বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা / ১০৭ · ৮০১৯০০ / ১০,৭৫২

৮০১.
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?
  1. দুটি ত্রিভুজের ৩টি বাহু পরস্পর সমান হবে।
  2. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান হবে।
  3. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান হবে।
  4. উপরের সবগুলো।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত:
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
৮০২.
একটি বর্গাকার বাগানের চার পাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৫২ বর্গমিটার
  3. গ) ৬০ বর্গমিটার
  4. ঘ) ১৪৪ বর্গমিটার
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪) = ১৯৬ 
    বা, ক + ৪ = √১৯৬ 
    বা,  ক + ৪ = ১৪ 
    বা, ক = ১৪ - ৪ 
       ∴  ক = ১০

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক২ 
                          = (১০ + ৪) - ১০
                                = ১৪ - ১০
                           = ১৯৬ - ১০০ 
                               
= ৯৬ বর্গমিটার
৮০৩.
৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৩০০ বর্গ সে.মি.
  2. ৪০০ বর্গ সে.মি.
  3. ৪৫০ বর্গ সে.মি.
  4. ৫০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ৩০ সে.মি. ; যা কর্ণের দৈর্ঘ্যের সমান

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ৩০ × ৩০
= ১৫ × ৩০
= ৪৫০ বর্গ সে.মি.
৮০৪.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত?
  1. ৪৫ মিটার
  2. ৫০ মিটার
  3. ৭৬ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত? 

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ক, ৬ক ও ৭ক
∴ পরিসীমা = (৫ক + ৬ক + ৭ক) 
= ১৮ক 

প্রশ্নমতে, 
১৮ক = ৯০ 
বা, ক = ৯০/১৮ 
∴ ক = ৫ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি = ৫ক + ৭ক 
= (৫ × ৫) + (৭ × ৫) 
= (২৫ + ৩৫) মিটার 
= ৬০ মিটার ।
৮০৫.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. 3, 6, 9
  2. 5, 12, 13
  3. 8, 15, 18
  4. 3, 5, 6
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 

সমাধান: 
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 
অর্থাৎ, 
52 + 122 = 132 
⇒ 25 + 144 = 169
৮০৬.
৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৫
ব্যাখ্যা

 অতিভূজ ৫ সে.মি. এবং লম্ব ৩ সে.মি. হলে,
ভূমি = √(৫ - ৩)= ৪ সে.মি.

∴ জ্যা এর দৈর্ঘ্য = ৪+৪ = ৮ সে.মি.

৮০৭.
একটি চাকার ব্যাসার্ধ 21 মিটার। চাকাটি 924 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. 7 বার
  2. 9 বার
  3. 10 বার
  4. 12 বার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ 21 মিটার। চাকাটি 924 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ r = 21 মিটার
∴ চাকার পরিধি = 2πr = 2 × (22/7) × 21
= 132 মিটার
ফলে চাকাটি একবার ঘুরলে 132 মিটার যায়।

∴ 924 মিটার যেতে চাকাটি ঘুরবে = 924/132 = 7 বার

৮০৮.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ১৭৬ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ১৯২ বর্গমিটার
  4. ১৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তকার বাগানের প্রস্থ = ক মিটার
আয়তকার বাগানের দৈর্ঘ্য = ৩ক মিটার
∴ পরিসীমা = ২(৩ক + ক) মিটার

প্রশ্নমতে,
২( ক + ৩ক) = ৬৪
⇒ ৪ক = ৩২
⇒ ক = ৮

∴ প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = (৩ × ৮) = ২৪ মিটার

আমরা জানি,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (২৪ × ৮) বর্গমিটার
= ১৯২ বর্গমিটার
৮০৯.
৬০° কোণের সম্পূরক কোণের এক চতুর্থাংশ কোণের পরিমান কত?
  1. ক) ২৫°
  2. খ) ৩০°
  3. গ) ৩৫°
  4. ঘ) ৪০°
ব্যাখ্যা

৬০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৬০° = ১২০°
∴ ১২০° কোণের এক চতুর্থাংশ = ১২০°/৪ = ৩০°

৮১০.
একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত?
  1. 8 টি
  2. 10 টি
  3. 12 টি
  4. 18 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত?

সমাধান:
পঞ্চভুজের শীর্ষবিন্দু = 5টি
আমরা জানি,
ত্রিভুজ গঠনের জন্য 3টি শীর্ষবিন্দু প্রয়োজন।

এখন,
পঞ্চভুজের 5টি বিন্দু থেকে 3টি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা = 5C3
= 5!/3!(5 - 3)!
= 5!/(3! × 2!) 
= (5 × 4 × 3!)/(3! × 2 × 1)
= 20/2
= 10

∴ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 10টি।

৮১১.
সূর্যাস্তের সময় একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 4 মিটার। গাছটির শীর্ষ ও ছায়ার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 2√5 মিটার হলে, গাছটির উচ্চতা কত?
  1. 4 মিটার
  2. 5 মিটার
  3. 3 মিটার
  4. 2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যাস্তের সময় একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 4 মিটার। গাছটির শীর্ষ ও ছায়ার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 2√5 মিটার হলে, গাছটির উচ্চতা কত?

সমাধান:
গাছটির উচ্চতা = √{(2√5)2 - 42}  মিটার
= √(20 - 16) মিটার
= √4 মিটার
= 2 মিটার
৮১২.
যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সে.মি., ৩.৫ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি., এবং ৬ সে.মি. হয়, তাহলে পঞ্চভুজটির পরিসীমা কত?
  1. ২০ সে.মি.
  2. ২০.৫ সে.মি.
  3. ২১.৫ সে.মি.
  4. ২২.৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সে.মি., ৩.৫ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি., এবং ৬ সে.মি. হয়, তাহলে পঞ্চভুজটির পরিসীমা কত?

সমাধান:
পঞ্চভুজটির পরিসীমা = ৩ + ৩.৫ + ৪ + ৫ + ৬ সে.মি.
= ২১.৫ সে.মি.
৮১৩.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18√3 বর্গ মিটার
  2. 24√3 বর্গ মিটার
  3. 36√3 বর্গ মিটার
  4. 48√3 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × বাহু2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গ মিটার
৮১৪.
৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?
  1. ১৩৫°
  2. ১৪০°
  3. ৪৫°
  4. ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ: ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।

তাহলে,
৪৫° + ১৩৫° = ১৮০°, যা সরলকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১৪০° = ১৮৫°, যা প্রবৃদ্ধ কোণ।

৪৫° + ৪৫° = ৯০°, যা সমকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১০৫° = ১৫০°, যা প্রবৃদ্ধ কোণ নয়।
৮১৫.
P হল AB রেখার ওপর একটি বিন্দু এবং PQ হল একটি রশ্মি, যাতে ∠QPA = 7x এবং ∠QPB = 5x হয়। এখন, (8x - 10°) এর মান নির্ণয় করুন।
  1. 118°
  2. 110°
  3. 140°
  4. 102°
ব্যাখ্যা
প্রশ্ন: P হল AB রেখার ওপর একটি বিন্দু এবং PQ হল একটি রশ্মি, যাতে ∠QPA = 7x এবং ∠QPB = 5x হয়। এখন, (8x - 10°) এর মান নির্ণয় করুন।

সমাধান:

∠QPA এবং ∠QPB একটি সরলরেখা AB এর উপর অবস্থিত। অতএব, তাদের যোগফল অবশ্যই 180° (একটি সরল রেখার বৈশিষ্ট্য়) সমান হতে হবে।
∠QPA + ∠QPB = 180°
⇒ 7x + 5x = 180
⇒ 12x = 180
⇒ x = 180/12
∴ x = 15°

এখন প্রদত্ত রাশি (8x - 10°)-তে x = 15° এর মান প্রতিস্থাপন করে পাই:
= 8 × 15° - 10° = 120° - 10° = 110°
সুতরাং, (8x - 10°) এর মান হল 110°

  
৮১৬.
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ক) ২.০৫৭৩৪
  2. খ) ০.২০৫৭৩৪
  3. গ) ০.০২০৫৭৩৪
  4. ঘ) ২০.৫৭৩৪০
ব্যাখ্যা
আমরা জানি,
10,00,000 মিলিগ্রাম = 1 কিলোগ্রাম
 20,573.4 মিলিগ্রাম = 20,573.4/10,00,000 কিলোগ্রাম
                             = 0.0205734 কিলোগ্রাম
৮১৭.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. 60°
  2. 120°
  3. 180°
  4. 360°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

সমাধান:
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য:
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
৮১৮.
বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
  1. চারটি
  2. তিনটি
  3. দুইটি
  4. একটি
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?

সমাধান: 
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
 

৮১৯.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব ____.
  1. ক) সমান
  2. খ) দ্বিগুন
  3. গ) তিনগুন
  4. ঘ) অর্ধেক
ব্যাখ্যা
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।  (উপপাদ্য)
৮২০.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২√২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. √২ ফুট
  2. ৪√২ ফুট
  3. ২ ফুট
  4. ৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২√২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ২√২ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ২√২ ফুট
= ৪ ফুট 
৮২১.
একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?
  1. 112.95 বর্গ ইঞ্চি
  2. 103.25 ঘন ইঞ্চি
  3. 113.09 ঘন ইঞ্চি
  4. 123.19 ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাস, d = 6 ইঞ্চি
ব্যাসার্ধ, r = 6/2 = 3 ইঞ্চি

ফুটবল হল একটি গোলক, এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হল = (4/3)πr3
= (4/3) × 3.1416 × (3)3
= 36 × 3.1416
= 113.09 ঘন ইঞ্চি

∴ ফুটবলের আয়তন 113.09 ঘন ইঞ্চি

৮২২.
sinθ = 4/5 হলে, 1/cosθ এর মান কোনটি? 
  1. 3/5
  2. 4/9
  3. 5/3
  4. 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, 1/cosθ এর মান কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ = 4/5 
বা, (sinθ)2 = (4/5)2 [উভয় পক্ষকে বর্গ করে] 
বা, sin2θ = 16/25
বা, 1 - cos2θ = 16/25 [আমরা জানি, sin2θ = 1 - cos2θ] 
বা, 1 - (16/25) = cos2θ 
বা, (25 - 16)/25 = cos2θ 
বা, 9/25 = cos2θ 
বা, cos2θ = (3/5)2 
বা, cosθ = 3/5 
বা, 1/cosθ = 1/(3/5)
∴ 1/cosθ = 5/3 
৮২৩.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘ক’ হয়, তবে ক্ষেত্রফল কত হবে?
  1. (√3/4)ক
  2. (√3/2)ক
  3. (√3/5)ক
  4. (√3/2)ক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'ক' হয়, তবে ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'ক' হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4)ক
৮২৪.
একটি রেখার উপর অঙ্কিত বর্গ ঐ রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) আটগুণ
ব্যাখ্যা

ধরি,
রেখার দৈর্ঘ্য = x
∴ রেখার অর্ধেক = x/2
∴ রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল/অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2/(x2/4)
= x2 × 4/x2
= 4

৮২৫.
একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ১ : ৮
  3. গ) ৪ : ১
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের একবাহু = a
বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য = a√2
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
একটি বর্গক্ষেত্রের একবাহু অপরটির একবাহুর চারগুন।
অপর বর্গক্ষেত্রের একবাহু = 4a
অপর বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য= 4a√2
বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = 4:1

৮২৬.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?
  1. 33 মিটার
  2. 12.5 মিটার
  3. 22 মিটার
  4. 24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান: 
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
(3x/4) × x = 363
বা, 3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
∴ x = 22 

সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
৮২৭.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) 145 বর্গ সে.মি
  2. খ) 148 বর্গ সে.মি
  3. গ) 150 বর্গ সে.মি
  4. ঘ) 140 বর্গ সে.মি
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি

শর্ত অনুসারে, a + b + c = 17 এবং 
   √(a2 + b2 + c2 )= 12 বা,
 বা, a2 + b2 + c2 = 122 = 144 

এখন, a + b + c = 17
বা, (a + b + c)2 = 172
বা, a²+b²+c²+2(ab + bc + ca) = 289
বা, 144 + 2(ab + bc + ca) = 289
বা, 2 (ab + bc + ca) = 289 - 144
বা, 2 (ab + bc + ca) = 145

সুতরাং, পৃষ্ঠের ক্ষেত্রফল = 145 বর্গ সে.মি
৮২৮.
নিচের চিত্রের ক্ষেত্রে, কোনটি সঠিক?


  1. ক) AB = BC = CD = AD
  2. খ) AC = BD
  3. গ) ABCD এর ক্ষেত্রফল = d1 × d2
  4. ঘ) ABCD এর ক্ষেত্রফল = AB2
ব্যাখ্যা
উপর্যুক্ত চিত্রটি রম্বসের।
রম্বসের ক্ষেত্রে, 
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল = 1/2 × d1 × d2
সকল বাহু সমান অর্থাৎ AB = BC = CD = AD
৮২৯.
অর্ধবৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. 90°
  2. 120°
  3. 150°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের কেন্দ্রে 360° কোণ উৎপন্ন হয়।

∴ অর্ধবৃত্তের কেন্দ্রস্থ কোণ = 360° ÷ 2
= 180°
৮৩০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) sin120° = sin60° + cos60° 
  2. খ) sin120° = 2sin60°cos60° 
  3. গ) sin120° = 2sin60°
  4. ঘ) sin120° = 1/2(sin60°cos60°)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান:
sin120°
= sin(2.60°)
= 2sin60°cos60°    [সূত্রমতে, sin2A = 2SinA.CosA]
৮৩১.
একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের আয়তন এবং ব্যাসার্ধ সমান। এদের উচ্চতার অনুপাত কত?
  1. ১ : ২
  2. ১ : ৪
  3. ১ : ৩
  4. ২ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। এদের উচ্চতার অনুপাত কত?

সমাধান:
ধরি,
সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r
সিলিন্ডারের উচ্চতা = h1
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h1
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h

প্রশ্নমতে,
πr2h1 = (1/3)πr2h
বা, h1 = h/3
বা, h1/h = 1/3
বা, h1 : h = 1 : 3

৮৩২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ১৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৬.২৫% বৃদ্ধি
  2. ৫.২৫% হ্রাস
  3. ৮% বৃদ্ধি
  4. ৭.৫% হ্রাস
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ১৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি, দৈর্ঘ্য = ১০০ একক এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
২৫% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১০০ + ২৫ = ১২৫ একক
১৫% হ্রাসে প্রস্থ = ১০০ - ১৫ = ৮৫ একক

∴ ক্ষেত্রফল = ১২৫ × ৮৫ = ১০৬২৫ বর্গ একক
∴ ক্ষেত্রফল বাড়বে = ১০৬২৫ - ১০০০০ = ৬২৫ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = (৬২৫/১০০০০) × ১০০%
= ৬.২৫%
অতএব, ক্ষেত্রফল শতকরা ৬.২৫% বৃদ্ধি পাবে ।

শর্টকাট: A + B + AB/100
= ২৫ - ১৫ + {২৫ × (- ১৫)}/১০০
= ১০ - ৩.৭৫
= ৬.২৫%
৮৩৩.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 64 বর্গমিটার
  2. খ) 128 বর্গমিটার
  3. গ) 288 বর্গমিটার
  4. ঘ) 228 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = x মিটার
∴ দৈর্ঘ্য = 2x মিটার

প্রশ্নমতে,
2(2x + x) = 48
⇒ 6x = 48
⇒ x = 8
∴ x = 8 

∴ আয়তাকার ঘরের বিস্তার = 8 মিটার
∴ দৈর্ঘ্য = 2x = 2 × 8 = 16 মিটার

∴ ক্ষেত্রফল = (16 × 8) = 128 বর্গমিটার
৮৩৪.
নিচের কোন তথ্যটি সঠিক?
  1. রেখার দৈর্ঘ্য আছে
  2. রেখার প্রস্থ আছে
  3. রেখার উচ্চতা আছে
  4. রেখার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন তথ্যটি সঠিক?

সমাধান:
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
বৈশিষ্ট্য:
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই।
- রেখা একমাত্রিক এবং উভয়দিকে সীমাহীন।
- রেখার কোন প্রান্তবিন্দু নেই।
প্রকারভেদ: রেখা দুই প্রকার। যথা: সরলরেখা এবং বক্ররেখা।

৮৩৫.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. 2√2
  2. √2/2
  3. 2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান: 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = 4a/√2a = 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = (√2 × 2√2)/√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 2√2 × (কর্ণের দৈর্ঘ্য)
৮৩৬.
যে সমকোণী ত্রিভুজে সুক্ষ্মকোণদ্বয়ের অন্তর ২০°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী ? 
  1. ক) ৩৫° 
  2. খ) ৪৫° 
  3. গ) ৫৫° 
  4. ঘ) ৬৫° 
ব্যাখ্যা
প্রশ্ন: যে সমকোণী ত্রিভুজে সুক্ষ্মকোণদ্বয়ের অন্তর ২০°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী ? 

সমাধান:
ধরি একটি কোণ ক , অপরটি ক + ২০

ক + ক + ২০ + ৯০ = ১৮০ 

⇒ ২ ক = ৭০ 
⇒ ক = ৩৫° 

অতএব, ক্ষুদ্রতম কোণ ৩৫°
৮৩৭.
sin 45° = 1/√2 হয়, cos45° = কত?
  1. 1/√2
  2. 2/√2
  3. 1
  4. 3/√2
ব্যাখ্যা
প্রশ্ন: sin45° = 1/√2 হয়, cos45° = কত?

সমাধান:
sin45° = 1/√2 , cos45° = 1/√2
৮৩৮.
ADBC বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  1. ক) PB = PD
  2. খ) PC = PD
  3. গ) PB = PC
  4. ঘ) PB = PA
ব্যাখ্যা

PB = PD কারন দুইটি সমান জ্যা পরস্পর ছেদ করলে প্রথমটির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
৮৩৯.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ৬৩ বর্গ সে.মি.
  2. ৭৫ বর্গ সে.মি.
  3. ৮০ বর্গ সে.মি.
  4. ৯৯ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা 
= (১/২) × (৮ + ১০) × ৭ 
= (১/২) × ১৮ × ৭ 
= ৬৩ বর্গ সে.মি.। 
৮৪০.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৮ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ক্ষেত্রফল এর ব্যাস বা ব্যাসার্ধের বর্গের সমানুপাতে বৃদ্ধি পাবে।সুতরাং বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।
৮৪১.
দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ। মইটির দৈর্ঘ্য কত?
  1. ৫.৬ মিটার
  2. ৬.৫ মিটার
  3. ৪২.২৫ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান: 

মইটির দৈর্ঘ্য  = √ {৬২ + (২.৫২)}
= √(৩৬ + ৬.২৫) 
= √৪২.২৫ 
= ৬.৫ মিটার 
৮৪২.
একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 150 বর্গ মিটার
  2. 160 বর্গ মিটার
  3. 180 বর্গ মিটার
  4. 190 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাগানের দৈর্ঘ্য = 20 মিটার
বাগানের প্রস্থ = 16 মিটার
∴ বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক 
= (20 × 16) বর্গ মিটার 
= 320 বর্গ মিটার 

আবার, যেহেতু বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 20 + (2 + 2) মিটার = 24 মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = 16 + (2 + 2) মিটার = 20 মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (24 × 20) বর্গ মিটার 
= 480 বর্গ মিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = (480 - 320) বর্গ মিটার 
= 160 বর্গ মিটার। 
৮৪৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  1. 98 একক
  2. 28 একক
  3. 21 একক
  4. 49 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক
তাহলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
এবং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক

প্রশ্নমতে,
a√2 = 7√2
⇒ a = 7 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 7 একক
= 28 একক
৮৪৪.
ABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। AG = ১০ সেমি হলে AD = ?
  1. ২০ সেমি
  2. ১৫ সেমি
  3. ১০ সেমি
  4. ৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। AG = ১০ সেমি হলে AD = ?

সমাধান:
আমরা জানি,
ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

প্রশ্নমতে,
AG : GD = ২ : ১
⇒ ১০/GD = ২/১
⇒ GD = ১০/২
∴ GD = ৫

∴ AD = (AG + GD) সেমি
= (১০ + ৫) সেমি
= ১৫ সেমি
৮৪৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সে. মি. এবং অপর দুই বাহুর অন্তর 1 সে. মি. । ঐ বাহু দুইটির দৈর্ঘ্য কত?
  1. 5 সে. মি. ও 3 সে. মি.
  2. 4 সে. মি. ও 3 সে. মি.
  3. 3 সে. মি. ও 6 সে. মি.
  4. 7 সে. মি. ও 6 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সে. মি. এবং অপর দুই বাহুর অন্তর 1 সে. মি. । ঐ বাহু দুইটির দৈর্ঘ্য কত?

সমাধান:
অতিভুজ ভিন্ন অন্য দুই বাহুর একটি x হলে অপরটি x - 1
পিথাগোরাসের উপপাদ্য মতে,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ 52 = x2 + (x - 1)2
⇒ 25 = x2 + x2 - 2x + 1
⇒ 2x2 - 2x - 24 = 0
⇒ x2 - x - 12 = 0
⇒ x2 - 4x + 3x - 12 = 0
⇒ x(x - 4) + 3(x - 4) = 0
⇒ (x - 4)(x + 3) = 0
হয়,
x - 4 = 0
∴ x = 4
অথবা,
x + 3 = 0
∴ x = - 3 ; [ যা গ্রহণযোগ্য নয় ]
∴ একটি বাহু = 4 সে. মি.
এবং অপর বাহু = 4 - 1 = 3 সে. মি.
৮৪৬.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব-
  1. ক) দ্বিগুণ
  2. খ) সমান
  3. গ) সমান নয়
  4. ঘ) অর্ধেক
ব্যাখ্যা
বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী।
বৃত্তের কোনো বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
 বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।
৮৪৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2√2 মিটার 
  2. 4√2 মিটার 
  3. 8 মিটার 
  4. 10√2 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 32 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √32
= √(16 × 2)
= 4√2 মিটার 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য 
= √2 × 4√2 মিটার 
= 8 মিটার 

৮৪৮.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 12.5 বর্গসে.মি. 
  2. 18 বর্গসে.মি. 
  3. 22.5 বর্গসে.মি. 
  4. 24.8 বর্গসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ত্রিভুজের দুটি বাহু a ও b হলে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে, 
ক্ষেত্রফল = (1/2) absinθ

কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60°।
ত্রিভুজটির ক্ষেত্রফল =  (1/2) × 9 × 10 × sin30°
=  (1/2) × 9 × 10 × (1/2)
= 22.5 বর্গসে.মি. 
৮৪৯.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?
  1. ৫০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?

সমাধান:
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান।
সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।

∴ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ = ৬০°

৮৫০.
নিচের ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 20°
  2. 26°
  3. 22°
  4. 34°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

4x + 2x - 10 + 3x - 8 = 180° 
⇒ 9x - 18 = 180
⇒ 9x = 198
∴ x = 22°

কোণগুলো হলো
 4 × 22 = 88°
2 × 22 - 10 = 34
3 × 22 - 8 = 58

∴ ক্ষুদ্রতম কোণের মান = 34
৮৫১.
একটি কোণ তার সম্পূরক কোণের তিন-পঞ্চমাংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 45°
  2. 67°
  3. 22.5°
  4. 112.5°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের তিন-পঞ্চমাংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান:
ধরি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (3/5) × (180 - x)
⇒ 5x = 540 - 3x
⇒ 8x = 540
⇒ x = 67.5°

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 67.5 = 112.5°
৮৫২.
cos120° এর মান কত?
  1. √3/2
  2. 1/√2
  3. 1/2
  4. - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos120° এর মান কত?

সমাধান: 
cos120°
= cos (90° + 30°)
= - sin30°
= - 1/2
৮৫৩.
একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৮√৩ সে.মি.
  2. ১৫√৩ সে.মি.
  3. ১০√৩ সে.মি.
  4. ২০√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
= ৮০০০
∴ ক = ২০

তাহলে, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ২০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ২০√৩ সে.মি.
৮৫৪.
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?
  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি
ব্যাখ্যা
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে।
৮৫৫.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
  1. 4√2
  2. 16
  3. 32
  4. 32√2
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার
আমরা জানি, 
 বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি. 
৮৫৬.
একটি চাকা মিনিটে 120 বার ঘোরে। 4 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. 1440°
  2. 5760°
  3. 2880°
  4. 1800°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা মিনিটে 120 বার ঘোরে। 4 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
1 মিনিট = 60 সেকেন্ড

60 সেকেন্ডে চাকাটি ঘোরে = 120 বার
∴ 1 সেকেন্ডে চাকাটি ঘোরে = 120/60 বার = 2 বার
∴ 4 সেকেন্ডে চাকাটি ঘোরে = 2 × 4 বার
= 8 বার

আবার, আমরা জানি,
চাকাটি 1 বার ঘুরলে অতিক্রম করে = 360°
∴ চাকাটি 8 বার ঘুরলে অতিক্রম করে = 360° × 8 = 2880°

অতএব, 4 সেকেন্ডে চাকাটি 2880° ঘুরবে।

৮৫৭.
30° = কত রেডিয়ান?
  1. π/3 রেডিয়ান
  2. π/4 রেডিয়ান
  3. π/5 রেডিয়ান
  4. π/6 রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: 30° = কত রেডিয়ান?

সমাধান:
30° = 30π/180 রেডিয়ান
= π/6 রেডিয়ান
৮৫৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 648 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমার পরিমাণ কত?
  1. ১০৪ মিটার
  2. ১০৬ মিটার
  3. ১০৮ মিটার
  4. ১১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 648 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমার পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
তাহলে দৈর্ঘ্য = 2x মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ 648 = x × 2x
⇒ 2x2 = 648
⇒ x2 = 324
∴ x = 18 মিটার

অতএব, প্রস্থ = 18 মিটার এবং দৈর্ঘ্য = 18 × 2 = 36 মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(36 + 18) মিটার
= ১০৮ মিটার
৮৫৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 84 বর্গ একক
  2. 56√2 বর্গ একক
  3. 144 বর্গ একক
  4. 288 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু

প্রশ্নমতে,
√2 × বাহু = 12√2
⇒ বাহু = 12√2/√2 = 12

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 122 = 144 বর্গ একক
৮৬০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১০০ বর্গ মিটার
  2. ১৪৪ বর্গ মিটার
  3. ১৬৯ বর্গ মিটার
  4. ২২৫ বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪৮ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য
∴ ৪ × বাহুর দৈর্ঘ্য = ৪৮
⇒ বাহুর দৈর্ঘ্য = ৪৮/৪
⇒ বাহুর দৈর্ঘ্য = ১২ মিটার

এখন,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)
= (১২)
= ১২ × ১২
= ১৪৪ বর্গ মিটার
∴ নির্ণেয় ক্ষেত্রফল ১৪৪ বর্গ মিটার।

৮৬১.
দুইটি কোণ পরস্পর সম্পূরক কোণ হলে, কোণ দুইটির সমষ্টি কত?
  1. ৯০ ডিগ্রী
  2. ১২০ ডিগ্রী
  3. ১৮০ ডিগ্রী
  4. ৩৬০ ডিগ্রী
ব্যাখ্যা
দুইটি কোণ পরস্পর সম্পূরক কোণ হলে, কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ।
অর্থাৎ কোণ দুইটির সমষ্টি ১৮০ ডিগ্রী। 
৮৬২.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৮টি
  2. ৬টি
  3. ১২টি
  4. ৯টি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৭ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৭ক + ২ক = ১৮০°
⇒ ৯ক = ১৮০°
∴ ক = ২০°

∴ বহিঃস্থ কোণ = ২ক = ২ × ২০° = ৪০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০°
= ৯টি

৮৬৩.
একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 3 সেঃমিঃ এবং বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেঃমিঃ হলে আয়তন কত?
  1. 75 ঘন সেঃমিঃ
  2. 150 ঘন সেঃমিঃ
  3. 100 ঘন সেঃমিঃ
  4. 170 ঘন সেঃমিঃ
ব্যাখ্যা

ব্যাসার্ধ r = 3,
∴ উচ্চতা h হলে,
বক্রতলের ক্ষেত্রফল 2πrh = 100
বা, πrh = 50
∴ আয়তন πr2h = (πrh)r
= 50 × 3
= 150 ঘন সেঃমিঃ

৮৬৪.
নিচের কোনটি প্রিজম?
  1. ক) বর্গ
  2. খ) সামন্তরিক
  3. গ) আয়তাকার ঘনবস্তু
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রিজম (Prism): যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলে। 
- প্রিজমের দুই প্রান্তকে তার ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। 
- সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে খাড়া প্রিজম এবং অন্যক্ষেত্রে প্রিজমটিকে তীর্যক প্রিজম বলা হয়। 
- বাস্তব ক্ষেত্রে খাড়া প্রিজমই অধিক ব্যবহৃত হয়। 
- ভূমি তলের নামের উপর নির্ভর করে প্রিজমের নামকরণ করা হয়। যেমন: ত্রিভুজাকার প্রিজম, চতুর্ভুজাকার প্রিজম, পঞ্চভুজাকার প্রিজম ইত্যাদি ।

ভূমি সুষম বহুভুজ হলে প্রিজমকে সুষম প্রিজম (Regular prism) বলে। 
ভূমি মি সুষম না হলে ইহাকে বিষম প্রিজম (Irregular prism) বলা হয়।
 
সংজ্ঞানুসারে,  আয়তাকার ঘনবস্তু ও ঘনক উভয়কেই প্রিজম বলা হয়। 
৮৬৫.
একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30° হলে, টাওয়ারের উচ্চতা নির্ণয় কর।
  1. 25√3
  2. 24√2
  3. 20√2
  4. 15√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30° হলে, টাওয়ারের উচ্চতা নির্ণয় কর।

সমাধান:

মনে করি,
টাওয়ারের উচ্চতা AB = h মিটার,
টাওয়ারের পাদদেশ থেকে BC = 75 মিটার দূরে ভূতলস্থ C বিন্দুতে টাওয়ারের শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB = 30°

সমকোণী △ABC থেকে পাই,
tan∠ACB = AB/BC
⇒ tan30° = h/75
⇒ 1/√3 = h/75
⇒ √3h = 75 
⇒ h = 75/√3
⇒ h = (75√3)/3
∴ h = 25√3
৮৬৬.
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০ ডিগ্রী
  2. খ) ১৮০ ডিগ্রী
  3. গ) ২৭০ ডিগ্রী
  4. ঘ) ৩৬০ ডিগ্রী
৮৬৭.
যদি tan θ + sec θ = 3 হয়, তবে tan θ এর মান নির্ণয় করুন।
  1. 4/3
  2. 3/4
  3. 4/5
  4. 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tan θ + sec θ = 3 হয়, তবে tan θ এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে, tan θ + sec θ = 3 ...... (1)
আমরা জানি, sec2θ - tan2θ = 1
⇒ (sec θ + tan θ)(sec θ - tan θ) = 1
⇒ sec θ - tan θ = 1/(sec θ + tan θ)
⇒ sec θ - tan θ = 1/3 ...... (2) [কারণ (1) থেকে sec θ + tan θ = 3]
সমীকরণ (1) থেকে (2) বিয়োগ করলে:
2tan θ = 3 - (1/3)
⇒ 2tan θ = 8/3
∴ tan θ = 4/3
৮৬৮.
কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির ৩ গুণ এবং ছোটটির দৈর্ঘ্য ট্রাপিজিয়ামের উচ্চতার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২৮ বর্গসে.মি. হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত?
  1. ১০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির ৩ গুণ এবং ছোটটির দৈর্ঘ্য ট্রাপিজিয়ামের উচ্চতার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২৮ বর্গসে.মি. হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে,
ছোটটির দৈর্ঘ্য = উচ্চতা = ক সে.মি. 
এবং বড়টির দৈর্ঘ্য = ৩ক সে.মি.

প্রশ্নমতে,
 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১২৮
⇒ (১/২) × উচ্চতা × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = ১২৮
⇒ (১/২) × ক × (ক + ৩ক) = ১২৮
⇒ ৪ক/২ = ১২৮
⇒ ২ক = ১২৮
⇒ ক = ৬৪ = ৮ 
⇒ ক = ৮

∴ ট্রাপিজিয়ামের উচ্চতা = ৮ সে.মি.

৮৬৯.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 4° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 49°
  2. 47°
  3. 40°
  4. 43°
ব্যাখ্যা
মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90-ক)
শর্তমতে,
ক - (90 - ক) = 4
বা, ক - 90 + ক = 4
বা, 2ক = 94
বা, ক = 47
সুতরাং অপর কোণটি = 90 - ক = 90 - 47 = 43°
৮৭০.
একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7। সম্পূরক কোণটি কত ডিগ্রি?
  1. 108° 
  2. 54°
  3. 72°
  4. 126°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7। সম্পূরক কোণটি কত ডিগ্রি?

সমাধান:

একটি কোণ এবং তার সম্পূরক কোণের অনুপাত 3 : 7।
ধরি,

কোণটি = 3k ডিগ্রি
সম্পূরক কোণ = 7k ডিগ্রি

সম্পূরক কোণের সংজ্ঞা অনুসারে দুটি কোণের যোগফল ১৮০°।
⇒ 3k + 7k = 180°
⇒ 10k = 180°
∴ k = 18°

সুতরাং, সম্পূরক কোণ = 7k = 7 ×  18° = 126°

অতএব, সম্পূরক কোণটি 126°।

৮৭১.
tan(180° - θ) = ?
  1. - tanθ
  2. sinθ
  3. tanθ
  4. - cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: tan(180° - θ) = ?

সমাধান:

tan(180° - θ) এর মানে হল tan দ্বিতীয় ভাগে।
তাই tan এর মান ঋণাত্নক হবে।
∴ tan(180° - θ) = - tanθ
৮৭২.
একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 36 সেমি এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সে.মি.; 4x সে.মি. এবং 5x সে.মি.

শর্তমতে,
3x + 4x + 5x = 36
বা, 12x = 36
∴ x = 3
সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (5 × 3) সে.মি.
=15 সে.মি.
৮৭৩.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২২৫ বর্গসে.মি.
  2. ১৪৪ বর্গসে.মি.
  3. ১২১ বর্গসে.মি.
  4. ১৬৯ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমকোণী ‍ত্রিভুজের লম্ব = 5 সে.মি.
সমকোণী ‍ত্রিভুজের ভূমি =12 সে.মি.

আমরা জানি,
(অতিভুজ)2 = লম্ব2 + ভূমি2
⇒ (অতিভুজ)2 = 52 + 122
⇒ (অতিভুজ)2 = 25 + 144
⇒ (অতিভুজ)2 =169
⇒ (অতিভুজ)2 = 132
⇒ (অতিভুজ) = 13

অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 132 = 169 বর্গ সে.মি.
৮৭৪.
O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু। P বিন্দু হতে বৃত্তটিতে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা সম্ভব?
  1. 4টি
  2. 3টি
  3. 2টি
  4. 1টি
ব্যাখ্যা
চিত্রে, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ P বিন্দু হতে PA, PB 2টি স্পর্শক আঁকা সম্ভব হয়েছে।

৮৭৫.
একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 7.5√3
  2. 9√3
  3. 13.5√3
  4. 17√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ষড়ভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, a = 3 সে.মি.
বাহুর সংখ্যা, n = 6

আমরা জানি,
সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {(na2)/4}cot(180°/n)
= {6 × 32)/4}cot(180°/6)
= (54/4)cot30°
= 13.5√3
৮৭৬.

উপর্যুক্ত চিত্রে, AB ΙΙ CD এবং EF ছেদক হলে θ কোণের পূরক কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 75°
ব্যাখ্যা

প্রশ্ন:
উপর্যুক্ত চিত্রে, AB ΙΙ CD এবং EF ছেদক হলে θ কোণের পূরক কোণ কত?

সমাধান:
দেওয়া আছে,
∠BOF = 120°
CGF = θ 

যেহেতু, AB ΙΙ CD এবং EF এদের ছেদক,
∴ ∠BOF ও ∠EGC পরস্পর একান্তর কোণ। 
অর্থাৎ ∠BOF = ∠EGC = 120°

আবার,
∠EGC ও ∠DGF পরস্পর বিপ্রতীপ কোণ। 
∴ ∠EGC = ∠DGF = 120°

এখন,
∠DGF + ∠CGF = 180°
⇒ 120° + θ = 180°
⇒ θ = 180° - 120°
⇒ θ = 60°

আমরা জানি,
θ কোণের পূরক কোণ = 90° - θ 
= 90° - 60° = 30°

৮৭৭.
চিত্রে চিহ্নিত ∠AOC একটি-


  1. সূক্ষ্মকোণ
  2. সম্পূরক কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে চিহ্নিত ∠AOC একটি-



সমাধান:
প্রবৃদ্ধ কোণ:
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
চিত্রে চিহ্নিত ∠AOC প্রবৃদ্ধ কোণ।

সম্পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।

সূক্ষ্মকোণ:
এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 

পূরক কোণ:
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ।
৮৭৮.
একটি ঘনকের আয়তন ১৭২৮ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ২৪√৩ সে.মি.
  3. গ) ৬√৩ সে.মি.
  4. ঘ) ১২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ১৭২৮ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:

আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a  একক হলে এর আয়তন a³ ঘনএকক

শর্তমতে,
a³ = ১৭২৮
∴ a = ১২ 

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য ১২ সে.মি.

ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে ১২√৩ সে.মি.
৮৭৯.
0° < A < 90° হলে {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত?
  1. 2 sinA
  2. 2 cosecA
  3. 1 + cosA
  4. 3 tanA
ব্যাখ্যা
প্রশ্ন: 0° < A < 90° হলে {sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)} = কত?

সমাধান:
{sinA/(1 + cosA)} + {sinA/(1 - cosA)}
= {sinA(1 - cosA) + sinA(1 + cosA)}/{1 + cosA)(1 - cosA)}
= (sinA - sinA ⋅ cosA + sinA + sinA ⋅ cosA)/(1 - cos2A)
= 2 sinA/sin2A
= 2 cosecA
৮৮০.
যদি সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ৬ ফুট ও ৮ ফুট হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭ফুট
  2. খ) ১০ফুট
  3. গ) ৯ফুট
  4. ঘ) ১৩ফুট
  5. ঙ) ১৫ফুট
ব্যাখ্যা

অতিভুজ = √(ভূমি + লম্ব
=  √(৮ + ৬)
= √(৬৪ + ৩৬)
= ১০

৮৮১.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?
  1. 25°
  2. 115°
  3. 105°
  4. 150°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = 180°
একটি কোণ 65° হলে,

অপর কোণ = (180 - 65)° = 115°
৮৮২.
৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?
  1. √৩ একক
  2. ১০√৩ একক
  3. ৫√৩ একক
  4. ৮√৩ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত একক?

সমাধান:
ধার, a = ৫ একক
আমরা জানি,
ঘনকটির কর্ণ = (√৩)a

∴ ঘনকের দুই কর্ণের সমষ্টি = (√৩)a + (√৩)a
= ৫√৩ + ৫√৩ = ১০√৩ একক
৮৮৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৯৬ মিটার
  2. খ) ৯৮ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১২০ মিটার
ব্যাখ্যা

ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।
প্রশ্নমতে, 2x2 = 512
=> x2 = 256
∴ x = 16
∴ দৈর্ঘ্য = 32 মি.
ঘরটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৩২ + ১৬) মি.
= ৯৬ মি.

৮৮৪.
4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 60 বর্গ একক
  2. 80 বর্গ একক
  3. 120 বর্গ একক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

এখানে,
4 + 5 = 9 
দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়নি। তাই ত্রিভুজ গঠিত হবেনা। তাই ক্ষেত্রফল থাকবে না।

অন্যভাবে,
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সে.মি., b = 5 সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (4 + 5 + 9)/2
= 18/2 সে.মি.
= 9 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{9(9 - 4)(9 - 5)(9 - 9)} বর্গ সে.মি.
= √(9 × 5 × 4 × 0) বর্গ সে.মি.
= 0 বর্গ সে.মি. 
৮৮৫.
একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত? 
  1. ৫০°
  2. ৬০°
  3. ৩০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = ক°
∴ বৃহত্তম কোণ = (ক + ১০)°

প্রশ্নমতে,
ক + (ক + ১০) + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০০ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০০
⇒ ২ক = ৮০
⇒ ক = ৮০/২
∴ ক = ৪০

∴ বৃহত্তম কোণ = (৪০ + ১০)°
= ৫০°
৮৮৬.
দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত? 
  1. 110, 70
  2. 120, 60
  3. 100, 80
  4. 150, 30
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
সম্পূরক কোণের সমষ্টি = 180° 
ধরি, 
১ম কোণ = 11x 
২য় কোণ = 7x  

শর্তমতে, 
11x + 7x = 180° 
বা, 18x = 180° 
বা, x = 180°/18 
∴ x = 10° 
১ম কোণ = 11 × 10° = 110° 
২য় কোণ = 7 × 10° = 70° 

∴ কোণ দুটির পরিমাণ = 110, 70  । 
৮৮৭.
sec30° এর মান কত?
  1. 1/√3
  2. 2/√3
  3. 4/√3
  4. 5/√3
ব্যাখ্যা
প্রশ্ন: sec30° এর মান কত?

সমাধান:
sec30°
= 1/cos30°
= 1/(√3/2)
= 2/√3
৮৮৮.
কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২২ মিটার
  2. ২৪ মিটার
  3. ২৮ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ
⇒ ১৪০ = (১/২) × ১০ × অপর কর্ণ
⇒ ১০ × অপর কর্ণ = ১৪০ × ২
⇒ ১০ × অপর কর্ণ = ২৮০
⇒ অপর কর্ণ = ২৮০/১০
∴ অপর কর্ণ = ২৮
৮৮৯.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ১৪ সমকোণ
  2. ১২ সমকোণ
  3. ১৫ সমকোণ
  4. ১৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০⁰
= ৭ × ১৮০⁰
= ১২৬০⁰
= ১২৬০⁰/ ৯০⁰ সমকোণ
= ১৪ সমকোণ
৮৯০.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ A হলে এর বিপরীত কোনটির পরিমাণ কত?
  1. ক) ৯০° - A
  2. খ) ৯০° + A
  3. গ) ১৮০° - A
  4. ঘ) ১৮০° + A
ব্যাখ্যা

বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি = 180°
∴ একটি কোণ A হলে, অপরটি = 180° - A

৮৯১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1 এবং প্রস্থ 16cm । ঐ আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ সে.মি.
  2. 256 বর্গ সে.মি.
  3. 1024 বর্গ সে.মি.
  4. 1156 বর্গ সে.মি.
ব্যাখ্যা

যেহেতু, প্রস্থ 16cm ∴ দৈর্ঘ্য = 3 × 16 = 48cm
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(16+48) = 128cm = বর্গক্ষেত্রের পরিসীমা
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 128/4 = 32
∴ বর্গের ক্ষেত্রফল = 322 = 1024

৮৯২.
নিচের কোন স্বীকার্যটি ভুল?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. সকল সমকোণ পরস্পর সমান।
  4. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন স্বীকার্যটি ভুল?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
৮৯৩.
আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
  1. ৪০
  2. ৩০
  3. ২৫
  4. ২০
  5. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)

∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার

আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০

(১) নং এ x  এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
৮৯৪.
চিত্রে ∠ABC = 45°, AB = AC এবং AB||EC হলে, ∠ACE এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
ব্যাখ্যা

যেহেতু AB = AC সেহেতু △ABC একটি সমবাহু ত্রিভুজ।
সুতরাং, ∠ABC = ∠ACB = 45°
আবার, যেহেতু AB∥EC সেহেতু ∠ABC = ∠ECD = 45°
চিত্র হতে, ∠ACE = 180° - (∠ACB + ∠ECD)
= 180° - (45° + 45°)
= 180° - 90°
= 90°

৮৯৫.
বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. একটি
  2. দুইটি
  3. একটিও না
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান:
- বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
৮৯৬.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 9π বর্গমিটার হলে, ABCD বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 16 বর্গমিটার
  3. গ) 24 বর্গমিটার
  4. ঘ) 36 বর্গমিটার
ব্যাখ্যা

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল πr2 = 9π বর্গমিটার
⇒r = 3
∴ ব্যাস = 6 মিটার
চিত্র অনুসারে, ব্যাস = বর্গের বাহু = 6 মিটার
ABCD বর্গের ক্ষেত্রফল = 62বর্গমিটার = 36 বর্গমিটার

৮৯৭.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) ২০ সে.মি.
  2. খ) ২৬ সে.মি.
  3. গ) ১৬ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি. 
= ২ (৯ + ৪) সে.মি. 
= (২ × ১৩) সে.মি. 
= ২৬ সে.মি. 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২৬ সে.মি.
৮৯৮.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?
  1. 15° 
  2. 24° 
  3. 35° 
  4. 55° 
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?

সমাধান:
আমরা জানি,
সম্পূরক কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B = 180°
⇒ 145° + ∠B = 180°
⇒ ∠B =180° - 145°
∴ ∠B = 35°
৮৯৯.
একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ক) ২৬ বর্গ সে.মি.
  2. খ) ৫২ বর্গ সে.মি.
  3. গ) ১০৪ বর্গ সে.মি.
  4. ঘ) ১০৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৫২) বর্গ সে.মি. 
= ১০৪ বর্গ সে.মি. 
৯০০.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৭২ বর্গমিটার
  2. ৯৬ বর্গমিটার
  3. ৮৬ বর্গমিটার
  4. ৮১ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = x মিটার
২ মিটার রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (x + ২ + ২) = (x + ৪) মিটার

প্রশ্নমতে,
(x + ৪) = ১৯৬
⇒ x + ৪ = ১৪
⇒ x = ১৪ - ৪
⇒ x = ১০
∴ x = ১০০

রাস্তার ক্ষেত্রফল = ১৯৬ - ১০০ = ৯৬ বর্গমিটার