বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১৯ / ১৩৫ · ১,৮০১১,৯০০ / ১৩,৫৮৯

১,৮০১.
৩ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 
  1. ৬৫°
  2. ৭৫°
  3. ৫৫°
  4. ৮৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 

সমাধান:
উৎপন্ন কোণ = ।(11M - 60 H)/2।°
= । (১১ × ৩০ - ৬০ × ৩) / ২।°
= । ৩৩০ - ১৮০/ ২।°
= । ১৫০/২।°
= ৭৫°
১,৮০২.
একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
  1. ভাতিজি
  2. বোন
  3. মা
  4. ফুপু
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?

সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে আরাফাত (ছেলে)।
যেহেতু আরাফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।

১,৮০৩.
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 200
  2. 180
  3. 150
  4. 140
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম চিত্রে, (8 × 5 × 3) + (3 × 2 × 9) = 120 + 54 = 174
২য় চিত্রে, (6 × 7 × 5) + (2 × 7 × 9) = 210 + 126 = 336
৩য় চিত্রে, (3 × 2 × 5) + (6 × 4 × 5) = 30 + 120 = 150
১,৮০৪.
Please find out the figure that does not fit the other four below:
    ব্যাখ্যা
    প্রশ্ন: Please find out the figure that does not fit the other four below:

    সমাধান:
    অপশন গ হতে দেখা যায় যে, চর্তুভুজের প্রান্ত হতে রেখাগুলো চর্তুভুজের অভ্যন্তরে বৃত্তের প্রান্তগুলো স্পর্শ করেছে।
    অন্য অপশনগুলোরে অভ্যন্তরে বৃত্ত নেই।
    তাই অপশন গ ব্যতিক্রম।
    ১,৮০৫.
    ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবার আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?
    1. মামাতো বোন
    2. ফুফাতো বোন
    3. আপন বোন
    4. চাচাতো বোন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবার আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?

    সমাধান:
    তোহার ভাইয়ের মা ⇒ তোহার মা 
    তোহার মায়ের বাবা ⇒ তোহার নানা

    তোহার নানা, ফারিহার দাদা হয়।
    ∴ তোহার মা ফারিহার ফুফু হয়। ফারিহার বাবা তোহার মামা হয়।
    ∴ ফারিহা তোহার মামাতো বোন হয়।
    ১,৮০৬.
    লিভারটি ভারসাম্যে রাখতে কতটুকু বল প্রয়োজন?
    1. ক) 30 lbs
    2. খ) 35 lbs
    3. গ) 42 lbs
    4. ঘ) 45 lbs
    ব্যাখ্যা

    f = (w1 x d1) + (w1a x d1a)/d2
    f = (20 x 10) + (30 x 5)/10
    f = (200 + 150)/10
    f = 35 lbs

    ১,৮০৭.
    আপনার কাছে যদি ৭ টি আধুলি, ১২ টি সিকি থাকে তবে আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৭ টাকা হবে?
    1. ক) ১
    2. খ) ৩
    3. গ) ৫
    4. ঘ) ৮
    ব্যাখ্যা

    আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা
    ∴ ৭ টা আধুলি = ৭ × ৫০ = ৩৫০ পয়সা
    ১২ টা সিকি = ১২ × ২৫ = ৩০০ পয়সা
    ৭ টাকা = ৭ × ১০০ = ৭০০ পয়সা
    বাকী থাকে ৭০০ - (৩৫০ + ৩০০) পয়সা = ৫০ পয়সা
    ∴ ১০ পয়সা লাগবে ৫ টি

     
    ১,৮০৮.
    ২০২২ সালের ১লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল কী বার?
    1. ক) বুধবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২২ সালের ১লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল কী বার?

    সমাধান:
    ২০২২ সালের ১ লা মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত = ৪৩ দিন
     
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    প্রশ্নে, ৪৩ দিন = (৬ × ৭) + ১ দিন 

    ২০২২ সালের ১ লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল মঙ্গলবার হবে।
    ১,৮০৯.
    ত, ভি, ম, য়ে' এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি দেশের নাম পাওয়া যায়?
    1. ক) ল
    2. খ) নি
    3. গ) না
    4. ঘ) ন্ড
    ব্যাখ্যা
    ত, ভি, ম, য়ে' এর সাথে 'না' ধ্বনিটি যোগ করলে একটি দেশের নাম 'ভিয়েতনাম' পাওয়া যায়।
    ১,৮১০.
    ২০১২ সালের ১ জানুয়ারি রবিবার ছিল। ঐ বছর ৩১ ডিসেম্বর কি বার ছিল?
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) শুক্রবার
    ব্যাখ্যা
    লিপ ইয়ার বাদে অন্য সাধারণ বছর গুলোতে ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর একই বার হয়। কিন্তু লিপ ইয়ারে ১ দিন বেশি থাকে তাই লিপ ইয়ারে ১ জানুয়ারি যে বার হয় তার থেকে ১ দিন বেড়ে যায়। ২০১২ লিপ ইয়ার তাই ২০১২ সালের ১ জানুয়ারি রবিবার ছিল। ঐ বছর ৩১ ডিসেম্বর সোমবার বার ছিল।
    ১,৮১১.
    What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?
    1. R
    2. F
    3. L
    4. U
    ব্যাখ্যা
    প্রশ্ন: What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?

    সমাধান:
    The word is 'SUPERFLUOUS'
    The letters are: S U P E R F L U O U S
    Their alphabet positions are: 19 21 16 5 18 6 12 21 15 21 19

    The letter F is in alphabet position 6, and F is the 6th letter in the word 'SUPERFLUOUS'.
    ১,৮১২.
    ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
    1. ৩৬
    2. ৩৮
    3. ৪৫
    4. ৩৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?

    সমাধান:
    প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য:
    ৬ - ৩ = ৩
    ১১ - ৬ = ৫
    ১৮ - ১১ = ৭
    ২৭ - ১৮ = ৯
    পার্থক্যগুলো হলো: ৩, ৫, ৭, ৯ (বিজোড় সংখ্যার ক্রম)

    অতএব, পরবর্তী পার্থক্য হবে = ১১

    পরবর্তী সংখ্যা = ২৭ + ১১ = ৩৮

    ১,৮১৩.
    ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে রাখা বস্তুটির ভর কত হতে হবে?
    1. 0.3 kg
    2. 30 kg
    3. 60 kg
    4. 300 kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে রাখা বস্তুটির ভর কত হতে হবে?

    সমাধান:
    ধরি,
    ​বস্তুটির ভর = ক kg 

    ​প্রশ্নমতে,
    ​ক × 1.0 = 1.5 × 20
    ​⇒ ক = 30/1.0
    ​∴  ​ক = 30

    সুতরাং, বস্তুটির ভর = 30 kg

    ১,৮১৪.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. 128
    2. 117
    3. 127
    4. 131
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

    সমাধান:
    এখানে, মাঝের সংখ্যাটি ত্রিভুজের বাইরে থাকা সংখ্যাগুলোকে সমষ্টি + 1
    ১ম ত্রিভুজে ⇒ (22 + 15 + 31) + 1 = 68 + 1 = 69

    ২য় ত্রিভুজে ⇒ (34 + 25 + 81) + 1 = 140 + 1 = 141

    একইভাবে, 
    ৩য় ত্রিভুজে ⇒ (13 + 42 + 75) + 1 = 130 + 1 = 131

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে 131 সংখ্যাটি বসবে। 

    ১,৮১৫.
    নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
    1. বন্ধনি চিহ্ন
    2. হাইফেন
    3. ইলেক
    4. প্রশ্নবোধক চিহ্ন
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
    ১,৮১৬.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে?
    ১২     ১৭   ৭
    ৩৮   ৫৩  ৪১
    ১৩    ১৮    ?
    1. ২১
    2. ১৯
    3. ১৭
    4. ১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে?
    ১২     ১৭   ৭
    ৩৮   ৫৩  ৪১
    ১৩    ১৮    ?    

    সমাধান:
    এখানে,
    ৩৮ - ১২ = ২৬; ২৬/২ = ১৩
    ৫৩ - ১৭ = ৩৬; ৩৬/২ = ১৮
    ৪১ - ৭ = ৩৪; ৩৪/২ = ১৭
    ১,৮১৭.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 28
    2. 42
    3. 36
    4. 48
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    চিত্র তিনটিতে একটি কমন প্যাটার্ণ ব্যবহৃত হয়েছে। 
    প্যাটার্ণটি হলো: ১ম সংখ্যা ÷ ২য় সংখ্যা = ফলাফল × ৬ = উপরের সংখ্যা

    ১ম চিত্রে,
    ৭২ ÷ ৮ = ৯; ৯ × ৬ = ৫৪

    ২য় চিত্রে,
    ৬০ ÷ ১২ = ৫; ৫ × ৬ = ৩০

    ৩য় চিত্রে,
    ৬৩ ÷ ৯ = ৭; ৭ × ৬ = ৪২
    ১,৮১৮.
    A শহর থেকে যাত্রা শুরু করে মিনহাজ সোজা ৬ কি.মি. যান, পরে তিনি বামে ঘুরে সোজা উত্তরে ৮ কি.মি. গিয়ে B এ থামেন। শহর A থেকে B এর সরাসরি দূরত্ব কত?
    1. ক) ১০ কি.মি.
    2. খ) ১২ কি.মি.
    3. গ) ১৪ কি.মি.
    4. ঘ) ১৬ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: A শহর থেকে যাত্রা শুরু করে মিনহাজ সোজা ৬ কি.মি. যান, পরে তিনি বামে ঘুরে সোজা উত্তরে ৮ কি.মি. গিয়ে B এ থামেন। শহর A থেকে B এর সরাসরি দূরত্ব কত? 

    সমাধান: 

    AB = √(AC2 + (BC2)
    = √(62 + 82)
    = √(36 + 64)
    = √100
    = 10
    ১,৮১৯.
    ৭২ × ৭৫ × ৩ × ২ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    1. ক) ৬
    2. খ) ৮
    3. গ) ১০
    4. ঘ) ২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭২ × ৭৫ × ৩ × ২ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

    সমাধান: 
    ৭২ × ৭৫ × ৩ × ২ = ৮ × ৯ × ৩ × ২৫ × ৩ × ২ 
                                      = ২ × ৩ × ৩ × ৫ × ৩ × ২
                                      = ২ × ৩ × ৫
                                      = ২× ২ ×৩ × ৫
     এখানে,
    ২ জোড়াবিহীন। 
    ২ দ্বারা গুণ করতে হবে।                    
    ১,৮২০.
    নিচের কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?
    1. T, O, Y
    2. P, A, N
    3. H, I, S
    4. D, E, F
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?

    সমাধান:


     

    'ক' সঠিক কারন T, O, Y সবগুলো বর্ণ বাস্তবে ও আয়নায় একই দেখায়।
    'খ' ভুল কারন P ও N বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।
    'গ' ভুল কারন S বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।
    'ঘ' ভুল কারন D, E, F বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।।

    ১,৮২১.
    ২২, ২১, ২৩, ২২, ২৪, ২৩ …… এই ধারার পরবর্তী সংখ্যা -
    1. ২২
    2. ২৩
    3. ২৪
    4. ২৫
    ব্যাখ্যা
    এই ধারায় জোড় অবস্থানের পদ পেতে আগের বেজোড় অবস্থানের পদ থেকে ১ বিয়োগ করতে হয় (যেমনঃ ২২ - ১ = ২১)। এবং বেজোড় অবস্থানের পদ সংখ্যা পেতে আগের জোড় অবস্থানের পদের সাথে ২ যোগ করতে হয় (যেমনঃ ২১ + ২ = ২৩।
    যেহেতু সর্বশেষ পদটি জোড় অবস্থানে আছে, সুতরাং ধারার পরের পদ হবে ২৩ + ২ = ২৫
    ১,৮২২.
    দেয়ালে আটকানো একটি এনালগ ঘড়িতে ৮ : ৫০ বাজে। আয়নার মধ্যে এ সময়কে কত দেখাবে?
    1. ৩ : ১০
    2. ৪ : ১৫
    3. ৬ : ১০
    4. ৩ : ০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: দেয়ালে আটকানো একটি এনালগ ঘড়িতে ৮ : ৫০ বাজে। আয়নার মধ্যে এ সময়কে কত দেখাবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    মূল সময়: ৮:৫০

    ∴ আয়নার সময় = ১১ : ৬০ - ৮ : ৫০ = ৩ : ১০
    ১,৮২৩.
    আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গত কালের আগের দিন কী বার ছিল? 
    1. বৃহস্পতিবার
    2. বুধবার
    3. মঙ্গলবার
    4. শুক্রবার
    ব্যাখ্যা
    গতকালের আগের দিন (মঙ্গলবার) - গতকাল (বুধবার ) - আজ (বৃহস্পতিবার ) - আগামী কাল (শুক্রবার) - আগামী পরশু দিন (শনিবার) - আগামী পরশু পরের দিন ( রবিবার)
    ১,৮২৪.
    একটি লাইনে সাগর শুরুর দিক থেকে ৮ম এবং শেষের দিক থেকে ১৬ তম হলে, ঐ লাইনে মোট কতজন লোক আছে?
    1. ২৩ জন
    2. ২৪ জন
    3. ২৫ জন
    4. ৮ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি লাইনে সাগর শুরুর দিক থেকে ৮ম এবং শেষের দিক থেকে ১৬ তম হলে, ঐ লাইনে মোট কতজন লোক আছে?

    সমাধান:
    ঐ লাইনে মোট লোক আছে = ৮ + ১৬ - ১ = ২৩ জন
    ১,৮২৫.
    If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?
    1. ক) the second
    2. খ) the fourth
    3. গ) the first
    4. ঘ) the sixth
    ব্যাখ্যা
    Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
    Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

    - If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?

    Solution: 

    প্রথম এবং ৭ম অবস্থানে একই বই রাখলে অবশ্যই কাপড়ে মোড়ানো বই রাখতে হবে।
    উপরোক্ত উপায়ে সাজানো যাবে যেখানে ৩য়, ৪র্থ, ৫ম স্থানে অবশ্যই চামড়া মোড়ানো বই থাকবে।
    ১,৮২৬.
    আলী প্রথমে উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটে। তারপর সেখান থেকে দক্ষিণ দিকে 6 কিলোমিটার হাঁটে। তারপর পূর্ব দিকে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থানের তুলনায় সে কত দূরে এবং কোন দিকে আছে?
    1. 7 কি.মি. এবং পশ্চিম দিকে
    2. 5 কি.মি. এবং উত্তর-পূর্ব দিকে
    3. 7 কি.মি. এবং পূর্ব দিকে
    4. 5 কি.মি. এবং দক্ষিণ-পূর্ব দিকে
    ব্যাখ্যা

    প্রশ্ন: আলী প্রথমে উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটে। তারপর সেখান থেকে দক্ষিণ দিকে 6 কিলোমিটার হাঁটে। তারপর পূর্ব দিকে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থানের তুলনায় সে কত দূরে এবং কোন দিকে আছে?

    সমাধান: 

    উত্তরে 10 কি.মি. হাঁটার পর দক্ষিণে 6 কি.মি. হাঁটলে, উত্তর দিক বরাবর দূরত্ব = 10 - 6 = 4 কি.মি.।
    তারপর পূর্ব দিকে 3 কি.মি. হাঁটে।
    শুরুর স্থান থেকে তার অবস্থান: উত্তর-পূর্ব কোণে একটি সমকোণী ত্রিভুজে (উত্তরে 4 কি.মি., পূর্বে 3 কি.মি.)।
    ∴ সরল দূরত্ব = √(42 + 32) = √(16 + 9) = √25 = 5 কি.মি.।
    এবং দিক উত্তর-পূর্ব 

    সুতরাং, সে শুরুর স্থান থেকে 5 কিলোমিটার দূরে, উত্তর-পূর্ব দিকে।

    ১,৮২৭.
    চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ চিত্র নিচের কোনটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ চিত্র হবে অপশন গ(3)
    ১,৮২৮.
    একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
    1. ভাই
    2. বাবা
    3. মামা
    4. নানা
    ব্যাখ্যা

     
    প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?

    সমাধান: 
    রিমির মামার বাবা হলো রিমির নানা 
    রিমির নানার একমাত্র মেয়ে রিমির মা 
    রিমির মায়ের ছেলে হলো রিমির ভাই 

    - ছেলেটি রিমির ভাই হয়।

    ১,৮২৯.
    'OHPNE' বর্ণগুলোকে নতুন করে সাজালে কোন শব্দটি তৈরি হবে?
    1. প্রাণী
    2. ফুল
    3. নদী
    4. যন্ত্র
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'OHPNE' বর্ণগুলোকে নতুন করে সাজালে কোন শব্দটি তৈরি হবে?

    সমাধান: 
    'OHPNE' বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে পাওয়া যায় = PHONE
    এবং
    'PHONE' অর্থ যন্ত্র (টেলিফোন/মোবাইল ফোন)।

    অন্য বর্ণগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হয় না।

    সুতরাং, সঠিক উত্তর ঘ) যন্ত্র

    ১,৮৩০.
    বেলা ২.৩০ ঘটিকায় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরষ্পর কত ডিগ্রী কোন উৎপন্ন করে?
    1. ক) ৯০°
    2. খ) ১০৫°
    3. গ) ৬০°
    4. ঘ) ১২০°
    ব্যাখ্যা

    মধ্যবর্তীকোন = |(১১×৩০ – ৬০×২)/২|° = |২১০/২|° = ১০৫°

    ১,৮৩১.
    A number is doubled and 9 is added. If the resultant is trebled, it becomes 75. What is that number?
    1. ক) 8
    2. খ) 10
    3. গ) 12
    4. ঘ) 14
    ব্যাখ্যা

    => 3(2x+9) = 75
    => 2x + 9 = 25
    => x = 8
    Answer : 8

    ১,৮৩২.
    ক, খ এর বাবা কিন্তু খ, ক এর ছেলে না; গ, খ এর মায়ের বড় ছেলে এবং ঙ যদি তার শ্বশুর হয় তবে খ, ক এর কী হবে?
    1. মেয়ে
    2. বাবা
    3. মা
    4. নাতী
    ব্যাখ্যা

    খ যদি ক এর ছেলে না হয় তবে সে অবশ্যই তার মেয়ে।

    ১,৮৩৩.
    সাফিন একটি ছেলেকে দেখিয়ে বললো' সে হয় আমার দাদার একমাত্র ছেলের ছেলে।' সাফিন ছেলেটির সম্পর্কে কী হয়? 
    1. ক) মামা
    2. খ) চাচা
    3. গ) ভাই
    4. ঘ) বাবা
    ব্যাখ্যা
    সাফিনের দাদার একমাত্র ছেলে হলো সাফিনের বাবা। 
    তার মানে হলো ছেলেটি সাফিনের ভাই। 
    সাফিন ছেলেটির সম্পর্কে ভাই হয়।
    ১,৮৩৪.
    ২০০৪ সালের ১ জুন যদি রবিবার হয়, তাহলে ২০০৫ সালের একই তারিখ কি বার হবে?
    1. ক) রবিবার
    2. খ) শনিবার
    3. গ) মঙ্গলবার
    4. ঘ) সোমবার
    ব্যাখ্যা
    ২০০৫ সাল লিপ ইয়ার নয়। মোট দিন সংখ্যা ৩৬৫ দিন বা ৫২ সপ্তাহ ১ দিন। সুতরাং একই তারিখ আগের বছর থেকে ১ দিন বেশি হবে।অতএব, ২০০৪ সালের ১ জুন যদি রবি বার হয়, তাহলে ২০০৫ সালের ১ জুন সোমবার হবে।
    ১,৮৩৫.
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 


    সমাধান: 
    চিত্র (X) এ বিন্দুটি ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে অবস্থিত ।
    প্রদত্ত অপশনগুলোর মধ্যে ক নং অপশনে  ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশ বিদ্যমান। 
    তাই  ক নং অপশনের চিত্রে  ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে।
    ১,৮৩৬.
    প্রদত্ত ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ একক?
    1. 22
    2. 36
    3. 54
    4. 56
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ একক?


    সমাধান:
    আমরা জানি,
    ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
    = (1/2) × (12 + 6) × 4
    = 36 বর্গ একক
    ১,৮৩৭.
    The two pools are the same in length and width but not in-
    1. depth
    2. volume
    3. density
    4. size
    ব্যাখ্যা
    প্রশ্ন: The two pools are the same in length and width but not in-

    সমাধান:
    প্রদত্ত বাক্য অনুসারে, দুইটা Pools এর দৈর্ঘ্য (length) ও প্রস্থ (width) সমান হলেও গভীরতা (depth) সমান নয়।
    ১,৮৩৮.
    একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?
    1. ৭ ভাই, ৩ বোন
    2. ৮ ভাই, ৫ বোন
    3. ৬ ভাই, ৪ বোন
    4. ৪ ভাই, ৩ বোন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?

    সমাধান:
    ধরি,
    মোট ভাইয়ের সংখ্যা = B
    মোট বোনের সংখ্যা = S
    ∴ প্রতিটি ছেলের ভাইয়ের সংখ্যা B - 1 জন। [কেউ নিজেকে নিজের ভাই বলে না] এবং বোনের সংখ্যা S জন
    ∴ প্রতিটি মেয়ের বোনের সংখ্যা S - 1 জন এবং ভাইয়ের সংখ্যা B জন

    আমরা পাই,
    B - 1 = S .......... (1)
    B = 2(S - 1) .......(2)

    (1) নং ও (2) নং হতে পাই,
    B = 2{(B - 1) - 1}
    বা, B = 2(B - 2)
    বা, B = 2B - 4
    বা, B = 4

    (1) নং হতে পাই,
    S = 3

    ∴ পরিবারে ভাইয়ের সংখ্যা 4 জন ও বোনের সংখ্যা 3 জন। 

    ১,৮৩৯.
    ৫ + ১১ + ১৯ + ২৯ + ........ পরের সংখ্যাটি কত?
    1. ৩৫
    2. ৩৭
    3. ৩৯
    4. ৪১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫ + ১১ + ১৯ + ২৯ + ........ পরের সংখ্যাটি কত?

    সমাধান:
    দেওয়া ক্রমটির সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করা যাক:

    ১১ − ৫ = ৬
    ১৯ − ১১ = ৮
    ২৯ − ১৯ = ১০

    প্রতিটি ধাপে পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে। তাই, পার্থক্যগুলি ৬, ৮, ১০ হচ্ছে, এর পরের পার্থক্য হবে ১২।

    তাহলে, পরবর্তী সংখ্যাটি বের করতে হলে শেষ সংখ্যা ২৯ এর সাথে পরবর্তী পার্থক্য যোগ করতে হবে:
    ২৯ + ১২ = ৪১

    অতএব, পরের সংখ্যাটি হবে ৪১।
    ১,৮৪০.
    আপনার কাছে ৩টি ৫০ পয়সার মুদ্রা, ১০টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা থাকলে মোট ৬ টাকা হবে?
    1. ২২টি
    2. ২০টি
    3. ২৫টি
    4. ১২টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনার কাছে ৩টি ৫০ পয়সার মুদ্রা, ১০টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা থাকলে মোট ৬ টাকা হবে?

    সমাধান:
    ৫০ পয়সার = ০.৫ × ৩ = ১.৫ টাকা
    ২৫ পয়সার = ০.২৫ × ১০ = ২.৫ টাকা

    ∴ দুটির যোগফল = ১.৫ + ২.৫ = ৪ টাকা

    ∴ বাকি = ৬ - ৪ = ২ টাকা

    ১০ পয়সার মুদ্রার মূল্য = ০.১ টাকা

    ∴ প্রয়োজনীয় ১০ পয়সার মুদ্রা = ২/০.১ = ২০টি 

    ১,৮৪১.
    নিচের কোনটি অশুদ্ধ বানান?
    1. জাজ্বল্যমান
    2. স্নেহাস্পদ
    3. স্মরণিকা
    4. ঐক্যপত
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

    সমাধান:
    বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    অশুদ্ধ বানান - ঐক্যপত।

    • এর শুদ্ধ রূপ:

    ঐকপত্য (বিশেষ্য)

    • অর্থ:
    - সার্বভৌমত্ব,
    - একাধিকপত্য,
    - একনায়কত্ব ইত্যাদি।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ১,৮৪২.
    প্রশ্নবোধক স্থানে কী হবে?
    1. ক) 6
    2. খ) 8
    3. গ) 7
    4. ঘ) 3
    ব্যাখ্যা
    প্রতিটি কলাম বা সারির যোগফল পনেরো হয়।
    সুতরাং প্রশবোধক স্থানে হবে, 15 - (2 + 7) = 6
    Or, 15 - (1 + 8) = 6
    ১,৮৪৩.
    একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
    1. ১০
    2. ১২
    3. ১৪
    4. ১৬
    5. ১৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?

    সমাধান:

    OP = √(৮ + ৬) গজ
    = √(৬৪ + ৩৬) গজ
    = √১০০ গজ
    = ১০ গজ
    ১,৮৪৪.
    অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?
    1. প্রচ্ছন্ন প্রতিভা
    2. সস্তা দর
    3. হতভম্ব
    4. সুখের মিলন
    ব্যাখ্যা
    প্রশ্ন: অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?

    সমাধান:
    • ছকড়া নকড়া বাগধারাটির অর্থ- সস্তা দর।

    • ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ- প্রচ্ছন্ন প্রতিভা।
    • চোখে সরষের ফুল দেখা বাগধারাটির অর্থ- হতভম্ব।
    • চাঁদের হাট বাগধারাটির অর্থ- সুখের মিলন।
    ১,৮৪৫.
    নিচের কোনটি শুদ্ধ বানান?
    1. আনুষঙ্গিক
    2. আনুষাঙ্গিক
    3. অনুসঙ্গিক
    4. আনুসঙ্গিক
    ব্যাখ্যা
    • আনুষঙ্গিক (বিশেষণ),
    - সংস্কৃত শব্দ।
    - প্রকৃতি প্রত্যয় = [আনুষঙ্গ + ইক]।
    অর্থ:
    ১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
    ২) গৌণ; অপ্রধান।

    উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
    ১,৮৪৬.
    একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ঢেকে যেতে ৪০ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ঢেকে যেতে কত দিন লাগবে?
    1. ২০ দিন
    2. ২৭ দিন
    3. ১০ দিন
    4. ৩৯ দিন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ঢেকে যেতে ৪০ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ঢেকে যেতে কত দিন লাগবে?

    সমাধান:
    কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। এর অর্থ হলো, আজকের দিনে পুকুরটি যতটুকু পূর্ণ, তার ঠিক আগের দিন পুকুরটি তার অর্ধেক পূর্ণ ছিল।

    দেওয়া আছে, সম্পূর্ণ পুকুর (১ অংশ) পূর্ণ হতে সময় লাগে = ৪০ দিন।
    অর্থাৎ,
    ৪০তম দিনে পুকুরটি পূর্ণ ছিল = ১ বা সম্পূর্ণ অংশ।
    ∴ তার আগের দিন অর্থাৎ (৪০ - ১) = ৩৯তম দিনে পুকুরটি ছিল = ১/২ অংশ বা অর্ধেক।

    ∴ অর্ধেক পুকুরটি ঢেকে যেতে ৩৯ দিন সময় লাগবে।

    ১,৮৪৭.
    অমরাবতী শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?
    1. ক) নরক
    2. খ) আকাশ
    3. গ) স্বর্গ
    4. ঘ) বাতাস
    ব্যাখ্যা
    অমরাবতী শব্দের বিপরীতার্থক শব্দ হল নরক। স্বর্গ হল সমার্থক শব্দ। বাতাস ও আকাশ, অমরাবতী এর সাথে সংগতি পূর্ণ হয়।
    ১,৮৪৮.
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঘ
    ব্যাখ্যা
    বাইরের রেখা যেভাবে বাড়ছে, সেভাবেই কমছে ভেতরের রেখা।
    ১,৮৪৯.
    দিদার তার টেবিলঘড়ি টেবিলের উপর এমনভাবে রাখলো যে সন্ধ্যা ৬ টার সময় ঘণ্টার কাটা উত্তর দিকে নির্দেশ করে। তাহলে রাত ৯ টা বাজে ১৫ মিনিটে মিনিটের কাটা কোন দিক নির্দেশ করবে?
    1. পূর্ব-দক্ষিণ
    2. পশ্চিম
    3. পূর্ব
    4. উত্তর
    ব্যাখ্যা

    রাত ৯ টা বাজে ১৫ মিনিটে ঘড়ির মিনিটের কাটা পশ্চিম দিক নির্দেশ করবে।
    ১,৮৫০.
    যখন A = ১ এবং U = ২১, তবে M + O = ?
    1. ক) M+ ২০
    2. খ) ২৩
    3. গ) ৩২
    4. ঘ) ২৮
    ব্যাখ্যা
    দেওয়া আছে, A = ১, U = ২১। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এরকম হয়।
    ∴ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে M = ১৩, O = ১৫। ∴ M + O = ১৩ + ১৫ = ২৮।
    ১,৮৫১.
    নিচের কোনটি √5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা ?
    1. 3.25
    2. 2.5
    3. 2.8
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি √5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা ?

    সমাধান: 
    √5 = 2.24
    √7 = 2.65

    ∴ √5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা = 2.5
    ১,৮৫২.
    একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরুপ। বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
    1. ক) ৬ঃ১৫
    2. খ) ৮ঃ৪০
    3. গ) ৭ঃ২০
    4. ঘ) ৭ঃ৪০
    ব্যাখ্যা

    বাস্তবের ঘড়িতে বাজবে ৭ঃ২০

    ১,৮৫৩.
    জহির একটি দোকান X থেকে বের হয়ে ১৫ মিটার পশ্চিম দিকে হাটার পর বাঁ দিকে পরপর দুইবার মোড় নিয়ে যথাক্রমে ২০ মিটার এবং ১৫ মিটার গেলো। এরপর ডানদিকে ঘুরে যদি আরো ১২ মিটার হাটে, তবে জহির দোকান থেকে বের হওয়ার পর সর্বশেষ কোন দিকে কতটুকু এগিয়েছে?
    1. 27 মিটার, উত্তরে
    2. 32 মিটার, দক্ষিণে
    3. 42 মিটার, উত্তরে
    4. 47 মিটার, দক্ষিণে
    ব্যাখ্যা

    সুতরাং, দূরত্ব = 20 + 12 = 32m দক্ষিণে
    ১,৮৫৪.
    ২০২ = ৪৪, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৮০৮ = কত?
    1. ৬৪১৬
    2. ১৬১৬
    3. ২৪৬৪
    4. ৩২১৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২ = ৪৪, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৮০৮ = কত?

    সমাধান:
    এখানে,
    সমান চিহ্নের ডান পাশের প্রথম ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট × সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
    সমান চিহ্নের ডান পাশের দ্বিতীয় ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট + সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট

    এখন,
    ২০২ = (২ × ২) এবং (২+২) = ৪৪
    ৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
    ৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২

    একই ভাবে,
    ৮০৮ = (৮ × ৮) এবং (৮ + ৮) = ৬৪১৬
    ১,৮৫৫.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 33
    2. 35
    3. 37
    4. 39
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    22 + 1 = 5
    32 + 1 = 10
    42 + 1 = 17
    52 + 1 = 26
    62 + 1 = 37
    72 + 1 = 50
    ১,৮৫৬.
    ঘড়িতে যখন 6 : 15 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. 82.5°
    2. 105°
    3. 75°
    4. 97.5°
    ব্যাখ্যা

    প্রশ্ন: ঘড়িতে যখন 6 : 15 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 

    সমাধান: 
    উৎপন্ন কোণ = [|11M - 60H|]/2
    = [| (11 × 15) - (60 × 6) |]/2
    = [| 165 - 360 |]/2
    = [| - 195 |]/2
    = 195/2
    = 97.5

    ∴ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = 97.5°

    ১,৮৫৭.
    নিচের কোন বানানটি ভুল?
    1. Necessary
    2. Influence
    3. Prosparity
    4. Happiness
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

    সমাধান:
    Necessary → সঠিক
    Influence → সঠিক
    Prosparity → ভুল (সঠিক বানান: Prosperity)
    Happiness → সঠিক

    সুতরাং, ভুল বানানটি Prosparity।

    ১,৮৫৮.
    যদি RAJSHAHI = 74 হয়, তবে CHATTOGRAM = কত?
    1. 98
    2. 106
    3. 116
    4. 88
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি RAJSHAHI = 74 হয়, তবে CHATTOGRAM = কত?

    সমাধান:

    এখন, 
    RAJSHAHI = R + A + J + S + H + A + H + I = 18 + 1 + 10 + 19 + 8 + 1 + 8 + 9 = 74

    একই ভাবে,
    CHATTOGRAM = C + H + A + T + T + O + G + R + A + M = 3 + 8 + 1 + 20 + 20 + 15 + 7 + 18 + 1 + 13 = 106

    ১,৮৫৯.
    1. ক) 25
    2. খ) 37
    3. গ) 41
    4. ঘ) 47
    ব্যাখ্যা

    (5 x 3) + 4 = 19
    and (6 x 4) + 5 = 29
    Therefore, (7 x 5) + 6 = 41

    ১,৮৬০.
    জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?
    1. শারীরবিদ্যা
    2. রোগতত্ত্ববিদ্যা
    3. বার্ধক্যবিদ্যা
    4. কোনোটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?

    সমাধান:
    জীববিজ্ঞানের শারীরবিদ্যা শাখায় জীবদেহের বৃদ্ধি, শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি নানা ধরনের জৈবিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
     
    ১,৮৬১.
    "Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ নিচের কোনটি?
    1. পরিশোধিত
    2. শরিশীলিত
    3. শোধনাগার
    4. বিশ্রামাগার
    ব্যাখ্যা
    প্রশ্ন: "Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ নিচের কোনটি?

    সমাধান:
     "Refinery" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- শোধনাগার
    ১,৮৬২.
    BCDG = 3458 হলে ABDH = ?
    1. ক) 2359
    2. খ) 1238
    3. গ) 1247
    4. ঘ) 2348
    ব্যাখ্যা
    ক্রমানুসারে বর্ণগুলো বসেছে। 
    B ইংরেজি বর্ণমালার ২ নাম্বার বর্ণ। কিন্তু ধরা হয়েছে ৩ নাম্বার বর্ণ।
    C ইংরেজি বর্ণমালার ৩ নাম্বার বর্ণ। কিন্তু ধরা হয়েছে ৪ নাম্বার বর্ণ।
    D ইংরেজি বর্ণমালার ৪ নাম্বার বর্ণ। কিন্তু ধরা হয়েছে ৫ নাম্বার বর্ণ।
    G ইংরেজি বর্ণমালার ৭ নাম্বার বর্ণ। কিন্তু ধরা হয়েছে ৮ নাম্বার বর্ণ।

    অতএব, BCDG = 3458 হলে ABDH = 2359
    ১,৮৬৩.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ১৫, ?
    1. ক) ৩৮
    2. খ) ১৩
    3. গ) ৩৯
    4. ঘ) ৪২
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ১৫, ?

    সমাধান: 
    এখানে 
    ২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 

    ১ম সিরিজ = ২১, ১৯, ১৭, ১৫, .............[২ করে কমছে]
    ২য় সিরিজ = ৩০, ৩৩, ৩৬, ৩৯..............[৩ করে বাড়ছে]
    ১,৮৬৪.
    একটি পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
    1. প্রতিফলন
    2. প্রতিসরণ
    3. বিচ্ছুরণ
    4. অপবর্তন
    ব্যাখ্যা


    আলোর প্রতিফলনের ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। পেরিস্কোপে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
    ১,৮৬৫.
    'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
    1. প্রসারণ
    2. বিভক্ত
    3. জীবিত
    4. সংকুচিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।

    - 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
    - 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
    - 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
    ১,৮৬৬.
    'AEEHLPTN' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
    1. একটি প্রাণির নাম
    2. একটি রোগের নাম
    3. একটি খেলার নাম
    4. একটা সাগরের নাম
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'AEEHLPTN' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?

    সমাধান:
    'AEEHLPNT' বর্ণগুলো সাজালে (ELEPHANT ⇒ হাতি) একটি প্রাণির নাম পাওয়া যাবে।
    ১,৮৬৭.
    তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
    1. বৈদ্যুতিক মোটর
    2. ট্রান্সফরমার
    3. রেকটিফায়ার
    4. জেনারেটর
    ব্যাখ্যা
    প্রশ্ন: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?

    সমাধান:
    বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে (যেমন ঘূর্ণন) রূপান্তর করে।
    ট্রান্সফরমার তড়িৎ শক্তির ভোল্টেজ পরিবর্তন করে, যান্ত্রিক শক্তি উৎপন্ন করে না।
    জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
    রেকটিফায়ার বিকল্প কারেন্ট (AC)-কে সরাসরি কারেন্ট (DC)-তে রূপান্তর করে।
    ১,৮৬৮.
    'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) অরবিন্দ
    2. খ) তুরঙ্গ
    3. গ) তরঙ্গ 
    4. ঘ) কল্লোলিনী
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো: নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, তরঙ্গিণী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

    'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
    'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
    'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ।

    [উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
    ১,৮৬৯.
    একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক ‍পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
    1. ১০
    2. ১২
    3. ১৪
    4. ১৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক ‍পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

    সমাধান:
    মোট লোক = ব্যক্তি + তাঁর স্ত্রী + তাদের দুই পুত্র + দুই পুত্রের স্ত্রী + পুত্রদের মোট ৮ সন্তান 
    = ১৪ জন।

    ∴ পার্টিতে মোট উপস্থিত ছিল ১৪ জন।
     
    ১,৮৭০.
    নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
    1. 100
    2. 130
    3. 98
    4. 120
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?



    সমাধান:
    উপরের দুইটি সংখ্যার যোগফল কে নিচের সংখ্যাটি দ্বারা গুণ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়।
    এখানে,
    8 + 3 = 11 ⇒ 11 ×  10 = 110
    9 + 7 = 16 ⇒ 16 ×  15 = 192
    একইভাবে,
    12 + 3 = 15 ⇒ 15 ×  8 = 120

    সঠিক উত্তর: 120
    ১,৮৭১.
    ৪, ৩, ১৬, ৬, ৬৪, ১২, ২৫৬, ?
    প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
    1. ১৮
    2. ২৪
    3. ৫০৮
    4. ১৬
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৪, ৩, ১৬, ৬, ৬৪, ১২, ২৫৬, ?
    প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
    প্রথম অনুক্রম: ৪, ১৬, ৬৪, ২৫৬
    প্রথম অনুক্রমটিতে ৪ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
    ১ম পদ = ৪
    ২য় পদ = ৪ × ৪ = ১৬
    ৩য় পদ = ১৬ × ৪ = ৬৪
    ৪র্থ পদ = ৬৪ × ৪ = ২৫৬ 

    দ্বিতীয় অনুক্রম: ৩, ৬, ১২, ?
    দ্বিতীয় অনুক্রমটিতে ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
    ১ম পদ = ৩
    ২য় পদ = ৩ × ২ = ৬
    ৩য় পদ = ৬ × ২ = ১২
    ৪র্থ পদ = ১২ × ২ = ২৪

    ১,৮৭২.
    Virtue thrives best in______.
    1. Reward
    2. Dangers
    3. Adversity
    4. Safety
    ব্যাখ্যা

    প্রশ্ন: Virtue thrives best in______.

    সমাধান: 
    সঠিক উত্তর: গ) Adversity
    Virtue thrives best in Adversity.
    প্রশ্নে প্রদত্ত প্রবাদ বাক্যটির বঙ্গানুবাদ - 'বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়।'

    ১,৮৭৩.
    পাঁচটি সংখ্যার গড় 18। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় হয় 16। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে? 
    1. 27
    2. 22
    3. 26
    4. 28
    ব্যাখ্যা
    পাঁচটি সংখ্যার গড় 18
    পাঁচটি সংখ্যার যোগফল = 18 × 5 
                                         = 90

    ধরি,
    বাদ দেওয়া সংখ্যাটি x 

    এখন, 
    (90 - x)/4 = 16
    90 - x = 64 
    x = 90 - 64 
    x = 26
    ১,৮৭৪.
    'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
    1. শালীনতা
    2. আদালতের বন্ধু
    3. শিষ্টাচার
    4. বিস্তার
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?

    সমাধান:
    'Amicus Curiae'  এর বাংলা পরিভাষা - আদালতের বন্ধু।

    - 'Etiquette” এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
    - 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
    - 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।

    উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

    ১,৮৭৫.
    নিচের কোনটি ভিন্ন?
    1. মৃত্যুক্ষুধা
    2. মালঞ্চ
    3. গোরা
    4. চোখের বালি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন??

    সমাধান:
    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
    - শেষের কবিতা
    - চোখের বালি
    - গোরা
    - যোগাযোগ
    - চতুরঙ্গ
    - ঘরে-বাইরে
    - চার-অধ্যায়
    - মালঞ্চ

    অন্যদিকে,
    - মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
    তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

    কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
    বাঁধন-হারা,
    মৃত্যুক্ষুধা,
    কুহেলিকা।

    [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
    ১,৮৭৬.
    নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. চরিত্রহীন
    2. দেনাপাওনা
    3. পল্লীসমাজ
    4. নৌকাডুবি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? 

    • 'নৌকাডুবি' অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
    - নৌকাডুবি ছাড়া বাকিগুলো (চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
    - নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

    • রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
    - চোখের বালি,
    - গোরা,
    - যোগাযোগ,
    - নৌকাডুবি, 
    - চতুরঙ্গ,
    - ঘরে-বাইরে,
    - চার অধ্যায়,
    - মালঞ্চ।

    • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
    - দেনা-পাওনা,
    - বড়দিদি,
    - বিরাজবৌ,
    - পন্ডিতমশাই,
    - পরিণীতা,
    - দেবদাস,
    - গৃহদাহ,
    - পথের দাবী,
    - শেষ প্রশ্ন,
    - শেষের পরিচয় ইত্যাদি। 

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১,৮৭৭.
    0.44 × 0.5 × 1.4 = ?
    1. 0.408
    2. 0.308
    3. 0.518
    4. 0.218
    ব্যাখ্যা

    প্রশ্ন: 0.44 × 0.5 × 1.4 = ?

    সমাধান:
    0.44 × 0.5 × 1.4
    = (44/100) × (5/10) × (14/10)
    = (44 × 5 × 14)/(100 × 10 × 10)
    = 3080/10000
    = 308/1000
    = 0.308

    ১,৮৭৮.
    ওজনটি উত্তোলন করতে বল প্রয়োগ করতে হবে?
    1. ক) 8 lbs
    2. খ) 12 lbs
    3. গ) 18 lbs
    4. ঘ) 24 lbs
    ব্যাখ্যা
    প্রশ্ন: ওজনটি উত্তোলন করতে বল প্রয়োগ করতে হবে?

    সমাধান:
    এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
    আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি  বিবেচনা করতে হবে।
    > প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন / ঝুলন্ত রশির সংখ্যা

    > এখানে, 24 lb ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 1 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 2.

    তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 24/2 = 12 lbs
    ১,৮৭৯.
    (৩ × ০.০৩ × ০.০০৪) ÷ (৮ × ০.০৫ × ০.০০৬) =?
    1. ৩৬/৮
    2. ৩/২০
    3. ৫/৭
    4. ৪/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: (৩ × ০.০৩ × ০.০০৪) ÷ (৮ × ০.০৫ × ০.০০৬) =?

    সমাধান:
    (৩ × ০.০৩ × ০.০০৪)/(৮ × ০.০৫ × ০.০০৬)
    = (৩ × ৩ × ৪)/(৮ × ৫ × ৬)
    = ৩/২০
    ১,৮৮০.
    "শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!" এখানে 'নেহারি' শব্দের অর্থ কী?
    1. মেরুদণ্ড
    2. পায়ের হাড়
    3. প্রত্যক্ষ করে
    4. উঁচু করে
    ব্যাখ্যা

    "বল বীর- 
    বল উন্নত মম শির
    শির নেহারি আমারি, নত-শির ঐ শিখর হিমাদ্রির! - পঙক্তিগুলো কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অন্তর্গত।

    এখানে 'নেহারি' শব্দের অর্থ: দেখে; প্রত্যক্ষ করে।
    ------------------------------------

    বাক্যটির অর্থ:
    'শির' শব্দের অর্থ হলো=  মাথা বা মস্তক,
    ’নেহারি’ = দেখে; প্রত্যক্ষ করে।
    'আমারি' = আমার,
    'নতশির' =  নত-মস্তক,
    'শিখর' = চূড়া
    'হিমাদ্রি' = হিমালয়।

    - শব্দগুলোর  অর্থের সমন্বয় বাক্যটির অর্থ দাঁড়ালো: আমার মাথা দেখে হিমালয়ের চূড়াও নতমস্তক।
    - এখানে কবির প্রবল আত্মবিশ্বাস ফুটে উঠেছে যার জন্য হিমালয় ও তার কাছে মাথা নত করে।

    উল্লেখ্য - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে নেহারি শব্দের অর্থ - গোরু বা ছাগলের হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড় সেদ্ধ করে রাঁধা কাথ।

    উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।

    ১,৮৮১.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 31
    2. 42
    3. 29
    4. 38
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    প্রতিটি চিত্রের নিচের সংখ্যাদ্বয়ের বিয়োগফলের সাথে নিচের প্রথম সংখ্যাটি যোগ করলে উপরের চতুর্ভুজের সংখ্যাটি পাওয়া যায়।
    নির্ণেয় সংখ্যা = 31

    প্রথম চিত্রে,
    (36 - 24) + 36
    = 12 + 36
    = 48

    দ্বিতীয় চিত্রে,
    (25 - 19) + 25
    = 6 + 25
    = 31

    তৃতীয় চিত্রে,
    (44 - 32) + 44
    = 12 + 44
    = 56

    ∴ প্রশ্নবোধক স্থানে 31 সংখ্যাটি বসবে। 

    ১,৮৮২.
    শুদ্ধ বানান কোনটি?
    1. ক) Diffiuse
    2. খ) Difusee
    3. গ) Diffuse
    4. ঘ) Difiuse
    ব্যাখ্যা
    Diffuse (verb transitive), (verb intransitive)
    English Meaning: To spread or cause something to spread in many directions.
    Bangla Meaning: বিকীর্ণ করা; চারদিকে ছড়িয়ে দেওয়া; পরিব্যাপ্ত করা; প্রচার করা: Smoke that is diffused throughout the room.
    Synonyms: Spread (ছড়ানো; ছড়িয়ে পড়া), Disseminate (বিতরণ করা), Circulate (ছড়িয়ে দেওয়া).
    Antonyms: Concentrate (একই কেন্দ্রীভূত করানো বা হওয়া), Collect (একত্র হওয়া; সমবেত হওয়া).
    Other Forms: - Diffusion (noun) ব্যাপন।
    - Diffuse [ডিফ্যিউস্‌] (adjective) (১) বিস্তৃত; বিকীর্ণ; ছড়ানো-ছিটানো: a diffuse light. (২) (রচনা) শব্দবহুল; বাগ্বহুল; অযথা ফেনানো হয়েছে এমন।
    - Diffusely (adverb)
    - Diffuseness (noun)
    Example Sentence: ‘Oxygen diffuses from the lungs into the bloodstream.’Source: Live MCQ Lecture
    ১,৮৮৩.
    ৭০০ ও ১০০০ এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০? 
    1. ক) ৫
    2. খ) ৭
    3. গ) ৯
    4. ঘ) ১১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭০০ ও ১০০০ এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০? 

    সমাধান: 
    প্রথম অঙ্ক ৭ হলে, সংখ্যাগুলো ৭০৩, ৭৩০, ৭১২, ৭২১ (৪ টি)
    প্রথম অঙ্ক ৮ হলে, সংখ্যাগুলো ৮০২, ৮২০, ৮১১ (৩ টি)
    প্রথম অঙ্ক ৯ হলে, সংখ্যাগুলো ৯০১, ৯১০ (২টি)

    অর্থাৎ, ৭০০ ও ১০০০ এর মধ্যে এমন ৯ টি সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০। 
    ১,৮৮৪.
    ডটেড লাইন অনুসারে X চিত্রটি ভাঁজ করলে কোন চিত্রটি গঠিত হবে?
     
    1. 4
    2. 3
    3. 2
    4. 1
    ব্যাখ্যা

    প্রশ্ন: ডটেড লাইন অনুসারে X চিত্রটি ভাঁজ করলে কোন চিত্রটি গঠিত হবে?
     
    সমাধান: 

    ∴ 4 নং চিত্রটি পাওয়া যাবে।

    ১,৮৮৫.
    একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৫ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
    1. ক) ৫৯ মিনিট
    2. খ) ৫৫ মিনিট
    3. গ) ৫৬ মিনিট
    4. ঘ) ৫৭ মিনিট
    ব্যাখ্যা

    বানরটি ১ মিনিটে ৫ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নেমে যায়।
    ∴ ২ মিনিটে ওঠে = ( ৫ - ৩ ) = ২ ফুট
    বাঁশের দৈর্ঘ্য = ২০ গজ = ৬০ ফুট
    তাহলে বানরটি ৫৪ মিনিটে ৫৪ ফুট উঠবে এবং ৫৫ মিনিটে বানরটি ৫৯ ফুট উঠবে
    ৫৬ মিনিটে সে ৩ ফুট নিচে গিয়ে (৫৯ - ৩) = ৫৬ ফুটে চলে যাবে।
    ∴ ৫৭ মিনিটে ৫ ফুট উপরে উঠে বাঁশের শেষ প্রান্তে চলে যাবে।

    ১,৮৮৬.
    নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণ কোনটি?
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণ কোনটি?
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ

    সমাধান:
    প্রথমে বর্ণমালার চতুর্থ বর্ণ "ঈ" থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দিতে হবে।
    কাটা বর্ণগুলো:
    ঈ, ঊ, এ, ও, ক, গ, ঙ, ছ, ঝ, ট, ড, ণ, থ

    অবশিষ্ট বর্ণগুলো:
    অ আ ই উ ঋ ঔ খ ঘ চ জ ঞ ঠ ঢ ত

    ∴বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন ষষ্ঠ বর্ণটি হবে ঐ।
    ১,৮৮৭.
    পিচ্ছিল রাস্তাতে চলাচল করার জন্য কোন ধরনের চাকা সুবিধাজনক?
    1. ক) A
    2. খ) B
    3. গ) উভয়ই
    4. ঘ) কোনোটিই নয়
    ব্যাখ্যা
    চাকাতে খাজ কেটে রাখা হয় যেন মসৃণ তলে চলাচল করার সময় সেটা গ্রিপ পায়। পিচ্ছিল রাস্তায় তাই B চাকাটিই চলাচলের জন্য সবচেয়ে ভালো হবে।
    ১,৮৮৮.
    শব্দ : কর্ণ :: আলো : ? 
    1. শোনা
    2. বুদ্ধি
    3. চোখ
    4. অন্ধকার
    ব্যাখ্যা
    প্রশ্ন: শব্দ : কর্ণ :: আলো : ? 

    সমাধান: 
    শব্দ যেমন কর্ণের মাধ্যমে শোনা যায়,তেমনি আলো চোখের মাধ্যমে দেখা হয়। 
    ১,৮৮৯.
    ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?
    1. 12 ft
    2. 8 ft
    3. 10 ft
    4. 14 ft
    ব্যাখ্যা
    প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক চিহ্নিত অংশের দূরত্ব কত হবে?



    সমাধান:
    আমরা জানি,
    ভারসাম্য রক্ষার সূত্র,
    ডান পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রম থেকে দূরত্ব
    বা, 78 × ফালক্রম থেকে দূরত্ব = (60 × 5) + (80 × 6)
    বা, ফালক্রাম থেকে দূরত্ব = 780/78
    ∴ ফালক্রাম থেকে দূরত্ব = 10 ft

    ১,৮৯০.
    তৎসম শব্দের বানানে কখনো কী বসবে না?
    1. 'স'
    2. 'ণ'
    3. 'খ'
    4. 'য'
    ব্যাখ্যা
    তৎসম শব্দের বানানে কখনো 'স' বসবে না।

    বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণের নিয়মানুসারে,

    - তৎসম শব্দের বানানে সবসময় 'ষ' ব্যবহৃত হবে।

    এছাড়াও,
    - তৎসম শব্দের বানানে সবসময় 'ণ' ব্যবহৃত হবে।
    - তৎসম স্ত্রী বাচক শব্দের বানানে সর্বদা 'ই'- কার না হয়ে ঈ - কার বসবে।

     উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ।
    ১,৮৯১.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 25
    2. 37
    3. 41
    4. 47
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    প্রশ্নবোধক স্থানে 41 সংখ্যাটি বসবে।

    প্রথম চিত্রে,
    (5 × 3) + 4 = 15 + 4 = 19

    দ্বিতীয় চিত্রে,
    (7 × 5) + 6 = 35 + 6 = 41

    তৃতীয় চিত্রে,
    (6 × 4) + 5 = 24 + 5 = 29
    ১,৮৯২.
    একজন ব্যাক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে তার সরাসরি সামনে তার ছায়া দেখতে পান। তিনি প্রতিদিন কোনমুখি হয়ে দাঁড়ান?
    1. পশ্চিম
    2. উত্তর
    3. পূর্ব
    4. দক্ষিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যাক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে তার সরাসরি সামনে তার ছায়া দেখতে পান । তিনি প্রতিদিন কোনমুখি হয়ে দাঁড়ান?

    সমাধান: 
    সূর্য পূর্বদিকে উঠে বিধায় সকালে যদি কেউ পশ্চিম মুখি হয়ে দাঁড়ায় তাহলে  সরাসরি তার সামনে তার নিজের  ছায়া পড়বে। 
                                   
    ১,৮৯৩.
    X বিন্দু থেকে শুরু করে, রাফসান পশ্চিম দিকে 15 মিটার হাঁটলেন। তিনি বাম দিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তিনি তারপর বাম দিকে ঘুরলেন এবং 15 মিটার হাঁটলেন। এরপরে তিনি ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলেন। রাফসান এখন X থেকে কত দূরে এবং কোন দিকে আছে?
    1. ক) 35 মিটার পূর্বে
    2. খ) 27 মিটার উত্তরে
    3. গ) 32 মিটার দক্ষিণে
    4. ঘ) 30 মিটার পশ্চিমে
    ব্যাখ্যা



     
    নির্ণেয় দূরত্ব = (20 +12) মিটার 
                        = 32 মিটার 
    রাফসান এখন X থেকে দক্ষিণ দিকে আছে।
    ১,৮৯৪.
    তাহের সাহেব পূর্ব দিকে 1 কিমি হেঁটে যায় এবং তারপর তিনি দক্ষিণে ঘুরে 5 কি.মি. হাঁটে। আবার তিনি পূর্ব দিকে মোড় নেয় এবং 2 কিমি হেঁটে যায়। এর পরে তিনি উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটে। এখন তাহের সাহেব তাঁর যাত্রাস্থান থেকে কত দূরে আছে?
    1. 12 কি.মি.
    2. 4 কি.মি.
    3. 5 কি.মি.
    4. 17 কি.মি.
    ব্যাখ্যা

    প্রশ্ন: তাহের সাহেব পূর্ব দিকে 1 কিমি হেঁটে যায় এবং তারপর তিনি দক্ষিণে ঘুরে 5 কি.মি. হাঁটে। আবার তিনি পূর্ব দিকে মোড় নেয় এবং 2 কিমি হেঁটে যায়। এর পরে তিনি উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটে। এখন তাহের সাহেব তাঁর যাত্রাস্থান থেকে কত দূরে আছে?

    সমাধান: 
    যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E 

    সরাসরি দূরত্ব AE  = √(AF2 + EF2)
    = √(32 + 42)
    =√(9 + 16) 
    = √25
    = 5 কি.মি.

    ১,৮৯৫.
    অর্পণ : গ্রহণ : : উদার :
    1. কোমল
    2. গ্রহীতা
    3. সংকীর্ণ
    4. কঠিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: অর্পণ : গ্রহণ : : উদার :

    সমাধান:
    অর্পণ শব্দের বিপরীত গ্রহণ আর উদার শব্দের বিপরীত সংকীর্ণ
    ১,৮৯৬.
    ১৭ দিন আগে আব্দুল আজিজ বলে ছিল যে তার জন্ম দিন 'আগামীকাল' । আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
    1. ক) ৪ তারিখ 
    2. খ) ৫ তারিখ 
    3. গ) ৬ তারিখ 
    4. ঘ) ৭ তারিখ 
    ব্যাখ্যা
    প্রশ্নঃ ১৭ দিন আগে আব্দুল আজিজ বলে ছিল যে তার জন্ম দিন 'আগামীকাল' । আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? 

    সমাধানঃ
    আজ ২২ তারিখ
    ১৭ দিন আগে = ২২ - ১৭ = ৫ তারিখ 
    ৫ তারিখ বলে ছিল তার জন্মদিন আগামীকাল 
    তার জন্মদিন = ৬ তারিখ 
    ১,৮৯৭.
    সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
    1. ক) ১ বার
    2. খ) ২ বার
    3. গ) ৬০ বার
    4. ঘ) ৩ বার
    ব্যাখ্যা
    ঠিক ১২ টার সময় ১বার মাত্র অতিক্রম করবে। ১১ টার সময় ঘন্টার কাঁটা ১১ তে এবং মিনিটের কাঁটা ১২ তে এবং ১টার সময় ঘন্টার কাঁটা ১টা তে ও মিনিটের কাঁটা ১২ তে থাকবে বলে অতিক্রম করতে পারবে না।
    ১,৮৯৮.
    দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
    1. 5 মিটার
    2. 10 মিটার
    3. 8 মিটার
    4. 7 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?

    সমাধান:
     
    ধরি,
    দুই জন লোক O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ মিটার হেঁটে গেল।
    পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ মিটার হেঁটে গেল।

    এখন,
    OD2 = OA2 + AD2
    বা, OD2 = 42 + 32
    বা, OD2 = 25
    ∴ OD = 5

    আবার,
    OC2 = OB2 + BC2
    বা, OC2 = 42 + 32
    বা, OC2 = 25
    ∴ OC = 5

    ∴ তাদের দুই জনের মধ্যে দূরত্ব, CD = OD + OC
    = (5 + 5) মিটার
    = 10 মিটার
    ১,৮৯৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. 2
    2. 23
    3. 25
    4. 24
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে পাই,

    4 + 2 = 6
    6 + 3 = 9
    9 + 4 = 13
    13 + 5 = 18
    18 + 6 = 24
    ১,৯০০.
    ৩ নং বাতিটি খুলে নিলে, সুইচটি বন্ধ করার পরে কত টি বাতি জ্বলে?
    1. ক) ১ টি
    2. খ) ২ টি
    3. গ) ৩ টি
    4. ঘ) সব গুলো
    ব্যাখ্যা
    ৩ নং বাতিটি খুলে নিলে, সুইচটি বন্ধ করার পরে ১ নং ও ২ নং বাতি জ্বলে। তাহলে মোট ২ টি বাতি জ্বলে।