বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ২৮ / ১৩৫ · ২,৭০১২,৮০০ / ১৩,৫৮৯

২,৭০১.
নিচের কোনটি ভগ্নাংশ?
  1. ক) ৯/১
  2. খ) ৭/৪
  3. গ) ৩৩/০
  4. ঘ) ৫/১
ব্যাখ্যা

৭/৪ এটি ভগ্নাংশ।
কিন্তু ৯/১, ৩৩/০ ও ৫/১ ভগ্নাংশ নয়। ৩৩/০ এর মান অসীম বা ∞ বা অসংজ্ঞায়িত।
p/q আকারের কোন সংখ্যাকে ভগ্নাংশ বলে। যেখানে q ≠ 0, q ≠ 1 এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়।

২,৭০২.
প্রদত্ত চিত্র কয়টি ত্রিভুজ আছে? 
  1. ১৩টি 
  2. ১২টি 
  3. ১৪টি 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্র কয়টি ত্রিভুজ আছে? 

সমাধান: 

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5, 6, 7 = ৭টি 
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 27, 45 = ২টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 237, 456, 345, 267 = ৪টি

∴ মোট ত্রিভুজ আছে = ৭ + ২ + ৪ = ১৩টি 

২,৭০৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বাল্মীকি
  2. খ) বাল্মীকী
  3. গ) বাল্মিকী
  4. ঘ) বাল্মিকি
ব্যাখ্যা
বাল্মীকি অর্থ সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকবি।
২,৭০৪.
'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
  1. কর্মপটু
  2. ত্বরিৎকর্মা
  3. কর্মনিষ্ঠ
  4. কর্মবীর
ব্যাখ্যা

প্রশ্ন: 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?

সমাধান: 
'কর্মে অতিশয় তৎপর' = ত্বরিৎকর্মা
এখানে, 
'ত্বরিৎ' অর্থ: দ্রুত, ক্ষিপ্র, শীঘ্র, ত্বরান্বিত। 
 
অন্যদিকে, 
কর্মনিষ্ঠ  (বিশেষণ) 
অর্থ: কর্মে নিষ্ঠাযুক্ত, কর্তব্য পরায়ণ।
 
কর্মপটু(বিশেষণ) 
অর্থ: কর্মনিপুণ
 
কর্মবীর (বিশেষ্য) 
অর্থ:যিনি মহৎ উদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেন। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

২,৭০৫.
১, ৩, ৬, ১০, ১৫, __ পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, __ পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৩ - ১ = ২
৬ - ৩ = ৩
১০ - ৬ = ৪
১৫ - ১০ = ৫
অর্থাৎ ব্যবধান এক করে বাড়ছে।
পরবর্তী সংখ্যাটি হবে = ১৫ + ৬ = ২১
২,৭০৬.
বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?
  1. 25 Kg
  2. 15 Kg
  3. 20 Kg
  4. 40 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ওজন প্রয়োগ করতে হবে?


সমাধান:
এখানে, ওজনের ঝুলন্ত রশির শাখা 4 টি।
আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা
= 80/4 কেজি
= 20 কেজি

২,৭০৭.
যদি APPLE = PAPEL হয়, তবে সঠিক কোনটি?
  1. COLOR = OCRLO
  2. COLOR = OCLOR
  3. COLOR = OLCRO
  4. COLOR = OCLRO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি APPLE = PAPEL হয়, তবে সঠিক কোনটি?

সমাধান: 
এখানে, প্রথম দুইটি এবং শেষের দুইটি অক্ষর পরস্পর স্থান পরিবর্তন করে।
মাঝখানের অক্ষরটি অপরিবর্তিত থাকে।
APPLE = PAPEL

একইভাবে,
COLOR = OCLRO
২,৭০৮.
৭৮৩টি আম তিন বোনের মধ্যে ১৫ : ৯ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। প্রথম বোন কতটি আম পেল?
  1. ১৩৫টি
  2. ২৪৩টি
  3. ৪০৫টি
  4. ২৭০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮৩টি আম তিন বোনের মধ্যে ১৫ : ৯ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। প্রথম বোন কতটি আম পেল?

সমাধান:
প্রদত্ত অনুপাত = ১৫ : ৯ : ৫ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯

∴ ১ম বোন আম পায় = (১৫/২৯) × ৭৮৩ টি 
= ৪০৫টি
২,৭০৯.
কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
  1. রকাপ্তিপ্রাস্বী
  2. রযোসহাতাগী
  3. পুরীথ্যনির
  4. রণীস্মআবাম
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?

সমাধান:
‘রকাপ্তিপ্রাস্বী’ গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে প্রাপ্তিস্বীকার শব্দ গঠন করা যায়। অন্যগুলো দ্বারা অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব নয়।
২,৭১০.
রনি আরিফকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি রনির কী হয়?
  1. ফুফু
  2. চাচী
  3. মা
  4. বোন
ব্যাখ্যা
প্রশ্ন: রনি আরিফকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি রনির কী হয়?

সমাধান:
দাদার ছেলে ⇒ রনির বাবা
বাবার মেয়ে ⇒ রনির বোন 

∴ মেয়েটি রনির বোন। 
২,৭১১.
একজন লোক তার অফিস থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে । সে পূর্ব দিকে হাঁটছে । 20 মিটার দূরত্ব যাওয়ার পর, সে দক্ষিণে মোড় নেয় এবং 10 মিটার হাঁটে। তারপর সে পশ্চিম দিকে 35 মিটার এবং উত্তর দিকে আরও 5 মিটার হাঁটে। তারপর সে পূর্ব দিকে ঘুরে 15 মিটার হাঁটে। তার যাত্রাশুরুর স্থান থেকে গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব (মিটারে) কত?
  1. ক) 5 মিটার
  2. খ) 35 মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক তার অফিস থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে । সে পূর্ব দিকে হাঁটছে । 20 মিটার দূরত্ব যাওয়ার পর, সে দক্ষিণে মোড় নেয় এবং 10 মিটার হাঁটে। তারপর সে পশ্চিম দিকে 35 মিটার এবং উত্তর দিকে আরও 5 মিটার হাঁটে। তারপর সে পূর্ব দিকে ঘুরে 15 মিটার হাঁটে। তার যাত্রাশুরুর স্থান থেকে গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব (মিটারে) কত?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
AF = (10 - 5) = 5মিটার

২,৭১২.
কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫০
  2. ২০৫
  3. ১০০
  4. ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
{(ক ÷ ৫) - ৫} × ৯ = ১৩৫
বা, {(ক ÷ ৫) - ৫} = ১৩৫/৯
বা, (ক/৫) - ৫ = ১৫
বা, ক/৫ = ২০
বা, ক = ২০ × ৫
∴ ক = ১০০

∴ সংখ্যাটি ১০০।
২,৭১৩.
একটি ছক্কার তিনটি অবস্থান দেওয়া আছে। তাদের উপর ভিত্তি করে প্রদত্ত ছক্কার 2 সংখ্যাটির বিপরীতে কোন সংখ্যাটি আছে? 
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
চিত্র (i) এবং (ii) থেকে, আমরা বুঝতে পাড়ি যে 1, 4, 3 এবং 5 নম্বরগুলি 6 নম্বরের সংলগ্ন রয়েছে ৷ স্পষ্টতই, 2 সংখ্যাটি 6 এর বিপরীতে এবং বিপরীতভাবে 6 সংখ্যাটি 2 এর বিপরীতে রয়েছে ৷
২,৭১৪.
প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন হলে বস্তুদ্বয় সাম্যাবস্থায় আসবে?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
ব্যাখ্যা
Let, ? = x kg
So, 10 × 5 = 2 × x
Or, x = 50/2 = 25 kg
২,৭১৫.
If the words below were arranged to make a good sentence, with what letter would the second word of the sentence begin?
Same means big large the as -
  1. I
  2. m
  3. s
  4. t
  5. a
ব্যাখ্যা
প্রশ্ন: If the words below were arranged to make a good sentence, with what letter would the second word of the sentence begin?
Same means big large the as -

সমাধান:
শব্দগুলোকে সাজালে অর্থপূর্ণ বাক্যটি হবে - 
Large means same as the big.
বাক্যটির ২য় শব্দটি ‘means' যার শুরু হয়েছে `m' বর্ণ দিয়ে।
সঠিক উত্তর m
২,৭১৬.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের পিতা আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কী?
  1. পিতা
  2. পুত্র
  3. জামাই
  4. দেবর
ব্যাখ্যা
পুরুষটি হচ্ছেন মহিলার দেবর।
পুরুষটি মহিলার স্বামীও হতে পারে কিন্তু অপশনে স্বামী না থাকার কারনে দেবর সঠিক হবে।
দেবর এর স্থলে স্বামী থাকলে পুরুষটি মহিলার স্বামী হত।
২,৭১৭.
নিচের ধারার শেষ সংখ্যা কত?
৩, ৯, ২৭, ৮১, ….?
  1. ২৪১
  2. ২৪৩
  3. ২৪৫
  4. ২৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে?
৩, ৯, ২৭, ৮১,...................।

সমাধান: 
১ম পদ = ৩১ = ৩
২য় পদ = ৩২ = ৯
৩য় পদ = ৩৩ = ২৭
৪র্থ পদ = ৩৪ = ৮১
৫ম পদ = ৩৫ = ২৪৩
২,৭১৮.
"Rina bought a red ribbon for her rabbit." এখানে ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?
ব্যাখ্যা
প্রশ্ন: "Rina bought a red ribbon for her rabbit." এখানে ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?

সমাধান:

ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণ হলো R/r.
Rina bought a red ribbon for her rabbit
প্রদত্ত লাইনটিতে R/r আছে ৬ বার।
২,৭১৯.
০.১×০.০২×০.০০৩ = কত?
  1. ক) ০.৬
  2. খ) ০.০০০০০৬
  3. গ) ০.০০০০৬
  4. ঘ) ০.০৬
ব্যাখ্যা
সংখ্যাগুলোতে দশমিকের ডানে মোট যত ঘর আছে, গুণফলেও দশমিকের ডানে তত ঘর থাকবে।
২,৭২০.
৪, ৩, ৭, ২, ৮-এর মধ্যক কত?
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ৩, ৭, ২, ৮-এর মধ্যক কত?

সমাধান:

সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই- ২, ৩, ৪, ৭, ৮ 
এখানে মোট ৫টি সংখ্যা আছে , যার মধ্যের সংখ্যাটি হলো তৃতীয়টি।
তৃতীয় সংখ্যা: ৪
সুতরাং, মধ্যক = ৪ 

২,৭২১.
নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২,৭২২.
একটি পানির ট্যাংক চারটি নল দিয়ে যথাক্রমে ৩, ৪, ৬ ও ১২ ঘণ্টায় পূর্ণ হতে পারে। চারটি নল একসাথে খুলে দিলে ট্যাংকটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১ ঘণ্টা
  2. ১ ঘণ্টা ২০ মিনিট
  3. ১ ঘণ্টা ১২ মিনিট
  4. ৫৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির ট্যাংক চারটি নল দিয়ে যথাক্রমে ৩, ৪, ৬ ও ১২ ঘণ্টায় পূর্ণ হতে পারে। চারটি নল একসাথে খুলে দিলে ট্যাংকটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চারটি নল দ্বারা একসাথে ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/৩) + (১/৪) + (১/৬) + (১/১২) অংশ
= (৪ + ৩ + ২ + ১)/১২
= ১০/১২ অংশ

১০/১২ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (১২/১০) ঘণ্টায়
= ১.২ ঘণ্টায়
= ১ ঘণ্টা ১২ মিনিট
∴ ট্যাংক সম্পূর্ণ পূর্ণ হতে ১ ঘণ্টা ১২ মিনিট সময় লাগবে।
২,৭২৩.
দুই যমজ ভাইয়ের মধ্যে একজন রকেটে চড়ে আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করে কয়েক বছর পরে পৃথিবীতে ফিরে এলেন। অন্য ভাইটি শুরু থেকেই পৃথিবীতে অবস্থান করছিলেন। ফিরে আসার পর তাদের বয়সের তুলনামূলক অবস্থা কী হবে?
  1. দুই ভাইয়ের বয়স সমান থাকবে
  2. মহাকাশচারী ভাইয়ের বয়স পৃথিবীর ভাইয়ের চেয়ে বেশি হবে
  3. মহাকাশচারী ভাইয়ের বয়স পৃথিবীর ভাইয়ের চেয়ে কম হবে
  4. মহাকাশচারী ভাইয়ের বয়স অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

প্রশ্ন: দুই যমজ ভাইয়ের মধ্যে একজন রকেটে চড়ে আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করে কয়েক বছর পরে পৃথিবীতে ফিরে এলেন। অন্য ভাইটি শুরু থেকেই পৃথিবীতে অবস্থান করছিলেন। ফিরে আসার পর তাদের বয়সের তুলনামূলক অবস্থা কী হবে?

সমাধান:
সঠিক উত্তর: গ) মহাকাশচারী ভাইয়ের বয়স পৃথিবীর ভাইয়ের চেয়ে কম হবে
• আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব (Special Relativity) অনুযায়ী, কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি বেগে ভ্রমণ করে, তবে তার জন্য সময় ধীরগতিতে চলে। একে 'টাইম ডাইলেশন' বা কাল দীর্ঘায়ন বলা হয়।

- মহাকাশচারী ভাইটি অত্যন্ত দ্রুত গতিতে ভ্রমণ করায় তার অতিবাহিত সময় পৃথিবীর সময়ের তুলনায় ধীরে চলেছে।
- ফলে পৃথিবীতে থাকা ভাইয়ের ঘড়িতে যখন কয়েক বছর পার হয়ে যাবে, মহাকাশচারী ভাইয়ের ঘড়িতে তখন হয়তো মাত্র কয়েক মাস পার হয়েছে।
- এই ঘটনাকে Twin Paradox বলা হয়।

∴ ফিরে আসার পর মহাকাশচারী ভাইটি তার পৃথিবীতে থাকা যমজ ভাইয়ের তুলনায় বয়সে তরুণ বা কম বয়সী থাকবেন।

২,৭২৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 29
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা

5+7+1 = 13
9+11+2 = 22
13+15+3 = 31

২,৭২৫.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 14 কি.মি./ঘণ্টা। নৌকাটি 1 ঘণ্টা 45 মিনিটে স্রোতের অনুকূলে 28 কি.মি. দূরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?
  1. ক) 2 কি.মি./ঘণ্টা
  2. খ) 3 কি.মি./ঘণ্টা
  3. গ) 4 কি.মি./ঘণ্টা
  4. ঘ) 1 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 14 কি.মি./ঘণ্টা। নৌকাটি 1 ঘণ্টা 45 মিনিটে স্রোতের অনুকূলে 28 কি.মি. দূরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?

সমাধান: 
স্রোতের গতিবেগ = x
এখন 
 28 /(14 + x) = 1 + 45/60 
⇒ 28/(14 + x) = 1 + 3/4
⇒ 28/(14 + x)= 7/4
⇒ 4/(14 + x) = 1/4
⇒ 14 + x = 4 × 4
⇒ 14 + x = 16
⇒ x = 16 - 14
 x  = 2 কি.মি./ঘণ্টা
২,৭২৬.
Two fixation points provide an accurate force to prevent the weights from breaking the poles. Which weight is heavier?
  1. A
  2. B
  3. Both are same weighted
  4. None of these
ব্যাখ্যা
প্রশ্ন: Two fixation points provide an accurate force to prevent the weights from breaking the poles. Which weight is heavier?

সমাধান:
A বস্তুর তুলনায় B বস্তুর ভারসাম্য বজায় রাখতে মূলবিন্দু থেকে বেশি দূরুত্বে বল প্রয়োগ করতে হয়েছে। তাই B বস্তুর ওজন বেশি হবে।
২,৭২৭.
চাকার ব্যাসার্ধ ৫ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫৫ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১০.৫ নিউটন
  2. ১১ নিউটন
  3. ১২ নিউটন
  4. ১৫.৫ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৫ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫৫ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৫৫ কেজি-ওজন 
চাকার ব্যাসার্ধ = ৫ একক
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ একক
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
⇒ বল/৫৫ = ১/৫
⇒ বল = ৫৫/৫
∴ বল = ১১

৫৫ কেজি ওজনের বস্তু তোলার জন্য ১১ নিউটন বল প্রয়োগ করতে হবে
২,৭২৮.
X যদি Y এর ছেলের ছেলের ভাই হয়, তাহলে X কীভাবে Y এর সাথে সম্পর্কিত?
  1. ভাই
  2. চাচাতো ভাই
  3. নাতি
  4. পুত্র
ব্যাখ্যা
প্রশ্ন: X যদি Y এর ছেলের ছেলের ভাই হয়, তাহলে X কীভাবে Y এর সাথে সম্পর্কিত?

সমাধান: 
Y এর ছেলের ছেলে, Y এর নাতি। 
ছেলের ভাইও Y এর নাতি। 

∴ X, Y এর নাতি। 
২,৭২৯.
'QUALITY' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'QUALITY' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?

    সমাধান:

    সঠিক উত্তর গ)

    ২,৭৩০.
    ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
    1. ১৫০°
    2. ২২০°
    3. ৬০°
    4. ১২০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
    = | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
    = |- ৪৮০ /২ |
    = |- ২৪০ |
    = ২৪০°

    ∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
    = ১২০°
    ২,৭৩১.
    আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
    1. ভাগ্নে
    2. চাচা
    3. ভাই
    4. মামা
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

    সমাধান:
    আপনার কাকার একমাত্র বড় ভাই ⇒ আপনার বাবা
    আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
    আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই
    ২,৭৩২.
    এক ব্যক্তি দক্ষিণ দিকে হেঁটে 20 মিটার গিয়ে তারপর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে 20 মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে 30 মিটার হেঁটে থেমে গেলো। শুরুর অবস্থান থেকে ঐ ব্যক্তিটির বর্তমান অবস্থানের দূরত্ব কত?
    1. 10 মিটার
    2. 20 মিটার
    3. 30 মিটার
    4. 40 মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: এক ব্যক্তি দক্ষিণ দিকে হেঁটে 20 মিটার গিয়ে তারপর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে 20 মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে 30 মিটার হেঁটে থেমে গেলো। শুরুর অবস্থান থেকে ঐ ব্যক্তিটির বর্তমান অবস্থানের দূরত্ব কত?

    ​সমাধান:

    ধরি,​
    ​ঐ ব্যক্তি A বিন্দু থেকে দক্ষিণ দিকে 20 মিটার গিয়ে B বিন্দুতে পৌছায়।
    ​B বিন্দু থেকে ডানদিকে 30 মিটার গিয়ে C বিন্দুতে পৌছায়।
    ​C বিন্দু থেকে বামদিকে 20 মিটার গিয়ে D বিন্দুতে পৌছায়। 
    ​D বিন্দু থেকে বামদিকে 30 মিটার গিয়ে E বিন্দুতে পৌছায়। 
    ∴ ​BE = 20

    ​অর্থাৎ শুরুর অবস্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব, AE = 20 + 20 = 40 মিটার 

    ২,৭৩৩.
    একটি লিফট যখন মুক্তভাবে নিচে পড়ে, তখন সেই লিফটে থাকা ব্যক্তি অবশ্যই কী অনুভব করবে?
    1. ওজনহীনতা
    2. ওজন বেড়ে যাওয়া
    3. উচ্ছ্বাস
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি লিফট যখন মুক্তভাবে নিচে পড়ে, তখন সেই লিফটে থাকা ব্যক্তি অবশ্যই কী অনুভব করবে?

    সমাধান:

    লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে অর্থাৎ, লিফটেরও যদি g ত্বরণ হয়, তবে লিফটের সাপেক্ষে ব্যক্তির ত্বরণ হবে (g - g) অর্থাৎ শূন্য। ফলে ব্যক্তিটি লিফটের উপর কোনাে বল প্রয়ােগ করবে না।
    এতে করে ব্যক্তিটি ওজনহীনতা অনুভব করবে।

    উৎস: অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
    ২,৭৩৪.
    চৈত্র : বৈশাখ :: হেমন্ত :
    1. শীত
    2. বর্ষা
    3. গ্রীষ্ম
    4. শরৎ
    ব্যাখ্যা
    প্রশ্ন: চৈত্র : বৈশাখ :: হেমন্ত :

    সমাধান:
    • চৈত্রের পর বৈশাখ আসে।
    • হেমন্তের পর শীত আসে।

    → বাংলা বার মাসের নাম হচ্ছে - বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ , ফাল্গুন ও চৈত্র
    → বাংলা ৬ ঋতু হচ্ছে - গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল।

    সুতরাং, চৈত্র : বৈশাখ :: হেমন্ত : শীত
    ২,৭৩৫.
    নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. ৮টি
    2. ১০টি
    3. ১১টি
    4. ১৪টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

    সমাধান:

    চিত্র অনুসারে,
    ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
    সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
    ২,৭৩৬.
    জসীম প্রথমে ১২ মিটার উত্তরে যায়। পরে ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে পুনরায় ৪ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের সরাসরি দূরত্ব কত?
    1. ২৮ মিটার
    2. ২৬ মিটার
    3. ২৪ মিটার
    4. ২০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: জসীম প্রথমে ১২ মিটার উত্তরে যায়। পরে ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে পুনরায় ৪ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের সরাসরি দূরত্ব কত?

    সমাধান:

    ধরি,
    জসীম প্রথমে AB = ১২ মিটার উত্তরে যায়। পরে BC = ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে CD = ৮ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের দূরত্ব AD
    এখানে AB ও CD রেখা সমান্তরাল এবং CD = BE = ৪ মিটার
    তাহলে AE = ১২ + ৪ = ১৬ মিটার। এবং BC = DE = ১২ মিটার
    ADE একটি সমকোণী ত্রিভুজ গঠন করে যার অতিভুজ AD এবং এটিই যাত্রা স্থান থেকে নির্দিষ্ট স্থানের দূরত্ব
    পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
    AD = √(AE + DE)
    = √(১৬ + ১২)
    = √(২৫৬ + ১৪৪)
    =√৪০০
    = ২০ মিটার
    ২,৭৩৭.
    প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
    1. ক) ২০
    2. খ) ৯
    3. গ) ১১
    4. ঘ) ১৬
    ব্যাখ্যা

    ১ নং ৮+৪ – ৩ = ৯
    ২ নং ১০+২ – ১ = ১১
    ৩ নং ৬+২ – ৫ = ৩

    ২,৭৩৮.
    একটি স্প্রিং-এ 10 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
    1. 0.75 ইঞ্চি
    2. 0.5 ইঞ্চি
    3. 1.25 ইঞ্চি
    4. 1.0 ইঞ্চি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি স্প্রিং-এ 10 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

    সমাধান:
    আমরা জানি,
    হুকের সুত্র অনুসারে,
    F = Kx

    10 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
    10 = K × 0.5
    ⇒ K = 10/0.5
    ∴ K = 20

    এখন, 15 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
    15 = K × x
    ⇒ x = 15/K
    ⇒ x = 15/20
    ∴ x = 0.75

    ∴ স্প্রিং-এ 15 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি 0.75 ইঞ্চি প্রসারিত হবে।
    ২,৭৩৯.
    সোহাগ মুমিনের চেয়ে বয়সে বড় কিন্তু রায়হানের চেয়ে ছোটো। জিহাদ রাকিবের চেয়ে বড় কিন্তু মুমিনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে ছোট কে?
    1. সোহাগ
    2. রায়হান
    3. জিহাদ
    4. রাকিব
    ব্যাখ্যা
    প্রশ্ন: সোহাগ মুমিনের চেয়ে বয়সে বড় কিন্তু রায়হানের চেয়ে ছোটো। জিহাদ রাকিবের চেয়ে বড় কিন্তু মুমিনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে ছোট কে?

    সমাধান:
    সোহাগ মুমিনের চেয়ে বয়সে বড় কিন্তু রায়হানের চেয়ে ছোটো।
    মুমিন < সোহাগ < রায়হান

    জিহাদ রাকিবের চেয়ে বড় কিন্তু মুমিনের চেয়ে ছোটো।
    রাকিব < জিহাদ < মুমিন

    ∴ রাকিব < জিহাদ < মুমিন < সোহাগ < রায়হান
    ২,৭৪০.
    নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
    MAN (.........) LESS
    1. ART
    2. TLE
    3. TEL
    4. AGE
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
    MAN (.........) LESS

    সমাধান:
    AGE শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় MANAGE এবং দ্বিতীয় শব্দটি শুরু AGELESS হয়।
    Manage - পরিচালনা করা।
    Ageless - শাশ্বত; অজর; নিত্য; চির; চিরতরুণ; কালজয়ী।
    ২,৭৪১.
    নিচের কোনটি ভিন্ন?
    1. ক) Drone
    2. খ) Doe
    3. গ) Bitch
    4. ঘ) Mare
    ব্যাখ্যা
    Drone - পুং-মৌমাছি
    Doe - হরিণী
    Bitch - স্ত্রী-কুকুর
    Mare - ঘোটকী 

    সুতরাং, Drone বাদে বাকি সব স্ত্রীলিঙ্গ।

    উৎস: Google Translate
    ২,৭৪২.
    রফিক একটা কাজ ক দিনে ও সফিক ঐ কাজ খ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
    1. (ক + খ)/কখ
    2. কখ/(ক + খ)
    3. ১ - (ক + খ)/কখ
    4. ১ - কখ/(ক + খ)
    ব্যাখ্যা
    রফিক ক দিনে একটা কাজ করে
    রফিক ১ দিনে করে কাজের ১/ক অংশ
    শফিক খ দিনে একটা কাজ করে
    শফিক ১ দিনে করে কাজের ১/খ অংশ
    তারা একত্রে ১ দিনে করে = ১/ক + ১/খ =  (ক + খ)/কখ অংশ
    (ক + খ)/কখ অংশ  শেষ করে ১ দিনে
    সম্পূর্ণ অংশ করে ১/{(ক + খ)/কখ} দিনে = কখ/(ক + খ) দিনে
    ২,৭৪৩.
    যদি LIGHT = JGEFR হয়, তবে SOUND = ?
    1. RNTMC
    2. QMSLB
    3. PNQKB
    4. QMTLC
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি LIGHT = JGEFR হয়, তবে SOUND = ?

    সমাধান:

    LIGHT শব্দটিতে,
    L = 12, I = 9, G = 7, H = 8, T = 20
    এখন,
    প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,

    12 - 2 = 10 = J
    9 - 2 = 7 = G
    7 - 2 = 5 = E
    8 - 2 = 6 = F
    20 - 2 = 18 = R
    সুতরাং,  LIGHT = JGEFR

    একইভাবে,
    S = 19, O = 15, U = 21, N = 14, D = 4
    এখন,
    প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
    19 - 2 = 17 = Q
    15 - 2 = 13 = M
    21 - 2 = 19 = S
    14 - 2 = 12 = L
    4 - 2 = 2 = B
    সুতরাং, SOUND = QMSLB

    ২,৭৪৪.
    যদি 7 × 6 = 2824, 2 × 3 = 812, হয় তবে 4 × 5 =?
    1. 2016
    2. 1620
    3. 1016
    4. 1610
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 7 × 6 = 2824, 2 × 3 = 812, হয় তবে 4 × 5 =?

    সমাধান:
    এখানে,
    7 × 4 = 28, 6 × 4 = 24, ∴ 7 × 6 = 2824
    2 × 4 = 8, 3 × 4 = 12, ∴ 2 × 3 = 812

    একইভাবে,
    4 × 4 = 16, 5 × 4 = 20, ∴ 4 × 5 = 1620
    ২,৭৪৫.
    দিনে রাতে ২৪ ঘণ্টায় ঘড়ির কাঁটা কতটি ৯০ ডিগ্রী কোণ সৃষ্টি করে?
    1. ২৩ বার
    2. ৪৪ বার
    3. ২৪ বার
    4. ৪৮ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: দিনে রাতে ২৪ ঘণ্টায় ঘড়ির কাঁটা কতটি ৯০ ডিগ্রী কোণ সৃষ্টি করে?

    সমাধান:
    প্রতি ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা ২ বার ৯০° কোণে অবস্থান করে।
    কিন্তু 3 থেকে 4 এবং 9 থেকে 10 এর মধ্যে একটি মাত্র সমকোণ তৈরি হয়।
    ∴ ১২ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ২২ বার 
    ∴ ২৪ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ৪৪ বার
    ২,৭৪৬.
    Give the serial order in which the following word will come first in the dictionary?
    1. Beautiful
    2. Beauty
    3. Beat
    4. Begin
    ব্যাখ্যা
    প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary?

    সমাধান:
    প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Beat, Beautiful, Beauty সর্বশেষে Begin।

    Beautiful - সুন্দর, চমৎকার।
    Beauty -  সৌন্দর্য, রূপ, লাবণ্য।
    Beat - নিয়মিত পৌনঃপুনিক স্পন্দন বা ধ্বনি বা টোকা।
    Begin - শুরু করা, আরম্ভ করা।
    ২,৭৪৭.
    একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললো 'উনি আমার মায়ের মায়ের একমাত্র ছেলে।' মহিলাটি ভদ্রলোকটির কী হয়? 
    1. ক) মা
    2. খ) বোন
    3. গ) ভাগ্নি
    4. ঘ) নানি
    ব্যাখ্যা
    আমার মায়ের মায়ের একমাত্র ছেলে হলো আমার মামা। 
    ভদ্রলোকটি মহিলার মামা। 
    মহিলাটি ভদ্রলোকটির ভাগ্নি।
    ২,৭৪৮.
    আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
    1. ক) ৯
    2. খ) ১০
    3. গ) ১১
    4. ঘ) ১২
    ব্যাখ্যা
    প্রতি দম্পতিতে দুইজন করে তিন দম্পতিতে ছয় জন এবং দুই দম্পতির সাথে দুইজন করে সন্তান ফলে মোট দশজন।এবং আমি সহ এগারো জন।
    ২,৭৪৯.
    নিচের কোনটি শুদ্ধ?
    1. শূন্য
    2. ত্রিভূজ
    3. পূণ্য
    4. ভূবন
    ব্যাখ্যা
    • শুদ্ধ বানান 'শূন্য'
    - বিশেষ্য পদ।
    - সংস্কৃত শব্দ।
    - প্রকৃতি প্রত্যয়: √শ্বন্‌ + য।
      অর্থ: 
    - পরিমাণ বা আয়তনের অভাব।

    • শুদ্ধ বানান 'ত্রিভুজ'
    - বিশেষ্য পদ।
    - সংস্কৃত শব্দ।
     অর্থ:
    - তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

    • শুদ্ধ বানান 'পুণ্য'
    - বিশেষ্য পদ।
    - সংস্কৃত শব্দ।
    - প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
     অর্থ:
    - সৎকর্ম,
    - সওয়াব।

    • শুদ্ধ বানান 'ভুবন'
    - বিশেষ্য পদ।
    - সংস্কৃত শব্দ।
    - প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
     অর্থ:
    - পৃথিবী,
    - জগৎ।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ২,৭৫০.
    আগামী পরশু যদি বুধবার হয় তবে, গতকাল কী বার ছিল?
    1. রবিবার
    2. সোমবার
    3. শুক্রবার
    4. শনিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আগামী পরশু যদি বুধবার হয় তবে, গতকাল কী বার ছিল?

    সমাধান:
    আগামী পরশু ⇒ বুধবার
    আগামীকাল ⇒ মঙ্গলবার
    আজ ⇒ সোমবার
    গতকাল ⇒ রবিবার
    ২,৭৫১.
    কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?
    1. আস্তে
    2. জোরে
    3. একইভাবে
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?

    সমাধান:

    গিয়ার মেকানিজমের নীতি:

    যখন দুটি গিয়ার চাকা সংযুক্ত থাকে, তখা তারা একে অপরকে স্পর্শ করে এবং চলে।

    গুরুত্বপূর্ণ বিষয়:
    - ছোট চাকার দাঁতের সংখ্যা < বড় চাকার দাঁতের সংখ্যা
    - যখন সংযুক্ত থাকে, উভয় চাকার দাঁত একটি নির্দিষ্ট সময়ে একই সংখ্যক বার মিলিত হয়

    গতির সম্পর্ক:
    - ছোট চাকাটি বড় চাকার চেয়ে দ্রুত গতিতে ঘোরে (জোরে/বেগে ঘোরে)।

    কারণ:
    - যদি বড় চাকায় 100 দাঁত এবং ছোটটায় 20 দাঁত থাকে
    - বড় চাকা 1 বার ঘুরলে, ছোট চাকা 5 বার ঘোরে
    - তাই ছোট চাকা আরও বেশি দ্রুত ঘোরে
    - সঠিক উত্তর: খ) জোরে

    সুতরাং, ছোট চাকাটি বড় চাকার চেয়ে জোরে/দ্রুত গতিতে ঘোরে।

    ২,৭৫২.
    'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
    1. অস্ত্র কেনাবেচা
    2. আগুনের ন্যায় চোখ
    3. যুদ্ধবিরতি
    4. অগ্নিনির্বাপণ দল
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?

    সমাধান:
    'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হলো যুদ্ধবিরতি।

    উৎস: Cambridge Dictionary.
    ২,৭৫৩.
    আগামী পরশু মাহির জন্ম দিন। পরের সপ্তাহের সেই দিনে একটি অনুষ্ঠান আছে। আজ শনিবার হলে অনুষ্ঠানের পরের দিন কি বার হবে?
    1. ক) মঙ্গলবার
    2. খ) রবিবার
    3. গ) বৃহস্পতিবার
    4. ঘ) শুক্রবার
    ব্যাখ্যা
    আজ শনিবার হলে আগামী পরশু হবে সোমবার। পরের সপ্তাহের সোমবার অনুষ্ঠান হবে আর অনুষ্ঠানের পরের দিন হল মঙ্গলবার।
    ২,৭৫৪.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    প্রতি ধাপে সাদা বৃত্তটি ঘড়ির কাটার বিপরীত দিকে দুই ঘর এবং কালো বৃত্তটি ঘড়ির কাটার দিকে এক ঘর করে ঘুরেছে। সে হিসেবে পরের ধাপে কালো এবং সাদা বৃত্তদুটি একই ঘরে অবস্থান করবে এবং বৃত্তটি কালো দেখাবে।
    ২,৭৫৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ৬৮
    2. ৭৮
    3. ৭০
    4. ৬৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


    সমাধান:
    ৭৯ + ১১১ + ১৪২ = ৩৩২
    ৪০০ - ৩৩২ = ৬৮
    ২,৭৫৬.
    যখন ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে ৭৫ ডিগ্রি কোন উৎপন্ন হয় তখন ঘড়িতে কয়টা বাজে?
    1. ৮ : ০০
    2. ৮ : ২০
    3. ৮ : ৩০
    4. ৮ : ৫০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যখন ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে ৭৫ ডিগ্রি কোন উৎপন্ন হয় তখন ঘড়িতে কয়টা বাজে? 

    সমাধান:
    এধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে করা শ্রেয়।

    অপশন গ = ৮ : ৩০ এর ক্ষেত্রে,
    ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = | {(১১ × M) - (৬০ × H)}/২ |°
    = |{(১১ × ৩০) - (৬০ × ৮)}/২|°
    = | (৩৩০ - ৪৮০)/২ |°
    = | - ১৫০/২ |°
    = ৭৫°

    ∴ যখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ৭৫° কোণ উৎপন্ন হয় তখন ঘড়িতে ৮ : ৩০ বাজে।
    ২,৭৫৭.
    প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
    1. 12টি
    2. 13টি
    3. 14টি
    4. কোনটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

    সমাধান: 

    একটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 5, 6 = 5টি
    দুইটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 23, 34, 14, 56 = 5টি
    তিনটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 236 = 1টি
    চারটি ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে = 1234 = 1টি 
    সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 123456 = 1টি

    মোট ত্রিভুজ আছে = 5 + 5 + 1 + 1 + 1 = 13টি

    ২,৭৫৮.
    ৩ : ৪, ২ : ৫, ৭ : ৬ অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
    1. ২০ : ৭
    2. ৫ : ৯
    3. ৭ : ২০
    4. ৯ : ৫
    ব্যাখ্যা
    ৩ : ৪, ২ : ৫, ৭ : ৬ অনুপাতগুলোর মিশ্র অনুপাত = (৩×২×৭) : (৪×৫×৬)
    = ৭ : ২০
    ২,৭৫৯.
    কোন বাক্যটি শুদ্ধ?
    1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
    2. এটা অপক্ক হাতের লেখা।
    3. আমি অপমান হয়েছি।
    4. তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
    ব্যাখ্যা

    • শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন। 

    অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
    শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

    অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
    শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

    অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
    শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

    ২,৭৬০.
    3√0.000216 = ?
    1. 0.3
    2. 0.03
    3. 0.6
    4. 0.06
    ব্যাখ্যা
    3√0.000216 = 0.06
    ২,৭৬১.
    যদি KLM = 111213 হয়, RST = ?
    1. ক) 151617
    2. খ) 161718
    3. গ) 171819
    4. ঘ) 181920
    ব্যাখ্যা
    Question: যদি KLM = 111213 হয়, RST = ?

    Solution:

    এখানে,
    K = 11
    L = 12
    M = 13

    তাই,
    R = 18
    S = 19
    T = 20

    ∴ RST = 181920
    ২,৭৬২.
    একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৯ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
    1. ক) ৬ মিনিটে
    2. খ) ৯ মিনিটে
    3. গ) ১২ মিনিটে
    4. ঘ) ১৫ মিনিটে
    ব্যাখ্যা
    ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৯ অংশ

     ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ

    দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় (১/৯ + ১/১৮) অংশ = ১/৬ অংশ

    ১/৬ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
    সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে
    ২,৭৬৩.
    শব্দ : কর্ণ :: আলো : ?
    1. অন্ধকার
    2. বুদ্ধি
    3. শোনা
    4. লোচন
    ব্যাখ্যা
    শব্দ আমাদের কানে বা কর্ণে আসলে শুনতে পাই। 
    অনুরূপভাবে,
    আলো আমাদের চোখে বা লোচনে পড়লে আমরা বস্তু দেখতে পাই।

    [ ভাষাগত যৌক্তিক বিচার - সাদৃশ্য ]
    ২,৭৬৪.
    "গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ কী?
    1. অতিশয় ধূর্ত
    2. নিরীহ
    3. নিষ্কর্মা
    4. গুরুত্বপূর্ণ ব্যক্তি
    ব্যাখ্যা
    প্রশ্ন: "গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ কী?

    সমাধান:
    "গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ হলো- নিষ্কর্মা, অপদার্থ। 

    অন্যদিকে,
    "গভীর জলের মাছ" বাগধারাটির অর্থ হলো- অতিশয় ধূর্ত।
    "গোবেচারা" বাগধারাটির অর্থ হলো- নিরীহ।
    "কেষ্ট বিষ্টু" বাগধারাটির অর্থ হলো- গুরুত্বপূর্ণ ব্যক্তি। 

    উৎস:
    - প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
    ২,৭৬৫.
    ‘অতিথি’ - এর সমার্থক শব্দ নয় কোনটি?
    1. কুটুম
    2. অক্ষয়
    3. অভ্যাগত
    4. আগন্তুক
    ব্যাখ্যা

    অতিথি - মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, কুটুম।
    অন্তবিহীন - অক্ষয়।
    উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণী

    ২,৭৬৬.
    ১ থেকে ৮২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?
    1. ৩৩২৭
    2. ৩৪২৩
    3. ৩৩২১
    4. ৩৪০৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ থেকে ৮২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?

    সমাধান:
    ১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

    ∴ ১ থেকে ৮২ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [৮২(৮২ + ১)]/২
    = (৮২ × ৮৩)/২
    = ৩৪০৩
    ২,৭৬৭.
    ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ....... এই ধারাটির দশম পদ কত হবে?
    1. ১৩
    2. ১৯
    3. ২১
    4. ১৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-

    সমাধান:
    এখানে
    ২টি ধারা বিদ্যমান
    ১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ২, ৩, ৪, ৫,...............
    যা ২ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।

    ২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৪, ৭, ১০,...............
    যা ৩ করে বাড়ছে
    ৮ম পদ = ১০ + ৩ = ১৩
    ১০ম পদ = ১৩ + ৩ = ১৬
    ২,৭৬৮.
    ২০০ মিটার এবং ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন দুটি সমান্তরাল রেললাইনে একই দিকে যথাক্রমে ৪০ কি.মি. ও ৪৫ কি.মি.  গতিতে চলছে।  দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
    1. ক) ২৬১ সেকেন্ড
    2. খ) ২৪৬ সেকেন্ড
    3. গ) ২৫২ সেকেন্ড
    4. ঘ) ২৩৭ সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০০ মিটার এবং ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন দুটি সমান্তরাল রেললাইনে একই দিকে যথাক্রমে ৪০ কি.মি. ও ৪৫ কি.মি.  গতিতে চলছে।  দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

    সমাধান: 
    ট্রেন দুটির আপেক্ষিক গতি
    = (৪৫ - ৪০)কি.মি/ঘণ্টা 
    = ৫ কি.মি/ঘণ্টা 
    = ৫ × ১০০০/৩৬০০
    = ২৫/১৮ মিটার/ সেকেন্ড

    দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে  সময় লাগবে
    = (২০০ + ১৫০)/(২৫/১৮)
    =( ৩৫০ × ১৮)/২৫
    = ২৫২ সেকেন্ড
    ২,৭৬৯.
    যদি ENTRY = 12345 এবং STEADY = 931785হয় তাহলে NEATNESS=কত?
    1. ক) 25196577
    2. খ) 21732199
    3. গ) 21362199
    4. ঘ) 21823698
    ব্যাখ্যা

    E = 1
    N = 2
    T = 3
    R = 4
    Y = 5
    এবং
    S = 9
    T = 3
    E = 1
    A = 7
    D = 8
    Y = 5

    NEATNESS = 21732199

    ২,৭৭০.
    ২৬শে মার্চ বাংলাদেশ হলে ১৭ এপ্রিল কি?
    1. জাতীয় শিশু দিবস
    2. সংবিধান
    3. মন্ত্রিসভা
    4. সংসদ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৬শে মার্চ বাংলাদেশ হলে ১৭ এপ্রিল কি?

    সমাধান:
    ১৯৭১ সালে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় আর ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠন করা হয়।
     
    ২,৭৭১.
    নিচের সিরিজের সপ্তম সংখ্যাটি কত?
    ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ____.
    1. ক) ৩৬
    2. খ) ৫০
    3. গ) ৪৯
    4. ঘ) ৪৫
    ব্যাখ্যা

    ধারাটি
    ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬,...........
    এখানে,
    ১ + ৩ = ৪
    ৪ + ৫ = ৯ 
    ৯ + ৭ = ১৬ 
    ১৬ + ৯ = ২৫ 
    ২৫ + ১১ = ৩৬ 
    ৩৬ + ১৩ = ৪৯

    ২,৭৭২.
    নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
    ২,৭৭৩.
    It is impossible for a letter to be delivered without -
    1. Stamp
    2. Subject
    3. Envelop
    4. Address
    ব্যাখ্যা
    ঠিকানা ছাড়া একটি চিঠি কোনোভাবেই প্রাপকের কাছে পৌছানো যাবে না।
    ২,৭৭৪.
    ‘প্রত্যয়িত’ এর সঠিক পরিভাষা কোনটি?
    1. ক) Attested
    2. খ) Certified
    3. গ) Verified
    4. ঘ) Authenticated
    ব্যাখ্যা

    বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা বই থেকে -
    Attested - সত্যায়িত।
    Certified - প্রত্যয়িত।
    Verified - প্রতিপাদিত।
    Authenticated - প্রমাণীকৃত।

    ২,৭৭৫.
    পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি বালতির ওজন কত?
    1. ৩ কেজি 
    2. ৪ কেজি 
    3. ৫ কেজি 
    4. ৬ কেজি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি বালতির ওজন কত?

    সমাধান:
    বালতি + পানির ওজন = ১২ কেজি
    বালতি + অর্ধেক পানির ওজন = ৮ কেজি

    সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
    পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১২ - ৮
    ⇒ অর্ধেক পানির ওজন = ৪ কেজি
    ∴ পানির ওজন = ৮ কেজি

    ∴ বালতির ওজন = ১২ - ৮ কেজি
    = ৪ কেজি 
    ২,৭৭৬.
    প্রদত্ত শব্দটি আয়নাতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি আয়নাতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ(2) 
    ২,৭৭৭.
    জাকির উত্তর দিকে ৫০ মিটার গেলো। এরপর বাঁ দিকে মোড় নিয়ে ৪০ মিটার গিয়ে আবার বাঁ দিকে ঘুরে আরো ৫০ মিটার গেলো। এরপর আবার বাঁ দিকে ঘুরে আরো চল্লিশ মিটার গেলো। যাত্রাস্থান হতে সোজাসোজি তার অতিক্রান্ত দূরত্ব কত?
    1. ক) ০ মিটার
    2. খ) ১০ মিটার
    3. গ) ৪০ মিটার
    4. ঘ) ৯০ মিটার
    ব্যাখ্যা

    জাকির যে স্থান থেকে শুরু করেছিলো, সে স্থানেই ফিরে এসেছে। অর্থাৎ, তার অতিক্রান্ত দূরত্ব শুণ্য৷
    ২,৭৭৮.
    ‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 4
    2. 7
    3. 13
    4. 9
    ব্যাখ্যা

    16 - (1×3) = 13
    15 - (2×4) = 7
    14 - (2×5) = 4

    ২,৭৭৯.
    নিচের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    7, 26, 63, 124, 215, 342, ?
    1. 395
    2. 511
    3. 481
    4. 615
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    7, 26, 63, 124, 215, 342, ?

    সমাধান:
    প্যাটার্নটি হলো: n3 - 1
    এখানে,
    (23 - 1) = 7
    (33 - 1) = 26
    (43 - 1) = 63
    (53 - 1) = 124
    (63 - 1) = 215
    (73 - 1) = 342
    (83 -1) = 511

    ∴ পরবর্তী সংখ্যাটি হবে 511

    ২,৭৮০.
    Dismay : Joy : : Tend : ?
    1. Regret
    2. Spoil
    3. Negligible
    4. Ignore 
    ব্যাখ্যা

    প্রশ্ন: Dismay : Joy : : Tend : ?

    সমাধান: 
    Dismay অর্থ হতাশা বা বিমর্ষতা এবং Joy অর্থ আনন্দ যা বিপরীত অর্থের শব্দ।
    অর্থাৎ Dismay : Joy = বিপরীত সম্পর্ক।

    একইভাবে, 
    Tend মানে অর্থ ঝোঁক থাকা বা যত্ন নেওয়া বা মনোযোগ দেওয়া।
    এর বিপরীত অর্থের শব্দ হলো Ignore অর্থ উপেক্ষা করা বা মনোযোগ না দেওয়া।

    অন্য অপশনগুলো,
    Regret অর্থ অনুশোচনা (বিপরীত নয়)
    Negligible অর্থ তুচ্ছ (বিপরীত নয়)
    Spoil অর্থ নষ্ট করা (বিপরীত নয়)

    সুতরাং, Dismay : Joy :: Tend : Ignore

    ২,৭৮১.
    ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
    1. Egress
    2. Egonism
    3. Eggong
    4. Egoist
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?

    সমাধান:
    Egress, Egonism, Eggong, Egoist
    সবগুলোতে প্রথম ২টি অক্ষর একই।
    তৃতীয় বর্ণ গুলো যথাক্রমে r, o, g, o যার মধ্যে আগে আসে g. 
    তাই প্রথমে আসবে Eggong
    ২,৭৮২.
    ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?
    1. উড়োজাহাজ
    2. হেলিকপ্টার
    3. রেডিও
    4. কম্পিউটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?

    সমাধান:
    - যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
    - যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।

    - সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
    - সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

    • মোটর গাড়িতে যেমন ডিজেল ইঞ্জিন থাকে, তেমনি কম্পিউটারে সার্চ অপশন/সার্চ ইঞ্জিন থাকে।
    ২,৭৮৩.
    বিমল চিনির মূল্য ২০% কমায় চিনির ব্যবহার ২০% বাড়ালো। এতে চিনি বাবদ বিমলের ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
    1. ১% বাড়লো
    2. ২% কমলো
    3. ৩% বাড়লো
    4. ৪% কমলো
    ব্যাখ্যা
    প্রশ্ন: বিমল চিনির মূল্য ২০% কমায় চিনির ব্যবহার ২০% বাড়ালো। এতে চিনি বাবদ বিমলের ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

    সমাধান:
    ধরি,
    চিনির পূর্বমূল্য বাবদ বিমলের খরচ ১০০ টাকা
    ২০% কমায় চিনির মূল্য = (১০০ - ২০) টাকা 
    = ৮০ টাকা 

    ব্যবহার ২০% বাড়ালে,
    পূর্বমূল্যে ব্যবহৃত চিনির দাম হবে (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

    পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা 
    পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
    পূর্বমূল্য ১২০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ১২০)/১০০ টাকা 
    = ৯৬ টাকা

    ∴ বিমলের খরচ কমে (১০০ - ৯৬) টাকা 
    = ৪ টাকা
    ২,৭৮৪.
    আরিফ ঘর থেকে বের হয়ে সোজা দক্ষিণ দিকে হাটা শুরু করার পর ৫ মিটার হেটে বাঁ দিকে ঘুরে ৩ মিটার হাটার পর ডানে ঘুরে আরো ৫ মিটার হাটলে এখন সে পূর্বের অবস্থান থেকে কোন দিকে আছে?
    1. উত্তর
    2. দক্ষিণ-পূর্ব
    3. পূর্ব-উত্তর
    4. উত্তর-পশ্চিম
    ব্যাখ্যা


    এখন সে আগের অবস্থানের তুলনায় দক্ষিণ-পূর্ব দিকে আছে।
    ২,৭৮৫.
    সঠিক যুক্তবর্ণ হচ্ছে -
    1. ক্‌ + ম = ক্ষ
    2. হ্‌ + ণ = হ্ণ
    3. থ্‌ + ণ = ত্থ
    4. ষ্‌ + ন = ষ্ণ
    ব্যাখ্যা

    প্রশ্ন: সঠিক যুক্তবর্ণ হচ্ছে -

    সমাধান:
    • সঠিক যুক্তবর্ণ - হ্‌ + ণ = হ্ণ।

    অন্যদিকে,
    - ত্‌ + থ = ত্থ,
    - ষ্‌ + ণ = ষ্ণ,
    - ক্‌ + ষ = ক্ষ।

    • গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
    - ত্ + ত = ত্ত,
    - ভ্‌ + র = ভ্র,
    - ত্‌ + থ = ত্থ,
    - ঙ্‌ + গ = ঙ্গ,
    - ঙ্‌ + ক = ঙ্ক,
    - হ্‌ + ম = হ্ম।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

    ২,৭৮৬.
    'ক' প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে এবং তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল?
    1. ক) ২০
    2. খ) ২৫
    3. গ) ১৫
    4. ঘ) ৩০
    ব্যাখ্যা
    যাত্রা শুরুর স্থান হতে তার দূরত্ব AC2=AB2+BC2
    বা, AC2=(9+3)2+92=144+81=225
    বা, AC=15
    ২,৭৮৭.
    আয়নায় NATIONAL- এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ২,৭৮৮.
    It is impossible to learn _____
    1. without help
    2. without reading
    3. without teacher
    4. without guidance
    ব্যাখ্যা
    প্রশ্ন: It is impossible to learn _____

    সমাধান:
    Without reading you can’t learn anything even if you have the best guidance, help or prominent teacher.
    ২,৭৮৯.
    নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণ কোনটি?
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণ কোনটি?
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ

    সমাধান:
    প্রথমে বর্ণমালার চতুর্থ বর্ণ "ঈ" থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দিতে হবে।
    কাটা বর্ণগুলো:
    ঈ, ঊ, এ, ও, ক, গ, ঙ, ছ, ঝ, ট, ড, ণ, থ

    অবশিষ্ট বর্ণগুলো:
    অ আ ই উ ঋ ঐ খ ঘ চ জ ঞ ঠ ঢ ত

    ∴বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন সপ্তম বর্ণটি হবে ঔ।
    ২,৭৯০.
    একটি সংখ্যা ৩৩ থেকে যত ছোট, ২১ অপেক্ষা এর দ্বিগুন বড়। সংখ্যাটি কত?
    1. ক) ২৯
    2. খ) ৪
    3. গ) ২৭
    4. ঘ) ২১
    ব্যাখ্যা

    ধরি, সংখ্যাটি ৩৩ অপেক্ষা x ছোট
    ২১ + ২x = ৩৩ – x
    বা, ৩x = ১২
    বা, x = ৪
    তাহলে, সংখ্যাটি ৩৩ - ৪ = ২৯

    ২,৭৯১.
    ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭,... শূন্যস্থানের সংখ্যাটি কত?
    1. ক) ৩১
    2. খ) ৩২
    3. গ) ৩৩
    4. ঘ) ৩৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭,... শূন্যস্থানের সংখ্যাটি কত? 

    সমাধান:
    ইহা একটি যুগল ধারা। অর্থাৎ দুটি আলাদা ধারার সংমিশ্রণ। ধারাটি যুগল কিনা বের করার উপায় হলোঃ
    প্রথমে এটি গুণোত্তর কিনা যাচাই করা
    অথবা সান্ত ধারা কিনা দেখা 
    অথবা বর্গ কিংবা ঘনের ধারা কিনা দেখা 
    এদের একটিও না হলে ধারাটি অবশ্যই যুগল ধারা হবে।
    এখানে,
    ৬, ১৩, ২০, ২৭ …একটি ধারা যার প্রতি ক্ষেত্রে পার্থক্য ৭ করে
    ১০, ১৭, ২৪,... আরেকটি ধারা যারও প্রতি ক্ষেত্রে পার্থক্য ৭ করে
    এখন ২৭ এর পরের শূন্যস্থানটিতে ২য় ধারার পদ বসবে তাহলে সংখ্যাটি হবে ২৪ + ৭ = ৩১
    ২,৭৯২.
    একটি সংখ্যা প্রথমে 10% হ্রাস পায় এবং তারপর 10% বৃদ্ধি পায়। শেষ প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 10 কম। আসল সংখ্যা কত ছিল?
    1. ক) 500
    2. খ) 1000
    3. গ) 1500
    4. ঘ) 2000
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সংখ্যা প্রথমে 10% হ্রাস পায় এবং তারপর 10% বৃদ্ধি পায়। শেষ  প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 10 কম। আসল সংখ্যা কত ছিল?

    সমাধান: 
    মনেকরি 
    আসল সংখ্যাটি = ক 

    10% হ্রাসে 
    ক - ক এর 10%
    =  ক - ক এর 10/100
    = ক - ক/10
    = 9ক/10

    10% বৃদ্ধিতে 
    (9ক/10) এর 110%
    = (9ক/10) এর 110/100
    = 99ক/100

    প্রশ্নমতে 
    ক - 99ক/100 = 10
    (100ক - 99ক)/100 = 10
    ক/100 = 10
    ক = 10 × 100
    ক = 1000
    ২,৭৯৩.
    নিচের কোন বানানটি সঠিক?
    1. Accuracy
    2. Conspicous
    3. Accummodation
    4. Acessory
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

    সমাধান: 
    • সঠিক বানান- Accuracy
     Accuracy অর্থ- নির্ভুলতা

    অন্য অপশনের শুদ্ধ বানান:
    • Conspicuous - দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়
    • Accommodation - বাসস্থান,
    • Accessory - আনুষঙ্গিক।

    Source: Bangla Academy Dictionary, Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
    ২,৭৯৪.
    লাল তীর দ্বারা চিহ্নিত চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে শেষের চাকার হাতলটি কোনদিকে যাবে?
    1. 1 এর দিকে
    2. 2 এর দিকে
    3. উভয় দিকে
    4. স্থির থাকবে
    ব্যাখ্যা
    প্রশ্ন: লাল তীর দ্বারা চিহ্নিত চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে শেষের চাকার হাতলটি কোনদিকে যাবে?


    সমাধান:

    বেল্ট দ্বারা যুক্ত চাকাসংক্রান্ত সমস্যা:

    পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
    আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।

    আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।

    উল্লিখিত তথ্যানুযায়ী,
    C C  লিখিত চাকাগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
    তাহলে শেষ চাকাটিও ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
    তাহলে হাতলটি 2 এর দিকে যাবে। 
    ২,৭৯৫.
    একটি চৌবাচ্চার দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ৫০ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
    1. ২০০ মিনিটে
    2. ১৮০ মিনিটে
    3. ২১০ মিনিটে
    4. ১৭৫ মিনিটে
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চৌবাচ্চার দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ৫০ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

    সমাধান:
    চৌবাচ্চাটি ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = ১/৪০ অংশ
    চৌবাচ্চাটি ২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় = ১/৫০ অংশ

    ∴ চৌবাচ্চাটি ১ মিনিটে পূর্ণ হয় = (১/৪০) - (১/৫০) অংশ
    = (৫ - ৪)/২০০ = ১/২০০ অংশ

    ১/২০০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
    ∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১ × ২০০ = ২০০ মিনিটে
    ২,৭৯৬.
    একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
    1. ক) ১৫০ মিটার
    2. খ) ১৩০ মিটার
    3. গ) ১৪০ মিটার
    4. ঘ) ১১০ মিটার
    ব্যাখ্যা
    প্রথম গাছ লাগানোর পর ১০ মিটার দূরত্বের ব্যবধান করে অন্যান্য গাছ লাগাতে হবে। অর্থাৎ এভাবে ১৪×১০=১৪০ মিটার দূরত্বের রাস্তায় গাছ লাগানো হয়েছে।
    ২,৭৯৭.
    প্রদত্ত শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত শব্দটিকে পানিতে কেমন দেখাবে?

    সমাধান:
    ২,৭৯৮.
    কোন বস্তুটিকে স্থানান্তর করতে সবচেয়ে কম বল প্রয়োজন হবে?
    1. A
    2. B
    3. সমান বল লাগবে উভয় বস্তুকে সরাতে
    4. নির্ণয় করা যাবে না
    ব্যাখ্যা

    এখানে A বস্তুটির ওজন শুধু একটি দড়ির উপর আছে, তাই একে সরাতে ১০/১ = ১০ কেজি সমান বল প্রয়োগ করতে হবে৷
    অন্যদিকে B বস্তুটির ওজন দুটি দড়ির উপর ছড়িয়ে আছে, তাই একে স্থানান্তর করতে ১০/২ = ৫ কেজি বল প্রয়োগ করতে হবে৷

    ২,৭৯৯.
    নিচের কোন জোড়াটি 8 : 4 এর সদৃশ?
    1. 216 : 32
    2. 72 : 24
    3. 27 : 9
    4. 45 : 5
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন জোড়াটি 8 : 4 এর সদৃশ?

    সমাধান:
    উপরের প্যাটার্নটি হলো 8 : 4, যার ১ম টি হলো একটি সংখ্যার ঘন এবং ২য় টি ঐ সংখ্যার বর্গ।

     (2 × 2 × 2) : (2 × 2)
    = 8 : 4

    অনুরূপভাবে,
    (3 × 3 × 3) : (3 × 3)
    = 27 : 9



    ২,৮০০.
    RAMON এর কোড যদি 12345 হয় এবং DINEH এর কোড যদি 67589 হয় তাহলে, INDORE এর কোড কী হবে?
    1. 101109
    2. 451876
    3. 2935921
    4. 756418
    ব্যাখ্যা
    প্রশ্ন: RAMON এর কোড যদি 12345 হয় এবং DINEH এর কোড যদি 67589 হয় তাহলে, INDORE এর কোড কী হবে?

    সমাধান:
    RAMON → 12345
    R → 1, A → 2, M → 3, O → 4, N → 5

    DINEH → 67589
    D → 6, I → 7, N → 5, E → 8, H → 9

    I → 7, N → 5, D → 6, O → 4, R → 1, E → 8
    INDORE → 756418