বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৯৫ / ১৩৫ · ৯,৪০১৯,৫০০ / ১৩,৫৮৯

৯,৪০১.
যদি TRUE = 6413, WARD = 7945, WET = 736 হয়, তাহলে DARE =?
  1. 5943
  2. 5934
  3. 5843
  4. 5734
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TRUE = 6413, WARD = 7945, WET = 736 হয়, তাহলে DARE =?

সমাধান:
TRUE = 6413, WARD = 7945, WET = 736
T = 6
R = 4
U = 1
E = 3
W = 7
A = 9
D = 5

∴ DARE = 5943
৯,৪০২.
যদি 40351 দ্বারা SPAIN বুঝায়, 0351 তবে দ্বারা বুঝাবে-
  1. PPAI
  2. AINP
  3. PIIN
  4. PAIN
ব্যাখ্যা
4→S
0→P
3→A
5→I
1→N  

0351 = PAIN
৯,৪০৩.
ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?
  1. গিয়াসউদ্দিন আযম শাহ
  2. মীর জুমলা
  3. শাহ সুজা
  4. মীর মুরাদ
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?

সমাধান:
ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : মীর মুরাদ

ঢাকা গেটঃ
ঢাকা গেট মীর জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত একটি স্মৃতিস্তম্ভ এবং ঢাকার প্রাচীনতম মুঘল স্থাপত্যগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত করা হয়।

হোসেনী দালানঃ
হোসেনী দালান নির্মাণ করেন শাহ সুজার নৌ সেনাপতি মীর মুরাদ। এটি ১৭ শতকে নির্মিত হয়েছিল এবং এটি ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয়।
৯,৪০৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 32
  2. 36
  3. 46
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
9 - 6 =3
7 + 7 = 14
3 × 14 = 42

২য় চিত্রে, 
8 - 2 = 6
3 + 2 = 5
6 × 5 = 30

৩য় চিত্রে, 
7 - 3 = 4
6 + 4 = 10
4 × 10 = 40
৯,৪০৫.
আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?
  1. প্রথমেই আপনি অর্ডার করবেন
  2. সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
  3. কোন মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবেন
  4. কোন শিশু থাকলে তাকে প্রথমে সুযোগ দিবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি একটি রেস্তোরায় আপনার কয়েকজন সহকর্মীকে সপরিবারে দাওয়াত করলেন। রেস্তোরায় বসার কিছুক্ষণ পর বেয়ারা আপনাদের খাবারের অর্ডার নিতে আসলেন। এমতাবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
আমরা সকল ক্ষেত্রেই নারী বা মহিলাদের প্রাধান্য দিতে হবে।
তাই মহিলা/মহিলাবৃন্দ থাকলে তাকে/তাদের প্রথমে অর্ডার করার অনুরোধ করবো।
৯,৪০৬.
'Ramjan', Tamanna, 'Faruque' তিন ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: 'Ramjan', Tamanna, 'Faruque' তিন ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?

সমাধান:
ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি a
Ramjan তে a আছে = ২ বার
Tamanna তে a আছে = ৩ বার
Faruque তে a আছে = ১ বার

এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট আছে = ২ + ৩ + ১
= ৬ বার
৯,৪০৭.
খ, ঘ- এর চেয়ে দামী; খ, ক- এর চেয়ে দামী; ঘ, গ- এর চেয়ে দামী; ঙ, খ এর চেয়ে দামী; ক, গ- এর চেয়ে দামী হলে কোনটি সবচেয়ে সস্তা?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঙ
ব্যাখ্যা
প্রশ্ন: খ, ঘ- এর চেয়ে দামী; খ, ক- এর চেয়ে দামী; ঘ, গ- এর চেয়ে দামী; ঙ, খ এর চেয়ে দামী; ক, গ- এর চেয়ে দামী হলে কোনটি সবচেয়ে সস্তা? 

খ, ঘ- এর চেয়ে দামী ⇒ ঘ < খ 
খ, ক- এর চেয়ে দামী ⇒ ক < খ 
ঘ, গ- এর চেয়ে দামী ⇒ গ < ঘ 
ঙ, খ- এর চেয়ে দামী ⇒ খ < ঙ
ক,গ- এর চেয়ে দামী ⇒ গ < ক

∴ সবচেয়ে সস্তা  গ।
৯,৪০৮.
সাদিয়া সকালে সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করল। কিছুক্ষণ পরে সে বামে ঘুরলো, আবার সে ডানে ঘুরল এবং পরে আবার সে বামে ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে? 
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
ব্যাখ্যা

যাত্রাশুরুরস্থান A এবং গন্তব্যস্থান E .
চিত্রটিকে খেয়াল করলে বুঝা যায় সে এখন দক্ষিণ দিকে মুখ করে আছে।  
৯,৪০৯.
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. তামা
  2. লোহা
  3. পিতল
  4. টিন
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

সমাধান:
পিতল একটি সংকার ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। 
তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
৯,৪১০.
যদি 3 × 4 = 1520 এবং 2 × 6 = 1030 হয় তবে 5 × 7 = কত?
  1. 2015
  2. 2535
  3. 2045
  4. 2555
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 × 4 = 1520 এবং 2 × 6 = 1030 হয় তবে 5 × 7 = কত?

সমাধান:
এখানে,
3 × 5 = 15, 4 × 5 = 20, ∴ 3 × 4 = 1520
2 × 6 = 10, 6 × 5 = 30 ∴ 2 × 6 = 1030

একইভাবে,
5 × 5 = 25, 7 × 5 = 35, ∴ 5 × 7 = 2535
৯,৪১১.
একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘন্টা ৩০ মিনিটে কত ডিগ্রি আবর্তন করে? 
  1. ৯০ ডিগ্রি 
  2. ১০৫ ডিগ্রি 
  3. ১২০ ডিগ্রি
  4. ১০০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘন্টা ৩০ মিনিটে কত ডিগ্রি আবর্তন করে?

সমাধান:
আমরা জানি, একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় আবর্তন করে ৩৬০ ডিগ্রি

তাহলে , ১ ঘণ্টায় আবর্তন করে = ৩৬০/১২ = ৩০ ডিগ্রি
৩০ মিনিট বা ১/২ ঘণ্টায় আবর্তন করে = ৩০/২ ডিগ্রি
= ১৫ ডিগ্রি
∴ ৩ ঘণ্টায় আবর্তন করে = ( ৩০×৩ ) = ৯০ ডিগ্রি

সুতরাং একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘণ্টা ৩০ মিনিটে = ৯০ + ১৫ = ১০৫ ডিগ্রি আবর্তন করে।

৯,৪১২.
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে  = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
অর্থাৎ মোট দিন সংখ্যা = ৩৪ দিন
এখন ৩৪ তম দিন বৃহস্পতিবার হবে।
৯,৪১৩.
একটি শ্রেণী কক্ষে 4টি দরজা রয়েছে। একজন ছাত্র কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবে?
  1. 16
  2. 15
  3. 12
  4. 9
ব্যাখ্যা
যেহেতু অন্য দরজা দিয়ে বের হতে হবে, তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না। অর্থাৎ ঢুকার সময় দরজা সংখ্যা ৪টি এবং বের হওয়ার সময় দরজা সংখ্যা ৩টি।
∴ উপায় সংখ্যা ৪×৩ = ১২
৯,৪১৪.
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?
  1. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  2. ৩ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  3. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  4. তিনটি চাকাই স্থির থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?

 সমাধান:
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে তিনটি চাকাই স্থির থাকবে।
কারণ ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে চাইলে ২ নং চাকাটি ১ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে এবং ২ নং চাকাটি ৩ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে। আবার ৩ নং চাকাটি ২ নং চাকা থেকে ঘড়ির কাঁটার দিকে বল প্রাপ্ত হবে।
অর্থাৎ, চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান বল প্রাপ্ত হবে। ফলস্বরূপ চাকাগুলো কোন দিকেই ঘুরবে না।

৯,৪১৫.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 25
  2. খ) 40
  3. গ) 30
  4. ঘ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:

নিচের সংখ্যাটি হলো উপরের সংখ্যাটির ৫ এর গুণিতক।

সুতরাং, শূন্যস্থানে বসবে ৭ × ৫ = ৩৫
৯,৪১৬.
চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১২.৫
  2. ২৫
  3. ৫০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

 
সমাধান:
এখানে,
ভার = ৫০ কেজি-ওজন 
চাকার ব্যাসার্ধ = ২ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
বা, বল/৫০ = ১/২
বা, বল = ২৫

৫০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২৫ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৯,৪১৭.
নিচের কোন বানানটি ভুল?
  1. Parliament
  2. Millennium
  3. Embarrassment
  4. Dehidration
ব্যাখ্যা
Dehidration বানানটি ভুল।
সঠিক বানান হলো: Dehydration 
এর অর্থ: পানিশূন্যতা

Parliament - সংসদ
Millennium - সহস্রাব্দ
Embarrassment - বিব্রত অবস্থা
৯,৪১৮.
'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ -
  1. ক) নির্ঋত
  2. খ) নিশান
  3. গ) ঈশান
  4. ঘ) নৈকট্য
ব্যাখ্যা
ঈশান  (বিশেষ্য)
- উত্তর-পূর্ব কোণ
নৈর্ঋত (বিশেষ্য)
- দক্ষিণ-পশ্চিম কোণ; দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী দিক।
৯,৪১৯.
আয়না থেকে আপনার দূরত্ব ১৭০ সে.মি হলে, আপনার প্রতিবিম্ব থেকে আপনার দূরত্ব কত সে.মি হবে?
  1. ক) ১৭০
  2. খ) ৩৪০
  3. গ) ৮৫
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা
আয়না একটি সমতল দর্পণ। 
আমরা জানি,  সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব = সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব।
সুতরাং সমতল দর্পণের সামনে একটি বস্তু রাখা হলে,
ঐ বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব = ২ × সমতল দর্পণ থেকে ঐ বস্তুর দূরত্ব।
আয়না থেকে আপনার দূরত্ব ১৭০ সেমি হলে, আপনার প্রতিবিম্ব থেকে আপনার দূরত্ব ২ × ১৭০ সেমি বা ৩৪০ সেমি হবে। 
৯,৪২০.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ১৫ জন
  2. ১২ জন
  3. ১১ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি, অর্থাৎ ৪টি দম্পতি মিলে= ৪ × ২ = ৮ জন
মোট সন্তান = ৩ দম্পতি × ২ জন করে সন্তান = ৬ জন
আমি নিজে = ১ জন

∴ মোট লোকসংখ্যা = ৮ + ৬ + ১ = ১৫ জন
৯,৪২১.
মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কি করবেন?
  1. ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন
  2. একটি গাড়ি কিনবেন
  3. আপনার মনিবকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে কাজে ইস্তফা দিবেন
  4. সঞ্চয়পত্রে টাকা লাগাবেন
ব্যাখ্যা
প্রশ্ন: মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কি করবেন?

সমাধান:
একটি বড় পরিমাণ অর্থ পেয়ে গেলে আমি সবচেয়ে প্রথমে সতর্কতার সাথে এগুলো সঞ্চয় করব। আমি একটি নিরাপদ সঞ্চয় পরিকল্পনা তৈরি করব যেখানে টাকার একটি অংশ আমি সঞ্চয়পত্র বা অন্যান্য নিরাপদ বিনিয়োগে লাগাব। এরপর আমি আমার প্রয়োজনীয়তা অনুযায়ী টাকা খরচ করার সিদ্ধান্ত নেব।

∴ সঠিক উত্তর সঞ্চয়পত্রে টাকা লাগাবেন।
৯,৪২২.
আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহাদয় মঞ্চে আরোহন করলেন। এ বাক্যে মোট উপসর্গ আছে কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
সমভিব্যাহার শব্দে মোট চারটি উপসর্গ আছে - সম্, অভি, বি, আ। 
আমন্ত্রিত শব্দে একটি আ উপসর্গ আছে।
আরোহন শব্দে একটি আ উপসর্গ আছে।
অতিথি শব্দে একটি অ উপসর্গ আছে। 
অতএব, উক্ত বাক্যে মোট ৭টি উপসর্গ আছে। 
৯,৪২৩.
করিম তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্বদিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটল। অত:পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
  1. ক) পশ্চিম দিকে
  2. খ) পূর্ব দিকে
  3. গ) উত্তর দিকে
  4. ঘ) দক্ষিণ দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: করিম তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্বদিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটল। অত:পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান থেকে পূর্বদিকে AB = ১০ মিটার
ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে BC = ৫ মিটার হাঁটে
তারপর বাম ‍দিকে অর্থাৎ পূর্ব দিকে CD = ১৫ মিটার হেঁটে D বিন্দুতে বিশ্রাম নেয়।
পুনরায় E বিন্দুরে দিকে অর্থাৎ একই দিকে (পূর্ব দিকে) হাঁটছে।
৯,৪২৪.
নিচের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 
  1. 112
  2. 142
  3. 156
  4. 204
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে, ১ম চিত্রে:
(101 + 15) - (43 + 35)
= 116 - 78
= 38

এখন, ২য় চিত্রে:
(48 + 184) - (34 + 56)
= 232 - 90
= 142

∴ প্রশ্নবোধক চিহ্নে 142 সংখ্যাটি বসবে।

৯,৪২৫.
নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
  1. ক) 156
  2. খ) 116
  3. গ) 126
  4. ঘ) 146
ব্যাখ্যা

1+5 = 6
6+10 = 16
16+20 = 36
36+40 = 76
76+80 = 156

৯,৪২৬.
জারিনের জন্মের ৫০ দিন আগে যদি রবিবার হয়, তবে জন্মদিন কী বার ছিল? 
  1. শনিবার
  2. মঙ্গলবার
  3. সোমবার
  4. রবিবার
ব্যাখ্যা

প্রশ্ন: জারিনের জন্মের ৫০ দিন আগে যদি রবিবার হয়, তবে জন্মদিন কী বার ছিল?

সমাধান: 
যেহেতু জন্মদিনের ৫০ দিন আগে রবিবার ছিলো 
সেহেতু রবিবারের ৫০ দিন পর হবে জন্মদিন।

এখন, এক সপ্তাহে ৭ দিন হওয়ায় ৭ দিয়ে ৫০ কে ভাগ করে পাই, 
= ৫০/৭ =  ৭ সপ্তাহ ( ৪৯ দিন ) + অবশিষ্ট ১ দিন  

আমরা জানি, 
কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়। 
তাই রবিবার ৪৯ দিন পর হবে রবিবার।
এর ১ দিন পর অর্থাৎ ( ৪৯ + ১ ) = ৫০ দিন পর হবে সোমবার।
সুতরাং জন্মদিনের ৫০ দিন আগে রবিবার হলে জন্মদিন ছিলো সোমবার।

৯,৪২৭.
এক-দশমাংশের ২৫০% কত হবে?
  1. ক) ২৫
  2. খ) ০.২৫
  3. গ) ২.৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
এক-দশমাংশের ২৫০% = (1/10) × (250/100)
= 0.25
৯,৪২৮.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
CBA, ZYX, IHG, TSR ?
  1. NOM
  2. MON
  3. ONM
  4. NMO
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
CBA, ZYX, IHG, TSR ?

সমাধান:

এখানে দুটি ধারা
বিজোড় স্থানের পদ্গুলো নিয়ে ধারা,
১ম উপাদান ইংরেজি বর্ণমালার ১ম তিনটি বর্ণ বিপরীতভাবে CBA তারপর তিনটি (DEF) বর্ণ বাদ দিয়ে ৩য় উপাদান বিপরীতভাবে IHG তারপর তিনটি (JKL) বর্ণ বাদ দিয়ে ৫ম উপাদান বিপরীতভাবে ONM হবে।

জোড় স্থানের পদ্গুলো নিয়ে ধারা,
২য় উপাদান ইংরেজি বর্ণমালার শেষ তিনটি বর্ণ বিপরীতভাবে ZYX তারপর তিনটি (UVW)) বর্ণ বাদ দিয়ে ৪র্থ উপাদান বিপরীতভাবে TSR
৯,৪২৯.
'যা দমন করা যায় না' -এর এক কথায় প্রকাশ কোনটি? 
  1. দুর্গম
  2. অদম্য
  3. দুর্দমনীয়
  4. দুর্নিবার
ব্যাখ্যা

প্রশ্ন: 'যা দমন করা যায় না' -এর এক কথায় প্রকাশ কোনটি? 

সমাধান:
• 'যা দমন করা যায় না' একথায় প্রকাশ- অদম্য।

অন্যদিকে,
- 'যা দমন করা কষ্টকর' একথায় প্রকাশ- দুর্দমনীয়।
- 'যা নিবারণ করা কষ্টকর' একথায় প্রকাশ- দুর্নিবার।
- 'যাওয়া কষ্টসাধ্য এমন- দুর্গম।
- 'যা কষ্টে জয় করা যায়' একথায় প্রকাশ- দুর্জয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৯,৪৩০.
'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঝানু
  2. দেরি
  3. ঝাপসা
  4. তৎক্ষণাৎ
ব্যাখ্যা

প্রশ্ন: 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ -

সমাধান:
• 'ঝটিতি' এর বিপরীতার্থক শব্দ - দেরি।

উল্লেখ্য,
'ঝটিতি' শব্দের অর্থ - ঝড়ের বেগে, চটজলদি, শীঘ্র, অতিদ্রুত।
'বিলম্ব' শব্দের অর্থ - দেরি, কালক্ষেপণ, ঝুলন।

অন্যদিকে,
ঝানু - অপটু/আনাড়ি।
ঝাপসা - পরিষ্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯,৪৩১.
রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয় -
  1. বাতাস
  2. পানি
  3. তৈল
  4. বিদ্যুৎ
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয় -

সমাধান:
হাইড্রলিক যন্ত্র: যে সকল যন্ত্র পানি বা অন্যকোনো তরল পদার্থ দ্বারা পরিচালিত হয়ে কাজ সম্পন্ন করে তাকে হাইড্রোলিক যন্ত্র বলে।

কোনো আবদ্ধ স্থির তরলের যেকোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্য দিয়ে চারদিকে সমভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপর লম্বাভাবে ক্রিয়া করে- প্যাসকেলের এ সূত্র অনুযায়ী হাইড্রোলিক মেশিন কাজ করে।

এ ধরনের যন্ত্রে একটি সংকোচনশীল বল উৎপন্ন করার জন্য একটি পানিবাহী সিলিন্ডার ব্যবহার করা হয়।
৯,৪৩২.
নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
৯,৪৩৩.
একটি সংখ্যাকে প্রথমে 10% কমিয়ে পরবর্তীতে 10% বৃদ্ধি করা হয়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 50 কম। আসল সংখ্যাটি কত?  
  1. 5000
  2. 5500
  3. 5050
  4. 5900
ব্যাখ্যা
মনেকরি 
আসল সংখ্যাটি m 
10% হ্রাসে সংখ্যাটি  = (m × 90)/100
                                 = 9m/10

আবার, 
10% বৃদ্ধিতে সংখ্যাটি = (9m/10) × (110/100)
                                  = 99m/100

প্রশ্নমতে,
m - (99m/100) = 50
(100m - 99m)/100 = 50 
m/100 = 50
m = (50 ×100)
m = 5000
৯,৪৩৪.
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ১০ম
ব্যাখ্যা
প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?

সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং ডানদিক থেকে ১১তম
সারিতে মোট বালকের সংখ্যা = ১৪ + ১ + ১০ = ২৫ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
D এর বামে অবস্থান করে = ২৫ - ১৭ = ৮ জন বালক।

∴ D এর অবস্থান বামদিক হতে ৮ + ১ = ৯ম
৯,৪৩৫.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ৬ মিনিটে
  2. ৫ মিনিটে
  3. ৮ মিনিটে
  4. ১০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১০ অংশ
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ১/৬ অংশ

১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
৯,৪৩৬.
একটি ছেলের ছবি দেখিয়ে রিফাত বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি রিফাতের কী হয়?
  1. বোন
  2. মা
  3. ভাতিজি
  4. ফুপু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে রিফাত বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি রিফাতের কী হয়?

সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে রিপাত (ছেলে)।
যেহেতু রিফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।
৯,৪৩৭.
৯, ১২, ১৮, ৩০, ৫৪,............. ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৫২
  2. ১০৬
  3. ১০২
  4. ৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১২, ১৮, ৩০, ৫৪,............. ধারার পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম  সংখ্যা = ৯
২য়  সংখ্যা = ৯ × ২ - ৬ = ১২
৩য় সংখ্যা = ১২ × ২ - ৬ = ১৮
৪র্থ সংখ্যা = ১৮ × ২ - ৬ = ৩০
৫ম সংখ্যা =৩০ × ২ - ৬ = ৫৪

৬ষ্ঠ সংখ্যা = ৫৪× ২ - ৬ = ১০২
৯,৪৩৮.
সামির যদি নিশাতের ভাই হয়, নিশাতের বোন মিতু, প্রণয়ের ভাই যদি হয় জামিল এবং প্রণয় যদি সামিরের ছেলে হয় তবে জামিলের চাচা কে?
  1. নিশাত
  2. প্রণয়
  3. সামির
  4. কেউই না
ব্যাখ্যা
এখানে সামির, নিশাত এবং মিতু এই তিনজন হলো ভাইবোন। প্রণয় যদি সামিরের ছেলে হয় তবে প্রণয়ের চাচা হলো সামিরের একমাত্র ভাই নিশাত৷ এবং যেহেতু প্রণয় এবং জামিল ভাই, সেহেতু জামিলের চাচাও নিশাত।
৯,৪৩৯.
1+ 2 + 3 + ............. + 98 + 99 + 100 সমান-
  1. 5000
  2. 5050
  3. 10000
  4. 2500
ব্যাখ্যা
প্রশ্ন: 1+ 2 + 3 + ............. + 98 + 99 + 100 সমান-

সমাধান:
আমরা জানি,
1 + 2 + 3 + .......... + n = n(n + 1)/2

1 + 2 + 3 + .......... + 98 + 99 + 100 = 100(100 + 1)/2
= (100 × 101)/2
= 5050
৯,৪৪০.
নিউটন : বল  : : কুলম্ব : ? 
  1. ত্বরণ
  2. বিদ্যুৎ প্রবাহ
  3. কাজ
  4. বৈদ্যুতিক চার্জ
ব্যাখ্যা

প্রশ্ন: নিউটন : বল  : : কুলম্ব : ? 

সমাধান:
নিউটন হলো বলের একক 
কুলম্ব হলো বৈদ্যুতিক চার্জ এর একক। 

৯,৪৪১.
জাহিদ 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. 18 কি.মি.
  2. 16 কি.মি.
  3. 14 কি.মি.
  4. 10 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ 6 কি.মি. পশ্চিমে গেল এরপর 6 কি.মি. দক্ষিণে গেল আবার 2 কি.মি. পশ্চিমে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D 
সরাসরি দূরত্ব AD = √(82 + 62)
= √(64 + 36)
= √100
= 10
৯,৪৪২.
একটি ঘড়িতে ৬টার ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।
  1. ক) ১১ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১২ সেকেন্ড
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে ৬টার ধ্বনি ঠিক ৬টায় শুরু করে  বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।

সমাধান:
৬ টার সময় ৬ বার ঘন্টা বাজে।
১২ টায় ১২ বার ঘন্টা বাজে।

যখন ৬ টা বাজে তখন ১ম ঘণ্টাটি ঠিক ৬টার সময় বাজবে এবং পরবর্তী ৫ টি ঘণ্টা ১ সেকেন্ড পরপর বাজতে থাকবে ফলে ৬ টা ৫ সেকেন্ড পর্যন্ত মোট ৬ টি ঘণ্টা বাজবে। 
একইভাবে ১২ টার সময় প্রথম ঘণ্টা ঠিক ১২ টার সময় বাজবে এবং তারপর পরবর্তী ১১ টি ঘণ্টা বাজতে মোট ১১ সেকেন্ড সময় লাগবে।
৯,৪৪৩.
কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো? 
  1. মঙ্গলবার
  2. বুধবার 
  3. রবিবার 
  4. সোমবার  
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?

সমাধান:
২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার ।

 ২৬ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর 
= ৬ + ২৯ দিন
= ৩৫ দিন 
কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়। 
অর্থাৎ, ৩৬ তম দিন মঙ্গলবার হবে। 
এবং ৩৫ তম দিন বা ২৯ সেপ্টেম্বর সোমবার হবে।

৯,৪৪৪.
"ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে -
  1. কাঁচা, পটু
  2. পাকা, কাঁচা
  3. অপটু, কাঁচা
  4. পটু, কাঁচা
ব্যাখ্যা
প্রশ্ন: "ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - 

সমাধান: 
• ঝানু শব্দের অর্থ - নিপুণ বা দক্ষ (বুদ্ধিতে পাকা)।
• ঝুনা শব্দের অর্থ - অভিজ্ঞ; বিচক্ষণ।

সুতরাং, "ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - অপটু, কাঁচা।

সূত্র: Accessible Dictionary by Bangla Academy.
৯,৪৪৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. চাতুর্য
  2. গন্যমান্য
  3. ঘনিষ্ট
  4. মূমুর্ষু
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
• শুদ্ধ বানান: চাতুর্য।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
অশুদ্ধ - শুদ্ধ:
• গন্যমান্য - গণ্যমান্য।
• ঘনিষ্ট - ঘনিষ্ঠ।
• মূমুর্ষু - মুমূর্ষু ।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
৯,৪৪৬.
ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা?
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা? 

সমাধান:
ক > খ 
খ  > গ 
চ  > ছ
ছ  > খ 
ছ  > ক

∴ চ > ছ > ক > খ > গ 
চ সবচেয়ে লম্বা। 
৯,৪৪৭.
মৃগতৃষ্ণা : মরীচিকা :: তালকানা : ?
  1. অযাচিত
  2. অনাত্মীয় লোকজন
  3. কান্ডজ্ঞানহীন
  4. অদৃশ্য হওয়া
ব্যাখ্যা
প্রশ্ন: মৃগতৃষ্ণা : মরীচিকা :: তালকানা : ?

সমাধান:
- 'মৃগতৃষ্ণা' বাগধারাটির অর্থ - মরীচিকা।
- ‘তালকানা’ বাগধারাটির অর্থ - কান্ডজ্ঞানহীন।

- ‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।
- 'বারো ভূত' বাগধারাটির অর্থ - অনাত্মীয় লোকজন।
- 'ডুব মারা' বাগধারাটির অর্থ - অদৃশ্য হওয়া।
৯,৪৪৮.
অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বহ্নি
  2. খ) সর্বশুচি
  3. গ) পাবন
  4. ঘ) ক, খ ও গ
ব্যাখ্যা

অগ্নি শব্দের সমার্থক শব্দঃ-
আগুন
অনল
পাবন
হুতাশন
দহন
সর্বভুক
সর্বশুচি
বৈশ্বানর

৯,৪৪৯.
Ink : Pen :: Blood : ?
  1. ক) Donation
  2. খ) Red
  3. গ) Accident
  4. ঘ) Vein
ব্যাখ্যা
প্রশ্ন: Ink : Pen :: Blood : ?

সমাধান: 
কলমের মধ্য দিয়ে কালি প্রবাহিত হয়, তেমনি vein(শিরা) এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়।
৯,৪৫০.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Is Sumeet on a days leave today?
  2. Is Sumeet on a day's leave today?
  3. Is sumeet on a day's leave today?
  4. Is Sumeet on a day's leave today.
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Is Sumeet on a day's leave today?
Explanation:
"Sumeet" is a proper noun, so it should start with a capital "S."
The apostrophe in "day's" indicates possession (leave for one day).
The sentence is a question, so it should end with a question mark "?".
৯,৪৫১.
প্রদত্ত (X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত (X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ  
৯,৪৫২.
নিচের কোন সালটি 2007 সালের অনুরুপ?
  1. 2008
  2. 2011
  3. 2016
  4. 2020
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সালটি 2007 সালের অনুরুপ?

সমাধান:
2007 সালটি লিপইয়ার নয়। তাই 2007 সালের অনুরুপ ক্যালেন্ডার লিপইয়ার হবে না।
অপশনে প্রদত্ত সালের মধ্যে 2011 সালটি লিপইয়ার নয়।
৯,৪৫৩.
২০০১ সালের ১ জানুয়ারি শনিবার হলে ৩১ জানুয়ারি কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) সোমবার
  3. গ) বুধবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা

মাসের ১ম, ৮ম, ১৫ তম, ২২ তম, ও ২৯ তম দিন একই বার হয়।
∴১ জানুয়ারি শনিবার হলে ২৯ জানুয়ারি শনিবার হবে।
∴৩১ জানুয়ারি হবে সোমবার।

৯,৪৫৪.
রাশেদ ক্লাশে ৫৯ জনের মধ্যে শুরুর দিক থেকে ২৩তম হলে শেষের দিক থেকে সে কততম?
  1. ক) ৩৫
  2. খ) ৩৬
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: রাশেদ ক্লাশে ৫৯ জনের মধ্যে শুরুর দিক থেকে ২৩তম হলে শেষের দিক থেকে সে কততম?

সমাধান:
 ৫৯ জনের মধ্যে শুরুর দিক থেকে ২৩তম হলে 
রাশেদের পূর্বে আছে = ২২ জন 

∴ শেষের দিক থেকে রাশেদ = (৫৯ - ২২) 
= ৩৭ তম।
৯,৪৫৫.
মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?
  1. ৫৯
  2. ৬৫
  3. ৬২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
 
৯,৪৫৬.
আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না?
  1. ক) TOP
  2. খ) MOON
  3. গ) TOOT
  4. ঘ) SOS
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? 

সমাধান:

আয়নায় প্রতিফলন হওয়ার পরেও A, H, I, M, O, T, U, V, W, X এবং Y এর পরিবর্তন হবে না,
তাই এদের মধ্য থেকে অক্ষর নিয়ে গঠিত শব্দ TOOT এর কোনো পরিবর্তন হবে না। 
৯,৪৫৭.
i + i2 + i3 =?
  1. 1
  2. - 1
  3. i
  4. - i
ব্যাখ্যা
প্রশ্ন: i + i2 + i3 =?

সমাধান:
জটিল সংখ্যার বিভিন্ন মানসমূহ-
• i = √(- 1)
• i2 = - 1
• i3 = i2 . i = - i

এখন,
i + i2 + i3
= i + (- 1) + (- i)
= i - 1 - i
= - 1
৯,৪৫৮.
চিত্রে P চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কয়টি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘু্রবে?
  1. ক) Q
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) একটিও নয়
ব্যাখ্যা
Q এবং S চাকা দুইটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘু্রবে।
৯,৪৫৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গণণা
  2. গনণা
  3. গণনা
  4. গননা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:  
গণন, গণনা (বিশেষ্য)
- সংখ্যা গণনার কাজ; অঙ্ক করা বা কষা।
- অবধারণ; নিরূপণ; নির্ধারণ (বিচারে দোষী বলে গণনা)।
- হিসাব (বৎসর গণনা)।
- গ্রাহ্য বা স্বীকারকরণ (শ্রদ্ধেয় বলে গণনা)।
- উল্লেখ; বর্ণনা; নির্দেশ (শয়তান হিসাবে গণনা)।
- (জ্যোশা) রাশি-ক্ষেত্রের সাহায্যে ভবিষ্যৎ শুভাশুভ স্থিরীকরণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯,৪৬০.
1, 3, 6, 10, 15, 21, ... ধারাটির পরবর্তী পদ কত?
  1. 27
  2. 28
  3. 36
  4. 45
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 3, 6, 10, 15, 21, ... ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান: 
এখানে,
1 + 2 = 3
3 + 3 = 6
6 + 4 = 10
10 + 5 = 15
15 + 6 = 21

∴ ধারাটির পরবর্তী পদ 21 + 7 = 28 
৯,৪৬১.
A একটি কাজের ১/৩ অংশ সম্পন্ন করে ৫ দিনে এবং B একই কাজের ২/৫ অংশ করতে পারে ১০ দিনে। তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৭১/৭ দিনে 
  2. খ) ৭৩/৪ দিনে 
  3. গ) ৭৫/৮ দিনে 
  4. ঘ) ৭০/৯ দিনে 
ব্যাখ্যা
A কাজটির  ১/৩ অংশ সম্পন্ন করে ৫ দিনে 
A কাজটির  ১ অংশ সম্পন্ন করে (৫ × ৩)/১ দিনে
                                                = ১৫ দিনে 

B কাজটির ২/৫ অংশ করতে পারে ১০ দিনে
B কাজটির ১ অংশ করতে পারে (১০ × ৫)/২ দিনে
                                                 = ২৫ দিনে 


A ১ দিনে করতে পারে কাজটির = ১/১৫ অংশ 
B ১ দিনে করতে পারে কাজটির = ১/২৫ অংশ 

A ও B একত্রে ১ দিনে করে কাজটির = (১/১৫) + (১/২৫) অংশ 
                                                      = (১০ + ৬)/১৫০ অংশ 
                                                      = ১৬/১৫০ 
                                                       = ৮/৭৫ অংশ 

A ও B একত্রে ৮/৭৫ অংশ কাজ করে = ১ দিনে 
A ও B একত্রে ১ অংশ (সম্পূর্ণ) কাজটি করে = ৭৫/৮ দিনে
৯,৪৬২.
সঠিক বানান কোনটি?
  1. Embaras
  2. Embarrass
  3. Embarass
  4. Emberrass
ব্যাখ্যা
• সঠিক বানান - Embarrass.

• Embarrass (verb-transitive) - 
English Meaning: To cause someone to feel nervous, worried, or uncomfortable
Bangla Meaning:  অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford learner's Dictionary.
৯,৪৬৩.
প্রশ্নবোধক স্থানটি কত নং চিত্র দ্বারা প্রতিস্থাপিত হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানটি কত নং চিত্র দ্বারা প্রতিস্থাপিত হবে?

সমাধান: 
প্রতিটি সারির প্রথম দুই কলামের বৃত্তের চারপাশের সাধারণ অংশ থাকলে (একই রকম দেখালে) তৃতীয় কলামের বৃত্ত তা খালি দেখাবে, অন্যথায় দাগ থাকবে।
যেমন,
প্রথম সারিতে, ১ম কলামের বৃত্তের নিচে দাগ নেই আবার ২য় কলামের বৃত্তের নিচেও দাগ নেই তাই তৃতীয় কলামের বৃত্তটির নিচের অংশ খালি। আর অন্যদিকে প্রথম দুই কলামের বৃত্তের বাকি পাশগুলোতে এমন এক রকম অংশ নেই তাই তৃতীয় বৃত্তের বাকি তিন দিকে দাগ দেয়া আছে।

২য় সারিতে, ১ম কলামের বৃত্তের নিচে দাগ আছে আবার ২য় কলামের বৃত্তের নিচে ও দাগ আছে সুতরাং এক রকম, আবার ১ম ও ২য় কলামের বাম পাশ খালি অর্থাৎ একরকম। তাই ৩য় কলামের বৃত্তের নিচে ও বামে খালি থাকবে। এবং উপর ও ডান পাশে দাগ থাকবে।

৩য় সারিতে, ১ম ও ২য় কলামের নিচে খালি অর্থাৎ এক রকম আবার বামেও একরকম তাই ৩য় কলামের বৃত্তে নিচে ও বামে খালি থাকবে এবং উপর ও ডানে দাগ থাকবে।
তাই সঠিক উত্তর হবে (1) 
৯,৪৬৪.
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Gloomy 
  2. Dark
  3. Bright 
  4. Dismal
ব্যাখ্যা

প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright

"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন: 
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।

অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক। 

অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো-  নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

৯,৪৬৫.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ২৪ দিনে
  4. ৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ, 

আবার, 
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ 
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ 
= (৩- ২)/২৪ অংশ 
= ১/২৪ অংশ 

এখন, 
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে 
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে 
= ২৪ দিনে।
৯,৪৬৬.
Which number is the odd one in oval A and B respectively?
  1. 28, 24
  2. 46, 18
  3. 56, 48
  4. 7, 24
ব্যাখ্যা
প্রশ্ন: Which number is the odd one in oval A and B respectively?


সমাধান:
এখানে,
চিত্র A তে 46 বাদে, বাকি সবগুলো সংখ্যা 7 এর গুণিতক।
চিত্র B তে, 18 বাদে, বাকি সবগুলো সংখ্যা 4 এর গুণিতক।
৯,৪৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
68 : 130 : : ? : 350 
  1. 194
  2. 210
  3. 222
  4. 240
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
68 : 130 : : ? : 350 

সমাধান:
এই অনুপাতের প্যাটার্ন হলো n3 + n,
n = 4 : 43 + 4 = 64 + 4 = 68
n = 5 : 53 + 5 = 125 + 5 = 130
n = 6 : 63 + 6 = 216 + 6 = 222
n = 7 : 73 + 7 = 343 + 7 = 350

সুতরাং,
68 : 130 : : 222 : 350

অতএব, ? = 222

৯,৪৬৮.
‘HARPG’ অক্ষরগুলোকে সাজালে নিচের কোন শব্দটি পাওয়া যাবে?
  1. ক) PHRAG
  2. খ) HAPRG
  3. গ) GRAPH
  4. ঘ) PHRAG
ব্যাখ্যা
HARPG’ অক্ষরগুলোকে নতুন করে সাজালে ‘GRAPH’ শব্দটি পাওয়া যায়। এর অর্থ লেখচিত্র।
৯,৪৬৯.
যদি TREE দিয়ে 48, LEAF দিয়ে 24 বোঝায়, তাহলে FOREST দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. 69
  2. 83
  3. 62
  4. 79
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TREE দিয়ে 48, LEAF দিয়ে 24 বোঝায়, তাহলে FOREST দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
T = 20, R = 18, E = 5, E = 5
TREE = 20 + 18 + 5 + 5 = 48

আবার,
L = 12, E = 5, A = 1, F = 6
LEAF = 12 + 5 + 1 + 6 = 24

F = 6, O = 15, R = 18, E = 5, S = 19, T = 20
FOREST = 6 + 15 + 18 + 5 + 19 + 20 = 83
৯,৪৭০.
Arrange the following words in a meaningful sequence.
1. Consultation; 2. Doctor; 3. Treatment; 4. Recovery; 5. Infection
  1. 21534
  2. 52134
  3. 21453
  4. 52413
ব্যাখ্যা

প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
1. Consultation; 2. Doctor; 3. Treatment; 4. Recovery; 5. Infection

সমাধান:
According to given information:
First a person gets infected.
Then he goes to doctor.
He consults him.
After that, he gets treated.
And in last gets recovered.
So, the meaningful sequence will be Infection - Doctor - Consultation - Treatment - Recovery.
Hence, the correct answer is 52134

৯,৪৭১.
চাকার ব্যাসার্ধ ৪ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৮০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ২০০ নিউটন
  2. ২২০ নিউটন
  3. ৩০০ নিউটন
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৪ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৮০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৮০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ৪ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি,
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ
বা, বল/৮০০ = ১/৪
বা, বল = ২০০

∴ ৮০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২০০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৯,৪৭২.
গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কি?
  1. জীবন
  2. বৃষ্টি
  3. অক্সিজেন
  4. সেচ কাজ
ব্যাখ্যা
প্রশ্ন: গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কি?

সমাধান:
বিদ্যুৎ উৎপাদন করতে যেমন প্রয়োজন গ্যাস, তেমনি সেচ কাজে প্রয়োজন পানি।
৯,৪৭৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 100
  2. 102
  3. 98
  4. 96
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
5
5 × 2 - 2 = 10 - 2 = 8
8 × 2 - 2 = 16 - 2 = 14
14 × 2 - 2 = 28 - 2 = 26
26 × 2 - 2 = 52 - 2 = 50
50 × 2 - 2 = 100 - 2 = 98
৯,৪৭৪.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ২৫ দিন
  2. ৩০ দিন
  3. ৩৫ দিন
  4. ৪০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০ দিনে করে কাজটির ১০/১৪ অংশ
= ৫/৭ অংশ

∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ

ক ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে (১০ × ৭)/২ দিনে
= ৩৫ দিনে।
৯,৪৭৫.
সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) মিটার স্কেল
  2. খ) স্লাইড ক্যালিপার্স
  3. গ) তুলা যন্ত্র
  4. ঘ) স্ক্রু গজ
ব্যাখ্যা
স্ক্রু গজ:
- স্ক্রু গজকে মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়।
- এটি ইস্পাত দ্বারা নির্মিত হয়।
- স্ক্রু যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, সরু তারের ব্যাস, সরু চোঙের ব্যাসার্ধ ইত্যাদি পরিমাপ করা যায়।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৪৭৬.
যদি (1/5)3x = 0.008 হয়, তবে (0.25)x এর মান কত?
  1. 0.50
  2. 0.75
  3. 0.25
  4. 1
ব্যাখ্যা
দেয়া আছে 
(1/5)3x = 0.008  
(0.2)3x = (0.2)3
3x = 3
x = 1 

এখন 
 (0.25)x =(0.25)1 = 0.25
৯,৪৭৭.
'Curtain' এর বাংলা পরিভাষা -
  1. পর্চা
  2. সংক্ষিপ্ত
  3. বিস্তারিত
  4. পর্দা
ব্যাখ্যা

• Curtain  (noun) - (দরজা-জানালার) পর্দা।
- (মঞ্চের) যবনিকা; পর্দা।
- আবরণ

এছাড়া, 
Custom - প্রথা
Curtail - সংক্ষিপ্ত
Detail - বিস্তারিত

সূত্র:
১. প্রশাসনিক পরিভাষা (বাংলা একাডেমি)
২. Accessible Dictionary by Bangla Academy

৯,৪৭৮.
যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?
  1. 278894
  2. 279884
  3. 728984
  4. 278944
ব্যাখ্যা

প্রশ্ন: যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?

সমাধান:
এখানে,
S = 5
T = 8
A = 3
B = 2
L = 9
E = 4

এবং,
L = 9
A = 3
B = 2
O = 7
U = 1
R = 6

একই ভাবে,
B = 2
O = 7
T = 8
T = 8
L = 9
E = 4

∴ BOTTLE = 278894

৯,৪৭৯.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 10টি 
  2. খ) 8টি 
  3. গ) 6টি 
  4. ঘ) 5টি 
ব্যাখ্যা
 
২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BJGI এবং CKFJ = 2টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABGH, BCFG এবং CDEF = 3টি 
মোট বর্গ = 2 + 3 = 5টি 
৯,৪৮০.

উপরের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ৪৪
  2. ৫৬
  3. ৬৮
  4. ৭৮
ব্যাখ্যা
মোট ত্রিভুজ সংখ্যা = n(n + 2)(2n + 1)/8
                               = 6(6 + 2)(12 + 1)/8
                                = 78

[ স্থানাঙ্ক সম্পর্ক - চিত্র যুক্তি ]
৯,৪৮১.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
৩, ৫, ৮, ১২, ১৭, ? 
  1. ২৪ 
  2. ২৭ 
  3. ৩১ 
  4. ২৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
৩, ৫, ৮, ১২, ১৭, ?

সমাধান:
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ২ = ৫
৩য় পদ = ৫ + ৩ = ৮ 
৪র্থ পদ = ৮ + ৪ = ১২ 
৫ম পদ = ১২ + ৫ = ১৭ 
৬ষ্ঠ পদ = ১৭ + ৬ = ২৩  

সুতরাং, সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি হলো ২৩। 

৯,৪৮২.
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৭, ৫, ৩৫, ৩০, ১৭৫, ১৮০, ?, ১০৮০
  1. ৭২০ 
  2. ৮৭৫ 
  3. ৯০০
  4. ১০৫০
ব্যাখ্যা

প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৭, ৫, ৩৫, ৩০, ১৭৫, ১৮০, ?, ১০৮০

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম(বিজোড় পদ): ৭, ৩৫, ১৭৫, ৮৭৫
প্রথম অনুক্রমটিতে ৫ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৭
২য় পদ = ৭ × ৫ = ৩৫
৩য় পদ = ৩৫ × ৫ = ১৭৫
৪র্থ পদ = ১৭৫ × ৫ = ৮৭৫

দ্বিতীয় অনুক্রম(জোড় পদ):
৫, ৩০, ১৮০, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৫
২য় পদ = ৫ × ৬ = ৩০
৩য় পদ = ৩০ × ৬ = ১৮০
৪র্থ পদ = ১৮০ × ৬ = ১০৮০ 

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৮৭৫ সংখ্যাটি বসবে। 

৯,৪৮৩.
Since she believed him to be both candid and trustworthy, she refused to consider the possibility that his statement had been __.
  1. irrelevant
  2. facetious
  3. mistaken
  4. critical
  5. insincere
ব্যাখ্যা

irrelevant - অপ্রাসঙ্গিক;
facetious - ইয়ারকিপূর্ণ বা ঠাট্টাবিদ্রূপপূর্ণ;
mistaken - ভুল; 
critical - সংকটপূর্ণ; 
insincere - কপট; কুটিল।

• যেহেতু, মহিলাটি লোকটিকে candid and trustworthy (অকপট এবং আস্থাভাজন) মনে করে, তাই সে মানতে নারাজ লোকটির বক্তব্য কপট (insincere) হবে। 

তাই, বাক্যের অর্থ বিবেচনায় সঠিক উত্তর: insincere. 

৯,৪৮৪.
একজন ব্যক্তি ৬ মাইল উত্তরে, ৮ মাইল পূর্বে এবং তারপরে ৯ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?
  1. ১১ মাইল
  2. ১৩ মাইল
  3. ১৭ মাইল
  4. ১৫ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ৬ মাইল উত্তরে, ৮ মাইল পূর্বে এবং তারপরে ৯ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?

সমাধান:

মোট উত্তর দিকের দূরত্ব,
ED = AB + CD = ৬ + ৯ = ১৫ মাইল

পূর্ব দিকের দূরত্ব,
AE = BC = ৮ মাইল

∴ দূরত্ব, AD = √(ED + AE)
= √(১৫ + ৮)
= √(২২৫ + ৬৪)
= √২৮৯
= ১৭ মাইল

সুতরাং, শুরুর বিন্দু থেকে ১৭ মাইল দূরে আছেন।

৯,৪৮৫.
একটি বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি. হলে এর পরিসীমা কত?
  1. ১০ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ২৫ সে.মি.
  4. ৩০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি. হলে এর পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের ক্ষেত্রফল, বাহু = ২৫ বর্গ সে.মি. 
বা, বাহু = √২৫ = ৫ সে.মি.

∴ পরিসীমা = (৪ × বাহু) সে.মি.
= ৪ × ৫
= ২০ সে.মি.।

৯,৪৮৬.
(X) শীটটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে, শীটটিকে কোন চিত্রের ন্যায় দেখাবে?
  1. 1 নং
  2. 2 নং
  3. 3 নং
  4. 4 নং
ব্যাখ্যা
প্রশ্ন: (X) শীটটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে, শীটটিকে কোন চিত্রের ন্যায় দেখাবে?


সমাধান:
(X) শীটটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে 4 নং চিত্রের ন্যায় দেখাবে।
৯,৪৮৭.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন ধরনের?
  1. ক) √১৬
  2. খ) √৪
  3. গ) √২২৫
  4. ঘ) √২
ব্যাখ্যা

√২ হল অমুলদ সংখ্যা, বাকি সংখ্যা গুলো মুলদ সংখ্যা।

৯,৪৮৮.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
  1. ১৬ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 


সমাধান: 

একটি অংশ নিয়ে ত্রিভুজ আছে - A, B, C, D, E, F, G এবং H =  ৮টি ।
দুটি করে মিলিয়ে ত্রিভুজ আছে - E & F, F & G & H এবং E & H = ৪টি।

সুতরাং মোট ত্রিভুজের সংখ্যা = ৮ + ৪
= ১২ টি

৯,৪৮৯.
যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের তিনদিন পূর্বে হয় তবে ওই মাসের উনিশতম দিন কী বার?
  1. রবিবার
  2. শুক্রবার
  3. সোমবার
  4. বুধবার
ব্যাখ্যা

শুক্রবারের তিনদিন পূর্বে, অর্থাৎ সপ্তম দিন হবে মঙ্গলবার।
তাহলে ওই মাসের ১৪তম দিনও মঙ্গলবার।
সুতরাং, মাসের উনিশ তম দিন হবে রবিবার।

৯,৪৯০.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অভিধানে সবার আগে থাকবে?
  1. Strong
  2. Strength
  3. Stretch
  4. Strict
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অভিধানে সবার আগে থাকবে?

সমাধান:
এখানে,
প্রদত্ত শব্দগুলো হলো: Strong, Strength, Stretch, Strict

ক্রম: Strength → Stretch → Strict → Strong
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে সবার আগে থাকবে Strength.
৯,৪৯১.
'Syntax' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. ধ্বনিবিদ্যা
  2. বাক্যতত্ত্ব
  3. ভাষাবিদ্যা
  4. ঐতিহ্য
ব্যাখ্যা

প্রশ্ন: 'Syntax' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
• 'Syntax' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ- বাক্যতত্ত্ব।

অন্যদিকে,
Phonetics - ধ্বনিবিদ্যা।
Philology- ভাষাবিদ্যা।
Tradition- ঐতিহ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯,৪৯২.
Through what angle does the minute hand of a clock turn in 30 minutes?
  1. 90°
  2. 120°
  3. 150°
  4. 180°
ব্যাখ্যা
Question: Through what angle does the minute hand of a clock turn in 30 minutes?

Solution:

Angle traced by the minute hand in 30 minutes
= [(360/60) × 30]°
= 180°

The minute hand of a clock completes one full revolution in 60 minutes, as there are 60 minutes in an hour.
Therefore, in 30 minutes, the minute hand covers half of that full revolution.

So, the angle turned by the minute hand in 30 minutes is half of 360 degrees, which is 180 degrees.
৯,৪৯৩.
{(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 = ? 
  1. ক) 10
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: {(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 = ? 

সমাধান:
={(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 
= (8 - 2.8)/1.3
= 5.2/1.3
= (52 × 10)/(13× 10)
= 4 
৯,৪৯৪.
একটি সংখ্যা তার এক-চতুর্থাংশের বর্গের সমান হলে সংখ্যাটি কত?
  1. ৪ 
  2. ৮ 
  3. ১৬ 
  4. ৬৪  
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা তার এক-চতুর্থাংশের বর্গের সমান হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
​সংখ্যাটি = ক

​প্রশ্নমতে,
​(ক/৪) = ক
⇒ ​ক/১৬ = ক 
​⇒ ​ক/ক = ১৬
​⇒ ​ক = ১৬

৯,৪৯৫.
Choose the correct spelling.
  1. Accommodation
  2. Acommodation
  3. Accomodation
  4. Acomodation
ব্যাখ্যা

সঠিক বানান - Accommodation.
বাংলা অর্থ:
১. ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন:
২. অস্থায়ী আবাস; আহার ও বাসস্থান।
৩. সহায়ক বা সুবিধাজনক কোনো কিছু।
৪. (আনুষ্ঠানিক) আপসরফা; (এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর) সামঞ্জস্যবিধান; উপযোজন; বন্দোবস্ত।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৯,৪৯৬.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে?
  1. 48
  2. 72
  3. 56
  4. 100
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে?

সমাধান:
১ম উদাহরণের ক্ষেত্রে:
(2 + 4) × 3 
= 6 × 3 
= 18

২য় উদাহরণের ক্ষেত্রে:
(5 + 1) × 4
= 6 × 4
= 24

∴ ৩য় উদাহরণের ক্ষেত্রে:
(6 + 2) × 7
= 8 × 7
= 56

৯,৪৯৭.
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ৩ : ০০ টা। ৬০° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
  1. সকাল ১১ : ০০
  2. সন্ধ্যা ৬ : ০০ 
  3. বিকাল ৫ : ৩০ 
  4. সন্ধ্যা ৭ : ০০
ব্যাখ্যা

প্রশ্ন: গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ৩ : ০০ টা। ৬০° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?

উত্তর:
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
৪৫° দ্রাঘিমার জন্য সময়ের প্রার্থক্য হবে = ৬০ × ৪ = ২৪০ মিনিট বা ৪ ঘণ্টা।

পূর্বদিকে সময় বাড়ে,
সুতরাং স্থানীয় সময় = ৩ : ০০  + ৪ : ০০ = সন্ধ্যা  ৭ : ০০

সুতরাং, ৬০° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় = সন্ধ্যা ৭ : ০০ টা

৯,৪৯৮.
একটি এনালগ ঘড়িতে প্রতি ২৪ ঘণ্টায় মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কতবার ৯০° কোণে অবস্থান করবে?
  1. ২২ বার 
  2. ২৩ বার 
  3. ৪৪ বার
  4. ৪৬ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে প্রতি ২৪ ঘণ্টায় মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কতবার ৯০° কোণে অবস্থান করবে?

সমাধান:
প্রতি ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা ২ বার ৯০° কোণে অবস্থান করে।
কিন্তু 3 থেকে 4 এবং 9 থেকে 10 এর মধ্যে একটি মাত্র সমকোণ তৈরি হয়।
∴ ১২ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ২২ বার 
∴ ২৪ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ৪৪ বার
৯,৪৯৯.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
  1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  3. গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন। নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।
৯,৫০০.
BRISK শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
BRISK শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ