বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৭২ / ১০৭ · ৭,১০১৭,২০০ / ১০,৭৫২

৭,১০১.
ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত যথাক্রমে ৪ : ৩ : ২ ঘনবস্তুর আয়তন ১৫৩৬ ঘন সে.মি. হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৮৬৮ বর্গ সে.মি.
  2. খ) ৪১৬ বর্গ সে.মি.
  3. গ) ৬২৪ বর্গ সে.মি.
  4. ঘ) ৮৩২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ৮৩২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৩২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত যথাক্রমে ৪ : ৩ : ২ ঘনবস্তুর আয়তন ১৫৩৬ ঘন সে.মি. হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য  ৪ক সে.মি.
প্রস্থ ৩ক সে.মি.
উচ্চতা ২ক সে.মি.
ঘনবস্তুর আয়তন = ৪ক × ৩ক × ২ক ঘন সে.মি
                           = ২৪ ক ঘন সে.মি
প্রশ্নমতে,
২৪ ক = ১৫৩৬
= ৬৪
ক = ৪

দৈর্ঘ্য,  ৪ক = ৪ × ৪ = ১৬ সে.মি.
প্রস্থ, ৩ক = ৩ × ৪ = ১২ সে.মি.  
উচ্চতা, ২ক = ২ × ৪ = ৮ সে.মি. 

সমগ্র তলের ক্ষেত্রফল = ২ ( ১৬ × ১২ + ১২ × ৮ + ৮ × ১৬ ) বর্গ সে. মি
                                   = ২ (১৯২ + ৯৬ + ১২৮) বর্গ সে.মি
                                   = ২ × ৪১৬ বর্গ সে.মি
                                   = ৮৩২ বর্গ সে.মি
৭,১০২.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাস CD = ২৬ সেমি। ব্যাস ভিন্ন একটি জ্যা AB এর মধ্যবিন্দু E, যেখানে OE = ১০ সেমি হলে, AB এর মান কত ?
  1. ১৫.২১ সেমি (প্রায়)
  2. ১৬.৬২ সেমি (প্রায়)
  3. ১৪.৮৭ সেমি (প্রায়)
  4. ১৩.৩২ সেমি (প্রায়)
সঠিক উত্তর:
১৬.৬২ সেমি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬২ সেমি (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাস CD = ২৬ সেমি। ব্যাস ভিন্ন একটি জ্যা AB যার মধ্যবিন্দু E, যেখানে OE = ১০ সেমি হলে, AB এর মান কত ?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাস ভিন্ন একটি জ্যা AB এর মধ্যবিন্দু E,
যেখানে OE = ১০ সেমি

ব্যাস CD = ২৬ সেমি
∴ ব্যাসার্ধ = ( ২৬ ÷ ২ ) সেমি
= ১৩ সেমি
∴ AO = ১৩ সেমি
ধরি,
AE = x সেমি

এখন,
△ AOE একটি সমকোণী ত্রিভূজ যার ∠OEA = ৯০°
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AE2 + OE2 = OA2
⇒ (x) + (১০) = (১৩)
⇒ x + ১০০ = ১৬৯
⇒ x = ১৬৯ - ১০০
⇒ x = ৬৯
⇒ x = √৬৯
∴ x = ৮.৩১
∴ AE = ৮.৩১ সেমি (প্রায়)

আবার,
AB = AE × ২
= ৮.৩১ × ২
= ১৬.৬২ সেমি (প্রায়)
৭,১০৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩৬ ব. মি.
  2. ৪২ ব. মি.
  3. ৪৮ ব. মি.
  4. ৫০ ব. মি.
সঠিক উত্তর:
৪৮ ব. মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ ব. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = ১৬ মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = ১০ মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a - b)
= (১৬/৪)√{৪ × (১০) - (১৬)}
= ৪{√(৪০০ - ২৫৬)}
= ৪√১৪৪
= ৪ × ১২
= ৪৮ বর্গমিটার
৭,১০৪.
একটি 20 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 4 মিটার নিচে নেমে আসবে?
  1. 12 মিটার
  2. 13 মিটার
  3. 10 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 20 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 4 মিটার নিচে নেমে আসবে?

সমাধান:


এখানে, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 4 মিটার নামবে। মইয়ের দৈর্ঘ্য, AC = BD = 20 মিটার 
এবং AB = 4 মিটার, BC = 20 - 4 = 16 মিটার 

এখন, পীথাগোরাসের সূত্র অনুযায়ী,
BC2 + CD2 = BD2
⇒ CD2 = BD2 - BC2
⇒ CD2 = 202 - 162
⇒ CD2 = 400 - 256
⇒ CD2 = 144
⇒ CD = √144
∴ CD = 12

∴ মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে।

৭,১০৫.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
  1. ৬√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ১২√৩ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × a
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a 
= (√৩/৪) × (৬)২ 
= (√৩/৪) × ৬ × ৬
= ৯√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার
৭,১০৬.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৭ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 49 বর্গফুট
  2. খ) 82 বর্গফুট
  3. গ) 98 বর্গফুট
  4. ঘ) 108 বর্গফুট
সঠিক উত্তর:
গ) 98 বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) 98 বর্গফুট
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = √(72 + 72)
= √98
= √(49×2)
= 7√2
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (7√2)বর্গফুট
 = 98 বর্গফুট 

৭,১০৭.
একটি লম্বা গাছের পাদদেশ হতে 40 মিটার দূরে ভূমির একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30°। গাছটির উচ্চতা নির্ণয় করুন। 
  1. 40 মিটার
  2. 40/√3 মিটার
  3. 80 মিটার
  4. 40√3 মিটার
সঠিক উত্তর:
40/√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
40/√3 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লম্বা গাছের পাদদেশ হতে 40 মিটার দূরে ভূমির একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30°। গাছটির উচ্চতা নির্ণয় করুন।
 
সমাধান: 
মনে করি, গাছটির পাদবিন্দু B, ভূমির একটি বিন্দু C এবং শীর্ষবিন্দু A। গাছটির পাদদেশ হতে নির্দিষ্ট স্থানের দূরত্ব BC = 40 মিটার। 
গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ∠ACB =30° এবং গাছটির উচ্চতা AB = h মিটার



এখন,
tan30° = AB/BC
⇒ 1/√3 = h/40
⇒ √3h = 40
⇒ h = 40/√3

∴ গাছটির উচ্চতা = 40/√3 মিটার

৭,১০৮.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত ABC ত্রিভুজে ∠BOC =118° হলে ∠BCO = ?
  1. 27°
  2. 31°
  3. 36°
  4. 62°
সঠিক উত্তর:
31°
উত্তর
সঠিক উত্তর:
31°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত ABC ত্রিভুজে ∠BOC =118° হলে ∠BCO = ?

সমাধান:

OC ও OB বৃত্তের ব্যাসার্ধ বলে OC = OB
ΔBOC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
 এখন,
ΔBOC সমদ্বিবাহু ত্রিভুজে, ∠OBC = ∠BCO 

আবার,
ΔBOC এ,
∠OBC + ∠BOC + ∠BCO = 180°
⇒ ∠BCO + ∠BOC + ∠BCO = 180 [∠OBC = ∠BCO]
⇒ 2 BCO + BOC = 180°
⇒ 2 ∠BCO + 118° = 180°
⇒ 2 ∠BCO = 180° - 118° = 62°
⇒ ∠BCO = 62°/2
⇒ ∠BCO = 31°
৭,১০৯.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 64√3 বর্গ মি.
  2. খ) 192 বর্গ মি.
  3. গ) 64 বর্গ মি.
  4. ঘ) 32√3 বর্গ মি.
সঠিক উত্তর:
ক) 64√3 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 64√3 বর্গ মি.
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
এখন, প্রশ্নোক্ত সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার।
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) X (16)2
= (√3/4) X 16 X 16
= 64√3

৭,১১০.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৭ সেন্টিমিটার
  2. খ) ১৩ সেন্টিমিটার
  3. গ) ১৪ সেন্টিমিটার
  4. ঘ) ৮ সেন্টিমিটার
সঠিক উত্তর:
খ) ১৩ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২² + ৫²)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
৭,১১১.
AB ।। CD, AB = AC এবং ∠BAC = 80° হলে, ∠DCE =?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 50°
উত্তর
সঠিক উত্তর:
খ) 50°
ব্যাখ্যা
প্রশ্ন: AB ।। CD, AB = AC এবং ∠BAC = 80° হলে, ∠DCE =?
 
সমাধান: 
∠BAC = 80°

AB = AC
∠ABC = ∠ACB = x

x + x + 80° = 180°
⇒ 2x = 100°
∴ x = 100°/2 = 50°
∠ABC = ∠ACB = 50°

AB ।। CD হলে, ∠ABC ও ∠DCE অনুরুপ কোণ 
∠ABC = ∠DCE = 50°
৭,১১২.
নিচের কোন অনুপাতটি সঠিক?
  1. secθ = অতিভুজ/ভূমি 
  2. cosecθ = অতিভুজ/লম্ব
  3. ক ও খ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন অনুপাতটি সঠিক?

সমাধান:

আমরা জানি,
sinθ = লম্ব/অতিভুজ
cosecθ = অতিভুজ/লম্ব   
cosθ = ভূমি/অতিভুজ 
secθ = অতিভুজ/ভূমি 
tanθ = লম্ব/ভূমি 
cotθ = ভূমি/লম্ব

৭,১১৩.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OE = 5 cm, OF = 10 cm হলে, কোনটি সঠিক?
  1. ক) AB =CD
  2. খ) AB < CD
  3. গ) AB = 3CD
  4. ঘ) AB > CD
সঠিক উত্তর:
ঘ) AB > CD
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AB > CD
ব্যাখ্যা

দু’টি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যা অপর জ্যা অপেক্ষা বৃহত্তর ফলে AB > CD
৭,১১৪.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 24
  2. 16
  3. 32
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x 
 কর্ণের দৈর্ঘ্য = √2x একক

শর্তমতে,
√2x = 4√2
বা, x = 4√2/√2
 x = 4

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = x2
= 42
= 16 বর্গমিটার
৭,১১৫.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি.  এবং অতিভুজ ১০ সে. মি. হলে, উচ্চতা কত ?
  1. ৮ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৫ সে. মি.
  4. ১০ সে. মি.
সঠিক উত্তর:
৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি. এবং অতিভুজ ১০ সে. মি. হলে, উচ্চতা কত ?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি = ৬ সে. মি.
অতিভুজ = ১০ সে. মি.

ধরি,
উচ্চতা বা লম্ব = ”ক” সে. মি.

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(ভূমি) + (লম্ব) = (অতিভুজ)
⇒ (৬) + (ক) = (১০)
⇒ ৩৬ + ক = ১০০
⇒ ক = ১০০ - ৩৬
⇒ ক = ৬৪
⇒ ক = √৬৪
∴ ক = ৮

অর্থাৎ উচ্চতা বা লম্ব ৮ সে. মি.।
৭,১১৬.
cotθ = 3/4 হলে, cosecθ এর মান কত?
  1. 3/5
  2. 4/3
  3. 4/5
  4. 5/4
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: cotθ = 3/4 হলে, cosecθ এর মান কত?

সমাধান:
cotθ = 3/4

আমরা জানি,
cotθ = ভূমি/লম্ব 
ভূমি = 3, লম্ব =4
অতিভুজ = √(ভূমি + লম্ব)
= √(32 + 42)
= √25
= 5

∴ cosecθ = অতিভুজ/লম্ব = 5/4
৭,১১৭.
যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে?
  1. স্থূলকোণী
  2. সূক্ষ্মকোণী
  3. সমবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x  
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
৭,১১৮.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ৩২° বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৭১°
  2. ৪১°
  3. ৫৫°
  4. ৬১°
সঠিক উত্তর:
৬১°
উত্তর
সঠিক উত্তর:
৬১°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ৩২° বেশি হলে, কোণটির মান কত হবে?

সমাধান:
মনে করি,
একটি কোণ = ক°
∴ কোণটির পূরক কোণ হবে = (৯০ - ক)°

শর্তমতে,
ক - (৯০ - ক) = ৩২
⇒ ক - ৯০ + ক = ৩২
⇒ ২ক = ৩২ + ৯০
⇒ ২ক = ১২২
⇒ ক = ১২২/২
∴ ক = ৬১

∴ কোণটির মান ৬১°
৭,১১৯.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ২৫√৩ বর্গমিটার
  2. ১২√৩ বর্গমিটার
  3. ২৫ বর্গমিটার
  4. ৫০√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
২৫√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার।

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩ × (১০)/৪
= √৩ × ১০০/৪
= √৩ × ২৫
= ২৫√৩ বর্গমিটার
৭,১২০.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ১৬
  2. ১৭
  3. ১৮
  4. ১৯
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৬০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬০°
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮ টি
৭,১২১.
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -
  1. বর্গ 
  2. সামান্তরিক
  3. আয়তক্ষেত্র
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
সামান্তরিক
উত্তর
সঠিক উত্তর:
সামান্তরিক
ব্যাখ্যা

প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -

সমাধান:
বর্গ :
-  যে চতুর্ভুজের সকল বাহু সমান ও একটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।

সামান্তরিক:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

আয়তক্ষেত্র:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

৭,১২২.
একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. (√3/2)a2 বর্গ একক
  2. a3 বর্গ একক
  3. (2/√3)a2 বর্গ একক
  4. (√3/4)a2 বর্গ একক
সঠিক উত্তর:
(√3/4)a2 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
(√3/4)a2 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক
ত্রিভুজটির ক্ষেত্রফল =(√3/4)a2 বর্গ একক

৭,১২৩.
যে কোন একটি সূক্ষ্মকোণের পূরক কোণ নিচের কোনটি হতে পারে?
  1. ক) সুক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
ক) সুক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সুক্ষ্মকোণ
ব্যাখ্যা

দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°
অর্থ্যাৎ, প্রতিটি কোণ সুক্ষ্মকোণ।

৭,১২৪.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a মিটার হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) a2/2 ব.মি.
  2. খ) 2a2 ব.মি.
  3. গ) a2 ব.মি.
  4. ঘ) a2/4 ব.মি.
সঠিক উত্তর:
ক) a2/2 ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) a2/2 ব.মি.
ব্যাখ্যা

ধরি, বর্গের বাহু = x মিটার
তাহলে, কর্ণ = √2 x
শর্তমতে, √2 x = a
∴ x = a/√2
∴ x² = a²/2

৭,১২৫.
cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?
  1. 1/2
  2. √3/2
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?

সমাধান:
cos-1 x + cos-1 y = π/2
⇒ cos-1 y = (π/2) - cos-1 x
⇒ y = cos {(π/2) - cos-1 x}
⇒ y = cos(π/2) cos{(cos-1 x)} + sin(π/2) sin{(cos-1 x)}
⇒ y = sin{(sin-1√1 - x2)}
⇒ y = √1 - x2
⇒ y2 = 1 - x2
∴ x2 + y2 = 1
৭,১২৬.
tanθ = √3 হলে cosθ = কত?
  1. ক) √3/2
  2. খ) 1/√2
  3. গ) 1/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
tanθ = √3 = tan60°
∴ θ = 60°
∴ cosθ = cos60° = 1/2
৭,১২৭.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪৫০ বর্গমিটার। উচ্চতা ১৮ মিটার হলে ভূমির পরিমাণ কত?
  1. ৪৫ মিটার
  2. ২৫ মিটার
  3. ১২ মিটার
  4. ৫০ মিটার
সঠিক উত্তর:
২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪৫০ বর্গমিটার। উচ্চতা ১৮ মিটার হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
বা, ৪৫০ = ভূমি × ১৮
বা, ভূমি = ৪৫০/১৮ = ২৫

সুতরাং, ভূমির পরিমাণ ২৫ মিটার
৭,১২৮.
রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কতটি?
  1. ১ টি 
  2. ২ টি 
  3. ৩ টি 
  4. অসংখ্য 
সঠিক উত্তর:
২ টি 
উত্তর
সঠিক উত্তর:
২ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কতটি?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ।
- সুতরাং রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা দুইটি।

বি:দ্র:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি।

৭,১২৯.
আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে?
  1. 15%
  2. 20%
  3. 25%
  4. 30%
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে?
 
সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = 100 মিটার
প্রস্থ = 100 মিটার
তাহলে, ক্ষেত্রফল = 100 × 100 = 10000 বর্গমিটার
 
25% বৃদ্বিতে, নতুন দৈর্ঘ্য = 100 + 25 = 125 মিটার
আবার ধরি, নতুন প্রস্থ = a মিটার
 
প্রশ্নমতে,
125a = 10000
⇒ a = 10000/125
∴ a = 80 মিটার
 
∴ প্রস্থ হ্রাস করতে হবে = 100 - 80 = 20 মিটার বা 20%
৭,১৩০.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
  1. সমকোণী ত্রিভুজ
  2. সমদ্বিবাহু ত্রিভুজ
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
সমাধান:
 
ধরি, ABC একটি ত্রিভুজ যার BC বাহুকে উভয় দিকে D এবং E পর্যন্ত বর্ধিত করা হলো।
ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটি হলো ∠ABD এবং ∠ACE।
শর্তমতে, ∠ABD = ∠ACE
আমরা জানি, একই সরলরেখার ওপর অবস্থিত দুটি কোণের সমষ্টি 180° (এক সরলকোণ)।
অতএব, অন্তঃস্থ ∠ABC = 180° - ∠ABD
এবং অন্তঃস্থ ∠ACB = 180° - ∠ACE
যেহেতু ∠ABD = ∠ACE, সেহেতু তাদের সম্পূরক কোণগুলোও পরস্পর সমান হবে।
অর্থাৎ, ∠ABC = ∠ACB
আমরা জানি, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হয় (AB = AC)।
যেহেতু ত্রিভুজটির দুটি বাহু সমান, তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
∴ ত্রিভুজটি অবশ্যই একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।

∴ সঠিক উত্তর: সমদ্বিবাহু ত্রিভুজ।
 

৭,১৩১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ১২ সে. মি. হলে, বর্গটির পরিসীমা কত ?
  1. ৪৮ সে. মি.
  2. ১৪৪ সে. মি.
  3. ৩৬ সে. মি.
  4. ২৪ সে. মি.
সঠিক উত্তর:
৪৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ১২ সে. মি. হলে, বর্গটির পরিসীমা কত ?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের একবাহু = ১২ সে. মি.

আমরা জানি,
বর্গের পরিসীমা = (৪ × একবাহু) একক
= (৪ × ১২) সে. মি.
= ৪৮ সে. মি.
৭,১৩২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) ৪৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ক) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫
ধরি, কোণগুলো হল ৩ক, ৪ক, ৫ক

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

∴ ৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৮০/১২ = ১৫°

অতএব, ক্ষুদ্রতম কোণটির মান = ৩ক = (৩ × ১৫°) = ৪৫°
৭,১৩৩.
বেলনের ভূমির ব্যাসার্ধ 12 সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 6
  2. 5
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 12 সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ব্যাসার্ধ r = 12 সে. মি.,
উচ্চতা h হলে,
আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 12/2
= 6

∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 6 গুণ।
৭,১৩৪.
বৃত্তের ব্যাস পাঁচগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৯ গুণ
  2. খ) ১২ গুণ
  3. গ) ১৫ গুণ
  4. ঘ) ২৫ গুণ
সঠিক উত্তর:
ঘ) ২৫ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে
৭,১৩৫.
একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 18° হলে, এর বাহুর সংখ্যা কত?
  1. 16
  2. 18
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 18° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = n

দেওয়া আছে,
প্রতিটি বহিঃস্থ কোণ 18°

আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি = 360°

এখন,
প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/n
⇒ 18° = 360°/n
⇒ n = 360°/18°
⇒ n = 20

৭,১৩৬.
y = 2ax সমীকরণ দ্বারা কী বুঝায় ?
  1. পরাবৃত্ত
  2. মূল বিন্দুগামী সরলরেখা
  3. অধিবৃত্ত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মূল বিন্দুগামী সরলরেখা
উত্তর
সঠিক উত্তর:
মূল বিন্দুগামী সরলরেখা
ব্যাখ্যা
প্রশ্ন: y = 2ax সমীকরণ দ্বারা কী বুঝায় ?

সমাধান: 
m ঢালবিশিষ্ট মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx.
y = 4ax একটি মূলবিন্দুগামী রেখার সমীকরণ যার ঢাল m = 4a
৭,১৩৭.
একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?
  1. ক) 0.2 মিটার
  2. খ) 0.4 মিটার
  3. গ) 0.6 মিটার
  4. ঘ) 0.8 মিটার
সঠিক উত্তর:
খ) 0.4 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.4 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
দেয়ালের উচ্চতা = x মিটার 
দেয়ালের প্রস্থ = x/5 মিটার
দেয়ালের দৈর্ঘ্য = 8x মিটার 

প্রশ্নমতে,
x × (x/5) × 8x = 12.8
বা, 8x3/5 = 12.8
বা, 8x3 = 12.8 × 5
বা, 8x3 = 64
বা, x3 = 64/8
বা, x3 = 8
∴ x = 2

∴ দেয়ালের প্রস্থ = 2/5 মিটার = 0.4 মিটার
৭,১৩৮.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসাবে ৩২০ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসাবে ৩২০ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার,
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার
∴ মেঝের ক্ষেত্রফল = (২ক × ক)
= ২ক বর্গমিটার

∴ আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ৩২০/২.৫০ = ১২৮ বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ১২৮
⇒ ক = ১২৮/২
⇒ ক = ৬৪ = ৮
∴ ক = ৮

∴ আয়তাকার মেঝের দৈর্ঘ্য = ২ক
= (২ × ৮) মিটার
= ১৬ মিটার।
৭,১৩৯.
tan2A = 1/3 হয়, তবে cos⁡4A + sin⁡4A = ?
  1. 1/2
  2. 3/4
  3. 5/8
  4. 8
সঠিক উত্তর:
5/8
উত্তর
সঠিক উত্তর:
5/8
ব্যাখ্যা

প্রশ্ন: tan2A = 1/3 হয়, তবে cos⁡4A + sin⁡4A = ?

​সমাধান:
দেওয়া আছে,
​tan2A = 1/3
⇒ tanA = 1/√3 = tan30°
​∴ A = 30°

​প্রদত্ত রাশি,
​ cos⁡4A + sin⁡4
​= cos⁡430° + sin⁡430°
​= (√3/2)4 + (1/2)4
​= (9/16) + (1/16)
​= (9 + 1)/16
​= 10/16
​= 5/8

৭,১৪০.
একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 56 মিটার। পার্কটির বাইরে সীমানা ঘেষে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. 464π বর্গমিটার
  2. 454π বর্গমিটার
  3. 444π বর্গমিটার
  4. 474π বর্গমিটার
সঠিক উত্তর:
464π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
464π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 56 মিটার। পার্কটির বাইরে সীমানা ঘেষে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, r = 56 মিটার
∴ রাস্তাসহ পার্কের ব্যাসার্ধ, R = (56 + 4) মি. = 60 মি.
এখন, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল = πr2 = π × 56 × 56 বর্গমিটার = 3136π বর্গমিটার

রাস্তাসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল = πR2 = π × 60 × 60 বর্গমিটার = 3600π বর্গমিটার

∴ নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল = 3600π - 3136π বর্গমিটার = 464π বর্গমিটার।
৭,১৪১.
চিত্রে x এর মান কত? 
  1. ক) 15°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা
চিত্রটি এইরকম হওয়া উচিত। 
 

ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

প্রশমতে 
x + 2x + 3x = 180°
6x = 180°
x = 180°/6
x =30°
৭,১৪২.
এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 
  1. 5 কিলোমিটার
  2. 6 কিলোমিটার
  3. 7 কিলোমিটার
  4. 8 কিলোমিটার
সঠিক উত্তর:
5 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
5 কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 

সমাধান: 

মনে করি,
লোকটি A স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 4 কিলোমিটার যাওয়ার পর B স্থানে পৌঁছাল এবং B থেকে পশ্চিম দিকে গমন করে 3 কিলোমিটার যাওয়ার পর C বিন্দুতে পৌঁছাল। 
তাহলে, AB = 4 কি.মি.
BC = 3 কি.মি.
AC = কত?

এখন,
ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
AC2 = AB2 + BC2
বা, AC2 = (4)2 + (3)2
বা, AC2 = 16 + 9
বা, AC2 = 25
∴ AC = 5

∴ লোকটি যাত্রা শুরুর স্থান থেকে 5 কিলোমিটার দূরে থাকবে।
৭,১৪৩.
π/12 রেডিয়ান = কত ডিগ্রি?
  1. ক) 20°
  2. খ) 15°
  3. গ) 18°
  4. ঘ) 25°
সঠিক উত্তর:
খ) 15°
উত্তর
সঠিক উত্তর:
খ) 15°
ব্যাখ্যা
প্রশ্ন : π/12 রেডিয়ান = কত ডিগ্রি?
সমাধান : 
1 রেডিয়ান = 180/π ডিগ্রি
∴ π/12 রেডিয়ান = 180/π × π/12
                          = 15 ডিগ্রি
৭,১৪৪.
১৩, ১১, ৮, ২৪, ২০, ১৭ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৪.৫
  2. ১৫
  3. ১৬.৫
  4. ১৩
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩, ১১, ৮, ২৪, ২০, ১৭ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
৮, ১১, ১৩, ১৭, ২০, ২৪

এখানে,
n = ৬

∴ মধ্যক = {(n/২) তম পদ ও (n/২) + ১ তম পদের যোগফল}/২
= (৩ তম পদ + ৪ তম পদ)/২
= (১৩ + ১৭) /২
= ১৫

৭,১৪৫.
শহর ”ক” এর ৬ মাইল পূর্বে শহর “খ” অবস্থিত। শহর “খ” এর ৮ মাইল উত্তরে শহর “গ” অবস্থিত। শহর “গ” এর ১২ মাইল পূর্বে শহর “ঘ” অবস্থিত এবং শহর “ঘ” এর ১৬ মাইল উত্তরে শহর “ঙ” অবস্থিত। শহর “ক” থেকে “ঙ” এর দুরত্ব কত?
  1. ক) ১০ মাইল
  2. খ) ২৪ মাইল
  3. গ) ৩০ মাইল
  4. ঘ) ৪০ মাইল
সঠিক উত্তর:
গ) ৩০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ মাইল
ব্যাখ্যা

কঙ² = কচ² + চঙ²
কঙ² = (৬+১২)² + (৮+১৬)²
কঙ² = ৯০০
কঙ = ৩০
৭,১৪৬.
একটি আয়তক্ষেত্রের কর্ণ √20 cm এবং এর ক্ষেত্রফল 8cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. 24cm
  2. 36cm
  3. 12cm
  4. 18cm
সঠিক উত্তর:
12cm
উত্তর
সঠিক উত্তর:
12cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √20 cm এবং এর ক্ষেত্রফল 8cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.

প্রশ্নমতে, 
√(x2 + y2) = √20 
∴ x2 + y2 = 20 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 8 .........(ii)

এখন,
আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy = 20 + (2 × 8) = 20 + 16 = 36
⇒ (x + y)2 = 36
⇒ x + y = √36
∴ x + y = 6

অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 6 = 12cm.

৭,১৪৭.
একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ৪০ সে.মি. ও ৫০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ৫০০ বর্গ সে.মি.
  2. ১০০০ বর্গ সে.মি.
  3. ২০০০ বর্গ সে.মি.
  4. ৪০০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১০০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ৪০ সে.মি. ও ৫০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের একটি কর্ণ = ৪০ সে.মি.
অপর কর্ণ = ৫০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × রম্বসের কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × (৪০ × ৫০)
= (১/২) × ২০০০
= ১০০০ বর্গ সে.মি.
৭,১৪৮.
একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৬°
  2. ৪০°
  3. ৫৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান = ৩৬০°/বাহুর সংখ্যা
একটি সুষম নবভুজের বাহুর সংখ্যা = ৯ টি

∴ একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/৯
= ৪০°
৭,১৪৯.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি-
  1. ক) ১৮০°
  2. খ) ৩০০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৪০০°
সঠিক উত্তর:
গ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের সমষ্টি-

সমাধান:
- চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
- ত্রিজের তিন কোণের সমষ্টি ১৮০°
৭,১৫০.
প্রদত্ত চিত্রে, AB || CD এবং PQ ছেদক এদের যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। নিচের কোনটি সঠিক? 
  1. ক) ∠PEB = ∠FEB
  2. খ) ∠AEF = ∠EFD 
  3. গ) ∠AEP = ∠PEB
  4. ঘ) ∠CFQ =∠QFD
সঠিক উত্তর:
খ) ∠AEF = ∠EFD 
উত্তর
সঠিক উত্তর:
খ) ∠AEF = ∠EFD 
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, AB || CD এবং PQ ছেদক এদের যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। নিচের কোনটি সঠিক? 



সুতরাং,
ক) ∠ PEB = অনুরূপ ∠ EFD [সংজ্ঞানুসারে]
খ) ∠ AEF = একান্তর ∠EFD 
গ) ∠BEF + ∠EFD = দুই সমকোণ
৭,১৫১.
ত্রিকোণমিতিতে, sin⁡2θ + cos⁡2θ সমান কত?
  1. 0
  2. 1
  3. 1/√2
  4. 1/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিতে, sin⁡2θ + cos⁡2θ সমান কত?

সমাধান:

sin2θ + cos2θ
= (লম্ব/অতিভুজ) + (ভূমি/অতিভুজ)
= (লম্ব + ভূমি)/অতিভুজ
= অতিভুজ/অতিভুজ   ;[অতিভুজ = লম্ব + ভূমি]
= ১
৭,১৫২.
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কী বলা হয়?  
  1. পূরক কোণ 
  2. সূক্ষ্মকোণ 
  3. স্থূলকোণ 
  4. সমকোণ
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ 
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কী বলা হয়?  

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। 

৭,১৫৩.
বৃত্তের পরিধি -এর দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে__
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) ব্যাস
  3. গ) স্পর্শক
  4. ঘ) জ্যা
সঠিক উত্তর:
ঘ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যা
ব্যাখ্যা

বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৭,১৫৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x, x/3 এবং 5x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. 100°
  2. 120°
  3. 90°
  4. 110°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x, x/3 এবং 5x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
x + (x/3) + (5x/3) = 180°
⇒ (3x + x + 5x)/3 = 180°
⇒ 9x/3 = 180°
⇒ 3x = 180°
∴ x = 60°

∴ বৃহত্তম কোণটি = (5 × 60°)/3 = 100°
৭,১৫৫.
৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
  1. ২১√৩ বর্গ সে.মি.
  2. ২৩√২ বর্গ সে.মি.
  3. ২৫√৩ বর্গ সে.মি.
  4. ২৭√৩ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৭√৩ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৭√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-

সমাধান:

ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে, ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ৬ সে.মি।।
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২ × ৬(Sin৬০°)
= ১২ × (√(৩)/২)
= ৬√৩

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = {√(৩)/৪}a
= {√(৩)/৪}(৬√৩)
= {√(৩)/৪} × ১০৮
= ২৭√৩
৭,১৫৬.
সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 10° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 40°
  2. খ) 100°
  3. গ) 50°
  4. ঘ) 10°
সঠিক উত্তর:
ক) 40°
উত্তর
সঠিক উত্তর:
ক) 40°
ব্যাখ্যা

মনে করি ক্ষুদ্রতম কোণ = x
প্রশ্নমতে, 90° + x + x + 10° = 180°
বা, 2x = 80°
বা, x = 40°

৭,১৫৭.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয় তবে ক্ষেত্রফল হবে-
  1. ক) (√3/4)a2
  2. খ) (√3/2)a2
  3. গ) (3/2)a2
  4. ঘ) √(1/2)a2
সঠিক উত্তর:
ক) (√3/4)a2
উত্তর
সঠিক উত্তর:
ক) (√3/4)a2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয় তবে ক্ষেত্রফল হবে-

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে,
ক্ষেত্রফল=(√3/4)× a2 বর্গএকক
৭,১৫৮.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গ সে. মি.
  2. ৩৬ বর্গ সে. মি.
  3. ৪৯ বর্গ সে. মি.
  4. ৬৪ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
৪৯ বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৯ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
যেহেতু, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান।

ধরি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = ক সে. মি.
ঘনকের আয়তন, a = ৩৪৩
⇒ ক = ৭
⇒ ক = ৭

∴ ঘনকের একটি তলের ক্ষেত্রফল = a
= ৭
= ৪৯ বর্গ সে. মি.
৭,১৫৯.
সকাল ১০ টা ২৩ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৫৩.৫°
  2. ৭৩.৫°
  3. ১৭৩.৫°
  4. ১৪৩.৫°
সঠিক উত্তর:
১৭৩.৫°
উত্তর
সঠিক উত্তর:
১৭৩.৫°
ব্যাখ্যা
সকাল ১০ টা ২৩ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= ।(৬০ × ১০ - ১১ × ২৩)/২।°
= ।(৬০০ - ২৫৩)/২।°
= ।৩৪৭/২।°
= ১৭৩.৫°
৭,১৬০.
A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB = ?
  1. 90°
  2. 120°
  3. 180°
  4. 270°
সঠিক উত্তর:
180°
উত্তর
সঠিক উত্তর:
180°
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB = ?

সমাধান:
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে A, B ও O বিন্দুত্রয় সমরেখ।
∠AOB = 180° বা সরলকোণ
৭,১৬১.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6√2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 10√2 বর্গমিটার
  2. 18√3 বর্গমিটার
  3. 6√2 বর্গমিটার
  4. 10√3 বর্গমিটার
সঠিক উত্তর:
18√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
18√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6√2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 6√2 মিটার

আমরা জানি,
∴ সমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 × a2)/4
= {√3 × (6√2)2}/4
= (√3 × 72)/4
= 18√3 বর্গমিটার
৭,১৬২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৬
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
নির্ণেয় বাহুর সংখ্যা = ৩৬০°/একটি বহিঃস্থ কোণের পরিমাণ
= ৩৬০°/২০° 
= ১৮ 

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = ১৮ ।
৭,১৬৩.
যথাক্রমে x এবং y একক দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা 108 একক। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) x + y = 34
  2. খ) x + y = 56
  3. গ) 2x + 3y = 126
  4. ঘ) 4x + 2y = 96
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 126
উত্তর
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 126
ব্যাখ্যা
2(x+y) = 108
⇒x + y = 54
⇒2y + y = 54 [যেহেতু, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ]
⇒3y = 54
∴y = 18
সুতরাং, x = 36
উত্তর হবে, 2x + 3y = 72 + 54 = 126
৭,১৬৪.
একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২১৬ বর্গ মি. হলে ঘনকের আয়তন কত?
  1. ৫১২ ঘন মি.
  2. ২১৬ ঘন মি.
  3. ১৫৬ ঘন মি.
  4. ১১২ ঘন মি.
সঠিক উত্তর:
২১৬ ঘন মি.
উত্তর
সঠিক উত্তর:
২১৬ ঘন মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২১৬ বর্গ মি. হলে ঘনকের আয়তন কত?

সমাধান:
ধরি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a
∴ 6a2 = 216
বা, a2 = 36
∴ a = 6

আয়তন = a3
= 63
= 216 ঘন মি.
৭,১৬৫.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ১৯ সেন্টিমিটার
  2. ১৬ সেন্টিমিটার
  3. ১৭ সেন্টিমিটার
  4. ২৩ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১৭ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(৮ + ১৫)
= √(৬৪ + ২২৫)
= √(২৮৯)
= ১৭ সেন্টিমিটার

∴ অতিভুজের দৈর্ঘ্য = ১৭ সেন্টিমিটার
৭,১৬৬.
একটি ত্রিভুজের কোণ গুলোর অনুপাত ৩ : ৪ : ৫ হলে এর ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ২৪°
  4. ৬০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণ গুলোর অনুপাত ৩ : ৪ : ৫ হলে এর ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
মনে করি,
কোণ গুলো হলো যথাক্রমে ৩ক, ৪ক ও ৫ক

প্রশ্নমতে,
৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = (১৮০/১২)°
⇒ ক = ১৫°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩ক = (৩ × ১৫)° = ৪৫°
৭,১৬৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গফুট
  2. ২০ বর্গফুট
  3. ৩০ বর্গফুট
  4. ২৫ বর্গফুট
সঠিক উত্তর:
৩০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
৩০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
= (১/২) × (১০ × ৬) বর্গফুট 
= (১/২) × ৬০ বর্গফুট 
= ৩০ বর্গফুট 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = ৩০ বর্গফুট ।
৭,১৬৮.
২৫৫° কোণটি হলো- 
  1. সমকোণ 
  2. স্থূলকোণ 
  3. সূক্ষ্মকোণ
  4. প্রবৃদ্ব কোণ 
সঠিক উত্তর:
প্রবৃদ্ব কোণ 
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ব কোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫৫° কোণটি হলো- 

সমাধান: 
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ব কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ২৫৫° কোণটি হলো প্রবৃদ্ব কোণ।

৭,১৬৯.
সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন একটি কোণ ৬৫° হলে অপর কোণটির সম্পূরক কোণ-
  1. ক) ১৪৫°
  2. খ) ১৫৫°
  3. গ) ৩৫°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
খ) ১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫৫°
ব্যাখ্যা

একটি কোণ = ৬৫°
∴ অপর কোণটি = ৯০° - ৬৫° = ২৫°
∴ অপর কোণের সম্পূরক কোণ = ১৮০° - ২৫° = ১৫৫°

৭,১৭০.
কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সূক্ষ্মকোণী
  4. ঘ) স্থূলকোণী
সঠিক উত্তর:
খ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে।
৭,১৭১.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ২২টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৩ ফুট
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৬ × ৩) বর্গফুট
= ১৮ বর্গফুট

ঘরের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট
∴ ঘরের ক্ষেত্রফল = (১৫ × ১২) বর্গফুট
= ১৮০ বর্গফুট

∴ কার্পেট সংখ্যা = ১৮০/১৮ টি
= ১০টি
৭,১৭২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৬৮° হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৬ টি
  2. ২০ টি
  3. ২৬ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৬৮° হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ
= (১৮০° - ১৬৮°)
= ১২°

সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০°/১২°
= ৩০ টি
৭,১৭৩.
কোনটি রম্বসের বৈশিষ্ট নয়?
  1. চারটি বাহু পরস্পর সমান
  2. বিপরীত বাহুগুলো সমান্তরাল
  3. প্রত্যেক কোণই সমকোণ
  4. কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়
সঠিক উত্তর:
প্রত্যেক কোণই সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যেক কোণই সমকোণ
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
৭,১৭৪.
সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে, উচ্চতা কত?
  1. ৩√৩ সেমি
  2. √৩ সেমি
  3. ২√৩ সেমি
  4. ৪√৩ সেমি
সঠিক উত্তর:
৩√৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৩√৩ সেমি
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × ৬ --- --- --- (১)

আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা 
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে ভূমি ধরলে,
ভূমি = ৬ সেমি
অতএব, ক্ষেত্রফল = ১/২ × ৬ × উচ্চতা --- --- --- (২)

অতএব, সমীকরণ (১) ও (২) থেকে পাই,
১/২ × ৬ × উচ্চতা =  (√৩/৪) × ৬
⇒ উচ্চতা =  (√৩/৪) × ৩৬/৩
∴ উচ্চতা = ৩√৩ সেমি
৭,১৭৫.
একটি ঘনকের আয়তন ৩৩৭৫ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১২√৩ সে.মি.
  2. ১৫√৩ সে.মি.
  3. ১৭√৩ সে.মি.
  4. ২১√৩ সে.মি.
সঠিক উত্তর:
১৫√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৩৩৭৫ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

শর্তমতে,
= ৩৩৭৫
∴ ক = ১৫

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য ১৫ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে ১৫√৩ সে.মি.
৭,১৭৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ। পরিসীমা 70 একক হলে ক্ষেত্রফল কত?
  1. 192 বর্গ একক
  2. 64 বর্গ একক
  3. 196 বর্গ একক
  4. 96 বর্গ একক
সঠিক উত্তর:
196 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
196 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ। পরিসীমা 70 একক হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x একক
দৈর্ঘ্য = 4x একক

∴ পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(4x + x) =70
⇒ 2(5x) = 70
⇒ 10x = 70
⇒ x = 70/10
⇒ x = 7

∴ প্রস্থ = 7 একক
∴ দৈর্ঘ্য = 4 × 7 = 28 একক

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = 28 × 7 = 196 বর্গ একক
৭,১৭৭.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, উহার প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০°
  2. খ) ৩০°
  3. গ) ৩৩০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
খ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, উহার প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০°।
সুষম বহুভুজের প্রতিটি  বহিস্থঃকোণ = ১৮০° - ১৫০°
= ৩০°

 

৭,১৭৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x - 3) সে.মি.। ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে, x এর মান কত?
  1. 15 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 9 সে.মি.
সঠিক উত্তর:
9 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x - 3) সে.মি.। ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে, x এর মান কত?

সমাধান:
দৈর্ঘ্য = x সে.মি.
প্রস্থ = (x - 3) সে.মি.

প্রশ্নমতে,
x(x - 3) = 54
⇒ x2 - 3x - 54 = 0
⇒ x2 - 9x + 6x - 54 = 0
⇒ x(x - 9) + 6(x - 9) = 0
⇒ (x - 9)(x + 6) = 0

অর্থাৎ, x - 9 = 0
∴ x = 9 (কারণ দৈর্ঘ্য ধনাত্মক)

∴ দৈর্ঘ্য, x এর মান = 9 সে.মি.

৭,১৭৯.
a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-
  1. ক) a2 বর্গ একক
  2. খ) 2a2 বর্গ একক
  3. গ) √2a2 বর্গ একক
  4. ঘ) √2a বর্গ একক
সঠিক উত্তর:
খ) 2a2 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) 2a2 বর্গ একক
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a একক
∴ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (√2a) বর্গ একক = 2a2 বর্গ একক
৭,১৮০.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ২৫৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
  1. ১০ মি.
  2. ১২ মি.
  3. ১৬ মি.
  4. ১৮ মি.
সঠিক উত্তর:
১৬ মি.
উত্তর
সঠিক উত্তর:
১৬ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ২৫৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার,
তাহলে দৈর্ঘ্য = 2x মিটার
আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ২৫৬/২ বর্গমিটার
= ১২৮ বর্গমিটার

∴ মেঝের ক্ষেত্রফল = (২x × x) = ২x2 বর্গমিটার

প্রশ্নমতে,
২x2 = ১২৮
⇒ x2 = ৬৪
⇒ x = ৮

সুতরাং, আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ২x
= (২ × ৮) = ১৬ মি.
৭,১৮১.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অন্তর্লিখিত, ∠BOC = 118°, ∠BCO = ?
  1. 62°
  2. 45°
  3. 31°
  4. 36°
সঠিক উত্তর:
31°
উত্তর
সঠিক উত্তর:
31°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অন্তর্লিখিত, ∠BOC = 118°, ∠BCO = ?

সমাধান:

ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 118°
2∠x = 62°
∠x = 31°
৭,১৮২.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল ১০০π হলে ঐ ষড়ভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০√৩
  2. খ) ২০০√২
  3. গ) ২০০√৩
  4. ঘ) ১৯৯.৪৫
সঠিক উত্তর:
গ) ২০০√৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০√৩
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল πr² = ১০০π
বা, r = ১০
বৃত্তের ব্যাসার্ধ হলো প্রতিটি সমবাহু ত্রিভুজের উচ্চতা
তাহলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (উচ্চতা)²/ √৩
= (১০)²/ √৩ = ১০০/√৩
৬টি সমবাহু ত্রিভুজের বা ষড়ভুজের ক্ষেত্রফল = (৬ x ১০০)/√৩ = ২০০√৩

৭,১৮৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?
  1. 2 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 102 = 82 + লম্ব2
 ⇒  লম্ব2 = 100 - 64
⇒ লম্ব2 = 36
∴ লম্ব = 6 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার পার্থক্য = 10 - 6 = 4 সে.মি.
৭,১৮৪.
দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে বড় কোণের মান কত? 
  1. ক) 70°
  2. খ) 110°
  3. গ) 55°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
খ) 110°
উত্তর
সঠিক উত্তর:
খ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে বড় কোণের মান কত? 

সমাধান: 
ধরি,
কোণ দুইটি যথাক্রমে 11x ও 7x

প্রশ্নমতে,
11x + 7x = 180°
বা, 18x = 180°
বা, x = 10°

বড় কোণের মান =  11 × 10° = 110°
৭,১৮৫.
একই সমতলে অবস্থিত দুটি রেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে, তবে তাদের কী বলা হয়?
  1. লম্ব রেখা
  2. সমান্তরাল রেখা
  3. ছেদক রেখা
  4. বক্র রেখা
সঠিক উত্তর:
সমান্তরাল রেখা
উত্তর
সঠিক উত্তর:
সমান্তরাল রেখা
ব্যাখ্যা

প্রশ্ন: একই সমতলে অবস্থিত দুটি রেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে, তবে তাদের কী বলা হয়?

সমাধান:
সমান্তরাল রেখা: দুটি সরলরেখা যদি একই সমতলে থাকে এবং উভয় দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত হওয়া সত্ত্বেও কখনো পরস্পর ছেদ না করে অর্থাৎ মিলিত না হয়, তাহলে তাদের সমান্তরাল রেখা বলে।

বৈশিষ্ট্য:
দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বত্র সমান থাকে।
যদি একটি তির্যক রেখা (transversal) দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে, তাহলে সম্পূরক কোণ, অনুরূপ কোণ ইত্যাদি সমান হয়।

উদাহরণ:
⋅ রেললাইনের দুটি পাত (যতদূর দেখা যায়)।
⋅ খাতার সমান্তরাল রুলিং লাইন।
⋅ সড়কের দুই পাশের লেনের মাঝের লাইন (যদি সোজা হয়)।

৭,১৮৬.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ২৪ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৬ × ৮ বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি. । 
৭,১৮৭.
cos4A - sin4A = 2/3 হলে, 1 - 2sin2A = কত?
  1. 2/3
  2. 1/4
  3. 3/2
  4. 1/5
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: cos4A - sin4A = 2/3 হলে, 1 - 2sin2A = কত?

সমাধান:
cos4A - sin4A = 2/3
⇒ (cos2)2A - (sin2)2A = 2/3
⇒ (cos2A + sin2A)(cos2A - sin2A) = 2/3
⇒ cos2A - sin2A = 2/3
⇒ 1 - sin2A - sin2A = 2/3
⇒ 1 - 2sin2A = 2/3
৭,১৮৮.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। যদি ঘরের ক্ষেত্রফল 486 বর্গমিটার হয়, তবে ঘরের পরিসীমা কত? 
  1. 32√2 মিটার
  2. 72√2 মিটার
  3. 52√2 মিটার
  4. 55√2 মিটার
সঠিক উত্তর:
72√2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
72√2 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। যদি ঘরের ক্ষেত্রফল 486 বর্গমিটার হয়, তবে ঘরের পরিসীমা কত?

Solution:
ধরি, প্রস্থ = x মিটার
তাহলে দৈর্ঘ্য = 3x মিটার

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ 3x × x = 486
⇒ 3x2 = 486
⇒ x2 = 162
⇒ x = √162 = 9√2 মিটার

দৈর্ঘ্য = 3x = 27√2 মিটার

পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 × (27√2 + 9√2)
= 2 × 36√2
= 72√2 মিটার

৭,১৮৯.
cosecA + cotA = 5/2 হলে, cosecA - cotA এর মান কত?
  1. 2/5
  2. 1/5
  3. 4/5
  4. 1/2
সঠিক উত্তর:
2/5
উত্তর
সঠিক উত্তর:
2/5
ব্যাখ্যা
প্রশ্ন: cosecA + cotA = 5/2 হলে, cosecA - cotA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cosecA + cotA = 5/2
আমরা জানি,
cosec2A - cot2A = 1
⇒ (cosecA + cotA)(cosecA - cotA) = 1
⇒ 5/2(cosecA - cotA) = 1
⇒ (cosecA - cotA) = 2/5
৭,১৯০.
a বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) √2a2 একক
  2. খ) √3a একক
  3. গ) √2a একক
  4. ঘ) √3a2 একক
সঠিক উত্তর:
খ) √3a একক
উত্তর
সঠিক উত্তর:
খ) √3a একক
ব্যাখ্যা

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √(a2 + a2 + a2)
= √(3a2)
= √3a

৭,১৯১.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 240 বর্গমিটার
  2. খ) 168 বর্গমিটার
  3. গ) 50√5 বর্গমিটার
  4. ঘ) 40√5 বর্গমিটার
সঠিক উত্তর:
খ) 168 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 168 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(252 - 72) মি.
                  =√576 মি.
                  = 24 মি 
আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল = 24 × 7 = 168 বর্গমিটার
৭,১৯২.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। BC এর মধ্য বিন্দু D এবং AD = 9 মিটার হলে, ΔABC  এর ক্ষেত্রফল কত?
  1. ক) 27√3 বর্গমিটার
  2. খ) 81/√3 বর্গমিটার
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
ব্যাখ্যা

ADC সমকোণী ত্রিভুজের ∠ACD = 60°; ∠ADC = 90°; ∠DAC = 30°
∴ DC = AD/tan60° = 9/√3
∴ BC = 18/√3
ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) ×(18/√3)² = 27√3 or 81/√3 বর্গমিটার

৭,১৯৩.
ΔABC এর ক্ষেত্রফল -
  1. ক) abc
  2. খ) 1/2 ab sinθ
  3. গ) 1/2 bc sinθ
  4. ঘ) 1/2 ca sinθ
সঠিক উত্তর:
গ) 1/2 bc sinθ
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2 bc sinθ
ব্যাখ্যা
ΔABC এর ক্ষেত্রফল = 1/2 bc sinθ [এটি একটি সূত্র।]
৭,১৯৪.
একটি ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য ৯ সেমি হলে, ঘনবস্তুর সবগুলো প্রান্তের মোট দৈর্ঘ্যের কত?
  1. ১০৮ সেমি
  2. ১০৪ সেমি
  3. ৯০ সেমি
  4. ৫৮ সেমি
সঠিক উত্তর:
১০৮ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১০৮ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য ৯ সেমি হলে, ঘনবস্তুর সবগুলো প্রান্তের মোট দৈর্ঘ্যের কত?

সমাধান: 
আমরা জানি,
একটি ঘনবস্তুর মোট ১২টি প্রান্ত থাকে।

দেওয়া আছে,
প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য = ৯ সেমি

∴ ঘনবস্তুটির সবগুলো প্রান্তের মোট দৈর্ঘ্যের = (১২ × ৯) সেমি
= ১০৮ সেমি
৭,১৯৫.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 
  1. ৫০°
  2. ৬০°
  3. ৭৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°)
= ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০° । 

৭,১৯৬.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?
  1. 216 ঘন সে.মি.
  2. 108 ঘন সে.মি.
  3. 336 ঘন সে.মি.
  4. 168 ঘন সে.মি.
সঠিক উত্তর:
216 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
216 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a হলে ঘনকের আয়তন = a³ ঘন একক

∴ নতুন ঘনকের আয়তন = (33+ 43 + 53) ঘন সে. মি.
= (27+ 64 +125) ঘন সে.মি.
= 216 ঘন সে.মি.
৭,১৯৭.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ ২টির প্রত্যেকটি কী কোণ?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি ৯০° অপেক্ষা ছোট। অর্থাৎ কোণ দুইটি সূক্ষ্মকোণ।
৭,১৯৮.
একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. 90°
  2. 120°
  3. 135°
  4. 145°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 8
∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/8)
= 180° - 45°
= 135°
৭,১৯৯.
If 2sinθ+cosθ = 7/3, then find out the value of (tan²θ−sec²θ)-
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 7/3
সঠিক উত্তর:
গ) -1
উত্তর
সঠিক উত্তর:
গ) -1
ব্যাখ্যা
tan²θ−sec²θ = −(sec² - θtan²θ) = -1
৭,২০০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি., প্রস্থ ৩০ মি. হলে পরিসীমা কত?
  1. ক) ১২০০ মিটার
  2. খ) ১৭০ মিটার
  3. গ) ১৪০ মিটার
  4. ঘ) ৭০ মিটার
সঠিক উত্তর:
গ) ১৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি., প্রস্থ ৩০ মি. হলে পরিসীমা কত?

সমাধান:
আয়তক্ষেত্রের প্রস্থ = ৩০ মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৪০ মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২( ৪০ + ৩০) মি.
= (২ × ৭০)
= ১৪০ মি.