বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৮৪ / ১৩৫ · ৮,৩০১৮,৪০০ / ১৩,৫৮৯

৮,৩০১.
'মৃদু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উগ্র
  2. খ) তীব্র
  3. গ) শবল
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'মৃদু' শব্দের বিপরীত শব্দ = উগ্র/তীব্র/শবল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৮,৩০২.
চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 9
৮,৩০৩.
মনোভাব : উদারচেতা : : শিক্ষা : ?
  1. ক) আনুষ্ঠানিক
  2. খ) উপানুষ্ঠানিক
  3. গ) সর্বজনীন
  4. ঘ) কুসংস্কার
ব্যাখ্যা
- মনোভাব যেমন উদারচেতা হওয়া প্রয়োজন, তেমনি শিক্ষা সর্বজনীন হওয়া প্রয়োজন।
৮,৩০৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. Committee
  2. Comittee
  3. Committe
  4. Commitee
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
প্রদত্ত চারটি শব্দের মধ্যে 'Committee' শব্দটিই সঠিক বানানে লেখা হয়েছে। অন্যান্য তিনটি ভুল বানানে লেখা হয়েছে। 

∴  'Committee' শুদ্ধ বানান।
 
৮,৩০৫.
যদি A = 26, SUN = 27 হয়, তাহলে CAT = ?
  1. ক) 54
  2. খ) 52
  3. গ) 54
  4. ঘ) 57
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালা উল্টো দিক থেকে গণনা করলে দাঁড়ায় , A = 26
আবার, SUN = 8 + 6 + 13 = 27
অতএব, CAT = 24 + 26 + 7 = 57
৮,৩০৬.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তুমি নির্দোষ নও।
  2. অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
  3. আমি সন্তোষ হলাম।
  4. আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যটি অশুদ্ধ?

সমাধান: 
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

বাকি তিনটা শুদ্ধ বাক্য-
- অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
- আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
- তুমি নির্দোষ নও। 

৮,৩০৭.
কাঁটাযুক্ত ঘড়ির ক্ষেত্রে, আয়নায় ৪ টা ৩৭ মিনিট মনে হলে, বাস্তবে কয়টা বাজে?
  1. ৮ টা ৩৩ মিনিট
  2. ৭ টা ২৩ মিনিট
  3. ৭ টা ৩৩ মিনিট
  4. ৮ টা ২৭ মিনিট
ব্যাখ্যা
নির্ণেয় সময়
= ১২ : ০০ - ০৪ : ৩৭
= ১১ : ৬০ - ০৪ : ৩৭
= ০৭ : ২৩
৮,৩০৮.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৮ : ৩৫ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
  1. ৪ : ২৫ মিনিট
  2. ৩ : ২৫ মিনিট
  3. ২ : ২৫ মিনিট
  4. ৬ : ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল ঘড়িতে ৮ : ৩৫ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১  : ৬০ - ৮ : ৩৫ = ৩ : ২৫ মিনিট

∴ প্রকৃত সময় হলো ৩ : ২৫ মিনিট
৮,৩০৯.
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নলিন
  2. খ) সলিল 
  3. গ) নিদ
  4. ঘ) নিলয় 
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ : 
গহ, আলয়, ভবন, নিলয়, সদন, আগার, বাড়ি, আবাস, বাটি, বটিকা, ইত্যাদি।   

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - নলিন 
'পানি' শব্দের সমার্থক শব্দ - সলিল
'নিদ্রা' শব্দের সমার্থক শব্দ - নিদ
 
[উৎস: ভাষা -শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৮,৩১০.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?
  1. ক) ২৭
  2. খ) ২৯
  3. গ) ২৬
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১, ?। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ২৩। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে বিজোড় স্থানীয়। যা ২১ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ২১ + ৬ = ২৭
৮,৩১১.
নিচের চিত্রটিকে ভাঁজ করলে কোনটি পাওয়া যাবে?

    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রটিকে ভাঁজ করলে কোনটি পাওয়া যাবে?
     

    সমাধান:
    সঠিক উত্তর- ঘ)

    অর্থাৎ

    ৮,৩১২.
    একজন লােককে দেখিয়ে এক মহিলা বললেন, ''তার স্ত্রী হলেন আমার মায়ের একমাত্র কন্যা'' লােকটি মহিলার কী হয়?
    1. স্বামী
    2. ভাবী
    3. দেবর
    4. শাশুড়ী
    ব্যাখ্যা
    মহিলার মায়ের একমাত্র কন্যা বলতে মহিলা নিজের কথাই বলছেন।
    অর্থাৎ, ওই লোকটি এই মহিলার স্বামী।
    ৮,৩১৩.
    নিচের সংখ্যার সিরিজে কতগুলো 6 আছে যাদের আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 আসবে?
    2 6 3 7 5 6 4 2 9 6 1 3 4 1 6 3 9 1 5 6 9 2 3 1 6 5 4 3 2 1 9 6 7 1 6 3
    1. 2
    2. 3
    3. 4
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের সংখ্যার সিরিজে কতগুলো 6 আছে যাদের আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 আসবে?
    2 6 3 7 5 6 4 2 9 6 1 3 4 1 6 3 9 1 5 6 9 2 3 1 6 5 4 3 2 1 9 6 7 1 6 3

    সমাধান:
    2 6 3 7 5 6 4 2 9 6 1 3 4 1 6 3 9 1 5 6 9 2 3 1 6 5 4 3 2 1 9 6 7 1 6 3

    ∴ প্রদত্ত সারিতে এমন 6 আছে মোট 3টি।

    ৮,৩১৪.
    Select the appropriate idea to the saying 'When the cat's away, mise begin to ____'
    1. multiple
    2. call the pied piper
    3. play
    4. chase the ladies
    ব্যাখ্যা
    প্রশ্ন: Select the appropriate idea to the saying 'When the cat's away, mise begin to ____'

    সমাধান:
    When the cat's away, mise begin to play.
    বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
    ৮,৩১৫.
    প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরালে নিচের কোনটি হবে?  
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরালে অপশন ক এর চিত্রটি হবে। 
    ৮,৩১৬.
    ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে ২১ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
    1. ৩২০ মিটার
    2. ১৮০ মিটার
    3. ২৫০ মিটার
    4. ২৭০ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে ২১ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

    সমাধান:
    ট্রেনের বেগ = ৭২ কি.মি./ঘণ্টা
    = (৭২ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
    = ২০  মি./সেকেন্ড

    ∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
    ∴ ২১ সেকেন্ডে যায় (২০ × ২১) = ৪২০ মিটার

    ∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ১৫০ = ২৭০ মিটার

    ৮,৩১৭.
    একটি মেয়ের ছবি দেখিয়ে রাফি বললো, "সে হচ্ছে আমার মামার মায়ের ছেলের মেয়ে।" মেয়েটি রাফির সম্পর্কে কী হয়?
    1. চাচাতো বোন
    2. খালা
    3. মামাতো বোন
    4. ফুপাতো বোন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে রাফি বললো, "সে হচ্ছে আমার মামার মায়ের ছেলের মেয়ে।" মেয়েটি রাফির সম্পর্কে কী হয়?

    সমাধান:
    ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে রাফি। যেহেতু রাফি বলছে "আমার মামার মায়ের ছেলের মেয়ে"।

    - মামার মা = নানি
    - নানির ছেলে = মামা (রাফির মামা)
    - মামার মেয়ে = মামাতো বোন

    অতএব, মেয়েটি রাফির মামাতো বোন।

    ৮,৩১৮.
    হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি কী করবেন?
    1. ক) কিছুই বলবেন না।
    2. খ) সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
    3. গ) ভুলের জন্য সবার সামনে বকাবকি করবেন।
    4. ঘ) অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
    ব্যাখ্যা
    হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
    ৮,৩১৯.
    If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
    1. QRPNF
    2. NRMND
    3. ORNMG
    4. NRMNC
    ব্যাখ্যা
    প্রশ্ন: If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-

    সমাধান:
    L - J  (পার্থক্য ২)
    O - O (অপরিবর্তিত)
    Y - W(পার্থক্য ২)
    A - A (অপরিবর্তিত)
    L - J (পার্থক্য ২) হলে,

    P - N (পার্থক্য ২)
    R - R (অপরিবর্তিত)
    O - M (পার্থক্য ২)
    N - N (অপরিবর্তিত)
    E - C (পার্থক্য ২)

    Therefore, if LOYAL is coded as JOWAJ, then PRONE is coded as NRMNC
    ৮,৩২০.
    নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
    1. ক) ৫
    2. খ) ৬
    3. গ) ৮
    4. ঘ) ১০
    ব্যাখ্যা
    ৫+৫ = ১০।
    ৮,৩২১.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 225
    2. 289
    3. 441
    4. 361
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    4 + 3 = 7 ⇒ 72 = 49

    8 + 5 = 13 ⇒ 132 = 169

    11 + 12 = 23 ⇒ 232 = 529

    10 + 9 = 19 ⇒ 192 = 361
    ৮,৩২২.
    দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
    1. 20 মিটার
    2. 24 মিটার
    3. 16 মিটার
    4. 34 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?

    সমাধান:

    ধরি,
    দুই জন লোক 0 বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = 8 মিটার হেঁটে গেল।
    পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = 6 মিটার হেঁটে গেল।

    এখন,
    OD2 = OA2 + AD2
    ⇒ OD2 = 82 + 62
    ⇒ OD2 = 64 + 36
    ⇒ OD2 = 100
    ⇒ OD = √100
    ∴  OD = 10

    তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব = 10 + 10 = 20 মিটার
    ৮,৩২৩.
    কান্দাহার-এর সাথে আফগানিস্তানের যেরূপ সম্পর্ক, মাচুপিচু-এর সাথে সেরূপ সম্পর্ক-
    1. ব্রাজিলের
    2. ফিলিস্তিনের
    3. পেরুর
    4. ইতালির
    ব্যাখ্যা
    প্রশ্ন: কান্দাহার-এর সাথে আফগানিস্তানের যেরূপ সম্পর্ক, মাচুপিচু-এর সাথে সেরূপ সম্পর্ক-

    সমাধান:
    - কান্দাহার দক্ষিণ-মধ্য আফগানিস্তানের শহর।
    - মাচুপিচু হলো পেরুর একটি শহর।

    - অর্থাৎ, কান্দাহার-এর সাথে আফগানিস্তানের যেরূপ সম্পর্ক, মাচুপিচু-এর সাথে সেরূপ সম্পর্ক পেরুর।
    ৮,৩২৪.
    সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে?
    1. ক) ০ বার
    2. খ) ১ বার
    3. গ) ২ বার
    4. ঘ) ৩ বার
    ৮,৩২৫.
    প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?
    1. ক) 9টি
    2. খ) 10টি
    3. গ) 12টি
    4. ঘ) 15টি
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?

    প্রদত্ত চিত্রে আয়তক্ষেত্র গুলো হলো = 1, 2, 3, 4, 5, 12, 23, 45, 123, 12345
    মোট আয়তক্ষেত্র = 10টি 
    ৮,৩২৬.
    ৮, ১১, ১৭, ২৯, ৫৩ … ধারার ৭ম সংখ্যাটি কত?
    1. ক) ১০১
    2. খ) ১৯৭
    3. গ) ২০৩
    4. ঘ) ২৯৯
    ব্যাখ্যা

    ১ম সংখ্যা = ৮
    ২য় সংখ্যা = ৮ + ৩ = ১১
    ৩য় সংখ্যা = ১১ + ৬ = ১৭
    ৪র্থ সংখ্যা = ১৭ + ১২ = ২৯
    ৫ম সংখ্যা = ২৯ + ২৪ = ৫৩
    ৬ষ্ঠ সংখ্যা = ৫৩ + ৪৮ = ১০১
    ৭ম সংখ্যা = ১০১ + ৯৬ = ১৯৭

    ৮,৩২৭.
    যদি PRIVATE = 1234567 এবং RISK = 2398 হয়, তবে KITE =?
    1. 8567
    2. 8357
    3. 5678
    4. 8367
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি PRIVATE = 1234567 এবং RISK = 2398 হয়, তবে KITE =?

    সমাধান:
    PRIVATE = 1234567
    P = 1
    R = 2
    I = 3
    V = 4
    A = 5
    T = 6
    E = 7 

    RISK = 2398
    R = 2
    I = 3
    S = 9
    K = 8 

    ∴ KITE = 8367
    ৮,৩২৮.
    বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি কী?
    1. ক) 'ধ'
    2. খ) 'ন'
    3. গ) 'ল'
    4. ঘ) 'দ'
    ব্যাখ্যা
    বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটি ২৫তম বর্ণ। 
    তার পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি হবে ১৯তম বর্ণ ‘ধ’।
     
    ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
    যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
    চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
    ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
    ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
    প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

    [উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি ]
    ৮,৩২৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    2, 5, 10, 17, 26, 37, 50, ?
    1. ক) 72
    2. খ) 68
    3. গ) 65
    4. ঘ) 62
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    2, 5, 10, 17, 26, 37, 50, ?

    সমাধান:
    ১ম পদ = 12 + 1 = 2
    ২য় পদ = 22 + 1 = 5
    ৩য় পদ =  32 + 1 = 10
    ৪র্থ পদ = 42 + 1 = 17
    ৫ম পদ = 52 + 1 = 26
    ৬ষ্ঠ পদ = 62 + 1 = 37
    ৭ম পদ = 72 + 1 = 50
    ৮ম পদ = 82 + 1 = 65
    ৮,৩৩০.
    Insert the missing letter.
    1. W
    2. U
    3. X
    4. T
    ব্যাখ্যা
    প্রশ্ন: Insert the missing letter.

    সমাধান:

    ১ম সারিতে,
    A এর পর 2 অক্ষর বাদে ⇒ D, D এর পর 2 অক্ষর বাদে ⇒ G

    ২য় সারিতে,
    D এর পর 4 অক্ষর বাদে ⇒ I, I এর পর 4 অক্ষর বাদে ⇒ N

    ৩য় সারিতে,
    I এর পর 6 অক্ষর বাদে ⇒ P, P এর পর 6 অক্ষর বাদে ⇒ W

    ∴ প্রশ্নবোধক স্থানে W হবে।
    ৮,৩৩১.
    কোনো যান্ত্রিক গিয়ারের একটি বড় চাকা অপর একটি ছোট চাকার সাথে ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে ছোট চাকাটি বড় চাকাটির -
    1. একই দিকে ধীর গতিতে ঘুরবে।
    2. বিপরীত দিকে ধীর গতিতে ঘুরবে।
    3. একই দিকে দ্রুত গতিতে ঘুরবে।
    4. বিপরীত দিকে দ্রুত গতিতে ঘুরবে।
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের একটি বড় চাকা অপর একটি ছোট চাকার সাথে ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে ছোট চাকাটি বড় চাকাটির -

    সমাধান:
    আমরা জানি, 
    • পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
    • সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,

    • আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
    • আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
    • এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে,

    নিচের চিত্রের প্রথম ও ২য় চাকাটি সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত আছে।
    B চাকাটি পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত আছে।
    ৮,৩৩২.
    Tocsin : Danger
    1. ক) Antitoxin : Cure
    2. খ) Augury : Warning
    3. গ) Clarion : Battle
    4. ঘ) Knell : Death
    ব্যাখ্যা
    Tocsin মানে হচ্ছে বিপদ বুঝানোর সংকেতঘন্টা। একইভাবে, Clarion বা শিঙ্গা যুদ্ধ শুরুর সংকেত হিসেবে বাজে।
    ৮,৩৩৩.
    কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?
    1. বিদুষি
    2. ভূবন
    3. নৈপূন্য
    4. উপযাচিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?

    সমাধান:
    উপযাচিত বানানটি শুদ্ধ রূপে লেখা।

    অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান:
    বিদুষি = বিদুষী,
    নৈপূন্য = নৈপুণ্য,
    ভূবন = ভুবন।
    ৮,৩৩৪.
    কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
    1. ক) দেনাপাওনা
    2. খ) পল্লীসমাজ
    3. গ) চরিত্রহীন
    4. ঘ) নৌকাডুবি
    ব্যাখ্যা

    - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি।
    - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনাপাওনা, পল্লীসমাজ ও চরিত্রহীন।

    ৮,৩৩৫.
    বিভা : কিরণ : : সুবলিত :?
    1. সুবিদিত
    2. সুবিনীত
    3. সুগঠিত
    4. বিধিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত :?

    সমাধান:
    এখানে, 
    'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
    'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'

    অন্যদিকে,
    'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
    'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
    ৮,৩৩৬.
    কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ।
    1. একইভাবে ঘুরবে
    2. আস্তে ঘুরবে
    3. জোরে ঘুরবে
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ।

    সমাধান:
    যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে অধিক জোরে ঘুরবে।

    অন্যদিকে, 
    - চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
    - সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
    - আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
    - পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
    -  সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
    ৮,৩৩৭.
    সকল পেঁচাই রাতে দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য-
    1. Black ravens don't have night vision;
    2. All owls are not black;
    3. Birds that are black lack night vision;
    4. All of the above
    ব্যাখ্যা

    সকল পেঁচাই রাতে দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য-

    • যেহেতু যেসকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়, তাই সকল পেঁচা রাতে দেখতে পারে বলে কোন পেঁচা কালো নয়।
    • কালো পাখি রাতে দেখবে না।

    Black ravens don't have night vision ⇒ কালো কাকদের রাতের দৃষ্টি নেই।
    All owls are not black ⇒ কোন পেঁচা কালো হয় না
    Birds that are black lack night vision ⇒ কালো রঙের পাখিদের রাতের দৃষ্টিশক্তির অভাব হয়

    ∴ সঠিক উত্তর: উপরের সবগুলো।

    ৮,৩৩৮.
    চিত্র-X এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোনটি?
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    চিত্র-X এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোনটি?


    চিত্র-X এর বিন্দুটি তিনটি চিত্র বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অঞ্চলে অবস্থিত।
    চারটি চিত্রের মধ্যে শুধুমাত্র চিত্র (2) এ বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ একটি অঞ্চল রয়েছে।
    সঠিক উত্তর: অপশন খ (2)
    ৮,৩৩৯.
    বিকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের ছবি' ছবির ব্যক্তিটি বিকাশের কী হয়?
    1. মা
    2. খালা
    3. মামী
    4. ফুফু
    ব্যাখ্যা
    প্রশ্ন: বিকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের ছবি' ছবির ব্যক্তিটি বিকাশের কী হয়?

    সমাধান:
    ভাইয়ের মেয়ে = ভাতিজি
    ভাতিজির মা = ভাবি
    ভাবির শ্বশুর = বাবা
    বাবার বউ = মা
    তাহলে, ছবির ব্যক্তিটি বিকাশের মা হয়।
    ৮,৩৪০.
    দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?
    1. ২৪ মিনিট
    2. ১৪ মিনিট
    3. ২০ মিনিট
    4. ১৬ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?

    সমাধান:
    ১ম ও ২য় নল দ্বারা ৮ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ বা ১ অংশ
    ∴ ১ম ও ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/৮ অংশ
    ∴ ১ম ও ২য় নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ৬/৮ = ৩/৪ অংশ।

    বাকি থাকে চৌবাচ্চার = ১ - (৩/৪) অংশ = ১/৪ অংশ।

    ∴ ২য় নল দ্বারা চৌবাচ্চার ১/৪ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
    ∴ ২য় নল দ্বারা চৌবাচ্চার ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (৬ × ৪) মিনিটে = ২৪ মিনিটে
    ৮,৩৪১.
    একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?
    1. ক) চাচা
    2. খ) মামা
    3. গ) বাবা
    4. ঘ) দাদা
    ব্যাখ্যা
    একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?


    সামির ভাইয়ের বাবা মানে হলো সামির বাবা। 
    বাবার একমাত্র মেয়ে হলো  সামির বোন। 
    ছবির লোকটি সামির বোনের ছেলে।
    তাই, সামি ছবির লোকটির মামা।
    ৮,৩৪২.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. ঢেঁকি
    2. যাঁতি
    3. কাঁচি
    4. নিক্তি
    ব্যাখ্যা

    • এখানে ঢেঁকি, কাঁচি এবং নিক্তি—তিনটিই প্রথম শ্রেণির লিভার। কিন্তু যাঁতি হলো দ্বিতীয় শ্রেণির লিভার।

    • লিভার যন্ত্র:
    লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
    • লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
    - লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
    - বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
    - ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

    • প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
    • প্রথম শ্রেণির লিভার:
    - এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
    - যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

    • দ্বিতীয় শ্রেণির লিভার;
    - এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
    - যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

    • তৃতীয় শ্রেণির লিভার:
    - এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
    - যেমন: চিমটা।

    ৮,৩৪৩.
    নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
    1. ১টি
    2. ৩টি
    3. ৫টি
    4. ৭টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?

    সমাধান:

    প্রদত্ত চিত্র হতে, প্রাপ্ত বর্গক্ষেত্রগুলো হলো- AFEB, FGHE, BEDC, EHID, AGIC
    মোট বর্গক্ষেত্র ৫টি।
    ৮,৩৪৪.
    যদি PLANET = 315827 এবং NEPTUN = 823798 হয়, তাহলে TUNNEL = ?
    1. 798821
    2. 879821
    3. 798128
    4. 789821
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি PLANET = 315827 এবং NEPTUN = 823798 হয়, তাহলে TUNNEL = ?

    সমাধান:
    PLANET = 315827
    P = 3
    L = 1
    A = 5
    N = 8
    E = 2
    T = 7

    এবং NEPTUN = 823798
    N = 8
    E = 2
    P = 3
    T = 7
    U = 9
    N = 8

    একইভাবে,
    TUNNEL = 798821

    ৮,৩৪৫.
    2016 সালের 1 August মঙ্গলবার হলে 2020 সালের 1 August কি বার হবে?
    1. ক) শনিবার
    2. খ) মঙ্গলবার
    3. গ) রবিবার
    4. ঘ) সোমবার
    ব্যাখ্যা

    লিপ ইয়ার না হলে প্রতি বছর দিন বাড়ে ১ দিন করে আর লিপ ইয়ারে দিন বাড়ে ২ দিন।
    চলতি বছর ২০২০ লিপ ইয়ার। তাই ২০১৭ তে ১ দিন, ২০১৮ তে ১ দিন, ২০১৯ তে ১ দিন আর ২০২০ তে ২ দিন মোট ৫ দিন বাড়ে।
    ∴২০১৬ সালের 1 August মঙ্গলবার হলে চলতি বছলের 1 August ৫ দিন বেড়ে হবে রবিবার।

    ৮,৩৪৬.
    D এর মাতা C। D, C এর কন্যা নয়। অতএব C ও D এর মধ্যকার সম্পর্ক কী?
    1. D, C এর দাদা
    2. D ও C পরস্পর ভাই
    3. D, C এর ছেলে
    4. কোনো সম্পর্ক নেই
    ব্যাখ্যা
    প্রশ্ন: D এর মাতা C। D, C এর কন্যা নয়। অতএব C ও D এর মধ্যকার সম্পর্ক কী?

    সমাধান: 
    D এর মা C আবার  D, C এর কন্যা নয়
    অতএব D, C এর ছেলে।
    ৮,৩৪৭.
    নিচের শব্দগুলিকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় স্থানে আসবে? 
    eat, digest, cook, serve
    1. ক) eat
    2. খ) digest
    3. গ) cook
    4. ঘ) serve
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের শব্দগুলিকে স্বাভাবিক নিয়মে সাজালে, কোন শব্দটি তৃতীয় স্থানে আসবে? 
    eat, digest, cook, serve

    সমাধান:
    স্বাভাবিক নিয়ম অনুযায়ী 
    - cook - serve - eat - digest 
    - তাই তৃতীয় স্থানে আসবে eat
    ৮,৩৪৮.
    একজন লোক প্রথমে ৩০ মিটার উত্তরে গেল এবং এরপর ঐ লোকটি ৪০ মিটার পশ্চিমে গেল। যাত্রা শুরুর স্থান থেকে লোকটির শেষ অবস্থানের দূরত্ব কত মিটার?
    1. ক) ৪০
    2. খ) ৪৫
    3. গ) ৫০
    4. ঘ) ৫৫
    ব্যাখ্যা
    যাত্রা শুরুর স্থান থেকে লোকটির শেষ অবস্থানের দূরত্ব:
    = √( ৩০ + ৪০)
    = √(৯০০ + ১৬০০ ) 
    = √২৫০০
    = √৫০
    = ৫০

    বিকল্প:
    যাত্রার পথসমূহ যোগ করলে সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে যাত্রা শুরুর স্থান থেকে লোকটির শেষ অবস্থানের দূরত্ব।
    আমরা জানি,
    অতিভুজ = √(লম্ব + ভুমি) একক
    = √(৩০ + ৪০) মিটার
    = √(৯০০ + ১৬০০) মিটার
    = √২৫০০ মিটার
    = √৫০  মিটার
    = ৫০ মিটার।
    ৮,৩৪৯.
    কোনটি ভিন্ন ধরনের?
    1. prologue
    2. addendum
    3. postscript
    4. appendix
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি ভিন্ন ধরনের?

    সমাধান:
    prologue - কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা।
    addendum - সংযোজন।
    postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ।
    appendix - বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।

    addendum, postscript, appendix সবগুলো শব্দ যোগ বা সংযোজন সংক্রান্ত অর্থ প্রকাশ করে।
    অপরদিকে, prologue দ্বারা নাটকের শুরুতে পঠিত কবিতা বা প্রস্তাবনা অর্থ প্রকাশ করে।

    prologue ভিন্ন ধরনের।
     
    ৮,৩৫০.
    ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
    1. ক) ১৫ মিনিট
    2. খ) ২০ মিনিট
    3. গ) ২৫ মিনিট
    4. ঘ) ৩০ মিনিট
    ব্যাখ্যা

    ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
    তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।

    অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।

    ৮,৩৫১.
    P-এর পুত্র Q-এর স্ত্রী R, যার ভাই S, Q-এর বোন T। তাহলে R এবং P-এর মধ্যকার সম্পর্ক কোনটি?
    1. ভাই - বোন
    2. শ্বশুর - পুত্রবধূ
    3. পিতা - কন্যা
    4. চাচা - ভাতিজা
    ব্যাখ্যা

    প্রশ্ন: P-এর পুত্র Q-এর স্ত্রী R, যার ভাই S, Q-এর বোন T। তাহলে R এবং P-এর মধ্যকার সম্পর্ক কোনটি?

    সমাধান:
    P-এর পুত্র Q
    Q-এর স্ত্রী R
    অর্থাৎ R হচ্ছে P-এর পুত্রবধূ
    R-এর ভাই S
    Q-এর বোন T
    তবে, R এবং P-এর সম্পর্ক পরিবর্তন হয়নি, কারণ R এখনো P-এর পুত্রবধূ
    ∴ R এবং P-এর মধ্যকার সম্পর্ক: শ্বশুর-পুত্রবধূ

    ৮,৩৫২.
    যদি যোগ অর্থ ÷, ভাগ অর্থ -, বিয়োগ অর্থ ×, গুণ অর্থ + হয়, তাহলে,
    63 + 7 ÷ 2 - 5 × 10 = ?
    1. 21
    2. 13
    3. 11
    4. 9
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি যোগ অর্থ ÷, ভাগ অর্থ -, বিয়োগ অর্থ ×, গুণ অর্থ + হয়, তাহলে,
    63 + 7 ÷ 2 - 5 × 10 = ?

    সমাধান:
    যোগ অর্থ ÷, ভাগ অর্থ -, বিয়োগ অর্থ ×, গুণ অর্থ +
    63 + 7 ÷ 2 - 5 × 10

    প্রদত্ত তথ্য অনুসারে চিহ্ন পরিবর্তন করে পাই
    63 ÷ 7 - 2 × 5 + 10
    = 9 - 2 × 5 + 10
    = 9 - 10 + 10
    = 9
    ৮,৩৫৩.
    বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
    সিদ্ধান্ত:
    (I) সব জবা ফুলই লাল।
    (II) সব গাঁদা ফুলই লাল।
    (III) কিছু লাল ফুল গাঁদা।
    (IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।
    1. শুধুমাত্র (I) সঠিক
    2. শুধুমাত্র (II) সঠিক
    3. শুধুমাত্র (III) সঠিক
    4. শুধুমাত্র (IV) সঠিক
    ব্যাখ্যা
    প্রশ্ন: 
    বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
    সিদ্ধান্ত:
    (I) সব জবা ফুলই লাল।
    (II) সব গাঁদা ফুলই লাল।
    (III) কিছু লাল ফুল গাঁদা।
    (IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।

    সমাধান:

    - কিছু লাল ফুল হলো জবা। অর্থাৎ, লাল ছাড়াও জবা ফুল থাকতে পারে।
    - কিছু গাঁদা ফুল হল লাল। অর্থাৎ, সব গাঁদা লাল নয়।
    - কিছু লাল ফুল গাঁদা। কথাটি সত্য।
    - কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা। তাই সব লাল ফুল হল গাঁদা বা জবা কথাটি ভুল। কথাটি সত্য হত যদি বলা হত 'কিছু গাঁদা ফুল হল লাল, বাকি লাল ফুল হলো জবা।'
    ৮,৩৫৪.
    A, P, R, X, S এবং Z এক সারিতে বসে আছে। S এবং Z মধ্যে বসে আছে। A এবং P প্রান্তে রয়েছে। R, A এর বামে বসে থাকলে, P এর ডানদিকে কে বসে আছে?
    1. A
    2. X
    3. S
    4. Z
    ৮,৩৫৫.
    একটা ঘডিতে সকাল ৮ টা বাজে। সেই ঘড়িতে দুপুর দুটা বাজতে ঘড়ির ঘণ্টার কাটাকে কত ডিগ্রি কোণ ঘুরতে হবে?
    1. ক) 120°
    2. খ) 150°
    3. গ) 180°
    4. ঘ) 210°
    ব্যাখ্যা
    সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঘড়ির ঘণ্টার কাটা ছয় ঘর সামনে যায়, অর্থাৎ = 360/12 × 6 ° = 180° ঘুরে। 
    ৮,৩৫৬.
    লাল বালতির ধারণ ক্ষমতা কালো বালতির ধারণ ক্ষমতার তিন গুণ। খালি ড্রামকে পানি পূর্ণ করতে লাল বালতির ৬০ বালতি পানি লাগে। লাল ও কালো বালতি দুটি একত্রে কতবার পানি ঢাললে ড্রামটি পূর্ণ হবে?
    1. ক) ৪৫
    2. খ) ৪০
    3. গ) ৮৯
    4. ঘ) ৫৫
    ব্যাখ্যা

    মনে করি,
    কাল বালতিতে পানি ধরে ক লিটার
    তাহলে, লাল বালতিতে পানি ধরে ৩ক লিটার
    ∴ ড্রামের মোট ধারণ ক্ষমতা (৩ক X ৬০) = ১৮০ক লিটার
    লাল ও কালো বালতি দুটি একত্রে পানি ধারণ করে (৩ক + ক) = ৪ক লিটার
    ∴ ড্রাম পূর্ণ করতে লাল ও কালো বালতি দুটি একত্রে ঢালতে হবে, (১৮০ক / ৪ক) = ৪৫ বার

    ৮,৩৫৭.
    শুদ্ধ বানান কোনটি?
    1. ক) Teneuous
    2. খ) Tiniouse
    3. গ) Teneuouse
    4. ঘ) Tenuous
    ব্যাখ্যা
    Tenuous (adjective)
    Synonyms: Insubstantial (অমূলক; অসত্য; ভিত্তিহীন), Fragile (ভঙ্গুর), Questionable (প্রশ্নের উদ্রেককারী), Doubtful (সন্দেহজনক), Unreal (অবাস্তব)।
    Antonyms: Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত),Significant (পুরু; মোটা), Strong (শক্ত;মজবুত), Firm (দৃঢ়), Meaningful (অর্থপূর্ণ)।
    English Meaning: Weak, unimportant, or in doubt.
    Bangla Meaning: ক্ষীণ; সরু।
    Other Forms: Tenuity (noun) পাতলা অবস্থা।
    Example Sentence:
    1. The police have only found a tenuous connection between the two robberies.
    2. It is not wise to get involved in a tenuous argument
    Source : Live MCQ Lecture
    ৮,৩৫৮.
    একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে এর সমষ্টি হয় ১২৫। সংখ্যাটি কত?
    1. ক) ১৫
    2. খ) ২০
    3. গ) ২৫
    4. ঘ) ৩৫
    ব্যাখ্যা

    ধরি, সংখ্যাটি x
    শর্তমতে, 3x + 2x = 125
    ⇒ 5x = 125
    ⇒ x = 25

    ৮,৩৫৯.
    যদি ৯ × ৭ = ২১২৭ এবং ৪ × ৬ = ১৮১২ হয় তবে, ৫ × ৮ = ?
    1. ১৬১০
    2. ১০১৬
    3. ১৫২৪
    4. ২৪১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৯ × ৭ = ২১২৭ এবং ৪ × ৬ = ১৮১২ হয় তবে, ৫ × ৮ = ?

    সমাধান:
    প্রথম ক্ষেত্রে,
    ৯ × ৩ = ২৭
    ৭ × ৩ = ২১
    ∴ সংখ্যা = ২১২৭

    দ্বিতীয় ক্ষেত্রে,
    ৪ × ৩ = ১২
    ৬ × ৩ = ১৮
    ∴ সংখ্যা = ১৮১২

    একইভাবে,
    ৫ × ৩ = ১৫
    ৮ × ৩ = ২৪
    ∴ সংখ্যা = ২৪১৫
    ৮,৩৬০.
    ? % of 150 is 90-
    1. 60%
    2. 90%
    3. 55%
    4. 75%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ? % of 150 is 90-

    সমাধান:
    ধরি,
    x% of 150 = 90
    ⇒ (x/100) × 150 = 90
    ⇒ x = (90 × 100)/150
    ∴ x = 60
    ৮,৩৬১.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. অভ্যন্তরীন
    2. অভ্যন্তরীণ
    3. আভ্যন্তরীন
    4. আভ্যন্তরীণ
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

    সমাধান:
    - শুদ্ধ বানান - অভ্যন্তরীণ।
    - শব্দটি বিশেষণ। 
    - এটি সংস্কৃত শব্দ।

    - শব্দের অর্থ:
    মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন। 

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ৮,৩৬২.
    তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ১১৭। মধ্যম সংখ্যাটি কত?
    1. ক) ৩৭
    2. খ) ৩৯
    3. গ) ৪১
    4. ঘ) ৪৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ১১৭। মধ্যম সংখ্যাটি কত? 

    সমাধান: 
    ধরি,
    তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা x - 2, x, x + 2

    শর্তমতে,
    x - 2 + x + x + 2 = 117 
    বা, 3x = 117
    বা, x = 117/3
    ∴ x = 39  
    ৮,৩৬৩.
    ঘ-এর মাতা গ। ঘ, গ-এর কন্যা নয়। ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। ঘ ও চ-এর মধ্যকার সম্পর্ক কী?
    1. ঘ, চ-এর মেয়ে
    2. চ, ঘ-এর ভাই
    3. ঘ, চ-এর ছেলে
    4. ঘ, চ-এর দাদা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘ-এর মাতা গ। ঘ, গ-এর কন্যা নয়। ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। ঘ ও চ-এর মধ্যকার সম্পর্ক কী?

    সমাধান:
    ঘ হলো চ-এর ছেলে। 

    ঘ, গ-এর সন্তান।
    কিন্তু ঘ, গ-এর কন্যা নয়।
    অর্থাৎ ঘ হলো গ-এর ছেলে। 
    ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। 
    অর্থাৎ চ-হলো ঘ এবং ঙ এর পিতা।

    অতএব,
    ঘ হলো চ-এর ছেলে। 
    ৮,৩৬৪.
    নিচের কোন শব্দটির বর্ণগুলোকে আয়নার প্রতিবিম্বেও একই দেখাবে?
    1. MENU
    2. AWAY
    3. VOWEL
    4. MINT
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটির বর্ণগুলোকে আয়নার প্রতিবিম্বেও একই দেখাবে?

    সমাধান:
    A, H, I, M, O, T, U, V, W, X, Y এই Capital Letter গুলো আয়নায় পরিবর্তন হয় না।

    সুতরাং,
    AWAY শব্দটির সকল অক্ষর আয়নায় অপরিবর্তিত থাকবে। 
    ৮,৩৬৫.
    1. 150
    2. 200
    3. 300
    4. 400
    ব্যাখ্যা

    প্রশ্ন:

    সমাধান:

    ৮,৩৬৬.
    একটি পুকুরের ১ম দিনে যত অংশ কুচুরিপানা দ্বারা পূর্ণ হয় ২য় দিনে দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয়। এভাবে ৩০ দিনে সম্পূর্ণ পুকুরটি কুচুরিপানায় ভরে গেল তাহলে পুকুরটির প্রথম অর্ধেক ভরতে কতদিন লাগবে?
    1. ক) ১৫ দিন
    2. খ) ১৬ দিন
    3. গ) ২৮ দিন
    4. ঘ) ২৯ দিন
    ব্যাখ্যা
    যেহেতু ৩০ দিনে পুকুরটি সম্পূর্ণ ভরে যায় এবং প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায় সেহেতু পুকুরটি অর্ধেক ভর্তির সময় লাগবে ২৯ দিন।
    ৮,৩৬৭.
    বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?
    1. জো
    2. উদ্বায়ী
    3. উক্ত
    4. উপ্ত
    ব্যাখ্যা
    প্রশ্ন: বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?

    সমাধান:
    বীজ বপনের উপযুক্ত সময় - জো

    অন্য অপশন গুলো হলো-
    - বপন করা হয়েছে - উপ্ত
    - বলা হয়েছে যা - উক্ত
    - বাতাসে উঠে যায় যা - উদ্বায়ী


    উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
    ৮,৩৬৮.
    কোন শব্দটি আয়নায় একই দেখাবে?
    1. ক) STOUT
    2. খ) NANO
    3. গ) ROOT
    4. ঘ) TUT
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন শব্দটি আয়নায় একই দেখাবে?

    সমাধান:
     



     TUT শব্দটির আয়নায় প্রতিবিম্ব একই থাকছে। অতএব, সঠিক উত্তর হবে ঘ।
    ৮,৩৬৯.
    নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজালে একটি মহাদেশের নাম পাওয়া যাবে?
    1. ক) রি আ কা মে
    2. খ) য়া শি রা
    3. গ) প উ ই রো
    4. ঘ) র ভা ত
    ব্যাখ্যা
    - 'রি আ কা মে' সাজালে পাওয়া যায় = আমেরিকা, যা একটি রাষ্ট্রের নাম।
    - 'য়া শি রা' সাজালে পাওয়া যায় = রাশিয়া, যা একটি রাষ্ট্রের নাম।
    - 'প উ ই রো' সাজালে পাওয়া যায় = ইউরোপ, যা একটি মহাদেশের নাম।
    - 'র ভা ত' সাজালে পাওয়া যায় = ভারত, যা একটি রাষ্ট্রের নাম।
    ৮,৩৭০.
    A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?
    1. চাচা
    2. ভাই
    3. মামা
    4. ফুফা
    ব্যাখ্যা
    প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?

    সমাধান:
    A হল C এর পুত্র

    C এবং Q বোন
    অতএব, Q, A এর খালা
    C, A এর মা

    Z হল Q এর মা
    Z হলেন A এর নানী

    P হল Z এর পুত্র
    অতএব, P, A এর মামা।
    ৮,৩৭১.
    শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
    1. ক) ৯
    2. খ) ৬৪
    3. গ) ৮১
    4. ঘ) ৩৬
    ব্যাখ্যা

    √১৬ = ৪, √২৫ = ৫, ৪ × ৫ = ২০
    √২৫ = ৫, √৩৬ = ৬, ৫ × ৬ = ৩০
    এখানে প্রতিক্ষেত্রে উপর ও বাম পাশের সংখ্যা দুটির বর্গমূল গুণ হয়ে গুণফল বাম পাশে বসে
    তাহলে শূন্যস্থানের সংখ্যাটি হবে,
    (৫৬ ÷ √৪৯)
    =(৫৬ ÷ ৭)
    = ৮
    =৬৪

    ৮,৩৭২.
    "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. একটি খেলা
    2. একটি মহাসাগর
    3. একটি মশলা
    4. একটি গ্রহ
    ব্যাখ্যা

    প্রশ্ন: "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

    সমাধান:
    - "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো GARLIC.
    - GARLIC (রসুন) হলো একটি মশলা যা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়।

    ৮,৩৭৩.
    প্রদত্ত চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
    ৮,৩৭৪.
    chef : food : : sculptor : ?
    1. ক) Head
    2. খ) stone
    3. গ) Skull
    4. ঘ) Scale
    ব্যাখ্যা
    প্রশ্ন: chef : food : : sculptor : ?
    Chef: হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি। যে খাদ্য(Food) নিয়ে কাজ করে।
    Sculptor: ভাস্কর। যে পাথর(Stone) থেকে শিল্পকর্ম তৈরি করে। 

    Head: মস্তক, মাথা। 
    Skull: মাথার খুলি, করোটি।
    Scale:  আঁশ, শল্ক।

    উৎস: Accessible Dictionary
    ৮,৩৭৫.
    ______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।
    1. মৎস্য সম্পদ
    2. কৃষিসম্পদ
    3. মানবসম্পদের উন্নয়ন
    4. প্রাকৃতিক সম্পদ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।

    সমাধান:
    গ) মানবসম্পদের উন্নয়ন
    মানবসম্পদ হলো কোনো দেশের অর্থনৈতিক উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে। প্রাকৃতিক সম্পদ (যেমন: মৎস্য, কৃষি বা খনিজ) গুরুত্বপূর্ণ হলেও সেগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য।

    উদাহরণ:
    দক্ষ জনশক্তি প্রযুক্তি ও শিল্পখাতে উদ্ভাবন ঘটায়।
    শিক্ষিত জনগণ দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে দারিদ্র্য কমাতে সাহায্য করে।
    ৮,৩৭৬.
    আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? 
    1. MOOP
    2. UXXU
    3. POT
    4. IS
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? 

    সমাধান:
    আয়নায় প্রতিফলন হওয়ার পরেও A, H, I, M, O, T, U, V, W, X এবং Y এর পরিবর্তন হবে না,
    তাই এদের মধ্য থেকে অক্ষর নিয়ে গঠিত শব্দ UXXU এর কোনো পরিবর্তন হবে না। 
    ৮,৩৭৭.
    A, B- এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারবে?
    1. ১২ দিনে
    2. ১৫ দিনে
    3. ২১ দিনে
    4. ২৪ দিনে
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B- এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারবে?

    সমাধান:
    A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
    ∴ A, ক দিনে করে ১টি কাজ
    ∴ A, ১ দিনে করে ১/ক অংশ

    B, ২ক দিনে করে ১টি কাজ
    ∴ B, ১ দিনে করে ১/২ক অংশ

    A ও B একত্রে ১ দিনে করে ১/ক + ১/(২ক) অংশ 
    = ৩/(২ক) অংশ

    A ও B একত্রে ৩/(২ক) অংশ করে ১ দিনে
    ∴ A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক)/৩ দিনে।

    প্রশ্নানুসারে,  
    (২ক)/৩ = ১৪
    বা, ক = (১৪ × ৩)/২ 
    ∴ ক = ২১

    ∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।
    ৮,৩৭৮.
    ১৪৪০ জনের একটি দলে দলনেতাসহ সৈন্যরা ট্রেনে ভ্রমণ করছে। প্রতি ১৭ জন সৈন্যের জন্য একজন দলনেতা থাকলে দলে মোট কতজন দলনেতা আছে?
    1. ৮০ জন
    2. ৭৫ জন
    3. ৮২ জন
    4. ৬৯ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৪৪০ জনের একটি দলে দলনেতাসহ সৈন্যরা ট্রেনে ভ্রমণ করছে। প্রতি ১৭ জন সৈন্যের জন্য একজন দলনেতা থাকলে দলে মোট কতজন দলনেতা আছে?

    সমাধান:
    ধরি, দলনেতা সংখ্যা ক জন
    সৈনিক সংখ্যা = ১৪৪০ - ক জন

    প্রশ্নমতে,
    ১৭ক + ক = ১৪৪০
    ⇒ ১৮ক = ১৪৪০
    ∴ ক = ৮০

    সুতরাং, মোট দলনেতার সংখ্যা হচ্ছে ৮০ জন।
    ৮,৩৭৯.
    ৬০০ মিটার/মিনিট বেগে গতিশীল একটি নৌকা স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করতে ২০ সেকেন্ড লাগে, স্রোতের প্রতিকূলে সে দূরত্ব অতিক্রম করতে ১০ সেকেন্ড সময় বেশি লাগে। স্রোতের বেগ কত?
    1. ৩ মিটার/সেকেন্ড
    2. ৪ মিটার/সেকেন্ড
    3. ২.৫ মিটার/সেকেন্ড
    4. ২ মিটার/সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬০০ মিটার/মিনিট বেগে গতিশীল একটি নৌকা স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করতে ২০ সেকেন্ড লাগে, স্রোতের প্রতিকূলে সে দূরত্ব অতিক্রম করতে ১০ সেকেন্ড সময় বেশি লাগে। স্রোতের বেগ কত?

    সমাধান:
    নৌকার বেগ = ৬০০ মিটার/মিনিট
    = ৬০০/৬০ মিটার/সেকেন্ড
    = ১০ মিটার/সেকেন্ড

    ধরি,
    স্রোতের বেগ = x মিটার/সেকেন্ড

    স্রোতের অনুকূলে অতিক্রান্ত দূরত্ব = (১০ + x) × ২০ মিটার
    স্রোতের প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব = (১০ - x) × ৩০ মিটার

    প্রশ্নমতে,
    (১০ + x) × ২০ = (১০ - x) × ৩০
    বা, ২০ + ২x = ৩০ - ৩x
    বা, ৫x = ১০
    ∴ x = ২

    ∴ স্রোতের বেগ ২ মিটার/সেকেন্ড।
    ৮,৩৮০.
    সঠিক বানান কোনটি?
    1. Liesure
    2. Leisiure
    3. Leasure
    4. Leisure
    ব্যাখ্যা
    • The correct spelling is Leisure.
    • শব্দটির বাংলা অর্থ হলো অবসর সময়।
    ৮,৩৮১.
    232-6 + 262-3 এর মান কত? 
    1. ক) 33/8
    2. খ) 57/8
    3. গ) 55/8
    4. ঘ) 65/8
    ব্যাখ্যা
    232-6 + 262-3 
    23(1/26) + 26 (1/23)
    (1/23 )+ 23 
    (1/8) + 8 
    (1 + 64)/8
    65/8
    ৮,৩৮২.
    যদি MBEZ হয় LADY তাহলে HFOU কী হবে?
    1. ক) GEMT
    2. খ) GENT
    3. গ) GANT
    4. ঘ) GANP
    ব্যাখ্যা
    A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
    এখানে
    M B E Z
    ↓  ↓  ↓  ↓
    L  A D Y
    প্রতিক্ষেত্রে বর্ণটি তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়
    H  F  O  U
    ↓  ↓   ↓   ↓
    G  E  N  T 
    ৮,৩৮৩.
    একটি ছবির দিকে ইঙ্গিত করে আবির বলেন, 'ও আমার দাদার একমাত্র ছেলের ছেলে।' ছবির লোকটি আবিরের সাথে সম্পর্ক কেমন?
    1. ক) বাবা
    2. খ) ভাই
    3. গ) মামা
    4. ঘ) চাচা
    ব্যাখ্যা
    ছবির লোকটি আবিরের দাদার ছেলের ছেলে অর্থাৎ আবিরের বাবার ছেলে। তাই ছেলেটি আবিরের ভাই।
    ৮,৩৮৪.
    নিচের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
    2, 3, 10, 39, ?, 885
    1. ক) 128
    2. খ) 156
    3. গ) 172
    4. ঘ) 189
    ব্যাখ্যা

    ধারাটি নিম্মরূপঃ
    2×1+(12)=3
    3×2+(22)=10
    10×3+(32)=39
    39×4+(42)=172
    172×5+(52)=885

    ৮,৩৮৫.
    নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD - KF - MI - ? - TR
    1. NJ
    2. OQ
    3. PM
    4. RP
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে?
    JD - KF - MI - ? - TR

    সমাধান:
    এখানে, দুটি ধারা বিদ্যমান।
    ধারাঃ J, K, M, P, T
    অন্তর = 0, 1, 2, 3

    ধারাঃ D, F, I, M, R
    অন্তর = 1, 2, 3, 4

    ∴ প্রশ্নবোধক স্থানে PM হবে।
    ৮,৩৮৬.
    ২ এর কত শতাংশ ৮ হবে?
    1. ক) ৩৪৫
    2. খ) ৩০০
    3. গ) ২০০
    4. ঘ) ৪০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২ এর কত শতাংশ ৮ হবে?

    সমাধান:
    ধরি,
    ২ এর ক শতাংশ হবে ৮

    প্রশ্নমতে,
    ∴ ২ এর ক/১০০ = ৮
    বা, ২ক = ৮ × ১০০
    ∴ ক = ৪০০
    ৮,৩৮৭.
    ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?
    1. পরিধি
    2. গোলক
    3. কোণ
    4. পুরুত্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?

    সমাধান:
    বৃত্তের ক্ষেত্রফল πr2 ও বর্গের আয়তন r2 (বাহু r একক হলে) উভয়টিতে বর্গ (2) আছে।
    ঘনকের আয়তন r3 (বাহু r একক হলে) ও গোলকের আয়তন (4/3)πr3 উভয়টিতে ঘন (3) আছে।

    ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে গোলক সম্পর্কিত।
    ৮,৩৮৮.
    একটি বাড়িতে এক দম্পতি, তাঁদের চার পুত্র, চার পুত্রবধূ এবং প্রত্যেক পুত্রের ২ জন করে পুত্র ও ১ জন করে কন্যা আছে। আপনি ঐ বাড়িতে প্রবেশ করার পর বর্তমানে বাড়িতে মোট কতজন উপস্থিত আছেন?
    1. ১৮ জন
    2. ২১ জন
    3. ২২ জন
    4. ২৩ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি বাড়িতে এক দম্পতি, তাঁদের চার পুত্র, চার পুত্রবধূ এবং প্রত্যেক পুত্রের ২ জন করে পুত্র ও ১ জন করে কন্যা আছে। আপনি ঐ বাড়িতে প্রবেশ করার পর বাড়িতে মোট কতজন ব্যক্তি উপস্থিত থাকবেন?

    সমাধান:
    পরিবারের সদস্যদের সংখ্যা গণনা করি:

    • দম্পতি (স্বামী ও স্ত্রী) = ২ জন
    • ৪ জন পুত্র = ৪ জন
    • ৪ জন পুত্রবধূ = ৪ জন
    • ৪ জন পুত্রের সন্তান সংখ্যা: প্রত্যেক পুত্রের ২ পুত্র ও ১ কন্যা (৩ জন সন্তান), অর্থাৎ ৪ × ৩ = ১২ জন
    • আপনি নিজে (প্রবেশকারী) = ১ জন

    ∴ মোট উপস্থিতি = ২ + ৪ + ৪ + ১২ + ১ = ২৩ জন।

    ৮,৩৮৯.
    যদি চ × G = ৮৪ হয়, তবে J × ট =?
    1. ২৪০
    2. ২২০
    3. ১৮৪
    4. ২৩০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি চ × G = ৮৪ হয়, তবে J × ট =?

    সমাধান:
     
     
    বর্ণমালায় অবস্থান অনুসারে-
    চ = ৬
    G = ৭
    J = ১০
    ট = ১১

    তাই,
    চ × G = ৬ × ৭ = ৪২ ⇒ ৪২ × ২ = ৮৪

    অনুরূপভাবে,
    J × ট = ১০ × ১১ = ১১০ ⇒ ১১০ × ২ = ২২০
    ৮,৩৯০.
    Float : Sink :: Boat : ?
    1. Ship
    2. Raft
    3. Submarine
    4. Surfboard
    ব্যাখ্যা

    প্রশ্ন: Float : Sink :: Boat : ?

    সমাধান:
    এখানে প্রথম জোড়ার সম্পর্কটি হলো বিপরীতার্থক ক্রিয়া।
     • Float = ভাসা এবং Sink = ডোবা– হলো একে অপরের বিপরীত।

    • দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে,
    - Boat (নৌকা) হলো এমন একটি যান যা সাধারণত পানির উপরিভাগে ভেসে চলে। 
    - এর বিপরীতে সাবমেরিন (Submarine) বা ডুবোজাহাজ পানির নিচে চলাচল করতে সক্ষম, তাই এটিই সঠিক সাদৃশ্য।

    ৮,৩৯১.
    নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?

      সমাধান:
      অপশনের চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন ক, গ ও ঘ অভ্যন্তরের ছোট বাহু সংযুক্ত হয় নি।
      কিন্তু, অপশন খ তে দেখা যায় বাহুগুলো সংযুক্ত হয়েছে এবং অভ্যন্তরে একটি বৃত্ত রয়েছে। তাই এটি সর্বাধিক ভিন্ন।
       
      ∴ সঠিক উত্তর:
      ৮,৩৯২.
      কুসুম হলেন কাসেমের স্ত্রী। কমল হলেন কুসুমের একমাত্র ভাই। কোসেম যদি কুসুমের মেয়ে হয়, তবে কমল কীভাবে কোসেমের সাথে সম্পর্কিত?
      1. ক) চাচা
      2. খ) মামা
      3. গ) ভাই
      4. ঘ) ভাইপো
      ব্যাখ্যা
      কুসুমের একমাত্র ভাই হলো কমল।
      কুসুমের মেয়ে হলো কোসেম।  
      অতএব, কমল হলেন কাসেমের মামা। 
      ৮,৩৯৩.
      কোন সংখ্যা থেকে 125 বিয়োগ করলে সংখ্যাটি কমে (75/2)% হয়ে যায়। সংখ্যাটি কত? 
      1. ক) 200
      2. খ) 220
      3. গ) 250
      4. ঘ) 150
      ব্যাখ্যা
      মনেকরি 
      সংখ্যাটি  x 

      প্রশ্নমতে, 
      x - 125 = x এর (75/2)% 
      x - 125 = 75x/(100 × 2)
      x - 125 = 3x/8 
      x - 3x/8 = 125 
      (8x - 3x)/8 = 125 
      5x/8 = 125 
      x = (125 × 8)/ 5 
      x = 200
      ৮,৩৯৪.
      নিচের কোনটি ভিন্ন?
      1. যোগাযোগ
      2. দোলনচাঁপা
      3. শেষের কবিতা
      4. ঘরে-বাইরে
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন??

      সমাধান:
      রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
      - শেষের কবিতা
      - চোখের বালি
      - গোরা
      - যোগাযোগ
      - চতুরঙ্গ
      - ঘরে-বাইরে
      - চার-অধ্যায়
      - মালঞ্চ

      অন্যদিকে,
      দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
      তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

      [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
      ৮,৩৯৫.
      Choose the word which is different from the rest.
      1. ক) Cheetah
      2. খ) Bear
      3. গ) Tiger
      4. ঘ) Leopard
      ব্যাখ্যা
      All except Bear belong to the cat family.
      ৮,৩৯৬.
      পানি ভর্তি একটি বালতির ওজন ১৬ কেজি। অর্ধেক পানিসহ বালতির ওজন ৯ কেজি। খালি বালতির ওজন কত?
      1. ক) ১ কেজি
      2. খ) ২ কেজি
      3. গ) ৩ কেজি
      4. ঘ) ৪ কেজি
      ব্যাখ্যা
      প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১৬ কেজি। অর্ধেক পানিসহ বালতির ওজন ৯ কেজি। খালি বালতির ওজন কত?

      সমাধান: 
      বালতির ওজন + পানি = ১৬ কেজি 
      বালতির ওজন + অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ৯ কেজি 

      বাকি অর্ধেক পানির ওজন = ১৬ - ৯
      = ৭ কেজি 

      বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ৯ কেজি 
      অর্ধেক পানির ওজন  = ৭ কেজি 

      ∴ বালতির ওজন = (৯ - ৭) = ২ কেজি
      ৮,৩৯৭.
      Choose the correct spelling -
      1. ক) Archeaology
      2. খ) Archaeology
      3. গ) Acrchelogy
      4. ঘ) Arckeology
      ব্যাখ্যা
      Archaeology = The study of human history and prehistory through the excavation of sites and the analysis of artefacts and other physical remains.
      ৮,৩৯৮.
      মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
      1. ক) বারিধি
      2. খ) জলদ
      3. গ) জলধি
      4. ঘ) তোয়
      ব্যাখ্যা

      মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
      অন্যদিকে, বারিধি ও জলধি হলো সমুদ্রের সমার্থক শব্দ এবং তোয় হল পানি শব্দের সমার্থক শব্দ।
      (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)

      ৮,৩৯৯.
      চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
      শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?
      1. চাঁ ক ত্রি স্কে খা পে
      2. চাঁ স্কে ত্রি ক খা পে
      3. চাঁ খা ত্রি ক স্কে পে
      4. চাঁ ত্রি ক স্কে খা পে
      ব্যাখ্যা
      প্রশ্ন: চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
      শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?

      সমাধান:
      চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
      শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
      চাঁ, ত্রি, ক, স্কে, খা, পে
      ৮,৪০০.
      ২০০৩ সালের ৩০ জানুয়ারি বৃহস্পতিবার হয়, ২০০৩ সালের ২ মার্চ কী বার হবে? 
      1. বৃহস্পতিবার
      2. শুক্রবার 
      3. শনিবার
      4. রবিবার
      ব্যাখ্যা
      ২০০৩ সালের ৩০ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত = ৩২  দিন 

      আমরা জানি,
      যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
      অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

      প্রশ্নে, ৩২ দিন = (৪ × ৭) + ৪দিন 

      ২৯ তম দিন =বৃহস্পতিবার
      ৩০ তম দিন = শুক্রবার 
      ৩১ তম দিন = শনিবার 
      ৩২ তম দিন = রবিবার