বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি

মোট প্রশ্ন১,১২৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি

PrepBank · পাতা ১১ / ১২ · ১,০০১১,১০০ / ১,১২৭

১,০০১.
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশে নদীর সংখ্যা -
  1. ৯০৩টি
  2. ৯০৫টি
  3. ৯০৭টি
  4. ৯০৯টি
সঠিক উত্তর:
৯০৭টি
উত্তর
সঠিক উত্তর:
৯০৭টি
ব্যাখ্যা
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশে নদীর সংখ্যা - ৯০৭টি।

- ১০ আগস্ট, ২০২৩ জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তাদের দৈর্ঘ্য সংক্রান্ত তথ্যের একটি খসড়া তালিকা প্রকাশ করে। তালিকায় থাকা সব নদী জীবন্ত, অর্থাৎ এসব নদী মরে যায়নি। বর্ষায় এসব নদীতে পানি থাকে। কিছু নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। তবে একেবারে অস্তিত্ব নেই বা হারিয়ে গেছে - এমন কোনো নদী তাদের তালিকায় নেই। প্রকাশিত তথ্য অনুসারে -

- মোট নদী -  ৯০৭টি।
- দীর্ঘতম নদী - ইছামতী (৩৩৪ কিলোমিটার)।
- বিভাগ বিবেচনায় সর্বোচ্চ নদী - সিলেট বিভাগে (১৫৭টি)।
- সবচেয়ে কম নদী চট্টগ্রাম বিভাগে (৬০টি)।
- ২টি নদীর দৈর্ঘ্য ৩০০ কিলোমিটারের বেশি, এগুলো হলো ইছামতী ও ধনু।

তথ্যসূত্র: নদী রক্ষা কমিশন ওয়েবসাইট।
১,০০২.
মেঘনা নদীর উপনদী কোনটি?
  1. মহানন্দা
  2. পুনর্ভবা
  3. কুলিখ
  4. তিতাস
সঠিক উত্তর:
তিতাস
উত্তর
সঠিক উত্তর:
তিতাস
ব্যাখ্যা
মেঘনা নদী:
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী।
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।

⇒ উপনদী:
- তিতাস,  ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া, বাউলাই।

« অন্যদিকে,
- ব্রহ্মপুত্র (Brahmaputra) নদের প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।
- পদ্মা নদীর উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিখ।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
১,০০৩.
ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
  1. ব্ৰহ্মপুত্র নদী
  2. পদ্মা নদী
  3. কর্ণফুলি নদী
  4. মেঘনা নদী
সঠিক উত্তর:
ব্ৰহ্মপুত্র নদী
উত্তর
সঠিক উত্তর:
ব্ৰহ্মপুত্র নদী
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র (Brahmaputra):
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত।
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা।
- ধরলা ও তিস্তা প্রধান উপনদী।

উল্লেখ্য,
- বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্পের দুটি বড় উৎস আছে।
- একটি হচ্ছে উত্তরাঞ্চলের ডাউকি চ্যুতি বা ফাটল (ফল্ট)।
- ১৭৮৭ সালে ডাউকি চ্যুতিতে তীব্র ভূমিকম্পের পর ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল।
- সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- যা বর্তমানে যমুনা নামে পরিচিত।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো।
১,০০৪.
নিম্নের কোন জলপ্রপাতটি সুইজারল্যান্ডে অবস্থিত?
  1. স্ট্যানলি জলপ্রপাত
  2. গুয়ারিয়া জলপ্রপাত
  3. স্টবাক জলপ্রপাত
  4. লিভিংস্টোন জলপ্রপাত
সঠিক উত্তর:
স্টবাক জলপ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
স্টবাক জলপ্রপাত
ব্যাখ্যা
স্টবাক জলপ্রপাত:
- স্টবাক জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত।
- ইউরোপীয় মহাদেশে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ৩০০ ফুট (৯৮৪ ফুট)।
- এটি সুইজারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত।
- গ্রীষ্মে উষ্ণ বাতাস চারদিকে জল ঘোরা করে, যাতে জলপ্রপাতগুলি সমস্ত দিকে ছড়িয়ে পড়ে।

এছাড়াও,
- গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিলে অবস্থিত।
- এঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলায় অবস্থিত।
- নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত।
- স্ট্যানলি ও লিভিংস্টোন জলপ্রপাত কঙ্গোতে অবস্থিত। 

উৎস: Britannica.
১,০০৫.
নিচের কোনটি যমুনা নদীর শাখানদী?
  1. আত্রাই
  2. শীতলক্ষ্যা
  3. ধলেশ্বরী
  4. বুড়িগঙ্গা
সঠিক উত্তর:
ধলেশ্বরী
উত্তর
সঠিক উত্তর:
ধলেশ্বরী
ব্যাখ্যা

• যমুনা (Jamuna):
- ব্রহ্মপুত্র একসময় বিশাল স্রোতধারা নিয়ে ছিল দেশের গুরুত্বপূর্ণ নদ।
- যমুনা নদীও ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী।
- মূলত ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের স্রোতধারা দেওয়ানগঞ্জের কাছে এসে ওই শীর্ণকায় খাল দিয়ে প্রবাহিত হয়।
- সেটিই আজকের যমুনা নদী।
- এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়।
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে।
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা।
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় তথ্য বাতায়ন।

১,০০৬.
'তিতাস' নদীর তীরে কোন শহর?
  1. কুমিল্লা
  2. ভৈরব
  3. কিশোরগঞ্জ
  4. ব্রাক্ষণবাড়িয়া
সঠিক উত্তর:
ব্রাক্ষণবাড়িয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্রাক্ষণবাড়িয়া
ব্যাখ্যা

- 'তিতাস' নদীর তীরে প্রধান শহর হলো ব্রাহ্মণবাড়িয়া।

• তিতাস নদী: 
- তিতাস নদী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
- এটি একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত।
- এটি মেঘনা নদীর একটি উপনদী। 
- তিতাস নদী মেঘনা নদী থেকে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা দিয়ে প্রবেশ করে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলা অতিক্রম করে আবার মেঘনায় মিলিত হয়।
- এর গড় দৈর্ঘ্য প্রায় ৯৮ কিলোমিটার। 
- এই নদীর নামে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত 'তিতাস গ্যাস ফিল্ড' (বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র) নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 

১,০০৭.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. ইয়াংজি নদী
  2. নীল নদ
  3. মিসিসিপি নদী
  4. হলুদ নদী
সঠিক উত্তর:
ইয়াংজি নদী
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংজি নদী
ব্যাখ্যা
• ইয়াংজি নদী এশিয়ার দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩,৯১৫ মাইল।
• এটি তিব্বতের মালভূমি থেকে শুরু হয়ে ১১টি প্রদেশের মধ্য দিয়ে পূর্ব চীন সাগরে পৌঁছানোর আগে প্রবাহিত হয়। 
• এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম হলুদ নদী।

অন্যদিকে,
- নীল নদের অববাহিকায মিশরীয় সভ্যতা গড়ে উঠে।
- বিশ্বের  দীর্ঘতম নদী- নীল নদ।

উৎস : WorldAtlas {লিংক}
১,০০৮.
নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ অংশকে পৃথক করেছে-
  1. সুন্দা প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. কুক প্রণালী
  4. ডোভার প্রণালী
সঠিক উত্তর:
কুক প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
কুক প্রণালী
ব্যাখ্যা
কুক প্রণালী:
- নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে।
- তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি প্রায় ১৪ মাইল প্রশস্ত এবং ৪২০ ফুট গভীর।
- ১৬৪২ সালে ডাচ নাবিক আবেল তাসমান এটিকে উপসাগর ভেবে প্রবেশ করেন।
- ১৭৭০ সালে ক্যাপ্টেন জেমস্‌ কুক এটির সত্যতা যাচাই করে প্রণালী হিসেবে অভিহিত করেন।
- তার নামানুসারে এটি কুক প্রণালী হিসেবে পরিচিত।
এছাড়া,
- সুন্দা প্রণালী সুমাত্রা থেকে জাভাকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
- বেরিং প্রণালী এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে এবং বেরিং সাগর ও উত্তর সাগরকে যুক্ত করেছে।
- ডোভার প্রণালী ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১,০০৯.
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. ব্রহ্মপুত্র
  4. যমুনা
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
এখানে "বৃহত্তম নদী" শব্দটি দৈর্ঘ্য, প্রশস্ততা, প্রবাহের ভিত্তিতে বোঝানো হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। কিন্তু বৃহত্তম নদী সম্পর্কে কোন কোন রেফারেন্সে কোনকিছু বলা নাই।
সবকিছু বিবেচনা করে 'মেঘনা' বাংলাদেশের বৃহত্তম নদী হিসেবে বিবেচনা করা যেতে পারে।

পদ্মা নদী:

- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। 
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।

উল্লেখ্য,
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উৎস: i) ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
         ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,০১০.
‘আমু দরিয়া’ নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) পামীর মালভূমি
  2. খ) হিমালয় পর্বত
  3. গ) ইউরাল পর্বত
  4. ঘ) আল্পস পর্বত
সঠিক উত্তর:
ক) পামীর মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
ক) পামীর মালভূমি
ব্যাখ্যা

'আমু দরিয়া' মধ্য এশিয়ার দীর্ঘতম নদী।
এর উৎপত্তিস্থল হলো পামীর মালভূমি।
সূত্র: ব্রিটানিকা

১,০১১.
মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
  1. ৮,৮৪৮ মিটার
  2. ৮,৮৪৮ ফুট
  3. ৮,৮৪৬ মিটার
  4. ৮,৮৪৬ ফুট
সঠিক উত্তর:
৮,৮৪৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮,৮৪৮ মিটার
ব্যাখ্যা
এভারেস্ট পর্বত:
- মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
- এটি দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত পর্বত যা চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
- তিব্বত এবং নেপালের সীমান্তে উত্থিত, লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে একটি টেকটোনিক সংঘর্ষ থেকে মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছিল।
- মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
- এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট।

উৎস: i) Britannica।
ii) National Geographic।
১,০১২.
আকিয়াব কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) জর্ডান
  2. খ) মায়ানমার
  3. গ) মিশর
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
খ) মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মায়ানমার
ব্যাখ্যা

আকিয়াব মিয়ানমারের একটি সমুদ্রবন্দর।
অন্যদিকে জর্ডানের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম আকাবা।
মিশরের পোর্ট সৈয়দ এবং ইরানের বন্দর আব্বাস সমুদ্র বন্দর বিবিধ কারণে গুরুত্বপূর্ণ।
সূত্র-worldatlas.com

১,০১৩.
কুশিয়ারা ও সুরমা আজমিরীগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
  1. মেঘনা
  2. ব্রহ্মপুত্র
  3. কালনী
  4. ধোয়াই
সঠিক উত্তর:
কালনী
উত্তর
সঠিক উত্তর:
কালনী
ব্যাখ্যা

মেঘনা নদী: 
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী। 
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

⇒ বিভিন্ন নদ-নদীর মিলনস্থল:
- পদ্মা ও মেঘনা: চাঁদপুর। 
- যমুনা ও পদ্মা: গোয়ালন্দ। 
- সুরমা ও কুশিয়ারা: ভৈরব (আজমিরীগঞ্জ)। 
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা: ভৈরব বাজার। 
- তিস্তা ও ব্রহ্মপুত্র: কুড়িগ্রামের চিরমারীতে।

উৎস: i) জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট। 
ii) জাতীয় তথ্য বাতায়ন।

১,০১৪.
আল্পস পর্বত নিম্নের কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. অস্ট্রিয়া
  3. স্লোভেনিয়া
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
আল্পস পর্বত:
- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।

উল্লেখ্য,
- আল্পস এক ধরনের ভঙ্গিল পর্বত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

উৎস: i) Worldatlas.
ii) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০১৫.
ফ্রান্সের রাজধানী প্যারিস কোন নদীর তীরে অবস্থিত?
  1. টেমস নদী
  2. দানিয়ুব নদী
  3. সিন নদী 
  4. রাইন নদী
সঠিক উত্তর:
সিন নদী 
উত্তর
সঠিক উত্তর:
সিন নদী 
ব্যাখ্যা

• ফ্রান্সের রাজধানী প্যারিস সিন নদীর তীরে অবস্থিত।

• প্যারিস ও সিন নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

- সিন নদীর গুরুত্ব: সিন নদী প্যারিস শহরকে দুই ভাগে ভাগ করেছে— উত্তর অংশকে বলা হয় 'Right Bank' এবং দক্ষিণ অংশকে বলা হয় 'Left Bank'।
- ইউনেস্কো হেরিটেজ: সিন নদীর তীরবর্তী প্যারিসের এই অঞ্চলটি ইউনেস্কো (UNESCO) বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত।
- বিখ্যাত স্থাপনা: আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এবং নটরডেম ক্যাথেড্রাল এই সবই সিন নদীর খুব কাছে অবস্থিত।
 
অন্যদিকে,
- টেমস নদী: লন্ডন (যুক্তরাজ্য)।
- দানিয়ুব নদী: ভিয়েনা, বুদাপেস্ট, বেলগ্রেড।
- রাইন নদী: কোলন, বন (জার্মানি)।

উৎস: ব্রিটানিকা।

১,০১৬.
চলনবিল কোন জেলাগুলোর মধ্যে বিস্তৃত?
  1. ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ
  2. নাটোর, সিরাজগঞ্জ, পাবনা
  3. রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ 
  4. পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা
সঠিক উত্তর:
নাটোর, সিরাজগঞ্জ, পাবনা
উত্তর
সঠিক উত্তর:
নাটোর, সিরাজগঞ্জ, পাবনা
ব্যাখ্যা

চলনবিল: 
- বাংলাদেশের সবচেয়ে বড় বিল: চলনবিল।
- চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল। 
- বিস্তৃতি: নাটোর, সিরাজগঞ্জ, পাবনা জেলা।
- আয়তন: প্রায় ১১৫০ বর্গকিমি (বর্তমানে)। 
- গঠিত: ব্রহ্মপুত্র নদের প্রবাহ পরিবর্তনের সময়।
- শুষ্ক মৌসুম: চাষাবাদের জন্য উর্বর মাটি।
- বড় বিলের নাম: গাজনা, বড়বিল, সোনাপাতিলা, কুরলিয়া, দিক্ষি।
- প্রধান নদী ও জলাশয়: ১৪ নদী, ছোট-বড় জলাশয়।
- বর্তমানে এটি চলনবিলের উত্তর-পশ্চিম সীমা নির্দেশ করছে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

১,০১৭.
কোন সালের ভূমিকম্পের ফলে যমুনা নদী উৎপত্তি লাভ করেছে?
  1. ১৭৮৭ সালে
  2. ১৭৮৯ সালে
  3. ১৮৮৭ সালে
  4. ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
১৭৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৭ সালে
ব্যাখ্যা
যমুনা (Jamuna): 
- ব্রহ্মপুত্র একসময় বিশাল স্রোতধারা নিয়ে ছিল দেশের গুরুত্বপূর্ণ নদ।
- আজকের চঞ্চলা যমুনা নদীও ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী।
- মূলত ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- যার ফলে যমুনা নদী উৎপত্তি লাভ করেছে।
- এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়। 
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। 
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
১,০১৮.
ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?
  1. ক) পদ্মা
  2. খ) যমুনা
  3. গ) সুরমা
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
খ) যমুনা
উত্তর
সঠিক উত্তর:
খ) যমুনা
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র নদ: 
-  এ নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের উপর দিয়ে পূর্ব দিকে ও পরে আসামের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
অতঃপর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্বে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় পতিত হয়েছে।
-  ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখানদী ৷

যমুনা :
- ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
- করতোয়া ও আত্রাই যমুনার প্রধান উপনদী। ধলেশ্বরী এর শাখানদী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা ৷

উৎস: নবম-দশম শ্রেণি, ভূগোল ও পরিবেশ দশম অধ্যায়। 

 
১,০১৯.
পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
  1. হিমালয়ের পাদদেশে দার্জিলিং
  2. হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর
  3. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
  4. তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর
সঠিক উত্তর:
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
উত্তর
সঠিক উত্তর:
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
ব্যাখ্যা
পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা।
এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

⇒ অন্যদিকে,

• ব্রহ্মপুত্র: ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
• মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
• কর্ণফুলী: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।
• সাঙ্গু: সাঙ্গু নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড়ে উৎপন্ন হয়েছে।
• ফেনী: ফেনী নদী ভারতের ত্রিপুরার পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়েছে।

সূত্র- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি এবং ভূগোল ও পরবিশে এসএসসি পোগ্রাম (উন্মুক্ত)।
১,০২০.
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় কত?
  1. ১২ কিলোমিটার
  2. ১৫ কিলোমিটার
  3. ১৮ কিলোমিটার
  4. ২২ কিলোমিটার
সঠিক উত্তর:
১৮ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮ কিলোমিটার
ব্যাখ্যা

কুয়াকাটা সমুদ্র সৈকত:
- 'সাগরকন্যা' নামে পরিচিত 'কুয়াকাটা সমুদ্র সৈকত'।
- 'কুয়াকাটা সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
- কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্য়াস্তের মনোরম দৃশ্য অবলোকন করা যায়।
- পটুয়াখালী জেলা সদর থেকে কুয়াকাটার দুরত্ব ৭০ কিলোমিটার 
- সমুদ্র সৈকতের পাশেই দেড় শতাধিক একর জমিতে অবস্থিত নারিকেল বাগান যা "নারিকেল কুঞ্জ" নামে পরিচিত।

উৎস: পটুয়াখালী জেলার ওয়েবসাইট।

১,০২১.
ব্যাফিন উপসাগর নিম্নের কোথায় অবস্থিত?
  1. আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে
  2. যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যে
  3. কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
  4. যুক্তরাজ্য ও আইসল্যান্ডের মধ্যে
সঠিক উত্তর:
কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
ব্যাখ্যা

• ব্যাফিন উপসাগর (Baffin Bay):
- উত্তর আর্কটিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যা কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে অবস্থান করছে।
- এটি অ্যাটলান্টিক মহাসাগরের অংশ।
- এটি গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল এবং কানাডার নূনাভুত (Nunavut) অঞ্চলের কিছু অংশ দ্বারা বেষ্টিত।
- এই উপসাগর উত্তর দিকে প্রবাহিত হয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত।
- ব্যাফিন উপসাগরের প্রধান জলধারা হল বাফিন করিডোর, যা গ্রিনল্যান্ড এবং কানাডার আরেকটি অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আর্কটিক মহাসাগরের দিকে চলে যায়।

উৎস: ব্রিটানিকা।

১,০২২.
ব্রহ্মপুত্র নদ কোথায় থেকে উৎপন্ন হয়েছে?
  1. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
  2. মানস সরোবর
  3. তিব্বতের লহাসা
  4. নেপালের পোখরা
সঠিক উত্তর:
মানস সরোবর
উত্তর
সঠিক উত্তর:
মানস সরোবর
ব্যাখ্যা

- হিমালয়ের কৈলাস শৃঙ্গের কাছে অবস্থিত মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়।

ব্রহ্মপুত্র:

- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের উপর দিয়ে পূর্ব দিকে ও পরে আসামের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
- অতঃপর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্বে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় পতিত হয়েছে।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখানদী।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া। 

১,০২৩.
’ফকল্যান্ড দ্বীপ’ কোথায় অবস্থিত?
  1. ভারত মহাসাগরে
  2. আটলান্টিক মহাসাগরে
  3. প্রশান্ত মহাসাগরে
  4. লোহিত সাগরে
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগরে
ব্যাখ্যা

ফকল্যান্ড দ্বীপ:
‘ফকল্যান্ড দ্বীপ’ (Falkland Islands) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি, আর্জেন্টিনা থেকে প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) পূর্বে অবস্থান করছে।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের স্থান ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
- যুদ্ধের যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কিছু দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়।

উল্লেখ্য,
- ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখলে নিলে ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে।
- ১৪ জুন আর্জেন্টিনা পরাজিত হলে দ্বীপপুঞ্জে ব্রিটিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আর্জেন্টিনার সামরিক সরকার ক্ষমতা হারায়।

উৎস: Britannica. 

১,০২৪.
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
  1. আরাল হ্রদ
  2. সুপিরিয়র হ্রদ
  3. কাস্পিয়ান সাগর
  4. উর্মিয়া হ্রদ
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ।
- এটি বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- কাস্পিয়ান সাগর ককেশাস পর্বতমালার পূর্বে এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে অবস্থিত।
- কাস্পিয়ান সাগর পাঁচটি দেশ দ্বারা সীমান্তবর্তী: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান এবং রাশিয়া।
- এই বিশাল হ্রদটি এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত।

উল্লেখ্য, 
- আরাল সাগর, মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত পানির হ্রদ। 
- উর্মিয়া হ্রদ যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ।
- সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

উৎস: ব্রিটানিকা।
১,০২৫.
দেশের দীর্ঘতম নদী পদ্মার দৈর্ঘ্য কত?
  1. ৩৩৪ কিলোমিটার
  2. ২৯৪ কিলোমিটার
  3. ৩৪১ কিলোমিটার
  4. ৩৪৫ কিলোমিটার
সঠিক উত্তর:
৩৪১ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৪১ কিলোমিটার
ব্যাখ্যা

দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

অন্যদিকে, 
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি। এর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার। এই নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু। এর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার। এটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।

১,০২৬.
What is the name of the deepest lake in the world?
  1. Caspian Sea
  2. Dead Sea
  3. Lake Baikal
  4. Lake Manasarovar
সঠিক উত্তর:
Lake Baikal
উত্তর
সঠিক উত্তর:
Lake Baikal
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত।
- এটি হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ। 
- এর গভীরতা প্রায় ১৬৪২ মিটার।
- এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ।

অন্যদিকে,
- কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ।
- মানস সরোবর হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি পানির হ্রদ। 
- জর্ডানের ডেড সী বিশাল লবণাক্ত জলভূমি, এর পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় ৩৪.২%, যা সমুদ্রের পানির চেয়ে ৮.৬ গুণ বেশি লবণাক্ত। এই অত্যধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবনধারণ করতে পারে না, তাই এই সাগরে কোনো প্রাণের বাস নাই বললেই চলে। এ কারণে এই জলভূমির নাম মৃতসাগর।

উৎস: World Atlas.
১,০২৭.
পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
  1. ক) আরব সাগর
  2. খ) ক্যারিবিয়ান সাগর
  3. গ) দক্ষিণ চীন সাগর
  4. ঘ) মেক্সিকো উপসাগর
সঠিক উত্তর:
খ) ক্যারিবিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা
• দক্ষিণ চীন সাগর - পৃথিবীর বৃহত্তম সাগর
• ক্যারিবিয়ান সাগর - পৃথিবীর গভীরতম সাগর
• মেক্সিকো উপসাগর [Gulf] -পৃথিবীর বৃহত্তম উপসাগর
• বঙ্গোপসাগর [Bay] -পৃথিবীর বৃহত্তম উপসাগর

উৎস: ওয়ার্ন্ড এটলাস।
১,০২৮.
কখন ব্রহ্মপুত্র নদীখাতে পানির সর্বোচ্চ প্রবাহ সৃষ্টি হয়?
  1. এপ্রিল ও মে
  2. আগষ্ট ও সেপ্টেম্বর
  3. মার্চ ও এপ্রিল
  4. জুন ও জুলাই
সঠিক উত্তর:
জুন ও জুলাই
উত্তর
সঠিক উত্তর:
জুন ও জুলাই
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত ও পানি প্রবাহের সম্মিলিত প্রভাবে বন্যা হয়।
- জুন ও জুলাই মাসে অর্থাৎ বর্ষা মৌসুমের শুরুতে ব্রহ্মপুত্র নদীখাতে সর্বোচ্চ প্রবাহ সৃষ্টি হয়।
- অপর দিকে আগষ্ট ও সেপ্টেম্বর মাসে গঙ্গার পানির সর্বোচ্চ প্রবাহ সৃষ্টি হয়।
- বাংলাদেশের প্রধান নদী দুটির পানির প্রবাহ যখন সর্বোচ্চ তখন একই সময়ে ভয়াবহ বন্যার রূপ নেয়।

উৎস: বিবিএ বাংলা, পৰিবেশ বিজ্ঞান; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০২৯.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. দজলা
  2. ফোরাত
  3. টাইগ্রিস
  4. কারুন
সঠিক উত্তর:
ফোরাত
উত্তর
সঠিক উত্তর:
ফোরাত
ব্যাখ্যা

• ইউফ্রেটিস নদী:
- ইউফ্রেটিস নদী দক্ষিণ-পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী। 
- এর আরেক নাম ফোরাত।
- এর উৎপত্তি তুরস্কতে হয়ে ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে।
- তারপর শাত ইল আরব নামে পরিচিত পারস্য উপসাগরে পতিত হয়েছে।
- নদীর তীরঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার রাক্কা ও দাইর আজ জর, ইরাকের রামাদি। 

উল্লেখ্য,
- এই নদী দুটির (ইউফ্রেটিস নদী ও টাইগ্রিস নদী) অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা।
- প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলোও এখানে বিকাশ লাভ করেছে।

তথ্যসূত্র: Britannica.

১,০৩০.
নিচের কোনটি আগ্নেয় দ্বীপ?
  1. ক) লুজন
  2. খ) আবু মুসা
  3. গ) হাওয়াই
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
গ) হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
গ) হাওয়াই
ব্যাখ্যা
- অগ্ন্যুৎপাতের ফলে উদগিরিত লাভা দ্বারা সৃষ্ট দ্বীপ হলো আগ্নেয় দ্বীপ
- এই দ্বীপটিকে আগ্নেয় দ্বীপ বলা হয়।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়ায় দ্বীপপুঞ্জ একটি আগ্নেয় দ্বীপ।
- এই দ্বীপে অবস্থিত মাওনালেয়া ও মাওনাকেয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে।

উৎস: ব্রিটানিকা
১,০৩১.
নীল নদের উপনদী কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
নীল নদ:

- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস ।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র- Britannica.com & Worldatlas.com
১,০৩২.
কোন নদীটি সিকিমের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি?
  1. তিস্তা
  2. পদ্মা
  3. ব্রহ্মপুত্র
  4. করতোয়া
সঠিক উত্তর:
তিস্তা
উত্তর
সঠিক উত্তর:
তিস্তা
ব্যাখ্যা

তিস্তা (Teesta): 
- তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
- উৎপত্তিস্থল: সিকিমের পর্বত অঞ্চল।
- এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী।
- তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী।
- একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়।
- সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।

⇒ বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদী ভুটান সীমান্তের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।

উৎস: i) Worldatlas.
ii) ভূগোল ১ম পত্র ,এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৩৩.
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. এশিয়া 
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

আমাজন নদী (Amazon River):
- এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- পেরুর আন্দিজ পর্বতমালা আমাজন নদীর উৎস
- এর দৈর্ঘ্য প্রায় ৭,০৬২ কিলোমিটার।
- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এই নদী জাগুয়ার, প্যারাট এবং অগণিত প্রজাতির মাছ, উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল।
- পৃথিবীর মোট নদীর পানিপ্রবাহের প্রায় ২০% আমাজন নদী নিয়ন্ত্রণ করে।
- এটি বিশ্বের বৃহত্তম জলাধার নদী এবং দক্ষিণ আমেরিকার প্রাণভোমরা হিসেবে পরিচিত।
- আমাজন নদী বন উজাড়, জলদূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া হেকে রক্ষা করে।
- এটি ৬টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে- 
- ব্রাজিল,
- পেরু,
- কলম্বিয়া,
- ভেনেজুয়েলা,
- ইকুয়েডর,
- বোলিভিয়া।

উৎস: ব্রিটানিকা ও worldatlas।

১,০৩৪.
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ কোনটি?
  1. গুয়াম
  2. নিউ ভার্জিন আইল্যান্ডস্‌
  3. কুক আইল্যান্ডস্‌
  4. নিউ ক্যালিডোনিয়া
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
ব্যাখ্যা
- গত প্রায় ১৭০ বছর ধরে (১৮৫০ সাল থেকে) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া দ্বীপটি ফ্রান্সের অধীনে রয়েছে।
- ৪ অক্টোবর, ২০২০ সালে ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ “নিউ ক্যালিডোনিয়া” - তে স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠিত হয়।
- এতে ভোট দেওয়া ৫৩% মানুষ ফ্রান্সের অধীনে থাকার পক্ষে ভোট দেয়।
উৎস: গার্ডিয়ান প্রতিবেদন।
১,০৩৫.
বুড়িগঙ্গার পূর্বনাম কি?
  1. ক) কীর্তিনাশা
  2. খ) জোনাই
  3. গ) লোহিত্য
  4. ঘ) দোলাই
সঠিক উত্তর:
ঘ) দোলাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দোলাই
ব্যাখ্যা
বিভিন্ন নদীর পূর্বনাম: 
পদ্মা - কীর্তিনাশা
যমুনা - জোনাই
ব্রহ্মপুত্র - লোহিত্য
বুড়িগঙ্গা - দোলাই

উৎস: বাংলাপিডিয়া।
১,০৩৬.
সুমাত্রা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. দক্ষিণ মহাসাগরে
  4. ভারত মহাসাগরে
সঠিক উত্তর:
ভারত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগরে
ব্যাখ্যা
সুমাত্রা দ্বীপ:
- সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ।
- এটি ভারত মহাসাগরে অবস্থিত।
- এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম।
- এর আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল।

⇒ প্রশান্ত মহাসাগর: পাপুয়া নিউ গিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ ইত্যাদি।
⇒ আটলান্টিক মহাসাগর: যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।
⇒ ভারত মহাসাগর: সুমাত্রা, মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর, মালাগাছি ইত্যাদি।

উৎস: Britannica.
১,০৩৭.
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কতটি?
  1. ৫৯টি
  2. ৫৩টি
  3. ৫৭টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা

• বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী:
- আন্তঃসীমান্ত নদী ৫৭টি। 
- ভারত থেকে বাংলাদেশে আসা নদী ৫৪টি।
- মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদী ৩ টি। (নাফ, সাঙ্গু, মাতামুহুরী)
- আন্তর্জাতিক নদী ১ টি। (পদ্মা)
- বাংলাদেশের প্রায় সব নদীর প্রবাহের দিক উত্তর থেকে দক্ষিণে (সর্পিল গতি)।
- পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত নদী মাতামুহুরী, ডাকাতিয়া, গোমতী।
- দুবার ভারতে ও বাংলাদেশে প্রবেশ করে আত্রাই, পুনর্ভবা ও টাঙ্গন নদী। 
- সর্বাধিক নাব্য নদী মেঘনা। 
- বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে যাওয়া নদী ১ টি (কুলিখ)।
- বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি হওয়া নদী ১ টি (হালদা)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও যৌথ নদী কমিশনের ওয়েবসাইট।

১,০৩৮.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. সিন্ধু
  2. ইয়াংসিকিয়াং
  3. হোয়াংহো
  4. গঙ্গা
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা

• ইয়াংজি/ ইয়াংসিকিয়াং নদী (Yangtze River):
- চীন এবং এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।
- দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)।
- নদীর বেসিন প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি) পশ্চিম থেকে পূর্ব এবং ৬০০ মাইল (১,০০০ কিমি) উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। 
- নদীটি তিব্বতের প্লেটোর উৎস থেকে বের হয়ে পূর্ব চীনা সাগরে পতিত হয়।
- নদী ১০টি চীনা প্রদেশ বা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত বা তাদের সীমান্ত হিসাবে কাজ করে।
- নদীর প্রায় ৭৫% পথ পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত।

• প্রধান উপনদীসমূহ:
- বাম তীরে: ইয়ালুং, মিন, জিয়ালিং, হান নদী।
- ডান তীরে: উ, ইউয়ান, শিয়াং, গ্যান নদী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,০৩৯.
'ব্লু লাইন' কোন দুইটি দেশের সীমান্তবর্তী রেখা?
  1. ক) লেবানন ও ইসরাইল
  2. খ) মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  3. গ) সিরিয়া ও ইসরাইল
  4. ঘ) ভারত ও পাকিস্তান
সঠিক উত্তর:
ক) লেবানন ও ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) লেবানন ও ইসরাইল
ব্যাখ্যা
• সীমারেখা:
- ব্লু লাইন : লেবানন ও ইসরাইল।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সীমারেখা:
- লাইন অব কন্ট্রোল : ভারত ও পাকিস্তান।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।
- সনােরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ওডারনিস লাইন : জার্মানি ও পােল্যান্ড।
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন : জার্মানি ও ফ্রান্স।
- গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,০৪০.
অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালিত হয় কবে?
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০১৩ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৭ সালে
ব্যাখ্যা
- ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডরের সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালনা করে।
- এতে মার্কিন রণতরী ইউএসএস তারাওয়া ও ইউএসএস কারসার্জ অংশ নেয়। এই অপারেশনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
- এর আগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-১ পরিচালনা করে।
(তথ্যসূত্র: গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
১,০৪১.
নিচের কোন জলাশয়ে মাছ উৎপাদন হয় না?
  1. মৃত সাগর
  2. নীল নদী
  3. লোহিত সাগর
  4. মারে নদী
সঠিক উত্তর:
মৃত সাগর
উত্তর
সঠিক উত্তর:
মৃত সাগর
ব্যাখ্যা
 Dead Sea:
- ডেড সি বা মৃত সাগর হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: Britannica.
১,০৪২.
নীল নদের উৎস কোনটি?
  1. ইথিওপিয়ার পবর্তমালা
  2. ভিক্টোরিয়া হ্রদ
  3. আন্দিজ পর্বতমালা
  4. মিনোসোটার হ্রদ
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া হ্রদ
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস ।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র- Britannica.com & Worldatlas.com
১,০৪৩.
সুরমা, কুশিয়ারা ও কালনী নদীর মিলিত স্রোতধারার নাম কী?
  1. মেঘনা
  2.  পদ্মা
  3. ব্রহ্মপুত্র
  4. ধলেশ্বরী
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা

মেঘনা নদী:
- ভারতের আসামের বরাক নদী নাগা-মনিপুর পাহাড়ের দক্ষিণ থেকে উৎপত্তি লাভ করে দুইটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে।
- শাখা দুইটি সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে।
- সুরমা, কুশিয়ারা ও কালনী নদীর মিলিত স্রোতধারাই মেঘনা নদী।
- সুরমা নামক শাখাটি প্রথমে খাসিয়া ও জয়ন্মিয়া পাহাড়ের নিকট দিয়ে প্রবাহিত হয়ে ছাতক, সিলেট ও সুনামগঞ্জের নিকট দিয়ে অগ্রসর হয়েছে।
- এরপর আজমিরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, দড়িগণ সিলেটের কুশিয়ারা এবং হবিগঞ্জের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে।
- পরে সুরমা, কুশিয়ারা ও কালনী নদীর মিলিত প্রবাহ কালনী নামে কিছুদূর অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
- মেঘনা নদী কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে দড়িাণ-পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামে আরও দড়িাণে অগ্রসর হয়ে ভোলার চরফ্যাশন এলাকায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ২৯,৭৮৫ বর্গকিলোমিটার।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম- দশম শ্রেণি ও বাংলাপিডিয়া। 

১,০৪৪.
বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা 'আমাজান' কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?
  1. ক) ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল
  2. খ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
  3. গ) ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় অঞ্চল
  4. ঘ) মৌসুমী জলবায়ু অঞ্চল
সঠিক উত্তর:
খ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
ব্যাখ্যা
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষরেখা বা বিষুবরেখার উভয় পার্শ্বে ৫° উত্তর ও দক্ষিন অক্ষাংশের মধ্যে যে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। 
- আর পৃথিবীর যেসব অঞ্চলে এ জলবায়ু বিরাজ করে তাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। 
- বিশ্বের বিভিন্ন এলাকায় এ জলবায়ু দেখা গেলেও আমাজান নদী অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলে এ জলবায়ুর প্রভাব বেশী দেখা যায় বলে একে আমাজানীয় জলবায়ুও বলে। 
- সাধারনত: নিরক্ষ রেখার উভয় আর্শ্বে পৃথিবীর মধ্যভাগের প্রায় ১০০০ কিলোমিটার এলাকা নিয়ে এ জলবায়ু অঞ্চল বিস্তৃত রয়েছে ।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, বাণিজ্যিক ভূগোল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,০৪৫.
West Bank কোন নদীর পশ্চিম তীর অবস্থিত?
  1. ইউফ্রেটিস নদী
  2. টাইগ্রিস
  3. জর্ডান
  4. নীল
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
• পশ্চিম তীর(West Bank):
- পশ্চিম তীর (West Bank) হলো একটি ভূখণ্ড যা জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত।
- এটি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত অঞ্চল, মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু।
- পশ্চিম তীরের পূর্ব সীমান্তে জর্ডান নদী, এবং পশ্চিমে ইসরায়েল রয়েছে।
- অঞ্চলটির প্রশাসনিক নিয়ন্ত্রণ আংশিকভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আংশিকভাবে ইসরায়েল দ্বারা পরিচালিত হয়।
- জেরুজালেম শহরের পূর্ব অংশও এই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত, যা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল।

উৎস: ব্রিটানিকা ওয়ার্ল্ড এটলাস।
১,০৪৬.
বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দরের নাম-
  1. ক) বিশ্বনাথ
  2. খ) গোয়াইনঘাট
  3. গ) ভোলাগঞ্জ
  4. ঘ) তালাশ
সঠিক উত্তর:
গ) ভোলাগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভোলাগঞ্জ
ব্যাখ্যা
বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪ টি। ২৪ তম স্থলবন্দরের নাম- ভোলাগঞ্জ স্থলবন্দর।
১,০৪৭.
লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত?
  1. আরব সাগর
  2. লোহিত সাগর
  3. দক্ষিণ চীন সাগর
  4. কৃষ্ণসাগর
সঠিক উত্তর:
আরব সাগর
উত্তর
সঠিক উত্তর:
আরব সাগর
ব্যাখ্যা
লাক্ষাদ্বীপ:
- লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
- এটি আরব সাগরে অবস্থিত একটি প্রবাল দ্বীপপুঞ্জ।
- এটি ৩৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- আয়তন: প্রায় ৩২ বর্গকিলোমিটার।
- রাজধানী: কাভারাত্তি।
- ভাষা: মালয়ালম, ধিবেহি (মাহল) ও ইংরেজি।

⇒ এই অঞ্চলের সবচেয়ে দক্ষিণতম দ্বীপ মিনিকয় এবং সবচেয়ে উত্তরের দ্বীপ আমিনদিভি গ্রুপের দ্বীপগুলি।
- লাক্ষাদ্বীপ বিখ্যাত মূলত সাদা বালি, আর পান্না সবুজ পানির অগভীর জলাশয়ের জন্য।
- রয়েছে স্বচ্ছ পানির হ্রদও।
- এখানের দ্বীপগুলোতে মূলতবিভিন্ন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের বাস।

উৎস: Britannica.
১,০৪৮.
আমাজন নদী নিম্নের কোন দেশে প্রবাহিত হয়েছে?
  1. ব্রাজিল
  2. পেরু
  3. কলম্বিয়া
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

আমাজন নদী:
- অবস্থান: দক্ষিণ আমেরিকা ৬টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- এগুলো হলো: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া। 

উল্লেখ্য,
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
- নীল নদের পরে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। 
- দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিমি।
- উৎপত্তিস্থান: পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদো মিস্মি পর্বত।
- এটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।

উৎস: i) Worldatlas.
ii) Live Science.

১,০৪৯.
বাংলাদেশের পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে?
  1. গড়াই
  2. তিস্তা
  3. কপোতাক্ষ
  4. করতোয়া
সঠিক উত্তর:
গড়াই
উত্তর
সঠিক উত্তর:
গড়াই
ব্যাখ্যা
পশ্চিমাঞ্চলের লাইফ লাইন: 
- গড়াই নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যা পশ্চিমাঞ্চলের লাইফ লাইন হিসেবে পরিচিত।   
- এটি গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখানদী ।  
- গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হতাশহরিপুর ইউনিয়নে প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। 
- কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিঞ্জ সেতুর ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে। 
- এই নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,০৫০.
পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি?
  1. সুয়েজ খাল
  2. পানামা খাল
  3. গ্র্যান্ড খাল
  4. কিয়েল খাল
সঠিক উত্তর:
গ্র্যান্ড খাল
উত্তর
সঠিক উত্তর:
গ্র্যান্ড খাল
ব্যাখ্যা

গ্রান্ড খাল:
- গ্রান্ড খালের অবস্থান চীনে।
- এর দৈর্ঘ্য ১৭৭৬ কি.মি.।
- গ্রান্ড খাল পৃথিবীর প্রাচীনতম ও দীর্ঘতম কৃত্রিম খাল।
- ৫৮১-৬১৮ খ্রিস্টাব্দে এই খালের প্রাচীনতম অংশের খনন কাজ করা হয়।
- এটি চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং এর মধ্যে অবস্থিত। এর অন্য নাম বেইজিং-হাংজু গ্র্যান্ড খাল।

অন্যদিকে,
- গভীরতম কৃত্রিম খাল পানামা খাল।
- প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামা খালকে।
- বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত জাহাজ চলাচলের পথ সুয়েজ খাল।

উৎস: ব্রিটানিকা।

১,০৫১.
ম্যাজিনো লাইন অবস্থিত-
  1. এশিয়ায়
  2. ইউরোপে
  3. উত্তর আমেরিকায়
  4. দক্ষিণ আমেরিকায়
সঠিক উত্তর:
ইউরোপে
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপে
ব্যাখ্যা
ম্যাজিনো লাইন:
- ইউরোপের দুই প্রতিবেশী দেশ ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত সীমান্ত বরাবর নির্মিত দুর্ভেদ্য লাইন।
- ফ্রান্স ১৯৩০ এর দশকে এটি নির্মাণ করে।
- জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়।
- ১৯৩৮ সালে নির্মাণ কাজ শেষ হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১,০৫২.
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করে?
  1. ভূ-মধ্যসাগর ও কৃষ্ণ সাগর
  2. উত্তর সাগর ও বাল্টিক সাগর
  3. আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগর
  4. লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর
সঠিক উত্তর:
লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর
ব্যাখ্যা
সুয়েজ খাল:
- সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এটি একটি কৃত্তিম সামুদ্রিক খাল।
- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
- দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
- নির্মাণ শুরু হয়েছে: ২৫ এপ্রিল, ১৮৫৯।
- নির্মাণ শেষ হয়: ১৭ নভেম্বর, ১৮৬৯।
- খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটির মালিকানাধীন।

উৎস: Britannica.
১,০৫৩.
মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি প্রধান আন্তঃসীমান্ত নদী রয়েছে? 
  1. ১টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

সীমান্তবর্তী নদী:
- আন্তঃসীমান্তবর্তী নদী হলো এমন নদী যা অন্তত এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমান্ত অতিক্রম করে।
- বাংলাদেশে মোট ৫৭টি আন্তঃসীমান্তবর্তী নদী রয়েছে।
-  বাংলাদেশ-মিয়ানমার আন্তঃসীমান্ত নদী ৩টি, (সাঙ্গু, মাতামুহুরী, নাফ)। 
- এই তিনটি নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো নাফ নদী।
- নাফ নদী কক্সবাজার জেলার দক্ষিণ-পূর্ব সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।
-  বঙ্গোপসাগরে মিশে নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রধান আন্তর্জাতিক সীমান্ত গঠন করে।
- নাফ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের রাখাইন/মংডু অঞ্চলকে আলাদা করে।
- অন্য দুটি নদী, মাতামুহুরী ও সাঙ্গু, মিয়ানমার থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা।

১,০৫৪.
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবেচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
  1. ব্রহ্মপুত্র
  2. পদ্মা
  3. মেঘনা
  4. যমুনা
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
• ব্রহ্মপুত্র নদ: 
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। 
- পৃথিবীর দীর্ঘতম নদনদীগুলির একটি। এর অববাহিকা অঞ্চল চীন (তিববত), ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- এরপর ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। 
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত। 
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে। 
- দক্ষিণপশ্চিম তিব্বতের উৎপত্তি স্থল থেকে ব্রহ্মপুত্রের সর্বমোট দৈর্ঘ্য ২৮৫০ কিমি।
- আসামের হিমালয় অঞ্চলে ব্রহ্মপুত্র দিহাঙ নামে পরিচিত।
- এই বিশাল নদটির প্রভাবিত এলাকার আয়তন ৫,৮৩,০০০ বর্গ কিমি, যার ৪৭,০০০ বর্গকিলোমিটারের অবস্থান বাংলাদেশ এলাকায়। - বাংলাদেশের অভ্যন্তরে নদীটি বিনুনি ধরনের। 

- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা। 
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা। 
- এখানে উল্লেখ্য যে, ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- যা যমুনা নামে পরিচিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৫.
নিচের কোনটি মেঘনার উপনদী নয়?
  1. মনু
  2. কুমার
  3. বাউলাই
  4. তিতাস
সঠিক উত্তর:
কুমার
উত্তর
সঠিক উত্তর:
কুমার
ব্যাখ্যা
মেঘনা নদী:
- ভারতের আসাম রাজ্যের নাগা-মনিপুর পার্বত্য অঞ্চলে উৎপন্ন বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুইটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- উত্তর দিক দিয়ে আগত শাখা সুরমা পশ্চিমে অবস্থিত ছাতক, সিলেট ও সুনামগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
- এরপর আজমিরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা এবং হবিগঞ্জের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে।
- পরে সুরমা, কুশিয়ারা ও কালনী নদীর মিলিত প্রবাহ কালনী নামে কিছুদূর অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
- মেঘনা নদী কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামে আরও দক্ষিণে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- মেঘনার উল্লেখযোগ্য উপনদী হলো মনু, বাউলাই, তিতাস, গোমতী, কাসনি এবং শাখানদী জাঙ্গালিয়া ও ডাকাতিয়া। 

অন্যদিকে,
- কুমার নদী হল পদ্মা নদীর শাখানদী।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫৬.
আটলান্টিক মহাসাগর: বারমুডা, প্রশান্ত মহাসাগর: _____?
  1. সিসিলি
  2. বাহামা
  3. দিয়াগো গার্সিয়া
  4. তাহিতি
সঠিক উত্তর:
তাহিতি
উত্তর
সঠিক উত্তর:
তাহিতি
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ দ্বীপ:
প্রশান্ত মহাসাগর:
- পাপুয়া নিউ গিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ ইত্যাদি।

আটলান্টিক মহাসাগর: 
- যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।

ভারত মহাসাগর:
- মাদাগাস্কার, সিসিলি, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর, মালাগাছি ইত্যাদি।

উৎস: Britannica.
১,০৫৭.
খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) বান্দরবান
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত।
- আকার আকৃতি ও গঠনশৈলির দিক দিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা হিসেবে বিবেচিত।
- খৈয়াছড়া ঝর্ণাতে মোট ৭/৯টি মুল ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত গঠনশৈলীর কারণে খৈয়াছড়া কে বাংলাদেশের ঝর্ণা রানী বলা হয়।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১,০৫৮.
গাঙ্গিনা নদীর অবস্থান কোথায়?
  1. নেত্রকোনা
  2. জামালপুর
  3. কুমিল্লা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশের নদ-নদী:
- বাংলাদেশের মোট নদ-নদীর সংখ্যা প্রায় - ১০০৮টি।
- বাংলাদেশের দীর্ঘতম নদী - পদ্মা ।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী - গাঙ্গিনা।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর দৈর্ঘ্য (কি.মি.)- ০.০৩২।
- নদীটি ময়মনসিংহ জেলা দিয়ে প্রবাহিত।
- নদীটি হালুয়াঘাট উপজেলা দিয়ে প্রবাহিত।

তথ্যসূত্র: যৌথ নদী কমিশন, জাতীয় নদী রক্ষা কমিশন।
১,০৫৯.
'ম্যাকাও' দ্বীপ কোন সাগরে অবস্থিত?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) বঙ্গোপসাগর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা
দক্ষিণ চীন সাগরের দ্বীপ: 
- ম্যাকাও,
- মিন্দানাও,
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ।

ভূমধ্যসাগরের দ্বীপ: 
- সাইপ্রাস,
- মাল্টা,
- সিসিলি,
- কর্সিকা।

ভারত মহাসাগরের দ্বীপ: 
- মালদ্বীপ,
- শ্রীলঙ্কা,
- মান্নার দ্বীপপুঞ্জ,
- জাফনা,
- মাদাগাস্কার,
- মরিশাস।

উৎস: ব্রিটানিকা।
১,০৬০.
সুপ্রাচীন 'ম্যানলি লেক' এর অবস্থান কোন দেশে? 
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ম্যানলি লেক:
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’ উপত্যকায় অবস্থিত লাখো বছর পুরনো ম্যানলি লেক। 
- এর ইতিহাস ছড়িয়ে আছে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগের সময়ে। 
- এটি পুরো উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ভূখণ্ড- সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮২ ফুট নিচে এর অবস্থান। 
- গবেষকদের হিসাব অনুযায়ী, একসময় ম্যানলি লেকের দৈর্ঘ্য ছিল প্রায় ১৬০ কিলোমিটার। 

সম্প্রতি, 
- ডেথ ভ্যালি এলাকায় টানা ঝড়বৃষ্টি হওয়ায় হ্রদটি আবার জেগে উঠেছে।

তথ্যসূত্র- প্রথম আলো। 

১,০৬১.
নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
  1. ক) মাতামুহুরী
  2. খ) কুমারখালি
  3. গ) তিস্তা
  4. ঘ) আড়িয়াল খাঁ
সঠিক উত্তর:
ক) মাতামুহুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মাতামুহুরী
ব্যাখ্যা
মাতামুহুরী নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কিন্তু হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হলেও বঙ্গোপসাগরে পতিত হয়নি।
উৎসঃ বাংলাপিডিয়া
১,০৬২.
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
  1. ডুরাল্ড লাইন
  2. সনোরা লাইন
  3. সিগফ্রিড লাইন
  4. ওডারনিস লাইন
সঠিক উত্তর:
সনোরা লাইন
উত্তর
সঠিক উত্তর:
সনোরা লাইন
ব্যাখ্যা
• সীমারেখা: 
- মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা - সনোরা লাইন।

এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা: 
- ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
- হিন্ডেনবার্গ লাইন – জার্মানি ও ফ্রান্স (ওয়েস্টার্ন ফ্রন্ট)
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।
- সিগফ্রিড লাইন- জার্মানি ও ফ্রান্স।

সূত্র: ব্রিটানিকা।
১,০৬৩.
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি -
  1. ক) কৈলাস শৃঙ্গের মানস সরোবর
  2. খ) সিকিমের পার্বত্য অঞ্চল
  3. গ) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
  4. ঘ) মণিপুর রাজ্যের পার্বত্য অঞ্চলে
সঠিক উত্তর:
ক) কৈলাস শৃঙ্গের মানস সরোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) কৈলাস শৃঙ্গের মানস সরোবর
ব্যাখ্যা
• ব্রহ্মপুত্র (Brahmaputra):
- ব্রহ্মপদ নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
- এরপর এটি তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

- এই নদ ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় মিলিত হয়েছে।
- বাংলাদেশের ভিতরে এ নদের দৈর্ঘ্য প্রায় ২৭৭ কিলোমিটার।
- ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী।
- আর প্রধান শাখানদী হলো বংশী ও শীতলক্ষ্যা।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬৪.
'হনসু দ্বীপ' কোন দেশে অবস্থিত?
  1. শ্রীলংকা
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
দ্বীপরাষ্ট্র জাপান:
- জাপান একটি দ্বীপরাষ্ট্র।
- জাপানের প্রধান চারটি রয়েছে।
- এগুলো হলো: শিকোকু, কিউসু, হনসু ও হোক্কাইডো।
- আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। 
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।

উৎস: Britannica.
১,০৬৫.
দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে?
  1. ক) দোয়াব
  2. খ) নদীসঙ্গম
  3. গ) নদীসংযম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) নদীসঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
খ) নদীসঙ্গম
ব্যাখ্যা
দোয়াব : প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে।
নদীসঙ্গম : দুই বা ততােধিক নদীর মিলনস্থলকে নদীসঙ্গম বলে।
(রেফারেন্স - বাংলাপিডিয়া)
১,০৬৬.
দোয়াব কী?
  1. নদীর উৎপত্তিস্থল
  2. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল
  3. সাগরের সাথে নদীর মিলিত স্থান
  4. দুই বা ততোধিক নদীর মিলন স্থল
সঠিক উত্তর:
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল
ব্যাখ্যা

• দোয়াব অঞ্চল: দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে ।

• নদীর মোহনা (Mouth): নদী উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে নদীর মোহনা বলে।

• নদীর উৎস (Source): নদীর উৎপত্তিস্থলকে নদীর উৎস বলে ।

• নদীসঙ্গম (Confluence): পার্বত্য অঞ্চলে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র নদীগুলো নিজ নিজ পথে প্রবাহিত হয়। এক সময় ঐ নদীগুলো একটি অপরটির সাথে মিলিত হয়। ফলে মিলিত স্রোতধারা ক্রমশ অধিকতর বড় হয়। এভাবে দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে নদীসঙ্গম বলে ।

• নদী অববাহিকা (River Basin): মূল নদী, বিভিন্ন শাখানদী ও উপনদী প্রভৃতির মধ্য দিয়ে যে সকল স্থানের বা অঞ্চলের পানিরাশি প্রবাহিত হয় তখন এ অঞ্চলকে ঐ নদীর অববাহিকা বলে। যেমন- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদের অববাহিকা।

উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৬৭.
নদী উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে কী বলে?
  1. ক) নদীগর্ভ
  2. খ) উপনদী
  3. গ) মোহনা
  4. ঘ) শাখানদী
সঠিক উত্তর:
গ) মোহনা
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহনা
ব্যাখ্যা
• নদী:
 - প্রাকৃতিকভাবে সৃষ্ট নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে।

- নদীর মোহনা (Mouth): নদী উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে নদীর মোহনা বলে।

এছাড়াও -
- দোয়াব অঞ্চল:
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে।
- উপনদী ((Tributary): বিভিন্ন উৎস হতে যখন ছোট ছোট নদী উৎপত্তি লাভ করে কোনো বড় নদীতে মিলিত হয় তখন এ ছোট নদীগুলোকে সে বড় নদীর উপনদী বলে। যেমন- যমুনার উপনদী করতোয়া, তিস্তা এবং মেঘনার উপনদী সুরমা ও কুশিয়ারা।

- শাখানদী (Distributory):
কখনো কখনো বড় কোনো নদী হতে ¯্রােতধারা বের হয়ে অন্য কোনো নদী, সাগর, হ্রদ বা পুনরায় মূল নদীর সাথে মিলিত হয়। এরূপ মূল নদী হতে যে সকল নদী বের হয় তাকে শাখানদী বলে। যেমন- ইছামতি, গড়াই, আড়িয়াল খাঁ প্রভৃতি পদ্মার শাখানদী।

 - নদীসঙ্গম (Confluence):
পার্বত্য অঞ্চলে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র নদীগুলো নিজ নিজ পথে প্রবাহিত হয়। এক সময় ঐ নদীগুলো একটি অপরটির সাথে মিলিত হয়। ফলে মিলিত স্রোতধারা ক্রমশ অধিকতর বড় হয়। এভাবে দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে নদীসঙ্গম বলে।

- নদী অববাহিকা (River Basin):
মূল নদী, বিভিন্ন শাখানদী ও উপনদী প্রভৃতির মধ্য দিয়ে যে সকল স্থানের বা অঞ্চলের পানিরাশি প্রবাহিত হয় তখন এ অঞ্চলকে ঐ নদীর অববাহিকা বলে। যেমন- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদের অববাহিকা।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৬৮.
ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে?
  1. লালমনিরহাট
  2. কুড়িগ্রাম
  3. গাইবান্ধা
  4. জামালপুর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

বাংলাদেশের প্রধান নদীর প্রবেশ পথ:
- পদ্মা নদী- ভারতের পশ্চিমবঙ্গ ও রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- ব্রহ্মপুত্র নদী- তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- মেঘনা নদী - ভারতের বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে মেঘনা নামে পরিচিত হয়।
- যমুনা নদী- বাংলাদেশে প্রবেশের পর ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত হয় এবং কুড়িগ্রাম–লালমনিরহাট অঞ্চল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
- করতোয়া নদী- পঞ্চগড় জেলার ভিটগড়ের নিকট বাংলাদেশে প্রবেশ করেছে।
- মহানন্দা নদী- ভারতের মালদহ জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পুনরায় ভারতে প্রবেশ করে।
- কর্ণফুলী নদী- রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- সাঙ্গু নদী- বান্দরবান ও চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- নাফ নদী- বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৬৯.
The longest river in the world is located in -
  1. Africa
  2. Asia
  3. South America
  4. Europe
সঠিক উত্তর:
Africa
উত্তর
সঠিক উত্তর:
Africa
ব্যাখ্যা
নীল নদ:

- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস ।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র- Britannica.com & Worldatlas.com
১,০৭০.
সোয়াচ অব নো গ্রাউন্ড  – 
  1. একটি নদীর মোহনা
  2. একটি উপকূলীয় সৈকত 
  3. একটি সমুদ্র দ্বীপ
  4. একটি সমুদ্র খাদ 
সঠিক উত্তর:
একটি সমুদ্র খাদ 
উত্তর
সঠিক উত্তর:
একটি সমুদ্র খাদ 
ব্যাখ্যা

সোয়াচ অব নো গ্রাউন্ড:
- এটি একটি সমুদ্র খাদ।
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত,
- যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- পৃথিবীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও কিছু বদ্বীপমুখী খাদ দেখতে পাওয়া যায়,
- যেমন সিন্ধু নদীর মোহনার অদূরে সিন্ধু খাদ, মিসিসিপি বদ্বীপের পশ্চিম পাশে মিসিসিপি খাদ।

উৎস: বাংলাপিডিয়া। 

১,০৭১.
ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত?
  1. লেবানন
  2. জর্ডান
  3. মিশর
  4. লিবিয়া
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা

• ডেড সি:
- ডেড সি, যা লবণ সাগর নামেও পরিচিত।
- এটি একটি লবণাক্ত হ্রদ যা দক্ষিণ-পশ্চিম এশিয়ায়, জর্ডান এবং ইসরায়েল এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
-  সমুদ্রপৃষ্ঠের চেয়ে ৪৩০.৫ মিটার নিচে অবস্থিত,
- যা একে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমির স্থলভাগ হিসেবে পরিচিত।
- এর লবণাক্ততা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় দশ গুণ বেশি।
- এই হ্রদের একটি প্রধান পানির উৎস হলো জর্ডান নদী।
- তবে এর কোনো প্রাকৃতিক নিষ্কাশন পথ নেই।
- ফলে এটি প্রধানত বাষ্পীভবনের মাধ্যমে পানি হারায়।
-  এই হ্রদে জীবনের অস্তিত্ব প্রায় নেই।
- শুধুমাত্র শৈবাল এবং কিছু আণুবীক্ষণিক জীব ছাড়া আর কিছু বেঁচে থাকতে পারে না।
 
উৎস: World Atlas. 

১,০৭২.
আফ্রিকান নদীর জনক হিসাবে পরিচিত -
  1. নাইজার নদী
  2. নীল নদ
  3. কঙ্গো নদী
  4. কাগেরা নদী
সঠিক উত্তর:
নীল নদ
উত্তর
সঠিক উত্তর:
নীল নদ
ব্যাখ্যা
• নীল নদ:
→ নীল নদ, আফ্রিকান নদীর জনক হিসাবে পরিচিত।
→ দুটি প্রধান উপনদী মিলিত হয়ে নীল নদ তৈরি করে; সাদা নীল এবং নীল নীল।
→ এটি আফ্রিকার দীর্ঘতম নদী।
→ নীল নদের নিষ্কাশন অববাহিকা প্রায় ৩,৩৪৯ মিলিয়ন বর্গমাইল।
→ এটি এগারোটি দেশের অংশকে অন্তর্ভুক্ত করে; কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, ডিআর কঙ্গো এবং ইরিত্রিয়া।
→ নদীটির সর্বাধিক প্রস্থ ২.৮ কিলোমিটার এবং গড় গভীরতা ৮-১১ মিটার।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১,০৭৩.
কোন সাবমেরিন ক্যানিয়ন বঙ্গোপসাগরে অবস্থিত?
  1. ক) Indus Canyon
  2. খ) Mona Canyon
  3. গ) Swatch of No Ground
  4. ঘ) Bering Canyon
সঠিক উত্তর:
গ) Swatch of No Ground
উত্তর
সঠিক উত্তর:
গ) Swatch of No Ground
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground):
সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।

- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা।
এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি।
- সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।

উৎস: বাংলাপিডিয়া।
১,০৭৪.
কোন দুটি মহাসাগর কে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
  1. ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
  2. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  3. উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগর
  4. উত্তর সাগর ও প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে এবং উত্তর সাগরে আটলান্টিকের সাথে মিলিত হয়।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি প্রায় ৫৬৩ কিমি (৩৫০ মাইল) দীর্ঘ এবং এর প্রস্থে ২৪০ কিমি (১৫০ মাইল)।
- ডোভার প্রণালী হলো এই চ্যানেলের সবচেয়ে সংকীর্ণ অংশ।
- পূর্বদিকে এর বিস্তার কমে মাত্র ৩৪ কিলোমিটার হয়ে যায় এবং সেখানে এটি ডোভার প্রণালীর মাধ্যমে উত্তর সাগরের সাথে সংযুক্ত।
- ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলির মধ্যে আছে আইল অভ ওয়াইট এবং চ্যানেল দ্বীপপুঞ্জ।

উৎস: Britannica.
১,০৭৫.
ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি?
  1. পদ্মা নদী
  2. মেঘনা নদী
  3. ব্রহ্মপুত্র নদ
  4. কর্ণফুলী নদী
সঠিক উত্তর:
কর্ণফুলী নদী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী নদী
ব্যাখ্যা

কর্ণফুলী নদী : 
- এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে অন্যতম। 
- ভারতের মিজোরামের রাজ্যের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি।
- পাহাড়ি এ নদী চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- উৎস থেকে মোহনা পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ২৭৪ কিলোমিটার।
- হালদা, কাসালং, বোয়ালখালি, চেঙ্গী, শিলক, রাঙখিয়াং ইত্যাদি কর্ণফুলী নদীর প্রধান উপনদী।
- রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- দেশের প্রধান সমুদ্র বন্দরটি এই নদীর তীরে চট্টগ্রামে অবস্থিত।

অন্যদিকে,
- পদ্মা নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- মেঘনা নদী ভারতের আসাম রাজ্যের নাগা-মনিপুর পার্বত্য অঞ্চলে উৎপন্ন।
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।

 উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৭৬.
ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে?
  1. রংপুর
  2. লালমনিরহাট
  3. কুড়িগ্রাম
  4. গাইবান্ধা
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

বিভিন্ন নদীর প্রবেশ পথ:
- পদ্মা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে।
- ব্রহ্মপুত্র নদ তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- মেঘনা ভারতের আসাম রাজ্যের নাগা-মনিপুর পার্বত্য অঞ্চলে উৎপন্ন বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুইটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- যমুনা ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের একাট শাখা যমুনা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে।
- করতোয়া নদী পঞ্চগড় জেলার ভিটগড়ের নিকট বাংলাদেশে প্রবেশ করেছে।
- মহানন্দা নদী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে।
- কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- সাঙ্গু নদী বান্দরবান ও চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- ফেনী নদী ফেনী জেলার পূর্ব সীমানা দিয়ে প্রবেশ করে সন্দ্বীপ প্রণালির উত্তরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- নাফ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৭৭.
দেশের ৩৫তম নদীবন্দর কোনটি?
  1. রূপপুর নদীবন্দর
  2. মীরসরাই রাসমনি নদীবন্দর
  3. বালাগঞ্জ নদীবন্দর
  4. পাকুন্দিয়া নদীবন্দর
সঠিক উত্তর:
বালাগঞ্জ নদীবন্দর
উত্তর
সঠিক উত্তর:
বালাগঞ্জ নদীবন্দর
ব্যাখ্যা
- দেশের ৩৫তম নদীবন্দর হলো সিলেট জেলার বালাগঞ্জ নদীবন্দর।
- গত ২৮ জুন ২০২০ বালাগঞ্জকে ৩৫তম নদীবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
- ১৯৬০ সালের ১২ সেপ্টেম্বর সর্বপ্রথম ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও টঙ্গীকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়।
(সূত্র: নৌ পরিবহন মন্ত্রণালয়)
১,০৭৮.
On the bank of which river is the city of Rome located?
  1. Hudson
  2. Thames
  3. Tiber
  4. Danube
  5. None of these
সঠিক উত্তর:
Tiber
উত্তর
সঠিক উত্তর:
Tiber
ব্যাখ্যা
• টাইবার (Tiber) নদী:
- টাইবার (Tiber) নদী হলো ইতালির একটি প্রধান নদী, যার তীরে গড়ে উঠেছে রোম শহর যা প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র।

উল্লেখ্য,
- টেমস- এটি লন্ডন শহরের মধ্য দিয়ে প্রবাহিত।
- হাডসন - এটি নিউইয়র্ক শহরের পাশ দিয়ে বয়ে গেছে।
- সিন - প্যারিস শহরের পাশ দিয়ে বয়ে গেছে।
- সুমিদা - টোকিও শহরের পাশ দিয়ে বয়ে গেছে।

উৎস: ব্রিটানিকা।
১,০৭৯.
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা কোনটি?
  1. ক) আইসোহেলাইন
  2. খ) আইসোথার্ম
  3. গ) আইসোহাইট
  4. ঘ) আইসোবার
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
ব্যাখ্যা
- আইসোবার : সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহেলাইন : সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা
- আইসোহাইট : সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোথার্ম : সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ব. এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
১,০৮০.
দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নদী কোনটি?
  1. রিও দ্য লা প্লাটা নদী
  2. পুরুস নদী
  3. আরাগুইয়া নদী
  4. আমাজন নদী
সঠিক উত্তর:
আমাজন নদী
উত্তর
সঠিক উত্তর:
আমাজন নদী
ব্যাখ্যা
আমাজন নদী:
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য ৬৪০০ কি.মি।
- এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী।
- নদীটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।
- এই নদীটি - পেরুর আন্দিজ পর্বতমালায় উৎপন্ন হয় এবং আটলান্টিক মহাসাগরে যুক্ত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
১,০৮১.
চেঙ্গী নদী কোন নদীর উপনদী?
  1. ফেনী নদীর
  2. কর্ণফুলী নদীর
  3. নাফ নদীর
  4. সাঙ্গু নদীর
সঠিক উত্তর:
কর্ণফুলী নদীর
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী নদীর
ব্যাখ্যা
কর্ণফুলী নদী:
- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী।
- মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল।
- বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী।
- পাহাড়ি এ নদী চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- কর্ণফুলী নদীর প্রধান উপনদী হালদা, কাসালং, বোয়ালখালি, চেঙ্গী, শিলক, রাঙখিয়াং ইত্যাদি।
- অর্থাৎ চেঙ্গী নদী কর্ণফুলী নদীর উপনদী।
- রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
- দেশের প্রধান সমুদ্র বন্দরটি এই নদীর তীরে চট্টগ্রামে অবস্থিত। 

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৮২.
পদ্মা নদীর শাখানদী কোনটি? 
  1. মাথাভাঙ্গা
  2. গড়াই
  3. ভৈরব
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

পদ্মা নদী:
- বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা।
- এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিমে এবং পরে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট গঙ্গা নামে সমভূমিতে প্রবেশ করেছে।
- গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে। -
- অত:পর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- পদ্মার শাখানদীগুলোর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য।

 উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,০৮৩.
আমাজন জঙ্গল নিচের কোন দেশের অংশ নয়?
  1. প্যারাগুয়ে
  2. সুরিনাম
  3. বলিভিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
প্যারাগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
প্যারাগুয়ে
ব্যাখ্যা
আমাজন জঙ্গল:
- আমাজন রেইনফরেস্ট হল বিশ্বের বৃহত্তম বন এবং এটি গ্রীষ্মমন্ডলীয় গাছপালা এবং প্রাণী দ্বারা আচ্ছাদিত শেষ বড় স্থান। 
- আমাজন বনাঞ্চল হল একটি গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত।
- এটি ৯ টি দেশে বিস্তৃত যথা: ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং গায়ানা।
- এর আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার যার বৃহত্তম অংশ (৬০%) ব্রাজিলে অবস্থিত এবং সেই দেশের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে।
- বিশ্বের মোট প্রাণী বৈচিত্র্যের ১০ ভাগের এক ভাগের আবাসস্থল আমাজন।
- এটি বিশ্বের ২০% মিঠাপানির উৎস।
- এটি বিশ্বের ২০% অক্সিজেনের উৎস।
- পৃথিবীর ফুসফুস নামে খ্যাত।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আমাজনের ওয়েবসাইট [লিঙ্ক] এবং ওয়াইল্ডলাইফ ডট ওআরজি [লিঙ্ক]
১,০৮৪.
নিচের কোনটি কর্ণফুলীর প্রধান উপনদী?
  1. কাসালং
  2. হালদা
  3. বোয়ালখালী
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
কর্ণফুলী নদী:
- আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
- এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী। 
 ⇒ কর্ণফুলীর প্রধান উপনদী কাসালং, হালদা এবং বোয়ালখালী।

উল্লেখ্য, 
- কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে 'কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র' স্থাপন করা হয়েছে।
- বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
- হালদার প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা।
- এটি পার্বত্য এলাকার পাকশমিমুরা রেঞ্জ থেকে বের হয়ে পূর্বদিকে হালদা নদীর প্রায় সমান্তরালে সমগ্র ফটিকছড়ি উপজেলা ঘুরে পূর্ব ধলাই নামক স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে।

সূত্র- বাংলাপিডিয়া, ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি
১,০৮৫.
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
  1. নাফ
  2. তেতুলিয়া
  3. আড়িয়াল খাঁ
  4. হাড়িয়াভাঙ্গা
সঠিক উত্তর:
হাড়িয়াভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা
• দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- পূর্ববাশা বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত ভারতের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। 
- নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান।

উৎসঃ বাংলাপিডিয়া।
১,০৮৬.
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
  1. নাফ নদীতে
  2. যমুনা নদীতে
  3. সন্দ্বীপ চ্যানেলে
  4. বঙ্গোপসাগর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। 
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
-  সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত। 

উৎস: বাংলাপিডিয়া। 
১,০৮৭.
ভূমধ্যসাগর কোন দুইটি মহাদেশের মাঝে অবস্থিত?
  1. ইউরোপ ও এশিয়া
  2. ইউরোপ ও আফ্রিকা
  3. এশিয়া ও আফ্রিকা
  4. ইউরোপ ও উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
ইউরোপ ও আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ ও আফ্রিকা
ব্যাখ্যা

ভূমধ্যসাগর (Mediterranean Sea):
- ভূমধ্যসাগর বিশ্বের ১০ম বৃহত্তম সমুদ্র।
- ভূমধ্যসাগর হল ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় সমুদ্র যা পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে এশিয়া পর্যন্ত বিস্তৃত।
- এটি স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী থেকে তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে ইস্কেন্দেরুন উপসাগর পর্যন্ত প্রায় ২,৫০০ মাইল (৪,০০০ কিমি) বিস্তৃত। 
- আয়তন: প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৬,০০০ ফুট (৪,৯০০ মিটার)। 
- ভূমধ্যসাগরের উত্তরে ইউরোপ মহাদেশ; পূর্বে এশিয়া এবং দক্ষিণে আফ্রিকা অবস্থিত। 
- এটি পশ্চিমে জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) দিয়ে আটলান্টিক মহাসাগরের সাথে এবং দক্ষিণ-পূর্বে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের সাথে সংযুক্ত।
- এটি উত্তর-পূর্বে দারদানেলিস প্রণালী, মারমারা সাগর এবং বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত।

⇒ ভূমধ্যসাগরীয় অঞ্চল হলো ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত দেশগুলিকে ঘিরে থাকা একটি ভৌগোলিক অঞ্চল।
- ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ২২টি দেশ: স্পেন, ফ্রান্স, মোনাকো, ইতালি, মাল্টা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রীস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো।

উৎস: Worldatlas.

১,০৮৮.
হালদা ও কর্ণফুলী নদী কোন স্থানে মিলিত হয়েছে?
  1. চাঁদপুর
  2. রাজশাহী
  3. চট্টগ্রাম 
  4. রাজবাড়ি
সঠিক উত্তর:
চট্টগ্রাম 
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম 
ব্যাখ্যা

মিলিত স্থান:
- হালদা নদীর উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় থেকে।
- নদীটি ফটিকছড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করে।
- এর প্রবাহপথ হাটহাজারী ও রাউজান উপজেলা অতিক্রম করে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার কাছে পৌঁছায়।
- হালদা নদী অবশেষে কালুরঘাট ব্রিজের কাছাকাছি অঞ্চলে কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত হয়।
- এই স্থানে একটি বিশাল ‘হালদা চর’ গড়ে উঠেছে, যা হালদা নদীর মাছের প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
• হালদা নদী চট্টগ্রাম শহরের পশ্চিম পাশে অবস্থিত।
- হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বিশেষত রাউজান ও ফটিকছড়ি অঞ্চলে গুরুত্বপূর্ণ। 
- এটি কর্ণফুলীর একটি প্রধান উপনদী হিসেবে কার্যকর।
• কর্ণফুলী নদী দক্ষিণ-পূর্ব বাংলাদেশে, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 
- নদীটির উৎস ভারতের মিজোরামের মিজো পাহাড়, এবং এটি বঙ্গোপসাগরে মিলিত হয়।
- চট্টগ্রাম বন্দরের জন্য কর্ণফুলী নদী একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র।

উৎস:
১. বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২. জাতীয় তথ্য বাতায়ন।

১,০৮৯.
হরমুজ প্রণালী পৃথক করেছে কোন‌‌ দুটি দেশকে?
  1. ক) ওমান ও সংযুক্ত আরব আমিরাত
  2. খ) ইরান ও সৌদিআরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
  4. ঘ) ইরান ও ইয়েমেন
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
ব্যাখ্যা

জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে
- হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে।
- অপরদিকে, পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১,০৯০.
মিসর ও সৌদি আবরকে বিভাজনকারী সাগর -
  1. লোহিত সাগর
  2. আরব সাগর
  3. বাল্টিক সাগর
  4. কৃষ্ণ সাগর
সঠিক উত্তর:
লোহিত সাগর
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগর
ব্যাখ্যা
লোহিত সাগর:
- লোহিত সাগর (Red sea) ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ। 
- এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে লোহিত সাগর।
- লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর (আফ্রিকা) কে পৃথক করেছে।
- এর দক্ষিণে বাব এল মান্দের প্রণালী। 
- লোহিত সাগরে জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসামিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে।
- এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়।

উৎস: World Atlas.
১,০৯১.
বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. রাশিয়া
  3. কাজাখস্তান
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

বৈকাল হ্রদ (Lake Baikal):
- বৈকাল হ্রদ রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত।
- এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন (প্রায় ২০–২৫ মিলিয়ন বছর) ও সবচেয়ে গভীর মিঠাপানির হ্রদ।
- সর্বাধিক গভীরতা প্রায় ১,৬২০ মিটার (৫,৩১৫ ফুট)।
- আয়তন প্রায় ৩১,৫০০ বর্গ কিলোমিটার।
- পানির পরিমাণের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির হ্রদ, যেখানে পৃথিবীর মোট হিমমুক্ত মিঠাপানির প্রায় এক-পঞ্চমাংশ রয়েছে।
- ৩৩০টির বেশি নদী ও উপনদী এতে প্রবেশ করে; একমাত্র নির্গমন নদী হলো আঙ্গারা (Angara)।

উৎস: Encyclopaedia Britannica।

১,০৯২.
আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে কোন দেশে?
  1. ইকুয়েডর
  2. ভেনেজুয়েলা
  3. ব্রাজিল
  4. পেরু
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
আমাজান:
- এটি বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান অঞ্চল।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ৯ টি দেশজুড়ে এর অবস্থান। 
- আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে - ব্রাজিলে (৬৪%)।
- আমাজন ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা নামে নয়টি দেশে বিস্তৃত। 
=========
- আমাজন নদী নীল নদের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১,০৯৩.
ভূমিকম্পের ফলে বাংলাদেশে কোন নদীর গতিপথ বদলে গিয়েছিল?
  1. যমুনা
  2. ব্রহ্মপুত্র
  3. মেঘনা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
ভূমিকম্প (Earthquake):

- ভূ-গাঠনিক দিক থেকে বাংলাদেশ ক্রমশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
- বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলে, পূর্বে ইন্দো-বার্মা সীমান্তে আরাকান-ইয়োমা পার্বত্য অঞ্চলে, উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় অঞ্চলে, বঙ্গোপসাগরের তলদেশে ও আন্দামান দ্বীপপুঞ্জে মূলত বৃহদাকার ফাটল ও দুইটি প্লেটের মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প প্রবণতা লক্ষ্য করা যায়।
- বাংলাদেশে ১৮৯৭ সালে ভুমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়।
- ১৫৪৮ সাল থেকে বাংলাদেশে এবং তৎসংলগ্ন এলাকাতে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগ্রহ শুরু হয়।
- ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূ-কম্পন অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
- যথা- 
১) মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল (রিখটার স্কেল মাত্রা: ৭)। 
২) মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল (রিখটার স্কেল মাত্রা: ৬)।
৩) কম ঝুঁকিপূর্ণ অঞ্চল (রিখটার স্কেল মাত্রা: ৫)। 
উল্লেখ্য, গবেষণা অনুসারে, আড়াই হাজার বছর আগে ভূমিকম্পের কারণে গঙ্গার পথ হঠাৎ স্থানান্তরিত হয়ে যায়। 

ছবির উৎস: দৈনিক গোপালগঞ্জ নিউজ পত্রিকা 
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৯৪.
‘লাইন অব একচুয়াল কন্ট্রোল‘ কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) ভারত ও চীন
  4. ঘ) জার্মানি ও পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) ভারত ও চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত ও চীন
ব্যাখ্যা
সীমারেখা:
- লাইন অব কন্ট্রোল : ভারত-পাকিস্তান।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল : ভারত-চীন।
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- ম্যাকমোহন লাইন : ভারত-চীন
- ব্লু লাইন : ইসরাইল-লেবানন

- গ্রিন লাইন : ইসরাইল-জর্ডান
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া
- ম্যাজিনো লাইন : জার্মানি-ফ্রান্স
- সিগফ্রিড লাইন : জার্মানি-ফ্রান্স
- র‌্যাডক্লিফ লাইন : ভারত-বাংলাদেশ।

তথ্যসূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা।
১,০৯৫.
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? 
  1. টাঙ্গানিকা হ্রদ
  2. ভিক্টোরিয়া হ্রদ
  3. বৈকাল হ্রদ
  4. সুপিরিয়র হ্রদ
সঠিক উত্তর:
বৈকাল হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
বৈকাল হ্রদ
ব্যাখ্যা

বৈকাল হ্রদ: 
- যা দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে এটি খ্যাত।
- যা আয়তনের দিক থেকে নয় বরং পানির পরিমাণ বা আয়তন (volume) অনুসারে প্রথম।
- পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কমপক্ষে ২২% মিঠা পানি এই হ্রদে সংরক্ষিত।
- উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও তা লেক বাইকাল পূর্ণ করতে পারে।
- বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ।
- এটি বিশ্বের অন্যতম স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবেও পরিচিত।

অপরদিকে,
- ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার।
- টাঙ্গানিকা হ্রদ এটি বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ।
- সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 

১,০৯৬.
ভারত ও নেপালের মধ্যে বিরোধ কোন অঞ্চল নিয়ে?
  1. ক) দোকলাম মালভূমি
  2. খ) কালাপানি
  3. গ) জনপথ রোড
  4. ঘ) কাশ্মীর
সঠিক উত্তর:
খ) কালাপানি
উত্তর
সঠিক উত্তর:
খ) কালাপানি
ব্যাখ্যা

দীর্ঘদিন ধরে ভারত ও নেপালের মধ্যে কালাপানি নিয়ে বিরোধ চলছে।
দোকলাম মালভূমি নিয়ে মূলত চীন ও ভুটান বিরোধ চললেও ভারতের নিরাপত্তার জন্য এটা হুমকি।
কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তান ও চীনের ত্রি-মুখী দ্বন্দ্ব ভারত সৃষ্টির শুরু থেকেই।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম ‘জনপথ রোড’।
সূত্র: বিবিসি।

১,০৯৭.
'দানিয়ুব' কোন মহাদেশের বিখ্যাত নদী?
  1. আফ্রিকা
  2. ওশেনিয়া
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ
ব্যাখ্যা
• দানিয়ুব নদী:
- দানিয়ুব নদী (Danube River) ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী।
- এটি মোট ২,৮৫০ কিলোমিটার দীর্ঘ।
- এটি ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- দেশগুলো হলো: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়া।
- উৎস: দানিয়ুব নদীর উৎস জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতে।
- দানিয়ুব নদী কৃষ্ণ সাগরে পতিত হয় যা রোমানিয়া ও ইউক্রেনের মধ্যে অবস্থিত।
উল্লেখ্য,
- ইউরোপ মহাদেশের বৃহত্তম নদী হলো ভলগা নদী।

উৎস: ব্রিটানিকা।
১,০৯৮.
শাত-ইল-আরব হলো-
  1. তারিম নদী ও হেলমন্দ নদীর মিলিত প্রবাহ
  2. আমুদরিয়া ও শীরদরিয়া নদীর মিলিত প্রবাহ
  3. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
  4. ইরাবতি ও সালুইন নদীর মিলিত প্রবাহ
সঠিক উত্তর:
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
ব্যাখ্যা
• শাত-ইল-আরব:
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- এই জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।
- তার আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।

উৎস: Britannica.
১,০৯৯.
হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে নিম্নের কোন নদী উৎপন্ন হয়?
  1. মেঘনা নদী
  2. কর্ণফুলী নদী
  3. যমুনা নদী
  4. ব্রহ্মপুত্র নদ
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র নদ
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র নদ
ব্যাখ্যা

• ব্রহ্মপুত্র:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে প্রথমে তিব্বতের উপর দিয়ে পূর্ব দিকে ও পরে আসামের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে
- অতঃপর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এরপর দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্বে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় পতিত হয়েছে।
- ধরলা ও তিস্তা, ব্রহ্মপুত্রের প্রধান উপনদী।
- এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখানদী।

•মেঘনা নদী:
- আসামের বরাক নদী নাগা-মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে।

• কর্ণফুলী নদী:
- আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।

• যমুনা নদী:
- ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের স্রোতধারা পরিবর্তন হয়ে বর্তমান যমুনা নদীর সৃষ্টি হয়েছে। মূলত যমুনা ও ব্রহ্মপুত্র নদীর স্রোতধারা একই হলেও মূল উৎস এক নয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

১,১০০.
‘Gulf Of Mexico’ কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. আর্কটিক মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
মেক্সিকো উপসাগর (Gulf Of Mexico):
- এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

⇒ মেক্সিকো উপসাগর উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ উপসাগর।
- এর দক্ষিণে মেক্সিকো, পূর্বে কিউবা এবং উত্তর ও পূর্বে যুক্তরাষ্ট্রের উপকূলের দ্বারা পরিবেষ্টিত।
- এটি ফ্লোরিডা প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং ইউকাটান প্রণালীর মাধ্যমে ক্যারিবিয়ান সাগরের সাথে সংযুক্ত।
- এটি বিশ্বের বৃহত্তম উপসাগরগুলির মধ্যে একটি।
- এর আয়তন ১,৫০৭,৬৩৯ বর্গ কিলোমিটার।
- গড় গভীরতা প্রায় ১,৬১৫ মিটার।

উৎস: World Atlas.