বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ১০০ / ১৩,৫৮৯

.
শুদ্ধরূপে লেখা বানান নয় কোনটি?
  1. ক) যশস্বী
  2. খ) ন্যুজ
  3. গ) বিদ্বজ্জন
  4. ঘ) অলঙ্ঘ্য
ব্যাখ্যা
'ন্যুজ' এর সঠিক রূপ - 'ন্যুব্জ'
ন্যুব্জ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = নি+√উব্‌জ্‌+অ
অর্থ:  কুব্জ, কুঁজো, বক্রপৃষ্ঠ, অধোমুখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩২ বছর। ৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ৬৪ বছর
  2. ৬৬ বছর
  3. ৭২ বছর
  4. ৭৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩২ বছর। ৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩২ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩২ × ৩) বছর
= ৯৬ বছর

৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় = ৬ বছর
৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের সমষ্টি = (৬ × ২) বছর
= ১২ বছর

∴ বর্তমানে দুই সন্তানের বয়সের সমষ্টি = (১২ + ৬ + ৬)
= ২৪ বছর

সুতরাং, পিতার বর্তমান বয়স = (৯৬ - ২৪) বছর
= ৭২ বছর
.
সোহেল ১৬ মিটার পূর্বে গিয়ে দক্ষিণ-পশ্চিমে ঘুরে ১৬ মিটার হাঁটল। উত্তর-পশ্চিম দিকে ঘুরে আরো ১৬ মিটার হাঁটল। যাত্রা শুরুর স্থানে আসতে তাকে কোন দিক থেকে হাটা শুরু করতে হবে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ১৫ মিনিট
  2. ১৮ মিনিট
  3. ২২ মিনিট
  4. ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান: 
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।

অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
.
কোন বিন্দুর স্থানাঙ্ক (a, b) হলে, মূল বিন্দু থেকে এর দূরত্ব কত?
  1. √(a2 + b2)
  2. √(a2 - b2)
  3. √(a3 + b3)
  4. a2 + b2
ব্যাখ্যা
মূলবিন্দুর স্থানাঙ্ক = (0, 0)
মূল বিন্দু থেকে (a, b) বিন্দুর দূরত্ব = √{(a - 0)2 + (b - 0)2} = √(a2 + b2)
.
৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?

সমাধান:

.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ১৫০
  2. ১০৫
  3. ১০১
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
সংখ্যাগুলোর পার্থক্য বের করি,
১১ - ৮ = ৩
১৭ - ১১ = ৬
২৯ - ১৭ = ১২
৫৩ - ২৯ = ২৪

এখানে, পার্থক্যগুলো: ৩, ৬, ১২, ২৪ যা প্রতিবার দ্বিগুণ হচ্ছে। 
৩ × ২ = ৬
৬ × ২ = ১২
১২ × ২ = ২৪
সুতরাং, পরের পার্থক্য হবে =  ২৪ × ২ = ৪৮

পরবর্তী সংখ্যা = ৫৩ + ৪৮ = ১০১

সুতরাং ধারাটির পরবর্তী সংখ্যা ১০১।

.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে অবলম্বন বিন্দু থেকে কতদূরে 80 পাউন্ড ওজন রাখতে হবে? 
  1. ক) 4 ফুট 
  2. খ) 6 ফুট 
  3. গ) 8 ফুট 
  4. ঘ) 12 ফুট 
ব্যাখ্যা
লিভারের ভারসাম্য ঠিক রাখতে অবলম্বন বিন্দু থেকে কতদূরে 80 পাউন্ড ওজন রাখতে হবে? 


ধরি
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 4 ফুট 
বামদিকের বস্তুর ওজন w1= 120 কেজি 
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2= ?
ডানদিকের বস্তুর ওজন w2 = 80 পাউন্ড 

এখন, 
l1 × w1 = l2 × w2
বা, 4 × 120 = l2 × 80 
বা, l2 × 80 = 480
বা,  l2 = 480 ÷ 80
∴  l2 =6
.
ক একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা-
  1. ২(৫ক + ৩)
  2. ৩ক + ৪
  3. ৭ক + ৩
  4. ২(৫ক + ৮)
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা-

সমাধান:
২ দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়।
তাই, ২(৫ক + ৩) ও ২(৫ক + ৮) জোড় সংখ্যা।

এখন
ক জোড় বলে ৩ক জোড় হবে, তাহলে ৩ক + ৪ ও জোড় হবে।
ক = ২ হলে, ৭ক + ৩ = ৭ × ২ + ৩ = ১৭;
∴ ৭ক + ৩ সংখ্যাটি ক এর সকল জোড় মানের জন্য বিজোড় হবে।
১০.
নিচের কোন বানানটি ভুল? 
  1. Necessary 
  2. Rendezvous
  3. Diarrheoa 
  4. Lieutenant 
ব্যাখ্যা

• Diarrheoa বানানটি ভুল।
- সঠিক বানান: Diarrhoea
 
উল্লেখ্য:
- Necessary = প্রয়োজনীয়; আবশ্যক।
- Rendezvous = একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান, মিলনস্থল।
- Diarrhoea = পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
- Lieutenant = প্রতিনিধি, ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার।

উৎস: accessible dictionary.

১১.
হৃদয়, সবুজ, জাফর, আসাদ ও লিপু একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে। সবুজ আর জাফরের মাঝখানে হৃদয়। আসাদ বাঁ দিক দিয়ে সবুজের ঠিক পরে। সবুজ বাঁ দিক থেকে ২য়। লিপু সারিটির বামদিকের প্রান্তে থাকলে কে সারির অন্য প্রান্তে রয়েছে?
  1. ক) হৃদয়
  2. খ) সবুজ
  3. গ) জাফর
  4. ঘ) আসাদ
ব্যাখ্যা

বাম দিক থেকে ডানদিকে লিপু বাদে বাকি সবার অবস্থানঃ
(বামদিক) আসাদ → সবুজ → হৃদয় → জাফর (ডানদিক)

প্রশ্ন অনুসারে, লিপুর অবস্থান সারির বাম দিকের প্রান্তে।
∴ ডানদিকের প্রান্তে থাকবে - জাফর।

আবার, লিপু ডানদিকে থাকলে - বামদিকের প্রান্তে থাকবে - আসাদ।

১২.
একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
  1. ১৮০ জন
  2. ২৪০ জন
  3. ৩০০ জন
  4. ৩৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পােস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?

সমাধান:
মনে করি, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারী আছে y জন।

আন্ডারগ্রাজুয়েট কর্মচারী = y এর ৪০% = ৪০y/১০০
অবশিষ্ট কর্মচারীর সংখ্যা = ১ - ৪০y/১০০ = ৬০y/১০০
অবশিষ্ট কর্মচারীর মধ্যে, 
গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা = ৬০y/১০০ এর ৫০% = ৩০y/১০০

প্রশ্নানুসারে,
y - ৪০y/১০০ - ৩০y/১০০ = ১৮০
বা, (১০০y - ৪০y - ৩০y)/১০০ = ১৮০
বা, ৩০y/১০০ = ১৮০
বা, ৩y/১০ = ১৮০
বা, y = ১৮০ × ১০/৩
∴ y = ৬০০

সুতরাং গ্রাজুয়েট কর্মচারীর সংখ্যা
= ৩০y/১০০
= ৩০ × ৬০০/১০০
= ১৮০
১৩.
  1. ১৬৪
  2. ৯৭
  3. ১৯১
  4. ১৩৭
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
১ম ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫

২য় ক্ষেত্রে,
+ ৬ = ২৫ + ৩৬ = ৬১

৩য় ক্ষেত্রে,
১০ + ৮ = ১০০ + ৬৪ = ১৬৪
১৪.
৩টি ক্রমিক সংখ্যার যোগফল ২৭। পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 
  1. ক) ৩০
  2. খ) ৩২
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ক্রমিক সংখ্যার যোগফল ২৭। পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 

সমাধান:
মনেকরি 
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক , ক + ১ , ক + ২ 
 শর্তমতে,
ক +ক + ১ + ক + ২ = ২৭
৩ক + ৩ = ২৭
৩ক = ২৭ - ৩ 
৩ক = ২৪ 
ক = ৮ 

ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৮, ৯, ১০
পরের তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ১১, ১২, ১৩
যোগফল = ১১ + ১২ + ১৩ = ৩৬
১৫.
যারে দেখতে নারি তার চলন -
  1. কাম্য
  2. বেমানান
  3. ভারসাম্যপূর্ণ
  4. বাঁকা
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত লাইনটি একটি প্রবাদ বাক্য। 

যারে দেখতে নারি তার চলন বাঁকা। ( Faults are thick where love is thin.)
১৬.
জীববিজ্ঞান : এরিস্টটল : : উদ্ভিদ বিজ্ঞান : ?
  1. এরিস্টটল
  2. থিওফ্রাস্টাস
  3. ক্যারোলাস লিনিয়াস
  4. সক্রেটিস
ব্যাখ্যা
প্রশ্ন: জীববিজ্ঞান : এরিস্টটল : : উদ্ভিদ বিজ্ঞান : ?

সমাধান:
• জীববিজ্ঞানের জনক এরিস্টটল।
• উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস।
১৭.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্র বসলে প্যাটার্ন পূর্ণ হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে অপশন ক এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে। 
১৮.
একটি নৌকার স্থির পানিতে গতি ৯ কিমি/ঘন্টা এবং নদীতে স্রোতের গতি ১.৫ কিমি/ঘণ্টা। নৌকাটিতে করে ঐ নদীপথে ১০৫ কিমি দূরের একটা স্থানে যেতে এবং ফিরে আসতে মোট কত ঘণ্টা লাগবে?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

স্রোতের দিকে গতি - ৯ + ১.৫ = ১০.৫ কিমি/ঘন্টা
স্রোতের বিপরীতে গতি - ৯ - ১.৫ = ৭.৫ কিমি/ঘন্টা

স্রোতের দিকে ১০৫ কিমি যাবে = ১০৫/১০.৫ = ১০ ঘন্টায়
স্রোতের বিপরীতে ১০৫ কিমি যাবে = ১০৫/৭.৫ = ১৪ ঘন্টায়

অর্থাৎ, যাওয়া আসা মিলিয়ে মোট ২৪ ঘণ্টা সময় লাগবে।

১৯.
A এবং D হচ্ছে ভাই, D এর স্ত্রীর শ্বশুরের একমাত্র মেয়ের মেয়ে হচ্ছে C, তাহলে A হচ্ছে C এর -
  1. ক) বাবা
  2. খ) মামা
  3. গ) চাচা
  4. ঘ) নানা
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং D হচ্ছে ভাই, D এর স্ত্রীর শ্বশুরের একমাত্র মেয়ের মেয়ে হচ্ছে C, তাহলে A হচ্ছে C এর -

সমাধান: 
- A এবং D হচ্ছে ভাই
- D এর স্ত্রীর শ্বশুর হচ্ছে D এর বাবা। 
- অর্থাৎ, D এর স্ত্রীর শ্বশুরের একমাত্র মেয়ে হচ্ছে A এবং D এর বোন।
- এখন, বোনের মেয়ে C হচ্ছে A এর ভাগিনী।
- অর্থাৎ, A হচ্ছে C এর মামা।
২০.
তৃতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ক) ১২
  2. খ) ২২
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

(৫৫/১১) + (৭২/৮) = ৫ + ৯ = ১৪
(৪৫/৫) + (৮১/৯) = ৯ + ৯ = ১৮
(৯৫/১৯) + (২৮/৪) = ৫ + ৭ = ১২

২১.
যদি '134' দ্বারা 'good and tasty'; '478' দ্বারা 'see good pictures' এবং '729' দ্বারা 'pictures are faint' বুঝায়, তাহলে 'see' এর জন্য কোন অঙ্কটি বসবে?
  1. 9
  2. 2
  3. 1
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '134' দ্বারা 'good and tasty'; '478' দ্বারা 'see good pictures' এবং '729' দ্বারা 'pictures are faint' বুঝায়, তাহলে 'see' এর জন্য কোন অঙ্কটি বসবে?

সমাধান:
১ম ও ২য় বাক্যে, সাধারণ অঙ্ক '4' এবং সাধারণ শব্দ হলো 'good'.
সুতরাং, '4' দ্বারা 'good' বুঝায়।

.২য় ও ৩য় বাক্যে, সাধারণ অঙ্ক '7' এবং সাধারণ শব্দ হলো 'pictures'.
সুতরাং, '7' দ্বারা 'pictures' বুঝায়।

তাহলে, ২য় বাক্য হতে বলতে পারা যায়, '8' দ্বারা 'see' বুঝায়। 
২২.
ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি?
  1. ৬০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ৯০ ডিগ্রি
  4. কোনোটির নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি?

সমাধান:
মধ্যবর্তী কোণ = । (১১M - ৬০০)/২।
= । (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= ।- ৪৮০/২।
=। -২৪০ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০°
= ১২০°
২৩.
একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ৯
  4. ঘ) ২০
ব্যাখ্যা

মনে করি সংখ্যাটি ক
তাহলে, ২ক + ৩ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০/৫ = ১৮
∴ সংখ্যাটি ১৮

২৪.
নিচের চিত্রে প্রদর্শিত ওজনটি তুলতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে?
  1. 55 Kg 
  2. 57 Kg 
  3. 60 Kg 
  4. 61.5 Kg 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে প্রদর্শিত ওজনটি তুলতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ ওজনটির ঝুলন্ত রশির সংখ্যা
= 342/6
= 57 Kg 

২৫.
ছেলেদের একটি সারিতে জনির অবস্থান যে কোন দিক থেকে ৮ম হলে ঐ সারিতে কত জন ছেলে আছে?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
জনির অবস্থান যে কোন দিক থেকে ৮ম হলে, তার উভয় পাশে ৭ জন করে ছেলে আছে। সুতরাং ঐ সারিতে ছেলে সংখ্যা (৭×২ +১) = ১৫ জন।
২৬.
যদি গ + N = 17 হয়, তবে ঘ + O = ?
  1. ক) 16
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গ + N = 17 হয়, তবে ঘ + O = ? 

গ + N = 3 + 14 = 17 [ অবস্থান গত মান] 
∴ ঘ + O = 4 + 15 = 19 
২৭.
যদি ৯ × ৮ = ৪৮৫৪ এবং ৩ × ২ = ১২১৮ হয় তবে, ৫ × ৬ = ? 
  1. ৩০৩৬
  2. ২৫৩০
  3. ৩৬৩০
  4. ৩৫৪২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৮ = ৪৮৫৪ এবং ৩ × ২ = ১২১৮ হয় তবে, ৫ × ৬ = ? 

সমাধান:  
৯ × ৬ = ৫৪ 
৮ × ৬ = ৪৮

এখানে, 
৮ ও ৬ এর গুণফলকে প্রথমে লেখা হয়েছে। 
এবং 
 ৯ × ৬ এর গুণফলকে শেষে লেখা হয়েছে। 
∴ ৯ × ৮ = ৪৮৫৪

আবার,  
২ × ৬ = ১২
৩ × ৬ = ১৮
এখানে, 
২ ও ৬ এর গুণফলকে প্রথমে লেখা হয়েছে। 
এবং 
 ৩ × ৬ এর গুণফলকে শেষে লেখা হয়েছে। 
∴ ৩ × ৬ = ১২১৮

একইভাবে,
৬ × ৬ = ৩৬
৫ × ৬ = ৩০ 
∴ ৫ × ৬ = ৩৬৩০
২৮.
P, Q এর পিতা হয় ও Q, R এর মাতা হয় ও R, S এর কন্যা হয় তাহলে P ও S এর মধ্যে সম্পর্ক হবে:
  1. ভাই - ভাই
  2. বাবা - ছেলে
  3. শ্বশুড় - জামাই
  4. নানা - নাতী
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q এর পিতা হয় ও Q, R এর মাতা হয় ও R, S এর কন্যা হয় তাহলে P ও S এর মধ্যে সম্পর্ক হবে:

সমাধান:
P, Q এর পিতা হয় এবং Q, R এর মাতা হয়
∴ P, R এর নানা হবে।

R, S এর কন্যা হয় এবং Q, R এর মাতা হয়
∴ Q এর স্বামী হলো S

P, Q এর পিতা হলে এবং Q এর স্বামী S হলে
P, S এর শ্বশুর হবে

∴ P এবং S এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই।

২৯.
খেলার মাঠ ঠিক করার জন্য রাহাত একটি লন রোলার ঠেলছে, রহিম লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?
  1. রহিমের
  2. রাহাতের
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য রাহাত একটি লন রোলার ঠেলছে, রহিম লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।

যেহেতু রাহাত লন রোলার ঠেলছে তার কষ্ট বেশি হবে।
৩০.
ঘড়িতে যখন ৪টা ৩০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 65°
  2. 95°
  3. 105°
  4. 45°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M=30 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 4) / 2। 
= । 330 - 240 / 2।
= । 90/2।
= 45°
৩১.
_________ চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।
  1. নীশিথিনী
  2. নিশিথিনি
  3. নিশীথিনী
  4. নিশিথিনী
ব্যাখ্যা
প্রশ্ন: _________ চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।

সমাধান:
• নিশীথিনী চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।

• শুদ্ধ বানান: নিশীথিনী। 
- এটি বিশেষ্য পদ,
- এটি একটি সংস্কৃত শব্দ।

এর অর্থ:
- রাত্রি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থলে নিম্নলিখিত কোন সংখ্যাটি বসবে?
7, 18, 34, 72, 142, ?
  1. 228
  2. 282
  3. 298
  4. 288
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থলে নিম্নলিখিত কোন সংখ্যাটি বসবে?
7, 18, 34, 72, 142, ?

সমাধান: 


সঠিক উত্তর ঘ) 288

৩৩.
প্রদত্ত চিত্রে কতটি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে? 
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা


প্রদত্ত চিত্রে C  এবং D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।  
অর্থাৎ ২টি চাকা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে।
৩৪.
একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
  1. ৩ কি.মি.
  2. ৪ কি.মি.
  3. ৫ কি.মি.
  4. ৭ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?

সমাধান:

ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি. 
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.

অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি. 
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.

AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি. 
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি. 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE = AF + EF
⇒ AE = (৩) + (৪)
⇒ AE = ৯ + ১৬
⇒ AE = ২৫
⇒ AE = ৫

∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি. 
৩৫.
আকাশ পশ্চিমদিকে ৬ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?
  1. ১৬ কি.মি.
  2. ১২ কি.মি.
  3. ১০ কি.মি.
  4. ৯ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ পশ্চিমদিকে ৬ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়।
তাহলে, বাজার থেকে স্কুলের দূরত্ব = ১০ কি.মি.।
৩৬.

প্রদত্ত শব্দটির পানিতে প্রতিবিম্ব হবে-
    ব্যাখ্যা

    প্রশ্ন:
    প্রদত্ত শব্দটির পানিতে প্রতিবিম্ব হবে-

    সমাধান:



    সঠিক উত্তর: ক

    ৩৭.
    P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
    1. S
    2. P
    3. R
    4. T
    ব্যাখ্যা
    প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

    সমাধান:
    সম্পর্কগুলো:
    P > Q
    T > R
    S > P
    Q > T

    ∴ S > P > Q > T > R
    অতএব, সবচেয়ে খাটো R.
    ৩৮.
    ‘Sage’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
    1. ক) Fool
    2. খ) Expert
    3. গ) Guru
    4. ঘ) Mentor
    ব্যাখ্যা
    Sage(জ্ঞানী) এর সমার্থক শব্দ হল Expert, Guru, Mentor। আর বিপরীতার্থক শব্দ হল Fool(মূর্খ)।
    ৩৯.
    PHOTOSYNTHESIS এই শব্দ থেকে একটি বর্ণ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দ তৈরি করা যাবে?
    1. ক) SYSTEM
    2. খ) TENSION
    3. গ) HASTY
    4. ঘ) PHOEBE
    ব্যাখ্যা
    PHOTOSYNTHESIS এই শব্দ থেকে একটি বর্ণ এক বা একাধিকবার ব্যবহার করে শুধু TENSION শব্দটিই তৈরি করা যাবে।
    M না থাকায় অপশন ক, A না থাকায় অপশন গ এবং B না থাকায় অপশন ঘ এর শব্দ তৈরি করা যাবে না।
    ৪০.
    নিম্নের চিত্রে কতগুলো ত্রিভুজ যোগ করলে ত্রিভুজগুলোর যোগফল একটি বর্গক্ষেত্র হবে?
    1. 5
    2. 4
    3. 6
    4. 3
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিম্নের চিত্রে কতগুলো ত্রিভুজ যোগ করলে ত্রিভুজগুলোর যোগফল একটি বর্গক্ষেত্র হবে?

    সমাধান:
    প্রদত্ত চিত্রে আরো 6টি ত্রিভুজ যোগ করলে যোগফল একটি বর্গক্ষেত্র হবে। 
    চিত্র অনুসারে, 1 ও 5 আগে থেকেই ছিল, বাকি 6টি ত্রিভুজ যোগ করা হয়েছে। 

    ৪১.
    নিচের কোনটি ভিন্ন?
    1. উট পাখি
    2. এমু পাখি
    3. ঈগল পাখি
    4. কিউই পাখি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

    সমাধান:
    উট পাখি, এমু পাখি, কিউই পাখি উড়তে পারে না।

    ঈগল পাখি উড়তে পারে। 
    ৪২.
    'কঙ্কতী' শব্দের অর্থ কী?
    1. বগল
    2. ঝগড়াঝাঁটি
    3. মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো
    4. চিরুনি
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'কঙ্কতী' শব্দের অর্থ কী?

    সমাধান:
    "কঙ্কতী" শব্দটির প্রকৃত অর্থ হলো চিরুনি। 

    অন্যদিকে,
    • কক্ষপুট শব্দের অর্থ হলো→ বগল।
    • কচকচি শব্দটির অর্থ হলো→ ঝগড়াঝাঁটি, বচসা।
    • কঙ্কাল শব্দের অর্থ হলো→ মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো। 
     
    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

    ৪৩.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. ক) Branch
    2. খ) Dirt
    3. গ) Root
    4. ঘ) Leaf
    ব্যাখ্যা
    - branch, leaf, এবং root গাছের অংশ। 
    - Dirt অর্থ (১) ময়লা দ্রব্য (ধুলা, মাটি, কাদা ইত্যাদি)। (২) আলগা মাটি
    ৪৪.
    If "Heart" is related to "sentiment", then in the same way "Head" is related to-
    1. Thinking
    2. Hair
    3. Brain
    4. Memory
    5. Eye
    ব্যাখ্যা
    Question: If "Heart" is related to "sentiment", then in the same way "Head" is related to-

    Solution:
    Emotions (Sentiment) are expressed through the "Heart".
    "Thinking" is done through the "Head".
    ৪৫.
    ১৩, ২৩, ৪৩, ৮৩, ............... পরবর্তী সংখ্যাটি কত?
    1. ১২২
    2. ১৭৩
    3. ১৫২
    4. ১৬৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৩, ২৩, ৪৩, ৮৩, ............... পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান:
    ১ম  সংখ্যা = ১৩
    ২য় সংখ্যা = ১৩ × ২ - ৩ = ২৩ 
    ৩য় সংখ্যা = ২৩ × ২ - ৩ = ৪৩
    ৪র্থ সংখ্যা =৪৩ × ২ - ৩ = ৮৩
    ৫ম সংখ্যা = ৮৩× ২ - ৩ = ১৬৩
    ৪৬.
    নিরবধি : অবিরাম :: অখিল : ?
    1. অনল
    2. অচল
    3. সুশীল
    4. নিখিল
    ব্যাখ্যা
    নিরবধি, অবিরাম সমার্থক শব্দ। এদের অর্থঃ সর্বদা, নিরন্তর
    অখিল, নিখিল সমার্থক শব্দ। এদের অর্থঃ সমগ্র, সমস্ত

    [উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
    ৪৭.
    যদি TABLE-এর কোড GZYOV হয়, তাহলে CHAIR-এর কোড কী হবে?
    1. ZRIXT
    2. XSZRV
    3. XSZRI
    4. RIXTZ
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি TABLE-এর কোড GZYOV হয়, তাহলে CHAIR-এর কোড কী হবে?

    সমাধান:

    ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই:
    TABLE = GZYOV
    এখন, CHAIR-এর জন্য একই পদ্ধতি অনুসরণ করি:
    ∴ CHAIR = XSZRI
    ৪৮.
    'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
    1. ক) হাস্য 
    2. খ) কচি 
    3. গ) নিন্দা 
    4. ঘ) প্রস্থিত 
    ব্যাখ্যা
    'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা 
    'বিলাপ' শব্দের বিপরীত শব্দ- হাস্য 
    'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ- কচি 
    'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ- প্রস্থিত 

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
    ৪৯.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটি হবে?
    1. ক) ১
    2. খ) ২
    3. গ) ৩
    4. ঘ) ৪
    ব্যাখ্যা
    দুই বাহুর পর চতুর্ভুজ আবার দুই বাহুর পর চতুর্ভুজ হবে। সঠিক উত্তর ২।
    ৫০.
    ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
    1. ক এর মামা চ
    2. ক এর খালু চ
    3. চ এর নানা ক
    4. ক এর চাচা চ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

    সমাধান:
    ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। 
    ∴ গ, ক এর খালা।

    ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
    ∴ ঘ, ক এর নানী। 

    চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
    ∴ চ, ক এর মামা।
    ৫১.
    নিচের চিত্রগুলোর মধ্যে 'A' চিত্রটি কোনটিতে লুকিয়ে আছে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রগুলোর মধ্যে 'A' চিত্রটি কোনটিতে লুকিয়ে আছে?

     
    সমাধান:

    A চিত্রটি 2 নং চিত্রে লুকিয়ে আছে।

    ৫২.
    10 টা 12 মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার ব্যবধান কত?
    1. 126°
    2. 116°
    3. 106°
    4. 136°
    ব্যাখ্যা
    ব্যবধান = ।(11M - 60H)/2।°
    = ।(11 × 12 - 60× 10)/2।°
    = ।- 234।°
    = 234°
    = (360 - 234)°
    = 126°
    ৫৩.
    কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?
    1. শনিবার 
    2. রবিবার 
    3. সোমবার 
    4. মঙ্গলবার 
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?

    সমাধান:
    ২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার ।

    ২৯ সেপ্টেম্বর - ২৬ আগস্ট
    = ৫ + ২৯ দিন = ৩৪ দিন 
    = (৩৫ - ১) দিন 
    = (৫ × ৭) - ১ 
    = মঙ্গলবার - ১ দিন 
    = সোমবার  

    ৫৪.
    কোনটি বৃহত্তম সংখ্যা?
    1. ১.১০৯
    2. ১.০৯৮
    3. ১.৯০৮
    4. ১.১০২
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি বৃহত্তম সংখ্যা?

    সমাধান:
    ১.১০৯ = ১১০৯/১০০০

    ১.০৯৮ = ১০৯৮/১০০০

    ১.৯০৮ = ১৯০৮/১০০০

    ১.১০২ = ১১০২/১০০০

    এখানে প্রদত্ত দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করলে সবগুলো ভগ্নাংশের হর সমান (সমহর) পাওয়া যায়।

    সুতরাং, যে সংখ্যার লব এর মান বড় সেই সংখ্যাটিই হবে বৃহত্তম।
    চারটি ভগ্নাংশের মধ্যে লব এর বৃহত্তম মান = ১৯০৮ 

    অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো ১৯০৮/১০০০ = ১.৯০৮
    ৫৫.
    SCD, TEF, UGH, ____, WKL.
    1. VJI
    2. UJI
    3. VIJ
    4. IJT
    ব্যাখ্যা
    এখানে দুইটা আলফ্যাবেটিকাল ধারা আছে৷ এই সিরিজের প্রথমটি হচ্ছে প্রতি ত্রয়ীর প্রথম অক্ষরগুলো নিয়ে - S T U V W; এবং, এরপরের ধারাটি হচ্ছেঃ CD, EF, GH, IJ, KL.
    ৫৬.
    একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৮ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?
    1. ১২ ঘণ্টা 
    2. ৯ ঘণ্টা 
    3. ১৫ ঘণ্টা 
    4. ৬ ঘণ্টা 
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ১৮ ঘণ্টা সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ১৮ ঘণ্টায় পূরণ হয় = ৩/৫ অংশ

    ∴ অবশিষ্ট অংশ = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ

    পাম্পটির,
    ৩/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ১৮ ঘণ্টা 
    ∴ ১ অংশ পূরণ করতে সময় লাগে = ১৮/(৩/৫) = ১৮ × (৫/৩) ঘণ্টা 
    ∴ ২/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ১৮ × (৫/৩) × (২/৫) = ১২ ঘণ্টা
    ৫৭.
    GHI = TSR হয়, তবে EFG = ?
    1. VUT
    2. TSR
    3. XWV
    4. YXW
    ব্যাখ্যা
    GHI = TSR
    শুরুর দিক থেকে সপ্তম, অষ্টম ও নবম বর্ণ = শেষের দিক থেকে সপ্তম, অষ্টম ও নবম বর্ণ
    EFG এর ক্ষেত্রে,
    শুরুর দিক থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ণ = শেষের দিক থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ণ = VUT
    EFG = VUT
    ৫৮.
    একটি দেয়াল ঘড়িতে যখন ২ঃ৩০ বাজে তখন ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হবে?
    1. ক) ৯০°
    2. খ) ১০৫°
    3. গ) ৬০°
    4. ঘ) ১২০°
    ব্যাখ্যা
    ∠ = ।(11M - 60H)/2।
    = ।(11×3০ - 60×2)/2।
    = 105°
    ৫৯.
    ঘড়িতে ঠিক ৯টার সময় মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কত ডিগ্রি কোণে অবস্থান করে?
    1. ৯০ ডিগ্রি
    2. ১২০ ডিগ্রি
    3. ৮৯ ডিগ্রি
    4. ৭৪ ডিগ্রি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ঠিক ৯টার সময় মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কত ডিগ্রি কোণে অবস্থান করে?

    সমাধান:
    ৯ টার বাজলে,
    ঘণ্টার সময় = ৯ 
    ও মিনিটের সময় = ০ 

    এখন,
    ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ= {( ৬০×ঘণ্টা ) - ( ১১×মিনিট )} / ২ 
    = {( ৬০×৯ ) - ( ১১×০ )} / ২ 
    = ৫৪০/২ 
    = ২৭০ ডিগ্রি 

    আমরা জানি, যদি ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান ১৮০ ডিগ্রি এর থেকে বড় হয় তাহলে প্রকৃত কোণের মান হবে = ( ৩৬০ - কোণ ) 
    অর্থাৎ ৯ টার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রকৃত কোণের মান হবে = ( ৩৬০- ২৭০ ) = ৯০ ডিগ্রি
    ৬০.
    একজন ব্যাক্তি উত্তর দিকে ২ কিলোমিটার যাওয়ার পর ডানদিকে ৩ কিলোমিটার গেলো। এরপর আবার ডানদিকে ২ কিলোমিটার গেলো। ব্যাক্তিটির শেষ অবস্থান থেকে যাত্রা শুরুর স্থানের দূরত্ব কত?
    1. ২ কিলোমিটার
    2. ৩ কিলোমিটার
    3. ৪ কিলোমিটার
    4. ৫ কিলোমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যাক্তি উত্তর দিকে ২ কিলোমিটার যাওয়ার পর ডানদিকে ৩ কিলোমিটার গেলো। এরপর আবার ডানদিকে ২ কিলোমিটার গেলো। ব্যাক্তিটির শেষ অবস্থান থেকে যাত্রা শুরুর স্থানের দূরত্ব কত?

    সমাধান:

    ব্যাক্তিটি উত্তর দিকে ২ কিলোমিটার যাওয়ার পর ডানদিকে অর্থাৎ পূর্বদিকে ৩ কিলোমিটার গেলো।
    এরপর আবার ডানদিকে অর্থাৎ দক্ষিণ দিকে ২ কিলোমিটার গেলো। 
    তাহলে যাত্রার স্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব হবে ৩ কিলোমিটার। 
    ৬১.
    যদি L অর্থ ÷, M অর্থ +, N অর্থ - এবং O অর্থ × হয় তবে, 11 M 15 N 8 L 4 O 5 = কত?
    1. 36
    2. 26
    3. 16
    4. - 16
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি L অর্থ ÷, M অর্থ +, N অর্থ - এবং O অর্থ × হয় তবে, 11 M 15 N 8 L 4 O 5 = কত?

    সমাধান:
    = 11 + 15 - 8 ÷ 4 × 5
    = 26 - 2 × 5
    = 26 - 10
    = 16
     
    ৬২.
    উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
    1. সামনের দিকে ঝুঁকতে হয়
    2. হাঁটু কিছুটা ভাঁজ করতে হয়
    3. গোড়ালী উঁচু করতে হয়
    4. সবগুলো
    ব্যাখ্যা
    প্রশ্ন: উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?

    সমাধান:
    উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠার সময় -
    - সামনের দিকে ঝুকতে হয়।
    - হাটু কিছুটা ভাজ করতে হয়।
    - গোড়ালী উচু করতে হয়।
    এতে পরিশ্রম কম হয়।
    ৬৩.
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 

    সমাধান: 
    চিত্রে (X), বিন্দুটি  ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে স্থাপন করা হয়েছে।
    প্রদত্ত অপশনগুলোর মধ্যে ক নং অপশনে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশ বিদ্যমান। 
    তাই ক নং অপশনের চিত্রে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে। 
    ৬৪.
    যদি "জেট ইঞ্জিন" উড়োজাহাজের সাথে যুক্ত হয়, তাহলে "সার্চ ইঞ্জিন" কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
    1. জিপিএস
    2. পটেনশিওমিটার
    3. ইন্টারনেট
    4. মোটরগাড়ি
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি "জেট ইঞ্জিন" উড়োজাহাজের সাথে যুক্ত হয়, তাহলে "সার্চ ইঞ্জিন" কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

    সমাধান:
    - যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
    - যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।

    - সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
    - সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

    • যদি "জেট ইঞ্জিন" উড়োজাহাজের সাথে যুক্ত হয়, তাহলে "সার্চ ইঞ্জিন" - "ইন্টারনেটের" সাথে যুক্ত। 

    ৬৫.
    সঠিক বানানটি নির্বাচন করুন- 
    1. Conscientious
    2. Concientious
    3. Conscintous  
    4. Conscientous
    ব্যাখ্যা

    প্রশ্ন: সঠিক বানানটি নির্বাচন করুন-  

    সমাধান:
    সঠিক উত্তর ক) Conscientious
    অর্থ: বিবেকবান, কর্তব্যপরায়ণ, সতর্ক ও যত্নশীলভাবে কাজ করা ব্যক্তি।

    অন্য অপশনগুলো ভুল। 

    ৬৬.
    এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
    1. ক) কিলিমাঞ্জারো
    2. খ) পুঞ্চাক জায়া
    3. গ) আন্দিজ
    4. ঘ) K2
    ব্যাখ্যা
    এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : আন্দিজ

    ⇒ হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত এবং আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
    ৬৭.
    ৭ : ৩০ : : ৮ : ?
    1. ৩০
    2. ৩৪
    3. ৩৮
    4. ৪৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭ : ৩০ : : ৮ : ?

    সমাধান:
    এখানে,
    ৭ × ৪ + ২ = ২৮ + ২ = ৩০
    ∴ ৮ × ৪ + ২ = ৩২ + ২ = ৩৪ 

    অতএব , সম্পর্কটি হচ্ছে, (ক × ৪) + ২
    যেখানে ক = এই ক্রমে যেকোন সংখ্যা। 
    ৬৮.
    শুদ্ধ বানান কোনটি?
    1. ক) উপর্যুক্ত
    2. খ) প্রতিধন্দ্বীতা
    3. গ) উচ্ছ্বল
    4. ঘ) উল্লেখিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

    সমাধান:
    শুদ্ধ বানানঃ
    - উপর্যুক্ত
    - প্রতিদ্বন্দ্বিতা 
    - উচ্ছল
    - উল্লিখিত

    উৎসঃ বাংলা একাডেমি অভিধান
    ৬৯.
    ৩৮ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩২ মিনিটি। তাহলে ৫ টা বাজতে আর কত মিনিট বাকি আছে?
    1. ক) ৮৮ মিনিট
    2. খ) ৭৮ মিনিট
    3. গ) ৬৮ মিনিট
    4. ঘ) ৫০ মিনিট
    ব্যাখ্যা
    ৩৮ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩২ মিনিটি। তাহলে, বর্তমান সময় ৪টা ১০মিনিট। অতএব, ৫টা বাজতে বাকি আছে ৫০ মিনিট।
    ৭০.
    ৪:৩০-এ ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি?
    1. ২৫°
    2. ৭৫°
    3. ৬০°
    4. ৪৫°
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৪:৩০-এ ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি?

    সমাধান:
    আমরা জানি,
    মধ্যবর্তী কোন = │(১১m - ৬০h)/২ │
    = │(১১ × ৩০ -  ৬০ × ৪)/২│
    = │(৩৩০ - ২৪০)/২│°
    = │৯০/২│°
    = ৪৫°

    ৭১.
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৪ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
    1. ১৬ বার
    2. ২০ বার
    3. ২১ বার
    4. ২২ বার 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৪ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?

    সমাধান:
    একক স্থানীয় অংক হিসেবে ৪ এর উপস্থিতি (১০ বার): ৪, ১৪, ২৪, ৩৪, ৪৪, ৫৪, ৬৪, ৭৪, ৮৪, ৯৪।
    দশক স্থানীয় অংক হিসেবে ৪ এর উপস্থিতি (১০ বার): ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯।

    ৪৪ সংখ্যাটিতে ৪ অংকটি দুইবার (একক ও দশক উভয় স্থানে) ব্যবহৃত হয়েছে। উপরের দুটি তালিকায় ৪৪ সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর দুটি ৪-কেই গণনা করা হয়েছে।

    মোট ব্যবহার = ১০ (একক হিসেবে) + ১০ (দশক হিসেবে) = ২০ বার।

    ৭২.
    রহিমের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা 6। এটি দিয়ে সে 25 নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?
    1. 130 নিউটন
    2. 150 নিউটন
    3. 115 নিউটন
    4. 135 নিউটন
    ব্যাখ্যা

    প্রশ্ন: রহিমের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা 6। এটি দিয়ে সে 25 নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?

    সমাধান:
    আমরা জানি,
    লিভারের যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

    তাহলে,
    6 = ভার/25
    ⇒ ভার = 6 × 25
    ∴ ভার = 150

    ∴ 25 নিউটন বল প্রয়োগ করে 150 নিউটন ভার তুলতে পারবে।

    ৭৩.
    সাকিব দৈনিক ৫ ঘণ্টা কাজ করে ৮ দিনে একটি কাজ শেষ করতে পারে। অন্যদিকে তামিম দৈনিক ৬ ঘন্টা কাজ করে ঐ কাজটি ১০ দিনে শেষ করতে পারে। দৈনিক ৮ ঘন্টা কাজ করে সাকিব তামিম এক সঙ্গে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
    1. ক) ২ দিনে
    2. খ) ৩ দিনে
    3. গ) ৪ দিনে
    4. ঘ) ৬ দিনে
    ব্যাখ্যা

    সাকিব দৈনিক ৫ ঘণ্টা করে ৮ দিনে শেষ করে অর্থাৎ ৪০ ঘন্টায় কাজটি শেষ করে।
    অন্যদিকে তামিম, ৬০ ঘন্টায় কাজটি শেষ করে।
    দুইজনের ১ ঘন্টার কাজ, (১/৪০) + (১/৬০) = ১/২৪
    অর্থাৎ, পুরো কাজটি দুইজন ২৪ ঘন্টায় শেষ করতে পারবে।
    অর্থাৎ,৩ দিন লাগবে।

    ৭৪.
    ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
    1. উত্তর
    2. দক্ষিণ
    3. পশ্চিম
    4. পূর্ব
    ব্যাখ্যা


    ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে ছিলেন। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ ফিরালেন। এরপর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ আবার পূর্ব দিকে আপনার মুখ ফিরালেন। তাই আপনার মুখ এখন পুর্বদিকে আছে।
    ৭৫.
    এক খন্ড গাছের গুড়ি পানির মধ্যে ফেলে দিলে গুড়িটি পানির উপর ডুবে ভেসে থাকে। এক্ষেত্রে কোনটি সঠিক?
    1. ক) গুড়ির ওজন < অপসারিত পানির ওজন
    2. খ) অপসারিত পানির ওজন < গুড়ির ওজন
    3. গ) গুড়ির ওজন = অপসারিত পানির ওজন
    4. ঘ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    আর্কিমিডিসের সূত্র :
    কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে, বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়। বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।

    বস্তুর ভাসা ও ডোবার শর্ত : ধরা যাক, একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) w নিউটন, বস্তুটির পানিতে ডোবালে এর উপর পানির প্লবতা (ঊর্ধ্বচাপ জনিত বল) W1 নিউটন। এক্ষেত্রে -
    ১. W  > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে ।
    ২. W < W1, হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে।
    ৩. W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে।

    [উৎস: পদার্থ বিজ্ঞান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম]
    ৭৬.
    "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।"
    - বাক্যটির জটিল বাক্যে রূপান্তর নিচের কোনটি হবে? 
    1. যখন সে সুসংবাদ পেল, সে আনন্দিত হলো।
    2. সে সুসংবাদটা পেল এবং আনন্দিত হলো।
    3. যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
    4. যে সুসংবাদ পেল, সে আনন্দিত হলো।
    ব্যাখ্যা

    প্রশ্ন: "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।" 
    - বাক্যটির জটিল বাক্যে রূপান্তর নিচের কোনটি হবে? 

    সমাধান:

    • প্রশ্নের বাক্যটি "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।" একটি সরল বাক্য। এর জটিল রূপ - যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

    সরল বাক্য থেকে জটিল বাক্য:
    যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
    যেমন:
    • সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
    • জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

    • সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
    • জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

    উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

    ৭৭.
    বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কক্ষের তাপমাত্রা অনেক উষ্ণ। যদি কক্ষের দরজাটি খোলা হয় তাহলে বাহির থেকে বাতাস কোন দৃশ্যের মত কক্ষে প্রবেশ করবে?
    1. দৃশ্য A এর মত বাতাস মেঝের দিকে প্রবাহিত হবে।
    2. দৃশ্য B এর মত বাতাস ছাদের দিকে প্রবাহিত হবে।
    3. শীতল বাতাস কক্ষে প্রবেশ করবে না।
    4. বলা সম্ভব নয়।
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কক্ষের তাপমাত্রা অনেক উষ্ণ। যদি কক্ষের দরজাটি খোলা হয় তাহলে বাহির থেকে বাতাস কোন দৃশ্যের মত কক্ষে প্রবেশ করবে?

    সমাধান:
    আমরা জানি,
    শীতল বায়ু উষ্ণ বায়ু অপেক্ষা ভারী। উষ্ণ বায়ু হালকা বলে বায়ুমন্ডলে তা উপরের দিকে উঠে যায়।
    এখন কক্ষে শীতল বায়ু প্রবেশ করলে তা ভারী হওয়ায় এবং কক্ষের উষ্ণ বায়ু উপরের দিকে থাকায় দৃশ্য A এর মত মেঝের দিকে প্রবাহিত হবে।

    ৭৮.
    ইরাক কোন সালে কুয়েত দখল করে?
    1. ১৯৮৫
    2. ১৯৯০
    3. ১৯৯২
    4. ১৯৯৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইরাক কোন সালে কুয়েত দখল করে?

    সমাধান:
    - ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক তার প্রতিবেশী দেশ কুয়েতের ওপর দুই দিনব্যাপী "কুয়েত আক্রমণ" অপারেশন পরিচালনা করে।
    - এর ফলে দীর্ঘ সাত মাসব্যাপী দেশটি ইরাকের অধীনে ছিল।
    - ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে যা ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
    - ৫ মার্চ ১৯৯১ সালে জাতিসংঘের শর্ত মেনে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে।
    ৭৯.
    যে চিত্রটি অন্য তিনটি থেকে আলাদা, তা নির্বাচন করুন।
    1. 4 নং
    2. 3 নং
    3. 2 নং
    4. 1 নং
    ব্যাখ্যা
    প্রশ্ন: যে চিত্রটি অন্য তিনটি থেকে আলাদা, তা নির্বাচন করুন।

    সমাধান:
    1, 2 এবং 4 নং চিত্রের পাত্রগুলোর মুখ ছোট এবং 3 নং চিত্রের পাত্রের মুখটি অন্য তিনটি পাত্র থেকে অনেক বড়। 
    অর্থাৎ, 3 নং চিত্রটি অন্য তিনটি থেকে আলাদা।
    ৮০.
    A, B এর পূর্ব দিকে এবং B, C এর দক্ষিণ দিকে, D, A এর উত্তর দিকে অবস্থান করলে D, C এর কোন দিকে অবস্থান করছে?
    1. ক) উত্তর
    2. খ) দক্ষিণ
    3. গ) পূর্ব
    4. ঘ) পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এর পূর্ব দিকে এবং B, C এর দক্ষিণ দিকে, D, A এর উত্তর দিকে অবস্থান করলে D, C এর কোন দিকে অবস্থান করছে?

    সমাধান:


    D, C এর পূর্ব দিকে অবস্থান করবে।
    ৮১.
    ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন। আপনি তখন কী করবেন?
    1. যুক্তিনির্ভরভাবে নিজের মতামত ব্যাখ্যা করবেন।
    2. বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলবেন।
    3. নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যের মতের সঙ্গে একমত হবেন।
    4. বোর্ড সদস্যের সঙ্গে তর্কে জড়াবেন।
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন। আপনি তখন কী করবেন?

    সমাধান:
    ভাইবা বোর্ডে আত্মবিশ্বাস ও শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড সদস্যের মতের বিপরীতে আপনার অবস্থান থাকলে তা যুক্তিনির্ভরভাবে এবং শালীন ভঙ্গিতে ব্যাখ্যা করা উচিত। এটি আপনার যুক্তি প্রদানের দক্ষতা, নিজস্ব মতামতের প্রতি আত্মবিশ্বাস, এবং অন্যদের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতার পরিচয় বহন করে।

    খ) বিষয়টি এড়িয়ে যাওয়া আপনার মতামতের স্পষ্টতা ও আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করবে।
    গ) নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যের সঙ্গে একমত হওয়া সঠিক সিদ্ধান্ত নয়, কারণ এটি আপনার আত্মবিশ্বাসের অভাব এবং স্বাধীন চিন্তার ঘাটতি দেখাবে।
    ঘ) তর্কে জড়ানো অনুচিত, কারণ এটি অশ্রদ্ধাজনক এবং আপনার ব্যক্তিত্বের নেতিবাচক দিক প্রকাশ করতে পারে।

    সুতরাং, যুক্তিসম্মতভাবে নিজের মত ব্যাখ্যা করাই সবচেয়ে ভালো পন্থা।

    ৮২.
    আজ হলো শুক্রবার। এখন থেকে ৬৫তম দিন কী বার হবে?
    1. ক) সোমবার
    2. খ) মঙ্গলবার
    3. গ) শুক্রবার
    4. ঘ) শনিবার
    ব্যাখ্যা
    আজ হলো শুক্রবার।
    ৭ দিনের পরের দিন হবে শুক্রবার।
    ৭ × ৯ = ৬৩ দিনের পরের দিন হবে অর্থাৎ ৬৪ তম দিন হবে শুক্রবার।
    অতএব, ৬৫তম দিন হবে শনিবার।
    ৮৩.
    ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
    1. ক) ৩৬ ডিগ্রি
    2. খ) ৩০ ডিগ্রি
    3. গ) ৩৯ ডিগ্রি
    4. ঘ) ৩১ ডিগ্রি
    ব্যাখ্যা
    ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী বাবধান = ৫ ঘর।
    ১ ঘর = ৬ ডিগ্রি
    সুতরাং ৫ ঘর = ৩০ ডিগ্রি।

    অন্যভাবে,
    পার্থক্য = । (11 M - 60 H) / 2 ।
    = । (১১ × ০ - ৬০ × ১১) / ২।
    = । - ৬৬০ / ২।
    = । -৩৩০।
    = ৩৩০
    = ৩৬০ - ৩৩০
    = ৩০
    ৮৪.
    MEHEDI, TANVEER, RASEL তিনজন সুবোধ বালক। এদের নামের মধ্যে ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণটি কতবার ব্যবহৃত হয়?
    1. ১ বার
    2. ৪ বার
    3. ৫ বার
    4. ৩ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: MEHEDI, TANVEER, RASEL তিনজন সুবোধ বালক। এদের নামের মধ্যে ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণটি কতবার ব্যবহৃত হয়?

    সমাধান:
    ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণ E

    MEHEDI এর নামে E আছে ২টি
    TANVEER এর নামে E আছে ২টি 
    RASEL এর নামে E আছে ১টি 

    মোট E আছে ২ + ২ + ১ = ৫টি
    ৮৫.
    যদি ROAD = 8452 এবং PATH = 7519 হয়, তাহলে DROP = ?
    1. 4579
    2. 2847
    3. 2419
    4. 7352
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ROAD = 8452 এবং PATH = 7519 হয়, তাহলে DROP = ?

    সমাধান:
    এখানে,
    ROAD = 8452
    R = 8
    O = 4
    A = 5
    D = 2

    PATH = 7519
    P = 7
    A = 5
    T = 1
    H = 9

    ∴ DROP = 2847
    ৮৬.
    কোন সংখ্যাটি বৃহত্তম?
    1. ১/৭
    2. ৩/১৪
    3. ৭/৪২
    4. ৩/২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

    সমাধান:
    ১/৭ = ০.১৪২৮
    ৩/১৪ = ০.২১৪
    ৭/৪২ = ০.১৬৭
    ৩/২৮ = ০.১০৭১

    ∴ বৃহত্তম সংখ্যা ৩/১৪
    ৮৭.
    Which is the most suitable tool for general carpentry?
      ব্যাখ্যা
      প্রশ্ন: Which is the most suitable tool for general carpentry?

      সমাধান:
      Carpentry মানে হচ্ছে কাঠমিস্ত্রী, এখানে কাঠমিস্ত্রীর কাজের জন্য ১নং যন্ত্রটি বেশি সুবিধাজনক।
      কারণ, এটি দ্বারা একই সাতে পেরেগ লাগানো ও তোলা দুটিই করা যায়।
      ৮৮.
      নিচের কোন এলোমেলো বর্ণকে সাজালে একটি মুদ্রার নাম পাওয়া যাবে না?
      1. ক) NODUP
      2. খ) OBMQU
      3. গ) NADRI
      4. ঘ) PIAUHR
      ব্যাখ্যা
      NODUP - সাজালে পাওয়া যাবে - Pound
      NADRI - সাজালে পাওয়া যাবে - Dinar
      PIAUHR - সাজালে পাওয়া যাবে - Rupiah.
      ৮৯.
      'Samiul, Tania, Farhana, Rakib, Amina' এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
      1. ১০ বার
      2. ৮ বার
      3. ১১ বার
      4. ৯ বার
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'Samiul, Tania, Farhana, Rakib, Amina' এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?  

      সমাধান: 
      Samiul এ a আছে = ১টা
      Tania এ a আছে = ২টা
      Farhana এ a আছে = ৩টা
      Rakib এ a আছে = ১টা 
      Amina এ a আছে = ২টা 

      ∴ মোট বর্ণ আছে = ১ + ২ + ৩ + ১ + ২ = ৯ বার

      ৯০.
      নিচের কোন জোড়াটি ভিন্ন?
      1. ক) পাবক, হুতাশন
      2. খ) নগ, পর্বত
      3. গ) নাগ, সর্প
      4. ঘ) আদিত্য, মহীধর
      ব্যাখ্যা
      - এখানে অপশন (ঘ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
      - অপশন (ঘ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
      _______________________
      • আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
      • সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
      • পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
      • সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

      সূত্র:
      ১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
      ২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
      ৯১.
      Which one is the correct spelling?
      1.  synchronization
      2. syncronization
      3.  syncronisation
      4.  synchronieation
      ব্যাখ্যা
      প্রশ্ন: Which one is the correct spelling?

      সমাধান:
      সঠিক বানান: synchronization
      অর্থ: সময় বা কাজকে সমন্বয় করা।
      এটি American English অনুযায়ী সঠিক বানান।
      ৯২.
      শিমুল, মারুফ, রনি, সুমন, মুরাদ, হাবিব এই ৬ জন বৃত্তাকারে বসে আছে। মারুফ বসেছে হাবিব ও রনির মাঝখানে এবং শিমুল বসেছে মুরাদ ও সুমনের মাঝখানে। হাবিব বসে আছে সুমনের বামে। তাহলে শিমুল ও হাবিবের মাঝখানে কে বসে আছে?
      1. ক) মারুফ
      2. খ) সুমন
      3. গ) রনি
      4. ঘ) মুরাদ
      ব্যাখ্যা
      নিচের চিত্র হতে বুঝা যায় যে শিমুল ও হাবিবের মাঝখানে সুমন বসে আছে।
      ৯৩.
      ২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮,............ অনুক্রমটির নবম পদ কত?
      1. ১০
      2. ১২
      3. ১৪
      4. ১৬
      ব্যাখ্যা

      প্রশ্ন: ২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮,............ অনুক্রমটির নবম পদ কত?

      সমাধান:
      প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
      • ১ম অনুক্রম, ২, ৪, ৬, ৮, ১০, ১২, ............ (সাধারণ অন্তর ২)

      • ২য় অনুক্রম, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ............... (সাধারণ অন্তর ৩)

      • প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই, ২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮, ১৬, ১০, ১৯, ১২, .........

      ∴ অনুক্রমটির নবম পদ ১০।

      ৯৪.
      নিচের কোন বানানটি শুদ্ধ?
      1. স্বাধীকার
      2. নূন্যতম
      3. শিরশ্ছেদ
      4. জ্ঞানভুসিত
      ব্যাখ্যা
      'শিরশ্ছেদ' বানানটি শুদ্ধ।

      অন্যান্য বানানের শুদ্ধরূপ :
      - স্বাধিকার
      - ন্যূনতম
      - জ্ঞানভূষিত

      উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
      ৯৫.
      নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      MA - OD - QG - SJ - ?
      1. UN
      2. OH
      3. RI
      4. UM
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      MA - OD - QG - SJ - ?

      সমাধান:
      এখানে, দুটি ধারা বিদ্যমান।
      ধারা 1: M, O, Q, S, U [প্রতিটি বর্ণের মাঝখানের একটি বর্ণ অনুপস্থিত]
      সুতরাং, প্রশ্নবোধক স্থানে প্রথম বর্ণ হবে U

      ধারা 2: A, D, G, J, M [প্রতিটি বর্ণের মাঝখানের দুইটি বর্ণ অনুপস্থিত।
      সুতরাং, প্রশ্নবোধক স্থানে দ্বিতীয় বর্ণ হবে M

      ∴ প্রশ্নবোধক স্থানে UM হবে।
      ৯৬.
      অ্যাঞ্জেলস জলপ্রপাত : ভেনেজুয়েলা :: গুয়ারিয়া জলপ্রপাত : ?
      1. কানাডা
      2. কঙ্গো
      3. যুক্তরাষ্ট্র
      4. ব্রাজিল
      ব্যাখ্যা
      প্রশ্ন: অ্যাঞ্জেলস জলপ্রপাত : ভেনেজুয়েলা :: গুয়ারিয়া জলপ্রপাত : ?

      সমাধান:
      অ্যাঞ্জেলস জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত।
      গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল অবস্থিত।
      ৯৭.
      বাংলা অভিধানে নিচের কোন শব্দটি আগে আসবে?
      1. ক) পরামর্শ
      2. খ) পরাভব
      3. গ) পরাধীন
      4. ঘ) পরায়ণ
      ব্যাখ্যা
      - পরাধীন > পরাব > পরার্শ > পরা
      ৯৮.
      নিচের বর্গক্ষেত্রটি পূর্ণ করতে নূন্যতম কতগুলো বাহু যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে? 
      1. ক) ৩টি
      2. খ) ৪টি
      3. গ) ৫টি
      4. ঘ) ৬টি
      ব্যাখ্যা
      বর্গক্ষেত্রটি পূর্ণ করতে নূন্যতম ৪টি বাহু যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে। 
      ৯৯.
      যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিল?
      1. বুধবার
      2. মঙ্গলবার
      3. সোমবার
      4. শনিবার
      ব্যাখ্যা
      আগামী পরশুদিন শুক্রবার তাই আজকে বুধবার গতকাল ছিল মঙ্গলবার।
      ১০০.
      এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
      1. ক) ১/৪
      2. খ) ১/২
      3. গ) ২/৩
      4. ঘ) ১/৩
      ব্যাখ্যা
      ধরি, তার জুলাই মাসের আয় ক টাকা
      ∴ বাকি এগারো মাসের আয় ক টাকা
      ∴ জুলাই মাসের আয় মোট আয়ের = ক/(ক+ক) = ক/২ক = ১/২ অংশ