বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১১০ / ১৩৫ · ১০,৯০১১১,০০০ / ১৩,৫৮৯

১০,৯০১.
A person aged between 40 and 49 years is known as a-
  1. vicenarian
  2. sexagenarian
  3. quadragenarian
  4. octogenarian
সঠিক উত্তর:
quadragenarian
উত্তর
সঠিক উত্তর:
quadragenarian
ব্যাখ্যা

প্রশ্ন: A person aged between 40 and 49 years is known as a-

সমাধান:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.

উৎস: The Britannica Dictionary.

১০,৯০২.
কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) পরান্নজীবি
  2. খ) পরান্যজীবী
  3. গ) পরান্নজীবী
  4. ঘ) পরান্যজীবি
সঠিক উত্তর:
গ) পরান্নজীবী
উত্তর
সঠিক উত্তর:
গ) পরান্নজীবী
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো: পরান্নজীবী
পরান্নজীবী অর্থ - অপরের অন্নে জীবনধারণ করে এমন।  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি ]
১০,৯০৩.
1/2, 3/4, 5/6, 7/8, ….......... এর সাধারণ পদ কোনটি? 
  1. n/(2n)
  2. (2n - 1)/2n
  3. (2n + 1)/(2n)
  4. (n - 1)/n
সঠিক উত্তর:
(2n - 1)/2n
উত্তর
সঠিক উত্তর:
(2n - 1)/2n
ব্যাখ্যা

প্রশ্ন: 1/2, 3/4, 5/6, 7/8, ….......... এর সাধারণ পদ কোনটি?

সমাধান:
লবগুলোর অনুক্রম: 1, 3, 5, 7, … (বিজোড় সংখ্যা)।
এর সাধারণ পদ: (2n - 1)

হরগুলোর অনুক্রম: 2, 4, 6, 8, … (জোড় সংখ্যা)।
 এর সাধারণ পদ: 2n

∴ অনুক্রমটির সাধারণ পদ = (2n - 1)/2n

১০,৯০৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যাথা
  2. আভ্যন্তরীণ
  3. অধস্তন
  4. ন্যাক্কারজনক
সঠিক উত্তর:
অধস্তন
উত্তর
সঠিক উত্তর:
অধস্তন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অধস্তন'- শুদ্ধ বানান। 

• 'অধস্তন' শব্দের অর্থ:
- পদমর্যাদায় নিম্নে অবস্থিত।

অন্য অপশনের অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• ব্যাথা - ব্যথা,
• আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ, 
• ন্যাক্কারজনক - ন্যক্কারজনক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০,৯০৫.
A, B এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ D, A এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ E, B এর চেয়ে খাটো কিন্তু A এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
খ) B
উত্তর
সঠিক উত্তর:
খ) B
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ D, A এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা৷ E, B এর চেয়ে খাটো কিন্তু A এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে?

সমাধান:
১ম শর্তমতে, C < A < B
২য় শর্তমতে, C < D < A
৩য় শর্তমতে, A < E < B

অর্থাৎ, সমন্বিতভাবে এদের উচ্চতার ক্রম হবে C < D < A < E < B

সুতরাং, উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা B
১০,৯০৬.
Recent (সাম্প্রতিক) শব্দটি দ্বারা _____ কে বোঝানো হয়।
  1. অতীত
  2. ভবিষ্যত
  3. নিকট ভবিষ্যত
  4. অতীত ও ভবিষ্যত
সঠিক উত্তর:
অতীত
উত্তর
সঠিক উত্তর:
অতীত
ব্যাখ্যা
Recent (সাম্প্রতিক) শব্দটি দ্বারা অতীত কে বোঝানো হয়।
Recent:
English Meaning: having happened, begun, or been done not long ago; belonging to a past period comparatively close to the present.
Bangla Meaning: অল্পদিন হল ঘটেছে এমন।

অর্থাৎ, কোন কিছু ইত:মধ্যেই ঘটে গেছে এবং এর ফলাফল এখনো বিদ্যমান। সে অর্থে অতীত হবে। ভবিষ্যত হবে না।
১০,৯০৭.
রবি বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেলো। তারপর ডানদিকে ঘুরল এবং 5 কি.মি. সাইকেল চালালো এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালালো। সর্বশেষ সে বাম দিকে ঘুরে ১০ কি.মি. সাইকেল চালালো। তাকে সোজা পথে কত কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছাতে হবে?
  1. 15 কিলোমিটার 
  2. 35 কিলোমিটার 
  3. 25 কিলোমিটার 
  4. 20 কিলোমিটার 
সঠিক উত্তর:
15 কিলোমিটার 
উত্তর
সঠিক উত্তর:
15 কিলোমিটার 
ব্যাখ্যা



 
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E .

সাইকেল চালিয়ে সোজা বাড়ি পৌঁছতে হবে AE  = (5 + 10) 
                                                               = 15 কিলোমিটার
১০,৯০৮.
'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-
  1. ঝংকার
  2. শিঞ্জন
  3. টঙ্কার
  4. হ্রেষা
সঠিক উত্তর:
শিঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
শিঞ্জন
ব্যাখ্যা
প্রশ্ন: 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন

 তাছাড়া, 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার'।
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- ‘হ্রেষা’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০,৯০৯.
ক : চ : : ত :  ? 
  1. দ 
  2. ট 
  3. থ 
  4. প 
সঠিক উত্তর:
প 
উত্তর
সঠিক উত্তর:
প 
ব্যাখ্যা

প্রশ্ন: ক : চ : : ত : 

সমাধান: 
  খ গ ঘ ঙ - ছ জ ঝ ঞ - ঠ ড ঢ ণ - থ দ ধ ন - ফ ব ভ ম
এখানে ধারাটি বাংলা ব্যঞ্জনবর্ণের বর্গীয় প্রথম বর্ণ গুলোকে নিয়ে সাজানো হয়েছে।
ক এর সাথে চ তাহলে ত এর পরবর্তী বর্গীয় শ্রেণির প্রথম বর্ণটি হবে

১০,৯১০.
Women are often ______ by family commitment in this society.
  1. constrained
  2. confused
  3. controlled
  4. conformed
সঠিক উত্তর:
constrained
উত্তর
সঠিক উত্তর:
constrained
ব্যাখ্যা

constrained - কাউকে কোনো কিছু করার জন্য চাপ দেওয়া বা প্ররোচিত করা; (বিবেক বা অন্তরের তাড়নায়) বাধ্য হওয়া। 
confused - বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা। 
controlled - নিয়ন্ত্রণ করা; শাসন করা; দমন করা।
conformed - অনুরূপ হওয়া; (প্রতিষ্ঠিত রীতি বা আচার) মেনে চলা। 

Complete Sentence - Women are often constrained  by family commitment in this society.
Meaning - এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের মতামতে বাধ্য হয়ে থাকে। 

১০,৯১১.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -
  1. ক্রোনােমিটার
  2. ফ্যাদোমিটার
  3. সিসমোগ্রাফ
  4. ব্যারােমিটার
সঠিক উত্তর:
সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
সিসমোগ্রাফ
ব্যাখ্যা
• সিসমোগ্রাফ হচ্ছে  ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।

• বিভিন্ন পরিমাপক যন্ত্র:
- সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
- ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
- সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
- ম্যানােমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
- ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
- ক্রোনােমিটার - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র।

উৎস: ব্রিটানিকা।
১০,৯১২.
'?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 4
  2. 6
  3. 18
  4. 36
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান: 
প্রতিটি কলামে নিচের সংখ্যা থেকে মাঝের সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে ওপরের সংখ্যাটি পাওয়া যাবে।

∴ ১ম কলামে,
27 - (7× 2)
= 27 - 14
= 13
২য় কলামে,
144 - (45 × 2) 
= 144 - 90
= 54
এবং ৩য় কলামে,
68 - (32 × 2)
= 68 - 64
= 4

১০,৯১৩.
একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
  1. সকাল ৯ টা
  2. রাত ৮ টা
  3. দুপুর ২ টা
  4. বিকাল ৩ টা
সঠিক উত্তর:
বিকাল ৩ টা
উত্তর
সঠিক উত্তর:
বিকাল ৩ টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?

সমাধান: 
ঘড়িতে ঘণ্টার কাঁটা, 
১২ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে।
সুতরাং, ১ ঘণ্টায় ঘুরে = ৩৬০/১২
=৩০ ডিগ্রি

এখন, 
ঘড়িটির কাঁটা ৩০ ডিগ্রি ঘুরে  ১ ঘন্টায়
২১০ ডিগ্রি ঘুরে=  ২১০/৩০
= ৭ ঘণ্টায়

তাহলে, নির্ণেয় সময়  সকাল ৮ টা + ৭ ঘণ্টা = দুপুর ৩ টা
১০,৯১৪.
  1. a
  2. b
  3. c
  4. d
সঠিক উত্তর:
b
উত্তর
সঠিক উত্তর:
b
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
আয়নায় সঠিক প্রতিবিম্ব হবে-
১০,৯১৫.
আদার ব্যাপারি : সাধারণ লোক :: আঠারো মাসে বছর : ?
  1. কান্ডজ্ঞানহীন
  2. অদৃশ্য হওয়া
  3. আবির্ভূত হওয়া
  4. দীর্ঘসূত্রিতা
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রিতা
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা
প্রশ্ন: আদার ব্যাপারি : সাধারণ লোক :: আঠারো মাসে বছর : ?

সমাধান:
- ‘তালকানা’ বাগধারাটির অর্থ = কান্ডজ্ঞানহীন।
- 'ডুব মারা' বাগধারাটির অর্থ = অদৃশ্য হওয়া।
- 'আসরে নামা' বাগধারাটির অর্থ = আবির্ভূত হওয়া।
- 'আঠারো মাসে বছর' বাগধারাটির অর্থ = দীর্ঘসূত্রিতা
১০,৯১৬.
XY আয়নায় প্রশ্নে প্রদত্ত চিহ্নের প্রতিবিম্ব কী হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

১০,৯১৭.
যদি MENTAL = NGQXFR হয়, তবে ABILITY = ?
  1. ক) BDLPNZF
  2. খ) BELPMZF
  3. গ) DFLONZF
  4. ঘ) BDSPNYF
সঠিক উত্তর:
ক) BDLPNZF
উত্তর
সঠিক উত্তর:
ক) BDLPNZF
ব্যাখ্যা
M = N
E = G (F)
N = Q (O, P)
T = X (U, V, W)
A = F (B, C, D, E)
L = R (M, N, O, P, Q)

A = B
B = D (C)
I = L (J, K)
L = P (M, N, O)
I = N (J, K, L, M)
T = Z (U, V, W, X, Y)
Y = F (Z, A, B, C, D, E)
১০,৯১৮.
একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে 5 কি.মি. উত্তরে, তারপর 5 কি.মি. পূর্বে এবং সবশেষে আরও 7 কি.মি. উত্তর দিকে অগ্রসর হলেন। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত? 
  1. 9 কি.মি.
  2. 11 কি.মি.
  3. 13 কি.মি.
  4. 15 কি.মি.
সঠিক উত্তর:
13 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
13 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে 5 কি.মি. উত্তরে, তারপর 5 কি.মি. পূর্বে এবং সবশেষে আরও 7 কি.মি. উত্তর দিকে অগ্রসর হলেন। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত? 

সমাধান:

ধরি,
উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন 5 কি.মি.
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন 5 কি.মি.
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন 7 কি.মি.

∴ AB = 7
DE = BF = 5
BD = EF = 5
AF = AB + BF = 7 + 5 = 12

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (12)2 + (5)2
⇒ AE2 = 144 + 25
⇒ AE2 = 169
⇒ AE = 13

 ∴ শুরুর স্থান থেকে তার সরাসরি দূরত্ব 13 কি.মি.।

১০,৯১৯.
ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবা আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?
  1. মামাতো বোন
  2. ফুফাতো বোন
  3. আপন বোন
  4. চাচাতো বোন
সঠিক উত্তর:
মামাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
মামাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন: ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবা আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?

সমাধান:
তোহার ভাইয়ের মা ⇒ তোহার মা 
তোহার মায়ের বাবা ⇒ তোহার নানা

তোহার নানা, ফারিহার দাদা হয়।
∴ তোহার মা ফারিহার ফুফু হয়। ফারিহার বাবা তোহার মামা হয়।
∴ ফারিহা তোহার মামাতো বোন হয়।
১০,৯২০.
What does DOCTRINE mean?
  1. principle
  2. counterfeit
  3. adept
  4. scorn
সঠিক উত্তর:
principle
উত্তর
সঠিক উত্তর:
principle
ব্যাখ্যা
প্রশ্ন: What does DOCTRINE mean?

সমাধান:
Doctrine-মতবাদ এবং Principle অর্থ আদর্শ বা মতবাদ।
Adept - দক্ষ
Counterfeit - নকল বা জাল
Scorn - ঘৃণা বা অবজ্ঞা
১০,৯২১.
243, 81, 27, 9, 3 ধারাটির পরবর্তী পদটি কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/3
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
35, 34, 33, 32, 31, 30
243, 81, 27, 9, 3, 1
১০,৯২২.
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. বিরতি 
  2. অনুদ্যম 
  3. বিরত
  4. বিনীত 
সঠিক উত্তর:
বিরতি 
উত্তর
সঠিক উত্তর:
বিরতি 
ব্যাখ্যা
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো- বিরতি 
'উদ্যম' শব্দের বিপরীত শব্দ হলো- অনুদ্যম 
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত 

[উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
১০,৯২৩.
৩৫০ জন সৈন্য অন্য একটি ক্যাম্পে যাচ্ছিল। তারা সড়ক দুর্ঘটনায় পড়ে ও ১০০ জন সৈন্য আহত হয়। ৬০ জনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। ৩০ জন ছাড়া বাকী সবাই হাসপাতালে মারা যায়। ক্যাম্পের কতজন সৈন্য জীবিত আছে? 
  1. ক) ২৭০
  2. খ) ২৮০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩২০
সঠিক উত্তর:
ঘ) ৩২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ জন সৈন্য অন্য একটি ক্যাম্পে যাচ্ছিল। তারা সড়ক দুর্ঘটনায় পড়ে ও ১০০ জন সৈন্য আহত হয়। ৬০ জনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। ৩০ জন ছাড়া বাকী সবাই হাসপাতালে মারা যায়। ক্যাম্পের কতজন সৈন্য জীবিত আছে? 

সমাধান:
এখানে,
৬০ জনের মধ্যে ৩০ জন ছাড়া বাকীরা মারা যায়।
তাই ৩০ জন এদের মধ্যে জীবিত ও ৩০ জন মৃত।

∴ মোট জীবিত = (৩৫০ - ৩০) = ৩২০ জন
১০,৯২৪.
Choose suitable word to fill in the blank space.
Belief, concept and opinion may be ______ from individual to individual.
  1. combination
  2. different
  3. dissimilar
  4. mixed
সঠিক উত্তর:
different
উত্তর
সঠিক উত্তর:
different
ব্যাখ্যা
প্রশ্ন: Choose suitable word to fill in the blank space.
Belief, concept and opinion may be ______ from individual to individual.

সমাধান:
combination - মিলন, মিশ্রণ, সংযুক্তি।
different - ভিন্ন, অন্য রকম।
dissimilar - অসদৃশ, বিসদৃশ, ভিন্ন।
mixed - বিভিন্ন ধরনের, মিশ্রিত।

Belief, concept and opinion may be "different" from individual to individual.
বিশ্বাস, ধারণা এবং মতামত ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে "ভিন্ন" হতে পারে।
১০,৯২৫.
১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৪
  3. গ) ১৯০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
গ) ১৯০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?

সমাধান:
২২ - ১০ = ১২
৪৬ - ২২ = ২৪ = ১২ × ২
৯৪ - ৪৬ = ৪৮ = ২৪ × ২

প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ।

∴ পরের সংখ্যাটি হবে, ৯৪ + (৪৮ × ২)
= ৯৪ + ৯৬
= ১৯০ 
১০,৯২৬.
4, 2, 1, (1/2), (1/4) ……………... ধারাটির পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) 1/8
  2. খ) 2/8
  3. গ) 1/6
  4. ঘ) 1/9
সঠিক উত্তর:
ক) 1/8
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/8
ব্যাখ্যা

এটি একটি সাধারণ ভাগ সিরিজ; প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার অর্ধেক।
4/2 = 2
2/2 = 1
1/2 = 1/2
(1/2) / 2 = 1/4
(1/4) / 2 = 1/8 এবং আরও।
অতএব, ধারাটির পরের সংখ্যাটি হবে 1/8

১০,৯২৭.
ভোরবেলায় টিটু সাহেব হাঁটতে বের হওয়ার সময় সূর্যের অবস্থান ছিলো তার সামনের দিকে।  কিছুক্ষন পর তিনি বামে ঘুরলেন এবং কয়েক মিনিট পর আবার তিনি ডান দিকে ঘুরলেন। টিটু সাহেব এখন কোনদিকে মুখ করে আছেন?
  1. উত্তর 
  2. পশ্চিম
  3. দক্ষিণ
  4. পূর্ব
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: ভোরবেলায় টিটু সাহেব হাঁটতে বের হওয়ার সময় সূর্যের অবস্থান ছিলো তার সামনের দিকে।  কিছুক্ষন পর তিনি বামে ঘুরলেন এবং কয়েক মিনিট পর আবার তিনি ডান দিকে ঘুরলেন। টিটু সাহেব এখন কোনদিকে মুখ করে আছেন?

সমাধান:
টিটু সাহেব এখন পূর্বদিকে মুখ করে আছেন। 

ভোরবেলা সূর্যকে সামনে রেখে হাঁটলে ঐ ব্যক্তির দিক হবে পূর্বদিকে। 
কিছুক্ষণ পর তিনি বামদিকে ঘুরলে তার দিক হবে উত্তরদিকে।
এরপর আবার ডানদিকে ঘুরলে  তার দিক হবে পূর্বদিক। 

সুতরাং, টিটু সাহেব এখন পূর্বদিকে মুখ করে আছেন। 

১০,৯২৮.
The angle between the minute hand and the hour hand of a clock when the time is 9 : 20 is-
  1. 75°
  2. 120°
  3. 80°
  4. 160°
সঠিক উত্তর:
160°
উত্তর
সঠিক উত্তর:
160°
ব্যাখ্যা
Question: The angle between the minute hand and the hour hand of a clock when the time is 9 : 20 is-

Solution:
= │(11m - 60h)/2│°
= │(11 × 20 - 60 × 9)/2│°
= │(220 - 540)/2│°
= │- 320/2│°
= 160°
১০,৯২৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Suerseede
  2. Supercede
  3. Supersede
  4. Superceed
সঠিক উত্তর:
Supersede
উত্তর
সঠিক উত্তর:
Supersede
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো Supersede, এর অর্থ ⇒  স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।

উৎস: Accessible Dictionary.
১০,৯৩০.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND
  1. MORE
  2. Shine
  3. GREEN
  4. AFTER
সঠিক উত্তর:
GREEN
উত্তর
সঠিক উত্তর:
GREEN
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND

সমাধান:
GREEN শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় EVERGREEN এবং দ্বিতীয় শব্দটি শুরু হয় GREENLAND.
Evergreen - চিরহরিৎ, সর্বদা সজীব ও সতেজ।
Greenland - উত্তর মেরুর নিকটবর্তী একটি বৃহৎ দ্বীপদেশ।

১০,৯৩১.
'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
  1. PRAISE
  2. RENAL
  3. PENAL
  4. PEAR
সঠিক উত্তর:
PRAISE
উত্তর
সঠিক উত্তর:
PRAISE
ব্যাখ্যা
প্রশ্ন: 'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান:
PRAISE  শব্দটি গঠন করা যাবে না। কারণ I, S বর্ণগুলো 'PARAPHERNALLA' শব্দে নেই।
১০,৯৩২.
মারিয়াকে দেখিয়ে ফারিয়া বলে, 'আমি তার দাদার একমাত্র ছেলের মেয়ে।' ফারিয়া সম্পর্কে মারিয়ার কী হয়?
  1. খালা
  2. দাদি
  3. বোন
  4. ফুফু
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা
ফারিয়া, মারিয়ার দাদার একমাত্র ছেলের মেয়ে। 
ফারিয়া মারিয়ার বোন।
১০,৯৩৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 9
  2. 17
  3. 15
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
বিমানের দুই হাতলের সংখ্যার পার্থক্যের তিনগুণ হলো বিমানের লেজের সংখ্যাটি।
8 - 3 = 5 ⇒ 5 × 3 = 15

6 - 2 = 4 ⇒ 4 × 3 = 12

9 - 3 = 6 ⇒ 6 × 3 = 18
১০,৯৩৪.
যদি COULD দিয়ে BNTKC এবং MARGIN দিয়ে LZQFHM বোঝায়, তাহলে MOULDING দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) LCHNTKMF
  2. খ) LNHMTKCF
  3. গ) LCNTKHMF
  4. ঘ) LNTKCHMF
সঠিক উত্তর:
ঘ) LNTKCHMF
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LNTKCHMF
ব্যাখ্যা
প্রশ্ন: যদি COULD দিয়ে BNTKC এবং MARGIN দিয়ে LZQFHM বোঝায়, তাহলে MOULDING দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
C → B
O →N
U → T
L → K
D → C

এবং 
M → L
A → Z
R → Q
G → F
I → H
N → M

MOULDING →  LNTKCHMF
১০,৯৩৫.
একটি ট্যাংকের ২/৫ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ১৬ লিটার পানি যোগ করা হলে এটি ৬/৭ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত?
  1. ২৪ লিটার
  2. ২৮ লিটার
  3. ৩৫ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
৩৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫ লিটার
ব্যাখ্যা
ধরি,
 ট্যাংকটির ধারণ ক্ষমতা = x লিটার 

প্রশ্নমতে,
(২x/৫) + ১৬ = (৬x /৭)
১৬ = (৬x/৭) - (২x/৫)
১৬ = (৩০x - ১৪x)/৩৫
১৬ = ১৬x/৩৫
১ = x/৩৫
x  = ৩৫
১০,৯৩৬.
নিচের কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. True, False
  2. Love, Affection
  3. Sharp, Blunt
  4. Deep, Shallow
সঠিক উত্তর:
Love, Affection
উত্তর
সঠিক উত্তর:
Love, Affection
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দযুগলটি ভিন্ন?

সমাধান:
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -

False- মিথ্যা.
True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

Love- ভালোবাসা
Affection প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।

Deep- গভীর
Shallow- অগভীর।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

যেহেতু, (খ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (খ) অপশনটি ভিন্ন।

১০,৯৩৭.
যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ ও '-' অর্থ ভাগ হয়, তাহলে ১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪ = কত?
  1. ২০
  2. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ ও '-' অর্থ ভাগ হয়, তাহলে ১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪ = কত?

সমাধান:
১৬ × ৩ + ৬ - ২ ÷ ৪
= ১৬ + ৩ - ৬ ÷ ২ × ৪
= ১৬ + ৩ - ৩ × ৪
= ১৬ + ৩ - ১২
= ৭
১০,৯৩৮.
SUPERVISOR শব্দটির দর্পণ চিত্র কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: SUPERVISOR শব্দটির দর্পণ চিত্র কোনটি?

    সমাধান:
    SUPERVISOR শব্দটির দর্পণ চিত্রটি হচ্ছে - 

    দর্পণ চিত্রে কোনো শব্দকে সাধারণত ডান দিক থেকে বাম দিকে উল্টো ক্রমে পড়তে হয়।
     

    ১০,৯৩৯.
    কোনটির অর্থ ভিন্ন?
    1. মনিকাঞ্চন যোগ
    2. আম-দুধে মেশা
    3. আদায় কাঁচ কলায়
    4. সোনায় সোহাগা
    সঠিক উত্তর:
    আদায় কাঁচ কলায়
    উত্তর
    সঠিক উত্তর:
    আদায় কাঁচ কলায়
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটির অর্থ ভিন্ন?

    সমাধান:
    আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা।

    অন্যদিকে,
    মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
    আম-দুধে মেশা - চমৎকার সম্মিলন
    সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
    ১০,৯৪০.
    FIA যেভাবে পাকিস্তানের সাথে সম্পর্কিত, একইভাবে চীনের সাথে নিচের কোনটি সম্পর্কিত?
    1. CIA
    2. MSS
    3. INR
    4. NGA
    সঠিক উত্তর:
    MSS
    উত্তর
    সঠিক উত্তর:
    MSS
    ব্যাখ্যা
    প্রশ্ন: FIA যেভাবে পাকিস্তানের সাথে সম্পর্কিত, একইভাবে চীনের সাথে নিচের কোনটি সম্পর্কিত?

    সমাধান:
    Federal Investigation Agency (FIA)- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
    MSS (Ministry of State Security Chinese)- চীনের গোয়েন্দা সংস্থা।

    অন্যদিকে, CIA, INR, NGA সবগুলোই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
    ১০,৯৪১.
    ০.০২ × ০.০০২ × ০.০১ = ?
    1. ০.০০৪
    2. ০.০০৪০
    3. ০.০০০৪
    4. ০.০০০০০০৪
    সঠিক উত্তর:
    ০.০০০০০০৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০০০০০৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.০২ × ০.০০২ × ০.০১ = ?

    সমাধান:
    ০.০২ × ০.০০২ × ০.০১ = (২ × ২ × ১)/(১০০ × ১০০০ × ১০০)
    = ৪/১০০০০০০০
    = ০.০০০০০০৪
    ১০,৯৪২.
    প্রদত্ত লেখাটি আয়নায় কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত লেখাটি আয়নায় কেমন দেখাবে?

    সমাধান:
    ১০,৯৪৩.
    'Stammering' এর সাথে 'Speech' এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?
    1. Ear
    2. Sound
    3. Hearing
    4. Speaking
    সঠিক উত্তর:
    Hearing
    উত্তর
    সঠিক উত্তর:
    Hearing
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Stammering' এর সাথে 'Speech' এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?

    সমাধান:
    বিপরীতার্থক শব্দার্থ
    Stammering - তোতলামি
    Speech - বক্তৃতা/ভাষণ
    Deafness - বধিরতা
    Hearing - শ্রবণ 

    অন্যদিকে,
    Ear - কান; কর্ণ; শ্রবণেন্দ্রিয়।
    Sound - স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ।
    Speaking - কথা বলা; আলাপ করা।
    ১০,৯৪৪.
    আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা আপনার -
    1. ক) বাবা
    2. খ) কাকা
    3. গ) নানা
    4. ঘ) ফুফা
    সঠিক উত্তর:
    ক) বাবা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) বাবা
    ব্যাখ্যা
    আপনার বাবার বোনের ছেলে আপনার ফুফাত ভাই
    আপনার ফুফাত ভাই এর একমাত্র মামা আপনার বাবা
    ১০,৯৪৫.
    কোন বানানটি শুদ্ধ?
    1. সংশপ্তক
    2. সংসপ্তক
    3. শংসপ্তক
    4. শংশপ্তক
    সঠিক উত্তর:
    সংশপ্তক
    উত্তর
    সঠিক উত্তর:
    সংশপ্তক
    ব্যাখ্যা
    সংশপ্তক বানানটি শুদ্ধ। 
    সংশপ্তক (বিশেষ্য) (বিশেষণ)
    - নির্ভীক; জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ; 
    উৎস: বাংলা একাডেমি অভিধান।
    ১০,৯৪৬.
    The day after the day after tomorrow is 4 days before Monday. What day is it today?
    1. ক) Thursday
    2. খ) Wednesday
    3. গ) Tuesday
    4. ঘ) Monday
    সঠিক উত্তর:
    ঘ) Monday
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) Monday
    ব্যাখ্যা

    ↑          →             ↑               →                ↑→                                 ↑ (4th)                                    ↑ (3rd)     ↑ (2nd)    ↑   (1st)  ↑ 
    Today                Tomorrow                  Day after Tomorrow            Day after the                             Fri            Sat        Sun         Monday
    Mon                     Tue                                  Wed                        day after tomorrow 
                                                                                                         Thursday 
    অর্থাৎ আজ সোমবার।

    ১০,৯৪৭.
    নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
    য়ং গ গ
    1. চ্ছ
    2. ঙ্গ
    3. ঞ্চ
    4. কোনো বাগধারা গঠিত হয় না
    সঠিক উত্তর:
    চ্ছ
    উত্তর
    সঠিক উত্তর:
    চ্ছ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
    য়ং গ গ

    সমাধান:
    • নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
    য়ং গ গ চ্ছ

    এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারাটি হবে 'গয়ংগচ্ছ'।
    → 'গয়ংগচ্ছ' বাগধারাটির অর্থ - গড়িমসি, কুঁড়েমি।

    ∴ বাগধারাটির শেষ যুক্ত অক্ষরটি 'চ্ছ'।
    ১০,৯৪৮.
    রিয়াদ তার বাড়ি থেকে দক্ষিণ দিকে 12 মিটার হাটার পর বামদিকে ঘুরে 22 মিটার হেঁটে স্কুলে পৌছালো। সেখান থেকে বামদিকে ঘুরে 26 মিটার হেঁটে গেলো। এখন যদি রিয়াদ তার বাড়ির দিকে হাঁটা শুরু করে তবে, কোন দিকে হাঁটতে হবে?
    1. দক্ষিণ-পশ্চিম
    2. উত্তর-পূর্ব
    3. দক্ষিণ-পূর্ব
    4. উত্তর-পশ্চিম
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: রিয়াদ তার বাড়ি থেকে দক্ষিণ দিকে 12 মিটার হাটার পর বামদিকে ঘুরে 22 মিটার হেঁটে স্কুলে পৌছালো। সেখান থেকে বামদিকে ঘুরে 26 মিটার হেঁটে গেলো। এখন যদি রিয়াদ তার বাড়ির দিকে হাঁটা শুরু করে তবে, কোন দিকে হাঁটতে হবে?

    সমাধান:


    তথ্য অনুসারে চিত্র অঙ্কনের পর বুঝা যায় এখন যদি রিয়াদ বাড়ির দিকে হাঁটা শুরু করে তাহলে দক্ষিণ-পশ্চিম দিকে হাঁটতে হবে।
    ১০,৯৪৯.
    দুইটি ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 
    1. ১/৬
    2. ৬/৭
    3. ১/২৪
    4. ৫/১২
    সঠিক উত্তর:
    ৫/১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫/১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 

    সমাধান: 
    দুটি ছক্কা নিক্ষেপ করা হলে মোট নমুনাক্ষেত্র, n(S) = (৬ × ৬) 
    = ৩৬ 

    ধরি,
    ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার ঘটনা = E 

    ∴ E = {(১, ১), (১, ২), (১, ৪), (১, ৬), (২, ১), (২, ৩), (২, ৫), (৩, ২), (৩, ৪), (৪, ১), (৪, ৩), (৫, ২), (৫, ৬), (৬, ১), (৬, ৫)} 
    ∴ n(E) = ১৫ 

    ∴ ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা P(E) = n(E)/n(S) 
    = ১৫/৩৬ 
    = ৫/১২ ।
    ১০,৯৫০.
    একজন ব্যক্তি পূর্ব দিকে 35 মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং 20 মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং 30 মিটার যাওয়ার পর  সেখান থেকে 32 মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?
    1. ক) 32 মিটার
    2. খ) 26 মিটার
    3. গ) 13 মিটার
    4. ঘ) 7 মিটার
    সঠিক উত্তর:
    গ) 13 মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 13 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি পূর্ব দিকে 35 মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং 20 মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং 30 মিটার যাওয়ার পর  সেখান থেকে 32 মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?

    সমাধান:
    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
    AE = √{(35 - 30)2 + (32 - 20)2}
    AE = √{52 + (12)2}
    AE = √(25 + 144)
    AE = √169
    AE = 13  
    ১০,৯৫১.
    'ADMINISTRATION' শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
    1. RATION
    2. STATION
    3. EMOTION
    4. TRADITION
    সঠিক উত্তর:
    EMOTION
    উত্তর
    সঠিক উত্তর:
    EMOTION
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'ADMINISTRATION' শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?

    সমাধান:
    'ADMINISTRATION' শব্দটিতে E নেই।
    তাই, 'ADMINISTRATION' শব্দটি দ্বারা EMOTION শব্দটি গঠন করা যায় না।
    ১০,৯৫২.
    সঠিক বানান কোনটি?
    1. Miscelleneous
    2. Misellaneous
    3. Miscellaneous
    4. Miscelaneous
    সঠিক উত্তর:
    Miscellaneous
    উত্তর
    সঠিক উত্তর:
    Miscellaneous
    ব্যাখ্যা
    • সঠিক বানান - Miscellaneous.

    • Miscellaneous (adjective)
    English Meaning: (of items or people gathered or considered together) of various types or from different sources.
    Bangla Meaning: বিবিধ।
    Example sentence: He picked up the miscellaneous papers in his in-tray.

    আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
    - Acknowledgement, 
    - Abhorrence,  
    - Affidavit, 
    - Bureaucracy,  
    - Committee, 
    - Consensus, 
    - Vacuum.

    উৎস: Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
    ১০,৯৫৩.
    প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভিন্ন রকম?
    ৩৩১,৫৫১,৪৮২,২৬৩,৩৮৩,২৪২,১১১
    1. ক) ৩৩১
    2. খ) ৪৮২
    3. গ) ৩৮৩
    4. ঘ) ২৪২
    সঠিক উত্তর:
    গ) ৩৮৩
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩৮৩
    ব্যাখ্যা
    এখানে,
    ৩৮৩ ভিন্ন রকম।  
    বাকিগুলো ১ম ও শেষ অঙ্ক গুণ করলে মাঝের অঙ্কটি পাওয়া যায়।
    ১০,৯৫৪.
    জাহিদ হলো আসমা ও তানিয়ার মামা। আঁখি জাহিদের দাদার একমাত্র নাতনী। তানিয়ার সাথে আঁখির সম্পর্ক কী?
    1. ক) নাতি-নাতনি
    2. খ) মামি-ভাগ্নি
    3. গ) মা-মেয়ে
    4. ঘ) খালা-ভাগ্নি
    সঠিক উত্তর:
    গ) মা-মেয়ে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মা-মেয়ে
    ব্যাখ্যা

    জাহিদের দাদার একমাত্র নাতনী আঁখি জাহিদের বোন হবে।
    যেহেতু তানিয়া জাহিদের ভাগ্নি বা বোনের মেয়ে। সুতরাং তানিয়া আঁখির মেয়ে।

    ১০,৯৫৫.
    একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩মি. ও পিছনের চাকার পরিধি ৪মি.। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?
    1. ৯০৭৮ মিটার
    2. ১১০৭ মিটার
    3. ১৫৯৮ মিটার
    4. ১২০০ মিটার
    সঠিক উত্তর:
    ১২০০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২০০ মিটার
    ব্যাখ্যা
    ধরি, x মি. গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০০ বার বেশি ঘুরবে।
    x মি. যেতে সামনের চাকা ঘোরে x/৩ বার এবং পিছনের চাকা ঘোরে x/৪ বার।
    প্রশ্নমতে, x/৩ - x/৪ = ১০০
    ⇒ (৪x - ৩x)/১২ = ১০০
    ⇒ x = ১২০০
    ∴ নির্ণেয় দূরত্ব = ১২০০ মিটার।
    ১০,৯৫৬.
    'জয়ধ্বনি' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
    1. জয়োদ্‌ধোনি
    2. জয়োধোনি
    3. জয়োধ্বনি
    4. জয়োধনি
    সঠিক উত্তর:
    জয়োদ্‌ধোনি
    উত্তর
    সঠিক উত্তর:
    জয়োদ্‌ধোনি
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'জয়ধ্বনি' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?

    সমাধান:

    • 'জয়ধ্বনি' শব্দ:
    - সংস্কৃত শব্দ।
    - বিশেষ্য পদ।
    - উচ্চারণ: জয়োদ্‌ধোনি।
    - প্রকৃতি প্রত্যয়: জয় + √ধ্বন্‌ + ই। 
     অর্থ:
    - জয়োল্লাসের ধ্বনি।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ১০,৯৫৭.
    একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?
    1. ক) জনসংখ্যা
    2. খ) সার্বভৌমত্ব
    3. গ) গণতন্ত্র
    4. ঘ) নির্দিষ্ট ভূখণ্ড
    সঠিক উত্তর:
    গ) গণতন্ত্র
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) গণতন্ত্র
    ব্যাখ্যা
    রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
    (ক) জনসমষ্টি
    (খ) নির্দিষ্ট ভূখণ্ড
    (গ) সরকার
    (ঘ) সার্বভৌমত্ব।

    সে হিসেবে গণতন্ত্র আবশ্যক নয়। 

    উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০,৯৫৮.
    নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    ঘ) 4
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 4
    ব্যাখ্যা
    নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
     

    সমাধান: 
    চিত্রগুলো মধ্যে ৪ নং ছাড়া বাকি চিত্রগুলো মধ্যে বাহিরের চিত্রের বাহুর সংখ্যা ভিতরের চিত্রের বাহু সংখ্যার চেয়ে ১ বেশি। 
    সঠিক উত্তর : অপশন ঘ 
    ১০,৯৫৯.
    চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে লম্বা কে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে লম্বা কে?

    সমাধান:
    ঝ সবচেয়ে লম্বা।

    এখানে,
    ছ > চ
    জ > ছ
    ঝ > জ
    জ > ঞ
    ঞ > ছ

    লম্বা থেকে খাটোর ক্রমটি হবে, ঝ > জ > ঞ > ছ > চ
    অর্থাৎ সবচেয়ে লম্বা হলো ঝ।

    ১০,৯৬০.
    স্থির পানিতে নৌকার বেগ ৯ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? 
    1. ৩ কি.মি/ঘণ্টা
    2. ২.৫ কি.মি/ঘণ্টা
    3. ২ কি.মি/ঘণ্টা
    4. ৪ কি.মি/ঘণ্টা
    সঠিক উত্তর:
    ৩ কি.মি/ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩ কি.মি/ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৯ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

    সমাধান:
    ধরি,
    স্রোতের বেগ = ক 

    ∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৯ + ক) কি.মি/ঘণ্টা
    ∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৯ - ক) কি.মি/ঘণ্টা

    প্রশ্নমতে,
    (৯ + ক) = ২(৯ - ক)
    ⇒ ৯ + ক = ১৮ - ২ক
    ⇒ ২ক + ক = ১৮ - ৯
    ⇒ ৩ক = ৯
    ∴ ক = ৯/৩ = ৩ 

    অতএব, স্রোতের  বেগ = ৩ কি.মি/ঘণ্টা

    ১০,৯৬১.
    একটি দোকানে সবসময়ই থাকে -
    1. ক) বিদ্যুৎ
    2. খ) কর্মচারী
    3. গ) পণ্য
    4. ঘ) আসবাব
    সঠিক উত্তর:
    গ) পণ্য
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) পণ্য
    ব্যাখ্যা
    একটি দোকানে আসবাবপত্র, বিদ্যুৎ এবং কর্মচারী নাও থাকতে পারে।
    তবে দোকান হওয়ার যোগ্যতা অর্জনের জন্য পণ্য থাকা জরুরী।
    ১০,৯৬২.
    শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
    এখানে, 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. চাঁদ
    2. রাত
    3. সমুদ্র
    4. সুন্দর
    সঠিক উত্তর:
    রাত
    উত্তর
    সঠিক উত্তর:
    রাত
    ব্যাখ্যা
    প্রশ্ন: শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
    'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
    - এখানে, 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ - রাত।

    • শর্বরী (বিশেষ্য পদ),
    অর্থ:
    - রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী।

    'রাত/রাত্রি' এর সমার্থক শব্দ:
    রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

    উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
    ১০,৯৬৩.
    'পানি' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটি?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'পানি' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটি?

      সমাধান:
      ১০,৯৬৪.
      একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে কার কষ্ট কম হবে?
      1. টেনে নেওয়া ব্যক্তির
      2. ঠেলে নেওয়া ব্যক্তির
      3. দুজনের সমান কষ্ট
      4. কোনটিই নয়
      সঠিক উত্তর:
      টেনে নেওয়া ব্যক্তির
      উত্তর
      সঠিক উত্তর:
      টেনে নেওয়া ব্যক্তির
      ব্যাখ্যা
      একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে। রোলারকে টানলে রোলারের ওজন কমে যায়।
      ১০,৯৬৫.
      নিচের কোন বানানটি শুদ্ধ?
      1. ক) নীশিথীনি
      2. খ) স্বরস্বতী
      3. গ) পীপিলীকা
      4. ঘ) অভ্যুত্থান
      সঠিক উত্তর:
      ঘ) অভ্যুত্থান
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) অভ্যুত্থান
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ? 
      ক) নীশিথীনি
      খ) স্বরস্বতী
      গ) পীপিলীকা
      ঘ) অভ্যুত্থান

       
      প্রদত্ত অপশনগুলোতে,
      - শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।
      - 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
      - 'স্বরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
      - 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

      উৎসঃ‌ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
      ১০,৯৬৬.
      যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?
      1. 1
      2. 2
      3. 5
      4. 8
      সঠিক উত্তর:
      1
      উত্তর
      সঠিক উত্তর:
      1
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?

      সমাধান:
      4864 × 9P2
      এখানে স্পষ্টত 4864 সংখাটি 4 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়।
      ∴ 4864 × 9P2 কে 12 দ্বারা বিভাজ্য হতে হলে 9P2 কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
      (9 + P + 2) কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
      ∴ P = 1 হলে, (9 + P + 2) = 1 যা 3 দ্বারা বিভাজ্য।
      ১০,৯৬৭.
      ৬, ১৪, ৩০, ৬২, ?, ২৫৪ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      1. ১২৬
      2. ১৯৮ 
      3. ১৪২ 
      4. ৮৮
      সঠিক উত্তর:
      ১২৬
      উত্তর
      সঠিক উত্তর:
      ১২৬
      ব্যাখ্যা

      প্রশ্ন:  ৬, ১৪, ৩০, ৬২, ?, ২৫৪ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

      সমাধান:
      প্রতিটি সংখ্যার সাথে আগের সংখ্যাকে ২ দিয়ে গুণ করে ২ যোগ করা হয়েছে। 
      ১ম সংখ্যা = ৬
      ২য় সংখ্যা = ৬ × ২ + ২ = ১৪ 
      ৩য় সংখ্যা = ১৪ × ২ + ২ = ৩০
      ৪র্থ সংখ্যা = ৩০ × ২ + ২  = ৬২
      ৫ম সংখ্যা = ৬২ × ২ + ২  = ১২৬
      ৬ষ্ঠ সংখ্যা = ১২৬ × ২ + ২ = ২৫৪

      সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১২৬ বসবে। 

      ১০,৯৬৮.
      নিচের কোন বানানটি সঠিক?
      1. Lieutenant
      2. Obedeince
      3. Magagine
      4. Ingeneous
      সঠিক উত্তর:
      Lieutenant
      উত্তর
      সঠিক উত্তর:
      Lieutenant
      ব্যাখ্যা
      Lieutenant বানানটি শুদ্ধ।

      Obedeince এর সঠিক বানান Obedience 
      Magagine এর সঠিক বানান Magazine
      Ingeneous এর সঠিক বানান Ingenuous
      ১০,৯৬৯.
      যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?
      1. মঙ্গলবার
      2. বুধবার
      3. বৃহস্পতিবার
      4. শুক্রবার
      সঠিক উত্তর:
      বুধবার
      উত্তর
      সঠিক উত্তর:
      বুধবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?

      সমাধান:
      ৩য় দিন = সোমবার
      (৩ + ৭) বা দশম দিন = সোমবার
      (১০ + ৭) বা ১৭তম দিন = সোমবার
      ১৮ তম দিন = মঙ্গলবার
      ∴ ১৯ তম দিন = বুধবার
      ১০,৯৭০.
      যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 9 × 6 = ?
      1. ক) 2428
      2. খ) 2442
      3. গ) 1214
      4. ঘ) 3624
      সঠিক উত্তর:
      ঘ) 3624
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) 3624
      ব্যাখ্যা

      2 × 4 = 8, 3 × 4 = 12; 812
      4 × 4 = 16, 5 × 4 = 20; 1620
      9 × 4 = 36, 6 × 4 = 24; 3624

      ১০,৯৭১.
      10 জন লোক একটি অনুষ্ঠানে একে অপরের সাথে করমর্দন করলে, করমর্দনের সংখ্যা হবে কতটি?
      1. 10
      2. 12
      3. 20
      4. 45
      সঠিক উত্তর:
      45
      উত্তর
      সঠিক উত্তর:
      45
      ব্যাখ্যা
      প্রশ্ন: 10 জন লোক একটি অনুষ্ঠানে একে অপরের সাথে করমর্দন করলে, করমর্দনের সংখ্যা হবে কতটি?

      সমাধান:
      নির্ণয়ে করমর্দন সংখ্যা = 10C2
      = 10! ÷ {(10 - 2)! × 2!}
      = (10 × 9 × 8!) ÷ (8!×2!)
      = (10 × 9 ÷ 2)
      = 5 × 9
      = 45
      ১০,৯৭২.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. ১৪৪
      2. ১৫৫
      3. ১৬৯
      4. ১৯৬
      সঠিক উত্তর:
      ১৯৬
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৯৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

      সমাধান:
      (৬ + ৪) = (১০) = ১০০

      (৭ + ৮) = (১৫) = ২২৫

      একই নিয়মে,
      (৯ + ৫) = (১৪) = ১৯৬

      ∴ প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হলো ১৯৬
      ১০,৯৭৩.
      Heart : Pump :: ?
      1. ক) Head:Ache
      2. খ) Stomach:Digest
      3. গ) Lungs:Collapse
      4. ঘ) Eyes:Blink
      সঠিক উত্তর:
      খ) Stomach:Digest
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) Stomach:Digest
      ব্যাখ্যা
      Heart এর কাজ রক্ত Pump করা তেমনি Stomach এর কাজ খাদ্য Digest করা।
      ১০,৯৭৪.
      কমলা রঙের গিয়ারটি কোন দিকে ঘুরবে?
      1. ক) ঘড়ির কাঁটার দিকে
      2. খ) ঘড়ির কাঁটার বিপরীতে
      3. গ) ঘুরবে না
      4. ঘ) কোনটিই নয়
      সঠিক উত্তর:
      ক) ঘড়ির কাঁটার দিকে
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ঘড়ির কাঁটার দিকে
      ব্যাখ্যা

      প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে।
      প্রথম গিয়ারটির সাথে দ্বিতীয়টি ক্রস বেল্টে যুক্ত তাই দ্বিতীয়টি বিপরীতে ঘুরবে।
      তৃতীয়টি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
      চতুর্থটি সাধারণ বেল্ট দ্বারা সংযুক্ত তাই সেটিও তৃতীয়টির মতো ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে।

      ১০,৯৭৫.

      উপরের ছবির শূন্যস্থানে বসানোর জন্য নিচের ছবি চারটির মধ্যে কোনটিকে বেছে নেয়া উচিত?
      1. .
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: 
      উপরের ছবির শূন্যস্থানে বসানোর জন্য নিচের ছবি চারটির মধ্যে কোনটিকে বেছে নেয়া উচিত?

      সমাধান:
      প্রশ্নের চিত্র হতে দেখা যায় যে,
      ১ম চিত্রটি একটি বর্গ
      ২য় চিত্রটি একটি রম্বস।
      ১ম ও ২য় চিত্র দুইটিই চর্তুভুজ।

      ৩য় চিত্রটি দুইটি ত্রিভুজ নির্দেশ করে।
      তাই ৪র্থ চিত্র হিসেবে অপশন  ঘ তে কেবলমাত্র দুইটি ত্রিভুজ আছে।
      সঠিক উত্তর  
      ১০,৯৭৬.
      আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি পরিবর্তন হবেনা?
      1. ক) ONNO
      2. খ) NOON
      3. গ) OHHO
      4. ঘ) OQQO
      সঠিক উত্তর:
      গ) OHHO
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) OHHO
      ব্যাখ্যা
      • OHHO বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই হবে।
      ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X, Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
      ইংরেজি বর্ণমালায় ছোট হাতের i, l, o, v, w, x অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
      ১০,৯৭৭.
      √৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬ = ?
      1. ক) ০.৮৯৭৬
      2. খ) ১.৭৬৮৯
      3. গ) ১.৮৯৭৬
      4. ঘ) ১.৯৮৭৬
      সঠিক উত্তর:
      গ) ১.৮৯৭৬
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) ১.৮৯৭৬
      ব্যাখ্যা
      √৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬
      = ৮ ÷ ৪ - ০.৬৪ × ০.১৬
      = ২ - ০.৬৪ × ০.১৬
      = ২ - ০.১০২৪
      = ১.৮৯৭৬
      ১০,৯৭৮.
      Beggars should not be given alms, because - 
      1. ক) It is really a very bad habit
      2. খ) Many beggars indulge in evil activities
      3. গ) Beggars should be encouraged to work
      4. ঘ) It is forbidden by law
      সঠিক উত্তর:
      গ) Beggars should be encouraged to work
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) Beggars should be encouraged to work
      ব্যাখ্যা
      Question: Beggars should not be given alms, because - 

      Solution: 
      Beggars should not be given alms, because beggars should be encouraged to work.
      অর্থাৎ ভিক্ষুককে ভিক্ষা দেয়া উচিৎ নয়, কারণ ভিক্ষুককে কর্ম করতে উৎসাহ দিতে হবে।  
      ১০,৯৭৯.
      নিচের কোনটি ব্যতিক্রম? 
      1. ১২৫
      2. ৫১২
      3. ৩৪৩
      4. ৭৪৩
      সঠিক উত্তর:
      ৭৪৩
      উত্তর
      সঠিক উত্তর:
      ৭৪৩
      ব্যাখ্যা
      ৭৪৩ ছাড়া বাকি সব সংখ্যাই ঘন সংখ্যা।  

      ১২৫ = ৫
      ৫১২ = ৮
      ৩৪৩ = ৭
      ১০,৯৮০.
      নিচের কোনটি 'হরিণ'-এর সমার্থক শব্দ নয়? 
      1. সুনয়ন
      2. লহরী
      3. কুরঙ্গ
      4. মৃগ
      সঠিক উত্তর:
      লহরী
      উত্তর
      সঠিক উত্তর:
      লহরী
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি 'হরিণ'-এর সমার্থক শব্দ নয়? 

      সমাধান:
      'হরিণ'-এর সমার্থক শব্দ: সুনয়ন, কুরঙ্গ, মৃগ, সারঙ্গ
      লহরী হচ্ছে 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ।
      ১০,৯৮১.
      নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      ED, HG, KJ, ?, QP
      1. LK
      2. MO
      3. NM
      4. HL
      সঠিক উত্তর:
      NM
      উত্তর
      সঠিক উত্তর:
      NM
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      ED, HG, KJ, ?, QP

      সমাধান:
      এখানে দুটি ধারা বিদ্যমান।
      প্রথম ধারা- E, H, K, N, Q
      J এর দুই বর্ণ পর M
      H এর দুই বর্ণ পর K
      K এর দুই বর্ণ পর N
      N এর দুই বর্ণ পর Q

      দ্বিতীয় ধারা D, G, J, M, P
      D এর দুই বর্ণ পর G
      G এর দুই বর্ণ পর J
      J এর দুই বর্ণ পর M
      M এর দুই বর্ণ পর P

      ∴ প্রশ্নবোধক স্থানে NM হবে।

      বিকল্প:
      ১ম ধারা: E F G H I J K L M N O P
      ২য় ধারা: D E F G H I J K L M N O
      এখানে বোল্ড করা বর্ণগুলো বাদ যাবে।         

      ১০,৯৮২.
      একটি লোক উত্তর দিকে ৬ কিলোমিটার যায়, তারপর সে পূর্বদিকে ৮ কিলোমিটার যায়। যাত্রাস্থান থেকে সরাসরি সে কত দূরত্বে অবস্থান করছে?
      1. ১০ কিলোমিটার
      2. ১২ কিলোমিটার
      3. ১৪ কিলোমিটার
      4. ১৫ কিলোমিটার
      সঠিক উত্তর:
      ১০ কিলোমিটার
      উত্তর
      সঠিক উত্তর:
      ১০ কিলোমিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি লোক উত্তর দিকে ৬ কিলোমিটার যায়, তারপর সে পূর্বদিকে ৮ কিলোমিটার যায়। যাত্রাস্থান থেকে সরাসরি সে কত দূরত্বে অবস্থান করছে?

      সমাধান:

      সরাসরি দূরত্ব, AC = √(AB2 + BC2)
      = √(62 + 82)
      = √(36 + 64)
      = √100
      = 10
      ১০,৯৮৩.
      নৌকার স্থির পানিতে গতিবেগ ১০ কি.মি./ঘণ্টা এবং স্রোতের গতিবেগ ৪ কি.মি./ঘণ্টা হলে, নৌকাটি ২১ কি.মি. যেতে এবং ফিরে আসতে মোট কত সময় লাগবে?
      1. ৭.৫ ঘণ্টা
      2. ৬ ঘণ্টা
      3. ৪.৫ ঘণ্টা
      4. ৫ ঘণ্টা
      সঠিক উত্তর:
      ৫ ঘণ্টা
      উত্তর
      সঠিক উত্তর:
      ৫ ঘণ্টা
      ব্যাখ্যা
      প্রশ্ন: নৌকার স্থির পানিতে গতিবেগ ১০ কি.মি./ঘণ্টা এবং স্রোতের গতিবেগ ৪ কি.মি./ঘণ্টা হলে, নৌকাটি ২১ কি.মি. যেতে এবং ফিরে আসতে মোট কত সময় লাগবে?

      সমাধান:
      অনুকূলে গতিবেগ = ১০ + ৪ = ১৪ কি.মি./ঘণ্টা
      প্রতিকূলে গতিবেগ = ১০ - ৪ = ৬ কি.মি./ঘণ্টা

      নৌকাটি যেতে সময় লাগে = ২১/১৪ = ১.৫ ঘণ্টা
      নৌকাটি ফিরে আসতে সময় লাগে = ২১/৬ = ৩.৫ ঘণ্টা

      ∴ যেতে এবং ফিরে আসতে মোট সময় লাগবে = ১.৫ + ৩.৫ = ৫ ঘণ্টা
      ১০,৯৮৪.
      ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
      1. ক) তিরোভাব
      2. খ) অপকর্ষ
      3. গ) বিসর্জন
      4. ঘ) অবরোহন
      সঠিক উত্তর:
      গ) বিসর্জন
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) বিসর্জন
      ব্যাখ্যা

      ‘আবাহন’ এর বিপরীত শব্দ বিসর্জন।
      ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ তিরোভাব।
      ‘আরোহণ’ এর বিপরীত শব্দ অবতরণ।

      রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।

      ১০,৯৮৫.
      Marathon is to race as hibernation is to -
      1. winter
      2. bear
      3. dream
      4. sleep
      সঠিক উত্তর:
      sleep
      উত্তর
      সঠিক উত্তর:
      sleep
      ব্যাখ্যা
      A marathon is a long race and hibernation is a lengthy period of sleep.
      ১০,৯৮৬.
      B এর অবস্থান A এর পূর্বদিকে এবং C এর পশ্চিম দিকে। D এর অবস্থান A এর পূর্বদিকে এবং B এর পশ্চিম দিকে।  C এর সাপেক্ষে D এর অবস্থান কোনদিকে?
      1. দক্ষিণ দিকে 
      2. পশ্চিম দিকে
      3. উত্তর দিকে 
      4. পূর্ব দিকে
      সঠিক উত্তর:
      পশ্চিম দিকে
      উত্তর
      সঠিক উত্তর:
      পশ্চিম দিকে
      ব্যাখ্যা

      প্রশ্ন: B এর অবস্থান A এর পূর্বদিকে এবং C এর পশ্চিম দিকে। D এর অবস্থান A এর পূর্বদিকে এবং B এর পশ্চিম দিকে।  C এর সাপেক্ষে D এর অবস্থান কোনদিকে?

      সমাধান:
      C এর সাপেক্ষে D এর অবস্থান পশ্চিম দিকে। 


      যেহেতু B এর অবস্থান A এর পূর্বদিকে এবং C এর পশ্চিম দিকে,
      অর্থাৎ B এর অবস্থান A ও C এর মাঝখানে।

      আবার,
      D এর অবস্থান A এর পূর্বদিকে এবং B এর পশ্চিম দিকে,
      অর্থাৎ D এর অবস্থান A ও B এর মাঝখানে।

      C এর সাপেক্ষে A, B ও D এর অবস্থান পশ্চিম দিকে।

      ১০,৯৮৭.
      "আলোল" শব্দটির সঠিক অর্থ কোনটি?
      1. লুক্কায়িত
      2. লালায়িত
      3. আলোকসজ্জা
      4. আলাল
      সঠিক উত্তর:
      লালায়িত
      উত্তর
      সঠিক উত্তর:
      লালায়িত
      ব্যাখ্যা
      প্রশ্ন: "আলোল" শব্দটির সঠিক অর্থ কোনটি?

      সমাধান:
      "আলোল" শব্দটির সঠিক অর্থ হলো:
      - ঈষৎ চঞ্চল,
      - লালায়িত। 


      অন্যদিকে,
      • লুক্কায়িত শব্দটির অর্থ হলো→ লুকিয়ে আছে বা লুকানো হয়েছে এমন, প্রচ্ছন্ন, গুপ্ত, গোপনে রক্ষিত, অদৃশ্য, অন্তর্হিত।
      • আলোকসজ্জা শব্দটির অর্থ হলো→ কোনো উৎসব উপলক্ষে আলো জ্বালিয়ে ঘরবাড়ি প্রভৃতি সজ্জিতকরণ।
      • আলাল শব্দটির অর্থ হলো→ বিত্তবান, ধনী ব্যক্তি।

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
      ১০,৯৮৮.
      চুল তার কবেকার ______________ বিদিশার নিশা। শুন্যস্থানে কোন শব্দটি বসবে?
      1. পথের
      2. যেন
      3. অন্ধকার
      4. স্বপ্নের
      সঠিক উত্তর:
      অন্ধকার
      উত্তর
      সঠিক উত্তর:
      অন্ধকার
      ব্যাখ্যা
      প্রশ্ন: চুল তার কবেকার _______________ বিদিশার নিশা। শুন্যস্থানে কোন শব্দটি বসবে?

      সমাধান:
      চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।

      "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" এই পঙক্তিটি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা "বনলতা সেন" এর অংশ। 
      এটি একটি রূপকার্থক প্রয়োগ, যেখানে চুলের গভীর কালো রঙ এবং রহস্যময়তাকে বোঝানো হয়েছে। 

      উৎস: জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
      ১০,৯৮৯.
      'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
      1. করাল
      2. উজান
      3. শুষ্ক
      4. খাতক
      সঠিক উত্তর:
      শুষ্ক
      উত্তর
      সঠিক উত্তর:
      শুষ্ক
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

      সমাধান:
      - 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

      অন্য অপশন গুলো হলোঃ
      'সৌম্য, মহাজান ও ভাটি' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে - 'করাল, খাতক ও উজান'।

      উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
      ১০,৯৯০.
      রায়তুল এবং জাহিদ মিলে দুই ডজন মাছ ধরলো । রায়তুল জাহিদের চাইতে দ্বিগুণ মাছ ধরলো। রায়তুল কয়টি মাছ ধরলো?
      1. ১৮ টি
      2. ১৬ টি
      3. ৮ টি
      4. ১২ টি
      সঠিক উত্তর:
      ১৬ টি
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৬ টি
      ব্যাখ্যা

      প্রশ্ন: রায়তুল এবং জাহিদ মিলে দুই ডজন মাছ ধরলো । রায়তুল জাহিদের চাইতে দ্বিগুণ মাছ ধরলো। রায়তুল কয়টি মাছ ধরলো? 

      সমাধান:
      ধরি,
      জাহিদ ধরল মাছ = x টি
      রায়তুল ধরল মাছ = ২x টি (জাহিদের দ্বিগুণ)

      এবং মোট মাছ = ২ ডজন = ২ × ১২ = ২৪ টি

      প্রশ্নমতে,
      ২x + x = ২৪
      ⇒ ৩x = ২৪
      ⇒ x = ২৪/৩
      ∴ x = ৮

      ∴ রায়তুল ধরল মাছ = ২x = ২  × ৮ = ১৬ টি

      ১০,৯৯১.
      প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
      1. Cloud Formation 2. Evaporation 3. Precipitation 4. Water Collection 5. Sun's Heat
      1. 5, 1, 2, 3, 4
      2. 2, 5, 1, 3, 4
      3. 5, 2, 1, 3, 4
      4. 2, 5, 3, 1, 4
      সঠিক উত্তর:
      5, 2, 1, 3, 4
      উত্তর
      সঠিক উত্তর:
      5, 2, 1, 3, 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
      1. Cloud Formation 2. Evaporation 3. Precipitation 4. Water Collection 5. Sun's Heat

      সমাধান:
      Cloud Formation – মেঘ গঠন
      Evaporation – বাষ্পীভবন
      Precipitation – বৃষ্টিপাত
      Water Collection – পানির জমা হওয়া
      Sun's Heat – সূর্যের তাপ

      সঠিক ক্রম:
      Sun's Heat → Evaporation → Cloud Formation → Precipitation → Water Collection
      5 → 2 → 1 → 3 → 4
      ১০,৯৯২.
      ব্যাকটেরিয়া : কলেরা :: ভাইরাস : ?
      1. ডিপথেরিয়া
      2. ইনফ্লুয়েঞ্জা
      3. টিটেনাস
      4. কুষ্ঠ
      সঠিক উত্তর:
      ইনফ্লুয়েঞ্জা
      উত্তর
      সঠিক উত্তর:
      ইনফ্লুয়েঞ্জা
      ব্যাখ্যা
      প্রশ্ন: ব্যাকটেরিয়া : কলেরা :: ভাইরাস : ?

      সমাধান:
      • ভাইরাস ঘটিত রোগ:
      - ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
      - কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

      • ব্যাকটেরিয়াজনিত রোগ:

      - ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
      - কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
      ১০,৯৯৩.
      নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
      1. রয়েল বেঙ্গল টাইগার
      2. পদ্ম
      3. কাঁঠাল
      4. ইলিশ
      সঠিক উত্তর:
      পদ্ম
      উত্তর
      সঠিক উত্তর:
      পদ্ম
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

      সমাধান:
      "পদ্ম" অন্যগুলো থেকে আলাদা কারন, "পদ্ম" ভারত এর জাতীয় প্রতিক।
      আর বাকি গুলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলির অন্তর্ভূক্ত।
      ১০,৯৯৪.
      যদি SYSTEM দিয়ে SYSMET এবং NEARER দিয়ে AENRER বোঝায়, তাহলে FRACTION দিয়ে নিচের কোনটি বোঝাবে?
      1. ক) CAOITRFN 
      2. খ) RFCANOIT 
      3. গ) CARFNOIT 
      4. ঘ) CAOFNITR
      সঠিক উত্তর:
      গ) CARFNOIT 
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) CARFNOIT 
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি SYSTEM দিয়ে SYSMET এবং NEARER দিয়ে AENRER বোঝায়, তাহলে FRACTION দিয়ে নিচের কোনটি বোঝাবে?

      সমাধান: 
      প্রতিটি শব্দের প্রথম অর্ধেক এবং শব্দের শেষ অর্ধেক বিপরীত ক্রমে বসেছে। 
      SYS → SYS
      TEM → MET
      আবার 
      NEA → AEN
      RER → RER

      FRAC - CRAF
      TION - NOIT
      FRACTION - CARFNOIT 

      ১০,৯৯৫.
      1, 8, 27, 64, 124, 216, 343 - Which number doesn’t belong here?
      1. ক) 8
      2. খ) 27
      3. গ) 64
      4. ঘ) 124
      সঠিক উত্তর:
      ঘ) 124
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) 124
      ব্যাখ্যা

      এখানের সংখ্যাগুলো হচ্ছে 13, 23, 33, 43 
      সুতরাং, 124 সংখ্যাটি এখানে না হয়ে 53 = 125 হওয়া উচিত ছিলো 

      ১০,৯৯৬.
      নিচের কোনটি শুদ্ধ বানান?
      1. রৌদ্রকরোজ্জল
      2. রৌদ্রকরুজ্জল
      3. রৌদ্রকরোজ্জ্বল
      4. রৌদ্রকরুজ্জ্বল
      সঠিক উত্তর:
      রৌদ্রকরোজ্জ্বল
      উত্তর
      সঠিক উত্তর:
      রৌদ্রকরোজ্জ্বল
      ব্যাখ্যা

      বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান অনুসারে ‘রৌদ্রকরোজ্জ্বল’ বানানটি শুদ্ধ।
      ১০,৯৯৭.
      বীজ : চারাগাছ : : ডিম : ?
      1. অমলেট
      2. মুরগিছানা
      3. মুরগি
      4. কুসুম
      সঠিক উত্তর:
      মুরগিছানা
      উত্তর
      সঠিক উত্তর:
      মুরগিছানা
      ব্যাখ্যা
      প্রশ্ন: বীজ : চারাগাছ : : ডিম : ?

      সমাধান:
      বীজ থেকে যেমন চারাগাছ জন্মায় তেমনি ডিম থেকে মুরগিছানা হয়।
      ১০,৯৯৮.
      'আয়না' শব্দটির দর্পন প্রতিবিম্ব কোনটি?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'আয়না' শব্দটির দর্পন প্রতিবিম্ব কোনটি?

        সমাধান:

        ১০,৯৯৯.
        8, 27, 64, 100, 125, 216, 343 - কোন সংখ্যাটি ব্যতিক্রম?
        1. 27
        2. 100
        3. 125
        4. 343
        সঠিক উত্তর:
        100
        উত্তর
        সঠিক উত্তর:
        100
        ব্যাখ্যা

        এখানে প্যাটার্নটি হচ্ছে - 23, 33, 43, 53, 63, 73.
        কিন্তু 100 কোন পূর্ণ ঘন সংখ্যা নয়। .

        ১১,০০০.
        সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play nice game, সাংকেতিক কোড 459 মানে যদি হয় Game with friends এবং সাংকেতিক কোড 279 মানে যদি হয় Play with me তাহলে nice শব্দটির সাংকেতিক কোড কী?
        1. 2
        2. 3
        3. 4
        4. 7
        সঠিক উত্তর:
        3
        উত্তর
        সঠিক উত্তর:
        3
        ব্যাখ্যা
        প্রশ্ন: সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play nice game, সাংকেতিক কোড 459 মানে যদি হয় Game with friends এবং সাংকেতিক কোড 279 মানে যদি হয় Play with me তাহলে nice শব্দটির সাংকেতিক কোড কী?

        সমাধান:
        234 ⇒ play nice game
        459 ⇒ game with friends
        বামপাশে 4 কমন এবং ডান পাশে game কমন

        234 ⇒ play nice game
        279 ⇒ play with me
        বামপাশে 2 কমন এবং ডান পাশে play কমন

        459 ⇒ game with friends
        279 ⇒ play with me
        বামপাশে 9 কমন এবং ডান পাশে with কমন

        234 ⇒ Play nice game এ 4 = game, 2 = play এবং বাকি 3 = nice
        ∴ nice শব্দটির সাংকেতিক কোড 3.