বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা

মোট প্রশ্ন১,০৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা

PrepBank · পাতা / ১১ · ৫০১৬০০ / ১,০৩৩

৫০১.
যদি ৩০টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ৩০টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
  1. ১২টি
  2. ১৮টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩০টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ৩০টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

সমাধান:
৩০টি পোশাকের মধ্যে শার্ট নয় শতকরা (১০০ - ৪০) = ৬০ ভাগ।
৩০এর ৬০% = (৩০ × ৬০) ∕ ১০০
= ১৮টি
৫০২.
প্রশ্ন:
  1. ২০.৫
  2. ২২
  3. ১৪.৫
  4. ১১
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৫০৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
  1. ৮% বৃদ্ধি
  2. ৮% হ্রাস
  3. ১০৮% হ্রাস
  4. ১০৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক 
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 

আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% ।
৫০৪.
২০ টাকায় ৫টি কলম কিনে ১৫০ টাকায় কয়টি কলম বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৩৫টি
  2. ৩০টি
  3. ২৮টি
  4. ৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ৫টি কলম কিনে ১৫০ টাকায় কয়টি কলম বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৫টি কলমের বিক্রয়মূল্য = ২০ × (১২৫/১০০) টাকা = ২৫ টাকা

২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি কলম
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৫/২৫ টি কলম
∴ ১৫০ টাকায় বিক্রয় করতে হবে = (১/৫) × ১৫০ = ৩০ টি কলম

∴ ১৫০ টাকায় বিক্রয় করতে হলে ৩০ টি কলম বিক্রি করতে হবে।
৫০৫.
একটি পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে পাশ করেছে ৫৫%। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১০%
  2. ২৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে পাশ করেছে ৫৫%। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে = (৭৫ - ৫৫)% = ২০%
শুধু বিজ্ঞানে পাস করেছে = (৬৫ - ৫৫)% = ১০%

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস করেছে = (২০ + ১০ + ৫৫)%
= ৮৫%

∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৮৫)% = ১৫%

৫০৬.
তেলের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তেলের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: তেলের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তেলের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান:
ধরি,
২৫% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

এখন,
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ x ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ তেলের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)% = ২০%

অর্থাৎ, তিনি পূর্বের ব্যবহারের তুলনায় ২০% কম তেল ব্যবহার করবেন।

৫০৭.
15 টাকা 20 টাকার শতকরা কত?
  1. 50%
  2. 75%
  3. 60%
  4. 90%
ব্যাখ্যা
প্রশ্ন: 15 টাকা 20 টাকার শতকরা কত?

সমাধান: 
15 টাকা 25 টাকার শতকরা = (15/20) × 100% = 75 %
৫০৮.
টাকায় ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ৮.৫০% লাভ
  2. ৫.৫০% লাভ
  3. ১২% ক্ষতি
  4. ৬.২৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
৩টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার,
৫টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য ১/৫ টাকা

∴ (১+১) বা, ২টি আমলকির ক্রয়মূল্য = (১/৩) + (১/৫) = ৮/১৫ টাকা

∴ ২টি আমলকির ক্রয়মূল্য ৮/১৫ টাকা
∴ ১টি আমলকির ক্রয়মূল্য ৮/(১৫ × ২) টাকা
∴ ৪টি আমলকির ক্রয়মূল্য (৮ × ৪)/(১৫ × ২) = ১৬/১৫ টাকা

∴ ক্ষতি = (১৬/১৫) - ১ = ১/১৫ টাকা

∴ ১৬/১৫ টাকায় ক্ষতি ১/১৫ টাকা
∴ ১ টাকায় ক্ষতি = (১ × ১৫)/(১৫ × ১৬) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি = (১ × ১৫ × ১০০)/(১৫ × ১৬) = ১০০/১৬ = ৬.২৫টাকা

অতএব, ৬.২৫% ক্ষতি হয়েছে।
৫০৯.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯০ টাকা
  2. ৯৫ টাকা
  3. ১০২ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান:
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা
= ১০২০০/১০০ টাকা
= ১০২ টাকা

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
৫১০.
তামাকের উপর শতকরা ১০ টাকা কর কমালে,  তামাকের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার তামাক থেকে শতকরা ৮ টাকা বেশি কর পাবে?
  1. ১৫ টাকা
  2. ১৮ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তামাকের উপর শতকরা ১০ টাকা কর কমালে,  তামাকের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার তামাক থেকে শতকরা ৮ টাকা বেশি কর পাবে?

সমাধান:
১০% কর কমালে তামাকের মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৮% কর বেশি হলে তামাকের মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা

এখন,
৯০ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে (১০৮ - ৯০) = ১৮ টাকা
১ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে = ১৮/৯০ টাকা
∴ ১০০ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে = (১৮ × ১০০)/৯০ টাকা
= ২০ টাকা
৫১১.
একটি ক্লাসে ৩৬০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?
  1. ২৬৬ জন
  2. ২৭৪ জন
  3. ২৮০ জন
  4. ২৮৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩৬০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২০) = ৮০ জন

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৮০ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৮০/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৩৬০ জন হলে ছাত্র সংখ্যা = (৮০ × ৩৬০)/১০০ জন
= ২৮৮ জন
৫১২.
একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?
  1. ৪০০
  2. ২০০
  3. ৩৬
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ৩০% এর ১৫% = ১৮
অর্থাৎ,
১৫% × ৩০% × ক = ১৮
⇒ (১৫/১০০) × (৩০/১০০) × ক = ১৮
⇒ (৪৫০/১০০০০) × ক = ১৮
⇒ (৯/২০০) × ক = ১৮
⇒ ক = ১৮ × ২০০/৯
⇒ ক = ৪০০

৫১৩.
৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?
  1. ৩২০ 
  2. ৪০০ 
  3. ৪২০ 
  4. ৫৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

শর্তমতে, 
ক এর ২০% = ৮০ 
⇒ ক × (২০/১০০) = ৮০ 
⇒ ক = ৮০ × ৫ 
∴ ক = ৪০০ 

সুতরাং, সংখ্যাটি হলো ৪০০

৫১৪.
টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/৮৮) টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) টাকা
ক্রয়মূল্য ১০০/৮৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) × (১০০/৮৮) টাকা = ১.২৫ টাকা

১.২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
১ টাকায় বিক্রয় করতে হবে = (৫/১.২৫) টি মার্বেল = ৪ টি
৫১৫.
৫০ এর ২০% এর ১০% = কত?
  1. ১.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ এর ২০% এর ১০% = কত?

সমাধান:
৫০ এর ২০% এর ১০% = ৫০ × (২০/১০০) × (১০/১০০)
= ৫০ × (১/৫) × (১/১০)
= ১

৫১৬.
যখন কোন একটি সংখ্যা X এর 20% বৃদ্ধি করার পর 20 বিয়োগ করা হয় তখন সংখ্যাটি হয় 160। যদি সংখ্যাটির 20% হ্রাস করে 20 বৃদ্ধি করা হয় তবে তার মান কত হবে?
  1. 150
  2. 146
  3. 144
  4. 140
ব্যাখ্যা
প্রশ্ন: যখন কোন একটি সংখ্যা X এর 20% বৃদ্ধি করার পর 20 বিয়োগ করা হয় তখন সংখ্যাটি হয় 160। যদি সংখ্যাটির 20% হ্রাস করে 20 বৃদ্ধি করা হয় তবে তার মান কত হবে?

সমাধান:
প্রশ্নমতে,
X + (X এর 20%) - 20 = 160
⇒ X + X/5 - 20 = 160
⇒ 5X + X - 100 = 800
⇒ 6X = 900
∴ X = 150

এখন,
150 - (150 এর 20%) + 20
= 150 - 150/5 + 20
= 150 - 30 + 20
= 120 + 20
= 140
৫১৭.
একজন ছাত্র ২০টি প্রশ্নের মধ্যে ১২টির উত্তর সঠিক করে ৬০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে? 
  1. ১১ টি প্রশ্ন 
  2. ১৫ টি প্রশ্ন 
  3. ১৬ টি প্রশ্ন 
  4. ১০ টি প্রশ্ন 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্র ২০টি প্রশ্নের মধ্যে ১২টির উত্তর সঠিক করে ৬০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে?

সমাধান:
সঠিক উত্তর দিয়ে ৬০% নম্বর পেয়েছে = ১২টি প্রশ্ন
∴ ১% নম্বরের জন্য প্রয়োজন = ১২ ÷ ৬০ = ১/৫ টি প্রশ্ন

৮০% নম্বরের জন্য প্রয়োজন = ৮০ × (১/৫) = ১৬ টি প্রশ্ন

∴ ছাত্রকে ৮০% নম্বর পেতে ১৬টি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে।

৫১৮.
ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব 300 কি.মি. এবং ঢাকা হতে কুমিল্লার দূরত্ব 180 কি.মি.। ঢাকা হতে কুমিল্লার দূরত্ব, ঢাকা হতে চট্টগ্রামের দূরত্বের শতকরা কত অংশ?
  1. 40
  2. 50
  3. 60
  4. 70
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব 300 কি.মি. এবং ঢাকা হতে কুমিল্লার দূরত্ব 180 কি.মি.। ঢাকা হতে কুমিল্লার দূরত্ব, ঢাকা হতে চট্টগ্রামের দূরত্বের শতকরা কত অংশ?

সমাধান: 

• ঢাকা থেকে চট্টগ্রাম ও কুমিল্লার দূরত্বের শতকরা হিসাব:
- ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব = 300 কি.মি.
- ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব = 180 কি.মি.
- শতকরা হিসাব করতে সূত্র হলো:

শতকরা (%) = (ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ÷ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব) × 100  

- মান বসালে পাই:  
শতকরা (%) = (180 ÷ 300) × 100  
শতকরা (%) = 0.6 × 100  
তকরা (%) = 60  

- অর্থাৎ, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বের 60%

সঠিক উত্তর: গ) 60

৫১৯.
একদিন বাহিরে খেতে গিয়ে ১৫০০ টাকা বিলের মধ্যে তোফায়েল দিল ৭০০ টাকা, হিমেল দিল ৫০০ টাকা এবং বাকি টাকা রনি দিয়েছে। রনি শতকরা কত টাকা দিয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন বাহিরে খেতে গিয়ে ১৫০০ টাকা বিলের মধ্যে তোফায়েল দিল ৭০০ টাকা, হিমেল দিল ৫০০ টাকা এবং বাকি টাকা রনি দিয়েছে। রনি শতকরা কত টাকা দিয়েছে?

সমাধান: 
রনি দিয়েছে = (১৫০০ - ৭০০ - ৫০০) = ৩০০ টাকা
১৫০০ টাকায় রনি দিয়েছে ৩০০ টাকা
১ টাকায় দিয়েছে = ৩০০/১৫০০ টাকা
১০০ টাকায় দিয়েছে = (৩০০ × ১০০)১৫০০ টাকা
= ২০%
৫২০.
একটি বইয়ের দাম ৩০০ টাকা। দোকানে প্রতিপণ্যে মূল্যছাড় চলায় বিক্রেতা বইটি ২৭৬ টাকায় বিক্রি করেন। দোকানে সকল পণ্যে কত শতাংশ মূল্যছাড় চলছিলো?
  1. ৭%
  2. ৮%
  3. ৯%
  4. ১২%
  5. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের দাম ৩০০ টাকা। দোকানে প্রতিপণ্যে মূল্যছাড় চলায় বিক্রেতা বইটি ২৭৬ টাকায় বিক্রি করেন। দোকানে সকল পণ্যে কত শতাংশ মূল্যছাড় চলছিলো?

সমাধান:
বইটির প্রকৃত মূল্য = ৩০০ টাকা 
বিক্রিত মূল্য = ২৭৬ টাকা 
∴  ছাড় = ৩০০ - ২৭৬ = ২৪ টাকা 

এখন,
৩০০ টাকায় মূল্যছাড় = ২৪ টাকা
∴ ১ টাকায় মূল্যছাড় = ২৪/৩০০ টাকা
∴ ১০০ টাকায় মূল্যছাড় = (২৪ × ১০০)/৩০০ টাকা = ৮ টাকা

সুতরাং, দোকানে সকল পণ্যে ৮% মূল্যছাড় চলছিলো।
৫২১.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩৩%
  2. ৩০%
  3. ২০%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টির ক্রয়মূল্য ১ টাকা
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২টির বিক্রয়মূল্য ১ টাকা
১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ হয় =(১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬
= ৫০ টাকা
৫২২.
একজন ফল বিক্রেতা তার মোট আপেলের ৪০% বিক্রি করার পর তার কাছে আরও ১৮০টি আপেল রইল। তাহলে শুরুতে তার কাছে কতটি আপেল ছিল?
  1. ৪০০টি
  2. ৩০০টি
  3. ২৫০টি
  4. ৩৬০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা তার মোট আপেলের ৪০% বিক্রি করার পর তার কাছে আরও ১৮০টি আপেল রইল। তাহলে শুরুতে তার কাছে কতটি আপেল ছিল?

সমাধান:
৪০% আপেল বিক্রয় করার পর অবশিষ্ট আপেল থাকে (১০০ - ৪০)% = ৬০%

৬০% আপেল = ১৮০টি
∴ ১% আপেল = ১৮০/৬০ টি
∴ ১০০% আপেল = (১৮০ × ১০০)/৬০ টি
= ৩০০টি
৫২৩.
আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে আটার ব্যবহার শতকরা কত কমালে ঐ পরিবারে আটা বাবদ খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ১৬.৬৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩৩.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে আটার ব্যবহার শতকরা কত কমালে ঐ পরিবারে আটা বাবদ খরচের কোন পরিবর্তন হবে না?

সমাধান:
ধরি,
আটার পূর্বমূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১০০ এর ২৫% = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

∴ মূল্য বৃদ্ধি পেয়েছে = (১২৫ - ১০০) টাকা = ২৫ টাকা

১২৫ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা = ২০ টাকা

অর্থাৎ আটার ব্যবহার শতকরা কমাতে হবে = ২০%

৫২৪.
একজন বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১৫% কমিশন পায়। যদি সে মোট ১০০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?
  1. ৫০০০
  2. ৬০০০
  3. ৭০০০
  4. ৮০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১৫% কমিশন পায়। যদি সে মোট ১০০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?

সমাধান:
বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা
বিক্রয়ের ওপর কমিশন পেতে হবে = ১০০০ - ২৫০ = ৭৫০ টাকা

১৫ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০ টাকা
১ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০/১৫ টাকা
৭৫০ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে (১০০ × ৭৫০)/১৫ টাকা
= ৫০০০ টাকা
৫২৫.
২০০ এর কত শতাংশ ২০ এর ৫ শতাংশের সমান?
  1. ০.৪%
  2. ০.৫%
  3. ০.৬%
  4. ০.৮%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ এর কত শতাংশ ২০ এর ৫ শতাংশের সমান?
 
সমাধান:
ধরি,
২০০ এর ক% = ২০ এর ৫%
⇒ ২০০ × ক/১০০ = ২০ × ৫/১০০
⇒ ২০০ক = ১০০
⇒ ক = ১০০ ÷ ২০০
⇒ ক = ০.৫

৫২৬.
কোনো পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ২০%
  2. ২৫%
  3. ১০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = ৭৫%
শুধু গণিতে পাশ = (৭৫ - ৫৫)% = ২০%

বাংলায় পাশ = ৬৫%
শুধু বাংলায় পাশ = (৬৫ - ৫৫)% = ১০%

এক এবং উভয় বিষয়ে পাশ (অন্তত একটি বিষয়ে পাশ) = (২০ + ১০ + ৫৫)% = ৮৫%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৮৫)% = ১৫%
৫২৭.
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৩০ টাকায় বিক্রি করেন। বইয়ের প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?
  1. ২০%
  2. ৩০%
  3. ৩৫%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৩০ টাকায় বিক্রি করেন। বইয়ের প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের প্রকৃত মূল্য = ২০০ টাকা
ছাড় দিয়ে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
∴ ছাড় এর পরিমাণ = ২০০ - ১৩০ = ৭০ টাকা

এখন,
২০০ টাকায় ছাড় দেওয়া  হয় = ৭০ টাকা
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ৭০/২০০ টাকা
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (৭০ × ১০০) / ২০০ = ৩৫ টাকা 

অর্থাৎ ছাড় এর শতকরা পরিমাণ ৩৫%  
৫২৮.
কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. 70
  2. 80
  3. 90
  4. 75
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

সমাধান:
ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
 x × 40% + 42 = x
⇒ 40x/100 - x = - 42
⇒ x - 2x/5 = 42
⇒ (5x - 2x) = 210
⇒ 3x = 210
∴ x = 70
৫২৯.
একটি পণ্যের উপর শতকরা ১৫ টাকা কর কমালে, পণ্যের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার পণ্য থেকে শতকরা ১২ টাকা বেশি কর পাবে?
  1. ৩০.৩৩ টাকা
  2. ২৭.৩৩ টাকা
  3. ২৬.৭৬ টাকা
  4. ৩১.৭৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের উপর শতকরা ১৫ টাকা কর কমালে, পণ্যের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার পণ্য থেকে শতকরা ১২ টাকা বেশি কর পাবে?

সমাধান:
১৫% কর কমালে পণ্যের মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
১২% কর বেশি হলে পণ্যের মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা

এখন,
৮৫ টাকায় পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে (১১২ - ৮৫) = ২৭ টাকা
১ টাকায় পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে = ২৭/৮৫ টাকা
∴ ১০০ টাকায় পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে = (২৭ × ১০০)/৮৫ টাকা
= ৩১.৭৬ টাকা
৫৩০.
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ৩০% এবং ৩৭% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৬.৫%
  4. ১২%
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ৩০% এবং ৩৭% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?

সমাধান: 
ধরি,
তৃতীয় সংখ্যাটি হলো ১০০ 

প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ৩০% কম।
∴ প্রথম সংখ্যাটি = ১০০ - [(৩০/১০০) × ১০০] = ১০০ - ৩০ = ৭০ 

আবার, 
দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ৩৭% কম। 
∴ দ্বিতীয় সংখ্যাটি = ১০০ - [(৩৭/১০০) × ১০০] = ১০০ - ৩৭ = ৬৩

∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য = ৭০ - ৬৩ = ৭ 

∴ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কম = (৭/৭০) × ১০০% = ১০% 

৫৩১.
এক কেজি মসলার দাম ছিল ১০০০ টাকা। কিছুদিন আগে ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?
  1. ১০৪০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ১১২০ টাকা
  4. ১২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মসলার দাম ছিল ১০০০ টাকা। কিছুদিন আগে ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকায় দাম কমে = ২০/১০০ টাকা
১০০০ টাকায় দাম কমে = (২০ × ১০০০)/১০০ টাকা = ২০০ টাকা

তাহলে, এক কেজি মসলার মূল্য = (১০০০ - ২০০) = ৮০০ টাকা 

৩০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
৮০০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ৮০০)/১০০ টাকা = ২৪০ টাকা

∴ বর্তমানে এক কেজি মসলার দাম = (৮০০ + ২৪০) টাকা = ১০৪০ টাকা
৫৩২.
একটি ক্লাসের ৫০% ছাত্র ইংরেজিতে এবং ২৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ৫০% ছাত্র ইংরেজিতে এবং ২৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?

সমাধান:
অন্তত একটি বিষয়ে বা উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = ইংরেজিতে অকৃতকার্য + গনিতে অকৃতকার্য - উভয় বিষয়ে অকৃতকার্য
= ৫০ + ২৫ - ১০
= ৬৫%

∴ উভয় বিষয়ে কৃতকার্য = ১০০% - ৬৫% = ৩৫%
৫৩৩.
একটি রশির মোট দৈর্ঘ্যের ৩০% এর সাথে ৬৩ মিটার যোগ করলে সম্পূর্ণ রশির দৈর্ঘ্য পাওয়া যায়। রশিটির দৈর্ঘ্য কত?
  1. ৮০ মিটার
  2. ৯০ মিটার
  3. ৭০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রশির মোট দৈর্ঘ্যের ৩০% এর সাথে ৬৩ মিটার যোগ করলে সম্পূর্ণ রশির দৈর্ঘ্য পাওয়া যায়। রশিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, রশিটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক এর ৩০%) + ৬৩ = ক
⇒ (৩০ক/১০০) + ৬৩ = ক
⇒ (৩০ক + ৬৩০০)/১০০ = ক
⇒ ১০০ক = ৩০ক + ৬৩০০
⇒ ১০০ক - ৩০ক = ৬৩০০
⇒ ৭০ক = ৬৩০০
⇒ ক = ৬৩০০/৭০
∴ ক = ৯০

∴ রশিটির দৈর্ঘ্য = ৯০ মিটার

৫৩৪.
যদি একটি সংখ্যার ২৫% হয় ২০, তাহলে ঐ সংখ্যার ৪০% কত হবে?
  1. ৫২ 
  2. ৩৬ 
  3. ৪৪ 
  4. ৩২ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি সংখ্যার ২৫% হয় ২০, তাহলে ঐ সংখ্যার ৪০% কত হবে?

সমাধান: 
ধরি সংখ্যা = ক 

প্রশ্নমতে, 
ক এর ২৫% = ২০ 
⇒ ক × (২৫/১০০) = ২০ 
⇒ ক × (১/৪) = ২০
∴ ক = ৮০ 

আবার, 
ক এর ৪০%
= ৮০ × (৪০/১০০)
= ৩২ 

৫৩৫.
দুধের দাম ২০% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৫.০৭%
  2. ১৬.০৭%
  3. ১৩.৬৭%
  4. ১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: দুধের দাম ২০% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান:
২০% বৃদ্ধিতে দুধের বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২০
= ৮৩.৩৩ টাকা 

∴ দুধের ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮৩.৩৩
= ১৬.৬৭%

৫৩৬.
একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্নের মধ্যে রবিন ৬০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং বাকি সবগুলো ভুল উত্তর দিয়েছে। তার ভুলের শতকরা হার কত? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্নের মধ্যে রবিন ৬০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং বাকি সবগুলো ভুল উত্তর দিয়েছে। তার ভুলের শতকরা হার কত? 

সমাধান:
দেওয়া আছে,
মোট প্রশ্ন = ৭৫ টি
সঠিক উত্তর দিয়েছে = ৬০ টি
∴ ভুল উত্তর দিয়েছে = (৭৫ - ৬০)টি = ১৫ টি 

এখন,
৭৫ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = ১৫ টি 
∴ ১ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = (১৫/৭৫) টি 
∴ ১০০ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = (১৫ × ১০০)/৭৫ টি = ২০ টি 

∴ ভুলের শতকরা হার = ২০% 
৫৩৭.
একটি কোম্পানির মহিলা কর্মকর্তাদের ৫০% এবং পুরুষ কর্মকর্তাদের ৩৫% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা বিবাহিত?
  1. ৪১%
  2. ৪৩%
  3. ৪৫%
  4. ৪৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির মহিলা কর্মকর্তাদের ৫০% এবং পুরুষ কর্মকর্তাদের ৩৫% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা বিবাহিত?

সমাধান:
ধরি,
মোট কর্মকর্তা = ১০০ জন
তাহলে, মহিল কর্মকর্তা = ১০০ × (৪০/১০০) = ৪০ জন
এবং, পুরুষ কর্মকর্তা = ১০০ - ৪০ = ৬০ জন

এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা = ৪০ × (৫০/১০০) = ২০ জন
বিবাহিত পুরুষ কর্মকর্তার সংখ্যা = ৬০ × (৩৫/১০০) = ২১ জন
মোট বিবাহিত কর্মকর্তার সংখ্যা = ২০ + ২১ = ৪১ জন বা ৪১%
৫৩৮.
নিচের কোন সংখ্যাটি ৪% এর সমান নয়?
  1. ১/২৫
  2. ০.৪
  3. ৪/১০০
  4. ০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪% এর সমান নয়?

সমাধান:
৪%
= ৪/১০০
= ১/২৫
= ০.০৪
৫৩৯.
একটি কোম্পানির কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হয়, নারীদের কতভাগ বিবাহিত?
  1. ৩/৫
  2. ৫/৭
  3. ৪/৯
  4. ৫/১৩
  5. ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হয়, নারীদের কতভাগ বিবাহিত?

সমাধান:
ধরি,
কোম্পানির কর্মচারীর সংখ্যা = ১০০ জন
তাহলে, নারী কর্মচারীর সংখ্যা = ৭০ জন
এবং, পুরুষ কর্মচারীর সংখ্যা = ১০০ - ৭০ = ৩০ জন
বিবাহিত কর্মচারীর সংখ্যা = ৬০ জন

পুরুষদের মধ্যে বিবাহিত = ১ - (২/৩) অংশ
= ১/৩ অংশ
= ৩০ × (১/৩) জন
= ১০ জন

∴ বিবাহিত নারীর সংখ্যা = (৬০ - ১০)/৭০ অংশ
= ৫০/৭০
= ৫/৭
৫৪০.
নিচের কোনটি ১.২৫ এর সমান?
  1. ১২৫%
  2. ১.২৫%
  3. ৫/৪%
  4. ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ১.২৫ এর সমান?

সমাধান:
এখানে
১.২৫ = ১২৫/১০০ = ১২৫%
৫৪১.
একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = 100 টাকা
প্রশ্ন অনুযায়ী,
বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ১/৪ অংশ।
অর্থাৎ বিক্রয়মূল্য = ১/৪ × ১০০ = ২৫ টাকা।
এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ১০০ - ২৫
= ৭৫ টাকা
ক্ষতির শতকরা হার = ৭৫/১০০ × ১০০ = ৭৫%

৫৪২.
একজন বিক্রেতা দুইটি শার্ট প্রতিটি ১২০০ টাকায় বিক্রি করে। প্রথমটিতে ২০% লাভ এবং দ্বিতীয়টিতে ২০% ক্ষতি হয়। মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক্ষতি ৮০ টাকা
  2. লাভ ১২০ টাকা
  3. ক্ষতি ১০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা দুইটি শার্ট প্রতিটি ১২০০ টাকায় বিক্রি করে। প্রথমটিতে ২০% লাভ এবং দ্বিতীয়টিতে ২০% ক্ষতি হয়। মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
মনেকরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
প্রথম শার্ট:
বিক্রয়মূল্য = ১২০০ টাকা,
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/১২০ = ১০০০ টাকা

আবার,
বিক্রয়মূল্য = ১২০০ টাকা,
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/৮০ = ১৫০০ টাকা

∴ মোট ক্রয়মূল্য = ১০০০ + ১৫০০ = ২৫০০ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ১২০০ + ১২০০ = ২৪০০ টাকা

∴ ক্ষতি = ২৫০০ - ২৪০০ = ১০০ টাকা
৫৪৩.
৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?
  1. ৩০০%
  2. ২৫০%
  3. ২৬০%
  4. ৩৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?

সমাধান: 
৭৫ টাকা ৩০ টাকার শতকরা = (৭৫/৩০) × ১০০%
= ২৫০%
৫৪৪.
একজন ছাত্র ৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০ টি
  2. ১০ টি
  3. ১২ টি
  4. ২২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্র ৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?

সমাধান: 
সঠিক উত্তর দিয়ে ৬০% নম্বর পায় = ৮ টি প্রশ্নের 
∴ সঠিক উত্তর দিয়ে ১% নম্বর পায় = ৮/৬০ টি প্রশ্নের 
∴ সঠিক উত্তর দিয়ে ৯০% নম্বর পায় = (৮ × ৯০)/ ৬০ টি প্রশ্নের 
= ১২ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ১২ টি।

৫৪৫.
একটি দ্রব্য ১৫% কমিশনে বিক্রয় করা হয়। দ্রব্যটির প্রকৃত বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে দ্রব্যটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ২৪৬ টাকা
  2. ২৭২ টাকা
  3. ২৮০ টাকা
  4. ২৭৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৫% কমিশনে বিক্রয় করা হয়। দ্রব্যটির প্রকৃত বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে দ্রব্যটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান:
১৫% কমিশনে,
প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫/১০০ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ৩২০ টাকা হলে ক্রয় করা যাবে = (৮৫ × ৩২০)/১০০ টাকায়
= ২৭২ টাকায়
৫৪৬.
একজন ছাত্র ১৬ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৪০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে মোট কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে?
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ২৮ টি
  4. ৩২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৪০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে মোট কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে? 

সমাধান: 
৪০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৪০ টি 
∴ ৮০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে  = (১৬ × ৮০)/৪০ টি 
= ৩২ টি  

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩২ টি।
৫৪৭.
একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?
  1. ২০০০০০ টাকা
  2. ৪০০০০০ টাকা
  3. ২৫০০০০ টাকা
  4. ৩৮০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?

সমাধান:
ধরি,
মোট সম্পদ = x টাকা

দান করলেন = x × (২০/১০০) = x/৫
বিনিয়োগ করলেন = x × (৫০/১০০) = x/২
অবশিষ্ট টাকা = ৬০০০০ টাকা

প্রশ্নমতে,
⇒ x - {(x/৫) + (x/২)} = ৬০০০০
⇒ x - (২x + ৫x)/১০ = ৬০০০০
⇒ x - (৭x)/১০ = ৬০০০০
⇒ (১০x - ৭x)/১০ = ৬০০০০
⇒ ৩x​/১০ = ৬০০০০
⇒ x = (৬০০০০ × ১০)/৩
⇒ x = ২০০০০০

∴ মোট সম্পদ ২০০০০০ টাকা
৫৪৮.
দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন মোট ভোটের ৬৪% ভোট পেয়ে ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হলে মোট ভোটের সংখ্যা কত হবে?
  1. ১২০০
  2. ১৫০০
  3. ১৮০০
  4. ২৪০০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন মোট ভোটের ৬৪% ভোট পেয়ে ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হলে মোট ভোটের সংখ্যা কত হবে?

সমাধান:
বিজয়ী প্রার্থী ভোট পান = ৬৪%
∴ পরাজিত প্রার্থী ভোট পান = (১০০ - ৬৪)% = ৩৬%
দুই প্রার্থীর ভোটের ব্যবধান = (৬৪ - ৩৬)% = ২৮%

প্রশ্নমতে,
২৮% = ৩৩৬
⇒ ১% = ৩৩৬/২৮
∴ ১০০% বা মোট ভোট = (৩৩৬ × ১০০)/২৮ = ১২০০

∴ মোট ভোটের সংখ্যা ১২০০

৫৪৯.
কোন একটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থীর ৭০% ছাত্র হলে ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা কত?
  1. ২১ জন
  2. ২৪ জন
  3. ১২ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থীর ৭০% ছাত্র হলে ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ৩০ জন 
এবং মোট শিক্ষার্থীর ৭০% ছাত্র।

প্রশ্নমতে,
ছাত্র সংখ্যা = ৩০ এর ৭০% = (৩০ × ৭০) / ১০০ = ২১ জন 

∴ছাত্রী সংখ্যা = (৩০ - ২১) জন = ৯ জন
৫৫০.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা

আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%

∴ শতকরা লাভ = ২০%।
৫৫১.
৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?

সমাধান:
৬টি কমলার ক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১০০/৬ টাকা 

৫টি কমলার বিক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য ১০০/৫ টাকা 

লাভ = (১০০/৫ - ১০০/৬) টাকা = (৬০০ - ৫০০)/৩০ টাকা  = ১০০/৩০ টাকা 

শতকরা লাভ
= ১০০/৩০ ÷ ১০০/৬ × ১০০%
= ২০%
৫৫২.
একটি গাড়ির পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৭ : ১০ হলে, গাড়ির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?
  1. ৩০%
  2. ৩৩.৬৭%
  3. ৩৯%
  4. ৪২.৮৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৭ : ১০ হলে, গাড়ির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?

সমাধান:
ধরি, পূর্ব মূল্য ৭ টাকা হলে বর্তমান মূল্য ১০ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ১০ - ৭ = ৩ টাকা

৭ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩/৭ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (৩ × ১০০)/৭ টাকা
= ৪২.৮৬ টাকা বা ৪২.৮৬%

অতএব, গাড়ির দাম শতকরা ৪২.৮৬% বেড়েছে।
৫৫৩.
৫২ কোন সংখ্যার ৪%?
  1. ১৫৫০
  2. ১৩০০
  3. ১২৫০
  4. ১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ কোন সংখ্যার ৪%?

সমাধান:
ধরি,
ক এর ৪% = ৫২
⇒ ক × ৪/১০০ = ৫২
⇒ ক × ১/২৫ = ৫২
⇒ ক = ৫২ × ২৫
∴ ক = ১৩০০
৫৫৪.
৯০ জন ছাত্রের মধ্যে ২৭ জন ফেল করলে পাসের হার কত? 
  1. ৩০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০ জন ছাত্রের মধ্যে ২৭ জন ফেল করলে পাসের হার কত? 

সমাধান: 
৯০ জন ছাত্রের মধ্যে ফেল করে = ২৭ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে = ২৭/৯০ জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (২৭ × ১০০)/৯০ জন 
= ৩০ জন 

∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাস করে = (১০০ - ৩০)%
= ৭০%। 

৫৫৫.
৯ টাকার ৭% থেকে ১১ টাকার ৬% কত বেশি?
  1. ০.৬৩ টাকা
  2. ০.৬ টাকা
  3. ০.০৯ টাকা
  4. ০.০৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ টাকার ৭% থেকে ১১ টাকার ৬% কত বেশি?

সমাধান:
৯ টাকার ৭% = ৯ × (৭/১০০) = ৬৩/১০০ = ০.৬৩ টাকা

এবং 
১১ টাকার ৬% = ১১ × (৬/১০০) = ৬৬/১০০ = ০.৬৬ টাকা

∴ পার্থক্য = ০.৬৬ - ০.৬৩ = ০.০৩ টাকা

∴ ১১ টাকার ৬% , ৯ টাকার ৭% অপেক্ষা ০.০৩ টাকা বেশি।

৫৫৬.
২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান? 
  1. ১.২৫
  2. ২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান? 

সমাধান: 

মনে করি, 
২০ এর ক% = ১ এর ২০% 
বা, ২০ × (ক/১০০) = ১ × (২০/১০০)
বা, ২০ × ক × ১০০ = ১০০ × ২০
বা, ক = (১০০ × ২০)/(২০ × ১০০) 
বা, ক = ২০০০/২০০০ 
∴ ক = ১
৫৫৭.
কোনো সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?
  1. ১৪০
  2. ১৫৪
  3. ১৫৮
  4. ২৬০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৬৫% = ২১
বা, (৪ক/৫) - (৬৫ক/১০০) = ২১
বা, (৮০ক - ৬৫ক)/১০০ = ২১
বা, ৮০ক - ৬৫ক = ২১০০
বা, ১৫ক = ২১০০
বা, ক = ২১০০/১৫

∴ ক = ১৪০

৫৫৮.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 
  1. ৬০%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০ 
= ৪ × ২০
= ৮০%। 
৫৫৯.
একটি শার্ট ৬০০ টাকায় ক্রয় করে ৫৫২ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
  1. ৮%
  2. ১২%
  3. ১৬%
  4. ১৮%
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ৬০০ টাকায় ক্রয় করে ৫৫২ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

সমাধান:
বিক্রয়মূল্য = ৫৫২ টাকা
ক্রয়মূল্য = ৬০০ টাকা
ক্ষতি = ৬০০ - ৫৫২ = ৪৮ টাকা

৬০০ টাকায় ক্ষতি হয় = ৪৮ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৪৮/৬০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (৪৮ × ১০০)/৬০০ টাকা
= ৮ টাকা বা ৮%
৫৬০.
একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪৫% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ৩০০ জন 
  2. ৩২০ জন
  3. ৩৩০ জন
  4. ৩৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪৫% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী = ৬০০ জন
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৬০০ এর ৪৫%
= ৬০০ এর ৪৫/১০০
= ২৭০ জন 

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬০০ - ২৭০) জন 
= ৩৩০ জন।

৫৬১.
রাকিব সাহেব তার মাসিক বেতন ৫০০০ টাকা থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন?
  1. ১৫,০০০ টাকা
  2. ১৪,৪০০ টাকা
  3. ১২,০০০ টাকা
  4. ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব সাহেব তার মাসিক বেতন ৫০০০ টাকা থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
৫০০০ টাকা এর ২৪% =  ৫০০০ × (২৪/১০০)
= ১২০০ টাকা

∴ তিনি ১ বছরে সঞ্চয় করেন ১২০০ × ১২ = ১৪,৪০০ টাকা।
৫৬২.
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়?

সমাধান: 
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি

∴ শার্ট নয় (১৫ - ৬)টি
= ৯টি
৫৬৩.
করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি, তাদের এক মাসের বেতনের যোগফল যদি ১০,০০০ টাকা হয়, তবে রহিমের মাসিক বেতন-
  1. ৪০০০ টাকা
  2. ৪৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি, তাদের এক মাসের বেতনের যোগফল যদি ১০,০০০ টাকা হয়, তবে রহিমের মাসিক বেতন-

সমাধান:
ধরি,
রহিমের বেতন = ১০০ টাকা
করিমের বেতন = ১০০ + ৫০ = ১৫০ টাকা
বেতনের সমষ্টি = ১৫০ + ১০০ = ২৫০ টাকা

দুইজনের বেতনের সমষ্টি ২৫০ টাকা হলে রহিমের বেতন = ১০০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১ টাকা হলে রহিমের বেতন = ১০০/২৫০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১০০০০ টাকা হলে রহিমের বেতন = (১০০ × ১০০০০)/২৫০ টাকা
= ৪০০০ টাকা
৫৬৪.
একটি অফিসের ৯০% কর্মকর্তা বাস ব্যবহার করে, ২৫% কর্মকর্তা মোটর সাইকেল ব্যবহার করে এবং প্রত্যেক কর্মকর্তা বাস অথবা মোটর সাইকেল অথবা দুটোই ব্যবহার করে, মোটর সাইকেল ব্যবহার করা কর্মকর্তাদের কত শতাংশ বাস ব্যবহার করে?
  1. ১০%
  2. ৩৩.৩৩%
  3. ৪৫%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের ৯০% কর্মকর্তা বাস ব্যবহার করে, ২৫% কর্মকর্তা মোটর সাইকেল ব্যবহার করে এবং প্রত্যেক কর্মকর্তা বাস অথবা মোটর সাইকেল অথবা দুটোই ব্যবহার করে, মোটর সাইকেল ব্যবহার করা কর্মকর্তাদের কত শতাংশ বাস ব্যবহার করে?

সমাধান:
n(A U B) = n(A) + n(B) - n(A ∩ B).
⇒ n(A ∩ B) = n(A) + n(B) - n(A U B) 

বাস এবং মোটর সাইকেল ব্যবহার করে = {(৯০ + ২৫) - ১০০}%
= (১১৫ - ১০০)%
= ১৫%

মোটর সাইকেল ব্যবহার করা ছাত্র বাস ব্যবহার করে = (১৫/২৫) × ১০০%
= ৬০%
৫৬৫.
কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = n(M) = ৮০%
বাংলায় পাশ = n(B) = ৬০%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫০%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)

 n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B) 
= ৮০% + ৬০% - ৫০%
= ১৪০% - ৫০%
= ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৯০%
= ১০%
৫৬৬.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়?
  1. ১০%
  2. ১১%
  3. ১২%
  4. ১১.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়?

সমাধান:
দেওয়া আছে,
১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬/২ = ২৮ টাকা

∴ লাভ হয় = (২৮ - ২৫) = ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/২৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩ × ১০০)/২৫ = ১২ টাকা
৫৬৭.
২৮০ টাকা দরে ৩ কেজি খেজুর কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ৩৯ টাকা
  2. ৪২ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৪৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮০ টাকা দরে ৩ কেজি খেজুর কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
৩ কেজি খেজুরের দাম = ২৮০ × ৩ = ৮৪০ টাকা

এখন,
১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ৫ টাকা
১ টাকায় ভ্যাট দিতে হয় = ৫/১০০ টাকা
∴ ৮৪০ টাকায় ভ্যাট দিতে হয় = (৫ × ৮৪০)/১০০ টাকা
= ৪২ টাকা 
৫৬৮.
একজন ব্যবসায়ী একটি পণ্যের বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২০% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে, তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিলো?
  1. ৪৫৮ টাকা
  2. ৪৬০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৪৩৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্যের বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২০% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে, তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিলো?

সমাধান:
২০% লাভে, শতকরা বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০%
প্রশ্নমতে,
১০০% = ৩৮০ টাকা
⇒ ১% = ৩৮০/১০০ টাকা
⇒ ১২০% = (৩৮০ × ১২০)/১০০ = ৪৫৬ টাকা

আবার,
৫% ছাড়ে, শতকরা বিক্রয়মূল্য = (১০০ - ৫) = ৯৫%
প্রশ্নমতে,
৯৫% = ৪৫৬ টাকা
⇒ ১% = ৪৫৬/৯৫
⇒ ১০০% = (৪৫৬ × ১০০)/৯৫ = ৪৮০ টাকা
৫৬৯.
কোনো সংখ্যার ৬০% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির তিনগুণ কত?
  1. ৩৫০
  2. ৪০০
  3. ৪৫০
  4. ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৬০% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির তিনগুণ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% + ৬০ = ক
⇒ ক × (৬০/১০০) + ৬০ = ক
⇒ ০.৬ক + ৬০ = ক
⇒ ক - ০.৬ক = ৬০
⇒ ০.৪ক = ৬০
⇒ ক = ৬০/০.৪
∴ ক = ১৫০

∴ সংখ্যাটি = ১৫০
∴ সংখ্যাটির তিনগুণ = ১৫০ × ৩ = ৪৫০
৫৭০.
৮৪ সংখ্যাটি কোন সংখ্যার ৭০%?
  1. ১২০
  2. ১০৫
  3. ১৪০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: ৮৪ সংখ্যাটি কোন সংখ্যার ৭০%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৭০% = ৮৪
⇒ ক × (৭০/১০০) = ৮৪
⇒ ক × ৭০ = ৮৪ × ১০০
⇒ ক = (৮৪ × ১০০)/৭০
∴ ক = ১২০

∴ সংখ্যাটি = ১২০।

৫৭১.
২০% লবন-পানি ও ৩৫% চিনি-পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?
  1. ৬৫%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৭৭%
ব্যাখ্যা
২০% লবন-পানি ও ৩৫% চিনি-পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
২০% লবন-পানির মিশ্রণ = ১০০ একক
এই মিশ্রণে পানির পরিমাণ = (১০০ - ২০) একক
= ৮০ একক

সুতরাং,
৩৫% চিনি-পানির মিশ্রণ = (১০০ × ২) = ২০০ একক
এই মিশ্রণে পানির পরিমাণ = ২০০ - (৩৫ × ২) = ১৩০ একক

অর্থাৎ,
২০০ + ১০০ বা ৩০০ একক মিশ্রণে পানির পরিমাণ = (৮০ + ১৩০) = ২১০ একক
∴ ১০০ একক মিশ্রণে পানির পরিমাণ = ২১০ × (১০০/৩০০) = ৭০ একক

∴ মিশ্রণে পানির শতকরা পরিমাণ = ৭০%
৫৭২.
১১ এর ৩ শতাংশ কত?
  1. ৩.০০
  2. ৩.৩০
  3. ১১.০০
  4. ০.৩৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১১ এর ৩ শতাংশ কত?

সমাধান:
১১ এর ৩% = (৩/১০০) ​× ১১ = ০.০৩ × ১১ = ০.৩৩

∴১১ এর ৩ শতাংশ কত ০.৩৩

৫৭৩.
একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হবে?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৭৫%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হবে?

সমাধান:
ধরি,
ল্যাপটপের ক্রয়মূল্য ৪ টাকা 
ল্যাপটপের বিক্রয়মূল্য ৪ এর ১/৪ টাকা 
                               = ১ টাকা 
ক্ষতি = (৪ - ১) টাকা = ৩ টাকা 

শতকরা ক্ষতি = {(৩/৪) × ১০০}% = ৭৫%
৫৭৪.
একটি বইয়ের দাম ৬২০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। বাকী দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়?
  1. ১২৫ টাকা
  2. ১৩৬ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের দাম ৬২০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। বাকী দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়?

সমাধান:
৮০ টাকা বইয়ের দাম হলে প্রকৃত দাম = ১০০ টাকা
৬২০ টাকা হলে বইয়ের প্রকৃত দাম = (১০০ × ৬২০)/৮০
= ৭৭৫ টাকা

∴সরকার ভর্তুকি দেয় = ৭৭৫ - ৬২০ = ১৫৫ টাকা
৫৭৫.
কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?
  1. ৮০০
  2. ৯০০
  3. ১০০০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
বা, ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
বা, ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
বা, ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
∴ ক = ১২০০
৫৭৬.
এক ব্যবসায়ী তার আমদানিকৃত ৪৮০ টি বাইকের মধ্যে ১৫% বাইকে ত্রুটি খুজে পেল। পরবর্তীতে আমদানিকৃত ৩২০ টি বাইকের ৫% বাইকে ত্রুটি খুজে পেল। দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল?
  1. ৯%
  2. ১৩%
  3. ১১%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যবসায়ী তার আমদানিকৃত ৪৮০ টি বাইকের মধ্যে ১৫% বাইকে ত্রুটি খুজে পেল। পরবর্তীতে আমদানিকৃত ৩২০ টি বাইকের ৫% বাইকে ত্রুটি খুজে পেল। দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল?

সমাধান:
১ম ক্ষেত্রে, ত্রুটিযুক্ত গাড়ি = ৪৮০ এর ১৫%
= ৪৮০ × (১৫/১০০) = ৭২ টি

২য় ক্ষেত্রে, ত্রুটিযুক্ত গাড়ি = ৩২০ এর ৫%
= ৩২০ × (৫/১০০)
= ১৬ টি

মোট বাইক = ৪৮০ + ৩২০ =  ৮০০ টি
মোট ত্রুটিযুক্ত বাইক = ৭২ + ১৬ = ৮৮ টি

৮০০ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = ৮৮ টি
১ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = ৮৮/৮০০ টি
∴ ১০০ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = (৮৮ × ১০০)/৮০০ টি
= ১১%
৫৭৭.
৫/৮ এর শতকরা কত ৩/৪ হবে?
  1. ১২০%
  2. ১২৫%
  3. ১৫০%
  4. ১৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫/৮ এর শতকরা কত ৩/৪ হবে?

সমাধান:
ধরি, ৫/৮ এর ক% = ৩/৪
⇒ (৫/৮) × (ক/১০০) = ৩/৪
⇒ (৫ক/৮০০) = ৩/৪
⇒ ৫ক = (৩ × ৮০০)/৪
⇒ ক = (৩ × ৮০০)/(৪ × ৫)
∴ ক = ১২০

সুতরাং, ৫/৮ এর ১২০% হলে সেটা ৩/৪ হয়।

৫৭৮.
কোন সংখ্যার ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ৪০ 
  2. ৬৮ 
  3. ৫২ 
  4. ৪৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান: 

ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নানুসারে, 
ক-এর ১৫% এর সাথে ৩৪ যোগ করলে যোগফল ক হয়।
অর্থাৎ, 
১৫% এর ক + ৩৪ = ক
⇒ (১৫/১০০) × ক + ৩৪ = ক
⇒ (৩/২০) × ক + ৩৪ = ক
⇒ ক - (৩ক/২০) = ৩৪ 
⇒ ১৭ক/২০ = ৩৪ 
⇒ ক = (৩৪ × ২০)/১৭ 
∴ ক = ৪০ 

৫৭৯.
কোন সংখ্যার ৭৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ১০৫। সংখ্যাটি কত?
  1. ১৮৮
  2. ১৯০
  3. ১৯৫
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ১০৫। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক এর ৭৫%) - ৪৫ = ১০৫
⇒ (ক এর ৭৫/১০০) = ১০৫ + ৪৫
⇒ ৩ক/৪ = ১৫০
⇒ ৩ক = ১৫০ × ৪
⇒ ক = ৬০০ ÷ ৩
∴ ক = ২০০
৫৮০.
নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে একটি জিনিস বিক্রি করে। নির্মাণ খরচ ২০০ টাকা হলে, খুচরা মূল্য কত টাকা হবে?
  1. ৩০০ টাকা
  2. ২৭৫.৫০ টাকা
  3. ২৬০ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে একটি জিনিস বিক্রি করে। নির্মাণ খরচ ২০০ টাকা হলে, খুচরা মূল্য কত টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
নির্মাণ খরচ = ২০০ টাকা
নির্মাতা ২৫% লাভে বিক্রি করে
খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে

এখন, 
নির্মাতার বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ২৫% 
= ২০০ + ২০০ এর (২৫/১০০)
= ২০০ + ৫০ 
= ২৫০ টাকা 
অর্থাৎ, নির্মাতা খুচরা বিক্রেতার কাছে ২৫০ টাকায় বিক্রি করে।

আবার, 
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ২৫০ + ২৫০ এর ২০%
= ২৫০ + ২৫০ এর (২০/১০০) 
= ২৫০ + ৫০ 
= ৩০০ টাকা 

সুতরাং, খুচরা মূল্য ৩০০ টাকা হবে। 

৫৮১.
x এর 20% যদি y এর 10% এর সমান হয়, তবে x : y = কত?
  1. 3 : 4
  2. 4 : 3
  3. 2 : 1
  4. 1 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: x এর 20% যদি y এর 10% এর সমান হয়, তবে x : y = কত?

সমাধান:
x এর 20% = y এর 10%
⇒ x × 20/100 = y × 10/100
⇒ x × 1/5 = y × 1/10
⇒ x/y = (1/10)/(1/5)
x : y = 1 : 2
৫৮২.
এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
  1. ৫% বাড়ানো হয়েছে
  2. ৬.২৫% বাড়ানো হয়েছে
  3. ৪৫% কমানো হয়েছে
  4. ৬.২৫% কমানো হয়েছে
ব্যাখ্যা

প্রশ্ন : একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-

সমাধান :
একটি পণ্যের মূল্য ২৫% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা।

অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে = (১২৫ - ১২৫ × ২৫/১০০) টাকা
= (১২৫ - ৩১.২৫) টাকা
= ৯৩.৭৫ টাকা।

সুতরাং সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কম = (১০০ - ৯৩.৭৫) টাকা।
= ৬.২৫।

৫৮৩.
যদি তেলের মূল্য ৩১% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারের তেলের খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ২০%
  2. ২৩%
  3. ২৩.৬৬%
  4. ২৭.৩২%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি তেলের মূল্য ৩১% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারের তেলের খরচের কোন পরিবর্তন হবে না?

সমাধান:
৩১% বৃদ্ধি পেলে,
তেলের বর্তমান মূল্য (১০০ + ৩১) টাকা = ১৩১ টাকা

বর্তমান মূল্য ১৩১ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১৩১ টাকা
 বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য  (১০০ × ১০০)/১৩১ টাকা
= ৭৬.৩৪ টাকা

∴ তেলের ব্যবহার শতকরা কমাতে হবে = (১০০ - ৭৬.৩৪) টাকা
= ২৩.৬৬ টাকা

∴ উত্তর: ২৩.৬৬%

৫৮৪.
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পান করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পান করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে?

সমাধান:
পরীক্ষায় পাস করেছে = ৬০% পরীক্ষার্থী
পরীক্ষায় ফেল করেছে = (১০০ - ৬০)% পরীক্ষার্থী
= ৪০% পরীক্ষার্থী

মোট ফেল করা পরীক্ষার্থী = (১৫ + ৪৫) জন
= ৬০ জন

৪০ জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী ১০০ জন
১ জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী ১০০/৪০ জন
৬০ জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী (১০০ × ৬০)/৪০ জন
= ১৫০ জন
৫৮৫.
টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি,
টিটুর আয় = ২০x টাকা
টিটুর ব্যয় =১৫x টাকা
∴ টিটুর সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
৫৮৬.
কোন সংখ্যার ১০০% থেকে ১০০ বিয়োগ করলে বিয়োগফল হবে ১০০। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ১৬০
  3. ৩০০
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১০০% থেকে ১০০ বিয়োগ করলে বিয়োগফল হবে ১০০। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক এর ১০০% - ১০০ = ১০০
⇒ ক এর ১০০% = ১০০ + ১০০
⇒ ক এর (১০০/১০০) = ২০০
∴ ক = ২০০
৫৮৭.
কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃতকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২৫০ জন
  2. ২২৫ জন
  3. ২৭৫ জন
  4. ৩২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃতকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৬০% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৬০)% 
= ৪০% 

এখন, 
৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/৪০ জন 
∴ ৯০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৯০)/৪০ জন 
= ২২৫ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২৫ জন।

৫৮৮.
৮০ এর ১০%, ৪০ এর কত শতাংশের সমান?
  1. ১০%
  2. ১৬%
  3. ৮%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ১০%, ৪০ এর কত শতাংশের সমান?

সমাধান:
৮০ এর ১০% = ৪০ এর ক%
⇒ ৮০ × (১০/১০০) = ৪০ × (ক/১০০)
⇒ ৮০ × ১০ = ৪০ × ক
⇒ ক = (৮০ × ১০)/৪০
∴ ক = ২০
৫৮৯.
মনির আয় ও ব্যয়ের অনুপাত ১৫ : ১০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ৩৩.৩৩%
  2. ৪৫.৫০%
  3. ৬৬.৬৬%
  4. ৬৯.৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: মনির আয় ও ব্যয়ের অনুপাত ১৫ : ১০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান: 
ধরি,
মনির আয় = ১৫x টাকা
মনির ব্যয় = ১০x টাকা
∴ সঞ্চয় = (১৫x - ১০x) টাকা
= ৫x টাকা

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/১৫x) × ১০০}%
= ৩৩.৩৩%

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ৩৩.৩৩%।
৫৯০.
কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩
  1. ৯০০
  2. ১০০০
  3. ১১০০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
বা, ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
বা, ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
বা, ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
∴ ক = ১২০০
৫৯১.
টাকায় ৩টি করে আম কিনে টাকায় ২টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত?
  1. ৩১%
  2. ৩৩%
  3. ৫১%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম কিনে টাকায় ২টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩) 
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৫৯২.
১৫ টাকার ৭ শতাংশ কত?
  1. ১.৫
  2. ৭.৫
  3. ১০.৫
  4. ১.০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকার ৭ শতাংশ কত?

সমাধান:
১৫ এর ৭% = ১৫ × (৭/১০০) = ১০৫/১০০ = ১.০৫
৫৯৩.
কোনো সংখ্যার ৩০% এর সাথে ১২৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?
  1. ১৭০
  2. ১৮০
  3. ১৯০
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর সাথে ১২৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% + ১২৬ = ক
⇒ ক × (৩০/১০০) + ১২৬ = ক
⇒ (৩০ক/১০০) + ১২৬ = ক
⇒ ক - (৩০ক/১০০) = ১২৬
⇒ (১০০ক - ৩০ক)/১০০ = ১২৬
⇒ ৭০ক = ১২৬০০
∴ ক = ১২৬০০/৭০
∴ ক = ১৮০

অতএব, সংখ্যাটি ১৮০।
৫৯৪.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০টি
  2. ২৫টি
  3. ২৪টি
  4. ৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 

সমাধান: 
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি 
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি 
= ২৪ টি 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি ।
৫৯৫.
১৪৪ কোন সংখ্যার ৪০%?
  1. ২৬০
  2. ২৮০
  3. ৪২০ 
  4. ৩৬০ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 
∴ x এর ৪০% = ১৪৪ 
বা, x এর ৪০/১০০ = ১৪৪ 
বা, ৪০x/১০০ = ১৪৪ 
বা, ৪০x = ১৪৪ × ১০০ 
বা, x = (১৪৪ × ১০০)/৪০ 
∴ x = ৩৬০ 

∴ সংখ্যাটি = ৩৬০ ।
৫৯৬.
৩৫০০ এর শতকরা ৭ ভাগ অপেক্ষা ৩৫০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ২০৫
  2. ১০৫
  3. ৩৫০
  4. ১৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০০ এর শতকরা ৭ ভাগ অপেক্ষা ৩৫০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান: 
৩৫০০ এর শতকরা ৭ ভাগ = ৩৫০০ × (৭/১০০)​= ৩৫ × ৭= ২৪৫
৩৫০০ এর শতকরা ১০ ভাগ = ৩৫০০ × (১০/১০০)​= ৩৫ × ১০ = ৩৫০

পার্থক্য = ৩৫০ − ২৪৫ = ১০৫
৫৯৭.
আপনার মাসিক ইন্টারনেট বিল ৫০০ টাকা। ১ বছর পর এটি ১৫% বৃদ্ধি পায় এবং আরও ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়। ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৭০৫.৫ টাকা
  2. ৬৮০টাকা
  3. ৭৮৮.৫ টাকা
  4. ৬৩২.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মাসিক ইন্টারনেট বিল ৫০০ টাকা। ১ বছর পর এটি ১৫% বৃদ্ধি পায় এবং আরও ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়। ১৮ মাস পর আপনার বিল কত হবে?

সমাধান:
মাসিক ইন্টারনেট বিল ৫০০ টাকা

এখন,
১২ মাস পর ১৫% বৃদ্ধিতে = ৫০০ + (৫০০ এর ১৫%)
= ৫০০ + ৭৫ = ৫৭৫ টাকা

আবার,
৬ মাস পর ১০% বৃদ্ধিতে = ৫৭৫ + (৫৭৫ এর ১০%)
= ৫৭৫ + ৫৭.৫ = ৬৩২.৫

∴ ১৮ মাস পর বিল ৬৩২.৫ টাকা।
৫৯৮.
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৫%
  2. ৪৫%
  3. ৪২%
  4. ৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল ১০০ টাকা

ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য 
= ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ১০০ এর ২০/১০০
= ১০০ + ২০
= ১২০ টাকা

মার্চে পণ্যের মূল্য ছিল = ১২০ + ১২০ এর ১৫%
= ১২০ + ১২০ এর ১৫/১০০
= ১২০ + ১৮
= ১৩৮ টাকা

 জানুয়ারির তুলনায় মার্চে পণ্যের মূল্য বাড়ে = ১৩৮ - ১০০ = ৩৮ টাকা

শতকরা মূল্য বাড়ে = (৩৮/১০০) × ১০০%
=৩৮%
৫৯৯.
১০ টাকায় ১২টি লেবু ক্রয় করে ১০ টাকায় ১০টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ১২টি লেবু ক্রয় করে ১০ টাকায় ১০টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১২টি লেবু ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লেবু ক্রয়মূল্য = ১০/১২ = ৫/৬ টাকা

আবার,
১০টি লেবু বিক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লেবু বিক্রয়মূল্য = ১০/১০ = ১ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ টাকা

∴ ৫/৬ টাকায় লাভ হয় = ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৬)/(৫/৬) = ১/৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = ১০০/৫ = ২০ টাকা

∴  লাভ হবে ২০%
৬০০.
টাকায় ৫ টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা লেবু বিক্রয় করলে শতকরা ২৫ টাকা লাভ হবে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫ টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা লেবু বিক্রয় করলে শতকরা ২৫ টাকা লাভ হবে?

সমাধান:
১ টাকায় লেবু ক্রয় করা যায় = ৫ টি
∴ ১০০ টাকায় লেবু ক্রয় করা যায় = (৫ × ১০০) টি
= ৫০০ টি

ক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ করতে হবে = ২৫ টাকা
অর্থাৎ, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

এখন,
১২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫০০ টি লেবু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৫০০/১২৫ টি লেবু
= ৪ টি