বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ২৭ / ১৩৫ · ২,৬০১২,৭০০ / ১৩,৫৮৯

২,৬০১.
প্রথম সংখ্যার ৫/৯ ভাগ দ্বিতীয় সংখ্যার ২৫% এর সমান। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার ১/৪ ভাগের সমান। যদি তৃতীয় সংখ্যাটি ২৯৬০ হয়, প্রথম সংখ্যাটি কত? 
  1. ক) ৩৩৩
  2. খ) ৪৪৪
  3. গ) ২২২
  4. ঘ) ৫৫৫
ব্যাখ্যা
ধরি,
প্রথম সংখ্যাটি ক 

 তৃতীয় সংখ্যাটি = ২৯৬০ 
দ্বিতীয় সংখ্যা = ২৯৬০ /৪ = ৭৪০

প্রশ্নমতে, 
৫ক/৯ = ৭৪০ এর ২৫% 
৫ক/৯ = (৭৪০ × ২৫)/১০০
৫ক/৯ =১৮৫
ক = (১৮৫ × ৯)/৫
ক = ৩৭ × ৯
ক = ৩৩৩
২,৬০২.
‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
  1. বোন
  2. ভাই
  3. বাবা
  4. মা
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?

সমাধান: 
ম’, ল এর মা।
আবার, 'ল', শ এর ভাই।
অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
ম', শ এর মা
২,৬০৩.
'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. ঘোষণাপত্র
  2. পাণ্ডুলিপি
  3. সংবিধান
  4. প্রতারণা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
'Gazette' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = ঘোষণাপত্র।
'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = পাণ্ডুলিপি।
'Constitution' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = সংবিধান।
'Deceit' শব্দটির বাংলা পরিভাষা =  প্রতারণা।
২,৬০৪.
চারজন মেয়ে খেলা দেখার জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জেবিন। মিম ও জেবিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে তৃতীয়?
  1. রিমা
  2. মিম
  3. জেবিন
  4. মালিহা
ব্যাখ্যা
প্রশ্ন: চারজন মেয়ে খেলা দেখার জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জেবিন। মিম ও জেবিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে তৃতীয়?

সমাধান:
প্রদত্ত তথ্যটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে পাই,

মিমের বামে রিমা এবং ডানে জেবিন।
মিম ও জেবিনের মাঝে মালিহা।
অর্থাৎ,  রিমা, মিমি, মালিহা, জেবিন এই ক্রমে বসে আছে।
বাম দিক থেকে তৃতীয় মালিহা।
২,৬০৫.
ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
  1. ফারেনহাইট
  2. তাপমাত্রা
  3. চিকিৎসা
  4. পারদ
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?

সমাধান:
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
২,৬০৬.
(1/4) - (1/16) - (1/64) - (1/256) - (1/1024) = ?
  1. (170/1024)
  2. (172/1024)
  3. (171/1024)
  4. (86/512)
ব্যাখ্যা
প্রশ্ন: (1/4) - (1/16) - (1/64) - (1/256) - (1/1024) = ?

সমাধান:
(1/4) - (1/16) - (1/64) - (1/256) - (1/1024)
= (256 - 64 - 16 - 4 - 1)/1024
= 171/1024
২,৬০৭.
নিচের কোন দেশটি অন্যগুলোর থেকে ভিন্ন?
  1. ক) মিশর
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) বেনিন
ব্যাখ্যা
মিশর, আলজেরিয়া, বেনিন হলো আফ্রিকান দেশ। অন্যদিকে মঙ্গোলিয়া হলো পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটর।
২,৬০৮.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. 20টি
  2. 21টি
  3. 22টি
  4. 23টি
ব্যাখ্যা
 
১টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF = 10টি 
২টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে  = ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং  GJE= 7টি 
৪টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে  = ACG, ACE, CGE এবং AGE = 4টি

মোট ত্রিভুজ =  (10 + 7 + 4) টি = 21টি
২,৬০৯.
নদীতে স্রোত না থাকলে ও স্রোত থাকলে একজন সাতারু ৩০০ মিটার প্রশস্ত একটি নদী যথাক্রমে ২০ ও ২৫ মিনিটে সোজাসুজি পার হতে পারে। স্রোতের বেগ কত?
  1. ৫ মিটার / মিনিট
  2. ২ মিটার / মিনিট
  3. ৩ মিটার / মিনিট
  4. ৬ মিটার / মিনিট
ব্যাখ্যা
স্রোতের বেগ = ৩০০/২০ - ৩০০/২৫ = ১৫ - ১২ = ৩ মিটার/মিনিট
---------------------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
নদীতে স্রোত না থাকলে একজন সাতারু ৩০০ মিটার প্রশস্ত একটি নদী ২০ মিনিটে সোজাসুজি পার হতে পারে।
অতএব, ১ মিনিটে পার হতে পারে = ৩০০/২০ = ১৫ মিটার
অতএব, স্রোত না থাকলে, সাতারুর গতিবেগ = ১৫ মিটার/মিনিট

নদীতে স্রোত থাকলে একজন সাতারু ৩০০ মিটার প্রশস্ত একটি নদী ২৫ মিনিটে সোজাসুজি পার হতে পারে।
অতএব, ১ মিনিটে পার হতে পারে = ৩০০/২৫ = ১২ মিটার
অতএব, স্রোত থাকলে, সাতারুর গতিবেগ = ১২ মিটার/মিনিট

অতএব, স্রোতের বেগ = ১৫ - ১২ = ৩ মিটার/মিনিট
২,৬১০.
নীচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ    গং   ঙয় —
  1. ছড়
  2. ড়ছ
  3. ছই
  4. ছঢ়
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ    গং   ঙয় —

সমাধান:
, খ,, ঘ, , চ, , জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ,, ঃ, ঁ.

প্রদত্ত সিরিজ হতে পাই,
সিরিজের ১ম পদে বাংলা বর্ণমালার শুরুর ও শেষের বিজোড় বর্ণ - কঁ
সিরিজের ২য় পদে বাংলা বর্ণমালার শুরুর তৃতীয় ও শেষের তৃতীয় বিজোড় বর্ণ - গং
সিরিজের ৩য় পদে বাংলা বর্ণমালার শুরুর পঞ্চম ও শেষের পঞ্চম বিজোড় বর্ণ - ঙয়

একইভাবে,
সিরিজের ৪র্থ পদে বাংলা বর্ণমালার শুরুর সপ্তম ও শেষের সপ্তম বিজোড় বর্ণ - ছড়
২,৬১১.
১৪, ২৮, ২০, ৪০, ৩২, ৬৪, ... পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ৪২
  2. ৫৬
  3. ৯৬
  4. ১২৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪, ২৮, ২০, ৪০, ৩২, ৬৪, ... পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানের লজিক বা প্যাটার্ন হলো:
প্রথমে ২ দিয়ে গুণ এবং তারপরে ৮ বিয়োগ।

১৪ × ২ = ২৮
২৮ - ৮ = ২০
২০ × ২ = ৪০
৪০ - ৮ = ৩২
৩২ × ২ = ৬৪
৬৪ - ৮ = ৫৬

∴ প্যাটার্ন অনুযায়ী পরবর্তী সংখ্যাটি হবে ৫৬।

২,৬১২.
৫, ১২, ২৩, ৩৮, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৫৭
  3. ৬১
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১২, ২৩, ৩৮, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১২ - ৫ = ৭,
২৩ - ১২ = ১১,
৩৮ - ২৩ = ১৫
প্রতিবার পার্থক্য ৪ করে বাড়ছে।

তাহলে, পরবর্তী পার্থক্য = ১৫ + ৪ = ১৯
∴ পরবর্তী সংখ্যা = ৩৮ + ১৯
= ৫৭
২,৬১৩.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা লাভ কত? 
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য = ৫ক 
বিক্রয়মূল্য = ৬ক 

লাভ = ৬ক - ৫ক = ক 

 শতকরা লাভ = {(ক/৫ক) × ১০০}%
                      = ২০%
২,৬১৪.
ইরাকের সাথে দিনার যেভাবে সম্পর্কিত, জর্ডানের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. দিরহাম
  2. শেকেল
  3. দিনার
  4. রিয়েল
ব্যাখ্যা
প্রশ্ন: ইরাকের সাথে দিনার যেভাবে সম্পর্কিত, জর্ডানের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- ইরাকের মুদ্রার নাম দিনার।
- জর্ডানের মুদ্রার নাম দিনার।

অতএব, ইরাকের সাথে দিনার যেভাবে সম্পর্কিত, জর্ডানের সাথে তেমনি 'দিনার' সম্পর্কিত।
২,৬১৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ১০৮০°
  2. ১৬২০°
  3. ১৫৪০°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
প্রতি মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০°)
∴ ১ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০°)/৬০
∴ ৩ সেকেন্ডে ঘুরে = (৯০ × ৩৬০° × ৩)/৬০ = ১৬২০°

অতএব, ৩ সেকেন্ডে চাকাটি ১৬২০° ঘুরবে।
২,৬১৬.
এক দম্পতির চার জন বিবাহিত ছেলে রয়েছে। যাদের প্রত্যেকের তিনটি করে সন্তান রয়েছে। মোট কতগুলো লোক আছে?
  1. ক) ৩৭ জন
  2. খ) ৩৬ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২২ জন
ব্যাখ্যা
মোট লোক সংখ্যা = ২ + ৪(২ + ৩) জন 
                           = ২  + ২০ = ২২ জন 
২,৬১৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. শুক্র
  2. ইউরেনাস
  3. পৃথিবী
  4. ডিমোস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
অপশনে উল্লেখিত "ডিমোস" ছাড়া বাকি সবগুলোই গ্রহ। ডিমোস হলো মঙ্গল গ্রহের একটি প্রাকৃতিক উপগ্রহ।
২,৬১৮.
৩ : ০০ টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ১০০°
  4. ঘ) ৮৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ০০ টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণের পরিমাণ:
= │(11 × M - 60 × H)/2│
= │(11 × 0 - 60 × 3)/2│
= │0 - 180)/2│
= │- 180/2│
= 90°
২,৬১৯.
COUNTRY- কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কি লিখতে হবে?
  1. ক) CICEFQPYWC
  2. খ) CJGERQTYVG
  3. গ) CNCERQPCRG
  4. ঘ) GJGAVMTYVC
ব্যাখ্যা
এখানে, প্রথম alphabet এর ক্ষেত্রে এর একটি অক্ষরের পরের alphabet ও দ্বিতীয় টির ক্ষেত্রে একটির আগের alphabet নেয়া হয়েছে। যেমন- C এর জন্য C > D > ‘E’ এবং O এর জন্য আগের টি অর্থ্যাৎ O < N < ‘M’ নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে। সুতরাং, ELECTORATE = GJGAVMTYVC.
২,৬২০.
রোজার মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৫১০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
  1. ৭২০০ টাকা
  2. ৬৩০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৫৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রোজার মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৫১০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

সমাধান:
ধরি,
মাসিক বেতন = ১০০ টাকা

প্রভিডেন্ট ফান্ডের জন্য ১৫ টাকা কর্তনের পর রোজা পান = ১০০ - ১৫ = ৮৫ টাকা

∴ রোজা ৮৫ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা
∴ রোজা ১ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৮৫ টাকা
∴ রোজা ৫১০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০ × ৫১০০)/৮৫ = ৬০০০ টাকা

∴ রোজার মাসিক বেতন = ৬০০০ টাকা।
২,৬২১.
ঢাকা চট্টগ্রামের দূরুত্ব ৩২০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1. ক) ৪০ কি.মি.
  2. খ) ৪৫ কি.মি.
  3. গ) ৪২ কি.মি.
  4. ঘ) ৩৭.৫ কি.মি.
ব্যাখ্যা
গড় গতিবেগ
= মোট দূরুত্ব / মোট সময়
=৩২০/৮
= ৪০
২,৬২২.
2 + 4 + 6 + ... ... ... + 100 = ?
  1. 2250
  2. 2325
  3. 2550
  4. 2450
ব্যাখ্যা
ধারাটিতে, প্রথম পদ, a = 2 এবং সাধারণ অন্তর, d = 2
পদ সংখ্যা, n হলে,
n - তম পদ = a + (n - 1)d
           100 = 2 + (n - 1)2
           ∴ n = (100 - 2)/2 +1
                  = 50
সুতরাং, যোগফল = n/2{2a + (n - 1)d}
                           = 50/2{2 × 2 + (50 - 1)2}
                           = 25(4 + 98)
                           = 25 × 102
                           = 2550
-------------------------------------------------------------------------

সংক্ষেপে,
n = (100 - 2)/2 +1= 50 [ পদ সংখ্যা =  (শেষ পদ - প্রথম পদ) ÷ ২ + ১ ]
∴ যোগফল = n2 + n
                  = 502 + 50
                  =  2550

[ সংখ্যাগত দক্ষতা - সিরিজ সম্পন্নকরণ ]
২,৬২৩.
স্বচ্ছ কাগজে X চিহ্নিত ছবিটিকে দাগ বরাবর ভাজ করলে কোন ছবিটি পাওয়া যাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
X চিহ্নিত ছবিটিকে দাগ বরাবর ভাজ করলে 3 নং ছবিটি পাওয়া যাবে।
২,৬২৪.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. শিখা
  3. সমীর
  4. অংশু
ব্যাখ্যা
প্রশ্ন: 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

• 'সমীর' শব্দের সমার্থক শব্দ- বাতাস। 
২,৬২৫.
Phlegmatic শব্দের অর্থ কী?
  1. ক) জটিল
  2. খ) উদাসীন
  3. গ) কঠোর
  4. ঘ) অনাড়ম্বর
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার 
২,৬২৬.
0.125, 0.4, 0.5, 1.4, 2, 2.4, ?
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 2.4
  2. 6.5
  3. 4.5
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 0.125, 0.4, 0.5, 1.4, 2, 2.4, ?
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এখানে মোট দুটি ধারা বিদ্যমান

১ম ধারা,
0.125
0.125 × 4 = 0.5
0.5 × 4 = 2
2 × 4 = 8

২য় ধারা,
0.4
0.4 + 1 = 1.4
1.4 + 1 = 2.4
২,৬২৭.
Find the correctly spelled word-
  1. Pusilanimous
  2. Pusilenimous
  3. Pusillanimous
  4. Pusillanemous
ব্যাখ্যা

প্রশ্ন: Find the correctly spelled word-

সমাধান: 
সঠিক উত্তর গ) Pusillanimous
যার অর্থ - কাপুরুষ / ভীরু / দুর্বল মনোবলের

২,৬২৮.
কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?
  1. ক) unique
  2. খ) beautiful
  3. গ) rare
  4. ঘ) exceptional
ব্যাখ্যা
Unique, rare এবং  exceptional হলো  synonyms.
Beautiful তাদের থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে। 
২,৬২৯.
একটি ছেলেকে পরিচয় করতে গিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার চাচার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির কী হয়?
  1. ক) ভাই
  2. খ) বোন
  3. গ) দাদা
  4. ঘ) ফুফু
ব্যাখ্যা
মেয়েটির চাচার বাবা হলো মেয়েটির দাদা।  
দাদার একমাত্র মেয়ে হলো মেয়েটির ফুফু। 
ফুফুর ছেলে হলো মেয়েটির ফুফাতো ভাই। 
মেয়েটি ছেলেটির বোন হয়।
২,৬৩০.
  1. ক) 60/37
  2. খ) 37/90
  3. গ) 37/60
  4. ঘ) 37/420
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২,৬৩১.
৫ ও ৬ এর ভিতরে কত গুলো সংখ্যা আছে?
  1. ক) ১
  2. খ) ৯
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটি নয়।
ব্যাখ্যা
৫ ও ৬ এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে ( যেমনঃ ৫.১, ৫.১১, ৫.২২২, ............................ )
২,৬৩২.
নীল, অনুরাগের ছবি দেখিয়ে বলল, "সে আমার মায়ের একমাত্র কন্যার স্বামীর ছেলে।" নীলের বাবা, অনুরাগের কী হয়?
  1. নানা
  2. মামা
  3. খালু
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নীল, অনুরাগের ছবি দেখিয়ে বলল, "সে আমার মায়ের একমাত্র কন্যার স্বামীর ছেলে।" নীলের বাবা, অনুরাগের কী হয়?

সমাধান:
মায়ের একমাত্র কন্যা ⇒ বোন
বোনের স্বামী ⇒ দুলাভাই
দুলাভাই বা বোনের ছেলে ছেলে ⇒ ভাগ্নে

∴ অনুরাগ, নীলের ভাগ্নে।
তাহলে অনুরাগের বাবা নীলের নানা হয়।
২,৬৩৩.
কোন বানানটি সঠিক?
  1. ক) পুরস্কার
  2. খ) পূরস্কার
  3. গ) পুরষ্কার
  4. ঘ) পূরষ্কার
ব্যাখ্যা
সঠিক বানান: পুরস্কার 

পুরস্কার (বিশেষ্য)

১. বখশিশ; পারিতোষিক
২. অর্চনা; অভ্যর্থনা; সম্মান প্রদর্শন; সমাদর

পুরস্কৃত (বিশেষণ)
১. পুরস্কারপ্রাপ্ত
২. সমাদৃত

উৎস: Accessible Dictionary by Bangla Academy
২,৬৩৪.
নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ১৭
  2. ২২
  3. ২৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?


সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।

∴ মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30 টি
২,৬৩৫.
'দাঁড়ি' চিহ্নের বিরতিকাল কতটুকু?
  1. থামার প্রয়োজন নেই
  2. এক বলার দ্বিগুণ সময়
  3. এক বলতে যে সময় প্রয়োজন
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: 'দাঁড়ি' চিহ্নের বিরতিকাল কতটুকু?

সমাধান:
দাঁড়ি:
দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি।
বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়। এর বিরতিকাল এক সেকেন্ড
অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। 

যেমন:
তোমার লেখা হলে কলমটা দিয়ো তো।
প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৬৩৬.
যদি '×' দ্বারা বোঝায় '-', '-' দ্বারা বোঝায় '÷', '÷' দ্বারা বোঝায় '+' এবং '+' দ্বারা বোঝায় '×', তাহলে 11 ÷ 6 + 3 × 18 - 2 =?
  1. 20
  2. 22
  3. 18
  4. 42
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '×' দ্বারা বোঝায় '-', '-' দ্বারা বোঝায় '÷', '÷' দ্বারা বোঝায় '+' এবং '+' দ্বারা বোঝায় '×', তাহলে 11 ÷ 6 + 3 × 18 - 2 =?

সমাধান:
11 ÷ 6 + 3 × 18 - 2  কে লিখা হবে
11 + 6 × 3 - 18 ÷ 2
= 11 + 18 - 9
= 29 - 9
= 20 
২,৬৩৭.
নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____
  1. ১৩
  2. ১৯
  3. ২০
  4. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ___

সমাধান: 
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ___

এখানে, বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।
বিজোড় স্থানীয় ধারা: ৫, ৭, ৯, ১১

জোড় স্থানীয় ধারা: ১৩, ১৫, ১৭, ____

এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ বেশি

∴ শূন্যস্থানে হবে ১৭ + ২ = ১৯
২,৬৩৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অধোগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য): নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২,৬৩৯.
একটি সংখ্যার 85% কে 24 এর সাথে যোগ করলে ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? 
  1. 140
  2. 160 
  3. 120
  4. 180
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি x 
প্রশ্নমতে,
x এর 85% + 24 = x 
(x এর 85/100) + 24  = x
(17x/20) + 24 = x 
x - (17x/20)  = 24 
(20x - 17x)/20 = 24 
3x/20 = 24 
x = (24 × 20)/3
x = 160
২,৬৪০.
আয়নার সামনে থাকা কোনো ঘড়িতে সময় দেখাচ্ছে ৭ : ৩৩। ঘড়ির প্রকৃত সময় কত?
  1. ৪ : ০৩
  2. ৪ : ২৭
  3. ৫ : ২৭
  4. ৫ : ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নার সামনে থাকা কোনো ঘড়িতে সময় দেখাচ্ছে ৭ : ৩৩। ঘড়ির প্রকৃত সময় কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৭ : ৩৩
= ৪ : ২৭
২,৬৪১.
নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?


সমাধান:
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 4নং চিত্রটির বাহুগুলো পরস্পর সংযুক্ত নয়। 
এই বিবেচনায় 4 নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা
২,৬৪২.
ঘড়িতে ৮ঃ৩০ যখন বাজে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণ -
  1. ক) 80°
  2. খ) 75°
  3. গ) 60°
  4. ঘ) 105°
ব্যাখ্যা
সূত্রঃ (11 × M - 60 × H)/2
∴ (11 × 30 - 60 × 8)/2
= -150/2
= 75°
২,৬৪৩.
১+২+৩+ ............. +৯৮+৯৯+১০০ = ?
  1. ক) ২৫০০
  2. খ) ৫০০০
  3. গ) ৫০৫০
  4. ঘ) ১০০০০
ব্যাখ্যা
সুত্রঃ n(n+1)/ 2 = (১০০×১০১)/ ২ = ৫০৫০
২,৬৪৪.
0.215 ÷ 0.00215 = কত? 
  1. ক) 102
  2. খ) 100
  3. গ) 10
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: 0.215 ÷ 0.00215 = কত? 

সমাধান: 
 0.215 ÷ 0.00215 = 0.215/0.00215 
                             = 100
                             = 102
২,৬৪৫.
নিম্নের কোন সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২৩৫৫৫৮
  2. খ) ৫২৪৩২
  3. গ) ৬৫৭৮৯৫
  4. ঘ) ১২৬৫৮৩
ব্যাখ্যা
সমাধানঃ
একটি সংখ্যা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি শেষ অংকটি ৫ বা ০ হয় । তাই সঠিক উত্তর হবে গ ।
২,৬৪৬.
৭৫ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে আরও ১৫ লিটার কেরোসিন মেশালে নতুন অনুপাত কত হবে?
  1. ৫ : ৩
  2. ৭ : ৫ 
  3. ৩ : ২
  4. ২ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে আরও ১৫ লিটার কেরোসিন মেশালে নতুন অনুপাত কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ২
অনুপাতের সমষ্টি = ৩ + ২ = ৫ 

∴ কেরোসিনের পরিমাণ = (৩/৫) × ৭৫ = ৪৫ লিটার।
∴ পেট্রোলের পরিমাণ = (২/৫) × ৭৫ = ৩০ লিটার।

আবার, ১৫ লিটার কেরোসিন মেশানো হলে,
নতুন কেরোসিনের পরিমাণ = ৪৫ + ১৫ = ৬০ লিটার।
পেট্রোলের পরিমাণ অপরিবর্তিত = ৩০ লিটার।

∴ নতুন অনুপাত = কেরোসিন : পেট্রোল = ৬০ : ৩০ = ২ : ১  

২,৬৪৭.
27 : 3 : : 999 :?
  1. 333
  2. 111
  3. 9
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 27 : 3 : : 999 :?

সমাধান:
27 ÷ 9 = 3
999 ÷ 9 = 111
২,৬৪৮.
২৬.৫২২৫ এর বর্গমূল কত?
  1. ৫.৪৫
  2. ৫.১৫
  3. ৫.২৫
  4. ৫.৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬.৫২২৫ এর বর্গমূল কত?

সমাধান:
২,৬৪৯.

উপরের কোন প্রতীকটি আলাদা?
  1. ক) ১ নং প্রতীক (বাম থেকে)
  2. খ) ২নং প্রতীক (বাম থেকে)
  3. গ) ৩ নং প্রতীক (বাম থেকে)
  4. ঘ) ৪ নং প্রতীক (বাম থেকে)
ব্যাখ্যা
১,৩ ও ৪ এই তিনটি কারেন্সি এর প্রতীক কিন্তু ২ কারেন্সি এর প্রতীক নয়।
২,৬৫০.
বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি কী?
  1. ছ 
  2. জ 
  3. ঙ 
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি কী? 

সমাধান: 
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি। 
এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে।
যথা-
ক, খ, গ, ঘ, ঙ
চ, ছ, জ, ঝ, ঞ
ট, ঠ, ড, ঢ, ণ
ত, থ, দ, ধ, ন
প, ফ, ব, ভ, ম 

ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি  হবে 'ছ'।

২,৬৫১.
সবসময় তোয়াজ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে ভুলে যায়।
- এখানে, 'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ -
  1. স্তাবক
  2. খাতির
  3. নিকৃষ্ট
  4. অবজ্ঞা
ব্যাখ্যা

প্রশ্ন: সবসময় তোয়াজ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে ভুলে যায়।
- এখানে, 'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ -

সমাধান:

• 'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ - অবজ্ঞা।

উল্লেখ্য,
'তোয়াজ' শব্দের অর্থ - স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তোষণ, মনোরঞ্জন, খাতির, যত্ন।
'তাচ্ছিল্য' শব্দের অর্থ - তুচ্ছজ্ঞান, হেয়জ্ঞান, অবজ্ঞা, অনাদর, অশ্রদ্ধা।

অন্যদিকে,
প্রকৃষ্ট - নিকৃষ্ট।
নিন্দুক - স্তাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৬৫২.
প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
1, 4, 2, 5, 3, 6, 4, 7, 5, 9, 6
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
এখানে ২টি সিরিজ রয়েছে।
১ম সিরিজ 1, 2, 3, 4, 5, 6
২য় সিরিজ 4, 5, 6, 7, 9
প্রদত্ত সিরিজে ২য় সিরিজের 9 সংখ্যাটি ভুল। 9 এর স্থলে 8 হওয়া উচিৎ।
২,৬৫৩.
একজন লোক ঘণ্টায় q কি.মি হাঁটতে পারেন। p কি.মি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
  1. ৬০p/q
  2. ৬০q/p
  3. ৬০/q
  4. ৬১p/q
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক ঘণ্টায় q কি.মি হাঁটতে পারেন। p কি.মি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৬০ মিনিট 

এখন, 
q কি.মি হাঁটতে পারেন = ৬০ মিনিট 
 ∴ ১ কি.মি হাঁটতে পারেন = ৬০/q মিনিট
 ∴ p কি.মি হাঁটতে পারেন = ৬০p/q মিনিট

সুতরাং, ব্যক্তির p কি.মি. দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ৬০p/q মিনিট।

২,৬৫৪.
উৎকর্ষ : অপকর্ষ : :  অনুরক্ত : ?
  1. বিরক্ত 
  2. বিরত 
  3. উগ্র
  4. বিনয় 
ব্যাখ্যা
'উৎকর্ষ '- শব্দের বিপরীত শব্দ অপকর্ষ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
 
২,৬৫৫.
যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?
  1. 32
  2. 42
  3. 37
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?

সমাধান:

দেওয়া আছে,
ইংরেজি বর্ণমালা অনুসারে,
B = 2 এবং V = 22

সেই অনুসারে,
Q = 17 এবং W = 23

∴ Q + W = 17 + 23 = 40
২,৬৫৬.
একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ৩২০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৫৪০ মিটার
  2. ৫৭০ মিটার 
  3. ৫৮০ মিটার
  4. ৫৯০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ৩২০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
আমরা জানি,
প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হবে,
= (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য)
= (২৫০ + ৩২০) মিটার
= ৫৭০ মিটার 

২,৬৫৭.
আশিক বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৪র্থ অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৮ তম অবস্থানে রয়েছে। আশিক শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৩২ জন
  2. ২৮ জন
  3. ৩১ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৪র্থ অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৮ তম অবস্থানে রয়েছে। আশিক শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
মেধাক্রমে আশিক ৪র্থ, সুতরাং, আশিকের সামনে আরও ৩ জন আছে।
মেধার নিম্নক্রমে ২৮ তম, সুতরাং, আশিকের পিছনে আরও ২৭ জন আছে।

∴ মোট শিক্ষার্থী = (৩ + ১ + ২৭) জন
= ৩১ জন
২,৬৫৮.
 '?' স্থানে কত হবে?
  1. ক) 43
  2. খ) 38
  3. গ) 47
  4. ঘ) 39
ব্যাখ্যা

6 × 4 + 7 × 8 = 24 + 56 = 80/2 = 40
8 × 5 + 9 ×2 = 40 + 18 = 58/2 = 29
7 × 6 + 4 × 9 = 42 + 36 = 78/2 = 39
২,৬৫৯.
নিচের কোন স্থানটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. ক) রায়ের বাজার বধ্যভূমি
  2. খ) মুজিবনগর
  3. গ) রেসকোর্স ময়দান
  4. ঘ) শহীদ মিনার
ব্যাখ্যা
শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত এবং বাকি তিনটি অপশন মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত।
২,৬৬০.
A, B-এর বয়সের তিন গুণ। চার বছর আগে C, A-এর বয়সের দ্বিগুণ ছিল। চার বছর পরে A-এর বয়স 31 হবে।C-এর বর্তমান বয়স কত?
  1. 28 বছর
  2. 36 বছর
  3. 25 বছর
  4. 50 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: A, B-এর বয়সের তিন গুণ। চার বছর আগে C, A-এর বয়সের দ্বিগুণ ছিল। চার বছর পরে A-এর বয়স 31 হবে।C-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
চার বছর পরে A-এর বয়স 31 হবে।
∴ A-এর বর্তমান বয়স = 31 - 4 = 27

আবার,
চার বছর আগে C, A-এর বয়সের দ্বিগুণ ছিল।অর্থাৎ,
C - 4 = 2 × (A - 4)
⇒ C - 4 = 2 × (27 - 4)
⇒ C - 4 = 2 × 23
⇒ C - 4 = 46
∴ C = 50

∴C-এর বর্তমান বয়স 50 বছর

২,৬৬১.
আপনি একজন ছেলে। আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনাকে কী বলে ডাকবে?
  1. চাচা
  2. ভাই
  3. মামা
  4. বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি একজন ছেলে। আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনাকে কী বলে ডাকবে?

সমাধান: 
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।
দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার মেয়ে আপনার বোন হয়।
বোনের মেয়ে আপনার ভাগ্নী হয়।
অতএব, আপনার ভাগ্নী আপনাকে মামা বলে ডাকবে।
২,৬৬২.
DOG = 26 এবং FUME = 45 হলে RAT = ?
  1. ক) 32
  2. খ) 41
  3. গ) 39
  4. ঘ) 47
ব্যাখ্যা

DOG = 4 + 15 + 7 = 26
FUME = 6 + 21 + 13 + 5 = 45
RAT = 18 + 1 + 20 = 39
২,৬৬৩.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোনটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোনটি বসবে?
 
সমাধান:
১ম চিত্রের ফাঁকা বৃত্তটি সমান ৮ ভাগে বিভক্ত হয়, অনুরূপভাবে ৩য় চিত্রের ফাঁকা রম্বসটি সমান ৮ ভাগে বিভক্ত হবে।
তাই সঠিক উত্তর হবে: 1 নং চিত্রটি 
২,৬৬৪.
একটি চিড়িয়াখানায় মাথা গুণে দেখা গেলো হরিণ আর ময়ূরের ৮০ টি মাথা আছে। মোট পায়ের সংখ্যা ২০০ হলে সেই চিড়িয়াখানায় ময়ূরের সংখ্যা কত?
  1. ক) ৪০
  2. খ) ৫০
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

ধরি,
চিড়িয়াখানায় ক সংখ্যক হরিণ এবং খ সংখ্যক ময়ূর আছে৷
তাহলে,
ক + খ = ৮০……(১)
এবং, ৪ক + ২খ = ২০০
বা, ২ক + খ = ১০০……..(২)
(১) এবং (২) থেকে সমাধান করে পাই,
ক = ২০
খ = ৬০।
অর্থাৎ, ময়ূরের সংখ্যা ৬০ টি।

২,৬৬৫.
9 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. ক) 85°
  2. খ) 105°
  3. গ) 115°
  4. ঘ) 125°
ব্যাখ্যা
প্রশ্ন: 9 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 40 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 9)/2। 
= । 330 - 540/2।
= । - 210/2।
=105°
২,৬৬৬.
ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?
  1. খালা
  2. ফুফু
  3. ভাগনি
  4. মামাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?

সমাধান:
সম্পর্কে চ, ক-এর ফুফু হয়।

খ ও গ পরস্পর ভাই। ঘ গ-এর মা হওয়ায় , খ এর মা ঘ। 
চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ ও চ পরস্পর ভাইবোন। 
এখন ক, খ-এর পুত্র হওয়ায় চ হবে ক-এর ফুফু।
২,৬৬৭.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. Commission
  2. Commercial
  3. Commerce
  4. Common
ব্যাখ্যা
প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?

সমাধান:
Commission, Commercial, Commerce, Common
প্রতিটি শব্দে Comm রয়েছে তারপর যথাক্রমে i, e, e, o আছে। এগুলোর মাঝে সবার আগে আসে e.

আবার,
Commercial, Commerce
প্রতিটি শব্দে Commerc রয়েছে তারপর যথাক্রমে i, e আছে। এগুলোর মাঝে সবার আগে আসে e.

তাই অভিধানে Commerce শব্দটি আগে বসবে।
২,৬৬৮.
X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?

সমাধান:


সঠিক উত্তর গ) 3 নং 

২,৬৬৯.
B হলো D এর পুত্র; D এবং E বোন; F হলো E এর মা এবং G হলো F এর পুত্র। নিচের কোন উক্তিটি সত্য?
  1. E, A এর চাচা
  2. F, B এর নানি
  3. G, B এর খালা
  4. G হলো E এর পুত্র
ব্যাখ্যা
প্রশ্ন: B হলো D এর পুত্র; D এবং E বোন; F হলো E এর মা এবং G হলো F এর পুত্র। নিচের কোন উক্তিটি সত্য?

সমাধান:
B হলো D এর পুত্র
D এবং E বোন

E, B এর খালা

F হলো E এর মা
F, B এর নানি

G হলো F এর পুত্র
G, B এর মামা।
২,৬৭০.
একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
 
সমাধান: 
- লোকটি প্রথমে উত্তর-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে উত্তর- পশ্চিমে মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
সে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে আছে।
২,৬৭১.
নিচের কোনটি ভিন্ন?
  1. দাঁড়ি
  2. প্রশ্নচিহ্ন
  3. কোলন
  4. বিস্ময়চিহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
• ‘কোলন’ ব্যতিত বাকিসবগুলো প্রান্তিক বিরাম চিহ্ন।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন। যথা:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২,৬৭২.
১ থেকে ৭৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ২৮৫০
  2. ৩৩২০
  3. ২৬৮০
  4. ২৮৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৭৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ৭৫ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [৭৫(৭৫ + ১)]/২
= (৭৫ × ৭৬)/২
= ২৮৫০
২,৬৭৩.
আয়নায় কোন প্রতিবিম্ব দেখা যাবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় কোন প্রতিবিম্ব দেখা যাবে?


    সমাধান: 
    ২,৬৭৪.
    যদি কোন একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
    1. ক) ১৫
    2. খ) ১৬
    3. গ) ১৮
    4. ঘ) ২১
    ব্যাখ্যা
    করিম ১ মিনিটে করে ১/৪৫ অংশ
    রহিম ১ মিনিটে করে ১/৩০ অংশ
    রহিম ও করিম একত্রে ১ মিনিটে করে (১/৪৫ + ১/৩০) অংশ বা ১/১৮ অংশ
    ১/১৮ অংশ করে ১ মিনিটে 
    সম্পূর্ণ অংশ করে ১৮ মিনিটে 
    ২,৬৭৫.
    সিরিজের পরবর্তী বর্ণটি কী হবে?
    এ, দ, ত, চ, প, ?
    ব্যাখ্যা
    প্রশ্ন: সিরিজের পরবর্তী বর্ণটি কী হবে?
    এ, দ, ত, চ, প, ?

    সমাধান:
    এখানে,
    এক = এ
    দুই = দ
    তিন = ত
    চার = চ
    পাঁচ = প
    ∴ ছয় = ছ

    অতএব পরবর্তী বর্ণটি হবে ছ
    ২,৬৭৬.
    ক, খ ও গ এর বর্তমান বয়স একত্রে ৯০ বছর। ৩ বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল?
    1. ক) ৮৭
    2. খ) ৮১
    3. গ) ৮৫
    4. ঘ) বের করা সম্ভব নয়
    ব্যাখ্যা
    প্রত্যেকের ৩ করে কম অবে তাই ৯০ - (৩×৩) = ৮১
    ২,৬৭৭.
    ১৯৯৮ সালের ১৯ জুলাই যার জন্ম ২০২৪ সালের ৩০ আগষ্ট তার বয়স কত হবে?
    1. ২৫ বছর ১ মাস ১১ দিন
    2. ২৫ বছর ১ মাস ১২ দিন
    3. ২৬ বছর ১ মাস ১১ দিন
    4. ২৬ বছর ১ মাস ১২ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৯৯৮ সালের ১৯ জুলাই যার জন্ম ২০২৪ সালের ৩০ আগষ্ট তার বয়স কত হবে?

    সমাধান:

    বছর            মাস        দিন
    ২০২৪         ০৮         ৩০
    ১৯৯৮         ০৭         ১৯
    ______________________________
    ২৬ বছর      ১ মাস  ১১ দিন

    বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।
    তাই এক্ষেত্রে তার বয়স হবে ২৬ বছর ১ মাস ১২ দিন।
    ২,৬৭৮.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বর্ণগুলো বসবে? NTD, OUE, PVF, QWG, ?
    1. RXH
    2. SYH
    3. HXS
    4. ABC
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বর্ণগুলো বসবে?
    NTD, OUE, PVF, QWG, ?

    সমাধান:
    এখানে 
    তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 
    প্রতিটি পদের ১ম বর্ণ নিয়ে সিরিজ : N, O, P, Q, R,

    প্রতিটি পদের ২য় বর্ণ নিয়ে সিরিজ : T, U, V, W, X,

    প্রতিটি পদের ৩য় বর্ণ নিয়ে সিরিজ : D, E, F, G, H,

    NTD, OUE, PVF, QWG, RXH
    ২,৬৭৯.
    প্রেম, বিরহ, মান, অভিমান, রাগ, অনুরাগ
    শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?
    1. প্রে মা বি অ রা অ
    2. প্রে অ বি মা রা অ
    3. প্রে বি মা অ রা অ
    4. প্রে বি অ মা রা অ
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রেম, বিরহ, মান, অভিমান, রাগ, অনুরাগ
    শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?

    সমাধান:
    প্রেম, বিরহ, মান, অভিমান, রাগ, অনুরাগ শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
    প্রে বি মা অ রা অ
    ২,৬৮০.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. গূড়
    2. মূখ্য
    3. শ্রদ্ধাস্পদ
    4. শুশ্রুষা
    ব্যাখ্যা
    • শ্রদ্ধাস্পদ- বানানটি শুদ্ধ।
    শব্দের অর্থ: শ্রদ্ধাভাজন। 

    অন্য অপশন,

    • 'গূড়' শুদ্ধ বানান- গূঢ়। 
    শব্দের অর্থ: গুপ্ত, লুকায়িত

    • 'মূখ্য' শুদ্ধ বানান- মুখ্য।
    শব্দের অর্থ: প্রধান, শ্রেষ্ঠ। 

    • 'শুশ্রুষা' শুদ্ধ বানান- শুশ্রূষা।
    শব্দের অর্থ: পরিচর্যা, সেবা। 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ২,৬৮১.
    সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
    1. Consciencious
    2. Conscienctious
    3. Consciencitious
    4. Conscientious
    ব্যাখ্যা
    প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

    সমাধান:
    সটিক বানান Conscientious.
    Conscientious (adjective): English Meaning - Feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
    Bangla Meaning - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
    ২,৬৮২.
    জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?
    1. ২০০২
    2. ২০০৪
    3. ২০০৬
    4. ২০১০
    ব্যাখ্যা

    প্রশ্ন: জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?

    সমাধান:
    ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার বা অধিবর্ষ হয়।

    - যদি বছরটি ৪ দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ (লিপ ইয়ার)।
    - অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র ২০০৪ সালটি ৪ দ্বারা বিভাজ্য।
    - সুতরাং, ২০০৪ সালটি লিপ ইয়ার।

    অতএব,
    জারিনের জন্মগ্রহণের সাল হতে পারে ২০০৪।

    ২,৬৮৩.
    x এবং y জোড় সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
    1. ক) xy - 1
    2. খ) x2y + 1
    3. গ) x × (y2 - 1)2
    4. ঘ) x + 2y + 1
    ব্যাখ্যা

    ধরি, x = 2, y = 4
    তাহলে, xy - 1 = 2.4/2 - 1 = 3
    x2y + 1 = 224 + 1 = 17
    x × (y2 - 1)2 = 2 × (42 - 1)2 = 450
    x + 2y + 1 = 2 + 2.4 + 1 = 11

    ২,৬৮৪.
    'WATER'এর পানিতে প্রতিবিম্ব কোনটি?
    1. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'WATER' এর পানিতে প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    ২,৬৮৫.
    সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? 
    1. ক) ১ বার
    2. খ) ২ বার
    3. গ) ৩ বার
    4. ঘ) ৪ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? 

    সমাধান: 
    সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ১ বার অতিক্রম করবে। 
    মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ঠিক ১২টায় ১ বার অতিক্রম করবে।
    ২,৬৮৬.
    লতা একটি ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, 'এই ছেলেটি আমার দাদার একমাত্র ছেলের ছেলে।' ছবির ছেলেটি লতার সম্পর্কে কী হয়?
    1. বাবা
    2. ভাই
    3. চাচা
    4. ছেলে
    ব্যাখ্যা

    প্রশ্ন: লতা একটি ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, 'এই ছেলেটি আমার দাদার একমাত্র ছেলের ছেলে।' ছবির ছেলেটি লতার সম্পর্কে কী হয়?

    সমাধান: 
    লতা বলছে, 'এই ছেলেটি আমার দাদার একমাত্র ছেলের ছেলে।'
    অর্থাৎ,
    দাদার একমাত্র ছেলে = লতার বাবা
    বাবার ছেলে = লতার ভাই

    সুতরাং, ছবিতে যে ছেলেটি আছে, সে লতার ভাই।

    ২,৬৮৭.
    10th Downing Street : England :: ? : Bangladesh
    1. ক) Bangabhaban
    2. খ) Ganabhaban
    3. গ) Jatiyo Sangsad
    4. ঘ) None
    ব্যাখ্যা

    10th Downing Street is the office and home of the prime minister of England.
    Ganabhaban is the home of the prime minister of Bangladesh.

    ২,৬৮৮.
    একটি গিয়ার ট্রেনে গিয়ারগুলোর সংখ্যা যদি জোড় হয়, তবে প্রথম গিয়ারের তুলনায় শেষ গিয়ারটির ঘূর্ণনের দিক কী হবে?
    1. একই দিকে ঘুরবে
    2. বিপরীত দিকে ঘুরবে 
    3. স্থির থাকবে
    4. ক ও গ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি গিয়ার ট্রেনে গিয়ারগুলোর সংখ্যা যদি জোড় হয়, তবে প্রথম গিয়ারের তুলনায় শেষ গিয়ারটির ঘূর্ণনের দিক কী হবে?

    সমাধান:
    গিয়ারের মোট সংখ্যা জোড় হলে প্রথম গিয়ার ও শেষ গিয়ারের ঘূর্ণনের দিক বিপরীত হয়।
    অর্থাৎ,
    প্রথম গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে শেষ গিয়ার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

    আবার,
    প্রথম গিয়ার যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে শেষ গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

    গিয়ার ট্রেনে জোড় সংখ্যক গিয়ার” হলে প্রথম ও শেষ গিয়ার পরস্পরের বিপরীত দিকে ঘোরে। 

    ২,৬৮৯.
    নজরুল প্রথমে ১২ মিটার উত্তরে যায়। পরে ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে ৭ মিটার দক্ষিণে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের দূরত্ব কত?
    1. ক) ৯ মিটার
    2. খ) ১৮ মিটার
    3. গ) ১৩ মিটার
    4. ঘ) ৬ মিটার
    ব্যাখ্যা

    ধরি,
    নজরুল প্রথমে AB = ১২ মিটার উত্তরে যায়। পরে BC = ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে CD = ৭ মিটার দক্ষিণে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের দূরত্ব AD 
    এখানে AB ও CD রেখা সমান্তরাল এবং CD = BE = ৭ মিটার
    তাহলে AE = ১২ - ৭ = ৫ মিটার। এবং BC = DE = ১২ মিটার
    ADE একটি সমকোণী ত্রিভুজ গঠন করে যার অতিভুজ AD এবং এটিই যাত্রা স্থান থেকে নির্দিষ্ট স্থানের দূরত্ব
    পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
    AD = √(AE² + DE²)
    = √(৫ + ১২)
    = √(২৫ + ১৪৪)
    =√১৬৯
    = ১৩
    তাছাড়া,সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ৩: ৪: ৫, ৫: ১২: ১৩, ৮: ১৫: ১৭ এই অনুপাতগুলো দিয়ে সহজেই দূরত্ব বের করা যাবে।

    ২,৬৯০.
    সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক
    1. ধোঁয়ার
    2. অন্ধকারের
    3. তাপের
    4. আলোর
    ব্যাখ্যা

    প্রশ্ন: সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক

    সমাধান:
    সূর্য থেকে সৌরশক্তি উৎপন্ন হয়, তেমনি আগুন থেকে তাপ উৎপন্ন হয়।

    সঠিক উত্তর: গ) তাপের

    ২,৬৯১.
    'প সি ক ন্যা' এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
    1. ক) ক
    2. খ) উ
    3. গ) ট
    4. ঘ) ঔ
    ব্যাখ্যা
    - 'প সি ক ন্যা' র সাথে 'ঔ' যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
    - শব্দটি হলো - 'ঔপন্যাসিক'।
    ২,৬৯২.
    প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?
    1. ৩টি
    2. ৫টি
    3. ৬টি
    4. ৮টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?


    সমাধান:

    ২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BJGI এবং CKF = ২টি
    ৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABGH, BCFG এবং CDEF = ৩টি
    মোট বর্গ আছে = ৫টি
    ২,৬৯৩.
    নিচের কোনটি (√7 - √5) এর সমান?
    1. ক) (√7 + √5)/2
    2. খ) 2√7 + √5
    3. গ) 2/(√7 + √5)
    4. ঘ) 2(√7 + √5)
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি (√7 - √5) এর সমান?

    সমাধান: 
    (√7 - √5)
    = {(√7 - √5)(√7 + √5)}/(√7 + √5)
    = (7 - 5)/(√7 + √5)
    = 2/(√7 + √5)
    ২,৬৯৪.
    টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
    1. ৫০%
    2. ৩৩%
    3. ৩০%
    4. ২০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
     
    সমাধান:
    ৩টির ক্রয়মূল্য ১ টাকা
    ১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

    ২টির বিক্রয়মূল্য ১ টাকা
    ১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

    ∴ লাভ হয় ১/২ - ১/৩ = (৩ - ২)/৬ = ১/৬ টাকা

    ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
    ∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬ = ৫০ টাকা
    ২,৬৯৫.
    একজন ব্যক্তি উত্তর দিকে 8 কিমি হাটঁল, তারপর সে ডানদিকে ঘু্রলো 10 কিমি হাটঁল। আবার ডানে ঘু্রলো 12 হাটঁল। অবশেষে সে আবার ডানদিকে ঘু্রে এবং 15 কিমি হাটঁল। সে শুরুর বিন্দু থেকে বর্তমানে কোন দিকে আছে?
    1. দক্ষিণ-পশ্চিম
    2. দক্ষিণ-পূর্ব
    3. উত্তর-পশ্চিম
    4. উত্তর-পূর্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি উত্তর দিকে 8 কিমি হাটঁল, তারপর সে ডানদিকে ঘু্রলো 10 কিমি হাটঁল। আবার ডানে ঘু্রলো 12 হাটঁল। অবশেষে সে আবার ডানদিকে ঘু্রে এবং 15 কিমি হাটঁল। সে শুরুর বিন্দু থেকে বর্তমানে কোন দিকে আছে?

    সমাধান:
    যাত্রা শুরুর স্থান A
    গন্তব্যস্থান E
    সে শুরুর বিন্দু থেকে বর্তমানে দক্ষিণ-পশ্চিম দিকে আছে
    ২,৬৯৬.
    STICKY শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
    1. Vague
    2. Glutinous
    3. Irony
    4. Silky
    ব্যাখ্যা
    প্রশ্ন: STICKY শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

    সমাধান:
    Sticky শব্দটির অর্থ হলো আঠালো বা চটচটে। 
    Glutinous শব্দটির অর্থ হলো আঠালো।

    অর্থাৎ Silky শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো Glutinous। 

    অন্যদিকে,
    Vague শব্দটির অর্থ হলো অস্পষ্ট। 
    Irony শব্দটির অর্থ হলো বিদ্রুপ বা শ্লেষবাক্য।
    Silky শব্দটির অর্থ হলো রেশমি।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.
    ২,৬৯৭.
    আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিলো?
    1. ক) মঙ্গলবার
    2. খ) বুধবার
    3. গ) শনিবার
    4. ঘ) সোমবার
    ব্যাখ্যা
    আগামী পরশুর পরের দিন রবিবার।
    সুতরাং আজ = বৃহস্পতিবার।
    তাহলে, গতকালের আগের দিন = মঙ্গলবার।
    ২,৬৯৮.
    প্রশ্নবোধক চিহ্নের মান কত হলে চিত্রের বারটি ভারসাম্য বজায় রাখবে?
    1. ক) ৬
    2. খ) ৮
    3. গ) ১২
    4. ঘ) ১৬
    ব্যাখ্যা
    80 X 9 = 720 = 60 X 12
    ২,৬৯৯.
    কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ওই ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র আসল। বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে?
    1. ক) ৩৫ দিন
    2. খ) ১০ দিন
    3. গ) ১৫ দিন
    4. ঘ) ২৫ দিন
    ব্যাখ্যা
    ১০ দিন পর,
    খাদ্য থাকে (৫০ - ১০) দিনের = ৪০ দিনের
    ছাত্র হয় (৫০০ + ৩০০) জন = ৮০০ জন

    লোক সংখ্যা p, দিনের সংখ্যা t 

    এখানে লোকসংখ্যা সময়ের ব্যাস্তানুপাতিক।

        p ∝ 1/ t
        ⟹ p = c/t
        ⟹ c = pt  যেখানে c হলো আনুপাতিক ধ্রুবক।

         c = c
    ⟹ p₁t₁ = p₂t₂ ..........(1)

     1 নং এ  p₁ = 500, t₁ = 40, p₂ = 800  বসিয়ে পাই,

    p₁t₁ = p₂t₂
    500 × 40 = 800 × t₂
    T₂ = 25 

    সুতরাং বাকি খাদ্যে তাদের আর ২৫ দিন চলবে।
    ২,৭০০.
    X চিত্রটি কোন চিত্রের মধ্যে লুকায়িত আছে? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    X চিত্রটি অপশনের ঘ চিত্রের মধ্যে লুকায়িত আছে।