বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫০ / ১৩৫ · ৪,৯০১৫,০০০ / ১৩,৫৮৯

৪,৯০১.
A, B থেকে ৫ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। C, A থেকে ৪ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। B ও C এর মধ্যে দূরত্ব কত?
  1. √৪০ মিটার
  2. √৪১ মিটার
  3. √৪৫ মিটার
  4. √৪৯ মিটার
ব্যাখ্যা

B ও C এর মধ্যে দূরত্ব = √(৫ + ৪) = √৪১ মিটার
৪,৯০২.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. চতুরঙ্গ
  2. চোখের বালি
  3. যোগাযোগ
  4. দোলনচাঁপা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- গোরা
- যোগাযোগ
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
৪,৯০৩.
‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয় -
  1. দ্রুম
  2. পৃথ্বী
  3. পাদপ
  4. মহীরুহ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয় -

সমাধান:
• ’পৃথিবী' শব্দের প্রতিশব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

• ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ:
- গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪,৯০৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Buraucrat
  2. খ) Bureaucrat
  3. গ) Bureacret
  4. ঘ) Bueracrat
ব্যাখ্যা
Bureaucrat বানানটি শুদ্ধ।
Bureaucrat (noun)
অর্থ- সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।
Bureaucratic (adjective)
অর্থ- আমলাসুলভ; আমলাতান্ত্রিক।
Bureaucratically (adverb)
অর্থ- আমলাতান্ত্রিকভাবে।

উৎস: Accessibledictionary by Bangla Academy.
৪,৯০৫.
নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন্ সংখ্যাটি বসবে?
2, 6, 12, 36, 72, ...............
  1. 216
  2. 214
  3. 146
  4. 144
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন্ সংখ্যাটি বসবে?
2, 6, 12, 36, 72, ...............

সমাধান:
এখানে,
2 × 3 = 6
6 × 2 = 12
12 × 3 = 36
36 × 2 = 72

একইভাবে,
72 × 3 = 216
৪,৯০৬.
1, 2, 8, 16, 64, ?
  1. 96
  2. 128
  3. 192
  4. 256
ব্যাখ্যা
1 × 2 = 2
2 × 4 = 8
8 × 2 = 16
16 × 4 = 64
64 × 2 = 128
৪,৯০৭.
কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. Mass : Kilogram
  2. Humidity : Hygrometer
  3. Temperature : Kelvin
  4. Current : Ampere
ব্যাখ্যা

প্রশ্ন: কোন জোড়াটি ব্যতিক্রম?

সমাধান:
সঠিক উত্তর: ঘ) Humidity : Hygrometer

•  ক, খ, এবং গ অপশনে প্রতিটি জোড়ার দ্বিতীয়টি হলো প্রথমটি পরিমাপের একক (Unit)।
- ভরের (Mass) আন্তর্জাতিক বা SI একক হলো কিলোগ্রাম (kg)।
- বৈজ্ঞানিক পরিমাপে তাপমাত্রার (Temperature) একক হিসেবে কেলভিন (K) ব্যবহার করা হয়।
- বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার (A)।

• অন্যদিকে, অপশন ঘ জোড়ার দ্বিতীয়টি (Hygrometer) হলো প্রথমটি (Humidity) পরিমাপের যন্ত্র (Instrument)।
- তাই এ জোড়াটি ব্যতিক্রম।

৪,৯০৮.
আলী একটি পথের অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলে। পুরো পথ অতিক্রম করতে তার সময় লাগলো ১০ ঘণ্টা। সম্পূর্ণ পথের দূরত্ব কত?
  1. ২৮০ কি.মি.
  2. ২৪০ কি.মি.
  3. ৩২০ কি.মি.
  4. ১২০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আলী একটি পথের অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলে। পুরো পথ অতিক্রম করতে তার সময় লাগলো ১০ ঘণ্টা। সম্পূর্ণ পথের দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
অর্ধেক পথের দূরত্ব = ক কি.মি.

সম্পূর্ণ পথের দূরত্ব = (ক + ক) = ২ক কি.মি.

১ম অর্ধেক পথে,
২০ কি.মি. যাওয়া যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যাওয়া যায় = ১/২০ ঘণ্টায় 
∴ ক কি.মি. যাওয়া যায় = ক/২০ ঘণ্টায় 

আবার,
২য় অর্ধেক পথে,
৩০ কি.মি. যাওয়া যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যাওয়া যায় = ১/৩০ ঘণ্টায় 
∴ ক কি.মি. যাওয়া যায় = ক/৩০ ঘণ্টায় 

প্রশ্নমতে,
(ক/২০) + (ক/৩০) = ১০
বা, (৩ক + ২ক)/৬০ = ১০
বা, ৫ক/৬০ = ১০
বা, ক/১২ = ১০
বা, ক = (১০ × ১২)
বা, ক = ১২০

∴ সম্পূর্ণ ট্রাকের দূরত্ব = (১২০ × ২) কি.মি.
= ২৪০ কি.মি.
৪,৯০৯.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবি হবে অপশন ক 
৪,৯১০.
a = 4.36, b = 2.48 এবং c = 1.88 হলে, a3 - b3 - c3 - 3abc এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 1.88
  4. ঘ) 4.36
ব্যাখ্যা
প্রশ্ন: a = 4.36, b = 2.48 এবং c = 1.88 হলে, a3 - b3 - c3 - 3abc এর মান কত?

সমাধান: 
a = 4.36, b = 2.48 এবং c = 1.88

a - b - c = 4.36 - 2.48 - 1.88= 0

a3 - b3 - c3 - 3abc =(1/2)(a - b - c)[(a - b)2 + (b - c)2 + (c - a)2
= (1/2) × 0 × [(a - b)2 + (b - c)2 + (c - a)2
= 0
৪,৯১১.
What comes next in the series: 2, 6, 12, 20, 30, ...... ?
  1. 36
  2. 42
  3. 44
  4. 48
ব্যাখ্যা
Question: What comes next in the series: 2, 6, 12, 20, 30, ...... ?

Solution:
১ম পদ = 2
২য় পদ = 2 + 4 = 6
৩য় পদ = 6 + 6 = 12
৪র্থ পদ = 12 + 8 = 20
৫ম পদ = 20 + 10 = 30
৬ষ্ঠ পদ = 30 + 12 = 42
৪,৯১২.
নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?
  1. ৫৫ ফুট
  2. ৬০ ফুট
  3. ৬৫ ফুট
  4. ৭৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?


সমাধান:
বামপাশের মোট বল (৪ × ৫০)+ (৫ × ৭০) = ৫৫০
ভারসাম্য করতে ডানে লাগবে  = ৫৫০/১০ = ৫৫ ফুট
৪,৯১৩.
আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কী হবে? 
  1. ফুফু 
  2. খালা 
  3. বাতিজী 
  4. বোন 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কী হবে? 

সমাধান:
সঠিক উত্তর- বোন। 

কারণ-
আপনার পিতার বোন → তিনি আপনার ফুফু।
- আপনার পিতার বোনের পিতা → অর্থাৎ আপনার দাদা।
- আপনার দাদার ছেলে → অর্থাৎ আপনার বাবা।
- আপনার বাবার মেয়ে → অর্থাৎ আপনি বা আপনার বোন।

৪,৯১৪.
দুপুর ১২ টা ৩০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৭০°
  2. ১৬৫°
  3. ১৬০°
  4. ১৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর ১২ টা ৩০ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
কোণ = |১১ × ৩০ - ৬০ ×০|°/২  [১২ টার সময় ঘণ্টা ০ ধরা হয়]
=  |৩৩০ - ০|°/২ 
=  ৩৩০°/২ 
= ১৬৫°
৪,৯১৫.
"C L A T T I A N" বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. ক) একটি শহর
  2. খ) একটি দেশ
  3. গ) একটি মহাসাগর
  4. ঘ) একটি প্রাণী
ব্যাখ্যা
• "C L A T T I A N" অক্ষর গুলোকে নতুন করে সাজালে একটি মহাসাগরের নাম পাওয়া যাবে।
- "ATLANTIC" Ocean বা আটলান্টিক মহাসাগর।
- আটলান্টিক মহাসাগর পৃথিবীর ২য় বৃহত্তম মহাসাগর।
৪,৯১৬.
KITE = 45 হলে, LIKE = ?
  1. ক) 35
  2. খ) 52
  3. গ) 37
  4. ঘ) 61
ব্যাখ্যা

এখানে, K = 11, I = 9, T = 20, E = 5
So, KITE = 11+9+20+5 = 45
সুতরাং, LIKE = 12+9+11+5 = 37

৪,৯১৭.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৩ঃ৩০ বাজে। প্রকৃত পক্ষে কয়টা বাজে?
  1. ক) ৯ঃ৩০
  2. খ) ৮ঃ৩০
  3. গ) ৬ঃ৪০
  4. ঘ) ৭ঃ৫০
৪,৯১৮.
প্রদত্ত শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানের প্রথমে আসবে?
  1. Mandarin
  2. Mango
  3. Magic
  4. Map
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানের প্রথমে আসবে?

সমাধান:
অপশন সমূহের শব্দগুলোর অভিধান ক্রম হবে: Magic, Mandarin, Mango, Map.

[- প্রথমে 'Magic' আসবে কারণ 'Ma' এর পরবর্তী অক্ষর 'g', যা অন্য শব্দগুলির 'n' বা 'p' এর আগে আসে।
- এরপর 'Mandarin' আসবে কারণ 'Ma' এর পরবর্তী অক্ষর 'n', যা 'p' এর আগেই আসে।
- এরপর 'Mango' আসবে কারণ 'Ma' এর পরবর্তী অক্ষর 'n' হলেও 'Mandarin' এর পরে আসে।
- সবশেষে 'Map' আসবে কারণ 'Ma' এর পরবর্তী অক্ষর 'p', যা বাকি সব শব্দের পরে আসে।]
৪,৯১৯.
সোহান শ্রেণিতে শুরুর দিক থেকে অষ্টম এবং শেষের দিক থেকে ২৫তম। শ্রেণিতে মোট কত জন ছাত্র-ছাত্রী আছে? 
  1. ক) 31 জন
  2. খ) 33 জন
  3. গ) 32 জন
  4. ঘ) 34 জন
ব্যাখ্যা
শ্রেণিতে ছাত্র ছাত্রী আছে = 7 + 1 + 24= 32 জন 
৪,৯২০.
নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে ?
  1. 1, 2, 3
  2. 1, 3, 4
  3. 1, 3, 5
  4. 2, 4, 5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে ?


সমাধান: 

প্রথমে ১ নাম্বার চিত্র তার উপরে ৩ ও ৫ নাম্বর চিত্র বসানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে।
৪,৯২১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. পুষ্পাঞ্জলী
  2. জমিদারি
  3. ঘন্টা
  4. সরনি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
• প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো- জমিদারি।

• কর্ম ও পেশাবাচক শব্দের সাথে ই-কার হয়
যেমন-  মাস্টারি, দোকানদারি, ডাক্তারি, ডাকাতি, দালালি, জমিদারি, ওকালতি, চাকরি। 

অন্যদিকে,
• পুষ্পাঞ্জলী এর সঠিক বানান হলো - পুষ্পাঞ্জলি। 
• ঘন্টা এর সঠিক বানান হলো - ঘণ্টা। 
• সরনি এর সঠিক বানান হলো - সরণি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৯২২.
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সব চেয়ে লম্বা কে?
  1. ক) রাজু
  2. খ) রিশাদ
  3. গ) মিনা
  4. ঘ) করিম
ব্যাখ্যা
রিনার থেকে মিনা লম্বা, মিনার থেকে রাজু লম্বা এবং রাজুর থেকে রিশাদ লম্বা।
রিশাদ > রাজু > মিনা > রিনা > করিম
৪,৯২৩.
২৭, ৫, ২৫, ৮, ২৩, ১১, ২১, _____, _____ শূন্যস্থানে সংখ্যা দুটি কি কি হবে?
  1. ক) ১৪, ১৯
  2. খ) ১৫, ২১
  3. গ) ১৬, ২৩
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

এখানে ধারটির বিজোড় স্থানে যে সংখ্যা গুলো আছে তারা ২ করে কমে যাচ্ছে
২৭ - ২ = ২৫
২৫ - ২ = ২৩
২৩ - ২ = ২১
শূন্যস্থানের বিজোড় স্থানের সংখ্যাটি হবে ২১ - ২ = ১৯
আবার ধারাটির জোড় স্থানের যে সংখ্যা গুলো আছে তারা ৩ করে বৃদ্ধি পাচ্ছে
৫ + ৩ = ৮
৮ + ৩ = ১১
তাই শূন্যস্থানের জোড় স্থানের সংখ্যাটি হবে ১১ + ৩ = ১৪

৪,৯২৪.
নিচের কোন জোড়াটি ভিন্ন? 
  1. অনল, হুতাশন
  2. নগ, ভূধর
  3. আদিত্য, মহীধর
  4. অহি, ফণী
ব্যাখ্যা

• এখানে অপশন (গ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (গ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪,৯২৫.
9 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 100°
  2. 102°
  3. 105°
  4. 115°
ব্যাখ্যা
প্রশ্ন: 9 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 40 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 9)/2। 
= । 330 - 540/2।
= । - 210/2।
= 105°
৪,৯২৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১২
  2. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম বৃত্তে,
৫৬ ÷ ৮ = ৭ এবং ৩৬ ÷ ৬ = ৬  ∴ ৭ - ৬ = ১

২য় বৃত্তে,
৬৫ ÷ ৫ = ১৩ এবং ৭৮ ÷ ১৩ = ৬  ∴ ১৩ - ৬ =

এবং
৩য় বৃত্তে,
৮৪ ÷ ৭ = ১২ এবং ৬৩ ÷ ৯ = ৭  ∴ ১২ - ৭ = ৫

∴ ২য় বৃত্তে প্রশ্নবোধক স্থানে সঠিক সংখ্যাটি হলো ৭।
৪,৯২৭.
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?
  1. শনিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুর পরের দিন = রবিবার
অর্থাৎ আগামী পরশুদিন = শনিবার

তাহলে আজ হলো বৃহস্পতিবার।
গতকালের আগের দিন ছিলো - মঙ্গলবার

মঙ্গলবার (গতকালের আগেরদিন) ---- বুধবার ----- বৃহস্পতিবার (আজ) ------ শুক্রবার ----- শনিবার ---রবিবার (আগামী পরশুর পরের দিন) 
৪,৯২৮.
'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঢ্যাপসা
  2. অনিত্য
  3. জঙ্গম
  4. তামসী
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ কী হবে?

সমাধান:
'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ হলো - তামসী/তমিস্রা।
৪,৯২৯.
চিত্রের বস্তুটি তুলতে কত বল প্রয়োজন?
  1. ক) 75 lbs
  2. খ) 35.5 lbs
  3. গ) 90 lbs
  4. ঘ) 25 lbs
ব্যাখ্যা
বল = ভার/দঁড়ির ভাগ হওয়া অংশ = 75/3 = 25 lbs
৪,৯৩০.
নিচের কোন বাক্যটি ভুল?
  1. ক) রহিমা পাগল হয়ে গেছে।
  2. খ) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
  3. গ) আপনি সপরিবারে আমন্ত্রিত।
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য- আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি / আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি।
৪,৯৩১.
AC = BC হলে নিচের চিত্রে x এর মান  কত?
  1. 100°
  2. 110°
  3. 120°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: AC = BC হলে নিচের চিত্রে x এর মান  কত?


সমাধান:

চিত্রে, ∠CAB = 180° - x 
দেওয়া আছে,
AC = BC 
∴ ∠ABC = 180° - x 

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 180° - x  + 180° - x  + 40° = 180°
⇒ 400° - 2x = 180°
⇒ - 2x = 180° - 400°
⇒ - 2x = - 220°
⇒ x = (- 220°)/(- 2)
∴ x = 110°

৪,৯৩২.
রহিম পূর্বদিকে ২০ মিটার যাওয়ার পর তার বাঁ দিকে ঘুরে ১৫ মিটার গেলো। এরপর সে ডানে ঘুরে ২৫ মিটার গেলো। এরপর আবার ডানে ঘুরে আরো ১৫ মিটার গেলো৷ তার অতিক্রান্ত দূরত্ব-
  1. ক) যেখান থেকে শুরু করেছিলো সেখানেই ফিরে এসেছে
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২৫ মিটার
  4. ঘ) ৪৫ মিটার
ব্যাখ্যা
রহিমের চলাচলের রাস্তাঃ

সুতরাং, পথ চলার শুরুর পর তার অতিক্রান্ত দূরত্ব,
= ২০ + ২৫
= ৪৫ মিটার
৪,৯৩৩.

প্রদত্ত 'X' চিত্রটির দর্পণে প্রতিবিম্ব হবে-
    ব্যাখ্যা

    সমাধান:
    প্রদত্ত 'X' চিত্রটির দর্পণে প্রতিবিম্ব হবে-

    ৪,৯৩৪.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    প্রতিটি সারিতে,
    কেন্দ্রে দুটি পারস্পরিক লম্ব রেখার অংশ যোগ করে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায় এবং মূল চিত্রের বাইরে চারটি বৃত্ত যোগ করে প্রথম চিত্র থেকে তৃতীয় চিত্রটি পাওয়া যায়।
    এই নিয়ম অনুসারে অপশন খ এর চিত্রটি সঠিক। 
    ৪,৯৩৫.
    কোনটি ভিন্নধর্মী?
    1. Aluminium
    2. Iron
    3. Copper
    4. Mercury
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি ভিন্নধর্মী?

    সমাধান:
    Mercury একটি ভিন্নধর্মী ধাতু, কারণ এটি শূন্য তাপমাত্রা অবস্থায় তরল ধাতু। 
    অপরদিকে, Aluminium, Iron, Copper এগুলো হলো কঠিন মৌলিক ধাতু।
    ৪,৯৩৬.
    একজন ছেলেকে দেখিয়ে একজন মেয়ে বললো, 'সে আমার বাবার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের সন্তান'। ছেলেটি মেয়েটির কে হয়?
    1. ক) ভাই
    2. খ) ভাতিজা
    3. গ) দাদা
    4. ঘ) চাচা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ছেলেকে দেখিয়ে একজন মেয়ে বললো, 'সে আমার বাবার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের সন্তান'। ছেলেটি মেয়েটির কে হয়?

    সমাধান: 
    আমার বাবার ভাই মানে চাচা। 
    চাচার বাবা মানে দাদা,
    দাদার মেয়ে মানে ফুফু,
    ফুফুর ছেলে মানে মেয়েটির ভাই।
    ৪,৯৩৭.
    3, 4, 7, 8, 11, 12, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    1. 16
    2. 15
    3. 22
    4. 19
    ব্যাখ্যা

    প্রশ্ন: 3, 4, 7, 8, 11, 12, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান: 
    দেওয়া আছে, 
    3, 4, 7, 8, 11, 12, ... 
    এখানে, দুইটি ধারা বিদ্যমান। 

    প্রথম ধারা (১ম, ৩য়, ৫ম, ... অবস্থান):
    3, 7, 11, ...
    প্রতিবার 4 করে বাড়ছে। 
    ∴ পরবর্তী সংখ্যাটি = 11 + 4 = 15

    আবার, 
    দ্বিতীয় ধারা (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ... অবস্থান):
    4, 8, 12, ...
    প্রতিবার 4 করে বাড়ছে।
    ∴ পরবর্তী সংখ্যাটি = 12 + 4 = 16

    পরবর্তী সংখ্যাটি বিজোড় অবস্থানে আছে। 
    সুতরাং পরবর্তী সংখ্যা = 15

    ৪,৯৩৮.
    নিচের অক্ষরজোড়াগুলোর মধ্যে কোনটি ভিন্ন?
    1. XT
    2. RL
    3. JF
    4. PL
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের অক্ষরজোড়াগুলোর মধ্যে কোনটি ভিন্ন?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালায় অক্ষরগুলোর অবস্থান দেখি—

    X (24), T (20) ⇒ পার্থক্য = 4
    R (18), L (12) ⇒ পার্থক্য = 6
    J (10), F (6) ⇒ পার্থক্য = 4
    P (16), L (12) ⇒ পার্থক্য = 4

    এখানে XT, JF এবং PL — এই তিনটি জোড়ায় অক্ষরগুলোর অবস্থানগত পার্থক্য 4
    কিন্তু RL-এ পার্থক্য 6, যা অন্যদের সাথে মিলছে না।

    RL ভিন্ন।

    ৪,৯৩৯.
    আজ আরিফের ১২তম ও তার বাবার ৪০তম জন্মদিন। কত বছর পর তার বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে?
    1. ১২ বছর
    2. ১৪ বছর
    3. ১৬ বছর
    4. ১৮ বছর
    ব্যাখ্যা

    মনে করি
    'ক' বছর পর আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে।
    শর্তমতে,
    ২(ক + ১২) = ক + ৪০
    বা, ২ক + ২৪ = ক + ৪০
    বা, ২ক - ক = ৪০ - ২৪
    বা, ক = ১৬ বছর।

    ৪,৯৪০.
    অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
    1. তাহার অপরিসীম আনন্দ হইল।
    2. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
    3. পরোপকার মানুষত্বের পরিচায়ক।
    4. রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।
    ব্যাখ্যা
    প্রশ্ন: অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।

    সমাধান:
    অশুদ্ধ - পরোপকার মানুষত্বের পরিচায়ক।
    শুদ্ধ - পরােপকার মনুষ্যত্বের পরিচায়ক।
    ৪,৯৪১.
    এক ব্যক্তি ৮ কিমি উত্তরে গিয়ে ১৬ কিমি দক্ষিণে গেলো। এরপর ৬ কিমি পশ্চিমে গেলো। যাত্রা স্থান থেকে শেষ স্থানের ন্যুনতম দূরত্ব কত?
    1. ৯ কিমি
    2. ১০ কিমি
    3. ১২ কিমি
    4. ৩০ কিমি
    ব্যাখ্যা
    এক ব্যক্তি ৮ কিমি উত্তরে গিয়ে ১৬ কিমি দক্ষিণে গেলো।
    অর্থাৎ লোকটি যাত্রা স্থান থেকে দক্ষিণে (১৬ - ৮) বা ৮ কিমি গেলো। 
    এরপর ৬ কিমি পশ্চিমে গেলো। 
    যাত্রা স্থান থেকে শেষ স্থানের ন্যুনতম দূরত্ব = √(৬ + ৮) = ১০ কিমি
    ৪,৯৪২.
    একজন ছাত্রকে 17/8 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। কিন্তু ভুলবশত গুণ করে ফেলে এবং প্রকৃত উত্তর থেকে 225 বেশি পায়। সংখ্যাটি কত? 
    1. 130
    2. 132
    3. 133
    4. 136
    ব্যাখ্যা
    ধরি,
    সংখ্যাটি x 

    প্রশ্নমতে,
    17x/8 - 8x/17 = 225
    (289x - 64x)/136 = 225
    225x/136 = 225 
    x/136 = 1
    x = 136
    ৪,৯৪৩.
    Bird : Feather : : Fish :?
    1. Scale
    2. Tail
    3. Beak
    4. Wing
    ব্যাখ্যা
    প্রশ্ন: Bird : Feather : : Fish :?

    সমাধান:
    Scale - আঁশ; শল্ক।
    Tail - লেজ; লেজুড়; পুচ্ছ; লাঙুল
    Beak - পাখির ঠোঁট; চঞ্চু।
    Wing -  ডানা; পাখা।

    Birds এর থাকে feathers আর Fish এর থাকে Scale.
    ৪,৯৪৪.
    শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
    QPO, NML, KJI, _____, EDC
    1. ক) HGF
    2. খ) CAB
    3. গ) JKL
    4. ঘ) GHI
    ব্যাখ্যা
    C থেকে শুরু করে বিপরীত বর্ণ সিরিজ। 
    ৪,৯৪৫.
    কোন বানানটি শুদ্ধ?
    1. স্বায়ত্ব
    2. অন্যপুর্বা
    3. সমিচীন
    4. ঊর্ধ্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

    সমাধান:
    সঠিক বানান: 'ঊর্ধ্ব'।

    • ঊর্ধ্ব (বিশেষ্য):
    অর্থ - উপরের দিক; উপরিভাগ।

    • অন্যান্য অপশন আলোচনা:
    - অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
    - স্বায়ত্ব এর শুদ্ধ বানান - স্বায়ত্ত।
    - সমিচীন এর শুদ্ধ বানান - সমীচীন।
    ৪,৯৪৬.
    Who is the tallest man?
    P is shorter than N. R is shorter than P. S is taller than R. F is taller than N. N is taller than S.
    1. ক) N
    2. খ) F
    3. গ) R
    4. ঘ) S
    ব্যাখ্যা

    P is shorter than N that means N>P
    R is shorter than P that means P>R
    S is taller than R that means S>R
    F is taller than N that means F>N
    N is taller than S that means N>S
    P>R and S>R
    Both P & S are taller than R.
    N>P and N>S
    N is taller than both P & S.
    F>N
    F is taller than N.
    So, F is the tallest man.

    Shortly
    P>R and S>R; N>P and N>S; F>N. Therefore, F is the tallest man

    .
    ৪,৯৪৭.
    প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
    1. ক) 8টি
    2. খ) 9টি
    3. গ) 10টি
    4. ঘ) 11টি
    ব্যাখ্যা
     

    ২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = HIOL, IEJO, JFKO এবং KGLO = 4টি 
    ৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = AEOH, EBFO, OFGC এবং HOGD = 4টি 
    ৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = EFGH = 1টি 
    ১৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABCD = 1টি 

    মোট বর্গ = 4 + 4 + 1 + 1 = 10টি 
    ৪,৯৪৮.
    কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত? 
    1. ৭ : ৩১
    2. ৭ : ২৯
    3. ৬ : ৩১
    4. ৬ : ২৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময় 
    = ১১ : ৬০ - ৫ : ৩১ 
    = ৬ : ২৯ 

    ∴ প্রকৃত সময় = ৬ : ২৯ ।
    ৪,৯৪৯.
    দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।
    1. ঘণ্টায় ৪ কি. মি.
    2. ঘণ্টায় ৫ কি. মি.
    3. ঘণ্টায় ৭ কি. মি.
    4. ঘণ্টায় ১০ কি. মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।

    সমাধান:
    মনে করি,
    নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
    স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

    প্রশ্নমতে,
    x + y = ১৫ ............. (1)
    x - y = ৫ ............. (2)

    (1) নং -  (2) নং 
    x + y - x + y = ১৫ - ৫
    বা, ২y = ১০
    ∴ y = ৫

    ∴ স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টায়।
    ৪,৯৫০.
    গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
    1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
    2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে 
    3. মোটেই নড়ছে না
    4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
    ব্যাখ্যা

    • গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
    - রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
    - এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
    - এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
    - রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
    - রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
    - ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

    • গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
    - ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
    - এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
    - এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

    • গ্যালাক্সির ঘূর্ণন:
    - একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
    - তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
    - ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

    - সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।  
    - সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

    সূত্র: NASA [link]

    ৪,৯৫১.
    Antonym of Glum.
    1. ক) Charm
    2. খ) Glamour
    3. গ) Gloomy
    4. ঘ) Cheerful
    ব্যাখ্যা
    Glum- মনমরা/ বিষন্ন, Charm--মনোহারিতা, Glamour--মোহিনী, Gloomy---বিষন্ন, Cheerful-আনন্দদায়ক।
    ৪,৯৫২.
    একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ৩০ মিনিট সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?
    1. ২২ মিনিট
    2. ৩০ মিনিট
    3. ২৫ মিনিট
    4. ২০ মিনিট
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ৩০ মিনিট সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ৩০ মিনিটে পূরণ হয় = ৩/৫ অংশ

    অবশিষ্ট অংশ = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ

    পাম্পটির,
    ৩/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ৩০ মিনিট 
    ∴ ১ অংশ পূরণ করতে সময় লাগে = ৩০/(৩/৫) = ৫০ মিনিট 
    ∴ ২/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ৫০ × (২/৫) = ২০ মিনিট

    ৪,৯৫৩.
    নিচের কোন যতি চিহ্নে থামার প্রয়োজন নেই?
    1. ড্যাস চিহ্ন
    2. সম্বোধন চিহ্ন
    3. লোপ চিহ্ন
    4. কোলন চিহ্ন
    ব্যাখ্যা

    • বিরাম চিহ্ন:
    - মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

    • যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
    ১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
    ২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
    ৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
    ৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
    ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
    ৬. কোলন - এক সেকেন্ড।
    ৭. ড্যাস - এক সেকেন্ড।
    ৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
    ৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
    ১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
    ১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
    ১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
    ১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
    ১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

    ৪,৯৫৪.
    ২০১৯ সালের ১ জুলাই সোমবার হলে ৩১ জুলাই কি বার ছিল?
    1. ক) মঙ্গলবার
    2. খ) বুধবার
    3. গ) বৃহস্পতিবার
    4. ঘ) শুক্রবার
    ব্যাখ্যা
    যেহেতু ৭ দিনে এক সপ্তাহ হয়, তাই প্রতি মাসে ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ একই বার থাকে। অর্থাৎ, ১ জুলাই সোমবার হলে ২৯ জুলাইও সোমবার হবে। ২৯ জুলাই সোমবার হলে ৩১ জুলাই বুধবার হবে।
    ৪,৯৫৫.
    রাত ৯ঃ০২ মিনিটের সময় ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে -
    1. ক) 90°
    2. খ) 93°
    3. গ) 101°
    4. ঘ) 114°
    ব্যাখ্যা

    উৎপন্ন কোণ = |(11M - 60H) / 2|°
    = |(11×2 - 60×9) / 2|°
    = |(22 - 540) / 2|°
    = 259°

    কিন্তু ৯ঃ০২ মিনিটের ঘড়ির ডায়ালের দিকে তাকালে বুঝা যাবে যে এটা উত্তর না।

    ∴ উৎপন্ন কোণ হবে = (360 - 259)°
    = 101°

    ৪,৯৫৬.
    2√27 - √75 + √12 এর মান কত?
    1. 4√3
    2. √3
    3. 2√3
    4. 3√3
    ব্যাখ্যা
    প্রশ্ন: 2√27 - √75 + √12 এর মান কত?

    সমাধান:
    2√27 - √75 + √12
    = 2√(3 × 9) - √(3 × 25) + √(3 × 4)
    = 2 × 3√3 - 5√3 + 2√3
    = 6√3 - 5√3 + 2√3
    = 3√3
    ৪,৯৫৭.
    M এবং N এর উচ্চতা সমান। O হলো N এর থেকে লম্বা। P হলো O এর থেকে খাটো, কিন্তু M এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে? 
    1. M
    2. O
    3. P
    4. N
    ব্যাখ্যা

    প্রশ্ন: M এবং N এর উচ্চতা সমান। O হলো N এর থেকে লম্বা। P হলো O এর থেকে খাটো, কিন্তু M এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?

    সমাধান:
    প্রদত্ত তথ্য থেকে পাই,
    ১. M এবং N এর উচ্চতা সমান: M = N
    ২. O হলো N এর থেকে লম্বা: O > N
    ৩. P হলো O এর থেকে খাটো, কিন্তু M এর থেকে লম্বা: O > P > M

    ১, ২ এবং ৩ একত্রিত করলে আমরা পাই,
    O > P > (M = N)

    সুতরাং সবার মধ্যে সবচেয়ে লম্বা হলো O

    ∴ সঠিক উত্তর: ঘ) O

    ৪,৯৫৮.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. সারঙ্গ
    2. দন্তাবল
    3. মৃগ
    4. সুনয়ন
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান:
    অপশনে উল্লিখিত নরপতি, ভূপাল ও সম্রাট হলো 'রাজা' শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে কনক হলো 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ।

    • 'হাতি' এর সমার্থক শব্দ:
    - গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

    • 'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
    - মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
    ৪,৯৫৯.
    নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
    ১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৮, ৭০
    1. ৩৪
    2. ৪৫
    3. ৫৮
    4. ৭০
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
    ১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৮, ৭০,

    সমাধান:
    প্রকৃত ধারাটি হলো ১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৭, ৭০, ...............

    প্রকৃত ধারাটিতে,
    ১৫ + ৯ = ২৪
    ২৪ + ১০ = ৩৪
    ৩৪ + ১১ = ৪৫
    ৪৫ + ১২ = ৫৭
    ৫৭ + ১৩ = ৭০

    অর্থাৎ প্রদত্ত ধারাটিতে ৫৮ সংখ্যাটি ব্যতিক্রম। বরং সংখ্যাটি ৫৭ হলে সেটি মানানসই হতো।
    ৪,৯৬০.
    Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
    1. ক) 7 meters
    2. খ) 14 meters
    3. গ) 10 meters
    4. ঘ) 6 meters
    ব্যাখ্যা


    ΔXYZ 
    XZ2= XY2 + YZ2
    XZ2 =42 + 32
    XZ2 = 25
    XZ2 = 52
    XZ = 5

    ΔXQR 
    XQ2 = XR2 + QR2
    XQ2 =42 + 32
    XQ2 = 25
     XQ2= 52
    XQ = 5

    Total distance = 5 + 5 = 10 meters
    ৪,৯৬১.
    যদি একটি পণ্য ১৫০% লাভে বিক্রয় করা হয় , তাহলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত? 
    1. ক) ২ : ৩ 
    2. খ) ১ : ১৫ 
    3. গ) ৩ : ৫ 
    4. ঘ) ২ : ৫ 
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি একটি পণ্য ১৫০% লাভে বিক্রয় করা হয় , তাহলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত? 

    সমাধান: 
    ধরি 
    ক্রয়মূল্য = ১০০ টাকা 
    বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৫০%
                     = ১০০ + ১৫০
                      = ২৫০ 
    ক্রয়মূল্য :  বিক্রয়মূল্যে = ১০০ : ২৫০
    = ১০ : ২৫
    = ২ : ৫ 
    ৪,৯৬২.
    1, 50, 6, 45, 11, 40, 16, 35, 21, ?, ? - প্রশ্নবোধক স্থানে কোন দুটি সংখ্যা হবে?
    1. ক) 40, 25
    2. খ) 30, 25
    3. গ) 25, 30
    4. ঘ) কোনটিই নয়
    ব্যাখ্যা

    1, 50, 6, 45, 11, 40, 16, 35, 21, ?, ?
    দুইটি সিরিজ একসাথে আছে।
    1 6 11 16 21 ? -- ৫ করে যোগ
    এবং, 50 45 40 35 ? -- ক করে বিয়োগ
    তাই, সঠিক উত্তর ৩০ এবং ২৬

    ৪,৯৬৩.
    ২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
    1. ক) শুক্রবার
    2. খ) শনিবার
    3. গ) রবিবার
    4. ঘ) সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল? 

    সমাধান: 
    আগষ্ট মাস ৩১ দিন 
    সেপ্টেম্বর মাস ৩০ দিন 

    ১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন,
    (৩১ - ১৯) + ৩০ + ১ দিন
    = ১২ + ৩১ দিন
    = ৪৩ দিন 

    এখন,
    ৪৩ ÷ ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১

    যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।
    ৪,৯৬৪.
    প্রশ্নবোধক স্থানে কত বসবে? 
    1. 170
    2. 162
    3. 163
    4. 161
    ব্যাখ্যা
    112 × 6 ÷ 3 = 242
    132 × 4 ÷ 2 = 338 
    92 × 6 ÷ 3 = 162
    ৪,৯৬৫.
    বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণের বাম দিক থেকে ১০ম বর্ণের ডানদিকের ৬ষ্ঠ বর্ণ কোনটি?
    1. ক) ণ
    2. খ) থ
    3. গ) ত
    4. ঘ) দ
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণের বাম দিক থেকে ১০ম বর্ণের ডানদিকের ৬ষ্ঠ বর্ণ কোনটি?

    সমাধান:
    ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

    যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, , থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
     
    ৪,৯৬৬.
    যদি চ × G = ৪২ হয়, তবে J × ট = ? 
    1. ১২০
    2. ৯২
    3. ১১৫
    4. ১১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি চ × G = ৪২ হয়, তবে J × ট = ?

    সমাধান:


    চ × G = ৬ × ৭ = ৪২
    এবং J × ট = ১০ × ১১ = ১১০
    ৪,৯৬৭.
    CLARIFY : CONFUSION-
    1. Extent : Ephemera
    2. Criticize : Euphoria
    3. Retreat : Victory
    4. Mediate : Altercation
    ব্যাখ্যা
    প্রশ্ন: CLARIFY : CONFUSION-

    সমাধান:
    Clarify - পরিষ্কার করা, স্পষ্ট করা।
    Confusion - বিশৃঙ্খলা; গোলমাল, বিভ্রান্তি।
    Mediate - মধ্যস্থতা করা।
    Altercation - তর্ক; বিবাদ।

    Clarify (স্পষ্ট করা) হলো Confusion (দ্বিধা/অস্পষ্টতা) দূর করার প্রক্রিয়া।
    অনুরূপভাবে, Mediate (মধ্যস্থতা করা) হলো একটি Altercation (তর্ক/বিবাদ) সমাধানের প্রক্রিয়া।

    ∴ Clarify : Confusion - Mediate : Altercation
    ৪,৯৬৮.
    শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
    1. ক) ১
    2. খ) ২
    3. গ) ৩
    4. ঘ) ৪
    ব্যাখ্যা
    বক্সের উপরের প্রতিটি সংখ্যার বর্গসংখ্যা বক্সের নিচের সংখ্যাটি।
    ৪,৯৬৯.
    নিচের কোন পাত্রের তরল সবচেয়ে দ্রুততম সময়ে ফুটতে শুরু করবে?
    1. ক) A
    2. খ) B
    3. গ) C
    4. ঘ) এরা একই সময়ে ফুটতে শুরু করবে
    ব্যাখ্যা
    পারদ (Mercury) এর স্ফুটনাংক সবচেয়ে বেশি, সবচেয়ে কম স্ফুটনাংক এলকোহলের। তাই উপরের চিত্রের A পাত্রের তরল সবচেয়ে দ্রুত ফুটবে।
    ৪,৯৭০.
    একটি গিয়ারে 50টি দাঁত রয়েছে এবং এটি একটি 25 দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে 32 বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে? 
    1. 64 বার
    2. 32 বার
    3. 96 বার
    4. 66 বার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি গিয়ারে 50টি দাঁত রয়েছে এবং এটি একটি 25 দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে 32 বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

    সমাধান:
    দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
    ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
    = (50 × 32)/25 = 64 বার 

    সুতরাং, ছোট গিয়ার প্রতি মিনিটে 64 বার ঘুরবে। 

    ৪,৯৭১.
    BANGLADESH শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
    1. BLAND
    2. SHED
    3. SHOP
    4. SAND
    ব্যাখ্যা
    প্রশ্ন: BANGLADESH শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?

    সমাধান:
    BANGLADESH শব্দটির বর্ণ ব্যবহার করে SHOP শব্দটি গঠন করা যাবে না।
    কারণ SHOP শব্দের P বর্ণটি BANGLADESH শব্দে অনুপস্থিত।
    ৪,৯৭২.
    প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    KAL, LBM, MCN, NDO, ?
    1. ক) MEP
    2. খ) XYZ
    3. গ) OEP 
    4. ঘ) PEO
    ব্যাখ্যা
    ১ম বর্ণ সিরিজ = K, L, M, N, O 
    ২য় বর্ণ সিরিজ = A, B, C, D, E
    ৩য় বর্ণ সিরিজ = L, M, N, O, P

    KAL, LBM , MCN, NDO, OEP 
    ৪,৯৭৩.
    Antonym of ‘Inconstant’-
    1. Volatile
    2. Stable
    3. Finicky
    4. Variable
    ব্যাখ্যা
    Volatile(adjective) পরিবর্তনশীল
    Synonyms: Changeable (পরিবর্তনক্ষম), Variable (পরিবর্তনশীল), Inconstant (অস্থিরচিত্ত).
    Antonyms: Stable (দৃঢ়, সুস্থিত), Constant (স্থির; অপরিবর্তনীয়).
    ৪,৯৭৪.
    যদি ‘+’ অর্থ বিয়োগ, ‘–’ অর্থ গুণ, × অর্থ ভাগ, এবং ÷ অর্থ যোগ হয় তবে 
    ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = ?
    1. ২১
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ‘+’ অর্থ বিয়োগ, ‘–’ অর্থ গুণ, × অর্থ ভাগ, এবং ÷ অর্থ যোগ হয় তবে 
    ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = ?

    সমাধান:
    শর্তমতে,
    ৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫
    = ২৫ - ৫ + ১
    = ২৬ - ৫
    = ২১
    ৪,৯৭৫.
    Chose the correctly spelt word-
    1. ক) nausuous
    2. খ) nausious
    3. গ) nauseous
    4. ঘ) nauseuous
    ব্যাখ্যা
    Nauseous-
    - feeling as if you might vomit, or causing this feeling.
    - বমনেচ্ছা; বমিবমি ভাব; বিতৃষ্ণাবোধ; বিরাগবোধ; বিবমিষা; সমুদ্রপীড়া।

    Source: Cambridge Dictionary; Accessible Dictionary by Bangal Academy
    ৪,৯৭৬.
    নিচের কোনটি ভিন্ন?
    1. বুধ
    2. বৃহস্পতি
    3. সোম
    4. শনি
    ব্যাখ্যা
    সবগুলোই বারের নাম। আবার বুধ, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি - নামের গ্রহ আছে কিন্তু সোম নামে কোন গ্রহ নেই।
    ৪,৯৭৭.
    প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
    1. 7টি
    2. 8টি
    3. 9টি
    4. 10টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?

    সমাধান:

    ১টি ফাঁকাস্থান নিয়ে আয়তক্ষেত্র আছে = AEHG, EFIH, FBJK, JKLC এবং GILD = 5টি 
    ২টি ফাঁকাস্থান নিয়ে আয়তক্ষেত্র আছে =  AFIG এবং FBCL = 2টি 
    ৩টি ফাঁকাস্থান নিয়ে আয়তক্ষেত্র আছে = AFLD = 1টি 
    ৫টি ফাঁকাস্থান নিয়ে আয়তক্ষেত্র আছে = ABCD = 1টি 

    মোট আয়তক্ষেত্র = 5 + 2 + 1 + 1 = 9টি
    ৪,৯৭৮.
    নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৫ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৮০ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 
    1. ৮ ঘণ্টা
    2. ৪ ঘণ্টা
    3. ১২ ঘণ্টা
    4. ১৬ ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৫ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৮০ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    নৌকার বেগ = ১৫ কি.মি/ঘণ্টা 
    স্রোতের বেগ = ৫ কি.মি/ঘণ্টা 

    ∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১৫ + ৫) = ২০ কি.মি/ঘণ্টা 
    স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১৫ - ৫) = ১০ কি.মি/ঘণ্টা 

    ৮০ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৮০/২০ = ৪ ঘণ্টা
    এবং 
    ৮০ কি.মি পথ পুনরায় ফিরে আসতে সময় লাগবে = ৮০/১০ = ৮ ঘণ্টা 

    ∴ মোট সময় লাগবে = ৪ + ৮ = ১২ ঘণ্টা

    ৪,৯৭৯.
    একটি ট্রেন ৩০ সেকেন্ড ও ২৪ সেকেন্ডে যথাক্রমে ৩০০ মিটার ও ২১০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
    1. ১৫০ মিটার
    2. ১৭২ মিটার
    3. ১৮০ মিটার
    4. ২২০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ৩০ সেকেন্ড ও ২৪ সেকেন্ডে যথাক্রমে ৩০০ মিটার ও ২১০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান:
    ধরি,
    ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

    প্রশ্নমতে,
    (ক + ৩০০)/৩০ = (ক + ২১০)/২৪
    ⇒ ২৪(ক + ৩০০) = ৩০(ক + ২১০)
    ⇒ ২৪ক + ৭২০০ = ৩০ক + ৬৩০০
    ⇒ ৩০ক - ২৪ক = ৭২০০ - ৬৩০০
    ⇒ ৬ক = ৯০০
    ⇒ ক = ৯০০/৬
    ∴ ক = ১৫০ মিটার

    ∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
    ৪,৯৮০.
    ‘অপলাপ’ শব্দের অর্থ হলো-
    1. ক) প্রলাপ
    2. খ) সদালাপ
    3. গ) মিথ্যা উক্তি
    4. ঘ) গতিশীল
    ব্যাখ্যা
    অপলাপ (বিশেষ্য)
    ১ মিথ্যা উক্তি
    ২ গোপন।
    ৩ অস্বীকার।
    ৪  সংগত বাক্য 
    {(তৎসম বা সংস্কৃত)অপ+√লপ্+অ(ঘঞ্)}

    [উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
    ৪,৯৮১.
    একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৪৮ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
    1. ৪৪০ মিটার
    2. ৪২০ মিটার
    3. ৪০০ মিটার
    4. ৩৮০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৪৮ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

    সমাধান:
    ১ কিলোমিটার = ১০০০ মিটার।
    ৬০ কিলোমিটার = ৬০ × ১০০০ মিটার = ৬০০০০ মিটার

    ১ ঘণ্টা বা (৬০ × ৬০) সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার
    ∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/(৬০ × ৬০) মিটার
    ∴ ৪৮ সেকেন্ড অতিক্রম করে = (৬০০০০ × ৪৮)/(৬০ × ৬০)
    = ৮০০ মিটার

    ∴ ট্রেনের দৈর্ঘ্য = (৮০০ - ৩৬০) মিটার = ৪৪০ মিটার।
    ৪,৯৮২.
    Antonym for the word ‘INGENIOUS’ -
    1. Skillful
    2. Clever
    3. Competent
    4. Unimaginative
    ব্যাখ্যা

    Ingenious = (of a person) clever, original, and inventive.
    Synonym: Inventive, creative, imaginative, original, innovative, resourceful, enterprising, insightful, inspired, perceptive, intuitive etc.
    Antonym: Unimaginative, incompetent

    ৪,৯৮৩.
    কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে?
      ব্যাখ্যা
      মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদ (Balance Theory of Attitudes Change):
      - মনোভাব পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদের মধ্যে ভারসাম্য মতবাদ অপেক্ষাকৃত পুরাতন ও অন্যতম মতবাদ।
      - এ মতবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাইডার ও নিউকম্ব। 
      - হাইডার কতিপয় প্রতীক (Symbol) ব্যবহার করে ছকের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন অবস্থাকে উপস্থাপন করেছেন। 

      ছকটি নিম্নরূপ:


      [প্রদত্ত অপশন অনুসারে অপশন (ক) ভারসাম্যপূর্ণ অবস্থা নির্দেশ  করছে।
      বাকি ৩টি অপশন ভারসাম্যহীন অবস্থাকে নির্দেশ করছে।
      তাই সঠিক উত্তর: অপশন (ক)]

      সূত্র: Science Direct Journal.
      ৪,৯৮৪.
      Library is to book as book is to _____.
      1. ক) Page
      2. খ) Copy
      3. গ) Cover
      4. ঘ) Crop
      ব্যাখ্যা
      Library is a collection of books and Books are consisting of pages.
      ৪,৯৮৫.
      প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 


      NATIONAL শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ 
      ৪,৯৮৬.
      চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?


      একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
      তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (4) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

      অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন ঘ (4)
      ৪,৯৮৭.
      ১৫ জন বালক বা ১০ জন পুরুষ একটি কাজ ৩০ দিনে করতে পারে। ১২ জন বালক এবং ৭ জন পুরুষ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
      1. ১৮ দিনে
      2. ২৫ দিনে
      3. ১৫ দিনে
      4. ২০ দিনে
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১৫ জন বালক বা ১০ জন পুরুষ একটি কাজ ৩০ দিনে করতে পারে। ১২ জন বালক এবং ৭ জন পুরুষ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে? 
       
      সমাধান:
      ১৫ জন বালক = ১০ জন পুরুষ
      ∴ ১ জন বালক = ১০/১৫ জন পুরুষ
      ∴ ১২ জন বালক = (১০ × ১২)/১৫ জন পুরুষ
      = ৮ জন পুরুষ

      ১২ জন বালক এবং ৭ জন পুরুষ = (৮ + ৭) জন পুরুষ
      = ১৫ জন পুরুষ

      ১০ জন পুরুষ একটি কাজ করতে পারে ৩০ দিনে 
      ∴ ১ জন পুরুষ একটি কাজ করতে পারে ৩০ × ১০ দিনে
      ∴ ১৫ জন পুরুষ একটি কাজ করতে পারে (৩০ × ১০)/১৫ দিনে
      = ২০ দিনে
      ৪,৯৮৮.
      আমার দাদার একমাত্র পুত্রের মেয়ের ফুফুর পিতা আমার -
      1. ক) দাদা
      2. খ) পিতা
      3. গ) চাচা
      4. ঘ) ভাই
      ব্যাখ্যা
      - আমার দাদার একমাত্র পুত্র আমার পিতা।
      - আমার পিতার মেয়ে হচ্ছে আমার বোন।
      - আমার বোনের ফুফু আমার ফুফু।
      - আমার ফুফুর পিতা হচ্ছে আমার দাদা।

      > অর্থাৎ আমার দাদার একমাত্র পুত্রের মেয়ের ফুফুর পিতা আমার দাদা।
      ৪,৯৮৯.
      প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
      1. ১৪টি
      2. ১২টি
      3. ১৩টি
      4. ১৫টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?

      সমাধান:

      প্রদত্ত চিত্রে ত্রিভুজ আছে = 1, 2, 3, 4, 5, 6, 12, 34, 13, 24, 136, 245, 123456 = ১৩টি
      ৪,৯৯০.
      যদি TEACHER দিয়ে VGCEJGT বোঝায়। CHILDREN দিয়ে নিচের কোনটি বোঝায়?
      1. EJKNEGTP
      2. EGKNFITP
      3. EJKNFGTO
      4. EJKNFTGP
      ব্যাখ্যা
      "TEACHER" শব্দের প্রতিটি বর্ণমালাকে দুই ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়।
      অর্থাৎ 
      T →  V                           C →  E
      E → G                            H →  J
      A →  C                           I →  K
      C → E                            L →  N
      H → J                            D →  F
      E → G                            R →  T
      R → T                            E →  G
                                           N →  P

       CHILDREN = EJKNFTGP
      ৪,৯৯১.
      ঘড়িতে ৩ : ৪০ মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
      1. ৫৫°
      2. ৮৫°
      3. ১২০°
      4. ১৩০°
      ব্যাখ্যা

      প্রশ্ন: ঘড়িতে ৩ : ৪০ মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

      সমাধান:
      ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ,
      = (১১ × M - ৬০ × H)/২
      = (১১ × ৪০ - ৬০ × ৩)/২
      = (৪৪০ - ১৮০)/২
      = ২৬০/২
      = ১৩০°

      ৪,৯৯২.
      কোন বানানটি ভুল?
      1. Influance
      2. Happiness
      3. Necessary
      4. Prosperity
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন বানানটি ভুল?

      সমাধান:
      Influance বানানটি ভুল।
      সঠিক বানানটি হবে Influence.
      Influence - প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা, বল।
      He used his influence with the management to get his son a job.

      অপরদিকে,
      Happy - ভাগ্যবান, সুখী, তৃপ্ত।
      Necessary - প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।
      Prosperity - সমৃদ্ধি, সৌভাগ্য, সাফল্য, উন্নতি।
      ৪,৯৯৩.
      একজন লোক দক্ষিণ দিকে 50 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 30 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 20 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
      1. পশ্চিমদিকে
      2. পূর্বদিকে
      3. উত্তরদিকে
      4. দক্ষিণদিকে
      ব্যাখ্যা
      প্রশ্ন: একজন লোক দক্ষিণ দিকে 50 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 30 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 20 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

      সমাধান:

      গন্তব্যস্থান A এবং গন্তব্যস্থান E
      ∴ প্রদত্ত চিত্র অনুসারে তিনি এখন পূর্বদিকে আছে।
      ৪,৯৯৪.
      ছবিতে প্রদর্শিত ওজনটি ২০ ফুট ওঠাতে চাইলে দড়িটি কতটুকু টানতে হবে?
      1. ক) ২০ ফুট
      2. খ) ৪০ ফুট
      3. গ) ৬০ ফুট
      4. ঘ) ৮০ ফুট
      ব্যাখ্যা

      এখানে, রশির শাখা তিনটি
      সুতরাং, ৩×২০ = ৬০ ফুট

      ৪,৯৯৫.
      একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
      1. 60°
      2. 75°
      3. 56.5°
      4. 45°
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ঘড়ি ঠিক ৪ : ৩০ মিনিট দেখাচ্ছে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

      সমাধান:
      মধ্যবর্তী কোণ :  
       = । (11 M - 60 H)/2 ।   [এখানে, M = 30 মিনিট, H=4 ঘণ্টা ]
      = । (11 × 30 - 60 × 4) / 2। 
      = । 330 - 240 / 2।
      = । 90/2।
      = 45°
      ৪,৯৯৬.
      চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি কোনদিকে ঘুরবে?
      1. ঘড়ির কাঁটার বিপরীতে 
      2. ঘড়ির কাঁটার দিকে 
      3. কোনদিকেই ঘুরবে না 
      4. যে কোনো দিকে ঘুরতে পারে 
      ব্যাখ্যা

      প্রশ্ন: চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি কোনদিকে ঘুরবে?


      সমাধান:
      চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 

      আমরা জানি,
      ​পরস্পর সংযুক্ত দুইটি গিয়ার একটি অন্যটির বিপরীত দিকে ঘুরে।

      ​দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরবর্তী গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
      ​৩য় গিয়ার (ঘড়ির কাঁটার দিকে) - ৪র্থ গিয়ার (ঘড়ির কাঁটার বিপরীতে) - ৫ম গিয়ার (ঘড়ির কাঁটার দিকে)

      ৪,৯৯৭.
      ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ১০ টা থেকে ৩ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
      1. ১৪৫°
      2. ১৮০°
      3. ১৮৫°
      4. ২১০°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ১০ টা থেকে ৩ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?

      সমাধান:
      আমরা জানি,
      ঘড়ির ঘণ্টার কাঁটা এক ঘণ্টা অতিক্রম করলে প্রথমিক অবস্থানের সাথে ৩০° কোণ উৎপন্ন করে।

      উল্টাদিকে ১০টা থেকে ৩টা = ৭ ঘণ্টা
      ∴ ৭ × ৩০° = ২১০° ডিগ্রী কোণ উৎপন্ন করবে।
      ৪,৯৯৮.
      কোন সংখ্যাটি ভিন্ন রকম?
      81, 256, 64, 125, 169
      1. 256
      2. 125
      3. 169
      4. 81
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যাটি ভিন্ন রকম?
      81, 256, 64, 125, 169

      সমাধান:
      এখানে,
      9 এর বর্গ  = 81
      16 এর বর্গ = 256
      8 এর বর্গ = 64
      13 এর বর্গ = 169

      125 হলো 5 এর ঘন।
      ∴ 125 ছাড়া বাকি সবগুলো সংখ্যা বর্গ সংখ্যা।
      তাই 125 ভিন্ন।
      ৪,৯৯৯.
      রাজপ্রাসাদের গম্বুজে ছিল পিঙ্গল ধাতুর আবরণ, যা সূর্যের আলোয় চকচক করত।
      - 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি? 
      1. হলুদাভ নীল  
      2. চন্দ্র
      3. সূর্য 
      4. নীল 
      ব্যাখ্যা

      প্রশ্ন: রাজপ্রাসাদের গম্বুজে ছিল পিঙ্গল ধাতুর আবরণ, যা সূর্যের আলোয় চকচক করত।
      - 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি? 

      সমাধান:

      • 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ - হলুদ আভা-যুক্ত নীল রঙ।

      উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

      ৫,০০০.
      প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      কৌণিক বিপরীত ঘরগুলোতে টানা দাগগুলোও বিপরীত অক্ষে হবে।