বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা

মোট প্রশ্ন১,০৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা

PrepBank · পাতা ১০ / ১১ · ৯০১১,০০০ / ১,০৩৩

৯০১.
০.০৪ এর ৭৫% কত =?
  1. ০.০২
  2. ০.০১৫
  3. ০.০৪
  4. ০.০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪ এর ৭৫% কত =?

সমাধান,
০.০৪ এর ৭৫%
= (৪/১০০) এর (৭৫/১০০)
= ০.০৩
৯০২.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা 
৯০৩.
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. শূন্য
  2. ১৪৪
  3. ২৫৬
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০
=  ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
= ১৪৪ টাকা
৯০৪.
একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 

সমধান:
মোট ছাত্র = ৮০ জন।
পাশ করা ছাত্র = ৮০ − ৬০ = ২০ জন
পাশের হার = (২০ ÷ ৮০) × ১০০ = ২৫%

৯০৫.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ৭০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৭ - ৫)% 
= ২% 
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা 
= ১০ টাকা 

এখন, 
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা 
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা 
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা 
= ৭০০ টাকা 

∴ মূলধন = ৭০০ টাকা।
৯০৬.
কোনো সংখ্যার শতকরা ৮০ ভাগ ঐ সংখ্যার তিন পঞ্চমাংশ অপেক্ষা ১২ বেশি। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৯০
  3. ১০০
  4. ১২০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৮০ ভাগ ঐ সংখ্যার তিন পঞ্চমাংশ অপেক্ষা ১২ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৮০% - (৩ক/৫) = ১২
⇒ (৮০ক/১০০) - (৩ক/৫) = ১২
⇒ (৪ক/৫) - (৩ক/৫) = ১২ 
⇒ (৪ক - ৩ক)/৫ = ১২
⇒ ক/৫ = ১২
⇒ ক = ১২ × ৫
∴ ক = ৬০

∴ সংখ্যাটি হলো ৬০

৯০৭.
সালিম তার মাসিক আয়ের ২০% খাবারে খরচ করেন, ৮% শিক্ষা খরচে ব্যবহার করেন এবং অবশিষ্ট ৬২,৪২৪ টাকা সঞ্চয়ে রাখেন। তার মাসিক আয় কত টাকা?
  1. ৭৯,৫০০ টাকা
  2. ৯২,৬০০ টাকা
  3. ৮৬,৭০০ টাকা
  4. ৮৪,৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালিম তার মাসিক আয়ের ২০% খাবারে খরচ করেন, ৮% শিক্ষা খরচে ব্যবহার করেন এবং অবশিষ্ট ৬২,৪২৪ টাকা সঞ্চয়ে রাখেন। তার মাসিক আয় কত টাকা?

সমাধান:
সালিম সাহেবের খাবার এবং শিক্ষা খরচের পর অবশিষ্ট থাকে  = {১০০ - (২০ + ৮)}% = ৭২%

প্রশ্নমতে,
৭২% = ৬২,৪২৪ টাকা
⇒ ১% = ৬২,৪২৪/৭২ টাকা
⇒ ১০০% = (৬২,৪২৪ × ১০০)/৭২ টাকা
= ৮৬,৭০০ টাকা

অতএব, সালিমের মাসিক আয় ৮৬,৭০০ টাকা।
৯০৮.
একটি দ্রব্য ক্রয় করতে ৭৫ টাকা খরচ হত। দ্রব্যটির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি পেয়ে পরে ২০% হ্রাস পেল। বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা খরচ হবে?
  1. ৭২ টাকা
  2. ৭৫ টাকা
  3. ৭৬ টাকা
  4. ৭৩ টাকা
  5. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করতে ৭৫ টাকা খরচ হত। দ্রব্যটির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি পেয়ে পরে ২০% হ্রাস পেল। বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
পুরাতন মূল্য = ৭৫ টাকা
২০% বৃদ্ধিতে মূল্য হয় = (৭৫ + ৭৫ এর ২০%) = ৭৫ + ১৫ = ৯০ টাকা

আবার, ২০% হ্রাস পাওয়ায় মূল্য হয় = (৯০ - ৯০ এর ২০%) = ৯০ - ১৮ = ৭২ টাকা

∴ বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে ৭২ টাকা খরচ হবে।
৯০৯.
একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৫৩ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৫৩ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৪(ক + ২) = ৫৩
⇒ ৫ক + ৪ক + ৮ = ৫৩
⇒ ৯ক = ৫৩ - ৮
⇒ ৯ক = ৪৫
⇒ ক = ৪৫/৯
∴ ক = ৫
৯১০.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?
  1. ২০টি
  2. ২৪টি
  3. ২৫টি
  4. ৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
 
সমাধান: 
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি 
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে  = (১৬ ×৯০)/ ৬০ টি 
= ২৪ টি  
 
∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
৯১১.
৩২০ টাকা মূল্যের একটি দ্রব্যের উপর দুইবার যথাক্রমে ২৫% এবং ১৫% হারে মূল্য হ্রাস হলে দ্রব্যটির চূড়ান্ত মূল্য কত?
  1. ১৬৪ টাকা
  2. ১৭৫ টাকা
  3. ১৯৫ টাকা
  4. ২০৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২০ টাকা মূল্যের একটি দ্রব্যের উপর দুইবার যথাক্রমে ২৫% এবং ১৫% হারে মূল্য হ্রাস হলে দ্রব্যটির চূড়ান্ত মূল্য কত?

সমাধান:
১ম বার ২৫% মূল্য হ্রাসে দ্রব্যটির মূল্য = ৩২০ - ৩২০ এর ২৫/১০০
= ২৪০ টাকা

২য় বার ১৫% মূল্য হ্রাসে দ্রব্যটির চূড়ান্ত মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫/১০০
= ২০৪ টাকা
৯১২.
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ১৮%
  2. ২২%
  3. ২৪%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা
∴ লাভ = (৬২০ - ৫০০) টাকা
= ১২০ টাকা

এখন,
৫০০ টাকায় লাভ হয় = ১২০ টাকা
১ টাকায় লাভ হয় = ১২০/৫০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২০ × ১০০)/৫০০ টাকা
= ২৪ টাকা বা ২৪%
৯১৩.
চকলেটের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি চকলেট বেশি পাওয়া যায়। ১ কুড়ি চকলেটের বর্তমান মূল্য কত?
  1. ১০ টাকা
  2. ১৫ টাকা
  3. ২০ টাকা
  4. ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চকলেটের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি চকলেট বেশি পাওয়া যায়। ১ কুড়ি চকলেটের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% কমায় ১০ টাকায় কমে = ১০ × (১৫/১০০) = ১.৫ টাকা
∴ ১.৫ টাকা কমায় ২ টি চকলেট বেশি পাওয়া যায়।

অর্থাৎ,
২টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫ টাকা
∴ ১টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫/২ টাকা
∴ ২০ টি চকলেটের বর্তমান মূল্য = (১.৫/২) × ২০ টাকা
= ১৫ টাকা
৯১৪.
৫/৬ এর শতকরা কত ১/৩ হবে?
  1. ৪০%
  2. ৩০%
  3. ২০%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৬ এর শতকরা কত ১/৩ হবে?

সমাধান:
ধরি,
৫/৬ এর ক% = ১/৩
⇒ ৫/৬ এর ক/১০০ = ১/৩
⇒ ক/১২০ = ১/৩
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০
৯১৫.
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? 
  1. ২০%
  2. ১৮%
  3. ১৫%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? 

সমাধান: 
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা 

∴ চালের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)% 
= ২০%।
৯১৬.
একটি সংখ্যার ৪০ শতাংশের ২৫ শতাংশ ৩০ হলে সংখ্যাটি কত?
  1. ২৮০
  2. ৩০০
  3. ৩৫০
  4. ৪০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৪০ শতাংশের ২৫ শতাংশ ৩০ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে, ক এর ৪০% এর ২৫% = ৩০
অর্থাৎ, ২৫% × ৪০% × ক = ৩০
⇒ (২৫/১০০) × (৪০/১০০) × ক = ৩০
⇒ (১০০০/১০০০০) × ক = ৩০
⇒ (১/১০) × ক = ৩০
⇒ ক = ৩০ × ১০
⇒ ক = ৩০০

∴ সংখ্যাটি = ৩০০

৯১৭.
একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ২০% কমতি এবং পরপর ১৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ৭৮ টাকা
  2. ১০৮ টাকা
  3. ১২২ টাকা
  4. ১২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ২০% কমতি এবং পরপর ১৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
২০,০০০ টাকার বিলের উপর এককালীন ২০% কমতি = ২০০০০ × ২০/১০০
= ৪০০০ টাকা 

১৬% কমতি = ২০০০০ × ১৬/১০০ 
=  ৩২০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩২০০ টাকা 
= ১৬৮০০ টাকা 

এর ৪% কমতি =  ১৬৮০০ × ৪/১০০
=  ৬৭২ টাকা 

মোট কমতি = ৩২০০ + ৬৭২ টাকা 
= ৩৮৭২ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৭২ টাকা 
= ১২৮ টাকা
৯১৮.
একজন ব্যবসায়ী তার আমদানিকৃত ২৪০ টি গাড়ির মধ্যে ১৫% গাড়িতে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত ১৬০ টি গাড়ির ৫% গাড়িতে ত্রুটি খুঁজে পেল। দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত গাড়ি পেল?
  1. ৯%
  2. ১০%
  3. ১১%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার আমদানিকৃত ২৪০ টি গাড়ির মধ্যে ১৫% গাড়িতে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত ১৬০ টি গাড়ির ৫% গাড়িতে ত্রুটি খুঁজে পেল। দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত গাড়ি পেল?

সমাধান:
১ম ক্ষেত্রে, ত্রুটিযুক্ত গাড়ি = ২৪০ এর ১৫%
= ২৪০ × (১৫/১০০)
= ৩৬ টি

২য় ক্ষেত্রে, ত্রুটিযুক্ত গাড়ি = ১৬০ এর ৫%
= ১৬০ × (৫/১০০)
= ৮ টি

(২৪০ + ১৬০) বা ৪০০ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = ৩৬ + ৮ টি
১ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = ৪৪/৪০০ টি
১০০ টি গাড়ির মধ্যে ত্রুটিযুক্ত = (৪৪ × ১০০)/৪০০ টি
= ১১ট বা ১১%
৯১৯.
চালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে পূর্বে যে চালের দাম প্রতি কেজি ৬৮ টাকা ছিল, বর্তমানে ঐ চালের মূল্য কেজি প্রতি কত?
  1. ৯৫ টাকা
  2. ৭৫ টাকা
  3. ৮৫ টাকা
  4. ১২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে পূর্বে যে চালের দাম প্রতি কেজি ৬৮ টাকা ছিল, বর্তমানে ঐ চালের মূল্য কেজি প্রতি কত?

সমাধান:
২৫% মূল্য বৃদ্ধিতে-
∴ পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য (১০০ + ২৫) = ১২৫ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ১২৫/১০০ = ৫/৪ টাকা
∴ পূর্বমূল্য ৬৮ টাকা হলে বর্তমান মূল্য = (৫ × ৬৮)/৪ = ৮৫ টাকা

∴ বর্তমানে ঐ চালের মূল্য কেজি প্রতি ৮৫ টাকা।
৯২০.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল?

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা
= ৮০ টাকা

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা
= ২০ টাকা

∴ বাৎসরিক শতকরা লাভ = ২০ টাকা।
৯২১.
টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় p% ক্ষতি হয়। q% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে?
  1. n(100 - p)/(100 + q)
  2. n(p - 100)/(100 + q)
  3. n(100 - p)/100q
  4. n(100 - q)/(100 + p) 
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় p% ক্ষতি হয়। q% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে?

সমাধান:
p% ক্ষতিতে,
ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য = (100 - p) টাকা

বিক্রয়মূল্য (100 - p) টাকা হলে, ক্রয়মূল্য 100 টাকা। 
বিক্রয়মূল্য 1 টাকা হলে, ক্রয়মূল্য 100/(100 - p) টাকা। 

q% লাভে, 
ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য = (100 + q) টাকা
ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য (100 + q) টাকা
ক্রয়মূল্য 100/(100 - p) টাকা হলে, বিক্রয়মূল্য (100 + q)/(100 - p)  টাকা

∴ (100 + q)/(100 - p)  টাকায় বিক্রয় করতে হবে = n সংখ্যক কমলা
∴ 1 টাকায় বিক্রয় করতে হবে = n(100 - p)/(100 + q) টি কমলা

সুতরাং,  টাকায় q% লাভ করতে হলে বিক্রি করতে হবে = n × (100 - p)/(100 + q) টি কমলা

৯২২.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1.  ১৪ টাকা
  2. ৪২ টাকা
  3. ১২ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা
∴ ৩ কেজি মিষ্টির দাম = (৩৫০ × ৩) টাকা
= ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট = ৪ টাকা
∴ ১ টাকায় ভ্যাট = ৪/১০০ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট = (৪ × ১০৫০)/১০০ টাকা
= ৪২ টাকা

সুতরাং, মোট ৪২ টাকা ভ্যাট দিতে হবে। 

৯২৩.
একটি স্কুলে ১২৮০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৬০% ছাত্র। সেই স্কুলে ছাত্রীর সংখ্যা কত?
  1. ৪৯০ জন
  2. ৫১২ জন
  3. ৫২৪ জন
  4. ৫৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ১২৮০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৬০% ছাত্র। সেই স্কুলে ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
৬০% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা = (১০০ - ৬০) = ৪০%

মোট ছাত্র-ছাত্রী ১০০ জন হলে ছাত্রী = ৪০ জন
মোট ছাত্র-ছাত্রী ১ জন হলে ছাত্রী = ৪০/১০০ জন
মোট ছাত্র-ছাত্রী ১২৮০ জন হলে ছাত্রী = (৪০ × ১২৮০)/১০০ জন
= ৫১২ জন
৯২৪.
একটি ক্লাসে ৩২০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?
  1. ২২২ জন
  2. ১৯৬ জন
  3. ১৯২ জন
  4. ১৮৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩২০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান:
মোট ছাত্র-ছাত্রী = ৩২০ জন
ক্লাসে ছাত্র সংখ্যা ৩২০ এর ৪০%
= ৩২০ এর ৪০/১০০
= ১২৮ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৩২০ - ১২৮) জন
= ১৯২ জন
৯২৫.
কোনো গ্রামের জনসংখ্যা ৫% বৃদ্ধি পাওয়ায় ১৫৭৫ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
  1. ১৪৫০ জন
  2. ১৪৫৫ জন
  3. ১৫০০ জন
  4. ১৫০৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যা ৫% বৃদ্ধি পাওয়ায় ১৫৭৫ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
৫% বৃদ্ধিতে,
পূর্বে জনসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = ১০০ + ৫ = ১০৫ জন

বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৫ জন
∴ বর্তমান জনসংখ্যা ১৫৭৫ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ১৫৭৫)/১০৫ জন
= ১৫০০ জন
৯২৬.
কোনো সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% + ৫৬ = ক
⇒ ক × (৩০/১০০) + ৫৬ = ক
⇒ (৩০ক/১০০) + ৫৬ = ক
⇒ ক - (৩০ক/১০০) = ৫৬
⇒ (১০০ক - ৩০ক)/১০০ = ৫৬
⇒ ৭০ক = ৫৬০০
∴ ক = ৮০

অতএব, সংখ্যাটি ৮০।
৯২৭.
প্রতি বছর মুদাফা গ্রামের লোকসংখ্যার ১০% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ২৪০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?
  1. ৩৬০০ জন
  2. ৩৮০০ জন
  3. ৪০০০ জন
  4. ৪২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর মুদাফা গ্রামের লোকসংখ্যার ১০% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ২৪০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?

সমাধান:
জনসংখ্যা বৃদ্ধি পায় = ১০% - ৪% = ৬%
অর্থাৎ, ১০০ জনে বৃদ্ধি পায় ৬ জন

এখন,
৬ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০ জন
১ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০/৬ জন
∴ ২৪০ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = (১০০ × ২৪০)/৬ জন
= ৪০০০ জন
৯২৮.
৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. লাভ-লোকসান কিছুই হয়নি
  2. ৯০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 

সমাধান:
২০% লাভে, 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা
= ৩০০০ টাকা 

আবার,
২০% লোকসানে, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা
= ৪৫০০ টাকা 

∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা 
= ৭২০০ টাকা 
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা 
= ৭৫০০ টাকা 

∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা 
= ৩০০ টাকা 

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
৯২৯.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৬০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?
  1. ৭৭২২ টাকা
  2. ৭৯২০ টাকা
  3. ৮৩২৪ টাকা
  4. ৯৯৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৬০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২০ টাকা
১ টাকায় মহার্ঘ বেতন পান = ২০/১০০ টাকা
৬৩০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২০ ×৬৬০০)/১০০ টাকা
= ১৩২০ টাকা

∴ তার মোট বেতন = (৬৬০০ + ১৩২০) টাকা
= ৭৯২০ টাকা
৯৩০.
লেবুর দাম ১০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ৩টি লেবু বেশি পাওয়া গেলে বর্তমানে এক ডজন লেবুর দাম কত?
  1. ৮ টাকা
  2. ৬ টাকা
  3. ১০ টাকা
  4. ১২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: লেবুর দাম ১০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ৩টি লেবু বেশি পাওয়া গেলে বর্তমানে এক ডজন লেবুর দাম কত?

সমাধান:
১০% কমে,
১০০ টাকায় কমে ১০ টাকা
১ টাকায় কমে (১০/১০০) টাকা
২০ টাকায় কমে {(২০ × ১০)/১০০} টাকা = ২ টাকা

শর্তমতে,
লেবুর দাম ২ টাকা কমে যাওয়ায় ৩ টি লেবু বেশি পাওয়া যায়।

আমরা জানি, ১ ডজন = ১২টি

∴ ৩টি লেবুর দাম = ২ টাকা 
১টি লেবুর দাম = ২/৩ টাকা
১২টি লেবুর দাম = (২ × ১২)/৩ টাকা
= ৮ টাকা

৯৩১.
২৫ এর ২৫% কত?
  1. ২০
  2. ২৪
  3. ২.৪০
  4. ৬.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ এর ২৫% কত?

সমাধান:
২৫ এর ২৫%
=২৫ এর ২৫/১০০
= ৬.২৫
৯৩২.
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য ৫০৪ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ১৬% 
  2. ২০%
  3. ২৪%
  4. ২৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ক্রয়মূল্য ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য ৫০৪ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য ৫০৪ টাকা
∴ লাভ = (৫০৪ - ৪০০) টাকা
= ১০৪ টাকা

এখন,
৪০০ টাকায় লাভ হয় = ১০৪ টাকা
১ টাকায় লাভ হয় = ১০৪/৪০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০৪ × ১০০)/৪০০ টাকা
= ২৬ টাকা বা ২৬%
৯৩৩.
কেরোসিনের মূল্য ৩০% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ ৪% বেড়ে গেল। ঐ পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিলো? 
  1. ১০%
  2. ২০%
  3. ১২%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কেরোসিনের মূল্য ৩০% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ ৪% বেড়ে গেল। ঐ পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিলো? 

সমাধান: 
৩০% বৃদ্ধিতে মূল্য হয় = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা 

ধরি, 
ব্যবহার x% কমাতে হবে 
∴ ব্যবহার কমাতে হবে ১৩০ এর x% = ১৩০ × (x/১০০) = ১৩x/১০ 

শর্তমতে, 
৩০ - (১৩x/১০) = ৪ 
বা, (৩০০ - ১৩x)/১০ = ৪ 
বা, ৩০০ - ১৩x = ৪০ 
বা, - ১৩x = ৪০ - ৩০০ 
বা, - ১৩x = - ২৬০ 
বা, x = -২৬০/ -১৩ 
∴ x = ২০ 

∴ ব্যবহার ২০% কমাতে হবে।
৯৩৪.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 

সমাধান: 
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

আবার, 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০
৯৩৫.
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ৮%
  2. (২৫/৩)%
  3. ১০%
  4. (১০০/৯)%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = (১০০০/৯) - ১০০
= (১০০/৯)
৯৩৬.
কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত? 
  1. ৯০০ জন
  2. ১০০০ জন
  3. ১১০০ জন
  4. ১২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত? 

সমাধান:
মহিলার সংখ্যা = (১০০% - ৫৫%)
= ৪৫% 

মোট জনসংখ্যা = ক 

প্রশ্নমতে,
ক এর ৪৫% = ৯০০ 
বা, ক × ৪৫/১০০ = ৯০০
বা, ক = (৯০০ × ১০০)/৪৫ 
∴ ক = ২০০০ জন 

∴ পুরুষের সংখ্যা = (২০০০ - ৯০০) জন
= ১১০০ জন 
৯৩৭.
৭২ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ৩৬ কিলোগ্রাম
  2. ৪৫ কিলোগ্রাম
  3. ৮১ কিলোগ্রাম
  4. ৬৩ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?

সমাধান:
বালির পরিমাণ= ৭২ এর ২৫%
= ৭২ × (২৫/১০০)
= ১৮ কি.গ্রা.।  

পাথরের পরিমাণ = ৭২ - ১৮
= ৫৪ কি.গ্রা.

বর্তমানে বালি ও পাথরের অনুপাত = ১৮ : ৫৪ = ১ : ৩ 

নতুন বালি মেশানোর পর বালি ও পাথরের অনুপাত হবে = ৬০% : ৪০% 
= ৬০/১০০ : ৪০/১০০
= ৩ : ২ 

মনেকরি,
x কি. গ্রা. বালি মেশাতে হবে।  

প্রশ্নমতে, 
১৮ + x  :  ৫৪  = ৩ : ২  
বা, (১৮ + x)/৫৪ = ৩/২ 
বা, ১৮ + x = (৫৪ × ৩)/২ 
বা, ১৮ + x = ৮১
বা, x = ৮১  - ১৮
∴ x = ৬৩ কি.গ্রা.
৯৩৮.
আজম সাহেব তাঁর সম্পদের ১৫% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬২৫০০ টাকা মেয়েকে দিল। তাঁর সম্পদের মোট মূল্য কত টাকা?
  1. ২৪০০০০ টাকা
  2. ২৫০০০০ টাকা
  3. ২৭৫০০০ টাকা
  4. ২৩৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আজম সাহেব তাঁর সম্পদের ১৫% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬২৫০০ টাকা মেয়েকে দিল। তাঁর সম্পদের মোট মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
আজম সাহেবের মোট সম্পত্তির মূল্য = ক টাকা

স্ত্রীকে ও ছেলেকে দিলেন = {ক এর (১৫ + ৬০)%} টাকা
= {ক × ৭৫%) টাকা
= (ক × ৭৫/১০০) টাকা
= ৩ক/৪ টাকা

∴ মেয়ে পায় = (ক - ৩ক/৪) টাাকা
= ক/৪ টাকা

প্রশ্নমতে,
ক/৪ = ৬২৫০০
∴ ক = ২৫০০০০

∴ আজম সাহেবের মোট সম্পত্তির মূল্য ২৫০০০০ টাকা
৯৩৯.
এক ব্যক্তি একটি দ্রব্য ২০০০ টাকায় ক্রয় করে ২৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ২২১২ টাকা
  2. ২২৩০ টাকা
  3. ২২৪৫ টাকা
  4. ২২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ২০০০ টাকায় ক্রয় করে ২৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২৫% লাভে, ১০০ টাকার দ্রব্য বিক্রয় করে = (১০০ + ২৫) = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ২০০০)/১০০ টাকা
= ২৫০০ টাকা

আবার, ১০% ক্ষতিতে, বিক্রয় করে = (১০০ - ১০) = ৯০ টাকা
১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯০ টাকা
১ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
২৫০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯০ × ২৫০০)/১০০ টাকা
= ২২৫০ টাকা
৯৪০.
করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
  1. ৩০০০
  2. ২৯৭০
  3. ৩০৭০
  4. ৩১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

সমাধান: 
মাসিক বেতন = ১০০ টাকা
প্রভিডেন্ট ফান্ডের জন্য ১০ টাকা কর্তনের পর করিম সাহেব পান = ১০০ - ১০ = ৯০ টাকা

করিম সাহেব ৯০ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা
করিম সাহেব ৯০ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৯০ টাকা
করিম সাহেব ২৭০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০× ২৭০০)/৯০ টাকা
= ৩০০০ টাকা
৯৪১.
সেলিম সাহেব তার সম্পদের ১০% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬০০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
  1. ২০০০০০ টাকা
  2. ২২০০০০ টাকা
  3. ২৪০০০০ টাকা
  4. ৩০০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সেলিম সাহেব তার সম্পদের ১০% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬০০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?

সমাধান:
স্ত্রীকে দিয়েছে = ১০%
ছেলেকে দিয়েছে = ৬০%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১০ + ৬০)% = ৭০%

∴ অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৬০০০০ টাকা
১% সম্পদের মূল্য = ৬০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৬০০০০ × ১০০)/৩০
= ২০০০০০ টাকা
৯৪২.
একটি চাকরির পরীক্ষায় ৬৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০০ জন উত্তীর্ণ হতে পারেনি। কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়? 
  1. ৬৩%
  2. ৬৮%
  3. ৭১%
  4. ৭৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকরির পরীক্ষায় ৬৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০০ জন উত্তীর্ণ হতে পারেনি। কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়? 

সমাধান:
মোট উত্তীর্ণ হয় = ৬৫০০ - ১৫০০ = ৫০০০ জন

এখন,
৬৫০০ জনের মধ্যে উত্তীর্ণ হয় = ৫০০০ জন
১ জনের মধ্যে উত্তীর্ণ হয় = ৫০০০/৬৫০০ জন
১০০ জনের মধ্যে উত্তীর্ণ হয় = (৫০০০ × ১০০)/৬৫০০ জন
= ৭৬.৯২ জন
≈ ৭৭ জন বা ৭৭%
৯৪৩.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২২০
  2. ২৬০
  3. ২৫০
  4. ২৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৮% = ৪৫
বা, ক × (১৮/১০০) = ৪৫
বা, ক = ৪৫ × (১০০/১৮)
∴ ক = ২৫০

∴ ৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮% ।
৯৪৪.
৬ জন লোক একটি কাজ ১৬ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি সময় লাগবে?
  1. ২৫%
  2. ৩৩%
  3. ৫০%
  4. ৬৬%
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন লোক একটি কাজ ১৬ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি সময় লাগবে?

সমাধান:
এখানে, M1 = ৬, M2 = (৬ - ২) = ৪, D1 = ১৬ , W1 = W2 = ১

∴ (M1 × D1)/(M2 × D2) = W1/W2
⇒ (৬ × ১৬)/(৪ × D2) = ১
⇒ ২৪/D2 = ১ 
⇒ D2 = ২৪ 

∴ অতিরিক্ত সময় লাগবে (২৪ - ১৬) দিন 
= ৮ দিন

∴ শতকরা সময় বেশি লাগবে = {(৮/১৬) × ১০০}%
= {(১/২) × ১০০}% 
= ৫০%

৯৪৫.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন গণিতে পাস করেছে। গণিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৫০০ জন
  2. ৫২৫ জন
  3. ৪৫০ জন
  4. ৪০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন গণিতে পাস করেছে। গণিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
১০০ জনে ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন 

১৫ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন ।

৯৪৬.
সালাম সাহেব তার মাসিক বেতন থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তাঁর মাসিক বেতন ৪০০০০ টাকা হলে তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন?
  1. ৮৫,৬০০ টাকা
  2. ৯৬,৪০০ টাকা
  3. ১,১৫,২০০ টাকা
  4. ১,২০,৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালাম সাহেব তার মাসিক বেতন থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তাঁর মাসিক বেতন ৪০০০০ টাকা হলে তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
মাসিক বেতন ১০০ টাকা হলে ১ মাসে সঞ্চয় করেন = ২৪ টাকা
মাসিক বেতন ১ টাকা হলে ১ মাসে সঞ্চয় করেন = ২৪/১০০ টাকা
মাসিক বেতন ৪০০০০ টাকা হলে ১২ মাসে সঞ্চয় করেন = (২৪ × ৪০০০০ × ১২)/১০০ টাকা
= ১,১৫,২০০ টাকা
৯৪৭.
ডিমের দাম (১০০/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি হালি ডিমের বর্তমান মূল্য কত?
  1. ২৪ টাকা
  2. ২৮ টাকা
  3. ৩২ টাকা
  4. ৩৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডিমের দাম (১০০/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি হালি ডিমের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় ডিমের দাম কমে = ১০০/৭ টাকা
১ টাকায় ডিমের দাম কমে = ১০০/(৭ × ১০০) টাকা
∴ ৪২০ টাকায় ডিমের দাম কমে = (১০০ × ৪২০)/(৭ × ১০০) টাকা
= ৬০ টাকা

প্রশ্নমতে,
১০টি ডিমের দাম = ৬০ টাকা
১টি ডিমের দাম = ৬০/১০ টাকা 
১ হালি বা ৪টি ডিমের দাম = (৬০ × ৪)/১০ টাকা
= ২৪ টাকা
৯৪৮.
একটি বাক্সে 300 টি মার্বেল আছে যার 30% লাল । বাবুল ঐ বাক্স হতে কিছু মার্বেল তুলে দেখল যে তাতে 40% মার্বেল লাল । বাক্সের বাকি মার্বেলের 10% লাল মার্বেল রয়েছে । বাবুল কতগুলো মার্বেল তুলেছিল?
  1. 120টি
  2. 250টি
  3. 150টি
  4. 200টি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 300 টি মার্বেল আছে যার 30% লাল । বাবুল ঐ বাক্স হতে কিছু মার্বেল তুলে দেখল যে তাতে 40% মার্বেল লাল । বাক্সের বাকি মার্বেলের 10% লাল মার্বেল রয়েছে । বাবুল কতগুলো মার্বেল তুলেছিল?

সমাধান:
বাক্সে লাল মার্বেলের সংখ্যা = (300 × 30)/100 = 90 টি
এখন ধরি, বাবুল x টি মার্বেল তুলেছিল ।
∴ অবশিষ্ট মার্বেলের সংখ্যা = (300 - x) টি

প্রশ্নমতে,
⇒ x এর 40% + (300 - x) এর 10% = 90
⇒ 40x/100 + 10(300 - x)/100 = 90
⇒ 40x + 3000 - 10x = 9000
⇒ 30x = 9000 - 3000
⇒ 30x = 6000
⇒ x = 6000/30
∴ x = 200 

অতএব, বাবুল 200টি মার্বেল তুলেছিল।
৯৪৯.
কোন দ্রব্যের উপর v% ভ্যাট আরোপ করা হলে p টাকার দ্রব্যের জন্য কত মূল্য পরিশোধ করতে হবে?
  1. (pv)/১০০
  2. p + (pv/১০০)
  3. p - (pv/১০০)
  4. (pv)/৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দ্রব্যের উপর v% ভ্যাট আরোপ করা হলে p টাকার দ্রব্যের জন্য কত মূল্য পরিশোধ করতে হবে?

সমাধান:
১০০ টাকায় ভ্যাট v টাকা 
∴ ১ টাকায় ভ্যাট v/১০০ টাকা
∴ p টাকায় ভ্যাট (pv)/১০০ টাকা

∴ p টাকার দ্রব্যের জন্য মূল্য পরিশোধ করতে হবে = p + (pv)/১০০
৯৫০.
রনি পরীক্ষায় ৪০০ নাম্বারের মধ্যে ৩৪৪ নাম্বার পেয়েছে। রনির বড় ভাই মনি ৬০০ নাম্বারের মধ্যে ৫৮২ নাম্বার পেয়েছে। কে শতকরা বেশি নাম্বার পেয়েছে?
  1. রনি
  2. মনি
  3. দুইজনের শতকরা নাম্বার সমান
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রনি পরীক্ষায় ৪০০ নাম্বারের মধ্যে ৩৪৪ নাম্বার পেয়েছে। রনির বড় ভাই মনি ৬০০ নাম্বারের মধ্যে ৫৮২ নাম্বার পেয়েছে। কে শতকরা বেশি নাম্বার পেয়েছে?

সমাধান:
রনির শতকরা নাম্বার = (৩৪৪/৪০০) × ১০০ %
= (৩৪৪০০/৪০০)%
= (৩৪৪/৪)%
= ৮৬%

মনির শতকরা নাম্বার = (৫৮২/৬০০) × ১০০%
= (৫৮২০০/৬০০)%
= (৫৮২/৬)%
= ৯৭%

∴ মনির শতকরা নাম্বার বেশি।
৯৫১.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ১.০
  2. ০.১
  3. ০.০১
  4. ০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি, 
১৫ এর ক% = ১ এর ১৫% 
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০ 
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫ 
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০) 
বা, ক = ১৫০০/১৫০০ 
∴ ক = ১.০ 
৯৫২.
১/২ এর শতকরা কত ৩/৫ হবে?
  1. ১২৫%
  2. ১২০%
  3. ১৩০%
  4. ১৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৫ হবে?

সমাধান:
১/২ এর ক% = ৩/৫
বা, ১/২ এর ক/১০০ = ৩/৫
বা, ক/২০০ = ৩/৫
বা, ক = (২০০ × ৩)/৫
∴ ক = ১২০

৯৫৩.
একটি সংখ্যার ১৩% নিলে ৯৭.৫ পাওয়া যায়, সংখ্যাটি কত?
  1. ৬০০
  2. ৬৫০
  3. ৭০০
  4. ৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১৩% নিলে ৯৭.৫ পাওয়া যায়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৩% = ৯৭.৫
⇒ ক × (১৩/১০০) = ৯৭.৫
⇒ ক = (১০০ × ৯৭.৫)/১৩
∴ ক = ৭৫০
৯৫৪.
একটি সংখ্যার ৩০% হলো ১২০ এর ১৫% থেকে ২১ বেশি। তবে সংখ্যাটি কত?
  1. ১৫০
  2. ১৩০
  3. ১৭৫ 
  4. ১৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৩০% হলো ১২০ এর ১৫% থেকে ২১ বেশি। তবে সংখ্যাটি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
একটি সংখ্যার ৩০% হলো ১২০-এর ১৫% থেকে ২১ বেশি।

ধরি, সংখ্যাটি = ক
তাহলে:
ক এর ৩০%  = (১২০ এর ১৫%) + ২১
⇒ ক × (৩০/১০০) = {(১৫/১০০) × ১২০} + ২১
⇒ ৩ক/১০ = ১৮ + ২১
⇒ ৩ক/১০ = ৩৯
⇒ ক = (৩৯ × ১০)/৩
⇒ ক = ১৩ × ১০
∴ ক = ১৩০

সুতরাং, সংখ্যাটি হলো ১৩০। 

৯৫৫.
একজন ব্যবসায়ী একটি ঘড়ি ২০% লাভে ৬০০ টাকায় বিক্রি করেছেন। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা ছিল?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি ঘড়ি ২০% লাভে ৬০০ টাকায় বিক্রি করেছেন। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা ছিল? 

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৬০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০০)/১২০ টাকা 
= ৫০০ টাকা 

∴ ক্রয়মূল্য = ৫০০ টাকা।
৯৫৬.
বাসা ভাড়ায় ৪০%, বাজার খরচে ২৫%, আসবাবপত্র কেনায় ১৫% এবং ঋণ পরিশোধে ৫% টাকা খরচ করার পর মাহিনের হাতে ১৩০৫ টাকা থাকে। তাঁর কাছে কত টাকা ছিল?
  1. ৭৮১০ টাকা
  2. ৮৬১৫ টাকা
  3. ৮৭০০ টাকা
  4. ৯১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বাসা ভাড়ায় ৪০%, বাজার খরচে ২৫%, আসবাবপত্র কেনায় ১৫% এবং ঋণ পরিশোধে ৫% টাকা খরচ করার পর মাহিনের হাতে ১৩০৫ টাকা থাকে। তাঁর কাছে কত টাকা ছিল?

সমাধান:
 ধরি,
মাহিনের কাছে ছিল = ১০০ টাকা
তাঁর মোট খরচ = ৪০ + ২৫ + ১৫ + ৫ = ৮৫ টাকা
অবশিষ্ট থাকে = ১০০ - ৮৫ = ১৫ টাকা

মাহিনের কাছে বর্তমানে ১৫ টাকা থাকলে পূর্বে ছিল = ১০০ টাকা
মাহিনের কাছে বর্তমানে ১ টাকা থাকলে পূর্বে ছিল = ১০০/১৫ টাকা
মাহিনের কাছে বর্তমানে ১৩০৫ টাকা থাকলে পূর্বে ছিল = (১০০ × ১৩০৫)/১৫ টাকা
= ৮৭০০ টাকা
৯৫৭.
৪ এর কত শতাংশ ২০ হবে?
  1. ৩০০%
  2. ৪০০%
  3. ৫০০%
  4. ৬০০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ এর কত শতাংশ ২০ হবে?

সমাধান:
ধরি,
৪ এর ক% = ২০
⇒ ৪ × (ক/১০০) = ২০
⇒ ৪ক/১০০ = ২০
⇒ ৪ক = ২০০০
⇒ ক = ২০০০/৪
∴ ক = ৫০০

∴ ৪ এর ৫০০% = ২০ হবে।
৯৫৮.
রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?
  1. ১৪২৫ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১৫৩৭ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?

সমাধান:
মনেকরি
মোট মুনাফা ১০০ টাকা 
দাতব্য সংস্থায় দেয়ার পর 
মুনাফা অবশিষ্ট থাকে = ১০০ - ১০০ এর ৫%
= ১০০ - ৫
= ৯৫ টাকা 

রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
রহিম মুনাফা পাবে = ৯৫ এর ৩/৫
= ৫৭ টাকা

রহিম ৫৭ টাকা পায় যখন মোট মুনাফা ১০০ টাকা 
রহিম ১ টাকা পায় যখন মোট মুনাফা ১০০/৫৭ টাকা 
রহিম ৮৫৫ টাকা পায় যখন মোট মুনাফা (১০০ × ৮৫৫)/৫৭ টাকা 
= ১৫০০ টাকা
৯৫৯.
১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?
  1. ৩২.১২%
  2. ৩৫.২৪%
  3. ৩৩.৩৩%
  4. ৩১.০১%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
১ ডজন = ১২ টি
১২ টি ডিমের দাম = ৭২ টাকা
১ টি ডিমের দাম = ৬ টাকা

১ হালি= ৪ টি
৪ টি ডিম বিক্রি করে = ৩২ টাকা 
১ টি ডিম বিক্রি করে =  ৮ টাকা
∴ লাভ = ( ৮ - ৬) = ২ টাকা

শতকরা লাভ = (২/৬) × ১০০%
=৩৩.৩৩%
৯৬০.
এক দোকানদার ২০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১১০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৩০ টাকা
  4. ১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ২০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
৩০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১৩০ - ৮০ = ৫০ টাকা

বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৫০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৫০ টাকা
= ১২০ টাকা
৯৬১.
রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৫৬,৩২০ টাকা
  2. ৭০,৫৫২ টাকা
  3. ৬২,৫৬০ টাকা
  4. ৬৯,৫৫২ টাকা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের বেতন গত মাসে ৮% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৮% না বেড়ে ১২% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১২৮ টাকা হত। রাকিবের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি, রাকিবের বেতন শুরুতে ছিল = ১০০%
৮% বৃদ্ধি পাওয়ার পর বর্তমান বেতন = ১০০ + ৮ = ১০৮%

আবার,
১২% বৃদ্ধি পেলে হতো = ১০০ + ১২ = ১১২%

এখানে,
১১২% = ৭২১২৮
∴ ১% = ৭২১২৮/১১২
∴ ১০৮% = (৭২১২৮ × ১০৮)/১১২ = ৬৯৫৫২ টাকা

∴ রাকিবের বর্তমান মাসিক বেতন ৬৯,৫৫২ টাকা।
৯৬২.
এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে চিনি বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ কেজির পরিবর্তে ৮৫০ গ্রামের বাটখারা ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?
  1. ১৭.৬৪%
  2. ১৫%
  3. ১৬.৮০%
  4. ১৮.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে চিনি বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ কেজির পরিবর্তে ৮৫০ গ্রামের বাটখারা ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?

সমাধান:
আমরা জানি,
১ কেজি = ১০০০ গ্রাম

ধরি,
১০০০ গ্রাম চিনির ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ৮৫০ গ্রাম চিনির ক্রয়মূল্য = (১০০ × ৮৫০)/১০০০ = ৮৫ টাকা
৮৫০ গ্রাম চিনির বিক্রয়মূল্য ১০০ টাকা
∴ লাভের পরিমাণ = ১০০ - ৮৫ = ১৫ টাকা

৮৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
১ টাকায় লাভ হয় = ১৫/৮৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/৮৫ টাকা
= ১৭.৬৪ টাকা বা ১৭.৬৪%
৯৬৩.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ১১১২ জন
  2. ১২২২ জন
  3. ১২৮০ জন
  4. ১৩৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে রকিব ও সানবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং রকিব নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। সানবি রকিবের চেয়ে ২৫৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
রকিব ভোট পেয়েছে = ৪০%
তাহলে সানবি ভোট পেয়েছে = ১০০ - ৪০ = ৬০%
রকিব ও সানবির ভোটের ব্যবধান = ৬০ - ৪০ = ২০%

প্রশ্নমতে,
২০% = ২৫৬
⇒ ১% = ২৫৬/২০
∴ ১০০% = (২৫৬ × ১০০)/২০
= ১২৮০ জন

অতএব নির্বাচনে মোট ভোট দিয়েছিল ১২৮০ জন।
৯৬৪.
৫ এর কত শতাংশ ৯ হবে?
  1. ১৯০.২৫%
  2. ১৮০%
  3. ১৮৫%
  4. ১৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৯ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক% = ৯
⇒ ৫ × (ক/১০০) = ৯
⇒ ক = (৯ × ১০০)/৫
∴ ক = ১৮০%

অতএব, ৫ এর ১৮০ শতাংশ ৯ হবে।
৯৬৫.
একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
  1. ৮%
  2. ৯%
  3. ১০%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

সমাধান:
ক্রয়মূল্য = ৫০ টাকা
বিক্রয়মূল্য = ৫৬ টাকা

লাভ = (৫৬ - ৫০) টাকা
= ৬ টাকা

৫০ টাকায় লাভ = ৬ টাকা
১ টাকায় লাভ = ৬/৫০ টাকা
১০০ টাকায় লাভ = (৬ × ১০০)/৫০ টাকা
= ১২ টাকা
৯৬৬.
কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক কুড়ি কমলার বর্তমান মূল্য কত?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২২০ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক কুড়ি কমলার বর্তমান মূল্য কত?

সমাধান:
কমলার দাম ৮% কমে যাওয়ায়,
১০০ টাকায় কমে = ৮ টাকা
১ টাকায় কমে = ৮/১০০ টাকা
৫০০ টাকায় কমে = (৮ × ৫০০)/১০০ টাকা
= ৪০ টাকা

শর্তমতে, ৪০ টাকায় পাওয়া যায় ১ হালি বা ৪টি কমলা।
∴ ১ টি কমলার দাম = ৪০/৪ = ১০ টাকা
∴ ২০টি কমলার দাম = ২০ × ১০ = ২০০ টাকা
৯৬৭.
কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল হবে ৮০ । তবে সংখ্যাটি কত? 
  1. ২০০ 
  2. ১৫০ 
  3. ১০০ 
  4. ৩০০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল হবে ৮০ । তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
(x এর ৮০%) - ৮০ = ৮০ 
বা, x × (৮০/১০০) = ৮০ + ৮০ 
বা, ৮০x/১০০ = ১৬০
বা, ৮০x = ১৬০ × ১০০ 
বা, x = (১৬০ × ১০০)/৮০
∴ x = ২০০

∴ সংখ্যাটি = ২০০  ।

৯৬৮.
একজন ফল বিক্রেতা ৩৪% ফল বিক্রয় করল এবং তার নিকট ৩৩০ টি আপেল আছে। সে মোট কতগুলো আপেল কিনেছিল?
  1. ৫০০
  2. ৬০০
  3. ৯০০
  4. ৬৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা ৩৪% ফল বিক্রয় করল এবং তার নিকট ৩৩০ টি আপেল আছে। সে মোট কতগুলো আপেল কিনেছিল?

সমাধান:
মনে করি,
তার মোট ফলের পরিমাণ = ১০০%
অবশিষ্ট আছে  = ১০০% - ৩৪%
= ৬৬%
প্রশ্নমতে,
৬৬% = ৩৩০
১% = ৩৩০/৬৬
১০০% = ৩৩০×১০০/৬৬
= ৫০০
∴ সে মোট ফল কিনেছিল ৫০০ টি।
৯৬৯.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভতূর্কি দেয়?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?

সমাধান:
৮০% বইয়ের মূল্য = ২৪ টাকা
১% বইয়ের মূল্য = ২৪/৮০ টাকা
১০০% বইয়ের মূল্য = ২৪ × ১০০/৮০ টাকা
= ৩০ টাকা

সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় = (৩০ - ২৪) টাকা
= ৬ টাকা
৯৭০.
যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?
  1. ৩০.৩৩%
  2. ৩৩.৩৩%
  3. ২৫.২৫%
  4. ৩৫.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?

সমাধান:
২৫% হ্রাসে, চালের বর্তমান মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা

৭৫ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২৫ × ১০০)/৭৫ টাকা
= ১০০/৩ = ৩৩.৩৩ টাকা
৯৭১.
চালের মূল্য ১৫% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 
  1. ৬.০০ টাকা
  2. ৭.৫০ টাকা
  3. ১৫.০০ টাকা
  4. ২০.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১৫% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 

সমাধান:
১০০ টাকায় চালের মূল্য কমে = ১৫ টাকা
১ টাকায় চালের মূল্য কমে = ১৫/১০০ টাকা
৫০০০  টাকায় চালের মূল্য কমে = (১৫ × ৫০০০)/১০০ টাকা
= ৭৫০ টাকা

৭৫০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
∴ ১ কুইন্টাল চালের দাম = ৭৫০ টাকা।

অতএব ১ কেজি চালের দাম = ৭৫০/১০০ টাকা 
= ৭.৫ টাকা
৯৭২.
একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ৩০% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ৫০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?
  1. ১৯০ টাকা
  2. ২১০ টাকা
  3. ১২০ টাকা
  4. ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ৩০% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ৫০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?

সমাধান:
৩০% হ্রাসে,
১০০ টাকায় উৎপাদন খরচ কমে = ৩০ টাকা
২০০ টাকায় উৎপাদন খরচ কমে = (৩০ × ২০০)/১০০ = ৬০ টাকা
তাহলে, মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে মন্দার সময় খরচ = ২০০ - ৬০ = ১৪০  টাকা

৫০% বৃদ্ধিতে,
পূর্বের খরচ ১০০ টাকা হলে বর্তমানে খরচ = ১০০ + ৫০ = ১৫০ টাকা
পূর্বের খরচ ১ টাকা হলে বর্তমানে খরচ = ১৫০/১০০ টাকা
পূর্বের খরচ ১৪০ টাকা হলে বর্তমানে খরচ = (১৫০ × ১৪০)/১০০ টাকা
= ২১০ টাকা
৯৭৩.
একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?
  1. ৪৫০০ টাকা
  2. ৪৭৫০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৪৯৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?

সমাধান:
ধরি,
পূর্বের বেতন = ১০০ টাকা 
১৫% বৃদ্ধিতে বর্তমান বেতন = ১০০ + (১০০ এর ১৫%) = ১০০ + ১৫ = ১১৫ টাকা 

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = (১০০/১১৫) টাকা 
∴ বর্তমান বেতন ৫১৭৫ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ৫১৭৫)/১১৫ টাকা = ৪৫০০ টাকা 
৯৭৪.
একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?
  1. ৮০টি
  2. ১০০টি
  3. ৭৫টি
  4. ৯০টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?

সমাধান:
১২০টি কলমের ক্রয়মূল্য = ৬০০ টাকা
প্রতি কলমের ক্রয়মূল্য = ৬০০/১২০ টাকা
= ৫ টাকা

∴ ২০% লাভে প্রতি কলমের বিক্রয়মূল্য = ৫ × (১২০/১০০)
= (৫ × ১.২) টাকা
= ৬ টাকা

∴ ৬০০ টাকায় বিক্রি করতে হবে কলমের সংখ্যা = ৬০০/৬ = ১০০টি কলম

সুতরাং, ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় ১০০টি কলম বিক্রি করতে হবে। 

৯৭৫.
কোন সংখ্যার ৫% হয় ২৫?
  1. ১৫০
  2. ২৫০
  3. ৫০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫% হয় ২৫?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ৫% = ২৫
বা, ক এর ৫/১০০ = ২৫
বা, ৫ক/১০০ = ২৫
বা, ৫ক = (২৫ × ১০০)
বা, ক = (২৫ × ১০০)/৫
∴ক = ৫০০ 
৯৭৬.
৩০০ এর কত শতাংশ ৪৫?
  1. ৪৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ এর কত শতাংশ ৪৫?

সমাধান:
ধরি,
৩০০ এর "ক" শতাংশ = ৪৫

প্রশ্নমতে,
৩০০ এর ক% = ৪৫
⇒ ৩০০ এর ক/১০০ = ৪৫
⇒ ক = (৪৫ × ১০০)/৩০০
∴ ক = ১৫
৯৭৭.
একটি জিনিস ২৫% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৩২৫.৭৫ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ২৬৫.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ২৫% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা।
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) = ১০৫ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৭৫)= ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৭৫)/৩০ = ২৫০ টাকা।

∴ জিনিসটির ক্রয়মূল্য ২৫০ টাকা।
৯৭৮.
ডালের মূল্য ১২% কমে যাওয়ায় ৭০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ডাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ডালের বর্তমান মূল্য কত?
  1. ৯৪০ টাকা
  2. ৬৪০ টাকা
  3. ৭৪০ টাকা
  4. ৮৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ১২% কমে যাওয়ায় ৭০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ডাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ডালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১২% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮৮ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮৮/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৭০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮৮ × ৭০০০)/১০০ টাকা
= ৬১৬০ টাকা

∴ ১ কুইন্টাল ডালের বর্তমান মূল্য = ৭০০০ - ৬১৬০ = ৮৪০ টাকা
৯৭৯.
নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে ৩ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ১২ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? 
  1. ৭২০ টাকা
  2. ৭৮০ টাকা
  3. ৮৪০ টাকা
  4. ৯৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে ৩ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ১২ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? 

সমাধান: 
১ কেজি সন্দেশের দাম = ২৫০ টাকা 
∴ ৩ কেজি সন্দেশের দাম = (২৫০ × ৩) টাকা 
= ৭৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট দেয় = ১২ টাকা 
∴ ১ টাকায় ভ্যাট দেয় = ১২/১০০ টাকা 
∴ ৭৫০ টাকায় ভ্যাট দেয় = (১২ × ৭৫০)/১০০ টাকা 
= ৯০ টাকা 

∴ নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে = (৭৫০ + ৯০) টাকা
= ৮৪০ টাকা।
৯৮০.
একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল? 
  1. ৬০%
  2. ৭৫%
  3. ৮০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?

সমাধান: 
শিক্ষার্থীদের মধ্যে ২০% ছাত্রী হলে ছাত্র = (১০০ - ২০)%
= ৮০%
∴ স্কুলে মোট ছাত্র সংখ্যা = {৫০০ × (৮০/১০০)} জন
= ৪০০ জন
∴ ঐদিন উপস্থিত ছাত্র সংখ্যা = (৪০০ - ৪০) জন
= ৩৬০ জন 

এখন, 
৪০০ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = ৩৬০ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = ৩৬০/৪০০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = (৩৬০ × ১০০)/৪০০ জন
= ৯০ জন

∴ ঐদিন শতকরা ছাত্র উপস্থিত ছিল = ৯০% ।
৯৮১.
কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
  1. 1.20
  2. 2.50
  3. 3.00
  4. 4.00
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

সমাধান:
20% কমে,
100 টাকায় কমে 20 টাকা
1 টাকায় কমে 20/100 টাকা
12 টাকায় কমে (20 × 12)/100 টাকা
= 2.4 টাকা

শর্তমতে,
কলার দাম 2.4 টাকা কমে যাওয়ায় 2 টি কলা বেশি পাওয়া যায়।

সুতরাং 2টি কলার দাম = 2.4 টাকা
তাহলে 1টি কলার দাম = 2.4/2 টাকা।
= 1.2 টাকা
৯৮২.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
  1. ৫৬
  2. ৭০
  3. ৮৪
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি হলো ক

প্রশ্নমতে, 
​ক এর ৪০% + ৪২ = ক
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, ২ক/৫ + ৪২ = ক
বা, (২ক + ২১০)/৫ = ক 
বা, ২ক + ২১০ = ৫ক
বা, ৩ক = ২১০
বা, ক = ৭০

সুতরাং, সংখ্যাটি হলো ৭০।

৯৮৩.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 

সমাধান: 
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

আবার, 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০ । 
৯৮৪.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?
  1. ৫ : ৭
  2. ৪ : ৫
  3. ৫ : ৬
  4. ৩ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য ১২০

অতএব ২০ লাভে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত = ১০০ : ১২০
= ৫ : ৬ (২০ দ্বারা ভাগ করে)
৯৮৫.
৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৪৫%
  2. ৪৮.৫০%
  3. ৫২.৭৫%
  4. ৫৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪) - (৪/৫) টাকা
= {(২৫ - ১৬)/২০} টাকা
= ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯ × ৫)/(২০ × ৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯ × ৫ × ১০০)/(২০ × ৪) টাকা
= ২২৫/৪ টাকা 
= ৫৬.২৫ টাকা
৯৮৬.
একজন ঘড়ি বিক্রেতা ৮০০ টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (২৫/২)% লাভ হবে?
  1. ৯০০ টাকা
  2. ১২৫০ টাকা
  3. ১০২০ টাকা
  4. ৮৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ি বিক্রেতা ৮০০ টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (২৫/২)% লাভ হবে?

সমাধান:
(২৫/২)% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + (২৫/২) টাকা = ২২৫/২ টাকা

∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ২২৫/২ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ২২৫/(২ × ১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (২২৫ × ৮০০)/(২ × ১০০) টাকা
= ৯০০ টাকা
৯৮৭.
কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?
  1. ৮০০
  2. ১০০০
  3. ১২০০
  4. ১৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১২.৭৫ শতাংশ সমান ১৫৩?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
বা, ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
বা, ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
বা, ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
∴ ক = ১২০০
৯৮৮.
ইদ উপলক্ষে প্রতিষ্ঠানের মালিক রায়হানের বেতন ২০% বৃদ্ধি করল। কিন্তু ইদের পরবর্তী মাসে বেতন ২০% হ্রাস করা হলো। এতে রায়হানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ২০% ক্ষতি
  2. ১০% লাভ
  3. ৪% ক্ষতি
  4. ২% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ইদ উপলক্ষে প্রতিষ্ঠানের মালিক রায়হানের বেতন ২০% বৃদ্ধি করল। কিন্তু ইদের পরবর্তী মাসে বেতন ২০% হ্রাস করা হলো। এতে রায়হানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
ধরি,
রায়হানের বেতন ছিল = ১০০ টাকা
২০% বেতন বৃদ্ধিতে বেতন হবে = ১০০ + (১০০ এর ২০%)
= ১০০ + (১০০ এর ২০/১০০)
= ১০০ + ২০
= ১২০

আবার, ২০% বেতন হ্রাসে = ১২০ - (১২০ এর ২০%)
= ১২০ - (১২০ এর ২০/১০০)
= ১২০ - ২৪
= ৯৬

শতকরা বেতন কমলো = (১০০ - ৯৬) = ৪%
৯৮৯.
একটি বিদ্যালয়ে ৯০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
  1. ৪৩৮ জন
  2. ৪৪৬ জন
  3. ৪৫৫ জন
  4. ৪৬৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৯০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ৯০০ জন
∴ ছাত্র সংখ্যা = (১০০ - ৪৮)% = ৫২%

মোট শিক্ষার্থী সংখ্যা ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৫২ জন
মোট শিক্ষার্থী সংখ্যা ১ জন হলে ছাত্র সংখ্যা = ৫২/১০০ জন
মোট শিক্ষার্থী সংখ্যা ৯০০ জন হলে ছাত্র সংখ্যা = (৫২ × ৯০০)/১০০ জন
= ৪৬৮ জন
৯৯০.
চালের মূল্য ২০% বেড়ে যাওয়ায় ১০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কেজি চাল কম পাওয়া যায়। এক কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ৮০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বেড়ে যাওয়ায় ১০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কেজি চাল কম পাওয়া যায়। এক কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
২০% মূল্য বেড়ে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ১২০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ১২০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ১০০০ টাকা হলে বর্তমান মূল্য = (১২০ × ১০০০)/১০০ টাকা
= ১২০০ টাকা
∴ ২ কেজি চালের মূল্য = ১২০০ - ১০০০ = ২০০ টাকা
∴ ১ কেজি চালের বর্তমান মূল্য = ২০০/২ = ১০০ টাকা
৯৯১.
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?
  1. ১৮০০ টাকা
  2. ৩৬০০ টাকা
  3. ৩২০০ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান:
সুদের হার কমে = ৫ - ৪ = ১ টাকা বা ১%

এখন,
১ টাকা কমে যখন মূলধন = ১০০ টাকা
১ টাকা কমে যখন মূলধন = ১০০/১ টাকা
∴ ৩২ টাকা কমে যখন মূলধন = (১০০ × ৩২)/১ টাকা
= ৩২০০ টাকা
৯৯২.
কোনো সংখ্যার শতকরা ২৫ ভাগ ঐ সংখ্যার তিন চতুর্থাংশ অপেক্ষা ৩০ কম। সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫৪
  3. ৬০
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ২৫ ভাগ ঐ সংখ্যার তিন চতুর্থাংশ অপেক্ষা ৩০ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৩ক/৪) - ক এর ২৫% = ৩০
⇒ (৩ক/৪) - (২৫ক/১০০) = ৩০
⇒ (৭৫ক - ২৫ক)/১০০ = ৩০
⇒ ৭৫ক - ২৫ক = ৩০০০
⇒ ৫০ক = ৩০০০
⇒ ক = ৩০০০/৫০
∴ ক = ৬০

∴ সংখ্যাটি হলো ৬০

৯৯৩.
একটি জামার দাম প্রথমে ২০% বাড়ানো হলো, পরে আবার নতুন দামের উপর ২০% হ্রাস করা হলো। তাহলে জামার চূড়ান্ত দাম পূর্বের দামের শতকরা কত?
  1. ১০০%
  2. ৯৬%
  3. ৯৮%
  4. ৯৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার দাম প্রথমে ২০% বাড়ানো হলো, পরে আবার নতুন দামের উপর ২০% হ্রাস করা হলো। তাহলে জামার চূড়ান্ত দাম পূর্বের দামের শতকরা কত?

সমাধান:

মনে করি, জামাটির দাম ছিলো= ১০০ টাকা 
২০% বৃদ্ধি তে জামার দাম হয় = ১০০ + ১০০ এর ২০% = ১২০ টাকা
আবার, নতুন দামের উপর ২০% হ্রাস করা হলে দাম হয় = ১২০ - ১২০ এর ২০% 
= ১২০ - ২৪
= ৯৬ টাকা  
জামার চূড়ান্ত দাম পূর্বের দামের  =( ৯৬/১০০) × ১০০
 = ৯৬ %
৯৯৪.
৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিল ভ্যাটের পরিমাণ কত টাকা?
  1. ৪০৮
  2. ২০৪
  3. ১০৫
  4. ১১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিল ভ্যাটের পরিমাণ কত টাকা?

সমাধান:
দেওয়া আছে
মূল বিল = ৪০৮০ টাকা
ভ্যাট = ৫%

∴ ভ্যাটের পরিমাণ = ৪০৮০ টাকার ৫%
= ৪০৮০ × (৫/১০০)
= ৪০৮/২
= ২০৪ টাকা 

৯৯৫.
একটি ক্লাসের  ২০% ছাত্র ইংরেজিতে এবং ৩৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ৪৫%
  2. ৫৫%
  3. ৩৫%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের  ২০% ছাত্র ইংরেজিতে এবং ৩৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?

সমাধান:

অন্তত একটি বিষয়ে বা উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = ইংরেজিতে অকৃতকার্য + গনিতে অকৃতকার্য - উভয় বিষয়ে অকৃতকার্য
= (২০ + ৩৫ - ১০)%
= ৪৫%

∴ উভয় বিষয়ে কৃতকার্য = ১০০% - ৪৫% = ৫৫%
৯৯৬.
একটি আইটি কোম্পানি তার একজন কর্মকর্তার বেতন প্রতিবছর ১০% করে বৃদ্ধি করে। ২০২৫ সালে ঐ কর্মকর্তার বেতন ২৪২০০ টাকা হলে, ২০২৩ সালে বেতন কত ছিল? 
  1. ২০০০০ টাকা
  2. ১৮০০০ টাকা
  3. ২০৫০০ টাকা
  4. ২১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আইটি কোম্পানি তার একজন কর্মকর্তার বেতন প্রতিবছর ১০% করে বৃদ্ধি করে। ২০২৫ সালে ঐ কর্মকর্তার বেতন ২৪২০০ টাকা হলে, ২০২৩ সালে বেতন কত ছিল? 

সমাধান: 
২০২৩ সালে বেতন ১০০ টাকা হলে, 
২০২৪ সালে বেতন = ১১০ টাকা 
২০২৫ সালে বেতন = {১১০ + (১১০ এর ১০%)} টাকা = (১১০ + ১১) টাকা
= ১২১ টাকা 

২০২৫ সালে বেতন ১২১ টাকা হলে ২০২৩ সালে বেতন = ১০০ টাকা
∴ ২০২৫ সালে বেতন ১ টাকা হলে ২০২৩ সালে বেতন = ১০০/১২১ টাকা
∴ ২০২৫ সালে বেতন ২৪২০০ টাকা হলে ২০২৩ সালে বেতন = (১০০ × ২৪২০০)/১২১ টাকা
= ২০০০০ টাকা। 

৯৯৭.
একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?
  1. ৭৫%
  2. ৮৫%
  3. ৮০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?

সমাধান:
শুধু গণিতে ফেল করে = ১০০% - ৭৫% - ১৫% = ১০%
শুধু ইংরেজিতে ফেল করে = ১০০% - ৮০% - ১৫% = ৫%
মোট ফেল করে = ১৫% + ১০% + ৫% = ৩০%

∴ উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% = ৭০%
৯৯৮.
একটি ল্যাপটপের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৮ : ৭। ল্যাপটপের দাম শতকরা কি পরিমাণ কমেছে?
  1. ১৬.৫%
  2. ৮.৫%
  3. ১৫%
  4. ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ল্যাপটপের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৮ : ৭। ল্যাপটপের দাম শতকরা কি পরিমাণ কমেছে?

সমাধান:
ধরি, পূর্ব মূল্য ৮ টাকা হলে বর্তমান মূল্য ৭ টাকা।
তাহলে, মূল্য কমেছে = ৮ - ৭ = ১ টাকা

∴ ৮ টাকায় মূল্য হ্রাস পায় = ১ টাকা
∴ ১ টাকায় মূল্য হ্রাস পায় = ১/৮ টাকা
∴ ১০০ টাকায় মূল্য হ্রাস পায় = (১ × ১০০)/৮ = ১২.৫ টাকা

অতএব, ল্যাপটপের দাম শতকরা ১২.৫% কমেছে।
৯৯৯.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী পাস করে। পরীক্ষায় মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা কত? 
  1. ১৬০ জন
  2. ১৮০ জন
  3. ২০০ জন
  4. ২৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী পাস করে। পরীক্ষায় মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা কত? 

সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন

দেওয়া আছে, 
পরীক্ষায় পাস করে = ৭৫%
∴ ফেল করে = (১০০ - ৭৫)% = ২৫%

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৪০
⇒ ২৫ক/১০০ = ৪০ 
⇒ ক = (৪০ × ১০০)/২৫ 
⇒ ক = ১৬০

সুতরাং ঐ স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১৬০ জন।
১,০০০.
80 জন ছাত্রের মধ্যে 55 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?
  1. 30.00%
  2. 25.25%
  3. 35.25%
  4. 31.25%
ব্যাখ্যা
প্রশ্ন: 80 জন ছাত্রের মধ্যে 55 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?

সমাধান:
ফেল করে = 80 - 55 = 25 জন

ফেলের হার = (25 × 100)/80
= 31.25%