বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১১৯ / ১৩৫ · ১১,৮০১১১,৯০০ / ১৩,৫৮৯

১১,৮০১.
সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
  1. গাঙ, তটিনী, অর্ণব
  2. স্রোতস্বিনী, নির্ঝরিনী, সিন্ধু
  3. দীঘিকা, নদী, প্রণালী
  4. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
ব্যাখ্যা
প্রশ্ন: সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
 
সমাধান:
'নদী' এর সমার্থক শব্দ - স্রোতস্বিনী, প্রবাহিণী, শৈবলিনী, তটিণী, তরঙ্গিণী, নির্ঝরিণী, দরিয়া, সরিৎ।
১১,৮০২.

উপরের প্রশ্নবোধক স্থানে কত হবে?
  1. ১২
  2. ১৬
  3. ২৩
  4. ২৭
ব্যাখ্যা
এখানে দুটো সিরিজ বিদ্যমান।
১ম সিরিজ = ১, ৬, ১২, ১৯
পার্থক্য = ৫, ৬, ৭

২য় সিরিজ = ৪, ৭, ১১, .......
পার্থক্য = ৩, ৪, ৫
∴ পরবর্তী সংখ্যা = ১১ + ৫ = ১৬
১১,৮০৩.
৬ + ৫ এর (১/২) = কত?
  1. ৫.৫
  2. ৭.৫
  3. ৮.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ + ৫ এর (১/২) = কত?

সমাধান:
৬ + ৫ এর (১/২) = ৬ + (৫/২)
= ৬ + ২.৫
= ৮.৫
১১,৮০৪.
.০১ ও .০০১১-এর গুণফল কত?
  1. ক) ০.০০০১১১
  2. খ) ০.০০০০১১
  3. গ) ০.০০০১১
  4. ঘ) ০.১০০১১১
ব্যাখ্যা
০.০১ × ০.০০১১ = .০০০০১১।
১১,৮০৫.
On her way home from shopping, Monika must travel due south for 5 miles and then due east for another 12 miles to reach her house. If she could travel in straight line from the store to her house, how many fewer miles would she travel ?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 13
ব্যাখ্যা
Question: On her way home from shopping, Monika must travel due south for 5 miles and then due east for another 12 miles to reach her house. If she could travel in straight line from the store to her house, how many fewer miles would she travel ?
 

শপিংমল A থেকে বাড়ি C এর সরাসরি দূরত্ব AC 

AC =√(52 + 122)
= √(25 + 144)
= √169
=13

কম দূরত্ব অতিক্রম করতে হবে = (17 - 13)miles = 4 miles
১১,৮০৬.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না
  1. নাতমাইজা
  2. জাইনাতমা
  3. নাতজামাই
  4. ইমাইজানাত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না

সমাধান:
ত মা জা ই না অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ নাতজামাই
নাতজামাই - নাতিনের স্বামীকে নাতজামাই বলে।

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক শব্দ -
হা সা র ম গ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - মহাসাগর।
শা খু ড় ড়ি, শু অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - খুড়শাশুড়ি।
প নি শ বে উ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - উপনিবেশ।
র তা ঘ সে র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - তাসের ঘর।
ধ নি রা প র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ -  নিরপরাধ।
১১,৮০৭.
Light : Lamp : : Sound : ?
  1. Echo
  2. Bell
  3. Music
  4. Ear
ব্যাখ্যা
প্রশ্ন: Light : Lamp : : Sound : ?

সমাধান:
(Light) আলো আসে- Lamp (বাতি) থেকে,

একইভাবে,
Sound (শব্দ) আসে- Bell(ঘণ্টা) থেকে।
১১,৮০৮.
একটি বড় বক্সে ৫ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৫ টি মাঝারি বক্সে ৪ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?
  1. ২৬ টি 
  2. ২৭ টি
  3. ২৮ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বড় বক্সে ৫ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৫ টি মাঝারি বক্সে ৪ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?

সমাধান:
ছোট বক্সের সংখ্যা = ৫ × ৪ = ২০ টি 
মাঝারি বক্সের সংখ্যা = ৫ টি
বড় বক্সের সংখ্যা = ১ টি 

∴ মোট বক্সের সংখ্যা = (২০ + ৫ + ১) টি = ২৬ টি 

১১,৮০৯.
X চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে?

সমাধান:

∴ সঠিক উত্তর B চিত্র
১১,৮১০.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১৯০। ১ম ও শেষ সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ১৩৪০
  2. ১৪৪০
  3. ১৫৪০
  4. ১৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১৯০। ১ম ও শেষ সংখ্যা দুইটির গুনফল কত?

সমাধান:
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল = ১৯০ 
∴ মধ্যবর্তী সংখ্যা = ১৯০/৫ = ৩৮ 

প্রথম সংখ্যা = (মধ্যবর্তী সংখ্যা - ২) = (৩৮ - ২) = ৩৬
শেষ সংখ্যা = (মধ্যবর্তী সংখ্যা + ২) = (৩৮ + ২) = ৪০

∴ সংখ্যা দুইটির গুনফল = (৩৮ × ৪০) = ১৪৪০
১১,৮১১.
‘LOADSHEDDING’ শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি? 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ‘LOADSHEDDING’ শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি? 

    সমাধান: 
    ১১,৮১২.
    যদি A=G হয় এবং B=H হয় তবে E = কত হবে?
    1. ক) M
    2. খ) J
    3. গ) K
    4. ঘ) L
    ব্যাখ্যা
    B-F পর্যন্ত পাঁচটি বর্ণ বাদ দিয়ে A এর মান G ধরা হয়েছে। একই ভাবে B এর মান ধরা হয়েছে H. সুতরাং E এর মান হবে K.
    ১১,৮১৩.
    8, 10, 14, 18, ?, 34, 50, 66
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. 20
    2. 26
    3. 28
    4. 30
    ব্যাখ্যা
    প্রশ্ন: 8, 10, 14, 18, ?, 34, 50, 66
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    এখানে দুটি সিরিজ বিধ্যমান।
    ১ম সিরিজ: 8, 14, ?, 50
    ২য় সিরিজ: 10, 18, 34, 66

    ১ম সিরিজে,
    8
    8 + 6 = 14
    14 + 12 = 26
    26 + 24 = 50

    ২য় সিরিজে,
    10
    10 + 8 = 18
    18 + 16 = 34
    34 + 32 = 66
    ১১,৮১৪.
    0, 1, 1, 2, 3, ?
    1. ক) 2
    2. খ) 3
    3. গ) 5
    4. ঘ) None of them
    ব্যাখ্যা
    পর পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, তবে তাদেরকে ফিবোনাক্বি সংখ্যা বলে। এখানে 0 + 1 = 1, 1 + 1 = 2, 1 + 2 = 3, তাহলে 2 + 3 = 5 হবে পরবর্তী সংখ্যাটি।
    ১১,৮১৫.
    হিমেল গতকালের আগের দিন অর্থাৎ মঙ্গলবার সস্ত্রীক তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে তার স্ত্রীকে বলল তারা আগামী পরশুর পরের দিন ফেরত যাবে,  তাহলে তারা কী বারে ফেরত যাবে?
    1. ক) শুক্রবার
    2. খ) সোমবার
    3. গ) শনিবার
    4. ঘ) রবিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: হিমেল গতকালের আগের দিন অর্থাৎ মঙ্গলবার সস্ত্রীক তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে তার স্ত্রীকে বলল তারা আগামী পরশুর পরের দিন ফেরত যাবে,  তাহলে তারা কী বারে ফেরত যাবে?

    সমাধান:
    গতকালের আগের দিন -> মঙ্গলবার
    যেহেতু প্রশ্নে বলা হয়েছে 'গিয়ে তার স্ত্রীকে বলল' - তার মানে মঙ্গলবারেই বলেছে 'পরশুর পরের দিন ফেরত যাবে' তাই 

    মঙ্গলবারের পরের দিন -> বুধবার,
    মঙ্গলবারের পরশু দিন -> বৃহস্পতিবার,
    মঙ্গলবারের পরশুর পরের দিন -> শুক্রবার।
    ১১,৮১৬.
    ৯, ৩৬, ৮১, ১৪৪ - এর পরবর্তী সংখ্যা কত?
    1. ক) ১৬৯
    2. খ) ২২৫
    3. গ) ২৫৬
    4. ঘ) ২৭২
    ব্যাখ্যা

    এখানে রাশিগুলো ৩, ৬, ৯, ১২, ১৫.......এভাবে দেওয়া আছে। (৩ এর গুণিতক)।
    তাহলে পরবর্তী সংখ্যা = ১৫= ২২৫

    ১১,৮১৭.
    Find the missing letter cluster in the given series:
    BYHN, CWKM, EUNL, _____, LQTJ
    1. HSQK
    2. HRPQ
    3. GSPK
    4. GRPK
    ব্যাখ্যা
    প্রশ্ন: Find the missing letter cluster in the given series:
    BYHN, CWKM, EUNL, _____, LQTJ

    সমাধান:
    ১১,৮১৮.
    একটি ট্রেন ২/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?
    1. ২৫০ ফুট
    2. ১৫০ ফুট
    3. ২০০ ফুট
    4. ৩০০ ফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ২/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?

    সমাধান:
    ট্রেনটি ১/৫ সেকেন্ডে চলে = ২০ ফুট
    ∴ ট্রেনটি ১ সেকেন্ডে চলে = (২০ × ৫)/২ ফুট
    ∴ ট্রেনটি ৪ সেকেন্ডে চলে = (২০ × ৫ × ৪)/২ ফুট
    = ২০০ ফুট
    ১১,৮১৯.
    জোনাকি একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
    1. ৪৪
    2. ৪৬
    3. ৪৮
    4. ৫০
    ব্যাখ্যা
    প্রশ্ন: জোনাকি একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?

    সমাধান:
    আমরা জানি,
    মোট সংখ্যা = (সামনে থেকে তম + পিছন থেকে তম) - ১ জন
    = (৯ + ৩৬) - ১
    = ৪৫ - ১
    = ৪৪

    ∴ শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।
    ১১,৮২০.
    প্রদত্ত চিত্রটিকে AB দর্পণে কেমন দেখাবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্রটিকে AB দর্পণে কেমন দেখাবে?

      সমাধান:
      ১১,৮২১.
      নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      JD - MG - ? - SM - VP
      1. ক) MI
      2. খ) NI
      3. গ) PJ
      4. ঘ) RJ
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
       JD - MG - ? - SM - VP

      সমাধান:
      এখানে,
      দুটি ধারা বিদ্যমান।
      প্রথম ধারা- J, M, P, S, V
      সাধারণ অন্তর = 2

      দ্বিতীয় ধারা - D, G, J, M, P
      সাধারণ অন্তর = 2

      ∴ প্রশ্নবোধক স্থানে PJ হবে।
      ১১,৮২২.
      POSE যদি OQNPRTDF হয় তাহলে TYPE হবে -
      1. SUXZOQFD
      2. SUXZQOFD
      3. SUXZOQDF
      4. SUXZQODE
      ব্যাখ্যা
      OQNPRTDF এখানে কোডের প্রতিটি জোরের মাঝে বর্ণমালার ক্রমে যে অক্ষরটি নেই সেগুলো হচ্ছে POSE.
      সুতরাং, TYPE হবে SUXZOQDF
      ১১,৮২৩.
      {(x + y)/(x- y)} ÷ {(x + y)2/(x2 - y2)} এর মান কত?
      1. ক) 1
      2. খ) - 1
      3. গ) 0
      4. ঘ) x + y
      ব্যাখ্যা
      {(x + y)/(x- y)} ÷ {(x + y)2/(x2 - y2)}
       = {(x + y)/(x- y)} × {(x2 - y2)/(x + y)2}
       = (x2 - y2)/(x - y)(x + y)
       = (x2 - y2)/(x2 - y2)
       = 1
      ১১,৮২৪.
      500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যর একটি প্লাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে?
      1. ক) 75 কি.মি./ঘণ্টা
      2. খ) 90 কি.মি./ঘণ্টা
      3. গ) 80 কি.মি./ঘণ্টা
      4. ঘ) 65 কি.মি./ঘণ্টা
      ব্যাখ্যা
      প্রশ্ন: 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যর একটি প্লাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে?

      সমাধান: 
      মোট দূরত্ব = (500 + 1000) মিটার =1500মিটার
      সময় = 1 মিনিটি = 60 সেকেন্ড 

      ট্রেনটির গতিবেগ = 1500/60 = (25 × 3600)/1000 কি.মি./ঘণ্টা 
                               = 90 কি.মি./ঘণ্টা
      ১১,৮২৫.
      নিচের কোনটি ভিন্ন?
      1. Tea
      2. Cinchona
      3. Rubber
      4. Chalk
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

      সমাধান:
      Tea - চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা।
      Cinchona - যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
      Rubber - রাবার নামক পদার্থ
      Chalk- চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি

      চক বাদে বাকি সব গাছ থেকে পাওয়া যায়।
      ১১,৮২৬.
      Which one is spelt correctly?
      1. Treamondus
      2. Tremondous
      3. Tremendous
      4. Tremendus
      ব্যাখ্যা
      tremendous - ভয়ানক; প্রচন্ড; বিস্ময়কর
      ১১,৮২৭.
      কোনটি ব্যাতিক্রম?
      1. ত্রিভুজঃউচ্চতা
      2. গোলকঃআয়তন
      3. ঘনকঃআয়তন
      4. বর্গক্ষেত্রঃআয়তন
      ব্যাখ্যা
      বর্গক্ষেত্রের আয়তন হয় না।
      ১১,৮২৮.
      সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৫, ৮, ১৪, ২৬, ৫০, ৯৮, ?
      1. ১৮৪
      2. ১৯২
      3. ১৯৪
      4. ১৯৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৫, ৮, ১৪, ২৬, ৫০, ৯৮, ?

      সমাধান:
      এখানে,
      ৫ + ৩ = ৮
      ৮ + ৬ = ১৪
      ১৪ + ১২ = ২৬
      ২৬ + ২৪ = ৫০
      ৫০ + ৪৮ = ৯৮
      ৯৮ + ৯৬ = ১৯৪
      ১১,৮২৯.
      কোন বানানটি অশুদ্ধ?
      1. ক) নির্লক্ষ্য
      2. খ) বয়ঃকনিষ্ঠ
      3. গ) চক্ষুস্মান
      4. ঘ) নির্মূলীকরণ
      ব্যাখ্যা
      বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
      'চক্ষুস্মান' বানান ভুল। 
      'চক্ষুস্মান' এর বানান- 'চক্ষুষ্মান'। 
      'চক্ষুস্মান' শব্দের অর্থ- চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। 

      তাছাড়া, 
      লক্ষ্যহীন বানানটি শুদ্ধ; এর অর্থ- আদর্শহীন।  
      নির্মূলীকরণ বানানটি শুদ্ধ; এর অর্থ- 'নির্মূল'। 
      বয়ঃকনিষ্ঠ বানানটি শুদ্ধ; এর অর্থ - 'বয়সে ছোট'।  

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
      ১১,৮৩০.
      ঘ, ঝ, ঢ, ধ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘ, ঝ, ঢ, ধ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?

      সমাধান:
      গ, , ঙ, চ, ছ, জ, , ঞ, ট, ঠ, ড, , ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, .....
      ১১,৮৩১.
      নিচের পাঁচটি ছবির মধ্যে পৃথক ছবিটি বের করে তার নিচের অক্ষরটির স্থানে উত্তরপত্রে বৃত্ত পূরণ করুন:
      1. a
      2. b
      3. c
      4. d
      5. e
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের পাঁচটি ছবির মধ্যে পৃথক ছবিটি বের করে তার নিচের অক্ষরটির স্থানে উত্তরপত্রে বৃত্ত পূরণ করুন:

      সমাধান:
      প্রদত্ত প্রশ্নের চিত্রগুলোতে অপশন ক ছাড়া বাকি সবগুলো অস্ত্র।
      তাই অপশন ক ব্যতিক্রম।
      ১১,৮৩২.
      ০.০০০০৩১৩৬ এর বর্গমূল কত?
      1. ০.০০০০৫৬
      2. ০.০০৫৬
      3. ০.৫৬
      4. ০.০০০০০৫৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.০০০০৩১৩৬ এর বর্গমূল কত?

      সমাধান:
      ০.০০০০৩১৩৬ এর বর্গমূল = √(০.০০০০৩১৩৬)
      = ০.০০৫৬
      ১১,৮৩৩.
      পুলিশের একটি সারিতে সুমন বামদিক থেকে ২১ তম এবং ডান দিক থেকে ১৫ তম হলে ঐ সারিতে কত জন পুলিশ আছে?
      1. ৩৪ জন
      2. ২৫ জন
      3. ৩৬ জন
      4. ৩৫ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: পুলিশের একটি সারিতে সুমন বামদিক থেকে ২১ তম এবং ডান দিক থেকে ১৫ তম হলে ঐ সারিতে কত জন পুলিশ আছে?

      সমাধান:
      কামালের বাম দিকে আছে = ২০ জন
      কামালের ডান দিকে আছে = ১৪ জন

      ∴ ঐ সারিতে পুলিশের সংখ্যা = (২০ + ১ + ১৪) জন
      = ৩৫ জন
      ১১,৮৩৪.
      'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
      1. কর
      2. আলোকচ্ছটা
      3. অংশু
      4. কৌমুদী
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

      সমাধান:
      জ্যোতি শব্দের সমার্থক শব্দ - কিরণ, রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, অংশু।

      কৌমুদি হলো জ্যোৎস্না এর সমার্থক শব্দ।
      ১১,৮৩৫.
      Which one of the following words is dissimilar to other four?
      1. Leukemia
      2. Cataract
      3. Diptheria
      4. Bronchitis
      5. Leukocyte
      ব্যাখ্যা
      Leukemia - শ্বেতকণিকার আধিক্যজনিত রক্তাল্পতা রোগ।
      Cataract - চোখের ছানি।
      Diptheria - কণ্ঠনালির সংক্রামক রোগবিশেষ।
      Bronchitis - ব্রংকাইটিস; শ্বাসনালির ঝিল্লির প্রদাহজনিত রোগ।
      Leukocyte - শ্বেত রক্তকণিকা।

      Leukocyte (শ্বেত রক্তকণিকা) ছাড়া বাকিগুলো রোগের নাম।
      ১১,৮৩৬.
      আপনার বাবার মায়ের স্বামীর মেয়ের স্বামী আপনার কী হয়?
      1. ভাই
      2. ফুফা
      3. চাচা
      4. বাবা
      ব্যাখ্যা
      প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর মেয়ের স্বামী আপনার কী হয়?

      সমাধান:
      আপনার বাবার মা ⇒ আপনার দাদী
      দাদীর স্বামী ⇒ আপনার দাদা
      দাদার মেয়ে ⇒ আপনার ফুফু
      ফুফুর স্বামী ⇒ আপনার ফুফা
      ১১,৮৩৭.
      নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
      1. ৩ টি 
      2. ৪ টি 
      3. ৫ টি 
      4. ৮ টি 
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?


      সমাধান:
      প্রদত্ত চিত্রে আরো ৫ টি বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে। 

      অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩, ৪, ৫ নং বর্গক্ষেত্রগুলো যোগ করা হলে একটি বৃহৎ বর্গ ক্ষেত্র ABCD পাওয়া যাবে। 

      ১১,৮৩৮.
      'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?
      1. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
      2. বিমল ঘোষ
      3. সমরেশ বসু
      4. সৈয়দ মুজতবা আলী
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?

      সমাধান:
      • 'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দ - যাযাবর।
      • বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।

      অন্যদিকে,
      - বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি।
      - সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
      - সৈয়দ মুজতবা আলী প্রিয়দর্শী = প্রিয়দর্শী।

      উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ১১,৮৩৯.
      প্রদত্ত চিত্র অনুসারে 2 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে?
      1. 1
      2. 3
      3. 4
      4. 5
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে 2 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে?


      সমাধান:
      2 এর পাশাপাশি অবস্থান করছে 3, 6, 4, 1
      2 এর বিপরীতে 5 সংখ্যাটি রয়েছে।
      ১১,৮৪০.
      যদি ২০০৮ সালের ৩ জানুয়ারি বৃহস্পতিবার হয়, তবে ঐ বছরের ৭ মার্চ কী বার ছিল? 
      1. ক) বৃহস্পতিবার
      2. খ) শুক্রবার
      3. গ) শনিবার
      4. ঘ) রবিবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি ২০০৮ সালের ৩ জানুয়ারি বৃহস্পতিবার হয়, তবে ঐ বছরের ৭ মার্চ কী বার ছিল? 

      সমাধান: 
      ২০০৮ সালের ৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ৭ মার্চ পর্যন্ত = ৬৫ দিন 
      আমরা জানি,
      যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
      অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

      প্রশ্নে, ৬৫ দিন = (৯ × ৭) + ২ দিন  = (৬৩ + ২) দিন 
      ৬৪ তম দিন = বৃহস্পতিবার 
      ৬৫ তম দিন = শুক্রবার 
      ১১,৮৪১.
      EFFECTIVE শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
        ব্যাখ্যা

        প্রশ্ন: EFFECTIVE শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?

        সমাধান:
        সঠিক উত্তর- খ)

        অর্থাৎ 

        ১১,৮৪২.
        ‘অপলাপ’ শব্দের অর্থ কী?
        1. মিথ্যাচার
        2. অস্বীকার
        3. প্রলাপ
        4. সংলাপ
        ব্যাখ্যা
        আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
        'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার
        - এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
        - এর প্রকৃতি-প্রত্যয়: অপ+√লপ্+অ

        অপলাপ (বিশেষ্য): 
        অর্থ:
        গোপন।
        মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)।
        অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

        উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
        ১১,৮৪৩.
        নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
        1. ক) 1
        2. খ) 3
        3. গ) 2
        4. ঘ) 4
        ব্যাখ্যা
        ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
        ১১,৮৪৪.
        একটি সংখ্যার ৩০% বাদ দিলে যা থাকে তার ৪০% এর মান ১১২ হলে, সংখ্যাটি কত?
        1. ৩৬০
        2. ৪০০
        3. ৪৮০
        4. ৫০০
        ব্যাখ্যা

        প্রশ্ন: একটি সংখ্যার ৩০% বাদ দিলে যা থাকে তার ৪০% এর মান ১১২ হলে, সংখ্যাটি কত?

        সমাধান:
        ধরি, সংখ্যাটি = ক
        ক-এর ৩০% বাদ দিলে থাকে = ক - ক এর ৩০%
        = ক - (৩০ক/১০০)
        = (১০০ক - ৩০ক)/১০০
        = ৭০ক/১০০
        = ৭ক/১০

        প্রশ্নমতে,
        ⇒ (৭ক/১০) এর ৪০% = ১১২
        ⇒ (৭ক/১০) × (৪০/১০০) = ১১২
        ⇒ ২৮ক/১০০ = ১১২
        ⇒ ক = (১১২ × ১০০)/২৮
        ⇒ ক = ৪ × ১০০
        ∴ ক = ৪০০

        ∴ নির্ণেয় সংখ্যাটি হলো ৪০০

        ১১,৮৪৫.
        70 সে.মি. লম্বা একটি তার এমনভাবে দুইভাগ ভাগ করা হলো, যাতে একটি ভাগ অন্য ভাগটির 2/5 অংশ লম্বা। ছোট অংশটি কত সে.মি লম্বা?
        1. 25
        2. 20
        3. 30
        4. 35
        ব্যাখ্যা
        মনেকরি,
        বড় অংশটি x 
        ছোট অংশটি 2x /5

        প্রশ্নমতে, 
        x + (2x/5) = 70
        (5x +2x)/5 =70
        7x/5 = 70
        x= (70×5)/7
        x= 50 

        ছোট অংশটি= 2 ×50/5
                           =20
        ১১,৮৪৬.
        আপনি কেনাকাটা করতে বাড়ি থেকে বের হলেন। আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কি করবেন?
        1. ক) অন্ধ ব্যক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন।
        2. খ) তাকে পাশ কাটিয়ে চলে যাবেন।
        3. গ) অন্ধ ব্যক্তিটিকে রাস্তা পার না হবার জন্য পরামর্শ দিবেন।
        4. ঘ) আপনি কেনাকাটা করার জন্য দ্রুত চলে যাবেন।
        ব্যাখ্যা
        অন্ধ ব্যক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করা উচিত হবে।
        ১১,৮৪৭.
        X চিত্রটিতে যে শর্তানুসারে ডটটি বসেছে কোন চিত্রটি সেই শর্ত পূরণ করতে পারবে?
        1. 1
        2. 2
        3. 3
        4. 4
        ব্যাখ্যা
        প্রশ্ন: X চিত্রটিতে যে শর্তানুসারে ডটটি বসেছে কোন চিত্রটি সেই শর্ত পূরণ করতে পারবে?

        সমাধান:
        X চিত্রে ডটটি বসেছে শুধুমাত্র বর্গ ও ত্রিভুজের সাধারণ অংশে এবং বৃত্তের বাহিরে।
        বৃত্তের বাহিরে বর্গ ও ত্রিভুজের সাধারণ অংশ রয়েছে কেবলমাত্র 1 নং চিত্রে।
        ১১,৮৪৮.
        প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
        1. 50
        2. 45
        3. 42
        4. 40
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

         
        সমাধান:
        বৃত্তাকার ঘরগুলোর সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা আর এদের বর্গমূলগুলোর গুণফলটি বসেছে আয়তাকার ঘরটিতে।

        √16 × √25 = 4 × 5 = 20
        √25 × √36 = 5 × 6 = 30
        √36 × √49 = 6 × 7 = 42

        ∴প্রশ্নবোধক চিহ্নিত 42 বসবে
        ১১,৮৪৯.
        একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১২০ সেকেন্ড ধীরে চলে। এক ঘণ্টা সম্পূর্ণ করতে এটি কত সেকেন্ড সময় নিবে?
        1. ৩৫৯৫ সেকেন্ড
        2. ৩৬০০ সেকেন্ড
        3. ৩৬০৫ সেকেন্ড
        4. ৩৬১৫ সেকেন্ড
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১২০ সেকেন্ড ধীরে চলে। এক ঘণ্টা সম্পূর্ণ করতে এটি কত সেকেন্ড সময় নিবে?

        সমাধান:
        যেহেতু ঘড়িটি ধীরে চলে, এর মানে হলো এটি সময় বেশি নেয়।
        ২৪ ঘণ্টা বা ৮৬৪০০ সেকেন্ড সম্পূর্ণ করতে এটি নেয় = (৮৬৪০০ + ১২০) = ৮৬৫২০ সেকেন্ড।
        এক ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ড সম্পূর্ণ করতে এটি নেয় = (৮৬৫২০ × ৩৬০০) / ৮৬৪০০ সেকেন্ড = ৩৬০৫ সেকেন্ড।

        বিকল্প:
        ২৪ ঘণ্টায় এটি ১২০ সেকেন্ড পেছনে চলে।
        তাহলে ১ ঘণ্টায় এটি পেছনে চলে = (১২০ / ২৪) = ৫ সেকেন্ড।

        অতএব, এটি এক ঘণ্টা সম্পূর্ণ করতে নিবে (৩৬০০ + ৫) বা ৩৬০৫ সেকেন্ড।
        ১১,৮৫০.
        ২, ৯, ৩০, ৯৩ ......  ধারার পরের পদ কত হবে?
        1. ক) ২৮২
        2. খ) ৪৩৯
        3. গ) ২৭০
        4. ঘ) ৩০৯
        ব্যাখ্যা
        প্রশ্ন: ২, ৯, ৩০, ৯৩ ......  ধারার পরের পদ কত হবে?

        সমাধান: 
        ১ম পদ = ২
        ২য় পদ = (২ + ১) × ৩ = ৩ × ৩ = ৯
        ৩য় পদ = (৯ + ১) × ৩ = ১০ × ৩ = ৩০
        ৪র্থ পদ = (৩০ + ১) × ৩ = ৩১ × ৩ = ৯৩
        ৫ম পদ = (৯৩ + ১) × ৩ = ৯৪ × ৩ = ২৮২
        ১১,৮৫১.
        যদি একটি বৃহৎ গাছ কাটার জন্য আপনার কাছে আট ঘন্টা সময় থাকে, তাহলে কোনটির জন্য বেশি সময় ব্যয় করা উচিত?
        1. ক) গাছে পানি দেওয়া
        2. খ) শিকড় উপচে ফেলা
        3. গ) কুড়াল ধার করা
        4. ঘ) দড়ি দিয়ে বাঁধা
        ব্যাখ্যা
        একটি বৃহৎ গাছ কাটার জন্য বেশি সময় নিয়ে কুড়াল ধার করতে হবে। 
        কারণ কুড়াল যত ধারালো হবে, গাছ কাটা ততো সহজ হবে। 
        ১১,৮৫২.
        SYLHET এর কোড যদি RWIDZN হয়, তবে BOGURA-এর কোড কত?
        1. ANCjQT
        2. ANPFQT
        3. AMDQMU
        4. ZSWLSK
        ব্যাখ্যা
        প্রশ্ন: SYLHET এর কোড যদি RWIDZN হয়, তবে BOGURA-এর কোড কত?

        সমাধান:

        S - 1 = R
        Y - 2 = W
        L - 3 = I
        H - 4 = D
        E - 5 = Z
        T - 6 = N
        ∴ SYLHET = RWIDZN

        B - 1 = A
        O - 2 = M
        G - 3 = D
        U - 4 = Q
        R - 5 = M
        A - 6 = U 
        ∴ BOGURA = AMDQMU
        ১১,৮৫৩.
        চিত্রের বারটির ভারসাম্য বজায় না রেখে ডান পাশে হেলিয়ে রাখতে প্রশ্নবোধক এর স্থলে কোন ভরটি ব্যবহার করতে হবে?
        1. ক) ৮
        2. খ) ১০
        3. গ) ৭
        4. ঘ) ১৫
        ব্যাখ্যা
        ১০ দিলে ভারসাম্য বজায় রাখবে। তাই, ডানে হেলিয়ে রাখতে হলে ১০ এর উপরে অর্থাৎ ১৫ লাগবে।
        ১১,৮৫৪.
        Police had to break ____ the door to get into the flat.
        1. ক) in
        2. খ) down
        3. গ) up
        4. ঘ) apart
        ব্যাখ্যা

        break something ↔ down
        if you break down a door, you hit it so hard that it breaks and falls to the ground

        - Police had to break down the door to get into the flat.

        ১১,৮৫৫.
        ১, ৩, √২৫, ৭, √৮১, ?
        উপরের সিরিজে প্রশ্নবোধক স্থানে কত হবে?
        1. ক) ৯
        2. খ) ১১
        3. গ) ১০
        4. ঘ) ৮
        ব্যাখ্যা
        √২৫ = ৫
        √৮১ = ৯
        অতএব ধারাটি ১, ৩, ৫, ৭, ৯, ?
        ধারাটিতে দেখা যাচ্ছে যে, এটি বিজোড় সংখ্যার ধারা। 
        যেহেতু ৯ এর পর বিজোড় সংখ্যা ১১ তাই উপরের সিরিজে প্রশ্নবোধক স্থানে ১১ হবে।
        ১১,৮৫৬.
        শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
        QPO, NML, KJI, _____, EDC 
        1. HFG
        2. GFE
        3. FGH
        4. HGF
        ব্যাখ্যা

        প্রশ্ন: শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
        QPO, NML, KJI, _____, EDC 

        Solution:
        এই সিরিজটি একটি বিপরীত বর্ণানুক্রমিক অক্ষর নিয়ে গঠিত।
        শেষের দিক থেকে C D E,  F G H,  I J K,  L M N,  O P Q

        ∴  শূন্যস্থানে HGF বসবে।

        ১১,৮৫৭.
        ০.০৩ × ০.০০৬ × ০.০০৭ = কত?
        1. ০.০০০১২৬
        2. ০.০০১২৬
        3. ০.০০০০০১২৬
        4. ০.০০০০১২৬
        ব্যাখ্যা

        ০.০৩ × ০.০০৬ × ০.০০৭
        = ৩/১০০ × ৬/১০০০ × ৭/১০০০
        = ১২৬/১০০০০০০০০
        = ০.০০০০০১২৬

        ১১,৮৫৮.
        যদি আগামীকালের পরদিন রবিবারের ২ দিন আগে হয় তাহলে আজ কী বার?
        1. সোমবার
        2. মঙ্গলবার
        3. বুধবার
        4. বৃহস্পতিবার
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি আগামীকালের পরদিন রবিবারের ২ দিন আগে হয় তাহলে আজ কী বার?

        সমাধান:
        রবিবারে দুইদিন আগে হলো শুক্রবার।

        আগামীকালের পরদিন ⇒ শুক্রবার
        আগামীকাল ⇒ বৃহস্পতিবার 
        আজ ⇒ বুধবার 
        ১১,৮৫৯.
        ‘JUNIOR’ শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
        1. ক) ЯOINUႱ
        2. খ) ႱUИOIЯ
        3. গ) ЯOIИUႱ
        4. ঘ) ЯOIИUJ
        ব্যাখ্যা
        কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
        ১১,৮৬০.
        5862 = 714, 3498 = 1113 এবং 9516 = 156 হলে 8257 = কত হবে?
        1. ক) 129
        2. খ) 159
        3. গ) 127
        4. ঘ) 157
        ব্যাখ্যা
        7 + 8 = 15, 2 + 5 = 7
        ১১,৮৬১.
        S, __, M, T, W, T, F ধারাটির শূন্যস্থানে কোন বর্ণটি হবে?
        1. P
        2. F
        3. S
        4. T
        ব্যাখ্যা
        প্রশ্ন: S, __, M, T, W, T, F ধারাটির শূন্যস্থানে কোন বর্ণটি হবে?

        সমাধান:
        S, _, M, T, W, T, F
        এখানে,
        S = Saturday
        S = Sunday
        M = Monday
        T = Tuesday
        W = Wednesday
        T = Thursday
        F = Friday

        ∴ শূন্যস্থানে S বর্ণটি বসবে; যা Sunday নির্দেশ করে।
        ১১,৮৬২.
        লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন স্থাপন করতে হবে?
        1. 25kg
        2. 20kg
        3. 12kg
        4. 18kg
        ব্যাখ্যা
        ধরি,
        বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x1
        ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x2
        বামদিকের বস্তুর ভর m1 
        ডানদিকের বস্তুর ভর m2 

        এখন,
        x1m1 = x2m
        m2 = x1m1/x2
               = (25 × 4)/5 
              = 20
        ১১,৮৬৩.
        6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
        1. ক) 421
        2. খ) 142
        3. গ) 241
        4. ঘ) 412
        ব্যাখ্যা
        (6 ÷ 3) × (48 ÷ 4) = 2 × 12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
        (36 ÷ 3) × (64 ÷ 4)= 12 × 16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
        (123 ÷ 3) × (8 ÷ 4) = 41 × 2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

        সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
        ১১,৮৬৪.
        পূর্ব অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে?
        1. 90°
        2. 180°
        3. 135°
        4. 225°
        ব্যাখ্যা
        প্রশ্ন: পূর্ব অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে?

        সমাধান:

        পূর্বমুখী জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ অভিমুখী হতে উৎপন্ন কোণ = 90°
        দক্ষিণমুখী জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখী হতে উৎপন্ন কোণ = 45°

        ∴ উত্তর অভিমুখী একটি জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে মোট অতিক্রান্ত কোণ = 90° + 45° = 135°
        ১১,৮৬৫.
        নিম্নোক্ত অংশগুলো দ্বারা কোন চিত্রটি তৈরি করা যাবে?
          ব্যাখ্যা

          প্রশ্ন: নিম্নোক্ত অংশগুলো দ্বারা কোন চিত্রটি তৈরি করা যাবে?


          সমাধান:
          সঠিক উত্তর- খ)

          অর্থাৎ
          অংশগুলো দ্বারা গঠিত চিত্রটি হবে- 

          ১১,৮৬৬.
          প্রশ্নবোধক স্থানে কোন চিত্র বসবে?
            ব্যাখ্যা

            প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্র বসবে?


            সমাধান:
            ১ম চিত্র + ২য় চিত্র ⇒ ৩য় চিত্র 

            ১১,৮৬৭.
            Silver is more costly than iron because it is __
            1. heavier
            2. scarcer
            3. whiter
            4. harder
            5. prettier
            ব্যাখ্যা
            প্রশ্ন: Silver is more costly than iron because it is __

            সমাধান:
            heavier -  ভারী; গুরু।
            scarce - দুষ্প্রাপ্য।
            white - সাদা।
            hard - শক্ত; কঠিন।

            Silver is more costly than iron because it is scarcer.
            ১১,৮৬৮.
            নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? ৫, ১৪, ৪০, ১১৭, ______
            1. ক) ২৮০
            2. খ) ৩০০
            3. গ) ৩৪৭
            4. ঘ) ৩৫১
            ব্যাখ্যা
            প্রশ্ন: নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? ৫, ১৪, ৪০, ১১৭, ____

            সমাধান: 
            ১ম পদ = ৫
            ২য় পদ = ৫ + ৫ × ২ - ১
            = ৫ + ৯ 
            = ১৪
            ৩য় পদ = ১৪ + ১৪ × ২ - ২
            = ১৪ + ২৬ 
            = ৪০ 

            ৪র্থ পদ = ৪০ + ৪০ × ২ - ৩
            = ৪০ + ৮০ - ৩
            = ৪০ + ৭৭
            = ১১৭

            ৫ম পদ = ১১৭ + ১১৭  × ২ - ৪
            = ১১৭ + ২৩৪ - ৪
            = ১১৭ + ২৩০ 
            = ৩৪৭
            ১১,৮৬৯.
            একটি ঘড়িতে ৭ টা বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো- 
            1. ২১০°
            2. ১৫০°
            3. ৩৭.৫°
            4. ৭৫°
            ব্যাখ্যা

            প্রশ্ন: একটি ঘড়িতে ৭ টা বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-

            সমাধান:
            এখানে,
            মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
            = | (১১ × ০ - ৬০ × ৭)/২ |
            = |- ৪২০ /২ |
            = |- ২১০ |
            = ২১০°

            ∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২১০°
            = ১৫০°

            সুতরাং, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = ১৫০°

            ১১,৮৭০.
            ট্রলি ব্যাগের ক্ষেত্রে কোন কথাটি সত্য?
            1. হাতল লম্বা করা হলে টানতে কষ্ট হয়
            2. হাতল এবং ভূমির মধ্যবর্তী কোণ কম হলে টানতে সুবিধা হয়
            3. হাতল এবং ভূমির মধ্যবর্তী কোণ বেশি হলে টানতে সুবিধা হয়
            4. কোনটিই নয়
            ব্যাখ্যা
            ট্রলি ব্যাগের হাতল দ্বারা ট্রলি ব্যাগকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় হাতলে প্রযুক্ত বল দুইটি উপাংশে বিভক্ত হয়। একটি Fsinθ এবং অপরটি Fcosθ
            - Fsinθ উপাংশটি উপরের দিকে কার্যকর হয়, এবং Fcosθ উপাংশটি ব্যাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 

            ব্যাগের হাতল যত লম্বা হবে হাতল এবং ভূমির মধ্যবর্তী কোণ তত কম হবে।
            ফলে θ এর মান কম হয় ফলে cosθ এর মান বেশি হয়।
            ফলে অনুভূমিক উপাংশ Fcosθ এর মান বেশি হয়।
            অনুভূমিক উপাংশ মান বেশি হওয়ায় ব্যাগকে সহজেই টেনে নেওয়া যায়।
            তাই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়।
            ১১,৮৭১.
            একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভবনা কত?
            1. 2/3
            2. 1/3
            3. 3/4
            4. 1/4
            ব্যাখ্যা
            প্রশ্ন: একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভবনা কত?

            সমাধান:
            সাদা হওয়ার সম্ভাবনা = 8/(6+8+10) = 8/24 = 1/3
            সাদা না হওয়ার সম্ভাবনা = 1 - 1/3 = 2/3
            ১১,৮৭২.
            প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
            1. ক) 1
            2. খ) 2
            3. গ) 3
            4. ঘ) 4
            ব্যাখ্যা
            প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন গ 

            ১১,৮৭৩.
            স্বচ্ছ X কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে কোন প্যাটার্ন পাওয়া যাবে?
            1. ক) 1
            2. খ) 2
            3. গ) 3
            4. ঘ) 4
            ১১,৮৭৪.
            Parts : Strap : : Wolf : ?
            1. Fox
            2. Animal
            3. Wood
            4. Flow
            ব্যাখ্যা
            প্রশ্ন: Parts : Strap : : Wolf : ?

            সমাধান:
            Parts এর প্রতিটি বর্ণ পেছন থেকে লিখলে Strap হয়।
            Wolf এর প্রতিটি বর্ণ পেছন থেকে লিখলে Flow হয়।


            ১১,৮৭৫.
            কিছু লোক একটি সারিতে দাঁড়িয়ে আছে যেখানে রাকিবের অবস্থান সারিতে বা দিক থেকে ২৭ তম এবং ডানদিক থেকে ৩৪ তম। এই সারিতে মোট লোক আছে কতজন?
            1. ক) ৫৯
            2. খ) ৬০
            3. গ) ৬১
            4. ঘ) ৬৩
            ব্যাখ্যা
            সারিতে মোট লোক আছে = (বা দিক থেকে রাকিবের অবস্থান + ডান দিক থেকে রাকিবের অবস্থান) - ১
            = (২৭ + ৩৪) - ১ = ৬০ জন
            ১১,৮৭৬.
            কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
            1. ক) ৪ পয়সা
            2. খ) ৯৪ পয়সা
            3. গ) ৮ পয়সা
            4. ঘ) ৮৪ পয়সা
            ব্যাখ্যা
            প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

            সমাধান:
            ১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায় 
            ৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায় 
            = ৮৪ পয়সায় 
            ১১,৮৭৭.
            নিচের কোনটি গ্রেট বৃটেনের অন্তর্ভুক্ত নয়?
            1. ক) ইংল্যান্ড
            2. খ) উত্তর আয়ারল্যান্ড
            3. গ) ওয়েলস
            4. ঘ) স্কটল্যান্ড
            ব্যাখ্যা
            - গ্রেট ব্রিটেন হচ্ছে বিশাল একটি দ্বীপ বা ভূখণ্ডের নাম। এখানে ‘গ্রেট’ কথাটি ব্যবহার করা হয়েছে, কারণ, এই দ্বীপটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের (The British Isles) মধ্যে সবচেয়ে বড় 'অখন্ড' দ্বীপ। 
            - ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত। 
             
            - ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত।
            - যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম পুরোটা একটি সার্বভৌম ভূখণ্ড বলা যেতে পারে, তবে সীমারেখার ভিত্তিতে এই চারটি দেশকে আলাদা আলাদাভাবে সার্বভৌম বলা যায় না।
             
            - Great Britain is made up of England, Scotland and Wales. 
            - The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland.
            - England Just like Wales and Scotland, England is commonly referred to as a country but it is not a sovereign state.

            The UK – a sovereign state that includes England, Scotland, Wales and Northern Ireland.
            Great Britain – an island situated off the north west coast of Europe.
            British Isles – a collection of over 6,000 islands, of which Great Britain is the largest.
            England – a country within the UK.

            তথ্যসূত্র:- ইউকে সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
            ১১,৮৭৮.
            নিম্নের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে ?

            1. ক) ৪
            2. খ) ৫
            3. গ) ৬
            4. ঘ) ৭
            ব্যাখ্যা
            প্রশ্ন: নিম্নের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে ?

             সমাধান:

            এখানে ৫ টি বর্গক্ষেত্র আছে -  abde , befc , dghe , efhi , agic

            ১১,৮৭৯.
            প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
            1. 34
            2. 33
            3. 32
            4. 30
            ব্যাখ্যা
            প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

            সমাধান:
            ১৯ × ২ = ৩৮
            ১৮ × ২ = ৩৬
            ∴ ১৫ × ২ = ৩০
            ১১,৮৮০.
            “চুল” শব্দের প্রতিশব্দ কোনটি?
            1. ক) চিকুর
            2. খ) কুন্তল
            3. গ) অলক
            4. ঘ) সবগুলো
            ব্যাখ্যা
            “চুল” শব্দের প্রতিশব্দ অলক, কুন্তল, কেশ, চিকুর।(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)
            ১১,৮৮১.
            প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
            1. 128
            2. 234
            3. 543
            4. 109
            ব্যাখ্যা

            প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

            সমাধান: 
            এখানে, ত্রিভুজের বাইরের সংখ্যাগুলোর বর্গের সমষ্টি = ত্রিভুজের ভিতরের সংখ্যা

            ১ম ত্রিভুজে, 
            22 + 52 + 32 = 4 + 25 + 9 = 38

            ২য় ত্রিভুজে,
            32 + 52 + 82 = 9 + 25 + 64 = 98

            ৩য় ত্রিভুজে,
            132 + 42 + 72 = 169 + 16 + 49 = 234

            সুতরাং, প্রশ্নবোধক স্থানে 234 সংখ্যাটি বসবে। 

            ১১,৮৮২.
            হাসান, জামান, আমান, নোমান ও রোমান এর মধ্যে হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে বেঁটে। হাসান, নোমান থেকে বেঁটে। জামান, রোমান থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরেই কে?
            1. ক) হাসান
            2. খ) জামান
            3. গ) নোমান
            4. ঘ) আমান
            ব্যাখ্যা

            হাসান > জামান --------(১)
            রোমান > আমান -------(২)
            নোমান > হাসান --------(৩)
            জামান > রোমান -------(৪)
            (১), (২), (৩), (৪) হতে, নোমান > হাসান > জামান > রোমান > আমান। অর্থাৎ, সবচেয়ে লম্বার ঠিক পরেই আছে হাসান।

            ১১,৮৮৩.
            Which word is not spelt correctly?
            1. Correspondence
            2. Dissonence
            3. Incumbent
            4. Manoeuvre
            ব্যাখ্যা
            Dissonence বানানটি সঠিক নয়। 
            The correct spelling of the word is Dissonance (অনৈক্য)।

            Correspondence - প্রতিনিধি
            Incumbent - আরোপিত
            Manoeuvre - রণকৌশল।
            ১১,৮৮৪.
            অল্প পরিশ্রমে শ্রান্ত যে নারী ______
            1. ঐক্ষব
            2. অভ্রংলেহী
            3. ফুলটুসি
            4. পুনর্ভূ
            ব্যাখ্যা
            প্রশ্ন: অল্প পরিশ্রমে শ্রান্ত যে নারী ———

            সমাধান:
            অল্প পরিশ্রমে শ্রান্ত যে নারী বাক্যটির বাক্য সংকোচন হলো - ফুলটুসি। 

            • ফুলটুসি শব্দটি দ্বারা এমন নারীকে বোঝায় যিনি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়েন।
            - এটি বাংলা ভাষার একটি বিশেষণ শব্দ যা নারীর দুর্বলতা বা সহজে ক্লান্ত হওয়ার বৈশিষ্ট্য প্রকাশ করে।

            অন্যদিকে, 
            ইক্ষু হতে জাত - ঐক্ষব।
            দ্বিতীয়বার বিবাহিতা নারী - পুনর্ভূ। 
            অভ্রকে লেহন করে যে- অভ্রংলেহী। 

            উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
            ১১,৮৮৫.
            শাকিল ৬ কি.মি. উত্তরে যায়। তারপর সে ৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ৬ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে শাকিল কত কি.মি. দূরত্বে আছে?
            1. ১১ কি.মি.
            2. ১৩ কি.মি.
            3. ১৭ কি.মি.
            4. কোনটিই নয়
            ব্যাখ্যা
            প্রশ্ন: শাকিল ৬ কি.মি. উত্তরে যায়। তারপর সে ৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ৬ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে শাকিল কত কি.মি. দূরত্বে আছে?

            সমাধান:

            যাত্রাস্থান থেকে হিমুর দূরত্ব,
            AB = √(BC2 + AC2)
            = √(122 + 52)
            = √169
            = 13 কি.মি.
            ১১,৮৮৬.
            নিচের কোন ডায়াগ্রামটি সপ্তাহ, মাস ও বছরের মধ্যে সম্পর্ক প্রকাশ করে?
            1. A
            2. B
            3. C
            4. D
            ব্যাখ্যা
            প্রশ্ন: নিচের কোন ডায়াগ্রামটি সপ্তাহ, মাস ও বছরের মধ্যে সম্পর্ক প্রকাশ করে?

            সমাধান:
            সপ্তাহ থেকে মাস হয়, মাস থেকে বছর হয়।
            ছোট, বড় ক্রম হিসেব করলেও সবচেয়ে ছোট, সপ্তাহ তারপর মাস তারপর বছর।
            ১১,৮৮৭.
            পাঁচজন শিকারি গোল হয়ে বসে আছে শিকারকে সামনে রেখে। A, B এর বামে দিকে বসে আছে। D, C এবং E এর মাঝখানে, A, E এর ডানে বসে আছে। তাহলে D, C এর কোন দিকে বসে আছে?
            1. ক) ডানে
            2. খ) বামে
            3. গ) নির্ণয় সম্ভব নয়
            4. ঘ) কোনটিই নয়
            ব্যাখ্যা
            কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
            ১১,৮৮৮.
            ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা এবং চ ঘ-এর পুত্র। চ-এর সঙ্গে ক-এর সম্পর্ক কি?
            1. ক) চ এর নানা ক
            2. খ) ক এর চাচা চ
            3. গ) চ এর ভাগ্নে ক
            4. ঘ) ক এর খালু চ
            ব্যাখ্যা
            ঘ - এর পুত্র চ। খ ও গ হলো ঘ এর কন্যা এবং ক হলো খ - এর পুত্র। তাই ঘ, ক-এর নানি। নানির ছেলে মামা। সুতরাং, চ -এর সাথে ক মামা - ভাগ্নে সম্পর্কিত।
            ১১,৮৮৯.
            44x + 1 = 1/64 হলে, x2 এর মান কত?
            1. ক) - 1
            2. খ) 1
            3. গ) 0
            4. ঘ) - 2
            ব্যাখ্যা
            প্রশ্ন: 44x + 1 = 1/64 হলে, x2 এর মান কত? 

            সমাধান: 
            44x + 1 = 1/64
            44x + 1 = 1/43
            44x + 1 = 4 - 3
            4x + 1 = - 3
            4x = - 3 - 1
            4x = - 4
            x = - 1
            x2 = (- 1)2
            x2 = 1
            ১১,৮৯০.
            যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তাহলে
            ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = কত?




            ব্যাখ্যা

            প্রশ্ন: যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তাহলে
            ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = কত?

            সমাধান:
            ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮
            পরিবর্তিত রূপ হবে,
            ১২ ÷ ৬ - ৩ × ২ + ৮
            = ২ - ৬ + ৮
            = ১০ - ৬
            = ৪

            ১১,৮৯১.
            নিচের কোন ভগ্নাংশের মান সবথেকে বেশি?
            1. ৭/৯
            2. ৬/৭
            3. ৪/৫
            4. ৫/৬
            ব্যাখ্যা
            প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশের মান সবথেকে বেশি?

            সমাধান:
            ৭/৯ = ০.৭৭৭
            ৬/৭ = ০.৮৫৭
            ৪/৫ = ০.৮
            ৫/৬ = ০.৮৩৩

            ৬/৭ - এর মান সবচেয়ে বেশি।
            ১১,৮৯২.
            ৯৬ ফুট লম্বা একটি গাছের ৬৪ ফুট ছায়া হয়। ঐ একই সময় যদি একটি গাছের ৪ ফুট লম্বা ছায়া হয় তবে, গাছটির উচ্চতা কত?
            1. ৫ ফুট
            2. ৯ ফুট
            3. ৬ ফুট
            4. ৮ ফুট
            ব্যাখ্যা
            প্রশ্ন: ৯৬ ফুট লম্বা একটি গাছের ৬৪ ফুট ছায়া হয়। ঐ একই সময় যদি একটি গাছের ৪ ফুট লম্বা ছায়া হয় তবে, গাছটির উচ্চতা কত?

            সমাধান:
            ৬৪ ফুট ছায়া হলে গাছের উচ্চতা ৯৬ ফুট
            ∴ ১ ফুট ছায়া হলে গাছের উচ্চতা ৯৬/৬৪ ফুট
            ∴ ৪ ফুট ছায়া হলে গাছের উচ্চতা (৯৬ × ৪)/৬৪ ফুট
            = ৬ ফুট
            ১১,৮৯৩.
            সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? 
            1. ২ বার
            2. ১ বার
            3. ৩ বার
            4. ৪ বার
            ব্যাখ্যা
            প্রশ্ন: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? 

            সমাধান: 
            সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ১ বার অতিক্রম করবে। 
            মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ঠিক ১২টায় ১ বার অতিক্রম করবে।
            ১১,৮৯৪.
            যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ১০৫ × ৭ + ২ - ১২ ÷ ৯ রাশিমালার মান কত?
            1. ৩০
            2. ৩৩
            3. ৩৯
            4. ৪২
            ব্যাখ্যা
            প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ১০৫ × ৭ + ২ - ১২ ÷ ৯ রাশিমালার মান কত?

            সমাধান:
            ১০৫ × ৭ + ২ - ১২ ÷ ৯ কে লিখতে হবে,
            ১০৫ ÷ ৭ × ২ + ১২ - ৯
            = ১৫ × ২ + ১২ - ৯
            = ৩০ + ১২ - ৯
            = ৪২ - ৯
            = ৩৩
            ১১,৮৯৫.
            'E A R D K' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
            1. Drone
            2. Duck
            3. Drake
            4. Duke
            ব্যাখ্যা
            প্রশ্ন: 'E A R D K' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-

            সমাধান:
            The word is 'DRAKE' and feminine gender is 'DUCK'.
            ১১,৮৯৬.
            It is impossible for a cigarettee _____
            1. not to contain nicotine
            2. not to contain tobacco
            3. not to contain taste
            4. not to contain smell
            ব্যাখ্যা
            প্রশ্ন: It is impossible for a cigarettee _____

            সমাধান:
            Here the best answer is "খ) not to contain tobacco".

            This is because tobacco is the primary and defining ingredient in cigarettes. While nicotine is commonly associated with cigarettes, it is actually a component of tobacco. Therefore, a cigarette without tobacco would not be a traditional cigarette.
            ১১,৮৯৭.
            নিচের কোনটি শুদ্ধ বানান? 
            1. ক) সুচ্যগ্র
            2. খ) সূচ্যগ্র 
            3. গ) সুচগ্র
            4. ঘ) সূচগ্র 
            ব্যাখ্যা
            শুদ্ধ বানান হলো:  সূচ্যগ্র 
            এর অর্থ
            ১.সুচের আগা বা ডগা 
            ২.অতি সামান্য 

            উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
            ১১,৮৯৮.
            শামা তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 7 কি.মি. হাঁটলো, তারপরে সে ডানদিকে ঘুরে 3 কি.মি.হাঁটলো এবং তারপরে সে বাম দিকে ঘুরে 5 কি.মি.হাঁটলো। অবশেষে সে বাম দিকে মোড় নেয় এবং 8 কি.মি. হেঁটে একটি ব্যাঙ্কে পৌঁছায়। তার অফিস এবং ব্যাংকের মধ্যে সরাসরি দূরত্ব কত?
            1. ক) 7 কি.মি.
            2. খ) 11 কি.মি.
            3. গ) 21 কি.মি.
            4. ঘ) 13 কি.মি.
            ব্যাখ্যা
            প্রশ্ন: শামা তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 7 কি.মি. হাঁটলো, তারপরে সে ডানদিকে ঘুরে 3 কি.মি.হাঁটলো এবং তারপরে সে বাম দিকে ঘুরে 5 কি.মি.হাঁটলো। অবশেষে সে বাম দিকে মোড় নেয় এবং 8 কি.মি. হেঁটে একটি ব্যাঙ্কে পৌঁছায়। তার অফিস এবং ব্যাংকের মধ্যে সরাসরি দূরত্ব কত?

            সমাধান:
            যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
            AF = √(122 + 52)
            AF = √(144 + 25) 
            AF = √169
            AF = 13  কি.মি.
            ১১,৮৯৯.
            কোনটি শুদ্ধ বানান?
            1. আমাবস্যা
            2. অনসুয়া
            3. অগ্নিমান্দ্য
            4. অত্যাদিক
            ব্যাখ্যা
            প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

            সমাধান:
            শুদ্ধ বানান - অগ্নিমান্দ্য।
            শব্দের অর্থ:
            - পরিপাকশক্তির অল্পতা, অজীর্ণরোগ।

            অন্যদিকে,
            অনসুয়া – অনসূয়া,
            অত্যাদিক – অত্যধিক,
            আমাবস্যা – অমাবস্যা।

            উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
            ১১,৯০০.
            একটি ঘড়ি প্রতি ঘণ্টায় ৪০ সেকেন্ড কম সময় দেখায়। কতদিন পর ঘড়িটি আবার সঠিক সময় দিবে?
            1. ৪০ দিন
            2. ৪৫ দিন
            3. ৫০ দিন
            4. ৩০ দিন
            ব্যাখ্যা

            প্রশ্ন: একটি ঘড়ি প্রতি ঘণ্টায় ৪০ সেকেন্ড কম সময় দেখায়। কতদিন পর ঘড়িটি আবার সঠিক সময় দিবে?

            সমাধান:

            এক দিন = ২৪ ঘণ্টা

            ঘড়ি প্রতি ঘণ্টায় ৪০ সেকেন্ড কম দেখায়
             ∴ ১ দিনে সময় কম দেখায় = (২৪ × ৪০) = ৯৬০ সেকেন্ড
            = (৯৬০ ÷ ৬০) মিনিট
            = ১৬ মিনিট

            অতএব, প্রতিদিন ঘড়ি ১৬ মিনিট পিছিয়ে থাকে।

            ঘড়ি আবার সঠিক সময় দেখাবে যখন এটি ১২ ঘণ্টা পিছিয়ে থাকবে, কারণ ঘড়ি ১২ ঘণ্টা পিছিয়ে গেলে সূচক আবার সঠিক অবস্থানে আসবে।

            ১২ ঘণ্টা = ১২ × ৬০ মিনিট = ৭২০ মিনিট

             প্রতিদিন পিছিয়ে থাকে = ১৬ মিনিট

            ∴  দিন সংখ্যা = ৭২০ ÷ ১৬ = ৪৫ দিন