বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৬৭ / ১০৭ · ৬,৬০১৬,৭০০ / ১০,৭৫২

৬,৬০১.
৭ সেমিঃ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৮ ব. সেমিঃ
  2. খ) ৪৯ ব. সেমিঃ
  3. গ) ১৯৬ ব. সেমিঃ
  4. ঘ) ১৪৬ ব. সেমিঃ
ব্যাখ্যা

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তলিখিত বর্গক্ষেত্র। OB = OD = ৭ সেমিঃ
BD = বর্গের কর্ন = ১৪ সেমিঃ
বর্গের কর্ন = √২ x বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য = কর্ন/√২ = ১৪/√২
বর্গের ক্ষেত্রফল = ( ১৪/√২)² = ৯৮ ব. সেমিঃ
৬,৬০২.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. 2 : 3
  2. 5 : 6
  3. 6 : 5
  4. 13 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

সমাধান:
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + 4 মিটার

প্রশ্নমতে
2(x + 4 + x) = 44
⇒ 2(2x + 4) = 44
⇒  2x + 4 = 22
⇒ 2x = 22 - 4
⇒ 2x = 18
∴ x = 9

আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 9 + 4 = 13 মিটার

উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 13 : 9
৬,৬০৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ ৪০% বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৪৪%
  2. খ) ৩৬%
  3. গ) ৯৬%
  4. ঘ) ৭৬%
ব্যাখ্যা

এই ধরনের গণিত গুলো শর্টকাট নিয়মে করা যায়। যেমন- ৪০+৪০+(৪০×৪০/১০০)
= ৮০+১৬
= ৯৬

৬,৬০৪.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে BC চাপের উপর ∠BAC হলো পরিধিস্থ কোণ। ∠BAC = 52° হলে, ∠BOC = কত?
  1. 96°
  2. 102°
  3. 104°
  4. 108°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে BC চাপের উপর ∠BAC হলো পরিধিস্থ কোণ। ∠BAC = 52° হলে, ∠BOC = কত? 

সমাধান:

আমরা জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
এখানে, ∠BOC হলো কেন্দ্রস্থ কোণ।

∴ ∠BAC = (1/2) × ∠BOC
⇒ 52° = (1/2) × ∠BOC
∴ ∠BOC = 104°
৬,৬০৫.
বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত দুটি জ্যা এর মধ্যে সম্পর্ক কি?
  1. জ্যা দুটি পরষ্পর সমান
  2. একটি অপরটি থেকে বৃহত্তর
  3. জ্যা দুটি একই সরলরেখা বরাবর অবস্থিত
  4. কোন সম্পর্ক নেই
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরষ্পর সমান। (উপপাদ্য)
৬,৬০৬.
একটি বই এর মাত্রা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. অসীম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই এর মাত্রা কয়টি?

সমাধান: 
একটি বই এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে।
প্রত্যেকটি এক একটি মাত্রা।
তাই একতি বই এর মাত্রা ৩টি

কিন্তু বই এর পাতার দৈর্ঘ্য ও প্রস্থ থাকে কিন্তু উচ্চতা নগন্ন বিধায় এইটা হিসাব করা হয় না
তাই বই এর পাতার মাত্রা ২টি।
৬,৬০৭.
The magnitude of the area of a circle is seven times that of its circumference. What is the circumference (in units) of the circle?
  1. ক) 88 units
  2. খ) 132 units
  3. গ) 616 units
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
ব্যাখ্যা

πR² = 7×(2πR)
⇒ R = 14
∴ Circumference = (2×(22/7)×14) units
= 88 units

৬,৬০৮.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ক) ১/১০০০
  2. খ) ১/১০০০০
  3. গ) ১/১০০০০০০
  4. ঘ) ১/১০০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

১ কিলোমিটার = ১০০০ মিটার = (১০০০ ✕ ১০০০) মিলিমিটার 
= ১০০০০০০ মিলিমিটার

∴ ১ মিলিমিটার ১ কিলোমিটারের ১/১০০০০০০ অংশ

৬,৬০৯.
sinA = 12/13 হলে, tanA.cosecA = ?
  1. 13/12
  2. 12/5
  3. 13/5
  4. 5/13
ব্যাখ্যা
প্রশ্ন: sinA = 12/13 হলে, tanA.cosecA = ?

সমাধান:
sinA = লম্ব/অতিভুজ = 12/13
ভূমি = √{(13)2 - (12)2}
= 5

tanA.cosecA = (12/5)(13/12)
= 13/5
৬,৬১০.
৩, ৪ ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৫ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৯ সে.মি.
  4. ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
৬,৬১১.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 36√3 বর্গ সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. 10 সেমি
  2. 15 সেমি
  3. 17 সেমি
  4. 12 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 36√3 বর্গ সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4 ) × a2

প্রশ্নমতে,
(√3/4) × a2 = 36√3
⇒ a2 = (36√3 × 4)/√3
⇒ a2 = 144
⇒ a = √144
∴ a = 12

∴ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = 12 সেমি

৬,৬১২.
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৩০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)-
  1. ৪০ মিটার
  2. ৩৫ মিটার
  3. ৩২ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৩০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)-

সমাধান:
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার

পীথাগোরাসের সূত্রানুযায়ী,
৫০ = ৩০ + ক
⇒ ২৫০০ = ৯০০ + ক
⇒ ক = ২৫০০ - ৯০০
⇒ ক = ১৬০০
⇒ ক = √(১৬০০)
∴ ক = ৪০

∴ মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ৪০ মিটার
৬,৬১৩.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. 27 মিটার
  2. 32 মিটার
  3. 24 মিটার
  4. 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান:
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয়
x + 30 = 0
x = - 30 [ গ্রহণ যোগ্য নয়]

অথবা
x - 27 = 0
∴ x = 27

∴ ত্রিভুজের উচ্চতা 27 মিটার
৬,৬১৪.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
 ∴ বৃত্তের ব্যাস = ২r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, A1 = πr

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে ৬r 
∴ ব্যাসার্ধ = ৬r/২ = ৩r 
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল, A2 = π(3r) = ৯πr

এখন,
A2/A1 = ৯πr/πr২ 
= ৯

∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।

৬,৬১৫.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি.। যদি এর দৈর্ঘ্য 3 মি.কমানো ও প্রস্থ 3 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. 12 বর্গ মি.
  2. 13 বর্গ মি.
  3. 15 বর্গ মি.
  4. 18 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ মি.। যদি এর দৈর্ঘ্য 3 মি. কমানো ও প্রস্থ 3 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = a মিটার
তাহলে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (a + 3)
এবং আয়তক্ষেত্রের প্রস্থ = (a - 3)

প্রশ্নমতে,
(a + 3)(a - 3) = 216
⇒ a2 - 9 = 216
⇒ a2 = 216 + 9
⇒ a2 = 225
∴ a = 15
৬,৬১৬.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গএকক
  2. ৩২ বর্গএকক
  3. ৭২ বর্গএকক
  4. ৯৬ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে।
BGA ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল
= (১/৩) × ৯৬
= ৩২ বর্গএকক
৬,৬১৭.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বাহিঃস্থ কোণ তিনটি সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
ব্যাখ্যা

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°

৬,৬১৮.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৩৬° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
  1. ২৭°
  2. ৫৪°
  3. ৩২°
  4. ৪২°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৩৬° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক°
বৃহত্তর কোণ = (ক + ৩৬)°

আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০°

প্রশ্নমতে,
ক + (ক + ৩৬) = ৯০
বা, ২ক + ৩৬ = ৯০
বা, ২ক = ৯০ - ৩৬
বা, ২ক = ৫৪
বা, ক = ৫৪/২
∴ ক = ২৭

অতএব, ক্ষুদ্রতম কোণটি হলো ২৭°

৬,৬১৯.
নিচের চতুর্ভুজটির পরিসীমা কত?
  1. ক) 14
  2. খ) 24
  3. গ) 28
  4. ঘ) 56
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ভূমি BC = √(10²-6²)
= √(100 - 36)
= √64
= 8
∴ ABCD এর পরিসীমা = 2(6+8) = 28

৬,৬২০.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৮ বর্গমিটার এবং পরিধি ৪ মিটার হলে উহার বৃহত্তম জ্যা'র দৈর্ঘ্য কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে,
πr2/2πr = ৮/৪
বা, r = ২ × ২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)

৬,৬২১.
যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৬০%
  2. খ) ৬৯%
  3. গ) ৯০%
  4. ঘ) ৯৯%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার
∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে =৬৯%।
৬,৬২২.
sinθ + cosθ = √2sin(90° - θ) হলে, tanθ এর মান কত?
  1. √2 + 1
  2. √2 - 1
  3. √2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ + cosθ = √2sin(90° - θ) হলে, tanθ এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
 sinθ + cosθ = √2 sin(90° - θ)
⇒ sinθ + cosθ = √2 cosθ
⇒ (sinθ + cosθ)/cosθ = √2 
⇒ (sinθ/cosθ ) + (cosθ/ cosθ) = √2 
⇒ tanθ + 1 = √2
⇒ tanθ = √2 - 1
৬,৬২৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?  
  1. ক) 14 মিটার
  2. খ) 7√3 মিটার
  3. গ) 7 মিটার
  4. ঘ) 7√2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?  

সমাধান: 
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গমিটার
a2 = 49
∴ a =  7 

∴ কর্ণের দৈর্ঘ্য = √2a = √2 × 7 = 7√2
৬,৬২৪.
একটি তালগাছ এর পাদবিন্দু হতে 8 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60° হলে, গাছটির উচ্চতা কত?
  1. 11.64 মিটার
  2. 13.86 মিটার
  3. 15.48 মিটার
  4. 17.32 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তালগাছ এর পাদবিন্দু হতে 8 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60° হলে, গাছটির উচ্চতা কত?

সমাধান: 
 
ধরি,
গাছটির উচ্চতা = AB
∴ ΔABC এ,
tan60° = AB/BC
⇒ √3 = AB/8
⇒ AB = 8√3 
⇒ AB = 8 ×  1.732
= 13.86
৬,৬২৫.
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দুই-তৃতীয়াংশ হলে, ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত? 
  1. ৩২°
  2. ৩৬°
  3. ৫৪°
  4. ৬৪°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দুই-তৃতীয়াংশ হলে, ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত? 

সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী। 
ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের বৃহত্তম কোণটি ক হলে ক্ষুদ্রতম কোণটি হবে ২ক/৩

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 
∴ ক + (২ক/৩) + ৯০° = ১৮০° 
বা, ক + (২ক/৩)  = ১৮০° - ৯০° 
বা, (৩ক + ২ক)/৩ = ৯০° 
বা, ৫ক = ৯০° × ৩ 
বা, ৫ক = ২৭০°
বা, ক = ২৭০°/৫
∴ ক = ৫৪°

∴ বৃহত্তম কোণ = ৫৪° 

∴ ক্ষুদ্রতম কোণ= ২ক/৩
= (২ × ৫৪°)/৩
= ৩৬°
৬,৬২৬.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ____ হতে পারে না।
  1. ক) ৫ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
  2. খ) ৮ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
  3. গ) ৯ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
  4. ঘ) ১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
ব্যাখ্যা
একটি ত্রিভুজের যেকোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ৬ এবং ৭ এর যোগফল ৫, ৮, ৯ এর চেয়ে বড় হলেও কখনো ১৩ এর চেয়ে বড় না। তাই তৃতীয় বাহু ১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট হতে পারে না।
৬,৬২৭.
একটি ঘনকের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ক) ৬ সমকোণ
  2. খ) ১২ সমকোণ
  3. গ) ১৮ সমকোণ
  4. ঘ) ২৪ সমকোণ
ব্যাখ্যা
একটি ঘনকে ৬ টি বর্গক্ষেত্র, আর প্রতিটি বর্গক্ষেত্র ৪ সমকোণ।তাহলে ঘনকে সবগুলো সমকোণের সমষ্টি ২৪ সমকোণ।
৬,৬২৮.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ৩ গুণ
  2. ৬ গুণ
  3. ৯ গুণ
  4. ১২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 

সমাধান: 
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য ৩ একক
তবে এর এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ১ বর্গ একক 
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (৩ × ৩) = ৯ বর্গ একক 

∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (৯/১) = ৯ গুণ
৬,৬২৯.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার, ১২ মিটার এবং ১৬ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু'টির দূরত্ব কত মিটার?
  1. ৪ মিটার
  2. ৬ মিটার
  3. ৮ মিটার
  4. ১০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার, ১২ মিটার এবং ১৬ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু'টির দূরত্ব কত মিটার?

সমাধান:
​আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।

​এখানে, বৃহত্তম বাহু = ১৬ মিটার
​এবং ক্ষুদ্রতম বাহু = ৮ মিটার

​সুতরাং, এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ১২ মিটার এর অর্ধেক।
​∴  দূরত্ব = ১২/২ = ৬ মিটার।

৬,৬৩০.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২৫০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার হলে উক্ত মাঠের ক্ষেত্রফল কত হেক্টর?
  1. ১০ হেক্টর
  2. ২.৫ হেক্টর
  3. ২৫ হেক্টর
  4. ৩.৫ হেক্টর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২৫০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার হলে উক্ত মাঠের ক্ষেত্রফল কত হেক্টর?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য ২৫০ মিটার এবং প্রস্থ ১০০ মিটার

আমরা জানি,
আয়তাকার মাঠের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ২৫০ × ১০০ = ২৫০০০ বর্গমিটার

আমরা জানি,
১০,০০০ বর্গমিটার = ১ হেক্টর
∴ ২৫০০০ বর্গমিটার = (২৫০০০/১০০০০) হেক্টর
= ২.৫ হেক্টর
৬,৬৩১.
সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 
  1. ৩০°
  2. ৬০°
  3. ৪৫°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 

সমাধান: 
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°। 

৬,৬৩২.
যদি cotθ = 5/12 হয় হয়, তবে cosecθ এর মান কত?
  1. ক) 12/5
  2. খ) 13/12
  3. গ) 25/144
  4. ঘ) -(13/12)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cotθ = 5/12 হয় হয়, তবে cosecθ এর মান কত?

সমাধান:

দেওয়া আছে,
cotθ = 5/12 = BC/AB

আমরা জানি,
AC2 = AB2 + BC2
⇒ AC2 = (12)2 + (5)2
⇒ AC = √169
∴ AC = 13

cosecθ = AC/AB = 13/12
৬,৬৩৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৮ ফুট ও ১২ ফুট এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৬০ বর্গফুট হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৬ ফুট
  2. ৪ ফুট
  3. ৮ ফুট
  4. ৭ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৮ ফুট ও ১২ ফুট এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৬০ বর্গফুট হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ৬০ = (১/২) × (১২ + ৮) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ৬০ = (১/২) × ২০ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব  = (৬০ × ২)/২০
∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ৬ ফুট
৬,৬৩৪.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 7 : 8। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 16 : 25
  2. 25 : 36
  3. 36 : 49
  4. 49 : 64
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 7 : 8। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃত্তের ব্যাসার্ধ = 7
∴ ক্ষেত্রফল = π(7)2 = 49π

এবং
অপর বৃত্তের ব্যাসার্ধ = 8
∴ ক্ষেত্রফল = π(8)2 = 64π

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = 49π : 64π
= 49 : 64
৬,৬৩৫.
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ক) ৪২.৫°
  2. খ) ৪৭.৫°
  3. গ) ৫°
  4. ঘ) ৪০°
ব্যাখ্যা
ধরি, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ x
এখন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° এবং
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।
∴x + (x+5°) + 90° = 180°
⇒x° + x° = 180°-95°
⇒2x° = 85°
∴x° = 42.5°
৬,৬৩৬.
১ বর্গফুট সমান কত বর্গইঞ্চি?
  1. ক) ১২
  2. খ) ১০০
  3. গ) ১৪৪
  4. ঘ) ২৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গফুট সমান কত বর্গইঞ্চি?

সমাধান:
১ ফুট = ১২ ইঞ্চি
১ বর্গফুট = ১৪৪ বর্গইঞ্চি
৬,৬৩৭.
নিচের কোনটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠেের ক্ষেত্রফল?
  1. ক) πr
  2. খ) 2πrh
  3. গ) πrh
  4. ঘ) (πr/2)h
ব্যাখ্যা
সিলিন্ডারের বক্রপৃষ্ঠেের ক্ষেত্রফল = 2πrh
৬,৬৩৮.
সূর্যের উন্নতি কোণ কত হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের √3 গুণ হবে?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ কত হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের √3 গুণ হবে?

সমধান:
ধরি,
সূর্যের উন্নতি কোণ = θ
গাছের দৈর্ঘ্য = a
ছায়ার দৈর্ঘ্য = √3a

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
⇒ tanθ = a/√3a
⇒ tanθ = 1/√3
⇒ θ = 30°
৬,৬৩৯.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা = 16m হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 4
  2. খ) 4√2
  3. গ) 8
  4. ঘ) 2√2
ব্যাখ্যা

পরিসীমা = 16m
∴ বাহুর দৈর্ঘ্য = 16/4 = 4m
∴ কর্ণের দৈর্ঘ্য = 4√2
৬,৬৪০.
একটি রম্বসের ক্ষেত্রফল 80 বর্গসে.মি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 16 সে.মি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 5 সে.মি
  2. খ) 10 সে.মি
  3. গ) 12 সে.মি
  4. ঘ) 14 সে.মি
ব্যাখ্যা

কর্ণদ্বয়ের দৈর্ঘ্য a, b হলে,
ক্ষেত্রফল = (1/2)ab
বা, (1/2)ab = 80
বা, ab = 160
বা, a = 160/b [b = 16]
বা, a = 160/16
বা, a = 10 সে.মি

৬,৬৪১.
ΔABC - এ সমবাহু ত্রিভূজ হলে ∠CBE + ∠BCF = ?
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 210°
  4. ঘ) 240°
ব্যাখ্যা

ΔABC সমবাহু
∴ ∠A = ∠B = ∠C = 60°
∴ ∠CBE = ∠BAC + ∠ACB
= 60° + 60°
= 120°
∠BCF = ∠BAC + ∠ABC
= 60° + 60°
= 120°
∴ ∠CBE + ∠BCF = 120° + 120°
= 240°

৬,৬৪২.
দুটি পূরক কোণের একটি আরেকটির 4/5 অংশ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 30°
  2. 40°
  3. 50°
  4. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি আরেকটির 4/5 অংশ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°

দেওয়া আছে,
কোণদ্বয়ের অনুপাত = 4 : 5

∴ ক্ষুদ্রতম কোণ = (90/9) × 4 = 40°
৬,৬৪৩.
একটি ঘনকের প্রতিটি ধার ৩ সে.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৯ সে.মি.
  2. ২√৩ সে.মি.
  3. ৩√৩ সে.মি.
  4. ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের প্রতিটি ধার ৩ সে.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি ঘনকের প্রতিটি ধার a সে.মি. হলে, 
কর্ণের দৈর্ঘ্য = a√৩ সে.মি.

∴ একটি ঘনকের প্রতিটি ধার ৩ সে.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য = ৩√৩ সে.মি.
৬,৬৪৪.
180° < ∠X < 360° হলে, ∠X কোন প্রকারের কোণ?
  1. স্থূলকোণ
  2. প্রবৃদ্ধকোণ
  3. সম্পূরক কোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 180° < ∠X < 360° হলে, ∠X কোন প্রকারের কোণ?

সমাধান:
১৮০° অপেক্ষা বড় এবং ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অতএব, ∠X একটি প্রবৃদ্ধ কোণ।
৬,৬৪৫.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৭৫°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত = ২ : ৩ : ৩ : ৪
অনুপাতগুলোর সমষ্টি = ২ + ৩ + ৩ + ৪ = ১২

∴ প্রতিটি অনুপাতের মান = ৩৬০°/১২ = ৩০°

∴ ক্ষুদ্রতম কোণ = ২ × ৩০° = ৬০°
৬,৬৪৬.
যদি sinA = 5/13 হয়, তবে cotA এর মান কত?
  1. 5/12
  2. 13/5
  3. 5/13
  4. 12/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sinA = 5/13 হয়, তবে cotA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, sinA = 5/13

আমরা জানি,
 sinA = লম্ব/অতিভুজ।
অতএব লম্ব = 5 এবং অতিভুজ = 13

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
ভূমি2 + লম্ব2 = অতিভুজ2
⇒ ভূমি2 + 52 = 132
⇒ ভূমি2 + 25 = 169
⇒ ভূমি2 = 169 - 25 = 144
⇒ ভূমি = √144 = 12

এখন,
 cotA = ভূমি/লম্ব
⇒ cotA = 12/5

৬,৬৪৭.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
  1. 200
  2. 200√2
  3. 200√3
  4. 200√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল 144π হলে ঐ ষড়ভুজের ক্ষেত্রফল কত?


সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল πr2 = 100π
r2 = 100
r2 = 102
r = 10

ষড়ভুজের ভিতর 6টি সমবাহু ত্রিভুজের শীর্ষের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্রে অবস্থিত। 
6টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ষড়ভুজটির ক্ষেত্রফল।

এখানে
 (√3/4) × a2 = (1/2) × a × 10
 (√3/4) × a2 = 5a
a = 20/√3

ষড়ভুজের ক্ষেত্রফল = 6 × (√3/4) × (20/√3) × (20/√3)
= 200√3 
৬,৬৪৮.
৪৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫২°
  2. খ) ১৩৫°
  3. গ) ৪৫°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
৬,৬৪৯.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. 25 : 29
  2. 15 : 49
  3. 25 : 1
  4. 25 : 49
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
ধরি, 
১ম বৃত্তের  ব্যাসার্ধ = 5r 
২য় বৃত্তের ব্যাসার্ধ = 7r 
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল = π (5r)2 = 25πr2 
২য় বৃত্তের ক্ষেত্রফল = π (7r)2 = 49πr2 

∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল = 25πr2/49πr2
= 25/49

∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = 25 : 49 ।

৬,৬৫০.
এক কিলোমিটার সমান কত মাইল?
  1. ক) ০.৯১ মাইল
  2. খ) ১.৫০ মাইল
  3. গ) .৬৫ মাইল
  4. ঘ) ০.৬২১ মাইল
ব্যাখ্যা
১ মাইল = ১.৬০৯৩ কিলোমিটার। ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
৬,৬৫১.
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 cm হলে, উহার পরিসীমা কত?
  1. ক) 36 cm
  2. খ) 42 cm
  3. গ) 48 cm
  4. ঘ) 60 cm
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)×a²
বা, 49√3 = (√3/4)×a²
বা, a = 14 cm
সুতরাং পরিসীমা = 3a = 3×14 = 42 cm

৬,৬৫২.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
  1. 117°
  2. 234°
  3. 63°
  4. 126°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
 
সমাধান:
আমরা জানি,
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

চাপ BAC এর উপর দণ্ডায়মান ∠BDC বৃত্তস্থ কোণ এবং প্রবৃদ্ধ ∠BOC কেন্দ্রস্থ কোণ।
∴ প্রবৃদ্ধ ∠BOC = 2∠BDC
⇒ ∠BDC = (1/2) প্রবৃদ্ধ ∠BOC

প্রবৃদ্ধ ∠BOC = 360° - ∠BOC
= 360° - 126°
= 234°

∠BDC = x = (1/2) × 234° = 117°
৬,৬৫৩.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 4 হলে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 3 : 9
  2. 9 : 16
  3. 16 : 9
  4. 5 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 4 হলে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
ধরি,
বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত 3x এবং 4x

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x)2 : π(4x)2
= 9πx2 : 16πx2
= 9 : 16
৬,৬৫৪.
২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ২১√৩ বর্গ সে.মি.
  2. ১৮√৩ বর্গ সে.মি.
  3. ২৭√৩ বর্গ সে.মি.
  4. ৯√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
দেওয়া আছে,
ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ২√৩ সে.মি.

ত্রিভুজের সাইন সূত্রানুসারে,
a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২ × ২√৩ × (Sin৬০°)
= ৪√৩ × (√৩/২)
= ৬

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)a
= (√৩/৪)(৬) বর্গ সে.মি.
= (√৩/৪) × ৩৬ বর্গ সে.মি.
= ৯√৩ বর্গ সে.মি.
৬,৬৫৫.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২৪ মিটার, উচ্চতা ৮ মিটার এবং পুরুত্ব ৪০ সে.মি.। একটি ইটের দৈর্ঘ্য ২০ সে.মি., প্রস্থ ১০ সে.মি. এবং উচ্চতা ৫ সে.মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?
  1. ৭৮০০০ টি
  2. ৭৬৮০০ টি
  3. ৮২৪০০ টি
  4. ৭৬০০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২৪ মিটার, উচ্চতা ৮ মিটার এবং পুরুত্ব ৪০ সে.মি.। একটি ইটের দৈর্ঘ্য ২০ সে.মি., প্রস্থ ১০ সে.মি. এবং উচ্চতা ৫ সে.মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?

সমাধান:
 দেয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২৪ × ১০০ = ২৪০০ সে.মি.
উচ্চতা = ৮ × ১০০ = ৮০০ সে.মি.
পুরুত্ব = ৪০ সে.মি.

∴ দেওয়ালের আয়তন = ২৪০০ × ৮০০ × ৪০ ঘন সে.মি.
= ৭৬৮০০০০০ ঘন সে.মি.

আবার,
একটি ইটের আয়তন = ২০ × ১০ × ৫ ঘন সে.মি.
= ১০০০ ঘন সে.মি.

অর্থাৎ,দেওয়ালটিতে মোট ইট লাগবে = ৭৬৮০০০০০/১০০০
= ৭৬৮০০ টি

৬,৬৫৬.
50° এর পূরক কোণ কোনটি?
  1. ক) 130°
  2. খ) 220°
  3. গ) 40°
  4. ঘ) 310°
ব্যাখ্যা
প্রশ্ন: 50° এর পূরক কোণ কোনটি?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল 90° হলে তাকে বলে পূরক কোণ। 
50° এর পূরক কোণ =( 90° - 50°) = 40°
৬,৬৫৭.
একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ৪ টি বাহু
  2. ২ টি কর্ণের খন্ডিত অংশ ও ১ টি বাহু
  3. ২ টি বাহু ও ১ টি কোণ
  4. ২ টি বাহু ও ৩ টি কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান:
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।

নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
৬,৬৫৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 
  1. ৮ মিটার
  2. ৬ মিটার
  3. ৯ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 

সমাধান: 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব = (২ × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল 
= (২ × ৪৮)/(৫ + ৭) মিটার 
= ৯৬/১২ মিটার 
= ৮ মিটার 

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = ৮ মিটার।
৬,৬৫৯.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
  1. ১৬π বর্গ সেমি
  2. ৩২π বর্গ সেমি
  3. ৩৬π বর্গ সেমি
  4. ৪৮π বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ২ সে.মি.
উচ্চতা, h = ৬ সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ২(২ + ৬)
= ২π × ১৬
= ৩২π বর্গ সে.মি.
৬,৬৬০.
বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে? 
  1. একটি 
  2. দুইটি 
  3. অসংখ্য 
  4. একটিও না 
ব্যাখ্যা

প্রশ্ন: বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান: 
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত: 
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না। 
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। 
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়। 
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে। 
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়। 
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়। 

৬,৬৬১.
একটি ঘনকের সমকোণের মোট সংখ্যা কত?
  1. ১৮ টি
  2. ২৪ টি
  3. ৩৬ টি
  4. ৪৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সমকোণের মোট সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের তলের সংখ্যা = ৬ টি
এবং প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪ টি

অতএব, সমকোণের সংখ্যা = (৬ × ৪) = ২৪ টি
৬,৬৬২.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। মাঠের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার। মাঠের চারদিকে বেড়া দিতে প্রতিমিটারে ১০ টাকা করে খরচ হলে মোট কত টাকা লাগবে?
  1. ৯৮০ টাকা
  2. ৯৪০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ৯৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। মাঠের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার। মাঠের চারদিকে বেড়া দিতে প্রতিমিটারে ১০ টাকা করে খরচ হলে মোট কত টাকা লাগবে?

সমাধান:
ধরি,
আয়তাকার মাঠের বিস্তার ক মিটার
∴ আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২ক মিটার
আয়তাকার মাঠের ক্ষেত্রফল = ২ক × ক বর্গমিটার = ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ৫১২
বা, ক = ২৫৬
বা, ক = ১৬

আয়তাকার মাঠের বিস্তার ১৬ মিটার
আয়তাকার  মাঠের দৈর্ঘ্য ৩২ মিটার

আয়তাকার মাঠের পরিসীমা = ২(৩২ + ১৬) মিটার
=২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার

মোট খরচ হয় = ৯৬ × ১০ টাকা = ৯৬০ টাকা
৬,৬৬৩.
cot 30° . tan 45°  . sec 0° . cosec 60°  রাশিটির মান নির্ণয় করুন।
  1. 0
  2. 1
  3. √3
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: cot 30° . tan 45°  . sec 0° . cosec 60°  মান নির্ণয় করুন।


সমাধান:
এখানে, 
cot 30° . tan 45°  . sec 0° . cosec 60°
= √3 × 1 × 1 × (2/√3)
= 2

৬,৬৬৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9
বৃহত্তম কোণ = 180 × 4/9 = 80°
৬,৬৬৫.
M, N, O কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। MN = x, NO = y এবং OM = z হলে N বৃত্তের ব্যাস কত হবে?
  1. x - y + z
  2. x + y + z
  3. x + y - z
  4. x - y - z
ব্যাখ্যা
প্রশ্ন: M, N, O কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। MN = x, NO = y এবং OM = z হলে N বৃত্তের ব্যাস কত হবে?

সমাধান:
 
ধরি,
M, N, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে a, b, c 
∴ বৃত্তত্রয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে
∴ MN = a + b
বা, x = a + b ............... (1)

NO = b + c
বা, y = b + c ..................(2)

এবং OM = c + a
বা, z = c + a ................(3)

(1) নং + (2) নং হতে পাই
x + y = a + 2b + c
বা, 2b = x + y - (a + c)
∴ 2b = x + y - z 

∴ N বৃত্তের ব্যাস, 2b =  x + y - z
৬,৬৬৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে ত্রিভুজটি -
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সূক্ষ্মকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ । ত্রিভুজটি হবে -

সমাধান:
ধরি,
কোণ তিনটি x, 2x, 3x

শর্তমতে, x + 2x + 3x = 180°
⇒ 6x = 180°
⇒ x = (180/6)°
∴ x = 30°

∴ 3x = 90°
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
৬,৬৬৭.
দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭ সে.মি.। একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে. মি.হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?
  1. ক) ৮
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৭
ব্যাখ্যা
বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব

একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 
বা, ৪  + অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭
বা, অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭ - ৪
অপর বৃত্তের ব্যাসার্ধ = ৩ সে.মি.
৬,৬৬৮.
যদি sin⁡θ = 4/5​, তাহলে cos⁡θ =?
  1. 3/5
  2. 1/5
  3. 2/5
  4. 4/5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡θ = 4/5​, তাহলে cos⁡θ =?

সমাধান:
আমরা জানি,
cosθ = √(1 - sin2θ)
= √{1 - (4/5)2}
= √(1 - 16/25)
= √{(25 - 16)/25}
= √(9/25)
= 3/5
৬,৬৬৯.
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?


একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম 2টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
নিম্নের চিত্রে একটি বৃত্ত এবং ত্রিভুজ দুটি নির্দিষ্ট 2টি বিন্দুতে ছেদ করেছে।


 অপরদিকে, একটি বৃত্ত এবং ত্রিভুজ সর্বোচ্চ 6টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে।
৬,৬৭০.
১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১২ মিটার
  3. ৬ মিটার
  4. ৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২ বর্গমিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা ৪ মি.

আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১২ = (১/২) × ৪ × ভূমি
⇒  ২ × ভূমি = ১২
⇒  ভূমি = ৬
∴ দৈর্ঘ্য = ৬ মি.

৬,৬৭১.
ΔABC এর ∠A = 42° এবং ∠B = 78°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. ক) 72°
  2. খ) 110°
  3. গ) 108°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 42° এবং ∠B = 78°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:

চিত্রে,
∠A = 42°, ∠B = 78°,
∴∠C = 180° - 120° = 60°

∠ACD = 60°/2 = 30°

∴ ∠CDA = 180° - (42° + 30°)
= 108°
৬,৬৭২.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২৭ বর্গমিটার
  2. খ) ৩০ বর্গমিটার
  3. গ) ১৮ বর্গমিটার
  4. ঘ) ৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তকার বাগানেরপ্রস্থ = x মিটার
আয়তকার বাগানের দৈর্ঘ্য = ৩x মিটার

প্রশ্নমতে,
২( x + ৩x) = ২৪
বা, ৪x = ১২
∴ x = ৩
আয়তাকার বাগানের ক্ষেত্রফল
= দৈর্ঘ্য × প্রস্থ
= (৩ × ৩) × ৩ বর্গমিটার
= ২৭ বর্গমিটার
৬,৬৭৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সে.মি হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 7 সে.মি.
  2. 14 সে.মি.
  3. 21 সে.মি.
  4. 12 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সে.মি হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ = r
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 616
⇒ r2 = 616/π
⇒ r2 = 616/(22/7)
⇒ r2 = (616 × 7)/22
⇒ r2 = 4312/22
⇒ r2 = 196
⇒ r = √(196)
∴ r = 14

∴ বৃত্তটির ব্যাসার্ধ 14 সে.মি.

৬,৬৭৪.
১ রেডিয়ান = কত ডিগ্রী?
  1. ক) π/১৮০
  2. খ) ১৮০/π
  3. গ) π/২
  4. ঘ) ২/π
ব্যাখ্যা

১রেডিয়ান = ১৮০/π ডিগ্রী = ২/π সমকোণ
১ ডিগ্রী = π/১৮০ রেডিয়ান

৬,৬৭৫.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 
  1. ৩ গুণ 
  2. ৬ গুণ 
  3. ৯ গুণ 
  4. ১৮ গুণ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 

সমাধান: 
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য = ক
∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ  = ক

আবার, 
সরলরেখার এক-তৃতীয়াংশ = ক/৩ 
∴ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (ক/৩)
= ক/৯

∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক/(ক/৯) 
= ক × (৯/ক)
= ৯ গুণ । 
৬,৬৭৬.
নিচের কোনটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত?
  1. ক) ১২ : ১০ : ৮
  2. খ) ৯ : ১২ : ১৫
  3. গ) ৬ : ৪ : ২
  4. ঘ) ১২ : ৮ : ৬
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = ভূমি + লম্ব
এখানে, অপশন খ) এর ক্ষেত্রে,
১৫ = ১২ + ৯ যা উপরোল্লিখিত শর্ত পূরণ করে।

৬,৬৭৭.
cosec(90° - θ) = 3 হলে, cosθ = কত?
  1. 3
  2. √3
  3. 1/3
  4. 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 3 হলে, cosθ = কত? 

সমাধান: 
cosec(90° - θ) = 3 
বা, secθ = 3 
বা, 1/cosθ = 3
∴ cosθ = 1/3
৬,৬৭৮.
তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় না যখন -
  1. বিন্দু তিনটি একই সরলরেখায় থাকে
  2. বিন্দু তিনটি একই সরলরেখায় থাকেনা
  3. (ক) ও (খ) উভয়েই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বিন্দু তিনটি একই সরলরেখায় থাকলে, তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়।
বিন্দু তিনটি একই সরলরেখায় না থাকলে, তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় না।
৬,৬৭৯.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) √3/4 a2
  2. খ) √3/2 a2
  3. গ) 1/2a2
  4. ঘ) 3/2a2
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3/4 a2
৬,৬৮০.
92° এর সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. 35°
  2. 44°
  3. 52°
  4. 57°
ব্যাখ্যা
প্রশ্ন: 92° এর সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।

এখন,
92° এর সম্পূরক কোণ = (180 - 92)°
= 88°

সুতরাং, তার অর্ধেক = 88°/2
= 44°
৬,৬৮১.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 9 গুণ
  2. 12 গুণ
  3. 15 গুণ
  4. 27 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, বৃত্তের ব্যাস = 2r
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
তাহলে, ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(4r)2 =16πr2

ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 16πr2 - πr2 = 15πr2
 অতএব, ক্ষেত্রফল 15 গুণ বৃদ্ধি পাবে।
৬,৬৮২.
Find the sum of three exterior angles formed by producing three sides of a triangle?
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 180°
  4. ঘ) 360°
ব্যাখ্যা

ত্রিভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিঃস্থকোণের সমষ্টি হবে = (১৮০° - ৬০°) + (১৮০° - ৬০°) + (১৮০° - ৬০°) = ৩৬০°।

৬,৬৮৩.
ABC সমকোণী ত্রিভুজের ∠C সমকোণ, AB = 13 একক, BC = 12 একক ∠ABC = θ হলে, sinθ ও cosθ এর অনুপাত কত হবে?
  1. ক) 5/13
  2. খ) 12/13
  3. গ) 1
  4. ঘ) 5/12
ব্যাখ্যা


sinθ ও cosθ এর অনুপাত = sinθ/cosθ = tanθ = লম্ব/ভূমি = 5/12

৬,৬৮৪.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
  1. ক) ৫০০ মিটার
  2. খ) ৪০০ মিটার
  3. গ) ৩০০ মিটার
  4. ঘ) ২০০ মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x২ = ১০০০০
∴ x = ১০০ মিটার
∴ পরিসীমা = ৪x = ৪০০ মিটার।

৬,৬৮৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৫%
  2. ১০%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
মনেকরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy

৫% বৃদ্ধিতে,
 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১০৫x/১০০
 আয়তক্ষেত্রের  ক্ষেত্রফল = (১০৫x/১০০) × y
= ১০৫xy/১০০

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৫xy/১০০) - xy
= (১০৫xy - ১০০xy)/১০০
= ৫xy/১০০

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধির হার = {৫xy/(১০০ × xy) × ১০০}%
= ৫%
৬,৬৮৬.
secx/(cotx + tanx) = কত?
  1. cosx
  2. sinx
  3. tanx
  4. cotx
ব্যাখ্যা

প্রশ্ন: secx/(cotx + tanx) = কত?

সমাধান:

৬,৬৮৭.
একটি ১৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৯ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান:
ধরি, খুঁটিটি h উচ্চতায় ভেঙ্গেছিল
                      
sin∠ABC = AC/BC
⇒ sin30° = h/(18 - h)
⇒ 1/2 = h/(18 - h)
⇒ 18 - h = 2h
⇒ 3h = 18
⇒ h = 6

অতএব, খুঁটিটি ৬ মিটার উচ্চতায় ভেঙ্গেছিল।
৬,৬৮৮.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. সমকোণী
  2. সূক্ষ্মকোণী
  3. স্থূলকোণী
  4. সমদ্বিবাহু সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।

ধরি,
৩য় কোণটি ‘ক’

প্রশ্নমতে,
২৮° + ৬২° + ক = ১৮০°
বা, ৯০° + ক = ১৮০°
∴ ক = ৯০°

সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা ৯০° এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
ত্রিভুজটি সমকোণী
৬,৬৮৯.
একটি চাকা ৫.৫ কিলোমিটার পথ যেতে ৫০০ বার ঘুরে। চাকাটির ব্যাস কত?
  1. ৩.৫ মিটার
  2. ১.৭৫ মিটার
  3. ৪.৫ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকা ৫.৫ কিলোমিটার পথ যেতে ৫০০ বার ঘুরে। চাকাটির ব্যাস কত?

সমাধান:
5৫.৫ কিলোমিটার = ৫.৫× ১০০০ = ৫৫০০ মিটার
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৫৫০০/৫০০ = ১১ মিটার
∴ চাকাটির পরিধি = ১১ মিটার
⇒ ২πr = ১১
⇒ r = ১১/২π
⇒ r = ১১/{২ × (২২/৭)}
∴ r = (১১ × ৭)/(২ × ২২) = ৭/৪ মিটার

∴ চাকাটির ব্যাস = ২r = ২(৭/৪) = ৭/২ = ৩.৫ মিটার
৬,৬৯০.
যদি cos θ = √3/2 হয়, তবে tan θ এর মান কত?
  1. 1/√3
  2. √3
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cos θ = √3/2 হয়, তবে tan θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos θ = √3/2
⇒ cos θ = cos 30°
∴ θ = 30°

এখন,
tan θ
= tan 30°
= 1/√3

৬,৬৯১.
10 cm উচ্চতা বিশিষ্ট একটি বেলনের আয়তন 160π ঘন সে.মি. হলে, ভূমির ব্যাস কত সে.মি.?
  1. 4 cm
  2. 6 cm
  3. 8 cm
  4. 10 cm
ব্যাখ্যা

ধরি,
ভূমির ব্যাসার্ধ = r এবং
উচ্চতা h = 10 cm
∴ আয়তন = πr2h = 160π
বা, r2 × 10 = 160
বা, r2 = 16
∴ r = 4
∴ ব্যাস = 2r
= 8 cm

৬,৬৯২.
প্রদত্তচিত্রের ∠BOC এর সম্পূরক কোণ কোনটি হবে?
  1. ক) ∠AOD
  2. খ) ∠COD
  3. গ) ∠AOC
  4. ঘ) ∠BOC
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্তচিত্রের ∠BOC এর সম্পূরক কোণ কোনটি হবে?

সমাধান:
দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি  180° হলে, কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলে।
এখানে,
∠BOC + ∠AOC = 180° = এক সরলকোণ
অর্থাৎ ∠BOC এর সম্পূরক কোণ = ∠AOC
৬,৬৯৩.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?
  1. 10000
  2. 1000
  3. 100
  4. 0.01
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য = a
∴ পরিসীমা = 4a

প্রশ্নমতে,
4a = 400
∴ a = 100

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)2
= 1002
= 10000 বর্গমিটার
= 10000/(1000 × 1000) বর্গ কি.মি.
= 0.01 বর্গ কি.মি.
৬,৬৯৪.
একটি বৃত্তের পরিধি তার ব্যাসের চেয়ে ১৫ সেন্টিমিটার বেশি। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন।
  1. ৪ সেন্টিমিটার
  2. ৭ সেন্টিমিটার
  3. ৮ সেন্টিমিটার
  4. ৩.৫ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি তার ব্যাসের চেয়ে ১৫ সেন্টিমিটার বেশি। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r 

প্রশ্নমতে,
2πr - 2r = 15
⇒ 2r(22/7 - 1) = 15
⇒ 2r(15/7) = 15
⇒ 2r = 7
∴ r = 3.5
৬,৬৯৫.
যদি sinθ = 21/29 হয় তবে cosθ এর মান কত?
  1. ±(1/2)
  2. ±(4/9)
  3. ±(20/29)
  4. ±(29/21)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinθ = 21/29 হয় তবে cosθ এর মান কত?

সমাধান;
দেওয়া আছে, sinθ = 21/29

এখন,
sin2θ + cos2θ = 1
⇒ cos2θ = 1 - sin2θ
⇒ cos2θ = 1 - (21/29)2
⇒ cos2θ = 1 - (441/841)
⇒ cos2θ = (841 - 441)/841
⇒ cos2θ = 400/841
⇒ cosθ = ± √(400/841)
∴ cosθ = ±(20/29)
৬,৬৯৬.
একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?
  1. ৩০ 
  2. ৬০
  3. ৯০
  4. ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?

সমাধান: 
ধরি, 
দ্বিতীয় কোণ = x
প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক।
∴  প্রথম কোণ =  x/2
এবং, 
তৃতীয় কোণটি অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ।  
অর্থাৎ, তৃতীয় কোণ = 3{x - (x/2)} = 3(2x - x)/2 = 3x/2

আমরা জানি, 
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180°

প্রশ্নমতে, 
x + (x/2) + (3x/2) = 180°
⇒ (2x + x + 3x)/2 = 180°
⇒ 6x/2 = 180°
⇒ 3x = 180°
⇒ x = 180°/3
∴ x = 60°

অতএব, দ্বিতীয় কোণটি হলো 60°.

৬,৬৯৭.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৯৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? 
  1. ১২ মিটার
  2. ১৬ মিটার
  3. ১৪ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ । যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৯৬ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
প্রস্থ = x মিটার,
দৈর্ঘ্য = ২x মিটার
∴ মেঝের ক্ষেত্রফল = (২x × x)
= ২x বর্গমিটার 

∴ আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ১৯৬/২ = ৯৮ বর্গমিটার

প্রশ্নমতে, 
২x = ৯৮
⇒ x = ৯৮/২
⇒ x = ৪৯
∴ x = ৭ 

∴ আয়তাকার মেঝের দৈর্ঘ্য = ২x
= (২ × ৭) মিটার 
= ১৪ মিটার ।

৬,৬৯৮.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25cm এবং অপর দুই বাহুর অন্তর 5cm হলে বাহু দু’টির দৈর্ঘ্য = ?
  1. ক) 9cm, 14cm
  2. খ) 15cm, 20cm
  3. গ) 5cm, 10cm
  4. ঘ) 3cm, 8cm
ব্যাখ্যা
এখানে, 152 + 202 = 252
∴ উত্তরঃ খ।
৬,৬৯৯.
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৫৮° হলে অপরটি কত?
  1. ক) ৩২°
  2. খ) ২২°
  3. গ) ৪২°
  4. ঘ) ৩৯°
ব্যাখ্যা

অপর কোণ = ১৮০° - ৯০° - ৫৮° = ৩২°

৬,৭০০.
ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. (25√3)/2 বর্গ সে.মি.
  2. (5√3)/4 বর্গ সে.মি.
  3. (25√2)/4 বর্গ সে.মি.
  4. (25√3)/4 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
BC = CA = AB = 5 সেন্টিমিটার
প্রদত্ত ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ।
ধরি,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, a = 5 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2
= (√3/4) (5)2
= (25√3)/4 বর্গ সে.মি.