বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ৭০১৮০০ / ১৩,৫৮৯

৭০১.
যদি x : y = 2 : 3 এবং y : z = 1 : 4, তাহলে x2 : y2 : yz = কত?
  1. ক) 9 :  4 : 36
  2. খ) 36 :  9 : 4
  3. গ) 4 :  36 : 9
  4. ঘ) 4 :  9 : 36
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 1 : 4, তাহলে  x2 : y2 : yz = কত? 

সমাধান: 
x : y = 2 : 3 = 2 : 3
y : z = 1 : 4 = 3 : 12 
x : y : z = 2 : 3 : 12

x2 : y2 : yz = 22 : 32 : 3 × 12 
                  = 4 :  9 : 36 

৭০২.
CURATOR : ART :: ?
  1. Carpenter: Wood
  2. Archivist: Documents
  3. Referee: Laws
  4. Pilot: Plane
ব্যাখ্যা

প্রশ্ন: CURATOR : ART :: ?

সমাধান:
সঠিক উত্তর: খ) Archivist: Documents

• এখানে সম্পর্কটি হলো 'তত্ত্বাবধায়ক এবং তিনি যা সংরক্ষণ বা দেখাশোনা করেন'।
- একজন কিউরেটর (Curator) যেমন মিউজিয়াম বা গ্যালারিতে শিল্পকর্ম (Art) প্রদর্শন ও সংরক্ষণের দায়িত্ব পালন করেন।
- তেমনি একজন আর্কাইভিস্ট (Archivist) আর্কাইভে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথিপত্র (Documents) বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করেন।

৭০৩.
নিচের শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____
  1. ক) ১৩
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____

সমাধান: 
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____

এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৫, ৭, ৯, ১১

জোড় স্থানীয় ধারা,
১৩, ১৫, ১৭, ____

এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ বেশি
∴ শূন্যস্থানে হবে ১৭ + ২ = ১৯
৭০৪.
How many children has 'ALBERT'?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: How many children has 'ALBERT'?


সমাধান:
প্রতিটি নামে অবস্থিত Vowel (A = 0, E = 1, I = 2, O = 3, U = 4) এর মানগুলোর যোগফল হলো তাদের সন্তানের সংখ্যা।
MAUD এ Vowel হলো A, U; A + U = 0 + 4 = 4 তাই MAUD এর সন্তান 4 জন।

JOHN এ Vowel হলো O;  O = 3 তাই JOHN এর সন্তান 3 জন।

AMANDA এ Vowel হলো A, A, A; A + A + A = 0 + 0 + 0 = 0 তাই AMANDA এর সন্তান 0 জন।

SYBIL এ Vowel হলো I; I = 2 তাই SYBIL এর সন্তান 2 জন।

ALBERT এ Vowel হলো A, E; A + E = 0 + 1 = 1 তাই ALBERT এর সন্তান 1 জন।
৭০৫.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?
  1. Mouse
  2. Move
  3. Mouth
  4. Mountain
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?

সমাধান:
সবগুলো শব্দের শুরুতে 'Mou' বা 'Mo' দিয়ে শুরু।

∴ তালিকাভুক্ত ক্রম হবে- Mountain, Mouse, Mouth, Move
∴ 'v' সবার পরে আসবে।

 
৭০৬.
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ২ দিনে করতে হলে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ১৬ জন
  2. ২০ জন
  3. ২৪ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ২ দিনে করতে হলে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

সমাধান:
৬ দিনে করে ৮ জন লোক
∴ ১ দিনে করে ৮ × ৬ জন লোক
∴ ২ দিনে করে (৮ × ৬)/২ জন লোক
= ২৪ জন লোক 

নতুন লোকের প্রয়োজন = (২৪ - ৮) জন
= ১৬ জন 
৭০৭.
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?

  1. ১৫
  2. ১৬


ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?



সমাধান:

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = ৬টি 

২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGC, BGC, ABG = ৩টি

৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = ৬টি

সবগুলো ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ABC = ১টি 

∴ সর্বমোট ত্রিভুজের সংখ্যা = ৬ + ৩ + ৬ + ১ = ১৬ টি

৭০৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 11 । অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 কম। সংখ্যাটি কত?
  1. 83
  2. 65
  3. 47
  4. 29
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 11 । অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 কম। সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
একক স্থানীয় অংক x
দশক স্থানীয় অংক 11 - x
∴ সংখ্যাটি = 10(11 - x) + x = 110 - 9x
অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে,
= 10x + 11 - x = 9x + 11

প্রশ্নমতে,
9x + 11 = 110 - 9x - 9
9x + 9x = 101 - 11
⇒ 18x = 90
⇒ x = 5

∴ নির্ণেয় সংখ্যা = 110 - 9x
= 110 - 45
= 65
৭০৯.
y = x - z এবং y = 2 হলে (xy - yz)/8 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
দেয়া আছে,
y = x - z
y = 2
x - z = 5

 xy - yz = y(x - z) = 2 × 2 = 4 
 
(xy - yz)/8 = 4/8 = 1/2
৭১০.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
  1. ক) 13
  2. খ) 14
  3. গ) 12
  4. ঘ) 15
ব্যাখ্যা
বৃত্তের নিচের অর্ধাংশের সংখ্যাগুলোর যোগফল 7+3+9+11 = 30. উপরের অর্ধাংশে 30 হতে হলে (4+5+6 =15) আরো 15 যোগ করতে হবে।
৭১১.
মোট ৫২৪ টি ১০ পয়সা ও ২৫ পয়সার মুদ্রা মিলে ৭১ টাকা হলে ২৫ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি?
  1. ১১০ টি 
  2. ১৩৪ টি 
  3. ১২৮ টি 
  4. ১২৪ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: মোট ৫২৪ টি ১০ পয়সা ও ২৫ পয়সার মুদ্রা মিলে ৭১ টাকা হলে ২৫ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি?

সমাধান:
ধরি,
​২৫ পয়সার মুদ্রার সংখ্যা = ক টি 
​১০ পয়সার মুদ্রার সংখ্যা = (৫২৪ - ক) টি 

​প্রশ্নমতে,
​(২৫ক/১০০) + {(৫২৪ - ক)১০/১০০} = ৭১
​⇒ (২৫ক + ৫২৪০ - ১০ক)/১০০ = ৭১
​⇒ ​১৫ক + ৫২৪০ = ৭১০০
⇒ ​১৫ক = ৭১০০ - ৫২৪০
⇒ ​১৫ক = ১৮৬০
⇒ ​ক = ১৮৬০/১৫
​​⇒ ​ক = ১২৪

∴ ​২৫ পয়সার মুদ্রার সংখ্যা = ১২৪ টি 

৭১২.
যদি ap = b, bq = c এবং cr = a হয়, তবে pqr = কত?
  1. 0
  2. 1
  3. - 3
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ap = b, bq = c এবং cr = a হয়, তবে pqr = কত?

সমাধান:
দেওয়া আছে,
ap = b
⇒ log ap = log b
⇒ p log a = log b
∴ p = log b/log a

অনুরুপভাবে,
q = log c/log b এবং r = log a/log c

প্রদত্ত রাশি,
pqr = (log b/log a) × (log c/log b) × (log a/log c)
∴ pqr = 1

৭১৩.
A school has always-
  1. chairs
  2. class rooms
  3. students
  4. desks
  5. .
ব্যাখ্যা
প্রশ্ন: A school has always-

সমাধান:
A school has always students.
স্কুলে সর্বদাই শিক্ষার্থী থাকতে হবে। 
স্কুলে চেয়ার, ক্লাস রুম, ডেস্কের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থী। 
৭১৪.
যদি A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয় এবং C, D এর কন্যা হয় তাহলে A এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে?
  1. শ্বশুড় - জামাই
  2. বাবা - ছেলে
  3. ভাই - ভাই
  4. নানা - নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয় এবং C, D এর কন্যা হয় তাহলে A এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে?

সমাধান:
A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয়
∴ A, C এর নানা হবে।

C, D এর কন্যা হয় এবং B, C এর মাতা হয়
∴ B এর স্বামী হলো D

A, B এর পিতা হলে এবং B এর স্বামী D হলে
A, D এর শ্বশুর হবে

∴ A এবং D এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই
৭১৫.
একটি দ্রব্য ১২০০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। ১১০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১০% লাভ
  2. ১০% ক্ষতি
  3. লাভ-ক্ষতি কিছুই হয় না
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২০০ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। ১১০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০% লাভে
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/১২০ টাকা
= ১০০০ টাকা

∴ ১১০০ টাকায় বিক্রয় করলে লাভ হবে = ১১০০ - ১০০০ টাকা = ১০০ টাকা

∴ শতকরা লাভ = (১০০/১০০০) × ১০০%
= ১০%
৭১৬.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) Mispel
  2. খ) Mispell
  3. গ) Misspel
  4. ঘ) Misspell
ব্যাখ্যা
সমাধান:
Misspell বানানটি সঠিক। এর অর্থ 'ভুল বানান'
৭১৭.
তামিমের জন্মদিন ২৮ মে, ২০২১। তামিমের জন্মদিনের ৮ দিন পরে হামিমের জন্মদিন হলে, হামিমের জন্মতারিখ কোনটি?
  1. ক) ৪ জুন, ২০২১
  2. খ) ৫ জুন, ২০২১
  3. গ) ৬ জুন, ২০২১
  4. ঘ) ৭ জুন, ২০২১
ব্যাখ্যা
দিন যোগ করি, ২৮ + ৮ = ৩৬
যেহেতু মে মাস = ৩১ দিন 
সেহেতু হামিমের জন্মতারিখ হবে = (৩৬ - ৩১) জুন, ২০২১ = ৫ জুন, ২০২১
৭১৮.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?
  1. চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার
  2. মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার
  3. দুইটির মাধ্যমেই সমানভাবে সহজে কাজ করা যাবে
  4. কোনটিই সহজ হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?

সমাধান:
একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে কাজটি সহজে করা যাবে।

কারন,
মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভারের হাতল মোটা হওয়ায় এটি দিয়ে স্ক্র ঘোরানোর সময় অল্প বল প্রয়োগে বেশি ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। এর ফলে সহজেই স্ক্র কে আটকানো যায়।

অন্যদিকে,
চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র ঘোরানোর সময় একই পরিমান ঘূর্ণন বল বা টর্ক তৈরি করতে হলে মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারের প্রযুক্ত বলের তুলনায় বেশি পরিমান বল প্রয়োগ করতে হয়। 
এর ফলে চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র কে আটকাতে তুলনামূলক কষ্ট হয়। 
৭১৯.
নিচের বর্গগুলোর সাথে সমআকৃতির কয়টি বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের বর্গগুলোর সাথে সমআকৃতির কয়টি বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?


সমাধান: 

∴ বর্গগুলোর সাথে সমআকৃতির ৪টি বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে।

৭২০.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তরঙ্গিণী
  2. তুরঙ্গ
  3. স্রোতস্বিনী
  4. সরিৎ
ব্যাখ্যা
প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- তরঙ্গিণী
- নদ
- নদনদী
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৭২১.
আপনি একটি দলের নেতৃত্বে আছেন এবং দলের একটি সদস্য তার কাজের নির্ধারিত সময়সীমা পূর্ণ করতে পারছেন না। আপনি কী করবেন?
  1. তার কাজ সম্পন্ন না হওয়া সত্ত্বেও অন্য সদস্যদের কাজের জন্য দায়ী করবেন।
  2. তাকে দল থেকে বের করে দেবেন।
  3. অন্যদের কাছে তার কাজের জন্য অভিযোগ করবেন।
  4. তার সাথে একান্তে কথা বলবেন এবং তার সমস্যাগুলো শুনবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি একটি দলের নেতৃত্বে আছেন এবং দলের একটি সদস্য তার কাজের নির্ধারিত সময়সীমা পূর্ণ করতে পারছেন না। আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: তার সাথে একান্তে কথা বলবেন এবং তার সমস্যাগুলো শুনবেন, যাতে সমাধান খুঁজে বের করা যায়।

প্রথমেই দলীয় সদস্যের সমস্যা শুনে তার জন্য সহায়তা প্রদান করা উচিত। কখনো কখনো কাজের ব্যর্থতা ব্যক্তিগত বা পেশাগত কারণে হতে পারে, এবং আপনি যদি তার সমস্যাগুলি বুঝতে পারেন, তবে তাকে সহায়তা করতে পারবেন। এই ধরনের পদক্ষেপটি দলের মধ্যে আরও সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি করবে, এবং নেতার প্রতি বিশ্বাস ও সম্মান তৈরি হবে। সমাধান না খুঁজে, কেবল অভিযোগ বা দোষারোপ করা শুধুমাত্র সম্পর্ককে দুর্বল করবে।
৭২২.
সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। She was so ____ that she did not ever raise her voice in argument.
  1. timid
  2. aggressive
  3. excited
  4. rude
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।
She was so _____ that she did not ever raise her voice in argument.

সমাধান:
সঠিক হবে timid, যার অর্থ লাজুক, শান্ত স্বভাব।
বাক্যটি হবে- She was so timid that she did not ever raise her voice in argument.
বাক্যের অর্থ: সে এত লাজুক/ভীতু ছিল যে তর্কে কখনো কণ্ঠস্বর উঁচু করেনি।
aggressive = আক্রমণাত্মক।
excited = উত্তেজিত।
rude = অভদ্র।

৭২৩.
{4 + √(- 3)} ও {4 - √(- 3)} এর গুণফল কত?
  1. 13
  2. 16
  3. 19
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
{4 + √(- 3)} × {4 - √(- 3)}
= 42 - {√(- 3)}2
= 16 - (- 3)
= 19
৭২৪.
যদি জুন মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে জুলাই মাসে ১ তারিখ কী বার হবে?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি জুন মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে জুলাই মাসে ১ তারিখ কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।

তাই জুন মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।

জুন মাসের ৩০ তারিখ হবে সোমবার।

∴ জুলাই মাসের ১ তারিখ হবে মঙ্গলবার।
৭২৫.
একটি স্প্রিং-এ 40 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.2 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 60 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. 0.3 ইঞ্চি
  2. 0.4 ইঞ্চি
  3. 3 ইঞ্চি
  4. 4 ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্প্রিং-এ 40 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.2 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 60 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx

40 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
40 = K × 0.2
⇒ K = 40/0.2
∴ K = 200

এখন, 60 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
60 = K × x
⇒ x = 60/K
⇒ x = 60/200
∴ x = 0.3

∴ সুতরাং, 60 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.3 ইঞ্চি প্রসারিত হবে।

৭২৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১২, ১৪, ১৮, ২৬, ৪২, ৭৪, ?
  1. ৯৮ 
  2. ১৫২ 
  3. ২০২ 
  4. ১৩৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১২, ১৪, ১৮, ২৬, ৪২, ৭৪, ?
সমাধান:
প্রথমে আমরা পার্থক্য বের করি,
১৪ - ১২ = ২
১৮ - ১৪ = ৪
২৬ - ১৮ = ৮
৪২ - ২৬ = ১৬
৭৪ - ৪২ = ৩২ 
প্রতিটি পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ- ২, ৪, ৮, ১৬ ৩২....... 
তাই পরবর্তী পার্থক্য হবে = ৩২ × ২ = ৬৪
∴ শেষ সংখ্যা ৭৪-এর সাথে পরবর্তী পার্থক্য ৬৪ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। 
সুতরাং পরবর্তী সংখ্যা = ৭৪ + ৬৪ = ১৩৮ 

৭২৭.
সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
  1. ক) বাস্তব ও সোজা
  2. খ) সদ ও বিবর্ধিত
  3. গ) অসদ ও সোজা
  4. ঘ) অবাস্তব ও খর্বিত
ব্যাখ্যা
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহ ঃ
১. দর্পণ থেকে বস্তু দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত।
২. বস্তু ও বিম্ব সংযোগকারী রেখা দর্পণ তলকে লম্বভাবে ছেদ করে।
৩. সমতল দর্পণে গঠিত বিম্ব অসদ (অবাস্তব) ও সোজা।
৪. বিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।
৫. বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে।


সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭২৮.
ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?
  1. বোন
  2. মেয়ে
  3. চাচী
  4. নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?

সমাধান:
ক ও খ, গ এর সন্তান।
গ, ক এর পিতা
∴ ক ও খ সহোদর এবং গ তাদের পিতা। 
 খ, গ এর ছেলে নয়, অর্থাৎ খ একজন মেয়ে এবং গ এর কন্যা/মেয়ে। 
৭২৯.
টাকায় ৫টি করে কলা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২০%
  3. লাভ ৩৩.৩৩%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে কলা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
৫টি কলা ক্রয়মূল্য = ১ টাকা
১ টি কলা ক্রয়মূল্য = ১/৫ টাকা

আবার,
৪ টি কলা বিক্রয়মূল্য = ১ টাকা
১ টি কলা বিক্রয়মূল্য = ১/৪ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = (১/৪) - (১/৫)
= (৫ - ৪)/২০ = ১/২০

∴ ১/৫ টাকয় লাভ হয় = ১/২০ টাকা
∴ ১ টাকয় লাভ হয় = (১/২০)/(১/৫) = ১/৪ টাকা
∴ ১০০ টাকয় লাভ হয় = ১০০/৪ = ২৫ টাকা

∴ শতকরা লাভ ২৫%
৭৩০.
৩০০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ৫০০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা 
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড 

১ সেকেন্ডে যায় = ২০ মিটার 
∴ ২৫ সেকেন্ডে যায় = (২০ × ২৫) মিটার
= ৫০০ মিটার 

সেতুর দৈর্ঘ্য = ৫০০ - ৩০০ মিটার
= ২০০ মিটার 
৭৩১.
'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Submissive
  2. Stubborn
  3. Compliant
  4. Docile
ব্যাখ্যা
প্রশ্ন: 'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Recalcitrant অর্থ: অমননীয়, বাধ্য হওয়ার প্রতি অমীমাংসিত, বিদ্রোহী।
Stubborn অর্থ হলো — অটল, একগুঁয়ে, মন পরিবর্তন করতে অনিচ্ছুক।

তাই 'Stubborn' শব্দটি ‘Recalcitrant’ এর সমার্থক অর্থ।

অন্য অপশন গুলো-
Submissive = আজ্ঞাবহ, বাধ্য (বিপরীত)
Compliant = রাজি, বাধ্যতামূলক (বিপরীত)
Docile = শান্ত, সহজ নিয়ন্ত্রণযোগ্য (বিপরীত)
৭৩২.
A country has always-
  1. ক) Territory
  2. খ) Population
  3. গ) Sovereignty
  4. ঘ) All of them.
ব্যাখ্যা
A country has always Territory, Population, Sovereignty, and Government.
৭৩৩.
স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি ৩০ মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 
  1. ক) ১০ কি.মি.
  2. খ) ২ কি.মি.
  3. গ) ৪ কি.মি.
  4. ঘ) ৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি ৩০ মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 

সমাধান: 
স্থির পানিতে একটি নৌকার বেগ ১৫ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা

স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ = (১৫ - ৩)কি.মি./ঘণ্টা = ১২ কি.মি./ঘণ্টা

নৌকাটি ৬০ মিনিটে অতিক্রম করে ১২ কি.মি.
নৌকাটি ১ মিনিটে অতিক্রম করে ১২/৬০ কি.মি.
নৌকাটি ৩০ মিনিটে অতিক্রম করে (১২ × ৩০)/৬০ কি.মি.
= ৬ কি.মি.
৭৩৪.
কোনো যান্ত্রিক গিয়ারের একটি বড় চাকা অপর একটি ছোট চাকার সাথে ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে ছোট চাকাটি বড় চাকার মধ্যে নিচের কোনটি ঘটবে? 
  1. একই দিকে দ্রুত গতিতে ঘুরবে।
  2. বিপরীত দিকে দ্রুত গতিতে ঘুরবে।
  3. একই দিকে ধীর গতিতে ঘুরবে।
  4. বিপরীত দিকে ধীর গতিতে ঘুরবে।
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের একটি বড় চাকা অপর একটি ছোট চাকার সাথে ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে ছোট চাকাটি বড় চাকার মধ্যে নিচের কোনটি ঘটবে? 

সমাধান:
আমরা জানি, 
• পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
• সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে।

• আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
• আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
• এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।

নিচের চিত্রের প্রথম ও ২য় চাকাটি সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত আছে।
B চাকাটি পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত আছে।

৭৩৫.
৯টি পেন্সিল ও ১৫টি কলমের দাম একত্রে ১৬৫ টাকা। ৩৫ টাকায় ৭টি পেন্সিল পাওয়া গেলে ৭টি কলমের দাম কত?
  1. ৪৮ টাকা
  2. ৬৩ টাকা
  3. ৫৬ টাকা
  4. ৪৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি পেন্সিল ও ১৫টি কলমের দাম একত্রে ১৬৫ টাকা। ৩৫ টাকায় ৭টি পেন্সিল পাওয়া গেলে ৭টি কলমের দাম কত?

সমাধান:
৭টি পেন্সিলের দাম ৩৫ টাকা
∴ ১টি পেন্সিলের দাম ৩৫/৭ টাকা = ৫ টাকা 
∴ ৯টি পেন্সিলের দাম ৫ × ৯ টাকা
= ৪৫ টাকা।

এখন
৯টি পেন্সিলের দাম ৪৫ টাকা হলে ১৫টি কলমের দাম = (১৬৫ - ৪৫) টাকা = ১২০ টাকা।

১৫টি কলমের দাম ১২০ টাকা।
∴ ১টি কলমের দাম ১২০/১৫ টাকা = ৮ টাকা 
∴ ৭টি কলমের দাম ৮ × ৭ টাকা
= ৫৬ টাকা
৭৩৬.
নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
  1. B
  2. A
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?

সমাধান:
এখানে,
সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
বর্ণের ধারাবাহিকতা: T → Q → N → K → H → E → B
                             20 → 17→14→11→ 8 → 5 → 2
৭৩৭.
একটি দেয়াল ঘড়িতে ১০ : ৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে? 
  1. ক) উত্তর-পশ্চিম
  2. খ) উত্তর-পূর্ব
  3. গ) দক্ষিণ-পশ্চিম
  4. ঘ) দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে ১০ : ৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে। 

সমাধান: 
একটি দেয়াল ঘড়িতে ১০ : ৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘণ্টার কাঁটাটি উত্তর - পশ্চিম দিকে থাকবে। 
৭৩৮.
এক ব্যক্তি ভোরবেলা হাঁটতে বের হওয়ার সময় সূর্য তার ডানদিকে ছিলো। হাঁটার কিছুক্ষন পর তিনি বাম দিকে ঘুরে আবার ডানদিকে ঘুরলেন। এখন তিনি কোনদিকে মুখ করে আছেন?
  1. উত্তর 
  2. দক্ষিণ 
  3. পূর্ব 
  4. পশ্চিম 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ভোরবেলা হাঁটতে বের হওয়ার সময় সূর্য তার ডানদিকে ছিলো। হাঁটার কিছুক্ষন পর তিনি বাম দিকে ঘুরে আবার ডানদিকে ঘুরলেন। এখন তিনি কোনদিকে মুখ করে আছেন?

সমাধান:

ভোরবেলা সূর্য থাকে পূর্ব আকাশে,
​ঐ ব্যক্তি হাঁটার সময় সূর্য তার ডানদিকে থাকলে ঐ ব্যক্তির মুখ থাকবে উত্তর দিকে।

​হাঁটার কিছুক্ষন পর তিনি বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে আবার ডানদিকে অর্থাৎ উত্তর দিকে ঘুরলেন।

​তাহলে এখন তিনি উত্তর দিকে মুখ করে আছেন। 

৭৩৯.
যদি RIVER = 18922518 হয়, তাহলে FISH =?
  1. 10131622
  2. 69198
  3. 14820
  4. 68417
ব্যাখ্যা
প্রশ্ন: যদি RIVER = 18922518 হয়, তাহলে FISH =?

সমাধান:


FISH = 69198
৭৪০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পুনরূজ্জীবিত
  2. পুনরুত্থান
  3. পুনর্গঠিত
  4. পুনরুদ্ভূত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: পুনরূজ্জীবিত।

• শুদ্ধ বানান: পুনরুজ্জীবিত (বিশেষণ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = (পুনর্ + উৎ + জীবিত),
যার অর্থ: পুনরায় জীবনলাভ করেছে এমন, পুনর্বার সজীবতাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৪১.
৪৮ হতে ১০০ পর্যন্ত ৩ এর গুণিতক কয়টি সংখ্যা আছে?
  1. ১৬টি
  2. ১৭টি
  3. ১৮টি
  4. ১৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ হতে ১০০ পর্যন্ত ৩ এর গুণিতক কয়টি সংখ্যা আছে?

সমাধান:
৪৮ হতে ১০০ পর্যন্ত ৩ এর গুণিতক সংখ্যা হলো:
৪৮, ৫১, ৫৪, ৫৭, ৬০, ৬৩, ৬৬, ৬৯, ৭২, ৭৫, ৭৮, ৮১, ৮৪, ৮৭, ৯০, ৯৩, ৯৬, ৯৯ মোট ১৮টি।

∴ ৪৮ হতে ১০০ পর্যন্ত ৩ এর গুণিতক সংখ্যা ১৮টি আছে।
৭৪২.
Choose the correctly spelt word-
  1. Surreptious
  2. Surruptitious
  3. Surreptitious
  4. Surreptous
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correctly spelt word-

সমাধান:
শব্দটির সঠিক বানান হলো sur-rep-ti-tious (surreptitious)।
অর্থ: গোপনীয়, লুকোচুরি করে করা। 
উদাহরণ: He cast a surreptitious glance at her phone.

বাকি অপশনগুলো ভুল বানান।

সুতরাং, সঠিক উত্তর গ) Surreptitious

৭৪৩.

In the triangle above, what is the value of x°?
  1. 20
  2. 30
  3. 40
  4. 50
ব্যাখ্যা
প্রশ্ন: 
In the triangle above, what is the value of x°?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

30° + 2x° + x° = 180°
বা, 3x° = 180° - 30°
বা, 3x° = 150°
∴ x° = 50°
৭৪৪.
শ্যামল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্বদিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটল। অত:পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
  1. উত্তর দিকে
  2. দক্ষিণ দিকে
  3. পূর্ব দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: শ্যামল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্বদিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটল। অত:পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান থেকে পূর্বদিকে AB = ১০ মিটার
ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে BC = ৫ মিটার হাঁটে
তারপর বাম ‍দিকে অর্থাৎ পূর্ব দিকে CD = ১৫ মিটার হেঁটে D বিন্দুতে বিশ্রাম নেয়।
পুনরায় E বিন্দুরে দিকে অর্থাৎ একই দিকে (পূর্ব দিকে) হাঁটছে।
৭৪৫.
আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ক) ১৪৪ ফুট 
  2. খ) ১৬২ফুট 
  3. গ) ১২৬ ফুট 
  4. ঘ) ১৩৪ ফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 

সমাধান:
১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 

৭৪৬.
শাকিল সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১৫ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ২৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ১৫ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর দিকে
  2. পূর্ব দিকে
  3. দক্ষিণ দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: শাকিল সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১৫ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ২৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ১৫ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

- সূর্য পূর্ব দিকে উদিত হয়।
- সুতরাং পর্যটকটি পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করল।
- এরপর সে প্রথমে উত্তর দিকে, এরপর পূর্ব দিকে এবং সবশেষে উত্তর দিকে যাত্রা শুরু করল।
- এখন সে উত্তর দিকে মুখ করে আছে।
৭৪৭.
ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ৩০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ৩০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴  একত্রে ১ দিনে করতে পারে = ১/১৫ অংশ

ক একা ৩০ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ দিনে করতে পারে কাজটির = ১/৩০ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারবে = (১ / ১৫) - (১ / ৩০) = (২ - ১) / ৩০ = ১/৩০ অংশ 

এখন,
খ একা কাজটির ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ করতে পারে = ১ / (১ / ৩০) = ৩০ দিনে 
৭৪৮.
একটি অডিটরিয়ামে ১ম সারিতে 10টি আসন আছে। পর্যায়ক্রমে প্রতিটি সারিতে তার সামনের সারির চেয়ে 1টি আসন বেশি আছে। যদি মোট সারির সংখ্যা 25 হয়, তাহলে ঐ অডিটরিয়ামে কতটি আসন আছে?
  1. ক) 550টি
  2. খ) 660টি
  3. গ) 250টি
  4. ঘ) 500টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অডিটরিয়ামে ১ম সারিতে 10টি আসন আছে। পর্যায়ক্রমে প্রতিটি সারিতে তার সামনের সারির চেয়ে 1টি আসন বেশি আছে। যদি মোট সারির সংখ্যা 25 হয়, তাহলে ঐ অডিটরিয়ামে কতটি আসন আছে?

সমাধান: 
ধারা হিসেবে বিবেচনা করলে :10 + 11 + 12 +...........
এখন,
১ম পদ, a = 10
সাধারণ অন্তর, d = 1
n = 25
nতম পদের সমষ্টি, S = (n/2) {2a + (n - 1)d}
= (25/2) {2 × 10 + (25 - 1)1}
= (25/2) (20 + 24)
= (25/2) × 44
= 550
∴ অডিটরিয়ামে 550টি আসন আছে।
৭৪৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
42 : 20 :: ? : 32
  1. 58
  2. 66
  3. 56
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
42 : 20 :: ? : 32

সমাধান:
এখানে, সম্পর্কটি হচ্ছে (2x + 2) : x
x = 20
2x + 2 = 20 × 2 + 2 = 40 + 2 = 42

x = 32
2x + 2 = 32 × 2 + 2 = 64 + 2 = 66
৭৫০.
যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ, এবং ÷ অর্থ যোগ হয় তবে ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ এর মান কত? 
  1. ২৫
  2. ২১
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫, এ  + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ, এবং ÷ অর্থ যোগ পরিবর্তন করে পাই 
= ৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫    
= ৫ × ৫ - ৫ + ১
= ২৫ - ৫ +১ 
= ২৬ - ৫ 
= ২১
৭৫১.
ওজায়ের উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রী ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
.প্রশ্ন: ওজায়ের উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রী ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

উত্তরদিক + ঘড়ির কাঁটার দিকে ৯০ডিগ্রী = পূর্বদিক
পূর্বদিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রী = পশ্চিম দিক
পশ্চিম দিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রী = দক্ষিণ দিক।
৭৫২.
একটি বাস কুমিল্লা থেকে যাত্রা শুরু করে। বাসে নারী যাত্রির সংখ্যা পুরুষ যাত্রীর অর্ধেক। নারায়ণগঞ্জ এসে ১২ জন পুরুষ বাস থেকে নেমে যায় এবং পাঁচ জন নারী যাত্রী বাসে উঠে। এখন বাসে সমান সংখ্যক নারী এবং পুরুষ যাত্রী আছে৷ শুরুতে এই বাসের যাত্রী কতজন ছিলো?
  1. ক) ৩৮ জন
  2. খ) ৪০ জন
  3. গ) ৪৫ জন
  4. ঘ) ৫১ জন
ব্যাখ্যা

ধরি, নারী যাত্রীর সংখ্যা ক এবং পুরুষের সংখ্যা ২ক
হবিগঞ্জ আসার পর, ২ক - ১২ = ক + ৫
বা, ক = ১৭
তাহলে, মোট যাত্রী সংখ্যা = (১৭+ ১৭×২) = ৫১ জন

৭৫৩.
Find out which one of the given alternatives is another member of that class.
Lungs, Liver, Kidney
  1. ক) Neck
  2. খ) Hair
  3. গ) Heart
  4. ঘ) Nose
ব্যাখ্যা
As Lungs, Liver and Kidney are internal part of the body, in the same way 'heart' is also an internal organ.
৭৫৪.
Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?
  1. B I M N P S
  2. P I B N S M
  3. B M I S P N
  4. N B I S P M
ব্যাখ্যা
প্রশ্ন: Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?

সমাধান:
Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম: B M I S P N
৭৫৫.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) উৎকণ্ঠা
  2. খ) লুণ্ঠন
  3. গ) ভূষণ
  4. ঘ) অভ্যন্তরীন
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দে ট- বর্গের (ট, ঠ, ড, ঢ) সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ' হয়ে যায়। 
যেমন- মণ্ড, উৎকণ্ঠা , লুণ্ঠন, বণ্টন, খণ্ড, ভণ্ড, কাণ্ড ইত্যাদি।
 
• ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।

• অভ্যন্তরীণ বানানের নিয়ম: 
তৎসম শব্দে ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন: অভ্যন্তরীণ, তৃণ, ঋণ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
৭৫৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাগুলো বসবে? (ডানের উপরের ঘর থেকে শুরু করে ঘড়ির কাটার দিকে)
  1. ক) 18, 36, 15
  2. খ) 20, 15, 70
  3. গ) 18, 15, 36
  4. ঘ) 20, 15, 60
ব্যাখ্যা
৫ এর উল্টো দিকে ১৫, ১৫ এর উপরের সংখ্যাটি আগের চিত্রগুলোর মতো ৩ বেশি হবে। অর্থাৎ, ১৮ এবং ১৮ এর উল্টো দিকে ৩৬।
৭৫৭.
১, ৫, ১৩, ২৫, ৪১, _ পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ৬১
  2. খ) ৭২
  3. গ) ৬৮
  4. ঘ) ৮১
ব্যাখ্যা
প্রশ্নঃ ১, ৫, ১৩, ২৫, ৪১, _  পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধানঃ
১ম পদ = ১
২য় পদ =১ + ৪ = ৫
৩য় পদ = ৫ + ৮ = ১৩
৪র্থ পদ = ১৩ + ১২ = ২৫
৫ম পদ = ২৫ + ১৬ = ৪১
৬ষ্ঠ পদ = ৪১ + ২০ = ৬১
৭৫৮.
যদি ইংরেজি বর্ণমালা হতে M বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে বর্ণমালার মাঝের বর্ণটি কী হবে?
  1. ক) O
  2. খ) P
  3. গ) N
  4. ঘ) Q
ব্যাখ্যা
- ইংরেজি বর্ণমালা হতে M বর্ণটি বাদ দিলে বর্ণমালা হবে: A B C D E F G H I J K L  N O P Q R S T U V W X Y Z
- তাহলে মাঝের বর্ণটি হবে: A B C D E F G H I J K L N O P Q R S T U V W X Y Z
৭৫৯.
প্রদত্ত চিত্রের সবগুলো চাকা ঘূর্ণায়মান হলে কমলা রঙের চাকাটি কোন দিকে ঘুরবে? 
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) যেকোন দিকে
  4. ঘ) স্থির থাকবে
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রের সবগুলো চাকা ঘূর্ণায়মান হলে কমলা রঙের চাকাটি কোন দিকে ঘুরবে? 
 

সমাধান: 
- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
- আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে,
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
- আর বড় হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে।

কমলা রঙের চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৭৬০.
যদি ENGLAND - কে ১২৩৪৫২৬ সংখ্যা হিসেবে লেখা হয় এবং FRANCE - কে ৭৮৫২৯১ হিসাব লেখা হয়, তাহলে GREECE - এর ক্ষেত্রে সংখ্যাটি কী লেখা হবে?
  1. ক) ৩৯২২৯১
  2. খ) ৩৮২২৯১
  3. গ) ৩৮১১৯১
  4. ঘ) ৩৯২১৯১
ব্যাখ্যা
প্রশ্ন- যদি ENGLAND - কে ১২৩৪৫২৬ সংখ্যা হিসেবে লেখা হয় এবং FRANCE - কে ৭৮৫২৯১ হিসাব লেখা হয়, তাহলে GREECE - এর ক্ষেত্রে সংখ্যাটি কী লেখা হবে?

সমাধান-
- ENGLAND = ১২৩৪৫২৬ অর্থাৎ
E - ১
N - ২
G - ৩
L - ৪
A - ৫
N - ২
D - ৬

- আবার FRANCE = ৭৮৫২৯১
F - ৭
R - ৮
A - ৫
N - ২
C - ৯
E - ১

তাহলে GREECE = ৩৮১১৯১
৭৬১.
যদি এক কেজি সরিষাতে ৯২৫ গ্রাম তেল হয় তবে, ১৪ কেজি ৮০০ গ্রাম তেলের জন্য কত কেজি সরিষা লাগবে?
  1. ১৮ কেজি
  2. ১৫ কেজি
  3. ১৬ কেজি
  4. ১৭ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি এক কেজি সরিষাতে ৯২৫ গ্রাম তেল হয় তবে, ১৪ কেজি ৮০০ গ্রাম তেলের জন্য কত কেজি সরিষা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট তেল = ১৪ কেজি ৮০০ গ্রাম
= {(১৪ × ১০০০) + ৮০০} গ্রাম
= (১৪০০০ + ৮০০) গ্রাম
= ১৪৮০০ গ্রাম

৯২৫ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন ১ কেজি
∴ ১ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন ১/৯২৫ কেজি
∴ ১৪৮০০ গ্রামের তেলের জন্য সরিষা প্রয়োজন (১ × ১৪৮০০)/৯২৫ কেজি
= ১৬ কেজি
৭৬২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ব অ এ ত
  2. ন ব পো ত
  3. তো ধি ক ত
  4. লি প ত ঞ্জ
ব্যাখ্যা
ব অ এ ত ⇒ অতএব 
ন ব পো ত ⇒ তপোবন 
তো ধি ক ত ⇒ ততোধিক 
লি প ত ঞ্জ  ⇒ পতঞ্জলি 
অতএব, তপোবন ও ততোধিক শব্দগুলো বিসর্গ সন্ধি 
পতঞ্জলি শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধি
৭৬৩.
ওয়াগনটি কোন দিকে চলছে?
  1. A-এর দিকে
  2. B-এর দিকে
  3. স্থির দাঁড়িয়ে আছে
  4. পেন্ডুলামের দোলনের দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: ওয়াগনটি কোন দিকে চলছে?


সমাধান:
ওয়াগনটিতে একটি পেন্ডুলাম রয়েছে, যেটির দোলনের দিক B-এর দিকে। 
জড়তার সূত্র অনুযায়ী আমরা জানি, কোনো বস্তু স্থির অবস্থা থেকে হটাত চলতে শুরু করলে তা পেছন দিকে ঝুকে পড়বে।

ওয়াগনটি চলার সময় পেন্ডুলামটি B-এর দিকে ঝুকে পড়েছে, অর্থাৎ ওয়াগনটি A-এর দিকে চলছে। 
৭৬৪.
Influenza : Virus : : Typhoid: ?
  1. Bacillus
  2. Parasite
  3. Protozoa
  4. Bacteria
ব্যাখ্যা
ইনফ্লুয়েঞ্জা মূলত একটি ভাইরাল (ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) সংক্রমণ , যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। বছরের যেকোনো সময়ই ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তবে শীতকালে এর প্রকোপ বাড়ে।

টাইফয়েড বা এন্টারিক ফিভার পানিবাহিত সংক্রামক রোগ। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়ে থাকে। স্যালমোনেলা দূষিত পানি ও খাবার গ্রহণের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে।
৭৬৫.
বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিল’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. স্পেন
  2. নেপাল
  3. ভারত
  4. সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
প্রশ্ন: বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিল’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
- বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।
৭৬৬.
One man's meat is another man's______.
  1. bread
  2. poison
  3. Feast
  4. medicine
ব্যাখ্যা

প্রশ্ন: One man's meat is another man's______.

সমাধান:
One man's meat is another man's poison.
- এটি একটি খুবই বিখ্যাত ইংরেজি প্রবাদ (proverb)। 
- যার অর্থ হলো: কারও পৌষ মাস, কারও সর্বনাশ।

ভাবার্থ: একজনের কাছে যা অত্যন্ত পছন্দের বা আনন্দদায়ক, অন্যজনের কাছে তা অপছন্দের বা ক্ষতিকর হতে পারে। মানুষের রুচি ও প্রয়োজনের ভিন্নতা বোঝাতে এই প্রবাদটি ব্যবহৃত হয়।

∴ শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'poison'।

৭৬৭.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. NAME
  2. TOMB
  3. MOOM
  4. MEMO
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?

সমাধান:
• আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
• ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
• i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
৭৬৮.
৪১২০৯ এর বর্গমূল কত?
  1. ক) ১০১
  2. খ) ২০৩
  3. গ) ৩০৩
  4. ঘ) ৪০১
ব্যাখ্যা

∴ √৪১২০৯ = ২০৩
পরীক্ষায় এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সাধারণত, এ ধরণের প্রশ্নে অপশনগুলো দেখে একটা ধারণা করে নেওয়া যায় উত্তর কী হবে।
৭৬৯.
PHILATELIST : STAMPS ::
  1. numismatist : coins
  2. astrologer : predictions
  3. geneticist : chromosomes
  4. cartographer : maps
  5. pawnbroker : jewelry
ব্যাখ্যা

Philatelist (noun) - ডাকটিকিট সংগ্রাহক।
Stamps - ডাকটিকিট। 

numismatist (noun) - মুদ্রা ও পদক সংগ্রাহক; মুদ্রা ও পদক বিশেষজ্ঞ।
coins - মুদ্রা। 

৭৭০.
I come once in a minute, Twice in a moment, But never in a thousand years. What am I?
  1. t
  2. u
  3. e
  4. m
ব্যাখ্যা
প্রশ্ন: I come once in a minute, Twice in a moment, But never in a thousand years. What am I?

সমাধান:
Minute" শব্দে "M" একবার আসে।
"Moment" শব্দে "M" দুইবার আসে।

"Thousand years" শব্দে "M" নেই।

অতএব, উত্তর হবে, M
৭৭১.
নিচের চিত্রের ফালক্রামটিকে কিছুটা ডান দিকে নিয়ে গেলে কি হবে?
  1. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা সহজ হবে
  2. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা কঠিন হবে
  3. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা একই রকম হবে
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
লিভারের ক্ষেত্রে ফালক্রাম থেকে বল প্রয়োগের দূরত্ব বাড়ালে বড় উত্তোলন করা সহজ হয়।
৭৭২.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্র সংযুক্ত হলে এটি পূর্ণ হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
৭৭৩.
একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির কী হয়?
  1. মা
  2. বোন
  3. ফুফু
  4. খালা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির কী হয়?

সমাধান: 
- মেয়েটির মামার বাবা হলো মেয়েটির নানা।
- মেয়েটির নানার একমাত্র মেয়ে হলো মেয়েটির মা।
- মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই।

∴ মেয়েটি ছেলেটির বোন হয়।
৭৭৪.
'পাখির ডাক'-এর এক কথায় প্রকাশ -
  1. কেকা
  2. কূজন
  3. হ্রেষা
  4. বৃংহিত
ব্যাখ্যা
প্রশ্ন: 'পাখির ডাক'-এর এক কথায় প্রকাশ -

সমাধান:
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ - কূজন।

- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ - কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
৭৭৫.
আসিফ, আমির এবং এমরানের বর্তমান বয়সের সমষ্টি ১০৬ বছর। ৭ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিলো?
  1. ক) ৭৩
  2. খ) ৮৫
  3. গ) ৮৭
  4. ঘ) ৮৯
ব্যাখ্যা
সাত বছর আগে তাদের বয়সের সমষ্টি = ১০৬ - (৭×৩) = ৮৫
৭৭৬.
রাজিয়া শ্রেণিকক্ষে প্রথম সারিতে বসে আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রাজিয়া ৯ম ছাত্রী। শ্রেণিকক্ষের প্রথম সারিতে কতজন ছাত্রী আছে?
  1. ক) ১৭ জন 
  2. খ) ১৮জন 
  3. গ) ১৯ জন 
  4. ঘ) ২০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: রাজিয়া শ্রেণিকক্ষে প্রথম সারিতে বসে আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রাজিয়া ৯ম ছাত্রী। শ্রেণিকক্ষের প্রথম সারিতে কতজন ছাত্রী আছে?

সমাধান:
রাজিয়ার ডানদিকে আছে = ৮ জন 
রাজিয়ার বামদিকে আছে = ৮ জন 

মোট = ৮ + ১ + ৮ = ১৭ জন 
৭৭৭.
নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 2
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
৭৭৮.
নিচের অনুক্রমটিতে কতটি 'K' আছে যার ঠিক আগে 'N' এবং ঠিক পরে 'M' রয়েছে?
N M K N K M M K K N N M K N K M K K M N K M K K N N K K M K
  1. 2
  2. 1
  3. 4
  4. 3
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) 3

N M K N K M M K K N N M K N K M K K M N K M K K N N K K M K

অনুক্রমটি বিশ্লেষণ করলে দেখা যায়, 'NKM' বিন্যাসটি মোট 3 বার রয়েছে।

৭৭৯.
গ, চ, ঝ, ঠ, ....
ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: গ, চ, ঝ, ঠ, ....
ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?

সমাধান:

এখানে,
গ = ৩, চ = ৬, ঝ = ৯, ঠ = ১২
অর্থাৎ, ৩ এর গুণিতক অনুসারে ধারাটির পরবর্তী বর্ণটি হবে ণ।
৭৮০.
হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?
  1. ২০ টি
  2. ৪০ টি
  3. ৬০ টি
  4. ৬৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?

সমাধান:
ধরি,
হাঁস আছে ক টি 
ছাগল আছে = (৮০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০ 
বা, - ২ক = ২০০ - ৩২০ 
বা, - ২ক = - ১২০ 
∴ ক = ৬০

∴ হাঁস আছে ৬০ টি।
৭৮১.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Can we visit, the statue of Liberty in New York!
  2. Can we visit the statue of liberty in New York?
  3. Can we visit the Statue of Liberty in New York?
  4. Can we visit the statue of liberty in New York.
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Can we visit the Statue of Liberty in New York?

• Explanation:
- "Statue of Liberty" এবং "New York" নির্দিষ্ট নাম, তাই প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
- বাক্যটি প্রশ্নবোধক, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
- বাক্যের শুরুতে "Can" শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
৭৮২.
পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?

সমাধান:
পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব:
৭৮৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৩ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
ধরি 
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক= ৪৩
বা, ক + ২ক + ১ - ক = ৪৩
বা, ২ক + ১ = ৪৩
বা, ২ক = ৪৩ - ১ 
বা, ২ক = ৪২
      ক = ২১
৭৮৪.
নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৯
  2. ৭৭
  3. ৩৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
ধরি,
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ‘ক’ বসবে।

প্রশ্নমতে,
৭৮৫.
আদিত্য ২০ মিটার উত্তরে গেল। তারপর ডানদিকে ঘুরল এবং ৩০ মিটার হাটল। তারপর আবার ডান দিকে ঘুরল এবং ৩৫ মিটার হাটল। তারপর সে বামে ঘুরল এবং ১৫ মিটার হাটল এবং সর্বশেষ আবার বামদিকে ঘুরল এবং ১৫ মিটার হাটল। যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১৫ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ৬৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আদিত্য ২০ মিটার উত্তরে গেল। তারপর ডানদিকে ঘুরল এবং ৩০ মিটার হাটল। তারপর আবার ডান দিকে ঘুরল এবং ৩৫ মিটার হাটল। তারপর সে বামে ঘুরল এবং ১৫ মিটার হাটল এবং সর্বশেষ আবার বামদিকে ঘুরল এবং ১৫ মিটার হাটল। যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

সরাসরি দূরত্ব AF = ৩০ + ১৫ মিটার = ৪৫ মিটার 
৭৮৬.
একজন কৃষকের কিছু মুরগি ও গরু আছে। যদি মোট মাথার সংখ্যা 59 এবং মোট 190 টি পা থাকে তাহলে কৃষকের কয়টি গরু আছে? 
  1. ক) 24 টি
  2. খ) 32 টি
  3. গ) 36 টি 
  4. ঘ) 40 টি
ব্যাখ্যা
ধরি,
গরু আছে x টি 
মুরগি আছে (59 - x) টি 

এখন, 
4x + 2(59 - x) = 190 
4x + 118 - 2x = 190 
2x + 118 = 190 
2x = 190 - 118 
2x = 72 
x = 36 

গরু আছে 36 টি
৭৮৭.
নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৪
  2. ৪৮
  3. ৫৪
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে, ৮ + ৬ = ১৪
১৪ + ৮ = ২২
২২ + ১০ = ৩২
৩২ + ১২ = ৪৪
৭৮৮.
Which one of the four below in the most unlike the other three?
  1. Dysentery
  2. Marigold
  3. Diptheria
  4. Asthama
ব্যাখ্যা

প্রশ্ন: Which one of the four below in the most unlike the other three?

সমাধান:
সঠিক উত্তর: খ) Marigold

কারণ, Dysentery, Diptheria, Asthma  সবই রোগ। 
কিন্তু Marigold একটি ফুল/গাছ।

৭৮৯.
X বিন্দু থেকে শুরু করে, রাতুল পশ্চিম দিকে 17 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 23 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 13 মিটার হাঁটলো। X থেকে রাতুল এখন কত দূরে আছে?
  1. 34 মিটার
  2. 30 মিটার
  3. 36 মিটার
  4. 40 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: X বিন্দু থেকে শুরু করে, রাতুল পশ্চিম দিকে 17 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 23 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 13 মিটার হাঁটলো। X থেকে রাতুল এখন কত দূরে আছে?

সমাধান:

যাত্রাশুরুর স্থান X এবং গন্তব্যস্থান D
∴ নির্ণেয় দূরত্ব = (23 + 13) = 36 মিটার

৭৯০.
Tuberculosis : Lungs : : Typhoid : ?
  1. Liver
  2. Brain
  3. Intestine
  4. Lungs
ব্যাখ্যা

প্রশ্ন: Tuberculosis : Lungs : : Typhoid : ?

সমাধান: 
Tuberculosis (যক্ষ্মা) প্রধানত Lungs (ফুসফুসে) আক্রমণ করে। 

একইভাবে, 
Typhoid (টাইফয়েড) প্রধানত আক্রমণ করে Intestine (অন্ত্র)। 

সঠিক উত্তর:
Tuberculosis : Lungs :: Typhoid : Intestine

 
অন্য অপশনগুলো কেন ভুল-
Liver = হেপাটাইটিস, সিরোসিস, লিভার অ্যাবসেসের সাথে সম্পর্ক বেশি
Lungs = টিবি, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার
Brain = মেনিনজাইটিস, এনসেফালাইটিস, ব্রেন টিউমার

৭৯১.
একটি বানর বাশ বেয়ে ১ মিনিটে ৩ মিটার উঠার পরের ১ মিনিটে ২ মিটার নিচে নেমে যায়। বাশটির দৈর্ঘ্য যদি ১২ মিটার হয় তবে বানরের উঠতে কতক্ষণ লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৩ মিনিট
  4. ১৯ মিনিট
ব্যাখ্যা

বানরটি শেষের ১ মিনিটে ৩ মিটার উঠার পর আর নিচে নামবে না।
বানরটি দুই মিনিটে উঠে ১ মিটার, সুতরাং বাকি ১২ - ৩ = ৯ মিটার উঠে ১৮ মিনিটে।
অর্থাৎ, বাশ বেয়ে উপরে উঠতে সময় লাগবে ১৯ মিনিট।

৭৯২.
Dog : Puppy :: Cat : ____
  1. ক) Fawn
  2. খ) Calf
  3. গ) Hippo
  4. ঘ) Kitten
ব্যাখ্যা
 - A baby dog is a puppy.
 - A baby cat is a kitten.
৭৯৩.
তিনটি সরলরেখা দ্বারা একটি বৃত্তকে বিভক্ত করা হলে, সর্বোচ্চ কতগুলো অংশ হতে পারে? 
  1. ক) ৭টি
  2. খ) ৬টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সরলরেখা দ্বারা একটি বৃত্তকে বিভক্ত করা হলে, সর্বোচ্চ কতগুলো অংশ হতে পারে? 

সমাধান: 
 তিনটি সরলরেখা দ্বারা একটি বৃত্তকে বিভক্ত করা হলে, সর্বোচ্চ ৭টি অংশ হতে পারে। 

৭৯৪.
১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৩২৪০
  2. ৫০৫০
  3. ৬৪৮০
  4. ৮০০০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + ১)/২
∴ ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৮০ × (৮০ + ১)}/২
= (৮১ × ৮০)/২
= ৮১ × ৪০
= ৩২৪০

৭৯৫.
X হলো Y এর ছেলের ভাইয়ের ছেলে। তাহলে X, Y এর কী হয়?
  1. ভাতিজা
  2. ভ্রাতুষ্পুত্র
  3. নাতী
  4. চাচা
ব্যাখ্যা
ছেলের ভাই মানে ভাতিজা/পুত্র, ভাতিজা/পুত্রের ছেলে মানে নাতী।
৭৯৬.
নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
1, 16, 81, 254, 625
  1. 16
  2. 81
  3. 254
  4. 625
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
1, 16, 81, 254, 625 

সমাধান:
ধারাটির ক্রম হবে,
14, 24, 34, 44, 54 .......
= 1, 16, 81, 256, 625.......

অর্থাৎ প্রশ্নে প্রদত্ত ধারাটিতে 254 মানানসই নয়। উপযুক্ত সংখ্যাটি হলো 256.
৭৯৭.
ওসমানী উদ্যানের সামনে নগর ভবন। নগর ভবনের উত্তরে ওসমানী উদ্যান। নগর ভবনের পশ্চিমে পুলিশ হেড কোয়ার্টার। ওসমানী উদ্যানের পূর্বে জিপিও। আপনি যদি ওসমানী উদ্যান হতে হেটে নগর ভবনের দিকে যান, তবে আপনার কোন দিকে পুলিশ হেড কোয়ার্টার হবে?
  1. ক) বামে
  2. খ) সামনে
  3. গ) ডানে
  4. ঘ) পিছনে
ব্যাখ্যা
নগর ভবনের উত্তরে ওসমানী উদ্যান। নগর ভবনের পশ্চিমে পুলিশ হেড কোয়ার্টার। ওসমানী উদ্যানের পূর্বে জিপিও। আমি যদি ওসমানী উদ্যান হতে হেটে নগর ভবনের দিকে যাই অর্থাৎ আমাকে দক্ষিণমুখী হয়ে হাটতে হবে, যেহেতু নগর ভবনের পশ্চিমে পুলিশ হেড কোয়ার্টার সেহেতু পুলিশ হেড কোয়ার্টার আমার ডানে থাকবে।
৭৯৮.
২০২৪ সালের ১ জানুয়ারি হতে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট কত দিন?
  1. ১৮২৫
  2. ১৮২৭
  3. ১৮২৪
  4. ১৮২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১ জানুয়ারি হতে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট কত দিন?

সমাধান:
২০২৪ ⇔ ৩৬৬ দিন [লিপ ইয়ার]
২০২৫ ⇔ ৩৬৫ দিন
২০২৬ ⇔ ৩৬৫ দিন
২০২৭ ⇔ ৩৬৫ দিন
২০২৮ ⇔ ৩৬৬ দিন [লিপ ইয়ার]

∴ মোট দিন = ৩৬৬ + ৩৬৫ + ৩৬৫ + ৩৬৫ + ৩৬৬ = ১৮২৭
৭৯৯.
চিত্রের স্ক্রুটি কোনদিকে ঘুরালে স্ক্রুটি ঠিকমতো আটকে যাবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীতে
  3. যেকোনো দিকে
  4. আটকানো সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের স্ক্রুটি কোনদিকে ঘুরালে স্ক্রুটি ঠিকমতো আটকে যাবে?


সমাধান:
চিত্রের স্ক্রুটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে তা ঠিকমতো আটকে যাবে। 

বেশিরভাগ স্ক্রু কে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরালে প্যাঁচ আটকে যায়।
এবং বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরালে প্যাঁচ খুলবে। 
৮০০.
একদিন সকালে সূর্য উঠার পর, সাকিব একটি খুঁটির দিকে মুখ করে আছে। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে সে কোনদিকে মুখ করে ছিল?
  1. ক) পূর্ব
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) উত্তর
ব্যাখ্যা

Sun rises in the east in the morning. Since the shadow of Pole falls to his right. So, he is facing South.