভ ও করা, কল দেওয়া, ইমেইল পড়া, আবহাওয়ার খবর জানা, সঙ্গীত শোনা, ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করা ইত্যাদি কাজ করতে পারে।

স্মার্টওয়াচের ইতিহাস
- ১৯৭৫ সালে Calcron নামে প্রথম ক্যালকুলেটর ঘড়ি তৈরি হয়।
- ১৯৮০-এর দশকে Seiko কোম্পানি কম্পিউটিং সুবিধাসম্পন্ন ঘড়ি বাজারে আনে।
- ২০১৪ সালে Google স্মার্টওয়াচের জন্য Android Wear অপারেটিং সিস্টেম তৈরি করে।

স্মার্টওয়াচের প্রধান কার্যক্রম (Functions)
- কল, এসএমএস, ইমেইল ও অ্যাপের নোটিফিকেশন প্রদর্শন।
- কিছু স্মার্টওয়াচ থেকে সরাসরি ফোন কল করা যায়।
- স্বাস্থ্য পর্যবেক্ষণে পেডোমিটার ও হার্ট রেট মনিটর থাকে।
- টাচস্ক্রিন বা বোতামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে বিভিন্ন তথ্য প্রদর্শন করে।
- ডিসপ্লে হতে পারে রঙিন বা সাদা-কালো ই-পেপার।

সূত্র: ব্রিটানিকা। 

১৯.
টিম বার্নাস লি কোনটির জনক?
  1. ওয়াল্ড ওয়াইড ওয়েব
  2. ইন্টারনেট
  3. আরপানেট
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ওয়াল্ড ওয়াইড ওয়েব
উত্তর
সঠিক উত্তর:
ওয়াল্ড ওয়াইড ওয়েব
ব্যাখ্যা

স্যার টিমোথি জন 'টিম' বার্নাস লি ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত।
উৎসঃ নবম-দশম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২০.
Which of the following is an example of biometric authentication?
  1. Username and Password
  2. Captcha verification
  3. Fingerprint scan
  4. PIN code 
সঠিক উত্তর:
Fingerprint scan
উত্তর
সঠিক উত্তর:
Fingerprint scan
ব্যাখ্যা

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান (Fingerprint scan): এটি একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক (Physiological Biometric) বৈশিষ্ট্য, যেখানে আঙ্গুলের ছাপের অনন্য রেখাগুলো ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়। 

বায়োমেট্রিক্স:
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে।

শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- আইরিশ শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
- ডিএনএ পর্যবেক্ষণ।
- আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
- কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২১.
ই-কমার্সে ব্যবহারকারীদের পণ্য সুপারিশ করতে কোন প্রযুক্তি প্রায়ই ব্যবহৃত হয়?
  1. 3D প্রিন্টিং
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. ব্লকচেইন
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা 
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা 
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা 
ব্যাখ্যা

• ই-কমার্সে ব্যবহারকারীদের পণ্য সুপারিশ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence, AI) প্রায়ই ব্যবহৃত হয়। AI পছন্দ, কেনাকাটার ইতিহাস, ব্রাউজিং আচরণ এবং অন্যান্য ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত সুপারিশ তৈরি করতে সক্ষম। মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এটি ব্যবহারকারীর আগ্রহ অনুমান করে এবং তাদের সম্ভাব্য পছন্দের পণ্য দেখায়, যা বিক্রয় বাড়াতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে। অন্য প্রযুক্তিগুলি যেমন 3D প্রিন্টিং, ভার্চুয়াল রিয়েলিটি বা ব্লকচেইন ই-কমার্সে সুপারিশের কাজের জন্য সাধারণত ব্যবহৃত হয় না। তাই ব্যবহারকারীদের লক্ষ্যভিত্তিক প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে AI সবচেয়ে কার্যকর।

• ই-কমার্স (E-Commerce): 
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়। 
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে। 
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে। 

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো- 
- www.alibaba.com, 
- www.amazon.com, 
- www.daraz.com, 
- www.bikroy.com, 
- www.ebay.com. 

• ই-কমার্স এর ধরণঃ পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। 
১। Business to Consumer (B2C), 
২। Business to Business (B2B), 
৩। Consumer to Business (C2B), 
 8। Consumer to Consumer (C2C). 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২২.
NEIR-এর মাধ্যমে কোন ধরনের ডিভাইস শনাক্ত করা যায়?
  1. ক্লোন বা অবৈধ মোবাইল
  2. ল্যাপটপের হার্ডড্রাইভ
  3. কেবল স্মার্টওয়াচ
  4. নতুন এবং পুরনো মোবাইল
সঠিক উত্তর:
ক্লোন বা অবৈধ মোবাইল
উত্তর
সঠিক উত্তর:
ক্লোন বা অবৈধ মোবাইল
ব্যাখ্যা

• NEIR বা National Equipment Identity Register মূলত মোবাইল ডিভাইস সনাক্ত করার জন্য ব্যবহৃত একটি জাতীয় ও আন্তর্জাতিক ডাটাবেস। এটি প্রতিটি মোবাইলের IMEI নম্বর সংরক্ষণ করে এবং চুরি, হারানো বা অবৈধ (ক্লোন) ডিভাইসগুলোকে নেটওয়ার্কে প্রবেশ থেকে বাধা দেয়। যখন কোনো মোবাইল নেটওয়ার্কে সক্রিয় হয়, তখন NEIR এর মাধ্যমে ডিভাইসটির আইডেন্টিটি যাচাই করা হয়, ফলে অবৈধ বা ব্লক করা ডিভাইস ব্যবহার করা সম্ভব হয় না। এটি আন্তর্জাতিকভাবে তথ্য বিনিময় করতেও সাহায্য করে, যা মোবাইল চুরি ও প্রতারণা কমাতে কার্যকর। তাই NEIR মূলত ক্লোন বা অবৈধ মোবাইল শনাক্ত করতে সক্ষম।

- উত্তর: ক) ক্লোন বা অবৈধ মোবাইল। 

• NEIR (National Equipment Identity Register):
- NEIR হলো একটি আন্তর্জাতিক মোবাইল ডিভাইস পরিচয় নিবন্ধন ব্যবস্থা, যেখানে চুরি, হারানো বা ব্লক করা মোবাইল ফোনের IMEI নম্বর সংরক্ষিত থাকে।  
- এটি মূলত মোবাইল নেটওয়ার্কে অবৈধ, ক্লোন বা ব্ল্যাকলিস্টেড ডিভাইস প্রবেশ ঠেকাতে ব্যবহৃত হয়।  
- কোনো মোবাইল ডিভাইস চুরি হলে বা হারিয়ে গেলে তার IMEI এই রেজিস্ট্রিতে ব্লক করা যায়।  
- একবার ব্লক করা হলে সেই ফোন বিশ্বের যেকোনো মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যায় না।  
- বিভিন্ন দেশের টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ NEIR ব্যবহার করে মোবাইল নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ করে।  
- এটি মোবাইল ব্যবহারকারীর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• NEIR কেন গুরুত্বপূর্ণ:
- চুরি হওয়া মোবাইল পুনরায় বিক্রি বা সক্রিয় করা বন্ধ করে।  
- নেটওয়ার্কে ক্লোন বা জাল IMEI যুক্ত ডিভাইস শনাক্ত করা যায়।  
- ব্যবহারকারীর ডেটা ও নিরাপত্তা সুরক্ষিত রাখে।  
- মোবাইল চুরি-সংক্রান্ত অপরাধ কমাতে সহায়তা করে।

সূত্র -
- prothom-alo. [link]
- BTRC. [link]
- prothom-alo. [link]

২৩.
ব্যাংকিং সেক্টরে নিচের কোনটির ব্যবহার খুবই জনপ্রিয়?
  1. OCR
  2. MICR
  3. OMR
  4. CAT
সঠিক উত্তর:
MICR
উত্তর
সঠিক উত্তর:
MICR
ব্যাখ্যা

ব্যাংকিং সেক্টরে MICR (Magnetic Ink Character Reader) ব্যবহার করা হয় ।
চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয় ।
ডিজিটাল চেক করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয় ।

OMR বা অপটিক্যাল মার্ক রিডার এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেন্সিল দিয়ে দাগাঙ্কিত (গোলাকার বা বর্গাকার) চিহ্নকে পড়তে পারে ।
সাধারণত নৈব্যত্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয় ।

OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার করতে পারে ।
এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না হাতের লেখা পর্যন্ত পড়তে পারে ।
ইন্সুরেন্স, প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার হয় ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( নবম-দশম শ্রেণী)

২৪.
ক্রায়োসার্জারি কোথায় ব্যবহৃত হয়?
  1. প্রোস্টেট ক্যান্সারে
  2. যকৃতের সমস্যায়
  3. হাড়ের সমস্যায়
  4. সবগুলোতেই
সঠিক উত্তর:
সবগুলোতেই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোতেই
ব্যাখ্যা
ক্রায়োসার্জারি: 
- ক্রায়োসার্জারি হল একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। 
- এটি কখনো কখনো ক্রায়োথেরাপি নামেও পরিচিত। 
- ক্রায়োসার্জারি বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ছানি, হাড়ের সমস্যাসমূহ, যকৃতের সমস্যা এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। 

ক্রায়োসার্জারির সুবিধাসমূহ: 
- ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর। 
- সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না। 
- ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ কম। 
- অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে কম সময় থাকতে হয়। 

ক্রায়োসার্জারির অসুবিধাসমূহ: 
- দীর্ঘমেয়াদী ফলাফল সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে। 
- মাইক্রোকপিক ক্যান্সার বিস্তার রোধে এটি কার্যকর নয়। 
- কৌশলের কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
contact@cracktech.org ইমেইল অ্যাড্রেসটির cracktech-অংশটি কি নির্দেশ করে?
  1. User name
  2. Domain name
  3. Protocol name
  4. Domain type
সঠিক উত্তর:
Domain name
উত্তর
সঠিক উত্তর:
Domain name
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3, IMAP প্রোটোকল ব্যবহার করা হয়। 

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
  1. ক) বায়োমেট্রিক্সে
  2. খ) বায়ো ইনফরমেটিক্সে
  3. গ) রোবটিক্সে
  4. ঘ) ন্যানো টেকনোলজিতে
সঠিক উত্তর:
গ) রোবটিক্সে
উত্তর
সঠিক উত্তর:
গ) রোবটিক্সে
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
২৭.
ইলেক্ট্রনিক মেইল বক্সে প্রবেশ করতে নিম্নের কোন প্রটোকল ব্যবহৃত হয়?
  1. SMTP
  2. Gopher
  3. Telnet
  4. IMAP
সঠিক উত্তর:
IMAP
উত্তর
সঠিক উত্তর:
IMAP
ব্যাখ্যা
There are three common protocols used to deliver email over the Internet:
- the Simple Mail Transfer Protocol (SMTP),
- the Post Office Protocol (POP), and
- the Internet Message Access Protocol (IMAP).
All three use TCP, and the last two are used for accessing electronic mailboxes.
- Special records stored in DNS servers play a role as well, using UDP. The current version of POP is version 3 (POP3) and the current version of IMAP is version 4 (IMAP4).

Source: www.sciencedirect.com
২৮.
নিম্নের কোনটি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি?
  1. সিগনেচার ভেরিফিকেশন
  2. হ্যান্ড জিওম্যাট্রি
  3. ফেইস রিকগনিশন
  4. ডিএনএ
সঠিক উত্তর:
সিগনেচার ভেরিফিকেশন
উত্তর
সঠিক উত্তর:
সিগনেচার ভেরিফিকেশন
ব্যাখ্যা
- গ্রীক শব্দ "bio" (life) ও "metric" (to measure) থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স (Biometrics)।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। 

দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা-

দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ফিংগার প্রিন্ট (Fingerprint),
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry),
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan),
৪. ফেইস রিকোগনিশন (Face recognition),
. ডিএনএ (DNA).

আচরণগত বৈশিষ্ট্যর বায়োমেট্রিক পদ্ধতি:
১. ভয়েস রিকগনিশন (Voice recognition),
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification ),
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী। 
২৯.
WWW - এর পূর্ণরুপ কোনটি?
  1. ক) World Wide Work
  2. খ) World Way Work
  3. গ) Work Wait Web
  4. ঘ) World Wide Web
সঠিক উত্তর:
ঘ) World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
ঘ) World Wide Web
ব্যাখ্যা
WWW এর পূর্ণরূপ World Wide Web।
টিম বার্নার্স লি কে এটির প্রতিষ্ঠাতা বলা হয়।
এটি ইন্টারনেটের একটি অংশ।
এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল তথ্য উপাত্ত খোঁজা হয়।
www এর প্রথম ডেভেলপমেন্ট সুইজারল্যান্ড এ হয়।
৩০.
বিটকয়েন কী ধরনের মুদ্রা?
  1. কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা
  2. ফিয়াট মানি
  3. পণ্যভিত্তিক টাকা
  4. ক্রিপ্টোকারেন্সি
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি
উত্তর
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি
ব্যাখ্যা
• বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কোন কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটি ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা লেনদেনকে নিরাপদ, স্বচ্ছ এবং বিকেন্দ্রীভূত করে। বিটকয়েন সরাসরি ব্যবহারকারীদের মধ্যে peer-to-peer লেনদেনের মাধ্যমে চলে এবং এর মান বাজারের চাহিদা ও সরবরাহ দ্বারা নির্ধারিত হয়। এটি ফিয়াট মানি বা পণ্যভিত্তিক টাকার মতো কোনো শারীরিক মুদ্রা নয় এবং এটিকে প্রিন্ট করা বা ছাপা যায় না। সংক্ষেপে, বিটকয়েন সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি স্বাধীন ডিজিটাল অর্থের মাধ্যম।

সঠিক উত্তর: ঘ) ক্রিপ্টোকারেন্সি।

• ক্রিপ্টোকারেন্সি :
- ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের (যেমন সরকার বা ব্যাংক) তত্ত্বাবধানে পরিচালিত হয় না।
- প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন, যেটি ২০০৯ সালে সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) নামে পরিচিত একজন বা একদল অজ্ঞাতনামা কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন।

• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা।
৩১.
ভার্চুয়াল রিয়ালিটি তৈরিতে বা ব্যবহার করতে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় না?
  1. Microsoft Excel
  2. Unreal Engine
  3. Blender
  4. Google Earth VR
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়ালিটি (VR) তৈরিতে বা ব্যবহারে সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন Unreal Engine, Blender, এবং Google Earth VR. Unreal Engine একটি শক্তিশালী গেম ইঞ্জিন যা ৩ডি পরিবেশ ও এনিমেশন তৈরি করতে ব্যবহৃত হয়। Blender একটি ওপেন সোর্স ৩ডি মডেলিং ও অ্যানিমেশন সফটওয়্যার, যা VR কন্টেন্ট ডিজাইনের জন্য উপযোগী। Google Earth VR ব্যবহার করে ব্যবহারকারীরা ভৌগলিক স্থানগুলো ভার্চুয়ালি ঘুরে দেখতে পারেন। তবে Microsoft Excel একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডাটা বিশ্লেষণ এবং হিসাবরক্ষণে ব্যবহৃত হয়, VR তৈরি বা ব্যবহারের জন্য নয়। তাই ভার্চুয়াল রিয়ালিটি তৈরিতে বা ব্যবহার করতে Microsoft Excel ব্যবহার হয় না।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- Adobe Illustrator হলো একটি পেশাদার গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যা ভেক্টর গ্রাফিক্স ডিজাইন তৈরিতে ব্যবহৃত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩২.
Claude AI model is developed by —
  1. OpenAI
  2. Google DeepMind
  3. Anthropic
  4. Microsoft
সঠিক উত্তর:
Anthropic
উত্তর
সঠিক উত্তর:
Anthropic
ব্যাখ্যা

• Claude AI মডেলটি Anthropic কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে।

• মাল্টিমোেডাল AI মডেল:

-মাল্টিমোডাল মডেল হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মানুষের মস্তিষ্ক যেমন একই সঙ্গে শোনা, দেখা এবং স্পর্শ করার মাধ্যমে চারপাশের জগতকে বুঝতে পারে, এই মডেলগুলিও ঠিক তেমনই বিভিন্ন ধরনের ডেটা (যাকে "মোডালিটি" বলা হয়) একসাথে প্রক্রিয়া করতে পারে।
মাল্টিমোডাল AI (Multimodal AI) হলো এমন ML মডেল যা একাধিক মোডালিটি (Types of Data) থেকে তথ্য প্রক্রিয়াকরণ এবং একীভূত (Integrate) করতে পারে।
-মোডালিটি বলতে তথ্যের বিভিন্ন রূপকে বোঝায়, যেমন- টেক্সট (Text), ছবি (Images), অডিও (Audio), ভিডিও (Video), কোড (Code), সেন্সর ডেটা (Sensor Data) I

• বিখ্যাত মাল্টিমোডাল AI মডেলসমূহ:
- Gemini, Claude, GPT- 4, DALL-E 3, Sora, ViT (Vision Transformer), ImageBind, Flamingo ইত্যাদি।

• অপশন আলোচনা:
- OpenAI কর্তৃক উদ্ভাবিত মডেল: ChatGPT, DALL-E.
- Anthropic কর্তৃক উদ্ভাবিত মডেল: Claude.
- Google (Google DeepMind) কর্তৃক উদ্ভাবিত মডেল: Gemini.
- Microsoft কর্তৃক উদ্ভাবিত মডেল: Microsoft Copilot 
- xAI কর্তৃক উদ্ভাবিত মডেল: Grok.
- Meta কর্তৃক উদ্ভাবিত মডেল: Llama.

উৎস: ব্রিটানিকা।

৩৩.
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. বিল গেটস
  3. টিম বার্নার্স-লি
  4. স্টিভ জবস
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা

• গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম প্রবর্তন করেন কানাডিয়ান যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান।

• গ্লোবাল ভিলেজ (Global Village):
- গ্লোবাল ভিলেজ হলো এমন একটি ধারণা যেখানে আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান দ্রুত সংযুক্ত হয়ে একটি ছোট গ্রামের মতো হয়ে যায়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে।
- এর ফলে বিশ্বব্যাপী তথ্য আদান-প্রদান সহজ ও দ্রুত হয়েছে।

• গ্লোবাল ভিলেজ ধারণার উদ্ভব:
- গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করেন কানাডিয়ান যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান।
- তিনি ১৯৬০-এর দশকে গণমাধ্যম ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বোঝাতে এই ধারণা উপস্থাপন করেন।

• গ্লোবাল ভিলেজ বাস্তবায়নে প্রযুক্তি:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন গ্লোবাল ভিলেজ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে।
- ইন্টারনেট, মোবাইল যোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধারণাকে শক্তিশালী করেছে।

• গ্লোবাল ভিলেজের প্রভাব:
- বিশ্বব্যাপী দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হয়েছে।
- আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
- সংস্কৃতি, জ্ঞান এবং শিক্ষার আদান-প্রদান সহজ হয়েছে।

• অন্যান্য অপশন:
- বিল গেটস → মাইক্রোসফট প্রতিষ্ঠাতা এবং ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- টিম বার্নার্স-লি → World Wide Web (WWW) উদ্ভাবনের জন্য পরিচিত।
- স্টিভ জবস → অ্যাপল প্রতিষ্ঠাতা এবং আধুনিক স্মার্টফোন ও পার্সোনাল কম্পিউটার প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Encyclopaedia Britannica (Global Village, Marshall McLuhan).

৩৪.
কোন ই-কমার্স সাইটটি যুক্তরাষ্ট্রভিত্তিক?
  1. Flipkart
  2. Rokomari
  3. Amazon
  4. Alibaba
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা

• প্রশ্নে দেওয়া ই-কমার্স সাইটগুলোর মধ্যে Amazon হলো যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। শুরুতে এটি অনলাইন বই বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স ও প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। অন্যদিকে Flipkart ভারতের, Rokomari বাংলাদেশের এবং Alibaba চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম। তাই সঠিক উত্তর হলো গ) Amazon.

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩৫.
নিচের কোনটি ডোমেইন নাম নির্দেশ করে?
  1. user.id
  2. gmail.com
  3. @user id
  4. .edu@
সঠিক উত্তর:
gmail.com
উত্তর
সঠিক উত্তর:
gmail.com
ব্যাখ্যা
gmail.com ডোমেইন নাম নির্দেশ করে।

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়।
যেমন: bdonline.com.bd
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:
.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
কোন ই-মেইলে "CC" এর অর্থ কী?
  1. Close Circuit
  2. Carbon Copy
  3. Close Contact 
  4. Close Cope
সঠিক উত্তর:
Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon Copy
ব্যাখ্যা

• ইমেইল আদান-প্রদানের ক্ষেত্রে CC-এর পূর্ণরূপ হলো Carbon Copy (কার্বন কপি)। যখন একই ইমেইল প্রধান প্রাপক (To) ছাড়াও অন্য কাউকে অবগতির জন্য পাঠানো হয়, তখন তাদের ঠিকানা CC ঘরে দেওয়া হয়।

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
• To:
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

• Cc (Carbon Copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

• Bcc(Blind carbon copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

• Attachment:
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭.
OTP এর মেয়াদ কীভাবে কাজ করে?
  1. OTP ২৪ ঘণ্টা পর্যন্ত বৈধ থাকে
  2. OTP কখনও মেয়াদ শেষ হয় না
  3. OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
  4. OTP শুধু একবার ব্যবহারের পর পরে পুনরায় ব্যবহার করা যায়
সঠিক উত্তর:
OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
ব্যাখ্যা
টু ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA): 
- টু ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) হল একটি নিরাপত্তা পদ্ধতি যেখানে ই-মেইল, সোশ্যাল মিডিয়া, বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে প্রথমে ব্যবহারকারীকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়, তারপর একটি এককালীন পাসওয়ার্ড (OTP), যা সাধারণত ৬ ডিজিটের হয়, ফোনে বা মেইলে পাঠানো হয়। 
- OTP সঠিকভাবে প্রদান করার পরই অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয়, অন্যথায় এটি নিষিদ্ধ থাকে। 
- OTP সীমিত সময়ের জন্য বৈধ থাকে, একবার ব্যবহার করার পর OTP এর মেয়াদ শেষ হয়ে যায় এবং পুনরায় একই OTP ব্যবহার করা যায় না। 
- টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সাইবার অপরাধীদের জন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন হয়ে পড়ে। 
- সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ে ব্যাপক ব্যবহার হওয়া সত্ত্বেও, ব্যবহারকারীকে খুব সতর্ক থাকতে হবে যে কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় এবং কোনগুলো করা উচিত নয়। 
- হ্যাকাররা সোশ্যাল মিডিয়া আপলোডকৃত কনটেন্টের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থসম্পদ হাতিয়ে নিতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৩৮.
কোনটি ই-কমার্স ওয়েবসাইটের উদাহরণ?
  1. Wikipedia
  2. YouTube
  3. Google
  4. Alibaba
সঠিক উত্তর:
Alibaba
উত্তর
সঠিক উত্তর:
Alibaba
ব্যাখ্যা
alibaba.com ই-কমার্স ওয়েবসাইটের একটি উদাহরণ।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or Commerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।
- ১৯৯৫ সালে অ্যামাজন নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়।

• জনপ্রিয় কিছু ওয়েবাসউট হলো,
- www.bikroy.com
- www.daraz.com.
- www.alibaba.com.
- www.ebay.com.

- Google যাচ্ছে একটি সার্চ ইঞ্জিন।
- Wikipedia হযমে একটি মুক্ত বিশ্বকোষ (জ্ঞানভাণ্ডার)।
- YouTube হচ্ছে একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। এখানে ভিডিও দেখা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৩৯.
'ক্রায়ো' কোন ধরনের শব্দ?
  1. গ্রিক
  2. স্লাভিক
  3. ল্যাটিন
  4. ইংরেজি
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর মাধ্যম কোনটি?
  1. ই- লার্নিং
  2. ই- এমটিএস
  3. ই- কমার্স
  4. ই- পুর্জি
সঠিক উত্তর:
ই- এমটিএস
উত্তর
সঠিক উত্তর:
ই- এমটিএস
ব্যাখ্যা
• ইএমটিএস:
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- এটি  দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ই- এমটিএস।
-  এর পূর্ণরূপ: ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।

→ ই-লার্নিং:
- ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।

→ ই-পুর্জি:
- চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্ধতিকে ই-পুর্জি বলে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্র মানব মস্তিষ্কের উপায় অবলম্বন করে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়?
  1. লার্নিং সিস্টেম
  2. ফাজি লজিক
  3. নিউরাল নেটওয়ার্ক
  4. জেনেটিক অ্যালগরিদম
সঠিক উত্তর:
নিউরাল নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউরাল নেটওয়ার্ক
ব্যাখ্যা
- নিউরাল নেটওয়ার্ক, একটি কম্পিউটার প্রোগ্রাম যা মস্তিষ্কের প্রাকৃতিক নিউরাল নেটওয়ার্ক দ্বারা অনুপ্রাণিতভাবে কাজ করে।
-
ফাজি লজিক হলো এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোন সমস্যার সমাধান ১ অথবা ০ ছাড়াও আরো বিভিন্ন উপায়ে দেওয়া যায়।
- একটি সিস্টেমের পরিবর্তনগুলোকে নির্দেশ করে একই কাজ পরবর্তী সময়ে আরও ভালোভাবে সম্পাদন করার যোগ্যতা প্রদান করার প্রক্রিয়াটিকে লার্নিং সিস্টেম বলে।
- জেনেটিক অ্যালগরিদম হলো সমস্যা সমাধানের একটি পদ্ধতি।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):

- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং (সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচিত), রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৪২.
চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার হয়?
  1. Magnetic Image Capture Reader
  2. Magnetic Ink Character Recognition
  3. Machine Input Character Reader
  4. Magnetic Identification Code Reader
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
ব্যাখ্যা

• চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে Magnetic Ink Character Recognition (MICR) প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কালি বিশেষ চুম্বকীয় (magnetic) উপাদান দিয়ে তৈরি, যা মেশিন দ্বারা পড়া সম্ভব। চেকে লেখা সংখ্যা ও অক্ষরগুলি MICR রিডার দিয়ে স্ক্যান করা হয়, যা চুম্বকীয় সংকেত হিসেবে তথ্য গ্রহণ করে এবং তা ডিজিটাল আকারে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় চেকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক কোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও নির্ভুলভাবে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। MICR প্রযুক্তি ব্যাঙ্কিং লেনদেনে সময় সাশ্রয় এবং ভুল কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: খ) Magnetic Ink Character Recognition.

• MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৪৩.
ই-মেইল এর পূর্ণরূপ-
  1. Emergency Mail
  2. Essential Mail
  3. Electronical mail
  4. Electronic mail
সঠিক উত্তর:
Electronic mail
উত্তর
সঠিক উত্তর:
Electronic mail
ব্যাখ্যা
• ই-মেইল এর পূর্ণরূপ- ইলেকট্রনিক মেইল।

• ই-মেইল (E-mail):

- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)।
- ই-মেইল বলতে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়।
- ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে।
- যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যা দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর এক ধরনের পরিচয়।
- বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস।
যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে।
- একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়।
- ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটির একটি শিরোনাম লিখা যায়, শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
Search Engine কী?
  1. ইঞ্জিন খুঁজতে কাজে লাগে
  2. ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
  3. ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনা করে
  4. বিল গেটসের আবিষ্কৃত একটি যন্ত্রের নাম
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন: 
- একটি সার্চ ইঞ্জিন হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম বা একটি ওয়েব-ভিত্তিক পরিসেবা যা ব্যবহারকারীদের ইন্টারনেটে বা একটি নির্দিষ্ট ডাটাবেসের মধ্যে তথ্য অনুসন্ধান করতে দেয়।
- এটি ব্যবহারকারীদের তাদের প্রশ্ন বা কীওয়ার্ডের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক এবং সংগঠিত সামগ্রী খুঁজে পেতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।
- অনুসন্ধান ইঞ্জিনগুলি ওয়েব পৃষ্ঠাগুলি এবং অন্যান্য অনলাইন সামগ্রীগুলিকে সূচীকরণ এবং র‌্যাঙ্ক করতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে, ব্যবহারকারীদের জন্য তারা যে তথ্যগুলি খুঁজছেন তা অ্যাক্সেস করা সহজ করে তোলে৷

উৎস: ব্রিটানিকা। 
৪৫.
কোনটি চীনভিত্তিক ই-কমার্স সাইট?
  1. Amazon
  2. Alibaba
  3. Flipkart
  4. Rokomari
সঠিক উত্তর:
Alibaba
উত্তর
সঠিক উত্তর:
Alibaba
ব্যাখ্যা
• Alibaba - চীনভিত্তিক ই-কমার্স।

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).
উপরের শ্রেণিবিভাগ ছাড়াও নন-বিজনেস নামে একটি ই-কমার্স দেখা যায়।

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্সে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার খরচ অনেক কম। ফলে সুবিধা গ্রহণ করতে পারছে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স।
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪৬.
কণ্ঠস্বর যাচাইকরণ কোন ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ?
  1. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি
  2. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
  3. ডিএনএ ভিত্তিক বায়োমেট্রিক্স পদ্ধতি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না।
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ
• হাতের রেখা শনাক্তকরণ
• আইরিশ শনাক্তকরণ
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ
• ডিএনএ পর্যবেক্ষণ

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
কণ্ঠস্বর যাচাইকরণ

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪৭.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অবস্থানে থাকা রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদানকে কী বলে? 
  1. টেলিমেডিসিন
  2. ই-ট্রিটমেন্ট
  3. ই-মেডিসিন
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
টেলিমেডিসিন: 
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অঞ্চলের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। এর মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো।
- বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও গ্রামাঞ্চলের ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এতে জনগণ সুফল ভোগ করছেন।
- বিশ্বব্যাপী এমন অনেক ওয়েবসাইট আছে যেমন- Teladoc, Maven Clinic, iCliniq, MDlive, Amwell, Doctor on Demand, এবং treatmentonline যার মাধ্যমে যে কোনো স্থান থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়া যায়।
- সঠিক রোগ নির্ণয় হচ্ছে সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রোগ নির্ণয়ে সহায়ক হয়ে উঠছে, এর মাধ্যমে রোগ নির্ণয় আরও নিখুঁতভাবে করা সম্ভব।
- ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবস্থাপনায় রোগীর সব তথ্য একটি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থানে বসে নিজের রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট বা চিকিৎসার পরামর্শ পেতে পারেন।
- এই ধরনের কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে রয়েছে Therapy Notes, Epic Care, Next Gen Ambulatory EHR, Care 360 ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৪৮.
অত্যাধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
  1. হোমোসার্জারি
  2. ক্রোমোসার্জারি
  3. বায়োসার্জারি
  4. ক্রায়োথেরাপি
সঠিক উত্তর:
ক্রায়োথেরাপি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োথেরাপি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
একটি ই-মেইল অ্যাড্রেসে কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• ই-মেইল:
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়।
- ই-মেইল প্রেরণের জন্য সাধারণত একটি কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ এবং কিছু সফটওয়‍্যার প্রয়োজন হয়।
- ই-মেইল করার পর বা প্রেরণের পর প্রাপক যোগাযোগে উপস্থিত না থাকলে মেইলটি প্রাপকের চৌম্বক ডিস্কে জমা থাকে।
- প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর একটি ই-মেইল ঠিকানা বা অ্যাড্রেস থাকে।
- একটি ই-মেইল অ্যাড্রেসে দুটি অংশ থাকে।
- প্রথম অংশটি হলো user identity আর দ্বিতীয় অংশটি হলো domain name.
- যেমন- dulal03@gmail.com. এখানে dulal03 হলো user identity আর gmail.com হলো domain name.
- ই-মেইল সুবিধা-প্রাপ্তির জন্য অথবা ই-মেইল আদান-প্রদানের জন্য যে সমস্ত সফটওয়‍্যার ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- Microsoft explorer, Netscape, Eudoro, Mozilla Firefox, Google Chrome, Outlook Express ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
কোন প্রটোকল ব্যবহার করে ই-মেইল ক্লায়েন্টরা কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে?
  1. ক) POP
  2. খ) SMTP
  3. গ) IMAP
  4. ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) POP
উত্তর
সঠিক উত্তর:
ক) POP
ব্যাখ্যা
ই-মেইল সার্ভার থেকে কোন ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP- Post Office Protocol ব্যবহৃত হয়। SMTP প্রটোকল ব্যবহার করে মেইল সেন্ড করা হয়। IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
৫১.
Which type of chart is most suitable to show trend over time in Excel?
  1. Pie Chart
  2. Bar Chart
  3. Line Chart
  4. Column Chart
সঠিক উত্তর:
Line Chart
উত্তর
সঠিক উত্তর:
Line Chart
ব্যাখ্যা

•  Excel-এ সময়ের সাথে পরিবর্তনশীল প্রবণতা (Trend over time) দেখানোর জন্য লাইন চার্ট (Line Chart) সবচেয়ে উপযুক্ত। 

• বিভিন্ন চার্টের ব্যবহার: 
১. Line Chart (রেখা চিত্র):
-
সময়ের সাথে সাথে ডেটার পরিবর্তন বা প্রবণতা (Trend) দেখাতে সবচেয়ে কার্যকর।
- যেমন: মাসিক বিক্রয়, তাপমাত্রার পরিবর্তন, শেয়ারের দাম ইত্যাদি।
- রেখা দিয়ে সংযুক্ত বিন্দুগুলো ডেটার ক্রমাগত পরিবর্তন স্পষ্টভাবে প্রদর্শন করে।

২. Pie Chart (পাই চার্ট):
- সম্পূর্ণ অংশের মধ্যে বিভিন্ন ভাগের অনুপাত দেখাতে ব্যবহৃত হয়।
- সময়ের প্রবণতা দেখানোর জন্য উপযুক্ত নয়।

৩. Bar Chart (দণ্ড চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- অনুভূমিক দণ্ড দিয়ে ডেটা প্রদর্শন করে।

৪. Column Chart (স্তম্ভ চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- উল্লম্ব স্তম্ভ দিয়ে ডেটা প্রদর্শন করে।
- সময়ভিত্তিক প্রবণতা দেখানো যায় তবে লাইন চার্টের মতো স্পষ্ট নয়।

উৎস: ব্রিটানিকা।

৫২.
ইমেইল পাঠানোর প্রোটোকল কোনটি?
  1. IMAP 
  2. SMTP
  3. POP3
  4. HTTP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা

• ইমেইল পাঠানোর প্রোটোকল হচ্ছে SMTP। 
- যখন একজন ব্যবহারকারী মেইল পাঠান, তখন এই প্রোটোকলটি মেইলটিকে প্রেরকের কম্পিউটার থেকে মেইল সার্ভারে পৌঁছে দেয়।
- অন্যদিকে, মেইল সার্ভার থেকে মেইল গ্রহণের (Receiving) জন্য IMAP বা POP3 প্রোটোকল ব্যবহৃত হয়।
- HTTP (Hypertext Transfer Protocol): এটি মূলত ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত প্রোটোকল।

• Simple Mail Transfer Protocol (SMTP):
- ই-মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
- প্রোটোকল হলো একটি নিয়মাবলী যা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ নিশ্চিত করে, তথ্য কীভাবে সংগঠিত হবে এবং প্রতিটি পক্ষ কীভাবে ডেটা পাঠাবে ও গ্রহণ করবে তা নিয়ন্ত্রণ করে।

• ই-মেইল (E-mail):
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

• ই-মেইল অ্যাড্রেসের গঠন:
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: maria123@gmail.com
- maria123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৫৩.
কোনো ই-মেইলে CC এর অর্থ কী?
  1. Close circuit
  2. Carbon Copy
  3. Close Contract
  4. Close Copy
সঠিক উত্তর:
Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon Copy
ব্যাখ্যা
ই-মেইল কম্পোজ উইন্ডোর বিভিন্ন অংশ: 
To: 
- এখানে যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ই-মেইল ঠিকানা লিখতে হয়। 
- তবে একই মেইল একাধিক ঠিকানা পাঠাতে হলে প্রতিটি ঠিকানা কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। 

From: 

- এখানে প্রেরকের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে আসবে। 
- তবে কনফিগারেশনের সময় যে ঠিকানাটি দেওয়া হবে সেটিই আসবে। 

CC: 
- CC এর পূর্ণরূপ Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

BCC: 
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- CC এর মতো প্রাপকের নিকট এখানে ঠিকানাসমূহ প্রদর্শিত হবে না ফলে প্রাপক জানতে পারবে না একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

Subject: 
- Subject হলো ই-মেইলের বিষয়। 
- গ্রাহক যাতে সহজেই বুঝতে পারে সেজন্য ই-মেইলের সাথে সম্পর্কিত কোনো বিষয় এখানে লেখা হয়। 

Attach: 
- সাধারণভাবে ই-মেইল করে নরমাল টেক্সট পাঠানো যায়। 
- ই-মেইলের এটাচ কমান্ড ব্যবহার করে অন্য কোনো প্রোগ্রামে করা ফাইলকে ই-মেইলের সাথে অ্যাটাচ করে পাঠানো যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
কোন সংস্থা আন্তর্জাতিকভাবে ডোমেইন নাম এবং আইপি ঠিকানা নিয়ন্ত্রণে রাখে?
  1. Google
  2. WWW
  3. W3C
  4. ICANN
সঠিক উত্তর:
ICANN
উত্তর
সঠিক উত্তর:
ICANN
ব্যাখ্যা

• আন্তর্জাতিকভাবে ডোমেইন নাম এবং আইপি ঠিকানা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে ICANN. ICANN-এর পূর্ণরূপ হলো Internet Corporation for Assigned Names and Numbers, যা একটি অ-লাভজনক প্রতিষ্ঠান। এটি ইন্টারনেটের কাঠামো এবং ঠিকানাগুলোর মান বজায় রাখে, যাতে পৃথক দেশ ও কোম্পানি নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারে। ICANN ডোমেইন নাম সিস্টেম (DNS) এবং IP ঠিকানার বরাদ্দ নিয়ন্ত্রণ করে, ফলে ইন্টারনেটের ঠিকানা দ্বন্দ্বমুক্ত থাকে। Google, WWW বা W3C ইন্টারনেট সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা করলেও, ডোমেইন এবং IP ঠিকানা বরাদ্দের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ICANN-এর হাতে। ICANN-এর কাজের মাধ্যমে ইন্টারনেটের গ্লোবাল সংযোগ ও স্থায়িত্ব নিশ্চিত হয়।
 
 • ICANN:
- ICANN এর পূর্ণরূপ হচ্ছে Internet Corporation for Assigned Names and Numbers.
- এই প্রতিষ্ঠানটি বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে।
- এর একটি অলাভজনক অনুবিভাগ হলো- Internet Assigned Numbers Authority (IANA).
- IANA ডোমেইন নেইম রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়ে থাকে।
- সকল ডোমেইন নেইমকে ICANN একটি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করে থাকে।
- প্রচলিত কয়েকটি জনপ্রিয় জেনেরিক ডোমেইন হলো- com, net, edu, gov, int, mil, org.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫৫.
SSL এর পূর্ণরূপ কী এবং ই-কমার্সে এর ভূমিকা কী?
  1. Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
  2. Safe Shopping Link, শুধুমাত্র সিকিউর পেমেন্ট গেটওয়ে প্রদান করে
  3. System Security License, ওয়েবসাইট সিকিউরিটি প্রদান করে
  4. Server Side Language, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
উত্তর
সঠিক উত্তর:
Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
ব্যাখ্যা

◉ SSL (Secure Socket Layer) হল একটি সিকিউরিটি প্রোটোকল, যা ওয়েবসাইট এবং ইউজারের মধ্যে ডাটা এনক্রিপশন নিশ্চিত করে। এটি HTTPS (HyperText Transfer Protocol Secure) এর মাধ্যমে নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করে, যাতে সাইবার অপরাধীরা ডাটা চুরি করতে না পারে।

SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: Kaspersky website.

৫৬.
রোবট সোফিয়ার মূল নির্মাতা কে?
  1. অড্রে হেপবার্ন
  2. ডেভিড হ্যানসন
  3. ইলন মাস্ক
  4. বিল গেটস
সঠিক উত্তর:
ডেভিড হ্যানসন
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড হ্যানসন
ব্যাখ্যা
ডেভিড হ্যানসন হচ্ছে রোবট সোফিয়ার মূল নির্মাতা।

রোবটিক্স
প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

রোবট সোফিয়া (Sophia)
- রোবট সোফিয়া তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস (Hanson Robotics)।
- এর মূল নির্মাতা ডেভিড হ্যানসন (David Hanson)।
- রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয়।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ ্নেয়।
- ডেভিড হ্যানসনের মতে সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং মুখে বিন্যাস বা ফেসিয়াল রেকগনাইজেশন (Facial Recognization) করতে পারে। 
- এটি প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে।

বাকি অপশনগুলো:
অড্রে হেপবার্ন: একজন বিখ্যাত অভিনেত্রী, সোফিয়ার মুখাবয়ব তার অনুকরণে ডিজাইন করা হয়েছে।
ইলন মাস্ক: SpaceX ও Tesla-র প্রতিষ্ঠাতা।
বিল গেটস: Microsoft-এর সহ-প্রতিষ্ঠাতা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৭.
কোন মেশিনে একইসাথে টাকা জমা ও উত্তোলন করা যায়?
  1. ATM
  2. CRM
  3. POS
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
CRM
উত্তর
সঠিক উত্তর:
CRM
ব্যাখ্যা
• CRM:
- CRM এর পূর্ণরূপ Cash Recycling Machines.
- CRM এর মাধ্যমে দিন ও রাত ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন করা যায়।

• POS:
- POS এর পূর্ণরূপ point of sale.
- POS সাধারণত মার্চেন্টরা ব্যবহার করে।
- বাংলাদেশের সুপারশপ গুলোতে POS এর ব্যবহার ব্যাপকভাবে লক্ষণীয়।

• ATM:
- ATM এর পূর্ণরূপ Automated Teller Machine.
- ATM নগদ টাকা উত্তোলনের জন্য ব্যবহার হয়।

উৎস: ব্রিটানিকা।
৫৮.
গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক কে?
  1. ক) মার্শাল ম্যাকলুহান
  2. খ) স্টিভ জবস
  3. গ) বিল গেটস
  4. ঘ) উইলিয়াম জোন্স
সঠিক উত্তর:
ক) মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন। মার্শাল ম্যাকলুহান ১৯১১ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic’ গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
৫৯.
ন্যানোটেকনোলজির প্রয়োগক্ষেত্র কোনটি?
  1. রাসায়নিক শিল্প
  2. চিকিৎসা ক্ষেত্রে
  3. খেলাধুলা ও ক্রিয়া সরঞ্জাম তৈরিতে
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্ষম প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- ন্যানোমিটার হচ্ছে দের্ঘ্য পরিমাপের একটি একক।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)। 
- ন্যানো প্রযুক্তির প্রয়োগক্ষেত্র -দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সকল ধরনের উপাদানেই এখন ন্যানো প্রযুক্তির ব্যবহার বাড়ছে। যেমন-

• রাসায়নিক শিল্প:
- সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে।

• খাদ্যশিল্প:
- খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।

• চিকিৎসা ক্ষেত্রে:
- ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।

• ইলেকট্রনিক্স শিল্পে:
- ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিতে বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে

• জ্বালানী তৈরিতে:
- হাইড্রোজেন আয়ন এর জন্য ফুয়েল সেল তৈরিতে।

• ব্যাটারী শিল্পে সৌর কোষ তৈরিতে:
- প্রচলিত সৌর কোষের চাইতে আরও অধিক সাশ্রয়ী মূল্যের ন্যানোটেক সৌর কোষ তৈরিতে এবং বিভিন্ন প্রকার ব্যাটারী তৈরিতে।

• খেলাধুলা ও ক্রিয়া সরঞ্জাম তৈরিতে:
- খেলাধূলার সামগ্রী যেমন- টেনিস বলের স্থায়ীত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য।

• কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে:
- ভিডিও গেমস কনসোল এবং পার্সোনাল কম্পিউটারের মেমরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার তৈরিতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬০.
ফ্যাক্স মেশিনের সাধারণ ব্যবহার কী?
  1. স্ক্যান করা কাগজপত্র দ্রুত পাঠানো
  2. ইমেল পাঠানো
  3. ভিডিও স্ট্রিমিং
  4. ভিডিও কনফারেন্সিং
সঠিক উত্তর:
স্ক্যান করা কাগজপত্র দ্রুত পাঠানো
উত্তর
সঠিক উত্তর:
স্ক্যান করা কাগজপত্র দ্রুত পাঠানো
ব্যাখ্যা
• ফ্যাক্স মেশিন সাধারণত কাগজপত্র দ্রুত এবং নিরাপদভাবে অন্যত্র পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এটি একটি অফিসিয়াল যোগাযোগ মাধ্যম হিসেবে বহু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবহারকারী কাগজের নথি মেশিনে রাখলে ফ্যাক্স মেশিন তা স্ক্যান করে ফোন লাইনের মাধ্যমে প্রাপকের মেশিনে প্রেরণ করে। এতে করে দূরের স্থানে থাকা ব্যক্তি বা অফিস তা তৎক্ষণাত পেতে পারে। ফ্যাক্স মেশিন ইমেল পাঠানো, ভিডিও স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ব্যবহৃত হয় না। তাই এর প্রধান ব্যবহার হল কাগজপত্রকে দ্রুত এবং সরাসরি অন্যত্র পাঠানো। সুতরাং সঠিক উত্তর হলো ক) স্ক্যান করা কাগজপত্র দ্রুত পাঠানো।

• ফ্যাক্স:
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
- ১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।
- মূল নথিটিকে একটি ফ্যাক্স মেশিন দিয়ে স্ক্যান করে বিষয়বস্তুগুলোকে (টেক্সট বা ছবি) একটি একক স্থির গ্রাফিক ছবি হিসেবে প্রক্রিয়া করে, এটিকে একটি বিটম্যাপে রূপান্তর করে, এবং 
তারপর এটি
- অডিও- ফ্রিকোয়েন্সি টোন আকারে টেলিফোন সিস্টেমের মাধ্যমে প্রেরণ করে।
- ফ্যাক্স মেশিনগুলো ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে অফিসগুলোতে অনেক প্রচলন ছিল, ইমেল এবং WWW এর মতো ইন্টারনেট-ভিত্তিক প্রযুক্তিগুলোর ফলে তা ধীরে ধীরে অপ্রচলিত হয়ে গেছে।

উৎস: ব্রিটানিকা।
৬১.
আণবিক বা পরমাণু স্তরে অতি ক্ষুদ্র উপাদান বা যন্ত্র তৈরি করার প্রযুক্তিকে কী বলা হয়?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইলেকট্রনিক্স
  3. কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং
  4. ন্যানোটেকনোলজি
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা

ন্যানোটেকনোলজি হলো এমন একটি বিজ্ঞান ও প্রযুক্তি, যা অত্যন্ত ক্ষুদ্র স্কেলে (১ থেকে ১০০ ন্যানোমিটার) পদার্থের গঠন, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।

• ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ "nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এটি চিকিৎসা, ইলেকট্রনিক্স, শক্তি, খাদ্য ও পরিবেশসহ নানা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে।
- ১ nm = ১০-৯ মিটার।

অন্যদিকে,
• বায়োমেট্রিক্স: মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য (যেমন আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান) ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি। 
• বায়োইলেকট্রনিক্স: এটি জীববিজ্ঞানের সঙ্গে ইলেকট্রনিক্স প্রযুক্তির সমন্বয়।
• কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং: কোয়ান্টাম ফিজিক্স নির্ভর প্রযুক্তি, যেমন কোয়ান্টাম কম্পিউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬২.
ক্রিকেটে বলের গতিপথ (trajectory) বিশ্লেষণ করে LBW সিদ্ধান্ত যাচাই করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. গোল-লাইন প্রযুক্তি
  2. ওয়্যারেবল প্রযুক্তি
  3. ভিডিও অ্যানালাইসিস
  4. হক-আই প্রযুক্তি
সঠিক উত্তর:
হক-আই প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
হক-আই প্রযুক্তি
ব্যাখ্যা

• হক-আই (Hawk-Eye) প্রযুক্তি একটি কম্পিউটারভিত্তিক ভিশন সিস্টেম যা বলের গতিপথ (trajectory) বিশ্লেষণ করে; ক্রিকেটে LBW সিদ্ধান্ত যাচাই করতে এটি ব্যবহৃত হয়।

• খেলাধুলায় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার:
- আধুনিক খেলাধুলায় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ, ম্যাচ পরিচালনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে খেলার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রদর্শন করা সম্ভব হয়।

• ভিডিও বিশ্লেষণ (Video Analysis):
- ভিডিও বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে খেলোয়াড়ের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
- কোচ ও বিশ্লেষকরা খেলোয়াড়ের চলন, কৌশল এবং ভুলগুলো বিশ্লেষণের জন্য ভিডিও বিশ্লেষণ সফটওয়্যার ব্যবহার করেন।

• Hawk-Eye প্রযুক্তি:
- Hawk-Eye একটি কম্পিউটারভিত্তিক ভিশন সিস্টেম যা বলের গতিপথ ট্র্যাক করতে ব্যবহৃত হয়।
- এটি ক্রিকেট, টেনিস এবং ফুটবলে ব্যবহৃত হয়।
- ক্রিকেটে LBW সিদ্ধান্ত যাচাই করতে এবং টেনিসে বল লাইনের ভেতরে নাকি বাইরে পড়েছে তা নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• Goal-Line Technology:
- Goal-line technology ফুটবলে ব্যবহৃত একটি প্রযুক্তি।
- এর মাধ্যমে নির্ধারণ করা হয় বলটি সম্পূর্ণভাবে গোললাইন অতিক্রম করেছে কিনা।
- এটি রেফারিকে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

• Wearable Technology:
- Wearable device যেমন smartwatch ও GPS tracker খেলোয়াড়ের বিভিন্ন শারীরিক তথ্য সংগ্রহ করে।
- এগুলোর মাধ্যমে heart rate, speed এবং distance ইত্যাদি তথ্য বিশ্লেষণ করা যায়।

• Sports Analytics:
- Sports analytics হলো খেলাধুলার ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি।
- এটি খেলোয়াড়ের পারফরম্যান্স মূল্যায়ন, দল নির্বাচন এবং কৌশল নির্ধারণে ব্যবহৃত হয়।

• Electronic Scoreboard:
- Electronic scoreboard কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে খেলার স্কোর এবং অন্যান্য তথ্য প্রদর্শন করে।
- এটি দর্শক ও খেলোয়াড়দের দ্রুত তথ্য জানাতে সাহায্য করে।

• অন্যান্য অপশন:
- গোল-লাইন প্রযুক্তি → ফুটবলে বলটি সম্পূর্ণভাবে গোললাইন অতিক্রম করেছে কিনা তা নির্ধারণে ব্যবহৃত হয়।
- ভিডিও অ্যানালাইসিস → খেলোয়াড়ের পারফরম্যান্স ও কৌশল বিশ্লেষণের জন্য ভিডিওভিত্তিক প্রযুক্তি।
- ওয়্যারেবল প্রযুক্তি → খেলোয়াড়ের শারীরিক তথ্য যেমন হার্ট রেট, গতি ও দূরত্ব পরিমাপে ব্যবহৃত প্রযুক্তি।

উৎস: Encyclopaedia Britannica (Hawk-Eye, Sports Technology); IBM Sports Analytics; FIFA Goal-Line Technology.

৬৩.
নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ?
  1. ফিঙ্গার প্রিন্ট
  2. সিগনেচার ভেরিফিকেশন
  3. ফেইস রিকোগনিশন
  4. রেটিনা স্ক্যানিং
সঠিক উত্তর:
সিগনেচার ভেরিফিকেশন
উত্তর
সঠিক উত্তর:
সিগনেচার ভেরিফিকেশন
ব্যাখ্যা

সিগনেচার ভেরিফিকেশন হলো আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ।

বায়োমেট্রিক্স (Biometrics):
মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।

বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা-
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ (ফিঙ্গার প্রিন্ট)
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি)
- আইরিশ এবং রেটিনা শনাক্তকরণ 
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ (ফেইস রিকোগনিশন)
- ডিএনএ পর্যবেক্ষণ

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ (সিগনেচার ভেরিফিকেশন),
- কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৪.
কত সাল থেকে বাংলাদেশে ই-কমার্সের প্রসার শুরু হয়?
  1. ২০০৮-২০০৯
  2. ২০০৯-২০১০
  3. ২০১০-২০১১
  4. ২০১১-২০১২
সঠিক উত্তর:
২০১১-২০১২
উত্তর
সঠিক উত্তর:
২০১১-২০১২
ব্যাখ্যা
- সারা বিশ্বে অনলাইন লেনদেন বাড়ার কারণে ই-কমার্সের গতি ও আকার বড় হচ্ছে।
- ২০১১-১২ সাল থেকে বাংলাদেশেও ধীরে ধীরে ই-কমার্সের প্রসার শুরু হয়।
- বর্তমানে বই থেকে শুরু করে জামা, কাপড়, খাবার, সৌখিন সামগ্রী ইত্যাদি অনলাইনে বেচাকেনা হচ্ছে।
- অদূর ভবিষ্যতে এক সময় হয়তো পৃথিবীর সব ধরনের ব্যবসা-বাণিজ্য ই-কমার্সের মাধ্যমেই পরিচালিত হবে।
[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ২৮]
৬৫.
What is the full meaning of ATM?
  1. ক) Automatic Teller Machine
  2. খ) Automated Taller Machine
  3. গ) Automatic Taller Machine
  4. ঘ) Automated Teller Machine
সঠিক উত্তর:
ঘ) Automated Teller Machine
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Automated Teller Machine
ব্যাখ্যা
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine. 
Automated Teller Machine (ATM): 
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। 
Various common banking transactions that are often carried out at an ATM include:
- Withdrawing cash
- Depositing money
- Transferring funds
- Balance inquiries
- Access to transaction history

Source: bankrate.com
৬৬.
Which protocol is used to send emails?
  1. SMTP 
  2. HTTP
  3. FTP
  4. POP3
সঠিক উত্তর:
SMTP 
উত্তর
সঠিক উত্তর:
SMTP 
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) SMTP

Simple Mail Transfer Protocol (SMTP)
- ই-মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
- প্রোটোকল হলো একটি নিয়মাবলী যা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ নিশ্চিত করে, তথ্য কীভাবে সংগঠিত হবে এবং প্রতিটি পক্ষ কীভাবে ডেটা পাঠাবে ও গ্রহণ করবে তা নিয়ন্ত্রণ করে।

ই-মেইল (E-mail)
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

ই-মেইল অ্যাড্রেসের গঠন
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: maria123@gmail.com
- maria123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৭.
নিচের কোনটি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি?
  1. ভয়েস রিকগনিশন
  2. ফিঙ্গার প্রিন্ট
  3. রেটিনা স্ক্যান
  4. ফেইস রিকগনিশন
সঠিক উত্তর:
ভয়েস রিকগনিশন
উত্তর
সঠিক উত্তর:
ভয়েস রিকগনিশন
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 

• দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি:
১. ফিঙ্গার প্রিন্ট,
২. হ্যান্ড জিওমিট্রি,
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান,
৪. ফেইস রিকগনিশন,
৫. ডিএনএ টেস্ট। 

• আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ভয়েস রিকগনিশন,
২. সিগনেচার ভেরিফিকেশন,
৩. টাইপিং কীস্ট্রোক। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৮.
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
  1. ekanei.com
  2. Olx.com
  3. google.com
  4. amazon.com
সঠিক উত্তর:
google.com
উত্তর
সঠিক উত্তর:
google.com
ব্যাখ্যা
- Amazon.com হল কেনাবেচার জন্য ওয়েবসাইট। 
- ekanei.com, Olx.com এই ওয়েবসাইটগুলোও ই-কমার্স সাইট। 
- এই ওয়েবসাইটগুলোর সাহায্যে অনলাইনে কেনাবেচা করা হয়। 

অন্যদিকে, 
- সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েব সার্চ (তথ্য সার্চ) করার জন্য মূলত এটি ডিজাইন করা হয়েছে। 
- Google.com, Yahoo.com, Bing.com হল জনপ্রিয় সার্চ ইঞ্জিন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৯.
চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা কে?
  1. শি জিনপিং
  2. লি কুয়েন
  3. জ্যাক মা
  4. ফা হিয়েন
সঠিক উত্তর:
জ্যাক মা
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক মা
ব্যাখ্যা
• আলিবাবা (Alibaba):
-  চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি।
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উৎস: Alibaba Group Website.
৭০.
বাংলাদেশ কবে ই-পাসপোর্ট চালু করে?
  1. ক) ২৭ ডিসেম্বর ২০২০
  2. খ) ২২ জানুয়ারি ২০২০
  3. গ) ২২ জানুয়ারি ২০২১
  4. ঘ) ২৭ ডিসেম্বর ২০১৯
সঠিক উত্তর:
খ) ২২ জানুয়ারি ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
২২ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে। এর আগে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে। বিশ্বে প্রথম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া ১৯৯৮ সালে।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
৭১.
E-banking-এর সমার্থক কোনটি?
  1. ক) Tele Banking
  2. খ) Pure Banking
  3. গ) Automated Banking
  4. ঘ) Internet Banking
সঠিক উত্তর:
ঘ) Internet Banking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Internet Banking
ব্যাখ্যা
• E-banking-এর সমার্থক Internet Banking.

অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং:
- ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
- তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'। 
- প্রধান ধরনের ই-ব্যাংকিং হলো অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, অটোমেটেড টেলার মেশিন (এটিএম), এবং ডেবিট এবং ক্রেডিট কার্ড।

উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
ATM এর পূর্ণরূপ কী?
  1. Automatic talking mobile
  2. Auto touch mobile
  3. Automated teller machine
  4. Auto teller machine
সঠিক উত্তর:
Automated teller machine
উত্তর
সঠিক উত্তর:
Automated teller machine
ব্যাখ্যা

ATM:
- ATM এর পূর্ণরূপ Automated Teller Machine.
- যে যন্ত্র একজন গ্রাহকের হিসাব থেকে নগদ বিতরণ করে, হিসাবটিতে জমা গ্রহণ করে, অথবা অন্যান্য ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকে Automated Teller Machine (ATM) বা স্বয়ংক্রিয় টেলার মেশিন বলা হয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
• HTML - Hyper Text Markup Language.
• WAN - Wide Area Network.
• MIMD - Multiple Instruction Multiple Data.
• DBMS - Database Management System.
• CPU - Central Processing Unit.
• RAM - Random Access Memory.
• ROM - Read Only Memory.
• OMR - Optical Mark Recognition.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং ব্রিটানিকা।

৭৩.
কোনটি LLM-ভিত্তিক ডিপ লার্নিং-এ সাধারণ GPU লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়?
  1. NumPy
  2. TensorFlow
  3. Matplotlib
  4. Pandas
সঠিক উত্তর:
TensorFlow
উত্তর
সঠিক উত্তর:
TensorFlow
ব্যাখ্যা

• LLM-ভিত্তিক ডিপ লার্নিং বা বড় ভাষা মডেল তৈরি এবং প্রশিক্ষণে সাধারণত TensorFlow একটি গুরুত্বপূর্ণ GPU-সাপোর্টেড লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়। TensorFlow মূলত গুগল দ্বারা উন্নত একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, যা নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরির জন্য অত্যন্ত উপযোগী। এটি GPU ও TPU ব্যবহার করে বড় ডেটাসেট দ্রুত প্রসেস করতে সক্ষম, যা LLM-এর প্রশিক্ষণে বিশেষভাবে প্রয়োজন। অন্যদিকে NumPy, Matplotlib, এবং Pandas সাধারণত ডেটা প্রসেসিং, বিশ্লেষণ বা ভিজ্যুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সরাসরি GPU-ভিত্তিক ডিপ লার্নিং মডেলের জন্য নয়। তাই LLM-ভিত্তিক ডিপ লার্নিংয়ে সাধারণ GPU লাইব্রেরি হিসেবে TensorFlow ব্যবহৃত হয়।
- এছারাও, PyTorch-ও একটি জনপ্রিয় ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক যা GPU সাপোর্ট করে এবং LLM-এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অপশন আলোচনা :
ক) NumPy - এটি শুধুমাত্র numerical computation-এর জন্য লাইব্রেরি, মূলত CPU-based এবং ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক নয়। 
গ) Matplotlib - এটি ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, ডিপ লার্নিং বা GPU-এর সাথে সরাসরি সম্পর্কিত নয়। 
ঘ) Pandas - এটি ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের লাইব্রেরি, ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক নয়। 
 
• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU). 

• Graphics Card (GPU):
- GPU বিশাল পরিমাণ ডেটা সমান্তরালভাবে প্রসেস করতে পারে।  
- LLM মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যকরভাবে চালানোর জন্য হাজার হাজার কোর বিশিষ্ট GPU ব্যবহৃত হয়।  
- CPU এর তুলনায় GPU অনেক দ্রুতগতিতে ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন করতে সক্ষম।  
- LLM ট্রেনিং ও ইনফারেন্স—দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।  
- বর্তমান সময়ে NVIDIA A100, H100 এর মতো GPU LLM এর জন্য সবচেয়ে ব্যবহৃত।  
- GPU এর ক্ষমতা যত বেশি হবে, তত দ্রুত ও কার্যকরভাবে LLM চালানো সম্ভব হবে।  

অন্য যন্ত্রাংশগুলোর ভূমিকা:  
- RAM: ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং GPU/CPU তে সরবরাহ করে।  
- Processor (CPU): সাধারণ কাজ, সিস্টেম কন্ট্রোল ও ডেটা হ্যান্ডলিং এ সহায়তা করে।  
- Storage Device: ডেটাসেট, মডেল ফাইল ও চেকপয়েন্ট সংরক্ষণে ব্যবহৃত হয়।  

- যদিও RAM, Processor এবং Storage Device জরুরি, কিন্তু LLM চালানোর জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Graphics Card (GPU).

সূত্র: 
- NVIDIA [link]
- IBM [link]

৭৪.
"Fax" এর পূর্ণরূপ কী?
  1. Fast Access Xmitter
  2. Fast Signal
  3. Facsimile
  4. Faxmail
সঠিক উত্তর:
Facsimile
উত্তর
সঠিক উত্তর:
Facsimile
ব্যাখ্যা
"Fax" এর পূর্ণরূপ হচ্ছে Facsimile।

• ফ্যাক্স (Fax):
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile.
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
- স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।

উৎস:
১. এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭৫.
নিচের কোনটি সাইবার ক্রাইম নয়?
  1. ক) স্প্যামিং
  2. খ) ডিফ্রেগমেন্টিং
  3. গ) স্নিকিং
  4. ঘ) ফিশিং
সঠিক উত্তর:
খ) ডিফ্রেগমেন্টিং
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিফ্রেগমেন্টিং
ব্যাখ্যা
সাইবার ক্রাইম
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- হ্যাকিং, স্প্যামিং, সাইবার বুলি, স্পুফিং, ফিশিং, স্নিকিং এসবই সাইবার অপরাধের বিভিন্ন ধরণ।

কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো -
১. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
২. অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা ।
৩. কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
৪. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
৫. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম,
৭৬.
বর্তমানে স্মার্টফোনের স্ক্রীন কোন প্রযুক্তির হয়ে থাকে?
  1. OLED
  2. AMOLED
  3. LED
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• স্মার্ট ফোন (Smart Phone):
- স্মার্টফোন হলো অত্যাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এক ধরনের মোবাইল ফোন যা পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফিচারের সাথে সামঞ্জস্য রেখে স্থির বা চলমান থাকা অবস্থায় হাতে ব্যবহার্য বিভিন্ন গুরূত্বপূর্ণ ফিচারের সমন্বয় করে।
- স্মার্টফোন যা সাধারনত পকেটে রাখার মত আকারের হয়ে থাকে কার্যকরভাবে সেল ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- ফোন করা বা রিসিভ করা, ক্ষুদ্র বার্তা পাঠানো ইত্যাদিকে অন্যান্য জনপ্রিয় ডিজিটাল মোবাইল যন্ত্রাংশের বৈশিষ্ট্যের সাথে সমন্বয় করে।
- অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে পার্সোনাল ডিজিটাল এসিস্ট্যান্ট যার অন্তর্ভুক্ত হলো ক্যালেন্ডারে সাক্ষাৎকার নির্দেশ করে রাখা, মিডিয়া প্লেয়ার, ভিডিও গেইমস, জিপিএস দিকনির্ণায়ক প্রযুক্তি, ডিজিটাল ক্যামেরা ও ডিজিটাল ভিডিও ক্যামেরা।
- অধিকাংশ স্মার্ট ফোন ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পন্ন এবং বিভিন্ন ধরনের এ্যাপস বা থার্ড-পার্টি সফটওয়্যার উপকরণ চালাতে সক্ষম। 
- স্মার্টফোনের স্ক্রীন এলসিডি (LCD), এলইডি (LED), ওলেড (OLED), অ্যামোলেড (AMOLED) ইত্যাদি প্রযুক্তির হয়ে থাকে এবং এই স্ক্রীনগুলো অধিকাংশ ক্ষেত্রে স্পর্শের মাধ্যমে কাজ করে থাকে।
- বর্তমানে ৪ ধরনের স্মার্ট ফোন দেখা যায়। যথা- আইফোন, উইন্ডোজ ফোন, অ্যান্ড্রয়েড ফোন, ফায়ার ফোন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
নিচের কোনটি ইমেইল সেবা প্রদান করে না?
  1. SyLpheed
  2. Outlook
  3. Zimbra
  4. Chrome
সঠিক উত্তর:
Chrome
উত্তর
সঠিক উত্তর:
Chrome
ব্যাখ্যা
ই-মেইল এর জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারসমূহ: 
- ওয়েব ভিত্তিক ই-মেইল এর বাইরে ই-মেইলের জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামও ব্যবহার করা যায়।
- এদের কিছু বিনামূল্যে পাওয়া যায় আবার কিছু কিনে ব্যবহার করতে হয়।
- মাইক্রোসফটের মালিকানাধীন ইমেইল সেবা হলো- আউটলুক (Outlook)।  

♦ ই-মেইল ক্লায়েন্টগুলোর মধ্যে রয়েছে:
• জিমেইল (Gmail)
• ইয়াহু মেইল (Yahoo Mail)
• মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird)
• ক্লজ মেইল (Claws Mail)
• ফক্সমেইল (Foxmail) 
• পেগাসাস মেইল (Pegasus Mail)
• ইনক্রেডিমেইল (Incredimail) 
• মালবেরি (Mulberry)
• ড্রিম মেইল (Dream Mail) 
• সিলফিড (SyLpheed)
• আউটলুক (Outlook)
• জিমব্রা (Zimbra)
• পোস্টবক্স (Portbox) ইত্যাদি। 

- Google Chrome এক ধরনের ওয়েব ব্রাউজার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৭৮.
কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস?
  1. upwork.com
  2. payoneer.com
  3. odesk.com
  4. সবগুলোই
সঠিক উত্তর:
upwork.com
উত্তর
সঠিক উত্তর:
upwork.com
ব্যাখ্যা

আউটসোর্সিং (OUTSOURCING)
- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোন কাজ করা যায়।
- পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলি অন্যান্য দেশের লোকজন দিয়ে করিয়ে নিচ্ছে। এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং।
- অন্যভাবে বলা যায় যে, আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।

- আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে।
- আউটসোর্সিং শিল্পকে কাজে লাগিয়ে আমাদের দেশের শিক্ষিত বিরাট জনগোষ্ঠী এখন অর্থ উপার্জন করতে পারছে।
- আউটসোর্সিং এখন অনেকেরই পেশা হিসাবে পরিণত হয়েছে।
- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে। 

--------------------------------- 
• বর্তমানে 'odesk.com' বলতে কিছু নেই। odesk.com এখন rebranding এর মাধ্যমে upwork.com হয়ে গিয়েছে। 

• আর payoneer.com হচ্ছে Financial service company. এটা আউটসোর্সিং মার্কেট প্লেস নয়।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭৯.
মেইল সার্ভার থেকে ক্লায়েন্ট ডিভাইসে ইমেইল ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
  1. SMTP
  2. HTTP
  3. FTP
  4. POP
সঠিক উত্তর:
POP
উত্তর
সঠিক উত্তর:
POP
ব্যাখ্যা

• POP (Post Office Protocol) সরাসরি মেইল সার্ভার থেকে ইমেইল বার্তা ডাউনলোড করে ক্লায়েন্ট ডিভাইসে সংরক্ষণ করে।
- POP3 সংস্করণটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@gmail.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ব্যবহারকারীর মেইল ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- ইনবক্সে থাকা ইমেইল ক্লায়েন্ট ডিভাইসে ডাউনলোড করে।
 - মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হলো HyperText Transfer Protocol.
- HTTP হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা যোগাযোগের জন্য ব্যবহৃত প্রোটোকল। 
- এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।

• FTP:
- FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol.
- ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

৮০.
MS Word এর কোন tools টি ব্যবহার করে দ্রুত ও সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানো সম্ভব?
  1. Copy Paste
  2. Letter Template
  3. Formate Painter
  4. Mail Merge
সঠিক উত্তর:
Mail Merge
উত্তর
সঠিক উত্তর:
Mail Merge
ব্যাখ্যা
• Word Processing সফটওয়্যারে খুব দ্রুত এবং সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানোর জন্য 'Mail Merge' tools টি ব্যবহার করা হয়।
• A mail merge is used to create form letters, mailing labels, envelopes, directories, and mass e-mail message and fax distributions.
• three documents are involved in the mail merge process:
- the main document,
- the data source and
- the merged field.

উৎস: Microsoft Support
৮১.
অনলাইনে গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে?
  1. ই-পেপার
  2. পেটেন্ট
  3. ই-জার্নাল
  4. ই-কন্টেন্ট
সঠিক উত্তর:
ই-জার্নাল
উত্তর
সঠিক উত্তর:
ই-জার্নাল
ব্যাখ্যা
• ই-জার্নাল:
- ই-জার্নাল হলো গবেষণা নথি বা প্রবন্ধের একটি ডিজিটাল সংস্করণ, যা ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- এর সুবিধাগুলো হলো, এটি যেকোনো সময় যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায়, ডাউনলোড বা ই-মেইল করা যায় এবং এর কোনো নির্দিষ্ট অংশ বা পুরো জার্নালটি ইন্টারনেটে সার্চ করে বের করা যায় কিংবা পাঠ করা যায়।

• পেটেন্ট:
- পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার, কোনো কিছু উদ্ভাবনের জন্য এটা অনুমোদন করা হয়।
- উদ্ভাবনটি হতে পারে একটি পণ্য বা একটি প্রক্রিয়া, যা কোনো কিছু সম্পাদনের নতুন পদ্ধতি প্রদান করে বা কোনো সমস্যার নতুন কারিগরি সমাধান প্রস্তাব করে।
- একটি পেটেন্ট তার মালিককে তার উদ্ভাবনের সুরক্ষা প্রদান করে।
- সীমিত সময়ের জন্য এই সুরক্ষা সাধারণত ২০ বছর পর্যন্ত বলবৎ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮২.
বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে কী বলে?
  1. IoT
  2. AI
  3. VR
  4. Compact Computing
সঠিক উত্তর:
IoT
উত্তর
সঠিক উত্তর:
IoT
ব্যাখ্যা
• ইন্টারনেট অব থিংস বা আইওটি (Internet of Things -IoT):
- বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে ইন্টারনেট অব থিংস বা সংক্ষেপে আইওটি বলা হয়।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি- এসি, কফি মেকার, টেম্পারেচার কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেক্ট্রিক লক গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি ইত্যাদি সবই ইন্টারনেটের মাধ্যমে নিজের মুঠোফোন থেকে পৃথিবীর যেকোনো জায়গায় বসে নিয়ন্ত্রণের উপায়কেই ‘ইন্টারনেট অফ থিংস বা আইওটি' বলা হয়।
- বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- আইওটি প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে স্মার্ট টাচ ল্যাম্প, কফি মেকার মেশিন হবে এমন একটি যন্ত্র, যা নিজে থেকেই প্রয়োজনের সময় ল্যাম্প অন/অফ করবে অথবা তাকে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
- এছাড়াও হোম সিকিউরিটি ডিভাইস দিয়ে বাসার সিকিউরিটি নিশ্চিত করা যাবে, কারো অনুপস্থিতিতে কেউ তার বাসায় প্রবেশ করলে টেক্সটের মাধ্যমে সামগ্রিক অবস্থা জানিয়ে দেবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৩.
ইমেইলে 'CC' দ্বারা কী বোঝায়?
  1. কন্ট্রোল কপি
  2. সিক্রেট কপি
  3. কার্বন কপি
  4. সেন্ট কপি
সঠিক উত্তর:
কার্বন কপি
উত্তর
সঠিক উত্তর:
কার্বন কপি
ব্যাখ্যা
• ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• CC:
- CC এর পূর্ণরূপ Carbon Copy.
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে।
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৮৪.
অপ্রয়োজনীয় ও অপরিচিত অ্যাড্রেস থেকে আসা মেইলকে কী বলা হয়?
  1. ক) স্পুফিং
  2. খ) স্প্যাম
  3. গ) ফিশিং
  4. ঘ) হ্যাকিং
সঠিক উত্তর:
খ) স্প্যাম
উত্তর
সঠিক উত্তর:
খ) স্প্যাম
ব্যাখ্যা
স্প্যাম এর সংজ্ঞা হল ইন্টারনেটের মাধ্যমে আগত কোন  অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক বা যুক্তিহীন  কোন তথ্য।

স্প্যাম হলো আমরা যখন ইন্টারনেট এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি তখন অনেক সময় দেখতে পাই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে কিছু মেসেজ আসে। কিন্তু এই মেসেজগুলো আমরা জানিনা কে, কেন আমাদেরকে পাঠিয়েছেন। এ কাজগুলো হল স্প্যাম। আর যখন এ কাজগুলো করা হয় তাকে স্প্যামিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৫.
ISDN কী ধরনের তথ্য সমন্বয়ে প্রেরণ করতে সক্ষম?
  1. শুধুমাত্র ভয়েস
  2. ভয়েস এবং ডেটা একসাথে
  3. শুধুমাত্র ভিডিও
  4. শুধুমাত্র ডেটা
সঠিক উত্তর:
ভয়েস এবং ডেটা একসাথে
উত্তর
সঠিক উত্তর:
ভয়েস এবং ডেটা একসাথে
ব্যাখ্যা

• ISDN (Integrated Services Digital Network) একটি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা যা ভয়েস ও ডেটা একসাথে প্রেরণ করতে সক্ষম। 

• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System)
২. আইএসডিএন (ISDN)
৩. ব্রডব্যান্ড (Broadband)
৪. ওয়াই-ফাই (Wi-Fi)
৫. ওয়াইম্যাক্স (WiMax)

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
স্মার্টফোনে কোন কম্পোনেন্ট অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল তথ্য হিসেবে রূপান্তরিত করে?
  1. DAC
  2. CPU
  3. GPU
  4. ADC
সঠিক উত্তর:
ADC
উত্তর
সঠিক উত্তর:
ADC
ব্যাখ্যা

• স্মার্টফোনে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল তথ্য হিসেবে রূপান্তরিত করার কাজটি করে ADC (Analog-to-Digital Converter)। যখন আমরা ক্যামেরা, মাইক্রোফোন বা সেন্সর ব্যবহার করি, তখন যে সিগন্যালগুলি আসে তা মূলত অ্যানালগ, অর্থাৎ ধারাবাহিক মানযুক্ত। কিন্তু স্মার্টফোনের প্রসেসর শুধুমাত্র ডিজিটাল তথ্য অর্থাৎ ০ এবং ১-এর ধারা বুঝতে পারে। ADC এই অ্যানালগ সিগন্যালগুলিকে ডিজিটাল ফর্মে রূপান্তরিত করে, যাতে CPU বা অন্যান্য ডিজিটাল কম্পোনেন্ট সেই তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। উদাহরণস্বরূপ, মাইক্রোফোনের অডিও সিগন্যাল ADC-এর মাধ্যমে ডিজিটাল সিগন্যালে পরিণত হয়, যা রেকর্ডিং বা কল প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তাই স্মার্টফোনের অ্যানালগ-ডিজিটাল রূপান্তরের মূল যন্ত্র হলো ADC।

উত্তর: ঘ) ADC.

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- ১৯৯৩ সালে আইবিএম "Simon" নামে প্রথম স্মার্টফোন তৈরি করে, যা টাচস্ক্রিন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সমর্থন করত।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।

উৎস: ব্রিটানিকা।

৮৭.
সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে?
  1. ক) ২০০০
  2. খ) ১৯৯৬
  3. গ) ২০০৪
  4. ঘ) ২০০৮
সঠিক উত্তর:
গ) ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৪
ব্যাখ্যা
২০০৪ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্কে সংযুক্ত হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।
Source: Banglapedia
৮৮.
নিচের কোনটি কেনাবেচার সাইট নয়?
  1. ক) olx
  2. খ) ebay
  3. গ) pickaboo
  4. ঘ) Fiverr
সঠিক উত্তর:
ঘ) Fiverr
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Fiverr
ব্যাখ্যা
জনপ্রিয় কেনাবেচার সাইট:
- Alibaba.com
- ebay.com
- daraz.com
- pickaboo.com
- bikroy.com
- ekhanei.com
- amazon.com
- olx.com, ইত্যাদি।


ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হচ্ছে,
- Upwork
- Freelancer.com
- Fiverr
- Guru.com ইত্যাদি।
৮৯.
স্মার্ট কার্ডের উদ্ভাবক কে?
  1. ক) Martin Cooper
  2. খ) Marc Benioff
  3. গ) Lirio Marcelo
  4. ঘ) Roland Moreno
সঠিক উত্তর:
ঘ) Roland Moreno
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Roland Moreno
ব্যাখ্যা
Roland Moreno হলেন স্মার্ট কার্ডের জনক।
Source: nytimes.com
৯০.
সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
  1. পূর্ণ
  2. বর্ণ
  3. উচ্চারণ
  4. কথা
সঠিক উত্তর:
পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ
ব্যাখ্যা
- অমর একুশের শহীদদের স্মরণে বাংলা ভাষায় তৈরি তিনটি সফটওয়্যার ও বাংলা ফন্ট উন্মুক্ত করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। 
- আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘উচ্চারণ’, ‘কথা’ ও ‘বর্ণ’ সফটওয়্যারসহ ‘পূর্ণ’ নামের বাংলা ফন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। 
- ‘পূর্ণ’ ফন্টটি মূলত ইউনিকোডভিত্তিক ফন্ট। 
- স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরাম চিহ্ন, ইংরেজি বর্ণ, গাণিতিক চিহ্নসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকায় প্রাতিষ্ঠানিক ব্যবহারের পাশাপাশি মুদ্রণ কাজেও ব্যবহার করা যাবে ফন্টটিতে। 

অন্যদিকে, 
- ‘উচ্চারণ’ নামের টেক্সট টু স্পিচ সফটওয়্যারটি ওয়েবসাইট বা যন্ত্রের পর্দায় থাকা সব তথ্য পড়ে শোনাতে পারে। 
- মুখের কথাকে লেখায় রূপান্তর করতে পারে ‘কথা’ সফটওয়্যারটি। 
- ‘বর্ণ’ হলো বাংলা ওসিআর সফটওয়্যার।
- পিডিএফ বা ছবিতে থাকা বার্তা লেখায় রূপান্তরের সুযোগ থাকায় সফটওয়্যারটির মাধ্যমে সহজেই সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির তথ্য লিখিত আকারে সংরক্ষণ করা যাবে। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (প্রকাশ: ২১শে ফেব্রুয়ারি, ২০২৪)।
৯১.
নিচের কোনটি Google DeepMind কর্তৃক উদ্ভাবিত মাল্টিমোডাল AI মডেল?
  1. Gemini
  2. GPT- 4
  3. Claude
  4. ImageBind
সঠিক উত্তর:
Gemini
উত্তর
সঠিক উত্তর:
Gemini
ব্যাখ্যা

Gemini হলো Google DeepMind কর্তৃক উদ্ভাবিত মাল্টিমোডাল AI মডেল।

মাল্টিমোডাল AI মডেল:
- মাল্টিমোডাল মডেল হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মানুষের মস্তিষ্ক যেমন একই সঙ্গে শোনা, দেখা এবং স্পর্শ করার মাধ্যমে চারপাশের জগতকে বুঝতে পারে, এই মডেলগুলিও ঠিক তেমনই বিভিন্ন ধরনের ডেটা (যাকে "মোডালিটি" বলা হয়) একসাথে প্রক্রিয়া করতে পারে।
- মাল্টিমোডাল AI (Multimodal AI) হলো এমন ML মডেল যা একাধিক মোডালিটি (Types of Data) থেকে তথ্য প্রক্রিয়াকরণ এবং একীভূত (Integrate) করতে পারে।
- মোডালিটি বলতে তথ্যের বিভিন্ন রূপকে বোঝায়, যেমন- টেক্সট (Text), ছবি (Images), অডিও (Audio), ভিডিও (Video), কোড (Code), সেন্সর ডেটা (Sensor Data)।

মাল্টিমোডাল মডেলের গুরুত্ব ও সুবিধা:
- এই মডেলগুলি মানুষের মতো বিভিন্ন সংবেদনশীল ইনপুট (যেমন—কথা ও মুখের অভিব্যক্তি) একসাথে বুঝতে পারে, যা মানব-কম্পিউটার ইন্টারঅ্যাকশনকে আরও স্বাভাবিক ও দক্ষ করে তোলে।
- একাধিক উৎস থেকে ডেটা গ্রহণ করার ফলে মডেলটির তথ্য বোঝার ক্ষমতা আরও সমৃদ্ধ এবং সঠিক হয়। উদাহরণস্বরূপ, শুধুমাত্র রোগীর বর্ণনা না শুনে তার মেডিক্যাল ইমেজ ও ল্যাব রিপোর্ট বিশ্লেষণ করে আরও সঠিক রোগ নির্ণয় করা যায়।
-  যখন একটি মডেলের কাছে ক্রস-রেফারেন্সের জন্য একাধিক মোডালিটির তথ্য থাকে, তখন এটি ভুল বা মনগড়া (Hallucinated) তথ্য দেওয়ার সম্ভাবনা কম থাকে।
- শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা পর্যবেক্ষণ, স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং বিপণনের মতো বিস্তৃত ক্ষেত্রে এর প্রয়োগ সম্ভব।

বিখ্যাত মাল্টিমোডাল AI মডেলসমূহ:
- Gemini, Claude, GPT- 4, DALL-E 3, Sora, ViT (Vision Transformer), ImageBind, Flamingo ইত্যাদি।

অপশন আলোচনা:
- GPT-4: এটি OpenAI কর্তৃক উদ্ভাবিত।
- Claude: এটি Anthropic কর্তৃক উদ্ভাবিত।
- ImageBind: এটি Meta কর্তৃক উদ্ভাবিত।

উৎস: ব্রিটানিকা।

৯২.
সম্প্রতি কোন ইউনিভার্সিটির গবেষকরা পানির তলদেশের ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা তৈরি করেন?
  1. ক) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
  2. খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  3. গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
  4. ঘ) ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
ব্যাখ্যা
সম্প্রতি মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজির গবেষকরা পানির তলদেশের ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা তৈরি করেন। 

বিজ্ঞানীরা অনুমান করেছেন যে পৃথিবীর সমুদ্রের প্রায় ৯৫ শতাংশের বেশি কখনও পর্যবেক্ষণ করা হয়নি এবং  এখনো অজানা রয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানে মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজির গবেষকেরা একটি স্বয়ংক্রিয় ব্যাটারিবিহীন ক্যামেরা তৈরি করেন, যা সমুদ্রের অন্ধকার তলদেশের ছবি পর্যন্ত তুলা  সম্ভব। এই স্বয়ংক্রিয় ক্যামেরাটি শব্দ দ্বারা চালিত হয় এবং শব্দ তরঙ্গ এর মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করে। 

সূত্র: Massachusetts Institute of Technology Website [লিঙ্ক]
৯৩.
মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

মাল্টিমিডিয়া: 
- মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়।
- আমরা অন্তত বর্ণ, চিত্র এবং শব্দ (সাউন্ড) এই তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করে থাকি। 
-  এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়।
- এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়‍্যার, ওয়েবপেজ ইত্যাদি নানা নামে চিনে থাকি।
- মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। 
- এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্যরূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে। 
- মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। 
- কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। 
- উনিশ শতকের শেষ প্রান্তে ১৮৯৫ সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হবার পর তাতে বর্ণ (Text), চিত্র (Graphics), শব্দ (Sound) এবং চলমানতা (Animation) যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে যা মাল্টিমিডিয়ার একটি রূপ। 
- আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৯৪.
স্মার্টফোন ডিজাইন করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ কোন প্রতিষ্ঠানের?
  1. BlackBerry
  2. Nokia
  3. IBM
  4. Samsung
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

• স্মার্টফোন ডিজাইন করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান হলো IBM. IBM তাদের Simon Personal Communicator (SPC) নামে একটি ডিভাইস বাজারে আনে, যা আধুনিক স্মার্টফোনের প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত। এটি শুধু কল করার জন্য নয়, ইমেইল, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, টাচস্ক্রিন এবং নোট নেওয়ার সুবিধা প্রদান করত। যদিও পরবর্তীতে BlackBerry এবং Nokia স্মার্টফোনকে জনপ্রিয়তা এনে দেয়, IBM ছিল প্রথম যে কার্যকরভাবে মোবাইল কমিউনিকেশন এবং কম্পিউটিংকে একত্রিত করে। তাই স্মার্টফোনের উদ্ভাবনী যাত্রার সূচনা IBM-এর Simon ডিভাইসের মাধ্যমে হয়।

- সঠিক উত্তর: গ) IBM.

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো একটি বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- ১৯৯৩ সালে বেলসাউথ প্রতিষ্ঠান স্মার্টফোন বাজারে নিয়ে আসে।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- এটি উচ্চ গতিসম্পন্ন ডেটা স্থানান্তর নিশ্চিত করে।
- ব্ল্যাকবেরি স্মার্টফোনের প্রথম নির্মাতা হচ্ছে - BlackBerry Limited এবং Research In Motion.

• স্মার্টফোনের বৈশিষ্ট্য:
- ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- মডেম সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়।
- মেমোরি বেশি থাকে।

উৎস: ব্রিটানিকা।

৯৫.
নিচের কোনটি AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়? 
  1. MATLAB
  2. HTML
  3. LISP
  4. PROLOG
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা
- AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়- HTML । 

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence): 

- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। 
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে। 
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। 
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়। 
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯৬.
কাকে ইমেইলের জনক বলা হয়?
  1. ক) Shiva Ayyadurai
  2. খ) Raymond Tolimlinson
  3. গ) Ada Lovelace
  4. ঘ) Vinton Cerf 
সঠিক উত্তর:
খ) Raymond Tolimlinson
উত্তর
সঠিক উত্তর:
খ) Raymond Tolimlinson
ব্যাখ্যা

Raymond Tolimlinson কে ইমেইলের জনক বলা হয়।

- তিনি ১৯৭২ সালে প্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ইমেইল প্রেরণ করেন। 
- ইমেইলের পূর্ণরূপ- Electronic mail. 
- ইমেইলের মাধ্যমে আমরা তাৎক্ষণিক উপায়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং যে কোন প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা আদান-প্রদান করতে পারি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

৯৭.
নিচের কোনটি VR হেডসেট নয়?
  1. Raspberry Pi
  2. Oculus Quest
  3. HTC Vive
  4. Sony PlayStation VR
সঠিক উত্তর:
Raspberry Pi
উত্তর
সঠিক উত্তর:
Raspberry Pi
ব্যাখ্যা
• Raspberry Pi একটি ক্ষুদ্র কম্পিউটার যা বিভিন্ন ইলেকট্রনিক প্রকল্প ও প্রোগ্রামিং শেখার কাজে ব্যবহৃত হয়। এটি একটি হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও কোডিং শিখতে পারে। অন্যদিকে, Oculus Quest, HTC Vive, এবং Sony PlayStation VR - এ তিনটি হলো ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট, যা ব্যবহারকারীদের ভার্চুয়াল পরিবেশে নিয়ে যেতে সক্ষম। এই হেডসেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা গেম খেলা, ভিডিও দেখা বা ভার্চুয়াল জগতে কাজ করতে পারেন। কিন্তু Raspberry Pi সরাসরি কোনো VR অভিজ্ঞতা দেয় না, তাই এটি VR হেডসেট নয়।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।

• মূল ভিত্তি:
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।
- ডেটা গ্লোভ (Data Glove): ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বডি স্যুইট (Body Suit): স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন, গেমিং, গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৮.
In e-commerce, what does the acronym "UX" stand for?
  1. Universal Exchange
  2. User Experience
  3. User Expansion
  4. Ultimate Expression
সঠিক উত্তর:
User Experience
উত্তর
সঠিক উত্তর:
User Experience
ব্যাখ্যা
• In e-commerce, the acronym "UX" stands for User Experience.

UX (User Experience):
- E-commerce এ UX (User Experience) হল একটি অনলাইন স্টোরে নির্বিঘ্ন, আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করার অভ্যাস।
- এটিতে একটি ওয়েবসাইট ডিজাইন করা, নেভিগেশন এবং অনুসন্ধান সহ অন্যান্য কার্যাবলি ভালোভাবে করা যাতে গ্রাহকের চাহিদাগুলি পূরণ হয় এবং গ্রাহক আরো ভালো কিছু প্রত্যাশা করতে পারে।

ই-কমার্স:
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে ই-কমার্স বলে।

- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-

(i) ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B).
(ii) ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C).
(iii) ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B).
(iv) ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C).

ই-কমার্সের সুবিধাসমূহ:
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়৷
২. ই-কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসাকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়৷
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়৷
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২) merriam-webster
৯৯.
কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিলো?
  1. ক) রেডিও
  2. খ) টিভি
  3. গ) কম্পিউটার
  4. ঘ) ল্যান্ডফোন
সঠিক উত্তর:
ক) রেডিও
উত্তর
সঠিক উত্তর:
ক) রেডিও
ব্যাখ্যা


সূত্র - অষ্টম শ্রেণি, ICT, বোর্ড বই 
১০০.
ভিডিও কনফারেন্সিং কী?
  1. অডিও যোগাযোগ ব্যবস্থা
  2. ভিডিও রেকর্ডিং পদ্ধতি
  3. কেবল লিখিত বার্তা আদান-প্রদান পদ্ধতি
  4. অডিও ও ভিডিওর মাধ্যমে রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা
সঠিক উত্তর:
অডিও ও ভিডিওর মাধ্যমে রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
অডিও ও ভিডিওর মাধ্যমে রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা

• অডিও ও ভিডিওর মাধ্যমে রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা—ভিডিও কনফারেন্সিংয়ে একই সময়ে দেখা ও কথা বলা সম্ভব হয়।
 
• ভিডিও কনফারেন্সিং(Video Conferencing):
- ভিডিও কনফারেন্সিং হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানকারী ব্যক্তিরা একই সময়ে অডিও ও ভিডিওর মাধ্যমে কথোপকথন করতে পারে।
- এটি একটি আধুনিক যোগাযোগ প্রযুক্তি, যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়।
 
• ভিডিও কনফারেন্সিংয়ের কার্যপদ্ধতি:
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে থাকা ব্যক্তিরা—
- একে অপরকে দেখতে পারে,
- কথা বলতে পারে,
- আলোচনায় অংশগ্রহণ করতে পারে।
- এতে রিয়েল-টাইম (Real-time) যোগাযোগ সম্ভব হয়।
 
• ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার:
- অফিস মিটিং ও ব্যবসায়িক আলোচনা।
- অনলাইন শিক্ষা ও প্রশিক্ষণ।
- দূরবর্তী চিকিৎসা সেবা (Telemedicine).
- সামাজিক ও পারিবারিক যোগাযোগ।
 
• ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ:
- ইন্টারনেট সংযোগ।
- ক্যামেরা (Webcam বা মোবাইল ক্যামেরা)।
- মাইক্রোফোন ও স্পিকার/হেডফোন।
- উপযোগী সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।