বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪৮ / ১৩৫ · ৪,৭০১৪,৮০০ / ১৩,৫৮৯

৪,৭০১.
প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত প্রতিবিম্ব দেখাবে?

  1. D
  2. A
  3. B
  4. C
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত প্রতিবিম্ব দেখাবে?

সমাধান:
প্রদত্ত ছবিটির পানিতে প্রতিবিম্ব: 

৪,৭০২.
নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪
  1. ১৯৮০
  2. ২৮৪০
  3. ৩৮৪০
  4. ৪৬২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ × ২ = ২
৩য় পদ = ২ × ৪ = ৮
৪র্থ পদ = ৮ × ৬ = ৪৮
৫মপদ = ৪৮ × ৮ = ৩৮৪
৬ষ্ঠ পদ = ৩৮৪ × ১০ = ৩৮৪০ 
৪,৭০৩.
835, 734, 642, 751, 853, 981, 532 - এখানে কোন সংখ্যাটি বেমানান?
  1. 751
  2. 853
  3. 981
  4. 532
ব্যাখ্যা
751 বাদে বাকি সংখ্যাগুলোর মাঝের অঙ্ক সমান প্রথম এবং তৃতীয় অঙ্কের পার্থক্য।
৪,৭০৪.
2 + 4 + 8 + 16 + ……………… ধারাটি কোন ধারার অন্তর্গত?
  1. ক) সমান্তর ধারা
  2. খ) গুণোত্তর ধারা
  3. গ) বর্গ ধারা
  4. ঘ) অগুণোত্তর ধারা
ব্যাখ্যা

কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে।
প্রশ্নের যে ধারা টি দেওয়া আছে তার ১ম পদ 2, ২য় পদ 4, ৩য় পদ 8, ৪ র্থ পদ 16
∴ সাধারণ অনুপাত = 4/2 = 2; 16/8 = 2
এখানে, পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান তাই প্রশ্নের ধারা টি একটি গুণোত্তর ধারা।

৪,৭০৫.
মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি?
  1. প্রয়োজন
  2. আবেগ
  3. অভ্যাস
  4. প্রেষণা
ব্যাখ্যা

প্রশ্ন: মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কোনটি?

সমাধান:
মনোবিজ্ঞানে (Psychology) মানুষের আচরণ গঠন ও পরিচালনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রেষণা (Motivation)।

প্রেষণা হলো সেই অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া যা, 
আচরণকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করে এবং আচরণকে চালিয়ে যাওয়ার জন্য শক্তি ও অধ্যবসায় যোগায়। 

অর্থাৎ, কেন একজন মানুষ কোনো কাজ করে, কেন সে একটা লক্ষ্যের দিকে যায়, কেন সে কঠোর পরিশ্রম করে - এসবের মূলে থাকে প্রেষণা।

৪,৭০৬.
ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ? 
  1. ক) ফারেনহাইট
  2. খ) তাপমাত্রা
  3. গ) অসুস্থতা
  4. ঘ) পারদ
ব্যাখ্যা
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
৪,৭০৭.
নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? 
  1. ক) ২৫৬
  2. খ) ৫৫২
  3. গ) ৩২৪
  4. ঘ) ৫৭৬
ব্যাখ্যা
৫৫২ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 
এর একক স্থানীয় অঙ্ক ২ বিদ্যমান। 

• যে সংখ্যার সর্ব ডানদিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ নয় ।
• যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়।
• একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হলে, ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ৮১, ৬৪, ২৫, ৩৬, ৪৯ ইত্যাদি বর্গসংখ্যা ।
• আবার সংখ্যার ডানদিকে জোড়সংখ্যক শূন্য থাকলে ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ১০০, ৪৯০০ ইত্যাদি বর্গসংখ্যা ।
৪,৭০৮.
কোন শব্দগুচ্ছ / বাক্যে হাইফেনের ব্যবহারে ভুল আছে?
  1. ক) ভাই-বোন
  2. খ) দিন-দিন আবহাওয়া বদলে যাচ্ছে
  3. গ) ছেলে-ভুলানো ছড়া
  4. ঘ) বাংলাদেশ-ভারতের মৈত্রি চুক্তির মেয়াদ শেষ হয়েছে
ব্যাখ্যা

হাইফেনের সঠিক ব্যবহারের উদাহরণঃ

- ভাই-বোন
- দিন-দিন আবহাওয়া বদলে যাচ্ছে
- ছেলে-ভুলানো ছড়া
- বাংলাদেশ ও ভারতের মৈত্রি-চুক্তির মেয়াদ শেষ হয়েছে

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৪,৭০৯.
“যতী” এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অনূঢ়া
  2. খ) সধবা
  3. গ) মাতা
  4. ঘ) প্রসবিত্রী
ব্যাখ্যা
“যতী” শব্দের অর্থ – তপস্বী, মুনি। তাই এর বিপরীত শব্দ হল -সধবা। অনূঢ়া অর্থ - কুমরি।
৪,৭১০.
রতনের বয়স তার ১২ বছর বয়স্ক ভাই মানিকের বয়সের এক তৃতীয়াংশ। মানিকের বয়স যখন রতনের বয়সের দ্বিগুণ হবে, তখন মানিকের বয়স কত হবে?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২২ বছর
ব্যাখ্যা

মানিকের বর্তমান বয়স ১২ বছর হলে রতনের বয়স হবে ১২/৩ = ৪ বছর।
ক বছর পরে মানিকের বয়স হবে রতনের দ্বিগুণ।
তাহলে ১২ + ক = ২(৪ + ক)
বা, ২ক - ক = ১২ - ৮
বা, ক = ৪
অর্থাৎ, তখন মানিকের বয়স হবে ১২ + ৪ = ১৬ বছর।

৪,৭১১.
একটা বাতি জ্বালাতে কতটি সুইচ বন্ধ করতে হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

বর্তনী পূর্ণ হলে বাতি জ্বলবে এবং এখানে দুইটি সুইচ বন্ধ করলেই বর্তনী পূর্ণ হবে।
সুতরাং, এখানে একটি বাতি জ্বালাতে কমপক্ষে ২টি সুইচ বন্ধ করতে হবে।

৪,৭১২.
১/২, ২/৩, ৩/৪, ৪/৫ শ্রেণির সপ্তম ভগ্নাংশ কী? 
  1. ৬/৭
  2. ৫/৭
  3. ৮/৯
  4. ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ২/৩, ৩/৪, ৪/৫ শ্রেণির সপ্তম ভগ্নাংশ কী? 

সমাধান: 
প্রথম ভগ্নাংশের লব = ১, হর = ২
২য় ভগ্নাংশের লব = ২, হর = ৩ 
n ভগ্নাংশের লব = n, হর = n + 1 

∴সপ্তম ভগ্নাংশের লব = ৭, হর = ৭ + ১ = ৮ 
৪,৭১৩.
L/O : 12/15 :: Q/T : ?
  1. ক) 14/17
  2. খ) 15/18
  3. গ) 17/20
  4. ঘ) 18/21
ব্যাখ্যা

Solution: L/O : 12/15 :: Q/T : 17/20
৪,৭১৪.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √729
  2. 1.25
  3. √(27/48)
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা : p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3, 11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।

যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়। সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

√729
= 27 
= 27/1

1.25
= 125/100
= 5/4

√(27/48)
= √{(3 × 9)/(3 × 16)}
= 3/4

অতএব, মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে,
√(27/48), √729, 1.25 হলো মূলদ সংখ্যা।
৪,৭১৫.
ইলেভেন তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে 20 কেজির একটি বাক্স উলম্বভাবে 5 মিটার উপরে তুললো। তিনি মাধ্যাকর্ষণের বিপরীতে কত কাজ করেছেন? (g = 10 m/s2)
  1. 50 J
  2. 100 J
  3. 200 J
  4. 1000 J
ব্যাখ্যা

প্রশ্ন: ইলেভেন তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে 20 কেজির একটি বাক্স উলম্বভাবে 5 মিটার উপরে তুললো। তিনি মাধ্যাকর্ষণের বিপরীতে কত কাজ করেছেন? (g = 10 m/s2)

সমাধান:
দেওয়া আছে:

বাক্সের ভর: m = 20 কেজি
উঁচুতে তোলা: h = 5 মিটার
অভিকর্ষজ ত্বরণ: g = 10 মি/সে2

মহাকর্ষের বিরুদ্ধে কাজের পরিমাণ:
W = m × g × h
⇒ W = 20 × 10 × 5
⇒ W = 1000 জুল

৪,৭১৬.
একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?
  1. পেন্সিলটি জানালার নিচে আছে
  2. পেন্সিলটি জানালার উপরে আছে
  3. পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে
  4. বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?

সমাধান:
বর্ণনা অনুযায়ী অবস্থানের ক্রম হলো:
১. সবার উপরে আছে জানালা।
২. জানালার নিচে তাকটি অবস্থিত।
৩. তাকের উপরে বাক্সটি অবস্থিত।
৪. বাক্সের মধ্যে পেন্সিলটি অবস্থিত।

যেহেতু তাকটি জানালার নিচে এবং পেন্সিলটি সেই তাকের উপরের বাক্সে আছে, তাই যুক্তিগতভাবে পেন্সিলটিও জানালার নিচেই অবস্থিত।

৪,৭১৭.
ঘড়িতে সকাল ৭ঃ১৫ মিনিটের সময় দুই কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণের পরিমাণ-
  1. 117.5°
  2. 127.5°
  3. 137.5°
  4. 155°
ব্যাখ্যা

ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(11M - 60H)/2|° = |(11×15 - 60×7)/2|° = 127.5°

৪,৭১৮.
না ____ পর্যন্ত বুঝতে পারবে না খাবারটি পছন্দ হবে কি না?
  1. ক) সেঁকা
  2. খ) দেখা
  3. গ) কেনা
  4. ঘ) খাওয়া
ব্যাখ্যা
খাবার পছন্দ হবে কি না, সেটা না খেয়ে বলা যাবে না। তাই কিনে, দেখে বা সেঁকে বলা যাবে না যে খাবার পছন্দ বা অপছন্দ।
৪,৭১৯.
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
  1. 18 kg
  2. 23.5 kg
  3. 19.5 kg
  4. 25 kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?


সমাধান:
দেওয়া আছে,
​বস্তুটির সাথে যুক্ত রশির সংখ্যা = 6 টি 

∴ রশির মুক্তপ্রান্তে প্রযুক্ত ভর = বস্তুর ভর/বস্তুর সাথে যুক্ত রশির সংখ্যা 
​= 141/6 
​= 23.5 kg

৪,৭২০.
কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/১০
  2. ৪/১৫
  3. ৫/১৭
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/১০ = ০.৩
২/৫ = ০.৪
৪/১৫ = ০.২৬৭
৫/১৭ = ০.২৯৪

∴ ৪/১৫ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৪,৭২১.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
  1. ক) চাচী
  2. খ) খালা 
  3. গ) দাদি
  4. ঘ) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা 
৪,৭২২.
ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়?
  1. ক) চাচা
  2. খ) ফুফা
  3. গ) মামা
  4. ঘ) ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়? 

ক, খ এর কন্যা এবং  খ ও গ পরস্পর ভাই
সুতরাং গ ক- এর চাচা।

 ঘ হচ্ছে গ- এর বাবা। সুতরাং ঘ ক-এর দাদা।

চ ঘ- এর ছেলে। সুতরাং চ ক- এর চাচা। 
৪,৭২৩.
একটি ঘড়িতে ৪:২০ সময় দেখাচ্ছে। এ সময় ঘড়িটির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৬.৫°
  2. ৭.৫°
  3. ১০°
  4. ১১°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে ৪:২০ সময় দেখাচ্ছে। এ সময় ঘড়িটির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = ।(১১ × মিনিট - ৬০ × ঘণ্টা)/২।
= ।(১১ × ২০ - ৬০ × ৪)/২।
= ।(২২০ - ২৪০)/২।
= ।(- ২০/২)।
= ।- ১০°।
= ১০°
৪,৭২৪.
আমার জন্মদিনের ৫৭ দিন পর আমার ভাইয়ের জন্মদিন। আমার জন্মদিন বুধবার হলে, ভাইয়ের জন্মদিন কবে?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা
১ম দিন বুধবার হলে (৭×৮) + ১ বা ৫৭তম দিনও বুধবার।
তাহলে ৫৭ তম দিন বুধবার এবং এর পরের দিন ৫৮তম দিন বৃহস্পতিবার ।
৪,৭২৫.
হোস পাইপকে চিত্রের নির্দেশিত দিকে টানলে ডিস্কের কোন পয়েন্টটি একই সময়ে অন্যদের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) All of them
ব্যাখ্যা
A, B, C বিন্দুগুলোর ঘূর্ণন পথকে যদি বৃত্তের সাথে কল্পনা করা যায় তবে এটি বুঝতে সুবিধা হবে। A বৃত্তের পরিধি B এবং C বৃত্তের পরিধির চেয়ে বেশি বলে একই সময়ে A বিন্দুর অতিক্রান্ত রৈখিক দূরত্ব সবচেয়ে বেশি হবে।
কিন্তু যদি প্রশ্ন করা হতো সবচেয়ে বেশিবার ঘুরবে কোনটি, তখন উত্তর হতো সবাই একই সংখ্যকবার ঘুরতো।
৪,৭২৬.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা আগের সংখ্যার 5/6 অংশ। যদি সংখ্যাটির অংকদ্বয়ের পার্থক্য 1 হয় তাহলে সংখ্যাটি কত? 
  1. 65
  2. 32
  3. 76
  4. 54
ব্যাখ্যা
মনেকরি,
একক স্থানীয় অঙ্ক x 
দশক স্থানীয় অঙ্ক  x + 1
 সংখ্যাটি = 10( x + 1) + x 
              = 10x + 10 + x 
              = 11x + 10 

অংকদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা হলো = 10x + x + 1 
                                                                                                    = 11x + 1 

প্রশ্নমতে, 
(5/6) (11x + 10)  = 11x + 1 
5(11x + 10)  = 6(11x + 1 )
55x + 50 = 66x + 6 
66x - 55x = 50 - 6 
11x = 44
x = 4 

 সংখ্যাটি = 11x + 10 
              = 11 × 4 + 10  
              = 44 + 10 
              = 54 
৪,৭২৭.
'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. সত্যজিৎ রায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
প্রশ্ন: 'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা কে?

সমাধান:
'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা- 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'

'পথের পাঁচালী' উপন্যাস
- ‘পথের পাঁচালী ‘ উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে।
- অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড।
- উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া প্রমুখ। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান উল্লেখযোগ্য উপন্যাস:
- অপরাজিত, 
- দৃষ্টি প্রদীপ
- আরণ্যক 
- আদর্শ হিন্দু হােটেল 
- দেবযান 
- ইছামতী 
- অনুবর্তন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪,৭২৮.
শফিক রাস্তায় বের হয়ে দেখল সূর্য তার সামনের দিকে অস্ত যাচ্ছে। এরপর সে ডানদিকে ঘূরে ৫ মি যাওয়ার পর বামদিকে দুবার বাক নিল।এখন সে কোনদিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারমানে সে যাত্রার শুরুতে পশ্চিম দিকে মুখ করে ছিল।
৪,৭২৯.
Choose the word which is different from the rest.
  1. Chicken
  2. Snake
  3. Swan
  4. Crocodile
ব্যাখ্যা
All except Chicken can live in water.
৪,৭৩০.
৫/১০ কে ১০/৫ দ্বারা ভাগ করলে কত হবে?
  1. ক) ১
  2. খ) ১/২
  3. গ) ১/৪
  4. ঘ) ০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/১০ কে ১০/৫ দ্বারা ভাগ করলে কত হবে?

সমাধান: 
৫/১০ ÷ ১০/৫ 
= ৫/১০ × ৫/১০
= ২৫/১০০
= ১/৪
৪,৭৩১.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 11টি 
  2. খ) 12টি 
  3. গ) 13টি 
  4. ঘ) 15টি 
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABF, BIC, CIH, GIH, FGE এবং AFE = 6 টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABE, AGE, BHF, BCH, CGH এবং BIE = 6 টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABH, BCE এবং CDE =3টি

মোট ত্রিভুজ = (6 + 6 + 3)টি = 15টি
৪,৭৩২.
সবাইকে ছেড়ে কর্তা মশাই ________ করলেন।
  1. ক) অন্ধের যষ্টি
  2. খ) অর্ধচন্দ্র
  3. গ) অগ্নিশর্মা
  4. ঘ) অগস্ত্য যাত্রা
ব্যাখ্যা
• সবাইকে ছেড়ে কর্তা মশাই অগস্ত্য যাত্রা করলেন।
- অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ: চিরদিনের জন্য প্রস্থান।
• অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন।
• অর্ধচন্দ্র: গলাধাক্কা।
• অগ্নিশর্মা: অতিশয় ক্রুদ্ধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৪,৭৩৩.
মাহিন সকালে সাইকেল নিয়ে সূর্য কে পিছনে রেখে কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে ৫ মিনিট সাইকেল চালিয়ে ডানদিকে কয়েক মিনিট গেল। তারপর সে আবার ডানদিকে ঘুরলে, বর্তমানে সে কোন দিক মুখ করে আছে ?
  1. পূর্ব দিকে
  2. পশ্চিম দিকে
  3. দক্ষিণ দিকে
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: মাহিন সকালে সাইকেল নিয়ে সূর্য কে পিছনে রেখে কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে ৫ মিনিট সাইকেল চালিয়ে ডানদিকে কয়েক মিনিট গেল। তারপর সে আবার ডানদিকে ঘুরলে, বর্তমানে সে কোন দিক মুখ করে আছে ?

সমাধান:
সূর্য পিছনে ছিল অর্থাৎ মাহিন পশ্চিম দিকে মুখ করে ছিল।
কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে অর্থাৎ মাহি পূর্ব দিকে মুখ করে ছিল।
তখন ডান দিকে ঘুরলে, তার মুখ দক্ষিণ দিকে ছিল।
তারপর আবার ডানদিকে ঘুরলে তার মুখ পশ্চিম দিকে থাকবে।

৪,৭৩৪.
NATIONAL শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -
  1. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: NATIONAL শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -

সমাধান:
   
   

৪,৭৩৫.
একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
  1. ৯ গজ
  2. ১০ গজ
  3. ১১ গজ
  4. ১২ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?

সমাধান:

OP = √(৮ + ৬) গজ
= √(৬৪ + ৩৬) গজ
= √১০০ গজ
= ১০ গজ
৪,৭৩৬.
P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে সব সংখ্যার গড় কত?
  1. (PA + QB)/PQ
  2. (A + B)/(P + Q)
  3. (PA + QB)/(P + Q)
  4. (A + B)/PQ 
ব্যাখ্যা

প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে সব সংখ্যার গড় কত?

সমাধান:
P সংখ্যক সংখ্যার সমষ্টি = PA
এবং, 
n সংখ্যক সংখ্যার সমষ্টি = QB

∴ গড়= সমষ্টি / সংখ্যা
= (PA + QB)/(P + Q)

৪,৭৩৭.
কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) .৩৩
  4. ঘ) .৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?

সমাধান:
.৩৩ = ৩৩/১০০
.৩১ = ৩১/১০০

হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। 
এখানে সবচেয়ে ছোট = ০.৩১ 
৪,৭৩৮.
যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৬ × ৮ = ৪০৩০ হয়, তবে ৩ × ৪ =?
  1. ১৫২০
  2. ২০১৫
  3. ৩০৪০
  4. ৫১০২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৬ × ৮ = ৪০৩০ হয়, তবে ৩ × ৪ =?

সমাধান:
৯ × ৭ = ৩৫৪৫
এখানে ৭ × ৫ = ৩৫ বসেছে আগে। তারপর ৯ × ৫ = ৪৫ বসেছে।

৬ × ৮ = ৪০৩০
এখানে ৮ × ৫ = ৪০ বসেছে আগে। তারপর ৬ × ৫ = ৩০ বসেছে।

৩ × ৪ =?
এইক্ষেত্রে, ৪ × ৫ = ২০ আগে বসবে। তারপর ৩ × ৫ = ১৫ বসবে।

∴ ৩ × ৪ = ২০১৫ হবে।
৪,৭৩৯.
সেজান উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান উত্তরদিকে মুখ করে দাড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘুরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘুরল। অতঃপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরল। সে এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 

উত্তরদিক + ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি= পূর্বদিক
পূর্বদিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি = পশ্চিম দিক
পশ্চিম দিক + ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রি = দক্ষিণ দিক।
৪,৭৪০.
P হলো Q এবং R-এর আপন ভাই। S হলো R-এর মা। T হলো P-এর বাবা। নিচের কোন উক্তিটি নিশ্চিতভাবে সত্য নাও হতে পারে?
  1. S হলো P-এর মা
  2. P হলো S-এর ছেলে
  3. T হলো S-এর স্বামী
  4. Q হলো T-এর ছেলে
ব্যাখ্যা

প্রশ্ন: P হলো Q এবং R-এর আপন ভাই। S হলো R-এর মা। T হলো P-এর বাবা। নিচের কোন উক্তিটি নিশ্চিতভাবে সত্য নাও হতে পারে?

সমাধান:
P এখানে Q এবং R-এর আপন ভাই হওয়ায় তারা একই বাবা-মা'র সন্তান;
S হলো R-এর মা, তাই P এবং Q-এরও মা;
T হলো P-এর বাবা, তাই Q এবং R-এরও বাবা এবং S-এর স্বামী।

কিন্তু Q-এর লিঙ্গ (Gender) সম্পর্কে কিছু বলা নেই। Q ছেলে হতে পারে, আবার মেয়েও হতে পারে। তাই "Q হলো T-এর ছেলে" - এটি নিশ্চিত নয়।

৪,৭৪১.
Which spelling is correct?
  1. Consciencious
  2. Volantary
  3. Supersede
  4. Accelerrate
ব্যাখ্যা
Correct Spelling:
Conscientious = ন্যায়বান।
Voluntary = স্বেচ্ছামূলক
Supersede = কাউকে ছাড়িয়ে যাওয়া
Accelerate = গতি বাড়ানো
৪,৭৪২.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১০
  2. ১২
  3. ১৯
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩

∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৯ বসবে।
৪,৭৪৩.
কোন সংখ্যার ৫/৭ অংশের মান ১০২৫ হলে, এর ৩/৭ অংশের মান কত?
  1. ক) ৬৫৫
  2. খ) ৫৪০
  3. গ) ৬১৫
  4. ঘ) ৭২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
সুতরাং, x এর ৫/৭ = ১০২৫
বা, x = ১০২৫× ৭/৫ = ১৪৩৫
সুতরাং, ১৪৩৫ এর ৩/৭ অংশ = ৬১৫

৪,৭৪৪.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. 17
  2. 15
  3. 14
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:
 
একটি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে - AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6
দুইটি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে - AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD = 6
তিনটি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে - ADC এবং ABC = 2.
চারটি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে - DBC = 1

∴ মোট ত্রিভুজ 6 + 6 + 2 + 1 = 15

৪,৭৪৫.
যদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
  1. ৩০৪০
  2. ৫০৪০
  3. ৪০৩০
  4. ৬০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

সমাধান:
৯ × ৭ = ৩৫৪৫ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]
৪ × ৩ = ১৫২০ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]

∴ ৬ × ৮ = ৪০৩০
৪,৭৪৬.
A এর ভাই C, C এর স্ত্রী E, E এর শ্বশুর B, D এর পিতা হচ্ছে A, তাহলে B হলো D এর -
  1. ক) দাদা
  2. খ) চাচা
  3. গ) নাতি
  4. ঘ) মামা
ব্যাখ্যা
প্রশ্ন- A এর ভাই C, C এর স্ত্রী E, E এর শ্বশুর B, D এর পিতা হচ্ছে A, তাহলে B এর D কী হয়?

সমাধান-
- A এর ভাই C
- C এর স্ত্রী E
- E এর শ্বশুর B, অর্থাৎ A এবং C এর পিতা হচ্ছে B
- A এর পুত্র হচ্ছে D
- তাহলে B হলো D এর দাদা।
৪,৭৪৭.
শেখ ফজলুল করিম : সাহিত্য বিশারদ :: কাজেম আল কোরায়েশী : ?
  1. কাব্যভূষণ
  2. ভোরের পাখি
  3. বাংলার স্কট
  4. সাহিত্য বিশারদ
ব্যাখ্যা
প্রশ্ন: শেখ ফজলুল করিম : সাহিত্য বিশারদ :: কাজেম আল কোরায়েশী : ?

সমাধান:
'কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ' এর উপাধি - কাব্যভূষণ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'শেখ ফজলুল করিম' এর উপাধি - সাহিত্য বিশারদ।
- বিহারীলাল চক্রবর্তী উপাধি হল ভোরের পাখি।
- বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হয়।
৪,৭৪৮.
5, 41, 149, 329 ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 580
  2. 581
  3. 509
  4. 499
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 41, 149, 329 ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
5, 41, 149, 329 ?
5 = (0)2 + 5
41 = (6)2 + 5
149 = (12)2 + 5 
329 = (18)2 + 5
581 = (24)2 + 5

0, 6, 12, 18, 24
⇒ 0, 36, 144, 324, 576 
⇒ 5, 41, 149, 329, 581
৪,৭৪৯.
চিনির মূল্য ২৫% বেড়ে গেল। খরচ ঠিক রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২১%
  2. ১৬.৩৩%
  3. ২০%
  4. ৩৩.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ২৫% বেড়ে গেল। খরচ ঠিক রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি,
চিনির মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে, চিনির বর্তমান মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

∴ ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা

∴ চিনির ব্যবহার ২০% কমাতে হবে।

৪,৭৫০.
X চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: X চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:

সঠিক উত্তর ১নং চিত্র

৪,৭৫১.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ন
  2. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  3. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  4. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
ব্যাখ্যা
খ) অপশনের সব শব্দের বানান সঠিক।
- ঘ) অপশনের ২টি বানান ভুল। সঠিকরূপ যথাক্রমে - শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।
- ক) অপশনে একটি ভুল। সঠিকরূপ হচ্ছে - পূর্বাহ্ণ।
- গ) অপশনে একটি বানান ভুল। সঠিকরূপ - পিপীলিকা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪,৭৫২.
Synonym of ‘Primeval’ is
  1. Modern
  2. Restore
  3. Antique
  4. Destroy
ব্যাখ্যা
Primeval (adjective)
English Meaning: Ancient; existing at or from a very early time.
বাংলা অর্থ: পৃথিবীর ইতিহাসের আদিতমকাল সম্বন্ধীয়, সনাতন, আদ্যকালীন।

• অপশনগুলোর মধ্যে ‘Primeval’ এর Synonym হচ্ছে Antique (প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট)।

অন্যদিকে,
→ Modern এর Synonyms: Contemporary, Current, Designer, Hot, Modernistic, New, mod.
→ Restore এর Synonyms: Freshen, Recharge, Recreate, Refresh, Refreshen, Regenerate.
→ Destroy এর Synonyms: Annihilate, Decimate, Demolish, Desolate, Devastate, Extinguish.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary
৪,৭৫৩.
কার আইকিউ সবচেয়ে বেশি?
C এর চেয়ে D এর আইকিউ বেশি। D এর চেয়ে E এর আইকিউ বেশি না। B এর চেয়ে C এর আইকিউ বেশি। A এর চেয়ে C এর আইকিউ বেশি। B এর চেয়ে A এর আইকিউ বেশি।
  1. ক) A
  2. খ) D
  3. গ) B
  4. ঘ) C
ব্যাখ্যা
এখানে, D > C, C > B, C > A, A > B.
সুতরাং, D > C > A > B
 
৪,৭৫৪.
7, 11, 20, ?, 61, 97
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 33
  2. 36
  3. 38
  4. 42
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 11, 20, ?, 61, 97
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
7, 11, 20, ?, 61, 97
7
7 + 22 = 7 + 4 = 11
11 + 32 = 11 + 9 = 20
20 + 42 = 20 + 16 = 36
36 + 52 = 36 + 25 = 61
61 + 62 = 61 + 36 = 97
৪,৭৫৫.
ইলেক চিহ্ন কেন ব্যবহার করা হয়? 
  1. বিলুপ্ত বর্ণের জন্য
  2. সমাসবদ্ধ পদের জন্য
  3. প্রত্যক্ষ উক্তির জন্য
  4. উদ্ধরণ চিহ্নের পূর্বে
ব্যাখ্যা

প্রশ্ন: ইলেক চিহ্ন কেন ব্যবহার করা হয়? 

সমাধান:

• বিলুপ্ত বর্ণের জন্য- ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়।

• ইলেক বা লোপ চিহ্ন:
- বাক্যে এক বা একাধিক বর্ণকে বর্জন করা হলে, তা প্রকাশের জন্য বর্জিত স্থানে ইংরেজি ভাষায় অ্যাপস্ট্রফি বলে পরিচিত ( ' ) লোপচিহ্নটি ব্যবহৃত হয়।
- বাংলায় একে 'উর্ধ্বকমা' বলা হয়।
- আধুনিক- প্রমিত বানানে 'উর্ধ্বকমা' বর্জনীয়।
- ইলেক বা লোপ চিহ্ন থাকলে - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৭৫৬.
রাফি একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। রাফির শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ১% লাভ
  2. ১% ক্ষতি
  3. ৫% ক্ষতি
  4. লাভ-ক্ষতি কিছুই হয়নি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। রাফির শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান: 
ধরি,
পণ্যের মূল্য = ১০০ টাকা
∴ ১০% বাড়ানোর পর মূল্য = ১১০ টাকা 

আবার ১০% কমায়,
১০০ টাকায় কমে = ১০ টাকা
∴ ১ টাকায় কমে = (১০/১০০) টাকা
∴ ১১০ টাকায় কমে = (১০ × ১১০)/১০০ টাকা = ১১ টাকা 

∴ প্রথমে বেড়ে তারপর কমে পণ্যের মূল্য হবে = (১১০ - ১১) টাকা 
= ৯৯ টাকা 

∴ রাফির ক্ষতি হবে (১০০ - ৯৯) টাকা 
= ১ টাকা 

∴ রাফির শতকরা ১ টাকা ক্ষতি হলো। 
৪,৭৫৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অনূদিত
  2. অহোরাত্র
  3. পাণিনি
  4. স্নেহাষ্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• স্নেহাষ্পদ - বানানটি অশুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানানটি হবে - 'স্নেহাস্পদ'। 

'স্নেহাস্পদ' শব্দের অর্থ:
- স্নেহের পাত্র,
- স্নেহভাজন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৭৫৮.
অশুদ্ধ বানান কোনটি?
  1. শ্রাবণ
  2. ভ্রাতৃত্ত্ব
  3. হিতৈষণা
  4. জ্যোৎস্না
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ভ্রাতৃত্ত্ব' এর শুদ্ধ বানানটি হবে- 'ভ্রাতৃত্ব'।   

'ভ্রাতৃত্ব' (বিশেষ্য)': 

- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ভ্রাতৃ+ত্ব। 
অর্থ: ভাই এর সম্পর্ক, ভাই ভাই ভাব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৭৫৯.
Melt : Liquid : : Freeze : ?
  1. Stone
  2. Condense
  3. Solid
  4. Crystal
ব্যাখ্যা
প্রশ্ন: Melt : Liquid : : Freeze : ?

সমাধান:
কোন বস্তু গলিত হয়ে তরলে পরিণত হয় এবং জমে কঠিনে পরিণত হয়।
তাই সঠিক উত্তর হবে Solid.
৪,৭৬০.
Men did not know that the earth moves round the sun - it was discovered.
  1. although
  2. though
  3. till
  4. until
ব্যাখ্যা
Men did not know that the earth moves round the sun - it was discovered. শূন্যস্থানে until হবে।

[ ভাষাগত যৌক্তিক বিচার - ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন ]
৪,৭৬১.
P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
  1. P
  2. S
  3. T
  4. R
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

সমাধান:
সম্পর্কগুলো:
P > Q
T > R
S > P
Q > T

∴ S > P > Q > T > R
অতএব, সবচেয়ে খাটো R.

৪,৭৬২.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) সৌভাগ্য
  2. খ) অপচয়
  3. গ) অহংকার
  4. ঘ) অকৃতজ্ঞ
ব্যাখ্যা
প্রশ্ন: 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

সমাধান:
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় পোয়াবারো

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
 
৪,৭৬৩.
40% 0f 1640 + ? = 35% of 980 + 150% of 850
  1. 372
  2. 842
  3. 962
  4. 1052
ব্যাখ্যা
40% 0f 1640 + ? = 35% of 980 + 150% of 850
⇒ 656 + ? = 343 + 1275
⇒ ? = 962
৪,৭৬৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
42 : 20 :: 66 : ?
  1. ক) 31
  2. খ) 32
  3. গ) 33
  4. ঘ) 34
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হচ্ছে  (2x + 2) : x
x = 20 
2x + 2 = 20 × 2 + 2 = 40 + 2 = 42

x = 32 
2x + 2 = 32 × 2 + 2 = 64 + 2 = 66

সঠিক উত্তর : 32
৪,৭৬৫.
একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
  1. 10 KWh
  2. 12.6 KWh
  3. 14.2 KWh
  4. 15 KWh
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 60 ওয়াটের বৈদ্যুতিক পাখা প্রতিদিন 7 ঘণ্টা চালালে 2025 সালের জুন মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?

সমাধান:
2025 সালের জুন মাসে দিন আছে 30 দিন।
∴ মোট ঘণ্টা = (30 × 7h)
= 210 h

এখন,
ক্ষমতা, P = 60 W
= 60/1000 KW
= 0.06 KW

সুতরাং, শক্তি, W = Pt
= (0.06 × 210) KWh
= 12.6 KWh
৪,৭৬৬.
একটি ছেলের পরিচয় একটি মেয়ে এভাবে দিলোঃ 'এই ছেলেটি হচ্ছে আমার মামার বাবার মেয়ের ছেলে।' ছেলেটির সাথে মেয়েটার সম্পর্ক নির্ণয় করুন।
  1. ভাই
  2. মামা
  3. দাদা
  4. ভাতিজা
ব্যাখ্যা
মেয়ের মামার বাবার মেয়ে মানে তার মা অথবা খালা। এবং খালা অথবা মায়ের ছেলে মানে ভাই।
৪,৭৬৭.
নিচের কোনটি বামের চিত্রটির মতো?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
কোন সুত্র বা নিয়ম নেই। তবে, ক্লু হিসেবে বাম দিকে ৩টা সাদা চারকোণা বক্স আছে এভাবে চিন্তা করতে পারেন।
৪,৭৬৮.
ঔদার্য : দয়া :: ঔদ্ধত্য : ?
  1. ক) মহানুভবতা
  2. খ) মুক্তমন 
  3. গ) বদান্যতা
  4. ঘ) অবিনয়
ব্যাখ্যা
'ঔদার্য' এর সমার্থক শব্দ: মহানুভবতা, বদান্যতা , উদারতা, দয়া, মুক্তমন 
'ঔদ্ধত্য' এর সমার্থক শব্দ: উগ্রতা, অবিনয়, দেমাক, বড়াই, ধৃষ্টতা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৪,৭৬৯.
How many zeros will be required to number the pages of a book containing 1000 pages?
  1. ক) 168
  2. খ) 192
  3. গ) 84
  4. ঘ) 216
ব্যাখ্যা

The pages of the book may be divided into 10 groups;
(1 -100), (101 - 200), (201 -300),......, (901 - 1000).
Clearly, for the first group, one needs 11 zeros,
For second to ninth groups, one needs 20 zeros each.
So, total number of zeros required = 11 + 8 × 20 + 21 = 192
Answer : 192

৪,৭৭০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মূমুর্ষ
  2. খ) মুমূর্ষ
  3. গ) মূমুর্ষু
  4. ঘ) মুমূর্ষু
ব্যাখ্যা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর। অধ্যায়-শব্দ
৪,৭৭১.
কোন শব্দটি বানান সঠিক?
  1. ক) দোষণীয়
  2. খ) দূষণীয়
  3. গ) দুষনীয়
  4. ঘ) দোষনীয়
ব্যাখ্যা
দূষণীয় (দুষোনিয়ো)
- [স. √দূষি + আনীয়]
- বিশেষণ
অর্থ - দোষযুক্ত, নিন্দনীয়, দূষ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৭৭২.
যদি KIND = 119144 হয়, তবে BEST = ?
  1. 252019
  2. 192025
  3. 251920
  4. 219520
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KIND = 119144 হয়, তবে BEST = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, KIND = 119144
একইভাবে, BEST = 251920

৪,৭৭৩.
সকালবেলা রাজীব একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটিটির ছায়া রাজীবের বাম দিক পড়লো। রাজীব কোনদিকে তাকিয়ে আছে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সকালবেলা রাজীব একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটিটির ছায়া রাজীবের বাম দিক পড়লো। রাজীব কোনদিকে তাকিয়ে আছে?

সমাধান:
সকালবেলা রাজীব একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
খুঁটিটির ছায়া রাজীবের বাম দিকে পড়লো। অর্থাৎ রাজীবের বাম দিক পশ্চিম দিক আর ডান দিক পূর্বদিক। 
যেহেতু রাজীবের ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম সুতরাং সে উত্তর দিকে তাকিয়ে আছে। 
৪,৭৭৪.
শুদ্ধ বানানে লেখা কোনটি?
  1. ক) বিভিষিকা
  2. খ) বিভীষীকা
  3. গ) বিভিষীকা
  4. ঘ) বিভীষিকা
ব্যাখ্যা
- শুদ্ধ বানানটি -  'বিভীষিকা' 
বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান
৪,৭৭৫.
Choose the correct spelling.
  1. Hermonious
  2. Harmonous
  3. Harmonious
  4. Harmonius
ব্যাখ্যা
Harmonious - forming a pleasing or consistent whole.
৪,৭৭৬.
Copperfastened শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Perfect
  2. Stand
  3. Fast
  4. Telent
ব্যাখ্যা
প্রশ্ন: Copperfastened শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
Telent শব্দটির l বর্ণটি Copperfastened শব্দটিতে নেই। এজন্য Telent শব্দটি তৈরি করা যাবে না।
৪,৭৭৭.
যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে?
  1. ১০ দিন
  2. ১ দিন
  3. ২ দিন
  4. ৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে? 

সমাধান: 
১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে লাগে ১০ দিন
∴ ১০ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১০/১০ = ১ দিন
∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১ × ১০ = ১০ দিন

∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগবে।
৪,৭৭৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. Accomodation
  2. Accommodation
  3. Acommodation
  4. Acomodation
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
প্রদত্ত চারটি শব্দের মধ্যে 'Accommodation' শব্দটিই সঠিক বানানে লেখা হয়েছে।
অন্যান্য তিনটি ভুল বানানে লেখা হয়েছে।

∴ 'Accommodation' শুদ্ধ বানান। যার অর্থ - 'আবাসন' বা 'থাকার ব্যবস্থা'।
৪,৭৭৯.
A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৭ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে? 
  1. ক) ৪ দিনে 
  2. খ) ৫ দিনে 
  3. গ) ৬ দিনে 
  4. ঘ) ৭ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৭ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে? 

সমাধান: 
C ১ দিনে করে কাজটির ১/৭ অংশ 
B ১ দিনে করে কাজটির (১/৭) এর (১/২) অংশ 
                                     = ১/১৪ অংশ 
A ১ দিনে করে কাজটির (১/১৪) এর (১/২) অংশ 
                                     = ১/২৮ অংশ 

A,B ও C ১ দিনে করে কাজটির = (১/৭) + (১/১৪) + (১/২৮) অংশ
= (৪ + ২ + ১)/২৮  অংশ
= ৭/২৮  অংশ
= ১/৪  অংশ

A,B ও C  ১/৪ অংশ কাজ করে ১ দিনে 
A,B ও C  ১ অংশ বা সম্পূর্ণ কাজ করে (১ × ৪)/১ দিনে 
= ৪ দিনে 

৪,৭৮০.
'PAWN' = 27 হয়, তবে 'QUEEN' = কত?
  1. 28
  2. 31
  3. 54
  4. 62
ব্যাখ্যা

প্রশ্ন: 'PAWN' = 27 হয়, তবে 'QUEEN' = কত?

সমাধান:
 
এই কোডের নিয়ম হলো, প্রতিটি অক্ষরের অবস্থান (A = 1, B = 2, ..., Z = 26) যোগ করে পাওয়া যায়।
P = 16, A = 1, W = 23, N = 14
⇒ PAWN = 16 + 1 + 23 + 14 = 54
⇒ PAWN = 54/2 = 27
∴ PAWN = 27

একইভাবে, এখন 'QUEEN' এর জন্য,
Q = 17, U = 21, E = 5, E = 5, N = 14
⇒ QUEEN = 17 + 21 + 5 + 5 + 14 = 62
⇒ QUEEN = 62/2 = 31
∴ QUEEN = 31

সুতরাং 'QUEEN' = 31

৪,৭৮১.
A একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য B এর দ্বিগুণ এবং C এর তিনগুণ সময় নেয়। তারা একত্রে 2 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে B কত দিনে কাজটি করতে পারে? 
  1. 12 দিন 
  2. 4 দিন
  3. 8 দিন 
  4. 6 দিন 
ব্যাখ্যা
প্রশ্ন: A একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য B এর দ্বিগুণ এবং C এর তিনগুণ সময় নেয়। তারা একত্রে 2 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে B কত দিনে কাজটি করতে পারে? 

সমাধান:
ধরি,
A কাজটি করতে সময় নেয় = x দিন 
B কাজটি করতে সময় নেয় = x/2 দিন 
C কাজটি করতে সময় নেয় = x/3 দিন 

 A
 x দিনে করে কাজটির 1 অংশ 
∴ 1 দিনে করে কাজটির 1/x  অংশ 

একইভাবে,
 B  1 দিনে করে কাজটির 2/x  অংশ 
 C 1 দিনে করে কাজটির  3/x  অংশ 

প্রশ্নমতে,
(1/x) + (2/x) + (3/x) = 1/2
⇒ (1 + 2 + 3)/x = 1/2
⇒ 6/x = 1/2
∴ x = 12 

∴ B কাজটি করতে সময় নেয় = 12/2 দিন 
= 6 দিন
৪,৭৮২.
ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
  1. ক) ফারেনহাইট
  2. খ) তাপমাত্রা
  3. গ) চিকিৎসা
  4. ঘ) পারদ
ব্যাখ্যা
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়। তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
৪,৭৮৩.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ২১
  2. ২০
  3. ১৯
  4. ১৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 


সমাধান:

1 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = a, b, c, d, e, f, g, h, i = 9টি
2 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = bc, bd, ce, de, gh, gf, fi, hi = ৪টি
4 অক্ষর বিশিষ্ট ত্রিভুজ = bdfg, edfi = 2টি
বৃহৎ ত্রিভুজ (9 অক্ষর বিশিষ্ট) = 1টি
∴মোট ত্রিভুজ সংখ্যা = 9 + 8 + 2 + 1 = 20টি

৪,৭৮৪.
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
  1. RCPCF
  2. RCFPC
  3. RCPFC
  4. RFCPC
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?

সমাধান:
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = RCPFC

TIGER শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
T(20) + 2 → V (22)
I(9) + 2 → K (11)
G (7) + 2 → I (9)
E(5) + 2 → G (7)
R (18) + 2 → T (20)
∴ TIGER = RGECP

অনুরূপভাবে,
PANDA শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
P (16) + 2 → R(18)
A (1) + 2 → C (3)
N (14) + 2 → P (16)
D (4) + 2 → F (6)
A (1) + 2 → C (3)

∴ PANDA = RCPFC

৪,৭৮৫.
রহিম ২০ মিটার উত্তর দিকে হাঁটার পর বাম দিকে ঘুরে ৫ মিটার হাঁটলো, তারপর ডানে ঘুরে ১৫ মিটার হাঁটলো, আবারো ডানে ঘুরে ৫ মিটার হাঁটলো , যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে রহিমের অবস্থান?
  1. ক) ২০ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ২০ মিটার উত্তর দিকে হাঁটার পর বাম দিকে ঘুরে ৫ মিটার হাঁটলো, তারপর ডানে ঘুরে ১৫ মিটার হাঁটলো, আবারো ডানে ঘুরে ৫ মিটার হাঁটলো , যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে রহিমের অবস্থান?

সমাধান:
যাত্রা শুরুর স্থান থেকে রহিমের অবস্থান = ২০ + ১৫ = ৩৫ মিটার 


৪,৭৮৬.
গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?
  1. নাট্যকার
  2. বাবুয়ানি
  3. আলসেমি
  4. কপট ব্যক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?

সমাধান:
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা।
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ - কপট ব্যক্তি।

- 'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ = আলসেমি।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।

৪,৭৮৭.
ঢাকা অভিমুখী একটি ট্রেন ৩০ মিনিটে ২৪ কি.মি. যেতে পারে। ট্রেনটি ২১ সেকেন্ডে ১৮০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১২০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা অভিমুখী একটি ট্রেন ৩০ মিনিটে ২৪ কি.মি. যেতে পারে। ট্রেনটি ২১ সেকেন্ডে ১৮০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটি ৩০ মিনিটে যায় = ২৪ কি.মি.
∴ ট্রেনটি ১ মিনিটে যায় = ২৪/৩০ কি.মি.
∴ ট্রেনটি ৬০ মিনিটে যায় = (২৪ × ৬০)/৩০ কি.মি.
= ৪৮ কি.মি.

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
∴ ট্রেনটি ২১ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ২১)/৩৬০০ মিটার
= ২৮০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = (২৮০ - ১৮০) মিটার
= ১০০ মিটার

৪,৭৮৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 21
  2. 17
  3. 19
  4. 11
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
উপড়ের সংখ্যা দুইটির সমষ্টির বর্গমূল নিচের সংখ্যা। 
১ম চিত্রে, 
√(80 + 64) = √144 = 12 

২য় চিত্রে, 
√(120 + 136) = √256 = 16

৩য় চিত্রে, 
√(90 + 31) = √121 = 11

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 11 সংখ্যাটি বসবে। 

৪,৭৮৯.
আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রবিনের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 

সমাধান: 
আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন 
৫৯ দিন = (৮ × ৭) + ৩ দিন 

৫৭ তম দিন = শনিবার  
৫৮ তম দিন = রবিবার
৫৯ তম দিন = সোমবার
৪,৭৯০.
প্যাটার্ন সমাপ্ত করতে নিচের কোন চিত্রটি বসবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্যাটার্ন সমাপ্ত করতে খ  এর চিত্রটি বসবে। 
৪,৭৯১.
একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ৫% বৃদ্ধি
  2. ৫% হ্রাস
  3. ০.২৫% হ্রাস
  4. অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
মনে করি, ব্যক্তির প্রাথমিক বেতন = ১০০ টাকা।
৫% কমার পর বেতন হয় = ১০০ - ৫ = ৯৫ টাকা

এক বছর পর ৯৫ টাকার ওপর ৫% বৃদ্ধি পায়।
∴ বেতন বৃদ্ধি পায় = ৯৫ এর ৫% 
= (৯৫ × ৫) / ১০০ টাকা
= ৪.৭৫ টাকা

∴ বর্তমানে বেতন হলো = ৯৫ + ৪.৭৫ = ৯৯.৭৫ টাকা
মোটের উপর বেতন হ্রাস পেয়েছে = ১০০ - ৯৯.৭৫ = ০.২৫ টাকা বা ০.২৫%

∴ মোট বেতন = ০.২৫% হ্রাস পেয়েছে

৪,৭৯২.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। কেউ একজন ডাকলে আপনি আবার ডানদিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোনদিকে?
  1. পশ্চিম দিক
  2. পূর্ব দিক
  3. দক্ষিণ দিক
  4. উত্তর দিক
ব্যাখ্যা
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। কেউ একজন ডাকলে আপনি আবার ডানদিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
৪,৭৯৩.
ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও তামিম ২৪৭ রান করেন। সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও তামিমের রানের অনুপাত ৩ঃ২ হলে, সাকিব কত রান করেছে?
  1. ক) ৬২
  2. খ) ৮৪
  3. গ) ৯৯
  4. ঘ) ১১৭
ব্যাখ্যা

সাকিব : মুশফিক = ৩ : ২ = (৩×৩) : (২×৩) = ৯ : ৬
মুশফিক : তামিম = ৩ : ২ = (৩×২) : (২×২) = ৬ : ৪
সাকিব : মুশফিক : তামিম = ৯ : ৬ : ৪
ধরি,
সাকিব, মুশফিক ও তামিমের রান যথাক্রমে ৯ক, ৬ক ও ৪ক।
প্রশ্নমতে, ৯ক + ৬ক + ৪ক = ২৪৭
বা, ১৯ক = ২৪৭
∴ ক = ২৪৭/১৯ = ১৩
সুতরাং, সাকিবের রান = ৯ক = ৯×১৩ = ১১৭

৪,৭৯৪.
৩ + ৯ + ১৫ + .......... + ৮৭ = ?
  1. ৬৯০ 
  2. ৭২০
  3. ৫৯০
  4. ৬৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৯ + ১৫ + .......... + ৮৭ = ?

সমাধান:
১ম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৬

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
⇒ ৮৭ = ৩ + (n - ১)৬
⇒ ৮৭ = ৩ + ৬n - ৬
⇒ ৮৭ = ৬n - ৩
⇒ ৬n = ৯০
⇒ n = ১৫

∴ সমষ্টি Sn = (n/২){২a + (n - ১)d}
= (১৫/২) {২ × ৩ + (১৫ - ১)৬}
= (১৫/২) {৬ + ১৪ × ৬}
= (১৫/২) {৬ + ৮৪}
= (১৫/২) × ৯০
= ১৫ × ৪৫
= ৬৭৫

৪,৭৯৫.
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় নিচের কোনগুলো?
  1. ক) A7CD
  2. খ) F6CE
  3. গ) B8CD
  4. ঘ) X5CF
ব্যাখ্যা
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় 
Capital Letter- B , C, D, E, H, I, K, O, X
Small Letter - c,l,o,x
Number - 0,3,8
৪,৭৯৬.
যদি PLANE = LPENA হয়, তবে একই নিয়মে BRING = ?
  1. IBGNR
  2. BGNIR
  3. RBGNI
  4. GNRIB
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLANE = LPENA হয়, তবে একই নিয়মে BRING = ?

সমাধান:
PLANE = LPENA
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।

BRING = RBGNI
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
৪,৭৯৭.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্‌ধারাটির কী অর্থ প্রকাশ করে?
  1. সৌভাগ্য
  2. অলসতা
  3. অপচয়
  4. অতিথেয়তা
ব্যাখ্যা

• 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - পোয়াবারো।

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৭৯৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?
  1. 34
  2. 38
  3. 27
  4. 45
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?

সমাধান:
প্রতিটি পদের পার্থক্য তার পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পার্থক্যগুলো হলো 2, 4, 8, .....
8 + 2 = 10
10 + 4 = 14
14 + 8 = 22

∴ পরবর্তী সংখ্যা = 22 + 16 = 38

৪,৭৯৯.
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল, অফিস সব বন্ধ৷ আপনার পরিবারের সদস্যরা তাই ছুটি কাটাতে বনভোজনে যেতে চাচ্ছে৷ পরিবারের প্রধান হিসেবে আপনার কী করা উচিত?
  1. ক) সবাইকে ধমকাধমকি করা
  2. খ) প্যানিকড হয়ে যাওয়া
  3. গ) সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে এই ছুটির গুরুত্ব বুঝাবেন
  4. ঘ) সবার সাথে বনভোজনে যাবেন
ব্যাখ্যা
বর্তমানে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া এবং এর বিস্তারের তীব্রতা বিবেচনায় রেখে ঘরে অবস্থান করে এর বিস্তার রোধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে৷
৪,৮০০.
এক ব্যক্তি 5 কি.মি. পশ্চিমে, 2 কি.মি. দক্ষিণে, এরপর আবার, 5 কি.মি. পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?  
  1. ক) √154 কি.মি 
  2. খ) √124 কি.মি 
  3. গ) √141 কি.মি 
  4. ঘ) √104 কি.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি 5 কি.মি. পশ্চিমে, 2 কি.মি. দক্ষিণে, এরপর আবার, 5 কি.মি. পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?  

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
সরাসরি দূরত্ব AD = √{22 + 102}
                            =√{4 + 100}
                             = √104 কি.মি