বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ২৫ / ১৩৫ · ২,৪০১২,৫০০ / ১৩,৫৮৯

২,৪০১.
একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?
  1. ১৭
  2. ২৩
  3. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক + ৩) × ২ = ২০
বা, ২ক + ৬ = ২০
বা, ২ক = ১৪
∴ ক = ৭

∴ সঠিক উত্তর = (ক × ২) + ৩ 
= (৭ × ২) + ৩
= ১৪ + ৩ 
= ১৭
২,৪০২.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ঝিলিমিলি
  2. কুহেলিকা
  3. মানসী
  4. মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "মানসী" ব্যতিক্রম। 

• ঝিলিমিলি, মৃত্যুক্ষুধা, কুহেলিকা - কাজী নজরুল ইসলামের রচনা।

অন্যদিকে
"মানসী" কাব্যগ্রন্থের রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
২,৪০৩.
36 : 81 : : 121 : ? 
  1. 144
  2. 196
  3. 121
  4. 169
ব্যাখ্যা

প্রশ্ন: 36 : 81 : : 121 : ?

সমাধান:
সম্পর্কটি হল n2 : (n + 3)2
62 : 92 : : 112 : (11 + 3)2 
⇒ 62 : 92 : : 112 : 142
⇒ 36 : 81 : : 121 : 196

∴ নির্ণেয় সংখ্যা- 196

২,৪০৪.
কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?


সমাধান:
প্রদত্ত চিত্র হতে দেখা যায় যে, তিনটি জ্যামিতিক চিত্রের মধ্যেই 7 আছে।
২,৪০৫.
মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৯১
  2. ১৪৩
  3. ৪৭
  4. ৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

৪৭ মৌলিক সংখ্যা।
২,৪০৬.
আগামীকাল জবার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?
  1. রবিবার
  2. শনিবার
  3. শুক্রবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল জবার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

আজ - বুধবার
আগামীকাল - বৃহস্পতিবার।
পরের সপ্তাহের এই দিনে অর্থাৎ, বৃহস্পতিবারে তার জন্মদিন।
জন্মদিনের পরের দিন শুক্রবার
২,৪০৭.
এর বর্গমূল কত?
  1. ক) 0.0025
  2. খ) 0.5
  3. গ) 0.05
  4. ঘ) 0.025
ব্যাখ্যা
প্রশ্ন: এর বর্গমূল কত?

সমাধান:

√0.00000625 = 0.0025

⇒ 0.0025 এর বর্গমূল = √0.0025 = 0.05
২,৪০৮.
সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডদ্বয়-
  1. ক) পরস্পর সমান
  2. খ) পরস্পর সমান্তরাল
  3. গ) পরস্পরের উপর লম্ব
  4. ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
ব্যাখ্যা
- সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডদ্বয় পরস্পর সমান্তরাল।
 


এখানে, APCQ সামান্তরিকের ∠A এর সমদ্বিখণ্ডক AB এবং বিপরীত ∠C এর সমদ্বিখণ্ডক CD পরস্পর সমান্তরাল।

সূত্র: গণিত (৮ম শ্রেণি)
২,৪০৯.
'রাজসিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. তামসিক
  2. অরাজসিক
  3. প্রজাসিক
  4. পারত্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: 'রাজসিক' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
- 'রাজসিক' শব্দের বিপরীত শব্দ- 'তামসিক'।

উল্লেখ্য,
'রাজসিক' শব্দের অর্থ - আড়ম্বরপূর্ণ; রাজরাজড়াদের মতো।
আবার, তামসিক শব্দের অর্থ - মেঘাচ্ছন্ন।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৪১০.
চিত্রে ছক্কা দেখানো হয়েছে। যদি এটি জানা থাকে যে ঘনক্ষেত্রের বিপরীত মুখগুলিতে মোট বিন্দুগুলির সংখ্যা সর্বদা 7 হয়। এখানে নিম্নলিখিত পরিসংখ্যানগুলির মধ্যে সঠিক কোনটি?
  1. 1
  2. 3
  3. 4
  4. 2
ব্যাখ্যা
যেহেতু বিপরীত মুখের মোট বিন্দুর সংখ্যা সর্বদা 7 হয়, সুতরাং 1 টি বিন্দু অবশ্যই 6 টি বিন্দুর বিপরীতে থাকে, 2 বিন্দু অবশ্যই 5 টি বিন্দুর বিপরীতে থাকে এবং 3 বিন্দু অবশ্যই 4 টি বিন্দুর বিপরীতে থাকে। দুটি চিত্রের (2) এবং (4) প্রত্যেকটিতে 2 টি বিন্দু 5 টি বিন্দু সংলগ্ন এবং চিত্র (3), 3 টি বিন্দু 4 টি বিন্দু সংলগ্ন প্রদর্শিত হয়েছে। সুতরাং, এই পরিসংখ্যান গুলি ভুল। শুধু মাত্র (1) সঠিক।
২,৪১১.
চিত্রে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ৪৯ বর্গএকক
  2. খ) ৫২ বর্গএকক
  3. গ) ৫৫ বর্গএকক
  4. ঘ) ৫৭ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 


সমাধান: 

ক্ষেত্রটির ক্ষেত্রফল = আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল + ত্রিভুজের ক্ষেত্রফল 
= (10 × 4) + (1/2) × 4 × 6 
= 40 + 12 
= 52 sq.unit 
২,৪১২.
ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?
  1. ১১ বার
  2. ১২ বার
  3. ২২ বার
  4. ২৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?

সমাধান:
একটি ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি 65 মিনিটে একবার মিলিত হয়।
24 ঘণ্টায় 60 × 24 = 1440 মিনিট থাকে। সুতরাং, একদিনে ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে 1440 / 65 = 22.22222... ≈ 22 (প্রায়) বার।

১২ ঘণ্টায় ঘড়ির ঘণ্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলিত হওয়ার সময়গুলো, ১২:০০, ১:০৫, ২:১০, ৩:১৫, ৪:২০, ৫:২৫, ৬:৩০, ৭:৩৫, ৮:৪০, ৯:৪৫, ১০:৫০, ১১:৫৫
কিন্তু ১১:৫৫ তে কখনোই ঘণ্টার কাঁটার উপর মিনিট এর কাঁটা আসতে পারেনা, তাড়া করতে করতে যখন তার উপর আসে তখন যথারীতি ১২ টা বেজে যায়। এজন্য ১১:৫৫ গণনায় আসবে না।

প্রতি ১২ ঘণ্টায় ১১ বার সমাপতিত হয়
২,৪১৩.
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
  1. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  2. বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
  3. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  4. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?

সমাধান:
- ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
- বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
- সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।
২,৪১৪.
x + (1/x) = 1 হলে x2 + (1/x) = ?
  1. 0
  2. 1
  3. - 1
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 1 হলে x2 + (1/x) = ?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 1
বা, x2 + 1 = x
∴ x2 = x - 1

আবার,
x + 1/x = 1
∴ 1/x = 1 - x

এখন,
x2 + 1/x
= x - 1 + 1 - x
= 0
২,৪১৫.
42 : 20 :: 64 : ?
  1. 31
  2. 32
  3. 34
  4. 35
ব্যাখ্যা

প্রশ্ন: 42 : 20 :: 64 : ?

সমাধান:
সম্পর্কটি হচ্ছে x : (x/2 - 1)

42 : 20
= 42 : (42/2 - 1)

একইভাবে,
64 : (64/2 - 1)
= 64 : 31

২,৪১৬.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

2 নং প্যাটার্ন তৈরি হবে।
২,৪১৭.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন।
এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পুর্বদিকে আছে।
২,৪১৮.
ক হলো খ এর ছেলের ভাইয়ের ছেলে। তাহলে খ, ক এর কী হয়?
  1. ভাতিজা
  2. ভাই
  3. দাদা
  4. নাতী
ব্যাখ্যা
খ এর ছেলের ভাইও তার ছেলে হবে। এবং সেই ছেলের ছেলে অর্থাৎ ক, খ এর নাতী হবে।
সুতরাং, খ হচ্ছে ক এর দাদা।
২,৪১৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মহত্ব
  2. মাহাত্ম্য
  3. মহাত্মা
  4. মর্মস্পর্শী
ব্যাখ্যা
• 'মহত্ব'- বানানটি অশুদ্ধ।  
সঠিক বানান- 'মহত্ত্ব'।

 • 'মহত্ত্ব' শব্দের অর্থ- উদারতা, প্রকর্ষ। 

অন্যদিকে, 
মহাত্মা- অতি মহৎ। 
মাহাত্ম্য - মহানুভবতা, মহিমা, গৌরব। 
মর্মস্পর্শী - মর্মকে স্পর্শ বা আকুল করে এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,৪২০.
প্রদত্ত চিত্রে কোন সংখ্যাটি সব জ্যামিতিক চিত্রের অন্তর্গত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে 1 সংখ্যাটি সব জ্যামিতিক চিত্রের অন্তর্গত? 
২,৪২১.
উপর থেকে ধাক্কা দিলে কোন বস্তুটি সবার আগে নিচে পড়বে?
  1. চাকা
  2. কাঠের বাক্স
  3. আঠালো পদার্থ
  4. সবগুলো সমান সময়ে পড়বে
ব্যাখ্যা
প্রশ্ন: উপর থেকে ধাক্কা দিলে কোন বস্তুটি সবার আগে নিচে পড়বে?

সমাধান:
বস্তুগুলো উপর থেকে নিচে পড়ার সময় ঘর্ষণ বলের বাঁধা পাবে। এই ঘর্ষণ বল যার ক্ষেত্রে বেশি হবে যে পরে নিচে পড়বে।
সবচেয়ে বাশি বাঁধা পাবে কাঠের তৈরি বাক্স। তাই এটি আগে পড়বে না।
আঠালো পদার্থটি যে ঘর্ষণ লাভ করবে তা নির্ভর করবে তার গতির উপর। যেহেতু বস্তুটি আঠালো তাই তার মাঝেও ঘর্ষণ বেশি কাজ করবে তাই এটি আগে নিচে পড়বে না।
চাকাটির পৃষ্ঠ মসৃণ এবং ভূমিতে লেগে থাকা স্থান কম বলে সে অপেক্ষাকৃত কম ঘর্ষণ লাভ করবে। তাই সে সবার আগে নিচে পড়বে।
২,৪২২.
নিচের কোন বৈশিষ্ট্যের উপর সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে?
  1. রাজনৈতিক ক্ষমতা
  2. মর্যাদা
  3. সম্পদ
  4. প্রজ্ঞা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বৈশিষ্ট্যের উপর সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে?

সমাধান:
সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে তার প্রজ্ঞা উপর। সম্পদ, মর্যাদা বা রাজনৈতিক ক্ষমতা সমাজে প্রভাবশালী হওয়ার জন্য পর্যাপ্ত নয়।
যারা জ্ঞান, সততা এবং সমাজ সেবার মাধ্যমে প্রজ্ঞার পরিচয় দেয় তারাই সমাজে সত্যিকারের প্রভাবশালী ব্যক্তিত্ব।
২,৪২৩.
২২০ মিটার দীর্ঘ একটা ট্রেন ৬৩ কি.মি./ঘণ্টা বেগে চলমান। ট্রেনটি একটি সেতু ৩৬ সেকেন্ডে অতিক্রম করে। সেতুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৫০ মিটার
  2. খ) ২৮০ মিটার
  3. গ) ৩৭০ মিটার
  4. ঘ) ৪১০ মিটার
ব্যাখ্যা

সেকেন্ডে ট্রেনের গতিবেগ = (৬৩×১০০০) / (৬০×৬০) মিটার
= ১৭.৫ মিটার
∴ ৩৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = (৩৬ × ১৭.৫) = ৬৩০ মিটার
ট্রেন বাদে দূরত্ব = ৬৩০ - ২২০ = ৪১০ মিটার।

২,৪২৪.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ১৯১
  2. খ) ৯৭
  3. গ) ১৬৪
  4. ঘ) ১৩৭
ব্যাখ্যা

32 + 42 = 25
52 + 62=61
102 + 82 = 164

২,৪২৫.
০.৭, ০.২১, ০.০৬৩, ?
  1. ক) ০.০১৮৯
  2. খ) ১.৮৯
  3. গ) ০.০০১৮৯
  4. ঘ) ০.১৮৯
ব্যাখ্যা
০.২১ ÷ ০.৭ = ০.৩
অতএব পদগুলো ০.৩ গুণ হারে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ০.৭
২য় পদ = ০.৭ × ০.৩ =০.২১
৩য় পদ = ০.২১ × ০.৩ = ০.০৬৩
৪র্থ পদ = ০.০৬৩ × ০.৩ = ০.০১৮৯

সংখ্যাগত দক্ষতা (সিরিজ সম্পন্নকরণ)
২,৪২৬.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
  1. PERT
  2. TRACT
  3. TENT
  4. CHANGE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE

সমাধান:
TENT শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Extent এবং দ্বিতীয় শব্দটি শুরু Tentacle হয়।
Extent - সীমা; আয়তন।
Tentacle - দীর্ঘ, সরু, নরম।
২,৪২৭.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।
  1. ফু ন ব ল
  2. বি নৌ ডু কা
  3. ত্রা চি
  4. লা কা ব
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।

সমাধান:
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পাই:
ফু ন ব ল - বনফুল
বি নৌ ডু কা - নৌকাডুবি
ত্রা চি - চিত্রা
লা কা ব - বলাকা

নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
অন্যগুলো তাঁর রচিত কাব্যগ্রন্থ।
২,৪২৮.
---- এর সাথে যেমন রাজধানীর সম্পর্ক তেমনি সৈয়দ নজরুল ইসলাম এর সাথে ---- সম্পর্ক।
  1. ক) ঢাকা - অস্থায়ী রাষ্ট্রপতি
  2. খ) ঢাকা - প্রধানমন্ত্রী
  3. গ) মুজিবনগর - অস্থায়ী রাষ্ট্রপতি
  4. ঘ) মুজিবনগর - মন্ত্রিসভা
ব্যাখ্যা
প্রশ্ন: ---- এর সাথে যেমন রাজধানীর সম্পর্ক তেমনি সৈয়দ নজরুল ইসলাম এর সাথে ---- সম্পর্ক।

সমাধান:
মুজিবনগর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী রাজধানী ছিল। 
তেমনি, সৈয়দ নজরুল ইসলাম তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
২,৪২৯.
ACT, EGG, INK, ______ ধারার পরের পদ কোনটি?
  1. OLD
  2. BYE 
  3. FUN
  4. DIP
ব্যাখ্যা
প্রশ্ন: ACT, EGG, INK, ______ ধারার পরের পদ কোনটি?

সমাধান:
ইংরেজি বর্ণমালায় Vowel (A, E, I, O, U) পাঁচটি।
এখানে,
১ম পদ A দিয়ে শুরু
২য় পদ E দিয়ে শুরু
৩য় পদ I দিয়ে শুরু
∴ ৪র্থ পদ O দিয়ে শুরু হবে।
তাই সঠিক উত্তর OLD
২,৪৩০.
আগামী পরশুর পরের দিন সামির জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ শনিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন সামির জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ শনিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে?

সমাধান:
আজ (শনিবার), আগামী কাল (রবিবার), আগামী পরশু দিন (সোমবার), আগামী পরশুর পরের দিন (মঙ্গলবার)

∴ উৎসব = মঙ্গলবার
উৎসবের পরের দিন = বুধবার
২,৪৩১.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৯১
  2. ৪৭
  3. ৮৭
  4. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

৪৭ মৌলিক সংখ্যা।
২,৪৩২.
ওজনটি উঠাতে কত বলের প্রয়োজন?
  1. ক) 8 lbs
  2. খ) 12 lbs
  3. গ) 24 lbs
  4. ঘ) 48 lbs
ব্যাখ্যা
প্রশ্ন: ওজনটি উঠাতে কত বলের প্রয়োজন?

সমাধান:

প্রয়োজনীয় বল = মোট ওজন ÷ ঊর্দ্ধমুখি বলের(রশির) সংখ্যা
প্রয়োজনীয় বল = 24 ÷ 2 = 12 lbs
২,৪৩৩.
Home: Shelter :: School : ?
  1. Principal
  2. Student
  3. Teacher
  4. Education
ব্যাখ্যা

প্রশ্ন: Home: Shelter :: School : ?

সমাধান:
• এই শব্দজোড়ের ক্ষেত্রে 'স্থান এবং তার মূল উদ্দেশ্য' (Place and Purpose) সম্পর্কটি বিদ্যমান।

• Home : Shelter→ ঘরের মূল উদ্দেশ্য বা কাজ হলো মানুষকে Shelter (আশ্রয়) প্রদান করা। অর্থাৎ Home হলো Shelter-এর স্থান বা উৎস।

একইভাবে,
School : Education→ বিদ্যালয়ের মূল উদ্দেশ্য বা কাজ হলো শিক্ষা (education) দেওয়া। অর্থাৎ School হলো Education-এর স্থান বা উৎস।

উল্লেখ্য:
- বিকল্পগুলোর মধ্যে 'Principal', 'Student' বা 'Teacher' হলো বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, কিন্তু 'Education' হলো বিদ্যালয়ের মূল লক্ষ্য বা সেবা।

২,৪৩৪.
লাল ঘরটিতে কোন সংখ্যা বসবে?
  1. ক) 855
  2. খ) 549
  3. গ) 373
  4. ঘ) 849
ব্যাখ্যা
প্রশ্ন: লাল ঘরটিতে কোন সংখ্যা বসবে?


সমাধান:
এখানে,
(2 × 3) + 3 = 9
(9 × 3) + 3 = 30
(30 × 3) + 3 = 93
(93 × 3) + 3 = 282
(282 × 3) + 3 = 849
২,৪৩৫.
  প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 43
  2. 47
  3. 50
  4. 53
ব্যাখ্যা
প্রশ্ন:   প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
22 + 1 = 5
32 + 1 = 10
42 + 1 = 17
52 + 1 = 26
62 + 1 = 37
72 + 1 = 50
২,৪৩৬.
সুজন তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে ৫ কিলোমিটার দূরত্ব যাওয়ার পর বাম দিকে ঘুরলো এবং ১২ কি.মি. দূরত্ব অতিক্রম করলো। তার বাড়ি থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১৯ কি.মি.
  2. ১৩ কি.মি.
  3. ১৫ কি.মি.
  4. ১৭ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে ৫ কিলোমিটার দূরত্ব যাওয়ার পর বাম দিকে ঘুরলো এবং ১২ কি.মি. দূরত্ব অতিক্রম করলো। তার বাড়ি থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান C
সরাসরি দূরত্ব AC = √(৫ + ১২)
= √(২৫ + ১৪৪)
= √১৬৯
= ১৩ কি.মি.
২,৪৩৭.
Synonym of 'FIGURINE' is -
  1. Statue
  2. Picture
  3. Cloth
  4. Shadow
ব্যাখ্যা

প্রশ্ন: Synonym of 'FIGURINE' is -

সমাধান:
'FIGURINE' এর অর্থ ছোট মূর্তি বা প্রতিকৃতি।
এটি সাধারণত মানুষ, পশু বা দেবদেবীর ছোট আকারের মূর্তি বোঝাতে ব্যবহৃত হয়।

অপশনগুলো যাচাই করে পাই, 
A) Statue এর অর্থ মূর্তি। 
B) Picture এর অর্থ ছবি, আঁকা বা ফটো। 
C) Cloth এর অর্থ কাপড়। 
D) Shadow এর অর্থ ছায়া। 

সুতরাং, FIGURINE এর সমার্থক শব্দ হলো STATUE. 

২,৪৩৮.
তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে ক যুক্ত হলে হয় 'প্রত্নতাত্ত্বিক'।

প্রত্নতাত্ত্বিক:
প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। আর প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক।
২,৪৩৯.
XY আয়নায় প্রশ্নে প্রদত্ত শব্দটির প্রতিবিম্ব কী হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 4
২,৪৪০.
যদি 4 + 6 + 12 = 5
11 + 13 + 22 = 7
8 + 11 + 14= 6
3 + 4 + 6 = ?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন- 
যদি  4 + 6 + 12 = 5
11 + 13 + 22 = 7
8 + 11 + 14 = 6
3 + 4 + 6 = ?

সমাধান-
4 + 6 + 12 + 3 = √25 = 5
11 + 13 + 22 + 3 = √49 = 7
8 + 11 + 14 + 3 = √36 = 6
3 + 4 + 6 + 3  = √16 = 4
২,৪৪১.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ২০২০
  2. ২০০৮
  3. ১৯৫০
  4. ১৯৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বছর লিপ ইয়ার নয়?

সমাধান:
- ২০০৮, ২০২০, ১৯৪৮ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯৫০ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
- তাই ১৯৫০ লিপ ইয়ার নয়।

[গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো বছর ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে।
কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।]
২,৪৪২.
৩০ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ৬২
  2. ৬৫
  3. ৬৬
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩০ থেকে ৯৯ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৩১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ৩১) = ১২৮
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১২৮/২ = ৬৪
২,৪৪৩.
a ও b দুটি ভিন্ন মৌলিক সংখ্যা হলে, নিম্নে কোনটি তাদের গ.সা.গু হবে?
  1. a + b
  2. 0
  3. ab
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুটি ভিন্ন মৌলিক সংখ্যা হলে, নিম্নে কোনটি তাদের গ.সা.গু হবে?

সমাধান:
আমরা জানি,
মৌলিক সংখ্যাগুলোর মাঝে সাধারণ গুণনীয়ক নেই। তাই তাদের গ.সা.গু হবে সর্বদা ১।
যেমন- ৫ ও ৭ দুটি মৌলিক সংখ্যা,
তাদের তাদের গ.সা.গু = ১
২,৪৪৪.
A, A, B, C, E, H, ..........  ধারার পরবর্তী বর্ণ কোনটি?
  1. J
  2. K
  3. L
  4. M
ব্যাখ্যা
প্রশ্ন: A, A, B, C, E, H, ..........  ধারার পরবর্তী বর্ণ কোনটি? 

সমাধান:

A, A, B, C, E, H এদের অবস্থান সংখ্যা হলো,
1, 1, 2, 3, 5, 8

এখানে স্পষ্টত যে, পূর্ববর্তী দুটি বর্ণের অবস্থান সংখ্যার যোগফল পরবর্তী বর্ণের অবস্থান সংখ্যার সমান।

সুতরাং, পরবর্তী বর্ণের অবস্থান সংখ্যা হবে 5 + 8 = 13 এবং বর্ণটি হবে M.
২,৪৪৫.
Choose the word which is different from the rest.
  1. ক) Dagger
  2. খ) Hammer
  3. গ) Knife
  4. ঘ) Blade
ব্যাখ্যা
All except Hammer are sharp-edged and have a cutting action.
২,৪৪৬.
নীচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন:নীচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
 

সমাধান:

 
চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ৮টি
২,৪৪৭.
নিচের কোন শব্দজোড় ব্যতিক্রম?
  1. হাসপাতাল, রোগী
  2. শিক্ষক, শিক্ষার্থী
  3. পাখি, পাখির বাসা
  4. কারাগার, কয়েদি
ব্যাখ্যা
রোগীর থাকার স্থান হাসপাতাল।
পাখি থাকার স্থান পাখির বাসা।
কয়েদি থাকার স্থান কারাগার।
এই তিনটিতেই থাকার স্থানের কথা উল্লেখ রয়েছে।

কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এই শব্দজোড়ায় কোন স্থানের কথা উল্লেখ নেই। 
২,৪৪৮.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ২৭০°
  2. ৩৬০°
  3. ৭২০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড

∴ ৬০ সেকেন্ড ঘুরে = (১২০ × ৩৬০°)
∴ ১ সেকেন্ড ঘুরে = (১২০ × ৩৬০°)/৬০
= ৭২০°
২,৪৪৯.
যদি CHAMPION দিয়ে HCMAIPNO বোঝায় তবে, MIRACLES দিয়ে কোনটি বোঝায়? 
  1. ক) IMARLSEC 
  2. খ) IMLRACSE 
  3. গ) IMARLCSE
  4. ঘ) AMIRLCSE 
ব্যাখ্যা
এখানে 
CH - HC                  MI - IM 
AM - MA                RA - AR 
PI - IP                    CL - LC 
ON - NO               ES - SE
                           MIRACLES = IMARLCSE 
২,৪৫০.
CIRCLE যদি RICELC হয়, তবে SQUARE =?
  1. UQRESA
  2. URSEQA
  3. AQSERU
  4. UQSERA
ব্যাখ্যা
CIRCLE = RICELC ⇒ শব্দ দুইটিতে প্রথম ও ৩য় বর্ণ স্থান বিনিময় করেছে এবং ৪র্থ ও ৬ষ্ঠ বর্ণ পরস্পর স্থান বিনিময় করেছে।
অতএব, SQUARE = UQSERA হবে।
২,৪৫১.
Find out which one of the given alternatives is another member of that class.
Basic, Pascal, Fortran
  1. ক) Cobol
  2. খ) Oracle
  3. গ) Calculator
  4. ঘ) Excel
ব্যাখ্যা
Basic, Pascal, Fortran, Cobol are computer programming language.
২,৪৫২.
53, 53, 40, 40, 27, 27, ..... ধারাটির পরবর্তী পদ কোনটি?
  1. 14
  2. 12
  3. 11
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: 53, 53, 40, 40, 27, 27, ..... ধারাটির পরবর্তী পদ কোনটি?

সমাধান:
53 - 40 = 13
40 - 27 = 13
প্রদত্ত ধারায়, প্রতিটি সংখ্যা পুনরাবৃত্তি হয়, তারপর 13 বিয়োগ করে পরবর্তী সংখ্যা আনা হয়।

∴ পরবর্তী সংখ্যা হবে 27 - 13 = 14
২,৪৫৩.
সালেহা একটি বালিকা শ্রেণির যে-কোন প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণিতে কতজন বালিকা রয়েছে?
  1. ১৯ জন
  2. ২০ জন
  3. ২২ জন
  4. ২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সালেহা একটি বালিকা শ্রেণির যে-কোন প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণিতে কতজন বালিকা রয়েছে?

সমাধান:
শ্রেণিতে বালিকা সংখ্যা = (১১ + ১১) - ১
= ২২ - ১ = ২১ জন
২,৪৫৪.
১, ৫, ১৩, ২৯, ৬১,.................. অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৭৬
  2. ১০২
  3. ১০৬
  4. ১২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১,.................. অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
অনুক্রমটিতে
৫ - ১ = ৪
১৩ - ৫ = ৮
২৯ - ১৩ = ১৬
৬১ - ২৯ = ৩২

অনুক্রমটিতে সংখ্যার অন্তরগুলো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। 
অর্থাৎ ক্রমটিতে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর হবে প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের অন্তরের দ্বিগুণ।

সুতরাং  অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি হবে = ৬১ + (৩২ × ২) = ৬১ + ৬৪ = ১২৫

২,৪৫৫.
মৎস্যচাষ : পিসিকালচার : : পাখিপালন : ?
  1. ক) এপিকালচার
  2. খ) এভিকালচার
  3. গ) সেরিকালচার
  4. ঘ) হর্টিকালচার
ব্যাখ্যা
পিসিকালচার - মৎস্য চাষ বিষয়ক বিদ্যা;
এপিকালচার - মৌমাছির পালন বিষয়ক বিদ্যা;
এভিকালচার - পাখিপালন বিদ্যা 
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
উদ্যানবিদ্যা – হর্টিকালচার

উৎসঃ ব্রিটানিকা
২,৪৫৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. টোকিও
  2. প্যারিস
  3. লন্ডন
  4. চিলি
ব্যাখ্যা
টোকিও হলো জাপানের রাজধানী।
প্যারিস হলো ফ্রান্সের রাজধানী।
লন্ডন হলো যুক্তরাজ্যের রাজধানী।


অন্যদিকে, চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ। 
তাই চিলি ভিন্ন।
২,৪৫৭.
A bird has always ____
  1. cage
  2. feathers
  3. egg
  4. nest
ব্যাখ্যা
প্রশ্ন: A bird has always ____

সমাধান:
 A bird has always feathers.

- সব পাখি ডিম দেয় না,
- আবার সব পাখি বাসাও বানায় না,
- সব পাখি কে খাঁচায় ও রাখা হয় না।
- কিন্তু সব পাখির পালক থাকে।
২,৪৫৮.
ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: 'ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
'ত্য, ত্ন, হি, সা' এর সাথে 'র' বর্ণটি যোগ করে সাজিয়ে 'সাহিত্যরত্ন' শব্দটি পাওয়া যাবে।
২,৪৫৯.
নিচের চিত্র ম্যাট্রিক্সটি পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্র ম্যাট্রিক্সটি পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?


সমাধান:

প্রতিটি সারির তৃতীয় চিত্রটি এমন সব অংশ নিয়ে গঠিত যা প্রথম দুটি চিত্রের মধ্যে সাধারণ (Common) নয়। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় চিত্রের মধ্যে যে রেখা বা অংশগুলো মিল আছে সেগুলো বাদ যাবে এবং যা মিল নেই কেবল সেই অংশগুলোই তৃতীয় চিত্রে প্রদর্শিত হবে।
∴ সঠিক উত্তর: ঘ) 4

২,৪৬০.
যদি KITE = 45 হয়, তাহলে WILD = ?
  1. ক) 72
  2. খ) 40
  3. গ) 48
  4. ঘ) 29
ব্যাখ্যা
প্রশ্ন: যদি KITE = 45 হয়, তাহলে WILD = ?

সমাধান: 


K I T E = 11 + 9 + 20 + 5 = 45

W I L D = 23 + 9 + 12 + 4 = 48
২,৪৬১.
একটি ছবির দিকে ইঙ্গিত করে তামান্না বলেন, "ও আমার দাদার একমাত্র ছেলের ছেলে।" ছবির লোকটি তামান্নার সাথে কীভাবে সম্পর্কিত?
  1. ক) বাবা
  2. খ) চাচা
  3. গ) ভাই
  4. ঘ) ফুফা
ব্যাখ্যা
ছবির লোকটি তামান্নার দাদার ছেলে অর্থাৎ তামান্নার বাবার ছেলে। তাই ছেলেটি তামান্নার ভাই।
২,৪৬২.
Z ব্লকের সাথে কয়টি ব্লকের সরাসরি সংযোগ আছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
চিত্রে লক্ষ করলে দেখবেন Z ব্লক থেকে Y ব্লকের একটু দূরত্ব আছে। Z ব্লকের সাথে সরাসরি সংযোগ আছে শুধু দুটি ব্লকের (Z ব্লক সংলগ্ন উপরের এবং ডানপাশের ব্লকের)।
২,৪৬৩.
Choose the word which has similar meaning as ‘Obsequious’ -
  1. Servile
  2. Dyspeptic
  3. Natty
  4. Simple
ব্যাখ্যা
Obsequious - obedient or attentive to an excessive or servile degree.
Similar: servile, ingratiating, unctuous, sycophantic, fawning.
২,৪৬৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কূসংস্কার
  2. কুশংষ্কার
  3. কুসংস্কার
  4. কুশংস্কার
ব্যাখ্যা
কুসংস্কার শুদ্ধ বানান। এর অর্থ ⇒ চিরাচরিত ভ্রান্ত ধারণা বা বিশ্বাস; সামাজিক প্রথা বা ধর্মাদি বিষয়ে যুক্তিহীন বিশ্বাস।

উৎস: Accessible Dictionary.
২,৪৬৫.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 
  1. ক) ২/৫
  2. খ) ৩/৭
  3. গ) ৪/৯
  4. ঘ) ৫/১১
ব্যাখ্যা
২/৫ = ০.৪
৩/৭ = ০.৪২৮৫
৪/৯ =০ .৪৪৪৪৪
৫/১১ = ০.৪৫৪৫

৫/১১ ভগ্নাংশটি বৃহত্তম।  
২,৪৬৬.
7 × 3 = 2812 এবং 5 × 4 = 2016 হলে 9 × 6 = ?
  1. 4536
  2. 3636
  3. 3624
  4. 3628
ব্যাখ্যা
প্রশ্ন: 7 × 3 = 2812 এবং 5 × 4 = 2016 হলে 9 × 6 = ?

সমাধান:
7 × 3 = 2812 এবং 5 × 4 = 2016 হলে 9 × 6 = 3624

7 × 4 = 28 [4 দ্বারা গুণ করে]
3 × 4 = 12 [4 দ্বারা গুণ করে]
∴ 7 × 3 =2812 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

এবং 5 × 4 = 20 [4 দ্বারা গুণ করে]
4 × 4 = 16 [4 দ্বারা গুণ করে]
∴ 5 × 4 = 2016 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে, 9 × 4 = 36 [4 দ্বারা গুণ করে]
6 × 4 = 24 [4 দ্বারা গুণ করে]

∴ 9 × 6 = 3624 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
২,৪৬৭.
জলকুন্তল শব্দের অর্থ কী?
  1. শৈবাল
  2. গাঙচিল
  3. শুশুক
  4. পদ্মফুল
ব্যাখ্যা
জলকুন্তল (বিশেষ্য) ⇒ শেওলা; শৈবাল।

উৎস: Accessible Dictionary.
২,৪৬৮.
নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা থেকে ১ কম?
  1. ৪৮৪
  2. ৪৮৩
  3. ৪৮১
  4. ৪৪১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা থেকে ১ কম?

সমাধান:
(২২) = ৪৮৪
⇒ ৪৮৪ - ১ = ৪৮৩
২,৪৬৯.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
33 × 7 ÷ 25 - 5 + 3 = কত?
  1. ক) 25
  2. খ) 15
  3. গ) 10
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
33 × 7 ÷ 25 - 5 + 3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
33 + 7 - 25 ÷ 5 × 3 
= 33 + 7 - 5 × 3 
= 40 - 15
= 25
২,৪৭০.
ক ও খ দুই বোন। খ, ক-এর চেয়ে বড়। ক, গ এর স্ত্রী। ক ও খ -এর মা যদি গ-এর শাশুড়ি হয় তাহলে খ-এর সঙ্গে গ- এর সম্পর্ক কি?
  1. ক) খ, গ এর চাচী
  2. খ) খ, গ এর স্ত্রীর বড় বোন
  3. গ) ক ও খ পরস্পর বোন
  4. ঘ) খ, গ এর ভাবী
ব্যাখ্যা
ক ও খ দুই বোন।
খ, ক-এর চেয়ে বড়।
ক, গ এর স্ত্রী।
ক ও খ -এর মা যদি গ-এর শাশুড়ি হয় তাহলে খ, গ এর স্ত্রীর বড় বোন হবে।
২,৪৭১.
একটি ছাত্রীনিবাসে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?
  1. ৩৩দিন
  2. ২২ দিন
  3. ২৪ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রীনিবাসে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?

সমাধান:
মোট ছাত্রী = ৬৬ - ৩০ = ৩৬ জন।
মোট দিন = ২৬ - ৮ = ১৮ দিন।

৬৬ জন ছাত্রীর খাবার আছে ১৮ দিনের।
১ ছাত্রীর খাবার আছে ৬৬ × ১৮ দিনের।
৩৬ ছাত্রীর খাবার আছে (৬৬ × ১৮)/৩৬ দিনের।
= ৩৩ দিনের।
২,৪৭২.
আলোক বর্ষ কিসের একক?
  1. আলোর তীব্রতা
  2. সময়
  3. দূরত্ব
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক।
২,৪৭৩.
'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Scarce
  2. Abundant
  3. Widespread
  4. Limited
ব্যাখ্যা
প্রশ্ন: 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Ubiquitous (adjective) - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

Scarce - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।
Abundant - প্রচুর; অঢেল।
Widespread - বহুবিস্তৃত।
Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।

অপশন বিবেচনায় 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ Widespread.
২,৪৭৪.
একটি লোক সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১০ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল এবং ২০ মিনিট হাঁটার পর সে আবার বাম দিকে ঘুরল। আবার ২০ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর দিকে
  2. দক্ষিণ দিকে
  3. পশ্চিম দিকে
  4. পূর্ব দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোক সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১০ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল এবং ২০ মিনিট হাঁটার পর সে আবার বাম দিকে ঘুরল। আবার ২০ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

- সূর্য পূর্ব দিকে উদিত হয়।
- সুতরাং লোকটি পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করল।
- এরপর সে প্রথমে দক্ষিণ দিকে, এরপর পূর্ব দিকে এবং সবশেষে দক্ষিণ দিকে যাত্রা শুরু করল।
- এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে
২,৪৭৫.
মাতার বর্তমান কন্যার বয়স বয়সের তিনগুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের চারগুণ ছিল। মাতার বর্তমান বয়স কত?
  1. ৫৮ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার বর্তমান কন্যার বয়স বয়সের তিনগুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের চারগুণ ছিল। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
মাতার বর্তমান বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৪(ক - ৮) = ৩ক - ৮
⇒ ৪ক - ৩২ = ৩ক - ৮
⇒ ক = ৩২ - ৮
⇒ ক = ২৪

∴  মাতার বর্তমান বয়স = (৩ × ২৪) বছর
= ৭২ বছর
২,৪৭৬.
N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
  1. B
  2. D
  3. J
  4. M
ব্যাখ্যা

প্রশ্ন: N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

সমাধান:
সম্পর্কগুলো,
N > M
J > D
B > N
M > J

∴ B > N > M > J > D
অতএব, সবচেয়ে খাটো D.

২,৪৭৭.
'ষাট বছর পূর্তিতে যে উৎসব' এককথায় ______?
  1. রজত জয়ন্তী
  2. হীরক জয়ন্তী
  3. সুবর্ণ জয়ন্তী
  4. প্লাটিনাম জয়ন্তী
ব্যাখ্যা

জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে = রজত জয়ন্তী;
​- ষাট বছর পূর্তিতে = হীরক জয়ন্তী
- পঞ্চাশ বছর পূর্তিতে = সুবর্ণ জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে = প্লাটিনাম জয়ন্তী

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৪৭৮.
নিচের কোন চিত্রটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রত্যেকটি বর্ণ লিখতে ৩ টি করে দাগ লাগে কিন্তু E লিখতে ৪টি দাগ দিতে হয়।
২,৪৭৯.
এর মান নিচের কোনটির সমান?
  1. ১৫
  2. ৯১
  3. ১৬১
  4. ২৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর মান নিচের কোনটির সমান?

সমাধান:

= ৩ × ৩ × ৩ × ৩ × ৩
= ৯ × ৯ × ৩
= ৮১ × ৩
= ২৪৩
২,৪৮০.
নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
  1. হাইফেন
  2. কোলন
  3. ইলেক
  4. ব্র্যাকেট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাশ - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাশ - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চারণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চারণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
২,৪৮১.
নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
  1. Conventional
  2. Peculiar
  3. Conservative
  4. Traditional
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?

সমাধান:
Conventional (Adjective): Based on or in accordance with what is generally done or believed.
বাংলা অর্থ - গতানুগতিক; রীতিমাফিক; রীতিসম্মত।

Peculiar (Adjective): Different to what is normal or expected; strange.
বাংলা অর্থ -  বৈশিষ্ট্যপূর্ণ; বিচিত্র; অপ্রচলিত।

Conservative (Adjective): Averse to change or innovation and holding traditional values.
বাংলা অর্থ - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী।

Traditional (Adjective): Existing in or as part of a tradition; long-established.
বাংলা অর্থ - ঐতিহ্যবাহী; সনাতন।

সুতরাং, Conventional, Conservative ও Traditional - শব্দগুলো প্রায় সমার্থক বা সমগোত্রীয় শব্দ।
অন্যদিকে, Peculiar - ভিন্ন অর্থবোধক শব্দ।
২,৪৮২.
যদি SMART = TNBSU হয়, তাহলে BRAVE = ?
  1. THMDF
  2. RVFFO
  3. CSBWF
  4. TJMFO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SMART = TNBSU হয়, তাহলে BRAVE = ?
সমাধান:


SMART = TNBSU প্রতিটি বর্ণ পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
∴ BRAVE = CSBWF
২,৪৮৩.
'আগুন' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - 
  1. সর্বভুক
  2. ভানু
  3. অনিল
  4. মার্তণ্ড
ব্যাখ্যা

প্রশ্ন: 'আগুন' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - 

সমাধান:

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - সর্বভুক। 
• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু।

অন্যদিকে,
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২,৪৮৪.
If Skyler accidentally told Marie about Walter’s illegal activities, she would:
  1. Hit the road
  2. Call it a day
  3. Spill the beans
  4. Break the ice
ব্যাখ্যা

প্রশ্ন: If Skyler accidentally told Marie about Walter’s illegal activities, she would:

সমাধান:

• The correct idiom in this context is - Spill the beans.

• Spill the beans (idiom)
English Meaning: to reveal secret information unintentionally or prematurely.
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা; এমন তথ্য প্রকাশ করা যা আগে জানা যায়নি।

Example Sentence:
- If Skyler accidentally told Marie about Walter’s illegal activities, she would spill the beans.

অপশন আলোচনা -

ক) Hit the road – তৎক্ষণাৎ চলে যাওয়া।
খ) Call it a day – কাজ শেষ করা বা বিরতি নেওয়া।
গ) Spill the beans – গোপন কথা ফাঁস করা; এই পরিস্থিতির জন্য সঠিক।
ঘ) Break the ice – উত্তেজনা কমানো বা আলাপ শুরু করা।

সঠিক উত্তর: গ) Spill the beans. 

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

২,৪৮৫.
  1. ক) 42
  2. খ) 58
  3. গ) 60
  4. ঘ) 65
ব্যাখ্যা

80 × 9 = x × 12
⇒ x = 720/12 = 60

২,৪৮৬.
What is the missing number in the series 100, 81, 64, 49, ?, 25
  1. 36
  2. 32
  3. 42
  4. 64
  5. None of these
ব্যাখ্যা
Question: What is the missing number in the series 100, 81, 64, 49, ?, 25

Solution:
This is a decreasing sequence of perfect squares:
102 = 100, 
92 = 81, 
82 = 64, 
72 = 49
62 = 36
52 = 25

So the missing number in the series is 36.
২,৪৮৭.
Introducing a boy, a girl said, ''He is the son of the daughter of the father of my uncle.'' How is the boy related to the girl?
  1. ক) Brother
  2. খ) Nephew
  3. গ) Uncle
  4. ঘ) Son-in-law
ব্যাখ্যা

The father of the boy's uncle → the grandfather of the boy and daughter of the grandfather → sister of father.

So, the boy can be this girl's sibling or cousin brother. 

২,৪৮৮.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৯ এবং ১২ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ৪/৯
  2. ৫/১২
  3. ৩/৮
  4. ৭/১২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৩, ৯ এবং ১২ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

সমাধান:
মেশিন তিনটি এক ঘণ্টায় যথাক্রমে কাজ করতে পারে ১/৩, ১/৯ এবং ১/১২ অংশ।
এখানে বেশি ক্ষমতাসম্পন্ন মেশিন হলো প্রথম দুইটি মেশিন (কারণ ৩ ও ৯ ঘণ্টা সময় অন্যটির চেয়ে কম)।

∴ এরা একত্রে এক ঘন্টায় সর্বোচ্চ কাজ করতে পারে = (১/৩) + (১/৯) অংশ 
= (৩ + ১)/৯ অংশ
= ৪/৯ অংশ

∴ দুইটি মেশিন এক ঘন্টায় সর্বোচ্চ ৪/৯ অংশ কাজ করতে পারবে।

২,৪৮৯.
তিনটি সংখ্যার গুণফল ৩৭৮। দুইটি সংখ্যা ৬ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গুণফল ৩৭৮। দুইটি সংখ্যা ৬ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
তৃতীয় সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
৫ × ৭ × ক = ৩৭৮
⇒ ক = ৩৭৮/(৬ × ৭)
∴ ক = ৯
২,৪৯০.
বিরক্ত : অনুরক্ত :: আপদ : ?
  1. ক) বিপদ
  2. খ) সম্পদ
  3. গ) নিগ্রহ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বিরক্ত এর বিপরীত শব্দ অনুরক্ত।
তেমনি আপদ এর বিপরীত সম্পদ।
২,৪৯১.
একটি খেলার মাঠে কয়েকটি দ্বিপদী ও চতুষ্পদী প্রাণী রয়েছে। মোট 12 টি মাথা এবং 40 টি পা দেখা গেছে। চতুষ্পদী প্রাণীর সংখ্যা বের করুন।
  1. 10 টি
  2. 8 টি
  3. 16 টি
  4. 7 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলার মাঠে কয়েকটি দ্বিপদী ও চতুষ্পদী প্রাণী রয়েছে। মোট 12 টি মাথা এবং 40 টি পা দেখা গেছে। চতুষ্পদী প্রাণীর সংখ্যা বের করুন।

সমাধান:
ধরি,
চতুষ্পদী প্রাণীর সংখ্যা = x
দ্বিপদী প্রাণীর সংখ্যা = y

শর্তমতে, 
x + y = 12......(1) [মাথার সংখ্যা]
4x + 2y = 40........(2) [পায়ের সংখ্যা]

এখন, (1) নং হতে পাই, 
 ∴ y = 12- x

(2) নং এ y এর মান বসিয়ে পাই, 
4x + 2(12 - x) = 40
⇒ 4x + 24 - 2x = 40
⇒ 2x = 40 - 24
⇒ 2x = 16
⇒ x = 16/2
∴ x = 8

সুতরাং, চতুষ্পদী প্রাণীর সংখ্যা 8 টি। 

২,৪৯২.
নিচের কোন ভগ্নাংশটি ৩/৪ থেকে ছোট এবং ১/৩ থেকে বড়?
  1. ক) ১/৬
  2. খ) ১৭/২৪
  3. গ) ৩৭/৪৮
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
ভগ্নাংশের হরগুলো = ৪, ৩, ৬, ২৪, ১২, ৪৮
৪, ৩, ৬, ২৪, ১২, ৪৮ এর ল.সা.গু = ৪৮

৩/৪ = (৩ × ১২)/(৪ × ১২) = ৩৬/৪৮
১/৩ = (১ × ১৬)/(৩ × ১৬) = ১৬/৪৮

১/৬ = (১ × ৮)/(৬ × ৮) = ৮/৪৮
১৭/২৪ = (১৭ × ২)/(২৪ × ২) = ৩৪/৪৮
৩৭/৪৮ = (৩৭ × ১)/(৪৮ × ১) = ৩৭/৪৮
১/১২ = (১× ৪)/(১২ × ৪) = ৪/৪৮

অতএব, ৩/৪ < ১৭/২৪ < ৩/৪
২,৪৯৩.
১, ৮, ২৭, ৬৪, _______, ২১৬, এই ধারার শূন্যস্থানের লুপ্ত সংখ্যাটি কত? 
  1. ১২৫ 
  2. ১১৫ 
  3. ১৩৬ 
  4. ১৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ৮, ২৭, ৬৪, _______, ২১৬, এই ধারার শূন্যস্থানের লুপ্ত সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে, 
ধারাটি হচ্ছে ১, ৮, ২৭, ৬৪, ........., ২১৬ 
= ১
= ৮
= ২৭
= ৬৪
= ১২৫
= ২১৬
∴ লুপ্ত সংখ্যাটি হচ্ছে = ১২৫

∴ ধারাটি হচ্ছে ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬  ।

২,৪৯৪.
ঘড়িতে ২ টা ২০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ৪০°
  2. খ) ৫০°
  3. গ) ৭০°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ:
 = । (11 M - 60 H) / 2।°
= । (১১ × ২০ - ৬০ × ২) / ২।°
= ।(২২০ - ১২০)/২ ।°
= । ১০০/২।°
= ৫০°
২,৪৯৫.
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) উড়নচণ্ডী
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) আট কপালে
  4. ঘ) চাঁদের হাট
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা 'আট কপালে'
কেননা, 
আট কপালে - মন্দভাগ্য,
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;

অন্যদিকে, 
উড়নচণ্ডী = অমিতব্যয়ী
গৌরচন্দ্রিকা = ভূমিকা
চাঁদের হাট = সুখের সংসার 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৯৬.
ক এর মান কত?
  1. ক) ৫০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর মান কত?


সমাধান:
আড়াআড়ি গুণ করে পাই,
= ৫ × ১২৫
বা, ক = ৬২৫
∴ ক = ২৫
২,৪৯৭.
কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?
  1. সচেতনতা
  2. গণতন্ত্র
  3. মূল্যবোধ
  4. আইন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?

সমাধান:
- আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব।
- রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্ৰণয়ন করে।
২,৪৯৮.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. মিথ্যাচার
  2. অস্বীকার
  3. প্রলাপ
  4. সংলাপ
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার।
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: অপ+√লপ্+অ

অপলাপ (বিশেষ্য): 
অর্থ:
গোপন।
মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)।
অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৪৯৯.
নিচের চিত্রে, মোট কয়টি চতুর্ভুজ আছে?
  1. ১৫
  2. ২১
  3. ২৭
  4. ৩০
ব্যাখ্যা
প্রথম কলামে ১ টি চতুর্ভুজ।
দ্বিতীয় কলামে, ৩ টি চতুর্ভুজ। 
তৃতীয় কলামে ৫ টি চতুর্ভুজ।
সংক্ষেপে,
মোট চতুর্ভুজ =  ৩য় কলামের জন্য(১ + ২ + ৩ + ৪ + ৫) + ২য় কলামের জন্য(১ + ২ + ৩) + ১ম কলামের জন্য(১) + ৩য় সারির জন্য (১ + ২ + ৩) + ২য় ও ৪র্থ সারির জন্য(২ + ২) - ২য় ও ৪র্থ সারির ১ টি করে বাদ(২) = ৩০

[ স্থানাঙ্ক সম্পর্ক (চিত্র যুক্তি) ]
২,৫০০.
নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
  1. ৩/২৫
  2. ৭/৫০
  3. ৩/২০
  4. ৯০/১০০০
ব্যাখ্যা
৩/২৫ = ৩ × ৪/(২৫ × ৪) = ১২/১০০
৭/৫০ = (৭ × ২)/(৫০ × ২) = ১৪/১০০
৩/২০ = (৩ × ৫)/(২০ × ৫) = ১৫/১০০
৯০/১০০০ = ৯/১০০
অতএব, ৯০/১০০০ সবচেয়ে ছোট।
কারণ ৯/১০০ < ১২/১০০ < ১৪/১০০ < ১৫/১০০
বা ৯০/১০০০ < ৩/২৫ < ৭/৫০ < ৩/২০
অতএব, ৯০/১০০০ সবচেয়ে ছোট সংখ্যা।