বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

মোট প্রশ্ন১৭,৪৩৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

PrepBank · পাতা ১৪৮ / ১৭৪ · ১৪,৭০১১৪,৮০০ / ১৭,৪৩৭

১৪,৭০১.
'আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।' - কবিতাংশের কবি কে?
  1. কুসুমকুমারী দাশ
  2. হরিশচন্দ্র মিত্র
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. কৃষ্ণচন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যা

'আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।' - কবিতাংশ হরিশচন্দ্র মিত্র রচিত ‘বড় কে’ কবিতার অন্তর্ভুক্ত।
 
হরিশচন্দ্র মিত্র:
- হরিশচন্দ্র মিত্র তিনি একাধারে কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাদিক ছিলেন।
- তিনি ১৮৩৭ সালে ঢাকায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৮৫৮ সালে তাঁর প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়।
 
তাঁর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো: 
- হাস্যরসতরঙ্গিণী,
- বিধবা বঙ্গললনা,
- বীর বাক্যাবলী,
- কীচকবধ কাব্য,
- বঙ্গবালা,
- রামায়ণ ইত্যাদি।
 
উৎস: বাংলাপিডিয়া; ‘বড় কে’ কবিতা।

১৪,৭০২.
সৈয়দ মুজতবা আলীর রচনা নয় কোনটি?
  1. পঞ্চতন্ত্র
  2. পালামৌ
  3. দেশে বিদেশে
  4. চাচাকাহিনী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
পালামৌ
উত্তর
সঠিক উত্তর:
পালামৌ
ব্যাখ্যা

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন পালামৌ।
সৈয়দ মুজতবা আলীর রচনা করেন -
- পঞ্চতন্ত্র,
- দেশে বিদেশে,
- চাচাকাহিনী
- টুনি মেম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪,৭০৩.
বাংলা সনেটের আদি গ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী' কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৪ সালে  
  3. ১৮৬৬ সালে
  4. ১৮৬৮ সালে
সঠিক উত্তর:
১৮৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৬ সালে
ব্যাখ্যা

• ‘চতুর্দশপদী কবিতাবলী':
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি। সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা, অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলি প্রবাসে রচিত।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
- মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিদ ছন্দের চতুর্দশ পঙক্তিতে রচিত কবিতাসংকলন এটি।

----------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক। 
- তাঁর প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪,৭০৪.
কোনটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
  1. আহুতি
  2. চার ইয়ারী কথা
  3. রায়তের কথা
  4. পদচারণ
সঠিক উত্তর:
রায়তের কথা
উত্তর
সঠিক উত্তর:
রায়তের কথা
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ - রায়তের কথা
- এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।

প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- গদ্য / প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- চলিত রীতির প্রথম গদ্যরচনা 'বীরবলের হালখাতা' (ভারতী পত্রিকায় প্রকাশ: ১৯০২)।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
- ১৯৪৬ সালে শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল নুন লকড়ি ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত,
- গল্পসংগ্রহ।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭০৫.
'শেষের কবিতা' উপন্যাসের নায়কের নাম কী?
  1. নবকুমার
  2. অমিত
  3. অপু
  4. গোবিন্দলাল
সঠিক উত্তর:
অমিত
উত্তর
সঠিক উত্তর:
অমিত
ব্যাখ্যা
• 'শেষের কবিতা' উপন্যাস:
- 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক- মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস। 
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- অমিত রায় 'শেষের কবিতা' উপন্যাসের নায়ক। 

এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে: 
- অমিত,
- লাবণ্য,
- কেতকী রায় এবং
- শােভনলাল। 

অন্যদিকে,
• বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়ক - নবকুমার।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র নায়ক বালক - অপু।
• ''কৃষ্ণকান্তের উইল'' উপন্যাসের চরিত্র - গোবিন্দলাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও শেষের কবিতা।
১৪,৭০৬.
‘বঙ্গসুন্দরী’ কাব্যের রচয়িতা কে?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
• বঙ্গসুন্দরী কাব্য:
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ ‘বঙ্গসুন্দরী’।
- এ কাব্যে কবি বলেছেন: ‘সর্বদাই হুহু করে মন / বিশ্ব যেন মরুর মতন / চারিদিকে ঝালাপালা / উঃ কি জ্বলন্ত জ্বালা / অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।’
রবীন্দ্রনাথ এ-প্রসঙ্গে বলেছেন: ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।’

• বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪) আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে পরিচিত। 

তাঁর রচনাবলির মধ্যে:
- স্বপ্নদর্শন, 
- সঙ্গীতশতক,
- বন্ধুবিয়োগ, 
-প্রেমপ্রবাহিণী, 
- নিসর্গসন্দর্শন, 
- সারদামঙ্গল, 
- নিসর্গসঙ্গীত, 
- মায়াদেবী, 
- দেবরাণী, 
- বাউলবিংশতি, 
- সাধের আসন, 
- ধূমকেতু উল্লেখযোগ্য।

বিহারীলাল চক্রবর্তী কাব্যচর্চার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন।
- তাঁর সম্পাদিত পত্রিকা:
- পূর্ণিমা,
- সাহিত্য-সংক্রান্তি,
- অবোধবন্ধু প্রভৃতি।
এসব পত্রিকায় অন্যদের রচনার পাশাপাশি তাঁর নিজের রচনাও প্রকাশিত হয়েছে। এছাড়া ভারতী, সোমপ্রকাশ, কল্পনা প্রভৃতি পত্রিকায়ও তাঁর রচনা প্রকাশিত হয়েছে।
- বিহারীলাল চক্রবর্তী ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭০৭.
'মধুসূদন' ও 'কুমোদিনী' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
  1. যোগাযোগ
  2. ঘরে বাইরে
  3. বিষবৃক্ষ
  4. কৃষ্ণকান্তের উইল
সঠিক উত্তর:
যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ
ব্যাখ্যা
• 'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে 'তিন পুরুষ' নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় 'যোগাযোগ'।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।

অন্যদিকে,
- ঘরে বাইরে - নিখিলেশ, বিমলা।
- বিষবৃক্ষ: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী।
- কৃষ্ণকান্তের উইল: রোহিনী, গোবিন্দলাল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭০৮.
'পারু ও চন্দ্রমুখী' চরিত্রদ্বয় কার সৃষ্টি?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• 'দেবদাস' উপন্যাস:
- 'দেবদাস' (১৯১৭) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। 'ভারতবর্ষ' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

- সামাজিক প্রতিবন্ধকতায় দেবদাস তার বাল্যপ্রণয়ী পার্বতীকে বিয়ে করতে ব্যর্থ হয়। সেই ব্যর্থতায় নিজেকে তিলে তিলে ক্ষয় করার বেদনাময় কাহিনি।

- এই উপন্যাস সমস্ত ভারতবর্ষে জনপ্রিয় হয়। দেবদাস ও পার্বতী আধুনিক ভারতীয় জীবনে ব্যর্থ প্রেমিক-প্রেমিকার রূপকে পরিণত করেছে।

- বাংলায় বহুবার এর চলচ্চিত্রায়ন হয়েছে। ২০০৪ সালে হিন্দি ভাষায় চলচ্চিত্রায়িত হয়ে বিশ্বব্যাপী সাড়া জাগায়। এর পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বংশালী। চলচ্চিত্রে পার্বতী চরিত্রে ঐশ্বর্য রাই, চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দীক্ষিত, দেবদাস চরিত্রে শারুখ খান অভিনয় করেন।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- দেবদাস,
- পার্বতী (পারু),
- চন্দ্রমুখী,
- চুনিলাল,
- ধর্মদাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭০৯.
হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন-
  1. ভাষাবিজ্ঞানী ও কবি
  2. দার্শনিক ও নাট্যকার
  3. কবি ও সংগীতজ্ঞ
  4. প্রাচ্যবিদ্যা বিশারদ ও সংস্কৃতের পণ্ডিত
সঠিক উত্তর:
প্রাচ্যবিদ্যা বিশারদ ও সংস্কৃতের পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
প্রাচ্যবিদ্যা বিশারদ ও সংস্কৃতের পণ্ডিত
ব্যাখ্যা
• হরপ্রসাদ শাস্ত্রী:
- হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত।
- হরপ্রসাদ ভট্টাচার্য (শাস্ত্রী)-র জন্ম ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে নৈহাটি, পশ্চিমবঙ্গে। এ পরিবারের আদি নিবাস ছিল খুলনা জেলার কুমিরা গ্রামে।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
- তিনি বাংলা ভাষার প্রথমগ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন।
- তিনি ১৮৯৮-তে 'মহামহোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯২৭) উপাধি লাভ করেন।
- ১৯৩১ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- বাল্মীকির জয়,
- মেঘদূত,
- কাঞ্চন মালা (উপন্যাস),
- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা,
- বেণের মেয়ে (উপন্যাস),
- প্রাচীন বাংলার গৌরব,
- বৌদ্ধধর্ম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭১০.
'দু দিনের খেলাঘর' উপন্যাসের রচয়িতা কে?
  1. আকবর হোসেন
  2. অন্নদাশংকর রায়
  3. নারায়ন গঙ্গোপাধ্যায়
  4. শওকত
সঠিক উত্তর:
আকবর হোসেন
উত্তর
সঠিক উত্তর:
আকবর হোসেন
ব্যাখ্যা

'দু দিনের খেলাঘর' উপন্যাসের রচয়িতা - আকবর হোসেন
এটি একটি পারিবারিক উপন্যাস।
• আকবর হোসেন:
- আকবর হোসেন গত শতকের পঞ্চাশ-সত্তরের দশকের জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে খ্যাতিমান ছিলেন।
- কিন্তু তিনি যে বহুমাত্রিক লেখক ছিলেন, তা অনাবিষ্কৃত থেকে গেছে।
- উপন্যাসের পাশাপাশি তিনি ছোটগল্প, কবিতা, গান, প্রবন্ধ ও নাটক লিখতেন।
- পত্রিকা সম্পাদনা করতেন।
- অভিনয় করতেন।
- আকবর হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ১লা অক্টোবর ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। 

আকবর হোসেন রচিত অন্যান্য গ্রন্থ:
- অবাঞ্ছিত।
- কি পাইনি।
- মোহমুক্তি।
- ঢেউ জাগে।
- আলো ছায়া।
- দু'দিনের খেলাঘরে।

উৎস: দৈনিক সংবাদ পত্রিকার প্রতিবেদন ও 'দু দিনের খেলাঘর' উপন্যাস।

১৪,৭১১.
দীনেশচন্দ্র সেন কোন রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় পথিকৃৎ -এর ভূমিকা পালন করেন?
  1. ক) বৃহত বঙ্গ
  2. খ) বঙ্গভাষা ও সাহিত্য
  3. গ) পূর্ববঙ্গ গীতিকা
  4. ঘ) ময়মনসিংহ গীতিকা
সঠিক উত্তর:
খ) বঙ্গভাষা ও সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গভাষা ও সাহিত্য
ব্যাখ্যা

দীনেশচন্দ্র সেন (রায় বাহাদুর) ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার।

কিশোর বয়স থেকে দীনেশচন্দ্র সেন সাহিত্য-অনুরাগী ছিলেন। কুমিল্লা থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ - কুমার ভূপেন্দ্রসিংহ (১৮৯০)। এটি একটি আখ্যান কাব্য।
দেশের সংস্কৃতির প্রতি ছিল তাঁর গভীর মমতা। এ মমতা তাঁকে দেশপ্রেম, কবিবন্দনা এবং অতীতের প্রতি আগ্রহী করে তোলে।

কুমিল্লায় অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন বাংলার পুথি সংগ্রহ করেন। ব্যাপক শ্রমসাধ্য এ কাজে তিনি গভীরভাবে মনোনিবেশ করেন এবং দীর্ঘ সময়ের গবেষণায় কুমিল্লা থেকে ১৮৯৬ সালে প্রকাশিত হয় তাঁর বঙ্গভাষা ও সাহিত্য শীর্ষক একটি আকরগ্রন্থ।
- প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এটি একটি সুশৃঙ্খল ও ধারাবাহিক তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ যা রবীন্দ্রনাথ ঠাকুরসহ সমকালের পন্ডিতদের প্রশংসা লাভ করে।
- এ অসাধারণ গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় দীনেশচন্দ্র সেন এ বিষয়ে পথিকৃৎ-এর সম্মান ও পান্ডিত্যের স্বীকৃতি লাভ করেন।

১৮৯৬ সালে দীনেশচন্দ্রের পুথিসংগ্রহ, পুথিপাঠ এর সময় তাঁর কর্মজীবনে এবং গবেষণার ক্ষেত্রে একটি নতুন পর্বের সূচনা হয়। তিনি উপাচার্য স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের আহবানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হন।
- ১৯১১ সালে প্রকাশিত হয় তাঁর History of Bengali Language and Literature গ্রন্থ।  এ গ্রন্থের জন্য তিনি পাশ্চাত্যের গবেষক ও সাহিত্য-সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা লাভ করেন। 

সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশচন্দ্র সেন ১৯২১ সালে ভারত সরকার কর্তৃক ‘রায়বাহাদুর’ উপাধি পান। একই সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট ডিগ্রি প্রদান করে এবং ১৯৩১ সালে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 

উৎসঃ বাংলাপিডিয়া।

১৪,৭১২.
'কাব্যকণ্ঠ' আধুনিক যুগের কোন কবির উপাধি?
  1. গোলাম মোস্তফা
  2. মোহাম্মদ মোজাম্মেল হক
  3. কায়কোবাদ
  4. বিহারিলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• কবি ও গদ্যশিল্পী মোহাম্মদ মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক 'কাব্যকণ্ঠ' উপাধি লাভ করেন।

অন্যদিকে, 
• গোলাম মোস্তফা সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই-ইমতিয়াজ' (১৯৬০) উপাধি লাভ করেন।
• কায়কোবাদ বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘে থেকে 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ ও 'সাহিত্যরত্ন' উপাধিতে ভূষিত হন।
• বিহারিলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭১৩.
লেখক রফিক আজাদের ডাক নাম কী ছিল?
  1. মানিক
  2. বাচ্চু
  3. আজাদ
  4. জীবন
সঠিক উত্তর:
জীবন
উত্তর
সঠিক উত্তর:
জীবন
ব্যাখ্যা
• রাফক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' এর সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।

• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- পরিকীর্ণ পানশালা আমার স্বদেশ,
- করো অশ্রুপাত,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭১৪.
কাজী নজরুল ইসলামকে “বিদ্রোহী কবি” উপাধি প্রদান করেন কে?
  1. জীবনানন্দ দাশ
  2. বিহারিলাল চক্রবর্তী
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• 'বিদ্রোহী' কবিতা ও 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা:
- কাজী নজরুল ইসলাম তাঁর রচিত 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন। কাজী নজরুল ইসলামকে “বিদ্রোহী কবি” উপাধি দেন প্রমথ চৌধুরী।

- ১৯২২ সালের ২২ অক্টোবর, ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যায় “বিদ্রোহী” কবিতাটি প্রকাশের পর প্রমথ চৌধুরী এই উপাধি দেন।

- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে।

কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ারা,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।

উৎস: 'বিদ্রোহী' কবিতা ও 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ এবং কাজী নজরুল ইসলামের জীবনী গ্রন্থ। 
১৪,৭১৫.
“বহ্নিবলয়” উপন্যাসটি কার রচনা?
  1. নুরুল মোমেন
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা

বহ্নিবলয় নীলিমা ইব্রাহিম কর্তৃক রচিত উপন্যাস।

 তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল:
- বিশ শতকের মেয়ে
- এক পথ দুই বাক
- কেয়া বন সঞ্চারিণী

তাঁর রচিত নাটক:
- দুইয়ে দুইয়ে চার
- যে অরণ্যে আলো নেই
- সূর্যাস্তের পর

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

১৪,৭১৬.
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ -
  1. A Grammar of the Bengali Language
  2. A Grammar of the Bengal Language
  3. History of Bengali Language and Literature
  4. Vocabulario idioma em Bengalla e portuguez dividido em duas Partes
সঠিক উত্তর:
A Grammar of the Bengal Language
উত্তর
সঠিক উত্তর:
A Grammar of the Bengal Language
ব্যাখ্যা
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১-১৮৩০):
- তিনি ছিলেন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
- তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা  ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও  বাংলা লিপি ব্যবহার করেন।
- এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও  অভিধান রচনার চেষ্টা করেন।
- কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
- তাঁর রচিত  A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। 
- ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড এটি রচনা করেন।
- ১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটি মূলত এদেশে  খ্রিস্টধর্ম প্রচারের সুবিধার জন্যই সংকলিত হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭১৭.
‘বেদান্তগ্রন্থ’ এর রচিয়তা কে?
  1. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. রামমোহন রায়
  3. রামরাম বসু
  4. গোলকনাথ শর্মা
সঠিক উত্তর:
রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রামমোহন রায়
ব্যাখ্যা

• 'বেদান্তগ্রন্থ': 
- ‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫) রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা। বাংলাগদ্যের ইতিহাসে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অসামান্য।
- পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য ব্যাপার নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য তা প্রমাণের উদ্দেশ্যেই এই গ্রন্থ তিনি রচনা করেন।
- এই গ্রন্থ অবলম্বন করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বাকবিতর্ক হয়।

----------------------
• রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
- তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেন।

অন্যদিকে, 
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর উল্লেখযোগ্য গ্রন্থ: প্রবোধচন্দ্রিকা, বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।
• রামরাম বসু রচিত গ্রন্থ- লিপিমালা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম এবং বাংলাপিডিয়া।

১৪,৭১৮.
আহসান হাবীব রচিত একমাত্র উপন্যাস কোনটি?
  1. ক) অরণ্য নীলিমা
  2. খ) ছায়াহরিণ
  3. গ) শেষরাত্রি
  4. ঘ) সারা দুপুর
সঠিক উত্তর:
ক) অরণ্য নীলিমা
উত্তর
সঠিক উত্তর:
ক) অরণ্য নীলিমা
ব্যাখ্যা
- আহসান হাবীব ছিলেন একজন কবি ও সাহিত্যিক।
- আহসান হাবীব রচিত একমাত্র উপন্যাস হচ্ছে ‘অরণ্য নীলিমা’
- উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটকে উপজীব্য করে রচিত আবসান হাবীবের ‘অরণ্য নীলিমা’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে।

অন্যদিকে,
- রাত্রিশেষে (১৯৪৭)
- ছায়াহরিণ (১৯৬২) ও
- সারা দুপুর (১৯৬৪) আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ।

তাঁর শিশুতোষ গ্রন্থ হচ্ছে: 
- ছোটদের পাকিস্তান (১৯৫৪)
- বৃষ্টিপড়ে টাপুর টুপুর (১৯৭৭
- ছুটির দিন দুপুরে (১৯৭৮)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর।
১৪,৭১৯.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস-
  1. হাঙর নদী গ্রেনেড
  2. রাইফেল রোটি আওরাত
  3. জলাঙ্গী 
  4. পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা

• 'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার ' রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

অন্যদিকে,
- সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'জলাঙ্গী'  শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭২০.
বিশ্বে যা-কিছু এল পাপ _______ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।- পঙক্তির শূন্যস্থানে কোনটি বসবে?
  1. পূণ্য
  2. সৃষ্টি
  3. তাপ
  4. ধ্বংস
সঠিক উত্তর:
তাপ
উত্তর
সঠিক উত্তর:
তাপ
ব্যাখ্যা

নারী
- কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

• সাম্যবাদী কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলামের রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’। কাব্যগ্রন্থটি ১৯২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়।
- ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ,
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী,
- নারী,
- রাজা-প্রজা,
- সাম্য,
- কুলি-মজুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ এবং ‘নারী’ কবিতা।

১৪,৭২১.
‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) শওকত ওসমান
  3. গ) আবুল মনসুর আহমেদ
  4. ঘ) আখতরুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসঃ
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- দি আগলি এশিয়ান।

গল্পগ্রন্থঃ
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটকঃ
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র। শেখর

১৪,৭২২.
'কপিলা' কোন উপন্যাসের চরিত্র?
  1. লালসালু
  2. তিতাস একটি নদীর নাম
  3. পুতুল নাচের ইতিকথা
  4. পদ্মা নদীর মাঝি
সঠিক উত্তর:
পদ্মা নদীর মাঝি
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা নদীর মাঝি
ব্যাখ্যা
• ‘পদ্মানদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
- পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূল কাহিনি।
- কুবের-কপিলা এই দুই প্রধান চরিত্রের আন্তঃ-সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি' ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়া, সুইডিশ প্রভৃতি ভাষায় অনূদিত হয়।

• উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কুবের,
- কপিলা,
- মালা,
- ধনঞ্জয়,
- গণেশ,
- শীতলবাবু,
- হোসেন মিয়া ইত্যাদি।

অন্যদিকে, 
- ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের চরিত্র - কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী
- লালসালু উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র : মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
- পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র - শশী, কুসুম, গোপাল, সেনদিদি, যাদব পণ্ডিত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭২৩.
শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) সারেং বৌ
  2. খ) হলদে পরীর দেশে
  3. গ) পথ জানা নাই
  4. ঘ) পেশোয়ার থেকে তাসখন্দ
সঠিক উত্তর:
ঘ) পেশোয়ার থেকে তাসখন্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেশোয়ার থেকে তাসখন্দ
ব্যাখ্যা
শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণবৃত্তান্তমূলক  গ্রন্থ - পেশোয়ার থেকে তাসখন্দ।

- তাঁর এই ভ্রমণবৃত্তান্ত প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

• শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ। তিনি ও জহির রায়হান উভয় সহোদর।

উপন্যাস:
- সারেং বৌ
- সংশপ্তক

• 'হলদে পরীর দেশে' - জসীম উদ্‌দীন রচিত ভ্রমণকাহিনী।
'পথ জানা নেই' - শামসুদ্‌দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৪,৭২৪.
কায়কোবাদ ছিলেন-
  1. গীতিকবিতার জনক
  2. মহাকাব্য ধারার শেষ কবি
  3. বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা
  4. খ ও গ
সঠিক উত্তর:
খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ
ব্যাখ্যা
• কায়কোবাদ:
- কায়কোবাদ (১৮৫৭-১৯৫১) ছিলেন আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি, তিনি বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি। 

- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

- অতি অল্পবয়স থেকে কায়কোবাদের সাহিত্য-প্রতিভার স্ফুরণ ঘটে। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।

 তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে:
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- মহাশ্মশান,
- শিব-মন্দির,
- অমিয়ধারা,
- শ্মশান-ভস্ম ও
- মহরম শরীফ।

• কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল; প্রেমের বাণী; প্রেম-পারিজাত; মন্দাকিনী-ধারা; ও গওছ পাকের প্রেমের কুঞ্জ প্রকাশিত হয়।
- সম্প্রতি বাংলা একাডেমি কায়কোবাদ রচনাবলী (৪ খণ্ড, ১৯৯৪-৯৭) প্রকাশ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৪,৭২৫.
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. বুদ্ধদেব বসু
  2. সঞ্জয় ভট্টাচার্য
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. মোজাম্মেল হক
সঠিক উত্তর:
সঞ্জয় ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সঞ্জয় ভট্টাচার্য
ব্যাখ্যা

'পূর্বাশা' পত্রিকা:
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন - সঞ্জয় ভট্টাচার্য।
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১৪,৭২৬.
‘ছোটদের অভিনয়’ নাটকটি কার রচনা?
  1. সেলিম আল দীন
  2. আলাউদ্দীন আল আজাদ
  3. জিয়া হায়দার
  4. আল কামাল আবদুল ওহাব
সঠিক উত্তর:
আল কামাল আবদুল ওহাব
উত্তর
সঠিক উত্তর:
আল কামাল আবদুল ওহাব
ব্যাখ্যা
আল কামাল আবদুল ওহাব
- আল কামাল আবদুল ওহাব বাংলাদেশের একজন প্রথিতযশা শিশুসাহিত্যিক, ছড়াকার, নাট্যকার, গীতিকার ও সাহিত্য অনুবাদক।
- তিনি ৩১ ডিসেম্বর ১৯৩৮ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। 
- শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
-  তিনি ২০০৮ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন।

উল্লেখযোগ্য গ্রন্থ: 
- মহেশখালীর পথে
- বাস্কারভিলের বিভীষিকা
- ছোটদের অভিনয়
- ছোটদের শ্রেষ্ঠ গল্প
- নিরুদ্দেশের পথে

সূত্র: যশোর সরকারি সিটি কলেজের ওয়েবসাইট [লিংক]
১৪,৭২৭.
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. জমিলা
  2. জয়গুন
  3. আমেনা
  4. রহিমা
সঠিক উত্তর:
জয়গুন
উত্তর
সঠিক উত্তর:
জয়গুন
ব্যাখ্যা

• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- 'সূর্য দীঘল বাড়ী' আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস। ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'
- জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।

অন্যদিকে, 
'লালসালু' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: 
মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭২৮.
কাজী নজরুল ইসলাম ছাড়াও 'মরু ভাস্কর' নামে গ্রন্থ রচনা করেছেন কে?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) কাজী মোতাহের হোসেন
  3. গ) মোহাম্মদ ওয়াজেদ আলী
  4. ঘ) মোহাম্মদ আকরাম খাঁ
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ ওয়াজেদ আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ ওয়াজেদ আলী
ব্যাখ্যা
হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ 'মরু ভাস্কর'। 

সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬-১৯৫৪), ১৩০৩ বঙ্গাব্দের (১৮৯৬) ২৮ ভাদ্র সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ সমূহ- 
- মহামানুষ মুহসীন (১৯৪০) 
- হযরত মোহাম্মদ ( ১৯৪৮) 
- কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ (১৯৪৯)
- মণিচয়নিকা (১৯৫১) 


উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭২৯.
সনেটের কটি অংশ?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
সনেটের দুটি অংশ।
যথাঃ
- অষ্টক এবং
- ষষ্টক।

 প্রথম আট লাইনকে বলে অষ্টক যেখানে ভাবের প্রবর্তনা হয়, পরের ছয় লাইন অর্থাৎ ষষ্টকে ভাবের পরিণতি থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৪,৭৩০.
"পূজারিণী" কোন কাব্যের অন্তর্গত কবিতা?
  1. সর্বহারা
  2. সাম্যবাদী
  3. সিন্ধু হিন্দোল
  4. দোলনচাঁপা
সঠিক উত্তর:
দোলনচাঁপা
উত্তর
সঠিক উত্তর:
দোলনচাঁপা
ব্যাখ্যা

'দোলনচাঁপা' কাব্যগ্রন্থ:
- ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে (অক্টোবর, ১৯২৩) 'দোলনচাঁপা' প্রকাশিত হয়। কবি তখন রাজবন্দি হিসেবে জেলে।
- প্রথম কবিতা 'আজ সৃষ্টি সুখের উল্লাসে'। কাব্যে এই ২১টি কবিতার সংকলন।
- এছাড়া বেলাশেষে, পুবের চাতক, অবেলার ডাক, পূজারিণী, কবি-রানী ইত্যাদি কবিতা রয়েছে। মূলত প্রেম-প্রধান কবিতার বই। নজরুল কুমিল্লা গিয়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে ছিলেন। এ সময় ইন্দ্রকুমারের ভ্রাতুষ্পুত্রী আশালতার সঙ্গে তাঁর প্রণয় জন্মে। আশালতার ডাকনাম ছিল দুলি। দুলিকে আদর করে দোলন ও দুলু বলে ডাকা হতো (দ্রষ্টব্য: মুজফ্ফর আহমদের স্মৃতিকথা)। দোলন বা আশালতার নামেই 'দোলন-চাঁপা' গ্রন্থের নামকরণ।

যেমন:
- আজ সৃষ্টি সুখের উল্লাসে,
- পূজারিণী,
- বেলাশেষে,
- পূবের হাওয়া,
- চোখের চাতক,
- অবেলার ডাক,
- অভিশাপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭৩১.
'জীবন ক্ষুধা' উপন্যাসের রচয়িতা কে?
  1. রশিদ করিম
  2. রফিক আজাদ 
  3. আবুল মনসুর আহমেদ
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
আবুল মনসুর আহমেদ
ব্যাখ্যা

• 'জীবন ক্ষুধা' উপন্যাস:
- আবুল মনসুর আহমদ রচিত 'জীবন ক্ষুধা' (১৯৫৫) উপন্যাসটি পাকিস্তান আন্দোলন বিশেষত দেশ বিভাগের পটভূমিতে রচিত।
- হালিম হলো অন্যতম চরিত্র। যাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে।
- এই উপন্যাসে বিশ শতকের পঞ্চাশের দশকের শিক্ষিত বাঙালি মুসলমানের মধ্যবিত্তের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ও লালিত আদর্শের সঙ্গে বাস্তবতার দ্বন্দ্বের কথা বর্ণিত হয়েছে।

----------------------
• আবুল মনসুর আহমেদ:
- আবুল মনসুর আহমদ একজন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- তিনি ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি খিলাফত, অসহযোগ, স্বরাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো-
• গল্পগ্রন্থ:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- আসমানী পর্দা।

• স্মৃতিকথা:
- আত্মকথা (১৯৭৮- আত্মজীবনী),
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর,
- শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু।

• উপন্যাস:
- সত্যমিথ্যা,
- জীবন ক্ষুধা,
- আবে-হায়াৎ। 

উৎস: 'জীবন ক্ষুধা' উপন্যাস; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪,৭৩২.
'আমি কোনো আগন্তুক নই'- কবিতায় কবির অস্তিত্বে কী গাঁথা আছে? 
  1. জলজ বাতাস
  2. ধু ধু নদীর কিনার
  3. স্নিগ্ধ মাটির সুবাস
  4. কার্তিকের ধান
সঠিক উত্তর:
ধু ধু নদীর কিনার
উত্তর
সঠিক উত্তর:
ধু ধু নদীর কিনার
ব্যাখ্যা

আহসান হাবীব:
- তিনি ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'রাত্রিশেষ' (১৯৪৭)।

'আমি কোন আগন্তুক নই' কবিতা:
- 'আমি কোন আগন্তুক নই' কবিতাটি আহসান হাবীব রচনা করেন।
- কবিতাটি 'দু'হাতে দুই আদিম পাথর' (১৯৮০) কাব্যগ্রন্থের শেষ কবিতা।
- কবিতাতে শহুরে মানুষের গ্রামে ফেরার কথা আছে। গ্রামীণ অনুষঙ্গসমূহ এই শহুরে মানুষকে সন্দেহ না করলেও সেই মানুষ সাক্ষী মানছে গ্রামীণ নানা কিছু।
- 'আমি কোন অভ্যাগত নই' একথা বোঝাতে শহুরে মানুষ তাই বলছে: 'আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল .....' ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- বিদীর্ণ দর্পণে মুখ।

কবিতাটির কিছু অংশ- 

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।
দু’পাশে ধানের ক্ষেত
সরু পথ
সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা।
আমি এই উধাও নদীর
মুগ্ধ এক অবোধ বালক।

অর্থ্যাৎ, 'আমি কোনো আগন্তুক নই'- কবিতায় কবির অস্তিত্বে - ধু ধু নদীর কিনার গাঁথা আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'আমি কোন আগন্তুক নই' কবিতা।

১৪,৭৩৩.
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
  1. চোখের বালি
  2. বলাকা
  3. ঘরে-বাইরে
  4. রক্তকরবী
সঠিক উত্তর:
রক্তকরবী
উত্তর
সঠিক উত্তর:
রক্তকরবী
ব্যাখ্যা
• 'রক্তকরবী' নাটক:
- রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত।
- তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী।
- ১৩৩০ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী।
- মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের
প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে।
- 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে। শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো;
- নন্দিনী,
- রঞ্জন।

------------------
অন্যদিকে, 
• 'চোখের বালি' 'ঘরে-বাইরে' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। 
• 'বলাকা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৩৪.
'নূরজাহান' নাটকটির রচয়িতা-
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

• দ্বিজেন্দ্রলাল রায় রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটক:
- নূরজাহান,
- সাজাহান,
- মেবার পতন,
- চন্দ্রগুপ্ত,
- দুর্গাদাস,
- তারাবাঈ,
- রানা প্রতাপ সিংহ,
- সোরাব রুস্তম,
- সিংহল বিজয় ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১৪,৭৩৫.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থের রচয়িতা-
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) চন্দ্রকুমার দে
  3. গ) দীনেশচন্দ্র সেন
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
গ) দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। এটি রচনা করেন দীনেশচন্দ্র সেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৪,৭৩৬.
কোনটি গোলাম মোস্তফা'র উপাধি?
  1. দাদাভাই
  2. কাব্য সুধাকর
  3. কাব্যকন্ঠ
  4. দৃষ্টিহীন
সঠিক উত্তর:
কাব্য সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
কাব্য সুধাকর
ব্যাখ্যা
গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) উপাধি লাভ করেন।

অন্যদিকে,
- দাদাভাই- রোকনুজ্জামান খান।
- মোহাম্মদ মোজাম্মেল হক - 'কাব্যকন্ঠ'।
- 'দৃষ্টিহীন' ছদ্মনামে লিখতেন - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৩৭.
'অক্টোপাস' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) শামসুদ্দীন আবুল কালাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) আলাউদ্দীন আল আজাদ
সঠিক উত্তর:
গ) শামসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রহমান
ব্যাখ্যা
'অক্টোপাস' উপন্যাসের রচয়িতা- 'শামসুর রহমান'

শামসুর রহমান ৪ টি উপন্যাস লিখেছেন।
তার রচিত উপন্যাস -
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৩৮.
মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি?
  1. কঙ্কাবতী
  2. পদ্মগোখরা
  3. পদ্মাবতী
  4. পদ্মাপাড়
সঠিক উত্তর:
পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মাবতী
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক - পদ্মাবতী

মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি ছিলেন মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম। 
-  পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল।
- মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদন দত্তের শিক্ষারম্ভ হয়।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
- হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই মধুসূদন দত্ত কাব্যচর্চা শুরু করেন। তখন তাঁর কবিতা জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer, Calcutta Library Gazette, Literary Blossom, Comet প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো।
- মধুসূদন দত্ত ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি,১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তাঁর নামের পূর্বে ‘মাইকেল’ শব্দটি যুক্ত হয়। 
- স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিনদিন পরে ১৮৭৩ সালের ২৯ জুন, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন।

অন্যদিকে,
• বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ - কঙ্কাবতী।
• কাজী নজরুল ইসলাম রচিত গল্প - পদ্মগোখরা।
• জসীমউদ্‌দীন রচিত নাটক - পদ্মাপাড়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭৩৯.
‘একাত্তরের দিনগুলি’ কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. নাটক
  4. দিনলিপি
সঠিক উত্তর:
দিনলিপি
উত্তর
সঠিক উত্তর:
দিনলিপি
ব্যাখ্যা

'একাত্তরের দিনগুলি' একটি ডায়েরি/দিনলিপি। 

একাত্তরের দিনগুলি:
- জাহানারা ইমামের সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'।
- এটি বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত।

জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪):
- জন্ম: ১৯২৯ সালের ৩ মে, অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে।
- পরিচিতি: শহীদ জননী
- তিনি ছিলেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটি’ এর আহ্বায়ক এবং এ ভূমিকার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন।- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক ডায়েরি গ্রন্থ: ‘একাত্তরের দিনগুলি’, যা মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণময় ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হিসেবে বিবেচিত।
- ১৯৮১ সালে মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন, আমেরিকার মিশিগান স্টেট, ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
- পরে তাঁর দেহ ঢাকায় এনে সমাহিত করা হয়।

উল্লেখযোগ্য রচিত গ্রন্থসমূহ:
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্য জীবন,
- বুকের ভিতর আগুন,
- শেক্সপিয়রের ট্রাজেডি,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যান্সারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

১৪,৭৪০.
 বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. তিথিডোর
  2. সাড়া
  3. কঙ্কাবতী
  4. নির্জন স্বাক্ষর
সঠিক উত্তর:
কঙ্কাবতী
উত্তর
সঠিক উত্তর:
কঙ্কাবতী
ব্যাখ্যা

• বুদ্ধদেব বসু:
- তিনি একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- তিনি ১৯০৮ সালে ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- যে আঁধার আলোর অধিক,
- মরচেপড়া পেরেকের,
- একদিন চিরদিন।

• তাঁর রচিত উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং তিথিডোর উপন্যাস গ্রন্থ।

১৪,৭৪১.
'ক্রন্দসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. জীবনানন্দ দাশ
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• ‘ক্রন্দসীসুধিন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
 
সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
- ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন।
- 'তন্বী' কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
- বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান।
- তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।
- ১৯৬০ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:

- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তর ফাল্গুনী,
- সংবর্ত,
- প্রতিদিন,
- দশমী।

• তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• তাঁর রচিত অনুবাদ-কাব্যগ্রন্থ:
- প্রতিধ্বনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭৪২.
দাউদ হায়দার কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
  1. পাথরের পুঁথি
  2. জন্মই আমার আজন্ম পাপ
  3. এই শাওনে এই পরবাসে
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• দাউদ হায়দার কর্তৃক রচিত গ্রন্থ- পাথরের পুঁথি; জন্মই আমার আজন্ম পাপ; এই শাওনে এই পরবাসে। 

দাউদ হায়দার:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত লেখক। 

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ; 
- এই শাওনে এই পরবাসে; 
- আমি ভাল আছি তুমি; 
- পাথরের পুঁথি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৪৩.
নিচের কোনটি শামসুর রাহমানের সঙ্গে সম্পৃক্ত?
  1. মজলুম আদিব
  2. মৈনাক
  3. বাচ্চু
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
শামসুর রাহমান:
- মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন। তার ডাক নাম ছিল বাচ্চু
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন। 'মৈনাক' হচ্ছে কবি শামসুর রাহমানের ছদ্মনাম।

শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৪,৭৪৪.
'উদাসীন পথিক' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. মীর মশাররফ হোসেন
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন যেসকল ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন সেগুলো হলো-
গৌড়তটবাসী মশা
- গাজী মিয়াঁ এবং
- উদাসীন পথিক।

অন্যদিকে, 
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো হাবু শর্মা। 

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন। এগুলো হলো-
- অনিলা দেবী;
- অপরাজিতা দেবী;
- শ্রী চট্টোপাধ্যায়;
- অনুরূপা দেবী;
- পরশুরাম;
- শ্রীকান্ত শর্মা ও
- সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

• সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, 'মানিক' তাঁর ডাকনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৪৫.
'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' - উক্তিটি কোন পত্রিকার সাথে সম্পর্কিত?
  1. ক) শিখা
  2. খ) সওগাত
  3. গ) পূর্বাশা
  4. ঘ) ক্রান্তি
সঠিক উত্তর:
ক) শিখা
উত্তর
সঠিক উত্তর:
ক) শিখা
ব্যাখ্যা
শিখা পত্রিকাটি ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত। 
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত। শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের। তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা। 
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৪৬.
'কৃষ্ণকুমারী' নাটক কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৬০ সালে
  2. ১৮৬১ সালে
  3. ১৮৬২ সালে
  4. ১৮৬৩ সালে
  5. ১৮৬৫ সালে
সঠিক উত্তর:
১৮৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬১ সালে
ব্যাখ্যা
কৃষ্ণকুমারী:
'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো : কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম- সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক ‘শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট এর প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
১৪,৭৪৭.
'বৈকুণ্ঠের খাতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের নাটক?
  1. কৌতুক নাটক
  2. গীতিনাট্য
  3. নৃত্যনাট্য
  4. পৌরাণিক নাটক
সঠিক উত্তর:
কৌতুক নাটক
উত্তর
সঠিক উত্তর:
কৌতুক নাটক
ব্যাখ্যা
'বৈকুণ্ঠের খাতা':
- বৈকুণ্ঠের খাতা' রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কৌতুক নাটক।
- এটি ১৮৮৭ সালে প্রকাশিত হয়।
- এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্র। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা।
- সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে।
- নাটকটির কোনো কোনো চরিত্রে লেখকের আত্মীয়-বন্ধুর চরিত্রের ছায়াপাত ঘটেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৪৮.
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
  1. খুলনার পিঠাভোগ
  2. যশোরের কেশবপুর
  3. ছোটনাগপুর মালভূমি
  4. কুষ্টিয়ার শিলাইদহ
সঠিক উত্তর:
খুলনার পিঠাভোগ
উত্তর
সঠিক উত্তর:
খুলনার পিঠাভোগ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর ও পিতৃপুরুষের আবাসভূমি:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব-তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং প্রথমআলো ০৭ মে, ২০১৭ রিপোর্ট।
১৪,৭৪৯.
'যৌবনে দাও রাজটিকা' কোন ধরনের সাহিত্য রচনা?
  1. প্রবন্ধ
  2. নাটক 
  3. গল্পগ্রন্থ  
  4. কাব্যগ্রন্থ 
সঠিক উত্তর:
প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রবন্ধ
ব্যাখ্যা

• 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধটির রচয়িতা - প্রমথ চৌধুরী।
- রচনাটি প্রমথ চৌধুরীর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থের অন্তর্ভুক্ত।

• 'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধের অংশবিশেষ:
প্রকৃতির যৌবন শাসনযোগ্য হলেও তাকে শাসন করবার ক্ষমতা মানুষের হাতে নেই; কেননা, প্রকৃতির ধর্ম মানবধর্মশাস্ত্রবহির্ভূত। সেই কারণে জ্ঞানীব্যক্তিরা আমাদের প্রকৃতির দৃষ্টান্ত অনুসরণ করতে বারণ করেন, এবং নিত্যই আমাদের প্রকৃতির উলটো টান টানতে পরামর্শ দেন; এই কারণেই মানুষের যৌবনকে বসন্তের প্রভাব হতে দরে রাখা আবশ্যক। অন্যথা, যৌবন ও বসন্ত এ দুয়ের আবির্ভাব যে একই দৈবীশক্তির লীলা–এইরূপ একটি বিশ্বাস আমাদের মনে স্থানলাভ করতে পারে।

--------------------
• প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- গদ্য / প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত,
- গল্পসংগ্রহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৪,৭৫০.
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) নীল দংশন
  3. গ) একটি কালো মেয়ের কথা
  4. ঘ) শঙ্খনীল কারাগার
সঠিক উত্তর:
ঘ) শঙ্খনীল কারাগার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শঙ্খনীল কারাগার
ব্যাখ্যা
• হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার।
- প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)।

অন্যদিকে, 
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - নীল দংশন
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো - নেকড়ে অরণ্য
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত সর্বশেষ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস - একটি কালো মেয়ের কথা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৫১.
‘আয়না’ গ্রন্থের মুখবন্ধ লেখেন কে?
  1. ক) কাজী আব্দুল ওদুদ
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
ব্যাখ্যা :
আবুল মনসুর আহমদ রচিত বিখ্যাত রঙ্গ-ব্যঙ্গ সাহিত্য ‘আয়না’ গ্রন্থের মুখবন্ধ বা ভূমিকা লেখেন কবি কাজী নজরুল ইসলাম।
এই গল্পে ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলের কাঠমোল্লাদের ভন্ডামি ও ধর্মীয় গোড়ামিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন গল্পাবয়বে।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৪,৭৫২.
জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো ?
  1. ব্রিটিশ বিরোধী আন্দোলন
  2. ভাষা আন্দোলনের ঘটনাবলী
  3. একুশে ফেব্রুয়ারি পালন
  4. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
সঠিক উত্তর:
একুশে ফেব্রুয়ারি পালন
উত্তর
সঠিক উত্তর:
একুশে ফেব্রুয়ারি পালন
ব্যাখ্যা
জহির রায়হান, চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর আসল নাম ছিল  মোহাম্মদ জহিরুল্লাহ।

- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়। 
এই উপন্যাসের চরিত্র গুলো হলো :
- মুনিম
 -আসাদ 
- রসুল 
- সালমা
'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' - এই উপন্যাসের সংলাপ।

তাঁর রচিত উপন্যাস 
- হাজার বছর ধরে
- বরফ গলা নদী
- আর কতদিন
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- কয়েকটি মৃত্যু

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১৪,৭৫৩.
'হিংটিং ছট' রম্যগ্রন্থটির লেখক -
  1. নুরুল মোমেন
  2. মামুনুর রশীদ
  3. বিষ্ণু দে
  4. প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
নুরুল মোমেন
ব্যাখ্যা
নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'।
- ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।

নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো:
- নরসুন্দর,
- হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।

নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৫৪.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্য সংকলন কোনটি?
  1. চয়নিকা
  2. পুনশ্চ
  3. শেষ সপ্তক
  4. শ্যামলী
সঠিক উত্তর:
চয়নিকা
উত্তর
সঠিক উত্তর:
চয়নিকা
ব্যাখ্যা
• 'চয়নিকা':
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্য সংকলন 'চয়নিকা'। প্রকাশিত হয় ১৯০৯ খ্রিস্টাব্দে।
- এলাহবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
- প্রথম সংস্করণে ১৩০টি কবিতা ছিল।

- ১৯২৪ সালে রবীন্দ্রনাথের ২০০টি কবিতা বেছে দেবার জন্য বিশ্বভারতী গ্রন্থালয় থেকে একটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এই প্রতিযোগিতায় ৩২০ জন পাঠক যোগ দেন। তাঁদের ভোট সংখ্যা কবিতাগুলির জনপ্রিয়তার সূচক। ১৯২৫ সালের সংস্করণ এই লোকপ্রিয়তা অনুসারে সংকলিত হয়।

অন্যদিকে, 
• পুনশ্চ (১৯৩২), শেষ সপ্তক (১৯৩৫) ও শ্যামলী (১৯৩৬) গদ্যছন্দে লেখা কাব্যগ্রন্থ।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'চয়নিকা' কাব্যগ্রন্থ। 
১৪,৭৫৫.
অমিয় চক্রবর্তীর জীবনকাল-
  1. ১৯০১ - ১৯৬৮
  2. ১৯০১ - ১৯৭৮
  3. ১৯০১ - ১৯৮৬
  4. ১৯০১ - ১৯৮৫
সঠিক উত্তর:
১৯০১ - ১৯৮৬
উত্তর
সঠিক উত্তর:
১৯০১ - ১৯৮৬
ব্যাখ্যা
• অমিয় চক্রবর্তী:
- অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬) পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন।
- তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তাঁর সঙ্গে বহুদেশে ভ্রমণ করেছেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৫৷

• তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হলো:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

তাঁর রচিত গদ্যরচনাগুলো হলো:
- চলো যাই,
- সাম্প্রতিক,
- পুরবাসী,
- পথ অন্তহীন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৫৬.
"মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।"-কোন কবিতার অংশ?
  1. ফুলের ফসল
  2. আমার দেশ
  3. খাঁটি সোনা
  4. কোন দেশে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
খাঁটি সোনা
উত্তর
সঠিক উত্তর:
খাঁটি সোনা
ব্যাখ্যা

"মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।"- সত্যেন্দ্রনাথ দত্তের 'খাঁটি সোনা' কবিতার অংশ।

উল্লেখ্য,
• জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি' দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী। (ফুলের ফসল)
• জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি
কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা। (মানুষ জাতি)।
• কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? (কোন দেশে)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭৫৭.
'প্রেম-পারিজাত' কাব্যগ্রন্থের রচয়িতা কে? 
  1. ফররুখ আহমেদ
  2. কায়কোবাদ
  3. মীর মশাররফ হোসেন 
  4. বেগম রোকেয়া 
সঠিক উত্তর:
কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
কায়কোবাদ
ব্যাখ্যা

• কায়কোবাদ:
- আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি কায়কোবাদ।
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- কুসুম-কানন।
- অশ্রুমালা।
- মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত)।
- শিব-মন্দির।
- অমিয়ধারা।
- শ্মশান-ভস্ম।
- মহরম শরীফ।

• কবির মৃত্যুর পর প্রকাশিত হয়:
- প্রেমের ফুল।
- প্রেমের বাণী।
- প্রেম-পারিজাত।
- মন্দাকিনী-ধারা।
- গওছ পাকের প্রেমের কুঞ্জ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৪,৭৫৮.
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাসটি রচনা করেন কে?
  1. জাহানারা ইমাম
  2. সুফিয়া কামাল 
  3. সেলিনা হোসেন
  4. আনোয়ার পাশা
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা

'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'। মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছাস,
- পোকামাকড়ের ঘড়বসতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।

১৪,৭৫৯.
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে' এ শ্লোকের রচয়িতা কে?
  1. ক) ভতৃহরি
  2. খ) স্বামী সদানন্দ
  3. গ) চাণক্য
  4. ঘ) স্বামী দয়ানন্দ
সঠিক উত্তর:
গ) চাণক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) চাণক্য
ব্যাখ্যা
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে' এ শ্লোকের রচয়িতা হলেন - চাণক্য

 স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে।
---বিদ্বান এবং রাজা কখনােই সমান নয়, কারণ রাজা শুধুমাত্র তার দেশেই পূজ্য কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্য।বিদ্বানের সহিত রাজার কখনাে তুলনা চলে না।বিদ্বান শ্রেয় এবং শ্রেষ্ঠ।

উৎস: বৈদিক সনাতন হিন্দুত্ববাদ
১৪,৭৬০.
'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী?'- বিখ্যাত উক্তিটি কার?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'পোস্টমাস্টার' ছোটগল্প:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'পোস্টমাস্টার'।
- এই ছোটগল্পের প্রধান চরিত্র রতন ও পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের একটি বিখ্যাত উক্তি- 'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী? পৃথিবীতে কে কাহার।'

---------------
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোটগল্পগুলো হলো:
- ভিখারিণী,
- দেনা পাওনা,
- মনিহারা
- পোস্টমাস্টার,
- এক রাত্রি,
- ক্ষুধিত পাষাণ,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা,
- হৈমন্তী
- মুসলমানীর গল্প।

উৎস: 'পোস্টমাস্টার' গল্প এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৬১.
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে গৃহীত উদ্ধৃতি হলো --
  1. ক) তুমি মোরে ভিক্ষা দাও তব মানবতা
  2. খ) চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই
  3. গ) শ্যামতৃণ হয়ে লুটাইয়া র'ব ধরণীর ধূলিপর
  4. ঘ) অমর বিহঙ্গ শিশু চলে অসীম কুয়াশা হেরি
সঠিক উত্তর:
খ) চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই
উত্তর
সঠিক উত্তর:
খ) চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের 'শা-জাহান’ কবিতার বিখ্যাত উদ্ধৃতি হলাে-
- 'চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই'।
তার আরাে কয়েকটি শ্রেষ্ঠ উদ্ধৃতি-
- 'মানুষের প্রতি বিশ্বাস হারানাে পাপ',
- 'গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়',
- 'আনন্দলােকে মঙ্গলালােকে বিরাজ সত্য সুন্দর'।

সোর্সঃ সংশ্লিষ্ট কবিতা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৪,৭৬২.
'বনলতা সেন' কাব্যের কবি কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) বিষ্ণুদে
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যর পর প্রকাশিত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪,৭৬৩.
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
  1. অকপটচন্দ্র ভাস্কর
  2. লীলাময় রায়
  3. টেকচাঁদ ঠাকুর
  4. হাবু শর্মা
সঠিক উত্তর:
অকপটচন্দ্র ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
অকপটচন্দ্র ভাস্কর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;

• অন্যদিকে:
• অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম- লীলাময় রায়।
• প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর।
• 'তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়' এর সাহিত্যিক ছদ্মনাম- হাবু শর্মা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
১৪,৭৬৪.
'বাংলাপিডিয়া' হচ্ছে-
  1. উপন্যাস
  2. জাতীয় জ্ঞানকোষ
  3. বাংলা কাব্য
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
ব্যাখ্যা
বাংলাপিডিয়া:
- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব।
- প্রথম প্রকাশের পর বাংলাপিডিয়া ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
- বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী এবং সাধারণ পাঠকদের অপরিহার্য সহচরে পরিণত হয়েছে।
- বর্তমান দ্বিতীয় সংস্করণটি (২০১২) ইতিপূর্বে প্রকাশিত প্রথম সংস্করণের (২০০৩) একটি পরিবর্ধিত ও হালনাগাদ রূপ।

উৎস: বাংলাপিডিয়া।
১৪,৭৬৫.
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। - এই পঙ্‌ক্তি গুলো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. মানসী
  2. চিত্রা
  3. গীতাঞ্জলি
  4. শেষের কবিতা
সঠিক উত্তর:
মানসী
উত্তর
সঠিক উত্তর:
মানসী
ব্যাখ্যা

• তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। - এই পঙ্‌ক্তিগুলোর রচয়িতা 'রবীন্দ্রনাথ ঠাকুর'। পঙ্‌ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের 'অনন্ত প্রেম' কবিতার অন্তর্গত।

অনন্ত প্রেম
রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।

উৎস: 'অনন্ত প্রেম' কবিতা।

১৪,৭৬৬.
‘ঝরা পালক’ কাব্যগ্রন্থে কোন কোন কবির প্রভাব লক্ষ্য করা যায়?
  1. মাইকেল ও বিদ্যাপতি
  2. বঙ্কিমচন্দ্র ও অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  3. দ্বিজেন্দ্রলাল ও মোহিতলাল মজুমদার
  4. রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• 'ঝরা পালক'  কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- 'ঝরা পালক'। 
- জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। 
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক। 
- কাব্যটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ যেমন আছে, তেমনি আছে নতুন এক ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। 
--------------------------------------
• জীবনানন্দ দাশ: 
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। 
- জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।
- তাঁর রচিত ‘বনলতা সেন’ আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলির অন্যতম।
এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতদাগুলির মধ্যে জনপ্রিয়।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- মহাপৃথিবী, 
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,  বাংলাপিডিয়া; 'ঝরা পালক'  কাব্যগ্রন্থ।

১৪,৭৬৭.
'সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।' - এই উক্তিটি আছে যে রচনায়-
  1. দেনা পাওনা
  2. সুভা
  3. হৈমন্তী
  4. ছুটি
সঠিক উত্তর:
হৈমন্তী
উত্তর
সঠিক উত্তর:
হৈমন্তী
ব্যাখ্যা

'হৈমন্তী':
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হৈমন্তী’ একটি ছোটগল্প।
- এই ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম।
- এই গল্পের উল্লেখযোগ্য চরিত্র হলো: হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

• এই গল্পের কিছু বিখ্যাত উক্তি:
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪,৭৬৮.
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস-
  1. কৃষ্ণকুমারী
  2. দুর্গেশনন্দিনী
  3. বাঁধন-হারা
  4. কপালকুণ্ডলা
সঠিক উত্তর:
বাঁধন-হারা
উত্তর
সঠিক উত্তর:
বাঁধন-হারা
ব্যাখ্যা

• 'বাঁধন-হারা' বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।

• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২. বাংলাপিডিয়া।

১৪,৭৬৯.
সুশৃঙ্খল গদ্যের পথিকৃৎরূপে বিদেশীর ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে রচিত গ্রন্থ কোনটি?
  1. লিপিমালা 
  2. কথোপকথন
  3. ইতিহাসমালা
  4. হিতোপদেশ 
সঠিক উত্তর:
কথোপকথন
উত্তর
সঠিক উত্তর:
কথোপকথন
ব্যাখ্যা

• 'কথোপকথন' গ্রন্থ:
- উইলিয়াম কেরি সুশৃঙ্খল গদ্যের পথিকৃৎরূপে বিদেশীর ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে 'কথোপকথন' গ্রন্থটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।

- গ্রন্থে গৃহীত কথোপকথনগুলো সে আমলের কলকাতা- শ্রীরামপুর অঞ্চলের সকল স্তরের স্ত্রীপুরুষের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি, ধর্ম ও আচারব্যবহার নিয়ে রচিত।

- এই গ্রন্থে চাকর ভাড়াকরণ, সাহেবের হুকুম, সাহেব ও মুনশীর পরামর্শ, ভোজনের কথা, যাত্রা, পরিচয়, ভূমির কথা, মহাজন, আসামি, বাগান করার হুকুম, ভদ্রলোকে ভদ্রলোকে কথাবার্তা, প্রাচীনে প্রাচীনে কথাবার্তা, সুপারিশ, মজুরের কথাবার্তা, খাতক মহাজনি, ঘটকালি, হাটের বিষয়, স্ত্রীলোকের হাট করা, জেলেদের কথাবার্তা, ভিক্ষুকের কথা, কাজের চেষ্টার কথা, কোন্দল বা ঝগড়া, স্ত্রীলোকে স্ত্রীলোকে কথাবার্তা, 'মাইয়া কন্দল', জমিদার রায়তের কথা ইত্যাদি বিষয়াবলম্বনে কথোপকথন রচিত হয়েছে।

- উইলিয়াম কেরি সহজ ও বাস্তব ভঙ্গিতে বক্তব্য পরিবেশন করেছেন। গ্রন্থের কোথাও অবিমিশ্র সাধু আবার কোথাও কথ্য ভাষাশ্রিত রচনারীতি স্থান পেয়েছে।

- বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে বিধৃত। সে যুগের সামাজিক ও ব্যবহারিক রীতিনীতির বিশেষ পরিচয় হিসেবেও এগুলো গুরুত্বপূর্ণ। কথোপকথন গ্রন্থটি ছিল দ্বিভাষিক– এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।

অন্যদিকে, 
---------------------
• রামরাম বসু কর্তৃক রচিত লিপিমালা প্রথম বাংলা পত্র সাহিত্য।
• 'ইতিহাসমালা' (১৮১২) উইলিয়াম কেরি সঙ্কলিত বিভিন্ন বিষয়ের ১৫০টি গল্পের সংগ্রহ। 
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 'হিতোপদেশ' গ্রন্থটে সংস্কৃত 'পঞ্চতন্ত্র' থেকে অনূদিত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম। 

১৪,৭৭০.
'গৃহদাহ' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
  1. সুরেশ ও মহিম
  2. মধুসূদন ও কুমুদিনী
  3. মহেন্দ্র, বিনোদিনী
  4. গােবিন্দলাল, রােহিনী
সঠিক উত্তর:
সুরেশ ও মহিম
উত্তর
সঠিক উত্তর:
সুরেশ ও মহিম
ব্যাখ্যা
• 'সুরেশ, মহিম, অচলা' - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'গৃহদাহ' উপন্যাসের চরিত্র। 
 
• 'গৃহদাহ' উপন্যাস:
- 'মহিম ও সুরেশ' শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের দুইটি প্রধান চরিত্র।
- ১৯২০ সালে রচিত এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর একটি শ্রেষ্ঠ উপন্যাস।
- এটি মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়। 
- উপন্যাসের নায়িকা অচলা। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ উপন্যাসের আলোচ্য বিষয়।
- বিবাহ - বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনিটি নিপুণ ঘটনা সংস্থানে ও বর্ণনার মনস্তাত্ত্বিক সুক্ষ্মতার দ্বারা সমস্যায়িত হয়ে উঠেছে। 
- এই উপন্যাসে শরৎচন্দ্র হিন্দু বিধবা মৃণালকে আদর্শ হিসেবে রূপায়িত করেছেন।
------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের চরিত্র: 
গৃহদাহ উপন্যাসের চরিত্র - সুরেশ, মহিম, অচলা।
বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র - নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী।
কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র - গােবিন্দলাল, রােহিনী, ভ্রমর।
চরিত্রহীন উপন্যাসের চরিত্র - সতীশ ও কিরণময়ী। 

• রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাসের চরিত্র: 
- 'শেষের কবিতা' উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র - অমিত ও লাবণ্য।
- ‘চোখের বালি’ উপন্যাসের অন্যতম চরিত্র - মহেন্দ্র, বিনোদিনী।
- ‘ঘরে বাইরে’ উপন্যাসের অন্যতম চরিত্র - নিখিলেস ও বিমলা।
- 'দুই বোন' উপন্যাসের প্রধান চরিত্র - শর্মিলা ও ঊর্মিমালা। 
 
উৎস: বাংলা ভাষা সাহিত্য সাহিত্য ড. সৌমিত্র শেখর।
১৪,৭৭১.
‘সালাম অস্তরবি’ কবিতাটির রচয়িতা কে?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. জীবনানন্দ দাশ
  3. কাজী নজরুল ইসলাম
  4. হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

‘সালাম অস্তরবি’ কবিতাটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম, যা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে গভীর শোকাহত হয়ে লিখেছিলেন।

- এটি রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের (১৯৪১) পরপরই "মোহাম্মদী" পত্রিকায় প্রকাশিত হয় এবং এর পাশাপাশি তিনি "রবিহারা" নামে আরেকটি কবিতা এবং "ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে" গানটি রচনা করেন।

- ‘রবিহারা’ কবিতাটি নজরুল স্বকণ্ঠে আবৃত্তি করেন কলকাতা বেতারে, গ্রামোফোন রেকর্ডে। ‘ঘুমাইতে দাও’ গানটিও কয়েকজন শিল্পীকে নিয়ে স্বকণ্ঠে গেয়েছিলেন। 

কবিতাটির অংশবিশেষ-

সালাম অস্তরবি
- কাজী নজরুল ইসলাম
কাব্য-গীতির শ্রেষ্ঠ স্রষ্ঠা, দ্রষ্ঠা, ঋষি ও ধ্যানী
 মহাকবি রবি অস্ত গিয়াছে! বীণা, বেণুকা ও বাণী
নীরব হইল। ধুলির ধরণী জানিনা সে কত দিন
রস- যমুনার পরশ পাবেনা। প্রকৃতি বাণীহীন
মৌন বিষাদে কাঁদিবে ভুবনে ভবনে ও বনে একা;
রেখায় রেখায় রুপ দিবে আর কাহার ছন্দ লেখা?
অপ্রাকৃত মদনে মাধবী চাঁদের জ্যোৎস্না দিয়া
রূপায়িত রসায়িত করিবে কে লেখনী, তুলিকা নিয়া?

উৎস: বাংলাপিডিয়া এবং 'সালাম অস্তরবি' কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪,৭৭২.
কোন পত্রিকাটি রাজা রামমোহন রায় সম্পাদনা করেন-
  1. ক) সম্বাদ প্রভাকর
  2. খ) কল্লোল
  3. গ) জ্ঞানান্বেষণ
  4. ঘ) সম্বাদ কৌমুদী
সঠিক উত্তর:
ঘ) সম্বাদ কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্বাদ কৌমুদী
ব্যাখ্যা
- রাজা রামমোহন রায় 'সম্বাদ কৌমুদী' পত্রিকাটি সম্পাদনা করেন।
- এটি একটি সাপ্তাহিক পত্রিকা। যা ১৮২১ সালে প্রথম প্রকাশিত হয়।
- সামাজিক ও হিন্দুধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে উদার মনোভাব নিয়ে এ পত্রিকা লেখনী ধারণ করে।

অন্যদিকে,
- সম্বাদ প্রভাকর পত্রিকার সম্পাদক - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক - দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
- কল্লোল প্রথম সম্পাদক ছিলেন - দীনেশরঞ্জন দাশ

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২। বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪,৭৭৩.
'He Reproves the Curlow' কবিতার সাথে মিল রয়েছে কোন কবিতার?
  1. বনলতা সেন
  2. হায় চিল
  3. আবার আসিব ফিরে
  4. এই পৃথিবীতে একস্থান আছে।
সঠিক উত্তর:
হায় চিল
উত্তর
সঠিক উত্তর:
হায় চিল
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশের কবিতায় বিখ্যাত কবিদের প্রভাব:
- জীবনান্দ দাশ ইয়েটস, বেদলেয়ার, অ্যাডগার এলেন পো দ্বারা প্রভাবিত ছিলেন।
- তাঁর রচিত 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথেও ইয়েটস্-এর He reproves the curlow কবিতার মিল রয়েছে।
- তাঁর "মৃত্যুর আগে" কবিতাটির সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস রচিত কবিতাটির The falling of the Leaves মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে এডগার অ্যালান পো এর কবিতা 'টু হেলেন' এর প্রভাব রয়েছে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৭৪.
প্রেমেন্দ্র মিত্রের "ঘনাদা" চরিত্রটি সৃষ্টি হয় প্রথম কোন গল্পের মাধ্যমে?
  1. পাঁক
  2. মশা
  3. প্রতিশোধ
  4. মৃত্তিকা
সঠিক উত্তর:
মশা
উত্তর
সঠিক উত্তর:
মশা
ব্যাখ্যা
‘ঘনাদা’ চরিত্র:
- বাংলা শিশুসাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অতুলনীয় সৃষ্টি ‘ঘনাদা’।
- শিশুর মনোরাজ্যের রোমাঞ্চকর অনুভূতিগুলি তিনি ঘনাদা চরিত্রের মাধ্যমে অভিব্যক্ত করেন।
- ঘনাদা পড়ে প্রতিটি শিশু-কিশোর ঘনাদার ভিতর দিয়ে নিজেদের দেখতে উন্মুখ হয়ে ওঠে।
- প্রেমেন্দ্র মিত্রের এ ঘনাদা সৃষ্টি হয় প্রথম ‘মশা’ (১৯৩৭) গল্পের মাধ্যমে।
- কিশোর মনোরাজ্য অধিকারের জন্য ডিটেকটিভ ও রোমাঞ্চকর কাহিনি সৃজনে তিনি অসাধারণ শক্তির পরিচয় দেন।
- অপরদিকে তিনি বিজ্ঞানভিত্তিক কিশোর উপন্যাস কুহকের দেশে লিখে বাংলা ভাষায় এ ধারার সার্থকতা প্রতিষ্ঠা করেন।

প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- তাঁর জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর,
- বেনামী বন্দর,
- পুতুল ও প্রতিমা,
- মৃত্তিকা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- পাঁক,
- কুয়াশা,
- মিছিল,
- উপনয়ন,
- প্রতিশোধ,
- প্রতিধ্বনি ফেরে ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৭৫.
বাংলা সাময়িকী পত্রিকা ’সবুজপত্র’ কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯১৩ সালে
  2. ১৯১২ সালে
  3. ১৯১৭ সালে
  4. ১৯১৪ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা
• সবুজপত্র:
- সবুজপত্র  বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
- এ ধরণের একটি সাময়িকী প্রকাশ করার জন্য  রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
- এ সাময়িকীতে শুধু সবুজ রং-ই ব্যবহার করা হতো।
- নন্দলাল বসু অঙ্কিত একটি সবুজ তালপাতা এর প্রচ্ছদে ব্যবহূত হতো।
- সবুজপত্রে কখনও কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয়নি।
- প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষণীয় রূপ প্রদানের জন্য কোনো চেষ্টা করেননি।
- বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন।
- তাই সবুজপত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি।
- প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ (১৯২২ সাল) পর্যন্ত প্রকাশিত হয়।
- দ্বিতীয় পর্যায়ে সবুজপত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে।
- সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
১৪,৭৭৬.
নিচের কোনটি উপন্যাস নয়?
  1. জলোচ্ছ্বাস
  2. নিরন্তর ঘন্টাধ্বনি
  3. মেজদিদি
  4. ঘুমকাতুরে ঈশ্বর
সঠিক উত্তর:
মেজদিদি
উত্তর
সঠিক উত্তর:
মেজদিদি
ব্যাখ্যা

প্রখ্যাত নারী ঔপন্যাসিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস-
- হাঙ্গর নদী গ্রেনেড,
- জলোচ্ছ্বাস,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- কাঁটাতারের প্রজাপতি,
- গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
-কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

- অপরদিকে, 'মেজদিদি' হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ

উৎসঃ
লাইভ এমসিকিউ লেকচার।

১৪,৭৭৭.
জীবনানন্দ দাশ রচিত উপন্যাস নয় কোনটি?
  1. কল্যাণী
  2. পরিক্রমা
  3. মাল্যবান
  4. সতীর্থ
সঠিক উত্তর:
পরিক্রমা
উত্তর
সঠিক উত্তর:
পরিক্রমা
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ রচিত উপন্যাস নয় - পরিক্রমা
- এটি বুদ্ধদেব বসু রচিত উপন্যাস।

জীবনানন্দ দাশ:
- 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তাঁর 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্তর্গত 'মৃত্যুর আগে' কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর 'The falling of the Leaves' কবিতার মিল রয়েছে।
- তাঁর 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথে ইয়েটস্‌-এর 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব রয়েছে।
- বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তাঁর 'রূপসী বাংলা' তীব্রভাবে অনুপ্রাণিত করে।
- জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়।
- এছাড়া জীবনানন্দ দাশের 'শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

তাঁর রচিত উপন্যাস:
- মাল্যবান,
- সতীর্থ,
- কল্যাণী

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৭৮.
’পথে প্রবাসে’ ভ্রমণকাহিনির রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. ইব্রাহীম খাঁ
  3. অন্নদাশঙ্কর রায়
  4. আবুল ফজল
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা

• 'পথে প্রবাসে' ভ্রমণকাহিনিটির রচয়িতা — ন্নদাশঙ্কর রায়।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩১ সালে।

• অন্নদাশঙ্কর রায়:
- অন্নদাশঙ্কর রায় একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ।
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- অন্নদাশঙ্কর রায় 'লীলাময় রায়' ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন।

• অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাস:
- অসমাপিকা,
- আগুন নিয়ে খেলা,
- পুতুল নিয়ে খেলা,
- সত্যাসত্য ইত্যাদি।

• উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী:
- পথে প্রবাসে,
- ইউরোপের চিঠি।

উল্লেখ্য,
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনীভিত্তিক গ্রন্থ:
১. যুরোপ প্রবাসীর পত্র;
২. জাপান যাত্রী ;
৩.রাশিয়ার চিঠি ;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪,৭৭৯.
নিচের কোন নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র?
  1. ক) নবীন তপস্বিনী
  2. খ) কমলে কামিনী
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

দীনবন্ধু মিত্র রচিত নাটকগুলো হলঃ নীলদর্পণ(১৮৬০), নবীন তপস্বিনী, কমলে কামিনী, লীলাবতী।
সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ও জামাই বারিক দীনবন্ধু মিত্র রচিত প্রহসন।

তার বিখ্যাত নীলদর্পণ নাটকটি বাংলার নীল চাষীদের উপর ইংরেজদের অত্যাচারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
মাইকেল মধুসূদন দত্ত নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করে নাম দেন দি ইন্ডিগো প্লান্টিং মিরর।

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

১৪,৭৮০.
'রেখাচিত্র' দিনলিপি রচনা করেন কে?
  1. আব্দুল মান্নান সৈয়দ
  2. অদ্বৈত মল্লবর্মণ
  3. আবুল ফজল
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
আবুল ফজল
উত্তর
সঠিক উত্তর:
আবুল ফজল
ব্যাখ্যা

• ‘রেখাচিত্র’ আবুল ফজল রচিত একটি দিনলিপি। 

আবুল ফজল:
- তিনি ১লা জুলাই, ১৯০৩ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক।
- মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন।
- এ আন্দোলনের মুখপত্র 'শিখা' পত্রিকা।
- তিনি 'শিখা' পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন।
- তিনি মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে আখ্যায়িত হন।
- তিনি 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজি পুরস্কার (১৯৬৬) লাভ করেন।
- তিনি ১৯৮৩ সালের ৪ঠা মে মৃত্যুবরণ করেন।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭৮১.
মীর মশাররফ হোসেনের প্রত্যাহারকৃত প্রবন্ধ কোনটি?
  1. গো জীবন
  2. উদাসীন পথিকের মনের কথা
  3. গাজী মিয়াঁর বস্তানী
  4. জমীদার দর্পণ
সঠিক উত্তর:
গো জীবন
উত্তর
সঠিক উত্তর:
গো জীবন
ব্যাখ্যা
• ‘গো জীবন’ প্রবন্ধ:
- ‘গো জীবন’ (১৮৮৯) মীর মশাররফ হোসেনের একটি প্রবন্ধ পুস্তিকা।
- প্রবন্ধটির মূল বক্তব্য হলো, কৃষি নির্ভর অর্থনীতিতে যে কোন কারণেই হোক গো হত্যা অনুচিত।
- হিন্দু ও মুসলমান এই দুই ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মীর মশাররফ হোসেন এ প্রবন্ধ রচনা করেন।
- এ গ্রন্থের জন্য লেখককে মামলাতে জড়িয়ে পরতে হয়।
- অবশেষে মৌলবাদীদের প্রবল চাপের মুখে তিনি প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন।

---------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,

• প্রহসন:
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক উপন্যাসোপম রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী।

আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৮২.
কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? 
  1. জননী 
  2. রাইফেল রোটি আওরাত 
  3. জাহান্নম হইতে বিদায়
  4. ক্রীতদাসের হাসি
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
উত্তর
সঠিক উত্তর:
জাহান্নম হইতে বিদায়
ব্যাখ্যা

জাহান্নম হইতে বিদায় হচ্ছে ওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস। 

' জাহান্নম হইতে বিদায়' উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: জাহান্নম হইতে বিদায় (১৯৭১) (কলকাতায় লেখা ও আনন্দ পাবলিশার্স প্রকাশ)।
- অন্যান্য উপন্যাস: জননী, ক্রীতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাংগী, পুরাতন খঞ্জর।
- ক্রীতদাসের হাসি রচিত হয় ১৯৬১ সালে এবং এতে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছে।

------------------
শওকত ওসমান
- পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- আসল নাম: শেখ আজিজুর রহমান এবং সাহিত্যিক নাম: শওকত ওসমান।

গল্পগ্রন্থ:
- পিঁজরাপোল, জুনু আপা ও অন্যান্য গল্প, প্রস্তর ফলক, উভশৃঙ্গ, শ্রেষ্ঠ গল্প, জন্ম যদি তব বঙ্গে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী।

নাটক:
- আমলার মামলা, তস্কর ও লস্কর, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা।

শিশুতোষ রচনা:
- ওটেন সাহেবের বাংলো, তারা দুই জন, ক্ষুদে সোশালিস্ট।

অন্যদিকে,
আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৪,৭৮৩.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।'- সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্য থেকে নেওয়া?
  1. ক) হরতাল
  2. খ) ছাড়পত্র
  3. গ) পূর্বাভাস
  4. ঘ) অভিযান
সঠিক উত্তর:
খ) ছাড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ছাড়পত্র
ব্যাখ্যা
- উল্লেখিত উক্তিটি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
- 'ছাড়পত্র' কাব্যটি কবির মৃত্যুর তিনমাস পর রচিত হয়।
- বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে এটি একটি স্মরণীয় গ্রন্থ।

• সুকান্ত ভট্টাচার্য:
- তিনি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তাঁর পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন।
- ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং একই বছর 'আকাল' নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।

• তাঁর রচিত গ্রন্থ:
- ছাড়পত্র।
- পূর্বাভাস।
- মিঠেকড়া।
- অভিযান।
- ঘুম নেই।
- হরতাল।
- গীতিগুচ্ছ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৮৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ পর্বের রচনা কোনটি?
  1. ক) গীতাঞ্জলি
  2. খ) শেষলেখা
  3. গ) সোনার তরী
  4. ঘ) কড়ি ও কোমল
সঠিক উত্তর:
গ) সোনার তরী
উত্তর
সঠিক উত্তর:
গ) সোনার তরী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ পর্বের রচনা 'সোনার তরী'।

- এছাড়া চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা, কথা ও কাহিনী কবির শিলাইদহ পর্বের রচনা।
- এ পর্বের কবিতায় জীবনের বাস্তব চিত্র এবং সৌন্দর্যবোধ, বর্তমান কাল ও প্রাচীন ভারত, সমকালীন সমাজ ও ইতিহাসের মহৎ আত্মত্যাগের কাহিনী একই সঙ্গে প্রকাশিত হয়েছে।
- এছাড়া উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়। জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ জমিদারি তদারকি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান  শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে ঘুরে বেড়ান।
- এই সূত্রেই শিলাইদহে গড়ে ওঠে একটি কবিতীর্থ। পদ্মাবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় পদ্মানদী, বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত, দরিদ্র জীবন এবং সেখানকার সাধারণ মানুষের হূদয়লীলা কবিকে গভীরভাবে আলোড়িত করে, যা এ পর্বের গল্পে ও কবিতায় প্রতিফলিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৪,৭৮৫.
আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিন’ – একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) স্মৃতিকথা
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৪,৭৮৬.
মণীশ ঘটকের ছদ্মনাম -
  1. চিত্রগুপ্ত
  2. যুবনাশ্ব
  3. পরশুরাম
  4. কমলাকান্ত
সঠিক উত্তর:
যুবনাশ্ব
উত্তর
সঠিক উত্তর:
যুবনাশ্ব
ব্যাখ্যা

• মণীশ ঘটকের ছদ্মনাম  -'যুবনাশ্ব'।

অন্যদিকে, 
- সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
-  পরশুরাম - রাজশেখর বসু এর ছদ্মনাম। 
- কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭৮৭.
কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
  1. মাটির কান্না
  2. সাত সাগরের মাঝি
  3. বালুচর
  4. সাতটি তারার তিমির
সঠিক উত্তর:
সাতটি তারার তিমির
উত্তর
সঠিক উত্তর:
সাতটি তারার তিমির
ব্যাখ্যা
• ‘সাতটি তারার তিমির’ জীবনানন্দ দাশ রচিত একটি কাব্যগ্রন্থ।

অন্যদিকে,
• 'সাত সাগরের মাঝি' ফররুখ আহমদ রচিত প্রধান কাব্যগ্রন্থ। 
• মাটির কান্না ও বালুচর জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ।

-------------------------
• জীবনানন্দ দাশ:

- 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তাঁর 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্তর্গত 'মৃত্যুর আগে' কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর 'The falling of the Leaves' কবিতার মিল রয়েছে।
- তাঁর 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথে ইয়েটস্‌-এর 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব রয়েছে।
- বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তাঁর 'রূপসী বাংলা' তীব্রভাবে অনুপ্রাণিত করে।
- জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়।
- এছাড়া জীবনানন্দ দাশের 'শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত উপন্যাস:
- মাল্যবান,
- সতীর্থ,
- কল্যাণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৮৮.
মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়?
  1. ফরিদপুর
  2. মানিকগঞ্জ
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- মিহি ও মোটা কাহিনী,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৮৯.
২০২৫ সালে কোন পত্রিকার শতবর্ষ পূর্ণ হচ্ছে?
  1. ক) ধুমকেতু
  2. খ) নবযুগ
  3. গ) সওগাত
  4. ঘ) লাঙল
সঠিক উত্তর:
ঘ) লাঙল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাঙল
ব্যাখ্যা
'লাঙ্গল' কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালের ডিসেম্বরে কলকাতা থেকে। এটি 'শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়' নামে শ্রমিক শ্রেণীর একটি মুখপত্র। এর সম্পাদক কাজী নজরুল ইসলাম হলেও ছাপা হতো মণিভূষণ মুখোপাধ্যায়ের নামে। দৈনিক নবযুগ (১৯২০) ও ধূমকেতু (১৯২২) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪,৭৯০.
''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'' - উক্তিটি কার?
  1. মীর মশাররফ হোসেন
  2. কাজী নজরুল ইসলাম
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. মোহাম্মদ নজিবর রহমান
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত।
- তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪,৭৯১.
'চার ইয়ারী কথা' গল্পগ্রন্থটি রচনা করেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. সুফিয়া কামাল
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

'চার ইয়ারী কথা' গল্পগ্রন্থ:
- এটি প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
- এখানে বর্ণিত হয়েছে চার বন্ধুর প্রেমের কাহিনী। গল্পগ্রন্থের নায়িকা চারজনই ইউরোপীয়।
- গল্পগ্রন্থে প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় চোর, তৃতীয় প্রতারক ও চতুর্থ নায়িকা মৃত্যুর পর ভালোবাসা ব্যক্ত করেছে।
- এটিতে ভাষার চাতুর্য, পরিহাসপ্রিয়তা এবং সূক্ষ্ম ব্যঙ্গ উদ্ভাসিত হয়েছে ভাবালু প্রেমকাহিনী প্রতিবাদী রূপে।
 
প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।

তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
- আহুতি,
- নীললোহিত ও গল্প সংগ্রহ।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১৪,৭৯২.
’রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
  1. আহমদ শরীফ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. যতীন্দ্রমোহন বাগছী
  4. আহসান হাবীব
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা
• ’রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন- আহসান হাবীব।

• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
- তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষে (১৯৪৭)।

• তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো:
- অরণ্য নীলিমা (১৯৬০);
- রাণী খালের সাঁকো (১৯৬৫)।

• আহসান হাবীব রচিত  কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- আশায় বাসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৯৩.
'আনন্দময়ীর আগমনে' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) ধূমকেতু
  2. খ) বিজলী
  3. গ) লাঙ্গল
  4. ঘ) দৈনিক নবযুগ
সঠিক উত্তর:
ক) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূমকেতু
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 
- তাকে আটক করে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদলতে উপস্থাপন করেন মাত্র চার পৃষ্ঠার বক্তব্য।
- যা 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরবর্তিতে প্রকাশিত হয়। 
- নজরুল আদালতে লিখিত 'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪,৭৯৪.
'গ্রানাডার শেষ বীর' কোন ধরনের সাহিত্য রচনা?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. ছোটগল্প
  4. নাটক
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা

'গ্রানাডার শেষ বীর' ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা- এস ওয়াজেদ আলি।
- এটি ১৯৪০ সালে প্রথম প্রকাশিত হয়।

----------------
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ:
- জীবনের শিল্প,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- ভবিষ্যতের বাঙালী,
- আকবরের রাষ্ট্র সাধনা,
- মুসলিম সংস্কৃতির আদর্শ।

উপন্যাস:
- গ্রানাডার শেষ বীর।

ভ্রমণকাহিনি:
- পশ্চিম ভারত,
- মোটর যোগে রাঁচী সফর প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪,৭৯৫.
'গাজী মিয়া' ছদ্মনাম ছিল-
  1. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের 
  2. কায়কোবাদের 
  3. মীর মশাররফ হোসেনের 
  4. প্রমথ  চৌধুরীর 
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেনের 
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেনের 
ব্যাখ্যা

• মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম ছিল 'গাজী মিয়া'।

• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেনের ছদ্মনাম ছিল- ‘গাজী মিয়া’। 
- 'গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৪৩)- পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্যজীবনে প্রবেশ করেন - যার সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ।
- সাহিত্যজীবনে তিনি গো-জীবন নামক প্রবন্ধ রচনা করে মামলায় জড়িয়ে পড়েন। 

• তাঁর নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য- 
- 'বসন্তকুমারী' ও
- 'জমিদার দর্পণ'।

• মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে- গাজী মিয়াঁর বস্তানী। 

• তার রচিত প্রহসন হচ্ছে - 
- ফাঁস কাগজ', 
- 'ভাই ভাই এইতো চাই', 
- 'এর উপায় কি'।

• তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হলো কারবালার যুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাস 'বিষাদ সিন্ধু' - যার তিন খণ্ড হলো- 
- মহররম পর্ব,
- উদ্ধার পর্ব ও
- ইয়াজিদ বধ পর্ব।

অন্যদিকে,
• 'বলাইচাঁদ মুখোপাধ্যায়ের' ছদ্মনাম হলো- বনফুল।
• 'কায়কোবাদ' এর প্রকৃত নাম ছিল- মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- 'কায়কোবাদ' ছিল তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাকে মহাকবি ও বলা হয়। 
- তার লিখা 'মহাশ্মশান' বাংলা সাহিত্যের একটি বিখ্যাত মহাকাব্য।
• 'প্রমথ চৌধুরীর' ছদ্মনাম হলো- বীরবল।
- বাংলা সাহিত্যে তার উপাধি হচ্ছে- চলিত রীতির প্রবর্তক।

উৎস:
বাংলাপিডিয়া; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

১৪,৭৯৬.
সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি?
  1. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  2. টালা অভিনয়
  3. বিয়ে পাগলা বুড়ো
  4. এর উপায় কি
সঠিক উত্তর:
বিয়ে পাগলা বুড়ো
উত্তর
সঠিক উত্তর:
বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা

• 'বিয়ে পাগলা বুড়ো' প্রহসন:
- সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে রচিত দীনবন্ধু মিত্রের প্রহসন 'বিয়ে পাগলা বুড়ো'।
- এটি (১৮৬৬) নাটকটি ১৮৭২ সালে প্রথম মঞ্চস্থ হয়।
- এ প্রহসনে বিবাহবাতিকগ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ক ছেলেরা কিভাবে তাকে নাস্তানাবুদ করে, সে কাহিনিই এ প্রহসনের বিষয়।

-----------------
তাঁর উল্লেখযোগ্য প্রহসনগুলো হচ্ছে:
- বিয়ে পাগলা বুড়ো,
- সধবার একাদশী,
- জামাই বরিক।

অন্যদিকে:
• 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্তের প্রহসন।
• 'টালা অভিনয়' ও 'এর উপায় কি' মীর মশাররফ হোসেন রচিত প্রহসন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম। 

১৪,৭৯৭.
কেরী সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন কে?
  1. ক) উইলিয়াম কেরী
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) প্রমথনাথ বিশি
  4. ঘ) রামরাম বসু
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তর ভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
- কলেজের বাঙালি শিক্ষকদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন রামরাম বসু, তারিণীচরণ মিত্র ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু
- তিনি উলিয়াম কেরীকে (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত) বাংলা ভাষা সেখান। 
- রামরাম বসু রচিত বাংলা ভাষায় প্রথম মুদ্রিত মৌলিক গ্রন্থ - প্রতাপাদিত্যচরিত্র (১৮০১)।
- রামরাম বসুর আরো একটি গ্রন্থ হচ্ছে - লিপিমালা (১৮০২)।

প্রমথনাথ বিশি রচিত উপন্যাস- কেরি সাহেবের মুন্সী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৭৯৮.
'বর্ণপরিচয়' শিক্ষামূলক গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) ইব্রাহীম খাঁ
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ- আখ্যান মঞ্জুরী, বোধোদয়, ব্যাকরণ কৌমুদী, বর্ণপরিচয়, কথামালা, শব্দ মঞ্জুরী ইত্যাদি। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৪,৭৯৯.
'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. গল্প
  3. নাটক
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মামুন:
- তিনি ১৯৪৩ সালের ১২ জুলাই জামালপুর জেলা সদরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।

আবদুল্লাহ আল মামুন রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪,৮০০.
'বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা কে?
  1. মুহম্মদ শহীদুল্লাহ
  2. মুহম্মদ আব্দুল হাই
  3. সৈয়দ আলী আহসান
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা

• আহমদ শরীফ 'বাঙালী ও বাঙলা সাহিত্য' নামক গবেষণা গ্রন্থটি রচনা করেছেন।

• আহমদ শরীফ:
- একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।
- তাঁর বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড ১৯৭৮, ১৯৮৩) মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করেছে। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।

আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।