বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ১১ / ১০৭ · ১,০০১১,১০০ / ১০,৭৫২

১,০০১.
10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি?
  1. 90°
  2. 60°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: 10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি?

সমাধান: 
 
মনে করি, 
নদীর প্রস্থ AB = 10 মিটার
টাওয়ারের উচ্চতা BC = 10√3 মিটার
ΔBAC এ 
tanθ = BC/AB 
⇒ tanθ = 10√3 /10
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
∴ θ = 60°
১,০০২.
আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের ক্ষেত্রফল ১০ কাঠা হলে, পরিসীমা কত ফুট?
  1. ক) ৩০০ ফুট
  2. খ) ৩৬০ ফুট
  3. গ) ৪২০ ফুট
  4. ঘ) ৬০০ ফুট
সঠিক উত্তর:
খ) ৩৬০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের ক্ষেত্রফল ১০ কাঠা হলে, পরিসীমা কত ফুট?

সমাধান: 
ধরি,
প্রস্থ ক ফুট
দৈর্ঘ্য ২ক ফুট
∴ ক্ষেত্রফল = ২ক বর্গফুট
আমরা জানি,
১ কাঠা = ৭২০ বর্গ ফুট
প্রশ্নমতে,
২ক = ৭২০০
= ৩৬০০
ক = ৬০ ফুট

∴ দৈর্ঘ্য = ১২০ ফুট
পরিসীমা = ২(১২০ + ৬০)
= ৩৬০

১,০০৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণ কত?
  1. ২৮°
  2. ৩৩°
  3. ৩৯°
  4. ৪২°
সঠিক উত্তর:
৩৩°
উত্তর
সঠিক উত্তর:
৩৩°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণ কত?

সমাধান:
ধরি, ক্ষুদ্রতম কোণ = ক°, বৃহত্তর কোণ = ক + ২৪°
সমকোণী ত্রিভুজে একটি কোণ ৯০° এবং অপর দুই কোণের সমষ্টি ৯০° হয়।
প্রশ্নমতে,
∴ ক + (ক + ২৪°) = ৯০°
∴ ২ক = ৯০° - ২৪°
∴ ২ক = ৬৬°
∴ ক = ৬৬°/২ = ৩৩°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৩°

১,০০৪.
tanθ = - (5/12), (π/2) <& theta; <π হলে cosecθ এর মান - 
  1. ক) -(5/13)
  2. খ) - (13/5)
  3. গ) 5/13
  4. ঘ) 13/5
সঠিক উত্তর:
ঘ) 13/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 13/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = - (5/12), (π/2) < θ <π হলে cosecθ এর মান -

(π/2) < θ <π এ tanθ ঋণাত্মক 

tanθ = - 5/12 = লম্ব/ভূমি 

অতিভুজ = √{লম্ব2 + ভূমি2}
                = √{(5)2 + (- 12)2}
                =√(25 + 144)
               = √169
               = 13

cosecθ = অতিভুজ/লম্ব = 13/5

এখানে 
tanθ = - (5/12) এ লম্ব = - 5 ধরলে cosecθ =13/(- 5) = - 13/5  আসে 
(π/2) < θ <π এ অর্থাৎ ২য় চতুর্ভাগে cosecθ ধনাত্মক। 
তাই cosecθ = 13/5 গ্রহণযোগ্য। 
১,০০৫.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ১৩৫°
সঠিক উত্তর:
খ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন:  চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
দেয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮
ক্ষুদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)° = ৪৫°
১,০০৬.
বৃত্তের কেন্দ্র থেকে 5 সে. মি. দূরত্বে অবস্থিত একটি জ্যার দৈর্ঘ্য 24 সে. মি. হলে, বৃত্তের ব্যাস কত?
  1. 12 সে. মি.
  2. 26 সে. মি.
  3. 48 সে. মি.
  4. 13 সে. মি.
সঠিক উত্তর:
26 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
26 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে 5 সে. মি. দূরত্বে অবস্থিত একটি জ্যার দৈর্ঘ্য 24 সে. মি. হলে, বৃত্তের ব্যাস কত?

সমাধান:
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য, x = 24/2=12 সে. মি.
দেওয়া আছে,
লম্ব, d = 5 সে. মি.

ধরি, ব্যাসার্ধ = r
পিথাগোরাসের সূত্র অনুসারে,
⇒ r2 = x2 + d2
⇒ r2 = 122 + 52
⇒ r2 = 144 + 25
⇒ r2 = 169
⇒ r = √169 
⇒ r = 13
∴ ব্যাসার্ধ = 13 সে. মি.

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ = 2 × 13 = 26 সে. মি.
১,০০৭.
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৪ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১১ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. ১৫ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ১৭ সে.মি.
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৪ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১১ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে।
অর্থাৎ ছোট বৃত্তটি বড় বৃত্তের ভিতরে আছে এবং তারা ভিতর থেকে একবিন্দুতে স্পর্শ করছে।

দেওয়া আছে, 
কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = ৪ সে.মি.
বড় বৃত্তের ব্যাসার্ধ (R) = ১১ সে.মি.

অন্তঃস্থ স্পর্শের ক্ষেত্রে, 
কেন্দ্রদ্বয়ের দূরত্ব = বড় ব্যাসার্ধ - ছোট ব্যাসার্ধ
∴ ৪ = ১১ - r
⇒ r = ১১ - ৪
⇒ r = ৭ সেমি

সুতরাং, ছোট বৃত্তের ব্যাসার্ধ = ৭ সে.মি.

১,০০৮.
একটি 10 মিটার দীর্ঘ মই একটি প্রাচীরের উপর রাখা হয় যাতে মাটির উপর থেকে ঠিক 6 মিটার উঁচু একটি জানালায় পৌঁছানো যায়। প্রাচীর থেকে মই এর গোড়ার দূরত্ব কত?
  1. 9 মিটার
  2. 7 মিটার
  3. 8 মিটার
  4. 6 মিটার
সঠিক উত্তর:
8 মিটার
উত্তর
সঠিক উত্তর:
8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 10 মিটার দীর্ঘ মই একটি প্রাচীরের উপর রাখা হয় যাতে মাটির উপর থেকে ঠিক 6 মিটার উঁচু একটি জানালায় পৌঁছানো যায়। প্রাচীর থেকে মই এর গোড়ার দূরত্ব কত?

সমাধান:
প্রাচীর থেকে মই এর গোড়ার দূরত্ব = √(102 - 62) মিটার
= √(100 - 36) মিটার
= √64 মিটার
= 8 মিটার
১,০০৯.
ABC সমকোণী ত্রিভুজের ∠B এক সমকোণ। BC : AB = 4 : 3 এবং AC = 25 সে.মি. হলে BC = কত?
  1. ক) 15 সে.মি.
  2. খ) 20 সে.মি.
  3. গ) 18 সে.মি.
  4. ঘ) 22 সে.মি.
সঠিক উত্তর:
খ) 20 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমকোণী ত্রিভুজের ∠B এক সমকোণ। BC : AB = 4 : 3 এবং AC = 25 সে.মি. হলে BC = কত?

সমাধান: 


দেওয়া আছে,
 BC : AB = 4 : 3

ধরি,
BC = 4x সে.মি. এবং AB = 3x সে.মি.
পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই,

BC = 4 × 5 সে.মি. = 20 সে.মি.
১,০১০.
যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সে.মি. হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 6 sq. cm.
  2. 9π sq. cm.
  3. 16π sq. cm.
  4. 16π2 sq. cm.
সঠিক উত্তর:
16π sq. cm.
উত্তর
সঠিক উত্তর:
16π sq. cm.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সে.মি. হয়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ, r = 4 সে.মি.

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π × 42
= 16π sq. cm.

১,০১১.
৪ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ১ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে? 
  1. ১৬ টি
  2. ৩২টি
  3. ৬৪টি
  4. ৬০টি
সঠিক উত্তর:
৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
৬৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ১ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে? 

সমাধান: 
দেওয়া আছে,
বড় গোলকের ব্যাসার্ধ, R = 4m
ছোট গোলকের ব্যাসার্ধ, r = 1m

গোলক বানানো যাবে = বড় গোলকের আয়তন/ ছোট গোলকের আয়তন
= (4/3)πR3/(4/3)πr3
= R3/r3
= 43/13
= 64
১,০১২.
বেলনের ভূমির ব্যাস 6 মিটার, উচ্চতা 14 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 352 বর্গমিটার
  2. 396 বর্গমিটার
  3. 264 বর্গমিটার
  4. 528 বর্গমিটার
সঠিক উত্তর:
264 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
264 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস 6 মিটার, উচ্চতা 14 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস 6 মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = 3 মিটার
বেলনের উচ্চতা h = 14 মিটার

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
= 2 × (22/7) × 3 × 14 বর্গ মিটার
= 264 বর্গমিটার
১,০১৩.
১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ১৬০ বর্গফুট 
  2. ৩০০ বর্গফুট 
  3. ১৮০ বর্গফুট 
  4. ৪০০ বর্গফুট 
সঠিক উত্তর:
৩০০ বর্গফুট 
উত্তর
সঠিক উত্তর:
৩০০ বর্গফুট 
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য ১৫ ফুট ও প্রস্থ ১২ ফুট
∴ কার্পেটের ক্ষেত্রফল (১৫ × ১২) বর্গফুট
= ১৮০ বর্গফুট 

∴ ৬০% সমান ১৮০ বর্গফুট 
∴ ১% সমান (১৮০/৬০) বর্গফুট
∴ ১০০% সমান {(১৮০ × ১০০)/৬০}  বর্গফুট
= ৩০০ বর্গফুট 

১,০১৪.
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, ঐ বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ কত?
  1. ১১০°
  2. ৫৫°
  3. ৬০°
  4. ২২০°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, ঐ বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, ঐ বৃত্তের বৃত্তস্থ কোণ = ১১০° ÷ ২
= ৫৫° 
১,০১৫.
2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 1 : 3
  2. খ) 1 : 4
  3. গ) 1 : 2
  4. ঘ) 2 : 3
সঠিক উত্তর:
গ) 1 : 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r = ২ মিটার

তাহলে,
অর্ধপরিধি : ক্ষেত্রফল = πr : πr2
= 1 : r
= 1 : 2
১,০১৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পেলে তার ব্যসার্ধ শতকরা কত বৃদ্ধি পায়?
  1. ক) ১২%
  2. খ) ৯%
  3. গ) ৮%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা
মনে করি,
বৃত্তের ব্যসার্ধ = ১০০ একক
∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (১০০)2
= ১০০০০π বর্গ একক

২১% বৃদ্ধিতে ক্ষেত্রফল 
= ১০০০০π × ১২১/১০০
= ১২১০০π
= π(১১০)2

∴ পরিবর্তিত ব্যাসার্ধ = ১১০ একক

∴ ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি
= ১১০ - ১০০
= ১০%
১,০১৭.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মি., ১৫ মি. এবং ১৭ মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৫৬ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৬৪ বর্গমিটার
  4. ৭০ বর্গমিটার
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মি., ১৫ মি. এবং ১৭ মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে পরিসীমা S = (৮ + ১৫ + ১৭)/২
= ৪০/২
= ২০ মি.

আমরা জানি,
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = √{S (S - a) (S - b) (S - c)}
= √{২০(২০ - ৮) (২০ - ১৫) (২০ - ১৭)}
= √(২০ × ১২ × ৫ × ৩)
= √৩৬০০
= ৬০ বর্গমিটার
১,০১৮.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 24 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ক) 526 বর্গ মিটার
  2. খ) 636 বর্গ মিটার
  3. গ) 616 বর্গ মিটার
  4. ঘ) 528 বর্গ মিটার
সঠিক উত্তর:
গ) 616 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 616 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 24 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান: 

রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 24/2 মিটার
                                                  =  12 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (12 + 2)মিটার
                                   = 14 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = πr2 মিটার
                                                = (22/7) × 142 মিটার
                                                = 616 বর্গ মিটার
১,০১৯.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫.২ সে.মি
  2. খ) ১০.৫ সে.মি
  3. গ) ১০.৭ সে.মি
  4. ঘ) ১৭.১ সে.মি
সঠিক উত্তর:
গ) ১০.৭ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০.৭ সে.মি
ব্যাখ্যা

আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)2
বা, বাহু2 = (৪ × ৫০)/√৩ = ১১৫.৪৭
বা, বাহু = ১০.৭৫ সেমি 

১,০২০.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৩°
  2. ৪২°
  3. ৩৬°
  4. ৪৮°
সঠিক উত্তর:
৪৩°
উত্তর
সঠিক উত্তর:
৪৩°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোণ = x + ৪°

প্রশ্নমতে,
x + x + ৪°  + ৯০° = ১৮০°
২x + ৪° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৪°
২x = ৮৬°
x  = ৮৬°/২
x  = ৪৩°
১,০২১.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রী হলে, অপর কোনটি কত?
  1. ক) ৪০ ডিগ্রী
  2. খ) ৪৫ ডিগ্রী
  3. গ) ৫০ ডিগ্রী
  4. ঘ) ৩০ ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৪০ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০ ডিগ্রী
ব্যাখ্যা
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। ত্রিভূজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি হওয়ায় অপর কোণের মান (১৮০-৯০-৫০) = ৪০ ডিগ্রী
১,০২২.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৫। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ৫ : ৪
  2. ১৬ : ২৫
  3. ৪ : ২৫
  4. ১৬ : ৫
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৫। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান: 
১ম বৃত্তের, ব্যাস, = ৪
১ম বৃত্তের ব্যাসার্ধ r1 = ২
১ম বৃত্তের, ক্ষেত্রফল = π২২ 
= ৪π

২য় বৃত্তের, ব্যাস, r = ৫
২য় বৃত্তের ব্যাসার্ধ r2 = ৫/২
২য় বৃত্তের, ক্ষেত্রফল = π(৫/২)
= ২৫/৪

∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ৪π : ২৫π/৪
= ৪ : ২৫/৪
= ১৬ : ২৫

১,০২৩.
একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৯৬ বার বেশি ঘুরবে।
  1. ০.৬৫ কিলোমিটার
  2. ১.৫ কিলোমিটার
  3. ১.৯২ কিলোমিটার
  4. ২.৪ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৯২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৯২ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৯৬ বার বেশি ঘুরবে।

সমাধান:
সামনের চাকা ও পিছনের চাকার লসাগু = (৪ × ৫) = ২০
২০ মিটার অতিক্রম করলে চাকাটি ১ বার বেশি ঘুরে

∴ ৯৬ বার বেশি ঘুরতে চাকাটির পথ অতিক্রম করতে হবে = (৯৬ × ২০) মিটার
= ১৯২০ মিটার 
= (১৯২০/১০০০) কিলোমিটার
= ১.৯২ কিলোমিটার

১,০২৪.
17 সে.মি., 15 সে.মি, ৪ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. সমবাহু
  2. সমদ্বিবাহু
  3. সমকোণী
  4. স্থুলকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: 17 সে.মি., 15 সে.মি, ৪ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-

সমাধান:
ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য, 17 সে.মি. 15 সে.মি. এবং 8 সে.মি.

এখানে
(17)2 = 289

আবার
(15)2 + 82 = 225 + 64 = 289

কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
সুতরাং ত্রিভুজটি সমকোণী 
১,০২৫.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২(ভূমি × উচ্চতা)
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে - (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু  । 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ  । 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল । 
১,০২৬.
একটি মাঠের দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ১৩ মিটার। মাঠের চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল কত?
  1. ২৮৫ বর্গমিটার
  2. ৩০৪ বর্গমিটার
  3. ৩৫৭ বর্গমিটার
  4. ৩৬৮ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৫৭ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫৭ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাঠের দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ১৩ মিটার। মাঠের চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = ১৭ + (২ × ২) = ২১ মিটার
রাস্তাসহ মাঠের প্রস্থ = ১৩ + (২ × ২) = ১৭ মিটার

∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ২১ × ১৭ = ৩৫৭ বর্গমিটার
১,০২৭.
চিত্রে x এর মান কত ডিগ্রি?
  1. 15
  2. 18
  3. 20
  4. 25
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে x এর মান কত ডিগ্রি?

সমাধান:
∠A + ∠C = 180° - 90°
⇒ 2x + 3x = 90°
⇒ 5x = 90°
∴ x = 18°
১,০২৮.
একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 2πr2
  2. πr2/8
  3. πr2/4
  4. πr2/16
সঠিক উত্তর:
πr2/16
উত্তর
সঠিক উত্তর:
πr2/16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাস = r/2
∴ ব্যাসার্ধ = r/4 

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π(r/4)2
= πr2/16
১,০২৯.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। দৈর্ঘ্য ৩২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৬ বর্গমিটার
  2. খ) ৫১২ বর্গমিটার
  3. গ) ২৫৬ বর্গমিটার
  4. ঘ) ১০২৪ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ৫১২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। দৈর্ঘ্য ৩২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে 
 দৈর্ঘ্য = ৩২ মিটার  
∴ বিস্তার= ৩২/২ = ১৬ মিটার।

∴ ক্ষেত্রফল = (৩২ × ১৬) বর্গমিটার।
= ৫১২ বর্গমিটার।
১,০৩০.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতটি?
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
সঠিক উত্তর:
খ) 2 টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 টি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতটি?

সমাধান: 
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে 2 টি স্পর্শক আঁকা যাবে।
১,০৩১.
একটি সরলরেখা একটি বৃত্তকে কতটি বিন্দুতে স্পর্শ করে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা
একটি সরলরেখা একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে। 
একটি সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে।

১,০৩২.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 180 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 18 মিটার
সঠিক উত্তর:
ক) 12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 180 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 180
⇒ x2 + 3x = 180
⇒ x2 + 3x - 180 = 0
⇒ x2 + 15x - 12x - 180 = 0
⇒ x(x + 15) - 12(x + 15) = 0
⇒ (x + 15)(x - 12) = 0

হয় 
x + 15 = 0
x = - 15[ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 12 = 0
∴ x = 12

∴ ত্রিভুজের উচ্চতা 12 মিটার
১,০৩৩.
কোনো গাড়ির চাকার ব্যাস 38 সে.মি. হলে, দুইবার ঘুরে চাকাটি কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) 36π সে.মি.
  2. খ) 76π সে.মি.
  3. গ) 60π সে.মি.
  4. ঘ) 76 সে.মি.
সঠিক উত্তর:
খ) 76π সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 76π সে.মি.
ব্যাখ্যা
গাড়ির চাকার ব্যাস 38 সে.মি. হলে, ব্যাসার্ধ = 38/2 = 19
অতএব, পরিধি = 2 × π × ব্যাসার্ধ = 2 × π × 19 = 38π 
চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে 38π সে.মি. দুরত্বের পথ
চাকাটি দুইবার ঘুরলে অতিক্রম করে 2 × 38π সে.মি. বা 76π সে.মি. দুরত্বের পথ
---------------------------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
দুইবার ঘুরে চাকাটি অতিক্রম করবে
= 2 × পরিধি
= 2 × (π × ব্যাস) [ পরিধি = π × ব্যাস ]
= 2 × (π × 38)
= 76π  সে.মি.
১,০৩৪.
তলের প্রান্তকে কী বলে?
  1. ক) বিন্দু
  2. খ) কোণ
  3. গ) বৃত্ত
  4. ঘ) রেখা
সঠিক উত্তর:
ঘ) রেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: তলের প্রান্তকে কী বলে?

সঠিক উত্তর: রেখা

ইউক্লিড তার 'এলিমেন্টস' গ্রন্থের প্রথম খন্ডে বিন্দু, রেখা ও তলের সংজ্ঞা দিয়েছেন। 
নিচে ইউক্লিডের বর্ণনা গুলো দেয়া হলো:

১) যার কোন অংশ নেই তাই বিন্দু।
২) যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাই রেখা।
৩) রেখার প্রান্ত বিন্দু।
৪) যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাই তল।
৫) তলের প্রান্ত রেখা

উৎস: গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৩৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে প্রায় ০.৬২ মাইল হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত ?
  1. ২৪৮ মিটার
  2. ৪০০ মিটার
  3. ৩২৪ মিটার
  4. ২২৫ মিটার
  5. ৪২১ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে প্রায় ০.৬২ মাইল হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত ?

সমাধান: 
দেওয়া আছে ,
আয়তাকার ক্ষেত্রটির চারিদিকে একবার প্রদক্ষিণ করলে প্রায় ০.৬২ মাইল হাঁটা হয়
অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা = ০.৬২ মাইল (প্রায়)
= ১ কিমি
= ১০০০ মিটার

ধরি,
প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (ক × ৪) মিটার ( যেহেতু দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ )
= ৪ক মিটার

আমরা জানি,
∴ আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২ × (৪ক + ক) মিটার
= ২ × ৫ক মিটার
= ১০ক মিটার

প্রশ্নমতে,
১০ক = ১০০০
⇒ ক = ১০০০ ÷ ১০ 
∴ ক = ১০০

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ১০০ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = (৪ × ১০০) মিটার
= ৪০০ মিটার
১,০৩৬.
দু'টি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দু'টি সর্বসম নাও হতে পারে?
  1. দুই বাহ ও এক কোণ
  2. তিনটি বাহ
  3. এক বাহু ও দুই কোন
  4. তিন কোণ
সঠিক উত্তর:
তিন কোণ
উত্তর
সঠিক উত্তর:
তিন কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দু'টি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দু'টি সর্বসম নাও হতে পারে?

সমাধান:
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
-তিনটি কোণ সমান হলে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে।
১,০৩৭.
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা -
  1. ক) রম্বস
  2. খ) বর্গ
  3. গ) আয়ত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা সুনির্দিষ্টভাবে চতুর্ভুজ ছাড়া আর কিছু নয়। 


একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে তা রম্বস।
১,০৩৮.
যদি 5sinθ = 3 হয়, তবে, tanθ = ?
  1. 4/3
  2. 5/4
  3. 3/4
  4. 3/5
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5sinθ = 3 হয়, তবে, tanθ = ?

সমাধান:
দেওয়া আছে,
5sinθ = 3
⇒ sinθ = 3/5

আমরা জানি,
cosθ = √(1 - sin2θ)
= √{1 - (3/5)2}
= √(1 - 9/25)
= √{(25 - 9)/25}
= √(16/25)
= 4/5

∴ tanθ = sinθ/cosθ = (3/5)/(4/5) = (3 × 5)/(4 × 5) = 3/4
১,০৩৯.
90° + x°  কোণের সম্পূরক কোণের মান কত?
  1. ক) x°
  2. খ) 180 - x°
  3. গ) x° - 90°
  4. ঘ) 90° - x°
সঠিক উত্তর:
ঘ) 90° - x°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90° - x°
ব্যাখ্যা
প্রশ্ন: 90° + x° কোণের সম্পূরক কোণের মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি  180°
90° + x° কোণের সম্পূরক কোণ = 180° - (90° + x°)
= 90° - x°
১,০৪০.
একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ ১০ মিটার এবং এক বাহু ৮ মিটার হলে, ঐ জমির ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪ বর্গ মিটার
  2. খ) ২৮ বর্গ মিটার
  3. গ) ৩৬ বর্গ মিটার
  4. ঘ) ২০ বর্গ মিটার
সঠিক উত্তর:
ক) ২৪ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ বর্গ মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, 10² = 8² + ভূমি²
∴ ভূমি = 6 মিটার
সুতরাং ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা = (1/2) × 8 × 6 = 24 বর্গ মিটার

১,০৪১.
যদি একটি সমবাহু ত্রিভুজে এক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশের দৈর্ঘ্য ২৭ সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ঐ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে?
  1. ২৭ সে.মি.
  2. ১৮ সে.মি.
  3. ৯ সে.মি.
  4. ১৩.৫ সে.মি.
সঠিক উত্তর:
১৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি সমবাহু ত্রিভুজে এক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশের দৈর্ঘ্য ২৭ সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ঐ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে?

সমাধান:


দেওয়া আছে,
মধ্যমা, AE = ২৭
ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

∴ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, AD = (২/৩) × ২৭ = ১৮ সে.মি.

১,০৪২.
৪০ মিটার লম্বা একটি মই-এর এক প্রান্ত দেয়ালের সাথে ৬০° কোণ করে অবস্থান করছে। মইটির অপর প্রান্ত দেয়াল থেকে কত দূরে অবস্থিত?
  1. ২৫√৫
  2. ৩০√২
  3. ২০√৩
  4. ৩৫√৩
সঠিক উত্তর:
২০√৩
উত্তর
সঠিক উত্তর:
২০√৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিটার লম্বা একটি মই-এর এক প্রান্ত দেয়ালের সাথে ৬০° কোণ করে অবস্থান করছে। মইটির অপর প্রান্ত দেয়াল থেকে কত দূরে অবস্থিত?

সমাধান: 

ধরি,
দেয়াল থেকে x মিটার দূরে অবস্থিত।
আমরা জানি,
cosθ = ভূমি / অতিভূজ
cos30° = x/40
x = (√3/2)40
x = 20√3 m
১,০৪৩.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি ১২ মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?
  1. ক) 12√3 মিটার
  2. খ) 10√3 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 30 মিটার
সঠিক উত্তর:
ক) 12√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 12√3 মিটার
ব্যাখ্যা

ধরি, গাছটি x মিটার দূরে অবস্থিত।
tan30° = AB/AC
1/√3 = 12/x
x = 12√3
১,০৪৪.
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 19 সে.মি এবং এর কর্ণের দৈর্ঘ্য 5√5 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত
  1. ক) 118 বর্গ সে.মি.
  2. খ) 236 বর্গ সে.মি.
  3. গ) 254 বর্গ সে.মি.
  4. ঘ) 127 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 236 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 236 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 19 সে.মি এবং এর কর্ণের দৈর্ঘ্য 5√5 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?  

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি.।

শর্তমতে
a + b + c = 19 এবং
√(a2+ b2 + c2) = 5√5
a2 + b2 + c2 = 125

এখন,
(a + b + c)2 = (19)2
বা, (a2 + b2 + c2)+ 2(ab + bc + ca) = 361
বা, 125 + 2(ab + bc + ca) = 361
বা, 2(ab + bc + ca) = 361 - 125
2(ab + bc + ca) = 236

সুতরাং আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 236 বর্গ সে.মি.
১,০৪৫.
(- 3, - 5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  1. প্রথম
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. দ্বিতীয়
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

প্রশ্ন: (- 3, - 5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

সমাধান:
একটি সমতল কার্তেসীয় তলে:

প্রথম চতুর্ভাগ: x > 0, y > 0
দ্বিতীয় চতুর্ভাগ: x < 0, y > 0
তৃতীয় চতুর্ভাগ: x < 0, y < 0
চতুর্থ চতুর্ভাগ: x > 0, y < 0

দেওয়া বিন্দু (- 3, - 5) এ:
x < 0
y < 0

∴ এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। 

১,০৪৬.
একটি বৃত্তের ব্যাস 56 সে.মি., তার ক্ষেত্রফল কত?
  1. 1230 বর্গ সে.মি.
  2. 2464 বর্গ সে.মি.
  3. 3014 বর্গ সে.মি.
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
2464 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
2464 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 56 সে.মি., তার ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = 56 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 28 সে.মি.

আমরা জানি,
 বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক
= (22/7) × 282 বর্গ সে.মি.
= 2464 বর্গ সে.মি.
১,০৪৭.
একটি ঘনকের প্রতিটি ধার 6 সে.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 3√3 সে.মি.
  2. 3√6 সে.মি.
  3. 6√3 সে.মি.
  4. 6√6 সে.মি.
সঠিক উত্তর:
6√3 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6√3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের প্রতিটি ধার 6 সে.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকটির প্রত্যেক ধার a একক হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য  a√3 একক

দেওয়া আছে,
ঘনকের ধার, a = 6 সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য
= 6√3 সে.মি.
১,০৪৮.
একটি সুষম ষড়ভুজে কয়টি সমদ্বিবাহু ত্রিভুজ থাকে?
  1. ক) ৬ টি
  2. খ) ২ টি
  3. গ) ১ টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি সুষম ষড়ভুজে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ থাকে না। ষড়ভুজে ৬ টি সমবাহু ত্রিভুজ থাকে।
১,০৪৯.
4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 16 - 2π
  2. 16 - π
  3. 16 - 4π
  4. 4 - π
সঠিক উত্তর:
16 - 4π
উত্তর
সঠিক উত্তর:
16 - 4π
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 4/2 = 2 সে.মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π (2)2
= 4π
∴ অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 16 - 4π
১,০৫০.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 6√3 বর্গ একক
  2. 7√3 বর্গ একক
  3. 8√3 বর্গ একক
  4. 9√3 বর্গ একক
সঠিক উত্তর:
9√3 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
9√3 বর্গ একক
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a এবং
ক্ষেত্রফল = (a/2)2 × √3
শর্তমতে,
3a = 18
বা, a = 6
সুতরাং ক্ষেত্রফল = (6/2)2 × √3
= 9√3 বর্গ একক

১,০৫১.
৬০ ফুট দীর্ঘ এবং ৫০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চর্তুদিকে ৩ ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ৭২৫ বর্গ ফুট
  2. ৬৯৬ বর্গ ফুট
  3. ৫৯৫ বর্গ ফুট
  4. ৬৬৯ বর্গ ফুট
সঠিক উত্তর:
৬৯৬ বর্গ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৬৯৬ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ ফুট দীর্ঘ এবং ৫০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চর্তুদিকে ৩ ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৬০ ফুট
বাগানের প্রস্থ = ৫০ ফুট
রাস্তার প্রস্থ = ৩ ফুট

∴ বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৬০ × ৫০ = ৩০০০ বর্গ ফুট

আবার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৬০ + ৩ + ৩ = ৬৬ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ = ৫০ + ৩ + ৩ = ৫৬ ফুট

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৬৬ × ৫৬ = ৩৬৯৬ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল − বাগানের ক্ষেত্রফল
= ৩৬৯৬ - ৩০০০ = ৬৯৬ বর্গ ফুট
১,০৫২.
১ ট্রিলিয়ন = ?
  1. ক) ১০০ কোটি
  2. খ) ১০০০ কোটি
  3. গ) ১০০০০০ কোটি
  4. ঘ) ১০০০০০০ কোটি
সঠিক উত্তর:
গ) ১০০০০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০০০ কোটি
ব্যাখ্যা
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন
অর্থাৎ, ১০০০০০ কোটি = ১ ট্রিলিয়ন
১,০৫৩.
দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীতপাশে কী কোণ উৎপন্ন করে?
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. একান্তর কোণ
সঠিক উত্তর:
একান্তর কোণ
উত্তর
সঠিক উত্তর:
একান্তর কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীতপাশে কী কোণ উৎপন্ন করে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীতপাশে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় একান্তর কোণ। 

এখানে,
AB, CD সমান্তরাল রেখাদ্বয়কে EF তির্যক রেখাটি ছেদ করার ফলে EF রেখার বিপরীত পাশে অবস্থিত ∠APQ ও ∠PQD কোণদ্বয় পরস্পর একান্তর কোণ। 
আবার, ∠BPQ ও∠CQP কোণদ্বয়ও একান্তর কোণ। 

অপরদিকে, 
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। 
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
১,০৫৪.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 10 সে.মি.
  2. খ) 8 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 12 সে.মি.
সঠিক উত্তর:
খ) 8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x = সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভুজ = x + 2 সে.মি.

সুতরাং,
(x + 2)2 = x2 + (x - 2)2
বা, x2 + 4x + 4 = x2 + x2 - 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
হয় x = 0 অথবা  x - 8 = 0
যা অসম্ভব।       ∴ x = 8

∴ ভূমি 8 সে.মি.
১,০৫৫.
12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 23 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 946 ঘন সে.মি.
  2. 1242 ঘন সে.মি.
  3. 876 ঘন সে.মি.
  4. 1104 ঘন সে.মি.
সঠিক উত্তর:
1104 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1104 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 23 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (1/3) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা
= (1/3) × 12 × 12 × 23 ঘন সে.মি.
= 1104 ঘন সে.মি.
১,০৫৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 5। এই আয়তক্ষেত্রের কর্ণকে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে এবং প্রস্থ আগের মতো 5 ধরে নতুন আয়তক্ষেত্র আঁকা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের তুলনায় শতকরা কত শতাংশ বড় হবে?
  1. 13.33%
  2. 6.66%
  3. 8.33%
  4. 25%
সঠিক উত্তর:
8.33%
উত্তর
সঠিক উত্তর:
8.33%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 5। এই আয়তক্ষেত্রের কর্ণকে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে এবং প্রস্থ আগের মতো 5 ধরে নতুন আয়তক্ষেত্র আঁকা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের তুলনায় শতকরা কত শতাংশ বড় হবে?

সমাধান:
মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
A1 = দৈর্ঘ্য × প্রস্থ = 12 × 5 = 60 বর্গএকক

আয়তক্ষেত্রের কর্ণ সূত্র:
d = √(L2 + W2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 বর্গএকক

নতুন দৈর্ঘ্য = কর্ণ = 13 একক, প্রস্থ = 5 একক
A2 = 13 × 5 = 65 বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধি = A2 - A1 = 65 - 60 = 5 একক
শতকরা বৃদ্ধি = 5/60 × 100% = 8.33%

∴ শতকরা বৃদ্ধি = 8.33%

১,০৫৭.
একটি ত্রিভুজের একটি কোণের মান অপর দুই কোণের সমষ্টির সমান হলে, অপর দুই কোণের সমষ্টির অর্ধেক কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণের মান অপর দুই কোণের সমষ্টির সমান হলে, অপর দুই কোণের সমষ্টির অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
বা, 90° + 2 কোণ = 180°
বা, 2 কোণ = 180° - 90°
বা, 2 কোণ = 90°
বা, কোণ = 90°/2
∴ কোণ = 45°

১,০৫৮.
চিত্রে ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৭√৩ বর্গ সে.মি. হলে বৃত্তের ব্যাস কত?
  1. ১২ সে.মি.
  2. ১0 সে.মি.
  3. ১8 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল √৩/৪ a = ২৭√৩
বা, a = ২৭×৪
∴ a = ৬√৩ সে.মি.

বৃত্তের ব্যাসার্ধ R হলে, ব্যাস = ২R এবং
ত্রিভুজের সাইন সূত্রানুসারে,
a/sinA = ২R
বা, ২R = ৬√৩/sin৬০°
= ৬√৩/((√৩)/২)
= ৬√৩ × 2/√৩
= ১২ সে.মি.
১,০৫৯.
১১০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 
  1. ৩০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: ১১০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 

∴ ১১০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ১১০)°
= ৭০° ।

১,০৬০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৭২°। বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৪০ টি
  2. ৪২ টি
  3. ৪৫ টি
  4. ৪৮ টি
সঠিক উত্তর:
৪৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৭২°। বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৭২°
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = ১৮০° - ১৭২° = ৮°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৮°
= ৪৫ টি
১,০৬১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2
= 8/4 {√4(5)2 - (8)2
= 2 {√(100 - 64)} 
= 2 √36 
= 2 × 6 
= 12 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
১,০৬২.
একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? 
  1. ৪ সমকোণ
  2. ৫ সমকোণ
  3. ৬ সমকোণ
  4. ৭ সমকোণ
সঠিক উত্তর:
৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? 

সমাধান:  
পঞ্চভূজের কোণগুলোর সমষ্টি = (৫ - ২) × ১৮০°
= ৫৪০°
= ৫৪০°/৯০°
= ৬ সমকোণ
১,০৬৩.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 6 মি.
  2. 6.5 মি.
  3. 7 মি.
  4. 8.5 মি.
সঠিক উত্তর:
6.5 মি.
উত্তর
সঠিক উত্তর:
6.5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 60 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 60/5 = 12 মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
সুতরাং, বৃত্তের ব্যাস = √(122 + 52) = √169 = 13

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 13/2 = 6.5 মি.
১,০৬৪.
ΔABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 12 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 6 সে.মি.
  3. গ) 18 সে.মি.
  4. ঘ) 9 সে.মি.
সঠিক উত্তর:
খ) 6 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 সে.মি.
ব্যাখ্যা
ΔABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 12 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত? 
 
ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
DE =(1/2)BC
      = (1/2) × 12 সে.মি.
      = 6 সে.মি.
১,০৬৫.
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা সম্ভব? 
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে ২টি স্পর্শক আঁকা সম্ভব।  

 
এখানে 
P বহিঃস্থ বিন্দু। 
PA ও PB দুটি স্পর্শক
১,০৬৬.
একটি 17 মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে 8 মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. 13 মিটার
  2. 15 মিটার
  3. 21 মিটার
  4. 25 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 17 মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে 8 মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:

ধরি, মইয়ের অপর প্রান্ত দেয়ালের x মিটার উচ্চতায় স্পর্শ করেছে।
দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = 17 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = 8 মিটার
দেয়ালের উচ্চতা, AB = x

যেহেতু দেয়াল মাটির সাথে 90° কোণ উৎপন্ন করে,
∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা)2 + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব)2 = (মইয়ের দৈর্ঘ্য)2
⇒ x2 + 82 = 172
⇒ x2 + 64 = 289
⇒ x2 = 289 - 64
⇒ x2 = 225
⇒ x = √225
⇒ x = 15

∴ মইয়ের অপর প্রান্ত দেয়ালের 15 মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

১,০৬৭.
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সে.মি. এবং পরিসীমা 30 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 24 বর্গ সে.মি.
  2. খ) 27 বর্গ সে.মি.
  3. গ) 28 বর্গ সে.মি.
  4. ঘ) 30 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 30 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30 বর্গ সে.মি.
ব্যাখ্যা

ধরি,
সমকোণ সংলগ্ন বাহু দুইটি a ও b এবং অতিভুজ c = 13 সে.মি.
পরিসীমা a+b+13 = 30 বা, a+b = 17
আবার, a² + b² = 13²
বা, (a+b)² - 2ab = 169
বা, (17)² - 2ab = 169
বা, 2ab = 289-169
বা, ab = 120/2
∴ ab = 60
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ½ × ab = ½ × 60 = 30 বর্গ সে.মি.

১,০৬৮.
ABCD একটি চর্তুভূজ E, F, G, H যথাক্রমে AB, BC, CD এবং DA এর মধ্যবিন্দু হলে EFGH একটি -
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) সামান্তরিক
  4. ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর:
গ) সামান্তরিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সামান্তরিক
ব্যাখ্যা

চর্তুভূজের বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাদ্বারা সামান্তরিক গঠিত হয়।

১,০৬৯.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৫২ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৩৯ মিটার
  4. ৬৪ মিটার
সঠিক উত্তর:
৭৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
ঘরের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৩৩৮
বা, ক = ৩৩৮/২
বা, ক = ১৬৯
∴ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= ৬ক
= ৬ × ১৩
= ৭৮ মিটার
১,০৭০.
১৮ সে.মি. ব্যাস ও ১২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 
  1. ৬ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ৩০ সে.মি.
  4. ২১ সে.মি.
সঠিক উত্তর:
২১ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২১ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ সে.মি. ব্যাস ও ১২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান। 

এখানে, 
১ম বৃত্তের ব্যাস = ১৮ সে.মি.
 ∴ ১ম বৃত্তের ব্যাসার্ধ = ১৮/২ সে.মি.
= ৯ সে.মি.

আবার,
২য় বৃত্তের ব্যাসার্ধ = ১২ সে.মি. 

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৯ + ১২) সে.মি. 
= ২১ সে.মি.। 

সুতরাং, বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ২১ সে.মি.।

১,০৭১.
৫৫°কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে-
  1. ক) ১২৫°
  2. খ) ৩০৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৩৫°
সঠিক উত্তর:
ক) ১২৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫°
ব্যাখ্যা
সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৫৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৫৫)° = ১২৫°
১,০৭২.
একটি কোণকের তির্যক উচ্চতা 21 সে.মি এবং তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 396 বর্গসে.মি। কোণটির ভূমির ব্যাস কত?
  1. ক) 10 সে.মি
  2. খ) 9 সে.মি
  3. গ) 13 সে.মি
  4. ঘ) 12 সে.মি
সঠিক উত্তর:
ঘ) 12 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12 সে.মি
ব্যাখ্যা
একটি কোণকের তির্যক উচ্চতা 21 সে.মি এবং তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 396 বর্গসে.মি। কোণটির ভূমির ব্যাস কত?

সমাধান: মনে করুন, কোণটির ভূমির ব্যাসার্ধ = r একক
এখানে তির্যক উচ্চতা, l = 21 সে.মি
কোণকটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = rrl

প্রশ্নমতে, πrl = 396
বা, 3.1416 x r x 21 = 396
বা, 396 = 3.1416 x r x 21
বা, r = 6 সে.মি (প্রায়) 
 
.:. কোণকটির ভূমির ব্যাস = 2 x r = 2×6 সে.মি = 12 সে.মি (প্রায়)
১,০৭৩.
প্রদত্ত চিত্রে ∠AOD একটি-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) বিপ্রতীপ কোণ
সঠিক উত্তর:
খ) স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থূলকোণ
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে ∠AOD একটি-
 
 
স্থূলকোণ: এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
চিত্রে ∠AOC সূক্ষ্মকোণ এবং ∠AOD স্থূলকোণ। ∠AOB এক সমকোণ।
১,০৭৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 88°, তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ক) 46°
  2. খ) 92°
  3. গ) 86°
  4. ঘ) 58°
সঠিক উত্তর:
ক) 46°
উত্তর
সঠিক উত্তর:
ক) 46°
ব্যাখ্যা
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = 180° - 88° = 92° 

অপর কোণদ্বয় = 92°/2 = 46°
১,০৭৫.
sec(θ - 60°) = 2/√3 হলে, sinθ এর মান কত?
  1. 2/√3
  2. 1/2
  3. 1/√2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: sec(θ - 60°) = 2/√3 হলে, sinθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sec(θ - 60°) = 2/√3
⇒ sec(θ - 60°) = sec 30°
⇒ θ - 60° = 30°
⇒ θ = 30° + 60°
⇒ θ = 90°

∴ sinθ = sin 90° = 1

১,০৭৬.
বেলনের ভূমির ব্যাসার্ধ ৮ সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) ৮ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ১৬ গুণ
  4. ঘ) ২ গুন
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
ব্যাখ্যা
প্রশ্নঃ বেলনের ভূমির ব্যাসার্ধ ৮ সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধানঃ
ব্যাসার্ধ r = 8 সে. মি., উচ্চতা h হলে,

আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 8/2
= 4
∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 4 গুণ।
১,০৭৭.
যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তবে cosθ/√2 = কত?
  1. 1
  2. 1/√2
  3. 1/2
  4. √2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তবে cosθ/√2 = কত?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = (√3 . √3)/2√3
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

এখন,
cosθ/√2 = (cos 45°)/√2
= (1/√2) (1/√2)
= 1/2

১,০৭৮.
রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে?
  1. একটি
  2. তিনটি
  3. পাঁচটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে?

সমাধান:
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে।

রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই।

রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
১,০৭৯.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 2.5 বর্গ সে. মি.
  2. 22.5 বর্গ সে. মি.
  3. 22.5 সে. মি.
  4. 225 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
22.5 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
22.5 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল=(1/2​) × a × b × sinC
যেখনে দেওয়া আছে,
ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি
অন্তর্ভুক্ত কোণ 30°

∴ ক্ষেত্রফল=(1/2​) × a × b × sinC
= (1/2​) × 9 × 10 × sin30°
= 45 × (1/2​)
= 45/2
= 22.5 বর্গ সে. মি.।
১,০৮০.
প্রদত্ত চিত্রে ∠AEF = কত ডিগ্রি? 
  1. ক) 50°
  2. খ) 100°
  3. গ) 25°
  4. ঘ) 75°
সঠিক উত্তর:
ক) 50°
উত্তর
সঠিক উত্তর:
ক) 50°
ব্যাখ্যা
সমাধান: 
 
দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে।
প্রদত্ত চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল 
PQ তাদের ছেদক। 
∠AEF ও ∠EFD পরস্পর একান্তর 
∠AEF = ∠EFD = 50°
১,০৮১.
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ১৮০°।
১,০৮২.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ৩০
  2. ২৫
  3. ২০
  4. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
পরিসীমা = ৪০
প্রস্থ = ৫

আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র:
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৪০ = ২(দৈর্ঘ্য + ৫)
৪০ = ২দৈর্ঘ্য + ১০
৩০ = ২দৈর্ঘ্য
দৈর্ঘ্য = ১৫ মিটার

∴ দৈর্ঘ্য = ১৫ মিটার

১,০৮৩.
51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?
  1. ক) 43°
  2. খ) 86°
  3. গ) 129°
  4. ঘ) 153°
সঠিক উত্তর:
ক) 43°
উত্তর
সঠিক উত্তর:
ক) 43°
ব্যাখ্যা
প্রশ্ন: 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
51° কোণের সম্পূরক কোণ = (180 - 51)° = 129°
129° এক-তৃতীয়াংশ = 129°/3 = 43°
১,০৮৪.
ABC সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর যোগফল কতো?
  1. ২৭০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ৩৬০ডিগ্রি
  4. ৪২০ ডিগ্রি
সঠিক উত্তর:
৩৬০ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ডিগ্রি
ব্যাখ্যা

যেহেতু, সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলোর পরিমাপ ৬০°
∴ ABC সমবাহূ ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর প্রত্যেকটির পরিমাপ ১২০°।

ABC সমবাহূ ত্রিভুজে তিনটি বহিঃস্থ কোণ আছে।
ABC সমবাহূ ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর যোগফল 
= (১২০ + ১২০ + ১২০)°
=৩৬০°



১,০৮৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি., 12 সে.মি.
  2. 12 সে.মি., 16 সে.মি.
  3. 6 সে.মি., 9 সে.মি.
  4. 16 সে.মি., 20 সে.মি.
সঠিক উত্তর:
12 সে.মি., 16 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে.মি., 16 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত = 3 : 4
ধরি, কর্ণদ্বয় যথাক্রমে 3a এবং 4a

প্রশ্নমতে,
(1/2) × 3a × 4a = 96
⇒ 12a2/2 = 96
⇒ 6a2 = 96
⇒ a2 = 16
∴ a = 4

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য (3 × 4) = 12 সে.মি. এবং (4 × 4) = 16 সে.মি.
১,০৮৬.
১২ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
  1. π বর্গমিটার
  2. ৬π বর্গমিটার
  3. ৩৬π বর্গমিটার
  4. ২১৬π বর্গমিটার
সঠিক উত্তর:
৬π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস ১২ মিটার
বৃত্তের ব্যাসার্ধ r = ৬ মিটার
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ = ৬০°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = 

প্রদত্ত বৃত্তকলার ক্ষেত্রফল =
 
১,০৮৭.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে- 
  1. ৯টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৫০°
= ৩০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩০° = ১২টি 

সুতরাং, বহুভুজটির বাহুর সংখ্যা ১২টি। 

১,০৮৮.
একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?
  1. 4 একক
  2. 6 একক
  3. 8 একক
  4. 12 একক
সঠিক উত্তর:
8 একক
উত্তর
সঠিক উত্তর:
8 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
তাহলে, ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 16π
⇒ r2 = 16
∴ r = 4

এখন,
ব্যাস = ব্যাসার্ধ × 2 = 4 × 2 = 8 একক
১,০৮৯.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫°
  2. খ) ২০°
  3. গ) ২৫°
  4. ঘ) ৩০°
সঠিক উত্তর:
ঘ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:

আমরা জানি,
সুষম বহুভুজের মোট বহিঃস্থ কোণের পরিমাণ ৩৬০°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা = মোট বহিঃস্থ কোণের সংখ্যা

তাহলে, মোট বহিঃস্থ কোণের সংখ্যা = ১২
প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/১২ = ৩০°
১,০৯০.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১০ বর্গমিটার
  2. ২৫ বর্গমিটার
  3. ১০০ বর্গমিটার
  4. ২০ বর্গমিটার
সঠিক উত্তর:
১০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার 

মনে করি,
বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ক মিটার
তাহলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য √২ক মিটার

 শর্তমতে,
√২ক = ১০√২
বা, ক = ১০

∴ বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)=১০=১০০ বর্গমিটার

১,০৯১.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে.মি
  2. 210 বর্গ সে.মি
  3. 300 বর্গ সে.মি
  4. 390 বর্গ সে.মি
সঠিক উত্তর:
210 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
210 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
S = (20 + 21 + 29)/2 = 35

∴ ক্ষেত্রফল = √[35(35 - 20)(35 - 21)(35 - 29)]
= √(35 × 15 × 14 × 6)
= √[(7 × 5) × (5 × 3) × (7 × 2) × (2 × 3)]
= √(7 × 7 × 5 × 5 × 3 × 3 × 2 × 2)
= √(72 × 52 × 32 × 22)
= 7 × 5 × 3 × 2
= 210 বর্গ সে.মি
১,০৯২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৫৫
  2. খ) ৬৫
  3. গ) ৭৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
গ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫
ব্যাখ্যা
দেওয়া আছে
ত্রিভুজের তিন কোণের অনুপাত ৬ : ৮ : ১০

ধরি,
কোণ গুলো যথাক্রমে ৬x°, ৮x° ও ১০x°

প্রশ্নমতে,
৬x° + ৮x° + ১০x° = ১৮০°
বা, ২৪x° = ১৮০°
বা, x = ৭.৫

ত্রিভুজটির বৃহত্তম কোণ = (৭.৫ × ১০)°
                                     = ৭৫°
১,০৯৩.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৭ মিটার
  3. ২√৩ মিটার
  4. ৫ মিটার
সঠিক উত্তর:
৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল ৮√৩ বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
১,০৯৪.
দুইটি বৃত্তের কেন্দ্র যদি স্পর্শকের একই পাশে অবস্থান করে তবে তাকে কী বলে?
  1. বিপ্রতীপ স্পর্শক
  2. কার্যকর স্পর্শক
  3. সরল সাধারণ স্পর্শক
  4. তির্যক সাধারণ স্পর্শক
সঠিক উত্তর:
সরল সাধারণ স্পর্শক
উত্তর
সঠিক উত্তর:
সরল সাধারণ স্পর্শক
ব্যাখ্যা
একটি সরলরেখা যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে তাকে বৃত্তের সাধারণ স্পর্শক বলে।
ক) সরল সাধারণ স্পর্শক: দুইটি বৃত্তের কেন্দ্র যদি স্পর্শকের একই পাশে অবস্থান করে তবে তাকে সরল সাধারণ স্পর্শক বলে।
খ) তির্যক সাধারণ স্পর্শক: দুইটি বৃত্তের কেন্দ্র যদি স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করে তবে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলে।
১,০৯৫.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 4 : 6 : 8. কোণগুলোর মান হচ্ছে—
  1. 35°, 45°, 25°
  2. 30°, 60°, 90°
  3. 40°, 60°, 80°
  4. 60°, 45°, 75°
সঠিক উত্তর:
40°, 60°, 80°
উত্তর
সঠিক উত্তর:
40°, 60°, 80°
ব্যাখ্যা
প্রশ্ন :  একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 4 : 6 : 8. কোণগুলোর মান হচ্ছে—

সমাধান :
মনেকরি,
কোণগুলো 4x, 6x, 8x ডিগ্রি

∴ 4x + 6x + 8x = 180°
বা, 18x = 180°
∴ x = 10°

১ম কোণ = 4x = 4 × 10° = 40°
২য় কোণ = 6x = 6 × 10° = 60° 
৩য় কোণ = 4x = 8 × 10° = 80°
১,০৯৬.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত?
  1. ৫৬০ বর্গমিটার
  2. ৮৯০ বর্গমিটার
  3. ৯৪০ বর্গমিটার
  4. ১০৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
১০৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৪০ × ৩০ = ১২০০ বর্গমিটার
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = ৪০ - (২ × ১) = ৩৮ মিটার
রাস্তা বাদে বাগানের প্রস্থ = ৩০ - (২ × ১) = ২৮ মিটার

∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (৩৮  × ২৮) বর্গমিটার
= ১০৬৪ বর্গমিটার
১,০৯৭.
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 3√2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:

সমবাহু ত্রিভুজ ABC এর মধ্যমা AD ⊥ BC
এখানে,
AB = BC = AC = 2BD

পিথাগোরাসের সূত্র মতে,
AB2 = AD2 + BD2
⇒ x2 =  (√3)2 +(x/2)2
⇒ x2 - x2/4 = 3
⇒ 3x2/4 = 3
⇒ x2 = 4
⇒ x = 2
১,০৯৮.
একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি, চতুর্ভুজের কোণগুলো:
৪x, ৫x, ৬x, ৩x

চতুর্ভুজের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৪x + ৫x + ৬x + ৩x = ৩৬০
→ ১৮x = ৩৬০
∴ x = ৩৬০/১৮ = ২০°

কোণগুলো হবে:
৪x = ৮০°
৫x = ১০০°
৬x = ১২০°
৩x = ৬০°

বৃহত্তম থেকে ক্রম:
১২০°, ১০০°, ৮০°, ৬০°

∴ তৃতীয় বৃহত্তম কোণের মান = ৮০°

১,০৯৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. 14 বর্গসে.মি.
  2. 21 বর্গসে.মি.
  3. 32 বর্গসে.মি.
  4. 42 বর্গসে.মি.
সঠিক উত্তর:
21 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
21 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু 12 সে.মি. ও 9 সে.মি.
লম্ব দূরত্ব = 2 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহু দুইটির সমষ্টি × উচ্চতা
= (1/2) × (12 + 9) × 2 বর্গসে.মি.
= (1/2) × 21 × 2 বর্গসে.মি.
= 21 বর্গসে.মি. 
১,১০০.
যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তাহলে sin2θ = ?
  1. 1/4
  2. 2
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তাহলে sin2θ = ?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

এখন,
sin2θ = (sin 45°)2
= (1/√2)2
= 1/2