বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৬০ / ১৩৫ · ৫,৯০১৬,০০০ / ১৩,৫৮৯

৫,৯০১.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) i
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
এখানে,
0! = 1

এবং
i- 26
= 1/i26
= 1/(i2)13
= 1/(- 1)13 [যেহেতু, i2 = - 1]
= 1/(- 1)
= - 1

∴ (i- 26)/0! = - 1/1 = - 1
৫,৯০২.
‘পদ্ম’ শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) আহব
  2. খ) ইরাবান
  3. গ) রাজীব
  4. ঘ) আপ্লব
ব্যাখ্যা

পদ্ম শব্দের সমার্থক শব্দ - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

৫,৯০৩.
প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 3
ব্যাখ্যা
একটি পয়সার সাথে একটি কুঁড়ে ঘর এর তুলনা করা হয়েছে, আর একটি ডলারের সাথে একটি বহু তলা বাড়ি হবে।
৫,৯০৪.
পিঙ্গচক্ষু:কুমির :: পয়স্বিনী:?
  1. ক) গরু
  2. খ) হরিণ
  3. গ) সিংহ
  4. ঘ) পাখি
ব্যাখ্যা
'পিঙ্গচক্ষু' = 'কুমির' এর প্রতিশব্দ 
'পয়স্বিনী' = 'গরু' এর প্রতিশব্দ।

'কুমির' এর অন্যান্য প্রতিশব্দ =কুম্ভীর, মকর, শঙ্খমুখ, নক্র, মকর, ঘরিয়াল।
'গরু' এর অন্যান্য প্রতিশব্দ = ধেনু, গো, গাভী, পয়স্বিনী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৯০৫.
শূন্যস্থানে কোনটি বসবে?
C, E, H, L, Q, ____?
  1. U
  2. X
  3. V
  4. W
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে?
C, E, H, L, Q, ____?

সমাধান:
C
C + 2 = E
E + 3 = H
H + 4 = L
L + 5 = Q
Q + 6 = W
৫,৯০৬.
প্রশ্নবোধক স্থানে উপযুক্ত চিত্র কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে উপযুক্ত চিত্র কোনটি হবে?

সমাধান:

∴ সঠিক উত্তর 2 নং চিত্র।
৫,৯০৭.
The official languages of the Swiss Confederation are ____.
  1. French, German, Italian and English 
  2. French, German and Italian
  3. French, German, Italian and Romansh 
  4. French, German and English 
ব্যাখ্যা

প্রশ্ন: The official languages of the Swiss Confederation are ____.

সমাধান: 
The official languages of the Swiss Confederation are French, German, Italian and Romansh.
The Swiss Confederation হলো সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় নাম।

৫,৯০৮.
যদি × অর্থ ভাগ,  - অর্থ গুণ, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে  
(12 - 4 ÷ 2) × 5 + 3 = ?
  1. 11
  2. 7
  3. 9
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি × অর্থ ভাগ,  - অর্থ গুণ, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে  
(12 - 4 ÷ 2) × 5 + 3 = ?

সমাধান:
দেওয়া আছে,
× = ÷, - = ×
÷ = + , + = - 

∴ (12 - 4 ÷ 2) × 5 + 3
= (12 × 4 + 2) ÷ 5 - 3
= (48 + 2) ÷ 5 - 3
= 50 ÷ 5 - 3
= 10 - 3
= 7

৫,৯০৯.
ঙ × D = ২০ হলে ম × I = ?
  1. ক) ১২০
  2. খ) ৩২০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩৪৮
ব্যাখ্যা

ঙ বাংলা ব্যঞ্জনবর্ণের ৫ম বর্ণ, D ইংরেজী বর্ণমালার ৪র্থ বর্ণ
∴ ঙ × D = ২০
ম বাংলা ব্যঞ্জনবর্ণের ২৫ তম বর্ণ, I ইংরেজী বর্ণমালার ৯ তম বর্ণ
ম × I = ২২৫

৫,৯১০.
দুই জন লোক একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম জন কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় জন ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২৬ দিনে
  2. ২৪ দিনে
  3. ২২দিনে
  4. ২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুই জন লোক একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম জন কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় জন ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
২ জন ১ দিনে করে কাজটির ১/৮ অংশ
প্রথম ব্যক্তি ১ দিনে করে কাজটির ১/১২ অংশ

সুতরাং, ২য় ব্যক্তি ১ দিনে করে কাজটির (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ

২য় ব্যক্তি কাজটির ১/২৪ অংশ করে ১ দিনে
∴ ২য় ব্যক্তি কাজটির ১ বা সম্পূর্ণ অংশ করে (১ × ২৪)/১ দিন 
= ২৪ দিন
৫,৯১১.
RESENT, GRUDGE এই শব্দগুলো কী?
  1. ক) একই অর্থে
  2. খ) বিপরীত ধর্মী অর্থ
  3. গ) না এক না ভিন্ন অর্থ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
• RESENT:
English Meaning: to feel angry because you have been forced to accept someone or something that you do not like.
বাংলা অর্থ: তিক্ততা অনুভব করা; রাগান্বিত হওয়া; অসন্তুষ্ট হওয়া।

• GRUDGE:
English Meaning: a strong feeling of anger and dislike for a person who treated you badly.
বাংলা অর্থ: কোনোকিছু দিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া। অনিচ্ছা বা অসন্তোষভাবে

অর্থাৎ RESENT, GRUDGE এই শব্দগুলো একই অর্থ প্রকাশ করে।


উৎস: অভিগম্য অভিধান ( Accessibledictionary.gov.bd) এবং Cambridge Dictionary.
৫,৯১২.
যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?
  1. ক) ৮ ফুট
  2. খ) ৭ ফুট
  3. গ) ৬ ফুট
  4. ঘ) ১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?

সমাধান:
১০ টাকায় ক্রয় করা যাবে ১ ফুট দড়ি
১ টাকায় ক্রয় করা যাবে ১/১০ ফুট দড়ি
৬০ টাকায় ক্রয় করা যাবে ৬০/১০ ফুট দড়ি
= ৬ ফুট দড়ি
৫,৯১৩.
নিচের কোন বাক্যে তারিখ লেখার শুদ্ধ নিয়ম প্রয়োগ করা হয়েছে?
  1. ৫ই বৈশাখ ১৪৩১ সালে, রাকিব কক্সবাজার ঘুরতে যায়।
  2. ২রা, চৈত্র ১৪৩২ সালে মনির স্কুলে ভর্তি হয়।
  3. ১২ই ফাল্গুন বৃহস্পতিবার, ১৪৩০ সালে রিয়াদ জন্মগ্রহণ করে।
  4. ১৫ই কার্তিক, সোমবার, ১৪২৮ সালে হাসান ঢাকা যায়।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যে তারিখ লেখার শুদ্ধ নিয়ম প্রয়োগ করা হয়েছে?

 সমাধান: 
শুদ্ধ বাক্য; ১৫ই কার্তিক, সোমবার, ১৪২৮ সালে রাধিকা ঢাকা যায়।
• তারিখ লিখতে বার ও মাসের পরে ‘কমা’ বসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৫,৯১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. কাঞ্চন
  2. হিরণ
  3. সম্রাট
  4. সুবর্ণ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
- অপশনে উল্লিখিত কাঞ্চন, হিরণ এবং সুবর্ণ হলো 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ।

- অন্যদিকে সম্রাট হলো 'রাজা' শব্দের সমার্থক শব্দ।

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম ইত্যাদি।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, মহীপতি, ভূপতি, ভূপাল ইত্যাদি। 

৫,৯১৫.
যদি 15162093 = OPTIC হয় তাহলে 31821512 =  ?
  1. CYCLE
  2. CRIED
  3. FORMS
  4. CRUEL
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 15162093 = OPTIC হয় তাহলে 31821512 =  ?

সমাধান:
যদি 15162093 = OPTIC হয় তাহলে 31821512 = CRUEL

OPTIC শব্দটিতে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C

অনুরূপভাবে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = CRUEL

৫,৯১৬.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. Pliers
  2. Hammer
  3. Wrench
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?


সমাধান:
চিত্রে উল্লিখিত যন্ত্রটির নাম Pliers। এটি একটি হাতের যন্ত্র যা সাধারণত বিভিন্ন ধাতু বা অন্যান্য উপকরণের পৃষ্ঠের উপর চাপ বা টান প্রয়োগ করতে ব্যবহৃত হয়। প্লায়ার্সের দুটি গরম ধাতু তৈরি টঙ্গ (jaws) থাকে যা ব্যবহারকারী দ্বারা চাপ দেয়া হলে দুটি অংশ একে অপরের দিকে সরে আসে। এটি সাধারণত তারের বা অন্যান্য উপকরণের ধরন অনুযায়ী কাজ করার জন্য ব্যবহার হয়।
৫,৯১৭.
OSD - PSE - QSF - ?
  1. QSF
  2. ISL
  3. RSG 
  4. TSI
ব্যাখ্যা
প্রশ্ন: OSD - PSE - QSF - ?

সমাধান:
OSD - PSE - QSF - RSG 

• ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো- 
O - P - Q (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = R

• ক্রমটিতে S অক্ষরটি অপরিবর্তিত।

• ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
D - E - F (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = G

∴ ক্রমটির পরবর্তী অংশ = RSG 
৫,৯১৮.
যদি EAR = HDU হয়, তবে TOE =? 
  1. ক) WSH
  2. খ) VRH
  3. গ) WRH
  4. ঘ) WRG
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EAR = HDU হয়, তবে TOE =? 

সমাধান: 
E এর দুই বর্ণ পরে আসে H
A এর দুই বর্ণ পরে আসে D
R এর দুই বর্ণ পরে আসে U

অনুরুপভাবে, T এর দুই বর্ণ পরে আসে W
O এর দুই বর্ণ পরে আসে R
E এর দুই বর্ণ পরে আসে H

∴ TOE = WRH
৫,৯১৯.
'আট কপালে' বাগধারাটির অর্থ কী? 
  1. খারাপ মানুষ
  2. সৌভাগ্য
  3. উন মানুষ
  4. হতভাগ্য
ব্যাখ্যা

প্রশ্ন: 'আট কপালে' বাগধারাটির অর্থ কী? 

সমাধান:
• 'আট কপালে' অর্থ- হতভাগ্য।
বাক্য: আট কপালে মেয়েটার প্রথমে স্বামী, তারপর একমাত্র ছেলেটাও মারা গেল।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- পটল তোলা - মারা যাওয়া। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 
- নাড়াবুনে - মূর্খ। 
- নিমরাজি - আংশিক স্বীকার করা। 
- ন মাসে ছ মাসে - কালে-ভদ্রে। 
- নদের চাঁদ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
- ননীর পুতুল - শ্রমবিমুখ। 
- ন কড়া ছ কড়া - হেলাফেলা। 
- ধামাধরা - চাটুকারিতা/তোষামোদকারী। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,৯২০.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১০টি 
  2. ১২টি
  3. ১৪টি 
  4. ১৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:

সবচেয়ে সহজ ত্রিভুজগুলো হলো AHG, AIG, AIB, JFE, CJE এবং CED অর্থাৎ ৬টি।

দুটি উপাদান বিশিষ্ট ত্রিভুজগুলো হলো ABG, CFE, ACJ এবং EGI অর্থাৎ ৪টি।

তিনটি উপাদান বিশিষ্ট ত্রিভুজগুলো হলো ACE, AGE এবং CFD অর্থাৎ ৩টি।

কেবল একটি ত্রিভুজ রয়েছে, অর্থাৎ AHE, যা চারটি উপাদান দিয়ে গঠিত।

অতএব, দেওয়া চিত্রে মোট ৬ + ৪ + ৩ + ১ = ১৪টি ত্রিভুজ রয়েছে।

৫,৯২১.
দুইটি সংখ্যার সমষ্টি 40 এবং পার্থক্য 4 হয়, সংখ্যা দুটির অনুপাত কত? 
  1. ক) 11 : 15 
  2. খ) 13 : 11
  3. গ) 11 : 9 
  4. ঘ) 7 : 9 
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যা দুইটি x এবং y 

শর্তমতে, 
x + y = 40 
x - y = 4 

এখন 
(x + y)/(x - y) = 40/4
(x + y)/(x - y) = 10
10x - 10y = x + y
10x - x  = 10y + y 
9x = 11y 
x/y = 11/9
x : y = 11 : 9 
৫,৯২২.
75 ওয়াট লেখা একটি বাল্ব 6 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. 4.5 kwh
  2. 0.45 kwh
  3. 0.4 kwh
  4. 45 kwh
ব্যাখ্যা

প্রশ্ন: 75 ওয়াট লেখা একটি বাল্ব 6 ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
এখানে, ক্ষমতা, P = 75 W
সময়, t = 6 ঘণ্টা

আমরা জানি,
W = Pt
= 75 × 6 = 450 Wh
= 450/1000 kWh
= 0.45 kWh

৫,৯২৩.
একটি ভোজসভার শেষে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
  1. ১০
  2. ২৫
  3. ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভোজসভার শেষে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?

সমাধান:

১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করছে।
তাহলে, মোট ব্যক্তি, n = 10
একটি করমর্দনে দুজন ব্যক্তি যুক্ত থাকে। তাহলে, r = 2

∴ মোট করমর্দন সংখ্যা = nC
= 10C
= n(n - 1)/2
= (10 × 9)/2
= 45

৫,৯২৪.
ক : চ : : ত : ?
  1. ক) দ
  2. খ) ট
  3. গ) য
  4. ঘ) প
ব্যাখ্যা
প্রশ্ন: ক : চ : : ত : ?

সমাধান:
বর্গীয় বর্ণ হিসেবে ‘ক’ বর্গের পরের বর্গ ‘চ’।

একইভাবে, 
‘ত’ বর্গের পরের বর্গ ‘’।
৫,৯২৫.
X চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?

সমাধান:

2 নং চিত্রটি পাওয়া যায়।
৫,৯২৬.
যদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
  1. ৩০৪০
  2. ৫০৪০
  3. ৪০৩০
  4. ৬০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

সমাধান:
৯ × ৭ = ৩৫৪৫ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]
৪ × ৩ = ১৫২০ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]

∴ ৬ × ৮ = ৪০৩০
৫,৯২৭.
x-3 - 0.001=0 হলে , x2এর মান কত?
  1. ক) 100
  2. খ) 1/10
  3. গ) 10
  4. ঘ) 1/100
ব্যাখ্যা

x-3 - 0.001=0
বা, x-3 = 0.001
বা, 1/x³ = 1/1000
বা, (1/x)³ = (1/10)³
বা, 1/x = 1/10
বা, x = 10
সুতরাং x² = 10² = 100

৫,৯২৮.
নিচের কোন প্রাণিটি ভিন্ন ধরনের?
  1. গিরগিটি
  2. কুকুর
  3. কচ্ছপ
  4. ঘড়িয়াল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন প্রাণিটি ভিন্ন ধরনের?

সমাধান:
কুকুর প্রাণিটি ভিন্ন ধরনের কারণ কুকুর একটি স্তন্যপায়ী প্রাণি।
অন্যদিকে, ঘড়িয়াল, কচ্ছপ ও গিরগিটি হলো সরীসৃপ শ্রেণির প্রাণী। 
৫,৯২৯.
A, B, C ও D হলো চারটি ভাঁজ করা কাগজ। প্রত্যেকটা কাগজে কিছু ছিদ্র করা হলো। কোন কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: A, B, C ও D হলো চারটি ভাঁজ করা কাগজ। প্রত্যেকটা কাগজে কিছু ছিদ্র করা হলো। কোন কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে?


সমাধান:

D কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে।

৫,৯৩০.
একটি নির্দিষ্ট দূরত্বে ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৪০ মিনিট বিলম্ব হয়। আবার ৮০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?
  1. ক) ১২০ কি.মি.
  2. খ) ২০০ কি.মি.
  3. গ) ২৪০ কি.মি.
  4. ঘ) ২৫০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৪০ মিনিট বিলম্ব হয়। আবার ৮০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
যাত্রা পথের দূরত্ব = 'ক' কি.মি.
ঘণ্টায় ৬০ কি.মি. বেগে 'ক' কি.মি. পথ অতিক্রম করত সময় লাগে ক/৬০ ঘণ্টা

ঘণ্টায় ৮০ কি.মি. বেগে 'ক' কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৮০ ঘণ্টা

১ম সময় ও ২য় সময়ের পার্থক্য = (৪০ + ২০) মিনিট = ৬০ মিনিট
= ৬০/৬০ ঘণ্টা
= ১ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৬০) - (ক /৮০) = ১
বা, (৪ক - ৩ক) / ২৪০ = ১
বা, ক/ ২৪০ = ১
বা, ক = ২৪০ 
∴ ক = ২৪০ কি.মি.

যাত্রা পথের দূরত্ব = ২৪০ কি.মি.
৫,৯৩১.
'INDEPENDENT' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'INDEPENDENT' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? 

সমাধান: 
৫,৯৩২.
কোন দুটি শব্দের অর্থ সবচেয়ে কাছাকাছি?
  1. ক) Vituperative, Civil
  2. খ) Phlegmatic, Seren
  3. গ) Commensurate, Disproportionate
  4. ঘ) Tortuous, Straightforward
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’

Source: Live MCQ Lecture
 
অপরদিকে,
Vituperative (গালিগালাজ/কটূকাটব্য করা) এর বিপরীতার্থক শব্দ Civil (ভদ্র; ভদ্রজনোচিত)।
Commensurate (যথাপরিমাণ; যথোপযুক্ত) এর বিপরীতার্থক শব্দ Disproportionate (অনুপাতহীন; অসমঞ্জস্য)
Tortuous (আঁকাবাঁকা) এর বিপরীতার্থক শব্দ Straightforward (সোজা)
 
৫,৯৩৩.
১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৫০৫০
  2. ৫১৫১
  3. ৫২৫২
  4. ৫৩৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [১০১(১০১ + ১)]/২
= (১০১ × ১০২)/২
= ১০৩০২/২
= ৫১৫১
৫,৯৩৪.
‘Antiseptic’ এর যথার্থ বাংলা অর্থ নয় কোনটি?
  1. ক) পচনবারক
  2. খ) জীবাণুঘাতক
  3. গ) বীজাণুবারক
  4. ঘ) উপরের কোনটিই Antiseptic এর যথাযথ বাংলা অর্থ নয়
ব্যাখ্যা
Antiseptic মুলত জীবাণু বা বীজাণু, পচনের বিস্তার রোধ করে। জীবাণুনাশক বা ঘাতক হিসেবে Antibiotic কাজ করে। এন্টিসেপ্টিক কিছু ক্ষেত্রে জীবাণু মারতে সক্ষম হলেও মূলত এর কাজ হচ্ছে জীবাণু বা পচনকে বিস্তার হতে বিরত রাখা।
বাঙলা একাডেমির পরিভাষার অভিধান অনুসারে - Antiseptic: পচনবারক, বীজাণুবারক।
৫,৯৩৫.
একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?
  1. ১৬ ঘণ্টা
  2. ২৪ ঘণ্টা
  3. ২০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?

সমাধান: 
অন্তর্মুখী নলটি ৮ ঘণ্টায় পূর্ণ করে ১ অংশ
১ ঘণ্টায় পূর্ণ করে ১/৮ অংশ।

ধরি,
বহিঃমুখী নলটি ক ঘণ্টায় সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে।
১ ঘণ্টায় খালি করে = ১/ক অংশ।

তাহলে ১ ঘণ্টায় মোট পূর্ণ হয় = (১/৮) - (১/ক) অংশ 
= (ক - ৮)/৮ক অংশ

প্রশ্নমতে,
৮ক/(ক - ৮) = ১২
বা, ৮ক = ১২ক - ৯৬
বা, ৪ক = ৯৬
∴ ক = ২৪ ঘণ্টা
৫,৯৩৬.
'OTGA' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. TOAG
  2. GATO
  3. GOAT
  4. TAGO
ব্যাখ্যা
প্রশ্ন: 'OTGA' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?

সমাধান:
'OTGA' বর্ণগুলো সাজালে (GOAT ⇒ ছাগল) একটি প্রাণির নাম পাওয়া যাবে।
৫,৯৩৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. Conventional
  2. Conservative
  3. Traditional
  4. Peculiar
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Conventional - রীতিমাফিক; রীতিসম্মত, ঐতিহ্যগত; গতানুগতিক।
Conservative - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী; পরিমিত; সতর্ক।
Traditional - ঐতিহ্য; রক্ষণশীলতা।
Peculiar - বিচিত্র; অপ্রচলিত।

অর্থের বিবেচনায় Peculiar শব্দটি ভিন্ন।
৫,৯৩৮.
Virtue thrives best in_____.
  1. Dangers
  2. Safety
  3. Reward
  4. Adversity
ব্যাখ্যা
প্রশ্ন: Virtue thrives best in_____.

সমাধান:
Virtue thrives best in adversity.
প্রশ্নে প্রদত্ত বাক্যটির বঙ্গানুবাদ - ''বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়''।
৫,৯৩৯.
নিচের কোন সংখ্যা দুটি পরস্পরের সহমৌলিক?
  1. ক) ২, ৪
  2. খ) ৬, ৩
  3. গ) ৩, ৯
  4. ঘ) ৬, ৩৫
ব্যাখ্যা

দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু ১ হলে এদেরকে পরস্পরের সহ মৌলিক বলে।
এখানে, ৬ ও ৩৫ সংখ্যা দুটি বাদে অন্য সংখ্যা গুলোর গ.সা.গু ১, ২, ৩ ইত্যাদি হতে পারে কিন্তু ৬ ও ৩৫ এর গ.সা.গু ১।
তাই ৬ ও ৩৫ পরস্পরের সহমৌলিক।

৫,৯৪০.
যদি 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তাহলে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন টাইপিস্ট লাগবে?
  1. ক) ৬ জন
  2. খ) ৮ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ১০ জন
ব্যাখ্যা
ধরি, টাইপিস্টের সংখ্যা হল h, টাইপ করা পৃষ্ঠাগুলির সংখ্যা হল p, সময় লাগে t.

টাইপ করা পৃষ্ঠাগুলির সংখ্যা, টাইপিস্টের সংখ্যা ও সময়ের গুণফলের সমানুপাতিক।

অর্থাৎ,  p ∝ ht
       ⟹ p=cht
       ⟹ c = p/ht  যেখানে c হলো আনুপাতিক ধ্রুবক।

     c = c
⟹ p₁/h₁t₁ = p₂/h₂t₂ ..........(1)

 1 নং এ h₁ = 2, p₁ = 2, t₂ = 2, p₂ = 18, t₂ = 6, বসিয়ে পাই,

   2/(2)(2) = 18/h₂6
⟹ h₂ = 6

বিকল্প পদ্ধতি:
2 টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে।

2 টাইপিস্ট 18 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে।

1 টাইপিস্ট 36 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে।

6 টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে।
৫,৯৪১.
৩৬ কিমি/ঘণ্টা বেগে চলমান ১৯২ মিটার লম্বা একটি ট্রেন ৪৬৮ মিটার লম্বা একটি সুড়ঙ্গ পার হতে কত সময় (সেকেন্ডে) নেবে?
  1. ৬৬ সেকেন্ড
  2. ৯০ সেকেন্ড
  3. ৭৫ সেকেন্ড
  4. ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ কিমি/ঘণ্টা বেগে চলমান ১৯২ মিটার লম্বা একটি ট্রেন ৪৬৮ মিটার লম্বা একটি সুড়ঙ্গ পার হতে কত সময় (সেকেন্ডে) নেবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের বেগ = ২৭ কিমি/ঘণ্টা
= (৩৬ × ৫/১৮) মিটার/সেকেন্ড
= ১০ মিটার/সেকেন্ড

ট্রেনের দৈর্ঘ্য = ১৮৮ মিটার
সুড়ঙ্গের দৈর্ঘ্য = ৪৭২ মিটার
∴ মোট দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + সুড়ঙ্গের দৈর্ঘ্য) 
= (১৮৮ + ৪৭২) মিটার
= ৬৬০ মিটার

আমরা জানি,
সময় = (দূরত্ব ÷ বেগ)
= (৬৬০ ÷ ১০) সেকেন্ড
= ৬৬ সেকেন্ড
৫,৯৪২.
একদিন সকালবেলা সূর্যোদয়ের পর রাফাত একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে দেখল খুঁটির ছায়া তার ডানদিকে পড়েছে। সে কোনদিকে মুখ করে দাড়িয়েছিল?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
ব্যাখ্যা
সকালবেলা সূর্য পূর্বদিকে উঠে তাই খুঁটির ছায়া পশ্চিম দিকে পড়বে। তারমানে তার ডানদিক হচ্ছে পশ্চিম। অর্থাৎ, সে দক্ষিণদিকে মুখ করে দাঁড়িয়ে ছিল।
৫,৯৪৩.
ঘড়িতে রাত ৯ : ২০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 
  1. ১২০°
  2. ৭৫.৫°
  3. ১৬০°
  4. ২০°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে রাত ৯ : ২০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২
= |(১১ × ২০) - (৬০ × ৯)|/২
= |২২০ - ৫৪০|/২ 
= |- ৩২০|/২
= ১৬০°

সুতরাং, ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ১৬০°।

৫,৯৪৪.
বাবু ৫ কিমি দক্ষিণ দিকে হাটার পর ডান দিকে ঘুরে ৩ কিমি হাটলো। এরপর বাঁ দিকে ঘুরে আরো ৫ কিমি হাটার পর সে তার যাত্রা শুরুর স্থানের সাপেক্ষে কোন দিকে আছে এখন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. উত্তর-পশ্চিম
  4. দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা


সে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে যাত্রা শুরুর অবস্থানের সাপেক্ষে।
৫,৯৪৫.
GAMES যদি HBNFT হয়, তবে TQPSUT কী ছিলো?
  1. ক) SPARTA
  2. খ) SPASMS
  3. গ) SPORTS
  4. ঘ) SPARKS
ব্যাখ্যা
এখানে কোডটি হচ্ছে বর্ণমালার ধারাবাহিকতায় পরের বর্ণটি। অর্থাৎ, G = H, A = B, M = N, E = F, S = T
সুতরাং, TQPSUT ছিলো S = T, P = Q, O = P, R = S, T = U, S = T; অর্থাৎ SPORTS
৫,৯৪৬.
প্রদত্ত চিত্রটি পানিতে কেমন দেখাবে? 

    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রটি পানিতে কেমন দেখাবে?

    সমাধান:

    2 নং চিত্রের সাথে মিলে যায়। 

    ৫,৯৪৭.
    কোনটির মান সবচেয়ে বেশি?
    1. ১/২৫
    2. ১/১৯
    3. ১/১৫
    4. ১/১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটির মান সবচেয়ে বেশি?

    সমাধান:
    ১/২৫ = ০.০৪
    ১/১৯ = ০.০৫২৬
    ১/১৫ = ০.০৬৬৬৭
    ১/১২ = ০.০৮৩৩৩
    ৫,৯৪৮.
    একজন লোক দক্ষিণ দিকে ২০ মিটার হাঁটল। তারপর ডানদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। শুরুর অবস্থান থেকে তিনি কত দূরে অবস্থিত?
    1. ক) ১০ মিটার
    2. খ) ২০ মিটার
    3. গ) ৩০ মিটার
    4. ঘ) ৪০ মিটার
    ব্যাখ্যা

    সুতরাং উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে, শুরুর অবস্থান A থেকে তার অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব AE = ২০ মি. + ২০ মি. = ৪০ মি.
    ৫,৯৪৯.
    নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
    প নি শ বে উ
    1. বে
    2. নি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
    প নি শ বে উ

    সমাধান: 
    প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবে'। শব্দটির শেষ অক্ষর হবে ''।
    ৫,৯৫০.
    যদি ENEMY = DMDLX হয়, তাহলে FRIEND = ?
    1. EQHCMC
    2. EQGDMC
    3. EQHDMC
    4. EQHDLC
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ENEMY = DMDLX হয়, তাহলে FRIEND = ?

    সমাধান:

    ENEMY = DMDLX 
    সবগুলো বর্ণ তার আগের বর্ণ দ্বারা প্রতস্থাপিত হয়েছে।

    ∴ FRIEND = EQHDMC
    ৫,৯৫১.
    পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি এর ব্যাসার্ধ অর্ধেক করা হয়, তবে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত গুণ হবে?
    1. 2 গুণ
    2. 4 গুণ
    3. অর্ধেক হবে
    4. অপরিবর্তিত থাকবে
    ব্যাখ্যা

    প্রশ্ন: পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি এর ব্যাসার্ধ অর্ধেক করা হয়, তবে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত গুণ হবে?

    সমাধান:
    - আমরা জানি, পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ g এর ওপর, যেখানে g = GM/r2
    - এখানে পৃথিবীর ভর (M) অপরিবর্তিত আছে, কিন্তু ব্যাসার্ধ (r) অর্ধেক করা হয়েছে, অর্থাৎ r′ = r/2
    - সূত্র অনুযায়ী, g এর মান ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক (g ∝ 1/r2)
    - যদি নতুন ব্যাসার্ধ r' = r/2 হয়, তবে নতুন ত্বরণ g' = GM/(r/2)2
    = 4 × (GM/r2) = 4g

    ∴ পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বর্তমান ওজনের 4 গুণ হবে।

    ৫,৯৫২.
    30 টি প্রশ্নের এক পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং একটি ভুল উত্তরের জন্য 0.25 কাটা হয়। আশিক সব প্রশ্নের উত্তর দিলো এবং 13.75 পেল। সে কতগুলো ভুল উত্তর দিয়ে ছিলো? 
    1. ক) 14টি
    2. খ) 13টি
    3. গ) 12টি
    4. ঘ) 11টি
    ব্যাখ্যা
    ধরি, 
    ভুল উত্তর দিয়েছিলো x টি 
    সঠিক উত্তর দিয়ে ছিলো 30 - x 

    প্রশ্নমতে, 
    (30 - x) - 0.25x =13.75
    30 - x - 0.25x =13.75
    30 - 1.25x = 13.75
    1.25x = 30 - 13.75
    1.25x = 16.25
    x = 16.25/1.25
    x = 13 টি
    ৫,৯৫৩.
    একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত?
    1. ক) ১/৬
    2. খ) ১/৩
    3. গ) ১/২
    4. ঘ) ১
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত? 

    সমাধান: 
    ছক্কার নমুনাক্ষেত্র ={1, 2, 3, 4, 5, 6} 

    ৩ এর গুণিতক = {3, 6} 

    ৩ এর গুণিতক আসার সম্ভাবনা= 2/6 = 1/3
    ৫,৯৫৪.
    I, J, K, L, M এবং N বিভিন্ন উচ্চতা সম্পন্ন ছয়জন বন্ধু। M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট। L  এবং J থেকে N লম্বা, L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়। তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা?
    1. J
    2. K
    3. L
    4. নির্ণয় করা সম্ভব নয়।
    ব্যাখ্যা
    প্রশ্ন: I, J, K, L, M এবং N বিভিন্ন উচ্চতা সম্পন্ন ছয়জন বন্ধু। M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট। L  এবং J থেকে N লম্বা, L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়। তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা?

    সমাধান:
    M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট
    K > M > N

    L  এবং J থেকে N লম্বা
    N > L, J

    L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়
    L > I

    ∴ K > M > N > L > I > J
    ∴ সবচেয়ে লম্বা K.
    ৫,৯৫৫.
    ২২ দিন আগে সাফিন বলে ছিল, যে গতকাল তার জন্মদিন ছিল। আজ মাসের ২৭ তারিখ হলে, তার জন্ম তারিখ কবে?
    1. ৮ তারিখ
    2. ৬ তারিখ
    3. ৫ তারিখ
    4. ৪ তারিখ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২২ দিন আগে সাফিন বলে ছিল, যে গতকাল তার জন্মদিন ছিল। আজ মাসের ২৭ তারিখ হলে, তার জন্ম তারিখ কবে?

    সমাধান:
    আজ মাসের ২৭ তারিখ হলে, ২২ দিন আগে তারিখ ছিল = ২৭ - ২২ = ৫

    ∴ সাফিনের জন্ম তারিখ = ৫ - ১ = ৪ তারিখ
    ৫,৯৫৬.
    চিত্রে প্রদর্শিত পদ্ধতিতে একটি কাগজ ভাঁজ করে কাটা হয়েছে। ভাঁজ খোলার পর সেটি কেমন দেখাবে?
    1. 1 নং চিত্রের ন্যায়
    2. 2 নং চিত্রের ন্যায়
    3. 3 নং চিত্রের ন্যায়
    4. 4 নং চিত্রের ন্যায়
    ব্যাখ্যা
    প্রশ্ন: চিত্রে প্রদর্শিত পদ্ধতিতে একটি কাগজ ভাঁজ করে কাটা হয়েছে। ভাঁজ খোলার পর সেটি কেমন দেখাবে?


    সমাধান:
    কাগজটির ভাঁজ খোলার পর কগজটি 2 নং চিত্রের ন্যায় দেখাবে।
    ৫,৯৫৭.
    একটি দুধ ভর্তি বালতির ওজন ২০ কেজি। বালতিটি অর্ধেক দুধ পূর্ণ থাকলে তার ওজন হয় ১২ কেজি। খালি বালতির ওজন কত?
    1. ২ কেজি
    2. ৪ কেজি
    3. ৬ কেজি
    4. ৩.৫ কেজি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি দুধ ভর্তি বালতির ওজন ২০ কেজি। বালতিটি অর্ধেক দুধ পূর্ণ থাকলে তার ওজন হয় ১২ কেজি। খালি বালতির ওজন কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    পূর্ণ দুধ ভর্তি বালতির ওজন = ২০ কেজি
    অর্ধেক দুধ ভর্তি বালতির ওজন = ১২ কেজি

    এখন,
    অর্ধেক দুধের ওজন = ২০ - ১২ = ৮ কেজি
    ∴ পূর্ণ দুধের ওজন = ৮ × ২ = ১৬ কেজি

    আবার,
    খালি বালতির ওজন = পূর্ণ বালতির ওজন - পূর্ণ দুধের ওজন
    ∴ খালি বালতির ওজন = ২০ - ১৬ = ৪ কেজি

    অতএব, খালি বালতির ওজন = ৪ কেজি।

    ৫,৯৫৮.
    ১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    1. ক) ৭
    2. খ) ৫
    3. গ) ৩
    4. ঘ) ২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
     
    সমাধান: 
    ১৮০০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ 
    =২ × (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫)  

    সুতরাং, ১৮০০ এর সাথে ২ গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
    ৫,৯৫৯.
    ভারসাম্য রক্ষার জন্য d চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?
    1. 1.3 m
    2. 0.5 m
    3. 0.25 m
    4. 0.3 m
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য d চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?

    সমাধান:
    ধরি,
    বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব = d m
    বামদিকের বস্তুর ওজন w1 = 3.0 N
    বামদিকের বস্তুর ওজন w1' = 0.5 N
    বামদিকের বস্তুর দূরত্ব d1 = 0.15 m
    ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব, d2 = 0.30 m
    ডানদিকের বস্তুর ওজন w2 = 2.0 N

    এখন,
    (d × w1') + (d1 × w1) = d2 × w2
    ⇒ (d × 0.5) + (0.15 × 3.0) = 0.30 × 2.0
    ⇒ 0.5d + 0.45 = 0.6
    ⇒ 0.5d = 0.6 - 0.45
    ⇒ 0.5d = 0.15
    ⇒ d = 0.15/0.5
    ∴ d = 0.3 m

    ∴ দূরত্ব হবে = 0.3 m

    ৫,৯৬০.
    নিচের কোন বানানটি সঠিক? 
    1. Malnatrition
    2. Mulnetrition
    3. Malnutrition
    4. Malnutrision
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক? 

    সমাধান: 
    সঠিক বানান হলো Malnutrition
    যার অর্থ - অপুষ্টি; পুষ্টিহীনতা; ত্রুটিপূর্ণ পুষ্টি।

    অন্য বানানগুলো ভুল। 


    উৎস: Aaccessibledictionary[Link]

    ৫,৯৬১.
    A, B এর ভাই; C, B এর বোন; D, C এর ছেলে। D, A এর কী হবে?
    1. ভাগ্নে
    2. ভাইপো
    3. ভাই
    4. মামা
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এর ভাই; C, B এর বোন; D, C এর ছেলে। D, A এর কী হবে?

    সমাধান:
    A, B এর ভাই;
    C, B এর বোন
    ∴ C, A এর বোন।

    D, C এর ছেলে। 
    ∴ D, A এর বোনের ছেলে বা ভাগ্নে।
    ৫,৯৬২.
    কোনটি লোহার পাত ভাঙতে বেশি উপযোগী?
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    লোহার পাত ভাঙতে বড় আর ভারী হাতুড়ি সবচেয়ে বেশি উপযোগী। এবং ৩নং হাতুড়িটি Construction এর কাজে এবং মোটা লোহার পাত বা কনক্রিট ভাঙতেও এটা ব্যবহার হয়। Ship Breaking Industry এর ছবি। নিচে লোহার পাত ভাঙা হচ্ছে।
    ৫,৯৬৩.
    একজন ব্যক্তি উত্তর দিকে ৪০ মিটার গেলো। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেলো, আবার বামদিকে গেলো ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেলো ৩০ মিটার। যাত্রাস্থান হতে যেখানে এসে সে ডানে ঘুরল তার সোজাসুজি দূরত্ব কত?
    1. ৩০ মিটার
    2. ৪০ মিটার
    3. ৬০ মিটার
    4. ৭০ মিটার
    ব্যাখ্যা

    ∴ সোজাসুজি দূরত্ব = ৩০ মিটার।
    ৫,৯৬৪.
    কোনটি নিচের চিত্রটিকে পূর্ণ করবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    প্রতিটি ছোট বক্সে উপরের ডান কর্নার থেকে নিচের বাম কর্নার পর্যন্ত সরলরেখা দ্বারা যুক্ত থাকবে। সুতরাং, সঠিক উত্তর গ।
    ৫,৯৬৫.
    A এবং B এর মধ্যে কোনটি তুলতে বেশি কষ্ট হবে?
    1. ক) A
    2. খ) B
    3. গ) দুটোতেই সমান কষ্ট হবে
    4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
    ব্যাখ্যা

    ডানপাশের চিত্রে বেশি সংখ্যাক পুলি থাকলেও শুধুমাত্র একটি দড়ি ভরটি বহন করছে।
    তবে, বামের চিত্রে দুইটা পুলি দুইটা দড়ির সাহায্যে ভরের সঙ্গে সংযুক্ত।
    ভার তুলতে কি পরিমাণ বল লাগবে সেটা নির্ভর করে ভরটাকে কত সংখ্যাক দড়ি টেনে ধরে রেখেছে তার উপর। যত বেশি সংখ্যক দড়ি টেনে ধরে রাখবে তত সহজে ভর উত্তোলন করা যাবে। তাই, সঠিক উত্তর B; কারণ B কে তুলতে বেশি কষ্ট করতে হবে।
    পুলির অংক নিয়ে আগেও কয়েকবার কনফিউশন হয়েছে। তাই, আমরা আলাদা করে পোস্ট দেয়ার জন্য লিস্টে রেখেছি। আশা করি পোস্টের মাধ্যমে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।

    ৫,৯৬৬.
    আপনার সহকর্মী ভুল করে ফেলেছে, যার কারণে পুরো টিম ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি কী করবেন?
    1. সহকর্মীকে দোষ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করব।
    2. ভবিষ্যতে তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেব।
    3. দলীয় মনোভাব নিয়ে সমস্যার সমাধান করব।
    4. চুপ থাকব, কারণ এটা আমার দায়িত্ব নয়।
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার সহকর্মী ভুল করে ফেলেছে, যার কারণে পুরো টিম ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি কী করবেন?

    সমাধান:
    একজন পেশাদার কর্মী শুধু দোষ খোঁজে না, বরং সমস্যা সমাধানে দলকে সহায়তা করে।
    ভুল যেহেতু হয়ে গেছে, এখন সেটি গঠনমূলকভাবে সামলানো ও সমাধান করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
    ৫,৯৬৭.
    ৪০ জন ছাত্র-ছাত্রীর একটি ক্লাসে রিফাত এবং রাফি যথাক্রমে ৭ম এবং ১১তম। শেষের দিক হতে রিফাতের অবস্থান কততম? 
    1. ক) ৩৩তম 
    2. খ) ৩৪তম
    3. গ) ৩৫তম
    4. ঘ) ৩৬তম
    ব্যাখ্যা
    রিফাতের পিছনে ছাত্র সংখ্যা = (৪০ - ৭) জন 
                                                = ৩৩ জন 

    শেষের দিক হতে রিফাতের অবস্থান ৩৪তম
    ৫,৯৬৮.
    'Economic Slowdown' শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
    1. Cultural Dullness 
    2. A Disintegration Government
    3. Controlled prices
    4. Stagflation
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'Economic Slowdown' শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

    সমাধান:
    'Economic Slowdown' হলো অর্থনৈতিক কার্যক্রমের ধীরগতি বা মন্দা।

    প্রতিটি অপশন বিশ্লেষণ করে পাই,
    ক) Cultural Dullness = সাংস্কৃতিক ধীরগতি, অর্থনৈতিক নয়।
    খ) A Disintegration Government = সরকার বিভাজন, অর্থনৈতিক নয়।
    গ) Controlled prices = মূল্য নিয়ন্ত্রণ, সরাসরি অর্থনৈতিক মন্দার সঙ্গে সম্পর্ক নেই।
    ঘ) Stagflation = অর্থনৈতিক মন্দা + মুদ্রাস্ফীতি। 
     
    সঠিক উত্তর: ঘ) Stagflation

    ৫,৯৬৯.
    একটি সাপ্তাহিক মিটিংয়ে ১২ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
    1. ১৩২টি
    2. ৬০টি
    3. ৩৩টি
    4. ৬৬টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সাপ্তাহিক মিটিংয়ে ১২ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

    সমাধান:
    মিটিংয় লোক আছে, n = 12 জন

    আমরা জানি, 
    করমর্দন সংখ্যা = nC2

    ∴ মিটিংয় শেষে মোট করমর্দন সংখ্যা = 12C2
    = 12!/(12 - 2)! × 2!
    = (12 × 11)/2
    = 66 টি
    ৫,৯৭০.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. 6
    2. 7
    3. 8
    4. 5
    ব্যাখ্যা

    ১ম কলাম : 6 × 5 × 4 = 120 
    ২য় কলাম : 6 × 7 × 3 = 126
    ৩য় কলাম : 8 × 5 × 6 = 240
    ৫,৯৭১.
    নিচের কোনটি সবচেয়ে বড়?
    1. ক) 12/17
    2. খ) 15/20
    3. গ) 11/14
    4. ঘ) 5/8
    ব্যাখ্যা
    12/17 = 0.706
    11/14 = 0.786
    5/8 = 0.625
    15/20 = 0.75
    অর্থাৎ, 11/14 সবচেয়ে বড়।
    ৫,৯৭২.
    ক ও খ দুইটি নল একটি ট্যাংক যথাক্রমে ২০ মিনিটে ও ৩০ মিনিটে পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে ব্যবহার করলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে? 
    1. ক) ১৪ মিনিটে 
    2. খ) ১৬ মিনিটে 
    3. গ) ১২ মিনিটে 
    4. ঘ) ১৮ মিনিটে 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক ও  খ দুইটি নল একটি ট্যাংক যথাক্রমে ২০ মিনিটে ও ৩০ মিনিটে পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে ব্যবহার করলে ট্যাংকটি কত সময়ে পূর্ন হবে? 

    সমাধান: 
    ক নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
    ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/২০ অংশ

    খ নল দ্বারা ৩০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
    খ নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৩০ অংশ

    ক ও খ নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির (১/২০) + (১/৩০) অংশ
                                                                           = (৩ + ২)/৬০ অংশ
                                                                           = ৫/৬০ অংশ
                                                                           = ১/১২ অংশ
    ক ও খ নল দ্বারা ১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে 
    ক ও খ নল দ্বারা ১ অংশ পূর্ণ হয় (১ × ১২) /১মিনিটে = ১২ মিনিটে
    ৫,৯৭৩.
    ১, ৩, ৫, ৭,............. অনুক্রমটির ২১ তম পদ কোনটি?
    1. ২৭
    2. ৩৫
    3. ৩৯
    4. ৪১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১, ৩, ৫, ৭,............. অনুক্রমটির ২১ তম পদ কোনটি?

    সমাধান:
    এখানে,
    প্রথম পদ, a = ১
    সাধারণ অন্তর, d = ৩ - ১ = ২

    ∴ অনুক্রমটির ২১ তম পদ = a + (n - ১)d
    = ১ + (২১ - ১)২
    = ১ + ২০ × ২
    = ৪১
    ৫,৯৭৪.
    'অম্বর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) নীর
    2. খ) সলিল
    3. গ) ধরা
    4. ঘ) গগন
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'অম্বর' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • 'অম্বর' শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ
    গগন, আকাশ, নভঃ, ব্যোম ইত্যাদি।

    • ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দঃ
    জল, নীর, পানি, সলিল ইত্যাদি।

    • ‘ধরা’ মানে পৃথিবী।
    ৫,৯৭৫.
    1. ক) 1
    2. খ) - 1
    3. গ) i
    4. ঘ) - i
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান: 
    ⇒ √1 = 1
    ⇒ √(- 1) = i
    i2 = - 1
    i3 = - i
    ৫,৯৭৬.
    একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৬৬০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ১০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?
    1. ৭টি
    2. ৯টি
    3. ১০টি
    4. ১১টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি বাক্সে কিছু ৫০ টাকা, কিছু ২০ টাকা এবং কিছু ১০ টাকার নোট আছে যার আর্থিক মূল্য ৬৬০ টাকা। ঐ বাক্সে ২০ টাকার নোট ১০টি থাকলে সর্বোচ্চ কতটি ৫০ টাকার নোট আছে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ২০ টাকার নোট ১০টি = (১০ × ২০) টাকা 
    = ২০০ টাকা

    বাকি থাকে = (৬৬০ - ২০০) = ৪৬০ টাকা

    ৪৬০ টাকার মধ্যে সর্বোচ্চ ৫০ টাকার নোট হতে পারে = ৯ × ৫০ + ১০
    অর্থাৎ ৯ টি ৫০ টাকার নোট ও ১ টি ১০ টাকার নোট

    ∴ সর্বোচ্চ ৫০ টাকার নোট = ৯টি

    ৫,৯৭৭.
    Remember is to past, as anticipate is to -
    1. present
    2. future
    3. present and future
    4. friends
    ব্যাখ্যা

    Remember is to past, as anticipate is to - future

    Remember - মনে করা বা রাখা; মনে পড়া; মনে থাকা; স্মরণ করা বা স্মরণে রাখা; স্মরণে থাকা।
    Past - অতীত। 
    অর্থাৎ, Remember হচ্ছে অতীতের কিছু স্মরণ করা। 

    anticipate - সময় হওয়ার আগেই (কিছু) করা বা ব্যবহার করা। 
    future - ভবিষ্যৎ। 
    একইভাবে, সময়ের আগের ভবিষ্যতের জন্য কিছু করা হচ্ছে anticipate

    ৫,৯৭৮.
    আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
    1. কোনমতেই প্রকাশ করবেন না
    2. বিপদ এড়িয়ে চলবেন
    3. বন্ধু বান্ধবদের সহায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন
    4. ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?

    সমাধান:
    যে কোনো বিপদে উত্তেজিত না হয়ে ধীর স্থির থাকলে বিপদ অতিক্রম করার কোন না কোন উপায় মাথায় আসে অন্যথায় হিতে বিপরীতও হতে পারে। নিজের বিপদ একা কাটানোর চেষ্টা করলে নিজের মনপছন্দ উপায়ে তা অতিক্রান্ত করা যাবে। যদি একান্তই নিজে একা বিপদ মোকাবিলা না করা যায় তখন বন্ধুদের সাহায্য নিতে হবে।
    অতএব সঠিক উত্তর- ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন।
    ৫,৯৭৯.
    রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
    1. ক) পূর্ব
    2. খ) পশ্চিম
    3. গ) উত্তর
    4. ঘ) দক্ষিণ
    ৫,৯৮০.
    ইমন, নাঈমের চেয়ে বেশি আবেগী। সাকিব, ইমনের চেয়ে বেশি বুদ্ধিমান। সাকিবের চেয়ে বেশি বুদ্ধিমান নাঈম৷ তানভীরের চেয়ে ঈমনের আবেগ কম৷ এদের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান?
    1. নাঈম
    2. সাকিব
    3. ঈমন
    4. তানভীর
    ব্যাখ্যা
    আবগের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে চলা মানুষেরা তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান। প্রশ্নানুসারে আবেগের ক্রম সাজালে হয় এরকম তানভীর > ইমন > সাকিব > নাঈম।
    এদের মধ্যে আবেগ কম দিয়ে বুদ্ধির চর্চার করে সবচেয়ে বেশি নাঈম৷ তাই এদের মধ্যে নাঈমই সবচেয়ে বেশি বুদ্ধিমান৷
    ৫,৯৮১.
    স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে । যাতায়াতে যদি ১৬ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে -
    1. ৪ ঘণ্টা
    2. ৬ ঘণ্টা
    3. ১২ ঘণ্টা
    4. ৮ ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে । যাতায়াতে যদি ১৬ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে -

    সমাধান: 
    মনে করি, 
    স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা 
    ∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৩ক ঘণ্টা  

    প্রশ্নমতে,
    ক + ৩ক = ১৬ 
    ⇒ ৪ক = ১৬ 
    ⇒ ক = ১৬/৪
    ∴ ক = ৪

    ∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।

    ৫,৯৮২.
    কোন লিভারের চিহ্নিত স্থানে কম বলপ্রয়োগ করতে হবে যদি ৫০ পাউন্ড ওজনের বস্তুটিকে উপরে তুলতে হয়?
    1. ক) B
    2. খ) উভয়টিতে একই বল প্রয়োগ করতে হবে
    3. গ) A
    4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়।
    ব্যাখ্যা
    ফালক্রাম থেকে যত দূরে বল প্রয়োগ করা যাবে, একই ওজনের বস্তুর বেলায় তত কম বল প্রয়োগ করতে হবে।
    ৫,৯৮৩.
    আজ শনিবার হলে গত পরশু দিন কী বার ছিলো? 
    1. ক) সোমবার
    2. খ) শুক্রবার
    3. গ) মঙ্গলবার
    4. ঘ) বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ শনিবার হলে গত পরশু দিন কী বার ছিলো? 

    সমাধান:
    - গত পরশু (বৃহস্পতিবার) 
    - গতকাল (শুক্রবার) 
    - আজ (শনিবার)
    - আগামী কাল (রবিবার )
    - আগামী পরশু দিন (সোমবার )
    - আগামী পরশু পরের দিন (মঙ্গলবার)
    ৫,৯৮৪.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. শেষের কবিতা
    2. মালঞ্চ
    3. রুদ্র মঙ্গল
    4. গোরা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

    সমাধান:
    • শেষের কবিতা, মালঞ্চ ও গোরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

    • রুদ্র মঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
    ৫,৯৮৫.
    50Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2.4A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?
    1. 105 V
    2. 120 V
    3. 180 V
    4. 240 V
    ব্যাখ্যা

    প্রশ্ন: 50Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2.4A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    রোধ, R = 50Ω
    তড়িৎ প্রবাহ, I = 2.4A
    ভোল্টেজ, V = ?

    আমরা জানি, ওহমের সূত্র অনুসারে,
    V = IR
    = (2.4 × 50) V
    = 120 V

    ৫,৯৮৬.
    এক ছাত্রকে একটি ধনাত্মক সংখ্যার 7/8 অংশ নির্ণয় করতে বলা হলো। কিন্তু সে 7/18 দ্বারা গুণ করলো এবং সঠিক উত্তরের থেকে 770 কম পেল। সংখ্যাটি কত? 
    1. ক) 1660
    2. খ) 1501
    3. গ) 1584
    4. ঘ) 1260
    ব্যাখ্যা
    ধরি, 
    সংখ্যাটি = x 

    প্রশ্নমতে, 
    (7x/8) - (7x/18) = 770
    (63x - 28x)/72 = 770
    35x/72 = 770
    35x = 770 × 72
    x = (770 × 72)/35
    x = 1584
    ৫,৯৮৭.
    কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে বিয়োগফল ৮০ হলে সংখ্যাটি কত?
    1. ক) ১০০
    2. খ) ২০০
    3. গ) ৩০০
    4. ঘ) ৪০০
    ব্যাখ্যা

    মনে করি,
    সংখ্যাটি ক।
    শর্তমতে,
    ক এর ৮০% - ৮০ = ৮০
    বা, ক এর ৮০/১০০ = ৮০ + ৮০
    বা, ৮০ক = ১৬০০০
    বা, ক = ২০০

    ৫,৯৮৮.
    আজ অপুর জন্মদিন। তার জন্মদিনের 49 দিন পর তার বড় বোনের জন্মদিন পালিত হয়। আজ মঙ্গলবার হলে অপুর বোনের জন্মদিন কোন দিন পালিত হবে?
    1. শনিবার
    2. মঙ্গলবার
    3. বুধবার
    4. রবিবার
    ব্যাখ্যা

    প্রশ্ন: আজ অপুর জন্মদিন। তার জন্মদিনের 49 দিন পর তার বড় বোনের জন্মদিন পালিত হয়। আজ মঙ্গলবার হলে অপুর বোনের জন্মদিন কোন দিন পালিত হবে?

    সমাধান:
    আমরা জানি,
    যেকোনো দিন হতে 7 দিন পর পর একই বার ফিরে আসে।
    অর্থাৎ, 7 এর যেকোনো গুণিতক সংখ্যক দিন পর পুনরায় একই বার পাওয়া যাবে।

    অপুর জন্মদিন: মঙ্গলবার
    বোনের জন্মদিন: 49 দিন পর (অর্থাৎ 50 তম দিনে)

    এখানে, 49 দিন = (7 × 7) + 0 দিন অবশিষ্ট
    যেহেতু 49 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই 49 দিন পরের দিনটি (অর্থাৎ 50 তম দিন) হবে আগের বারের মতোই।

    অর্থ্যাৎ, মঙ্গলবার + 49 দিন = মঙ্গলবার
    ∴ অপুর বড় বোনের জন্মদিন মঙ্গলবার পালিত হবে।

    ৫,৯৮৯.
    যদি A = 4, K = 3, N = 2, P = 1 হয়, তাহলে নিচের কোন অক্ষরের সেটটির সমষ্টি সবচেয়ে বড় সংখ্যা দিবে?
    1. KANPK
    2. NPAKN
    3. PKANA
    4. NAKNA 
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি A = 4, K = 3, N = 2, P = 1 হয়, তাহলে নিচের কোন অক্ষরের সেটটির সমষ্টি সবচেয়ে বড় সংখ্যা দিবে?

    সমাধান: 
    দেওয়া আছে,
    A = 4, K = 3, N = 2, P = 1.
    প্রথম সেটের সমষ্টি,
    = K + A + N + P +K = 3 + 4 + 2 + 1 + 3 = 13.

    দ্বিতীয় সেটের সমষ্টি,
    N + P + A + K +N = 2 + 1 + 4 + 3 + 2 = 12.

    তৃতীয় সেটের সমষ্টি,
    P + K + A + N + A = 1 + 3 + 4 + 2 + 3 = 13.

    চতুর্থ সেটের সমষ্টি,
    N + A + K + N + A = 2 + 4 + 3 + 2 + 4 = 15.

    সুতরাং, NAKNA সেটটির সমষ্টি সবচেয়ে বড় সংখ্যা দিবে। 

    ৫,৯৯০.
    সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১,?
    1. ১৭
    2. ১৮
    3. ১৯
    4. ২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১,?

    সমাধান:
    প্রদত্ত সিরিজে ২টি ধারা আছে,
    ১ম ধারা, ১৭, ১৫, ১৩, ১১, ....... অর্থাৎ ২ করে কমছে।
    ২য় ধার, ২৪, ২২, ২০, ১৮, ....... অর্থাৎ ২ করে কমছে।

    ∴ সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে ১৮ বসবে।
    ৫,৯৯১.
    'গূঢ়' শব্দের অর্থ কোনটি? 
    1. ক) সহজ
    2. খ) জটিল 
    3. গ) ঘরের লোক
    4. ঘ) সাপ
    ব্যাখ্যা
    'গূঢ়' শব্দের অর্থ কোনটি? 

    'গূঢ়' শব্দের অর্থ: 
    ১.গুপ্ত, লুক্কায়িত 
    ২. দুর্বোধ্য, জটিল 
    ৩. দুর্গম 
    ৪. নিভৃত 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
    ৫,৯৯২.
    ROSE এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
    1. কোনটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'ROSE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

    সমাধান: 
    'ROSE' এর আয়নায় প্রতিবিম্ব অপশন 'ক' 

    ৫,৯৯৩.
    যদি 2x - y = 9 এবং x/y = 2 হয়, তাহলে x = ?
    1. ক) 4
    2. খ) 5
    3. গ) 6
    4. ঘ) 7
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 2x - y = 9 এবং x/y = 2 হয়, তাহলে x = ?

    সমাধান: 
    দেয়া আছে 
    x/y = 2
    x = 2y

    এখানে 
    2x - y = 9
    বা, 2(2y) - y = 9
    বা, 4y - y = 9
    বা, 3y = 9
    y = 3

    আবার 
    x = 2(3)
     x = 6
    ৫,৯৯৪.
    Choose the word wrongly spelt -
    1. ক) Teaser
    2. খ) Teething
    3. গ) Tedious
    4. ঘ) Teatotaller
    ব্যাখ্যা
    সঠিক বানান - Teetotaller: A person who never drinks alcohol.
    ৫,৯৯৫.
    তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?
    1. ১৩৯
    2. ১৪০
    3. ১৪১
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?

    সমাধান:
    ধরি,
    তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা, x - ১, x, x + ১.

    প্রশ্নমতে,
    x - ১ + x + x + ১ = ২১০
    ⇒ ৩x = ২১০
    ∴ x = ৭০

    ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল : x - ১ + x
    = ৭০ - ১ + ৭০
    = ১৪০ - ১
    = ১৩৯
    ৫,৯৯৬.
    কোনো ঘড়ির সময় আয়নায় ৮:৪৬ টা দেখালে প্রকৃত সময় কত?
    1. ৩ : ১৪
    2. ৩ : ২৪
    3. ২ : ১৪
    4. ২ : ২৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৮:৪৬ টা দেখালে প্রকৃত সময় কত?

    সমাধান:
    প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
    = ১১ : ৬০ - ৮ : ৪৬
    = ৩ : ১৪

    ৫,৯৯৭.
    নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?
    1. L G S A N
    2. T O X C A
    3. V L R E I
    4. N A R B E
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?

    সমাধান:
    V L R E I কে সাজালে LIVER (যকৃত) পাওয়া যায়, যা মানবদেহের একটি অঙ্গ।
    ৫,৯৯৮.
    একটি অশূন্য সংখ্যা এবং তার বর্গের গড় সংখ্যাটির চেয়ে 5 গুণ বড়। সংখ্যাটি কত? 
    1. ক) 6
    2. খ) 7
    3. গ) 8
    4. ঘ) 9
    ব্যাখ্যা
    মনেকরি 
    সংখ্যাটি a 

    প্রশ্নমতে, 
    (a + a2)/2 = 5a 
    a + a2 = 10a
    a2 + a -10a = 0 
    a - 9a = 0
    a(a - 9) = 0 

    হয়                                                                                                  
    a = 0  [গ্রহণযোগ্য নয়, প্রশ্নে অশূন্য সংখ্যার কথা বলা হয়েছে।           

    অথবা                 
     a - 9= 0  
    ∴  a = 9
    ৫,৯৯৯.
    একটি কেক ৩ বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে?
    1. ক) ৮
    2. খ) ৬
    3. গ) ৪
    4. ঘ) ৫
    ব্যাখ্যা
    একটি কেক ৩ বার কেটে সর্বোচ্চ ৮ টুকরা করা যাবে। 
    প্রথমবার মাঝ বরাবর কাটলে ২ টুকরা পাওয়া যাবে। 
    এরপর  টুকরা ২টিকে একটির সাথে অন্যটি রেখে আবার কাটা হলে মোট ৪ টুকরা পাওয়া যাবে।
    একইভাবে চার টুকরাকে একটির সাথে অন্যগুলোকে রেখে তৃতীয়বার কাটলে মোট ৮ টুকরা পাওয়া যাবে।
    ৬,০০০.
    'বিকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) অভিব্যক্তি
    2. খ) উন্নয়ন
    3. গ) আবির্ভাব
    4. ঘ) উদ্ভাবন
    ব্যাখ্যা
    'বিকাশ' (বিশেষ্য):
    অর্থ:
    - প্রকাশ
    - আবির্ভাব 
    - প্রসার
    - বিস্তার 
    - প্রস্ফুটন 
    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।