বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৭৯ / ১৩৫ · ৭,৮০১৭,৯০০ / ১৩,৫৮৯

৭,৮০১.
হাসানের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?
  1. ১৯৯৮
  2. ২০০৬
  3. ২০০৪
  4. ২০১০
ব্যাখ্যা

প্রশ্ন: হাসানের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?

সমাধান:
ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার হয়।

- যদি বছরটি ৪ দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ (লিপ ইয়ার)।
- অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র ২০০৪ সালটি ৪ দ্বারা বিভাজ্য।
- সুতরাং, ২০০৪ সালটি লিপ ইয়ার।
- অতএব, হাসানের জন্মগ্রহণের সাল হতে পারে ২০০৪।

৭,৮০২.
১, ৫, ৭, ১৩, ২১, ৩৫ ...... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৫৬
  2. খ) ১৪
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫ ...... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
পর পর দুটি সংখ্যা সমষ্টির সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়।

অর্থাৎ,
১ + ৫ + ১ = ৭
৫ + ৭ + ১ = ১৩
৭ + ১৩ + ১ = ২১
২১ + ১৩ + ১ = ৫৭
৭,৮০৩.
SUNFLOWER শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
    ব্যাখ্যা

    প্রশ্ন: SUNFLOWER শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

    সমাধান:
    সঠিক উত্তর- ঘ)

    অর্থাৎ

    ৭,৮০৪.
    ১০ টি জিনিস থেকে একসাথে ৪ টি জিনিস কত উপায়ে নেয়া যায়?
    1. ৫০০০
    2. ৩০১০
    3. ৫০৪০
    4. ২১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০ টি জিনিস থেকে একসাথে ৪ টি জিনিস কত উপায়ে নেয়া যায়?

    সমাধান:
    ১০টি জিনিস থেকে একসাথে ৪টি জিনিস নেয়া যায় = ১০C
     = ১০!/{৪! × (১০ - ৪)!}
     = ২১০
    ৭,৮০৫.
    প্রদত্ত চিত্রটিতে আরো কতগুলো বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে? 
    1. ক) ৪টি
    2. খ) ৬টি
    3. গ) ৫টি
    4. ঘ) ৭টি
    ব্যাখ্যা
    বর্গক্ষেত্র লাগবে = ৯ - ৪ = ৫টি 
    ৭,৮০৬.
    সোহেল ও রুবেল একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। সোহেল যাত্রাস্থান থেকে ৩০০ মিটার পশ্চিম দিকে গেল। রুবেল দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৫০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে রুবেল কত দূরত্ব অতিক্রম করে?
    1. 400 মিটার
    2. 450 মিটার
    3. 200 মিটার
    4. 430 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: সোহেল ও রুবেল একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। সোহেল যাত্রাস্থান থেকে ৩০০ মিটার পশ্চিম দিকে গেল। রুবেল দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৫০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে রুবেল কত দূরত্ব অতিক্রম করে?

    সমাধান:

    ∴ রুবেলের অতিক্রান্ত দূরত্ব = √(5002 - 3002) মিটার
    = √(250000 - 90000) মিটার
    = √160000 মিটার
    = 400 মিটার
    ৭,৮০৭.
    (০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৪) এর মান কত?
    1. ২.৫
    2. ৩.৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: (০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৪) এর মান কত?

    সমাধান:
    (০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৪)
    = ০.০০০০২/০.০০০০০৮
    = ২০/৮
    = ২.৫
    ৭,৮০৮.
    ক, খ থেকে ছোট। খ , গ এর থেকে বড়। গ, ক থেকে ছোট এবং ঘ, খ থেকে বড়। ক, খ, গ এবং ঘ এর মধ্যে কে সবচেয়ে ছোট?
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঘ
    ব্যাখ্যা

    প্রশ্ন: ক, খ থেকে ছোট। খ , গ এর থেকে বড়। গ, ক থেকে ছোট এবং ঘ, খ থেকে বড়। ক, খ, গ এবং ঘ এর মধ্যে কে সবচেয়ে ছোট?

    সমাধান:
    ক, খ  থেকে ছোট =  খ  > ক
    খ , গ এর থেকে বড় = খ  > গ
    গ, ক থেকে ছোট = ক > গ
    ঘ, খ থেকে বড় = ঘ > খ 

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
    ঘ > খ > ক > গ 

    সবচেয়ে ছোট = গ  

    ৭,৮০৯.
    নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঘ
    ৭,৮১০.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    ১ম চিত্রে উপরের উপাদানটি সংখ্যায় কমে ২য় চিত্রে নিচের উপাদানে পরিণত হয়।
    ১ম চিত্রে নিচের উপাদানটি সংখ্যায় বেড়ে ২য় চিত্রেউপরের উপাদানে পরিণত হয়।

    এই নিয়ম অনুসারে অপশন খ সঠিক উত্তর 
    ৭,৮১১.
    K হল L এর 40 মিটার দক্ষিণ-পশ্চিমে এবং  M হল L-এর 40 মিটার দক্ষিণ-পূর্বে, তাহলে K-এর কোন দিকে M?
    1. ক) পশ্চিম দিকে
    2. খ) পূর্ব দিকে
    3. গ) উত্তর দিকে
    4. ঘ) উত্তর-পূর্ব দিকে
    ব্যাখ্যা
    K হল L এর 40 মিটার দক্ষিণ-পশ্চিমে এবং  M হল L-এর 40 মিটার দক্ষিণ-পূর্বে, তাহলে K-এর কোন দিকে M?

    সমাধান: 

    প্রদত্ত চিত্র থেকে বুঝা যায় 
     K-এর পূর্ব দিকে M
    ৭,৮১২.
    ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
    1. Acceptance
    2. Absence
    3. About
    4. Abstract
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?

    সমাধান:
    সঠিক ক্রম হবে
    About
    Absence
    Abstract
    Acceptance
    ৭,৮১৩.
    একটি বাইসাইকেল ৬/৫ সেকেন্ডে ২৪ মিটার চলে। তাহলে ১০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
    1. ২০০ মিটার
    2. ১৮০ মিটার
    3. ৩২০ মিটার
    4. ১২০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাইসাইকেল ৬/৫ সেকেন্ডে ২৪ মিটার চলে। তাহলে ১০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

    সমাধান:
    ৬/৫ সেকেন্ডে = ২৪ মিটার
    ∴ ১ সেকেন্ডে = ২৪/(৬/৫) = (২৪ × ৫)/৬ = ২০ মিটার
    ∴ ১০ সেকেন্ডে = ২০ × ১০ = ২০০ মিটার
    ৭,৮১৪.
    One who loves books -
    1. ক) Bibliophobe
    2. খ) Bibliographer
    3. গ) Bibliophile
    4. ঘ) Bibliocrat
    ব্যাখ্যা
    Bibliophobe: one who who fears and hates books, book-learning or reading.
    Bibliographer: anyone who writes about books.
    Bibliophile: a person who collects or has a great love of books.
    ৭,৮১৫.
    A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?
    1. C
    2. A
    3. D
    4. E
    ব্যাখ্যা
    প্রশ্ন: A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?

    সমাধান: 
    A এর চেয়ে C চিকন।
    A > C
    B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
    A < B < D
    ∴ C < A < B < D
    E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
    B < E < D
    ∴C < A < B < E < D

    ∴ সবচেয়ে মোটা D.
    ৭,৮১৬.
    X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

    সমাধান:
     
    4 নং প্যাটার্ন তৈরি হবে।
    ৭,৮১৭.
    এই চিত্রের প্রতিবিম্ব কী হবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ৭,৮১৮.
    Dawn : day : : 
    1. star : sun
    2. beginning : end
    3. birth : life
    4. moon : light
    ব্যাখ্যা
    প্রশ্ন: Dawn : day : : 

    সমাধান:
    Dawn (ভোর) হলো Day (দিন) এর শুরু।
    আর,
    birth (জন্ম) হলো life (জীবন) জীবনের শুরু।
    ৭,৮১৯.
    নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Apple, 2. Apricot, 3. Banana, 4. Avocado, 5. Almond
    1. 12543
    2. 25143
    3. 15243
    4. 51243
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Apple, 2. Apricot, 3. Banana, 4. Avocado, 5. Almond

    সমাধান:
    শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই, Almond → Apple → Apricot → Avocado → Banana
    5. Almond
    1. Apple
    2. Apricot 
    4. Avocado 
    3. Banana

    ∴ সঠিক উত্তর ঘ) 51243

    ৭,৮২০.
    একটি জুতার প্রয়োজনীয় অংশ কোনটি?
    1. ক) সোল
    2. খ) চামড়া
    3. গ) জুতার লেইস
    4. ঘ) কোনটি নয়
    ব্যাখ্যা
    একটি জুতার প্রয়োজনীয় অংশ সোল। কারণ সোল ছাড়া কোনো জুতা হয় না। চামড়ার বদলে বিভিন্ন সিনথেটিক বা কাপড় দিয়ে জুতা বানানো হয়, জুতার লেইস এর বদলে বাকল বা অন্য কোনো আটকানোর ব্যবস্থা দেখা যায়, কিন্তু সোল সব জুতাতে থাকে।
    ৭,৮২১.
    PUH - QUI - RUJ - ?
    1. SUV
    2. TSI
    3. RSG
    4. SUK
    ব্যাখ্যা

    প্রশ্ন: PUH - QUI - RUJ - ?

    সমাধান:
    PUH - QUI - RUJ - SUK
    ​ 
    ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
    P - Q - R (অক্ষরগুলো ক্রমিক)
    এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = S

    ক্রমটিতে U অক্ষরটি অপরিবর্তিত।

    ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
    H - I - J (অক্ষরগুলো ক্রমিক)
    এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = K

    ∴ প্রদত্ত ক্রমটির পরবর্তী অংশ = SUK

    ৭,৮২২.
    একটি খামারে মোট ৫০ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ১৩৪ টি পা থাকলে। ঐ খামারে মোট কতটি হাঁস আছে? 
    1. ২৯ টি
    2. ৩৩ টি
    3. ৩০ টি
    4. ৩৫ টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি খামারে মোট ৫০ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ১৩৪ টি পা থাকলে। ঐ খামারে মোট কতটি হাঁস আছে?

    সমাধান:
    ধরি,
    হাঁসের সংখ্যা = ক
    তাহলে গরুর সংখ্যা = ৫০ - ক

    আমরা জানি,
    হাঁসের পা = ২টি
    গরুর পা = ৪টি

    প্রশ্নমতে,
    ২ক +৪(৫০ - ক) = ১৩৪
    ⇒ ২ক + ২০০ - ৪ক = ১৩৪
    ⇒ - ২ক = ১৩৪ - ২০০
    ⇒ - ২ক = - ৬৬
    ∴ ক = ৩৩

    ∴ হাঁসের সংখ্যা = ৩৩ টি

    ৭,৮২৩.
    যদি TEN = 39 হয় তাহলে, SIX =?
    1. 60
    2. 58
    3. 46
    4. 52
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি TEN = 39 হয় তাহলে, SIX =?

    সমাধান:


    ∴ T + E + N
    = 20 + 5 + 14
    = 39

    ∴ S + I + X
    = 19 + 9 + 24
    = 52
    ৭,৮২৪.
    আয় : সঞ্চয় :: ব্যয় : ?
    1. ক) অপচয়
    2. খ) বিলাসিতা
    3. গ) ঋণ
    4. ঘ) উন্নতি
    ব্যাখ্যা
    আয় করলে সঞ্চয় বাড়ে। 
    ব্যয় করলে ঋণ বাড়ে। 
    ৭,৮২৫.
    A হল C এর পুত্র; C এবং Q বোন; D হল Q এর মা এবং E হল D এর পুত্র। E, A এর সম্পর্কে কী হয়?
    1. মামা
    2. ভাই
    3. বাবা
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q বোন; D হল Q এর মা এবং E হল D এর পুত্র। E, A এর সম্পর্কে কী হয়?

    সমাধান:
    A হল C এর পুত্র

    C এবং Q বোন
    অতএব, Q, A এর খালা
    C, A এর মা

    D হল Q এর মা
    D হলেন A এর নানী

    E হল D এর পুত্র
    অতএব, E, A এর মামা।

    ৭,৮২৬.
    নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না?
    1. TOXCRE
    2. DULAMEK
    3. ALTOHYPSHUMA
    4. ALTHAMUS
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না?

    সমাধান: 
    • TOXCRE কে সাজালে CORTEX হয়। 
    • ALTOHYPSHUMA কে সাজালে HYPOTHALAMUS হয়।
    • ALTHAMUS কে সাজালে THALAMUS হয়।

    → CORTEX, HYPOTHALAMUS, THALAMUS- এগুলো মানবমস্তিষ্কের অঙ্গ।

    সুতরাং, DULAMEK - এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না।
    ৭,৮২৭.
    পাঁচজন মেয়ে একটা বেঞ্চে ছবি তোলার জন্য বসে আছে। সীমা রানির বামদিকে আর বিন্দুর ডানে। মেরি রানির ডানদিকে। রীতা রানি আর মেরির মাঝে। রীতার ডানে কে বসে আছে?
    1. বিন্দু
    2. রানি
    3. মেরি
    4. সীমা
    ব্যাখ্যা



    রীতার ডানে বসে আছে মেরি
    ৭,৮২৮.
    ঘড়িতে যখন ৪ : ৫০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
    1. ১২৫°
    2. ১৩৫°
    3. ১৪৫°
    4. ১৫৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে যখন ৪ : ৫০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
    = | {(১১ × ৫০) - (৬০ × ৪)}/২ |
    = | (৫৫০ - ২৪০)/২ |
    = | ৩১০/২ |
    = | ১৫৫ |
    = ১৫৫°
    ৭,৮২৯.
    A, B, C ও D চারজন লোক একটি গোলটেবিলের চারদিকে বসল। A ও C পরস্পর বিপরীত দিকে; D, A এর বামপাশে এবং B, A ও C এর মাঝে বসলে B, C এর কোনদিকে বসল?
    1. ক) ডানদিকে
    2. খ) বিপরীত দিকে
    3. গ) বাম দিকে
    4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
    ব্যাখ্যা

    তর্ক হতে পারে যে, B, A ও C এর মাঝে বসলে - এখানে ডান ও বাম বলা নেই।
    D এর দিকে বসাতে গেলে B কে D এর কোলে বসাতে হয়। প্রশ্নে ''লোক'' বলা আছে। তাই, B কে বাচ্চা ধরা যাচ্ছে না। একজন লোক আরেকজন লোকের কোলে বসবেন এটা কোন কাজের কথা হল না।

    আবার, এটাও বলা যেতে পারে যে, B ও D দুইজনই A এর বামে দূরত্ব বজায় রেখে বসেছে। এক্ষেত্রেও প্রশ্নে বলা আছে, একটি গোলটেবিলের চারদিকে বসল। সেক্ষেত্রে এক দিক খালি থেকে যায়।

    সঠিক উত্তর, B, C এর বামদিকে বসল।

    ৭,৮৩০.
    জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
    1. কোলন-ড্যাশ
    2. হাইফেন
    3. কমা
    4. সেমিকোলন
    ব্যাখ্যা
    প্রশ্ন: জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

    সমাধান:
    জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে "কমা" ব্যবহৃত হয়। 

    • কমা (,)
    - কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে, বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডকে আলাদা করতে কমার ব্যবহার হয়।

    উদাহরন- 
    গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
    কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
    রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ।"

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।
    ৭,৮৩১.
    ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি সঠিক?
    1. ক) May 15, 2021
    2. খ) 15 May, 2021
    3. গ) দুটিই সঠিক
    4. ঘ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    May 15, 2021 এবং 15 May, 2021 দুটিই সঠিক।
    ৭,৮৩২.
    ২০০ থেকে বড় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
    1. ২০৩
    2. ২১৩
    3. ২০৭
    4. ২১১
    ব্যাখ্যা
    ২০৩ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য। 
    ২০৩, ২১১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। 
    অতএব, ২০০ থেকে বড় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২১১
    ৭,৮৩৩.
    ১৭৬৪ : বক্সারের যুদ্ধ :: ১৭৫৭ : ?
    1. ক) পলাশীর যুদ্ধ
    2. খ) সিপাহি বিদ্রোহ
    3. গ) পানিপথের প্রথম যুদ্ধ
    4. ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
    ব্যাখ্যা
    বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে নওয়াব মীরকাসিম ও তাঁর মিত্রশক্তির সাথে ইংরেজদের যুদ্ধ।
    পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে সংঘটিত। এ যুদ্ধ আট ঘণ্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুণ নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৭,৮৩৪.
    কোন সংখ্যাকে ২/৫ দ্বারা গুণ করলে ৪/৫ হবে?
    1. ৪/৭
    2. ৩/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাকে ২/৫ দ্বারা গুণ করলে ৪/৫ হবে?

    সমাধান:
    ধরি,
    সংখ্যাটি = ক
    প্রশ্নমতে,
    ক এর ২/৫ = ৪/৫
    ⇒ ক = (৪/৫) × (৫/২)
    ⇒ ক = ৪/২
    ∴ ক = ২
    ∴ সংখ্যাটি ২
    ৭,৮৩৫.
    CLOAK = 41316212 হলে, SWITCH = ?
    1. 20112149
    2. 20102049
    3. 2024102149
    4. 20112139
    ব্যাখ্যা

    ইংরেজি বর্ণমালার অবস্থানগত মানের উপর ভিত্তি করে এই প্রশ্নের সমাধান করতে হবে।
    যেখানে প্রত্যেকবর্ণের অবস্থান সংখ্যার পরের সংখ্যাটি ব্যবহৃত হয়েছে।
    C = 3; 4
    L = 12; 13
    O = 15; 16
    A = 1; 2
    K = 11; 12
    তেমনিভাবে, S = 19; 20
    W = 23; 24
    I = 9; 10
    T = 20; 21
    C = 3; 4
    H = 8; 9

    ৭,৮৩৬.
    ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
    1. বিজিগীষা
    2. জিগমিষা
    3. জিজীবিষা
    4. জিগীষা
    ব্যাখ্যা
    • ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

    অন্যদিকে,
    - 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
    - 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
    - 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

    এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
    - 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
    - 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
    - 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
    - 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
    - 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
    - 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ৭,৮৩৭.
    ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বেরুনোর সময় সূর্য আপনার সামনে। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
    1. পূর্ব
    2. পশ্চিম
    3. উত্তর
    4. দক্ষিণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বেরুনোর সময় সূর্য আপনার সামনে। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?

    সমাধান:
    ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
    - কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
    - কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।


    A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে।
    ৭,৮৩৮.
    Which word is correctly spelt?
    1. Reverbaration
    2. Ractengular
    3. Catterpillar
    4. Ascertain
    ব্যাখ্যা
    প্রশ্ন: Which word is correctly spelt?

    সমাধান: 
    The correctly spelt word is -
    Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

    Correct Spelling of the other words:
    Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।
    Rectangular = আয়তক্ষেত্রাকার।
    Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
    ৭,৮৩৯.
    যদি E = 5 এবং DEAR = 7 হয়, তাহলে READ দিয়ে নিচের কোনটি বোঝাবে?
    1. ক) 6
    2. খ) 7
    3. গ) 5
    4. ঘ) 9
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি E = 5 এবং DEAR = 7 হয়, তাহলে READ দিয়ে নিচের কোনটি বোঝাবে?

    সমাধান: 
    => E = 5 = 5/1 = 5
    => DEAR = 4 + 5 + 1 + 18 = 28/4 = 7
    => READ = 18 + 5 + 1 + 4 = 28/4 = 7
    ৭,৮৪০.
    ২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. 102°
    2. 105°
    3. 108°
    4. 112°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 °
    = │{(11 × 30) - (60 × 2)}/2│°
    = │(330 - 120)/2│°
    = │210/2│°
    = 105°
    ৭,৮৪১.
    ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?
    1. ক) 7 m
    2. খ) 5 m
    3. গ) 4 m
    4. ঘ) 6 m
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?

    সমাধান:

    ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয়পাশের দূরত্ব ও ভরের গুণফল সমান হতে হবে।
    তাহলে,
    বাম পাশের দূরত্ব × ভর = ডান পাশের দূরত্ব × ভর 
    বা, বাম পাশের দূরত্ব × ২০ = ৫ × ১৬
    বা, বাম পাশের দূরত্ব = ৮০ ÷ ২০
    ∴ বাম পাশের দূরত্ব = ৪ মিটার
    ৭,৮৪২.
    ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে ১০ম বর্ণের ডানে ৫ম বর্ণ কোনটি?
    1. O
    2. N
    3. L
    4.  P
    ব্যাখ্যা

    প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে ১০ম বর্ণের ডানে ৫ম বর্ণ কোনটি?

    সমাধান:
    - বাম দিক থেকে ১০ম বর্ণ হলো J। J এর ডানে ৫ ঘর গণনা করলে (১০ + ৫) = ১৫ পাওয়া যায়। ১৫ তম বর্ণ O।

    ৭,৮৪৩.
    কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?
    1. 4 নং
    2. 3 নং
    3. 2 নং
    4. 1 নং
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?

    2 ও 7 নং চাকাটি বড় হওয়ায় 2 ও 7 নং চাকা দুইটি সবচেয়ে ধীরে ঘুরবে।
    অপশনে 7 নং না থাকায় সঠিক উত্তর হবে 2 নং।
    ৭,৮৪৪.
    নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 46
    2. 38
    3. 32
    4. 42
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে, 
    (0 + 6 + 2 + 4) - 2 = 10
    এবং (6 + 2 + 10 + 8) - 2 = 24
    ∴ (4 + 14 + 12 + 10) - 2 = 38

    ৭,৮৪৫.
    একটি সভায় ১৮ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
    1. ১৫৩ টি
    2. ১০৩ টি
    3. ১৮৩ টি
    4. ১২৩ টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সভায় ১৮ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

    সমাধান:
    সভায় লোক আছে, n = ১৮ জন

    আমরা জানি, 
    করমর্দন সংখ্যা = nC

    ∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = ১৮C
    = ১৮!/(১৮ - ২)! × ২!
    = (১৮ × ১৭)/২
    = ১৫৩ টি
    ৭,৮৪৬.
    ৪, ৮, ১২, ১৬...... পরবর্তী সংখ্যাটি কত?
    1. ক) ২০
    2. খ) ২২
    3. গ) ২৬
    4. ঘ) ২৮
    ব্যাখ্যা
    প্রশ্নঃ ৪, ৮, ১২, ১৬...... পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধানঃ
    সংখ্যাগুলো ৪ এর গুণিতক হিসেবে রয়েছে।

    ৪ × ১ = ৪
    ৪ × ২ = ৮
    ৪ × ৩ = ১২
    ৪ × ৪ = ১৬
    ৪ × ৫ = ২০
    ৭,৮৪৭.
    প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?
    1. ক) 12টি 
    2. খ) 13টি 
    3. গ) 18টি 
    4. ঘ) 20টি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে?

    সমাধান: 


    প্রদত্ত চিত্রে আয়তক্ষেত্র গুলো হলো: 1, 2, 3, 4, 18, 27, 35, 46, 12, 34, 13, 24, 1234, 1278, 3456, 1358, 2467, 12345678
    মোট = 18টি
    ৭,৮৪৮.
    একটা ছোটো বাচ্চার ছবি দেখিয়ে রেদোয়ান বললো, 'সে আমার নানার একমাত্র কন্যার ছেলের ছেলে'। ওই ছেলে রেদোয়ানের কী হয়?
    1. ক) ভাতিজা
    2. খ) খালু
    3. গ) পুত্র
    4. ঘ) ক ও গ উভয়ই হতে পারে
    ব্যাখ্যা
    রেদোয়ানের নানার মেয়ে মানে তার মা। সেই মায়ের একাধিক ছেলে সন্তান থাকতে পারে। সেক্ষেত্রে ছবির ছোটো বাচ্চাটি রেদোয়ানের পুত্র অথবা ভাতিজা হতে পারে৷
    ৭,৮৪৯.
    The difference between a two-digit number and the number obtained by interchanging the digits is 36. What is the difference between the sum and the difference of the digits of the number if the ratio between the digits of the number is 1: 2?
    1. ক) 4
    2. খ) 8
    3. গ) 16
    4. ঘ) None of these
    ব্যাখ্যা

    Since the number is greater than the number obtained on reversing the digits, so the ten's digit is greater than the unit's digit.
    Lets, ten's and unit's be 2x and x respectively
    Then, (10 times; 2x + x) - (10x + 2x) = 36
    ⇒ 9x = 36
    ⇒ x = 4

    ∴ Required difference (2x + x) - (2x - x ) = 2x = 4 × 2 = 8
    Answer : 8

    ৭,৮৫০.
    Choose the word which is different from the rest-
    1. ক) Chicken
    2. খ) Snake
    3. গ) Swan
    4. ঘ) Frog
    ব্যাখ্যা
    Chicken ডাঙ্গায় বাস করে।
    অন্য তিনটি প্রাণী পানিতে বাস করতে পারে।
    ৭,৮৫১.
    নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ?
    1. ক) কৌতূহল, কৃচ্ছসাধন, ক্বচিৎ
    2. খ) সৌপ্তিক, হারীত, প্রকুপিত
    3. গ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
    4. ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
    ব্যাখ্যা
    স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা শব্দগুলোর শুদ্ধবানান যথাক্রমে স্বাচ্ছন্দ্য, একত্র, সখ্য।
    ৭,৮৫২.
    একজন ব্যক্তি উত্তর দিকে 2 কিমি হাঁটেন। তারপর তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 10 কিমি হাঁটেন। এরপর তিনি উত্তর দিকে মোড় নেন এবং 3 কিমি হাঁটেন। আবার তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 2 কিমি হাঁটেন। তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
    1. 8 কিমি
    2. 13 কিমি
    3. 15 কিমি
    4. 17 কিমি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একজন ব্যক্তি উত্তর দিকে 2 কিমি হাঁটেন। তারপর তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 10 কিমি হাঁটেন। এরপর তিনি উত্তর দিকে মোড় নেন এবং 3 কিমি হাঁটেন। আবার তিনি পূর্ব দিকে মোড় নেন এবং 2 কিমি হাঁটেন। তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন?

    সমাধান:

    উত্তর দিকে মোট দূরত্ব (উল্লম্ব সরণ) = 2 কিমি + 3 কিমি = 5 কিমি
    পূর্ব দিকে মোট দূরত্ব (অনুভূমিক সরণ) = 10 কিমি + 2 কিমি = 12 কিমি

    শুরুর বিন্দু থেকে সরাসরি দূরত্ব বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
    দূরত্ব, AE = √(মোট উত্তর দিকের দূরত্ব2 + মোট পূর্ব দিকের দূরত্ব2)
    ⇒ দূরত্ব, AE = √(52 + 122)
    ⇒ দূরত্ব, AE = √(25 + 144)
    ⇒ দূরত্ব, AE = √169
    ⇒ দূরত্ব, AE = 13

    অতএব, তিনি শুরুর স্থান থেকে 13 কিমি দূরে আছেন।

    ৭,৮৫৩.
    কোনটি শুদ্ধ বানান?
    1. Perspicacious
    2. Purspicacious
    3. Perspecacious
    4. Perspicasious
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

    সমাধান:
    সঠিক উত্তর: ক) Perspicacious
    Perspicacious (Adjective): তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন, গভীরভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম।

    Synonyms: Insightful, Perceptive, Discerning, Astute.
    Antonyms: Ignorant, Dull, Oblivious, Unobservant.

    Source: Merriam Webster Dictionary & Oxford Learner’s Dictionary.
    ৭,৮৫৪.
    নিচের কোন বানানটি অশুদ্ধ?
    1. মনঃকষ্ট
    2. স্বত্ব
    3. স্রোতঃস্বিনী
    4. তরুনাস্থি
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    'তরুনাস্থি'- বানানটি অশুদ্ধ। 
    এর শুদ্ধ বানান: তরুণাস্থি। 

    • 'তরুণাস্থি' (বিশেষ্য):
    - প্রকৃত- প্রত্যয়: তরুণ + √ অস্‌ + ত'। 
    - শব্দের অর্থ: 'দেহের নরম ও কোমল হাড়। 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
    ৭,৮৫৫.
    কোনটি ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ?
    1. বীরাগ
    2. নম্র
    3. প্রতিরাগ
    4. বিরাগ
    ব্যাখ্যা
    → ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ - বিরাগ।

    আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
    'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
    'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
    'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
    'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
    'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
    'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
    ৭,৮৫৬.
    আপনি রাস্তার পাশে গিয়ে একটি মানিব্যাগ পেয়েছেন, যাতে টাকা ও পরিচয়পত্র আছে। আপনি কী করবেন? 
    1. টাকা নিয়ে ব্যাগটি ফেলে দেবেন
    2.  টাকা নেন এবং পরিচয়পত্র ফেরত দেন
    3. ব্যাগটি স্থানীয় থানায় জমা দেবেন
    4. ব্যাগটি নিজের কাছে রাখবেন 
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনি রাস্তার পাশে গিয়ে একটি মানিব্যাগ পেয়েছেন, যাতে টাকা ও পরিচয়পত্র আছে। আপনি কী করবেন?

    সমাধান:
    মানিব্যাগে পরিচয়পত্র থাকায় মালিককে চিহ্নিত করা সম্ভব। সৎ ও আইনি পদক্ষেপ হলো ব্যাগটি স্থানীয় থানায় জমা দেওয়া, যাতে মালিক এটি ফেরত পান।

    সঠিক উত্তর: গ) ব্যাগটি স্থানীয় থানায় জমা দেবেন

    ৭,৮৫৭.
    যদি ৩২<>৪১ = ৫; ৫১<>৩৪ = ২৮ এবং ৪১<>৫২ = ২১ হয়, তবে ৮৭<>৫৩=?
    1. ক) ৬৮
    2. খ) ১৬
    3. গ) ৭২
    4. ঘ) ৮
    ব্যাখ্যা

    ৩২<>৪১ =(৩-২)(৪+১)= ৫
    ৫১<>৩৪ = (৫-১)(৩+৪) =২৮
    ৪১<>৫২ =(৪-১)(৫+২)= ২১
    ৮৭<>৫৩=(৮-৭)(৫+৩) = ৮

    ৭,৮৫৮.
    নিচের কোনটি আলাদা?
    1. ক) RTP
    2. খ) HIF
    3. গ) FAM
    4. ঘ) NOL
    ব্যাখ্যা
    একমাত্র RTP ছাড়া অন্যগুলোতে মাঝখানে Vowel আছে।
    ৭,৮৫৯.
    আসিফ ক্লাশে শুরুর দিক থেকে সপ্তম এবং শেষের দিক থেকে ২৬তম। ক্লাশে মোট কতজন ছাত্রছাত্রী আছে?
    1. ক) ৩৪ জন
    2. খ) ৩২ জন
    3. গ) ৩০ জন
    4. ঘ) ৩৬ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আসিফ ক্লাশে শুরুর দিক থেকে সপ্তম এবং শেষের দিক থেকে ২৬তম। ক্লাশে মোট কতজন ছাত্রছাত্রী আছে? 

    সমাধান:
    আসিফের সামনে আছে = ৬ জন 
    আসিফের পিছনে আছে = ২৫ জন 
    মোট ছাত্রছাত্রী = ২৫ + ১ + ৬ = ৩২ জন 
    ৭,৮৬০.
    যদি একটা সংখ্যার এক চতুর্থাংশের এক তৃতীয়াংশ ১৫ হয় তবে সেই সংখ্যার তিন-দশমাংশ কত হবে?
    1. 35
    2. 36
    3. 45
    4. 54
    ব্যাখ্যা

    ধরি সংখ্যাটি x.
    তাহলে, 1/3 of 1/4 of x = 15
    বা, x = 15 × 3 × 4 = 180
    ∴ নির্ণেয় সংখ্যা = 3/10 × 180 = 54

    ৭,৮৬১.

    চিত্রে কতগুলি ত্রিভুজ আছে?
    1. ক) ৪
    2. খ) ৫
    3. গ) ৭
    4. ঘ) ১০
    ব্যাখ্যা

                   1                               2                         3                      4

    এখানে ত্রিভুজ হবে ১ + ২ + ৩ + ৪ = ১০ টি
    ৭,৮৬২.
    যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে HATE এর কোড কী হবে?
    1. ROPI
    2. DYVL
    3. ICWI
    4. UQRW
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে HATE এর কোড কী হবে?

    সমাধান:

    'LOVE' = 'MQYI'
    L + 1 = M
    O + 2 = Q
    V + 3 = Y
    E + 4 = I

    ∴ HATE এর ক্ষেত্রে,
    H + 1 = I
    A + 2 = C
    T + 3 = W
    E + 4 = I

    ∴ ‘HATE’ = 'ICWI'
    ৭,৮৬৩.
    আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে ২৪ মিটার পূর্বদিকে গেলেন। এরপর ৪৮√২ মিটার উত্তর-পশ্চিম দিকে গেলেন। প্রারম্ভিক স্থান থেকে শেষ স্থান পর্যন্ত ন্যূনতম দূরত্ব কত?
    1. ৪৮ মিটার (প্রায়)
    2. ৫৩ মিটার (প্রায়)
    3. ৬৫ মিটার (প্রায়)
    4. ৭২ মিটার (প্রায়)
    ব্যাখ্যা


    প্রারম্ভিক স্থান ক থেকে শেষ স্থান চ পর্যন্ত ন্যূনতম দূরত্ব = √{২৪ + (২৪ + ২৪)} মিটার = ৫৩.৬৬ মিটার (প্রায়)
    -------------------------------------------------------------------------------------------------------------------
    বিশেষ দ্রষ্টব্য - আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে ২৪ মিটার পূর্বদিকে গেলেন। এরপর ৪৮√২ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে গেলেন।
    অর্থাৎ, যে দুই বাহু বরাবর ২৪ মিটার ও ৪৮√২ মিটার অতিক্রম করা হবে উক্ত দুই বাহুর ছেদবিন্দুতে ৪৫ ডিগ্রী কোণ উৎপন্ন হবে।
    কারণ পূর্বদিকে গিয়ে আবার উক্ত স্থান হতে দক্ষিণ - পশ্চিমে যাওয়ার সময় যে স্থানে টার্ন নেওয়া হবে সেখানে ৪৫ ডিগ্রী কোণ উৎপন্ন হবে।
    এজন্য প্রস্নে ৪৫ ডিগ্রী কোণের উল্লেখ নেই।
    ৪৫° কোণের জন্য, লম্ব = ভূমি এবং অতিভুজ = লম্ব√২ = ভূমি√২ = ২৪√২ মিটার।

    এজন্য, ক থেকে ২৪ মিটার পূর্ব দিকে খ-তে গিয়ে আবার খ হতে ৪৮√২ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে চ-তে গেলে, কগ এর দূরত্ব (২৪ + ২৪) মিটার বা ৪৮ মিটার হবে।
    গচ হবে ২৪ মিটার।

    নবম-দশম শ্রেণির গণিতের ত্রিকোণমিতি এবং উচ্চতা ও দূরত্ব বিষয়ক প্রবলেমগুলো মনোযোগ দিয়ে সমাধান করলে এ ধরনের প্রস্নের উত্তর দেওয়া খুব সহজ হয়।
    এতে সময় খুব কম লাগে।

    [ স্থানাঙ্ক সম্পর্ক - দিক ও দূরত্ব নির্ণয় ]
    ৭,৮৬৪.
    একটি দৌড় প্রতিযোগিতায় করিমের অবস্থান প্রথম এবং জসিমের অবস্থান পঞ্চম। মৃণালের অবস্থান করিম ও জসিমের মাঝে। গালিব, রোহানের থেকে এগিয়ে আছে এবং রোহানের অবস্থান মৃণালের ঠিক পেছনে। প্রতিযোগিতায় কে দ্বিতীয় অবস্থানে রয়েছে?
    1. রোহান 
    2. মৃণাল 
    3. গালিব 
    4. জসিম 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি দৌড় প্রতিযোগিতায় করিমের অবস্থান প্রথম এবং জসিমের অবস্থান পঞ্চম। মৃণালের অবস্থান করিম ও জসিমের মাঝে। গালিব, রোহানের থেকে এগিয়ে আছে এবং রোহানের অবস্থান মৃণালের ঠিক পেছনে। প্রতিযোগিতায় কে দ্বিতীয় অবস্থানে রয়েছে? 

    সমাধান:
    ​প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গালিব।
    ​ 
    দেওয়া আছে,
    ​করিমের অবস্থান প্রথম
    ​জসিমের অবস্থান পঞ্চম
    ​মৃণালের অবস্থান করিম ও জসিমের মাঝে
    ​গালিবের অবস্থান রোহানের সামনে
    ​রোহানের অবস্থান মৃণালের ঠিক পেছনে 

    ​১ম থেকে ৫ম অবস্থান পর্যন্ত সাজিয়ে পাওয়া যায়,
    ​করিম > গালিব (২য়) > মৃণাল > রোহান > জসিম

    ৭,৮৬৫.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. ক) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
    2. খ) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
    3. গ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
    4. ঘ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
    ব্যাখ্যা
    বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্যতীত বাকী সবাই ছিলেন সেনাবাহিনীতে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন বিমানবাহিনীতে।
    ৭,৮৬৬.
    হ, রু, নি, সা - এর সঙ্গে নিচের কোন বর্ণ নিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
    1. ক) ং
    2. খ) ব
    3. গ) ল
    4. ঘ) ৎ
    ব্যাখ্যা
    - হ, রু, নি, সা - এর সঙ্গে 'ৎ' যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়।
    - শব্দটি হবে: নিরুৎসাহ

    নিরুৎসাহ
    ১. উৎসাহহীন। 
    ২. হতাশ; নিরাশ; হতোদ্যম; ভগ্নোদ্যম। 
    ৩. উৎসাহের বা উদ্যমের অভাব; নিরুদ্যম।

    উৎস: Accessible Dictionary.
    ৭,৮৬৭.
    ৩, ৯, ২৭, ............. ধারার পরের সংখ্যাটি কত?
    1. ৩৬
    2. ৪৮
    3. ৬৩
    4. ৮১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৯, ২৭, ..................ধারার পরের সংখ্যাটি কত?

    সমাধান: 
    ১ম পদ = ৩
    ২য় পদ = ৩ × ৩ = ৯
    ৩য় পদ = ৯ × ৩ = ২৭
    ∴ ৪র্থ পদ = ২৭ × ৩ = ৮১  

    ∴ ধারার পরের সংখ্যাটি হবে ৮১
    ৭,৮৬৮.
    কিছু বালক একটি সারিতে বসে আছে। A বাম দিকে হতে ১৫তম এবং B ডান দিক থেকে ৮ম। যদি ৪ জন বালক তাদের মাঝে বসে থাকে তবে সারিতে কত জন বালক আছে? 
    1. ক) ২৪ জন 
    2. খ) ২৭ জন 
    3. গ) ২৫ জন 
    4. ঘ) ২৬ জন 
    ব্যাখ্যা
    এখানে,
    A বাম দিকে হতে ১৫তম অর্থাৎ বাম দিকে A সহ = ১৫ জন 
    B ডান দিক থেকে ৮ম অর্থাৎ ডান দিক থেকে B সহ = ৮ জন 
    সারিতে মোট বালকের সংখ্যা
    = A পর্যন্ত বালকের সংখ্যা + A এবং B এর মাঝের বালকের সংখ্যা + B সহ তার পিছনের বালকের সংখ্যা
    = ১৫ + ৪ + ৮ 
    = ২৭ জন
    ৭,৮৬৯.
    প্রশ্নবোধক চিহ্নিত (?) স্থানে কোন সংখ্যা বসবে?
    1. 39
    2. 40
    3. 41
    4. 21
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত (?) স্থানে কোন সংখ্যা বসবে?



    সমাধান:
    ১ম চিত্রে, (5 × 3) + 4 = 19
    ৩য় চিত্রে, (6 × 4) + 5 = 29

    একইভাবে,
    ২য় চিত্রে, (7 × 5) + 6 = 41
    ৭,৮৭০.
    একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
    1. ৬০ জন
    2. ১০০ জন
    3. ১২০ জন
    4. ১৪০ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

    সমাধান: 
    ২৫ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ জন 
    ১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ × ২৫ জন
    ১৮ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে (৩৬০ × ২৫)/১৮ জন
    = ৫০০ জন 

    ∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫০০ - ৩৬০) জন = ১৪০ জন 
    ৭,৮৭১.
    বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?
    1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    2. রাজা রামমোহন রায়
    3. গিরীশচন্দ্র সেন
    4. বঙ্কিমচন্দ্র
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?

    সমাধান:
    • বাংলা ভাষায় যতি বাবিরাম চিহ্নের প্রচলন করেন- 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'
    - তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
    - বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
    - বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
    - শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

    ৭,৮৭২.
    অম্বর এর প্রতিশব্দ কোনটি?
    1. পৃথিবী
    2. জল
    3. সমুদ্র
    4. আকাশ
    ব্যাখ্যা
    প্রশ্ন: অম্বর এর প্রতিশব্দ কোনটি?

    সমাধান:
    • 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

    • আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
    অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

    • ‘জল’ শব্দের সমার্থক শব্দ:
    অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

    • 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
    বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

    • পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
    বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।


    উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ৭,৮৭৩.
    যদি ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে ১০০ দিনে, তাহলে ৫টি বিড়াল ৫টি টা ইঁদুরকে ধরবে-
    1. ক) ১ দিনে
    2. খ) ১০০ দিনে
    3. গ) ৫ দিনে
    4. ঘ) কোনটি নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন : যদি ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে ১০০ দিনে, তাহলে ৫টি টা বিড়াল ৫টি টা ইঁদুরকে ধরবে-

    সমাধান : 
    ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে  ১০০  দিনে
    ∴ ১   〃        ১টি  〃 〃 〃 (১০০ × ১০০)/১০০ 〃
    ∴৫টি  〃    ৫টি     〃 〃 (১০০ × ১০০ × ৫ )/(৫×১০০)〃
                                        = ১০০  দিনে।
    ৭,৮৭৪.
    'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) বাতাস
    2. খ) নিকটবর্তী
    3. গ) অট্টালিকা
    4. ঘ) আলয়
    ব্যাখ্যা
    'নিকেতন' শব্দের সমার্থক শব্দ আলয়।
    ৭,৮৭৫.
    প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 

     
    ৭,৮৭৬.
    তাপ শব্দের বিপরীত শব্দ?
    1. ক) শৈত্য
    2. খ) শীতল
    3. গ) হিম
    4. ঘ) উত্তাপ
    ব্যাখ্যা
    তাপ শব্দটি বিশেষ্য, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষ্য পদ হবে। শৈত্য শব্দটি বিশেষ্য, অন্যদিকে শীতল শব্দটি বিশেষণ এবং হিম (বিশেষ্য) শব্দের অর্থ তুষার বা বরফ। [সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমী]
    ৭,৮৭৭.
    247596 শব্দটির দর্পণ চিত্র কোনটি?
      ব্যাখ্যা

      প্রশ্ন: 247596 শব্দটির দর্পণ চিত্র কোনটি?

      সমাধান:
      247596 শব্দটির দর্পণ চিত্রটি হচ্ছে - 

       দর্পণ চিত্রে কোনো শব্দকে সাধারণত ডান দিক থেকে বাম দিকে উল্টো ক্রমে পড়তে হয়।

      ৭,৮৭৮.
      They gave me a/an --- and told me to fill in.
      1. application
      2. letter
      3. form
      4. CV
      ব্যাখ্যা

      fill in = পুরণ করা।

      Form তথ্য দ্বারা পূর্ণ করতে হয়। কিন্তু letter, application বা CV পূর্ণ করা যায় না।
      তাই এখানে সঠিক উত্তর - গ) form

      ৭,৮৭৯.
      চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে?
       
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে?
       
      সমাধান:
      এখানে প্রতিটি চিত্র ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে। এবং ১ম ও ২য় চিত্রে একটি করে নিশান, ৩য় ও ৪র্থ চিত্রে ২টি করে নিশান এবং ৫ম ও ৬ষ্ঠ চিত্রে ৩টি করে নিশান থাকবে। তাছাড়া ১ম, ৩য় ও ৫ম চিত্রে নিশানের মাথা সূচালো। এবং ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ চিত্রে সূচালো মাথা নয়।

      ∴ সার্বিক দিক বিবেচনায় সঠিক উত্তর অপশন 1
      ৭,৮৮০.
      'Effects' এর বাংলা পারিভাষিক শব্দ- 
      1. ক) ফল
      2. খ) দ্রব্যাদি 
      3. গ) উপাদান
      4. ঘ) প্রভাব
      ব্যাখ্যা
      'Effects' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্রব্যাদি 
      'Effect' এর বাংলা পারিভাষিক শব্দ- ফল, প্রভাব, সম্পন্ন করা, কার্যকর করা 

      উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
      ৭,৮৮১.
      নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
      9/A, G/15, 22/N, ?/?
      1. U/26
      2. V/30
      3. W/33
      4. X/35
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
      9/A, G/15, 22/N, ?/?

      সমাধান:

      9/A, G/15, 22/N, V/30 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।
      উত্তর হবে = V/30.
      ৭,৮৮২.
      কোন চিত্রটি ভিন্ন ধরনের?
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

        সমাধান:
        প্রদত্ত চিত্রগুলো হতে দেখা যায় যে, প্রথম তিনটি চিত্র চার বাহু দ্বারা যুক্ত চতুর্ভুজ ক্ষেত্র।
        কিন্তু অপশন ‘ঘ’ এর চিত্রটি বৃত্ত নির্দেশ করে, তাই অপশন ‘ঘ’ ভিন্ন।
        ৭,৮৮৩.
        আগস্ট মাসের ১ তারিখ মঙ্গলবার হলে আগস্ট মাসের ২৮ তারিখ কী বার?
        1. ক) মঙ্গলবার
        2. খ) সোমবার
        3. গ) রবিবার
        4. ঘ) বুধবার
        ব্যাখ্যা
        প্রশ্ন: আগস্ট মাসের ১ তারিখ মঙ্গলবার হলে আগস্ট মাসের ২৮ তারিখ কী বার?

        সমাধান: 
        ১ তারিখ থেকে ২৮ তারিখ এর মধ্যে মোট ২৮ - ১ দিন = ২৭ দিন
        ২৭ ÷ ৭ = ভাগফল ৩, ভাগশেষ ৬
        যেহেতু, ভাগশেষ ৬ তাহলে ২৮ তারিখের বার হবে মঙ্গলবার + ৬ দিন অর্থাৎ, সোমবার।
        ৭,৮৮৪.
        একটি লোক ৬০০ মিটারের একটি রাস্তা ৫ মিনিটে অতিক্রম করে। ঘণ্টার তার গতি কত কিলোমিটার?
        1. ক) ৭.২ কিমি/ঘণ্টা
        2. খ) ৩.৬ কিমি/ঘণ্টা
        3. গ) ৮.৯ কিমি/ঘণ্টা
        4. ঘ) ১০ কিমি/ঘণ্টা
        ব্যাখ্যা

        আমরা জানি,
        বেগ = সরণ/সময়
        = ৬০০/৩০০
        = ২ মিটার/সেকেন্ড
        = ৭.২ কিমি/ঘণ্টা

        ৭,৮৮৫.
        (০.৩ × ০.৮ × ০.১)/(১.২ × ০.২ × ০.১) এর মান কত?
        1. ১/২
        2. ২/৩
        3. ৩/৪
        ব্যাখ্যা
        প্রশ্ন: (০.৩ × ০.৮ × ০.১)/(১.২ × ০.২ × ০.১) এর মান কত?

        সমাধান:
        (০.৩ × ০.৮ × ০.১)/(১.২ × ০.২ × ০.১)
        = ০.২৪/০.২৪
        = ১
        ৭,৮৮৬.
        প্রদত্ত শব্দটি পানিতে কেমন দেখাবে? 
          ব্যাখ্যা

          প্রশ্ন: প্রদত্ত শব্দটি পানিতে কেমন দেখাবে? 

          সমাধান: 

          সঠিক উত্তর গ) 

          ৭,৮৮৭.
          সাংকেতিক কোড 234 মানে যদি হয় Walk new road, সাংকেতিক কোড 457 মানে যদি হয় Road to home এবং সাংকেতিক কোড 267 মানে যদি হয় Walk to school তাহলে new শব্দটির সাংকেতিক কোড কী?
          1. 3
          2. 4
          3. 5
          4. 7
          ব্যাখ্যা
          প্রশ্ন: সাংকেতিক কোড 234 মানে যদি হয় Walk new road, সাংকেতিক কোড 457 মানে যদি হয় Road to home এবং সাংকেতিক কোড 267 মানে যদি হয় Walk to school তাহলে new শব্দটির সাংকেতিক কোড কী?

          সমাধান:
          234 ⇒ walk new road
          457 ⇒ road to home
          বামপাশে 4 কমন এবং ডান পাশে road কমন

          234 ⇒ walk new road
          267 ⇒ walk to school
          বামপাশে 2 কমন এবং ডান পাশে walk কমন

          457 ⇒ road to home
          267 ⇒ walk to school
          বামপাশে 7 কমন এবং ডান পাশে to কমন

          234 ⇒ Walk new road এ 2 = walk, 4 = road এবং বাকি 3 = new
          ∴ new শব্দটির সাংকেতিক কোড 3।
          ৭,৮৮৮.
          একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
          1. ৩১টি
          2. ২৩টি
          3. ২১টি
          4. ১৮টি
          ব্যাখ্যা
          প্রশ্ন: একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?

          সমাধান:
          বড় বাক্স = ১টি
          মাঝারি বাক্স = ৪টি
          ছোট বাক্স =৪ × ৪ = ১৬টি

          সুতরাং মোট বাক্স আছে = ১ + ৪ + ১৬
          = ২১টি
          ৭,৮৮৯.
          কোন শব্দটি ভিন্ন?
          1. বারিধি
          2. তটিনী
          3. পারাবার
          4. অর্ণব
          ব্যাখ্যা
          প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

          সমাধান:
          ‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

          অপরদিকে,
          সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

          তাই, তটিনী শব্দটি ভিন্ন।
          ৭,৮৯০.
          'নির্বন্ধ' শব্দের অর্থ- 
          1. ক) বিধান
          2. খ) অবসান
          3. গ) বিসর্জন
          4. ঘ) অবাধ
          ব্যাখ্যা
          'নির্বন্ধ' শব্দের অর্থ-
          ১.বিধান
          ২. আগ্রহ, পীড়াপীড়ি 
          ৩. অভিনিবেশ 
          ৪. যোগাযোগ 

          উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
          ৭,৮৯১.
          Oil : Lamp :: Wax : ?
          1. ক) Bulb
          2. খ) Light
          3. গ) Candle
          4. ঘ) Dark
          ব্যাখ্যা
          Oil : Lamp :: Wax : Candle

          - Lamp
          : বাতি, তেল ও সলতেসহযোগে আলো দেয় এমন বাতি
          - Oil: তেল

          - Wax: মোম; পেট্রলিয়ম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ 
          - Candle: মোমবাতি; দীপ

          - Lamp এর সাথে Oil এর যেমন সম্পর্ক, তেমনি Candle এর সাথে Wax এর সম্পর্ক।
          ৭,৮৯২.
          যদি x/y = 4/3 হয় তবে (3x + 2y)/(3x - 2y) এর মান কত? 
          1. ক) 3
          2. খ) 2
          3. গ) 1
          4. ঘ) - 1
          ব্যাখ্যা
          প্রশ্ন: যদি x /y = 4/3 হয় তবে (3x + 2y)/(3x - 2y) এর মান কত? 

          সমাধান: 
          x/y = 4/3
          ⇒ 3x/2y = (3/2) × (4/3)
          ⇒ 3x/2y = 2
          ⇒ (3x + 2y)/(3x - 2y) = (2 + 1)/(2 - 1) [যোজন-বিয়োজন]
          ⇒ (3x + 2y)/(3x - 2y) = 3
          ৭,৮৯৩.
          যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = ?
          1. DITRE
          2. DISKC
          3. DMUCJ
          4. AMPTP
          ব্যাখ্যা

          প্রশ্ন: যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = ?

          সমাধান:
          যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = DMUCJ

          CYCLE শব্দটিতে 
          C = 3, Y = 25, C = 3, L = 12, E = 5

          এখন, প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
          3 - 2 = 1 = A
          25 - 2 = 23 = W
          3 - 2 = 1 = A
          12 - 2 = 10 = J
          5 - 2 = 3 = C
          শব্দটি হবে = AWAJC

          এখন,
          FOWEL শব্দটিতে,
          F = 6, O = 15, W = 23, E = 5, L = 12
          প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে পাই,
          6 - 2 = 4 = D
          15 - 2 = 13 = M
          23 - 2 = 21 = U
          5 - 2 = 3 = C
          12 - 2 = 10 = J

          ∴ নির্ণেয় শব্দটি হলো- DMUCJ

          ৭,৮৯৪.
          'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
          1. ক) PYROGRAPHY
          2. খ) PHOTOGRAPHY
          3. গ) GEOGRAPHY
          4. ঘ) OROGRAPHY
          ব্যাখ্যা
          'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

          সমাধান: 
          'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের PHOTOGRAPHY শব্দটি গঠন করা যাবে না। 
          কারণ  PHOTOGRAPHY শব্দের T বর্ণটি  'CHOREOGRAPHY' শব্দটিতে অনুপস্থিত।
          ৭,৮৯৫.
          A যদি B এবং K এর ভাই হয়; D, B এর মা এবং E, A এর পিতা হয়। তাহলে D, E এর কী হয়? 
          1. ক) বোন
          2. খ) স্ত্রী
          3. গ) মা
          4. ঘ) চাচি
          ব্যাখ্যা
          প্রশ্ন: A যদি B এবং K এর ভাই হয়; D, B এর মা এবং E, A এর পিতা হয়। তাহলে D, E এর কী হয়? 

          সমাধান: 
          D, B এর মা 
          E, A এর পিতা
          A, B এবং K এর ভাই

          - D , E এর স্ত্রী এবং তাদের সন্তান হলো A, B এবং K
          ৭,৮৯৬.
          ঘড়িতে ৬ : ২৫ বাজলে আয়নায় কতটা দেখাবে?
          1. ৭ : ০৫
          2. ৬ : ২৫
          3. ৫ : ৩৫
          4. ৫ : ২৫
          ব্যাখ্যা

          প্রশ্ন: ঘড়িতে ৬ : ২৫ বাজলে আয়নায় কতটা দেখাবে?

          সমাধান:
          আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
          = ১১ : ৬০ - ৬ : ২৫
          = ৫ : ৩৫

          ৭,৮৯৭.
          1. 16
          2. 14
          3. 10
          4. 8
          ব্যাখ্যা

          প্রশ্ন:

          সমাধান:
          8 × 2
          = 8 + 2 + (8/2)
          = 10 + 4
          = 14

          ৭,৮৯৮.
          একজন ব্যক্তি একটি উচ্চ বেতনের লোভনীয় চাকরির সুযোগ পেলেন, কিন্তু চাকরিটি গ্রহণ করলে তাকে তার পরিবার ছেড়ে অনেক দূরে দুর্গম এলাকায় থাকতে হবে। এটি কোন ধরনের মানসিক দ্বন্দ্ব?
          1. আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব
          2. বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
          3. আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
          4. দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
          ব্যাখ্যা

          প্রশ্ন: একজন ব্যক্তি একটি উচ্চ বেতনের লোভনীয় চাকরির সুযোগ পেলেন, কিন্তু চাকরিটি গ্রহণ করলে তাকে তার পরিবার ছেড়ে অনেক দূরে দুর্গম এলাকায় থাকতে হবে। এটি কোন ধরনের মানসিক দ্বন্দ্ব?

          সমাধান:
          সঠিক উত্তর: গ) আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
          • মনোবিজ্ঞানে যখন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বা পরিস্থিতির মধ্যে একই সাথে ইতিবাচক (আকর্ষণীয়) এবং নেতিবাচক (অপ্রীতিকর) উভয় দিক বিদ্যমান থাকে, তখন তাকে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব (Approach-Avoidance Conflict) বলা হয়।

          - এখানে লক্ষ্যবস্তু একটিই (নতুন চাকরি), যার দুটি দিক আছে:
          ১. ইতিবাচক দিক: উচ্চ বেতন ও সুযোগ-সুবিধা (আকর্ষণ)।
          ২. নেতিবাচক দিক: পরিবার থেকে বিচ্ছিন্নতা ও দুর্গম এলাকা (বিকর্ষণ)।
          - ব্যক্তি যখন এই একই বিষয়ের ভালো ও মন্দের মধ্যে পড়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তখনই এই দ্বন্দ্বের সৃষ্টি হয়।

          • দ্বন্দ্ব (Conflict):
          - পরস্পর বিরোধী দুটি বা দু'এর অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে।

          • দ্বন্দ্বের প্রকারভেদ (Types of Conflict):
          - কার্ট লিউয়িন (Kurt Lewin, 1935) মূলত বিভিন্ন প্রকার দ্বন্দ্বের বর্ণনা করেন। নীল মিলার (Neal Miller. 1959) তিন প্রকার দ্বন্দ্বের বিস্তারিত বিশ্লেষণ করেন এবং কীভাবে তা সমাধান করা যায় তা আলোচনা করেন। দ্বন্দুসমূহকে প্রধানত ৪টি প্রধান ভাগে ভাগ করা হয়। যথা:
          ১। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব, 
          ২। বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব, 
          ৩। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব, 
          ৪। দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।

          অন্যান্য অপশন:  
          - আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব: এটি তখন হতো যদি ব্যক্তিকে দুটি সমান আকর্ষণীয় চাকরির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হতো।
          - বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এটি তখন হতো যদি তাকে বেকারত্ব এবং অপছন্দের চাকরি—এই দুটি খারাপ পরিস্থিতির মধ্যে একটি বেছে নিতে হতো।
          - দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এখানে দুটি ভিন্ন বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক উভয় বৈশিষ্ট্য মিশ্রিত থাকে।

          উৎস: মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল, একাদশ-দ্বাদশ শ্রেণি।

          ৭,৮৯৯.
          The sum of two numbers is 528 and their H.C.F. is 33. The number of pairs of numbers satisfying the above conditions is:
          1. ক) 4
          2. খ) 6
          3. গ) 8
          4. ঘ) 12
          ব্যাখ্যা

          Let the required number numbers be 33a and 33b
          Then, 33a + 33b = 528
          ⇒a + b = 16
          Now, co - primes with sum 16 are (1,15), (3,13), (5,11) and (7,9)
          ∴ Required numbers are (33 × 1, 33 × 15), (33 × 3, 33 × 13), ( 33 × 5, 33 × 11), (33 × 7, 33 ×9)
          The numbers of such pairs are 4

          ৭,৯০০.
          আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?
          1. শুক্রবার
          2. বুধবার
          3. সোমবার
          4. মঙ্গলবার
          ব্যাখ্যা
          প্রশ্ন: আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?

          সমাধান:
          ২৪ ÷ ৭ = ৩, ভাগশেষ ৩

          ∴ ২৪ দিন আগে ছিল শুক্রবার - ৩ দিন = মঙ্গলবার