বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৭৪ / ১০৭ · ৭,৩০১৭,৪০০ / ১০,৭৫২

৭,৩০১.
একটি কোণকের ব্যাস 16 সে.মি. এবং আয়তন 320π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?
  1. 12 সে.মি.
  2. 17 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 23 সে.মি.
সঠিক উত্তর:
17 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
17 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 16 সে.মি. এবং আয়তন 320π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 16 সে.মি.
∴ কোণকের ব্যাসার্ধ, r = 16/2 = 8 সে.মি.
কোণকের আয়তন, V = 320π ঘন সে.মি.

আমরা জানি,
কোণকের আয়তন, V = (1/3)πr2h

প্রশ্নমতে,
320π = (1/3) × π × (82) × h
⇒ 320 = (1/3) × 64 × h
⇒ 320 × 3 = 64h
⇒ h = 960/64
∴ h = 15 সে.মি.

এখন, হেলানো তলের দৈর্ঘ্য, L = √(r2 + h2)
= √(82 + 152)
= √(64 + 225)
= √289
= 17 সে.মি.

∴ কোণকটির হেলানো তলের দৈর্ঘ্য 17 সে.মি.।

৭,৩০২.
ΔABC এর ∠A = 48°, ∠B = 66° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমকোণী ত্রিভুজ
  3. গ) স্থূলকোণী ত্রিভুজ
  4. ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 48°, ∠B = 66° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 

সমাধান:

ΔABC - এ ,
∠A + ∠B + ∠C = 180°
48° + 66° + ∠C = 180°
∠C = 180° - 114°
∠C = 66°
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। 

∴ ΔABC - ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ
৭,৩০৩.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?
  1. ক) ৫০°
  2. খ) ৬৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
ক) ৫০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?

সমাধান:
দেওয়া আছে, 
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২৩ : ১৩ 
∴ অনুপাত দুটির যোগফল = ২৩ + ১৩ = ৩৬ 

আমরা জানি, 
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৩/৩৬)}° = ৬৫° 

আবার, 
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২৩/৩৬)}° = ১১৫° 

∴ কোণ দুটির পার্থক্য = (১১৫ - ৬৫)° 
= ৫০°
৭,৩০৪.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
  1. ১৫ মিটার
  2. ১২ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ত্রিভুজের ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত মিটার? 
 
সমাধান: 
আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, উচ্চতা = ২১৬/৯ মিটার 
∴ উচ্চতা = ২৪ মিটার। 
৭,৩০৫.
ABCD বর্গের পরিলিখিত বৃত্তের কেন্দ্র O এবং ক্ষেত্রফল 16π বর্গ সে.মি. হলে, ΔABC এর ক্ষেত্রফল কত?
  1. ক) 8 বর্গ সে.মি.
  2. খ) 16 বর্গ সে.মি.
  3. গ) 24 বর্গ সে.মি.
  4. ঘ) 32 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 16 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 16 বর্গ সে.মি.
ব্যাখ্যা

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বর্গের কর্ণ AC = বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল πr2 = 16π
বা, r2 = 16
∴ r = 4
∴ বর্গের কর্ণ AC = 2r = 8
∴ বাহুর দৈর্ঘ্য AB = BC = 8/√2 সে.মি.
ΔABC এর ক্ষেত্রফল = 1/2 × AB × BC
= 1/2 × 8/√2 × 8/√2
= 1/4 × 64
= 16 বর্গ সে.মি.

৭,৩০৬.
ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনটি সত্য?
  1. ক) a + b = c
  2. খ) a2 + b2 = c2
  3. গ) (a + b)2 = c2
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) a2 + b2 = c2
উত্তর
সঠিক উত্তর:
খ) a2 + b2 = c2
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, অতিভূজ = লম্ব + ভুমি
বা, c2  =  a2 + b2 
বা, a2 + b2 = c2

৭,৩০৭.
cosec (90° - θ) = 2 হলে, cosθ = কত?
  1. ক) 2
  2. খ) √3/2
  3. গ) 1/2
  4. ঘ) 1/√2
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosec (90° - θ) = 2 হলে, cosθ = কত?

সমাধান: 
cosec (90° - θ) = 2
secθ = 2
1/cosθ = 2
cosθ = 1/2
৭,৩০৮.
cosec θ + cot θ = 2, cosec θ - cot θ = কত?
  1. ক) -1
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosecθ + cotθ = 2, cosecθ - cotθ = কত?

সমাধান:
আমরা জানি,
cosec2θ + cot2θ = 1
বা, (cosecθ + cotθ) (cosecθ - cotθ) = 1
∴ cosecθ - cotθ = 1/2
৭,৩০৯.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সেমি, ৪ সেমি ও ৫ সেমি এবং উচ্চতা ৮ সেমি। ইহার আয়তন কত?
  1. ক) ৯৬ ঘন সেমি
  2. খ) ২৪ ঘন সেমি
  3. গ) ১২ ঘন সেমি
  4. ঘ) ৪৮ ঘন সেমি
সঠিক উত্তর:
ঘ) ৪৮ ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮ ঘন সেমি
ব্যাখ্যা
ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সেমি, ৪ সেমি ও ৫ সেমি হওয়ায় এটি একটি সমকোণী ত্রিভুজ। 
অতএব, ক্ষেত্রফল = ৩ × ৪/২ = ৬ বর্গ সেমি
নির্ণেয় আয়তন = ৬ × ৮ = ৪৮ ঘন সেমি 
৭,৩১০.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 363 বর্গমি.
  2. 305 বর্গমি.
  3. 290 বর্গমি.
  4. 277 বর্গমি.
সঠিক উত্তর:
363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
সামান্তরিকের ভূমি = 22 এর 3/4
= 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
৭,৩১১.
একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো ও প্রস্থ ১০% কমানো হলে নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে?
  1. ক) ১% বাড়বে
  2. খ) ১% কমবে
  3. গ) ১১% বাড়বে
  4. ঘ) ১১% কমবে
সঠিক উত্তর:
খ) ১% কমবে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১% কমবে
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো ও প্রস্থ ১০% কমানো হলে নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে?

সমাধান-
ধরি,
বর্গের বাহু = ১০০ একক
বর্গের ক্ষেত্রফল = (১০০) = ১০০০০ বর্গ একক

১০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১০০ + ১০= ১১০ একক
১০% হ্রাসে প্রস্থ = ১০০ - ১০ = ৯০ একক

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (১১০ × ৯০) = ৯৯০০ বর্গ একক

ক্ষেত্রফল হ্রাস পায় = ১০০০০ - ৯৯০০ = ১০০ বর্গ একক

ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় = (১০০ × ১০০)/১০০০০ = ১%
৭,৩১২.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 
  1. 2.5 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 5 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি. এবং একটি কর্ণ 24 সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 

সমাধান: মনে করি, সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ d = 24 সে. মি. এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h সে.মি.। সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল = dh বর্গ সে.মি

এখন, 
dh = 120
⇒ h = 120/d
= 120/24 
= 5 

কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য  5 সে.মি.
৭,৩১৩.
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?
  1. ১৪ মিটার
  2. ৫৬ মিটার
  3. ২১ মিটার
  4. ২৮ মিটার
সঠিক উত্তর:
২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৯ বর্গমিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক
⇒ ক = ৪৯
⇒ ক = √৪৯
∴ ক = ৭ মিটার
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ৭ মিটার

∴  বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক = ৪ × ৭ = ২৮ মিটার
সুতরাং, বর্গক্ষেত্রের পরিসীমা ২৮ মিটার।
৭,৩১৪.
একটি সমবাহু অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ কত ডিগ্রি হবে? 
  1. 120°
  2. 135°
  3. 140°
  4. 150°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n - 4) × 90° 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা)

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 8) - 4} × 90° 
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080° 

∴ প্রতিটি কোণ = 1080°/8 
=135° ।

৭,৩১৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? 
প্রশ্নটি হওয়ার কথা 'একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?'

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬ .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮ .........(২)

(২) নং / (১) নং
πr/২πr = ১৬/৮
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
৭,৩১৬.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল 338 বর্গ সে.মি. যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয়, তবে সামান্তরিকের ভূমি কত? 
  1. 13 সে.মি.
  2. 26 সে.মি.
  3. 12 সে.মি.
  4. 24 সে.মি.
সঠিক উত্তর:
13 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল 338 বর্গ সে.মি. যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয়, তবে সামান্তরিকের ভূমি কত? 

সমাধান:
সামান্তরিকের ভূমি  x সে.মি.
সামান্তরিকের উচ্চতা  2x সে.মি.

প্রশ্নমতে 
2x × x  = 338
2x2 = 338
x2 = 169
x2 = 132
x = 13

সামান্তরিকের ভূমি = 13 সে.মি.
৭,৩১৭.
y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?
  1. একটি সমকোণী ত্রিভুজ
  2. একটি সমবাহু ত্রিভুজ
  3. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  4. একটি বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?

সমাধান:
y = 3x + 2……..(i)
y = - 3x + 2…….(ii)
y= - 2……(iii)

এখানে,
(i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান।
সুতরাং এই রেখা দুটি সমান।
কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

বিকল্প:
(i) ও (ii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (0, 2) 
(i) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (- 4/3, - 2) 
(ii) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (4/3, - 2) 

(0, 2) ও (- 4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(0, 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(- 4/3, - 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √208/3

y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৭,৩১৮.
cosA = cotA হলে A = কত?
  1. 30°
  2. 45°
  3. 90°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: cosA = cotA হলে A = কত?

সমাধান:
cosA = cotA
cosA = cosA/sinA
1 = 1/sinA
sinA = 1
sinA = sin90°
A = 90°
৭,৩১৯.
কোন ত্রিভুজের দুইটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রী হলে, ত্রিভুজটি হবে -
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (১০°+৮০°) = ৯০°, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ।

৭,৩২০.
একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ৮ মিটার। শ্রেণিকক্ষটির চার দেয়ালের মোট ক্ষেত্রফল কত?
  1. ৪০০ বর্গমিটার
  2. ৩৬০ বর্গমিটার
  3. ৩০০ বর্গমিটার
  4. ৪৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
৪০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ৮ মিটার। শ্রেণিকক্ষটির চার দেয়ালের মোট ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
শ্রেণিকক্ষের দৈর্ঘ্য = ১৫ মিটার,
শ্রেণিকক্ষের প্রস্থ = ১০ মিটার এবং
শ্রেণিকক্ষের উচ্চতা = ৮ মিটার

আমরা জানি,
শ্রেণিকক্ষের চার দেয়ালের ক্ষেত্রফল = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ (১৫ + ১০) × ৮ বর্গ মিটার
= ২ × ২৫ × ৮ বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার

∴ শ্রেণিকক্ষের চার দেয়ালের ক্ষেত্রফল = ৪০০ বর্গ মিটার।

৭,৩২১.
একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
  1. 60 মিটার
  2. 20√3 মিটার
  3. 25√3 মিটার
  4. 40√3 মিটার
সঠিক উত্তর:
20√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
20√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
AB গাছের গোড়া B থেকে 20 মিটার দূরে C বিন্দু থেকে গাছটির অগ্রভাগ অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°

এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC =  AB/20
বা, √3 = AB/20
∴ AB = 20√3

∴ গাছটির উচ্চতা 20√3 মিটার 
৭,৩২২.
2 + tan2θ = 5 হলে θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + tan2θ = 5 হলে θ এর মান কত? 

সমাধান: 
2 + tan2θ = 5 
বা, tan2θ = 5 - 2 
বা, tan2θ = 3 
বা, tanθ = √3 
বা, tanθ = tan60°
∴ θ = 60°
৭,৩২৩.
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৪ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. ৪০°
  2. ১৪০°
  3. ১৬০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৬০°
উত্তর
সঠিক উত্তর:
১৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৪ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান:
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৪

ধরি,
চতুর্ভুজের চারটি কোণ  x°, ২x°, ২x°, ৪x°

আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°

শর্তমতে,
x° + ২x° + ২x° + ৪x° = ৩৬০°
বা, ৯x° = ৩৬০°
বা, x° = ৪০°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = ৪ × ৪০° = ১৬০°
৭,৩২৪.
বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে উহার এক বাহুর দৈর্ঘ্য -
  1. ক) 5 একক
  2. খ) 25 একক
  3. গ) 50 একক
  4. ঘ) 100 একক
সঠিক উত্তর:
ক) 5 একক
উত্তর
সঠিক উত্তর:
ক) 5 একক
ব্যাখ্যা

ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x
এখন, কর্ণের দৈর্ঘ্য x√2 = 5√2
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x = 5

৭,৩২৫.
১৮ মিটার লম্বা একটি মই, দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ১২ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ৪√৩ মিটার
  2. ৮√৫ মিটার
  3. ৬√৫ মিটার
  4. ১০√৩ মিটার
সঠিক উত্তর:
৬√৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬√৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার লম্বা একটি মই, দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ১২ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর নিচের প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৮ = ১২ + ক
⇒ ক = ১৮ - ১২
⇒ ক = ৩২৪ - ১৪৪
⇒ ক = ১৮০
⇒ ক = √১৮০
∴ ক = ৬√৫ মিটার
৭,৩২৬.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১৮√৩ মিটার হলে ঘনকটির ধার কত? 
  1. ১২ মিটার
  2. ১৮ মিটার
  3. ১২√৩ মিটার
  4. ১৮√৩ মিটার
সঠিক উত্তর:
১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১৮√৩ মিটার হলে ঘনকটির ধার কত? 

সমাধান: 
ধরি, 
ঘনকটির ধার = ক মিটার 

∴ ঘনকের কর্ণ = √৩ ক 
বা, ১৮√৩ = √৩ ক 
বা, ক = ১৮
∴ ক = ১৮

∴ ঘনকটির ধার = ১৮ মিটার।

৭,৩২৭.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 একক হলে অপরটি কত? 
  1. ক) 29
  2. খ) 32
  3. গ) 34
  4. ঘ) 37
সঠিক উত্তর:
গ) 34
উত্তর
সঠিক উত্তর:
গ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 একক হলে অপরটি কত?   

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒  136 = 1/2 × (8 × নির্ণেয় বাহু)
⇒  নির্ণেয় বাহু = (136 × 2)/8 = 34 একক
৭,৩২৮.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
  1. ৬ : ৫ : ৪
  2. ৬ : ৪ : ৩
  3. ১২ : ৮ : ৪
  4. ১৩ : ১২ : ৫
সঠিক উত্তর:
১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ : ১২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
এখানে,
 ১৩ = ১২ + ৫
⇒ ১৬৯ = ১৪৪ + ২৫
⇒ ১৬৯ = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৭,৩২৯.
শুধুমাত্র ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. যেকোনো ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমদ্বিবাহু ত্রিভুজ
  4. সমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
সমবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণ একই হওয়ায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব।
৭,৩৩০.
একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য 4 সে.মি. প্রস্থ 3 সে.মি. এবং উচ্চতা 2.5 সে.মি.। 50 সে.মি. দৈর্ঘ্য, 45 সে.মি. প্রস্থ এবং 30 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কার্টনের মধ্যে কতটি কাঠের ব্লক রাখা যাবে?
  1. 2100 টি 
  2. 2250 টি 
  3. 2450 টি 
  4. 2640 টি 
সঠিক উত্তর:
2250 টি 
উত্তর
সঠিক উত্তর:
2250 টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য 4 সে.মি. প্রস্থ 3 সে.মি. এবং উচ্চতা 2.5 সে.মি.। 50 সে.মি. দৈর্ঘ্য, 45 সে.মি. প্রস্থ এবং 30 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কার্টনের মধ্যে কতটি কাঠের ব্লক রাখা যাবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য = 4 সে.মি.
প্রস্থ =  3 সে.মি. 
উচ্চতা = 2.5 সে.মি.
∴ একটি কাঠের ব্লকের আয়তন = (4 × 3 × 2.5) ঘন সে.মি. = 30 ঘন সে.মি.

আবার,
কার্টনের দৈর্ঘ্য = 50 সে.মি. 
প্রস্থ = 45 সে.মি. 
উচ্চতা = 30 সে.মি. 
∴ কার্টনের আয়তন = (50 × 45 × 30) ঘন সে.মি. = 67500 ঘন সে.মি.

∴ কার্টনে কাঠের ব্লক ধরবে = কার্টনের আয়তন/একটি কাঠের ব্লকের আয়তন
= 67500/30
= 2250 টি 

৭,৩৩১.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে 4 ও 6 সেমি। অন্তর্ভুক্ত কোণ কত হলে, আয়তক্ষেত্রটি আঁকা যাবে?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে 4 ও 6 সেমি। অন্তর্ভুক্ত কোণ কত হলে, আয়তক্ষেত্রটি আঁকা যাবে?

সমাধান:
আয়ত :
যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত ।
আয়তের চারটি কোণ সমকোণ ।

একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে.মি.। অন্তর্ভুক্ত কোণ 90° হলে আয়তটি আঁকা সম্ভব।
৭,৩৩২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 12 সে.মি.
  2. 16 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 25 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 132 = 122 + লম্ব2
⇒ লম্ব2 = (169 - 144)
⇒ লম্ব2 = 25
⇒ লম্ব = √25
∴ লম্ব = 5 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (13 + 5) সে.মি.
= 18 সে.মি.
৭,৩৩৩.
r ব্যাসার্ধ বিশিষ্ঠ অর্ধবৃত্তে একটি ত্রিভুজ আঁকা হলে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 
  1. 1/2πr2
  2. πr2
  3. 1/4πr2
  4. r2
সঠিক উত্তর:
r2
উত্তর
সঠিক উত্তর:
r2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধবৃত্তে একটি ত্রিভুজ আঁকা হলে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
অর্ধবৃত্তের ব্যাসার্ধ = r
অর্ধবৃত্তে সর্বোচ্চ ক্ষেত্রফলের ত্রিভুজ হবে ব্যাসার্ধকে ভিত্তি ধরে এবং কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত উঁচু।

এই ক্ষেত্রে, ত্রিভুজের ভিত্তি = 2r (অর্ধবৃত্তের ব্যাস)
উচ্চতা = r
তাহলে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র:
A = 1/2 × ভিত্তি × উচ্চতা
= 1/2 × 2r × r 
= r2

∴ r ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তে আঁকা বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল হবে r2

৭,৩৩৪.
একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে 19 সে.মি. এবং 25 সে.মি। বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. ক) 256 বর্গ সে.মি. 
  2. খ) 636 বর্গ সে.মি. 
  3. গ) 265 বর্গ সে.মি. 
  4. ঘ) 616 বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
ঘ) 616 বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 616 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে 19 সে.মি. এবং 25 সে.মি। বৃত্তের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 সে.মি. এবং প্রস্থ 19 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πr = 2(25 + 19)
(22/7)r = 44
r/7 = 2
r = 14 

বৃত্তের ক্ষেত্রফল  = πr2 = (22/7) × 142
= (22/7) × 14 × 14
= 616 বর্গ সে.মি.
৭,৩৩৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ২৪ সে. মি.
  2. ১৮ সে. মি.
  3. ৩৬ সে. মি.
  4. ১২ সে. মি.
সঠিক উত্তর:
২৪ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (৬ × ৪) সে.মি.
= ২৪ সে.মি.
৭,৩৩৬.
যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয় তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয় তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?

সমাধান:
ধরি,
বহিঃকোণের পরিমাণ = ক
অন্তঃকোণের পরিমাণ = ৩ক

∴ ক + ৩ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

∴ বাহুর সংখ্যা = ৩৬০°/৪৫° = ৮
৭,৩৩৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত কত হবে?
  1. π : 2
  2. 2 : π
  3. √π : 2
  4. 2√π : π
সঠিক উত্তর:
√π : 2
উত্তর
সঠিক উত্তর:
√π : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্ত ও বর্গের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
বর্গটির একবাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
∴ a = r√π

∴ বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a = 2πr : 4×r√π = π : 2√π = √π : 2
৭,৩৩৮.

চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?
  1. ক) 90°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
ঘ) 35°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 35°
ব্যাখ্যা

প্রদত্ত চিত্রে,
PQ = PR

সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।

∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°

সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°

৭,৩৩৯.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?
  1. ১০°
  2. ১২০°
  3. ১৩৫°
  4. ১০০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ।
তাহলে, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান ১০০° হবে।
৭,৩৪০.
cos{(8π)/3} ​= ?
  1. 1/2
  2. - 1/2
  3. 1
  4. - 1
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(8π)/3} ​= ?

সমাধান:
cos{(8π)/3}
= cos (3π - π/3)
= - cos(π/3)
= - cos60°
= - 1/2
৭,৩৪১.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৬০° হলে চতুর্থ কোনের মান কত?
  1. ক) ২০°
  2. খ) ৮০°
  3. গ) ১০০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
গ) ১০০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°।
৭,৩৪২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৯ মিটার, ১২ মিটার এবং ক্ষেত্রফল ২১০ বর্গমিটার হলে, সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ১৪ মিটার
  2. ২০ মিটার
  3. ২২ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৯ মিটার, ১২ মিটার এবং ক্ষেত্রফল ২১০ বর্গমিটার হলে, সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (a + b) × h
⇒ ২১০ = (১/২) × (৯ + ১২) × h
⇒ ২১০ = (১/২) × ২১ × h
⇒ h = (২১০ × ২)/২১
∴ h = ২০ মিটার
৭,৩৪৩.
একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১০° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪০°
  2. ৫০°
  3. ৪৫°
  4. ৫৫°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০
ক্ষুদ্রতম কোণটি x হলে অপর কোণটি (x + ১০)
তাহলে, x + x + ১০ = ৯০
বা, ২x = ৮০
বা, x = ৪০
ক্ষুদ্রতম কোণটি ৪০ এবং অপর কোণটি (৪০ + ১০) বা, ৫০
৭,৩৪৪.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 cm ও 1386 sq.cm বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? 
  1. 66cm
  2. 42cm
  3. 21cm
  4. 24cm
সঠিক উত্তর:
42cm
উত্তর
সঠিক উত্তর:
42cm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 cm ও 1386 sq.cm বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি 
বৃত্তটির ব্যাসার্ধ r 
 
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক এবং
বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক

প্রশ্নমতে,
πr2/2πr = 1386/132
বা, r/2 = 21/2
বা, r = 21

বৃত্তটির ব্যাসার্ধ 21 সে.মি.
বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য = 21 × 2 = 42 সে.মি.
৭,৩৪৫.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 38°
  2. খ) 41°
  3. গ) 42°
  4. ঘ) 39°
সঠিক উত্তর:
গ) 42°
উত্তর
সঠিক উত্তর:
গ) 42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 6°

এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

ক্ষুদ্রতম কোণ 42°
৭,৩৪৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ১৮০ মিটার
  2. ২২০ মিটার
  3. ২৪০ মিটার
  4. ২৮০ মিটার
সঠিক উত্তর:
২৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬০০ বর্গমিটার 

∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬০০ মিটার 
= ৬০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৬০ × ৪) মিটার 
= ২৪০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ২৪০ মিটার।
৭,৩৪৭.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১০ মিটার হলে অপরটি কত?
  1. ১৫ মিটার
  2. ২৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১০ মিটার হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒ ১২০ = (১/২) × (১০ × অপর বাহু)
⇒ অপর বাহু = (১২০ × ২)/১০
= ২৪ মিটার
৭,৩৪৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ২৪ মিটার এবং ১০ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ১১০ বর্গমিটার
  2. ১৪০ বর্গমিটার
  3. ১২০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
১২০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ২৪ মিটার এবং ১০ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২৪ × ১০
= ১২ × ১০
= ১২০ বর্গমিটার

৭,৩৪৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 4√2 সেমি 
  2. খ) 2√2 সেমি 
  3. গ) √2 সেমি 
  4. ঘ) 4 সেমি 
সঠিক উত্তর:
ক) 4√2 সেমি 
উত্তর
সঠিক উত্তর:
ক) 4√2 সেমি 
ব্যাখ্যা
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে,
ঐ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √16 সেমি = 4 সেমি
ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 4√2 সেমি 
৭,৩৫০.
একটি রম্বসের পরিসীমা ১৮০ সেমি এবং ক্ষুদ্রতর কর্ণটি ৫৪ সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৯৪৪ বর্গ সেমি
  2. খ) ১২৪৪ বর্গ সেমি
  3. গ) ১৬২০ বর্গ সেমি
  4. ঘ) ১৪৯৬ বর্গ সেমি
সঠিক উত্তর:
ক) ১৯৪৪ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৪ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি রম্বসের পরিসীমা ১৮০ সেমি এবং ক্ষুদ্রতর কর্ণটি ৫৪ সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান-
রম্বসের এক বাহুর দৈর্ঘ্য = 180/4 = 45 সেমি


AO2 + DO2 = AD2
⇒ 272 + DO2 = 452
⇒ DO2 = 1296
⇒ DO = 36

রম্বসের অপর কর্ণ = 36 + 36 = 72 সেমি

রম্বসের ক্ষেত্রফল = (1/2) × 54 × 72 = 1944 বর্গ সেমি
৭,৩৫১.
একটি বাক্সের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ৭৫ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? 
  1. ১০ ঘনমিটার
  2. ১১ ঘনমিটার
  3. ১২ ঘনমিটার
  4. ১৩ ঘনমিটার
সঠিক উত্তর:
১১ ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
১১ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ৭৫ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাক্সের দৈর্ঘ্য  = ৪ মিটার 
বাক্সের প্রস্থ  = ২ মিটার ৭৫ সে.মি. = ২.৭৫ মিটার
বাক্সের উচ্চতা = ১ মিটার

∴ বাক্সটির আয়তন = (৪ × ২.৭৫ × ১) ঘনমিটার 
= ১১ ঘনমিটার । 

৭,৩৫২.
sec30° এর মান কত?
  1. 2/√3
  2. √3
  3. 2
  4. 1/√3
সঠিক উত্তর:
2/√3
উত্তর
সঠিক উত্তর:
2/√3
ব্যাখ্যা
প্রশ্ন: sec30° এর মান কত?

সমাধান:
sec30°
= 1/cos30°
= 1/(√3/2)
= 2/√3
৭,৩৫৩.
3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 6 মিটার
  2. 7 মিটার
  3. 8 মিটার
  4. 9 মিটার
সঠিক উত্তর:
6 মিটার
উত্তর
সঠিক উত্তর:
6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
নতুন ঘনকের আয়তন = ঘনক তিনটির আয়তনের সমষ্টি
= 33 + 43 + 53
= 27 + 64 + 125
= 216 ঘন মিটার

নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = 3√216
= (63)1/3
= 6 মিটার
৭,৩৫৪.
ABCD সামান্তরিকের AB ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ ADC = 105° হলে, ∠CBE = কত?
  1. ক) 65°
  2. খ) 105°
  3. গ) 75°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
গ) 75°
উত্তর
সঠিক উত্তর:
গ) 75°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের AB ভূমিকে E `পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ ADC = 105° হলে, ∠CBE = কত?

সমাধান:
 

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
∠ADC = ∠ABC =105°
আবার,
∠ABC + ∠CBE =180°
105°  + ∠CBE =180°
 ∠CBE =180° - 105°
 ∠CBE = 75°
৭,৩৫৫.
একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 
  1. ক) নয় সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) আট সমকোণ
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৭,৩৫৬.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) x2 + 4y2 = 9
  2. খ) x2 - y2 = 9
  3. গ) x2 + y2 = 9
  4. ঘ) 4x2 + 9y2 = 36
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 9
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 9
ব্যাখ্যা

বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে x2 + y2 = 9 একটি বৃত্ত।
উপবৃত্তের সমীকরণ, 4x2 + 9y2 = 36

৭,৩৫৭.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২:৩
  2. ৩:৪
  3. ৪:৯
  4. ৯:৪
সঠিক উত্তর:
৯:৪
উত্তর
সঠিক উত্তর:
৯:৪
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π X ৩ : π X ২
= ৯ : ৪

৭,৩৫৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 
  1. ৪০ মিটার
  2. ৪৫ মিটার
  3. ৬৩ মিটার
  4. ৬৮ মিটার
সঠিক উত্তর:
৬৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির প্রস্থ= x মিটার 
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (x + ২৩) মিটার 
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {(x + ২৩) + x} মিটার 
= ২ (২x + ২৩) মিটার 
= (৪x + ৪৬) মিটার 

প্রশ্নমতে, 
৪x + ৪৬ = ২০৬ 
বা, ৪x = ২০৬ - ৪৬ 
বা, ৪x = ১৬০ 
বা, x = ১৬০/৪ 
∴ x = ৪০ 
অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ= ৪০ মিটার 
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (৪০ + ২৩) মিটার 
= ৬৩ মিটার।
৭,৩৫৯.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ১০ সেমি ও একটি সমান্তরাল বাহু ১৬ সেমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১৫০ বর্গসেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৪ সেমি 
  2. ২৮ সেমি 
  3. ৭ সেমি 
  4. ১২ সেমি 
সঠিক উত্তর:
১৪ সেমি 
উত্তর
সঠিক উত্তর:
১৪ সেমি 
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ১০ সেমি ও একটি সমান্তরাল বাহু ১৬ সেমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১৫০ বর্গসেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান : 
মনে করি, 
অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য = ক সেমি 

আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২(সমান্তরাল বাহুদুটির মোট দৈর্ঘ্য)×উচ্চতা

প্রশ্নমতে, 
১/২(১৬+ক)×১০ = ১৫০
বা, (১৬+ক)×১০ = ৩০০
বা, ১৬+ক = ৩০ 
বা, ক = ১৪

অর্থাৎ, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য = ১৪ সেমি 

উত্তর : ১৪ সেমি 
৭,৩৬০.
75° কোণের সম্পূরক কোণের পরিমাপ কত?
  1. ক) 115°
  2. খ) 15°
  3. গ) 105°
  4. ঘ) 95°
সঠিক উত্তর:
গ) 105°
উত্তর
সঠিক উত্তর:
গ) 105°
ব্যাখ্যা

আমরা জানি, সম্পূরক কোণের পরিমাণ = 180°
রৈখিক মানে সোজা 180°।
সুতরাং 75° কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাপ = 180° - 75° = 105°।

৭,৩৬১.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 150° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. 6টি
  2. 8টি
  3. 10টি
  4. 12টি
সঠিক উত্তর:
12টি
উত্তর
সঠিক উত্তর:
12টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 150° হলে, এর বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ = (180 - 150)° 
= 30° 
∴ বাহুর সংখ্যা = 360/30 
= 12টি
৭,৩৬২.
একটি বৃত্তের ব্যাস 7 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 48 গুণ
  2. 56 গুণ
  3. 63 গুণ
  4. 66 গুণ
সঠিক উত্তর:
63 গুণ
উত্তর
সঠিক উত্তর:
63 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 7 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস সাতগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 14r) = 16r
∴ ব্যাসার্ধ = 16r/2 = 8r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(8r)2 = 64πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 64πr2 - πr2 = 63πr2
∴ 63 গুণ বৃদ্ধি পাবে।
৭,৩৬৩.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. অষ্টভুজ
  4. সপ্তভুজ
সঠিক উত্তর:
পঞ্চভুজ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৩৬°) = ১০৮°
বহিঃস্থ কোণ = (২ × ৩৬°) = ৭২°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৭২° = ৫ টি
সুতরাং, বহুভুজটি হবে পঞ্চভুজ।
৭,৩৬৪.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ৬ সেমি
  2. ৩ সেমি
  3. ৪ সেমি
  4. ৫ সেমি
সঠিক উত্তর:
৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
ধরি,
ত্রিভুজের উচ্চতা = ক সেমি
∴ ত্রিভুজের ভুমি = ( ২ক - ৬ ) সেমি

প্রশ্নমতে,
১/২ × ( ২ক - ৬ ) × ক = ১০
⇒ ( ২ক - ৬ ) × ক = ১০ × ২
⇒ ২ক - ৬ক = ২০
⇒ ক - ৩ক = ১০
⇒ ক - ৩ক - ১০ = ০
⇒ ক - ৫ক + ২ক - ১০ = ০
⇒ ক ( ক - ৫ ) + ২ ( ক - ৫ ) = ০
⇒ ( ক - ৫ ) ( ক + ২ ) = ০
হয়,                    
ক - ৫ = ০                 
⇒ ক = ৫                
অথবা,
ক + ২  = ০
⇒ ক = - ২
[ ইহা গ্রহণযোগ্য নয়]
কারণ ত্রিভুজের ভূমি অথবা উচ্চতা কখনোই ঋণাত্মক হয় না

অর্থাৎ ত্রিভুজের উচ্চতা = ৫ সেমি
৭,৩৬৫.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) ৩২°
  2. খ) ৩৮°
  3. গ) ৪২°
  4. ঘ) ৪৮°
সঠিক উত্তর:
গ) ৪২°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৬°

প্রশ্নমতে,
x + x + ৬°  + ৯০° = ১৮০°
২x + ৬° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৬°
২x = ৮৪°
x  = ৮৪°/২
x  = ৪২°
৭,৩৬৬.
একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 17 সে.মি ও 15 সে.মি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সে.মি
  2. খ) ৮ সে.মি
  3. গ) ২২ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
সঠিক উত্তর:
খ) ৮ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ সে.মি
ব্যাখ্যা

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(তৃতীয় বাহু) = (বড় বাহু) + (ছোট বাহু) অথবা (বড় বাহু - অতিভুজ) - (ছোট বাহু)
সূত্রানুসারে,
(তৃতীয় বাহু) = ১৭ - ১৫
                  = ৮
∴ তৃতীয় বাহু = ৮ সে.মি

৭,৩৬৭.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১৬ গজ
  2. ১৭ গজ
  3. ১৮ গজ
  4. ২০ গজ
সঠিক উত্তর:
১৭ গজ
উত্তর
সঠিক উত্তর:
১৭ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ভূমি × ১০
= ৫ × ভূমি 

প্রশ্নমতে,
৫ × ভূমি = ৮৫
∴ ভূমি = ৮৫/৫ = ১৭ গজ
৭,৩৬৮.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গএকক এবং পরিধি = 2πr একক।
প্রশ্নমতে, πr²/2πr = 16/8
=> r/2 = 2/1
=> r = 4

৭,৩৬৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ানো হলে, এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে?
  1. 75%
  2. 100%
  3. 125%
  4. 150%
সঠিক উত্তর:
125%
উত্তর
সঠিক উত্তর:
125%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ানো হলে, এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ 50% বাড়লে, নতুন ব্যাসার্ধ = r + r এর 50%
= r + (50r/100)
= (3r)/2

∴ নতুন ক্ষেত্রফল = π(3r/2)2
= π × (9r2/4)
= 9πr2/4

∴  ক্ষেত্রফল বৃদ্ধি = (9πr2/4) - πr2
= (5πr2)/4

∴  শতকরা বৃদ্ধি = {(5πr2/4)/(πr2)} × 100%
= 125%

৭,৩৭০.
rsinθ = 5/2 এবং rcosθ = 5√3/2 হলে, r এর মান কত?
  1. 5
  2. 13
  3. 10√3
  4. 17
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: rsinθ = 5/2 এবং rcosθ = 5√3/2 হলে, r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ = 5/2 .......... (1)
rcosθ = 5√3/2 .......... (2)
এখন, (1) ও (2) নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই,
(rsinθ)2 + (rcosθ)2 = (5/2)2 + (5√3/2)2
⇒ r2sin2θ + r2cos2θ = 25/4 + (25 × 3)/4
⇒ r2(sin2θ + cos2θ) = (25 + 75)/4
⇒ r2(1) = 100/4 [যেহেতু, sin2θ + cos2θ = 1]
⇒ r2 = 25
⇒ r = √25
⇒ r = 5
∴ r এর মান 5

৭,৩৭১.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 10π
  2. 24π
  3. 60π
  4. 120π
সঠিক উত্তর:
120π
উত্তর
সঠিক উত্তর:
120π
ব্যাখ্যা
প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r = 5 সে.মি.
সিলিন্ডারের ভূমির উচ্চতা h = 12 সে.মি.

সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
=  2 × π × 5 × 12
= 120π
৭,৩৭২.
6 সেমি ব্যাসবিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. ক) 36π ঘন সেমি
  2. খ) 39π ঘন সেমি
  3. গ) 42π ঘন সেমি
  4. ঘ) 48π ঘন সেমি
সঠিক উত্তর:
ক) 36π ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) 36π ঘন সেমি
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ = 6/2 = 3 সেমি 
গোলকের আয়তন = 4/3 × π × 33 = 36π ঘন সেমি
৭,৩৭৩.
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ক্ষেত্রটির পরিসীমা ৮০ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ২৮০ বর্গমিটার 
  2. ৩২০ বর্গমিটার 
  3. ৩৮৪ বর্গমিটার 
  4. ৪৮০ বর্গমিটার 
সঠিক উত্তর:
৩৮৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ক্ষেত্রটির পরিসীমা ৮০ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার 
প্রস্থ = ২ক/৩ মিটার 

প্রশ্নমতে,
২ {ক + (২ক/৩)} = ৮০
⇒ (৩ক + ২ক)/৩ = ৮০/২
⇒ ৫ক/৩ = ৪০
⇒ ৫ক = ১২০
⇒ ক = ১২০/৫
⇒ ক = ২৪

অর্থাৎ দৈর্ঘ্য = ২৪ মিটার 
এবং প্রস্থ = (২ × ২৪)/৩ = ১৬ মিটার 

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 
= ২৪ × ১৬ = ৩৮৪ বর্গমিটার 

৭,৩৭৪.
১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
  1. ২.৫৪ সে.মি.
  2. ২.৬৪ সে.মি.
  3. ২.২৪ সে.মি.
  4. ৩.০০ সে.মি.
সঠিক উত্তর:
২.৫৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

সমাধান: 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৭,৩৭৫.
পরিমাপটির কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৪, ৪, ৫
  2. খ) ৫, ১২, ১৩
  3. গ) ৮, ১০, ১২
  4. ঘ) ২, ৩, ৪
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
ব্যাখ্যা
একমাত্র ৫, ১২, ১৩ দিয়েই সম্ভব কারণ ৫ কে ভূমি এবং ১২ কে লম্ব ধরলে অতিভুজ ১৩ পাওয়া সম্ভব।
৭,৩৭৬.
একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. √3
  2. 2√3
  3. 3√2
  4. 4√3
সঠিক উত্তর:
4√3
উত্তর
সঠিক উত্তর:
4√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 4 মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= √3/4 × 42
= √3/4 × 16
= 4√3

৭,৩৭৭.
সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত?
  1. ১০৮°
  2. ১১২°
  3. ১২০°
  4. ৭২°
সঠিক উত্তর:
১০৮°
উত্তর
সঠিক উত্তর:
১০৮°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত?

সমাধান:
আমরা জানি,
বাহুর সংখ্যা = ক  হলে
সুষম বহুভুজের প্রতিটি উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০}/ক

সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ
= {(৫ - ২) × ১৮০°}/৫
= ১০৮°
৭,৩৭৮.
সুষম সপ্তভূজের একটি শীর্ষবিন্দু থেকে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা

বহুভূজের একপ্রান্ত বা শীর্ষ হতে অঙ্কিত ত্রিভুজ সংখ্যা = (n - 2)
এখানে সপ্তভূজ হওয়ায়, n = 7
∴ অঙ্কিত ত্রিভুজ সংখ্যা হবে = 7 - 2 = 5

৭,৩৭৯.
একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-পঞ্চমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ১০
  2. ১৫
  3. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-পঞ্চমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/5)2
= x2/25

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 25 গুণ।
৭,৩৮০.
মূল বিন্দু হতে (-5, 5) এবং (5, k) বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হলে k এর মান কত?
  1. ক) 0
  2. খ) 5
  3. গ) 10
  4. ঘ) 20
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

আমরা জানি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব = √{(x2 - x1)² + (y2 - y1)²}
এখন প্রশ্নমতে,√{(-5 - 0)² + (5 - 0)²} = √{(5 - 0)² + (k - 0)²}
⇒50 = 25 + k²
⇒ k = 5

৭,৩৮১.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ক) ৪ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ১০ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা

আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n-২)×180° [এখানে n = সুষম বহুভুজের বাহুর সংখ্যা]
(5-2)×180° = 540°
= 540°/90° = 6 সমকোণ [যেহেতু 90° = 1 সমকোণ]

৭,৩৮২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 7  হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
  1. 105°
  2. 75°
  3. 55°
  4. 45°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 7  হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ = 2a, 3a, 7a

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ প্রশ্নমতে,
2a + 3a + 7a = 180°
⇒ 12a = 180°
∴ a = 15°

সুতরাং, বৃহত্তম কোণের মান = 7 × 15° = 105°
৭,৩৮৩.
The difference between the length and width of a rectangle is 23 m, if the perimeter of the rectangle is 206 m,then its area is-
  1. ক) 2420 m²
  2. খ) 2530 m²
  3. গ) 2520 m²
  4. ঘ) 2650 m²
সঠিক উত্তর:
গ) 2520 m²
উত্তর
সঠিক উত্তর:
গ) 2520 m²
ব্যাখ্যা

Given, length - width = 23……….(1)
ATQ, 2( length + width) = 206
Or, length + width = 103………(2)
Adding (1) and (2) we get,
2( length) = 126
∴ length = 63 m
From eqn..(1)
Width = 40 m
∴ Area = 63×40 = 2520 m²

৭,৩৮৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈৰ্ঘ্য যথাক্রমে 18 সে.মি. ও 20 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 180 বর্গ সে.মি.
  2. খ) 360 বর্গ সে.মি.
  3. গ) 90 বর্গ সে.মি.
  4. ঘ) 120 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ক) 180 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 180 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈৰ্ঘ্য যথাক্রমে 18 সে.মি. ও 20 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 18 × 20 = 180 বর্গ সে.মি.
৭,৩৮৫.
একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 12.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?
  1. 1300 টাকা
  2. 1200 টাকা
  3. 1400 টাকা
  4. 1350 টাকা
  5. 1260 টাকা
সঠিক উত্তর:
1350 টাকা
উত্তর
সঠিক উত্তর:
1350 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 12.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6, 4 ও 3 মিটার
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল = 2(ab + bc + ca ) বর্গ মিটার
= 2{(6 × 4) + (4 × 3) + (3 × 6)} ; [a = 6, b = 4 এবং c = 3]
= 2(24 + 12 + 18)
= 2 × 54
= 108 বর্গ মিটার

∴ বাক্সটি রং করতে মোট খরচ হবে = 108 × 12.5 = 1350 টাকা।

৭,৩৮৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১০৪ বর্গমিটার
  2. ৬৬ বর্গমিটার
  3. ৮৬ বর্গমিটার
  4. ৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
সমকোণী ত্রিভূজের,
লম্ব = √(অতিভূজ- ভূমি) = √(২০ - ১৬)
= √(৪০০ - ২৫৬) মিটার
= √(১৪৪)
= ১২ মিটার

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ১২ x ১৬
= ৯৬ বর্গমিটার
৭,৩৮৭.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?
  1. ক) ৩৪ ঘনসে.মি. 
  2. খ) ৪৪ ঘনসে.মি. 
  3. গ) ৫৪ ঘনসে.মি. 
  4. ঘ) ৬৪ ঘনসে.মি. 
সঠিক উত্তর:
ঘ) ৬৪ ঘনসে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪ ঘনসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?

সমাধান:
মনে করি, ঘনকের ধার, a সে.মি. 
ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √২ক সে.মি.  এবং 

প্রশ্নানুসারে,
√২ক = ৪√২
∴ ক = ৪
ঘনকের ধার ৪ সে.মি. 

আয়তন = a
= ৪
= ৬৪ ঘনসে.মি. 
৭,৩৮৮.
একটি তারকে ২২ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিণত করা যায়। তারটিকে বৃত্তে পরিণত করা হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ৪৪ মিটার
  3. গ) ১৪ মিটার
  4. ঘ) ৮৮ মিটার
সঠিক উত্তর:
গ) ১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তারকে ২২ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিণত করা যায়। তারটিকে বৃত্তে পরিণত করা হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে?

সমাধান:

এখানে,
তারের দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের পরিসীমা = ২২ × ৪ মিটার = ৮৮ মিটার

ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ r মিটার

বৃত্তের পরিধি = তারের দৈর্ঘ্য
২πr = ৮৮
বা, πr = ৪৪
বা, (২২/৭)r = ৪৪
বা, r = (৪৪ × ৭)/২২
বা, r = ১৪ 

বৃত্তটির ব্যাসার্ধ ১৪ মিটার
৭,৩৮৯.
14 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 288 বর্গ সে.মি.
  2. 392 বর্গ সে.মি.
  3. 196 বর্গ সে.মি.
  4. 376 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
392 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
392 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 14 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 14 সে.মি.
তাহলে, ব্যাস = 2r = (14 × 2) = 28 [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান]

আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (28)2
= 784/2
= 392 বর্গ সে.মি.

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 392 বর্গ সে.মি.

৭,৩৯০.
(4, 3) এবং (6, 5) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 2√2 একক
  2. √5 একক
  3. 2√3 একক
  4. √2 একক
সঠিক উত্তর:
2√2 একক
উত্তর
সঠিক উত্তর:
2√2 একক
ব্যাখ্যা
প্রশ্ন: (4, 3) এবং (6, 5) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x2 - x1)2 + (y2 - y1)2}
= √{(6 - 4)2 + (5 - 3)2}
= √{(2)2 + (2)2}
= √(4 + 4)
= √8
= 2√2 একক
 
৭,৩৯১.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7 মি. 24 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 56 বর্গমিটার
  2. 84 বর্গমিটার
  3. 68 বর্গমিটার
  4. 75 বর্গমিটার
সঠিক উত্তর:
84 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
84 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7 মি. 24 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য a = 7 মি. B = 24 মি. C = 25 মি.
পরিসীমা, 2s = (7 + 24 + 25) মি.
বা, s = 56/2 মি. = 28 মি.

আমরা জানি,
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{28 (28 - 7) (28 - 24) (28 - 25)} বর্গমিটার
= √(28 × 21 × 4 × 3) বর্গমিটার
= √7056 বর্গমিটার
= 84 বর্গমিটার
৭,৩৯২.
একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 63 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. 184 সে.মি.
  2. 165 সে.মি.
  3. 152 সে.মি.
  4. 162 সে.মি.
সঠিক উত্তর:
162 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
162 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 63 সে.মি. হলে তার পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (63/2) +  63
= (99 + 63)
= 162 সে.মি.
৭,৩৯৩.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ৯ : ১৬
  2. ১৬ : ৯
  3. ৩৬ : ১৬
  4. ১৬ : ৩৬
সঠিক উত্তর:
১৬ : ৯
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুটির ব্যাসার্ধ (৪ক/২) এবং (৩ক/২)

তাহলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = π × (৪ক/২) : π × (৩ক/২)
= π × (২ক) : π × ৯ক/৪
= π × ৪ক : π × ৯ক/৪
= ৪ক : ৯ক/৪
= ১৬ক: ৯ক
= ১৬ : ৯

৭,৩৯৪.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি?
  1. 90°
  2. 60°
  3. 120°
  4. 75°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি, ত্রিভুজের দ্বিতীয় কোণটি = x ডিগ্রি। 
প্রশ্নানুযায়ী,
প্রথম কোণটি দ্বিতীয় কোণের তিনগুণ, অর্থাৎ 3x ডিগ্রি। 
এবং তৃতীয় কোণটি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়,
অর্থাৎ x + 30 ডিগ্রি।  

আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°
প্রশ্নমতে,
⇒ 3x + x + (x + 30°) = 180°
⇒ 5x + 30° = 180°
⇒ 5x = 180° - 30°
⇒ 5x = 150°
∴ x = 30°

∴ প্রথম কোণটি হল  3x = 3 × 30° = 90°

৭,৩৯৫.
sinX = 3/4 হলে, cosX =?
  1. √7
  2. √7/4
  3. 5/4
  4. 4/3
সঠিক উত্তর:
√7/4
উত্তর
সঠিক উত্তর:
√7/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinX = 3/4 হলে, cosX =?

সমাধান:
আমরা জানি,
cosX = √(1 - sin2X)
= √{1 - (3/4)2}
= √(1 - 9/16)
= √{(16 - 9)/16}
= √(7/16)
= √7/4
৭,৩৯৬.
AOB একটি সরলরেখা, যার ∠AOC = (2p + 48)° এবং ∠BOC = (3p - 8)° হলে, p এর মান কত?
  1. 32°
  2. 28°
  3. 26°
  4. 24°
সঠিক উত্তর:
28°
উত্তর
সঠিক উত্তর:
28°
ব্যাখ্যা
প্রশ্ন: AOB একটি সরলরেখা, যার ∠AOC = (2p + 48)° এবং ∠BOC = (3p - 8)° হলে, p এর মান কত?

সমাধান:

এখানে,
∠AOC + ∠BOC = 180° [যেহেতু, এক সরলকোণ = ১৮০°]
⇒ 2p° + 48° + 3p° - 8° = 180°
⇒ 5p° = 180° - 40°
∴ p° = 140°/5 = 28°
৭,৩৯৭.
প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 65° হলে ∠LRS এর মান নিচের কোনটি? 
  1. 115°
  2. 130°
  3. 65°
  4. 25°
সঠিক উত্তর:
65°
উত্তর
সঠিক উত্তর:
65°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 65° হলে ∠LRS এর মান নিচের কোনটি? 


সমাধান:

PQ = PR হলে
∠PRQ = ∠PQR = 65°
আবার,
PQ ।। SR, QL এদের ছেদক
∠PQR = ∠LRS পরস্পর অনুরূপ কোণ
∠PQR = ∠LRS = 65°
৭,৩৯৮.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 375 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 40 গজ
  2. 45 গজ
  3. 50 গজ
  4. 54 গজ
সঠিক উত্তর:
50 গজ
উত্তর
সঠিক উত্তর:
50 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 375 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি উচ্চতা
= (1/2) × ভূমি × 15
= 7.5 × ভূমি

প্রশ্নমতে,
7.5 × ভূমি = 375
⇒ ভূমি = 375/7.5
⇒ ভূমি = 50 গজ
৭,৩৯৯.
একটি বাগানের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। বাগানের চারপাশে প্রতি মিটারে ২৫ টাকা করে বেড়া দিতে মোট ১২০০ টাকা খরচ হয়। বাগানের প্রতি বর্গ এককে গাছ লাগাতে ১২ টাকা করে লাগলে হলে মোট কত টাকা খরচ হবে?
  1. ১৫৩৬ টাকা
  2. ১৬৩৬ টাকা
  3. ১৫৮৪ টাকা
  4. ১৫৩০ টাকা
সঠিক উত্তর:
১৫৩৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। বাগানের চারপাশে প্রতি মিটারে ২৫ টাকা করে বেড়া দিতে মোট ১২০০ টাকা খরচ হয়। বাগানের প্রতি বর্গ এককে গাছ লাগাতে ১২ টাকা করে লাগলে হলে মোট কত টাকা খরচ হবে?

সমাধান: 
ধরি,
বাগানের প্রস্থ = ক
বাগানের দৈর্ঘ্য = ২ক 

বাগানের পরিসীমা = ১২০০/২৫ = ৪৮ মি.

∴ ২(ক + ২ক) = ৪৮
ক = ৮ মি.

বাগানের ক্ষেত্রফল = ৮ × ১৬ = ১২৮ বর্গ মি.

মোট খরচ = ১২৮ × ১২ = ১৫৩৬ টাকা
৭,৪০০.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?
  1. 1/2 গুণ
  2. 1 গুণ
  3. 2 গুণ
  4. 3 গুণ
সঠিক উত্তর:
2 গুণ
উত্তর
সঠিক উত্তর:
2 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = 6 × বাহু = 6 × 144 = 864 বর্গমিটার
ঘনকের আয়তন = 123 ঘনমিটার = 1728 ঘনমিটার
∴ এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের (1728/864) বা 2 গুণ