উত্তর
ব্যাখ্যা
সমাধান:
- বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১১৩ / ১৩৫ · ১১,২০১–১১,৩০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: নিচের সিরিজের দশম সংখ্যাটি কত?
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, ____, ____, ____?
সমাধান:
প্রথম পদ = ০
দ্বিতীয় পদ = ০ + ৩ = ৩
তৃতীয় পদ = ৩ + ৫ = ৮
চতুর্থ পদ = ৮ + ৭= ১৫
পঞ্চম পদ = ১৫ + ৯ = ২৪
ষষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
সপ্তম পদ = ৩৫ + ১৩ = ৪৮
অষ্টম পদ = ৪৮ + ১৫ = ৬৩
নবম পদ = ৬৩ + ১৭ = ৮০
দশম পদ = ৮০ + ১৯ = ৯৯
অর্থাৎ ৩, ৫, ৭, ৯ ..... এভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রশ্ন: একটি সারিতে রহিমের অবস্থান সামনে থেকে একাদশ এবং পিছন থেকে বিশতম হলে, ঐ সারিতে মোট কতজন লোক আছে?
সমাধান:
রহিমের অবস্থান সামনে থেকে ১১তম এবং পিছন থেকে ২০তম।
আমরা জানি,
মোট লোক সংখ্যা = (সামনে থেকে অবস্থান + পিছন থেকে অবস্থান) - ১
= (১১ + ২০) - ১
= ৩১ - ১
= ৩০ জন।
প্রশ্ন: Choose the correct spelling.
সমাধান:
• The correct spelling is - Manoeuvre. (অপশন 'গ')
Bangla Meaning: কৌশলী নড়াচড়া; দক্ষতার সাথে সম্পন্ন পরিকল্পিত পদক্ষেপ।
English Meaning: A movement or series of moves requiring skill and care; a carefully planned action.
Example Sentence:
1. The pilot executed a difficult manoeuvre to avoid the storm.
2. The soldiers practiced a complex manoeuvre during the drill session.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: Wisdom : Foolishness : : Strength : ?
সমাধান:
Wisdom = বুদ্ধিমত্তা
Foolishness = বোকামি / মূর্খতা
Wisdom এর বিপরীত হলো Foolishness
এবং,
Strength = শক্তি, ক্ষমতা
এর বিপরীত = Weakness = দুর্বলতা
Strength এর বিপরীত হলো Weakness।
অন্য অপশন যাচাই
Power → Strength এর সমার্থক, বিপরীত নয়
Courage → সাহস, Strength এর সঙ্গে সরাসরি সম্পর্ক নেই
Fear → সাহসের বিপরীত, কিন্তু Strength এর সঙ্গে সরাসরি সম্পর্ক নেই
সঠিক উত্তর: গ) Weakness
প্রশ্ন: যদি চ × O = 90 হয়, তবে ঠ × M = ?
সমাধান:
চ × O = 6 × 15 = 90
এবং ঠ × M = 12 × 13 = 156
প্রশ্ন: "Bona fide" শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
"Bona fide" শব্দটির বাংলা পরিভাষা হলো- প্রকৃত/বিশ্বস্ত ।
অন্যদিকে,
Ballad শব্দটির বাংলা পরিভাষা হলো- গাথা।
Affidavit শব্দটির বাংলা পরিভাষা হলো- হলফনামা।
Forgery শব্দটির বাংলা পরিভাষা হলো- জালিয়াতি।
উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
প্রশ্ন: 'C' যদি ঘড়ির কাটার দিকে 30 rpm গতিতে ঘুরে, তবে 'A' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
সমাধান:
আমরা জানি,
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।
এখানে,
- 'C' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'B' গিয়ারটি 'C' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'B' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- আবার 'A' গিয়ার 'B' এর সাথে যুক্ত হওয়ায় এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'A' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের দ্বিগুণ হওয়ায়। 'A' এর গতি 'C' এর অর্ধেক হবে।
- সুতরাং, 'C' এর গতি 30 rpm হওয়ায়, 'A' এর গতি হবে 15 rpm।
অর্থাৎ, 'A' ঘড়ির কাঁটার দিকে 15 rpm গতিতে ঘুরবে।
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?
"S, L, I, O, D, D, A, F, F"
সমাধান:
প্রদত্ত বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো- DAFFODILS
DAFFODILS হলো William Wordsworth এর একটি Poem/কবিতা।
প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক চিহ্নের (?) জায়গায় কোন বর্ণ-জোড়া বসবে?
AC - DF - GI - ? - MO
সমাধান:
এই ধারাটি দুটি বর্ণের জোড়া নিয়ে গঠিত, এবং প্যাটার্ন নিম্নরূপ,
প্রথম বর্ণের অবস্থান: A(1) → D(4) → G(7) → J(10) → M(13)
প্রতিবার + 3 করে বৃদ্ধি পাচ্ছে।
এবং
দ্বিতীয় বর্ণের অবস্থান: C(3) → F(6) → I(9) → L(12) → O(15)
প্রতিবার + 3 করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, GI-এর পরের জোড়া হবে J(10) এবং L(12) ⇒ JL
প্রশ্ন: 'Apprentice' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
সমাধান:
'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।
আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Mass Education' - গণশিক্ষা।
'Phonetics' - ধ্বনিবিজ্ঞান।
'Plebiscite' - গণভোট।
'Pledge' - বন্দক।
'Orion' - কালপুরুষ।
'Hostage' - জিম্মি।
'Honorary' - অবৈতনিক।
'Distorted' - বিকৃত।
'Etiquette' - শিষ্টাচার।
'Modesty' - শালীনতা।
'Ethics' - নীতিবিদ্যা।
'Syntax' -বাক্যপ্রকরণ।
'Progress' -প্রগতি।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
প্রশ্ন: প্যাটার্ন সমাপ্ত করতে নিচের কোন চিত্রটি প্রয়োজন তা চিহ্নিত করুন-
সমাধান:
4 নং চিত্রটি X চিত্রে স্থাপন করলে X চিত্রটি সম্পূর্ণ হবে এবং চিত্রটি দেখতে নিম্নরূপ হবে -
আমরা জানি, দূরত্ব/বেগ = সময়
⇒ (৩০০+৯০০)/v = ৩০
⇒ ৩০v = ১২০০
⇒ v = ১২০০/৩০ = ৪০ মিটার/সে
প্রশ্ন: 'ইন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
ইন্দ্রিয় এর বিপরীতার্থক শব্দ - অতিন্দ্রীয়
অন্যদিকে,
তদানীন্তন এর বিপরীতার্থক শব্দ - ইদানীন্তন
নিরীশ্বর এর বিপরীতার্থক শব্দ - ঈশ্বর
অনীপ্সিত এর বিপরীতার্থক শব্দ - ঈপ্সিত
প্রশ্ন: প্রদত্ত চিত্রের সাথে নিচের কোন চিত্রের সঙ্গতি রয়েছে?
সমাধান:
চিত্রে একটি সাধারণ হাতুড়ি (Hammer) প্রদর্শিত হয়েছে, এটি সাধারণত ব্যবহার হয় পেরেক (nail) বসাতে।
সঠিক উত্তর: ঘ
ক এর চারটি বর্ণ পরে হল চ; তাই ক/চ
খ এর চারটি বর্ণ পরে হল ছ; তাই খ/ছ
গ এর চারটি বর্ণ পরে হল জ; তাই গ/জ
ঘ এর চারটি বর্ণ পরে হল ঝ; তাই ঘ/ঝ
∴ শূন্য স্থানে গ/জ হবে।
প্রশ্ন: ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
১ম পদ = ০.২
২য় পদ = (০.২)২ = ০.০৪
৩য় পদ = (০.২)৩ = ০.০০৮
৪র্থ পদ = (০.২)৪ = ০.০০১৬
এবং ৫ম পদ = (০.২)৫ = ০.০০০৩২
∴ ধারাটির পরবর্তী সংখ্যাট = ০.০০০৩২ ।
প্রশ্ন: একটা গাছের গুঁড়ি থেকে ৫ ফুট লম্বা একটি খণ্ড কেটে নিতে সময় লাগে ২ মিনিট। গাছটিকে সমান ১০ অংশে বিভক্ত করতে কত মিনিট সময় লাগবে?
সমাধান:
আমরা জানি,
কোন দন্ডকে দুই খন্ড করতে একবার কাটতে হয়।
গাছের গুঁড়িকে ১০ অংশে বিভক্ত করতে ৯ বার কাটতে হবে।
∴ ১০ অংশে বিভক্ত বা ৯ বার কাটতে সময় লাগবে = (৯ × ২) = ১৮ মিনিট
সুতরাং, গাছটিকে ১০টি অংশে বিভক্ত করতে মোট ১৮ মিনিট সময় লাগবে।
প্রশ্ন: নিচে উল্লেখিত চিত্রের আয়নায় প্রতিবিম্ব কোনটি?
সমাধান:
আয়নায় প্রতিবিম্ব:
সঠিক উত্তর: খ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে "?" নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
সমাধান:
শর্তমতে,
69 × 4 = 6 × ?
⇒ ? = (69 × 4)/6
⇒ ? = 276/6
∴ ? = 46
∴ নির্দেশিত স্থানে 46 kg ওজন রাখতে হবে।
x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7
প্রশ্ন: “Regicide” শব্দের বাংলা সমার্থক কী?
সমাধান:
'Regicide' এর বাংলা পরিভাষা - রাজহত্যা।
• অন্যান্য অপশন আলোচনা:
- 'Infanticide' এর বাংলা পরিভাষা - শিশুহত্যা।
- 'Genocide' এর বাংলা পরিভাষা - গণহত্যা।
- ’Matricide’ শব্দের বাংলা পরিভাষা - "মাতৃহত্যা"।
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
• শুদ্ধ বানান- অপশন (গ): চাকুরিজীবী
অন্যদিকে,
- 'নুপুর' এর শুদ্ধ বানান: নূপুর।
- 'পূর্বাহ্ন' এর শুদ্ধ বানান: পূর্বাহ্ণ।
- 'সমীচিন' এর শুদ্ধ বানান: সমীচীন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: একটি ব্যাগে ৩টি লাল, ৫টি নীল এবং ২টি সবুজ বল আছে। ব্যাগটি থেকে একটি বল দৈবচয়িতভাবে তুললে বলটি নীল হবার সম্ভাবনা কত?
সমাধান:
মোট বলের সংখ্যা = 3 + 5 + 2 = 10
∴ দৈবচয়িতভাবে তুললে নীল বলের সম্ভাবনা, P(নীল) = (নীল বলের সংখ্যা)/(মোট বলের সংখ্যা)
= 5/10
= 1/2
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১,........... ধারাটির দশম পদ কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত ধারা, ১, ৩, ৬, ১০, ১৫, ২১,...........
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ = ১ + ২ = ৩
তৃতীয় পদ = ৩ + ৩ = ৬
চতুর্থ পদ = ৬ + ৪ = ১০
পঞ্চম পদ = ১০ + ৫ = ১৫
ষষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
সপ্তম পদ = ২১ + ৭ = ২৮
অষ্টম পদ = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫
দশম পদ = ৪৫ + ১০ = ৫৫
সুতরাং, ধারাটির দশম পদ হলো ৫৫।