ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
সমাধান:
এখানে,
চিত্র B, C এবং D-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো কর্ণ বরাবর অবস্থিত।
অপরদিকে, চিত্র A-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো একটি সরল রেখায় অবস্থিত।
সুতরাং, ক) নং চিত্রটি ব্যতিক্রম।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩০ / ১৩৫ · ১২,৯০১–১৩,০০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
সমাধান:
এখানে,
চিত্র B, C এবং D-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো কর্ণ বরাবর অবস্থিত।
অপরদিকে, চিত্র A-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো একটি সরল রেখায় অবস্থিত।
সুতরাং, ক) নং চিত্রটি ব্যতিক্রম।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
RMB, SNC, TOD, UPE, ?
সমাধান:
এখানে মোট তিনটি সিরিজ আছে।
প্রথম বর্ণগুলোর সিরিজ:
R, S, T, U …
→ U এর পর হবে V
দ্বিতীয় বর্ণগুলোর সিরিজ:
M, N, O, P …
→ P এর পর হবে Q
তৃতীয় বর্ণগুলোর সিরিজ:
B, C, D, E …
→ E এর পর হবে F
অতএব, প্রশ্নবোধক স্থানে VQF বসবে।
প্রশ্ন: যদি ঘ × K = 44 হয়, তবে জ × V = ?
সমাধান:
ঘ × K = 4 × 11 = 44
একইভাবে,
জ × V = 8 × 22 = 176
ম্রিয়মাণ (বিশেষণ)
১ মরণাপন্ন।
২ বিষণ্ন; দুঃখিত; খিন্ন।
ম্রিয়মাণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) □ মৃ+মান(শানচ্)}
প্রশ্ন: 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
এখানে,
1 নং এবং 2 নং গিয়ার সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 1 নং ও 2 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে একই দিকে।
2 নং এবং 3 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
3 নং ও 4 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
4 নং ও 5 নং গিয়ার ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 4 নং ও 5 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
অর্থাৎ 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাকি গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ,
1 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
2 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
3 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)
4 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
5 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102
প্রশ্ন: নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1
সমাধান:
১ম পদ = 243
২য় পদ = 243 ÷ 3 = 81
৩য় পদ = 81 ÷ 3 = 27
৪র্থ পদ = 27 ÷ 3 = 9
৫ম পদ = 9 ÷ 3 = 3
৬ষ্ঠ পদ = 3 ÷ 3 = 1
অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে।
বিকল্প:
243, 81, ___ , 9, 3, 1
35, 34, 33, 32, 31, 30
অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 33 = 27
প্রশ্ন: এক পরিবারে এক বৃদ্ধ দম্পতি, তাদের এক ছেলে ও তার স্ত্রী, এবং এক মেয়ে ও তার স্বামী রয়েছেন। বৃদ্ধ দম্পতির ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান থাকলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
সমাধান:
বৃদ্ধ দম্পতি = ২ জন
ছেলে ও তার স্ত্রী = ২ জন
মেয়ে ও তার স্বামী = ২ জন
ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান = ৩ + ৩ = ৬ জন
∴ মোট সদস্য সংখ্যা = ২ + ২ + ২ + ৬ = ১২ জন
আমরা জানি, কপি কল দিয়ে ভার তোলার সময় দঁড়িতে ভাঁজ পড়ে এবং বলটা প্রতিটি ভাঁজে ভাগ হয়ে যায়।
এখানে ভাঁজ সংখ্যা আছে ৬ টি
∴ বল = ভার/দঁড়ির ভাঁজ সংখ্যা
বল = 500/6 = 83.33 kg
Here, (6×3)+(5×15) = 93
(4×8)+(18×1) = 50
(9×6)+(7×5) = 89
প্রশ্নঃ ৫৪৩ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য । ক এর মান কত ?
সমাধানঃ
একটি সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হয় ।
৫ + ৪ + ৩ = ১২ , আর ৬ যোগ করলে ১৮ হয় যা ৯ দ্বারা বিভাজ্য।
সুতরাং ক এর মান ৬ হবে ।
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
প্রশ্ন: যদি ৩ × ৮ = ২২, ৩ × ৫ = ১৬ এবং ২ × ৭ = ১৮ তবে ৪ × ৬ = ?
সমাধান:
(৩ + ৮) × ২ = ২২
(৩ + ৫) × ২ = ১৬
(২ + ৭) × ২ = ১৮
(৪ + ৬) × ২ = ২০
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫,........... ধারাটির নবম পদ কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত ধারা, ১, ৩, ৬, ১০, ১৫,...........
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ = ১ + ২ = ৩
তৃতীয় পদ = ৩ + ৩ = ৬
চতুর্থ পদ = ৬ + ৪ = ১০
পঞ্চম পদ = ১০ + ৫ = ১৫
ষষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
সপ্তম পদ = ২১ + ৭ = ২৮
অষ্টম পদ = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫
সুতরাং, ধারাটির নবম পদ হলো ৪৫।
প্রশ্ন: চিত্রের '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
এখানে,
১ম চিত্রে, (101 + 15) - (35 + 43) = 116 - 78
= 38
২য় চিত্রে, (48 + 184) - (56 + 34) = 232 - 90
= 142
∴ চিত্রের '?' চিহ্নিত স্থানে 142 বসবে।
প্রশ্ন: P, Q এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ S, P এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ T, Q এর চেয়ে খাটো কিন্তু P এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে?
সমাধান:
১ম শর্তমতে, R < P < Q
২য় শর্তমতে, R < S < P
৩য় শর্তমতে, P < T < Q
অর্থাৎ, সমন্বিতভাবে এদের উচ্চতার ক্রম হবে R < S < P < T < Q
সুতরাং, উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা Q
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
সমাধান:
• প্রদত্ত শহরগুলোর মধ্যে ব্যতিক্রম হলো সিডনি।
সিউল — দক্ষিণ কোরিয়ার রাজধানী
বেইজিং — চীনের রাজধানী
কায়রো — মিশরের রাজধানী
অন্যদিকে, সিডনি হলো অস্ট্রেলিয়ার একটি বৃহত্তম ও বিখ্যাত শহর, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
প্রশ্ন: কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
সমাধান:
সঠিক উত্তর: ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী বানানগুলো শুদ্ধ।
- একত্রিত: একত্র করা হয়েছে এমন।
- স্থায়িত্ব: স্থিতিশীলতা, স্থায়ী অবস্থা।
- অর্ধাঙ্গিনী: পত্নী, স্ত্রী, সহধর্মিণী।
অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: সারথী
- শুদ্ধ বানানগুলো হলো: সারথি, নিরীহ, নীরোগ।
অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: প্রমান
- শুদ্ধ বানানগুলো হলো: প্রমাণ, অঙ্গন, দর্পণ।
অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: অনুস্টেয়
- শুদ্ধ বানানগুলো হলো: অনাথা, সুকণ্ঠী, অনুষ্ঠেয়।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
প্রশ্ন: এক নির্দিষ্ট কারখানায় পাঁচ কর্মী A, B, C, D এবং E আছে। A একটি কাজ ৪ মিনিটে, B একটি কাজ ৫ মিনিটে, C একটি কাজ ৬ মিনিটে, D একটি কাজ ১০ মিনিটে এবং E একটি কাজ ১২ মিনিটে শেষ করতে পারে। প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পূর্ণ হয়?
সমাধান:
A এর প্রতি মিনিটে কাজ = ১/৪ অংশ
B এর প্রতি মিনিটে কাজ = ১/৫ অংশ
C এর প্রতি মিনিটে কাজ = ১/৬ অংশ
D এর প্রতি মিনিটে কাজ = ১/১০ অংশ
E এর প্রতি মিনিটে কাজ = ১/১২ অংশ
∴ পাঁচজনের প্রতি মিনিটে মোট কাজ = (১/৪) + (১/৫) + (১/৬) + (১/১০) + (১/১২) অংশ
= (১৫ + ১২ + ১০ + ৬ + ৫)/৬০ অংশ
= ৪৮/৬০ অংশ
= ৪/৫ অংশ
∴ প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কাজ = মোট গড় কাজ/কর্মীর সংখ্যা = (৪/৫)/৫ = ৪/২৫ অংশ
সুতরাং, প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে ৪/২৫ একক কাজ সম্পূর্ণ হয়।
প্রশ্ন: রিফাত ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে 4 কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। রিফাত এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
রিফাত উত্তর দিকে A থেকে B বিন্দুতে 6 কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে 4 কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো।
সুতরাং রিফাত এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।