বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৭৬ / ১৩৫ · ৭,৫০১৭,৬০০ / ১৩,৫৮৯

৭,৫০১.
চাকা A যে সময়ে ৫০ বার ঘোরে, চাকা B সে সময়ে কত বার ঘোরবে?

  1. ক) ২৫ বার
  2. খ) ৫০ বার
  3. গ) ৭৫ বার
  4. ঘ) ১০০ বার
সঠিক উত্তর:
ঘ) ১০০ বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০ বার
ব্যাখ্যা

সমাধান:

চাকা A এর দাঁত এর সংখ্যা B এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘোরবে, সে সময়ে চাকা B দুইবার ঘোরবে।
অতএব, চাকা A ৫০ বার ঘুরলে, সে সময়ে চাকা B ১০০ বার ঘোরবে।
৭,৫০২.
নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. কৌতূহল, খ্যাতনামা, ক্ষীয়মাণ, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  2. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিঞ্জির, জিজ্ঞাসা
  3. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  4. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিজ্ঞাসা, জিগমিষা, জিঞ্জির
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
উত্তর
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
উল্লিখিত অপশনের যুক্তবর্ণ গুলো গঠিত হয়েছে-
ক্ষ = ক্‌ + ষ; ঞ্জ = ঞ্‌ + জ; জ্ঞ = জ্‌ + ঞ

বর্ণমালায় ক্রমানুয়ায়ী,
ক, খ, গ, জ, ঞ
সুতরাং বর্ণনাক্রমানুসারে সাজালে,
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির

৭,৫০৩.
৭ এর কত শতাংশ ৫.৬ হবে?
  1. ৮০
  2. ৭৫
  3. ৬০
  4. ৬৮
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ এর কত শতাংশ ৫.৬ হবে?

সমাধান:
ধরি,
⇒ ৭ এর ক% = ৫.৬
⇒ ৭ × (ক/১০০) = ৫.৬
⇒ ক = (৫.৬ × ১০০)/৭
∴ ক = ৮০
৭,৫০৪.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. √০.৩৬
  2. ০.৫৭
  3. (০.৮)
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
√০.৩৬ = ০.৬
​০.৫৭
(০.৮) = ০.৬৪
​২/৩ = ০.৬৭

∴ সবচেয়ে বড় হলো ২/৩।
৭,৫০৫.
'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
  1. Drone
  2. Foal
  3. Mare
  4. Colt
সঠিক উত্তর:
Mare
উত্তর
সঠিক উত্তর:
Mare
ব্যাখ্যা

প্রশ্ন: 'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-

সমাধান:
The word is 'HORSE' and feminine gender is 'MARE'.

৭,৫০৬.
'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
'বা প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবাহণ।

- পরিবাহণ
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

উৎস:১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান২. Accessible Dictionary by Bangla Academy

৭,৫০৭.
চিত্রের X চাকা যত দ্রুত ঘুরবে Y চাকাটি তার চেয়ে ____ ঘুরবে। 
  1. একই হারে
  2. বেশি দ্রুত
  3. ধীরে
  4. কোনটিই ঘটবে না
সঠিক উত্তর:
বেশি দ্রুত
উত্তর
সঠিক উত্তর:
বেশি দ্রুত
ব্যাখ্যা
Pulley Wheel এর ক্ষেত্রে ছোট Wheel গুলো বড় গুলোর চেয়ে দ্রুত ঘোরে। 
৭,৫০৮.
______ ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।
  1. ক) শত বছর
  2. খ) হাজার বছর
  3. গ) বছর বছর
  4. ঘ) কোটি বছর
সঠিক উত্তর:
খ) হাজার বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) হাজার বছর
ব্যাখ্যা
বনলতা সেন
 জীবনানন্দ দাশ
                  -বনলতা সেন   

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
৭,৫০৯.
নিচের কোন সংখ্যাটিকে দুটি পূর্ণসংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় না?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ২১
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
গ) ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১
ব্যাখ্যা
১৩ = ৯ + ৪ = ৩ + ২
১৭ = ১৬ + ১ = ৪ + ১
২৯ = ২৫ + ৪ = ৫ + ২
২১ কে এভাবে প্রকাশ করা যায় না।
৭,৫১০.
একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?
  1. গণতন্ত্র
  2. জনসংখ্যা
  3. নির্দিষ্ট ভূখণ্ড
  4. সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গণতন্ত্র
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?

সমাধান
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।

সে হিসেবে গণতন্ত্র আবশ্যক নয়। 

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫১১.
এক ব্যক্তি ভ্রমনে ৪ মাইল উত্তরে, ৪ মাইল পূর্বে, তারপর ৪ মাইল উত্তর-পূর্বে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
  1. ৮ মাইল
  2. ৯ মাইল
  3. (৪ + ৪√২) মাইল
  4. (৪ + ৪√৩) মাইল
সঠিক উত্তর:
(৪ + ৪√২) মাইল
উত্তর
সঠিক উত্তর:
(৪ + ৪√২) মাইল
ব্যাখ্যা
৪ মাইল উত্তরে, ৪ মাইল পূর্বে  গেলে, শুরুর স্থান হতে শেষ স্থানের দূরত্ব = ৪√২ মাইল
তারপর ৪ মাইল উত্তর-পূর্বে গেলে, মোট দূরত্ব = (৪ + ৪√২) মাইল
৭,৫১২.
26 : 5 : : 65 : ?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 26 : 5 : : 65 : ?

সমাধান
এখানে,
(52 + 1) : 5
একইভাবে,
(82 + 1) : 8

∴ সম্পর্কটি হচ্ছে (x2 + 1) : x
৭,৫১৩.
২০০৪ সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হলে ২০০৬ সালের পহেলা জানুয়ারি কী বার ছিল?
  1. ক) রবিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শনিবার
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
ক) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৪ সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হলে ২০০৬ সালের পহেলা জানুয়ারি কী বার ছিল? 

সমাধান
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
২০০৪ সাল হলো অধিবর্ষ।

২০০৪ সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হলে বছরের শেষ দিন শুক্রবার। 
২০০৫ সালের পহেলা জানুয়ারি শনিবার হলে বছরের শেষ দিন ও শনিবার । 
২০০৬ সালের পহেলা জানুয়ারি হবে রবিবার। 
৭,৫১৪.
'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Vienna'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. মিশর
  2. অস্ট্রিয়া
  3. রাশিয়া
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা

প্রশ্ন: 'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Vienna'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Madrid হলো স্পেনের রাজধানী।
Vienna হলো অস্ট্রিয়ার রাজধানী।

অতএব, Vienna, অস্ট্রিয়ার সাথে সম্পর্কিত।

৭,৫১৫.
যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?
  1. GVXS
  2. GVXT
  3. GUXS
  4. GVYS
সঠিক উত্তর:
GVXS
উত্তর
সঠিক উত্তর:
GVXS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?

সমাধান:

LIVE = OREV 
প্রতিটি বর্ণ তার বিপরীত অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ TECH = GVXS
৭,৫১৬.
নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?
  1. ১১টি
  2. ১৩টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?

সমাধান: 

আনুভূমিক রেখাগুলো হলো DE, FH, IL এবং BC = ৪টি।
তির্যক রেখাগুলো হলো AC, DO, FN, IM, AB, EM এবং HN = ৭টি।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখা আছে = ৪ + ৭ = ১১টি।

৭,৫১৭.
যে বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?
  1. ক) NWOX
  2. খ) TOOP
  3. গ) OXHI
  4. ঘ) HRTO
সঠিক উত্তর:
গ) OXHI
উত্তর
সঠিক উত্তর:
গ) OXHI
ব্যাখ্যা
প্রশ্ন: যে বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?

সমাধান:


উপরিক্ত দুটি ছক হতে দেখা যায় যে, OXHI এর সবগুলো বর্ণ পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়।
বাকি অপশনগুলোর পানিতে, আয়নায় ও বাস্তবে ভিন্ন ভিন্ন।
৭,৫১৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 26
  2. 62
  3. 74
  4. 82
সঠিক উত্তর:
82
উত্তর
সঠিক উত্তর:
82
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 82

প্রথম চিত্রে,
(5 × 3) + (6 × 8) = 15 + 48 = 63

দ্বিতীয় চিত্রে,
(2 × 7) + (3 × 9) = 14 + 27 = 41

তৃতীয় চিত্রে,
(6 × 7) + (8 × 5) = 42 + 40 = 82
৭,৫১৯.
নিম্নের কোন শব্দটি আয়নায় একই দেখাবে?
  1. WORLD
  2. TABLE
  3. TOOT
  4. CHAIR
সঠিক উত্তর:
TOOT
উত্তর
সঠিক উত্তর:
TOOT
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি আয়নায় একই দেখাবে?

সমাধান:
TOOT শব্দটি প্রতিসম। প্রতিসম শব্দগুলো আয়নায় একই দেখায়।
৭,৫২০.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর -
৭,৫২১.
নিচের শূণ্যস্থানে কোনটি হবে?
7, 26, 63, 124, 215, 342, (....)
  1. ক) 391
  2. খ) 421
  3. গ) 511
  4. ঘ) 481
সঠিক উত্তর:
গ) 511
উত্তর
সঠিক উত্তর:
গ) 511
ব্যাখ্যা

(2³ - 1) = 7
(3³ - 1) = 26
(4³ - 1) = 63
(5³ - 1) = 124
(6³ - 1) = 215
(7³ - 1) = 342
(8³ - 1) = 511

৭,৫২২.
১২টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে,  ৪৮টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ১২টি 
  2. ১৪টি 
  3. ১৬টি 
  4. ১৮টি 
সঠিক উত্তর:
১৬টি 
উত্তর
সঠিক উত্তর:
১৬টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে,  ৪৮টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
১২টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪টি
∴ ১টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪/১২ টি
∴ ৪৮টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় (৪ × ৪৮)/১২ টি 
= ১৬টি 
৭,৫২৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The rich is not always happy
  2. খ) Rich is not always happy
  3. গ) The rich are not always happy
  4. ঘ) The rich is happy always
সঠিক উত্তর:
গ) The rich are not always happy
উত্তর
সঠিক উত্তর:
গ) The rich are not always happy
ব্যাখ্যা
সমাধান: 
The rich শব্দটি দ্বারা ধনীদের কে বোঝানো হয়। ফলে The rich শব্দটি বহুবচন অর্থে ব্যবহৃত হয়। তাই The rich এর পরে is না বসে are বসবে।
৭,৫২৪.
January 1, 2012 is Sunday. What day of the week lies on Jan 1, 2013?
  1. ক) Sunday
  2. খ) Tuesday
  3. গ) Wednesday
  4. ঘ) Monday
সঠিক উত্তর:
খ) Tuesday
উত্তর
সঠিক উত্তর:
খ) Tuesday
ব্যাখ্যা
Question: January 1, 2012 is Sunday. What day of the week lies on Jan 1, 2013?

Solution: 
লিপ ইয়ার বাদে বছর গুলাতে বছরেরে ১ম দিন এবং শেষ দিন একই বার হয়।
কিন্তু লিপ ইয়ারে ১ দিন বাড়ে তাই বছরের ১ম দিন যে বার হয় তার থেকে ১ দিন বেশি হয়।
2012 লিপ ইয়ার তাই 1 জানুয়ারি রবিবার হলে, 31 ডিসেম্বর Monday হয়।
2013 সালের 1 জানুয়ারি হবে Tuesday। 
৭,৫২৫.
একজন লোক পূর্ব দিকে 1 কি.মি. হাঁটলো এবং তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। আবার সে পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো , এর পরে সে উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটলো।এখন সে যাত্রাস্থান থেকে কত দূরে আছে?
  1. ক) 9 কি.মি.
  2. খ) 7 কি.মি.
  3. গ) 5 কি.মি.
  4. ঘ) 3 কি.মি.
সঠিক উত্তর:
গ) 5 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক পূর্ব দিকে 1 কি.মি. হাঁটলো এবং তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। আবার সে পূর্ব দিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো , এর পরে সে উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটলো।এখন সে যাত্রাস্থান থেকে কত দূরে আছে?


সমাধান:
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E 
AE = √(AF2 + FE2)
 =√{32 + 42}
=√(9 + 16)
= √25 কি.মি.
= 5 কি.মি.
৭,৫২৬.
যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?
  1. HELLO
  2. PEACE
  3. IDEAL
  4. EARTH
সঠিক উত্তর:
HELLO
উত্তর
সঠিক উত্তর:
HELLO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
VNQKC = WORLD
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরবর্তী অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ GDKKN = HELLO
৭,৫২৭.
Which comes for the question (?) mark?
? S M T W T F
  1. ক) S
  2. খ) V
  3. গ) W
  4. ঘ) F
সঠিক উত্তর:
ক) S
উত্তর
সঠিক উত্তর:
ক) S
ব্যাখ্যা
ইংরেজি সপ্তাহের দিনের 1st letter নিয়ে সিরিজটি হয়েছে। এক্ষেত্রে Saturday এর জন্য S, এরপর Sunday, Monday, Tuesday ইত্যাদি।
৭,৫২৮.
কোন শব্দটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) আদিত্য
  2. খ) ভানু
  3. গ) অদ্রি
  4. ঘ) সবিতা
সঠিক উত্তর:
গ) অদ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) অদ্রি
ব্যাখ্যা
• সূর্য শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি। 
• অদ্রি শব্দের অর্থ পাহাড়, যার সমার্থক শব্দ হলো - নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী ইত্যাদি।

------------------------------
আরো কিছু শব্দের সমার্থক শব্দ:
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭,৫২৯.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
৫/৯ = ৫৫/?
  1. ৪৫
  2. ১১
  3. ৯৯
  4. ৫৫/৯৯
সঠিক উত্তর:
৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৯
ব্যাখ্যা
৫/৯ = ৫৫/?
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি ক হলে, 
৫/৯ = ৫৫/ক
⇒ ৫ক = ৯ × ৫৫
⇒ ক = ৯ × ৫৫/৫
⇒ ক = ৯৯
৭,৫৩০.
কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়?
  1. ক) মিত্র
  2. খ) তপন
  3. গ) মিহির
  4. ঘ) কোরক
সঠিক উত্তর:
ঘ) কোরক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরক
ব্যাখ্যা
মিত্র, তপন ও মিহির হচ্ছে সূর্য এর সমার্থক শব্দ কিন্তু কোরক হচ্ছে মুকুল এর সমার্থক শব্দ।
৭,৫৩১.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-
  1. শিঞ্জন
  2. টঙ্কার
  3. ঝংকার
  4. কূজন
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা
প্রশ্ন: 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার'।

 তাছাড়া, 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- ‘হ্রেষা’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭,৫৩২.
৮, ১১, ১৭, ২৯, ৫৩,  ____। পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১০১
  2. ১০২
  3. ৭৫
  4. ৫৯
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩,  ____। পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ + ৩ = ১১
৩য় পদ = ১১ + ৬ = ১৭
৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯
৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৭,৫৩৩.
সোনারগাঁও যখন সুবর্ণগ্রাম, চট্রগ্রাম তখন-
  1. ক) জালালাবাদ
  2. খ) রোহিতগিরি
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) জাহাঙ্গীরনগর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ
ব্যাখ্যা
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭,৫৩৪.
দেওয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রী?
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: দেওয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রী?

সমাধান:
আমরা জানি,
ঘড়ির কাঁটার মধ্যকার কোণ 
= ।(১১ m - ৬০h)/২।°
= ।{(১১ × ০) - (৬০ × ৬)}/২।°
= ।(০ - ৩৬০)/২।°
= ।- ৩৬০/২।°
= ।- ১৮০।° 
= ১৮০°
৭,৫৩৫.
A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?
  1. ক) West
  2. খ) East
  3. গ) South
  4. ঘ) North
সঠিক উত্তর:
ক) West
উত্তর
সঠিক উত্তর:
ক) West
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭,৫৩৬.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A এর সম্পর্ক কী?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) বোন
  4. ঘ) নানী
সঠিক উত্তর:
খ) খালা
উত্তর
সঠিক উত্তর:
খ) খালা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A এর সম্পর্ক কী?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা
৭,৫৩৭.
BIRD is to NEST as BEE is to ______ 
  1. Web
  2. Tree
  3. Hole
  4. Hive
সঠিক উত্তর:
Hive
উত্তর
সঠিক উত্তর:
Hive
ব্যাখ্যা

প্রশ্ন: BIRD is to NEST as BEE is to ______ 

সমাধান: 
পাখি যেমন বাসায় (NEST) থাকে। 

একইভাবে, 
মৌমাছি তেমনি মৌচাকে (HIVE) থাকে।

অন্য অপশনগুলো- 
খ) Web এর অর্থ মাকড়সার জাল।
গ) Hole এর অর্থ গর্ত, যা সাধারণত খরগোশ বা অন্য প্রাণীর হয়।
ঘ) Tree এর অর্থ গাছ, যা মৌমাছির বাসস্থান নয় (মৌচাক গাছে ঝুলতে পারে, কিন্তু বাসা নয়)।

সুতরাং, BIRD : NEST : : BEE : HIVE

৭,৫৩৮.

উপরের কাগজটি ভাঁজ করলে তার নিচের কোন চিত্রের ন্যায় হবে?
  1. বাম দিক থেকে প্রথমটি
  2. বাম দিক থেকে দ্বিতীয়টি
  3. বাম দিক থেকে তৃতীয়টি
  4. বাম দিক থেকে চতুর্থটি
সঠিক উত্তর:
বাম দিক থেকে দ্বিতীয়টি
উত্তর
সঠিক উত্তর:
বাম দিক থেকে দ্বিতীয়টি
ব্যাখ্যা
বাম দিক থেকে দ্বিতীয়টির ন্যায় হবে।
৭,৫৩৯.
'ভ, তো, কু, অ, য়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. অতোকুভয়
  2. অকুতোভয়
  3. অয়কুতোভ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অকুতোভয়
উত্তর
সঠিক উত্তর:
অকুতোভয়
ব্যাখ্যা
প্রশ্ন: 'ভ, তো, কু, অ, য়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ কোনটি?

সমাধান:
'ভতোকুঅয়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ - অকুতোভয়।
অকুতোভয় ⇒ কোথাও ভয় নেই এমন; নির্ভীক; অসমসাহসিক।

উৎস: Accessible Dictionary.
৭,৫৪০.
তানিয়া প্রথমে 12 কি.মি. যায় উত্তরে। পরে 6 কি.মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
  1. 6.258 কি.মি.
  2. 7.485 কি.মি.
  3. 8.485 কি.মি.
  4. 9. 425 কি.মি.
সঠিক উত্তর:
8.485 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
8.485 কি.মি.
ব্যাখ্যা

যাত্রা স্থান A  এবং শেষ গন্তব্য স্থান D 
সোজাসুজি দূরুত্ব AD 

ΔAED 
AD2 = AE2 +DE2
AD2= 62+ 62
AD= √72
AD= 8.485 
৭,৫৪১.
যদি ছ × H = ২২৪ হয়, তবে ট × G = ?
  1. ৩২৮
  2. ৩০৮
  3. ২২৪
  4. ৪৪৮
সঠিক উত্তর:
৩০৮
উত্তর
সঠিক উত্তর:
৩০৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ছ × H = ২২৪ হয়, তবে ট × G = ?

সমাধান:
বর্ণমালায় অবস্থান অনুসারে-
ছ = ৭
H = ৮
ট = ১১
এবং G = ৭

তাই, ছ × H = ৭ × ৮ = ৫৬ ⇒ ৫৬ × ৪ = ২২৪
এবং ট × G = ১১ × ৭ = ৭৭ ⇒ ৭৭ × ৪ = ৩০৮
৭,৫৪২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. রাজসি
  2. রাজর্ষি
  3. রাজষি
  4. রাজশি
সঠিক উত্তর:
রাজর্ষি
উত্তর
সঠিক উত্তর:
রাজর্ষি
ব্যাখ্যা
অ- কার কিংবা আ- কারের পর ঋ- কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয় - এই নিয়ম অনুসারে রাজ + ঋষি = রাজর্ষি।
৭,৫৪৩.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ১৬টি
  2. ১৪টি
  3. ১৩টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
 

সমাধান:

চিত্রে, সাধারণ ত্রিভুজ- AFO, AEO, FOB, EOC, BOD এবং COD অর্থাৎ ৬টি।
যুগ্মজবে ত্রিভুজ- AOB, AOC এবং BOC অর্থাৎ ৩টি।
তিনটির সমন্বয়ে ত্রিভূজ- ABD, ACD, ABE CBE, AFC এবং CFB অর্থাৎ ৬টি।
ছয়টির সমন্বয়ে গঠিত ত্রিভূজ ১টি অর্থাৎ ABC।

∴ মোট ত্রিভুজ = ৬ + ৩ + ৬ + ১ = ১৬টি।
৭,৫৪৪.
২৪, ১৬-এর কত শতাংশ?
  1. ১১০%
  2. ১২৫%
  3. ১৫০%
  4. ১৬০%
সঠিক উত্তর:
১৫০%
উত্তর
সঠিক উত্তর:
১৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪, ১৬-এর কত শতাংশ?

সমাধান:
২৪, ১৬-এর কত শতাংশ = (২৪/১৬) × ১০০% 
= ১.৫ × ১০০%
= ১৫০% 

৭,৫৪৫.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) হেলসিনকি
  2. খ) ক্যানবেরা
  3. গ) ভিয়েনা
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যানবেরা
ব্যাখ্যা
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবস্থিত ইউরোপ মহাদেশে৷
কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অবস্থান অস্ট্রেলিয়া মহাদেশে৷
৭,৫৪৬.
'ভণ্ড' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. নির্বোধ
  2. বর্ণচোরা
  3. ননীর পুতুল
  4. কড়ায় গন্ডায়
সঠিক উত্তর:
বর্ণচোরা
উত্তর
সঠিক উত্তর:
বর্ণচোরা
ব্যাখ্যা
প্রশ্ন: 'ভণ্ড' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?

সমাধান:
- 'বর্ণচোরা' বাগধারাটি 'ভণ্ড' অর্থে ব্যবহৃত হয়েছে।
• বাক্যগঠন: বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে।

• অন্যান্য অপশনগুলো:
- ননীর পুতুল ⇒ শ্রমবিমুখ
- নির্বোধ ⇒ বুদ্ধির ঢেঁকি
- কড়ায় গন্ডায় ⇒ চুলচেরা হিসাব
৭,৫৪৭.
'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ন্যায়পাল
  2. ভূতাপেক্ষ
  3. অধ্যাদেশ
  4. স্বদেশি
সঠিক উত্তর:
ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়পাল
ব্যাখ্যা

প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান: 
"Ombudsman" শব্দটির বাংলা পরিভাষা হলো ন্যায়পাল। 

অন্য অপশন গুলো-
Indigenous - স্বদেশি
Retrospective - ভূতাপেক্ষ
Ordinance - অধ্যাদেশ

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.

৭,৫৪৮.
একটি গিয়ারে ৪০টি দাঁত রয়েছে এবং এটি একটি ২০ দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ৩০ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
  1. ৪০ বার
  2. ৫০ বার
  3. ৬০ বার
  4. ৮০ বার
সঠিক উত্তর:
৬০ বার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি গিয়ারে ৪০টি দাঁত রয়েছে এবং এটি একটি ২০ দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ৩০ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

সমাধান:
দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা


= (৪০ × ৩০)/ ২০ = ৬০ বার 
৭,৫৪৯.
Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?

    সমাধান:
    আয়তক্ষেত্রের ভিতরের চিহ্ন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
    ∴ সঠিক উত্তর 
    ৭,৫৫০.
    Y আছে X এর পূর্বদিকে। X এর নিজের অবস্থান Z এর উত্তরে। P যদি Z এর দক্ষিণে হয়, তবে P, Y এর কোনদিকে অবস্থান করছে?
    1. ক) উত্তরে
    2. খ) দক্ষিণে
    3. গ) দক্ষিণ-পশ্চিমে
    4. ঘ) উত্তর-পশ্চিমে
    সঠিক উত্তর:
    গ) দক্ষিণ-পশ্চিমে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) দক্ষিণ-পশ্চিমে
    ব্যাখ্যা


    চিত্র অনুসারে,
    যেহেতু, Y, P - এর উত্তর পূর্বে অবস্থান করছে, সুতরাং P, Y - এর দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

    ৭,৫৫১.
    একজন ব্যক্তি ২০ মিটার উত্তর দিকে যায়। তারপর ১০ মিটার হাতের বাম পাশে এবং তারপর ২০ মিটার ডানে যায়। তারপর পুনরায় ৫০ মিটার হাতের বামপাশে যায়। লোকটি কোন দিক অভিমুখে দাঁড়িয়ে আছে?
    1. উত্তর
    2. দক্ষিণ
    3. পূর্ব
    4. পশ্চিম
    সঠিক উত্তর:
    পশ্চিম
    উত্তর
    সঠিক উত্তর:
    পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি ২০ মিটার উত্তর দিকে যায়। তারপর ১০ মিটার হাতের বাম পাশে এবং তারপর ২০ মিটার ডানে যায়। তারপর পুনরায় ৫০ মিটার হাতের বামপাশে যায়। লোকটি কোন দিক অভিমুখে দাঁড়িয়ে আছে?

    সমাধান: 

    অর্থাৎ লোকটি পশ্চিম অভুমুখে।
    ৭,৫৫২.
    নিচের কোন বাক্যটি সঠিক?
    1.  তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    2. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    3. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    4. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন! কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    সঠিক উত্তর:
    তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    উত্তর
    সঠিক উত্তর:
    তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?

    সমাধান:
    বাংলা ব্যাকরণে, একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে সেগুলোর মধ্যে সাধারণত সেমিকোলন (;) ব্যবহৃত হয়, যা বাক্যের অর্থকে স্পষ্ট এবং সংযুক্ত রাখে।

    এখানে খ নং অপশনে:
    "তিনি শুধু তামাশা দেখিতেছিলেন" এবং "কোথাকার জল কোথায় গিয়ে পড়ে"
    দুটি পৃথক বাক্যাংশ, তাই সেমিকোলন ব্যবহার সঠিক।

    ক) বিকল্পে দাড়িঁ (।) ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে দুটি পৃথক বাক্যে বিভক্ত করে, কিন্তু প্রসঙ্গে এটি একটি যুক্ত বাক্য হিসেবে বেশি উপযুক্ত।

    খ) বিকল্পে কমা (,) ব্যবহৃত হয়েছে, যা এই ক্ষেত্রে দুর্বল সংযোজন এবং অস্পষ্ট।

    গ) বিকল্পে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়েছে, যা বাক্যের স্বাভাবিক অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটি কোনো বিস্ময় বা উচ্চারণের তীব্রতা প্রকাশ করছে না।

    উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

    ৭,৫৫৩.
    √(১৫.৬০২৫) = ?
    1. ৩.৮৫
    2. ৩.৭৫
    3. ৩.৯৫
    4. ৩.৬৫
    সঠিক উত্তর:
    ৩.৯৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩.৯৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: √(১৫.৬০২৫) = ?

    সমাধান: 
    √(১৫.৬০২৫) =৩.৯৫
    ৭,৫৫৪.
    ২, ৪, ৪, ৪, ৬, ৪, ৮, ৪, ১০, ৪ অনুক্রমটির পরবর্তী পদটি কত?
    1. ক) ৪
    2. খ) ১৪
    3. গ) ১৬
    4. ঘ) ১২
    সঠিক উত্তর:
    ঘ) ১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১২
    ব্যাখ্যা
    প্রশ্ন- ২, ৪, ৪, ৪, ৬, ৪, ৮, ৪, ১০, ৪ অনুক্রমটির পরবর্তী পদটি কত?

    সমাধান-
    এখানে,
    ২টি ধারা বিদ্যমান।
    প্রথমটি হলো = ২, ৪, ৬, ৮, ১০, ১২
    দ্বিতীয়টি হলো = ৪, ৪, ৪, ৪, ৪, ৪

    সুতরাং ধারাটি = , ৪, , ৪, , ৪, , ৪, ১০, ৪, ১২
    ৭,৫৫৫.
    ৮৩৫১৪৬২৭২ সংখ্যাটির ৩ থেকে বড় অংকগুলোর গড় কত?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    ৮৩৫১৪৬২৭২ সংখ্যাটির ৩ থেকে বড় অংকগুলোর হলো: ৮, ৫, ৪, ৬, ৭

    নির্ণেয় গড় = (৮ + ৫ + ৪ + ৬ + ৭)/৫ = ৩০/৫ = ৬
    ৭,৫৫৬.
    'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
    1. সৌদামিনী
    2. প্রভা
    3. বালার্ক
    4. সবিতা
    সঠিক উত্তর:
    সৌদামিনী
    উত্তর
    সঠিক উত্তর:
    সৌদামিনী
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
    তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

    অন্যদিকে,
    • ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
    ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

    • 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
    অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

    ৭,৫৫৭.
    কোন বানানটি শুদ্ধ?
    1. Pnom phen
    2. Phnom phen
    3. Phnom pen
    4. Phnom penh
    সঠিক উত্তর:
    Phnom penh
    উত্তর
    সঠিক উত্তর:
    Phnom penh
    ব্যাখ্যা
    সঠিক বানানটি হচ্ছে Phnom penh। এটি কম্বোডিয়ার রাজধানী।
    ৭,৫৫৮.
    আজ শনিবার হলে ৫৮ দিন পর কী বার হবে? 
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    সঠিক উত্তর:
    গ) সোমবার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ শনিবার হলে ৫৮ দিন পর কী বার হবে? 

    সমাধান: 
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

    ৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন 
    ৫৯ দিন = (৮ × ৭) + ৩ দিন 

    ৫৭ তম দিন = শনিবার 
    ৫৮ তম দিন = রবিবার 
    ৫৯ তম দিন = সোমবার
    ৭,৫৫৯.
    একটি ধনাত্মক সংখ্যার তিনভাগের দুই ভাগ, ঐ সংখ্যাটির বিপরীত সংখ্যা এর 25/216 ভাগ সমান হলে সংখ্যাটি কত? 
    1. 12/5
    2. 13/25
    3. 5/12
    4. 13/15
    সঠিক উত্তর:
    5/12
    উত্তর
    সঠিক উত্তর:
    5/12
    ব্যাখ্যা
    ধরি, 
    সংখ্যাটি = x 
    সংখ্যাটির বিপরীত সংখ্যা = 1/x

    প্রশ্নমতে,
    2x/3 = 1/x এর 25/216
    2x/3 = 25/216x
    2x × 216x = 25 × 3 
    x2 =  (25 × 3)/(2 × 216)
    x2 = 25/144
    x2 =(5/12)2
    x = 5/12
    ৭,৫৬০.
    প্রদত্ত চিত্রের দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    খ)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ)
    ৭,৫৬১.
    মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
    1. সুমন
    2. মোহন
    3. মাহফুজ
    4. আবির
    সঠিক উত্তর:
    সুমন
    উত্তর
    সঠিক উত্তর:
    সুমন
    ব্যাখ্যা

    প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?

    সমাধান:
    এখানে,
    আলিফ < মাহফুজ,
    মাহফুজ < মোহন,
    মোহন < আবির,
    আবির < সুমন

    অসমতাটির ক্রমটি হবে-
    আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন

    ∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।

    ৭,৫৬২.
    অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে?
    1. 30°
    2. 45°
    3. 60°
    4. 90°
    সঠিক উত্তর:
    45°
    উত্তর
    সঠিক উত্তর:
    45°
    ব্যাখ্যা
    প্রাস:
    - কোনো একটি বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। আর এই ধরনের গতিকে প্রাসের গতি বলে।
    - প্রাসের গতিপথ একটি অধিবৃত্ত।
    - প্রাসের গতি দ্বিমাত্রিক গতি।
    - প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌছালে এর বেগ সর্বনিম্ন হয়।

    সর্বাধিক অনুভূমিক পাল্লা (Maximum Horizontal Range):
    - নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে আদি উচ্চতায় ফিরে আসে তাকে সর্বাধিক অনুভূমিক পাল্লা বলে।
    - নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তু বা প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে যখন বস্তুটি অনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষিপ্ত হয়।
    ৭,৫৬৩.
    ২৫০ টাকা মূল্যের একটি ঘড়ির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি করা হয় এবং পরে ২৫% মূল্যহ্রাস করা হলে, ঘড়িটির চুড়ান্ত মূল্য কত হবে?
    1. ২৪০ টাকা
    2. ২২৫ টাকা
    3. ২৩০ টাকা
    4. ২৭৫ টাকা
    সঠিক উত্তর:
    ২২৫ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২২৫ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৫০ টাকা মূল্যের একটি ঘড়ির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি করা হয় এবং পরে ২৫% মূল্যহ্রাস করা হলে, ঘড়িটির চুড়ান্ত মূল্য কত হবে?

    সমাধান:
    ২০% বৃদ্ধিতে,
    ঘড়িটির মূল্য = {২৫০ + (২৫০ এর ২০%)} টাকা
    = {২৫০ + (২৫০ × ২০/১০০)} টাকা
    = (২৫০ + ৫০) টাকা
    = ৩০০ টাকা

    ২৫% মূল্য হ্রাসে,
    ঘড়িটির চুড়ান্ত মূল্য = {৩০০ - (৩০০ এর ২৫%)} টাকা
    = {৩০০ - (৩০০ × ২৫/১০০)} টাকা
    = (৩০০ - ৭৫) টাকা
    = ২২৫ টাকা
    ৭,৫৬৪.
    একটি পানি ভর্তি বালতির ওজন ১২ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে সেটির ওজন হয় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
    1. ২ কেজি 
    2. ৫ কেজি 
    3. ৭ কেজি 
    4. ৮ কেজি 
    সঠিক উত্তর:
    ২ কেজি 
    উত্তর
    সঠিক উত্তর:
    ২ কেজি 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি পানি ভর্তি বালতির ওজন ১২ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৭ কেজি। খালি বালতির ওজন কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    পানি ভর্তি বালতির ওজন = ১২ কেজি
    অর্ধেক পানি ভর্তি বালতির ওজন = ৭ কেজি

    ​অর্ধেক বালতি পানির ওজন = (১২ - ৭) কেজি = ৫ কেজি
    ∴ ​পূর্ণ বালতি পানির ওজন = (৫ × ২) কেজি = ১০ কেজি 

    ​আবার,
    ​পূর্ণ বালতি পানির ওজন + খালি বালতির ওজন = ১২ কেজি
    ⇒ ​খালি বালতির ওজন = ১২ - ​পূর্ণ বালতি পানির ওজন 
    ​⇒ ​খালি বালতির ওজন = ১২ - ১০ = ২ কেজি 

    ৭,৫৬৫.
    একটি ট্রেন ঘণ্টায় ১৮ কি.মি. বেগে চলে ১৩০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
    1. ১৫০ মিটার
    2. ১৭০ মিটার
    3. ২১০ মিটার
    4. ২২০ মিটার
    সঠিক উত্তর:
    ১৭০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ১৮ কি.মি. বেগে চলে ১৩০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

    সমাধান:
    এখানে,  ১৮ কি.মি. = ১৮০০০ মিটার
    ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
     
    ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ১৮০০০ মিটার
    ১ সেকেন্ডে অতিক্রম করে = ১৮০০০/৩৬০০ মিটার
    ৬০ সেকেন্ডে অতিক্রম করে = (১৮০০০ × ৬০)/৩৬০০ মিটার
    = ৩০০ মিটার

    এখন,
    ট্রেনের দের্ঘ্য = ৩০০ - প্লাটফরমের দৈর্ঘ্য
    ∴ ট্রেনের দৈর্ঘ্য = (৩০০ - ১৩০) = ১৭০ মিটার
    ৭,৫৬৬.
    {√5 - ( 1/√5 )}2 = ? 
    1. 12/5
    2. 11/5
    3. 16/5
    4. 13/5
    সঠিক উত্তর:
    16/5
    উত্তর
    সঠিক উত্তর:
    16/5
    ব্যাখ্যা

    প্রশ্ন: {√5 - ( 1/√5 )}2 = ?

    সমাধান:
    {√5 - ( 1/√5​)}2
    =(√5)2- 2×√5× (1/√5) + (1/√5​)2
    = 5 - 2 × 1 + (1/5) ​
    = 3 + (1/5)
    = (15 + 1)/5 
    = 16/5

    ৭,৫৬৭.
    ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪০.৫ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে। প্রতি ঘণ্টায় ট্রেনটির গতি কত?
    1. ক) ৩৫ কি.মি./ঘণ্টা
    2. খ) ৩২ কি.মি./ঘণ্টা
    3. গ) ৪০ কি.মি./ঘণ্টা
    4. ঘ) ৪৫ কি.মি./ঘণ্টা
    সঠিক উত্তর:
    গ) ৪০ কি.মি./ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৪০ কি.মি./ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি  ট্রেন  ৪০.৫ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে। প্রতি ঘণ্টায় ট্রেনটির গতি কত?

    সমাধান: 
    মোট দূরত্ব = ১৫০ + ৩০০ = ৪৫০ মি.
    মোট সময় = ৪০.৫সে. 

    ট্রেনটি ৪০.৫ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০ মিটার 
    ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০/৪০.৫ মিটার 
    ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে (৪৫০ × ৩৬০০)/৪০.৫ মিটার 
    = ৪০০০০ মিটার 
    = ৪০০০০/১০০০ কি.মি.
    = ৪০ কি.মি.
    ৭,৫৬৮.
    'COMMERCE' শব্দের বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়? 
    1. 7200
    2. 5040
    3. 4250
    4. 420
    সঠিক উত্তর:
    5040
    উত্তর
    সঠিক উত্তর:
    5040
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'COMMERCE' শব্দের বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়?

    সমাধান:
    'COMMERCE' শব্দটিতে মোট বর্ণ আছে = 8 টি 

    যার মধ্যে C, M ও E প্রত্যেকটি দুইটি করে আছে। 

    ∴ বিন্যাস সংখ্যা = 8!/(2! × 2! × 2!)
    = (8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2!)/(2 × 2 × 2!)
    = 5040

    সুতরাং, 'COMMERCE' শব্দের বর্ণগুলো 5040 ভাবে সাজানো যায়।

    ৭,৫৬৯.
    একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৮ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
    1. ৪ ঘণ্টা ২০ মিনিট
    2. ৪ ঘণ্টা ৪০ মিনিট
    3. ৩ ঘণ্টা ৪০ মিনিট
    4. ৫ ঘণ্টা ২০ মিনিট
    সঠিক উত্তর:
    ৫ ঘণ্টা ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫ ঘণ্টা ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৮ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

    সমাধান: 
    ৩/৫ অংশ পূর্ণ 
    ∴ চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ = ২/৫ অংশ

    ∴ ৩/৫ অংশ পূর্ণ হয় = ৮ ঘণ্টায়
    ১ অংশ পূর্ণ হয় = (৮ × ৫)/৩ ঘণ্টায়
    ২/৫ অংশ পূর্ণ হয় = (৮ × ৫ × ২)/(৩ × ৫) ঘণ্টা
    = ১৬/৩ ঘণ্টা 
    = {(১৬/৩) × ৬০} মিনিট 
    = ৩২০ মিনিট 
    = ৩০০ মিনিট + ২০ মিনিট 
    = ৫ ঘণ্টা ২০ মিনিট
    ৭,৫৭০.
    নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
    1. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
    2. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
    3. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
    4. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
    সঠিক উত্তর:
    অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
    উত্তর
    সঠিক উত্তর:
    অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
    ব্যাখ্যা
    অপশন ‘ঘ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

    - প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
    এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলিপ্রোজ্জ্বল

    - দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
    এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী

    - তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
    শুদ্ধ বানান হল- পিপীলিকা। 
    ৭,৫৭১.
    নিচের কোন শব্দটি PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা গঠিত করা যায় না?
    1. THOSE
    2. SCENT
    3. PRONE
    4. COTTON
    সঠিক উত্তর:
    PRONE
    উত্তর
    সঠিক উত্তর:
    PRONE
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটি PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা গঠিত করা যায় না?

    সমাধান:
    PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
    তাই PRONE শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।
    ৭,৫৭২.
    রহিম একটি কাজ পাঁচ দিনে এবং করিম তা দশ দিনে করতে পারে। দু’জনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে?
    1. ৩/১০
    2. ১/১৫
    3. ২/২৫
    4. ১/১০
    সঠিক উত্তর:
    ৩/১০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: রহিম একটি কাজ পাঁচ দিনে এবং করিম তা দশ দিনে করতে পারে। দু’জনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে?

    সমাধান:
    রহিম ১ দিনে করে ১/৫ অংশ
    করিম ১ দিনে করে ১/১০ অংশ

    ∴ দুজন একত্রে ১ দিনে করতে পারে = ১/৫ + ১/১০ অংশ
    = (২ + ১)/১০ অংশ 
    = ৩/১০ অংশ
    ৭,৫৭৩.
    একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
    1. ১৭ কি. মি.
    2. ১৫ কি. মি.
    3. ১৪ কি. মি
    4. ১৩ কি. মি.
    সঠিক উত্তর:
    ১৩ কি. মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩ কি. মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

    সমাধান:

    দূরত্ব = √(১২ + ৫)
    = √(১৪৪ + ২৫)
    = √১৬৯
    = ১৩ কিলোমিটার
    ৭,৫৭৪.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    11, 13, 17, 19, 23, ?
    1. 27
    2. 29
    3. 31
    4. 25
    সঠিক উত্তর:
    29
    উত্তর
    সঠিক উত্তর:
    29
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    11, 13, 17, 19, 23, ?

    সমাধান:
    মৌলিক সংখ্যার ধারা- 11, 13, 17, 19, 23, 29
    ৭,৫৭৫.
    প্রশ্নবোধক স্থানে কী বসবে?
    7, 10, ?, 94, 463
    1. 25
    2. 30
    3. 50
    4. 66
    সঠিক উত্তর:
    25
    উত্তর
    সঠিক উত্তর:
    25
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কী বসবে?
    7, 10, ?, 94, 463

    সমাধান:
    এখানে,
    (7 × 2) - 4 = 10
    (10 × 3) - 5 = 25
    (25 × 4) - 6 = 94
    (94 × 5) - 7 = 463

    ∴ প্রশ্নবোধক স্থানে 25 বসবে।
    ৭,৫৭৬.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
    ৭, ১৫, ১০, ১৭, ১৩, ১৯, ১৬, ?
    1. ক) ২১
    2. খ) ২৩
    3. গ) ২২
    4. ঘ) ২৫
    সঠিক উত্তর:
    ক) ২১
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ২১
    ব্যাখ্যা
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
    ৭, ১৫, ১০, ১৭, ১৩, ১৯, ১৬, ?

    এখানে,
    ১ম সিরিজ = ৭, ১০, ১৩, ১৬,...... [৩ করে বাড়ছে ]
    ২য় সিরিজ = ১৫, ১৭, ১৯, ২১,....... [২ করে বাড়ছে ]
    ৭,৫৭৭.
    ঘড়ির কাঁটা দিনের মধ্যে কয়বার একত্র হয়?
    1. ক) ২১
    2. খ) ২০
    3. গ) ২৪
    4. ঘ) ২২
    সঠিক উত্তর:
    ঘ) ২২
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২২
    ব্যাখ্যা
    ঘড়ির কাঁটা প্রতি বারো ঘন্টায় এগারোবার একত্র হয়, কারণ সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে এরকম শুধু দুপুর বারোটার সময়ই হয়।
    সে মোতাবেক এরকম দিনের মধ্যে ২২ বার ঘটে।
    ৭,৫৭৮.
    A এর মান কত হলে, A৬৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    A এর মান ২ হলে, A৬৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
    ২ + ৬ + ৭ =  ১৫ যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ২৬৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
    ৭,৫৭৯.
    নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
    CF, FI, I?, LO, OR
    1. K
    2. L
    3. M
    4. N
    সঠিক উত্তর:
    L
    উত্তর
    সঠিক উত্তর:
    L
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    CF, FI, I?, LO, OR

    সমাধান:
    এখানে দুটি ধারা বিদ্যমান।

    প্রথম ধারা- C, F, I, L, O
    C এর দুই বর্ণ পর F
    F এর দুই বর্ণ পর I
    I এর দুই বর্ণ পর L
    L এর দুই বর্ণ পর O

    দ্বিতীয় ধারা- F, I, L, O, R
    F এর দুই বর্ণ পর I
    I এর দুই বর্ণ পর L
    L এর দুই বর্ণ পর O
    O এর দুই বর্ণ পর R

    ∴ প্রশ্নবোধক স্থানে L হবে।

    ৭,৫৮০.
    যদি ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয় এবং গ, ঘ এর কন্যা হয় তাহলে ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক কী হবে?
    1. ভাই - ভাই
    2. বাবা - ছেলে
    3. শ্বশুড় - জামাই
    4. নানা - নাতী
    সঠিক উত্তর:
    শ্বশুড় - জামাই
    উত্তর
    সঠিক উত্তর:
    শ্বশুড় - জামাই
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয় এবং গ, ঘ এর কন্যা হয় তাহলে ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক কী হবে?

    সমাধান:
    ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয়
    ∴ ক, গ এর নানা হবে।

    গ, ঘ এর কন্যা হয় এবং খ, গ এর মাতা হয়
    ∴ খ এর স্বামী হলো ঘ

    ক, খ এর পিতা হলে এবং খ এর স্বামী ঘ হলে
    ক, ঘ এর শ্বশুর হবে

    ∴ ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।

    ৭,৫৮১.
    3, 7, 15, 31, 63, 127, ............. ধারাটির পরবর্তী পদটি কত?
    1. 239
    2. 241
    3. 255
    4. 261
    সঠিক উত্তর:
    255
    উত্তর
    সঠিক উত্তর:
    255
    ব্যাখ্যা
    প্রশ্ন: 3, 7, 15, 31, 63, 127, ............. ধারাটির পরবর্তী পদটি কত?

    সমাধান:
    সিরিজের প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণের চেয়ে 1 বেশি।

    ১ম সংখ্যা = 3
    ২য় সংখ্যা = (3 × 2) + 1 = 7
    ৩য় সংখ্যা = (7 × 2) + 1 = 15
    ৪র্থ সংখ্যা = (15 × 2) + 1 = 31
    ৫ম সংখ্যা = (31 × 2) + 1 = 63
    ৬ষ্ঠ সংখ্যা = (63 × 2) + 1 = 127
    ৭ম সংখ্যা = (127 × 2) + 1 = 255
    ৭,৫৮২.
    P, B এর চেয়ে ভারী, R, A এর চেয়ে পাতলা, P, R এর চেয়ে পাতলা, কে সবচেয়ে ভারী?
    1. A
    2. B
    3. P
    4. R
    সঠিক উত্তর:
    A
    উত্তর
    সঠিক উত্তর:
    A
    ব্যাখ্যা
    প্রশ্ন: P, B এর চেয়ে ভারী, R, A এর চেয়ে পাতলা, P, R এর চেয়ে পাতলা, কে সবচেয়ে ভারী?

    সমাধান:
    P, B এর চেয়ে ভারী
    P > B

    R, A এর চেয়ে পাতলা
    A > R

    P, R এর চেয়ে পাতলা
    R > P

    ∴ A > R > P > B 

    ∴ A সবচেয়ে ভারী। 
    ৭,৫৮৩.
    কোনটি শুদ্ধ বানান?
    1. ক) অদ্যপি
    2. খ) অদ্যাপি
    3. গ) অদ্যপি
    4. ঘ) অদ্যাপী
    সঠিক উত্তর:
    খ) অদ্যাপি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) অদ্যাপি
    ব্যাখ্যা
    শুদ্ধ বানান অদ্যাপি। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
    ৭,৫৮৪.
    "LINBER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. একটি সাগর
    2. একটি শহর
    3. একটি দেশ
    4. একটি প্রাণী
    সঠিক উত্তর:
    একটি শহর
    উত্তর
    সঠিক উত্তর:
    একটি শহর
    ব্যাখ্যা

    প্রশ্ন: "LINBER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

    সমাধান:
    'LINBER' শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে 'BERLIN' পাওয়া যাবে। 
    জার্মানির রাজধানী শহর হচ্ছে বার্লিন।

    ৭,৫৮৫.
    শর্মীলার বয়স প্রমীলার তিনগুণ। চার বছর পর তাদের দুজনের বয়স একত্রে ৪০ বছর হবে, বর্তমানে শর্মীলার বয়স কত?
    1. ক) ৮ বছর
    2. খ) ১৬ বছর
    3. গ) ২৪ বছর
    4. ঘ) ৩২ বছর
    সঠিক উত্তর:
    গ) ২৪ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২৪ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: শর্মীলার বয়স প্রমীলার তিনগুণ। চার বছর পর তাদের দুজনের বয়স একত্রে ৪০ বছর হবে, বর্তমানে শর্মীলার বয়স কত?

    সমাধান:
    ধরি, প্রমীলার বয়স ক বছর
    শর্মীলার বয়স ৩ক বছর 

    চার বছর পর দুজনের বয়সের সমষ্টি = ৩ক + ক + ৪ + ৪ বছর
    = ৪ক + ৮ বছর

    প্রশ্নমতে,
    ৪ক + ৮ = ৪০
    ⇒ ৪ক = ৪০ - ৮ = ৩২
     ⇒ ক = ৩২/৪
    ∴ ক = ৮ 

    প্রমীলার বর্তমান বয়স ৮ বছর
    শর্মীলার বর্তমান বয়স = (৮ × ৩) বছর
    = ২৪ বছর
      
    ৭,৫৮৬.
    নিচের কোনটি কোকিলের সমার্থক নয়?
    1. পরপুষ্ট
    2. পরভূৎ
    3. মধুস্বর
    4. পরভৃত
    সঠিক উত্তর:
    পরভূৎ
    উত্তর
    সঠিক উত্তর:
    পরভূৎ
    ব্যাখ্যা
    কোকিলের সমার্থক শব্দ = অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকন্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুস্বর, মধুসখ ইত্যাদি। অন্যদিকে পরভূৎ হচ্ছে কাক।
    ৭,৫৮৭.
    যদি করিম, রহিমের ছেলের ছেলের ভাই হয় তাহলে রহিম করিমের -
    1. ক) নাতি
    2. খ) ভাই
    3. গ) চাচা
    4. ঘ) দাদা
    সঠিক উত্তর:
    ঘ) দাদা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) দাদা
    ব্যাখ্যা
    রহিমের ছেলের ছেলের ভাই = রহিমের নাতি (করিম)। অর্থাৎ, রহিম করিমের দাদা হবেন।
    ৭,৫৮৮.
    'নিগদ' শব্দের অর্থ কোনটি? 
    1. ক) শৃঙ্খল
    2. খ) উক্তি 
    3. গ) ছিন্ন
    4. ঘ) অপমান
    সঠিক উত্তর:
    খ) উক্তি 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) উক্তি 
    ব্যাখ্যা
    নিগদ সংস্কৃত ভাষার শব্দ। 
    নিগদ শব্দের অর্থ ভাষণ, উক্তি 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
    ৭,৫৮৯.
    বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম-
    1. ক) আকাঙ্খা
    2. খ) আসক্তি
    3. গ) যোগ্যতা
    4. ঘ) পূর্নতা
    সঠিক উত্তর:
    গ) যোগ্যতা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) যোগ্যতা
    ব্যাখ্যা
    একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে-
    - আকাঙ্ক্ষা,
    - আসত্তি, ও
    - যোগ্যতা।

    • বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা।
    যেমন- ‘বর্ষাকালে জলপথে নৌকা চলে’ এটি একটি যোগ্যতা সম্পন্ন কাব্য। কারণ বাক্যটিরে পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধন আছে।
    - কিন্তু বাক্যটি ‘বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে’- হলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে।

    সূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
    ৭,৫৯০.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    1 নং চিত্রে কালো বিন্দুটি সন্নিহিত কোণের ডান দিকে আছে।
    ৭,৫৯১.
    দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?
    1. ৭২
    2. ৬৪
    3. ৯৬
    4. ৬৬
    সঠিক উত্তর:
    ৯৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?

    সমাধান:
    আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
    ⇒ ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/গ.সা.গু
    ⇒ ল.সা.গু = ৩০৭২/৩২
    ∴ ল.সা.গু = ৯৬
    ৭,৫৯২.
    A, I, L, M, P, R বর্ণগুলোর মধ্যে কয়টিকে আয়নায়ও একই দেখাবে?
    1. ২টি
    2. ৩টি
    3. ৫টি
    4. সবগুলো
    সঠিক উত্তর:
    ৩টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, I, L, M, P, R বর্ণগুলোর মধ্যে কয়টিকে আয়নায়ও একই দেখাবে?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    ∴ A, I, L, M, P, R বর্ণগুলোর মধ্যে A, I, M এই তিনটি বর্ণকে আয়নায়ও একই দেখাবে।
    ৭,৫৯৩.
    বরফে চলার জন্য যে জুতা ব্যবহার করা হয়, তার কাঠামোগত নীতি কোনটি?
    1. ক) বরফের ওজন বৃদ্ধি করা
    2. খ) ব্যক্তির গতি কমানো
    3. গ) বরফে পিছলানো রোধ করা
    4. ঘ) ব্যক্তির ভার বরফে ছড়িয়ে দেওয়া
    সঠিক উত্তর:
    ঘ) ব্যক্তির ভার বরফে ছড়িয়ে দেওয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ব্যক্তির ভার বরফে ছড়িয়ে দেওয়া
    ব্যাখ্যা
    Snowshoes distribute the weight of the person over a larger area than boots alone and reduce the pressure on the snow. This keeps the person from sinking so far into the snow.
    ৭,৫৯৪.
    It is impossible to win respect-
    1. without money
    2. without education
    3. without respecting others
    4. without a famous character
    সঠিক উত্তর:
    without respecting others
    উত্তর
    সঠিক উত্তর:
    without respecting others
    ব্যাখ্যা
    প্রশ্ন: It is impossible to win respect-

    সমাধান:
    গ) without respecting others 
     এটি একটি নৈতিক ও সর্বজনীন সত্য।
     আপনি যদি অন্যকে সম্মান না করেন, তবে আপনার প্রতিও কেউ সম্মান দেখাবে না। ✅
    ৭,৫৯৫.
    The calendar for the year 2024 is same as which upcoming year?
    1. 2048
    2. 2052
    3. 2054
    4. 2056
    সঠিক উত্তর:
    2052
    উত্তর
    সঠিক উত্তর:
    2052
    ব্যাখ্যা

    প্রশ্ন: The calendar for the year 2024 is same as which upcoming year?

    সমাধান:
    আমরা জানি,
    অধিবর্ষের প্রতি ২৮ বছর পরপর  ক্যালেন্ডার একই রকম হয়।

    সুতরাং, ২০২৪ + ২৮ = ২০৫২ সালের ক্যালেন্ডার, ২০২৪ সালের ক্যালেন্ডারের মতো একই হবে।

    ৭,৫৯৬.
    নিচের কোনটি ভিন্ন?
    1. শশাঙ্ক
    2. বিধু
    3. সুধাংশু
    4. সবিতা
    সঠিক উত্তর:
    সবিতা
    উত্তর
    সঠিক উত্তর:
    সবিতা
    ব্যাখ্যা
    চাঁদ শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।

    সূর্য শব্দের সমার্থক শব্দ: আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা

    সুতরাং, সবিতা ভিন্ন।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।
    ৭,৫৯৭.
    একটি বাস ৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যায়। যদি বাসটির যাওয়া ও আসায় মোট ৭২ মিনিট সময় লাগে, তাহলে বাসটির ফেরার গতিবেগ কত?
    1. ২৫ মাইল/ঘণ্টা
    2. ৩২ মাইল/ঘণ্টা
    3. ৩৬ মাইল/ঘণ্টা
    4. ২৪ মাইল/ঘণ্টা
    সঠিক উত্তর:
    ২৫ মাইল/ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ মাইল/ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাস ৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যায়। যদি বাসটির যাওয়া ও আসায় মোট ৭২ মিনিট সময় লাগে, তাহলে বাসটির ফেরার গতিবেগ কত?

    সমাধান:
    ৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যেতে সময় লাগে = ২০/৫০ ঘণ্টা = ২/৫ ঘণ্টা = ২৪ মিনিট
    ∴ ফিরে আসতে সময় লাগে = (৭২ - ২৪) মিনিট = ৪৮ মিনিট

    ৪৮ মিনিটে ফিরে আসে = ২০ মাইল
    ∴ ৬০ মিনিটে ফিরে আসার গতিবেগ হবে = (২০ × ৬০)/৪৮ = ২৫ মাইল/ঘণ্টা
    ৭,৫৯৮.
    যদি 'INSERT' = 'GLQCPR' হয়,  তাহলে 'CREATE' কে কীভাবে লেখা হবে?
    1. BWKXUA
    2. APCYRC
    3. SHXHLH
    4. GWPNCV
    সঠিক উত্তর:
    APCYRC
    উত্তর
    সঠিক উত্তর:
    APCYRC
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 'INSERT' = 'GLQCPR' হয়,  তাহলে 'CREATE' কে কীভাবে লেখা হবে?

    সমাধান:

    এখন, প্রতিটি অক্ষরের অবস্থান (A = 1, B = 2, ..., Z = 26)। 
    I N S E R T ⇒ 9  14  19  5   18  20
    G L Q C P R ⇒ 7  12  17  3   16  18
    প্রতিটি অক্ষরকে ২ ধাপ পিছনে নেওয়া হয়েছে। 

    সে হিসাবে,
    C R E A T E ⇒ 3 18 5 1 20 5
    ২ ধাপ পিছনে নেওয়া হলে, 
    A P C Y R C

    সুতরাং,  CREATE = APCYRC

    সঠিক উত্তর খ) APCYRC

    ৭,৫৯৯.
    সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ ______
    1. ক) শনি
    2. খ) বুধ
    3. গ) বৃহস্পতি
    4. ঘ) মঙ্গল
    সঠিক উত্তর:
    গ) বৃহস্পতি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) বৃহস্পতি
    ব্যাখ্যা
    - বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
    - বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
    - বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
    - এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ।
    ৭,৬০০.
    একজন ব্যক্তি 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
    1. 8 কি.মি.
    2. 10 কি.মি.
    3. 12 কি.মি.
    4. 14 কি.মি.
    সঠিক উত্তর:
    10 কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    10 কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

    সমাধান:

    যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D 
    সরাসরি দূরত্ব AD = √(82 + 62) = √(64 + 36) = √100 = 10