বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১২৩ / ১৩৫ · ১২,২০১১২,৩০০ / ১৩,৫৮৯

১২,২০১.
3x + 9 - 2x + 5 = 6x - 4x + 7 হলে x এর মান কত?
  1. 4
  2. 5
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 9 - 2x + 5 = 6x - 4x + 7 হলে x এর মান কত?

সমাধান:
3x + 9 - 2x + 5 = 6x - 4x + 7
⇒ x + 14 = 2x + 7
⇒ x = 14 - 7
∴ x = 7
১২,২০২.
প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম কোথায় থাকে?
  1. প্রযুক্ত বলের পাশে
  2. ভারের পাশে
  3. প্রযুক্ত বল ও ভারের মাঝখানে
  4. যেকোনো প্রান্তে
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম কোথায় থাকে?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার;
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।
১২,২০৩.
সম্পূর্ণ খালি একটি ট্যাংক একটি পাইপ দিয়ে ৮ ঘণ্টায় সম্পূর্ণ পূর্ণ করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে ট্যাংকটি পূর্ণ করতে ৬ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে ট্যাংকটি ১/২ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
  1. ১৪/৯ ঘণ্টায়
  2. ৪/৩ ঘণ্টায়
  3. ১৪/৫ ঘণ্টায়
  4. ১২/৭ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি ট্যাংক একটি পাইপ দিয়ে ৮ ঘণ্টায় সম্পূর্ণ পূর্ণ করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে ট্যাংকটি পূর্ণ করতে ৬ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে ট্যাংকটি ১/২ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দিয়ে ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৮ অংশ ঘণ্টা
দ্বিতীয় পাইপ দিয়ে ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৬ অংশ
দুটি পাইপ একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৮) + (১/৬) অংশ
= (৬ + ৮)/৪৮ অংশ
= ১৪/৪৮ অংশ
= ৭/২৪ অংশ

৭/২৪ অশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
১ অশ পূর্ণ হয় = ২৪/৭ ঘণ্টায়
১/২ অংশ পূর্ণ হয় = (২৪ × ১)/(৭ × ২)
= ২৪/১৪
= ১২/৭ ঘণ্টায়
১২,২০৪.
১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় নবম পদ কত? 
  1. ২৪
  2. ৪০
  3. ১৫
  4. ৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় নবম পদ কত?

 সমাধান:
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ =  ১
তৃতীয় পদ = ১ + ১ = ২
চতুর্থ পদ = ১ + ২ = ৩
পঞ্চম পদ =২ + ৩ = ৫
ষষ্ঠ পদ = ৩ + ৫ = ৮
সপ্তম পদ= ৫ + ৮ = ১৩ 
অষ্টম পদ= ১৩ + ৮ = ২১
নবম পদ = ২১ + ১৩ = ৩৪

এটি ফিইবোনাচ্চি সিরিজ।
ফিবোনাচ্চি সিরিজ হচ্ছে একটি সংখ্যার ক্রম যেখানে প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী ২ টি সংখ্যার যোগফল ।

১২,২০৫.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 18
  2. 28
  3. 16
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে প্রতিটি সারিতে একটি নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক বিদ্যমান।
প্রথম সংখ্যাটিকে তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 2 দিয়ে গুণ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়।

প্রথম সারি:
(72 ÷ 6) × 2 = 12 × 2 = 24

দ্বিতীয় সারি:
(96 ÷ 12) × 2 = 8 × 2 = 16

তৃতীয় সারি:
(108 ÷ 18) × 2 = 6 × 2 = 12

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 12 বসবে।

১২,২০৬.
একটি চৌবাচ্চায় ২৪০০০ লিটার পানি ধরে । এর দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৩ মিটার হলে গভীরতা কত মিটার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৪.৫
ব্যাখ্যা
ধরি, চৌবাচ্চাটির গভীরতা = x মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য× প্রস্থ × গভীরতা =২ × ৩ × x = ৬x ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ২৪০০০ লিটার = ২৪০০০/১০০০ = ২৪ ঘনমিটার
প্রশ্নমতে,
৬x = ২৪
বা, x = ২৪/৬ = ৪ মিটার
১২,২০৭.
What is the synonym of "AUTHORITARIAN"
  1. Senior
  2. Autocratic
  3. Potential
  4. Compliment
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of "AUTHORITARIAN"

সমাধান:
"Authoritarian" এর অর্থ কর্তৃত্বপরায়ণ, স্বৈরাচারী
The synonym of "Authoritarian" is "Autocratic".

Other possible synonyms include:

Tyrannical, dictatorial, Totalitarian, Despotic, Oppressive

"Senior" এর অর্থ - বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ
"Potential" এর অর্থ - সম্ভাবনাময়

"Compliment" এর অর্থ - প্রশংসা, সাধুবাদ
১২,২০৮.
নিচের শব্দগুলোকে একটি যৌক্তিক ক্রমে সাজাও।
1. Cut ; 2. Put on ; 3. Mark ; 4. Measure ; 5. Tailor
  1. 3, 1, 5, 4, 2
  2. 2, 4, 3, 1, 5
  3. 1, 3, 2, 4, 5
  4. 4, 3, 1, 5, 2
ব্যাখ্যা

সঠিক ক্রমটি হবেঃ
Measure | Mark | Cut | Tailor | Put on
     4         3         1        5          2

১২,২০৯.
রনি ১৩ মিটার উত্তর দিকে হাঁটার পর পশ্চিম দিকে ঘুরে ৮ মিটার হাঁটলো। তারপর বামদিকে ঘুরে আরো ৭ মিটার হাঁটলো। তার বর্তমান অবস্থান প্রারম্ভিক অবস্থানের থেকে কতটুকু দূরে?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

তার বর্তমান অবস্থান ও প্রারম্ভিক অবস্থানের মধ্যবর্তী দূরত্ব = √(6² + 8²) = √100 = 10 মিটার।
১২,২১০.
(1/5) - (1/25) - (1/125) - (1/625) - (1/3125)
  1. (469/3125)
  2. (156/3125)
  3. (469/125)
  4. (469/625)
  5. .
ব্যাখ্যা
প্রশ্ন: (1/5) - (1/25) - (1/125) - (1/625) - (1/3125)

সমাধান:
(1/5) - (1/25) - (1/125) - (1/625) - (1/3125)
= (625 - 125 - 25 - 5 - 1)/3125
= 469/3125
১২,২১১.
নিচের কোন শব্দটি "সংকাশ" শব্দের সমার্থক?
  1. তুল্য
  2. সংহার
  3. সমর্পণ
  4. প্রলয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি "সংকাশ" শব্দের সমার্থক?

সমাধান:
"সংকাশ" শব্দটির সমার্থক শব্দ হলো-
- তুল্য,
- নিকটস্থ,
- সমীপস্থ,
- সদৃশ,
- নিকট। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১২,২১২.
যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?
  1. 9718
  2. 7819
  3. 9728
  4. 7928
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?

সমাধান:
PLAY = 8123
P = 8
L = 1
A = 2
Y = 3

RHYME = 49367
R = 4
H = 9
Y = 3
M = 6
E = 7

∴ HELP = 9718
১২,২১৩.
কাকোদর শব্দের অর্থ কোনটি?
  1. ক) কাক
  2. খ) কেঁচো
  3. গ) সাপ
  4. ঘ) তীর
ব্যাখ্যা
কাকোদর শব্দের অর্থ সাপ।
১২,২১৪.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) আবাল্য হতে তিনি কাব্য প্রিয়।
  2. খ) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
  3. গ) হে ত্রিনয়না, আমাকে রক্ষা করো।
  4. ঘ) এই মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যগুলো হচ্ছে-
বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
হে ত্রিনয়না, আমাকে রক্ষা করো।
এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
১২,২১৫.
শচীন উত্তর দিকে 30 কি.মি. হাঁটলেন। তিনি বাম দিকে ঘুরে 50 কি.মি. হাঁটলেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 30 কি.মি. হাঁটলেন। অবশেষে তিনি বাম দিকে মোড় নেওয়ার পর 25 কি.মি. হাঁটলেন। তিনি তার শুরুর অবস্থান থেকে কত দূরে আছে?
  1. ক) 20 কি.মি.
  2. খ) 25 কি.মি.
  3. গ) 30 কি.মি.
  4. ঘ) 35 কি.মি.
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (50 - 25) কি.মি.
     = 25 কি.মি. 
 
১২,২১৬.
একটি রাষ্ট্রের _______থাকতেই হবে?
  1. সংসদ 
  2. সংবিধান 
  3. প্রেসিডেন্ট 
  4. সার্বভৌমত্ব
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রাষ্ট্রের _______থাকতেই হবে? 

সমাধান:
একটি রাষ্ট্রের (State) অস্তিত্বের জন্য সবচেয়ে মৌলিক ও অপরিহার্য উপাদান হলো সার্বভৌমত্ব (Sovereignty)।
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, একটি সত্যিকারের রাষ্ট্রের চারটি মূল উপাদান আছে। যথা, 
১. জনসংখ্যা (Population)
২. নির্দিষ্ট ভূখণ্ড (Definite Territory)
৩. সরকার (Government)
৪. সার্বভৌমত্ব (Sovereignty)

এর মধ্যে সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো উপাদান ছাড়াই একটি সত্তা রাষ্ট্র হিসেবে গণ্য হতে পারে না। সার্বভৌমত্ব মানে অভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ক্ষমতা এবং বহির্বিশ্বের কাছে স্বাধীনতা।

১২,২১৭.
একটি সারিতে শাহেদ ডান দিক থেকে ১৩ তম এবং বাম দিক হতে ৪ তম। আর কত জন বালক যোগ করলে সারিতে ২৯ জন হবে? 
  1. ১১ জন 
  2. ১২ জন 
  3. ১৩ জন 
  4. ১৪ জন 
ব্যাখ্যা
শাহেদের  ডান দিকে আছে ১২ জন
শাহেদের  বাম দিকে আছে ৩ জন  
সারিতে বালক আছে = (১২ + ১ + ৩) জন 
                               = ১৬ জন  

সারিতে ২৯ জন হতে বালক লাগবে = (২৯ - ১৬) জন = ১৩ জন
১২,২১৮.
একদিন সকালে উঠে সানি হাটতে হাটতে লক্ষ করলো তার ছায়া তার ডানদিকে পড়েছে। সে কোনদিকে মুখ করে হাঁটছিলো?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
সকালে সূর্য পূর্ব দিকে উঠে, তাই কারো ছায়া পড়বে পশ্চিম দিকে। যেহেতু ইমনের ছায়া তার ডানদিকে তথা পশ্চিম দিকে, সেহেতু সে দক্ষিণ দিকে মুখ করে হাঁটছে।
১২,২১৯.
নিচের কোন বানাটি সঠিক?
  1. Recive
  2. Goveranment
  3. Accomodation
  4. Advertisement
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানাটি সঠিক?

সমাধান:
সঠিক বানান Advertisement.

অন্যান্য সঠিক বানানগুলো হলো-
Government
Accommodation
Receive
১২,২২০.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Bogus
  2. Fictitious
  3. Feigned
  4. Echt
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
১২,২২১.
যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -, বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে + বোঝায়, তাহলে
15 + 5 ÷ 2 - 3 × 6 = কত?
  1. 6
  2. 5
  3. 4
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি যোগ দিয়ে ÷, ভাগ দিয়ে -, বিয়োগ দিয়ে ×, গুণ দিয়ে + বোঝায়, তাহলে
15 + 5 ÷ 2 - 3 × 6 = কত?

সমাধান:
প্রশ্নে নির্দেশিত তথ্য অনুসারে চিহ্ন পরিবর্তন করে পাই,
15 + 5 ÷ 2 - 3 × 6 এর পরিবর্তিত রূপ:
= 15 ÷ 5 - 2 × 3 + 6
= 3 - 2 × 3 + 6
= 3 - 6 + 6
= 3

১২,২২২.
এক জায়গায় নদী এবং রাস্তা পাশাপাশি সমান্তরালে চলে গেছে। ক বিন্দু থেকে একজন সাইকেলে ১২ কি.মি./ঘন্টা বেগে এবং অপরজন নৌকায় ১০ কি.মি./ঘন্টা বেগে চলা শুরু করে। উভয়েই একটি ব্রিজ ঘুরে আবার একই জায়গায় অর্থাৎ ক বিন্দুতে ফিরে আসতে চাইলে নিচের কোনটি সঠিক হবে যদি স্রোতের বেগ ৪ কি.মি./ঘন্টা হয়?
  1. ক) সাইকেল আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
  2. খ) নৌকার আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
  3. গ) উভয়ই একসাথে ফিরে আসবে
  4. ঘ) উপরের কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা
সাইকেল আরোহী সর্বদা ১২ কি.মি./ঘন্টা গতিবেগে চলতে থাকবে৷
কিন্তু নৌকার আরোহী স্রোতের অনুকূলে গেলে তার গতি হয় ১০+৪=১৪ কি.মি./ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে তার নৌকার গতিবেগ ১০-৪=৬ কি.মি./ঘন্টা
ক বিন্দু থেকে যাত্রা শুরু করে ব্রীজ ঘুরে আবার ক বিন্দুতে আসতে,
নৌকা আরোহীর গড় গতিবেগ হবে ={(২×১৪×৬)/(১৪+৬)} = ৮.৪ কি.মি./ঘন্টা
যেহেতু, সাইকেল আরোহীর গড় গতিবেগ নৌকার আরোহীর তুলনায় বেশি সেহেতু একই দুরত্ব অতিক্রম করতে সাইকেল আরোহীর কম সময় লাগবে৷
১২,২২৩.
আয়নায় দেখা গেলো ঘড়িতে ৭ : ২৫ বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
  1. ৪ : ৩৫
  2. ৫ : ২৫
  3. ৩ : ৩৫
  4. ৩ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে ৭ : ২৫ বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় সময়
= ১১ : ৬০ - ৭ : ২৫
= ৪ : ৩৫
১২,২২৪.
১, ১, ২, ৩, ৫, ৮, এ সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?
  1. ১৩
  2. ১৬
  3. ১৯
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, এ সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

সমাধান:
তৃতীয় পদ = দ্বিতীয় পদ + প্রথম পদ = ১ + ১ =২
চতুর্থ পদ = তৃতীয় পদ + দ্বিতীয় পদ = ২ + ১ = ৩
পঞ্চম পদ = চতুর্থ পদ + তৃতীয় পদ = ৩ + ২ = ৫
ষষ্ঠ পদ = পঞ্চম পদ + চতুর্থ পদ = ৩ + ৫ = ৮ 
সপ্তম পদ= ষষ্ঠ পদ  + পঞ্চম পদ = ৫+ ৮ = ১৩
১২,২২৫.
A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?
  1. NORTH
  2. WEST
  3. SOUTH
  4. EAST
ব্যাখ্যা
প্রশ্ন: A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?

সমাধান:
D যেহেতু B এর পশ্চিমে আর A এর পূর্বে তারমানে D, A এবং B এর মাঝে অবস্থিত।
অপরদিকে A, B এর পশ্চিমে আর B,C এর পশ্চিমে।
তারমানে C এর সাপেক্ষে সবাই পশ্চিমে অর্থাৎ D,C এর পশ্চিমে।
১২,২২৬.
যদি BOY দিয়ে ANX বোঝায়, তাহলে GIRL দিয়ে নিচের কোনটি বুঝাবে? 
  1. ক) FKHQ
  2. খ) FHQK
  3. গ) QKFH
  4. ঘ) QHKF
ব্যাখ্যা
এখানে বর্ণ গুলো তার পূর্ববর্তী বর্ণ বসেছে। 
B → A
O → N
Y → X 

GIRL → FHQK
১২,২২৭.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুরঙ্গ
  2. ভুজঙ্গ
  3. করী
  4. কেশরী
ব্যাখ্যা
প্রশ্ন: ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
'ফণী' শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।  
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন 
'সিংহ' এর সমার্থক শব্দ = পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্ষক্ষ।

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১২,২২৮.
রুবেল সাহেব তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি তার ভ্রমণে প্রথমে ৪ মাইল উত্তরে, এরপরে ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে তার শ্বশুরবাড়ি পৌছান। তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি কত মাইল দূরে অবস্থিত?
  1. ১৮ 
  2. ২৪ 
  3. ২০
  4. ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল সাহেব তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি তার ভ্রমণে প্রথমে ৪ মাইল উত্তরে, এরপরে ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে তার শ্বশুরবাড়ি পৌছান। তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি কত মাইল দূরে অবস্থিত?

সমাধান: 


সমাধান:
 
উত্তরে মোট দূরত্ব = ১৬ মাইল এবং পূর্বে দূরত্ব = ৪ মাইল

দূরত্ব = √(১৬+১২) মাইল
= √(২৫৬ + ১৪৪) মাইল
= ২০ মাইল

রুবেল সাহেবের নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি ২০ মাইল দূরে অবস্থিত। 

১২,২২৯.
৩৬৭৫ কে কত দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬৭৫ কে কত দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
৩৬৭৫ = ৩ × ৫ × ৫ × ৭ × ৭
= ৩ × (৫ × ৫) × (৭ × ৭)

এখানে ৩ জোড়াবিহীন। তাই ৩ দ্বারা ভাগ করলে অথবা ৩ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে।

৩ দ্বারা ভাগ করলে পাই,
 (৫ × ৫) × (৭ × ৭)
= ২৫ × ৪৯
= ১২২৫
= ৩৫

∴ ৩৬৭৫ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১২,২৩০.
Reading : Knowledge :: Work : ?
  1. Power
  2. Employment
  3. Fatigue
  4. Experience
ব্যাখ্যা

প্রশ্ন: Reading : Knowledge :: Work : ?

সমাধান:
এখানে শব্দগুলোর মধ্যে 'প্রক্রিয়া এবং তার ফলাফল' (Process and Result) সম্পর্ক বিদ্যমান।

পড়া (Reading) হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান (Knowledge) অর্জিত হয়।
একইভাবে, কাজ (Work) হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা (Experience) অর্জিত হয়।

∴ সঠিক উত্তর 'Experience'

১২,২৩১.
Deformed শব্দটির Synonym কোনটি?
  1. Determine
  2. Cripple
  3. Beautiful
  4. Handsome 
ব্যাখ্যা

প্রশ্ন: Deformed শব্দটির Synonym কোনটি?

সমাধান:
Deformed শব্দটির Synonym হলো Cripple.

Deformed শব্দটির অর্থ হলো- বিকৃত, বিকলাঙ্গ। 
Cripple শব্দটির অর্থ হলো- পঙ্গু লোক।

অন্যদিকে,
Determine শব্দটির অর্থ হলো- দৃঢ় সিদ্ধান্ত করা, দৃঢ় সংকল্প করা। 
Beautiful শব্দটির অর্থ হলো- সুন্দর, চমৎকার। 
Handsome শব্দটির অর্থ হলো- সুদর্শন, সুপুরুষ। 

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১২,২৩২.
কোনটি শুদ্ধ বানান?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. শ্রদ্ধেয়াঞ্জলী
  3. শ্রোদ্ধাঞ্জলী
  4. শ্রদ্ধাঞ্জলী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
উপরের চারটি শব্দের মধ্যে 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।

'শ্রদ্ধা' এবং 'অঞ্জলি' দুটি শব্দ মিলিয়ে 'শ্রদ্ধাঞ্জলি' গঠিত হয়েছে। 'শ্রদ্ধা' অর্থ ভক্তি, আন্তরিকতা।
'শ্রদ্ধেয়াঞ্জলী', 'শ্রোদ্ধাঞ্জলী' এবং 'শ্রদ্ধাঞ্জলী' সবগুলোই ভুল বানান।

∴ 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।
১২,২৩৩.
ধূমকেতু : কাজী নজরুল ইসলাম :: কল্লোল : ?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. দীনেশরঞ্জন দাশ
  4. ফররুক আহমেদ
ব্যাখ্যা
প্রশ্ন: ধূমকেতু : কাজী নজরুল ইসলাম :: কল্লোল : ?

সমাধান:
• 'ধূমকেতু' পত্রিকার সম্পাদক - কাজী নজরুল ইসলাম।
• 'কল্লোল' পত্রিকার সম্পাদক - দীনেশরঞ্জন দাশ।
১২,২৩৪.
একটি ফ্রন্ট ইঞ্জিন গাড়ি আস্তে আস্তে এই ঢালে নিচে গড়িয়ে যায়। গাড়িটি কোন অবস্থানে গিয়ে থামবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফ্রন্ট ইঞ্জিন গাড়ি আস্তে আস্তে এই ঢালে নিচে গড়িয়ে যায়। গাড়িটি কোন অবস্থানে গিয়ে থামবে?

সমাধান:
• গাড়ির ওজনের কেন্দ্র (Center of Mass):
সামনে ইঞ্জিন থাকার কারণে গাড়ির ওজনের কেন্দ্র সামনের দিকে।
যখন এটি ঢালু পথ দিয়ে নিচে নামবে, তখন সামনের অংশ বেশি ভারী হওয়ায় এটি আরও দ্রুত নীচের দিকে ঝুঁকে যাবে।
ঢালু পথের আকৃতি
ছবিতে দেখা যাচ্ছে যে ঢাল শেষ হবার পর হঠাৎ একটি খাড়া প্রান্ত আছে।
এই ধরনের আকৃতিতে গাড়ির সামনের অংশ প্রথমে নিচে পড়বে, এবং গতি অব্যাহত থাকলে এটি আনুভূমিক অবস্থায় থাকার পরিবর্তে সামনের দিকে ঘুরতে শুরু করবে।

• ঘূর্ণন গতি (Rotational Motion):
ঢাল থেকে বেরিয়ে যাওয়ার পর, সামনে বেশি ওজন থাকার কারণে গাড়িটি সামনের দিকে উল্টে যেতে বাধ্য।
এক পর্যায়ে গাড়িটি পুরোপুরি উল্টে গিয়ে চার চাকাই ওপরে থাকবে, যেমনটি D অপশন-এ দেখানো হয়েছে।

• ফলাফল:
গাড়িটি উল্টে যাবে এবং চাকার দিক ওপরে থাকবে, যা চিত্রে D তে দেখান হয়েছে।
১২,২৩৫.
একটি ১০০০ মিটার দৌড়ে, A; B-কে ১০০ মিটারে পরাজিত করতে পারে। একটি ৪০০ মিটার দৌড়ে, B; C-কে ৪০ মিটারে পরাজিত করে। একটি ৫০০ মিটার দৌড়ে, A; C-কে কত মিটারে পরাজিত করবে?
  1. ৫০ মিটার
  2. ৯৫ মিটার
  3. ৯০ মিটার
  4. ৮৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০০০ মিটার দৌড়ে, A; B-কে ১০০ মিটারে পরাজিত করতে পারে। একটি ৪০০ মিটার দৌড়ে, B; C-কে ৪০ মিটারে পরাজিত করে। একটি ৫০০ মিটার দৌড়ে, A; C-কে কত মিটারে পরাজিত করবে?

সমাধান:
যখন A ১০০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন B ৯০০ মিটার দৌড় সম্পন্ন করে।
যখন A ৫০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন B ৪৫০ মিটার দৌড় সম্পন্ন করে।

যখন B ৪০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন C ৩৬০ মিটার দৌড় সম্পন্ন করে।
যখন B ৪৫০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন C দৌড়ায় (৩৬০ × ৪৫০)/৪০০ =৪০৫ মিটার।

অতএব, ৫০০ মিটার দৌড়ে A; C-কে (৫০০ - ৪০৫) = ৯৫ মিটারে পরাজিত করবে।
১২,২৩৬.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
PER (............) ULENT
  1. SIST
  2. TURB
  3. PLEX
  4. TAIN
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
PER (............) ULENT

সমাধান:
TURB শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Perturb এবং দ্বিতীয় শব্দটি শুরু Turbulent হয়।

Perturb - বিচলিত করা; উদ্বিগ্ন করা; ব্যাহত করা।
Turbulent - উত্তাল; অশান্ত; বিশৃঙ্খল; অস্থির।

১২,২৩৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 197
  2. 212
  3. 240
  4. 253
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
উপরের বাম দিক থেকে শুরু করে চিত্রটির মধ্যে Z আকারে এগোলে দেখা যায়, প্রতিটি পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে আগের সংখ্যাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 3 যোগ করলে।
অর্থাৎ,পরবর্তী সংখ্যা = (পূর্বের সংখ্যা × 2) + 3
এখানে,
(1 × 2) + 3 = 5
(5 × 2) + 3 = 13
(13 × 2) + 3 = 29
(29 × 2) + 3 = 61
(61 × 2) + 3 = 125

একই নিয়ম অনুযায়ী পরবর্তী সংখ্যাটি হবে:
(125 × 2) + 3 = 250 + 3 = 253

∴ প্রশ্নবোধক চিহ্নের স্থানে 253 বসবে।

১২,২৩৮.
A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। তাদের বসার সঠিক ক্রম কোনটি? 
  1. P X S Z R A
  2. A X S Z R P
  3. P X Z S R A
  4. A X Z S R P
ব্যাখ্যা
প্রশ্ন: A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। X এর বামপাশে P বসেছে। Z এর ডান পাশে R বসেছে। তাদের বসার সঠিক ক্রম কোনটি? 

সমাধান: 
A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে।
S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে।
R, A এর বামপাশে বসেছে। 
X এর বামপাশে P বসেছে ।
Z এর ডান পাশে R বসেছে।
P X S Z R A
১২,২৩৯.
ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন।
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
৪র্থ টি বাদে সবগুলোতে বাহু আছে। কিন্তু ৪র্থ টি গোলাকার বৃত্ত।
১২,২৪০.
একটি পুকুরে একদিনে যে পরিমাণ পদ্মফুল জন্মে পরের দিন তার দ্বিগুণ হয়। পুকুরটি পদ্মফুলে পূর্ণ হতে যদি ২১ দিন লাগে, তবে এর এক চতুর্থাংশ পূর্ণ হবে কতদিনে?
  1. ৯ দিন
  2. ১৯ দিন
  3. ১১ দিন
  4. ১০.৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরে একদিনে যে পরিমাণ পদ্মফুল জন্মে পরের দিন তার দ্বিগুণ হয়। পুকুরটি পদ্মফুলে পূর্ণ হতে যদি ২১ দিন লাগে, তবে এর এক চতুর্থাংশ পূর্ণ হবে কতদিনে?

সমাধান:
পুকুরের পদ্মফুল একদিনে তার পূর্বের দিনের দ্বিগুণ হয়।
অর্থাৎ, আগের দিন পদ্মফুলের পরিমাণ পরের দিনের অর্ধেক।

সুতরাং, ২১ দিনে পুরো পুকুর পদ্মফুলে পূর্ণ হলে অর্ধেক পুর্ণ হয় ২০ দিনে। অর্ধেকের অর্ধেক তথা এক-চতুর্থাংশ পূর্ণ হবে ১৯ দিনে।
১২,২৪১.
1/5 of tk. 50 + 0.1 part of tk. 10=?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 15
ব্যাখ্যা
1/5 of tk.50 + 0.1 part of tk. 10 = 10 + 1/10 of 10 = 10 + 1 = 11.
১২,২৪২.
একটি ট্রেন ২০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে ৫০ সেকেন্ডে এবং প্লাটফর্মে দাঁড়ানো একটি ব্যক্তিকে অতিক্রম করে ১০ সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত?
  1. ক) ১৮ কি.মি./ঘন্টা
  2. খ) ২২ কি.মি./ঘন্টা
  3. গ) ৩৩ কি.মি./ঘন্টা
  4. ঘ) ৪৫ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

ধরি, ট্রেনের দৈর্ঘ্য ক মিটার।
অর্থাৎ, ট্রেন ক মিটার অতিক্রম করে ১০ সেকেন্ডে এবং (ক+২০০) মিটার অতিক্রম করে ৫০ সেকেন্ডে।
সুতরাং ট্রেনের দৈর্ঘ্য , (ক+২০০)/৫০ = ক/১০
বা, ১০ক+২০০০ = ৫০ ক
বা, ৪০ ক = ২০০০
বা, ক= ৫০
অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
সুতরাং ট্রেনের গতিবেগ = ৫০/১০ = ৫ মিটার/সেকেন্ড = (৫x৩৬০০) / ১০০০ = ১৮ কি.মি./ঘন্টা

১২,২৪৩.
যদি 'BOAT' = 38 হয়, তাহলে 'RICE' = ?
  1. ক) 33
  2. খ) 35
  3. গ) 41
  4. ঘ) 43
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'BOAT' = 38 হয়, তাহলে 'RICE' = ? 

সমাধান: 


B + O + A + T
2 + 15 + 1 + 20
= 38

এখন,
R + I + C + E
18 + 9 + 3 + 5
= 35 
১২,২৪৪.
এক অংকের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: এক অংকের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান: 
এক অংকের মৌলিক সংখ্যা হলো -> ২, ৩, ৫, ৭

এদের মধ্যে বৃহত্তম হলো ৭
১২,২৪৫.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে নিচের কোনটি? 


সমাধান: 
একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (3) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন গ (3)
১২,২৪৬.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ১০০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭২৫
  2. খ) ৮২৫
  3. গ) ৯২৫
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা

প্রশ্নঃ
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ১০০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 

সমাধানঃ
ধরি সংখ্যাটি  ' ক '
প্রশ্নমতে,
ক - ৬৫০ = ১০০০ - ক 
⇒ ২ক = ১৬৫০ 
⇒ ক = ১৬৫০/২
⇒ ক =  ৮২৫
১২,২৪৭.
ঘড়িতে ১১টা ৫৯ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
  1. ৭.৫°
  2. ২৭°
  3. ১৫.৫°
  4. ৫.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে ১১টা ৫৯ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?

সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = ৫৯ মিনিট, H = ১১ ঘণ্টা ]
= ।(১১ × ৫৯) - (৬০ × ১১)/২।
= ।৬৪৯ - ৬৬০/২।
= ১১/২
= ৫.৫°

১২,২৪৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 27
  2. 31
  3. 38
  4. 42
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

 সমাধান:
১ম চিত্রে, (30 × 2) - 16 = 60 - 16 = 44
৩য় চিত্রে, (26 × 2) - 24 = 52 - 24 = 28

একইভাবে,
২য়  চিত্রে, (25 × 2) - 19 = 50 - 19 = 31 হবে।

১২,২৪৯.
ইমা শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে ইমা ৭ম অবস্থানে আছে। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্রী বসা আছে? 
  1. ক) ১৫ জন
  2. খ) ১৪ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ইমা শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে ইমা ৭ম অবস্থানে আছে। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্রী বসা আছে? 

সমাধান: 
ইমার ডানদিকে আছে = ৬ জন 
ইমার বামদিকে আছে  = ৬ জন 
শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট ছাত্রী বসা আছে = ৬ + ১ + ৬ = ১৩ জন
১২,২৫০.
একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?
  1. ক) 20%
  2. খ) 36%
  3. গ) 40%
  4. ঘ) 44%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?

সমাধান:
মনে করি,
বৃত্তটির ব্যাসার্ধ = 100 একক
বৃত্তটির ক্ষেত্রফল = π (100)= 10000π

ব্যাসার্ধ 20% কমানো হলে, বৃত্তটির ব্যাসার্ধ = (100 - 20) একক = 80 একক
নতুন বৃত্তটির ক্ষেত্রফল = π (80)2 = 6400π

ক্ষেত্রফল হ্রাস পেয়েছে = 10000π - 6400π = 3600π

∴ ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে = (3600π × 100) / 10000π = 36%
১২,২৫১.
একটি সাংকেতিক ভাষায় WORLD কে UMPJB এবং BREAD কে ZPCYB লেখা হয়। একই নিয়মে CHAIR কে কীভাবে লেখা হবে?
  1. AFYGP
  2. AFGPY
  3. AYFGP
  4. ZYFBC
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাংকেতিক ভাষায় MIND কে KGLB এবং ARGUE কে YPESC লেখা হয়। একই নিয়মে DIAGRAM কে কীভাবে লেখা হবে?

সমাধান:
এখানে প্রতিটি অক্ষরের জন্য কোডিং প্যাটার্নটি হলো: ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষর তার অবস্থান থেকে ২ ঘর পিছিয়ে যাচ্ছে (Position - 2)।

১. WORLD → UMPJB:
W (- 2) = U
O (- 2) = M
R (- 2) = P
L (- 2) = J
D (- 2) = B

২. BREAD → ZPCYB:
B (- 2) = Z (B-এর আগে A, তার আগে Z)
R (- 2) = P
E (- 2) = C
A (- 2) = Y (A-এর আগে Z, তার আগে Y)
D (- 2) = B

৩. একইভাবে CHAIR-এর ক্ষেত্রে:
C (- 2) = A
H (- 2) = F
A (- 2) = Y
I (- 2) = G
R (- 2) = P

∴ CHAIR-এর কোড হবে AFYGP

১২,২৫২.
ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর মেয়ে নয়। খ, গ এর কী হয়?
  1. ছেলে
  2. বাবা
  3. নাতি
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর মেয়ে নয়। খ, গ এর কী হয়?

সমাধান:
ক ও খ, গ এর সন্তান।
গ, ক এর পিতা
∴ ক ও খ সহোদর এবং গ তাদের পিতা।
খ, গ এর মেয়ে নয়,
অর্থাৎ খ একজন ছেলে এবং গ এর ছেলে।
১২,২৫৩.
A হল B এবং C এর পিতা;  A এর ছেলে B, কিন্তু C, A এর ছেলে নয়, C, A এর কী হয়?
  1. ক) খালা
  2. খ) মা
  3. গ) মেয়ে
  4. ঘ) বোন
ব্যাখ্যা

প্রশ্ন: A হল B এবং C এর পিতা;  A এর ছেলে B, কিন্তু C, A এর ছেলে নয়, C, A এর কী হয়?

সমাধান:
 A হল B এবং C এর পিতা
A এর ছেলে B এবং C, A এর ছেলে নয়
c হলো A এর মেয়ে। 

১২,২৫৪.
নিচের চিত্রটিতে '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. 18
  2. 34
  3. 42
  4. 51
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রটিতে '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?



সমাধান:

চিত্রে,
প্রথম সারির সংখ্যা - তৃতীয় সারির সংখ্যা = দ্বিতীয় সারির সংখ্যা
56 - 44 = 12
65 - 14 = 51
78 - 48 = 30

∴ '?' চিহ্নিত স্থানে 51 সংখ্যাটি হবে।

১২,২৫৫.
আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কী করবেন?
  1. তাকে ডাক্তারের সাহায্য নেয়ার জন্য পরামর্শ দিবেন।
  2. কিছু না বলে উক্ত তথ্যটি গোপন রাখবেন।
  3. বন্ধুটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন।
  4. মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কী করবেন?

সমাধান:
বন্ধুকে বুঝাবো, তাকে মাদকের সামাজিক, শারিরীক কূফল সম্পর্কে অবহিত করব, সর্বোপরি তাকে উক্ত অভ্যাস ত্যাগ করতে সাহায্য করব। 
১২,২৫৬.
১২০ জন লোকের একটি কক্ষে ৩/৫ অংশ মহিলা। যদি মোট লোকের ২/৩ অংশ বিবাহিত হয়, তবে অবিবাহিত মহিলার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
  1. ৪৮ জন
  2. ৪২ জন
  3. ৩২ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ জন লোকের একটি কক্ষে ৩/৫ অংশ মহিলা। যদি মোট লোকের ২/৩ অংশ বিবাহিত হয়, তবে অবিবাহিত মহিলার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
মোট লোকসংখ্যা = ১২০ জন

∴ মহিলার সংখ্যা = (৩/৫) × ১২০ = ৭২ জন
∴ পুরুষের সংখ্যা = ১২০ - ৭২ = ৪৮ জন

আবার,
∴ বিবাহিত লোকের সংখ্যা = (২/৩) × ১২০ = ৮০ জন
∴ অবিবাহিত লোকের সংখ্যা = ১২০ - ৮০ = ৪০ জন

তবে, বিবাহিত লোকের সংখ্যা ৮০ জন এবং পুরুষের সংখ্যা ৪৮ জন। তাই, অন্তত ৮০ - ৪৮ =৩২ জন মহিলা অবশ্যই বিবাহিত হবেন।

অবিবাহিত মহিলার সংখ্যা = মোট মহিলা - বিবাহিত মহিলা = ৭২ - ৩২ = ৪০ জন 

∴ অবিবাহিত মহিলার সর্বোচ্চ সংখ্যা = ৪০ জন।
১২,২৫৭.
গত পরশুদিন ছিল সোমবারের দুই দিন পরের দিবস। তাহলে আজ কি বার?
  1. শুক্রবার
  2. শনিবার
  3. বৃহস্পতিবার
  4. সোমবার
ব্যাখ্যা
সোমবারের দুই দিন পরের দিবস = বৃহস্পতিবার।
প্রশ্নমতে, গত পরশুদিন = বৃহস্পতিবার।
সুতরাং আজ = শনিবার।
১২,২৫৮.
১২ এর কত শতাংশ ১৫ হবে?
  1. ক) ৭৫%
  2. খ) ১০০%
  3. গ) ১২৫%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৫ হবে? 

সমাধান: 
(১৫ × ১০০)/১২
= ১২৫
১২,২৫৯.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ১৬
  2. ৩২
  3. ৬৪
  4. ১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

শর্তমতে,
√ক + ৮ = (৪) 
বা, √ক + ৮ = ১৬ 
বা, √ক = ১৬ - ৮
বা, √ক = ৮
বা, (√ক) = (৮)
∴ ক = ৬৪

∴ নির্ণেয় সংখ্যা ৬৪।
১২,২৬০.
Which one will replace the question mark?
  1. 25
  2. 37
  3. 41
  4. 47
ব্যাখ্যা

(5 x 3) + 4 = 19
এবং (6 x 4) + 5 = 29
সুতরাং, (7 x 5) + 6 = 41

১২,২৬১.
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
  1. ৩০ ফুট
  2. ১০ ফুট
  3. ৪০ ফুট
  4. ৭০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট? 

সমাধান:

∴ A ও B এর মধ্যকার দূরত্ব ২০ - ১০ = ১০ ফুট
১২,২৬২.
কোনটির অর্থ ভিন্ন?
  1. অহিনকুল সম্বন্ধ
  2. আদায় কাচকলায়
  3. তাসের ঘর
  4. সাপে নেউলে
ব্যাখ্যা
- 'তাসের ঘর' বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী যা অন্যান্য অপশন থেকে অর্থগতভাবে ভিন্ন।

অন্যদিকে,
• 'অহিনকুল সম্বন্ধ' বাগধারাটির অর্থ- ভীষন শত্রুতা।
• আদায় কাচকলায় বাগধারাটির অর্থ- ঘাের শত্রুতা।
• সাপে নেউলে বাগধারাটির অর্থ- ভীষন শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১২,২৬৩.
একটি ছবিকে দেখিয়ে মুনীরা নামের একটি মেয়ে বললো, ‘সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে।’ সম্পর্কে মুনীরা ঐ মেয়ের কী হয়?
  1. চাচী
  2. বোন
  3. দাদী
  4. মা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে মুনীরা নামের একটি মেয়ে বললো, ‘সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে।’ সম্পর্কে মুনীরা ঐ মেয়ের কী হয়?

সমাধান:
মুনীরার মায়ের একমাত্র মেয়ে মুনীরা নিজে। তাহলে মুনীরার মায়ের একমাত্র মেয়ের মেয়ে হলো মুনীরার মেয়ে।
তাহলে, তাদের মধ্যে সম্পর্ক হলো মা ও মেয়ে।
১২,২৬৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. মূহুর্মুহু
  2. মুহুর্মুহু
  3. মুহুর্মূহু
  4. মুহর্মুহু
ব্যাখ্যা
মুহুর্মুহু (অব্যয়): বারে বারে; পুনঃপুন; ঘনঘন।
১২,২৬৫.
রোজি, মনি, আনিকা ও জেরিন সারিবদ্ধভাবে বসলো। আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। যদি আনিকা রোজির ডানে বসে থাকে তাহলে সবশেষে ডানে কে বসেছে?
  1. মনি
  2. আনিকা
  3. জেরিন
  4. রোজি
ব্যাখ্যা
প্রশ্ন: রোজি, মনি, আনিকা ও জেরিন সারিবদ্ধভাবে বসলো। আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। যদি আনিকা রোজির ডানে বসে থাকে তাহলে সবশেষে ডানে কে বসেছে?

সমাধান:
এখানে ঘটনাটি ২ভাবে হতে পারে,
প্রথমত, আনিকা → মনি → রোজি → জেরিন

দ্বিতীয়ত, মনি → রোজি → আনিকা → জেরিন
দুইভাবেই দেখা যায় যে, সর্বশেষ ডানে বসেছে জেরিন

উল্লেখ্য -
১. আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। - শুধু এই অংশ বিবেচনায় নিয়ে প্রথম ঘটনা সাজানো হয়েছে।
২. পরের অংশে "যদি আনিকা রোজির ডানে বসে" - এটা আলাদা শর্ত। এই শর্ত অনুসারে দ্বিতীয় ঘটনা সাজানো হয়েছে।

দুইটা শর্ত একসাথে পূরণ করা সম্ভব নয়। তাই দুইটিকে আলাদা ঘটনা বিবেচনা করে উত্তর সাজানো হয়েছে। এবং উভয় ক্ষেত্রেই জেরিন সবশেষে ডানে থাকছে।
১২,২৬৬.
নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।


সমাধান:
চিত্রে 1 ও 13 শুধু ত্রিভুজে
2, 4, 9 ও 11 শুধু বৃত্তে
এবং 5 শুধু আয়তক্ষেত্রে আছে।

দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে মোট ৭টি সংখ্যা।
১২,২৬৭.
নিচের ফিবোনাচ্চি সিরিজের শূন্যস্থানে কোনটি হবে?
১, ___, ২, ৩, ৫, ৮, ১৩, ২১
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা

১+১ =২
১+২ = ৩
২+৩ = ৫
৩+৫ = ৮
৫+৮ = ১৩
৮+১৩ = ২১

১২,২৬৮.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
    ব্যাখ্যা
    দুটি উপাদান একে অপরের কাছে আসে এবং থেকে অপরের উপর পতিত হয়। 
    তাই অপশন ক সঠিক।
    ১২,২৬৯.
    ২৪ = ১০ এবং ৪২ = ১৬ হলে, ৫৭ = ?
    1. ক) ১৫
    2. খ) ১৭
    3. গ) ১৯
    4. ঘ) ২১
    ব্যাখ্যা
    ২৪ = ১০ এর ক্ষেত্রে, 
    ২৪/৩ + ২ = ১০
    ৪২ = ১৬ এর ক্ষেত্রে, 
    ৪২/৩ + ২ = ১৬
    সুতরাং ৫৭ এর ক্ষেত্রে,
    ৫৭/৩ + ২ = ২১

    সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
    ১২,২৭০.
    ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
    1. ১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

    সমাধান:
    আজ ২৩ তারিখ হলে ১ দিন আগে ছিল ২৩ - ১ = ২২ তারিখ
    ২ দিন আগে ছিল ২৩ - ২ = ২১ তারিখ
    একইভাবে, ১৭ দিন আগে ছিল ২৩ - ১৭ = ৬ তারিখ
    তাহলে, ৬ তারিখ বলেছিল আগামীকাল তার জন্মদিন।
    অর্থাৎ, ৬ + ১ = ৭ তারিখ তার জন্মদিন।
    ১২,২৭১.
    সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
    1. অলয়, অবয়ব
    2. শুচি, পাবক
    3. মূঢ়, মূর্ছিত
    4. নগন্য, বাহ
    ব্যাখ্যা
    সঠিক সমার্থক শব্দজোড় হচ্ছে :
    “আগুন” এর সমর্থক শব্দ :  শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।

    অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
    “অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
    “অল্প”  এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
    “অজ্ঞ”  এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
    ‘অচেতন”  এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
    “অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
    “অঙ্গ”  এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ১২,২৭২.
    ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কী?
    1. পাহাড়পুর
    2. মহাস্থানগড়
    3. বরেন্দ্র
    4. পুন্ড্রনগর
    ব্যাখ্যা

    প্রশ্ন: ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কী?

    সমাধান: 
    ঢাকার পূর্বনাম = জাহাঙ্গীরনগর তেমনি,
    বগুড়ার পূর্বনাম = মহাস্থানগড়

    সুতরাং, সঠিক উত্তর খ) মহাস্থানগড়

    ১২,২৭৩.
    Q ,N, K, H, __ শূন্যস্থানে কোন বর্ণ হবে?
    1. ক) D
    2. খ) E
    3. গ) F
    4. ঘ) C
    ব্যাখ্যা
    প্রশ্ন: Q ,N, K, H, __ শূন্যস্থানে কোন বর্ণ হবে? 

    সমাধান: 

    Q - N ⇒ 17 - 14 = 3
    N - K ⇒ 14 - 11 = 3
    K - H  ⇒ 11 - 8 = 3
    ∴ শুন্যস্থানে বসবে, H ⇒ 8 - 3 = 5 ⇒ E
    ১২,২৭৪.
    আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। আশিক শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
    1. 6 কি.মি.
    2. 8 কি.মি.
    3. 12 কি.মি.
    4. 16 কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। আশিক শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?

    সমাধান:

    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
    সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
    ১২,২৭৫.
    কোন সংখ্যাটি ব্যতিক্রম?
    1. ক) ২৮৯
    2. খ) ৫২৯
    3. গ) ২৯৫
    4. ঘ) ৯৬১
    ব্যাখ্যা
    ২৯৫ ছাড়া বাকি সবগুলো পূর্ণবর্গ সংখ্যা।

    ⇒ ২৮৯ = ১৭ × ১৭
    ⇒ ৫২৯ = ২৩ × ২৩
    ⇒ ৯৬১ = ৩১ × ৩১
    ১২,২৭৬.
    40 জন শিক্ষার্থীর সারিতে, বন্যা জিহাদের ডান দিক থেকে 5 তম এবং জিহাদ ডান প্রান্ত থেকে 18 তম। তাহলে বাম প্রান্ত থেকে বন্যা কততম?
    1. 30 তম
    2. 29 তম
    3. 28 তম
    4. 27 তম
    ব্যাখ্যা
    প্রশ্ন: 40 জন শিক্ষার্থীর সারিতে, বন্যা জিহাদের ডান দিক থেকে 5 তম এবং জিহাদ ডান প্রান্ত থেকে 18 তম। তাহলে বাম প্রান্ত থেকে বন্যা কততম?
     
    সমাধান: 
    মোট শিক্ষার্থী = 40
    জিসান ডান প্রান্ত থেকে 18 তম
    জিসানের বাম প্রান্তে আছে = 40 - 18 = 22 জন 
    জিসান বাম প্রান্ত থেকে = 23 তম
    অনন্যা জিসানের ডান দিক থেকে 5 তম
    বাম প্রান্ত থেকে অনন্যা = 23 + 5 = 28 তম
    ১২,২৭৭.
    ৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?
    1. ক) ৪৫ মিনিট
    2. খ) ৪০ মিনিট
    3. গ) ৩৫ মিনিট
    4. ঘ) ২৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?

    সমাধান:
    ৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট
    বর্তমানে সময় = ৪ টা বেজে ৪৫ মিনিট + ৩০ মিনিট = ৫ টা বেজে ১৫ মিনিট

    ∴ ৬টা বাজতে সময় বাকি = ৬ টা - ৫ টা বেজে ১৫ মিনিট
    = ৪৫ মিনিট
    ১২,২৭৮.
    ১, ২, ৪, ৭, ১১, .......... ধারাটির নবম পদ হবে-
    1. ৩২
    2. ৩৫
    3. ৩৭
    4. ৪২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১, ২, ৪, ৭, ১১, .......... ধারাটির নবম পদ হবে-

    সমাধান:
    ১ম পদ = ১
    ২য় পদ = ১ + ১ = ২
    ৩য় পদ = ২ + ২ = ৪
    ৪র্থ পদ = ৪ + ৩ = ৭
    ৫ম পদ = ৭ + ৪ = ১১
    ৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬ 
    ৭ম পদ = ১৬ + ৬ = ২২
    ৮ম পদ = ২২ + ৭ = ২৯
    ৯ম পদ = ২৯ + ৮ = ৩৭
    ১২,২৭৯.
    নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবােধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঘ
    ১২,২৮০.
    ২০২২ সালের ২৮ আগস্ট রবিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল।
    1. ক) সোমবার
    2. খ) শুক্রবার
    3. গ) রবিবার
    4. ঘ) শনিবার 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২২ সালের ২৮ আগস্ট রবিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল।

    সমাধান:  
    ২৮ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত = ৪ + ৩০ + ১ = ৩৫ দিন 

    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    ৩৫ দিন =  (৫ × ৭) দিন 
    ৩৬ তম দিন =  রবিবার
    ৩৫তম দিন =  শনিবার
    ১২,২৮১.
    চারটি বিকল্প থেকে প্রদত্ত চিত্রের সঠিক আয়নাচিত্রটি বেছে নিন।
      ব্যাখ্যা
      প্রশ্ন: চারটি বিকল্প থেকে প্রদত্ত চিত্রের সঠিক আয়নাচিত্রটি বেছে নিন।


      সমাধান:
      প্রদত্ত চিত্রটির আয়নায় চিত্রটি
      ১২,২৮২.
      অর্ধেক শতাংশকে দশমিক আকারে লিখা যাবে কীভাবে?
      1. ক) ০.২
      2. খ) ০.০২
      3. গ) ০.০৫
      4. ঘ) ০.০০৫
      ব্যাখ্যা
      আমরা জানি, ১% = ১/১০০
      তাহলে, ১/২% = ১/২ × ১/১০০
      = ১/২০০
      = ০.০০৫
      ১২,২৮৩.
      40 জন শিক্ষার্থীর সারিতে, অনন্যা জিসানের ডান দিক থেকে 5 তম এবং জিসান ডান প্রান্ত থেকে 18 তম। তাহলে বাম প্রান্ত থেকে অনন্যা কততম?
      1. ক) 27 তম
      2. খ) 28 তম
      3. গ) 29 তম
      4. ঘ) 30 তম
      ব্যাখ্যা
      প্রশ্ন: 40 জন শিক্ষার্থীর সারিতে, অনন্যা জিসানের ডান দিক থেকে 5 তম এবং জিসান ডান প্রান্ত থেকে 18 তম। তাহলে বাম প্রান্ত থেকে অনন্যা কততম?

      সমাধান: 
      মোট শিক্ষার্থী = 40
      জিসান ডান প্রান্ত থেকে 18 তম
      জিসানের বাম প্রান্তে আছে = 40 - 18 = 22 জন 
      জিসান বাম প্রান্ত থেকে = 23 তম
      অনন্যা জিসানের ডান দিক থেকে 5 তম
      বাম প্রান্ত থেকে অনন্যা = 23 + 5 = 28 তম
      ১২,২৮৪.
      X বক্সের টুকরাগুলো দিয়ে কোন চিত্রটি গঠন করা যায়? 
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: X বক্সের টুকরাগুলো দিয়ে কোন চিত্রটি গঠন করা যায়? 

      সমাধান:

      3 নং চিত্রটি গঠন করা যাবে।
      ১২,২৮৫.
      হৃদয়, সবুজ, জাফর, আসাদ ও লিপু একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে। সবুজ আর জাফরের মাঝখানে হৃদয়। আসাদ বাঁ দিক দিয়ে সবুজের ঠিক পরে। সবুজ বাঁ দিক থেকে ২য়। লিপু সারিটির বামদিকের প্রান্তে থাকলে কে সারির অন্য প্রান্তে রয়েছে?
      1. হৃদয়
      2. সবুজ
      3. জাফর
      4. আসাদ
      ব্যাখ্যা
      বাম দিক থেকে ডানদিকে লিপু বাদে বাকি সবার অবস্থানঃ
      (বামদিক) আসাদ → সবুজ → হৃদয় → জাফর (ডানদিক)

      প্রশ্ন অনুসারে, লিপুর অবস্থান সারির বাম দিকের প্রান্তে।
      ∴ ডানদিকের প্রান্তে থাকবে - জাফর।

      আবার, লিপু ডানদিকে থাকলে - বামদিকের প্রান্তে থাকবে - আসাদ।
      ১২,২৮৬.
      একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে দিকে গিয়ে আবার ১২ মাইল পূর্বে যায়, পরবর্তীতে ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
      1. ১০ মাইল
      2. ১৫ মাইল
      3. ২০ মাইল
      4. ৩০ মাইল
      ব্যাখ্যা
      প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে দিকে গিয়ে আবার ১২ মাইল পূর্বে যায়, পরবর্তীতে ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?

      সমাধান:

      ধরি,
      লোকটি A স্থান হতে যাত্রা শুরু করে ৪ মাইল উত্তরে D বিন্দুতে পৌঁছায়।
      আবার, D বিন্দু হতে পূর্ব দিকে ১২ মাইল গিয়ে E বিন্দুতে পৌঁছায়।
      সর্বশেষে E বিন্দু হতে ১২ মাইল উত্তরে গিয়ে C বিন্দুতে পৌঁছায়।
      তার শুরুর স্থান হতে শেষ বিন্দুর দূরত্ব AC।

      পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
      AC = AB + BC
      = (১২) + (১২ + ৪) [∴ AB = DE, BE = AD]
      = ১৪৪ + ২৫৬
      = ৪০০
      ∴ AC = ২০ মাইল
      ১২,২৮৭.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      ৩, ১৪, ৯, ১২, ২৭, ১০, ৮১, ৮, ২৪৩, ?
      ব্যাখ্যা
      এখানে, 
      দুটি সিরিজ আছে। 

      ১ম সিরিজ : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩,.........
      যা ৩ গুণ করে বাড়ছে। 

      ২য় সিরিজ 
      ১৪, ১২, ১০, ৮, ,.....
      যা ২ করে কমছে
      ১২,২৮৮.
      প্রশ্নবোধক স্থানে কত হবে?
      1. ক) 46
      2. খ) 48
      3. গ) 52
      4. ঘ) 54
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত হবে?


      সমাধান:
      4 + 5 + 6 = 15 × 2 = 30
      6 + 7 + 8 = 21 × 2 = 42
      8 + 9 + 10 = 27 × 2 = 54
      ১২,২৮৯.
      শাকিল সোজা 4 কিলোমিটার যাবার পর বামদিকে 5 কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে 4 কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত?
      1. 2 কিলোমিটার
      2. 3 কিলোমিটার
      3. 4 কিলোমিটার
      4. 5 কিলোমিটার
      ব্যাখ্যা

      প্রশ্ন: শাকিল সোজা 4 কিলোমিটার যাবার পর বামদিকে 5 কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে 4 কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত?

      সমাধান: 



      শেষ অবস্থান থেকে প্রথম স্থানের দূরত্ব = 5 কিলোমিটার।

      ১২,২৯০.
      একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাগানের ক্ষেত্রফল ৭২২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
      1. ১০৮ মিটার
      2. ১১০ মিটার
      3. ১১২ মিটার
      4. ১১৪ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাগানের ক্ষেত্রফল ৭২২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

      সমাধান:
      ধরি,
      বাগানের দৈর্ঘ্য = ক মিটার
      বাগানের প্রস্থ = ২ক মিটার

      ∴ বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
      = (২ক × ক) বর্গমিটার
      = ২ক বর্গমিটার

      প্রশ্নমতে,
      ২ক = ৭২২
      ⇒ ক = ৭২২/২
      ⇒ ক = ৩৬১
      ∴ ক = ১৯

      ∴ পরিসীমা = ২(২ক + ক)
      = ২ × ৩ক
      = ২ × ৩ × ১৯
      = ১১৪ মিটার
      ১২,২৯১.
      কোনটি সঠিক?
      1. ক) d1 > d2
      2. খ) d2 > d1
      3. গ) d1 = d2
      4. ঘ) কোনটিই নয়
      ব্যাখ্যা
      নিক্তি সমান হতে হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হতে হবে।
      যেহেতু দুইপাশের ভর সমান এবং তারা ভারসম্য রক্ষা করছে তাই কাটা হতে তাদের মধ্যকার দূরত্ব সমান হবে অর্থাৎ d1 = d2।
      ১২,২৯২.
      প্রদত্ত শব্দগুলো ইংরেজি অভিধান সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
      (1) Nature, (2) Nation, (3) Native, (4) Narrow, (5) Naval
      1. 42531
      2. 43215
      3. 42315
      4. 41325
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো ইংরেজি অভিধান সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
      (1) Nature, (2) Nation, (3) Native, (4) Narrow, (5) Naval

      সমাধান:
      প্রদত্ত শব্দগুলোর প্রথম দুই বর্ণ 'Na' যা সবগুলোতে সমান। তাই ৩য় বর্ণ দেখতে হবে।

      (4) Narrow: ৩য় বর্ণ 'r', যা অভিধানে সবার প্রথমে আসে
      (2) Nation: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ ও ৫ম বর্ণ 'io', প্রদত্ত শব্দগুলোর মধ্যে দ্বিতীয়।
      (3) Native: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ ও ৫ম বর্ণ 'iv', প্রদত্ত শব্দগুলোর মধ্যে তৃতীয়।
      (1) Nature: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ বর্ণ 'u', প্রদত্ত শব্দগুলোর মধ্যে চতুর্থ।
      (5) Naval: ৩য় বর্ণ 'v', যা প্রদত্ত শব্দগুলোর মধ্যে সবার শেষে।

      ∴ সঠিক উত্তর 42315

      ১২,২৯৩.
      A family consists of _____.
      1. ক) Manner
      2. খ) Members
      3. গ) Education
      4. ঘ) House
      ব্যাখ্যা

      Family (পরিবার) গঠনের জন্য Member (সদস্য) আবশ্যক।
      Manner, Education, Home পরিবার গঠনের জন্য আবশ্যক নয়।
      শিক্ষা প্রতিষ্ঠানের জন্য Education (শিক্ষা) আবশ্যক।
      ধর্মীয় প্রতিষ্ঠান থেকে Manner (আচরণ) শেখা যায়।
      যে কোন প্রতিষ্ঠানে কম - বেশি house (ঘর) ব্যবহার করা হয়।

      ১২,২৯৪.
      একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
      1. ৯০ মিটার
      2. ১০০ মিটার
      3. ৭৮ মিটার
      4. ১০৫ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

      সমাধান:
      ধরি,
      ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

      প্রশ্নমতে,
      (ক + ২০০)/২৫ = (ক + ১৪০)/২০
      ⇒ ২০(ক + ২০০) = ২৫(ক + ১৪০)
      ⇒ ২০ক + ৪০০০ = ২৫ক + ৩৫০০
      ⇒ ২৫ক - ২০ক = ৪০০০ - ৩৫০০
      ⇒ ৫ক = ৫০০
      ⇒ ক = ৫০০/৫
      ∴ ক = ১০০ মিটার

      ∴ ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার।
      ১২,২৯৫.
      'JUDGEMENT' শব্দটিকে সমতল দর্পনে কীরূপ দেখাবে?
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'JUDGEMENT' শব্দটিকে সমতল দর্পনে কীরূপ দেখাবে?

        সমাধান:
        ১২,২৯৬.
        ____ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই ___ এর সাথে সম্পর্কিত।
        1. শিশুকাল - বৃদ্ধি
        2. শিশুকাল - পরিপক্বতা
        3. শিশুকাল - ব্যাভিচার
        4. স্বাস্থ্য - পরিপক্বতা
        ব্যাখ্যা
        প্রশ্ন: ____ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই ___ এর সাথে সম্পর্কিত।

        সমাধান:
        শিশুকাল হলো শৈশবের সময় আর বয়ঃসন্ধিকাল থেকেই পরিপক্বতার সূচনা সময়।
        শিশুকাল যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই পরিপক্বতা এর সাথে সম্পর্কিত।
        ১২,২৯৭.
        What is the least number which when divided by the numbers 3, 5, 6, 8, 10 and 12 leaves in each case a reminder 2 but when divided by 13 leaves no remainder?
        1. ক) 962
        2. খ) 1053
        3. গ) 1142
        4. ঘ) 1056
        ব্যাখ্যা

        L.C.M of 3, 5, 6, 8, 10 and 12 = 120
        So, the required number is of the form 120k + 2.
        Least value of k for which (120k + 2) is divisible by 13 is k = 8.
        ∴ Required number = (120 × 8 + 2) = 962.
        Answer : 962

        ১২,২৯৮.
        Thermometer এর সাথে Temperature সম্পর্কিত হলে, Barometer এর সাথে নিচের কোনটি সম্পর্কিত হবে?
        1. Heat
        2. Pressure
        3. Height
        4. Volume
        ব্যাখ্যা
        প্রশ্ন: Thermometer এর সাথে Temperature সম্পর্কিত হলে, Barometer এর সাথে নিচের কোনটি সম্পর্কিত হবে?

        সমাধান:
        Thermometer ব্যবহার করা হয় Temperature (তাপমাত্রা) পরিমাপ করতে।
        তেমনি,
        Barometer ব্যবহার করা হয় Pressure (চাপ), বিশেষ করে বায়ুচাপ (atmospheric pressure) পরিমাপ করতে।

        ∴ Thermometer : Temperature : : Barometer : Pressure
        ১২,২৯৯.

        উপরের চিত্রে, মোট কয়টি বর্গ আছে?
        1. ৪৪
        2. ৫৫
        3. ৫৯
        4. ৬৪
        ব্যাখ্যা
        + ২+ ৩+ ৪+ ৫ = ৫৫ টি
        ১২,৩০০.
        ৪ অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?
        1. ৯৯৯৯
        2. ৯৩৬০
        3. ৯৩৬১
        4. ৯৩৬৩
        ব্যাখ্যা
        ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
        আবার,
        ১৬, ২৪, ৩০, ৩৬ এর ল.সা.গু = ৭২০
        ৯৯৯৯ কে ৭২০ দ্বারা ভাগ করলে ৬৩৯ অবশিষ্ট থাকে।
        ∴ বৃহত্তম সংখ্যাটি = ৯৯৯৯ - ৬৩৯ = ৯৩৬০।