বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ২০১৩০০ / ১৩,৫৮৯

২০১.
আজ সোমবার হলে ৬১ দিন পর কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শনিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
৬১ দিন পর মানে হলো ৬২তম দিন বের করতে হবে। 
প্রতি ৭ দিন পরপর একটি সপ্তাহের দিনগুলোর পুনরাবৃত্তি ঘটে।
এখানে আছে মোট (৭ × ৮ + ৫) = ৬১ দিন।

এখানে ৫৬+১ = ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
∴ ৬১ দিন পর অর্থ্যাৎ ৬২তম দিন হলো -  শনিবার।
২০২.
হরিণ শিকার হলো ঠিকই, এখন ভাগ-বাটোয়ারার পালা। শিকারি ছয়জন শিকারের চতুর্দিকে গোল হয়ে বসেছে। অন্তু নাহিদের বামদিকে; রফিকুল, আওয়াল ও ইখতিয়ারের মাঝখানে এবং আতিকের ডান দিকে। কে ইখতিয়ারের ডানে?
  1. ক) রফিকুল
  2. খ) আতিক
  3. গ) আওয়াল
  4. ঘ) নাহিদ
ব্যাখ্যা
প্রশ্নের শর্ত অনুসারে, ইখতিয়ারের ডানে রফিকুল বা অন্তু - যে কেউই থাকতে পারে।
২০৩.
যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?
  1. ৭১
  2. ৮২
  3. ৯০
  4. ৯২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?

সমাধান:
ইংরেজী বর্ণমালা অনুসারে,
E এর অবস্থান 5
E = 5 × 2 = 10

J এর অবস্থান 10
J = 10 × 2 = 20

T এর অবস্থান 20
T = 20 × 2 = 40

একইভাবে, B = 2 × 2 = 4
E = 5 × 2 = 10
S = 19 × 2 = 38
T = 20 × 2 = 40

B + E + S + T = 4 + 10 + 38 + 40
= 92
২০৪.
দুইটি যন্ত্রই একই ভর বহন করছে। কোনটি দ্বারা ভর উত্তলন করতে বেশী শক্তি প্রয়োগ করতে হবে?
  1. A
  2. B
  3. উভয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
A কপিকলে দুইটি চাকা এবং B কপিকলে একটি চাকা থাকায় সমান ভরের বস্তু উঠাতে A কপিকল অপেক্ষা B কপিকলে বেশী শক্তি প্রয়োগ করতে হবে।
২০৫.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Aberant
  2. Abbarant
  3. Aberrant
  4. Abberant
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সঠিক বানান: Aberrant
Aberrant এর অর্থ অবাধ্য।
Aberrant means departing from an accepted standard.
২০৬.
যদি ৪ক এর ২/৫ = ১২০ হয় তাহলে, ক এর ১/৫ = কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ক এর ২/৫ = ১২০ হয় তাহলে, ক এর ১/৫ = কত?

সমাধান:
৪ক এর ২/৫ = ১২০
বা, ৮ক/৫ = ১২০
বা, ৮ক = ৬০০
∴ ক = ৭৫

∴ ক এর ১/৫ = ৭৫ × (১/৫)
= ১৫
২০৭.
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কামাল বশিরের ৫ বছরের ছোটো। অর্থাৎ, বশির কামালের পাঁচ বছরের বড়। এবং বশির টুটুলেরও পাঁচ বছরের বড়। যেহেতু কামাল ও টুটুল একই ব্যক্তির চেয়ে পাঁচ বছরের ছোটো সেহেতু তাদের বয়স সমান হবে। অর্থাৎ, তাদের বয়সের পার্থক্য শূন্য বছর।
২০৮.
প্রশ্নবোধক ঘড়িতে কয়টা বাজে?
  1. ক) 8: 05
  2. খ) 7: 05
  3. গ) 7:15
  4. ঘ) 9:10
ব্যাখ্যা

বাম থেকে ডানে সরে যাওয়ার সাথে সাথে প্রতিটি ঘড়িতে দেখানো সময়
১ম থেকে ২য় টিতে 12 মিনিট
২য় থেকে ৩য় টিতে 24 মিনিট
৩য় থেকে ৪র্থটিতে 36 মিনিট
এবং ৪র্থ থেকে ৫মটিতে 48 মিনিট করে কমতে থাকবে।
∴ শেষ ঘড়িতে সময় দেখাবে 7:05।

২০৯.
33Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?
  1. 33V
  2. 66V
  3. 80V
  4. 132V
ব্যাখ্যা
প্রশ্ন: 33Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 2A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?

সমাধান:
রোধ, R = 33Ω
তড়িৎ প্রবাহ, I = 2A
∴ ভোল্টেজ, V = IR
= (33 × 2) V
= 66 V
২১০.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) চাঁদ
  2. খ) পৃথিবী
  3. গ) মঙ্গল
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
সূর্যের নিজস্ব আলো আছে। চাঁদ, পৃথিবী কিংবা মঙ্গলের নিজস্ব আলো নেই।
২১১.
১০০ থেকে ২০০ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ২৫ টি
  2. ৩২ টি
  3. ২২ টি
  4. ২৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২০০ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
১০০ সংখ্যাটিকে ৪ দ্বারা ভাগ করলে, ভাগফল = ২৫

আবার,
২০০ সংখ্যাটিকে ৪ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৫০

∴ ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৫০ - ২৫) + ১ = ২৬ টি
২১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান:
(2)2 = 4
(8)2 = 64
(5)2 = 25
(1)2 = 1 
২১৩.
জুয়েল ও রাকিব একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ কিলোমিটার সাইকেল চালিয়ে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ কিলোমিটার গেল। বর্তমানে জুয়েল ও রাকিবের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ১০ কিলোমিটার
  2. ১১ কিলোমিটার
  3. ১৪ কিলোমিটার
  4. ৮ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: জুয়েল ও রাকিব একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ কিলোমিটার সাইকেল চালিয়ে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ কিলোমিটার গেল। বর্তমানে জুয়েল ও রাকিবের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:
 
ধরি,
জুয়েল ও রাকিব O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ কিলোমিটার সাইকেল চালিয়ে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ কিলোমিটার সাইকেলে করে গেল।

এখন, OD2 = OA2 + AD2
⇒ OD2 = ৪+ ৩
⇒ OD2 = ২৫
∴ OD = ৫

আবার, OC2 = OB2 + BC2
⇒ OC = ৪ + ৩
⇒ OC = ২৫
∴ OC = ৫

∴ বর্তমানে তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব, CD = OD + OC= ৫ + ৫ = ১০ কিলোমিটার।
২১৪.
সাকিব একদিন সকালে উঠে মর্নিং ওয়াকে গিয়ে লক্ষ করলো তার ছায়া তার ডানদিকে পড়েছে। সে কোনদিকে মুখ করে হাটছিলো?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
সকালে সূর্য পূর্ব দিকে উঠে, তাই কারো ছায়া পড়বে পশ্চিম দিকে। যেহেতু সাকিবের ছায়া তার ডানদিকে তথা পশ্চিম দিকে, সেহেতু সে দক্ষিণ দিকে মুখ করে হাটছে।
২১৫.
কোনো সারিতে রিয়াদের অবস্থান বামদিক থেকে ১৯তম এবং ডানদিক থেকে ১৮ তম। সারিতে কতজন আছে? 
  1. ক) ৩৭ জন
  2. খ) ৩৬ জন
  3. গ) ৩৫ জন
  4. ঘ) ৩৪ জন
ব্যাখ্যা
রিয়াদের বামদিকে আছে =১৮ জন 
রিয়াদের ডানদিকে আছে = ১৭ জন 

সারিতে আছে = ১৭ + ১ + ১৮ = ৩৬ জন
২১৬.
যদি 'TRAIN' = 98726 হয়, তবে TARIN = ?
  1. 97682
  2. 69782
  3. 97826
  4. 97862
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'TRAIN' = 98726 হয়, তবে TARIN = ?

সমাধান:
এখানে 'TRAIN' শব্দের প্রতিটি অক্ষরের জন্য নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ করা হয়েছে:
T = 9, R = 8, A = 7, I = 2, N = 6
সেই অনুযায়ী 'TARIN' শব্দটির বিন্যাস হবে:
T = 9
A = 7
R = 8
I = 2
N = 6
অর্থাৎ, TARIN = 97826।

২১৭.
In the next five questions, choose in each question the word that is most similar in meaning to the word (Capital letters in English). (32 - 37)
RESUSCITATE -
  1. Regain
  2. remake
  3. rejoin
  4. Revive
  5. Return
ব্যাখ্যা
RESUSCITATE - জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা।
Regain - ফিরে পাওয়া; পুনরাধিকার করা
remake - আবার তৈরি বা নির্মাণ করা।
rejoin - পুনরায় যোগদান করা।
Revive - জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা।
Return - প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানো।
২১৮.
প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে? 
  1. 13টি
  2. 10টি
  3. 11টি
  4. 12টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে? 


সমাধান:

আয়তক্ষেত্রগুলো হলো: 1, 2, 3, 4, 5, 12, 23, 34, 54, 123, 125, 12345 = 12টি
২১৯.
যদি ১ টি পাইপের দ্বারা ১ টি চৌবাচ্চা ৫ ঘণ্টায় খালি করা যায় তাহলে ৩০ ঘণ্টায় কয়টি ঐ একই রকম চৌবাচ্চা খালি করা যাবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা

৫ ঘণ্টায় খালি করা যায় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় খালি করা যায় চৌবাচ্চার (১/৫) অংশ
৩০ ঘণ্টায় খালি করা যায় (৩০/৫) টি চৌবাচ্চা বা ৬ টি চৌবাচ্চা।

২২০.
৯ জন বালক ৯ মিনিটে লিখে ৯ পৃষ্ঠা। ১ জন বালক ১ পৃষ্ঠা লিখবে কত মিনিটে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ৩ মিনিট
  3. গ) ৯ মিনিট
  4. ঘ) ৪.৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন বালক ৯ মিনিটে লিখে ৯ পৃষ্ঠা। ১ জন বালক ১ পৃষ্ঠা লিখবে কত মিনিটে?

সমাধান:
৯ জন বালক ৯ পৃষ্ঠা লিখতে পারে ৯ মিনিটে 
∴ ৯ জন বালক ১ পৃষ্ঠা লিখতে পারে ৯/৯ = ১ মিনিটে 
∴ ১ জন বালক ১ পৃষ্ঠা লিখতে পারে ১ × ৯ মিনিটে 
= ৯ মিনিট 
২২১.

উপরের প্রথম স্বচ্ছ কাগজটিকে ভাঁজ করলে সমাধান চিত্রের কোনটি সঠিক হবে?
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
ব্যাখ্যা
ডট যুক্ত অংশ থেকে স্বচ্ছ কাগজটিকে ভাঁজ করলে নিচের অংশটি উপরের অংশের সাথে মিলে যাবে।
তাই এটি দেখতে দ্বিতীয় চিত্রের মতো হবে।
২২২.
যখন ঘড়িতে ১১ : ৫৫ বাজে তখন পানিতে তার প্রতিবিম্বে সময় কত মনে হবে?
  1. ০৬ : ৩৫
  2. ১২ : ৩৫
  3. ০৭ : ২৫
  4. ১২ : ২৫
ব্যাখ্যা
পানিতে তার প্রতিবিম্বে সময় = ১৮ : ৩০ – ১১ : ৫৫ = ৬ : ৩৫
অন্যভাবে, 
১৮ : ৩০ = ১৭ : ৯০
১৭ : ৯০ – ১১ : ৫৫ = ০৬ : ৩৫
২২৩.
P and O are brothers. R and S are sisters. The son of P is brother of S. Q is related to R as
  1. son
  2. brother
  3. uncle
  4. father
ব্যাখ্যা

Question: P and O are brothers. R and S are sisters. The son of P is brother of S. Q is related to R as

Solution: 
P ও Q পরস্পর ভাই
R ও S পরস্পর বোন
P এর পুত্র S এর ভাই
R ও S এর বাবা P
Q হলো R এর চাচা

২২৪.
একজন দৌড়বিদ ১৫ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে? 
  1. ২ মিনিট
  2. ৩.৫ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৩ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১৫ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
গতিবেগ = ১৫ মিটার/সেকেন্ড 
দূরত্ব = ১.৮ কি.মি. = (১.৮ × ১০০০) মিটার = ১৮০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
⇒ সময় = দূরত্ব/গতিবেগ
= (১৮০০/১৫) সেকেন্ড
∴ সময় = ১২০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট
∴ ১ সেকেন্ড = (১/৬০) মিনিট
∴ ১২০ সেকেন্ড = (১২০/৬০) মিনিট = ২ মিনিট

অতএব, দৌড়বিদের ১.৮ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে ২ মিনিট সময় লাগবে।

২২৫.
নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ২৫
  2. ৪৯
  3. ৯১
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
২৫, ৪৯, ৬৪ সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা।
৯১ পূর্ণবর্গ সংখ্যা নয়।
২২৬.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
  1. চাচা
  2. ভাই
  3. ভাগ্নে
  4. মামা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

সমাধান:
আপনার কাকার একমাত্র বড় ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই

 

২২৭.
২০২৮ সালের ১লা জানুয়ারি শনিবার হলে, ২০২৯ সালের ৩ই জানুয়ারি কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. শনিবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৮ সালের ১লা জানুয়ারি শনিবার হলে, ২০২৯ সালের ৩ই জানুয়ারি কী বার হবে?

সমাধান:
- লিপ ইয়ার বাদে বাকি বছর গুলাতে বছরেরে ১ম দিন এবং শেষ দিন একই বার হয়।
- লিপ ইয়ারে ১ দিন বাড়ে তাই বছরের ১ম দিন যে বার হয় তার থেকে ১ দিন বেশি হয়।
- ২০২৮ লিপ ইয়ার তাই ১ জানুয়ারি শনিবার হলে, ৩১ ডিসেম্বর রবিবার হয়।
- সুতরাং ২০২৯ সালের ১ লা জানুয়ারি হবে সোমবার।
- ২০২৯ সালের ২ জানুয়ারি হবে মঙ্গলবার।
- ২০২৯ সালের ৩ জানুয়ারি হবে বুধবার।
২২৮.
একজন লোক উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর ডানে ঘুরলো। তারপর ৩ কি.মি. যাওয়ার পর ৪৫° বামদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?
  1. উত্তর দিক
  2. উত্তর-পূর্ব দিক
  3. পূর্ব দিক
  4. পশ্চিম-দক্ষিণ দিক
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর ডানে ঘুরলো। তারপর ৩ কি.মি. যাওয়ার পর ৪৫° বামদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?

সমাধান:

∴ লোকটি উত্তর-পূর্ব দিকে যাবে।
২২৯.
ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৯ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
  1. ১৬০°
  2. ১৮০°
  3. ২১০°
  4. ২৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা উল্টা দিকে ঘুরে ৯ টা থেকে ১ টায় পৌঁছালে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
ঘড়ির ঘণ্টার কাঁটা এক ঘণ্টা অতিক্রম করলে প্রথমিক অবস্থানের সাথে ৩০° কোণ উৎপন্ন করে।

উল্টাদিকে ৯টা থেকে ১টা = ৮ ঘণ্টা
∴ ৮ × ৩০° = ২৪০° ডিগ্রী কোণ উৎপন্ন করবে।
২৩০.
ANACHRONISM : PERIOD -
  1. calendar : year
  2. setting : scene
  3. fallacy : logic
  4. crime : property
  5. repetition : comma
ব্যাখ্যা
Anachronism - কালের অসঙ্গতি; কালপ্রমাদ।
Period -  বিধিবদ্ধ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা
Fallacy - মিথ্যা যুক্তি।
Logic - যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি।

Anachronism : Period - Fallacy : Logic.
২৩১.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
  1. ab
  2. b + 2a + 2
  3. a + b + 1
  4. 2a + 4b
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

সমাধান:
a ও b দুইটি বিজোড় সংখ্যা।

ধরি,
দুটি বিজোড় সংখ্যা, a = 1, b = 3

অপশন ক) ab = 1 × 3 = 3 [বিজোড় সংখ্যা]
অপশন খ) b + 2a + 2 = 3 + 2 × 1  + 2 = 7 [বিজোড় সংখ্যা]
অপশন গ) a + b + 1 =  1 + 3 + 1 = 5 [বিজোড় সংখ্যা]
অপশন ঘ) 2a + 4b = 2 × 1 + 4 × 3 = 2 + 12 = 14 [জোড় সংখ্যা]
 
২৩২.
মিরাজ পূর্ব দিকে ৫ মিটার গেল। পরে ডানদিকে ঘুরে ৮ মিটার গেল। আবার বামদিকে গেল ৭ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে আরো ১৩ মিটার গেল। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: মিরাজ পূর্ব দিকে ৫ মিটার গেল। পরে ডানদিকে ঘুরে ৮ মিটার গেল। আবার বামদিকে গেল ৭ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে আরো ১৩ মিটার গেল। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = √(AE2 + EF2)
= √(১২ + ৫)
= √(১৪৪ + ২৫)
= √(১৬৯)
= ১৩ মিটার
২৩৩.
নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
I. পেন্সিলের দাম কলমের চেয়ে কম।
II. খাতার দাম পেন্সিলের চেয়ে বেশি।
III. কলমের দাম খাতার চেয়ে কম।
  1. সত্য
  2. অনিশ্চিত
  3. মিথ্যা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
i. পেন্সিলের দাম কলমের চেয়ে কম।
ii. খাতার দাম পেন্সিলের চেয়ে বেশি।
iii. কলমের দাম খাতার চেয়ে কম।

সমাধান: 
প্রদত্ত বাক্যগুলো থেকে আমরা নিচের সম্পর্কগুলো পাই, 
i. পেন্সিল < কলম ; [পেন্সিলের দাম কলমের চেয়ে কম]
ii. খাতা > পেন্সিল ; [খাতার দাম পেন্সিলের চেয়ে বেশি]
তথ্য (i) এবং (ii) থেকে পাই, কলম এবং খাতা - উভয়ই পেন্সিলের চেয়ে দামি।

এখন প্রশ্ন হলো, কলম এবং খাতার মধ্যে কার দাম বেশি?
কিন্তু, কলম এবং খাতার নিজেদের মধ্যে দামের তুলনা করার মতো কোনো তথ্য এখানে দেওয়া নেই।
তাই 'কলমের দাম খাতার চেয়ে কম' - এই বাক্যটি সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।

যেহেতু বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তাই উত্তর হবে অনিশ্চিত

২৩৪.
প্যাটার্ন সমাপ্ত করতে কোন চিত্রটির প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্যাটার্ন সমাপ্ত করতে অপশন গ চিত্রটি প্রয়োজন

২৩৫.
৩২ জন লোক প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ২০ দিনে শেষ করতে পারবে। ২০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ৪৬ দিন
  2. ৪৮ দিন
  3. ৫৮ দিন
  4. ৫৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২ জন লোক প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করলে একটি কাজ ২০ দিনে শেষ করতে পারবে। ২০ জন লোক প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান: 
আমরা জানি, 
 M1 × D1 × H1 = M2 × D2 × H
⇒ ৩২ × ২০ × ১২ = ২০ × D2 × ৮
⇒ D2 × ৮ = ৩২ × ১২
⇒ D2 = (৩২ × ১২)/৮ 
∴ D2 = ৪৮

সুতরাং, কাজটি ৪৮ দিনে শেষ হবে।

২৩৬.
We never know the Worth of Water, till the Well is _____.
  1. Polluted
  2. Lost
  3. Dry
  4. Overflowed
ব্যাখ্যা
প্রশ্ন: We never know the Worth of Water, till the Well is _____.

সমাধান:
প্রশ্নে প্রদত্ত চরণটি ইংল্যান্ডের লেখক Thomas Fuller এর বিখ্যাত উক্তি। যার বঙ্গানুবাদ-
'দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না'।
২৩৭.
Find the odd one out.
  1. Geneva
  2. Sydney
  3. Johannesburg
  4. Santiago
ব্যাখ্যা
জেনেভা সুইজারল্যান্ডের, সিডনি অস্ট্রেলিয়ার, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর। কিন্তু এই শহরগুলোর কোনটিই সে দেশের রাজধানী না। তবে সান্তিয়াগো চিলি’র রাজধানী।
২৩৮.
৬ : ৪০ টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ৪০°
  2. খ) ৫০°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ : ৪০ টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 

সমাধান: 
কোণ = |১১ × ৪০ - ৬০ × ৬ |°/২
= |৪৪০ - ৩৬০|°/২
= ৮০°/২
= ৪০°
২৩৯.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?


    সমাধান:
    - প্রথম চিত্রে ত্রিভুজটি দ্বিতীয় চিত্রে বৃত্তের ডানপাশে উপরদিকে আড়াআড়িভাবে বসেছে।
    - তেমনি তৃতীয় চিত্রের বৃত্তটি চতুর্থ চিত্রের ডানপাশে উপরদিকে আড়াআড়িভাবে বসবে।

    - তাই সঠিক উত্তর অপশন (ঘ)
    ২৪০.
    Question figure এ প্রদত্ত আয়নায় চিত্রটির প্রতিবিম্ব হবে -
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    ব্যাখ্যাঃ
    ২৪১.
    C, D থেকে খাটো। B, C থেকে খাটো। C, A থেকে লম্বা। A , B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? 
    1. A
    2. B
    3. C
    4. D
    ব্যাখ্যা
    প্রশ্ন: C, D থেকে খাটো। B, C থেকে খাটো। C, A থেকে লম্বা। A , B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? 

    সমাধান: 
    প্রদত্ত তথ্য গুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
    C, D থেকে খাটো = D > C
    B, C থেকে খাটো = C > B
    C, A থেকে লম্বা = C > A
    A , B থেকে লম্বা = A > B

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
    D > C > A > B

    সবচেয়ে লম্বা = D 
    ২৪২.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. ক) ক্ষুধিত পাষাণ
    2. খ) মণিহারা
    3. গ) যজ্ঞেশ্বরের যজ্ঞ
    4. ঘ) কঙ্কাল
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপুর্ণ নয়?

    সমাধান:
    রবীন্দ্রনাথ ঠাকুর:
    - বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
    - তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
    - তার রচিত প্রথম ছোট গল্প - ভিখারিনী।

    - ‘ভারতী’ পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি। 
    - এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল।
    - এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।
    - রবীন্দ্রনাথ নিজে তাঁর কোনো গ্রন্থে অবশ্য এ গল্পটিকে স্থান দেননি।
    - রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
    - ক্ষুধিত পাষাণ
    - নিশীতে
    - মণিহারা
    - কঙ্কাল

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
    - রবিবার
    - শেষকথা
    - ল্যাবরেটরি।

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
    - দেনাপাওনা
    - রামকানাইয়ের নির্বুদ্ধিতা
    - যজ্ঞেশ্বরের যজ্ঞ
    - অনধিকার প্রবেশ। 

    অতএব, যজ্ঞেশ্বরের যজ্ঞ অন্যান্য অপশন থেকে ভিন্ন। 

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভিখারিণী’ ছোটগল্প- রবীন্দ্রনাথ ঠাকুর।
    ২৪৩.
    প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে,
    ১ম কলাম: (২ + ১ + ৪) = ৭ = ৪৯
    ২য় কলাম: (২ + ৪ + ২) = ৮ = ৬৪
    ৩য় কলাম: (৩ + ২ + ) = ১৩ = ১৬৯
    ২৪৪.
    যদি J × ট = ১১০ হয়, তবে চ × G = ?
    1. ৩৭
    2. ৪১
    3. ৪২
    4. ৪৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি J × ট = ১১০ হয়, তবে চ × G = ?

    সমাধান:
    বর্ণমালায় অবস্থান অনুসারে-
    J = ১০
    ট = ১১
    ∴ J × ট = ১০ × ১১ = ১১০

    তাহলে
    চ = ৬
    G = ৭
    তাই, চ × G = ৬ × ৭ = ৪২
    ২৪৫.
    যদি একটি মেশিনে 200 J শক্তি ইনপুট হিসাবে দেওয়া হয় এবং 150 J কার্যকর শক্তি আউটপুট হিসাবে পাওয়া যায়, তাহলে যন্ত্রটির কর্মদক্ষতা কত?
    1. 25%
    2. 50%
    3. 75%
    4. 100% 
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি একটি মেশিনে 200 J শক্তি ইনপুট হিসাবে দেওয়া হয় এবং 150 J কার্যকর শক্তি আউটপুট হিসাবে পাওয়া যায়, তাহলে যন্ত্রটির কর্মদক্ষতা কত?

    সমাধান:
    আমরা জানি, 
    কর্মদক্ষতা = (কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি) × 100
    = (150/ 200) × 100
    = 0.75 × 100
    = 75%

    ∴ যন্ত্রটির কর্মদক্ষতা 75%

    ২৪৬.
    নিচের কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ ঘটেছে?
    1. ক) বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা। আমার শাশুড়ি জানেন'।
    2. খ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, আমি জানিনা — আমার শাশুড়ি জানেন।''
    3. গ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
    4. ঘ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা, আমার শাশুড়ি জানেন'।''
    ব্যাখ্যা
    সঠিক যতিচিহ্ন সম্বলিত বাক্যঃ
    বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
    ২৪৭.
    EFFECTIVE শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. EFFECTIVE
    2. EᖶᖶECꓕIΛE
    3. ƎVITƆƎᖷᖷƎ
    4. EVITCEFFE
    ব্যাখ্যা
    EFFECTIVE শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব ƎVITƆƎᖷᖷƎ

    ২৪৮.
    যদি ৪ × ৫ = ২৪৩০, ৬ × ৮ = ৩৬৪৮ হয়, তবে ৭ × ৯ = ?
    1. ৫৪৭২
    2. ৪২৬৩
    3. ৬৩৫২
    4. ৪২৫৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৪ × ৫ = ২৪৩০, ৬ × ৮ = ৩৬৪৮ হয়, তবে ৭ × ৯ = ?

    সমাধান:
    এখানে,
    ৪ × ৬, ৫ × ৬ = ২৪ ৩০
    ৬ × ৬, ৬ × ৮ = ৩৬ ৪৮

    ∴ ৭ × ৬,  ৯ × ৬ = ৪২ ৫৪
    ২৪৯.
    পেরেক তোলার জন্য কোন যন্ত্রটি বেশি সুবিধাজনক?
    1. A
    2. B
    3. C
    4. D
    ব্যাখ্যা
    প্রশ্ন: পেরেক তোলার জন্য কোন যন্ত্রটি বেশি সুবিধাজনক?

    সমাধান:
    পেরেক তোলার জন্য A যন্ত্রটি সবচেয়ে বেশি সুবিধাজনক।
    ২৫০.
    একটি রাশি অপর রাশির ৫২% হলে, রাশি দুটির অনুপাত কত?
    1. ৫০ : ৫২
    2. ১৩ : ২৫
    3. ১০০ : ২৬
    4. ২৫ : ২৬
    ব্যাখ্যা
    অপর রাশি ক হলে, একটি রাশি = ক এর ৫২% = ৫২ক/১০০ = ১৩ক/২৫
    একটি রাশি / অপর রাশি = (১৩ক/২৫) ÷ ক = ১৩/২৫
    একটি রাশি : অপর রাশি = ১৩ : ২৫

    সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
    ২৫১.
    Jaman took a motorcycle instead of rickshaw so that he could save __.
    1. ক) time
    2. খ) fuel
    3. গ) money
    4. ঘ) pollution
    ব্যাখ্যা
    রিকশা এর পরিবর্তে মোটরসাইকেল চালালে সময় কম লাগবে।
    কিন্তু জ্বালানি, টাকা ও দূষণ সবই বৃদ্ধি পাবে।
    ২৫২.
    If 194 means AID, BEFF means what?
    1. 2254
    2. 2566
    3. 2846
    4. 2988
    ব্যাখ্যা

    Question: If 194 means AID, BEFF means what?

    Solution:
    এখানে
    A = 1, I = 9, D = 4
    ইংরেজি বর্ণের অবস্থানগত মান .
    একইভাবে
    BEFF = 2566

    ২৫৩.
    চিত্রে প্রদর্শিত প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোনদিকে ঘুরবে?
    ​<
    1. ঘড়ির কাঁটার দিকে
    2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    3. যে কোনো দিকে ঘুরতে পারে 
    4. কোনদিকেই ঘুরবে না 
    ব্যাখ্যা

    প্রশ্ন: চিত্রে প্রদর্শিত প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোনদিকে ঘুরবে?


    সমাধান:
    ​আমরা জানি,
    ​পরস্পর সংযুক্ত দুইটি গিয়ার একটি অন্যটির বিপরীত দিকে ঘুরে।

    এখন, 
    - প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
    - দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, তৃতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 
    - তৃতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, চতুর্থ গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 

    সুতরাং, চতুর্থ গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

    ২৫৪.
    The sixth consonant from the beginning of this sentence is the letter-
    1. t
    2. h
    3. c
    4. b
    ব্যাখ্যা
    প্রশ্ন: The sixth consonant from the beginning of this sentence is the letter-

    সমাধান: 
    Consonants from the beginning of the sentence are t, h, s, x, t, h.
    So “h” is the fifth consonant.
    ২৫৫.
    নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
    1. ৩৯
    2. ৫১
    3. ৫৭
    4. ৫৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
     
    সমাধান:
    ৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা। অন্যগুলো যৌগিক সংখ্যা।
    ২৫৬.
    যদি ছ × G = ২৪৫ হয়, তবে ট × H = ?
    1. ৪৮০
    2. ৪২৫
    3. ৩৭৫
    4. ৪৪০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ছ × G = ২৪৫ হয়, তবে ট × H = ?

    সমাধান:
    বর্ণমালায় অবস্থান অনুসারে-
    ছ = ৭
    ট = ১১
    H = ৮
    এবং G = ৭

    তাই, ছ × G = ৭ × ৭ = ৪৯ ⇒ ৪৯ × ৫ = ২৪৫
    এবং ট × H = ১১ × ৮ = ৮৮ ⇒ ৮৮ × ৫ = ৪৪০
    ২৫৭.
    উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?
    1. 9 কেজি
    2. 10 কেজি
    3. 15 কেজি
    4. 7 কেজি
    ব্যাখ্যা

    প্রশ্ন: উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?


    সমাধান: 
    ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে  হয়।
    তাহলে,
    (7 + ?) × 9 = 12 × 12
    ⇒ 7 + ? = 144 ÷ 9
    ⇒ 7 + ? = 16
    ⇒ ? = 16 - 7
    ∴ ? = 9

    ∴ বস্তুর ভর 9 কেজি হতে হবে।

    ২৫৮.
    CRICKET = RCCIEKT হয়, তবে নিচের কোনটি সঠিক?
    1. AUCTION = UATCINO
    2. CHICKEN = ICHKCNE
    3. FORTUNE = OFTRNUE
    4. MACHINE = AMHCIEN
    ব্যাখ্যা
    প্রশ্নের শব্দটি ৭ অক্ষরের। যেখানে ৭ নং অক্ষর বাদে প্রথম ছয়টি অক্ষর জোড়ায় জোড়ায় স্থান পরিবর্তন করেছে।
    সেক্ষেত্রে FORTUNE = OFTRNUE হবে সঠিক উত্তর।
    ২৫৯.
    SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
    1. FKGMGM
    2. AFWNGW
    3. VZMDTC
    4. ENAUVM
    ব্যাখ্যা

    প্রশ্ন: SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?

    সমাধান: 

    ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
    SECOND = 
    S = H; H এর পরের বর্ণটি ⇒ I
    E = V + 1 ⇒ W
    C = X + 1 ⇒ Y
    O = L + 1 ⇒ M
    N = M + 1 ⇒ N
    D = W + 1 ⇒ X

    ∴ AVENUE = AFWNGM
    A = Z + 1 ⇒ A
    V = E + 1 ⇒ F
    E = v + 1 ⇒ W
    N = M + 1 ⇒ N
    U = F + 1 ⇒ G
    E = v + 1 ⇒ W

    ২৬০.
    নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?
    1. Captain
    2. Capital
    3. Capture
    4. Capsule
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?

    সমাধান:
    ক্রম: Capital → Capsule → Captain → Capture
    প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে শেষে আসবে Capture।
    ২৬১.
    বন্ধনীর ভেতর কোন সংখ্যা বসবে?
    1. 341
    2. 654
    3. 480
    4. 500
    ব্যাখ্যা
    প্রশ্ন: বন্ধনীর ভেতর কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    12 × 14 × 2 = 336

    15 × 16 × 2 = 480
    ২৬২.
    1. ক) ± 5
    2. খ) ± 6
    3. গ) ± 4
    4. ঘ) ± 7
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ২৬৩.
    নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
    1. √০.৩
    2. ১/৩
    3. ২/৫
    4. ০.৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

    সমাধান:
    √০.৩ = ০.৫৪৭
    ১/৩ = ০.৩৩৩
    ২/৫ = ০.৪
    ০.৩

    সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০.৩।
    ২৬৪.
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    এখানে 
    উপরের সংখ্যার ধারাটি 1,3,5,7,...
    এবং সে অনুসারে ইংরেজি বর্ণ বসেছে। 
    বর্ণের ধারাটি A , C, E, G

    সঠিক উত্তর হবে: খ 
    ২৬৫.
    কোন খুটির হাতলটির ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি?
    1. ক) A
    2. খ) B
    3. গ) উভয়ই
    4. ঘ) কোনোটিই নয়
    ব্যাখ্যা
    B খুটিতে ৫ কেজি ওজনের বস্তুটি হাতলের একদম প্রান্তে অবস্থিত হওয়ায় এরউপর চাপ বেশি পড়বে। তাই এটার ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি।
    ২৬৬.
    যদি ৯×৭ = ৩৫৪৫ এবং ৪×৩ = ১৫২০ হয় তবে, ৬×৮ = ?
    1. ক) ৩০৪০
    2. খ) ৫০৪০
    3. গ) ৪০৩০
    4. ঘ) ৬০৫০
    ব্যাখ্যা

    প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্নঃ
    9 × 7 = 7 × 9 → (7×5)(9×5) = 3545
    4 × 3 = 3 × 4 → (3×5)(4×5) = 1520
    একইভাবে, 6 × 8 = 8 × 6 → (8×5)(6×5) = 4030

    ২৬৭.
    ১ মিনিটে ১টি বালতির ৩/৭ অংশ পূর্ণ হয়।  বালতিটির বাকি অংশ পূর্ণ হতে কতক্ষণ লাগবে? 
    1. ৪/৫ মিনিটে
    2. ২/৩ মিনিটে
    3. ৪/৩ মিনিটে
    4. ৩/৭ মিনিটে
    ব্যাখ্যা
    বালতির বাকি অংশ = ১ - ৩/৭ 
                                   = ৪/৭ অংশ 

    বালতির ৩/৭ অংশ পূর্ণ হয় ১ মিনিটে 
                    ১   ''        ''     ''  ৭/৩ ''
                ৪/৭   ''        ''      ''   (৭/৩) × (৪/৭) 
                                           = ৪/৩ মিনিটে
    ২৬৮.
    নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Zephyr, 2. Zodiac, 3. Zigzag, 4. Zenith, 5. Zoology
    1. 42153
    2. 41325
    3. 21435
    4. 13452
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Zephyr, 2. Zodiac, 3. Zigzag, 4. Zenith, 5. Zoology

    সমাধান:
    শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
    4. Zenith
    1. Zephyr
    3. Zigzag
    2. Zodiac
    5. Zoology

    সঠিক উত্তর 41325

    ২৬৯.
    "EXAMINATION" শব্দটি আয়নায় দেখলে কতটি বর্ণ অপরিবর্তিত থাকে?
    1. ক) ৭টি
    2. খ) ৮টি
    3. গ) একটিও নয়
    4. ঘ) সবগুলো বর্ণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: "EXAMINATION" শব্দটি আয়নায় দেখলে কতটি বর্ণ অপরিবর্তিত থাকে?

    সমাধান:

    EXAMINATION = ИOITAИIMAXƎ

    এখানে, X, A, M, I, A, T, I, O মোট ৮ টি বর্ণ অপরিবর্তিত থাকে।
    ২৭০.
    বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
    1. 25 kg
    2. 28 kg
    3. 32 kg
    4. 30 kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?


    সমাধান:
    দেওয়া আছে,
    ​বস্তুটির সাথে যুক্ত রশির সংখ্যা = 6 টি 

    ∴ রশির মুক্তপ্রান্তে প্রযুক্ত ভর = বস্তুর ভর/বস্তুর সাথে যুক্ত রশির সংখ্যা 
    ​= 150/6 
    ​= 26 kg

    ২৭১.
    Please remember __________ some milk on the way home.
    1. buy
    2. to buy
    3. to be bought
    4. to buying
    ব্যাখ্যা
    • Verbs like Forget and remember may take both gerund and infinitive.

    • remember/forget
    Remember + -ing and forget + -ing refer to having (or not having) a memory of something in the past.
    - অর্থাৎ, অতীতের স্মৃতি নির্দেশক বাক্য বোঝাতে সাধারণত remember এবং forgot এর সাথে gerund বসে।
    - যেমন -
    - I remember watching this film before.
    - I'll never forget meeting you for the first time in this café.

    অন্যদিকে, 
    Remember + to + infinitive and forget + to + infinitive refer to recalling (or not recalling) that there is something we need to do before we do it.
    -  অর্থাৎ, একটি কাজের পূর্বে আরেকটি কাজ করার কথা বলা হলে remember এবং forgot এর সাথে infinitive হয়।
    - যেমন -
    - Please remember to buy some milk on the way home.
    - He forgot to lock the door when he went out.

    Source: British Council Learning website & engvid.com.
    ২৭২.
    নভঃ : অন্তরিক্ষ : : মিহির : ?
    1. ক) অম্বর
    2. খ) অনল
    3. গ) অখিল
    4. ঘ) আদিত্য
    ব্যাখ্যা
    • নভঃ, অন্তরিক্ষ হলো আকাশ এর সমার্থক শব্দ।
    - আকাশ: নভঃ, অন্তরিক্ষ, আসমান, গগন, ব্যোম, শূন্য।
    মিহির, আদিত্য হলো সূর্য এর সমার্থক শব্দ।
    - সূর্য: মিহির, আদিত্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা।
    • অনল হলো অগ্নি এর সমার্থক শব্দ।
    - অগ্নি: অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন।
    • অখিল হলো পৃথিবী এর সমার্থক শব্দ।
    - পৃথিবী: ধরা, ধরণি, ধরিত্রী, মহি, বসুন্ধরা।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ২৭৩.
    যদি ROSE এর কোড 6821, CHAIR এর কোড 73456 এবং PREACH এর কোড 961473 হয়, তবে SEARCH এর কোড কত?
    1. 216473
    2. 421673
    3. 614237
    4. 214673
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ROSE এর কোড 6821, CHAIR এর কোড 73456 এবং PREACH এর কোড 961473 হয়, তবে SEARCH এর কোড কত?

    সমাধান:
    ROSE এর কোড 6821 হলে,
    R = 6, O = 8, S = 2, E = 1

    CHAIR এর কোড 73456 হলে,
    C = 7, H = 3, A = 4, I = 5, R = 6

    এবং
    PREACH এর কোড 961473 হলে,
    P = 9, R = 6, E = 1, A = 4, C = 7, H = 3

    সুতরাং,
    SEARCH এর কোড 214673
    ২৭৪.
    Synonym of Purloin.
    1. ক) Transgress
    2. খ) Invade
    3. গ) Anathema
    4. ঘ) Obscure
    ব্যাখ্যা
    Purloin ---চুরি করা/ অপহরণ করা, Transgress- লঙ্ঘন করা, Invade- আক্রমণ করা, Anathema-অভিশাপ, Obscure- অস্পষ্ট।
    ২৭৫.
    ০, ৫, ১২, ২১, ৩২,........... পরবর্তী সংখ্যাটি কত?
    1. ক) ৬৪
    2. খ) ৪২
    3. গ) ৩৫
    4. ঘ) ৪৫
    ব্যাখ্যা

    এখানে , 
    ০ + ৫ = ৫ 
    ৫ + ৭ = ১২ 
    ১২ + ৯ = ২১ 
    ২১ + ১১ = ৩২ 
    ৩২ + ১৩ = ৪৫ 

    ২৭৬.
    ষোল শতক শুরু হয়েছিল কত সালে?
    1. ১৫০০
    2. ১৫০১
    3. ১৬০০
    4. ১৬০১
    ব্যাখ্যা
    ষোল শতক শুরু হয়েছিল ১৫০১ সালে ও শেষ হয়েছিল ১৬০০ সালে।

    [ সমস্যা সমাধান ( সময় - দিন, তারিখ, মাস, বছর) ]
    ২৭৭.
    অট্টালিকা : সোপান :: জ্ঞান : ?
    1. ঐশ্বর্য
    2. আলো
    3. অর্থ
    4. শিক্ষা
    ব্যাখ্যা
    সোপানের মাধ্যমে অট্টালিকায় উঠা যায় এবং শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ করা যায়।
    ২৭৮.
    তোমার মায়ের বাবার একমাত্র ছেলের মেয়ের বাবা তোমার কী হয়? 
    1. ক) বাবা
    2. খ) নানা
    3. গ) মামা
    4. ঘ) কোনটিই নয়।
    ব্যাখ্যা
    প্রশ্ন: তোমার মায়ের বাবার একমাত্র ছেলের মেয়ের বাবা তোমার কী হয়? 

    সমাধান: 
    তোমার মায়ের বাবা ⇒ তোমার নানা 
    নানার একমাত্র ছেলে ⇒ তোমার মামা 
    মামার মেয়ে ⇒ তোমার মামাতো বোন
    মামাতো বোনের বাবা ⇒ তোমার মামা
    ২৭৯.
    যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?
    1. 124
    2. 711
    3. 609
    4. 412
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?

    সমাধান:
    এখানে
    7 + 3 = 410 ⇒ 7 - 3 = 4, 7 + 3  = 10
    3 + 2 = 15 ⇒ 3 - 2 = 1, 3 + 2 = 5
    6 + 5 = 111 ⇒ 6 - 5 = 1, 6 + 5 = 11

    একইভাবে,
    8 - 4  = 4, 8 + 4 = 12
    সুতরাং, 8 + 4 = 412

    ২৮০.
    ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
    1. ক) উত্তর
    2. খ) দক্ষিণ
    3. গ) পূর্ব
    4. ঘ) পশ্চিম
    ব্যাখ্যা
    - ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
    - কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
    - কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।


    A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে। 
    ২৮১.
    আয়নায় ৭ : ২৫ বাজতে দেখা গেলে তখন প্রকৃতপক্ষে সময় কত?
    1. ৭ : ২৫
    2. ৮ : ৪৫
    3. ৫ : ১৫
    4. ৪ : ৩৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় ৭ : ২৫ বাজতে দেখা গেলে তখন প্রকৃতপক্ষে সময় কত?

    সমাধান: 
    প্রকৃতপক্ষে সময় = ১১ : ৬০ - আয়নায় দেখানো সময় 
    = ১১ : ৬০ - ৭ : ২৫
    = ৪ : ৩৫
    ২৮২.
    ০.০০০৪ × ০.০০০২ × ০.১০০ এর মান কত?
    1. ০.০০০০০০০০৮
    2. ০.০০০০০০৮
    3. ০.০০০০০০০০০৮
    4. ০.০০০০০০০৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.০০০৪ × ০.০০০২ × ০.১০০ এর মান কত?

    সমাধান:
    যেহেতু দশমিক এর পর ১১ টি অঙ্ক রয়েছে সেহেতু দশমিক এর অঙ্ক হয় ১১ টি।
    কিন্তু দশমিক এর পর পূর্ণসংখ্যার পর ০ এর কোন মান থাকে না। তাই ফলাফলে দশমিক এর পর ৯ টি অঙ্ক হবে।

    অর্থাৎ নির্ণেয় মান হলো ০.০০০০০০০০৮
    ২৮৩.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 2
    2. 3
    3. 4
    4. 1
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    ১ম চিত্রে:
    (11 + 5)/(10 - 6) = 16/4 = 4

    ২য় চিত্রে:
    (7 + 15)/(13 - 2) = 22/11 = 2

    ৩য় চিত্রে:
    (8 + 18)/(24 - 11) = 26/13 = 2
    ২৮৪.
    1,4,9,16,25,?
    1. ক) 32
    2. খ) 36
    3. গ) 42
    4. ঘ) 39
    ব্যাখ্যা

    এখানে 1² = 1, 2² = 4, 3² = 9, 4² = 16, 5² = 25, তাহলে 6² = 36.

    ২৮৫.
    ক একটি কাজ ১৫ দিনে এবং খ ২০ দিনে করতে পারে। দুইজন একত্রে ৪ দিন কাজ করলে আর কি পরিমাণ কাজ বাকী থাকবে?
    1. ১/৪ অংশ
    2. ১/১০ অংশ
    3. ৭/১৫ অংশ
    4. ৮/১৫ অংশ
    ব্যাখ্যা

    ক -
    ১৫ দিনে করে ১ অংশ
    ১ দিনে করে ১/১৫ অংশ

    খ -
    ২০ দিনে করে ১ অংশ
    ১ দিনে করে ১/২০ অংশ

    ক ও খ একত্রে ১ দিনে করে = (১/১৫ + ১/২০) = ৭/৬০ অংশ
    ক ও খ একত্রে ৪ দিনে করে = ৭/১৫ অংশ।

    অর্থাৎ, বাকী থাকে (১ - ৭/১৫) = ৮/১৫ অংশ।

    ২৮৬.
    প্রদত্ত শব্দ গুলোকে ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে? 
    1. Wall 2. Clay 3. House 4. Room 5. Bricks
    1. ক) 5, 2, 1, 4, 3
    2. খ) 2, 5, 4, 1, 3
    3. গ) 1, 2, 3, 4, 5
    4. ঘ) 2, 5, 1, 4, 3
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দ গুলোকে ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে? 
    1. Wall 2. Clay 3. House 4. Room 5. Bricks 

    সমাধান: 
    Clay Bricks Wall Room House
    2      5          1      4         3
    ২৮৭.
    Each question below consists of a word printed in capital letters, followed by five lettered words or phrases. Choose the lettered word or phrase that is most nearly similar in meaning to the word in capital letters. (14 - 18)
    MAWKISH :
    1. sentimental
    2. true
    3. certain
    4. devious
    5. carefree
    ব্যাখ্যা
    mawkish - বিরক্তিকর রকম ভাবপ্রবণ।
    sentimental - ভাবপ্রবণ।

    অন্যদিকে,
    true - সত্য; যথার্থ
    certain - নিশ্চিত; সন্দেহাতীত।
    devious - ঘোরানো; সর্পিল; অসরল।
    carefree - ভাবনাহীন; দুশ্চিন্তামুক্ত।

    Mawkish : Sentimental
    ২৮৮.
    Find out the missing number on the series:
    1. 0
    2. 1/4
    3. 1/4√2
    4. 1
    ব্যাখ্যা
    প্রশ্ন: Find out the missing number on the series:


    সমাধান:
    এখানে ধারাটির প্রতিটি পদ √2 গুণ আকারে বাড়ছে।
    তাই ধারাটি হবে, 1/(2√2), 1/2, 1/√2, 1, √2, 2, 2√2

    ∴ মিসিং পদটি হবে = 1
    ২৮৯.
    'নুরুলদীনের সারাজীবন' নাটকটির রচয়িতা কে?
    1. সৈয়দ মুজতবা আলী
    2. জহির রায়হান
    3. সৈয়দ ওয়ালীউল্লাহ
    4. সৈয়দ শামসুল হক
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'নুরুলদীনের সারাজীবন' নাটকটির রচয়িতা কে?

    সমাধান:
    • সৈয়দ শামসুল হক:
    - তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
    - তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
    - 'নুরুলদীনের সারাজীবন' নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক (১৯৮২)

    • তাঁর রচিত কাব্যনাট্য:
    - পায়ের আওয়াজ পাওয়া যায়।
    - এখানে এখন।

    • তাঁর রচিত গল্পগ্রন্থ:
    - তাস।
    - শীত বিকেল।
    - আনন্দের মৃত্যু।
    - প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
    - জলেশ্বরীর গল্পগুলো।

    • সৈয়দ শামসুল হকের কবিতা:
    - বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
    - পরানের গহীন ভিতর।
    - বেজান শহরের জন্য কোরাস।
    - একদা এক রাজ্যে।
    - কাননে কানে তোমারই সন্ধানে।
    - আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
    ২৯০.
    ইংরেজি বর্ণমালার কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই হবে-
    1. ক) oxtvp
    2. খ) mnol
    3. গ) wxmn
    4. ঘ) voxil
    ব্যাখ্যা
    ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
    ২৯১.
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি হবে?
    ACE, BDF, CEG, ?
    1. ক) DFH
    2. খ) DHF
    3. গ) DGH
    4. ঘ) DGF
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ২৯২.
    একটি ধনাত্মক সংখ্যার 20 গুণ তার বর্গের চাইতে 96 কম হলে, সংখ্যাটি কত? 
    1. ক) 26
    2. খ) 24
    3. গ) 22
    4. ঘ) 20
    ব্যাখ্যা
    ধরি, 
    সংখ্যাটি x  

    প্রশ্নমতে, 
    x2 - 20x = 96
    x2 - 20x - 96 =0
    x2 - 24x + 4x - 96 = 0
    x(x - 24) + 4(x - 24) = 0
    (x - 24)(x + 4) = 0

    হয়                          অথবা 
    x - 24 =0                 x + 4 = 0
    x = 24                       x = - 4 [গ্রহণযোগ্য নয়]
    ২৯৩.
    Asthma : Lungs :: Conjunctivitis : ?
    1. ক) Bones
    2. খ) Liver
    3. গ) Blood
    4. ঘ) Eyes
    ব্যাখ্যা
    অ্যাজমা (Asthma) হচ্ছে ফুসফুসের (Lungs) রোগ, চোখ ওঠা (Conjunctivitis) হচ্ছে চোখের (Eyes) রোগ।
    ২৯৪.
    ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ২য় স্বরবর্ণের বামের বর্ণটি হলো-
    1. ক) P
    2. খ) N
    3. গ) T
    4. ঘ) H
    ব্যাখ্যা
    ইংরেজি বর্ণমালার ৪র্থ ব্যঞ্জনবর্ণ = F 
    F এর পরে ২য় স্বরবর্ণ = O
    O এর বা, পাশের বর্ণটি হলো = N 
    ২৯৫.
    কোন বানানটি শুদ্ধ নয়?
    1. উপযোগিতা
    2. দারিদ্রতা
    3. অরুগ্ন
    4. কাহিনী
    ব্যাখ্যা
    বাংলা একাডেমী অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা, দারিদ্র।
    ২৯৬.
    A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়, C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়, B, D এর চেয়ে ছোট। তাদের মধ্যে সবচেয়ে বড় কে?
    1. A
    2. B
    3. C
    4. D
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়, C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়, B, D এর চেয়ে ছোট। তাদের মধ্যে সবচেয়ে বড় কে?

    সমাধান:
    A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়
    D > A > C

    C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়
    C > B

    B, D এর চেয়ে ছোট
    D > B

    অর্থাৎ D > A > C > B
    সুতরাং এখানে সবচেয়ে বড় D
    ২৯৭.
    যদি 7, 11, 15 এবং x এর গড় y হয়, তবে x এর মান কত?
    1. 4y - 33
    2. (y - 26)/4
    3. y - 33
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 7, 11, 15 এবং x এর গড় y হয়, তবে x এর মান কত?
     
    সমাধান:
    প্রশ্নমতে,
    (7 + 11 + 15 + x)/4 = y
    বা, 33 + x = 4y
    বা, x = 4y - 33.
    ২৯৮.
    তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৪ হলে বড় সংখ্যাটি কত?
    1. ক) ৪৩
    2. খ) ৪৮
    3. গ) ৪৯
    4. ঘ) ৫১
    ব্যাখ্যা
    প্রশ্ন- তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৪ হলে বড় সংখ্যাটি কত?

    সমাধান -
    মধ্যম বা ২য় সংখ্যা = ১৪৪/৩ = ৪৮
    সংখ্যা তিনটি = ৪৭, ৪৮, ৪৯
    বড় সংখ্যা = ৪৯
    ২৯৯.
    আবির 5 কিমি পূর্ব দিকে হাটার পর বাঁ দিকে ঘুরে 6 কিমি হাটলো। এরপর সে ডানে ঘুরে 9 কিমি হাটলো। এবং সব শেষে ডানে ঘুরে 6 কিমি হাটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কতটুকু দূরত্ব সোজাপথে অতিক্রম করেছে?
    1. ক) 11 কিমি
    2. খ) 13 কিমি
    3. গ) 14 কিমি
    4. ঘ) 26 কিমি
    ৩০০.
    চিত্রের ডান দিকের পুলিটি ঘুরতে শুরু করলে অন্য কোন পুলিটির ঘূর্ণনের দিক ডান দিকের পুলির ঘূর্ণনের দিকের মত হবে?
    1. ক) A
    2. খ) B
    3. গ) উভয়ই
    4. ঘ) আসলে পুলিটি আটকে থাকবে
    ব্যাখ্যা
    চিত্রের ডান দিকের পুলিটি ঘুরতে শুরু করলে B পুলিটির ঘূর্ণনের দিক ডান দিকের পুলির ঘূর্ণনের দিকের মত হবে কারণ এরা সমান্তরালে ঘুরছে এমন বেল্ট দ্বারা সংযুক্ত। A পুলিটি ক্রসবেল্ট দ্বারা সংযুক্ত হওয়ায় এর ঘূর্ণন হবে ডান দিকের পুলির ঘূর্ণনের বিপরীত দিকে।