বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৬১ / ১৩৫ · ৬,০০১৬,১০০ / ১৩,৫৮৯

৬,০০১.
নিচের চিত্র প্রশ্নবোধক স্থানে কোন কোন বর্ণ বসবে?
  1. R ও Y
  2. N ও S
  3. P ও T
  4. T ও Z
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্র প্রশ্নবোধক স্থানে কোন কোন বর্ণ বসবে?

সমাধান:
চিত্র প্রদত্ত বর্ণ গুলো হতে দেখা যায় যে,
A এর বিপরীত বর্ণ G যা A হতে ৬ ব্যবধানে আছে।
E এর বিপরীত বর্ণ K যা E হতে ৬ ব্যবধানে আছে।
I এর বিপরীত বর্ণ O যা I হতে ৬ ব্যবধানে আছে।

প্রদত্ত অপশনে T ও Z এই শর্ত পূরণ করে।

∴ প্রশ্নবোধক স্থানে T ও Z বসবে।
৬,০০২.
নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  1. (√2 + √3)/2
  2. √2.√3/2
  3. 1.5
  4. 2
ব্যাখ্যা

√2 = 1.414
√3 = 1.732
∴ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5।

৬,০০৩.
Nascent : Fruition :: ?
  1. Prolific : Completion
  2. Embryonic : Maturity
  3. Latent : Characteristic
  4. Likely : Probability
ব্যাখ্যা

প্রশ্ন: Nascent : Fruition :: ?

সমাধান:
Nascent এর অর্থ প্রাথমিক অবস্থা, শুরুর পর্যায়, অপরিণত/ভ্রূণাবস্থা
Fruition এর অর্থ পরিপূর্ণতা, ফলপ্রসূ অবস্থা, সফল সমাপ্তি বা পরিণতি
অর্থাৎ: শুরুর অবস্থা : তার পরিপক্ক/সম্পূর্ণ অবস্থা

এখন অপশনগুলো দেখি,
ক) Prolific : Completion
Prolific = প্রচুর উৎপাদনশীল
Completion = সমাপ্তি
কোনো সরাসরি শুরু এবং পরিপক্কতার সম্পর্ক নেই

খ) Embryonic : Maturity
Embryonic = ভ্রূণাবস্থা/প্রাথমিক/অপরিণত যা Nascent-এর সমার্থক। 
Maturity = পরিপক্কতা/পূর্ণতা যা Fruition-এর খুব কাছাকাছি অর্থ
এটিই একই সম্পর্ক বজায় রাখে। 

গ) Latent : Characteristic
Latent = সুপ্ত / লুকানো
Characteristic = বৈশিষ্ট্য
কোনো পরিপক্কতার সম্পর্ক নেই

ঘ) Likely : Probability
Likely = সম্ভাব্য
Probability = সম্ভাবনা
এগুলো প্রায় সমার্থক, শুরু-শেষ বা অপরিণত-পরিণতের সম্পর্ক নেই। 

সুতরাং সঠিক উত্তর খ) Embryonic : Maturity

৬,০০৪.
নিচের কোন সমার্থক শব্দগুচ্ছ ভুল?
  1. ক) কুরঙ্গ, মৃগ, হরি
  2. খ) কুঞ্জর, করী, দ্বিপ
  3. গ) অরবিন্দ, কোকনদ, সরোজ
  4. ঘ) সিংহ, মৃগেন্দ্র, হর্ষক্ষ
ব্যাখ্যা
কুরঙ্গ, মৃগ- ‘হরিণ’-এর সমার্থক শব্দ। ‘হরি’ সিংহের সমার্থক শব্দ।
৬,০০৫.
ঢেউ : ঊর্মি :: মেঘ : ?
  1. দয়িত
  2. জীমূত
  3. অনল
  4. সরিৎ
ব্যাখ্যা
প্রশ্ন: ঢেউ : ঊর্মি :: মেঘ : ?

সমাধান
• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

• 'স্বামী' শব্দের সমার্থক শব্দ: পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত।
• 'আগুন' শব্দের সমার্থক শব্দ: অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, অগ্নি ইত্যাদি।
• 'নদী' শব্দের সমার্থক শব্দ: শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী।
৬,০০৬.
যদি কোন সাংকেতিক ভাষায়, PLAYER কে QNDCJX লিখা হয়, তাহলে SINGER কে কী লিখা হবে?
  1. TKQKJX
  2. TKJKQX
  3. TXQKXJ
  4. TKQXJK
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, PLAYER কে QNDCJX লিখা হয়, তাহলে SINGER কে কী লিখা হবে?

সমাধান:

PLAYER
P + 1 = Q
L + 2 = N
A + 3 = D
Y + 4 = C
E + 5 = J
R + 6 = X
PLAYER = QNDCJX

SINGER
S + 1 = T
I + 2 = K
N + 3 = Q
G + 4 = K
E + 5 = J
R + 6 = X
SINGER = TKQKJX
৬,০০৭.
কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. ক) সোমবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?

সমাধান: 
সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।


৩তারিখ = সোমবার 
২ তারিখ = রবিবার 
১ তারিখ =  শনিবার 

ঐ মাসের ২৯ তারিখ শনিবার 
ঐ মাসের ৩০ তারিখ রবিবার
৬,০০৮.
In each of the following items the first two words have some relationship. Find out the word from the alternatives given which has the same relationship with the third words. (4 - 10)

Flower : Fragrance :: Fire :?
  1. Plant
  2. Petals
  3. Colour
  4. Heat
ব্যাখ্যা
প্রশ্ন: Flower : Fragrance :: Fire : ?

সমাধান:
Flower - ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।
Fragrant - সুগন্ধ
Fire - অগ্নি; আগুন
Heat - তাপ; উত্তাপ

সুগন্ধ এর উৎস ফুল, তেমনি তাপের উৎস আগুন।
Flower : Fragrance :: Fire : Heat.
৬,০০৯.
আবির তার মা-বাবার বিয়ের দু বছরে জন্ম নেয়। আবিরের মা আবিরের বাবার চেয়ে ৫ বছরের ছোট, কিন্তু ১০ বছর বয়স্ক আবিরের চেয়ে তার মা ২০ বছরের বড়। তার বাবা কত বছর বয়সে বিয়ে করেছিলেন?
  1. ক) ২২ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২৪ বছর
  4. ঘ) ২৭ বছর
ব্যাখ্যা

আবিরের বর্তমান বয়স = ১০ বছর
তার মায়ের বর্তমান বয়স = ২০ + ১০ = ৩০ বছর
তার বাবার বয়স = ৩০ + ৫ = ৩৫ বছর
আবিরের জন্মের সময় তার পিতার বয়স ছিলো = ৩৫ - ১০ = ২৫ বছর
∴ তার পিতা বিয়ে করেছিলেন যখন উনার বয়স = ২৫ - ২ = ২৩ বছর

৬,০১০.
আজ শুক্রবার। ৩৫৩ দিন পর কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. শুক্রবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: আজ শুক্রবার। ৩৫৩ দিন পর কী বার হবে?

সমাধান: 
এখানে,
৩৫৩ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩।
৩৫৩ দিন থেকে ৩ দিন বাদ দিলে হয় ৩৫০ দিন।

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

অর্থাৎ,
৩৫১ তম দিন শুক্রবার।
৩৫২ তম দিন শনিবার।
৩৫৩ তম দিন রবিবার। 
৩৫৪ তম দিন সোমবার।

৬,০১১.
১ যদি পহেলা হয়, ৯ তবে-
  1. ক) নবম
  2. খ) ৯লা
  3. গ) ৯ম
  4. ঘ) নউই
ব্যাখ্যা
এখানে ১ এর ক্রমবাচক শব্দ হলো প্রথম এবং তারিখবাচক শব্দ পহেলা, তদ্রুপ ৯ এর ক্রমবাচক শব্দ নবম কিন্তু তারিখবাচক শব্দ নউই ।
৬,০১২.
‘Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো -
  1. চেতনা
  2. অবচেতন
  3.  সচেতন
  4. অচেতন
ব্যাখ্যা
প্রশ্ন: ‘Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো -

সমাধান:
'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

অন্যদিকে,
- ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।
- 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন।
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,০১৩.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৬/১১
  2. ৮/১৪
  3. ৩/৫
  4. ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
৬/১১ = ০.৫৪৫৪৫৪
৮/১৪ = ০.৫৭১৪
৩/৫ = ০.৬
৫/৮ = ০.৬২৫

∴ বৃহত্তম ভগ্নাংশ ৫/৮
৬,০১৪.
বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কোন জন আলাদা ধরনের?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জীবনানন্দ দাস
  4. ঘ) নন্দলাল বসু
ব্যাখ্যা
শামসুর রাহমান, সুফিয়া কামাল, জীবনানন্দ দাস এনারা সবাই কবি কিন্তু নন্দলাল বসু একজন চিত্র শিল্পী।
৬,০১৫.
নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
  1. ক) 12 lb
  2. খ) 10 lb
  3. গ) 9 lb
  4. ঘ) 6 lb
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?

সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র,
ডান পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব
বা, ডান পাশের ওজন × 6  = 4.5 × 12
বা, ফালক্রাম থেকে দূরত্ব = 54/6 
∴ ফালক্রাম থেকে দূরত্ব = 9 lb
৬,০১৬.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) চরিত্রহীন
  2. খ) দেনাপাওনা
  3. গ) পল্লীসমাজ
  4. ঘ) নৌকাডুবি
ব্যাখ্যা
চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। অন্যদিকে, নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
সুত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৬,০১৭.
নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে?
1. Rainbow 2. Rain 3. Sun 4. Happy 5. Child
  1. 4, 2, 3, 5, 1
  2. 2, 3, 1, 5, 4
  3. 4, 5, 1, 2, 3
  4. 2, 1, 4, 5, 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে?
1. Rainbow 2. Rain 3. Sun 4. Happy 5. Child 

সমাধান:
বৃষ্টি (Rain) ও সূর্য (Sun) একসঙ্গে রংধনু (Rainbow) সৃষ্টি করে। যা দেখে শিশুরা (Child) খুশি (Happy) হয়। 
সুতরাং, শব্দক্রম হবে,
Rain, Sun, Rainbow, Child, Happy
2, 3, 1, 5, 4
৬,০১৮.
ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?
  1. ক) বোন
  2. খ) মেয়ে
  3. গ) চাচী
  4. ঘ) নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?

সমাধান: 
ক ও খ, গ এর সন্তান।
গ, ক এর পিতা
∴ ক ও খ সহোদর এবং গ তাদের পিতা। 
 খ, গ এর ছেলে নয়, অর্থাৎ খ একজন মেয়ে এবং গ এর কন্যা/মেয়ে। 
৬,০১৯.
একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৮০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৮০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। দুই ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?
  1. ২৪২০০ মিটার
  2. ১০২০০ মিটার
  3. ৭৬৮০০০ মিটার
  4. ৭৬৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৮০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৮০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। দুই ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৮০ সে.মি.
চাকাটি ৮০ বার ঘুরলে অতিক্রম করে = ৮০ × ৮০ সে.মি.
= ৬৪০০ সে.মি.

চাকাটি ১ মিনিটে অতিক্রম করে = ৬৪০০ সে.মি.

∴ চাকাটি ২ ঘণ্টা বা ১২০ মিনিটে অতিক্রম করে = (৬৪০০ × ১২০) সে.মি.
= ৭৬৮০০০ সে.মি.
= ৭৬৮০০০/১০০ মিটার
= ৭৬৮০ মিটার
৬,০২০.
রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়।
এখানে,"অঞ্চলপ্রভাব" - বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শহরে প্রভাব
  2. প্রতিপত্তি
  3. স্ত্রীর প্রভাব
  4. এলাকায় দাপট দেখানো
ব্যাখ্যা
প্রশ্ন: রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়। "অঞ্চলপ্রভাব" - বাগ্‌ধারাটির অর্থ কী?

সমাধান:
• "অঞ্চলপ্রভাব" বাগ্‌ধারাটির অর্থ — স্ত্রীর প্রভাব।
বাক্য গঠন: রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়।

• বাগ্‌ধারাটির ব্যাখ্যা:
অঞ্চল বলতে শাড়ির অঞ্চল বা পাড়কে বোঝানো হয়েছে। স্বামী যখন স্ত্রীর কথামতো বা স্ত্রীর দেখানো পথে চলে তখন তাকে অঞ্চলপ্রভাব বলে।

অন্যদিকে,
'অজপাড়াগাঁ' বাগ্‌ধারাটির অর্থ - একেবারে গ্রাম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,০২১.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২৮ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি.
  2. ২.৫ কি.মি.
  3. ৩ কি.মি.
  4. ৩.৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২৮ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকা যায় = ২৮ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ২৮/৪ = ৭ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৭ কি.মি.
নৌকার বেগ   = ৪ কি.মি.
∴ স্রোতের বেগ = ৭ - ৪ = ৩ কি.মি.
৬,০২২.
যদি TOUR দিয়ে ১২৩৪, CLEAR দিয়ে ৫৬৭৮৪ এবং SPARE দিয়ে ৯০৮৪৭ বোঝায় তবে CARE দিয়ে কোনটি বোঝায়?
  1. ১২৪৭
  2. ৪৮৪৭
  3. ৩২৪৭
  4. ৫৮৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TOUR দিয়ে ১২৩৪, CLEAR দিয়ে ৫৬৭৮৪ এবং SPARE দিয়ে ৯০৮৪৭ বোঝায় তবে CARE দিয়ে কোনটি বোঝায়?

সমাধান:
TOUR দিয়ে ১২৩৪
CLEAR দিয়ে ৫৬৭৮৪
SPARE দিয়ে ৯০৮৪৭

এখানে,
T → ১
O → ২
U → ৩
R → ৪
C → ৫
L → ৬
E → ৭
A → ৮
S → ৯
P → ০

অতএব, CARE দিয়ে ৫৮৪৭
 
৬,০২৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Sparrow
  2. খ) Swan
  3. গ) Parrot
  4. ঘ) Koel
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
৬,০২৪.
নিচের কোন বর্ণগুলোকে সাজালে একটি নদীর নাম পাওয়া যায়?
  1. ক) হা বা গে র ট
  2. খ) পু ট জ য় র হা
  3. গ) লে রী ধ শ্ব
  4. ঘ) ল নি লা ম র হা ট
ব্যাখ্যা
• লে রী ধ শ্ব- বর্ণগুলোকে সাজালে 'ধলেশ্বরী' নদীর নাম পাওয়া যায়।
• হা বা গে র ট- বর্ণগুলোকে সাজালে বাগেরহাট,
পু ট জ য় র হা- বর্ণগুলোকে সাজালে জয়পুরহাট এবং
ল নি লা ম র হা ট- বর্ণগুলোকে সাজালে লালমনিরহাট জেলার নাম পাওয়া যায়।
৬,০২৫.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 0.3 মিটার, প্রস্থ 0.03 মিটার ও উচ্চতা 0.3 মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
  1. 0.027 লিটার 
  2. 0.27 লিটার 
  3. 2.7 লিটার 
  4. 27 লিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 0.3 মিটার, প্রস্থ 0.03 মিটার ও উচ্চতা 0.3 মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

​সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = 0.3 মিটার,
চৌবাচ্চার প্রস্থ = 0.3 মিটার এবং
চৌবাচ্চার উচ্চতা = 0.3 মিটার

∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (0.3 × 0.03 × 0.3) ঘনমিটার
= 0.0027 ঘনমিটার

∴ ​চৌবাচ্চাটিতে পানি ধরবে = 0.0027 ঘনমিটার 
​= (0.0027 × 1000) লিটার 
​= 2.7 লিটার 

৬,০২৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭

 ২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮

৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

৬,০২৭.
নিচের চিত্রে প্রদর্শিত ওজনটি তুলতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে?
  1. 50 kg 
  2. 45 kg 
  3. 65 kg 
  4. 55 kg 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে প্রদর্শিত ওজনটি তুলতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ ওজনটির ঝুলন্ত রশির সংখ্যা
= 330/6
= 55 kg 

৬,০২৮.
শিশুরা স্বভাবত ___।
  1. ক) দুর্বল
  2. খ) বোকা
  3. গ) লোভী
  4. ঘ) চঞ্চল
ব্যাখ্যা
এখানে উত্তর চঞ্চল হবে।
কারণ দুর্বল, বোকা বা লোভী শব্দ বাক্যে প্রয়োগ করা হলে, বাক্যটি তার যোগ্যতা হারাবে।
৬,০২৯.
হাবিব পশ্চিমদিকে ৫ কি.মি. গেল। তারপর বামদিকে ৩ কি.মি. গেল। তারপর ডানদিকে ৯ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি. গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?
  1. ২০ কি.মি.
  2. ১৭ কি.মি.
  3. ১৪ কি.মি.
  4. ১১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: হাবিব পশ্চিমদিকে ৫ কি.মি. গেল। তারপর বামদিকে ৩ কি.মি. গেল। তারপর ডানদিকে ৯ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি. গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?

সমাধান:

হাবিবের শুরু ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হবে ৫ + ৯ = ১৪ কি.মি.।
৬,০৩০.
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
A, Z, N এই তিনটি বর্নের জন্য তিনটি দাগের প্রয়োজন কিন্তু E লেখার জন্য চারটি দাগের প্রয়োজন। এজন্য এটি অন্যগুলো থেকে ভিন্ন। এখানে A এর পক্ষেও যুক্তি আছে। এই প্রশ্নটির প্রশ্নকর্তা E উত্তর ধরেছেন। মূল পরীক্ষায় নিজে বিবেচনা থেকে উত্তর করুন।
৬,০৩১.
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
  1. পুস্কর
  2. রাজীব
  3. অরবিন্দ
  4. অদ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: "পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
"অদ্রি" শব্দটি "পদ্ম" শব্দের সমার্থক নয়।
 
"পদ্ম" শব্দের সমার্থক  শব্দগুলো হলো - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি। 

অন্যদিকে,
"অদ্রি" শব্দটি পর্বত শব্দের সমার্থক।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৬,০৩২.
টাকায় ৬টি করে পেয়ারা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ১০০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি করে পেয়ারা ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি পেয়ারার ক্রয়মূল্য

১টি পেয়ারার বিক্রয়মূল্য


লাভ =


শতকরা লাভ =
৬,০৩৩.
একটি ওয়াশিং মেশিন কোন নীতির উপর কাজ করে?
  1. ব্যাপন
  2. অভিস্রবণ
  3. অভিকর্ষজ ত্বরণ
  4. কেন্দ্রবিমুখী বল
ব্যাখ্যা


একটি ওয়াশিং মেশিন কেন্দ্রবিমুখী নীতির উপর ভিত্তি করে কাজ করে।
৬,০৩৪.
সঠিক বানান কোনটি?
  1. Newmonia
  2. Pneumonia
  3. Pnewmonia
  4. Neumunia
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
সঠিক বানান pneumonia.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Acknowledgement
Abhorrence 
Affidavit
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Reverberation
Lieutenant
৬,০৩৫.
প্রাণদ : জল : : মহীজ : ?
  1. ক) সম্বর
  2. খ) গ্রহ
  3. গ) নিঃসর্গ
  4. ঘ) অশ্ব
ব্যাখ্যা
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।

অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল এর অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ

"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।

অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।

উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।

সুত্র: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
৬,০৩৬.
J এবং K ভাই। W হলো J-এর মা। S হলো T-এর ভাই। যদি T, K-এর ছেলে হয়, তাহলে S-এর চাচা কে?
  1. J
  2. W
  3. K
  4. T
ব্যাখ্যা

প্রশ্ন: J এবং K ভাই। W হলো J-এর মা। S হলো T-এর ভাই। যদি T, K-এর ছেলে হয়, তাহলে S-এর চাচা কে?

সমাধান: 
দেওয়া তথ্যমতে, 
J এবং K দুজন ভাই।
W হলো J-এর মা ⇒ অর্থাৎ W হলো K-এরও মা (দুজনেরই মা একই)।
T হলো K-এর ছেলে।
S হলো T-এর ভাই ⇒ অর্থাৎ S ও K-এর ছেলে (T আর S ভাই-ভাই)।
S হলো K-এর ছেলে।
তাহলে S-এর চাচা হবে K-এর ভাই।
সুতরাং, S-এর চাচা হলো J।


সংক্ষেপে, 
J → K-এর ভাই → K-এর ছেলে S-এর চাচা।

৬,০৩৭.
A person aged between 70 and 79 years is known as a—
  1. nonagenarian
  2. tricenarian
  3. septuagenarian
  4. vicenarian
ব্যাখ্যা
প্রশ্ন: A person aged between 70 and 79 years is known as a—

সমাধান:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.

উৎস: The Britannica Dictionary.
৬,০৩৮.
আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর বাসায় একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো এবং সে আপনাকে একটি সৎকাজের পরিকল্পনা দিল এবং অনেকক্ষন কথা বলতে চাইল। এমতাবস্থায় আপনি কি করবেন?
  1. ক) বন্ধুকে কোন অজুহাত দিয়ে বাড়ি চলে যাবেন।
  2. খ) তাকে বলবেন আপনি সৎকাজের পরিকল্পনা কিনতে আসেন নি।
  3. গ) আপনার নিজের একটি পরিকল্পনা বলবেন।
  4. ঘ) তার কথা মনযোগ দিয়ে শুনবেন।
ব্যাখ্যা
আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর বাসায় একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো এবং
সে আপনাকে একটি সৎকাজের পরিকল্পনা দিল এবং অনেক্ষন কথা বলতে চাইল।
এমতাবস্থায় তার কথা শোনাটাই বেশি যুক্তিযুক্ত।
৬,০৩৯.
একজন ব্যক্তি ভ্রমনে বের হয়ে 7 কি.মি. উত্তরে যান। এরপর 20 কি.মি. পূর্বে যান এবং পুনরায় 14 কি.মি. উত্তরে যান। তিনি যাত্রা শুরুর স্থান থেকে কত কি.মি. দূরে রয়েছেন?
  1. 29 কি.মি.
  2. 31 কি.মি.
  3. 27 কি.মি.
  4. 24 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমনে বের হয়ে 7 কি.মি. উত্তরে যান। এরপর 20 কি.মি. পূর্বে যান এবং পুনরায় 14 কি.মি. উত্তরে যান। তিনি যাত্রা শুরুর স্থান থেকে কত কি.মি. দূরে রয়েছেন?

সমাধান:
 
মনে করি,
ব্যক্তিটি B বিন্দু থেকে 7 কি.মি. উত্তরে গিয়ে C বিন্দুতে পৌছান।
সেখান থেকে 20 কি.মি. পূর্বে D বিন্দুতে পৌছান।
তারপর 14 কি.মি. উত্তরে গিয়ে A বিন্দুতে পৌছান। 

BC = 7 কি.মি. , CD = 20 কি.মি., DA = 14 কি.মি.

এবং AD + DE = AE
⇒ 14 + 7 = 21 কি.মি.

আবার BC = DE = 7 কি.মি.
CD = BE = 20 কি.মি. 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 = AE2 + BE2
⇒ AB2 = 202 + 212
⇒ AB2 = 400 + 441
⇒ AB2 = 841
⇒ AB = 29

∴ তিনি যাত্রা শুরুর স্থান থেকে 29 কি.মি. দূরে রয়েছেন। 

৬,০৪০.
ARID : MOISTURE ::
  1. Silent : Sound
  2. Verdant : Sunshine
  3. Tap : Drops
  4. Deserted : Dune
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ - 
- ARID - (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন।
- MOISTURE - আর্দ্রতা; জলীয়তা; জলকণা।
- সম্পর্ক:  শব্দ দুইটি একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
ক)
Deserted - শুষ্ক শূন্য অঞ্চল।
Dune - বালিয়াড়ি; সমুদ্র উপকূলে বা মরুভূমিতে বায়ুপ্রবাহে সৃষ্ট বালির স্তূপ।

খ)
Silent - নীরব; শব্দহীন।
Sound - শব্দ; ধ্বনি।

গ) 
Verdant - তাজা ও সবুজ; সুশ্যামল।
Sunshine - সূর্যালোক, রোদ।

ঘ)
Tap - তরলপদার্থ বা গ্যাসের নির্গম নলের মুখ।
Drops -  বিন্দু; ফোঁটা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে সঠিক analogy টি হবে - Silent : Sound.
- ARID : MOISTURE যেমন একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করছে, ঠিক তেমনি Silent : Sound ও একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬,০৪১.
PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. SCENT
  2. COTTON
  3. THOSE
  4. PRONE
ব্যাখ্যা

প্রশ্ন: PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?

সমাধান:
PRONE শব্দটির R বর্ণটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই।
তাই PRONE শব্দটি PHOTOSYNTHETIC শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।

৬,০৪২.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. 12টি
  2. 15টি
  3. 16টি
  4. 10টি
ব্যাখ্যা


1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AEH, EHI, EBF, EFI, FGC, IFG, DGH এবং  HIG = 8টি 

2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = HEF, EFG, HFG এবং  EFG= 4টি 

 মোট ত্রিভুজ আছে = 8 + 4 = 12টি
৬,০৪৩.
____ became independent first.
  1. East Timor
  2. India
  3. Pakistan
  4. Bangladesh
  5. .
ব্যাখ্যা
Pakistan became independent first.
পাকিস্তান ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন হয়েছিল। 

অপরদিকে,
- ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে গণভোটের মাধ্যমে পূর্ব তীমুর স্বাধীনতা লাভ করে।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ঘোষণাপত্রে ২৬ মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা কার্যকর বলে ঘোষণা করা হয়।
৬,০৪৪.
১২ থেকে ৯৬ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য? 
  1. ১৬
  2. ১৫
  3. ১৪
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ থেকে ৯৬ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য? 

সমাধান: 
(৯৬÷৬) = ১৬। অর্থাৎ, ৯৬ পর্যন্ত ১৬ টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য। কিন্তু, যেহেতু বলা হয়েছে ১২ থেকে ৯৬ তাই ১১ পর্যন্ত যে কয়টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য সেটা বাদ দিতে হবে। ১১ পর্যন্ত কেবল ১ টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য, সুতরাং ১২ থেকে ৯৬ পর্যন্ত (১৬-১) = ১৫ টি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য।
৬,০৪৫.
যদি মাসের ৫ম দিন বুধবার হয়, তাহলে মাসের ২৭তম দিন কী বার হবে?
  1. শুক্রবার
  2. বুধবার
  3. শনিবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ৫ম দিন বুধবার হয়, তাহলে মাসের ২৭তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ৫ম দিন বুধবার হলে,
৫ + ৭ = ১২তম,
১২ + ৭ = ১৯তম,
১৯ + ৭ = ২৬তম দিনও বুধবার হবে।
∴ ২৬তম দিন বুধবার।

সুতরাং, ২৬ + ১ = ২৭তম দিন হবে বুধবারের পরের দিন = বৃহস্পতিবার।

৬,০৪৬.
রাশেদ রিশাদের ভাই। স্বপ্না সুপ্তার বোনের সন্তান। এদিকে রিয়াদ সুপ্তার ছেলে। রিশাদ স্বপ্নার কি হয়?
  1. ভাই
  2. খালাতো ভাই
  3. মামা
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
রিয়াদের সাথে রাশেদ বা রিশাদের সম্পর্ক নিশ্চিত নয়।
৬,০৪৭.
'MANGO' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'MANGO' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
৬,০৪৮.
১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মাসুদ রফিকের অংশের দুই তৃতীয়াংশ পায়। মাসুদ কত গজ কাপড় পাবে?
  1. ৩ গজ
  2. ৫ গজ
  3. ৬ গজ
  4. ৯ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মাসুদ রফিকের অংশের দুই তৃতীয়াংশ পায়। মাসুদ কত গজ কাপড় পাবে?

সমাধান:
ধরি,
মাসুদ পায় = ২x
তাহলে রফিক পায় = ৩x

শর্তমতে,
২x + ৩x = ১৫
বা, ৫x = ১৫
বা, x = ৩

তাহলে মাসুদ পায় = ২ × ৩ = ৬ গজ।
৬,০৪৯.
যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
15 B 6 C 2 A 12 D 4 =?
  1. 57
  2. 53
  3. 40
  4. 38
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
15 B 6 C 2 A 12 D 4 =?

সমাধান:
দেওয়া আছে,
A = +
B = ×
C = ÷
D = -

প্রদত্ত রাশি = 15 B 6 C 2 A 12 D 4
= 15 × 6 ÷ 2 + 12 - 4
= 15 × 3 + 12 - 4
= 45 + 12 - 4
= 57 - 4
= 53
৬,০৫০.
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
  1. ০.৬৪
  2. ০.০৬৪
  3. .০০০৬৪
  4. ৬.৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪
৬,০৫১.
প্রতি ১ হাত পর পর গাছ লাগানো হল। যদি মোট ৬ টি গাছ লাগানো হয় তাহলে ১ম গাছ ও ৬ষ্ঠ গাছের মধ্যবর্তী দৈর্ঘ্য কত?
  1. ৬ হাত
  2. ৫ হাত
  3. ৭ হাত
  4. ৪ হাত
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ১ হাত পর পর গাছ লাগানো হল। যদি মোট ৬ টি গাছ লাগানো হয় তাহলে ১ম গাছ ও ৬ষ্ঠ গাছের মধ্যবর্তী দৈর্ঘ্য কত?

সমাধান:

১ম গাছ ও ৬ষ্ঠ গাছের মধ্যবর্তী দৈর্ঘ্য ৫ হাত। 
৬,০৫২.
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তুরগ
  2. ঘোটকী
  3. তুরঙ্গম
  4. বিভাবরী
ব্যাখ্যা
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অশ্ব - তুরগ, তুরঙ্গম, ঘোটকী, ঘোড়া।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,০৫৩.
It's ages ______ I played golf.
  1. ago
  2. for
  3. since
  4. when
ব্যাখ্যা
প্রশ্ন: It's ages ______ I played golf.

সমাধান:
Sequence of tense - অনুযায়ী কোন sentence এর principal clause simple present এবং subordinate clause simple past হলে মাঝে co-ordinate conjunction হিসাবে since বসে।

It's ages since I played golf.
৬,০৫৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 11
  2. 23
  3. 43
  4. 61
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে, 
(25 + 23)/3 = 48/3 = 16

দ্বিতীয় চিত্রে, 
(18 + 63)/3 = 81/3 = 27

তৃতীয় চিত্রে, 
(33 + 36)/3 = 69/3 = 23

∴ নির্ণেয় সংখ্যাটি হলো = 23
৬,০৫৫.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Bourgeoisie
  2. খ) Beverage
  3. গ) Blithsome
  4. ঘ) Behaviour
ব্যাখ্যা
Blithsome will be Blithesome
৬,০৫৬.
একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
  1. ২২
  2. ২১
  3. ২৪
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?

সমাধান:
বামদিক থেকে মোহনের অবস্থান নবম
মোহনের বামে আছে ৮ জন।
ডানদিক থেকে মোহনের অবস্থান  চতুর্দশ
মোহনের ডানে আছে ১৩ জন।

সারিতে ছেলের সংখ্যা = (৮ + ১ + ১৩)
= ২২ জন
৬,০৫৭.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৩ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত?
  1. ০.০২৭ ঘনমিটার
  2. ০.০১৮ ঘনমিটার
  3. ২৭ ঘনমিটার
  4. ০.৯ ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৩ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ০.৩ মিটার, 
চৌবাচ্চার প্রস্থ = ০.৩ মিটার এবং 
চৌবাচ্চার উচ্চতা = ০.৩ মিটার 

∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক 
= (০.৩ × ০.৩ × ০.৩) ঘনমিটার 
= ০.০২৭ ঘনমিটার। 
৬,০৫৮.
ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
Able, Abandon, Absent, Ability,
  1. Abandon, Absent, Ability, Able
  2. Absent, Ability, Able, Abandon
  3. Ability, Abandon, Absent, Able
  4. Abandon, Ability, Able, Absent
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
Able, Abandon, Absent, Ability,

সমাধান:
অভিধান অনুযায়ী হবে,
Abandon
Ability
Able
Absent
৬,০৫৯.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 
  1. 3
  2. 4
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 

সমাধান:

4 নং প্যাটার্ন তৈরি হবে।
৬,০৬০.
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
  1. নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
  2. যথাযথভাবে হাল ঘুরিয়ে
  3. পাল ব্যবহার করে
  4. গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
ব্যাখ্যা
প্রশ্ন: নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

সমাধান:
বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানে।
কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়।
গুণ যত লম্বা হয়, নৌকা তত তাড়াতাড়ি নৌকা সামনে এগিয়ে যায়।

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬,০৬১.
২০২৫ সালের ২ মে শুক্রবার ছিল। ঐ বছরের ৮ অক্টোবর কী বার হবে? 
  1. সোমবার
  2. বুধবার
  3. রোববার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৫ সালের ২ মে শুক্রবার ছিল। ঐ বছরের ৮ অক্টোবর কী বার হবে? 

সমাধান: 
মে মাসে মোট = ৩১ দিন
∴ মে-তে বাকি দিন = ৩১ − ২ = ২৯ দিন 

অন্য মাসে দিন থাকে- 
জুন → ৩০ দিন
জুলাই → ৩১ দিন
আগস্ট → ৩১ দিন
সেপ্টেম্বর → ৩০ দিন
অক্টোবর → ৮ দিন 
∴ মোট দিন = ২৯ + ৩০ + ৩১ + ৩১ + ৩০ + ৮ = ১৫৯দিন 

১৫৯ দিন পরের বার নির্ণয়: 
১৫৯ ÷ ৭ = ২২ সপ্তাহ এবং বাকি থাকে = ৫ দিন 
∴ ২ মে শুক্রবার ছিল, তাহলে ৫ দিন পর: 
শুক্রবার → শনিবার → রোববার → সোমবার → মঙ্গলবার → বুধবার। 

∴ ৮ অক্টোবর হবে = বুধবার।
৬,০৬২.
একটি গোলাকার মুদ্রার চারপাশে সমআকৃতির কতটি মুদ্রা রাখা যেতে পারে যেন মুদ্রাগুলো মাঝের মুদ্রাটিকে ও দু পাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে? 
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
সমআকৃতির ৬টি মুদ্রা রাখা যেতে পারে। 
চিত্রটি লক্ষ্য করি 

৬,০৬৩.
নিচের কোন বানানটি ভুল?
  1. মরূদ্যান
  2. অটোবি
  3. অঞ্জলি
  4. কটূক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানানটি হলো- অটোবি

এর সঠিক বানান হলো- অটবি
অটবি অর্থ - বন, অরণ্য, বৃক্ষ, বিটপী

উৎস: 
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,০৬৪.
প্রশ্নোবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
পাশাপাশি দুটো V রাখলে VV হয়।
৬,০৬৫.
যদি কোনো কোড ‘MOUNTAIN’ শব্দটিকে ‘NPVOUBJO’ হিসেবে প্রকাশ করে, তবে ‘NOTEBOOK’ শব্দটিকে কী লেখা হবে?
  1. OPVFCPLM
  2. OPUFCPPL
  3. OPUFBPPL
  4. OPUFCQPL
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো কোড ‘MOUNTAIN’ শব্দটিকে ‘NPVOUBJO’ হিসেবে প্রকাশ করে, তবে ‘NOTEBOOK’ শব্দটিকে কী লেখা হবে?

সমাধান:
এখানে প্রতিটি অক্ষরের পরবর্তী বর্ণটি কোড হিসেবে ব্যবহার করা হয়েছে (প্যাটার্ন: +১)।
M → N (+১)
O → P (+১)
U → V (+১)
N → O (+১)
T → U (+১)
A → B (+১)
I → J (+১)
N → O (+১)

একই নিয়ম অনুযায়ী ‘NOTEBOOK’ শব্দটির কোড হবে:
N → O (+১)
O → P (+১)
T → U (+১)
E → F (+১)
B → C (+১)
O → P (+১)
O → P (+১)
K → L (+১)

∴ কোড: OPUFCPPL

৬,০৬৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Car
  2. খ) Motorcycle
  3. গ) Bicycle
  4. ঘ) Jeep
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন? 

সমাধান:
Car, Motorcycle, Jeep চালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয়।
Bicycle চালানোর জন্য জ্বালানির প্রয়োজন নেই। 

তাই Bicycle অপশনটি  ভিন্ন।
৬,০৬৭.
Which spelling is correct?
  1. Secretariat
  2. Secretarieat
  3. Secretariete
  4. Secretariet
ব্যাখ্যা
Question: Which spelling is correct?

Solution:
The correct spelling is Secretariat.

Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

Example Sentence: The Council formed a permanent secretariat in Brussels to assist its work.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৬,০৬৮.
ELFA, GLHA, ILJA, _____, MLNA শূন্যস্থানে কোনটি বসবে?
  1. OLPA
  2. KLMA
  3. LLMA
  4. KLLA
ব্যাখ্যা
প্রশ্ন: ELFA, GLHA, ILJA, _____, MLNA শূন্যস্থানে কোনটি বসবে?

সমাধান:
সবগুলোতে L এবং A স্থির।
১ম অক্ষর গুলো  ১টি বাদে ১টি আসে
E, G, I, K, M
অনুরূপভাবে,
৩য় অক্ষর গুলো  ১টি বাদে ১টি আসে
F, H, J, L, N

∴ KLLA
৬,০৬৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 69
  2. 29
  3. 32
  4. 55
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান: 
(কলাম বরাবর সংখ্যাদ্বয়ের অন্তর) + (সারি বরাবর সংখ্যাদ্বয়ের অন্তর) = মাঝের সংখ্যা 

১ম চিত্রে, 
(23 - 7) + (15 - 8) = 16 + 7 = 23

২য় চিত্রে,
(24 - 5) + (18 - 9) = 19 + 9 = 28

একইভাবে, ৩য় চিত্রে,
(28 - 8) + (13 - 4) = 20 + 9 = 29

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 29 সংখ্যাটি বসবে। 

৬,০৭০.
UNIFORMITY শব্দটি থেকে নিচের কোন বর্ণ তৈরি করা যাবে না?
  1. ক) MOURN
  2. খ) FROM
  3. গ) TORN
  4. ঘ) FORMATION
ব্যাখ্যা
UNIFORMITY শব্দটিতে A না থাকায় FORMATION শব্দ তৈরি করা যাবে না।
৬,০৭১.
একটি পঞ্চভুজের সমষ্টি ____
  1. ৪ সমকোণ
  2. ৬ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ১০ সমকোণ
  5. .
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের সমষ্টি ____

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90
= 6 সমকোণ
৬,০৭২.
A = {x ∈ N : x2 > 8, x3 < 30 হলে x এর সঠিক মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 > 8, x3 < 30 হলে x এর সঠিক মান কত?

সমাধান:
এখানে, 
x = 1 হলে, 12 = 1 < 8, 13 = 1 < 30
x = 2 হলে, 22 = 4 < 8, 23 = 8 < 30
x = 3 হলে, 32 = 9 > 8, 33 = 27 < 30
x = 4 হলে, 42 = 16 < 8, 43 = 64 > 30

x = 3 হলে উপরের দুইটি শর্ত পূর্ণ করে।
∴ নির্ণেয় মান 3
৬,০৭৩.
নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৮১
  2. ৬৪
  3. ৪৯
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
১৫ - ১৩ = ২২৫ - ১৬৯ = ৫৬

২য় চিত্রে,
১১ - ৮ = ১২১ - ৬৪ = ৫৭

৩য় চিত্রে,
১০ - ৬ = ১০০ - ৩৬ = ৬৪
৬,০৭৪.
যদি EXAMINATION = 89123416354 হয়, তবে 456354 = কী হবে?
  1. NATION
  2. RATION
  3. STATION
  4. NOTION
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EXAMINATION = 89123416354 হয়, তবে 456354 = কী হবে?

সমাধান:
E = 8
X = 9
A = 1
M = 2
I = 3
N = 4
A = 1
T = 6
I = 3
O = 5
N = 4

∴ 456354 = NOTION
৬,০৭৫.
কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
  1. প্রয়োজন
  2. প্রেষণা
  3. ইচ্ছা
  4. শারীরিক শক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?

সমাধান:
• 'প্রেষণা' মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। 

• প্রেষণা:

- মনোবিজ্ঞানে প্রেষণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করা হয়ে থাকে। প্রেষণা এমন একটি অবস্থাকে বুঝায় যা মানুষকে কোন আচরণ করতে উদ্বুদ্ধ করে থাকে বা তাকে ঐ আচরণের দিকে চালিত করে। আমাদের চাহিদা বা অভাববোধ থেকে মনের ভেতরে বা বাহিরে চাপ সৃষ্টি হয় এবং তার ফলে কোন লক্ষ্য অর্জনের জন্য মনে যে তাড়না, নোদনা বা উদ্যম সৃষ্টি হয় তাকেই প্রেষণা বা Motivation বলা হয়।
- ই. হাল বলেন, "প্রেষণা হল উদ্দেশ্য হাসিলের ক্রমাগত প্রচেষ্টা"।
- ক্রাইডার ও অন্যান্যের ভাষায়, “আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে সক্রিয় করে তোলে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে তাই প্রেষণা"।

• প্রেষণা চক্র (Motivation Cycle):
- প্রেষণা হচ্ছে একটি গতিশীল অবস্থা (Dynamic State)। এই অবস্থায় উদ্দেশ্য লাভের জন্য তীব্র আকাক্ষা বা অনুরাগ বা ইচ্ছার উদয় হয় এবং যতক্ষণ পর্যন্ত অভীষ্ট সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই গতীয় অবস্থা চলতে থাকে। প্রেষণা চক্রের আকারে আবর্তিত হয়। প্রেষণা চক্র বিশ্লেষণ করলে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়:
(১) অভাববোধ (Need)
(২) তাড়না (Drive)
(৩) করণ আচরণ (Instrumental Behavior)
(৪) উদ্দেশ্য সাধন (Goal)

উৎস:
১। Philosophical and Psychological Foundation of Education, স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। প্রেষণা ও আবেগ, চতুর্থ অধ্যায়, মনোবিজ্ঞান প্রথম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

৬,০৭৬.
Synonym of ‘Primeval’ is
  1. Modern
  2. Restore
  3. Antique
  4. Destroy
ব্যাখ্যা
Primeval (adjective)
English Meaning: Ancient; existing at or from a very early time.
বাংলা অর্থ: পৃথিবীর ইতিহাসের আদিতমকাল সম্বন্ধীয়, সনাতন, আদ্যকালীন।

• অপশনগুলোর মধ্যে ‘Primeval’ এর Synonym হচ্ছে Antique (প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট)।

অন্যদিকে,
→ Modern এর Synonyms: Contemporary, Current, Designer, Hot, Modernistic, New, mod.
→ Restore এর Synonyms: Freshen, Recharge, Recreate, Refresh, Refreshen, Regenerate.
→ Destroy এর Synonyms: Annihilate, Decimate, Demolish, Desolate, Devastate, Extinguish.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary
৬,০৭৭.
১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ৩ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ৩ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?

সমাধান:
আমরা জানি,
অধিবর্ষ বাদে অন্য সকল বছরের ১ম দিন ও শেষদিন একই বার হয়।
আর অধিবর্ষ হলে শেষ দিন হয় প্রথম দিন যে বার ছিল এর পরের বার।

১৯৯৬ অধিবর্ষ,
তাই ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ৩১ ডিসেম্বর ১৯৯৬ হবে মঙ্গলবার।
১ জানুয়ারি ১৯৯৭ হবে বুধবার।
২ জানুয়ারি ১৯৯৭ হবে বৃহস্পতিবার।
∴ ৩ জানুয়ারি ১৯৯৭ হবে শুক্রবার।
৬,০৭৮.
A পিস্টনের ক্ষেত্রফল 8 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 32 বর্গমিটার। যদি A পিস্টনে 15 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
  1. 45 N
  2. 50 N 
  3. 60 N
  4. 72 N
ব্যাখ্যা

প্রশ্ন: A পিস্টনের ক্ষেত্রফল 8 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 32 বর্গমিটার। যদি A পিস্টনে 15 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?

সমাধান:
প্যাসকেলের সূত্র অনুযায়ী,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2) / A1
= (15 × 32) / 8
= 480 / 8
= 60 N

∴ B পিস্টনে 60 N বল পাওয়া যাবে।

৬,০৭৯.
রাফি, রনি থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রাফি পূর্ব দিকে ২ মিটার ও রনি পশ্চিম দিকে ৪ মিটার হেঁটে গেলে, রনি ও রাফির মধ্যে দূরত্ব কত মিটার?
  1. ক) ৮ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ৪ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি, রনি থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রাফি পূর্ব দিকে ২ মিটার ও রনি পশ্চিম দিকে ৪ মিটার হেঁটে গেলে, রনি ও রাফির মধ্যে দূরত্ব কত মিটার?

সমাধান:


তাদের মাঝে দূরত্ব = √(৮ + ৬)
                             = √১০০
                             = ১০ মিটার
৬,০৮০.
কোন Answer Figure টি আয়নায় প্রতিফলিত রূপ?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬,০৮১.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. Accelerate
  2. Tsunami
  3. Supersede
  4. Mispell
ব্যাখ্যা
Mispell এর সঠিক বানান Misspell যার অর্থ বানান ভুল করা বা ভুল বানান করা।

[ Topic - বানান ও ভাষা ( শুদ্ধ বানান ও বাক্য গঠন) ]
৬,০৮২.
যদি ৭ + ২ = ৫৯, ৫ + ৩ = ২৮, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?
  1. ক) ১৮
  2. খ) ৬
  3. গ) ৩৯
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৭ + ২ = ৫৯, ৫ + ৩ = ২৮, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৭ + ২ = (৭ - ২) এবং (৭ + ২) = ৫৯,
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৩ + ২ = (৩ - ২) এবং (৩ + ২) = ১৫
এবং ৬ + ৩ = (৬ - ৩) এবং (৬ + ৩) = ৩৯
৬,০৮৩.
যদি TIGER = 59 হয়, তাহলে LION = কত?
  1. 50
  2. 45
  3. 59
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TIGER = 59 হয়, তাহলে LION = কত?

সমাধান:
সঠিক উত্তর: 50

এখানে, শব্দের প্রতিটি বর্ণের ইংরেজি বর্ণমালা অনুসারে বর্ণক্রমের (A = 1, B = 2, ..., Z = 26) যোগফল হলো শব্দটির কোড।

TIGER:
T = 20
I = 9
G = 7
E = 5
R = 18

যোগফল = 20 + 9 + 7 + 5 + 18 = 59

এখন, LION:
L = 12
I = 9
O = 15
N = 14

যোগফল = 12 + 9 + 15 + 14 = 50

অতএব, LION = 50

৬,০৮৪.
নিচের কোনটি সমগোত্রীয় নয়? 
  1. ক) First
  2. খ) Second
  3. গ) Third
  4. ঘ) Quadruple
ব্যাখ্যা
Definite Numeral Adjective তিন প্রকার।
1. Cardinal Numeral Adjective - one, two, three, four, five ইত্যাদি সংখ্যা হলো Cardinal সংখ্যা।
এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে Cardinal Numeral Adjective 
2. Ordinal Numeral Adjective - first, second, third, fourth, fifth ইত্যাদি সংখ্যা হলো Ordinal সংখ্যা।
এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে Ordinal Numeral Adjective.
3. Multiplicative Numeral Adjective ( গুণবোধক সংখ্যাবাচক বিশেষণ) - single, double, triple, quadruple, fivefold etc. 
এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কতগুণ এরূপ বুঝায় তাহলে তাকে বলে Multiplicative Numeral Adjective 

[Source: A Passage to the English Language, S M Zakir Hussain]
৬,০৮৫.
নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (.........) NEWSPAPER
  1. BILL
  2. CORN
  3. PRESS
  4. EDITOR
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (...........) NEWSPAPER

সমাধান:
CROWD হলে PRESS আসে তারপর নিউজ হয়ে NEWSPAPER আসে।
৬,০৮৬.
একটি মিনিটের কাঁটা ১৩ মিনিটে কত ডিগ্রি ঘুরে?
  1. ২৬°
  2. ৩৬°
  3. ৭২°
  4. ৭৮°
ব্যাখ্যা
৬০ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে ৩৬০°
১৩ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে {(৩৬০×১৩)/৬০} = ৭৮°
৬,০৮৭.

০.০০৩ × ০.০০১ × ০.১৫ এর মান কত?

  1. ০.০০০০০০৪৫
  2. ০.০০০০০৪৫
  3. ০.০০০০৪৫
  4. ০.০০০৪৫
ব্যাখ্যা

০.০০৩ × ০.০০১ = ০.০০০০০৩
০.০০০০০৩ × ০.১৫ = ০.০০০০০০৪৫

৬,০৮৮.
RESTAURANT এর পানিতে প্রতিবিম্ব নিচের কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: RESTAURANT এর পানিতে প্রতিবিম্ব নিচের কোনটি?

    সমাধান:
    RESTAURANT এর পানিতে প্রতিবিম্ব
    ৬,০৮৯.
    A বিন্দুটি B বিন্দুর ১০ কি.মি. পশ্চিমে, B বিন্দুটি C বিন্দুর ৩০ কি.মি. উত্তরে, C বিন্দুটি D বিন্দুর ২০ কি.মি. পূর্বে হলে, A এবং D এর মধ্যবর্তী দূরত্ব কত?
    1. 20√10
    2. 5√10
    3. 10√5
    4. 10√10
    ব্যাখ্যা

    প্রশ্ন: A বিন্দুটি B বিন্দুর ১০ কি.মি. পশ্চিমে, B বিন্দুটি C বিন্দুর ৩০ কি.মি. উত্তরে, C বিন্দুটি D বিন্দুর ২০ কি.মি. পূর্বে হলে, A এবং D এর মধ্যবর্তী দূরত্ব কত?

    সমাধান: 


    AD = √(302 + 102)
    = √1000 
    = 10√10

    ৬,০৯০.
    প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
    ২, √৯, ৪, √২৫, ?
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
    ২, √৯, ৪, √২৫, ?

    সমাধান:
    ২ → ২
    √৯ → ৩
    ৪ → ৪
    √২৫ → ৫
    ৬ → ৬
    সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।
    ৬,০৯১.
    একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-চতুর্থাংশ সময়ে ৩ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৫ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
    1. ৩২৮০ টি 
    2. ২৮৯৬ টি 
    3. ২৪৪০ টি 
    4. ৩৬০০ টি 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-চতুর্থাংশ সময়ে ৩ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৫ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?

    সমাধান:
    ৫ মিনিট = (৫ × ৬০) সেকেন্ড = ৩০০ সেকেন্ড

    এখন, 
    ১/৪ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ৩ টি
    ∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ৩ × ৪ টি
    ∴ ৩০০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ৩ × ৪ × ৩০০ = ৩৬০০ টি 

    অতএব, ৫ মিনিটে ৩৬০০ টি কাগজ প্রিন্ট করা যায়। 

    ৬,০৯২.
    ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৫৭.৫°
    2. ৪৭.৫°
    3. ৬৭.৫°
    4. ৭৫.৫°
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
    = │(11 × 45 - 60 × 6)/2│°
    = │(495 - 360)/2│°
    = │135/2│°
    = 67.5°

    ৬,০৯৩.
    শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
    1. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
    2. যশবতী, সদ্যোজাত, সম্বর্ধনা
    3. বিভীষিকা, মুহুর্মুহু, কুসংস্কার
    4. ঐক্যতান, কেবলমাত্র, আকাংখা
    ব্যাখ্যা
    • শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- বিভীষিকা, মুহুর্মুহু, কুসংস্কার।
    অর্থ: বিভীষিকা- আতঙ্ক, ভীতিকর ঘটনা।
    মুহুর্মুহু- বারবার, ঘনঘন।
    কুসংস্কার- যুক্তিহীন ও অনৈতিক সামাজিক আচার-আচরণ।

    • অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
    - ভবিষ্যত→ভবিষ্যৎ, ভৌগলিক→ভৌগোলিক
    - যশবতী→যশোবতী, সম্বর্ধনা→সংবর্ধনা
    - ঐক্যতান→ঐকতান, কেবলমাত্র→কেবল, আকাংখা→আকাঙ্ক্ষা 

    উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
    ৬,০৯৪.
    অভিধানে কোন শব্দটি আগে বসবে?
    1. Commission
    2. Commerce
    3. Common
    4. Committee
    ব্যাখ্যা
    এখানে প্রতিটি শব্দের শুরুতে Comm আছে। কিন্তু তার পরের বর্ণগুলো যথাক্রমে i, e, o, i. যাদের মধ্যে প্রথমে e আসে। তাই অভিধানে Commerce শব্দটি আগে আসবে। 
    ৬,০৯৫.
    প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
    1. L2
    2. M3
    3. N4
    4. F6
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?


    সমাধান:
    এখানে ইংরেজি বর্ণের একটি ধারা ব্যবহৃত হয়েছে। যথা:
    F  G   H   I    J
    K  L   O
    P  Q  R   S   T

    আবার সংখ্যার ক্ষেত্রে,
    ৩য় কলামের ভ্যালু - ২য় কলামের ভ্যালু = ১ম কলামের ভ্যালু

    1st raw ⇒ 7 - 5 = 2
    2nd raw ⇒ 8 - 3 = 5
    3rd raw ⇒ 6 - 4 = 2

    অতএব, সঠিক উত্তর হবে M3
    ৬,০৯৬.
    'WHITE' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'WHITE' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে? 

    সমাধান: 

    সঠিক উত্তর গ) 3 নং

    ৬,০৯৭.
    ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৬৮ কি.মি. বেগে ছুটছে। একই দিকে সমান্তরালভাবে ৮ কি.মি. বেগে দৌড়াচ্ছে এমন একজন মানুষকে অতিক্রম করতে ট্রেনের কতক্ষণ লাগবে?
    1. ক) ৯ সেকেন্ড
    2. খ) ২ মিনিট
    3. গ) ১১ সেকেন্ড
    4. ঘ) ১৭ সেকেন্ড
    ব্যাখ্যা
    ট্রেনের আপেক্ষিক গতি {(৬৮-৮)×১০০০}/৩৬০০ = ৫০/৩ মি/সে
    লোকটিকে অতিক্রম করতে অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দূরত্ব হলে,
    ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে সময় নিবে ১৫০/(৫০/৩)=৯ সেকেন্ড৷
    ৬,০৯৮.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 119
    2. 229
    3. 219
    4. 231
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    6 + 15 = 21
    21 + (15 × 2) = 21 + 30 = 51
    51 + (30 × 2) = 51 + 60 = 111
    111 + (60 × 2) = 111 + 120 = 231

    অর্থাৎ সংখ্যাগুলো ১৫ এর গুনিতকে বৃদ্ধি পেয়েছে।
    ৬,০৯৯.
    নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. 8
    2. 12
    3. 15
    4. 10
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? 


    সমাধান:

    1টি ফাঁকা স্থান নিয়ে গঠিত ত্রিভুজগুলো হলো: AEH, EHI, EBF, EFI, FGC, IFG, DGH এবং HIG = 8টি
    2টি ফাঁকা স্থান নিয়ে গঠিত ত্রিভুজগুলো হলো: HEF, EHG, HFG এবং EFG = 4টি

    ∴ চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা = 8 + 4 = 12টি

    ৬,১০০.
    দুইটি নল A ও B একটি ট্যাংক যথাক্রমে ২০ ঘণ্টা ও ৩০ ঘণ্টায় পূর্ণ করতে পারে এবং নল C ট্যাংকটি ৪০ ঘণ্টায় খালি করতে পারে। যদি সবগুলো নল একসাথে খোলা থাকে তাহলে, ট্যাংকটি  কত ঘণ্টায় পূর্ন হবে? 
    1. ক) ১২০/১৩ ঘণ্টা
    2. খ) ১২০/৭ ঘণ্টা
    3. গ) ৬০/৯ ঘণ্টা
    4. ঘ) ৭০/১৩ ঘণ্টা
    ব্যাখ্যা
    A নল দ্বারা ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/২০) অংশ
    B নল দ্বারা ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/৩০) অংশ

    C নল দ্বারা ট্যাংকটি ১ ঘণ্টায় খালি হয় (১/৪০) অংশ

    তিনটি নল দ্বারা ১ ঘণ্টায় ট্যাংকটি পূর্ণ হয় =(১/২০) + (১/৩০) - (১/৪০) অংশ
                                                                   = (৬ + ৪ - ৩)/১২০ অংশ
                                                                    = ৭/১২০ অংশ

    ৭/১২০ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
    ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২০/৭ ঘণ্টায়