ব্যাখ্যা
সমাধান:
চাকা A এর দাঁত এর সংখ্যা B এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘোরবে, সে সময়ে চাকা B দুইবার ঘোরবে।
অতএব, চাকা A ৫০ বার ঘুরলে, সে সময়ে চাকা B ১০০ বার ঘোরবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭৬ / ১৩৫ · ৭,৫০১–৭,৬০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
সমাধান:
উল্লিখিত অপশনের যুক্তবর্ণ গুলো গঠিত হয়েছে-
ক্ষ = ক্ + ষ; ঞ্জ = ঞ্ + জ; জ্ঞ = জ্ + ঞ
বর্ণমালায় ক্রমানুয়ায়ী,
ক, খ, গ, জ, ঞ
সুতরাং বর্ণনাক্রমানুসারে সাজালে,
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
প্রশ্ন: 'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
সমাধান:
The word is 'HORSE' and feminine gender is 'MARE'.
প্রশ্ন: 'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সমাধান:
'বা প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবাহণ।
- পরিবাহণ
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।
উৎস:১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান২. Accessible Dictionary by Bangla Academy
প্রশ্ন: 'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Vienna'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
সমাধান:
Madrid হলো স্পেনের রাজধানী।
Vienna হলো অস্ট্রিয়ার রাজধানী।
অতএব, Vienna, অস্ট্রিয়ার সাথে সম্পর্কিত।
প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখা প্রয়োজন?
সমাধান:
আনুভূমিক রেখাগুলো হলো DE, FH, IL এবং BC = ৪টি।
তির্যক রেখাগুলো হলো AC, DO, FN, IM, AB, EM এবং HN = ৭টি।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখা আছে = ৪ + ৭ = ১১টি।
(2³ - 1) = 7
(3³ - 1) = 26
(4³ - 1) = 63
(5³ - 1) = 124
(6³ - 1) = 215
(7³ - 1) = 342
(8³ - 1) = 511
প্রশ্ন: BIRD is to NEST as BEE is to ______
সমাধান:
পাখি যেমন বাসায় (NEST) থাকে।
একইভাবে,
মৌমাছি তেমনি মৌচাকে (HIVE) থাকে।
অন্য অপশনগুলো-
খ) Web এর অর্থ মাকড়সার জাল।
গ) Hole এর অর্থ গর্ত, যা সাধারণত খরগোশ বা অন্য প্রাণীর হয়।
ঘ) Tree এর অর্থ গাছ, যা মৌমাছির বাসস্থান নয় (মৌচাক গাছে ঝুলতে পারে, কিন্তু বাসা নয়)।
সুতরাং, BIRD : NEST : : BEE : HIVE
প্রশ্ন: ২৪, ১৬-এর কত শতাংশ?
সমাধান:
২৪, ১৬-এর কত শতাংশ = (২৪/১৬) × ১০০%
= ১.৫ × ১০০%
= ১৫০%
প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
"Ombudsman" শব্দটির বাংলা পরিভাষা হলো ন্যায়পাল।
অন্য অপশন গুলো-
Indigenous - স্বদেশি
Retrospective - ভূতাপেক্ষ
Ordinance - অধ্যাদেশ
উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.
চিত্র অনুসারে,
যেহেতু, Y, P - এর উত্তর পূর্বে অবস্থান করছে, সুতরাং P, Y - এর দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?
সমাধান:
বাংলা ব্যাকরণে, একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে সেগুলোর মধ্যে সাধারণত সেমিকোলন (;) ব্যবহৃত হয়, যা বাক্যের অর্থকে স্পষ্ট এবং সংযুক্ত রাখে।
এখানে খ নং অপশনে:
"তিনি শুধু তামাশা দেখিতেছিলেন" এবং "কোথাকার জল কোথায় গিয়ে পড়ে"
দুটি পৃথক বাক্যাংশ, তাই সেমিকোলন ব্যবহার সঠিক।
ক) বিকল্পে দাড়িঁ (।) ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে দুটি পৃথক বাক্যে বিভক্ত করে, কিন্তু প্রসঙ্গে এটি একটি যুক্ত বাক্য হিসেবে বেশি উপযুক্ত।
খ) বিকল্পে কমা (,) ব্যবহৃত হয়েছে, যা এই ক্ষেত্রে দুর্বল সংযোজন এবং অস্পষ্ট।
গ) বিকল্পে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়েছে, যা বাক্যের স্বাভাবিক অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটি কোনো বিস্ময় বা উচ্চারণের তীব্রতা প্রকাশ করছে না।
উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
প্রশ্ন: 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
সমাধান:
• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
অন্যদিকে,
• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
সমাধান:
এখানে,
আলিফ < মাহফুজ,
মাহফুজ < মোহন,
মোহন < আবির,
আবির < সুমন
অসমতাটির ক্রমটি হবে-
আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন
∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।
প্রশ্ন: একটি পানি ভর্তি বালতির ওজন ১২ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
সমাধান:
দেওয়া আছে,
পানি ভর্তি বালতির ওজন = ১২ কেজি
অর্ধেক পানি ভর্তি বালতির ওজন = ৭ কেজি
অর্ধেক বালতি পানির ওজন = (১২ - ৭) কেজি = ৫ কেজি
∴ পূর্ণ বালতি পানির ওজন = (৫ × ২) কেজি = ১০ কেজি
আবার,
পূর্ণ বালতি পানির ওজন + খালি বালতির ওজন = ১২ কেজি
⇒ খালি বালতির ওজন = ১২ - পূর্ণ বালতি পানির ওজন
⇒ খালি বালতির ওজন = ১২ - ১০ = ২ কেজি
প্রশ্ন: {√5 - ( 1/√5 )}2 = ?
সমাধান:
{√5 - ( 1/√5)}2
=(√5)2- 2×√5× (1/√5) + (1/√5)2
= 5 - 2 × 1 + (1/5)
= 3 + (1/5)
= (15 + 1)/5
= 16/5
প্রশ্ন: 'COMMERCE' শব্দের বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়?
সমাধান:
'COMMERCE' শব্দটিতে মোট বর্ণ আছে = 8 টি
যার মধ্যে C, M ও E প্রত্যেকটি দুইটি করে আছে।
∴ বিন্যাস সংখ্যা = 8!/(2! × 2! × 2!)
= (8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2!)/(2 × 2 × 2!)
= 5040
সুতরাং, 'COMMERCE' শব্দের বর্ণগুলো 5040 ভাবে সাজানো যায়।
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
CF, FI, I?, LO, OR
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- C, F, I, L, O
C এর দুই বর্ণ পর F
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O
দ্বিতীয় ধারা- F, I, L, O, R
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O
O এর দুই বর্ণ পর R
∴ প্রশ্নবোধক স্থানে L হবে।
প্রশ্ন: যদি ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয় এবং গ, ঘ এর কন্যা হয় তাহলে ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক কী হবে?
সমাধান:
ক, খ এর পিতা হয় এবং খ, গ এর মাতা হয়
∴ ক, গ এর নানা হবে।
গ, ঘ এর কন্যা হয় এবং খ, গ এর মাতা হয়
∴ খ এর স্বামী হলো ঘ
ক, খ এর পিতা হলে এবং খ এর স্বামী ঘ হলে
ক, ঘ এর শ্বশুর হবে
∴ ক এবং ঘ এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।
প্রশ্ন: "LINBER" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'LINBER' শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে 'BERLIN' পাওয়া যাবে।
জার্মানির রাজধানী শহর হচ্ছে বার্লিন।
প্রশ্ন: The calendar for the year 2024 is same as which upcoming year?
সমাধান:
আমরা জানি,
অধিবর্ষের প্রতি ২৮ বছর পরপর ক্যালেন্ডার একই রকম হয়।
সুতরাং, ২০২৪ + ২৮ = ২০৫২ সালের ক্যালেন্ডার, ২০২৪ সালের ক্যালেন্ডারের মতো একই হবে।
প্রশ্ন: যদি 'INSERT' = 'GLQCPR' হয়, তাহলে 'CREATE' কে কীভাবে লেখা হবে?
সমাধান:
এখন, প্রতিটি অক্ষরের অবস্থান (A = 1, B = 2, ..., Z = 26)।
I N S E R T ⇒ 9 14 19 5 18 20
G L Q C P R ⇒ 7 12 17 3 16 18
প্রতিটি অক্ষরকে ২ ধাপ পিছনে নেওয়া হয়েছে।
সে হিসাবে,
C R E A T E ⇒ 3 18 5 1 20 5
২ ধাপ পিছনে নেওয়া হলে,
A P C Y R C
সুতরাং, CREATE = APCYRC
সঠিক উত্তর খ) APCYRC