বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৭৭ / ১০৭ · ৭,৬০১৭,৭০০ / ১০,৭৫২

৭,৬০১.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল কত? 
  1. 60°
  2. 120°
  3. 240°
ব্যাখ্যা
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° + 120° = 240°
৭,৬০২.
বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ৩√২
  2. ২√৩
  3. ৫√২
  4. ৫√৩
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

শর্তমতে, 
πr = ১৮π 
বা, r = ১৮ 
বা, r = √১৮ 
বা, r = √(৯ × ২) 
∴ r = ৩√২ 

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৩√২  ।
৭,৬০৩.
বিন্দুর মাত্রা কয়টি?
  1. এক
  2. শূন্য
  3. তিন
  4. দুই
ব্যাখ্যা
প্রশ্ন: বিন্দুর মাত্রা কয়টি?

সমাধান:
বিন্দুর সংজ্ঞা:
বিন্দু হলো একটি মৌলিক জ্যামিতিক ধারণা যা স্থান, দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন ছাড়াই শুধুমাত্র অবস্থান নির্দেশ করে।

বিন্দুর মাত্রা:
বিন্দুর কোন মাত্রা নেই। এটি শুধুমাত্র একটি অবস্থান নির্দেশ করে এবং এর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই।
৭,৬০৪.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 6 মিটার
  2. খ) √6 মিটার
  3. গ) 6√6 মিটার
  4. ঘ) 2√6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার ?
সমাধান : 
মেঝের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য 3x মিটার।
তাহলে মেঝের ক্ষেত্রফল 3x² বর্গমিটার
আবার, প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হলে মেঝের ক্ষেত্রফল = 144/2 বর্গমটার = 72 বর্গমিটার।
এখন,
3x² = 72
⇒ x² = 24
∴ x = 2√6

∴ মেঝের দৈর্ঘ্য 3x = 3 × 2√6 = 6√6 মিটার।
৭,৬০৫.
একটি বাক্সের ধার যথাক্রমে ২, ৩ ও ৪ মিটার। প্রতি বর্গমিটারে ২০ টাকা দরে রং করলে বাক্সটির বহিরাংশ রং করতে কত খরচ হবে?
  1. ক) ১০৪০ টাকা
  2. খ) ৪৮০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ৫২০ টাকা
ব্যাখ্যা
বাক্সটির সমগ্র বহিরাংশের ক্ষেত্রফল = ২(২ × ৩ + ৩ × ৪ + ৪ × ২) বর্গ মিটার
= ৫২ বর্গ মিটার
রং করার মোট খরচ = ৫২×২০ টাকা
= ১০৪০ টাকা
৭,৬০৬.
একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য ১২ মি. । ১০ সে.মি. দৈর্ঘ্যের কয়টি বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঘর বাধানো যাবে?
  1. ১৪৪০ টি
  2. ১৬০০০ টি
  3. ১৪৪০০ টি
  4. ১৯৫৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য ১২ মি. । ১০ সে.মি. দৈর্ঘ্যের কয়টি বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঘর বাধানো যাবে?

সমাধান:
বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ১২ বর্গ মি.
= ১৪৪ বর্গ মি.

টাইলসের ক্ষেত্রফল = ০.১ বর্গ মি.
= ০.০১ বর্গ মি.

মোট টাইলস লাগবে = ১৪৪/০.০১ টি
= ১৪৪০০ টি
৭,৬০৭.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তস্থ চতুর্ভুজ, যার একটি কোণ ∠BAD = 100°। ∠BAD এর বিপরীত কোণ ∠BCD। BC বাহুর C বিন্দুকে E পর্যন্ত বর্ধিত করলে ∠ECD/2 =?
  1. 60°
  2. 40°
  3. 50°
  4. 80°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তস্থ চতুর্ভুজ, যার একটি কোণ ∠BAD = 100°। ∠BAD এর বিপরীত কোণ ∠BCD। BC বাহুর C বিন্দুকে E পর্যন্ত বর্ধিত করলে ∠ECD/2 = ?

সমাধান:
তথ্য অনুসারে চিত্র অংঙ্কন করে পাই,


অন্তস্থ চতুর্ভুজ : একটি অন্তস্থ চতুর্ভুজ হলো এমন একটি চতুর্ভুজ, যার চারটি শীর্ষবিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ, চতুর্ভুজটি একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে আঁকা যায়, যেখানে বৃত্তটি চতুর্ভুজের চারটি কোণ স্পর্শ করে।

অন্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য:
১. বিপরীত কোণের সমষ্টি 180° হয়। ∠BAD + ∠BCD = 180° এবং ∠ABC + ∠AD = 180°
২. একটি বাহুর বিপরীত কোণের বহিঃস্থ কোণ তার সংলগ্ন বিপরীত কোণের সমান হয়।
৩. যদি একটি চতুর্ভুজ অন্তস্থ হয়, তবে তার সকল শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের পরিধিতে অবস্থান করবে।
৪. পৃথক পৃথক দুই জোড়া কোণ পরস্পর সম্পূরক হয়।

বৈশিষ্ট হতে দেখা যায়,
∠BAD + ∠BCD=180°
⇒ 100°+ ∠BCD=180°
⇒ ∠BCD= 180° - 100°
∴ ∠BCD= 80°

আবার,
∠BCD + ∠ECD = 180°
⇒ 80° + ∠ECD = 180°
⇒ ∠ECD = 180° - 80°
⇒ ∠ECD = 100°

∴ ∠ECD / 2 = 100° ÷ 2
= 50°
৭,৬০৮.
বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. ১২√৩π
  2. ৮π
  3. ৮√৩π
  4. ৬√২π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল, A = πr২

প্রশ্নমতে,
πr = ১৮π
⇒ r = ১৮
∴ r = √১৮ = ৩√২

∴ বৃত্তের পরিসীমা = ২πr
= ২ × π × ৩√২
= ৬√২π
৭,৬০৯.
tan245° sin60° tan30° এর মান কত?
  1. 1/2
  2. 1/√3
  3. 0
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: tan245° sin60° tan30° এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
tan245° sin60° tan30°
= (1)2 × (√3/2) ×  (1/√3)
= 1/2
৭,৬১০.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 84√3 বর্গমিটার
  2. 32√3 বর্গমিটার
  3. 48√3 বর্গমিটার
  4. 50√3 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 8√3 মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহুর দৈর্ঘ্য)2
= (√3/4) × a2 বর্গমিটার
= (√3/4) × (8√3)2 বর্গমিটার
= (√3/4) × 64 × 3 বর্গমিটার
= 48√3 বর্গমিটার

৭,৬১১.
একটি কোণের মান একটি সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার এক-চতুর্থাংশের সমান হলে, উক্ত কোণের পূরক কোণ কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৩০°
  4. ৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান একটি সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার এক-চতুর্থাংশের সমান হলে, উক্ত কোণের পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতি কোণের মান ৬০°
এক বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ = ১২০°

১২০ এর এক-চতুর্থাংশ = ১২০/৪ = ৩০°

৩০° এর পূরক কোণ = ৯০ - ৩০ = ৬০°
৭,৬১২.
চিত্রে, AC = 25 সে.মি., AB = 15 সে.মি. হলে, BD =? 
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, AC = 25 সে.মি., AB = 15 সে.মি. হলে, BD =? 


সমাধান: 
BC2 = AC2 - AB2 
= 252 - 152 
= 625 - 225 
= 400 

BC = √400 = 20 সেমি 

ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = (1/2) AB × BC = (1/2) AC × BD 
⇒ BD = (15 × 20)/25
= 12 সে.মি.
৭,৬১৩.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?
  1. ক) 64 বর্গ মি.
  2. খ) 48 বর্গ মি.
  3. গ) 84 বর্গ মি.
  4. ঘ) 24 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = 4x মি.
প্ৰস্থ = 3x মি.

প্রশ্নমতে,
(4x)2 + (3x)2 = 102
⇒ 16x² + 9x² = 100
⇒ 25x2 = 100
⇒ x2 = 4
∴ x = 2

দৈর্ঘ্য = 4 × 2 = 8 মি.
প্ৰস্থ = 3 × 2 = 6 মি.

∴ ক্ষেত্রফল = 8 × 6 = 48 বর্গ মি.
৭,৬১৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ২৬৫ বর্গমিটার
  2. ২৮৫ বর্গমিটার
  3. ৩২৫ বর্গমিটার
  4. ৩৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৫ক মিটার
এবং ঘরটির প্রস্থ ৩ক মিটার

∴ পরিসীমা = ২(৫ক + ৩ক) = ১৬ক

শর্তমতে,
১৬ক = ৮০
∴ ক = ৫

∴ ঘরটির ক্ষেত্রফল = (৫ক × ৩ক) বর্গমিটার
= {(৫ × ৫) × (৩ × ৫)} বর্গমিটার
= ৩৭৫ বর্গমিটার
৭,৬১৫.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) 40 মি.
  2. খ) 50 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 70 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ২৯৪
৩x/২ = ২৯৪
x =(২৯৪ × ২)/৩
x= ১৯৬
x = ১৪

আয়তাকার ঘরের প্রস্থ ১৪ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১৪)/২ মিটার
         = ২১ মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২১ + ১৪) মিটার 
= ২ × ৩৫ মিটার 
= ৭০ মিটার 
৭,৬১৬.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১২৮ মিটার। । প্রতিটি ৪০ সে. মি. বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি ঢাকতে মোট কতটি পাথর লাগবে?
  1. ৩২০ টি
  2. ৩২০০ টি
  3. ৬৪০ টি
  4. ৬৪০০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১২৮ মিটার। । প্রতিটি ৪০ সে. মি. বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি ঢাকতে মোট কতটি পাথর লাগবে?

সমাধান:
বর্গক্ষেত্রটির পরিসীমা = ১২৮ মিটার
তাহলে, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = ১২৮/৪ = ৩২ মিটার
∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ৩২ বর্গ মিটার= ১০২৪ বর্গ মিটার

প্রতিটি পাথরের ক্ষেত্রফল= ৪০ বর্গ সে.মি.
= ১৬০০ বর্গ সে.মি.
= ০.১৬ বর্গমিটার

∴ বর্গাক্ষেত্রটি ঢাকতে পাথর লাগবে = ১০২৪/০.১৬ টি
= ৬৪০০ টি
৭,৬১৭.
একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গসে.মি.
  2. ৯৬ বর্গসে.মি.
  3. ৩৮৪ বর্গসে.মি.
  4. ১২৮ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = ৬ × বাহু
= ৬ × ৮
= ৬ × ৬৪
= ৩৮৪ বর্গসে.মি.
৭,৬১৮.
একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সে.মি, 15 সে.মি, 8 সে.মি হলে বৃহত্তম কোণের পরিমাণ -
  1. 90°
  2. 100°
  3. 110°
  4. 120°
ব্যাখ্যা

এখানে,
172 = 152 + 82
∴ ত্রিভূজটি সমকোণী ত্রিভূজ
যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90° অপর কোণদ্বয়ের প্রতিটি সুক্ষকোণ।
∴ বৃহত্তম কোণ = 90°

৭,৬১৯.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গ সে.মি.
  2. ১০০√২ বর্গ সে.মি.
  3. ৪০০ বর্গ সে.মি.
  4. ১০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি সমান বাহু = ক সে.মি.

আমরা জানি,
অতিভুজ= লম্ব + ভূমি
⇒ ২০ = ক + ক
⇒ ২ক = ৪০০
⇒ ক = ৪০০/২
⇒ ক = √২০০
∴ ক = ১০√২

∴ক্ষেত্রফল =(১/২) × ( ১০√২) × ( ১০√২)
= (১/২) × ১০০ × ২
= ১০০ বর্গ সে.মি.
৭,৬২০.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৬ মিটার বেশি এবং পরিসীমা ৬৪ মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ২২৭ বর্গমিটার
  2. খ) ২৩৭ বর্গমিটার
  3. গ) ২৪৭ বর্গমিটার
  4. ঘ) ২৫৭ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৬ মিটার বেশি এবং পরিসীমা ৬৪ মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + ৬ মিটার

∴ পরিসীমা = ৬৪ মিটার
বা, ২(x + x + ৬) = ৬৪
বা, ৪x + ১২ = ৬৪
বা, ৪x = ৬৪ - ১২
বা, x = ৫২/৪
∴ x = ১৩
আয়তক্ষেত্রের প্রস্থ ১৩ মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৩ + ৬ = ১৯ মিটার

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১৯ × ১৩ = ২৪৭ বর্গমিটার।
৭,৬২১.
3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 36π cm3
  2. 37π cm3
  3. 26π cm3
  4. 28π cm3
ব্যাখ্যা

প্রশ্ন: 3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (3)3 cm3
= 36π cm3

৭,৬২২.
১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত সেন্টিমিটার?
  1. ক) ২০
  2. খ) ৪০
  3. গ) ৯৮
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ।
৭,৬২৩.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৮টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান: 

একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ ৬টি বিন্দুতে ছেদ করতে পারে।

অপর দিকে একটি ত্রিভুজ ও একটি বৃত্ত পরস্পরকে নূন্যতম ২টি বিন্দুতে ছেদ করতে পারে।
৭,৬২৪.
4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে 1 মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?
  1. 32টি
  2. 64টি
  3. 16টি
  4. 12টি
ব্যাখ্যা

প্রশ্ন: 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে 1 মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?

সমাধান: 
দেওয়া আছে, 
বড় গোলকের ব্যাসার্ধ, R = 4 m
ছোট গোলকের ব্যাসার্ধ, r = 1 m

গোলক বানানো যাবে = বড় গোলকের আয়তন/ ছোট গোলকের আয়তন
= {(4/3)πR3}/{(4/3)πr3}
= R3/r3
= 43/13
= 64

∴ 64টি গোলক বানানো যাবে।

৭,৬২৫.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল 144 বর্গমিটার এবং উচ্চতা 9 মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. 15 মিটার
  2. 14 মিটার
  3. 16 মিটার
  4. 28 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল 144 বর্গমিটার এবং উচ্চতা 9 মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ক্ষেত্রফল = 144 বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = 9 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

∴ ভূমি  = ক্ষেত্রফল/উচ্চতা
= 144/9
= 16 মিটার

অতএব, সামান্তরিকের ভূমি 16 মিটার।
৭,৬২৬.
একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১০√৩ সে.মি.
  2. ২০√৩ সে.মি.
  3. ১৫√৩ সে.মি.
  4. ৮√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৮০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
= ৮০০০
∴ ক = ২০

তাহলে, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ২০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ২০√৩ সে.মি.
৭,৬২৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 6√2 বর্গ সে.মি.
  2. 18 বর্গ সে.মি.
  3. 24 বর্গ সে.মি.
  4. 36 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × এক বাহু
⇒ 6 = √2 × এক বাহু
⇒ এক বাহু = 6/√2

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (6/√2)2 বর্গ সে.মি.
= 36/2 বর্গ সে.মি.
= 18 বর্গ সে.মি.
৭,৬২৮.
৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৫.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৪১.২ সে.মি.
  2. খ) ৩৫.২ সে.মি.
  3. গ) ৩৬.২ সে.মি.
  4. ঘ) ৩৮.২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৫.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 
৬টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৫.২ সে.মি
৬টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি
                                   = ২৭১.২সে.মি

৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৫টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি.
                          = ২৩০  সে.মি.

৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য = (২৭১.২ - ২৩০) সে.মি. 
                            = ৪১.২ সে.মি.
৭,৬২৯.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটির মান কত?
  1. ক) ৮০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ৬০°
ব্যাখ্যা

আমরা জানি একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
তিন কোণের সমষ্টি ২৮০° হলে অপর কোণ হবে = (৩৬০ - ২৮০)° = ৮০°

৭,৬৩০.
   
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে x এর মান কত?
  1. ক) 128°
  2. খ) 104°
  3. গ) 74°
  4. ঘ) 52°
ব্যাখ্যা
প্রশ্ন:   
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে x এর মান কত?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে,
বৃত্তস্থ কোণ ∠BAD = (1/2) ∠BOD
= (1/2) × 104°
∴ ∠BAD = 52°

∠BAD এবং ∠BCD বা x হলো বৃত্তস্থ চর্তুভূজের বিপরীত কোণ।
তাহলে, ∠BAD + ∠BCD = 180°
⇒ 52° + x = 180°
⇒ x = 180° - 52°
∴ x = 128°
৭,৬৩১.
একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১৮ মিটার। বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. ১২০ বর্গমিটার
  2. ৯৪ বর্গমিটার
  3. ২৯৪ বর্গমিটার
  4. ৯৮ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১৮ মিটার। বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ২৫ মিটার
বাগানের প্রস্থ = ১৮ মিটার
∴ বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= ২৫ × ১৮ = ৪৫০ বর্গমিটার

যেহেতু বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২৫ + (৩ + ৩) = ৩১ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৮ + (৩ + ৩) = ২৪ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩১ × ২৪ = ৭৪৪ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ৭৪৪ - ৪৫০ = ২৯৪ বর্গমিটার

৭,৬৩২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৮ মিটার
  2. খ) ৯ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১৫ মিটার
ব্যাখ্যা

ধরি,
প্রস্থ = ২x মিটার
∴ দৈর্ঘ্য = (২x) × (৩/২) মিটার
শর্তমতে,
(২x) × (৩/২) × ২x = ১৫০
বা, x = ২৫
বা, x = ৫
∴ প্রস্থ = ১০ মিটার
এবং দৈর্ঘ্য = ১৫ মিটার

৭,৬৩৩.
△XYZ এর XY ও XZ এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N হলে MN = কত?
  1. ক) (1/2)(XY + XZ)
  2. খ) 2YZ
  3. গ) (1/2)YZ
  4. ঘ) (1/2) XY
ব্যাখ্যা
প্রশ্ন: △XYZ এর XY ও XZ এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N হলে MN = কত?

সমাধান:
কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হলে, এর দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক। 
চিত্র হতে, MN = (1/2)YZ
৭,৬৩৪.
একটি লম্বা গাছের পাদদেশ হতে 90 মিটার দূরে ভূমিস্থ একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে গাছটির উচ্চতা কত?
  1. ক) 90√3 মিটার
  2. খ) 60√3 মিটার
  3. গ) 45√3 মিটার
  4. ঘ) 30√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লম্বা গাছের পাদদেশ হতে 90 মিটার দূরে ভূমিস্থ একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে গাছটির উচ্চতা কত?

সমাধান:


চিত্রে
গাছটির উচ্চতা AB,
ভূমিস্থ নির্দিষ্ট বিন্দু O এবং গাছটির শীর্ষবিন্দু B।
∠AOB = 30° এবং OA = 90 মিটার

ΔAOB এ 
tan30° = AB/OA
1/√3 = AB/90
AB√3 = 90
AB = 90/√3
AB = 90√3/(√3.√3)
AB = 90√3/3
AB = 30√3

গাছটির উচ্চতা AB = 30√3 মিটার
৭,৬৩৫.
যদি 4sin2(2θ) + 1 = 4 হয়, θ = ?
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 0°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4sin2(2θ) + 1 = 4 হয়, θ = ?

সমাধান: 
4sin2(2θ) +1 = 4
বা, 4sin2(2θ) = 4 - 1
বা, sin2(2θ) = 3/4
বা, sin(2θ) = √3/2
বা, sin(2θ) = sin60°
বা, 2θ = 60° 
∴ θ = 30°
৭,৬৩৬.
tanθ = a/b হলে sinθ এর মান নিচের কোনটি? 
  1. ক) b/√(a2 + b2)
  2. খ) √(a2 + b2)/a
  3. গ) √(a2 + b2)/b
  4. ঘ) a/√(a2 + b2)
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = a/b হলে sinθ এর মান নিচের কোনটি? 



 

tanθ = a/b হলে
sinθ  = লম্ব/অতিভুজ
         = a/√(a2 + b2)
৭,৬৩৭.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
  1. √3a2/2
  2. 3a2/√2
  3. 4a2/√3
  4. √3a2/4
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে - 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
৭,৬৩৮.
১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ১০৮টি
  2. ৫৪টি
  3. ২৪টি
  4. ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

∴ ১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {12(12 - 3)}/2
= (12 × 9)/2
= 54
৭,৬৩৯.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে, এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
  1. 180
  2. 270
  3. 540
  4. 360
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে, এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 

সমাধান:
একবার পূর্ণ ঘূর্ণন = 360°
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 

প্রতি মিনিটে মোট ডিগ্রী ঘুরবে = 90 × 360°
1 সেকেন্ডে চাকা ঘুরবে = (90 × 360°)/60   [এখন 1 মিনিট = 60 সেকেন্ড]
= 540° 

৭,৬৪০.
একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত ৫: ১২ : ১৩ এবংপরিসীমা ১৯৫ সে: মি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) ১১০.৫
  2. খ) ১১৭
  3. গ) ১২৭
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ ৫x সে.মি., ১২xসে.মি. এবং ১৩x সে.মি.
প্রশ্নমতে,
৫x + ১২x + ১৩x = ১৯৫
৩০x = ১৯৫
x = ১৯৫/৩০
x  = ৬.৫

বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি  = (১৩x  + ৫x)সে.মি.
                                                         = ১৮x সে.মি.
                                                         = (১৮ × ৬.৫) সে.মি.
                                                         =  ১১৭ সে.মি.
৭,৬৪১.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার ও পরিধি ৮ মিটার হলে ব্যাসার্ধ কত মিটার হবে?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৮ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের পরিধি = 2πr
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2
সুতরাং শর্তমতে, 2πr = ৮ মিটার এবং πr2 = ১৬ বর্গমিটার‌।
সুতরাং πr2/2πr = ১৬/৮
বা, r/২ = ২
বা, r = ৪

৭,৬৪২.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।
  1. ১০০০০ টি
  2. ১২০০০ টি
  3. ১৫০০০ টি
  4. ২০০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২ মি.
= ২০০ সে.মি.
উচ্চতা = ৩ মি.
= ৩০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (২০০ × ৩০০ × ৩০) সে. মি.
আবার,
ইটের আয়তন = (১০ × ৫ × ৩) সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= (২০০ × ৩০০ × ৩০)/(১০ × ৫ × ৩) 
= ১২০০০ টি
৭,৬৪৩.
যদি A = 45° হয় তবে = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) - 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 45° হয় তবে = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = 45°

এখন,
(1 - tan2A)/(1 + tan2A)
= {1 - (tan45°)2}/{1 + (tan45°)2}
= (1 - 12)/(1 + 12)
= 0/2
= 0
৭,৬৪৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি ?
  1. ক) ২২ : ৭
  2. খ) ৭ : ২২
  3. গ) ২২ : ৬
  4. ঘ) ২২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?

সমাধান: 
সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r

∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
৭,৬৪৫.
একটি ঘনক আকৃতিবস্তুর কর্ণের দৈর্ঘ্য 8√3 সে.মি. হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 390 বর্গ সে. মি.
  2. খ) 379 বর্গ সে. মি.
  3. গ) 384 বর্গ সে. মি.
  4. ঘ) 560 বর্গ সে. মি.
ব্যাখ্যা
ঘনকের ধার a হলে,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2

প্রশ্নানুসারে,
√3a = 8√3
a = 8

ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2
                                          = 6 × 82
                                          = 384 বর্গ সে. মি.
                           
৭,৬৪৬.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. 110 মিটার
  2. 120 মিটার
  3. 169 মিটার
  4. 210 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে  a = 20 মিটার, b = 21 মিটার, c = 29 মিটার, 21m,
অর্ধপরিসীমা, s = (a + b + c​)/2 
= (20 + 21 + 29​)/2
= 70/​2
= 35

আমরা জানি, 
ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √{35 × 15  × 14  × 6}
= √44100
= 210 মিটার 

৭,৬৪৭.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার ? 
  1. 50 মিটার
  2. 25 মিটার
  3. 34 মিটার
  4. 44 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের  পরিসীমা কত মিটার ? 

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(132 - 52) মি.
=√144 মি.
= 12 মি 

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(12 + 5) 
= 34 মিটার
৭,৬৪৮.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪০০ বর্গমিটার
  2. খ) ৩৬০০ বর্গমিটার
  3. গ) ১৬০০ বর্গমিটার
  4. ঘ) ৮০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
= ৪০
= ১৬০০ বর্গমিটার
৭,৬৪৯.
একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
  1. ১৫০ ঘন সে.মি.
  2. ১০০ ঘন সে.মি.
  3. ১২৫ ঘন সে.মি.
  4. ১৭৫ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, S = ১৫০ বর্গ সে.মি.

আমরা জানি,
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, S = ৬a২ 
⇒ ৬a = ১৫০
⇒ a = ১৫০/৬
⇒ a = ২৫
⇒ a = ৫ 
∴ a = ৫ সে.মি.

আবার,
আমরা জানি,
ঘনকের আয়তন, V = a
= ৫
= ১২৫

সুতরাং ঘনকটির আয়তন ১২৫ ঘন সে.মি.।

৭,৬৫০.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪৮ ফুট
  2. খ) ৪১ ফুট
  3. গ) ৪৪ ফুট
  4. ঘ) ৪৩ ফুট
ব্যাখ্যা

বাড়ির দেয়াল মইয়ের সাথে সমকোণ তৈরী করেছে
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে
অতিভূজ = লম্ব+ ভূমি
                 = ৪০+৯
                   = ১৬৮১
∴ অতিভূজ = √১৬৮১
                 = ৪১ ফুট

∴ মইয়ের উচ্চতা = ৪১ ফুট

৭,৬৫১.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে? 
  1. প্রবৃদ্ধ কোণ 
  2. স্থূলকোণ 
  3. সূক্ষ্মকোণ 
  4. সম্পূরক কোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ (Reflex angle) বলে। 

অন্যদিকে, 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৭,৬৫২.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪, ৫
  2. ২, ৫, ৬
  3. ২, ৪, ৭
  4. ৫, ৬, ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৪ = ৬ < ৭ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
৭,৬৫৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সে.মি. ও পরিসীমা 2 মি. হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) 1600 বর্গ সে.মি.
  2. খ) 1800 বর্গ সে.মি.
  3. গ) 2000 বর্গ সে.মি.
  4. ঘ) 2400 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সে.মি. ও পরিসীমা 2 মি. হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 60 সে.মি.
 আয়তক্ষেত্রের প্রস্থ = ‍X সে.মি.
পরিসীমা = 2 মি. = 200 সে.মি.
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(60 + X) সে.মি.
প্রশ্নমতে,
  2(60 + X) = 200
বা, 120+ 2X = 200
বা, 2X  = 80
∴ X = 40

আয়তক্ষেত্রের প্রস্থ = ‍40 সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (60 × 40) বর্গ সে.মি
= 2400 বর্গ সে.মি.

৭,৬৫৪.
sinθ + cosθ = √2 হলে, θ = ?
  1. 45°
  2. 30°
  3. 90°
  4. 60°
ব্যাখ্যা

প্রশ্ন: sinθ + cosθ = √2 হলে, θ = ?

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ + cosθ = √2
⇒ (sinθ + cosθ)2 = (√2)2
⇒ sin⁡2θ + 2sin⁡θcos⁡θ + cos⁡2θ = 2
⇒ sin⁡2θ +  cos⁡2θ + 2sin⁡θcos⁡θ
⇒ 1 + 2sin⁡θcos⁡θ = 2  ; [sin⁡2θ +  cos⁡2θ = 1]
⇒ 2sin⁡θcos⁡θ = 2 - 1
⇒ 2sin⁡θcos⁡θ = 1
⇒ sin⁡2θ = 1   ; [2sin⁡θcos⁡θ = sin⁡2θ ]
⇒ sin⁡2θ = sin⁡90°
⇒ 2θ = 90°
⇒ θ = 90°/2
∴ θ = 45°

৭,৬৫৫.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 9 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. 22, 32
  2. 15, 17
  3. 40, 41
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 9 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 + 402 = 412
81 + 400 = 481
481 = 481

৭,৬৫৬.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৩০ বর্গ সে.মি.
  2. ৬০ বর্গ সে.মি.
  3. ১২০ বর্গ সে.মি.
  4. ৭০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
একটি রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
∴ ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
= (১/২) × ৬০
= ৩০ বর্গ সে.মি.

৭,৬৫৭.
যদি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 120 সে.মি. হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 28 সে.মি.
  2. 36 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 24 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 120 সে.মি. হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr - 2r = 120
⇒ 2r(π - 1) = 120
⇒ r = (120/2)/{(22/7) - 1}
⇒ r = 60/{(22 - 7)/7}
⇒ r = (60 × 7)/15
∴ r = 28

∴ বৃত্তের ব্যাসার্ধ r = 28 সে.মি.

৭,৬৫৮.
১৫ মিটার  দৈর্ঘ্য এবং ১২ মিটার  প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৭৫% মোড়ানো যায় । মেঝেটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ১৬০ বর্গমিটার
  2. ৩২০ বর্গমিটার
  3. ১৮০ বর্গমিটার
  4. ২৪০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ মিটার  দৈর্ঘ্য এবং ১২ মিটার  প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৭৫% মোড়ানো যায় । মেঝেটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
কার্পেটের ক্ষেত্রফল = (১৫ × ১২) = ১৮০ বর্গ মিটার 

এখন ,
মেঝের ৭৫%   = ১৮০ বর্গমিটার 
মেঝের ১%      = ১৮০/৭৫ বর্গমিটার 
মেঝের ১০০% = (১৮০ × ১০০)/৭৫ বর্গমিটার 
= ২৪০ বর্গমিটার 

∴ মেঝেটির ক্ষেত্রফল ২৪০ বর্গমিটার।
৭,৬৫৯.
দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
  1. ক) একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
  2. খ) একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
  3. গ) একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান
  4. ঘ) একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
কটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
৭,৬৬০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে. মি. ও ৮ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?
  1. ক) ৩২√২ সে.মি.
  2. খ) ৮√২ সে.মি.
  3. গ) ৪√২ সে.মি.
  4. ঘ) ১৬√২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে. মি. ও ৮ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ৮ = ৬৪ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৬৪ বর্গ সে.মি.
∴ ক = ৮ সে.মি.

∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ = ৮√২ সে.মি.
৭,৬৬১.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 13 সে.মি. ও 16 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 52 বর্গসে.মি.
  2. 60 বর্গসে.মি.
  3. 88 বর্গসে.মি.
  4. 104 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 13 সে.মি. ও 16 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বাহু a = 13 সে.মি.
বাহু b = 16 সে.মি
এবং θ = 30°

আমরা জানি,
ত্রিভুজের দুটি বাহু a ও b হলে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে, ক্ষেত্রফল = (1/2) absinθ

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল =  (1/2) × 13 × 16 × sin30°
=  (1/2) × 13 × 16 × (1/2)
= 52 বর্গসে.মি.
৭,৬৬২.
cosecA + cotA = 4 হলে, cosecA - cotA এর মান কত?
  1. 2
  2. 1/2
  3. 1/4
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: cosecA + cotA = 4 হলে, cosecA - cotA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cosecA + cotA = 4

আমরা জানি,
cosec2A - cot2A = 1
⇒ (cosecA + cotA)(cosecA - cotA) = 1
⇒ (4)(cosecA - cotA) = 1
∴ cosecA - cotA = 1/4
৭,৬৬৩.
অতিভুজ বলা হয় কোন বাহুকে?
  1. সমকোণের বিপরীত বাহু
  2. সমকোণ সংলগ্ন যেকোন বাহু
  3. সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অতিভুজ বলা হয় কোন বাহুকে?

সমাধান:
- অতিভুজ (Hypotenuse) বলা হয় সমকোণী ত্রিভুজের সেই বাহুকে যা সমকোণের বিপরীতে অবস্থিত।
- এটি ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহু।
- পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এই অতিভুজের বর্গফল দুই প্রান্তভুজের বর্গফলের যোগফলের সমান।

অর্থাৎ, যদি সমকোণী ত্রিভুজের প্রান্তভুজ দুটি a এবং b হয় এবং অতিভুজ c হয়, তবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
c2 = a2 + b2
৭,৬৬৪.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা ৪৮ মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা ৪৮ মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
∴ দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২(২ক + ক) = ৪৮
⇒ ৬ক = ৪৮
⇒ ক = ৪৮/৬
∴ ক = ৮ 

∴ দৈর্ঘ্য = ২ × ৮ = ১৬ মিটার
৭,৬৬৫.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. এবং উচ্চতা ২০ মি.মি. হলে এর ভূমির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩০ সে.মি.
  2. ২৫ সে.মি.
  3. ১৫ সে.মি.
  4. ২০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. এবং উচ্চতা ২০ মি.মি. হলে এর ভূমির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ৫০ বর্গ সে.মি.
উচ্চতা = ২০ মি.মি.
= ২০/১০ = ২ সে.মি. ; [১ সে.মি. = ১০ মি.মি.] 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
বা, ভূমি = ক্ষেত্রফল/উচ্চতা
বা, ভূমি = ৫০/২
∴ ভূমি = ২৫ সে.মি.

৭,৬৬৬.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ৬ সেমি
  2. ৫ সেমি
  3. ৮ সেমি
  4. ৭ সেমি
ব্যাখ্যা
অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ সেমি
৭,৬৬৭.
cos4θ - sin4θ = 2/3 হলে, 2cos2θ = কত?
  1. 5/3
  2. 2/3
  3. 1/2
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: cos4θ - sin4θ = 2/3 হলে, 2cos2θ = কত?

সমাধান:
cos4θ - sin4θ = 2/3
⇒ (cos2θ - sin2θ)(cos2θ + sin2θ) = 2/3
⇒ cos2θ - sin2θ = 2/3
⇒ cos2θ - (1 - cos2θ) = 2/3
⇒ cos2θ - 1 + cos2θ = 2/3
⇒ 2cos2θ = (2/3) + 1
∴ 2cos2θ = 5/3
৭,৬৬৮.
ABCD বৃত্তস্থ চর্তুভুজে ∠A = 110° হলে, C কোণের পূরক কোণের মান কত ডিগ্রী?
  1. ক) 110°
  2. খ) 55°
  3. গ) 70°
  4. ঘ) 20°
ব্যাখ্যা

ABCD বৃত্তস্থ চর্তুভূজে A + C = 180°
∴ C = 180° - A = 70°
∴ ∠C কোণের পূরক কোণ = 90° - 70° = 20°

৭,৬৬৯.
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) ৫.০
  2. খ) ৭.৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১২ মিটার হলে তার ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার।
একে চারটি ত্রিভুজাকারে সমানভাবে ভাগ করলে প্রতিটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল হয় ১৪৪/৪ = ৩৬ বর্গমিটার।
৭,৬৭০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 112 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 13 মিটার
  2. 16 মিটার
  3. 17 মিটার
  4. 20 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 112 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ক্ষুদ্রতম বাহু = x মিটার
∴ বৃহত্তম বাহু = (x + 6) মিটার

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা
= (1/2) × 8 × (x + x + 6) বর্গ মিটার

প্রশ্নমতে,
(1/2) × 8 × (x + x + 6) = 112
⇒ 8 × (x + x + 6) = 224
⇒ 2x + 6 = 28
⇒ 2x = 22
∴ x = 11

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (11 + 6) = 17 মিটার

৭,৬৭১.
cosθ = 1/2 হলে tanθ = কত?
  1. √3/2
  2. 1/√2
  3. √3
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 1/2 হলে tanθ = কত? 

সমাধান:
দেওয়া আছে,
cosθ = 1/2
⇒ 1/cosθ = 2
⇒ secθ = 2 
⇒ sec2θ = 22 [ বর্গ করে ]
⇒ sec2θ = 4

আমরা জানি,
sec2θ - tan2θ = 1 
⇒ tan2θ = sec2θ - 1 
⇒ tan2θ = 4 - 1
⇒ tan2θ = 3
⇒ tanθ = √3 [ বর্গমূল করে ]
৭,৬৭২.
sinx = 4/5 হলে, cosx =?
  1. 1/5
  2. 3/5
  3. 2/5
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: sinx = 4/5 হলে, cosx =?

সমাধান:
আমরা জানি,
cosx= √(1 - sin2x)
= √{1 - (4/5)2}
= √(1 - 16/25)
= √{(25 - 16)/25}
= √(9/25)
= 3/5
৭,৬৭৩.
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১৮° হলে অপরটি কত?
  1. ক) ১২°
  2. খ) ২২°
  3. গ) ৫২°
  4. ঘ) ৬২°
ব্যাখ্যা

সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°
নির্ণেয় কোণ=(১৮০-১১৮)° = ৬২°

৭,৬৭৪.
3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 8 মিটার
  2. খ) 7 মিটার
  3. গ) 6 মিটার
  4. ঘ) 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
 নতুন ঘনকের আয়তন = ঘনক তিনটির আয়তনের সমষ্টি
= 33 + 43 + 53
= 27 + 64 + 125
= 216 ঘন মিটার

নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = 3√216
= (63)1/3
= 6 মিটার
৭,৬৭৫.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৭ : ৫। এদের পরিসীমার অনুপাত কত?
  1. ৪৯ : ২৫
  2. ৭ : ৫
  3. ৫ : ৭
  4. ২৫ : ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৭ : ৫। এদের পরিসীমার অনুপাত কত?

সমাধান:
ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে পরিসীমার এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর সমান।
কারণ,
পরিসীমা = ২π× ব্যাসার্ধ
অর্থাৎ পরিসীমা ব্যসার্ধের বা ব্যাসের সমানুপাতিক।
∴ পরিসীমার অনুপাত = ৭ : ৫
৭,৬৭৬.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
  1. ১৬π বর্গ সেমি
  2. ৩২π বর্গ সেমি
  3. ৩৬π বর্গ সেমি
  4. ৪৮π বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ২ সে.মি.
উচ্চতা, h = ৬ সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ২(২ + ৬)
= ২π × ১৬
= ৩২π বর্গ সে.মি.
৭,৬৭৭.
x = sinθ হলে, x -এর সর্বোচ্চ মান-
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

sinθ এর সর্বোচ্চ মান 1
∴ x এর সর্বোচ্চ মান 1

৭,৬৭৮.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে, ত্রিভুজটি নিচের কোনটি?
  1. ক) সমকোণী
  2. খ) স্থূলকোণী
  3. গ) সমবাহু
  4. ঘ) বিষমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

সমাধান:
ধরি,
কোণ তিনটি = x, x এবং 2x
প্রশ্নমতে,
x + x + 2x = 180°
4x = 180°
∴x = 45°
এবং 2x = 90°

সুতরাং ত্রিভুজটি সমকোণী।
৭,৬৭৯.
একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ৭ কি.মি
  2. ১৭ কি.মি
  3. ১৫ কি.মি
  4. ২৩ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?

​সমাধান: 
​প্রথমে ৮ কি.মি. পূর্ব দিকে যায়।
​পরে ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়।

​পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে যাত্রা পরস্পর লম্ব হওয়ায়, এই দুটি দূরত্ব একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু (ভূমি এবং লম্ব) তৈরি করে। সর্বনিম্ন দূরত্বটি হবে ত্রিভুজটির অতিভুজ।

​পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
​অতিভুজ = ভূমি+ লম্ব
বা, অতিভুজ = √(৮ + ১৫)
​বা, অতিভুজ = √(৬৪ + ২২৫)
​বা, অতিভুজ = √২৮৯
​বা, অতিভুজ = ১৭ 

​অতএব, যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব হলো ১৭ কি.মি.।

৭,৬৮০.

  1. 30°
  2. 40°
  3. 70°
  4. 110°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের দুইটি অন্তঃস্থ কোণের যোগফল তার বিপরীত বহিঃস্থ কোণের সমান।
নির্ণেয় কোণের পরিমাপ = 30° + 40° = 70°
৭,৬৮১.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ২০°
  2. ২৪°
  3. ৩০°
  4. ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের বাহুর সংখ্যা = ১৫

আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা = মোট বহিঃস্থ কোণের সংখ্যা
∴ মোট বহিঃস্থ কোণের সংখ্যা = ১৫

আবার,
সুষম বহুভুজের মোট বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°

∴ প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/১৫ = ২৪°
৭,৬৮২.
(4, 10) এবং (8, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
  1. - 2
  2. 1
  3. 4
  4. - 5
ব্যাখ্যা

প্রশ্ন: (4, 10) এবং (8, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বিন্দু দুইটি হলো (x1, y1) = (4, 10)
এবং (x2, y2) = (8, 26)।

আমরা জানি,
সরলরেখার ঢাল, m = (y2 - y1)/(x2 - x1)
= (26 - 10)/(8 - 4)
= 16/4
= 4
সুতরাং, সরলরেখার ঢাল হলো 4।
 

৭,৬৮৩.
একটি কোণের মান তার পূরক কোণের মানের এক তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?
  1. 45°
  2. 22.5°
  3. 30°
  4. 35.5°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের এক তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণের মান = x
∴ পূরক কোণ = 90° - x

শর্তমতে,
x = (90° - x)/3
⇒ 3x = 90° - x
⇒ 4x = 90°
∴ x = 22.5°
৭,৬৮৪.
আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দ্বিগুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে ৪ টাকা হারে মোট ৭২০০ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মি.?
  1. ১৬০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দ্বিগুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে ৪ টাকা হারে মোট ৭২০০ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মি.?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = ২ক মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২ক × ক = ২ক

∴ মোট খরচ = ক্ষেত্রফল × প্রতি বর্গমিটারের খরচ
⇒ ২ক × ৪ = ৭২০০
⇒ ৮ক = ৭২০০
⇒ ক২ = ৭২০০/৮ = ৯০০
⇒ ক = √৯০০
∴ ক = ৩০
প্রস্থ = x = ৩০ মি.
দৈর্ঘ্য = ২ক = ৬০ মি.

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (৬০ + ৩০)
= ২ × ৯০ = ১৮০ মিটার
৭,৬৮৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 64√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা কত?
  1. 60 সেন্টিমিটার
  2. 42 সেন্টিমিটার
  3. 48 সেন্টিমিটার
  4. 56 সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 64√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহু)2

প্রশ্নমতে, 
(√3/4) × (বাহু)2 = 64√3 
⇒ (1/4) × (বাহু)2 = 64 
⇒ (বাহু)2 = 64 × 4 
⇒ (বাহু)2 = 256
⇒ (বাহু)2 = (16)2
∴ বাহু = 16

∴ ত্রিভুজের পরিসীমা = (16 + 16 + 16) সেন্টিমিটার 
= 48 সেন্টিমিটার ।
৭,৬৮৬.
sin⁡θ = 12/13 হলে, cos⁡θ এর মান কত?
  1. 5/4
  2. 5/13
  3. 5/12
  4. 13/12
ব্যাখ্যা

প্রশ্ন: sin⁡θ = 12/13 হলে, cos⁡θ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
sin2θ + cos2θ = 1
⇒ (12/13)2 + cos2θ = 1
⇒ (144/169) ​+ cos2θ = 1
⇒ cos2θ = 1 − (144/169)
⇒ cos2θ = 25/169
⇒ cosθ = √(25/169)
⇒ cosθ = 5/13 [ বর্গমূল করে]

৭,৬৮৭.
বাহু a = 12, বাহু b = 35, এবং বাহু c = 37 হলে, ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সূক্ষ্মকোণী
  2. সমকোণী
  3. স্থূলকোণী
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: বাহু a = 12, বাহু b = 35, এবং বাহু c = 37 হলে, ত্রিভুজটি কোন ধরনের হবে?

সমাধান:
122 + 352
= 144 + 1225
= 1369
= 372
সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ।
৭,৬৮৮.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ৫৫°। অপর কোণটি কত হবে?
  1. ১২৫°
  2. ১১০°
  3. ৭৫°
  4. ১১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ৫৫°। অপর কোণটি কত হবে?

সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০°
সুতরাং, ৫৫° + নির্ণেয় কোণ = ১৮০°
∴ নির্ণেয় কোণ = ১৮০° - ৫৫° = ১২৫°
৭,৬৮৯.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ১ঃ২ঃ৩ হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ত্রিভুজের কোণগুলো x, 2x ও 3x
প্রশ্নমতে,
x + 2x + 3x = 180°
বা, 6x = 180°
বা, x = 30°
সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 3x - x = 2x = 2×30° = 60°

৭,৬৯০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ । উহার পরিসীমা ৫০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২০ মিটার
  2. ২৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ । উহার পরিসীমা ৫০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৪ক + ক) মিটার
= ২ × ৫ক মিটার
= ১০ক মিটার

প্রশ্নমতে,
১০ক = ৫০
∴ ক = ৫ মিটার
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক = ৫ মিটার
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক = ৪ × ৫ = ২০ মিটার
৭,৬৯১.
একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা-
  1. 5
  2. 10
  3. 15
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা-

সমাধান:
পঞ্চভুজের শীর্ষবিন্দু = 5টি
আমরা জানি,
ত্রিভুজ গঠনের জন্য 3টি শীর্ষবিন্দু প্রয়োজন।

এখন,
পঞ্চভুজের 5টি বিন্দু থেকে 3টি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা = 5C3
= 5!/3!(5 - 3)!
= 5!/(3! × 2!)
= 5 × 4 × 3!)/(3! × 2 × 1)
= 20/2
= 10

∴ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 10টি।

৭,৬৯২.
একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?
  1. ক) ১৩০০
  2. খ) ১৩৩১
  3. গ) ১৪৫২
  4. ঘ) ১৫৪২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?

সমাধান:
সমাধান:
মনে করি,
ঘনকটির এক ধার = a
ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = ৬a
প্রশ্নানুসারে,
৬a2 = ৭২৬
বা, a2 = ৭২৬/৬
বা,  a2  = ১২১
a = ১১

ঘনকের  আয়তন  = ১১ = ১৩৩১ ঘনমিটার
৭,৬৯৩.
৫০√৫ মি. দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মি. ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে?
  1. ৫টি
  2. ৪৫টি
  3. ২৫টি
  4. ৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০√৫ মি. দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মি. ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল = ৫ বর্গ মি.
বর্গের বাহুর দৈর্ঘ্য = √৫ বর্গ মি.

মোট বর্গ বসানো যাবে = ৫০√৫/√৫ টি
= ৫০টি
৭,৬৯৪.
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ২৫√৩ বর্গ সে.মি.
  4. ঘ) ৫০√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 10 সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (10)2 বর্গ সেমি
=(√3/4) × 100 বর্গ সে.মি. 
= 25√3 বর্গ সে.মি. 
৭,৬৯৫.
একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ৫২৮০ টি
  2. ২৪৬০ টি
  3. ২৬৪০ টি
  4. ২৬২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৪ × ৩ × ২.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ৭৯২০০/৩০ টি
= ২৬৪০ টি
৭,৬৯৬.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরনের? 
  1. ক) সমদ্বিবাহু
  2. খ) সমবাহু
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরনের? 

সমাধান
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
বা, ৩৫° + ৫৫° + তৃতীয় কোণ = ১৮০°
বা, তৃতীয় কোণ =  ১৮০° - ৯০°
∴ তৃতীয় কোণ = ৯০° 

সুতরাং, ত্রিভুজটি সমকোণী। 
৭,৬৯৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫√৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৫√৫ মিটার
  2. ১০√৫ মিটার
  3. ৫ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫√৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
 
সমাধান:
ধরি,

আয়তক্ষেত্র ABCD এর দৈর্ঘ্য AD = ৫√৫ মিটার এবং প্রস্থ AB = ১০ মিটার

∴ কর্ণ, AC = √{(৫√৫) + ১০) মি.
= √(১২৫ + ১০০) মি.
= √(২২৫) মি.
= ১৫ মি.
৭,৬৯৮.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ১৮০ ডিগ্রি
  3. গ) ২২০ ডিগ্রি
  4. ঘ) ৯০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণঃ যে কোণের পরিমাণ ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে।


উৎস : গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৬৯৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?
  1. 74°
  2. 64°
  3. 53°
  4. 86°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ ∠BAC = (1/2) ∠BOC
= (1/2) × 106°
= 53°
৭,৭০০.
নিচের কোন উক্তিটি সত্য নয়?
i) যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত।
ii) যে চতুর্ভূজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। 
iii) একটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির দ্বিগুণ দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয়
  1. ক) ii ও iii
  2. খ) শুধুমাত্র iii
  3. গ) i ও iii
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উক্তিটি সত্য নয়?
i) যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত।
ii) যে চতুর্ভূজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। 
iii) একটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির দ্বিগুণ দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয়  

সমাধান:
সঠিক উত্তর: খ 
একটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির সমান দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয়।