বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪৯ / ১৩৫ · ৪,৮০১৪,৯০০ / ১৩,৫৮৯

৪,৮০১.
'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে?
  1. ২ টি বর্ণ
  2. ৩ টি বর্ণ
  3. ৫টি বর্ণ
  4. ৬ টি বর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে?

সমাধান:

এখানে কালো রঙে দাগানো বর্ণগুলো অপরিবর্তিত থাকে।
মোট অপরিবর্তিত থাকে ৫টি বর্ণ।
৪,৮০২.
একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী, এবং প্রত্যেক পুত্রের ৪ জন পুত্র তাদের স্ত্রীসহ উপস্থিত ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ক) ১৪ জন
  2. খ) ১৮ জন
  3. গ) ২২ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন- একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী, এবং প্রত্যেক পুত্রের ৪ জন পুত্র তাদের স্ত্রীসহ উপস্থিত ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান-
একজন ব্যক্তি ও তার স্ত্রী = ২ জন
দুই পুত্র ও তাদের স্ত্রী = ২ × ২ = ৪ জন
একজন পুত্রের ৪ জন পুত্র স্ত্রীসহ = ৪ × ২ = ৮ জন
অপর পুত্রের ৪ জন পুত্র স্ত্রীসহ = ৪ × ২ = ৮ জন

মোট  উপস্থিতি = ২ + ৪ + ৮ + ৮ = ২২ জন
৪,৮০৩.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. উৎকৃষ্ট
  2. প্রণাম
  3. মাষ্টার
  4. কষ্ট
ব্যাখ্যা
• মাষ্টার- বানানটি সঠিক নয়। 
কারণ, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য- ষ এর ব্যবহার হয়না।
এর সঠিক বানান: মাস্টার

অন্যদিকে, 
ষ- ত্ব বিধান অনুসারে,
- ট- বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যেমন: কষ্ট, ওষ্ঠ। 

- ঋ এবং ঋ- কারের পর 'ষ' হয়।
যেমন: ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। 

• বাংলা বানানের নিয়ম অনুসারে,
তৎসম শব্দে 'প্র', পরি, 'নির' প্রভৃতি উপসর্গের পর কতকগুলো শব্দের দন্ত্য- ন পরিবর্তিত হয়ে মুর্ধন্য- ণ হয়। 
যেমন:
প্র- প্রণাম, প্রমাণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
৪,৮০৪.
নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
২ নং চিত্রে অর্ধবৃত্ত রয়েছে, বাকি সবগুলোতে রয়েছে বহুভুজ।
৪,৮০৫.
শব্দ : কর্ণ :: আলো : ? 
  1. ক) শোনা
  2. খ) চক্ষু
  3. গ) অন্ধকার
  4. ঘ) বুদ্ধি
ব্যাখ্যা
শব্দ যেমন কর্ণ দিয়ে শোনা হয় তেমনি আলো চক্ষু দ্বারা দেখা হয়।
৪,৮০৬.
একজন ডাক্তার আপনাকে ২০ মিনিট পরপর ৪ টি ট্যাবলেট খেতে দিলো। ট্যাবলেটগুলো শেষ করতে কত সময় লাগবে?
  1. ক) ৪০ মিনিট
  2. খ) ৬০ মিনিট
  3. গ) ৮০ মিনিট
  4. ঘ) ১ ঘন্টা ২০ মিনিট
ব্যাখ্যা
১ম ট্যাবলেট (২০ মিনিট) ২য় ট্যাবলেট (২০ মিনিট) ৩য় ট্যাবলেট (২০ মিনিট) ৪র্থ ট্যাবলেট।
অর্থাৎ, চারটি ট্যাবলেট শেষ করতে = ২০ + ২০ + ২০ = ৬০ মিনিট বাঁ ১ ঘণ্টা লাগবে।
৪,৮০৭.
Which number is the odd one out?
  1. ক) 681422
  2. খ) 941319
  3. গ) 831114
  4. ঘ) 391221
ব্যাখ্যা
681422 --> 6 + 8 = 14 + 8 = 22;
এভাবে গ ও ঘ দুটি সংখ্যা গঠিত হয়েছে। কিন্তু, খ এভাবে গঠন হয়নি।
৪,৮০৮.
চিত্রভিত্তিক ধারাটির পরবর্তী কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রতিটি ধাপে, উপাদানগুলোর মধ্যে একটি উপাদান- পার্শ্বীয়ভাবে উল্টে যায়।
এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ 
৪,৮০৯.
জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই -
  1. সৎ ও নিষ্ঠাবান হতে হবে
  2. প্রভাবশালীদের সাথে যোগাযোগ রাখতে হবে
  3. নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে
  4. অনেক অর্থ থাকতে হবে
ব্যাখ্যা
প্রশ্ন: জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই -

সমাধান:
জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই - নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে

→ এটি বাস্তবভিত্তিক এবং সর্বজনীন সত্য।
→ কঠোর পরিশ্রম ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সাফল্য সম্ভব নয়।
→ বিশ্বের প্রায় সব সফল মানুষই কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছেছেন।
৪,৮১০.
যদি 2 × 4 = 1020 এবং 3 × 6 = 1530 হয় তবে 4 × 7 = কত?
  1. 2040
  2. 2530
  3. 2035
  4. 3025
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2 × 4 = 1020 এবং 3 × 6 = 1530 হয় তবে 4 × 7 = কত?

সমাধান:
এখানে,
2 × 5 = 10, 4 × 5 = 20, ∴ 2 × 3 = 1020
3 × 5 = 15, 6 × 5 = 30 ∴ 4 × 5 = 1530

একইভাবে,
4 × 5 = 20, 7 × 5 = 35, ∴ 3 × 6 = 2035
৪,৮১১.
একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
  1. ক) ভাই
  2. খ) চাচা
  3. গ) ছেলে
  4. ঘ) কোন সম্পর্ক নেই
ব্যাখ্যা
দাদা
             ⇓
দাদার একমাত্র ছেলে (বাবা)
             ⇓
   ছেলে ------ তিন্নী

∴ দাদার একমাত্র ছেলের ছেলে - সম্পর্কে তিন্নীর ভাই।
৪,৮১২.
যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = ?
  1. XKROGY
  2. XKQNGV
  3. XJQNGX
  4. XIRMGZ
ব্যাখ্যা

প্রশ্ন: যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = ?

সমাধান:
যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = XKQNGX

"YELLOW" শব্দটিতে,
Y = 25, E = 5, L = 12, L = 12, O = 15, W = 23

YELLOW শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
Y(25) + 2 = 27 = A(1) [26 এর পরে 1 থেকে শুরু]
E(5) + 2 = 7 = G(7)
L(12) + 2 = 14 = N(14)
L(12) + 2 = 14 = N(14)
O(15) + 2 = 17 = Q(17)
W(23) + 2 = 25 = Y(25)

অর্থাৎ শব্দটি হবে AGNNQY

অনুরূপভাবে,VIOLET শব্দটিতে,
V = 22, I = 9, O = 15, L = 12, E = 5, T = 20

VIOLET শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
V(22) + 2 = 24 = X(24)
I(9) + 2 = 11 = K(11)
O(15) + 2 = 17 = Q(17)
L(12) + 2 = 14 = N(14)
E(5) + 2 = 7 = G(7)
T(20) + 2 = 22 = V(22)

∴ নির্ণেয় শব্দটি হবে = XKQNGX

৪,৮১৩.
অপরাজেয় বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয় :: সাবাস বাংলাদেশ : ?
  1. ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  2. খ) জগন্নাথ ‍বিশ্ববিদ্যালয়
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
- ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়।
- অপরাজেয় বাংলা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।

- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’। ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুন্ডু।

তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া
৪,৮১৪.
যদি TALE = LATE হয়, তবে CAFE =?
  1. FACE
  2. CAEF
  3. EAFC
  4. AEFC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TALE = LATE হয়, তবে CAFE =?

সমাধান:
এখানে,
TALE = LATE এর T আর L পরস্পরের স্থান পরিবর্তন করেছে, A আর E এর কোনো পরিবর্তন হয়নি।
তাই
CAFE শব্দের A আর E এর কোনো পরিবর্তন হবে না, C আর F পরস্পরের স্থান পরিবর্তন করবে।
∴ CAFE = FACE 
৪,৮১৫.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _____ করা ছাড়া উপায় কী?
  1. ক) খোদার খাসি
  2. খ) বিদায় করা
  3. গ) একাদশে বৃহস্পতি
  4. ঘ) কেঁচে গণ্ডুস
ব্যাখ্যা
বিসমিল্লায়ই গলদ-শুরুতেই ভুল, খোদার খাসি-হৃষ্টপুষ্ট ব্যক্তি, একাদশে বৃহস্পতি- সুসময়, কেঁচে গণ্ডুস- নতুন করে পুনরায় আরম্ভ করা।
৪,৮১৬.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. H
  2. S
  3. I
  4. J
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?

সমাধান:

ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষর R, এর বামদিকের ১০ম অক্ষর হবে H
৪,৮১৭.
'প্রসূন' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) ভ্রমর
  2. খ) পল্লী
  3. গ) চাঁদ
  4. ঘ) পুষ্প
ব্যাখ্যা
প্রসূন শব্দের সমার্থকঃ পুষ্প, ফুল, মুকুল।
৪,৮১৮.
একজন ব্যক্তি বাড়ির সীমানা নির্ধারণের কাজে একটি নির্দিষ্ট বিন্দু থেকে 5 ফুট উত্তরদিকে, 5 ফুট পূর্বে এবং অতঃপর 7 ফুট উত্তরে গেলেন। শুরুর স্থান থেকে তিনি কত ফুট দূরে আছেন?
  1. 10 ফুট
  2. 12 ফুট
  3. 13 ফুট
  4. 17 ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি বাড়ির সীমানা নির্ধারণের কাজে একটি নির্দিষ্ট বিন্দু থেকে 5 ফুট উত্তরদিকে, 5 ফুট পূর্বে এবং অতঃপর 7 ফুট উত্তরে গেলেন। শুরুর স্থান থেকে তিনি কত ফুট দূরে আছেন?

সমাধান:

​ধরি,
উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন 5 ফুট
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন 5 ফুট
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন 7 ফুট
∴ ​AB = 7
​DE = BF = 5 
​BD = EF = 5 
​AF = AB + BF = 7 + 5 = 12

​পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (12)2 + (5)2
⇒ AE2 = 144 + 25
⇒ AE2 = 169
⇒ AE = 13

∴ যাত্রা শুরুর স্থান E থেকে শেষ স্থান A এর দূরত্ব 13 ফুট।

৪,৮১৯.
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ মোট ৯ টি।
৪,৮২০.
১৬ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
  1. ক) ৬ তারিখ
  2. খ) ৭ তারিখ
  3. গ) ৫ তারিখ
  4. ঘ) ৮ তারিখ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

 সমাধান: 
আজ (২২ তারিখ) থেকে ১ দিন আগে হলে গতকাল (২১ তারিখ)। এভাবে ১৬ দিন আগে গেলে ৬ তারিখ হবে। তার সাথে ১ দিন যোগ হবে।
∴ ২২ - ১৬ = ৬ + আগামীকাল = ৭ তারিখ।
৪,৮২১.
একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের ১/৩ অংশ। ট্রেনটি ১১ ঘণ্টায় ৮২৫ কি.মি. দূরত্ব অতিক্রম করে। তাহলে বাসটি ৩৬ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১০ কি.মি.
  3. গ) ১২ কি.মি.
  4. ঘ) ১৫ কি.মি.
ব্যাখ্যা
ট্রেনটির গতিবেগ = (৮২৫/১১) কি.মি./ ঘণ্টায় 
                           = ৭৫কি.মি./ ঘন্টায় 

বাসটির গতিবেগ = ৭৫/৩ কি.মি./ ঘণ্টায় 
                           = ২৫ কি.মি./ ঘণ্টায় 

বাসটি ৬০ মিনিটে অতিক্রম করে = ২৫ কি.মি.
বাসটি ১ মিনিটে অতিক্রম করে = ২৫/৬০ কি.মি.
বাসটি ৩৬ মিনিটে অতিক্রম করে = (২৫ × ৩৬)/৬০ কি.মি.
                                               = ১৫ কি.মি.
৪,৮২২.
যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?
  1. বাবা
  2. মামা
  3. ভাই
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি B-এর ভাই A, C-এর বোন B এবং D-এর বাবা C হয় তাহলে সম্পর্কে A, D-এর কী হয়?

সমাধান:
সম্পর্কে A, D-এর চাচা হয়। 

দেওয়া আছে:
B-এর ভাই A → A ও B ভাইবোন, A ছেলে।
C-এর বোন B → B ও C ভাইবোন, B মেয়ে। 
D-এর বাবা C 

∴ A, B, C — তিনজনই ভাইবোন।
যেহেতু C হলো D-এর বাবা
এবং A হলো C-এর ভাই
তাই A হলো D-এর চাচা (পিতার ভাই)। 
৪,৮২৩.
উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
  1. সামনের দিকে ঝুকতে হয়
  2. হাটু কিছুটা ভাজ করতে হয়
  3. গোড়ালী উচু করতে হয়
  4. সবগুলো
ব্যাখ্যা

উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠার সময় -
- সামনের দিকে ঝুকতে হয়
- হাটু কিছুটা ভাজ করতে হয়
- গোড়ালী উচু করতে হয়
এতে পরিশ্রম কম হয়।

৪,৮২৪.
Synonym of Cognizant.
  1. ক) Imperturbable
  2. খ) Aware
  3. গ) Knowledge
  4. ঘ) Cautions
ব্যাখ্যা
Cognizant (adjective)- জ্ঞাত; অবগত।
Aware (adjective)- সচেতন, অবগত, সতর্ক, জ্ঞাত, অবহিত, সজাগ।
Imperturbable (adjective)- কঠিন অবস্থায়ও নির্বিকার।
Knowledge (Noun)- জ্ঞান।
Cautions (Noun)- সাবধানতা।
Source: Bangla Academy Dictionary
৪,৮২৫.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. কুমিল্লা
  2. সিলেট
  3. রংপুর
  4. খুলনা
ব্যাখ্যা
এখানে কুমিল্লা বিভাগীয় শহর না, বাকিগুলো বিভাগীয় শহর।
৪,৮২৬.
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
  1. 0
  2. 9
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?

সমাধান:
Answer is given in the question. All but 9 died means - (except 9 all other hens are died) ৯টি ব্যতীত সবাই মারা গেছে।

বাক্যটির বাংলা অর্থ - এক কৃষকের ১৭টি মুরগী ছিলো। নয়টি বাদে বাকি সবগুলো মারা গিয়েছিলো।
So there are 9 alive hens.
৪,৮২৭.
কোন সংখ্যাটি ভিন্ন?
৬, ৯, ১৫, ২১, ২৪, ২৮, ৩০
  1. ২১
  2. ২৪
  3. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ভিন্ন?
৬, ৯, ১৫, ২১, ২৪, ২৮, ৩০

সমাধান:
২৮ সংখ্যাটি ছাড়া প্রতিটি সংখ্যাই ৩-এর গুণিতক।
৪,৮২৮.
১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?
  1. ২৫ বছর ৪ মাস ১১ দিন
  2. ২৫ বছর ৪ মাস ১২ দিন
  3. ২৫ বছর ৪ মাস ১৩ দিন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?

সমাধান: 
বছর             মাস            দিন 
২০২৩          ১২              ৩১
১৯৯৮          ০৮              ১৯
___________________________________
     ২৫ বছর    ৪ মাস       ১২ দিন 
                                      + ১ দিন  [বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।]
______________________________________
     ২৫ বছর    ৪ মাস       ১৩ দিন 
৪,৮২৯.
৬ + ৫ এর (১/২) = কত?
  1. ৫.৫
  2. ৭.৫
  3. ৮.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ + ৫ এর (১/২) = কত?

সমাধান:
৬ + ৫ এর (১/২) = ৬ + (৫/২)
= ৬ + ২.৫
= ৮.৫
৪,৮৩০.
তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে, ঐ কাজের দ্বিগুণ কাজ করতে কত দিন লাগবে? 
  1. ১৫০ দিন
  2. ১৭৪ দিন
  3. ২১০ দিন
  4. ২৩৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে, ঐ কাজের দ্বিগুণ কাজ করতে কত দিন লাগবে? 

সমাধান: 
১/২৯ অংশ শেষ করতে সময় লাগে ৩ দিন 
১ অংশ শেষ করতে সময় লাগে (২৯ × ৩) দিন 
কাজের দ্বিগুণ কাজ করতে সময় লাগে (২৯ × ৩) × ২ বা ১৭৪ দিন 
৪,৮৩১.
যিনি প্রাচীন মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ ও গবেষণা করেন তাকে কী বলা হয়? 
  1. Philatelist
  2. Epigraphist
  3. Cartographer
  4. Numismatist
ব্যাখ্যা

প্রশ্ন: যিনি প্রাচীন মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ ও গবেষণা করেন তাকে কী বলা হয়?  

সমাধান:
Numismatist (নিউমিজম্যাটিস্ট) - যিনি প্রাচীন ও আধুনিক মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ করেন এবং তাদের ইতিহাস, নকশা, উপাদান, মূল্যায়ন, যুগ-কাল নিয়ে গবেষণা করেন।

অন্য অপশনগুলো:
ক) Philatelist - ডাকটিকিট সংগ্রহ ও গবেষণা করেন। 
খ) Epigraphist - প্রাচীন শিলালিপি, খোদাই লেখা পড়া ও গবেষণা করেন। 
গ) Cartographer - মানচিত্র তৈরি ও গবেষণা করেন। 
 
সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) Numismatist

৪,৮৩২.
Synonym of 'IRRUPTION'
  1. Hate
  2. Interference
  3. Altercation
  4. Bursting in
ব্যাখ্যা

প্রশ্ন: Synonym of 'IRRUPTION'

সমাধান: 
Irruption শব্দের অর্থ হলো হঠাৎ জোর করে ঢুকে পড়া, আকস্মিকভাবে প্রবেশ করা, বা বাধা দিয়ে ভিতরে ঢোকা।
[sudden, forceful entry or bursting in].
 
সঠিক সমার্থক (synonym): Bursting in এটি irruption-এর সবচেয়ে কাছাকাছি অর্থ বহন করে।

অন্য অপশনগুলো:
Hate অর্থ ঘৃণা
Interference অর্থ হস্তক্ষেপ বা বাধা দেওয়া (অর্থ কাছাকাছি মনে হলেও irruption-এর মূল অর্থ হলো "ঢুকে পড়া", শুধু বাধা দেওয়া নয়)
Altercation অর্থ তর্ক-বিতর্ক, ঝগড়া। 

সুতরাং, সঠিক উত্তর Bursting in

৪,৮৩৩.
একটি চাকার ব্যাসার্ধ ৬ মিটার এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১.৫ মিটার। যদি ১২০০ কেজি ওজনের একটি ভার উত্তোলন করতে হয়, তবে কত বল প্রয়োগ করতে হবে?
  1. ২০০ নিউটন
  2. ৩০০ নিউটন
  3. ৩৫০ নিউটন
  4. ৪০০ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ৬ মিটার এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১.৫ মিটার। যদি ১২০০ কেজি ওজনের একটি ভার উত্তোলন করতে হয়, তবে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ১২০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ৬ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১.৫ মিটার
বল = কত?

আমরা জানি,
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ
⇒ বল/১২০০ = ১.৫/৬
⇒ বল = (১২০০ × ১.৫)/৬
∴ বল = ৩০০

∴ ১২০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ৩০০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৪,৮৩৪.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) ইউয়ান
  2. খ) ইয়েন
  3. গ) লিরা
  4. ঘ) মিনস্ক
ব্যাখ্যা
- লিরা - তুরস্কের মুদ্রা।
- ইয়েন : জাপানের মুদ্রা
- ইউয়ান : চীনের মুদ্রা।
অন্যদিকে,
 বেলারুশের রাজধানীর মিনস্ক।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪,৮৩৫.
চারটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীতে
  3. কোনটিই ঘুরবে না
  4. সবগুলো গিয়ার  একই দিকে ঘুরবে
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
১ম(দিকে) > ২য় (বিপরীত) > ৩য় (আবার বিপরীত) > ৪র্থ (আবার বিপরীত)।
মোট ৩টি বিপরীত ঘূর্ণন হয়েছে, তাই চতুর্থ গিয়ার ঘুরবে প্রথম গিয়ারের বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে।
৪,৮৩৬.
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as ----
  1. ক) QRPNF
  2. খ) NRMND
  3. গ) ORNMG
  4. ঘ) NRMNC
ব্যাখ্যা
LOYAL→JOWAJ; এতে দ্বিতীয় ও চতুর্থ (OA) বর্ণ একই।
- এছাড়া অন্য বর্ণ গুলোর পরিবর্তে এক বর্ণের পূর্বের বর্ণ হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে PRONE→NRMNC ।
৪,৮৩৭.
উচাটন : প্রশান্ত :: ঔদ্ধত্য : ?
  1. বিনয়
  2. কার্পণ্য
  3. সৌম্য
  4. পঙ্কিল
ব্যাখ্যা
প্রশ্ন: উচাটন : প্রশান্ত :: ঔদ্ধত্য : ?

সমাধান:
'ঔদ্ধত্য' এর বিপরীতার্থক শব্দ 'বিনয়'।

• অন্যান্য অপশন আলোচনা:
- ঔদার্য' এর বিপরীতার্থক শব্দ 'কার্পণ্য'। 
- উগ্র' এর বিপরীতার্থক শব্দ 'সৌম্য'। 
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ 'পঙ্কিল'।
৪,৮৩৮.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 82
  2. খ) 79
  3. গ) 96
  4. ঘ) 91
ব্যাখ্যা
প্রশ্ন:
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে, (1)3 + (2)3 + (3)3 = 36
২য় সারিতে, (4)3 + (1)3 + (2)3 = 73
একই ভাবে,
৩য় সারিতে, (3)3 + (0)3 + (4)3 = 91
৪,৮৩৯.
কোন বস্তুটি তুলতে বেশি কষ্ট করতে হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) Both
  4. ঘ) None
ব্যাখ্যা

A এবং B বস্তু দুটির ওজন সমান হলেও A বস্তুটিকে একটি দড়ি ধরে রাখায় এর সমস্ত ওজন এক জায়গায় আবদ্ধ কিন্তু B বস্তুটির ভর দুটি দড়িতে ছড়িয়ে আছে।
ফলে A বস্তুটিকে তুলতে কষ্ট হলেও B বস্তুটিকে সহজেই তোলা যাবে।
ভর তুলতে কি পরিমাণ বল লাগবে সেটা নির্ভর করে ভরটাকে কত সংখ্যাক দড়ি টেনে ধরে রেখেছে তার উপর।
যত বেশি সংখ্যক দড়ি টেনে ধরে রাখবে তত সহজে ভর উত্তোলন করা যাবে। কম দড়ি হলে কষ্ট বেশি হবে।

৪,৮৪০.
ক একটি কাজ করে ১২ দিনে। খ সেই কাজ করে ২৪ দিনে। ক ও খ একত্রে ৪ দিনে কাজটির কত অংশ করতে পারবে?
  1. সম্পূর্ণ অংশ
  2. ১/৩ অংশ
  3. ১/২ অংশ
  4. ১/৪ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ করে ১২ দিনে। খ সেই কাজ করে ২৪ দিনে। ক ও খ একত্রে ৪ দিনে কাজটির কত অংশ করতে পারবে?

সমাধান: 
ক ১ দিনে করে ১/১২ অংশ 
খ ১ দিনে করে ১/২৪ অংশ 

ক ও খ একত্রে ১ দিনে করে ১/১২ + ১/২৪ অংশ 
= (২ + ১)/২৪ অংশ
= ৩/২৪ অংশ
= ১/৮ অংশ 

ক ও খ একত্রে ১ দিনে করে ১/৮ অংশ 
∴ ক ও খ একত্রে ৪ দিনে করে (১ × ৪)/৮ অংশ 
= ১/২ অংশ  
৪,৮৪১.
প্রদত্ত চিত্রে 3 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি আছে? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
 

3 এর পাশাপাশি অবস্থান করছে = 1, 2, 3, 4
3 এর বিপরীত পাশে আছে = 5
৪,৮৪২.
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র নিচের কোনটি?
  1. পাইরোমিটার
  2. থার্মোমিটার
  3. হাইগ্রোমিটার
  4. ম্যানোমিটার
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:

- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৪,৮৪৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. Lieutenant
  2. Comittee
  3. Commite
  4. Lietenant
ব্যাখ্যা
শুদ্ধ বানান হবে:
Committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
Lieutenant - ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; নৌবাহিনীর অধস্তন অফিসার।

Source: Accessible dictionary bay Bangla Academy.
৪,৮৪৪.
বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
  1. 19.02 kg
  2. 15.36 kg
  3. 21.4 kg
  4. 19.2 kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
 

সমাধান:
এখানে, ওজনের ঝুলন্ত রশির শাখা 4 টি।

আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা
= 76.8/4 kg
= 19.2 kg

৪,৮৪৫.
যদি Moon : Satellite, তবে Earth : ?
  1. Sun
  2. Planet
  3. Solar System
  4. Comet
ব্যাখ্যা

প্রশ্ন: যদি Moon : Satellite, তবে Earth : ?

সমাধান:
- এখানে প্রথম জোড়ার মধ্যে সম্পর্ক হলো— বস্তু : তার শ্রেণীবিভাগ (Object : Category)।
- চাঁদ (Moon) হলো একটি উপগ্রহ (Satellite)।

- একইভাবে, পৃথিবী (Earth) হলো একটি গ্রহ (Planet)।
সুতরাং, সঠিক উত্তর হবে Planet

• অন্যান্য অপশন:
- Sun: সূর্য একটি নক্ষত্র (Star), যা পৃথিবীর শ্রেণীভুক্ত নয়।
- Solar System: এটি গ্রহ-নক্ষত্রের সমষ্টি, যা কোনো একক বস্তুর শ্রেণী বোঝায় না।
- Comet: ধূমকেতু হলো মহাজাগতিক বরফ ও ধূলিকণা, যা পৃথিবীর প্রকৃতির সাথে মেলে না।

৪,৮৪৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শারীরিক
  2. কাঙ্ক্ষিত
  3. হরিণ
  4. নিক্কন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
নিক্কন বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধ রূপ = নিক্বণ। 

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
৪,৮৪৭.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?
835, 734, 642, 751, 853, 981, 532
  1. 835
  2. 751
  3. 853
  4. 981
ব্যাখ্যা
751 ব্যতীত বাকি সংখ্যাগুলোর ১ম অঙ্ক ও ৩য় অংকের বিয়োগফল মাঝের অঙ্কটি। 
8 - 5 = 3
8 - 3 = 5
9 - 1 = 8
৪,৮৪৮.
'শিক্ষক' শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে -
  1. শিক্‌ক্ষক্‌
  2. শিক্‌ষক্‌
  3. শিক্‌খক্‌
  4. শিকখ্‌ক
ব্যাখ্যা

প্রশ্ন: 'শিক্ষক' শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে -

সমাধান:
• শিক্ষক,
- উচ্চারণ: শিক্‌খক্‌। 
- বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়।  
- প্রকৃতি-প্রত্যয়: শিক্ষ + ণিচ্ + অক। 
অর্থ: 
- শিক্ষাদাতা; অধ্যাপক; উপদেষ্টা; গুরু। 

• 'শিক্ষক' শব্দের স্ত্রীবাচক শব্দ- শিক্ষিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৪,৮৪৯.
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
  1. 7 meters
  2. 14 meters
  3. 10 meters
  4. 6 meters
ব্যাখ্যা
প্রশ্ন: Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?

সমাধান:

42 + 32 = 25 = 52
সুতরাং, মোট দূরত্ব (5 × 2) = 10 মিটার।
৪,৮৫০.
'হর্ষ' এর বিপরীত শব্দ কী?
  1. গরল
  2. মুখর
  3. বিষাদ
  4. নিশ্চেষ্ট
ব্যাখ্যা

প্রশ্ন: 'হর্ষ' এর বিপরীত শব্দ কী?

সমাধান:
'হর্ষ' এর বিপরীত শব্দ = বিষাদ।

অন্যান্য অপশন আলোচনা -
অমৃত - গরল।
হর্ষ - বিষাদ।
মৌন - মুখর।
সচেষ্ট - নিশ্চেষ্ট।

৪,৮৫১.
একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি  ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পশ্চিম
  4. পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি  ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?

সমাধান:
ব্যাক্তিটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন ।
এরপর,
৯০° ডানদিকে ঘুরলে তিনি দক্ষিণ দিকে ঘুরলেন।
১৮০° বামদিকে ঘুরলে উত্তর দিক।
৯০° ডানদিকে ঘুরলে পূর্ব দিক।
অর্থাৎ তিনি তার প্রাথমিক অবস্থায় যেদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন, পরিশেষে এখন সেদিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন অর্থাৎ পূর্বদিকে।  
৪,৮৫২.
নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ২০
ব্যাখ্যা
একটি ত্রিভুজের মধ্যে আরএকটি ‍ত্রিভুজ থাকলে ৫ টি হয়। তার পর যতগুলো ত্রিভুজ সৃষ্টি হয় প্রতিটির জন্য ৪ টি। ৫ + ৪ + ৪ + ৪ = ১৭ টি।
৪,৮৫৩.
দুইটা সংখ্যার গুণফল 120 এবং এদের বর্গের সমষ্টি 289 হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি-
  1. 20
  2. 23
  3. 19
  4. 32
ব্যাখ্যা

মনে করি সংখ্যাটি x এবং y.
তাহলে, xy = 120 এবং x2 + y2 = 289.
∴ (x + y)2 = x2 + y2 + 2xy = 289 + (2 × 120) = 529
∴ x + y = √529
= 23.

৪,৮৫৪.
নিম্নের কোন বানানটি সঠিক?
  1. ক্ষতচিহ্ণ
  2. ক্ষণজন্মা
  3. ক্ষতিগ্রস্থ
  4. ক্ষতিপুরণ
ব্যাখ্যা

◉ সঠিক বানান: ক্ষণজন্মা,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
এর অর্থ: শুভক্ষণে জন্মেছে এমন, সৌভাগ্যবান, বিরল ভাগ্যযুক্ত, মহামানব।

অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান হলো:
◉ সঠিক বানান: ক্ষতচিহ্ন,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার পরেও যে দাগ থেকে যায়, আঘাতের দাগ।

◉ সঠিক বানান: ক্ষতিগ্রস্ত,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: ক্ষতি হয়েছে এমন, অপকৃত।

◉ সঠিক বানান: ক্ষতিপূরণ,
- এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
অর্থ: লোকসানের জন্য মূল্যদান, খেসারত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৮৫৫.
বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১, ৩, ৬, ১১, ১৮, ২৯, ৪২, ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ৫৯
  2. ৬৬
  3. ৬৪
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১, ৩, ৬, ১১, ১৮, ২৯, ৪২, ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে
৩ - ১ = ২
৬ - ৩ = ৩
১১ - ৬ = ৫
১৮ - ১১ = ৭
২৯ - ১৮ = ১১
৪২ - ২৯ = ১৩

পার্থক্যগুলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩
যা মৌলিক সংখ্যার ক্রম 
পরবর্তী মৌলিক সংখ্যা = ১৭
পরবর্তী সংখ্যাটি = ৪২ + ১৭ = ৫৯
৪,৮৫৬.
৮১, ২৭, ৯, ___, ১ শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৩
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮১, ২৭, ৯, ___, ১ শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
৮১ ÷ ৩ = ২৭,
২৭ ÷ ৩ = ৯,
৯ ÷ ৩ = ৩,
৩ ÷ ৩ = ১
অতএব, শূন্যস্থানে বসবে = ৩
৪,৮৫৭.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?
  1. 16 কেজি
  2. 22 কেজি
  3. 26 কেজি
  4. 19 কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?
 
সমাধান:

আমরা জানি,
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশে ভর ও দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে।
ধরি,
ডানদিকের ভর ক কেজি

প্রশ্নমতে,
40 × 2 = 5 × ক
⇒ 5ক = 80
⇒ ক = 80/5
∴ ক = 16

∴ ডানদিকে 16 কেজি ভর রাখতে হবে।

৪,৮৫৮.
পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?
  1. ২০০ মিটার
  2. ৪৪৭ মিটার
  3. ৭২১ মিটার
  4. ১০০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?

সমাধান:

সালমানের অতিক্রান্ত দূরত্ব = √(6002 - 4002)  মিটার
= √(360000 - 160000) মিটার
= √20000 মিটার
= 447 মিটার (প্রায়)।
৪,৮৫৯.
একটি মেয়ে একটি ছেলেকে দেখিয়ে বললো, 'সে আমার মামার পিতার মেয়ের সন্তান'। ছেলেটি মেয়েটির কে হয়?
  1. ক) ভাগনে
  2. খ) ভাই
  3. গ) ভাতিজা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
মেয়েটির মামার পিতা মানে তার নানা, নানার মেয়ের সন্তান মানে সম্পর্কে ভাই হবে তার৷
৪,৮৬০.
আয়নায় প্রতিবিম্ব নির্ণয় করুন:
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিবিম্ব নির্ণয় করুন:


সমাধান:
৪,৮৬১.
9, 36, 81, 144, 225, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. 342
  2. 315
  3. 324
  4. 314
ব্যাখ্যা

প্রশ্ন: 9, 36, 81, 144, 225, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
3 × 3 = 9
6 × 6 = 36
9 × 9 = 81
12 × 12 = 144
15 × 15 = 225
18 × 18 = 324

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 324

৪,৮৬২.
যদি 1.125 × 10x = 0.01125 হয়, তাহলে x এর মান কত?
  1. 1
  2. - 3
  3. 4
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1.125 × 10x = 0.01125 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 1.125 × 10x = 0.01125
⇒ 10x = 0.01125/1.125
⇒ 10x = (1125 × 103)/(1125 × 105)
⇒ 10x = 103/105
⇒ 10x = 10(3 - 5)
∴ x = - 2
৪,৮৬৩.
কোনটি মৌলিক সংখ্যার উদাহারণ?
  1. ৯১
  2. ১১৩
  3. ১১৭
  4. ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যার উদাহারণ?

সমাধান:
• মৌলিক সংখ্যা:
- যে সমস্ত স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সে সমস্ত সংখ্যা গুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১১৩ সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। কারণ ১১৩ সংখ্যাটি ঐ সংখ্যা নিজে এবং ১ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।

অন্যদিকে,
৯১ = ৭ × ১৩ , অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয়। 
১১৭ = ৩ × ৩ × ১৩, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয়। 
১৪৩ = ১১ × ১৩, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয়।
৪,৮৬৪.
১০ জন ব্যক্তি একটি কাজ ৯ দিনে শেষ করে। অতিরিক্ত ৫ জন যুক্ত হলে কাজটি শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ৭ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৫ দিন
  4. ঘ) ৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন ব্যক্তি একটি কাজ ৯ দিনে শেষ করে। অতিরিক্ত ৫ জন যুক্ত হলে কাজটি শেষ করতে কতদিন লাগবে?

সমাধান:
৫ জন যুক্ত হলে মোট লোকসংখ্যা ১৫ জন।
তাহলে একটি কাজ,

১০ জন করে ৯ দিনে
১ জনে করে (৯ × ১০) দিনে
১৫ জন করে ৯০/১৫ দিনে
= ৬ দিনে
৪,৮৬৫.
অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন যতিচিহ্নটি বসে?
  1. কমা
  2. কোলন
  3. দাঁড়ি
  4. ত্রিবিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন যতিচিহ্নটি বসে?

সমাধান:
দাঁড়ি বা পূর্ণছেদ:
বাংলা ভাষায় দাঁড়ি একটি বহুল ব্যবহৃত যতিচিহ্ন। বাক্যের মধ্যে বক্তব্য সমাপ্ত হলে অথবা অর্থ সম্পূর্ণ হলে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে-
• অনুজ্ঞাসূচক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- কাল একবার এসো।
নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- সব সময় সত্য কথা বলবে।
পরোক্ষ প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে দাড়ি ব্যবহার হয়। যেমন- সীমা জানতে চাইল রীমা কবে আসবে।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৬৬.
নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
5, 14, 40, 117, .............
  1. 327
  2. 337
  3. 347
  4. 352
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
5, 14, 40, 117, .............

সমাধান:
3 দিয়ে গুণ করে ক্রমিক সংখ্যা বিয়োগ করল কাঙ্খিত সংখ্যাটি পাওয়া যায়।
২য় পদ, 14 = (5 × 3) - 1
৩য় পদ, 40 = (14 × 3) - 2
৪র্থ পদ, 117 = (40 × 3) - 3
৫ম পদ = (117 × 3) - 4 = 347
৪,৮৬৭.
প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৫টি
ব্যাখ্যা

প্রশ্ন:  প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?


সমাধান:


আনুভূমিক বরাবর সরলরেখা DE, FH, IL এবং BC মোট ৪টি।

তীর্যক সরলরেখা AC, DO, FN, IM, AB, EM, HN এবং LO মোট ৮টি

∴ মোট সরল রেখা লাগে = ৮ + ৪ = ১২টি

৪,৮৬৮.
Which is the correct spelling?
  1. ক) Consciencious
  2. খ) Supersede
  3. গ) Volantary
  4. ঘ) Accelerrate
ব্যাখ্যা
প্রশ্ন: Which is the correct spelling?

সমাধান:
Correct Spelling: Supersede
Supersede = স্থান অধিকার করা।
Conscientious = বিবেকবান, বিবেকবুদ্ধিসম্পন্ন।
Voluntary = স্বতঃপ্রবৃত্ত, স্বেচ্ছাপ্রণোদিত, স্বেচ্ছাপ্রসূত।
Accelerate = গতি বাড়ানো, ত্বরান্বিত করা।
৪,৮৬৯.
৬ ÷ ২ (১ + ২) = ?
  1. ক) ৯
  2. খ) ১
  3. গ) ৬
  4. ঘ) ১ ও ৯
ব্যাখ্যা
BODMAS নিয়ম অনুযায়ী, ক্রমানুসারে বন্ধনী, এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ  এর কাজ করতে হয়।
সর্বপ্রথম বন্ধনী, এরপর এর (of) এর কাজ করতে হবে, তারপর যোগ ও পরবর্তীতে বিয়োগের কাজ করতে হবে । 

৬ ÷ ২ (১ + ২) 
= ৬ ÷  ২ এর ৩
= ৬ ÷ ৬
= ১

বিশেষ দ্রষ্টব্য:
বন্ধনীর আগে কোন সংখ্যা থাকলে উক্ত সংখ্যাটি গুণ হিসেবে থাকে না যদিও আমরা গুণ করি। কারণ বন্ধনীর আগে কোন সংখ্যা থাকলে উক্ত সংখ্যাটি গুণ হিসেবে না থেকে‘ এর’  হিসেবে থাকে।
দুটি সংখ্যার মাঝে ‘এর’ থাকলে উক্ত সংখ্যাদ্বয় গুণ করতে হয়।
৪,৮৭০.
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?

সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন

মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬

∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার
৪,৮৭১.
'Assessor' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পূর্বপুরুষ
  2. খ) অস্ত্রাগার
  3. গ) করনির্ধারক
  4. ঘ) একনায়ক
ব্যাখ্যা
Assessor - যে ব্যক্তি সম্পত্তি, আয়, কর ইত্যাদির পরিমাণ নির্ধারণ করে; মূল্যনিরূপক; করনির্ধারক।
৪,৮৭২.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ৫৫ কি.মি. ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৪৮ কি.মি. ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে লোকটি সে A স্থান থেকে কত দূরে থাকবে?
  1. ৬২ কি.মি.
  2. ৬৮.৩ কি.মি.
  3. ৭৩ কি.মি.
  4. ৭৭ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ৫৫ কি.মি. ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৪৮ কি.মি. ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে লোকটি সে A স্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

নির্ণেয় দূরত্ব = √(৫৫ + ৪৮)
= √(৩০২৫ + ২৩০৪)
= √৫৩২৯
= ৭৩ কি.মি.
৪,৮৭৩.
কোনগুলো সমার্থক শব্দ নয়? 
  1. দোলা, লহরী, উল্লোল
  2. পারাবার, সায়র, অর্ণব 
  3. বিহগ, খগ, দ্বিজ
  4. কুরঙ্গ , সারঙ্গ , কুনকি
ব্যাখ্যা
'সমুদ্র' এর সমার্থক শব্দ: পাথার, পারাবার, সায়র, অর্ণব 
'ঊর্মি' এর সমার্থক শব্দ: বীচি, উল্লোল, লহর, লহরী, দোলা 
'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, দ্বিজ, চিড়িয়া 
'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন  

'হাতি' এর সমার্থক শব্দ: গজ, করেণু, কুনকি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৪,৮৭৪.
WRITER is to BOOK as SCULPTOR is to ______.
  1. STATUE
  2. DANCE
  3. BRUSH
  4. PEINT
ব্যাখ্যা
প্রশ্ন: WRITER is to BOOK as SCULPTOR is to ______.

সমাধান:
A writer creates a book, just as a sculptor creates a statue.
So, the answer is: ক) STATUE.
৪,৮৭৫.
ভারসাম্য রক্ষা করতে '?' চিহ্নিত স্থানে বস্তুটির ভর কত হবে?
  1. 25 lb
  2. 30 lb
  3. 35 lb
  4. 50 lb
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে '?' চিহ্নিত স্থানে বস্তুটির ভর কত হবে?

সমাধান:
ধরি,
প্রয়োজনীয় ওজন = x

ভারসাম্য রক্ষার ক্ষেত্রে:
প্রয়োজনীয় ওজন × ফালক্রাম থেকে দূরত্ব = (১ম ওজন × দূরত্ব) + (২য় ওজন × দূরত্ব)
বা, x × 6 = (20 × 6) + (30 × 3)
বা, x × 6= 120 + 90
বা, x = 210/6
∴ x = 35 lb
∴ প্রয়োজনীয় ওজন = 35 lb
৪,৮৭৬.
A, B এর পুত্র। B ও C পরস্পর ভাই। D হচ্ছে C এর মা। E, D এর কন্যা। সম্পর্কে E, A এর কী হয়?
  1. ফুফু
  2. দাদি
  3. বোন
  4. খালা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর পুত্র। B ও C পরস্পর ভাই। D হচ্ছে C এর মা। E, D এর কন্যা। সম্পর্কে E, A এর কী হয়?

সমাধান:
B ও C পরস্পর ভাই।
D, C এর মা হওয়ায় B এরও মা।
E, D এর কন্যা হওয়ায় B, C এবং E পরস্পরের ভাইবোন।
এখন, A, B এর পুত্র হওয়ায় E হবে A এর বাবার বোন অর্থাৎ, ফুফু।

৪,৮৭৭.
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 300 Kg
  2. 35 Kg
  3. 50 Kg
  4. 55 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 300/6 Kg
= 50 Kg

৪,৮৭৮.
আগামীকাল হেনার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল হেনার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।
আজ - বুধবার
আগামীকাল - বৃহস্পতিবার।
পরের সপ্তাহের এই দিনে অর্থাৎ, বৃহস্পতিবারে তার জন্মদিন।
জন্মদিনের পরের দিন শুক্রবার
৪,৮৭৯.
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?

সমাধান:
মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে প্রতি ঘন্টায় একবার অতিক্রম করলেও ১১ টা থেকে ১ টা পর্যন্ত মাত্র ১ বার, ঠিক ১২ টার সময় অতিক্রম করে।
৪,৮৮০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তার সাংস্কৃতি নেই
  2. তার সাংস্কৃত নেই
  3. তার সংস্কৃতি নেই
  4. তার সংস্কিতি নেই
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানান: "সংস্কৃতি" (saṁskṛti)। 

(ক) সাংস্কৃতি: ভুল, "সাং" অতিরিক্ত।
(খ) সাংস্কৃত: ভুল, "সাংস্কৃত" মানে সংস্কৃত ভাষা, এখানে অর্থহীন।
(ঘ) সংস্কিতি: ভুল, "কৃ" এর পরিবর্তে "কি"।

৪,৮৮১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৩ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৩
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৩ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ৩
তাহলে, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = ৬
∴ সংখ্যাটি  = ১০ × ৬ + ৩ = ৬৩

∴ সংখ্যাটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = ১০ × ৩ + ৬ = ৩৬
∴ পার্থক্য = ৬৩ - ৩৬ = ২৭
৪,৮৮২.
২, ৫, ৮, ১১, ১৪, ১৭ ............. পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৮, ১১, ১৪, ১৭ ............. পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ২
২য় পদ = ২ + ৩ = ৫
৩য় পদ = ৫ + ৩ = ৮
৪র্থ পদ = ৮ + ৩ = ১১
৫ম পদ = ১১ + ৩ = ১৪ 
৬ষ্ঠ পদ =১৪ + ৩ = ১৭
৭ম পদ = ১৭ + ৩ = ২০
৪,৮৮৩.
ক : চ : : ত :
ব্যাখ্যা
প্রশ্ন: ক : চ : : ত :

সমাধান:
ক-বর্গীয় ধ্বনির পর চ-বর্গীয় ধ্বনি এবং ত-বর্গীয় ধ্বনির পর প-বর্গীয় ধ্বনি।
৪,৮৮৪.
একটি ঘড়ি ১৫০ টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা ২০ টাকা ক্ষতি হয়। নিচের কোনটি ঘড়িটির ক্রয়মূল্য হতে পারে?
  1. ক) ১৬০
  2. খ) ১৭০
  3. গ) ১৮০
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা
কমপক্ষে ক্ষতি ২০ টাকা হলে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য সর্বোচ্চ ৮০ টাকা।

ধরি, ঘড়িটির ক্রয়মূল্য = x টাকা
 ক্রয়মূল্য, বিক্রয়মূল্যের সমানুপাতিক।
অতএব,
১০০/৮০ = x/১৫০
x = (১০০ × ১৫০)/৮০
x = ১৮৭.৫ টাকা

অতএব, ঘড়িটির ক্রয়মূল্য ১৮৭.৫ টাকা।
অর্থাৎ, ঘড়িটির ক্রয়মূল্য ১৮৭.৫ টাকার সমান বা বেশি হতে পারে।
৪,৮৮৫.
0, 1, 2, 4, 6, 9, 12, 16, ? - প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 20
  2. খ) 22
  3. গ) 19
  4. ঘ) 17
ব্যাখ্যা
পার্থক্যগুলো এরকম ১ ১ ২ ২ ৩ ৩ ৪ ৪ । তাই, ১৬ + ৪ = ২০
৪,৮৮৬.
'E B M A H T C' The arranged word of the jumble letters is the name of a/an -
  1. ক) Play
  2. খ) Essay
  3. গ) Poet
  4. ঘ) Poem
ব্যাখ্যা
• 'E B M A H T C' The arranged word of the jumble letters is the name of a/an - MACBETH.

• Macbeth is one of the greatest play by William Shakespeare that tell the story of the fall of a Scottish nobleman.

• Macbeth হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র/ tragic hero.

- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
 -Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এটি।
- এই নাটকটি শেক্সপিয়ারের ‘ Scottish Play ’ নামেও পরিচিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General।
- নাটকে দেখা যায় তিনজন ডাইনী সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more death.

Its important characters are -
- Macbeth
- Lady Macbeth
- Duncan
- Banquo
- Three Witches

Source: Britannica and Sparksnotes.
৪,৮৮৭.
'শাপে বর' এর সঠিক বাগধারা কোনটি?
  1. ঘোর শত্রুতা
  2. সৌভাগ্য
  3. অসম্ভব ব্যাপার
  4. অমঙ্গলের মঙ্গল ঘটা
ব্যাখ্যা
প্রশ্ন: 'শাপে বর' এর সঠিক বাগধারা কোনটি?

সমাধান:
• 'শাপে বর' বাগধারাটির অর্থ  = অমঙ্গলের মঙ্গল ঘটা।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ = ঘোর শত্রুতা।
- 'পোয়া বারো' বাগধারাটির অর্থ = সৌভাগ্য।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ = অসম্ভব ব্যাপার।
৪,৮৮৮.
মরক্কো ও স্পেনকে পৃথক করেছে -
  1. ক) পক্ প্রণালী
  2. খ) হরমুজ প্রণালী
  3. গ) জিব্রাল্টার প্রণালী
  4. ঘ) মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
- পক্ প্রণালী - ভারত ও শ্রীলঙ্কা
- হরমুজ প্রণালী - আরব আমিরাত ও ইরান
- জিব্রাল্টার প্রণালী - মরক্কো ও স্পেন
- মালাক্কা প্রণালী - সুমাত্রা ও মালয়েশিয়া
৪,৮৮৯.
নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?
  1. পাবক
  2. তুরগ
  3. সর্বভুক
  4. বায়ুসখা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?

সমাধান:
পাবক, সর্বভুক ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ। অন্যদিকে তুরগ হলো ঘোড়ার সমার্থক শব্দ। এদিক থেকে এটি ভিন্ন।

• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ:
- তুরগ, ঘোড়া, ঘোটক, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৮৯০.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
6, 11, 21, 36, 56, ?
  1. ক) 71
  2. খ) 61
  3. গ) 81
  4. ঘ) 91
ব্যাখ্যা
সিরিজটি  + 5, + 10, + 15, + 20, ... করে বাড়ছে 
6 + 5 = 11 
11 + 10 = 21 
21 +15 = 36 
36 + 20 = 56
56 + 25 = 81
৪,৮৯১.
28 ? 5 - 32 ? 92 = 200 হলে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের চিহ্নগুলো হবে যথাক্রমে
  1. ×, -
  2. +, -
  3. ×, ÷
  4. ×, +
ব্যাখ্যা
প্রশ্ন: 28 ? 5 - 32 ? 92 = 200 হলে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের চিহ্নগুলো হবে যথাক্রমে

সমাধান:
28 ? 5 - 32 ? 92 = 200
= 28 × 5 - 32 + 92
= 140 - 32 + 92
= 232 - 32
= 200
৪,৮৯২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১২৩
  2. ১৪১
  3. ১৪৩
  4. ১৫১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১৫১ সংখ্যাটি মৌলিক।

১২৩ = ৩ × ৪১
১৪১ = ৩ × ৪৭
১৪৩ = ১১ × ১৩
১৫১ = ১ × ১৫১

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ সংখ্যাটিকে ১ ও ১৫১ ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ সংখ্যাটি মৌলিক।

৪,৮৯৩.
নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে?
1. Table 2. Tree 3. Wood 4. Seed 5. Plant
  1. ক) 1, 2, 3, 4, 5
  2. খ) 1, 3, 2, 4, 5
  3. গ) 4, 5, 2, 3, 1
  4. ঘ) 4, 5, 3, 2, 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে? 
1. Table 2. Tree 3. Wood 4. Seed  5. Plant

সমাধান: 
শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে: 4, 5, 2, 3, 1
বীজ(Seed) থেকে আমরা চারাগাছ (Plant)পাই, চারাগাছ থেকে গাছ (Tree) হয়, গাছ (Tree)  থেকে কাঠ (Wood) হয় এবং অবশেষে কাঠ (Wood) থেকে আমরা আসবাবপত্র Table) পাই।
৪,৮৯৪.
ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই __ হতে হবে।
  1. রসিক
  2. ধনী
  3. বুদ্ধিমান
  4. পরিশ্রমী
ব্যাখ্যা
প্রথমত, প্রশ্নটা আপেক্ষিক। একদম ১ + ১ = ২ এভাবে বলা সম্ভব নয়। আপনার বিবেচনা থেকে উত্তর করতে পারেন।
বড় ধরণের ব্যাবসা চালাতে বা উদ্যোক্তা হতে হলে অবশ্যই বুদ্ধির প্রয়োজনীয়তা এগিয়ে রাখতে হবে। তবে, এটাও সত্য পরিশ্রম ছাড়া কোন বুদ্ধিই কাজে লাগবে না।
সব ব্যবসায় প্রখর বুদ্ধির প্রয়োজনীয়তা নেই। শিল্পপতিও ব্যবসায়ী আবার মুদি দোকানদারও ব্যাবসায়ী আবার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ব্যবসায়ী। মুদির দোকানীকে অতোটা বুদ্ধিমান হবার প্রয়োজন নেই, শুধু পরিশ্রম করে গেলেও তিনি ব্যবসায় ভাল করবেন।
বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেটের একটা উক্তি এরকম, "You don’t need a lot of brains to be in this business. What you do need is emotional stability. You have to be able to think independently.”
এমন অনেক সফল ব্যবসায়ী পাওয়া যাবে যারা গড়পড়তা বুদ্ধিমত্তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সফল হয়েছে। কিন্তু, আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যিনি পরিশ্রম ছাড়া শুধু বুদ্ধিমত্তা দিয়েই সফল হয়ে গেছেন। তাই, আর যাই হোক না কেন পরিশ্রমী হতেই হবে।
৪,৮৯৫.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Onomatopia
  2. Onometopoeia
  3. Enomatopia
  4. Onomatopoeia
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Onomatopoeia 

এ অর্থ হলো - আলোচ্য বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট ধ্বনির অনুকরণে শব্দগঠন; ধ্বন্যাত্মক শব্দ বা শব্দগঠন। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৪,৮৯৬.
একটি গাড়ির কোম্পনি বিশেষ ছাড়ে 6 দিনে 150 টি গাড়ি বিক্রয় করে। কোম্পানিটি প্রতিদিন আগের দিন অপেক্ষা 6টি করে গাড়ি বেশি বিক্রয় করে। কোম্পানিটি ষষ্ঠ দিন কতটি গাড়ি বিক্রয় করেছিল? 
  1. 70 টি 
  2. 30 টি 
  3. 35 টি 
  4. 40 টি 
ব্যাখ্যা
ধরি, 
১ম দিন বিক্রয় করে = x টি 
২য় দিন বিক্রয় করে =(x + 6) টি 
৩য় দিন বিক্রয় করে = (x + 12)টি 
৪র্থ দিন বিক্রয় করে = (x + 18)টি 
৫ম দিন বিক্রয় করে = (x + 24)টি 
৬ষ্ঠ দিন বিক্রয় করে = (x + 30) টি 

x + (x + 6) + (x + 12) + (x + 18) + (x + 24) + (x + 30) = 150 
6x + 90 = 150 
6x = 150 - 90
6x = 60 
x = 10 

৬ষ্ঠ দিন বিক্রয় করে = (10 + 30) টি 
                                 = 40 টি
৪,৮৯৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) Reprebate
  2. খ) Reprobate
  3. গ) Reprobete
  4. ঘ) Reprobatte
ব্যাখ্যা
Reprobate:[রেপ্রাবেইট্](noun)
English Meaning: A person of bad character and habits.
Bangla Meaning: অনুমোদন লাভে ব্যর্থ ব্যক্তি; নৈতিক চরিত্রের কারণে অশ্রদ্ধেয় ব্যক্তি।Other Forms: Reprobate [রেপ্রাবেইট্] (verb transitive) কোনো অবস্থাতে অনুমোদন না-করা; প্রত্যাখ্যান করা।
- Reprobation [রেপরাবেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] অননুমোদন; প্রত্যাখ্যান।
Example Sentence: ‘Every time I see you, you're drunk, you old reprobate!’
Synonyms: Rascal (অসৎ ব্যক্তি; দুর্বৃত্ত), Scoundrel (বদমাশ; দুর্বৃত্ত), Sinner (পাপী; পাপিষ্ঠ).
Antonyms: Angel (দেবদূত), Innocent (নিরপরাধ; নির্দোষ), Saint (নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি).
৪,৮৯৮.
নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?
  1. নলকূপের হাতল
  2. নিক্তি
  3. সাঁড়াশি
  4. চিমটা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার নয়?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা

৪,৮৯৯.
৩ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
  1. ৭.৫°
  2. ১৫.৫°
  3. ৩৭.৫°
  4. ৪৫.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)।/2
= ।(11 × 15 - 60 × 3)।/2 
= ।(165 -180)।/2
= 7.5°

৪,৯০০.
যদি "MOTHER" কে "NPUIFS" লিখা হয় তাহলে "FATHER" কে কী লিখা হবে?
  1. GBUIFS
  2. GBVJFS
  3. GBVHFS
  4. GBVIFS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি "MOTHER" কে "NPUIFS" লিখা হয় তাহলে "FATHER" কে কী লিখা হবে?

সমাধান:

"MOTHER" প্রতিটি বর্ণ পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয় "NPUIFS"
∴ "FATHER" = "GBUIFS"