বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

মোট প্রশ্ন১৭,৪৩৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

PrepBank · পাতা ১০৯ / ১৭৪ · ১০,৮০১১০,৯০০ / ১৭,৪৩৭

১০,৮০১.
"মেঘনাদবধ" - কাব্যের কাহিনিতে মোট কত সময়ের ঘটনা বর্ণিত হয়েছে?
  1. পাঁচ দিন চার রাত
  2. সাত দিন সাত রাত
  3. দুই দিন এক রাত
  4. তিন দিন দুই রাত
সঠিক উত্তর:
তিন দিন দুই রাত
উত্তর
সঠিক উত্তর:
তিন দিন দুই রাত
ব্যাখ্যা

মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসুদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- গ্রন্থটি ১৮৬১ খ্রিষ্টাব্দেই প্রকাশ পায়।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

মাইকেল মধুসুদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১০,৮০২.
"ভানুমতী" কোন উপন্যাসের চরিত্র?
  1. পথের পাঁচালী
  2. আরণ্যক
  3. ইছামতী
  4. অপরাজিত
সঠিক উত্তর:
আরণ্যক
উত্তর
সঠিক উত্তর:
আরণ্যক
ব্যাখ্যা

‘আরণ্যক’ উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’। 
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১০,৮০৩.
আবু ইসহাকের কোন উপন্যাসটির গল্প গোয়েন্দা কাহিনী নির্ভর?
  1. ক) মহাপতঙ্গ 
  2. খ) পদ্মার পলিদ্বীপ
  3. গ) সূর্য দীঘল বাড়ী
  4. ঘ) জাল
সঠিক উত্তর:
ঘ) জাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাল
ব্যাখ্যা
 আবু ইসহাক একজন কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা।
 তিনি ১৯২৬ সালের ১ নভম্বরজন্ম শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্ম গ্রহণ করেন। 
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন সূর্য দীঘল বাড়ী (১৯৫৫)।
- আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ (১৯৮৬); এ উপন্যাসে পদ্মার বুকে জেগে-ওঠা চরের শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রামের কথা আছে।
- তাঁর তৃতীয় উপন্যাস 'জাল'। এটি গোয়েন্দা কাহিনী নির্ভর উপন্যাস।

 - কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
- তাঁর স্মৃতিচারণমূলক রচনা 'স্মৃতিবিচিত্রা' প্রকাশিত হয় ২০০১ সালে।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি
- হারেম (১৯৬২) ও
- মহাপতঙ্গ  (১৯৬৩)।

তিনি ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ (মনণোত্তর, ২০০৪) লাভ করেন।  

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]
১০,৮০৪.
‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি’ চরণটির রচয়িতা-
  1. সৈয়দ আলী আহসান
  2. শামসুর রাহমান
  3. সৈয়দ শামসুল হক
  4. শামসুজ্জামান খান
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি’ চরণটির রচয়িতা- সৈয়দ শামসুল হক। 
- আলোচ্য পঙ্‌ক্তিদ্বয় সৈয়দ শামসুল হক রচিত 'আমার পরিচয়' কবিতার অংশ।  

• সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

• সৈয়দ শামসুল হকের প্রবন্ধ: হৃৎকলমের টানে।
---------------
আমার পরিচয়- কবিতা, 
- সৈয়দ শামসুল হক।

আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।(সংকলিত)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮০৫.
'ছোটদের পাকিস্তান' শিশুতোষ গ্রন্থটি কার রচনা?
  1. আহসান হাবীব
  2. এস ওয়াজেদ আলি
  3. আবদুল্লাহ আল-মুতী
  4. আব্দুল্লাহ আল মামুন
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা

'ছোটদের পাকিস্তান' আহসান হাবীব রচিত শিশুতোষ গ্রন্থ। 
-​ গ্রন্থটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়। 

​-------------------
​• আহসান হাবীব:

- আহসান হাবীব ছিলেন মূলত কবি ও সাংবাদিক। ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম। 
​- আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন। তাঁর কাব্যচর্চার শুরু বাল্যকাল থেকেই। 
​- সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়। ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ছাপা হয় পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে। তখন তিনি দশম শ্রেণীর ছাত্র। 
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাত্রিশেষে। রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
- ১৯৬১ সালে বাংলা একাডেমি এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ:
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- দু'হাতে দুই আদিম পাথর,
- বিদীর্ণ দর্পণে মুখ।

শিশুতোষ গ্রন্থ:
- ছোটদের পাকিস্তান,
- ছুটির দিন দুপুরে,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০,৮০৬.
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সবকিছু নষ্টদের অধিকারে যাবে
  2. খ) শিউলি
  3. গ) আর্ত শব্দাবলী
  4. ঘ) আরো দুটি মৃত্যু
সঠিক উত্তর:
গ) আর্ত শব্দাবলী
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্ত শব্দাবলী
ব্যাখ্যা
'আর্ত শব্দাবলী' হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
'শিউলি' ২০০৬ সালে প্রকাশিত, হাসান আজিজুল হক রচিত উপন্যাস।
'আরো দুটি মৃত্যু' ১৯৭০ সালে প্রকাশিত, হাসান হাফিজুর রহমান রচিত গল্প।
১৯৮৫ সালে প্রকাশিত, হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০,৮০৭.
'প্রেম ও ফুল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. গােবিন্দচন্দ্র দাস
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ফররুখ আহমদ
সঠিক উত্তর:
গােবিন্দচন্দ্র দাস
উত্তর
সঠিক উত্তর:
গােবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা

• 'প্রেম ও ফুল' কাব্যগ্রন্থের রচয়িতা গােবিন্দচন্দ্র দাস।

• গােবিন্দচন্দ্র দাস:

- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০,৮০৮.
'প্রতিদিন একদিন’ কোন আঙ্গিকের সাহিত্যকর্ম? 
  1. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  2. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
  3. মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা
  4. মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
ব্যাখ্যা

‘প্রতিদিন একদিন’ হলো সাঈদ আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। 
----------------------------- 
• ‘প্রতিদিন একদিন’ নাটকের মূলভাব:
- নাট্যকার সাঈদ আহমদ ‘প্রতিদিন একদিন’ নাটকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাঙালির অর্জন, প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধানকে নাট্যরূপে ফুটিয়ে তুলেছে। এটি মূলত মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি এবং আত্ম-অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত। নাটকটি স্বাধীনতার পর দেশের বাস্তবতা ও মানুষের আদর্শের সংকটের চিত্র তুলে ধরে। এখানে যুদ্ধের চেতনা ও দেশপ্রেম কতটুকু টিকে আছে, এবং অর্জিত স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত হয়েছে কি না—এই প্রশ্নগুলো নাটকের মূল উপজীব্য। সাঈদ আহমদ এই নাটকে পূর্ববর্তী অ্যাবসার্ড শৈলীর পরিবর্তে বাস্তববাদী পদ্ধতি ব্যবহার করেছেন।  
------------------------------ 
• সাঈদ আহমদ:
- সাঈদ আহমদ (১৯৩১–২০১০) ছিলেন প্রখ্যাত নাট্যকার, চিত্রসমালোচক ও শিক্ষাবিদ।
- তিনি জন্মগ্রহণ করেন পুরানো ঢাকার ইসলামপুরে, ১ জানুয়ারি ১৯৩১।
- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
- এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স থেকে পোস্টগ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।
- পেশাগত জীবনে বিভিন্ন সময়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
- ১৯৭৬ সালে আইএমএফ-এ কাজ করার সময় তিনি জর্জটাউন ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি ও ক্যাথলিক ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।
- এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।

- নাট্যজগতে সাঈদ আহমদকে বলা যায় বাংলা ‘থিয়েটার অফ দি অ্যাবসার্ড’ ধারার পুরোধা।
- তাঁর নাটকগুলো ফরাসি, জার্মান, ইতালীয়, উর্দু ও পাঞ্জাবি ভাষায় অনূদিত হয়েছে।

 - তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হলো—
- কালবেলা,
- তৃঞ্চায়,
- একদিন প্রতিদিন,
- শেষ নবাব,
- মাইলপোস্ট। 

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া। 

১০,৮০৯.
হুমায়ূন আহমেদ সৃষ্ট ‘হিমু’ চরিত্রের আত্মপ্রকাশ ঘটে কোন উপন্যাসের মাধ্যমে?
  1. ক) শ্রাবণ মেঘের দিন
  2. খ) ময়ূরাক্ষী
  3. গ) আমার আছে জল
  4. ঘ) ছায়াসঙ্গী
সঠিক উত্তর:
খ) ময়ূরাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়ূরাক্ষী
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ সৃষ্ট ‘হিমু’ চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ‘ময়ূরাক্ষী’ উপন্যাস দিয়ে।
- ১৯৯০ সালে মে মাসে বইটি প্রকাশিত হওয়ার পর থেকে চরিত্রটি পাঠকদের, বিশেষ করে তরুণ সাহিত্যপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা লাভ করে।
- এই ধারাবাহিকতায় পরবর্তী একে একে প্রকাশিত হতে থাকে- দরজার ওপাশে, হিমু, পারাপার, এবং হিমু, হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম , হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা, তোমাদের এই নগরে, সে আসে ধীরে, চলে যায় বসন্তের দিন, হিমু মামা প্রভৃতি। 

--------------------------
⇒ হুমায়ূন আহমেদ :
• হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) - কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ।
ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

 হুমায়ুন আহমেদ রচিত স্থান-কাল ও বিষয়ভিত্তিক প্রধান গ্রন্থ:
- শঙ্খনীল কারাগার,
- আনন্দ বেদনার কাব্য,
- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ,
- আমার আছে জল,
- ফেরা,
- নক্ষত্রের রাত,
- প্রিয়তমেষু,
- বাসর,
- এলেবেলে (১ম পর্ব-২য় পর্ব),
- সাজঘর,
- ছায়াসঙ্গী,
- বহুব্রীহি,
- অয়োময়, 
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,  
- কোথাও কেউ নেই প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮১০.
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা - পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• আলোচ্য পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কনিকা' কাব্যগ্রন্থের 'কুটুম্বিতা-বিচার' কবিতা থেকে নেয়া। 

কুটুম্বিতা-বিচার
কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা
কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা!

উৎস: 'কনিকা', রবীন্দ্রনাথ ঠাকুর।
১০,৮১১.
শওকত ওসমান রচিত উপন্যাস নয় কোনটি?
  1. ক্রীতদাসের হাসি
  2. নেকড়ে অরণ্য
  3. পতঙ্গ পিঞ্জর
  4. জন্ম যদি তব বঙ্গে
সঠিক উত্তর:
জন্ম যদি তব বঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
জন্ম যদি তব বঙ্গে
ব্যাখ্যা
• ‘জন্ম যদি তব বঙ্গে’ শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পগ্রন্থ।
- দুই ব্রিগেডিয়ার এই গল্পের নায়ক।
- এই গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।

--------------------------
• শওকত ওসমান:

- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস-
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী।

• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ-
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮১২.
শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস কোনটি?
  1. ক) চন্দ্রভানের কন্যা
  2. খ) কবে পোহাবে বিভাবরী
  3. গ) সংশপ্তক
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাবহতি পূর্ববর্তী কাল থেকে বায়ান্নর ভাষা আন্দলনের পূর্বকাল অবধি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রুপান্তরকে ঘিরে শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস সংশপ্তক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০,৮১৩.
'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. অমিয় চক্রবর্তী
  3. অন্নদাশঙ্কর রায়
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• 'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেছেন - অমিয় চক্রবর্তী।

অমিয় চক্রবর্তী:
- ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ।  তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)।
- কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন।দ

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮১৪.
আহসান হাবীবের শিশুতোষ গ্রন্থ হলো -
  1. ক) রাত্রিশেষ
  2. খ) জ্যোৎস্না রাতের গল্প
  3. গ) মেঘ বলে চৈত্রে যাবো
  4. ঘ) ছায়াহরিণ
সঠিক উত্তর:
খ) জ্যোৎস্না রাতের গল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যোৎস্না রাতের গল্প
ব্যাখ্যা
আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই 'রাত্রিশেষ' প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
- তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) ইতাদি।
- তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো অরণ্য নীলিমা (১৯৬০) ও রাণীখালের সাঁকো (১৯৬৫)।
- তাঁর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর (১৯৭৭), ছুটির দিন দুপুরে (১৯৭৮) ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।
১০,৮১৫.
শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস-
  1. আর্তনাদ
  2. অলাতচক্র
  3. আরেক ফাল্গুন
  4. নিরন্তর ঘন্টাধ্বনি
সঠিক উত্তর:
আর্তনাদ
উত্তর
সঠিক উত্তর:
আর্তনাদ
ব্যাখ্যা
• শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস - আর্তনাদ।

অন্যদিকে,
- 'অলাতচক্র' আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস - আরেক ফাল্গুন।
- 'নিরন্তর ঘন্টাধ্বনি' উপন্যাসটির লেখক সেলিনা হোসেন। ১৯৪৭ এ দেশ ভাগের আগের ও পরের সাহিত্য চর্চা, রাজনৈতিক সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে কাহিনি শুরু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'আর্তনাদ' উপন্যাস, শওকত ওসমান।
১০,৮১৬.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মসাল কোনটি?
  1. ১৮৮৮
  2. ১৯৩২
  3. ১৮৮০
  4. ১৮৯০
সঠিক উত্তর:
১৮৮০
উত্তর
সঠিক উত্তর:
১৮৮০
ব্যাখ্যা
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

তাঁর উলে­খযোগ্য রচনা:
- মতিচূর,
- সুলতানার স্বপ্ন, 
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১০,৮১৭.
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা নয়?
  1. অল্প হইল
  2. অতি অল্প হইল
  3. রত্ন পরীক্ষা
  4. ব্রজবিলাস
সঠিক উত্তর:
অল্প হইল
উত্তর
সঠিক উত্তর:
অল্প হইল
ব্যাখ্যা

• 'অল্প হইল'  নামে  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো মৌলিক রচনা নেই।

তাঁর রচিত মৌলিক রচনা:

- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:

- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়।
- তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।

• তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১০,৮১৮.
'বেনামী বন্দর' কোন ধরনের রচনা?
  1. ক) প্রহসন
  2. খ) কাব্য
  3. গ) নাটক
  4. ঘ) গল্পগ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
- 'বেনামী বন্দর' প্রেমেন্দ্র মিত্র রচিত একটি গল্পগ্রন্থ।

• প্রেমেন্দ্র মিত্র রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- পঞ্চশর, বেনামী বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, অফুরন্ত, মহানগর, নিশীথ নগরী, কুড়িয়ে ছড়িয়ে, সামনে চড়াই সপ্তপদী, জল পায়রা।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারী ফৌজ, কখনো মেঘ, নদীর নিকটে।

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে, অন্য এক নাম, পা বাড়ালেই রাস্তা, পতাকা যারে দাও, যিনি বিধাতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০,৮১৯.
মীর মশাররফ হোসেন কোন ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন?
  1. গৌড়তটবাসী মশা
  2. গাজী মিয়াঁ
  3. উদাসীন পথিক
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন যেসকল ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন-
- গৌড়তটবাসী মশা,
- গাজী মিয়াঁ এবং
- উদাসীন পথিক।

• 'উদাসীন পথিক' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর ব্যক্তিজীবনের পটভূমিতে রচনা করেছেন 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০)। 
- গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনা মিশেল উপন্যাসসূলভ সাহিত্যিক উপস্থাপনা। 

• 'গাজী মিয়াঁ' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী'।
- এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন। 
- এতে বঙ্কিমের 'কমলাকান্তের দপ্তর' -এর প্রভাব পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮২০.
শওকত আলীর লিখিত প্রথম উপন্যাস কোনটি?
  1. দুই সৈনিক
  2. ওয়ারিশ
  3. উওরের খেপ
  4. পিঙ্গল আকাশ
সঠিক উত্তর:
পিঙ্গল আকাশ
উত্তর
সঠিক উত্তর:
পিঙ্গল আকাশ
ব্যাখ্যা
'পিঙ্গল আকাশ' উপন্যাস:
- পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
- পিঙ্গল আকাশ গ্রন্থাকারে প্রকাশের পূর্বে ১৯৬১ সালে মাসিক পূবালী'র ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরে কলকাতার হরফ প্রকাশনী থেকেও ১৯৬৬ সালে উপন্যাসটির একটি সংস্করণ প্রকাশিত হয়।
- গ্রন্থটি তিনি উৎসর্গ করেন স্ত্রী শওকত আরা বেগমকে।

শওকত আলী:
- শওকত আলীর (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি)। জন্মস্থান দিনাজপুর জেলার রায়গঞ্জ।
- একটি ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ” (১৯৬৪) তাঁর প্রথম প্রকাশিত বই। এর পর প্রকাশিত হয়েছে। দুটি ছােটগল্প সংকলন ও একটি উপন্যাস।
- শিশুকিশোরদের জন্যেও তিনি লিখে থাকেন। বাংলা ছোটগল্পে বিশেষ অবদান রাখার জন্য শওকত আলী বাঙলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে।
- ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে।

শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উওরের খেপ,
- বসত,
- হিসাবনিকাশ,
- দলিল,
- উত্তরের ছাপ ইত্যাদি।

অন্যদিকে,
•‘দুই সৈনিক’ শওকত ওসমান রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০,৮২১.
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
  1. মেঘনাদবধ কাব্য
  2. বীরাঙ্গনা কাব্য
  3. বাঁধন-হারা
  4. ব্রজাঙ্গনা কাব্য
সঠিক উত্তর:
বীরাঙ্গনা কাব্য
উত্তর
সঠিক উত্তর:
বীরাঙ্গনা কাব্য
ব্যাখ্যা
'বীরাঙ্গনা কাব্য':
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- এতে পত্র সংখ্যা ১১ টি। রোমান কাব্য ‘হেরোইদাইদস’ কাব্যের অনুসরণে রচিত ‘বীরাঙ্গনা কাব্য’ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক। এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

অন্যদিকে,
- 'ব্রজাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিকাব্য।
- 'বাঁধন-হারা' (১৯২৭) কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১০,৮২২.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনসত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি?
  1. কপালকুণ্ডলা
  2. রজনী 
  3. আনন্দমঠ
  4. কৃষ্ণকান্তের উইল 
সঠিক উত্তর:
রজনী 
উত্তর
সঠিক উত্তর:
রজনী 
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনসত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে রজনী। 

রজনী:
- ‘রজনী’ (১৮৭৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
- নায়িকা রজনী চরিত্রের সঙ্গে লর্ড লিটনের ‘The Last Days of Pompeii’ উপন্যাসের Nydia চরিত্রের মিল পাওয়া যায়।
- এই উপন্যাস বিভিন্ন চরিত্রের জবানবন্দির মাধ্যমে রচিত।
- ভূমিকায় বঙ্কিম স্বীকার করেছেন যে, তিনি ইংরেজ ঔপন্যাসিক কার্লাইলস (Carlenz/Carlin’s)-এর অনুসরণ করেছেন।
- বাংলা উপন্যাস নির্মাণে পাশ্চাত্য সাহিত্যকে অনুসরণ করেছিলেন বঙ্কিমচন্দ্র।
- কাহিনির মূল উপজীব্য হলো প্রেম ও আদর্শের সংঘাত।
- উপন্যাসটিকে অনেকেই রোমান্স বলে উল্লেখ করেন, কারণ এতে বেশ কিছু ঘটনা কল্পনাপ্রসূতভাবে উপস্থাপিত হয়েছে।

অন্যদিকে,
- কপালকুণ্ডলা: এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস এবং একটি রোমান্টিক উপন্যাস।  
- আনন্দমঠ: এটি বঙ্কিমচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস, যেখানে বিপ্লব ও জাতীয়তাবাদের কথা বলা হয়েছে।  
- কৃষ্ণকান্তের উইল: এটি একটি সামাজিক উপন্যাস, যা সামাজিক সমস্যা ও মানুষের জটিল সম্পর্ককে কেন্দ্র করে রচিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১০,৮২৩.
'হাসনাহেনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. হুমায়ুন আজাদ
  2. কায়কোবাদ
  3. গোলাম মোস্তফা
  4. জসীমউদ্‌দীন
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা
• 'হাসনাহেনা' কাব্যগ্রন্থের রচয়িতা - গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা:

- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম। 
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) উপাধি লাভ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী, 
- সাহারা, 
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান, 
- বনিআদম।

গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী,
- ইসলাম ও কমিউনিজম, 
- ইসলাম ও জেহাদ, 
- আমার চিন্তাধারা, 
- পাকিস্তানের রাষ্ট্রভাষা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮২৪.
মীর মশাররফ হোসেন ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
  1. মুসাফির
  2. গৌড়তটবাসী মশা 
  3. গাজী মিয়াঁ
  4. উদাসীন পথিক
সঠিক উত্তর:
মুসাফির
উত্তর
সঠিক উত্তর:
মুসাফির
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন ব্যবহৃত ছদ্মনাম নয়- মুসাফির।
• ‘মুসাফির’ ছদ্মনামে সৈয়দ মুজতবা আলী লিখতেন।

• মীর মশাররফ হোসেন যেসকল ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন সেগুলো হলো- 
- গৌড়তটবাসী মশা 
- গাজী মিয়াঁ এবং
- উদাসীন পথিক।

----------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮২৫.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ’মন্দির’ গল্প রচনার জন্য কী পুরস্কার লাভ করেন?
  1. জগত্তারিণী 
  2. আদমজী
  3. ইউনেস্কো
  4. কুন্তলীন 
সঠিক উত্তর:
কুন্তলীন 
উত্তর
সঠিক উত্তর:
কুন্তলীন 
ব্যাখ্যা

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
- তিনি ১৬ই জানুয়ারি, ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর বিখ্যাত গল্পসমূহ:
- মন্দির(প্রথম)
- মহেশ, 
- মেজদিদি,
- অনুপমার প্রেম,
- কাশীনাথ,
- বিলাসী
- হরিলক্ষ্মী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০,৮২৬.
'প্রথমা' কাব্যের রচয়িতা কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) বিষ্ণু দে
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিহারীলাল
সঠিক উত্তর:
ক) প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
'প্রথমা' কাব্যের রচয়িতা প্রেমেন্দ্র মিত্র।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল, কখনো মেঘ ইত্যাদি। পাক, মিছিল, উপনয়ন, আগামী কাল, প্রতিশোধ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১০,৮২৭.
নকশী কাঁথার মাঠ কাব্যটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
  1. ১৯১৯ খ্রিষ্টাব্দে
  2. ১৯২২ খ্রিষ্টাব্দে
  3. ১৯২৯ খ্রিষ্টাব্দে
  4. ১৯২৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
১৯২৯ খ্রিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৯ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা
পল্লীকবি জসীম উদদীন:
- বাংলা সাহিত্যে জসীম উদদীন বহুমুখী আধুনিক ব্যক্তিত্ব।
- তিনি একাধারে কবি, কাব্যোপন্যাসিক, ঔপন্যাসিক, গীতিকার, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, স্মৃতিকথক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ইত্যাদি বহুবিধ পরিচয়ে পরিচিত।
- ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- রাখালী কাব্যে ১৯টি কবিতা রয়েছে।

♦ 'বোবা কাহিনী' তাঁর একমাত্র উপন্যাস।
- এ উপন্যাসের নায়ক আজাহের।

♦ নকশী কাঁথার মাঠ: 
- নকশী কাঁথার মাঠ কাব্যটি 'The Field of Embroidered Quilt' নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।
- ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের এই অনবদ্য আখ্যানকাব্যটি।
- 'নকশী কাঁথার মাঠ' কবির শ্রেষ্ঠ রচনা।
- এই কাব্যোপন্যাসটি দুজন বাস্তব চরিত্র রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী।

তথ্যসূত্র:
১.বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
২. বিবিসি বাংলা,
৩. ডেইলি স্টার বাংলা,
৪. Who's who in Bangladesh art, culture, literature, আবু ফজল শামসুজ্জামান।
৫. বাংলাপিডিয়া।
১০,৮২৮.
'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে কে লিখতেন?
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) প্যারীচাঁদ মিত্র
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮)

প্রেমেন্দ্র মিত্র সেপ্টেম্বর, ১৯০৪ কাশীতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চব্বিশ পরগণার। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৮৮ সালের ৩ মে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান।

- স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পর 'কল্লোল' পত্রিকায় যোগদান করেন। পরে বাংলার কথা, বঙ্গবাণী, সংবাদ পত্রিকায় সম্পাদকীয়
বিভাগে দায়িত্ব পালন করেন।
- কল্লোল গোষ্ঠীর লেখক। সাহিত্য সাধনার প্রথম পর্বে 'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে লিখতেন। তার সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র 'ঘনাদা'।


তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
১০,৮২৯.
'কেশব এবং বৈকুণ্ঠ' দীনবন্ধু মিত্র রচিত কোন নাটকের চরিত্র?
  1. বিয়ে পাগলা বুড়ো
  2. কমলে কামিনী
  3. সধবার একাদশী
  4. নীলদর্পণ
সঠিক উত্তর:
বিয়ে পাগলা বুড়ো
উত্তর
সঠিক উত্তর:
বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা
'বিয়ে পাগলা বুড়ো' নাটক:
- দীনবন্ধু মিত্র রচিত নাটক।
- 'বিয়ে পাগলা বুড়ো' মূলত এক ধরনের হাস্যরসাত্মক নাটক।
- বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো 'জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল।
- ১৮৭২ সালে নাটকটি প্রথম অভিনীত হয়।
উল্লেখযোগ্য চরিত্র: নসিরাম, রতা, রাজীব,ন রাজমণি, কেশব, বৈকুণ্ঠ ইত্যাদি।
 
তাঁর রচিত নাটক:
- নীলদর্পণ, 
- নবীন তপস্বিনী, 
- সধবার একাদশী, 
- লীলাবতী 
- কমলে কামিনী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮৩০.
ছান্দসিক কবি বলা হয় কাকে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) আব্দুল কাদির
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যেন সেন
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
ব্যাখ্যা
আবদুল কাদিরকে ছান্দসিক কবি বলা হয়।

আবদুল কাদির: কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
- ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' এর নেতৃত্বে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন।
- মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা' পত্রিকার তিনি প্রকাশক ও লেখক (১৯২৭) ছিলেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
কবিতা :
- দিলরুবা (১৯৩৩),
- উত্তর বসন্ত (১৯৬৭)।

প্রবন্ধ:
- বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা (১৯৪৪),
- কবি নজরুল (১৯৭০),
- কাজী আবদুল ওদুদ (১৯৭৬),
- লোকায়ত সাহিত্য (১৮৮৫)।


অন্যদিকে, সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷
১০,৮৩১.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প কোনটি?
  1. আরণ্যক
  2. পথের পাঁচালী
  3. মৌরীফুল
  4. সবকটি
সঠিক উত্তর:
মৌরীফুল
উত্তর
সঠিক উত্তর:
মৌরীফুল
ব্যাখ্যা
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী’ প্রকাশিত হয় ১৯৫০ সালে।
- মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন।
- ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

⇒ তাঁর রচিত গ্রন্থসমূহ: 

• উপন্যাস:
- পথের পাঁচালী, 
- অপরাজিত, 
- অশনি সংকেত, 
- আরণ্যক, 
- আদর্শ হিন্দু হোটেল, 
- দেবযান, 
- ইছামতী, 
- দৃষ্টি প্রদীপ,  
- চাঁদের পাহাড়।  

• ছোটগল্প:
- মেঘমল্লার,  
- মৌরীফুল,  
- যাত্রাবদল,  
- কিন্নরদল ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৩২.
মেঘনা নদী দেবো পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যবো আমার ।-
উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
  1. সুফিয়া কামাল
  2. জসীমউদ্দীন
  3. আহসান হাবীব
  4. শামসুর রহমান
সঠিক উত্তর:
শামসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রহমান
ব্যাখ্যা
• আলোচ্য পঙক্তিটি কবি শামসুর রাহমান রচিত 'প্রিয় স্বাধীনতা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- কবিতায় উল্লেখিত এই 'পাড়াতলী গাঁয়ে' জন্মগ্রহণ করেন - শামসুর রাহমান। 

প্রিয় স্বাধীনতা
– শামসুর রাহমান
মেঘনা নদী দেব পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাহাড়তলী গাঁয়ে।

==============
⇒ শামসুর রাহমান:
- কবি, সাংবাদিক শামসুর রহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

- প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত 'সোনার বাংলা' পত্রিকায়। 
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য - "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"- এর প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
- তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।

- যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ নামে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- একাত্তরের মুক্তিযুদ্ধের ফসল অজস্র গল্প, উপন্যাস কবিতার মধ্যে ‘বন্দী শিবির থেকে’র কবিতাগুচ্ছ এক অনন্য মর্যাদার অধিকারী।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- রােদ্র করােটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালােকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শােকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১০,৮৩৩.
ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
  1. কমলাকান্ত
  2. লোকরহস্য
  3. মুচিরাম গুড়ের জীবনচরিত
  4. যুগলাঙ্গুরীয়
সঠিক উত্তর:
কমলাকান্ত
উত্তর
সঠিক উত্তর:
কমলাকান্ত
ব্যাখ্যা
• ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "কমলাকান্তের দপ্তর" গ্রন্থের একটি চরিত্র।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যতিক্রমধর্মী প্রবন্ধ সংকলন "কমলাকান্ত"। এটি নকশা জাতীয় রম্য রচনা।
এর তিনটি অংশ -
১. কমলাকান্তের দপ্তর,
২. কমলাকান্ত পত্র ও
৩. কমলাকান্তের জবানবন্দি।

• "কমলাকান্তের দপ্তর":
- "কমলাকান্তের দপ্তর" বঙ্কিমচন্দ্রের একটি রম্যরচনার সংগ্রহ, যেখানে তিনি সমাজের নানা দিক ও ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। এই গ্রন্থে কমলাকান্ত নামের একজন চরিত্র মাধ্যমে সমাজের নানা অসংগতি ও বিচিত্র স্বভাবের মানুষদের নিয়ে বর্ণনা করা হয়েছে।

-  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর' ইংরেজ সাহিত্যিক ও সমালোচক ডি-কুইনসির Confession of an English Opium Eater-এর প্রেরণায় রচিত।
- 'কমলাকান্তের দপ্তর' (১৮৭৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিভিন্ন মেজাজের লঘু ঢঙে লেখা ব্যক্তিগত প্রবন্ধ।
- কমলাকান্ত নামক এক চরিত্রের জবানিতে প্রবন্ধগুলি লিখিত।

------------------
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধসমূহ:
- লোকরহস্য,
- কমলাকান্তের দপ্তর,
- বিবিধ সমালোচনা,
- সাম্য,
- কৃষ্ণচরিত্র,
- ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৩৪.
'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
  1. ক) সমরজিৎ রায় চৌধুরী
  2. খ) কায়ুম চৌধুরী
  3. গ) তারিক সুজাত
  4. ঘ) সমর মজুমদার
সঠিক উত্তর:
ঘ) সমর মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমর মজুমদার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার। 'কারাগারের রোজনামচা’ গ্রন্থটির প্রচ্ছদ ও নকশা করেছেন তারিক সুজাত।
উৎসঃ দৈনিক প্রথম আলো ও দৈনিক কালেরকণ্ঠ
১০,৮৩৫.
'পদ্মার পলিদ্বীপ' উপন্যাসের কেন্দীয় চরিত্র কোনটি?
  1. ফজল
  2. এরফান মাতব্বর
  3. রূপজান
  4. জরিনা
সঠিক উত্তর:
ফজল
উত্তর
সঠিক উত্তর:
ফজল
ব্যাখ্যা
'পদ্মার পলিদ্বীপ' উপন্যাস:
- আবু ইসহাকের দীর্ঘ সময়ব্যাপী রচিত উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'।
- ১৯৮৬ খ্রিস্টাব্দে ঢাকার মুক্তধারা থেকে উপন্যাসটি প্রকাশ পেলেও ১৯৬০ খ্রিস্টাব্দে আবু ইশাক উপন্যাসটি রচনায় হাত দেন।
- উপন্যাসের প্রথম ষোলটি অধ্যায় বাংলা একাডেমীর 'উত্তরাধিকার' পত্রিকায় ধারাবাহিকভাবে মে ১৯৭৪ থেকে ফেব্রুয়ারি ১৯৭৬ পর্যন্ত প্রকাশিত হয়। অবশ্য তখন এর নাম ছিল ‘মধুর মাটি’।
- এ উপন্যাসে পদ্মা তীরবর্তী চরকেন্দ্রিক অধিবাসী, তাদের চরদখল, জীবন-সংগ্রাম মুখ্য।
- ফজল এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। অন্যান্য চরিত্রগুলো হলো: এরফান মাতব্বর, আরশেদ মোল্লা, জঙ্গুরুল্লা, জরিনা, রূপজান ইত্যাদি।

আবু ইসহাকের উপন্যাস:
- সূর্য-দীঘল বাড়ী,
- পদ্মার পলিদ্বীপ,
- জাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮৩৬.
দীনেশরঞ্জন দাশ কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
  1. কল্লোল
  2. কবিতা
  3. প্রগতি
  4. কালিকলম
সঠিক উত্তর:
কল্লোল
উত্তর
সঠিক উত্তর:
কল্লোল
ব্যাখ্যা
'কল্লোল' পত্রিকা:
- ১৯২৩ সালে প্রথম কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ
- 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখােপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অন্যদিকে,
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা 'কবিতা' ও 'প্রগতি'।
- প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা কালিকলম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৩৭.
নির্মলেন্দু গুণ রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
  1. ভলগার তীরে
  2. পৃথিবীজোড়া গান
  3. গীনসাবার্গের সঙ্গে
  4. ভ্রমি দেশে দেশে
সঠিক উত্তর:
পৃথিবীজোড়া গান
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবীজোড়া গান
ব্যাখ্যা
⇒ ‘পৃথিবীজোড়া গান’ নির্মলেন্দু গুণ রচিত একটি কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি ১৯৮২ সালে প্রকাশিত হয়।

⇒ নির্মলেন্দু গুণ: 
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। 
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো -
• প্রেমাংশুর রক্ত চাই,
• না প্রেমিক না বিপ্লবী,
• দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
• ও বন্ধু আমার,
• চাষাভূষার কাব্য,
• পৃথিবীজোড়া গান,
• দূর হ দুঃশাসন,
• ইসক্রা,
• নেই কেন সেই পাখি,
• মুজিব-লেনিন-ইন্দিরা,
• শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমণ কাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা,
- বাবা যখন ছোট্ট ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভ্রমি দেশে দেশে’ নির্মলেন্দু গুণ ।
১০,৮৩৮.
'আঠারো শতকের বাংলা চিঠি' - গ্রন্থটির রচয়িতা কে?
  1. আবুল ফজল
  2. আনোয়ার পাশা
  3. আনিসুজ্জামান
  4. আহমদ ছফা
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
ব্যাখ্যা
• 'আঠারো শতকের বাংলা চিঠি' গ্রন্থটির রচয়িতা - আনিসুজ্জামান

আনিসুজ্জামান:

- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পান।
- এছাড়াও ২০১৪ সালে ভারত সরকারের পদ্মভূষণ লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৩৯.
ছড়া কোন ছন্দে রচিত হয়?
  1. ক) অমিত্রাক্ষর
  2. খ) মুক্তক
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) মাত্রাবৃত্ত
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
ব্যাখ্যা

- হাজার বছর বয়সী বাংলা কাব্যে সময়ের ধারাবাহিকতায় নতুন নতুন ছন্দের উদ্ভব ঘটলেও এর প্রধান শাখা হচ্ছে তিনটি:
- মাত্রাবৃত্ত,
- স্বরবৃত্ত ও
- অক্ষরবৃত্ত।
- এর মধ্যে ছড়ার ছন্দ বলা হয় স্বরবৃত্ত ছন্দকে। 

সোর্সঃ বাংলাপিডিয়া।

১০,৮৪০.
নিচের কোনটি ভিন্ন ধরনের রচনা?
  1. অন্য ঘরে অন্য স্বর
  2. খোঁয়ারি
  3. খোয়াবনামা
  4. দোজখের ওম
সঠিক উত্তর:
খোয়াবনামা
উত্তর
সঠিক উত্তর:
খোয়াবনামা
ব্যাখ্যা

- অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দোজখের ওম - আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ।
- পক্ষান্তরে খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস।
- চিলেকোঠার সেপাই - নামে আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটি উপন্যাস রয়েছে।
- পক্ষান্তরে দুধভাতে উৎপাত নামে আরেকটি গল্পগ্রন্থ রয়েছে।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০,৮৪১.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসে নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন?
  1. ক) ইছামতী
  2. খ) আরণ্যক
  3. গ) যাত্রাদল
  4. ঘ) জমীদার দর্পন
সঠিক উত্তর:
ক) ইছামতী
উত্তর
সঠিক উত্তর:
ক) ইছামতী
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ উপন্যাস 'ইছামতী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫০ সালে। 
- উপন্যাসটি রবীন্দ্র পুরস্কার লাভ করে। 
- ইছামতী নদীর তীরবর্তী মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য। 
- উপন্যাসের চরিত্র: ভবানী বাড়ুয্যে, তিলু, বিলু, নীলু, গয়া মেম, নানুপাল, নিস্তা রানী প্রমুখ।  
- ইংরেজ শাসকদের প্রভাবে কৃষিনির্ভর বাঙালির মনে যে বাণিজ্য চেতনা জাগে তা দেখানো হয়েছে। 
- প্রচলিত সংস্কার ও নারী জাগরণের প্রতিনিথি নিস্তা রানী। 
- নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ আছে এই উপন্যাসে। 
- একটি ঐতিহাসিক পটভূমিকায় নদীতীরবর্তী সাধারণ মানুষের বেঁচে থাকার ঐতিহাসিক দলিল উপন্যাসটি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৪২.
জোশুয়া মার্শম্যান নিচের কোন পত্রিকাটির সাথে জড়িত ছিলেন না?
  1. ক) সমাচার দর্পন
  2. খ) দিগদর্শন
  3. গ) ফ্রেন্ড অব ইন্ডিয়া
  4. ঘ) বেঙ্গল গেজেট
সঠিক উত্তর:
ঘ) বেঙ্গল গেজেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেঙ্গল গেজেট
ব্যাখ্যা

জোশুয়া মার্শম্যান যে পত্রিকাগুলোর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেনঃ
- সমাচার দর্পন,
- দিগদর্শন
- ফ্রেন্ড অব ইন্ডিয়া
প্রথমোক্ত দুটি পত্রিকায় পরবর্তীতে তার ছেলে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন।

অন্যদিকে, বেঙ্গল গেজেট উইলিয়াম কেরী কর্তৃক রামপুর মিশন থেকে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০,৮৪৩.
'জামাই বারিক' দীনবন্ধু মিত্র রচিত কোন প্রকার সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. প্রহসন
  3. কবিতা
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
প্রহসন
উত্তর
সঠিক উত্তর:
প্রহসন
ব্যাখ্যা
'জামাই বারিক' প্রহসন:
- ‘জামাই বারিক’ প্রহসনটি সামাজিক বিষয়াবলম্বনে রচিত। ১৮৭২ সালে প্রহসনটি প্রকাশিত হয়।
- জামাতা পোষণ পদ্ধতি ব্যঙ্গ করে লিখিত এই নাটকে তিনি যথেষ্ট কৃতিত্ব প্রকাশ করেছেন।

দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে। দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পন,
- নবীন তপস্বিন,
- লীলাবত,
- কমলে কামিনী।

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৪৪.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তু ছিল-
  1. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
  2. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  3. সিপাহী বিদ্রোহ
  4. ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
ব্যাখ্যা
'খোয়াবনামা' উপন্যাস:
- ঐতিহাসিক উপাদান নির্ভর উপন্যাস 'খোয়াবনামা' এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। 
- গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনলেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন , ১৯৪৩ সালের- এর মন্বন্তর, পাকিস্তান  আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুনভাবে উপস্থিত করা হয়েছে। 
- তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’  ও ১৯৯৬ সালে কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন। 

আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

• ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১০,৮৪৫.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. বিষবৃক্ষ 
  2. কপালকুণ্ডলা
  3. দুর্গেশনন্দিনী
  4. কৃষ্ণকান্তের উইল 
সঠিক উত্তর:
দুর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস– দুর্গেশনন্দিনী।
----------------------------------------
• 
দুর্গেশনন্দিনী:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দুর্গেশনন্দিনী উপন্যাসটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত।
- এটি ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার মুঘল ও পাঠান দ্বন্দ্বের পটভূমিতে রচিত রোমান্টিক আখ্যান।
- উপন্যাসের মূল কাহিনী জগৎসিংহ, তিলোত্তমা ও আয়েশার ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। 
- উপন্যাসে তৎকালীন বাংলার রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক জীবনও আংশিকভাবে ফুটে উঠেছে।
---------------------------------------------------
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৩৮ সালের ২৬ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কানালপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন।
- তার মৃত্যু ঘটে ১৮৯৪ সালে।
- তাঁর ছদ্মনাম কমলাকান্ত।
- তাঁর উপাধি — বাংলার স্কট, সাহিত্যসম্রাট, এবং আধুনিক বাংলা উপন্যাসের জনক।
- বঙ্কিমের প্রথম রোমান্টিক উপন্যাস হলো কপালকুণ্ডলা।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমের দুর্গেশনন্দিনী।
- সাম্য তাঁর প্রবন্ধগ্রন্থ, এবং
- মানস ও ললিতা তাঁর কাব্যগ্রন্থ।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস Rajmohan’s Wife (ইংরেজি ভাষায় রচিত)।
- বঙ্কিমের বিষবৃক্ষ বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস।
- কৃষ্ণকান্তের উইল বঙ্কিমের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস

• তাঁর অন্যান্য উপন্যাসগুলি হলো:
- যুগলাঙ্গুরীয়,
- দেবী চৌধুরাণী,
- আনন্দমঠ,
- রাধারাণী,
- মৃণালিনী,
- রাজসিংহ,
- সীতারাম,
- ইন্দিরা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া

১০,৮৪৬.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ-সমালোচনামূলক উপন্যাস কোনটি?
  1. শ্রীকান্ত
  2. পল্লীসমাজ
  3. চরিত্রহীন
  4. পথের দাবী
সঠিক উত্তর:
পল্লীসমাজ
উত্তর
সঠিক উত্তর:
পল্লীসমাজ
ব্যাখ্যা

'পল্লীসমাজ' উপন্যাস:
- রমেশ ও রমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লীসমাজ উপন্যাসের চরিত্র।
- পল্লীসমাজ (১৯১৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় সমাজ-সমালোচনামূলক উপন্যাস। বাংলার পল্লীসমাজের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক যুবতীর সম্পর্ক ও বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেমকাহিনি এই উপন্যাসের মূল বিষয়।- ১৯১৫ সালে 'ভারতবর্ষ' পত্রিকায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। প্রধান চরিত্র: রমা, রমেশ, বেণী, বলরাম।

অন্যদিকে,
'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।

'পথের দাবী' উপন্যাস:
-'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের “পথের দাবি” একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপন্যাস যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামরত যুবকদের জীবন ও তাদের বিপ্লবী চেতনা তুলে ধরে। এই উপন্যাসটি ১৯২৬ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়।

'চরিত্রহীন' উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত।
- উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১০,৮৪৭.
সুকান্ত ভট্টাচার্যের 'রানার' কবিতাটি কাদেরকে নিয়ে লিখা?
  1. শ্রমজীবী মানুষদের
  2. সাধারণ মানুষদের
  3. দুঃখী মানুষদের
  4. দরিদ্র মানুষদের
সঠিক উত্তর:
শ্রমজীবী মানুষদের
উত্তর
সঠিক উত্তর:
শ্রমজীবী মানুষদের
ব্যাখ্যা
'রানার' কবিতা:
- সুকান্ত ভট্টাচার্য রচিত 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের একটি কবিতা 'রানার'।
- 'রানার' কবিতাটি কবি শ্রমজীবী মানুষদের নিয়ে লিখেছেন।
- ডাক হরকারাকে (যারা প্রাপকের কাছে প্রেরিতের চিঠিপত্র পৌঁছে দেয়) কবি রানার বলেছেন।

সুকান্ত ভট্টাচার্য:
- ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- তাঁর পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়। 
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
- সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু।
- তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।
- ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি' - সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি।
- তিনি ২৯শে বৈশাখ, ১৩৫৪; ১৩ই মে, ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠে কড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮৪৮.
নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস?
  1. যে অরণ্যে আলো নেই
  2. রেইনকোট 
  3. চিলেকোঠার সেপাই
  4. জীবন আমর বোন 
সঠিক উত্তর:
জীবন আমর বোন 
উত্তর
সঠিক উত্তর:
জীবন আমর বোন 
ব্যাখ্যা

• 'জীবন আমার বোন' উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, জাহিদুল করিম খোকা প্রমুখ।

অন্যদিকে, 
• 'যে অরণ্যে আলো নেই' হলো প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. নীলিমা ইব্রাহিম রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, যা ১৯৭৪ সালে প্রকাশিত হয়।

• আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' একটি বিখ্যাত ছোটগল্প, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন (১৯৭১) পটভূমিতে ভয়ার্ত মধ্যবিত্তের মানসিকতা ও সাহসিকতার রূপান্তর তুলে ধরে। গল্পের কথক ও প্রধান চরিত্র, কলেজের শিক্ষক নুরুল হুদা, শ্যালক মিন্টুর রেইনকোট পরে এক ভিন্ন সাহসী মানুষে রূপান্তরিত হন এবং অবচেতনভাবেই মুক্তিযোদ্ধাদের সহায়তায় শামিল হন।

• 'চিলেকোঠার সেপাই' প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস। ১৯৮৬ সালে প্রকাশিত এই উপন্যাসটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, যেখানে ঢাকার বস্তি ও সাধারণ মানুষের জীবনের জট, শোষণ, শ্রেণী-সংগ্রাম এবং রাজনৈতিক অস্থিরতার এক মহাকাব্যিক চিত্র ফুটে উঠেছে। উপন্যাসের প্রধান চরিত্র ওসমানের মানসিক দ্বন্দ্ব ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে এটি বাংলাদেশের রাজনৈতিক উপন্যাসের ধারায় এক অনন্য সংযোজন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১০,৮৪৯.
'দেশে বিদেশে' গ্রন্থটি কোন দেশের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রচিত?
  1. রাশিয়ার 
  2. ভিয়েতনামের 
  3. সিডনির 
  4. আফগানিস্তানের
সঠিক উত্তর:
আফগানিস্তানের
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তানের
ব্যাখ্যা

• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি:
- 'দেশে বিদেশে' হলো বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী-এর লেখা একটি কালজয়ী ভ্রমণকাহিনি, যা ১৯২৭-১৯২৯ সালে তাঁর আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রচিত এবং ১৯৪৮ সালে 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনি হিসেবে গণ্য এবং আফগানিস্তানের সমাজ ও ইতিহাসের এক অনবদ্য দলিল।
- বইটিতে লেখক humorous ভঙ্গিতে কাবুল ও সেখানকার মানুষের জীবন, সংস্কৃতি, ও তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা পাঠককে মুগ্ধ করে এবং আজও অত্যন্ত জনপ্রিয়। 

-----------------------
• সৈয়দ মুজতবা আলী: 
- সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- শান্তিনিকেতনে অধ্যয়নকালে হস্তলিখিত বিশ্বভারতী পত্রিকায় তাঁর কয়েকটি লেখা প্রকাশিত হয়। তিনি সত্যপীর, রায়পিথোরা, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনামে আনন্দবাজার, দেশ, সত্যযুগ, শনিবারের চিঠি, বসুমতী, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড প্রভৃতি পত্র-পত্রিকায় কলাম লিখতেন।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

• তাঁর রচিত রম্যরচনা:
- পঞ্চতন্ত্র।
- ময়ূরকণ্ঠী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০,৮৫০.
'স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান,
গৌড়ানন্দ কবি ভনে, শুনে পুণ্যবান।'- পঙ্‌ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত?
  1. মানসী
  2. হিং টিং ছট
  3. প্রাণ
  4. নির্ঝরের স্বপ্নভঙ্গ
সঠিক উত্তর:
হিং টিং ছট
উত্তর
সঠিক উত্তর:
হিং টিং ছট
ব্যাখ্যা
• 'স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান,
গৌড়ানন্দ কবি ভনে, শুনে পুণ্যবান।'- পঙ্‌ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'হিং টিং ছট' কবিতার অন্তর্গত। 
------------------------
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- বলাকা,
- পুনশ্চ,
- সেঁজুতি,
- শেষলেখা,
- পূরবী,
- চৈতালি।
-------------------------------
হিং টিং ছট্‌- কবিতা, 
------------রবীন্দ্রনাথ ঠাকুর। 

(স্বপ্নমঙ্গল)
স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ,—
তার ভাবি’ ভাবি’ গবুচন্দ্র চুপ!—
শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে
উকুন বাছিতেছিল পরম আদরে;
একটু নড়িতে গেলে গালে মারে চড়
চখে মুখে লাগে তার নখের আঁচড়।
সহসা মিলাল তা’রা এল এক বেদে,
“পাখী উড়ে গেছে” বলে’ মরে কেঁদে কেঁদে;
সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে,
ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে।
নীচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়্থু‌ড়ি,
হাসিয়া পায়ের তলে দেয় সুড়সুড়ি।
রাজা বলে “কি আপদ!” কেহ নাহি ছাড়ে,
পা দু’টা তুলিতে চাহে, তুলিতে না পারে।
পাখীর মতন রাজা করে ঝট্‌প‌ট্‌,—
বেদে কানে কানে বলে—“হিং টিং ছট!”
স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান,
গৌড়ানন্দ কবি ভণে, শুনে পুণ্যবান্। 

উল্লেখ্য,
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী (১৮৯৪) কাব্যগ্রন্থ্যের অন্তর্গত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮৫১.
'কিন্নরদল' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত-
  1. গল্পগ্রন্থ
  2. উপন্যাস
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা
• 'কিন্নরদল' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ।

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস 'ইছামতী' প্রকাশিত হয় ১৯৫০ সালে।
- মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- 'ইছামতী' উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন।
- ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০,৮৫২.
কোনটি গোবিন্দচন্দ্র দাস রচিত ব্যঙ্গকাব্য?
  1. কুঙ্কুম
  2. মগের মুলুক
  3. ফুলরেণু
  4. চন্দন
সঠিক উত্তর:
মগের মুলুক
উত্তর
সঠিক উত্তর:
মগের মুলুক
ব্যাখ্যা
গোবিন্দচন্দ্র দাস:
- গোবিন্দচন্দ্র দাস ছিল একজন স্বভাবকবি। ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

- ১৮৮৭-৮৮ সালে কলকাতায় অবস্থানকালে তিনি মাসিক পত্রিকা 'বিভা' প্রকাশ করেন। এবং শেরপুরে ‘চারুবার্তা’ কাগজের অধ্যক্ষ ছিলেন।

- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন। অ্যালেন হিউম রচিত ‘অ্যায়োএক’ কবিতা অনুবাদের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।

- নরনারীর ইন্দ্রিয়জ প্রেম গোবিন্দচন্দ্রের কাব্যের মুখ্য বিষয়বস্ত্ত; তবে স্বদেশপ্রেম, পল্লিপ্রকৃতি ও মানবজীবনের কথাও তাঁর কাব্যে বর্ণিত হয়েছে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে:
- প্রসূন (১৮৭০),
- প্রেম ও ফুল (১৮৮৮),
- কুঙ্কুম (১৮৯২),
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য, ১৮৯৩),
- কস্তুরী (১৮৯৫),
- চন্দন (১৮৯৬),
- ফুলরেণু (সনেট, ১৮৯৬),
- বৈজয়ন্তী (১৯০৫),
- শোক ও সান্ত্বনা (১৯০৯),
- শোকোচ্ছ্বাস (১৯১০) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া। 
১০,৮৫৩.
‘ব্যথার দান’ বইয়ের লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. জহির রায়হান
  3. শওকত ওসমান
  4. কবি জসীমউদ্‌দীন
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• ‘ব্যথার দান’ বইয়ের লেখক- কাজী নজরুল ইসলাম। 

'ব্যথার দান' গল্পগ্রন্থ:
- 'ব্যথার দান' গল্পগ্রন্থ ছয়টি গল্প নিয়ে প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
- এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ; প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ তো বটেই।

'ব্যথার দান' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- ব্যথার দান,
- হেনা,
- অতৃপ্ত কামনা,
- বাদল-বরিষণে,
- ঘুমের ঘোরে,
- রাজবন্দীর চিঠি।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১০,৮৫৪.
'গাজী মিয়াঁর বস্তানী' কী ধরনের রচনা?
  1. প্রবন্ধ
  2. নাটক
  3. কবিতা
  4. উপন্যাস
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• গাজী মিয়াঁর বস্তানী:
- গাজী মিয়াঁর বস্তানী মীর মশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস।
- এর প্রথম অংশ ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দ্বিতীয় অংশ পুস্তকাকারে স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়নি, তবে মীর রচিত আত্মজীবনী আমার জীবনী-তে এর কিয়দংশ মুদ্রিত হয়। গ্রন্থের প্রচ্ছদপটে গ্রন্থকার হিসেবে মীর মশাররফ হোসেনের নাম মুদ্রিত হয়নি; স্বত্বাধিকারী হিসেবে তাঁর ছদ্মনাম ‘উদাসীন পথিক’ মুদ্রিত হয়েছে।

- সোনাবিবি ও মনিবিবি নামে দুই বিধবা মহিলা জমিদারের দ্বন্দ্ব উপন্যাসের মূল ঘটনা।
- উপন্যাসের নায়ক-নায়িকা ও স্থানের নামকরণ অভিনব, যেমন অরাজকপুর, যমদ্বার, নচ্ছারপুর, পয়জারন্নেসা, সবলোট চৌধুরী, ভেড়াকান্ত, জয়ঢাক ইত্যাদি।
- ভেড়াকান্ত চরিত্রে লেখকের নিজের ছায়াপাত আছে বলে গ্রন্থখানিকে আত্মজৈবনিক রচনা বলে অভিহিত করা হয়। 

---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৫৫.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
  1. মুক্তি
  2. বাউণ্ডেলের আত্মকাহিনী
  3. ঝিলিমিলি
  4. পদ্মগোখরা
সঠিক উত্তর:
বাউণ্ডেলের আত্মকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বাউণ্ডেলের আত্মকাহিনী
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা- বাউণ্ডেলের আত্মকাহিনী।
- এটি ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
 
- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

অন্যদিকে:  
- 'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
- 'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম। 
- 'মুক্তি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১০,৮৫৬.
‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী ইমদাদুল হক
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা

• মোহাম্মদ মোজাম্মেল হক 'মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক ছিলেন।

• মোসলেম ভারত:
- মোসলেম ভারত  মাসিক সাহিত্য সাময়িকী হিসেবে ১৯২০ সালে  কলকাতা থেকে প্রকাশিত হয়।
- পত্রিকার সম্পাদক হিসেবে শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হকের নাম মুদ্রিত হলেও প্রকৃতপক্ষে এর যাবতীয় কর্মকান্ড পরিচালিত হতো তাঁর পুত্র এবং নির্বাহী সম্পাদক আফজালুল হক কর্তৃক।
- পত্রিকার প্রতি সংখ্যার প্রথম পাতার শীর্ষে রবীন্দ্রনাথের একটি বাণী সংকলিত হতো এবং তা হলো: ‘মানব-সংসারে জ্ঞানালোকের দিয়ালি-উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটীকে বড় করিয়া জ্বালাইলে তবে সকলে মিলিয়া এই উৎসব সমাধা হইবে।’
- আখ্যাপত্রে ‘মোসলেম’ শব্দটি থাকলেও এটি ছিল একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পত্রিকা। ধর্মবর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশিত হতো।
- নজরুলের কবিপ্রতিভার বিকাশে মোসলেম ভারত বিরাট ভূমিকা পালন করে।
- কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস বাঁধনহারার প্রথম কিস্তি মোসলেম ভারতের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
- নজরুলের মোট ৪০টি লেখা মোসলেম ভারতে প্রকাশিত হয়। 

• মোহাম্মদ মোজাম্মেল হক:
- তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণ ও সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- জাতীয় ফোয়ারা,
- ইসলাম সংগীত,
- হযরত মুহম্মদ ইত্যাদি।

• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- মহর্ষি মনসুর,
- ফেরদৌসি চরিত ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।

১০,৮৫৭.
কামিনী রায়ের কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. আলো ও ছায়া
  2. কুহু ও কেকা 
  3. দীপ ও ধূপ
  4. মাল্য ও নির্মাল্য
সঠিক উত্তর:
কুহু ও কেকা 
উত্তর
সঠিক উত্তর:
কুহু ও কেকা 
ব্যাখ্যা

"কুহু ও কেকা" হলো সত্যেন্দ্রনাথ দত্ত রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। 

কামিনী রায়:
- কামিনী রায় ১৮৬৪ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃত বিষয়ে অনার্সসহ বি.এ. পাস করেন।
- সেই কলেজেই তিনি অধ্যাপনা করতেন।
- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯২৯ সালে ‘জগত্তারিণী’ পদক লাভ করেন।
- কামিনী রায় ১৯৩৩ সালে মৃত্যুবরণ করেন।

কাব্যগ্রন্থসমূহ:
- আলো ও ছায়া,
- নির্মাল্য,
- পৌরাণিকী,
- অম্বা (নাট্যকাব্য),
- দীপ ও ধূপ,
- গুঞ্জন,
- মাল্য ও নির্মাল্য,
- অশোক সংগীত (সনেট সংগ্রহ),
- জীবন পথে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১০,৮৫৮.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়?
  1. দুই বোন
  2. যোগাযোগ
  3. শেষের কবিতা
  4. পরিণীতা
সঠিক উত্তর:
পরিণীতা
উত্তর
সঠিক উত্তর:
পরিণীতা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি ইত্যাদি।

অন্যদিকে,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস - পরিণীতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৫৯.
প্রমথ চৌধুরী বাংলা গদ্যে কোন রীতির প্রবর্তক ছিলেন?
  1. যতিচিহ্ন রীতি
  2. চলিত রীতি
  3. অলঙ্কারিক রীতি
  4. প্রকৃত রীতি
সঠিক উত্তর:
চলিত রীতি
উত্তর
সঠিক উত্তর:
চলিত রীতি
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ছিলেন। 

প্রমথ চৌধুরী:
- জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮, যশোর। 
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক ছিলেন। 
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক। 
- সাহিত্যিক ছদ্মনাম: ‘বীরবল’। 
- গদ্য ও প্রবন্ধে প্রথমবার চলিত রীতির প্রয়োগ ঘটান। 
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার সম্পাদক ছিলেন। 
- মৃত্যু: ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ (১৬ই ভাদ্র ১৩৫৩), শান্তিনিকেতন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া। 

১০,৮৬০.
'কাঁকরমণি' শওকত ওসমান রচিত-
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধগ্রন্থ
সঠিক উত্তর:
ক) নাটক
উত্তর
সঠিক উত্তর:
ক) নাটক
ব্যাখ্যা
'কাঁকরমণি' শওকত ওসমান রচিত- নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, তস্কর ও লস্কর, বাগদাদের কবি ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০,৮৬১.
কাজী নজরুলের ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
  1. বাঁধন-হারা
  2. মুক্তি
  3. রাজবন্দীর চিঠি
  4. ব্যথার দান
সঠিক উত্তর:
ব্যথার দান
উত্তর
সঠিক উত্তর:
ব্যথার দান
ব্যাখ্যা

'ব্যথার দান' গল্পগ্রন্থ:
- ছয়টি গল্প নিয়ে 'ব্যথার দান' গল্পগ্রন্থ  প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
- 'ব্যথার দান' নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ; প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ তো বটেই।
-  এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।

• 'ব্যথার দান' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- ব্যথার দান,
- হেনা,
- অতৃপ্ত কামনা,
- বাদল-বরিষণে,
- ঘুমের ঘোরে,
- রাজবন্দীর চিঠি।
অন্যদিকে,
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস 'বাঁধন-হারা'।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম- তুর্কি মহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম 'মুক্তি'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০,৮৬২.
কাজী মোতাহার হোসেন রচিত 'সঞ্চয়ন' একটি -
  1. ক) কবিতা সমগ্র
  2. খ) কাব্যগ্রন্থ সংকলন
  3. গ) প্রবন্ধগ্রন্থ সংকলন
  4. ঘ) গবেষণা গ্রন্থ
সঠিক উত্তর:
গ) প্রবন্ধগ্রন্থ সংকলন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবন্ধগ্রন্থ সংকলন
ব্যাখ্যা
• কাজী মোতাহার হোসেন রচিত প্রথম ও বিখ্যাত প্রবন্ধগ্রন্থ সংকলন হলো 'সঞ্চয়ন'।
- প্রকাশিত হয় ১৯৩৭ খ্রিষ্টাব্দে। 

• কাজী মোতাহার হোসেন ' ঢাকা মুসলিম সাহিত্য-সমাজ' এর প্রতিষ্ঠাতা। 
- তিনি 'শিখা' পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন। 
- তিনি ১৯৬৬ সালে বভাংলা একাডেমি পুরস্কার লাভ  করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৬৩.
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদদীন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) তারাপদ সিকদার
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
ক) জসীমউদদীন
উত্তর
সঠিক উত্তর:
ক) জসীমউদদীন
ব্যাখ্যা
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্‌দীন।
- এটি প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। 

•জসীমউদ্‌দীন রচিত অন্যান্য নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা, 
- পল্লীবধূ, 
- গ্রামের মেয়ে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৬৪.
'কঙ্কাবতী' কার রচিত কাব্য?
  1. বিষ্ণু দে
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. জীবনান্দ দাশ
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
'কঙ্কাবতী' কাব্যগ্রন্থ:
- এটি বুদ্ধদেব বসুর তৃতীয় কাব্যগ্রন্থ।
- এই কাব্যের কবিতাগুলির রচনাকাল ১৯২৯-৩৪ এবং প্রধান বিষয় প্রেম।
-  সংগীতময় ভাষা এবং উচ্চারণের সংক্ষেপের জন্য কাব্যগ্রন্থটি সমকালে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল।
 
বুদ্ধদেব বসু:
-  তিনি ছিলেন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
- তিনি ৩০ নবেম্বর ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন।
 
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ সমূহ:
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- যে আঁধার আলোর অধি,
- একদিন চিরদি,
- স্বাগত বিদা ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৬৫.
'অভিজ্ঞান বসন্ত' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
  1. অমিয় চক্রবর্তী
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. স্বর্ণকুমারী দেবী
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• 'অভিজ্ঞান বসন্ত' কাব্যগ্রন্থটি রচনা করেছেন অমিয় চক্রবর্তী।

• অমিয় চক্রবর্তী:

- অমিয় চক্রবর্তীর ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- 'বাংলাদেশ' কবিতাটি আমিয় চক্রবর্তী রচিত 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতাটি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ),
- উপহার,
- অনিঃশেষ,
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০,৮৬৬.
'বিরানব্বই' কোন সমাস?
  1. নিত্য সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে।
- তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যােগে এগুলাের অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- (বিষাক্ত) কাল (যম) তুল্য সাপ = কালসাপ। 

অন্যদিকে:
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।

বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৬৭.
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মোঃ আবদুল হাই
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর:
ঘ) আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ।
- এটি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ।
- আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক আরেকটি গ্রন্থ হলো: ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)।

-------------- 
- আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯):
- সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না  ও
- ফুড কনফারেন্স।

আত্মচরিত:
- আত্মকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৬৮.
সমুদ্র উপকূলবর্তী দরিদ্র গ্রামীণ জীবনের চিত্র পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) সারেং বউ
  2. খ) সূর্যদীঘল বাড়ি
  3. গ) সাত সাগরের মাঝি
  4. ঘ) সংশপ্তক
সঠিক উত্তর:
ক) সারেং বউ
উত্তর
সঠিক উত্তর:
ক) সারেং বউ
ব্যাখ্যা
শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ (১৯৬২)
- এ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনগনের বিশ্বস্ত চিত্র আছে।  

 কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- পিতা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক  জহির রায়হান তাঁর অনুজ। পান্না কায়সার তাঁর সহধর্মিণী।
- ১৯৫২-র  ভাষা আন্দোলন-এ তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং ৩জুন গ্রেফতার হয়ে প্রায় সাড়ে তিন বছর কারাভোগ করেন। 

তাঁর বিখ্যাত উপন্যাস:
- সারেং বউ (১৯৬২)
- সংশপ্তক (১৯৬৫),
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) ইত্যাদি।

- রাজবন্দীর রোজনামচা (১৯৬২) ও পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) তাঁর স্মৃতিকথা ও ভ্রমণবৃত্তান্ত। 
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেন নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৬৯.
‘বালুচর’ কবিতাটি জসীমউদ্‌দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. রাখালী
  2. মাটির কান্না
  3. মাটির
  4. ধানখেত
সঠিক উত্তর:
ধানখেত
উত্তর
সঠিক উত্তর:
ধানখেত
ব্যাখ্যা
- ‘বালুচর’ কবিতাটি জসীমউদ্‌দীনের 'ধানখেত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
- বিখ্যাত 'নিমন্ত্রণ' কবিতাটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

জসীম উদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

তাঁর রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন:
- রাখালী,
- বালুচর,
- রূপবতী,
- ধানখেত,
- মাটির কান্না,
- সুচয়নী।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'ধানখেত' কাব্যগ্রন্থ, জসীমউদ্‌দীন।
১০,৮৭০.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি?
  1. তাসের দেশ
  2. অচলায়তন
  3. বসন্ত
  4. পূরবী
  5. গ ও ঘ
সঠিক উত্তর:
পূরবী
উত্তর
সঠিক উত্তর:
পূরবী
ব্যাখ্যা
• "পূরবী" কাব্যগ্রন্থ:
- "পূরবী" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।এ টি ১৯২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব"-এর একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
- এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে।

-----------------
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকগুলো হলো:
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- বিসর্জন,
- রাজা,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- ডাকঘর, 
- বসন্ত,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- চণ্ডালিকা,
- চিত্রাঙ্গদা,
- নটীর পূজা।

উৎস: "পূরবী" কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৭১.
‘বনি আদম’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. গোলাম মোস্তফা
  2. শওকত ওসমান
  3. কাজী নজরুল ইসলাম
  4. হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা
• ‘বনি আদম’ গোলাম মোস্তফা রচিত একটি কাব্যগ্রন্থ।

উল্লেখ্য,
- ‘বণী আদম’ নামে শওকত ওসমান রচিত একটি উপন্যাস রয়েছে।

--------------------------
• গোলাম মোস্তফা:
• গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪)  কবি ও লেখক। যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা গোলাম রববানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।

• গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন। ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন। তিনি গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ ছিলেন, তবে কবি হিসেবেই তাঁর মুখ্য পরিচয় ছিল।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- রক্তরাগ, 
- খোশরোজ, 
- কাব্য-কাহিনী,
- সাহারা, 
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান, 
- তারানা-ই-পাকিস্তান,
- বনি আদম, 
- গীতিসঞ্চালন ইত্যাদি।

• তাঁর গদ্যরচনার মধ্যে-
- বিশ্বনবী,
- ইসলাম ও কমিউনিজম,
- ইসলাম ও জেহাদ,
- আমার চিন্তাধারা,
- পাকিস্তানের রাষ্ট্রভাষা ইত্যাদি প্রধান।

• তাঁর বিশ্বনবী গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এতে তিনি হযরত মুহাম্মদ (স.)-কে ঐতিহাসিক মহামানব হিসেবে মূল্যায়ন করেছেন।
- গোলাম মোস্তফার কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সহজ ও শিল্পসম্মত প্রকাশভঙ্গি এবং ছন্দোলালিত্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৭২.
‘ফটিক’ চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথের কোন ছোট গল্পে?
  1. ক) বলাই
  2. খ) সমাপ্তি
  3. গ) পোস্টমাস্টার
  4. ঘ) ছুটি
সঠিক উত্তর:
ঘ) ছুটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছুটি
ব্যাখ্যা
• ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি ছোটগল্প।
- এটি ১২৯৯ বঙ্গাব্দের পৌষ মাসে রচিত। এবং ১৮৯২ সালে 'সাধনা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- ছোট গল্পটির নায়ক বালক ‘ফটিক’, তাকে ঘিরেই গল্প বিকাশিত হয়েছে।

• বালকদিগের সর্দার ফটিক প্রকৃতি লালিত এক বালক, স্বভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে নিজেকে বিচ্ছিন্ন ভাবে। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে। সে সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। অবশেষে এক বর্ষাস্নাত দিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে। প্রচন্ড জ্বর বিকার গ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। সে মামার কাছে বাড়ি যাবার বায়না ধরলে তিনি জানান পূজার ছুটিতে বাড়ি যাবেন। বিকারের ঘোরে সে কথা বলতে থাকে। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে, ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, “মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।”
এ ছুটি চিরকালের ছুটি।

উৎস: ছুটি (ছোট গল্প) রবীন্দ্রনাথ ঠাকুর।
১০,৮৭৩.
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতা কোনটি?
  1. বাংলাদেশ
  2. স্মৃতিস্তম্ভ
  3. উচ্চারণগুলি শোকের
  4. বাতাসে লাশের গন্ধ
সঠিক উত্তর:
স্মৃতিস্তম্ভ
উত্তর
সঠিক উত্তর:
স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা
• 'স্মৃতিস্তম্ভ' কবিতা:
- 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি আলাউদ্দিন আল আজাদ এর 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি।

স্মৃতিস্তম্ভ কবিতার কয়েকটি লাইন নিম্নরূপ:

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে। 

অন্যদিকে, 
• 'উচ্চারণগুলি শোকের' আবুল হাসান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা। 
• বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা 'বাতাসে লাশের গন্ধ' রচনা করেন 'রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'।

উৎস: স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৭৪.
জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি?
  1. একাত্তরের দিনগুলি
  2. একাত্তরের নয়মাস
  3. একাত্তরের ডায়েরী
  4. একাত্তরের ঢাকা
সঠিক উত্তর:
একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
• জাহানারা ইমাম রচিত গ্রন্থ - একাত্তরের দিনগুলি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।
- এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়।

জাহানারা ইমাম:
- জাহানারা ইমাম 'শহীদ জননী' হিসেবে খ্যাত।
- তিনি ক্র্যাক প্লাটুনের সদস্য শহীদ শফি ইমাম রুমীর মা।
- তিনি ১৯৯২ সালে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি’র আহবায়ক হন।
- জাহানারা ইমাম ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে গণ-আদালত গড়ে তোলেন।

তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্যজীবন,
- বুকের ভিতর আগুন,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যানসারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি,
- একাত্তরের দিনগুলি

অন্যদিকে,
• রাবেয়া খাতুন রচিত প্রবন্ধ - একাত্তরের নয়মাস।
• সুফিয়া কামাল রচিত স্মৃতিকথা - একাত্তরের ডায়েরী।
• সেলিনা হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ - একাত্তরের ঢাকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'একাত্তরের নয়মাস', রাবেয়া খাতুন।
১০,৮৭৫.
মাইকেল মদুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কী?
  1. পদ্মাবতী
  2. ক্যাপটিভ লেডি
  3. শর্মিষ্ঠা
  4. মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
ব্যাখ্যা
শর্মিষ্ঠা:
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা গ্রন্থ শর্মিষ্ঠা। 
- এর প্রকাশকাল ১৮৫৯।  
- এটি মাইকেল মধুসূদন দত্তের প্রকাশিত প্রথম বাংলা নাটক।
- নাটকটি পুরাণের কাহিনি অবলম্বনে রচিত।
- উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।

অন্যদিকে, 
- মাইকেলের প্রথম রচিত ও প্রকাশিত গ্রন্থ Captive Ladie যা তিনি ইংরেজি ভাষায় রচনা করেন এবং ১৮৪৯ সালে প্রকাশিত হয়।
- পদ্মাবতী (১৮৬০) মধুসূদন দত্তের পৌরাণিক নাটক। গ্রীক পুরাণের গল্প অনুসারে রচিত।
- 'কৃষ্ণকুমারী'- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক; প্রকাশিত হয়- ১৮৬১ সালে।

-------------------------- 
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 

- তাঁর সাহিত্যকর্ম:
নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।
১০,৮৭৬.
হুমায়ুন কবির কোন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন?
  1. স্বাক্ষর
  2. কালিকলম
  3. চতুরঙ্গ
  4. পূর্বাশা
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা
হুমায়ুন কবির:
• হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন। সাহিত্যক্ষেত্রে প্রথমত কবি হিসেবেই হুমায়ুন কবিরের আত্মপ্রকাশ ঘটে।
• তিনি ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন।
• তিনটি কাব্যগ্রন্থ স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশী প্রকৃতি ও প্রেমবিষয়ক তাঁর স্বচ্ছ রোম্যান্টিক মানসের পরিচয় বহন করে।
• ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর Men and Rivers নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়। এ উপন্যাসে কবির পদ্মানদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন। ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
• ইংরেজি ও বাংলা উভয় ভাষায় তিনি দর্শন, সাহিত্য, শিক্ষানীতি ও সমাজতত্ত্ব বিষয়ে মৌলিক প্রবন্ধ রচনা করেছেন।

অন্যদিকে,
- ‘স্বাক্ষর’ পত্রিকার সম্পাদক ছিলেন রফিক আজাদ ও সিকদার আমিনুল হক।
- 'কালিকলম' প্রত্রিকাটি সম্পাদনা করেন প্রেমেন্দ্র মিত্র। 
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১০,৮৭৭.
নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ?
  1. প্রতিদিন ঘরহীন
  2. মেঘ বলে চৈত্রে যাবো
  3. সোনলী কাবিন
  4. সাতটি তারার তিমির
সঠিক উত্তর:
মেঘ বলে চৈত্রে যাবো
উত্তর
সঠিক উত্তর:
মেঘ বলে চৈত্রে যাবো
ব্যাখ্যা

আহসান হাবীব:
- তিনি ছিলেন মূলত কবি ও সাংবাদিক।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাত্রিশেষে।
- ১৯৬১ সালে বাংলা একাডেমি এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। 
- তাঁর ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:

- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- দু'হাতে দুই আদিম পাথর,
- বিদীর্ণ দর্পণে মুখ।

• শিশুতােষ গ্রন্থ:
- ছােটদের পাকিস্তান,
- ছুটির দিন দুপুরে,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

অন্যদিকে,
- ’প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা- শামসুর রহমান।
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ- সাতটি তারার তিমির।
- আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ- সোনালী কাবিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০,৮৭৮.
বিহারীলাল চক্রবর্তী সম্পাদিত পত্রিকার নাম কি?
  1. ক) সাধনা
  2. খ) পূর্ণিমা
  3. গ) সোমপ্রকাশ
  4. ঘ) গ্রামবার্তা প্রকাশিকা
সঠিক উত্তর:
খ) পূর্ণিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্ণিমা
ব্যাখ্যা
বিহারীলাল কাব্যচর্চার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর সম্পাদিত পত্রিকা: পূর্ণিমা, সাহিত্য-সংক্রান্তি, অবোধবন্ধু প্রভৃতি। পূর্ণিমা পত্রিকাটি ১৮৯৫ সালে প্রকাশিত হয়। সূত্রঃ Livemcq লেকচার পিডিএফ ও বাংলাপিডিয়া।
১০,৮৭৯.
'সংবাদ প্রভাকর' প্রতিষ্ঠাকালে কোন ধরনের পত্রিকা হিসেবে প্রকাশিত হয়?
  1. দৈনিক পত্রিকা
  2. সাপ্তাহিক পত্রিকা
  3. অর্ধ-সাপ্তাহিক পত্রিকা
  4. ত্রৈমাসিক পত্রিকা
সঠিক উত্তর:
সাপ্তাহিক পত্রিকা
উত্তর
সঠিক উত্তর:
সাপ্তাহিক পত্রিকা
ব্যাখ্যা
• সংবাদ প্রভাকর:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।

- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পাশাপাশি এই পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাগুলোও সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হতো।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৮০.
'বন্দর থেকে বন্দরে' কোন দেশের ভ্রমণকাহিনি ভিত্তিক রচনা?
  1. আফগানিস্তান
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• 'বন্দর থেকে বন্দরে':
- 'বন্দর থেকে বন্দরে' ভ্রমণকাহিনির রচয়িতা সানাউল হক।
- ভ্রমণকাহিনিটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়ে বেশ খ্যাতি লাভ করেছে।
- উনিশ শ পঞ্চাশের দশকের প্রথমে সানাউল হক জাহাজে করে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেই স্মৃতি থেকে লেখা ভ্রমণকাহিনি 'বন্দর থেকে বন্দরে'।

অন্যদিকে,
• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। ভ্রমণ কাহিনিটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

• ১৯২৭ থেকে ১৯২৯ সালে 'বিচিত্রা' পত্রিকায় অন্নদাশঙ্কর রায়ের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা ভ্রমণকাহিনি 'পথে প্রবাসে' প্রকাশিত হয়। এই গ্রন্থে লন্ডন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপ ভ্রমণের চমকপ্রদ বর্ণনা রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৮১.
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার কোন বইয়ে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাঙলা?
  1. ক) বাংলা সাহিত্যের উৎপত্তি ও বিকাশ
  2. খ) বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ
  3. গ) বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
  4. ঘ) বাঙলা সাহিত্যের ইতিকথা
সঠিক উত্তর:
খ) বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ
ব্যাখ্যা

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে ভয়াবহ বিশাল বই লিখেন 'বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ (১৯২৬)' নামে এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালির।
চর্যাপদ এর ভাষা বাংলা৷ এছাড়াও প্রবোধচন্দ্র বাগচী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশিভূষণ দাশগুপ্ত - তারা সবাই ভাষা বিষয়বস্তু পভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাঙলা ভাষায় রচিত৷
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ

১০,৮৮২.
১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. ইছামতি
  2. অশনি সংকেত
  3. আরণ্যক
  4. বিষাদসিন্ধু
সঠিক উত্তর:
অশনি সংকেত
উত্তর
সঠিক উত্তর:
অশনি সংকেত
ব্যাখ্যা

• 'অশনি সংকেত' উপন্যাস:
- 'অশনি সংকেত' উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
- দ্বিতীয় মহাযুদ্ধের বিষময় ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কিভাবে বিস্তার লাভ করেছে তাঁর নিখুত বর্ণনা লাভ করেছে এই উপন্যাসে।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৯ সালে। তবে পুস্তকাকারে প্রকাশের ১৯৪৪-৪৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত।
- 'অশনি সংকেত' উপন্যাসটির পটভূমি বিভূতিভূষণের নিজ গ্রাম বরাকপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল ও বনগ্রাম মহকুমা শহর।
- এই উপন্যাসটি সত্যজিৎ রায় একই নামে চলচিত্রে রূপদান করেন।

অন্যদিকে, 
--------------------------
• 'ইছামতী' উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস 'ইছামতী' প্রকাশিত হয় ১৯৫০ সালে। এটি রবীন্দ্র পুরস্কার লাভ করে।
- ইছামতী নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বাঁড়ুয্যে কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু লেখকের নিজের অভিজ্ঞতায় দেখা মানুষ।
- একান্ত অন্তরঙ্গ ভাবমূর্তিতে এদেরকে তিনি গড়ে তুলেছেন। গয়া মেম অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। রাজারাম দেওয়ান পরম সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু ইংরেজের চাকরিতে প্রতিষ্ঠিত হতে ছলচাতুরি ও জোচ্চুরি করেছে।

• ‘আরণ্যক' উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’।
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস ।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

• 'বিষাদ-সিন্ধু' উপন্যাস:
- মীর মশাররফ হোসেনের খ্যাতি মূলত 'বিষাদ-সিন্ধু' গ্রন্থটির জন্যেই। 'বিষাদ-সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
- হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনি 'বিষাদ- সিন্ধু' গ্রন্থে বর্ণিত মূল বিষয়।
- মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি।
- 'বিষাদ-সিন্ধু' উপন্যাসটি 'মহরম পর্ব্ব' (১৮৮৫), 'উদ্ধার পর্ব্ব' (১৮৮৭) ও 'এজিদ-বধ পৰ্ব্ব' (১৮৯১) এই তিনটি পর্বে সম্পন্ন হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

১০,৮৮৩.
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প -
  1. দেনাপাওনা
  2. ভিখারিনী
  3. হৈমন্তি
  4. পোস্টমাস্টার
সঠিক উত্তর:
ভিখারিনী
উত্তর
সঠিক উত্তর:
ভিখারিনী
ব্যাখ্যা
'ভিখারিনী':
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম 'ভিখারিনী'।
- এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প
- তাঁর প্রথম গল্প ‘ভিখারিনী’ ১৮৭৪ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১০,৮৮৪.
‘ক্রান্তি’ পত্রিকার প্রকাশক ছিলেন-
  1. ক) সোমেন চন্দ
  2. খ) শেখ আলিমুল্লাহ
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর:
ক) সোমেন চন্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) সোমেন চন্দ
ব্যাখ্যা
বাংলাদেশে প্রগতিশীল আন্দোলনের প্রথম পর্যায়ের পত্রিকা ‘ক্রান্তি’।

- ‘ক্রান্তি’ পত্রিকার প্রকাশক ছিলেন সোমেন চন্দ।
- ‘ক্রান্তি’ পত্রিকাটি ১৯৪০ সালের শেষ দিকে প্রকাশিত হয়।
- ‘ক্রান্তির’ প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত।

•১৯৪৭-এর আগে হলেও এই পত্রিকার মাধ্যমেই তৎকালীন পূর্ব-বাংলা,পরে পূর্ব পাকিস্তানে প্রগতিশীল চিন্তাভাবনার বীজ অঙ্কুরিত ও পল্লবিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০,৮৮৫.
আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?
  1. স্মৃতিস্তম্ভ
  2. মাগো ওরা বলে
  3. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মাগো ওরা বলে
উত্তর
সঠিক উত্তর:
মাগো ওরা বলে
ব্যাখ্যা
• ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা- 'মাগো ওরা বলে'।

মাগো ওরা বলে- কবিতা, 
রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ। 

“কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
------------------


আবু জাফর ওবায়দুল্লাহ:
- ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- আবু জাফর ওবায়দুল্লাহ কবি, সরকারি কর্মকর্তা।
- তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান।
- আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো :
- সাত নরীর হার,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- আমি কিংবদন্তির কথা বলছি,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- প্রেমের কবিতা,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচিয়তা মাহাবুব-উল-আলম চৌধুরী।
- 'স্মৃতিস্তম্ভ' আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা আন্দোলনভিত্তিক কবিতা।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
১০,৮৮৬.
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?
  1. কবি
  2. নাট্যকার
  3. ঔপনাসিক
  4. কথাসাহিত্যিক
সঠিক উত্তর:
কথাসাহিত্যিক
উত্তর
সঠিক উত্তর:
কথাসাহিত্যিক
ব্যাখ্যা
- কথাসাহিত্য বলতে সেসব গল্প - কাহিনীকে বোঝানো হয় যেকোন সামাজিক ভাষ্য, রাজনৈতিক সমালোচনা বা মানুষের অবস্থা ইত্যাদি নিয়ে রচিত সাহিত্য।
- ছোটগল্প, উপন্যাস এ দুটো শিল্পরূপ নিয়ে কথাসাহিত্য গড়ে উঠেছে।
- বাংলা সাহিত্যের কয়েকজন প্রথিতযশা কথা সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শওকত ওসমান, হুমায়ুন আহমেদ প্রমুখ।

হুমায়ূন আহমেদ:

- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক।
- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।

তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য উপন্যাস:
- শ্যামল ছায়া।
- আগুনের পরশমণি।
- অনিল বাগচীর একদিন।
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০,৮৮৭.
পানিপথের তৃতীয় যুদ্ধ রচিত মহাকাব্য- 
  1. রথযাত্রা
  2. বিজয়নামা
  3. মহাশ্মশান
  4. পদ্মাবতী
সঠিক উত্তর:
মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্মশান
ব্যাখ্যা

মহাশ্মশান’ মহাকাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত হয়েছে।
-------------------
• কায়কোবাদ:
- কায়কোবাদ এর প্রকৃত নাম কাজেম আল কোরেশি।
- কায়কোবাদ ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট মহাকবি।
- তিনি ২৫ ফেব্রুয়ারি ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- এবং তিনি ২১ জুলাই ১৯৫১ সালে প্রয়াত হন।
- কায়কোবাদ বাংলা সাহিত্যে আধুনিক মহাকাব্য ধারার শেষ কবি হিসেবে পরিচিত।
- তিনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেছেন, বিশেষভাবে নবীনচন্দ্র সেন ছিলেন তাঁর প্রধান সাহিত্যিক আদর্শ।
- তার প্রধান মহাকাব্য ‘মহাশ্মশান’ (১৯০৪) পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে লেখা হয়েছে, যা জয়-পরাজয় ও ধ্বংসের ভয়াবহতা তুলে ধরে।
- এই কাব্য থেকেই নাট্যকার মুনীর চৌধুরী অনুপ্রাণিত হয়ে রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন।
- মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিরহ বিলাপ কাব্য প্রকাশ পায়।

• অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ:
- অশ্রুমালা: বিখ্যাত গীতিকাব্য;
- কুসুম কানন: কাব্যগ্রন্থ;
- বিরহ বিলাপ: প্রথম কাব্যগ্রন্থ;
- শিব-মন্দির: হিন্দু-মুসলিম সম্প্রীতির চেতনা;
- অমিয়ধারা: উল্লেখযোগ্য কাব্য;
- মহররম শরীফ: বৃহৎ কাহিনী কাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া। 

১০,৮৮৮.
ত্রিশোত্তর কালের সাহিত্যিকার কারা?
  1. ক) উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্যকারকের জন্ম
  2. খ) উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্য রচনা শুরু করেন
  3. গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
  4. ঘ) তের শ' ত্রিশের পর যাদের সাহিত্য সুচনা ও বিকাশ হয়
সঠিক উত্তর:
গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
উত্তর
সঠিক উত্তর:
গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
ব্যাখ্যা
ত্রিশােত্তর কালের সাহিত্যকার হলেন যারা উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে মুক্ত হতে পারেননি। এরূপ সাহিত্যকার হলেন শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সমুদ্রগুপ্ত, সিকান্দার আবু জাফর প্রমুখ।
১০,৮৮৯.
'এসো বিজ্ঞানের রাজ্যে' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) আবদুল্লাহ আল মুতী
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
গ) আবদুল্লাহ আল মুতী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল্লাহ আল মুতী
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনিই একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- সাগরের রহস্যপুরী, এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়। শিশু ও বিজ্ঞান-বিষয়ক সম্পাদনা- এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, বিজ্ঞান ও মানুষ, জানা-অজানার দেশে, তারার দেশের হাতছানি, বিচিত্র বিজ্ঞান, বিজ্ঞান-জিজ্ঞাসা, কীটপতঙ্গের বিচিত্র জগৎ, পরিবেশের সংকট ঘনিয়ে আসছে, আজকের বিজ্ঞান ও বাংলাদেশ ইত্যাদি।
১০,৮৯০.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা-
  1. দক্ষীণারঞ্জন মিত্রমজুমদার
  2. দীনেশচন্দ্র সেন
  3. নীহাররঞ্জন রায়
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
• 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা- 'দীনেশচন্দ্র সেন'। 

• 'বঙ্গভাষা ও সাহিত্য': 
- বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত।
- বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক গ্রন্থ।
- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সাথে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয় এর বর্ণনা রয়েছে।
- বঙ্গ-সাহিত্য-পরিচয় (১৯১৪), বঙ্গভাষা ও সাহিত্য, বৃহৎবঙ্গ (প্রাচীনকাল থেকে পলাশী যুদ্ধ পর্যন্ত বাংলার ইতিহাস)– গ্রন্থগুলো ড. দীনেশচন্দ্র সেন রচনা করেন।
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান কর্তৃক রচিত।
- দীনেশচন্দ্র সেন রচিত আরো উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো: History of bengali Language and Literature, বাংলার পুরনারী, প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম, ঘরের কথা ও যুগসাহিত্য, রামায়ণী কথা, কৃত্তিবাসী রামায়ণ।
- দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন– মৈমনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া। 
১০,৮৯১.
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
  1. পদ্মাবতী
  2. পদ্মরাগ
  3. সুলতানার স্বপ্ন
  4. মতিচূর
সঠিক উত্তর:
পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মাবতী
ব্যাখ্যা
• বেগম রোকেয়ার লিখিত গ্রন্থ নয় — পদ্মাবতী। 

উল্লেখ্য, 
- ‘পদ্মাবতী’ — কবি আলাওল রচিত গ্রন্থ।
আবার, 
- 'পদ্মাবতী'  — মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক৷
--------------------------------- 
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

তাঁর উলে­খযোগ্য রচনা:
- মতিচূর,
- সুলতানার স্বপ্ন, 
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১০,৮৯২.
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্পীমানসের মৌলবৈশিষ্ট্য কী?
  1. নিম্নবিত্তের জীবনাচণের সৌন্দর্য নির্ণয়
  2. অসুন্দরের মধ্যে সুন্দরকে খোঁজা
  3. মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা
  4. সামাজিক সমস্যা চিহ্নিতকরণ
সঠিক উত্তর:
মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা
উত্তর
সঠিক উত্তর:
মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা
ব্যাখ্যা
ব্যাখ্যা :
শরৎচন্দ্রের কথাসাহিত্যে নিম্নবিত্তের জীবন আছে, অসুন্দরের মধ্যে সুন্দরকে খোঁজার প্রবণতা আছে, সামাজিক সমস্যা তুলে ধরার ব্যাপারও আছে।
কিন্তু তাঁর মৌলবৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা।
উৎস : সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বই।
১০,৮৯৩.
জসীম উদ্‌দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যাল
  3. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
  4. কলকাতা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
• জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীম উদ্‌দীনকে 'পল্লিকবি' বলা হয়। 
- ‘সুচয়নী’ জসীম উদ্‌দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ।

• জসীম উদ্‌দীন অর্জিত পুরস্কার ও সম্মাননা:
- জসীম উদ্‌দীন বাংলা সাহিত্যের একজন বিশেষ সম্মানিত ও বহু পুরস্কারে পুরস্কৃত কবি। তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮) অর্জন করেন।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি (১৯৬৯), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। 
- তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেন। 

• জসীম উদ্‌দীন রচিত গানের সংকলনগুলো হলো:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান। 

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৯৪.
'বছির ও রহিমুদ্দিন' জসীমউদ্‌দীন রচিত কোন উপন্যাসের চরিত্র? 
  1. সোজন বাদিয়ার ঘাট
  2. মালঞ্চ
  3. বোবা কাহিনী
  4. ডালিমকুমার
সঠিক উত্তর:
বোবা কাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বোবা কাহিনী
ব্যাখ্যা
'বোবা কাহিনী' উপন্যাস:
- পল্লীকবি জসীমউদ্‌দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস।
- ১৯৬৪ সালে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসটি সম্পূর্ণ লোকজীবন ভিত্তিক।
- এই উপন্যাসের বিষবস্তু হচ্ছে, মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া।
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।

অন্যদিকে:
- 'ডালিমকুমার' হচ্ছে জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ।
- কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- ‘মালঞ্চ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস।

জসীমউদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীমউদ্‌দীনের 'পল্লিকবি' বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৮৯৫.
“অনেক সূর্যের আশা” - উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রাবেয়া খাতুন
  2. খ) সরদার জয়েনউদ্দিন
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সুফিয়া কামাল
  5. ঙ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) সরদার জয়েনউদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) সরদার জয়েনউদ্দিন
ব্যাখ্যা
উপমহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে লেখা সরদার জয়েনউদ্দিনের উপন্যাস - “অনেক সূর্যের আশা”। তার রচিত অন্যান্য উপন্যাস - আদিগন্ত, পান্নামতি, নীলরঙ রক্ত (নীল বিদ্রোহের পটভূমি), বিধ্বস্ত রোদের ঢেউ, কদম আলীর বাড়ি ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১০,৮৯৬.
কোনটি শওকত আলী রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস?
  1. দুই সৈনিক
  2. যাত্রা
  3. জলাংগী
  4. সৌরভ
সঠিক উত্তর:
যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
যাত্রা
ব্যাখ্যা

• 'যাত্রা' উপন্যাস:
- যুদ্ধের প্রথম দিকের ঘটনা ও সময় নিয়ে রচিত উপন্যাস শওকত আলীর 'যাত্রা'। যুদ্ধ শুরুর প্রাক্কালে দলে দলে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে; আবার পেছন ফিরে তাকাচ্ছে। এ পলায়ন শুধু চেতনাগত নয়, মানসিকভাবেও পলায়ন।
- উপন্যাসের প্রধান চরিত্র অধ্যাপক রায়হান মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন।
- একসময় প্রগতিশীল রাজনীতিক রায়হান মুক্তিযুদ্ধে অংশ নেবেন কি নেবেন না- এ সংশয় ও দ্বিধায় শেষাবধি যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে আসতে পারেননি।
- ১৯৭২ সালে রচিত হয় 'যাত্রা' উপন্যাসটি। তবে প্রকাশ পায় ১৯৭৬ সালে।

অন্যদিকে,
শওকত ওসমান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক; 
- নেকড়ে অরণ্য;
- জলাংগী। 

হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- ১৯৭১,
- অনিল বাগচীর একদিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০,৮৯৭.
সত্যেন্দ্রনাথ দত্ত কতসালে মৃত্যুবরণ করেন?
  1. ১৮৮২
  2. ১৯২২
  3. ১৯৮২
  4. ১৯২৬
সঠিক উত্তর:
১৯২২
উত্তর
সঠিক উত্তর:
১৯২২
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত ১৯২২ সালে মৃত্যুবরণ করেন। 

সত্যেন্দ্রনাথ দত্ত
- জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে।
- ছন্দের জাদুকর ও ছন্দের রাজা হিসেবে খ্যাত।
- পৈতৃক নিবাস: বর্ধমানের চুপী গ্রামে।
- মৃত্যু: ১৯২২ সালের ২৫ জুন।

সত্যেন্দ্রনাথ দত্তের রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,,
- কুহু ও কেকা,
- অভ্র ও আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন। 

রচিত অনুবাদকাব্য:
- তীর্থরেণু,
- মণি মঞ্জুষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১০,৮৯৮.
"জন্মেছি মাগো তোমার
কোলেতে মরি যেন এই দেশে।" - উক্তিটি কোন সাহিত্যিকের রচনায় পাওয়া যায়?
  1. কায়কোবাদ
  2. অতুলপ্রসাদ সেন
  3. সুফিয়া কামাল
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
ব্যাখ্যা
• 'জন্মেছি মাগো তোমার কোলেতে,
মরি যেন এই দেশে' কবিতাংশটুকুর রচয়িতা- সুফিয়া কামাল।

• সুফিয়া কামাল:
- জননী সাহসিকা হিসেবে পরিচিত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি।
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।
--------------------------
জন্মেছি এই দেশে- কবিতা, 
- সুফিয়া কামাল---সংকলিত (সুফিয়া কামাল)

অনেক কথার গুঞ্জন শুনি
অনেক গানের সুর
সবচেয়ে ভাল লাগে যে আমার
‘মাগো’ ডাক সুমধুর।
আমার দেশের মাঠের মাটিতে
কৃষাণ দুপুরবেলা
ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার
সুর লয়ে করে খেলা।

মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।

এই বাংলার আকাশ-বাতাস
এই বাংলার ভাসা
এই বাংলার নদী, গিরি-বনে
বাঁচিয়া মরিতে আশা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, জন্মেছি এই দেশে- কবিতা।
১০,৮৯৯.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
  1. যোগাযোগ
  2. নৌকাডুবি
  3. বিসর্জন
  4. রাজর্ষি
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা
• 'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম।
- ১৮৯০ সালে বিসর্জন নাটকটি প্রকাশিত হয়।
- এই নাটকে রবীন্দ্রনাথ স্বয়ং নিজে প্রধান দুটি চরিত্র অভিনয় করেন। ১৮৯০-এ রঘুপতি, এবং ১৯২৩-এ জয়সিংহের ভূমিকায়।
- এই নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- এই নাটকের বিষয়বস্তু হচ্ছে, উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেমন এই নাটকের প্রধান উপকরণ, তেমনি বিশ্বাসের উগ্রতা এবং মানব সম্পর্কের নিবিড়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য।

• উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- রঘুপতি,
- গুণবতী,
- গোবিন্দমাণিক্য,
- অপর্ণা,
- জয়সিংহ।

অন্যদিকে,
তাঁর রচিত কিছু উপন্যাস: 
- বউ ঠাকুরাণীর হাট, 
- রাজর্ষি, 
- চোখের বালি, 
- নৌকাডুবি, 
- ঘরে-বাইরে এবং 
- যোগাযোগ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৯০০.
'চৌচির' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) আবুল ফজল
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) আবুল ফজল
উত্তর
সঠিক উত্তর:
খ) আবুল ফজল
ব্যাখ্যা
আবুল ফজল রচিত উপন্যাস- চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত ইত্যাদি। তাঁর রচিত প্রবন্ধ- শেখ মুজিব: তাঁকে যেমন দেখেছি, বিচিত্র কথা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, শুভবুদ্ধি, সমকালীন চিন্তা ইত্যাদি। মাটির পৃথিবী ও মৃতের আত্মহত্যা তাঁর রচিত গল্পগ্রন্থ। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।