বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৬০ / ১০৭ · ৫,৯০১৬,০০০ / ১০,৭৫২

৫,৯০১.
1/{cotA√(1 - cos2A)} = ?
  1. secA
  2. cosecA
  3. tanA
  4. sinA
ব্যাখ্যা
প্রশ্ন: 1/{cotA√(1 - cos2A)} = ? 

সমাধান: 
cotA√(1 - cos2A)
= cotA√(sin2A)
= (cosA/sinA) × sinA
=  cosA 
অতএব,
  1/{cotA√(1 - sin2A)} 
= 1/cosA
= secA
৫,৯০২.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
রেখার কোনো প্রান্তবিন্দু নাই কিন্তু রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে। রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে। একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়।
৫,৯০৩.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৯৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ৪২°
  2. ৪৪.৫°
  3. ৪৭.৫°
  4. ১৫০.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৯৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ (Inscribed Angle) কেন্দ্রঃস্থ কোণের (Central Angle) অর্ধেক।

দেওয়া আছে,
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৯৫°
সুতরাং,
পরিধিস্থ কোণের পরিমাণ = (৯৫° ÷ ২) = ৪৭.৫°

৫,৯০৪.
ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে, CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 65° হলে ∠BAC এর মান কত?
  1. 115°
  2. 130°
  3. 65°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে, CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 65° হলে ∠BAC এর মান কত?

সমাধান:

যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত করে তাই ∠ECD = ∠ECA = 65°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 65°
৫,৯০৫.
9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 156 বর্গ সে.মি
  2. 176 বর্গ সে.মি
  3. 184 বর্গ সে.মি
  4. 162 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: 9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ = 9 সে. মি.
তাহলে, ব্যাস = 9 × 2 = 18 সে.মি. ;যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য

∴ ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (18)2
= 324/2
= 162 বর্গ সে.মি
৫,৯০৬.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 8 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. 4√2 একক
  2. 3√2 একক
  3. 2√2 একক
  4. 4 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 8 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান:
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 8 একক 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 8/2 = 4 একক 

(বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য)2 = (বর্গের বাহু)2 + (বর্গের বাহু)2
⇒ (বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য)2 = (4)2 + (4)2
⇒ (বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য)2 = 32
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 4√2 একক
৫,৯০৭.
দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক থাকে নিচের কোন তথ্যটি সঠিক?
  1. একান্তর কোণগুলো সমান
  2. অনুরুপ কোণের যোগফল ১৮০ ডিগ্রী
  3. অন্তঃস্থ কোণগুলো সমান
  4. বহিঃস্থ কোণগুলো সমান
ব্যাখ্যা

দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক থাকলে,
- একান্তর কোণগুলো সমান
- অনুরুপ কোণগুলো সমান
- বিপ্রতীপ কোণগুলো সমান
- একই রেখার উপর অন্তঃস্থ কোণগুলোর যোগফল ১৮০ ডিগ্রী এবং 
- একই রেখার উপর বহিঃস্থ কোণগুলোর যোগফল ১৮০ ডিগ্রী।

৫,৯০৮.
∠A কোন প্রকারের কোণ, যখন ১৮০° < ∠A < ৩৬০°?
  1. সমকোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সূক্ষকোণ
  4. স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A কোন প্রকারের কোণ, যখন ১৮০° < A < ৩৬০°?

সমাধান:
১৮০° অপেক্ষা বড় এবং ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অতএব, ∠A একটি প্রবৃদ্ধ কোণ।
৫,৯০৯.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 7 : 8। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. 8 : 36
  2. 49 : 64
  3. 14 : 16
  4. 36 : 64
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 7 : 8। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃত্তের ব্যাসার্ধ = 7
∴ ক্ষেত্রফল = π(7)2 = 49π

অপর বৃত্তের ব্যাসার্ধ = 8
∴ ক্ষেত্রফল = π(8)2 = 64π

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = 49π : 64π
= 49 : 64
৫,৯১০.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?
  1. ক) 180°
  2. খ) 360°
  3. গ) 270°
  4. ঘ) 720°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?

সমাধান: 
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০°
৫,৯১১.
কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ২৮০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৫৬ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ২৮০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ ২৮০ = (১/২) × ১০ × অপর কর্ণ
⇒ ১০ × অপর কর্ণ = ২৮০ × ২
⇒ ১০ × অপর কর্ণ = ৫৬০
⇒ অপর কর্ণ = ৫৬০/১০
∴ অপর কর্ণ = ৫৬
৫,৯১২.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 4√3
  2. 24√3
  3. 6√3
  4. 34√3
ব্যাখ্যা
সুষম ষড়ভুজে ছয়টি সম আকৃতির সমবাহু ত্রিভুজ আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেমি।
সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল
= 6 × (4 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল)
= 6 × (√3/4) × 42 = 24√3
--------------------------------------------------------------
বিকল্প পদ্ধতি
৫,৯১৩.
একটি সাইকেলের সামনের চাকার পরিধি ২.৫ মিটার এবং পেছনের চাকার পরিধি ৪ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে?
  1. ৭৫ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেলের সামনের চাকার পরিধি ২.৫ মিটার এবং পেছনের চাকার পরিধি ৪ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে?

সমাধান:
সামনের চাকার পরিধি = ২.৫ মিটার অর্থাৎ একবার ঘুরলে ২.৫ মিটার পথ অতিক্রম করে।
পেছনের চাকার পরিধি = ৪ মিটার অর্থাৎ একবার ঘুরলে ৪ মিটার পথ অতিক্রম করে।

ধরি, সাইকেলটি d মিটার দূরত্ব অতিক্রম করে।
সামনের চাকার ঘূর্ণন সংখ্যা = d/২.৫
পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা = d/৪

শর্ত অনুসারে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে। অর্থাৎ
d/২.৫ = (d/৪) + ১২ 
⇒ (১০d/২৫) - (d/৪) = ১২ 
⇒ (৪০d - ২৫d)/১০০ = ১২ 
⇒ ১৫d = ১২০০ 
⇒ d = ১২০০/১৫ 
∴ d = ৮০ 

 সুতরাং, কমপক্ষে ৮০ মিটার দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১২ বার বেশি ঘুরবে। 

৫,৯১৪.
নিচের কোনটি সঠিক?
  1. tanθ = 1/cosθ
  2. tanθ = cotθ
  3. tanθ = 1/cotθ
  4. tanθ = cosθ/sinθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান: 
আমরা জানি
tanθ = 1/cotθ 
cotθ = 1/tanθ
tanθ = sinθ/cosθ
cotθ = cosθ/sinθ

∴ অপশন গ সঠিক।
৫,৯১৫.
একটি ঘনকের আয়তন ২৭০০০ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১০√৩ সে.মি.
  2. ১৮√৩ সে.মি.
  3. ৩০√৩ সে.মি.
  4. ৩৫√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭০০০ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
= ২৭০০০
∴ ক = ৩০

তাহলে,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ৩০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ৩০√৩ সে.মি.
৫,৯১৬.
AB এবং CD সরলরেখা পরস্পরকে O বিন্দুতে সমকোণে ছেদ না করলে নিচের কোনটি সত্য নয়?
  1. ∠AOC = ∠BOD
  2. ∠AOD = ∠AOC
  3. ∠AOD + ∠AOC = দুই সমকোণ
  4. ∠BOD + ∠BOC = দুই সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: AB এবং CD সরলরেখা পরস্পরকে O বিন্দুতে সমকোণে ছেদ না করলে নিচের কোনটি সত্য নয়?

সমাধান: 

এখানে,
∠AOC = ∠BOD
এবং
∠AOD = ∠BOC

এছাড়া,
∠AOD + ∠AOC = দুই সমকোণ
∠BOD + ∠BOC = দুই সমকোণ
৫,৯১৭.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ১২১ বর্গমিটার
  2. খ) ১৪৪ বর্গমিটার
  3. গ) ১৯১ বর্গমিটার
  4. ঘ) ১৬৯ বর্গমিটার
ব্যাখ্যা
বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার
৫,৯১৮.
একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রি
  2. ৬৩০ ডিগ্রি
  3. ৭২০ ডিগ্রি
  4. ৯০০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
একটি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি
∴ সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (২ × ৬) - ৪ সমকোণ
= (১২ - ৪) × ৯০°
= ৮ × ৯০°
= ৭২০°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৭২০°
৫,৯১৯.
একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি? 
  1. ক) (3, 5)
  2. খ) (3, - 5)
  3. গ) (- 3, - 5)
  4. ঘ) (- 3, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত (x - 3)2 + (y + 5)2 - 81 = 0 হলে, বৃত্তটির কেন্দ্র কোনটি? 

সমাধান: 
(x - 3)2 + (y + 5)2 - 81 = 0
⇒ (x - 3)2 + (y + 5)2 = 92

আমরা জানি,
(x - h)2 + (y - k)2 = r2 বৃত্তের কেন্দ্র (h, k) এবং r তার ব্যাসার্ধ।

প্রদত্ত বৃত্তের কেন্দ্র হবে (3, - 5) 
৫,৯২০.
sinθ = 4/5 এবং 90°<θ<180° হলে secθ = ?
  1. ক) - 5/3
  2. খ) - 3/5
  3. গ) 3/5
  4. ঘ) 5/3
ব্যাখ্যা

cosθ = -√(1- sin2θ)
= -√{1 - (16/25)}
= -√{(25 - 16)/25}
= -√(9/25)
= - 3/5
∴ secθ = 1/cosθ = - 5/3

৫,৯২১.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, ক্ষেত্রফল কত?
  1. ৬ বর্গ সে.মি.
  2. ৮ বর্গ সে.মি.
  3. ১৬ বর্গ সে.মি.
  4. ৩২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী সমদ্বিবাহু সমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = ৪ সে.মি.

∴ ক্ষেত্রফল = (১/২) × ৪ × ৪
= ৮ বর্গ সে.মি.
৫,৯২২.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -
  1. ক) ১৬০ বর্গমি.
  2. খ) ১৫০ বর্গসে.মি.
  3. গ) ১৪০ বর্গসে.মি.
  4. ঘ) ১৬০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -

সমাধান:
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= (১/২) × (১২ + ২০) × ১০
= (১/২) × ৩২ × ১০
= ১৬০ বর্গসে.মি.
৫,৯২৩.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 3√3 মিটার 
  2. খ) 3√2 মিটার 
  3. গ) 4√3 মিটার 
  4. ঘ) 4√2 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
মনে করি,
ঘনকটির এক ধার = a
ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2 
প্রশ্নানুসারে,
6a2 = 96
বা, a2 = 16
      a = 4

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3 × 4 = 4√3 মিটার
৫,৯২৪.
3.5 সেমি, 4.5 সেমি ও 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্র তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত সেমি?
  1. ক) 54
  2. খ) 27
  3. গ) 13
  4. ঘ) 40.5
ব্যাখ্যা
3.5 সেমি, 4.5 সেমি ও 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে
কেন্দ্র তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা = 2(3.5 + 4.5 + 5.5) = 27

[ তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্র তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা = 2(ব্যাসার্ধ তিনটির যোগফল) ]
৫,৯২৫.
একটি ঘনকের আয়তন ১০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৫√৩ সে.মি.
  2. ৮√৩ সে.মি.
  3. ১০√৩ সে.মি.
  4. ১২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ১০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a  একক হলে এর আয়তন a³ ঘনএকক

শর্তমতে,
a³ = ১০০০
∴ a = ১০ 

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.

ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে ১০√৩ সে.মি.
৫,৯২৬.
একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৪০ ডিগ্রি বড় হয় তবে তৃতীয় কোণটি কত ডিগ্রি?
  1. ৩০°
  2. ১১২°
  3. ৭৫°
  4. ৬৮°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৪০ ডিগ্রি বড় হয় তবে তৃতীয় কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণ = ক
একটি কোণ = ৩ক
৩য় কোণ = ক + ৪০°

শর্তমতে,
ক + ৩ক + ক + ৪০° = ১৮০°
⇒ ৫ক = ১৮০° - ৪০°
⇒ ক = ১৪০°/৫
∴ ক = ২৮°

∴ তৃতীয় কোণ = ২৮° + ৪০° = ৬৮°

৫,৯২৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ২ হলে এবং এর পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০০০ বর্গমিটার
  2. খ) ২০০০ বর্গমিটার
  3. গ) ৩০০০ বর্গমিটার
  4. ঘ) ১০০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ২ হলে এবং এর পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৫ক , প্রস্থ ২ক

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
                                    = ২ ( ৫ক + ২ক )
                                    = ২ × ৭ক 
                                    = ১৪ক 

১৪ক = ১৪০ 
⇒ ক = ১৪০/১৪
∴ ক = ১০ মিটার 

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৫০ মিটার , প্রস্থ ২০ মিটার 

∴ক্ষেত্রফল = ৫০ × ২০ বর্গমিটার
= ১০০০ বর্গমিটার
৫,৯২৮.
বৃত্তের ক্ষেত্রফল 49π একক হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. 14π একক
  2. 15π একক
  3. 28π একক
  4. 21π একক
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 49π একক হলে, বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = 49π

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π × 7
= 14π
৫,৯২৯.
AB এবং CD সরলরেখাদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে তাহলে ∠AOC = ?
  1. ক) ∠AOD
  2. খ) ∠BOD
  3. গ) ∠BOC
  4. ঘ) ∠AOB
ব্যাখ্যা

∠AOC এবং ∠BOD পরস্পর বিপ্রতীপ কোণ যা পরস্পর সমান।
৫,৯৩০.
সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?
  1. ক) 3, 4, 5
  2. খ) 6, 8, 10
  3. গ) 2, 4, 8
  4. ঘ) 5, 12, 13
ব্যাখ্যা
প্রশ্ন: সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
32 + 42 = 52 [যা সমকোণী ত্রিভুজ ]
62 + 82 = 102 [যা সমকোণী ত্রিভুজ ]
52 + 122 = 132 [যা সমকোণী ত্রিভুজ ]
22 + 42 ≠ 82 [যা সমকোণী ত্রিভুজ নয়]

অপশন গ এর বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব।
৫,৯৩১.
বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 72° হলে, বৃত্তস্থ কোণ কত?
  1. 144°
  2. 108°
  3. 72°
  4. 36°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 72° হলে, বৃত্তস্থ কোণ কত?

সমাধান:
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ  72° হলে, বৃত্তস্থ কোণ 36°
৫,৯৩২.
৪৩° কোণের সম্পূরক কোণ কত?
  1. ৪৩°
  2. ৪৭°
  3. ১৩৭°
  4. ১৪৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩° কোনের সম্পূরক কোণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি কোণের সমষ্টি ৯০° হলে তারা পরস্পরের পূরক কোণ।
দুটি কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ। 
∴ ৪৩° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৩)° 
= ১৩৭° । 
৫,৯৩৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮১ বর্গফুট। ঐ বর্গক্ষেত্রের চর্তুদিকে ৩ ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গফুট
  2. খ) ১৪৪ বর্গফুট
  3. গ) ২২৫ বর্গফুট
  4. ঘ) ২৮৯ বর্গফুট
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৮১ বর্গফুট
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৯ ফুট
রাস্তাসহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = ৯ + ৬ = ১৫ মিটার
তাহলে রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২২৫ বর্গ ফুট

৫,৯৩৪.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সে.মি হলে এর ক্ষেত্রফল কত?
  1. 24√3 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 16√2 বর্গ সে.মি.
  4. 12√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সে.মি হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, a = 4√3 সে.মি.

আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2 বর্গ একক 
= (√3/4) × (4√3)2 বর্গ সে.মি. 
= (√3/4) × (4√3) × (4√3) বর্গ সে.মি.
= 4 × √3 × √3 × √3 বর্গ সে.মি. 
= 4 × √3 × (√3)2 বর্গ সে.মি.
= 12√3 বর্গ সে.মি. 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = 12√3 বর্গ সে.মি. ।

৫,৯৩৫.
একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ৪ সে.মি. ও ৫ সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ৫ বর্গসে.মি. 
  2. খ) ১০ বর্গসে.মি. 
  3. গ) ১৫ বর্গসে.মি.
  4. ঘ) ২০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ৪ সে.মি. ও ৫ সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ৪ × ৫ × sin৩০° 
= (১/২) × ২০ × (১/২)
=  ৫ বর্গসে.মি. 
৫,৯৩৬.
A = 30° হলে sin(3A/2) = কত?
  1. ক) √3
  2. খ) √2/3
  3. গ) 1/√3
  4. ঘ) 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: A = 30° হলে sin(3A/2) = কত?

সমাধান: 
 A = 30°

এখন 
sin(3A/2)
= sin{(3 × 30°)/2}
= sin45°
= 1/√2
৫,৯৩৭.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে কী বলা হয়?
  1. ব্যাস
  2. পরিধি
  3. বৃত্তচাপ
  4. ব্যাসার্ধ
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে কী বলা হয়?

সমাধান:
- বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।
- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৫,৯৩৮.
বেলনের ভূমির ব্যাসার্ধ 14 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 10 গুণ
  2. 4 গুণ
  3. 12 গুণ
  4. 7 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 14 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ব্যাসার্ধ r = 14 সে.মি,
উচ্চতা h হলে,

আমরা জানি,
বেলনের আয়তন, V = πr2h
এবং
বেলনের বক্রতলের ক্ষেত্রফল, A = 2πrh

∴ আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 14/2
= 7

∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 7 গুণ।
৫,৯৩৯.
ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ২৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ৮০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোষগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
এখানে B +C = 180°
বা, 100° + C = 180°
বা, C = 180° - 100° = 80°
৫,৯৪০.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. ক) 0°
  2. খ) 90°
  3. গ) 180°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

বৃত্ত সংক্রান্ত উপপাদ্যঃ
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
৫,৯৪১.
বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r   
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।
৫,৯৪২.
ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
  1. অন্তঃকেন্দ্র:
  2. পরিকেন্দ্র:
  3. ভরকেন্দ্র:
  4. লম্বকেন্দ্র:
ব্যাখ্যা
অন্তঃকেন্দ্র:
ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।

পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
আবার, 
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং বৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। 

ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৫,৯৪৩.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার এবং উচ্চতা ২৪ মিটার হলে, ভূমি কত?
  1. ১৬ মিটার
  2. ১৮ মিটার
  3. ১২ মিটার
  4. ৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার এবং উচ্চতা ২৪ মিটার হলে, ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ২১৬বর্গ মিটার
উচ্চতা = ২৪ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ২১৬ = (১/২) × ভূমি × ২৪
⇒ ২১৬ = ভূমি × ১২
⇒ ভূমি = ২১৬/১২
∴ ভূমি = ১৮ মিটার
৫,৯৪৪.
sinA + cosA = sinB + cosB হলে, A + B = ?
  1. ক) π
  2. খ) 2π
  3. গ) π/2
  4. ঘ) π/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinA + cosA = sinB + cosB হলে, A + B = ?

সমাধান: 
sinA + cosA = sinB + cosB
⇒ sinA - sinB = cosB - cosA 
⇒ 2 cos {(A + B)/2} sin{(A - B)/2} =  2 sin {(A + B)/2} sin{(A - B)/2}
⇒ cos {(A + B)/2} sin{(A - B)/2} - sin {(A + B)/2} sin{(A - B)/2} = 0
⇒ sin{(A - B)/2} [cos {(A + B)/2} - sin {(A + B)/2} ] = 0 

sin{(A - B)/2}  = 0
⇒ sin{(A - B)/2}  = sin0
⇒ (A - B)/2 = 0
⇒ A - B = 0
∴ A = B 

Or, 
 [cos {(A + B)/2} - sin {(A + B)/2} ] = 0 
⇒ cos {(A + B)/2} = sin {(A + B)/2}
⇒ sin {(A + B)/2}/cos {(A + B)/2} = 1
⇒ tan {(A + B)/2} = 1
⇒ tan {(A + B)/2} = tan (π/4)
⇒ (A + B)/2 = π/4
∴ A + B = π/2
৫,৯৪৫.
sin2θ = 1 হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: sin2θ = 1 হলে, θ এর মান কত? 

সমাধান:  
দেওয়া আছে, 
sin2θ = 1  
বা, sin2θ = sin90° 
বা, 2θ = 90° 
বা, θ = 90°/2 
∴ θ = 45° 
৫,৯৪৬.
একটি বৃত্তাকার বাগানের ব্যাস ৩০ মি. এবং বাগানের মাঝখানে ১২ মি. দৈর্ঘ্যের একটি লম্বা দড়ির সাহায্যে একটি গরু বাঁধা আছে। গরুটি কতটুকু বাগানের ঘাস খেতে পারবে না?
  1. ৮১π বর্গ মি.
  2. ৬৫π বর্গ মি.
  3. ৭৭π বর্গ মি.
  4. ১৮π বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার বাগানের ব্যাস ৩০ মি. এবং বাগানের মাঝখানে ১২ মি. দৈর্ঘ্যের একটি লম্বা দড়ির সাহায্যে একটি গরু বাঁধা আছে। গরুটি কতটুকু বাগানের ঘাস খেতে পারবে না?

সমাধান:
বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ = ৩০/২ = ১৫ মি.
বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল = πr = π(১৫) = ২২৫π বর্গ মি.

গরুর দড়ির দৈর্ঘ্য = ১২ মি.
গরুটি যে ক্ষেত্রফল ঘাস খেতে পারবে = π(১২) = ১৪৪π বর্গ মি.

ঘাস খেতে পারবে না এমন ক্ষেত্রফল = সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল - গরুর ঘাস খাওয়ার ক্ষেত্রফল
= ২২৫π - ১৪৪π
= ৮১π বর্গ মি.
৫,৯৪৭.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ০. ১২ মি. এবং ১৪ সে.মি. হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. ১৬৮ বর্গসে.মি.
  2. ৮৪ বর্গসে.মি.
  3. ৫২ বর্গসে.মি.
  4. ১০৪ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ০. ১২ মি. এবং ১৪ সে.মি. হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গসে.মি.?

সমাধান:
 রম্বসের একটি কর্ণ =  ০. ১২ মি. 
= (০.১২ × ১০০) সে.মি.
= ১২ সে.মি.

রম্বসের ক্ষেত্রফল =(১/২) × দুই কর্ণের গুণফল
= (১/২) × ১৪ × ১২
= ৮৪ বর্গসে.মি.
৫,৯৪৮.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩.৯ বর্গ সে.মি এবং ভূমি ২.৬ সে.মি হলে এর উচ্চতা কত? 
  1. ১.৩ সে.মি 
  2. ১.৫ সে.মি
  3. ১.৮ সে.মি
  4. ২.০ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩.৯ বর্গ সে.মি এবং ভূমি ২.৬ সে.মি হলে এর উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সামান্তরিকের ভূমি = ২.৬ সে.মি
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩.৯ বর্গ সে.মি 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
বা, উচ্চতা = ক্ষেত্রফল/ভূমি 
বা, উচ্চতা = ৩.৯/২.৬ 
∴ উচ্চতা = ১.৫ সে.মি ।

৫,৯৪৯.
একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1260° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. 10 টি
  2. 7 টি
  3. 12 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1260° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1260°
⇒ n - 2 = 1260°/180°
⇒ n - 2 = 7
∴ n = 9

অর্থাৎ, বহুভুজটির 9 টি বাহু রয়েছে।
৫,৯৫০.
রেখার প্রান্তবিন্দু কয়টি? 
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু কয়টি? 

সমাধান: 
• রেখা সম্পর্কিত তত্ত্ব: 
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই। 
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। 

• রেখাংশ: 
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে। 
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত। 
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
৫,৯৫১.
একটি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ যথাক্রমে ৯৫° এবং x° হলে, x এর মান কত?
  1. ৯৫°
  2. ৭৫°
  3. ১০৫°
  4. ৮৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ যথাক্রমে ৯৫° এবং x° হলে, x এর মান কত?

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°

প্রশ্নমতে,
৯৫° + x° = ১৮০°
⇒ x° = ১৮০° - ৯৫°
∴ x° = ৮৫°
৫,৯৫২.
একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 336 বর্গ মিটার
  2. 382 বর্গ মিটার
  3. 456 বর্গ মিটার
  4. 512 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
বাগানের ক্ষেত্রফল = 40 × 30 = 1200 বর্গ মিটার

যেহেতু, বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বাগানের প্রস্থ = 40 + (3 + 3) মিটার = 46 মিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 30 + (3 + 3) মিটার = 36 মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 46 × 36 = 1656 বর্গ মিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = 1656 - 1200 = 456 বর্গ মিটার
৫,৯৫৩.
∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠B এর মান কত?
  1. 34°
  2. 36°
  3. 26°
  4. 54°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠B এর মান কত?

সমাধান:
∠A ও ∠B পরস্পর পূরক
∠A = 3x
∠B = 2x

প্রশ্নমতে 
3x + 2x = 90°
⇒ 5x = 90°
∴ x = 18° 

∴ ∠B = 2x = 2 × 18° = 36°
৫,৯৫৪.
সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
  1. যদি ১টি অন্য ২টি বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু হয়
  2. যদি বিন্দুগুলো সমরেখ হয়
  3. যদি বিন্দুগুলো সমরেখ না হয়
  4. যদি বিন্দুগুলোর সধ্যবর্তী দূরত্ব সমান হয়
ব্যাখ্যা
প্রশ্ন: সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?

সমাধান:
- সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে সবসময় একটি বৃত্ত অঙ্কন করা যায়। সুতরাং প্রত্যেক ত্রিভুজকে বৃত্তে অন্তর্লিখিত করা যায়। 
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
৫,৯৫৫.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিতকরলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) ১২০°
  2. খ) ০°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°-120° = 0°
৫,৯৫৬.
7 একক ধার বিশিষ্ট একটি ঘনকের তিনটি কর্ণের সমষ্টি কত?
  1. 21√3 একক
  2. 42√2 একক
  3. 21 একক
  4. 7√3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 7 একক ধার বিশিষ্ট একটি ঘনকের তিনটি কর্ণের সমষ্টি কত?

সমাধান:
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a = 7
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a

আমরা জানি,
ঘনকের তিনটি কর্ণের সমষ্টি = (√3)a + (√3)a + (√3)a
= 7√3 + 7√3 + 7√3
= 21√3 একক
৫,৯৫৭.
একটি কোণ তার সম্পূরক কোণের তিন গুণ। কোণটির মান কত?
  1. 30°
  2. 120°
  3. 135°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের তিন গুণ। কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণটির মান = x°
তাহলে তার সম্পূরক কোণ = 180 - x°

প্রশ্নমতে,
x = 3 × (180 - x)
⇒ x = 540 - 3x
⇒ 4x = 540
⇒ x = 540 / 4
∴ x = 135°

অতএব, কোণটির মান 135°
৫,৯৫৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ।  এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. ক) ৯৬ মিটার 
  2. খ) ৮০ মিটার 
  3. গ) ৭২ মিটার 
  4. ঘ) ৬০ মিটার 
ব্যাখ্যা
মনেকরি,
 আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক  মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (ক  এর ৩/২) মিটার 
                                       = ৩ক/২ মিটার 

প্রশ্নমতে,
    ক ×৩ক/২ = ৩৮৪
    ৩ক/২ =৩৮৪
    ক= (৩৮৪ × ২) / ৩
    ক= ২৫৬ 
    ক = ১৬
 আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ১৬ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (১৬ × ৩)/২ মিটার 
                                        =২৪ মিটার
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (২৪ +১৬) মিটার = ৮০ মিটার 
৫,৯৫৯.
x + y - 1 = 0 রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভূজ গঠিত হয় সেই ত্রিভূজটি-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) সুক্ষকোণী
ব্যাখ্যা

প্রদত্তরেখাটি x + y - 1 = 0
বা, x + y = 1
বা, x/1 + y/1 = 1
∴ OA = 1,
OB = 1 ফলে
OA = OB
∴ ΔOAB সমদ্বিবাহু ত্রিভূজ।

৫,৯৬০.
সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে ত্রিভুজটির লম্ব কত?
  1. ক) 6 সে.মি.
  2. খ) 9 সে.মি.
  3. গ) 12 সে.মি.
  4. ঘ) 15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা অতিভুজ 3 সে.মি. বড়, কিন্তু লম্ব, ভুমি অপেক্ষা 3 সে.মি. ছোট হলে ত্রিভুজটির লম্ব কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের ভূমি = x সে.মি.
ত্রিভুজের লম্ব = (x - 3) সে.মি.
ত্রিভুজের অতিভুজ = (x + 3) সে.মি.

পীথাগোরাসের উপপাদ্য হতে পাই,
 x2 + (x - 3)2 = (x + 3)2 
বা, x2 + x2 - 6x + 9 = x2 + 6x + 9
বা, 2x2 - 6x + 9 - x- 6x - 9 = 0
বা, x2 - 12x = 0
বা, x(x - 12) = 0

হয়, x = 0 [গ্রহণ যোগ্য নয়, কেননা অতিভুজ কখনও 0 বা ঋণাত্বক হতে পারে না]

অথবা, x - 12 = 0
∴ x = 12

ত্রিভুজের লম্ব = (x - 3) সে.মি.
= (12 - 3) সে.মি.
= 9 সে.মি.
৫,৯৬১.
A = 45° হলে (1 - tan2A)/(1 + tan2A) = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
দেয়া আছে,
A = 45°

(1 - tan2A)/(1 + tan2A) =(1 - tan245°)/(1 + tan245°) 
                                       = {1 - 12}/{1 + 12}
                                       = 0/2
                                       = 0
৫,৯৬২.
যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 30°
  2. 42°
  3. 45°
  4. 24°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos(θ + 18°) = 1/2
⇒ cos(θ + 18°) = cos60°
⇒ θ + 18° = 60°
⇒ θ = 60° - 18°
∴ θ = 42°
৫,৯৬৩.
10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?
  1. ক) 20π
  2. খ) 100π
  3. গ) 250π
  4. ঘ) 500π
ব্যাখ্যা
প্রশ্ন: 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = π × (10)2 = 100π
বৃত্তের পরিধি = 2πr = 2 × π × 10 = 20π

∴ বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির = (100π/20π) × 100 = 500 শতাংশ
৫,৯৬৪.
একটি পাখা প্রতি মিনিটে ১২০ বার ঘুরলে ৩ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ৯৬০°
  2. ১০৮০°
  3. ১৪৪০°
  4. ২১৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাখা প্রতি মিনিটে ১২০ বার ঘুরলে ৩ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
পাখাটি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ১২০ বার
∴ পাখাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২০/৬০ বার
∴ চাকাটি ৩ সেকেন্ডে ঘুরে = (১২০ × ৩)/৬০ বার
= ৬ বার

পাখাটি ১ বার ঘুরলে ঘুরে = ৩৬০°
∴ ৬ বার ঘুরলে ঘুরে = ৩৬০° × ৬
= ২১৬০°
৫,৯৬৫.
সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
  1. ক) 415.69 মি.
  2. খ) 417 মি.
  3. গ) 315.69 মি.
  4. ঘ) 315 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
মিনারের উচ্চতা = h

শর্তমতে,
tan60° = h/240
বা, √3 = h/240
বা, h = 240√3
∴ h = 415.69 মি.
৫,৯৬৬.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 10 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 10 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 20 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 10 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ XE : EF = 2 : 1
⇒ 10 : EF = 2 : 1
⇒ 10/EF = 2/1
⇒ 2EF = 10
⇒ EF = 5

∴ ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 10 + 5 = 15 সে.মি.

৫,৯৬৭.
AB ও CD সমান্তরাল এবং PQ এদের ছেদক হলে, ∠AOE = কত ডিগ্রি?
  1. 33°
  2. 67°
  3. 57°
  4. 123°
ব্যাখ্যা

প্রশ্ন: AB ও CD সমান্তরাল এবং PQ এদের ছেদক হলে, ∠AOE = কত ডিগ্রি?


সমাধান:
এখানে, ∠AOP এবং ∠AOE পরস্পর সরলরৈখিক যুগল কোণ তৈরি করে।
সুতরাং, এদের সমষ্টি ১ সরল কোণ হবে।

আমরা জানি,
১ সরল কোণ = 180°
⇒ ∠AOP + ∠AOE = 180°
⇒ ∠AOE = 180° - ∠AOP
= 180° - 123°
= 57°

৫,৯৬৮.
২ হেক্টর = কত একর?
  1. ২.৪৭
  2. ৪.৯৪
  3. ৬.৪৫
  4. ৩৯.৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
∴ ২ হেক্টর = (২ × ২.৪৭) একর 
= ৪.৯৪ একর (প্রায়)

• হেক্টর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পরিমাপ:
১ হেক্টর = ১০০ এয়র
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
৫,৯৬৯.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সে. মি. এবং উচ্চতা 4 সে. মি. হলে, এর বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. 66π বর্গ সে. মি.
  2. 36π বর্গ সে. মি.
  3. 56π বর্গ সে. মি.
  4. 46π বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সে. মি. এবং উচ্চতা 4 সে. মি. হলে, এর বক্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 7 সে. মি.
উচ্চতা, h = 4 সে. মি

আমরা জানি,
সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 × π × 7 × 4
= 56π

∴ সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 56π

৫,৯৭০.
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130° হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) 50°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130° হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130°

আমরা জানি,
পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
∴ পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/2
= 130°/2
= 65°
৫,৯৭১.
3 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?
  1. ক) √3
  2. খ) 3√3
  3. গ) 6√3
  4. ঘ) 9√3
ব্যাখ্যা
প্রশ্ন: 3 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 3
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  3√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  3√3 + 3√3 = 6√3 একক
৫,৯৭২.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 45°। গাছটি 15 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?
  1. 10 মিটার
  2. 15 মিটার
  3. 20 মিটার
  4. 25 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 45°। গাছটি 15 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?

সমাধান: 

ধরি, 
গাছটি a মিটার দূরে অবস্থিত 

প্রশ্নমতে,
tan 45° = AB/AC 
বা, 1 = 15/a 
∴ a = 15 মিটার 

∴ গাছটি 15 মিটার দূরে অবস্থিত ।
৫,৯৭৩.
কোন বিন্দুর স্থানাঙ্ক (3, 4) হলে, মূল বিন্দুর দূরত্ব কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বিন্দুর স্থানাঙ্ক (3, 4) হলে, মূল বিন্দুর দূরত্ব কত? 

সমাধান: 
মূল বিন্দুর স্থানাঙ্ক = (0, 0) 
একটি বিন্দু (3, 4)

∴ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(3 - 0)2 + (4 - 0)2}
= √(9 + 16)
= √(25)
= 5

৫,৯৭৪.
একটি ঘনকে পৃষ্টে কয়টি বর্গক্ষেত্র থাকে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
একটি ঘনকের ছয়টি পৃষ্টে ৬ টি বর্গক্ষেত্র আছে।
৫,৯৭৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১০ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ২৮ বর্গ সে.মি.
  3. ৪০ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১০ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১০ বর্গ সে.মি.
= ৪০ বর্গ সে.মি.। 
৫,৯৭৬.
2cosθ = 1 হলে, sin²θ এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 4/3
  3. গ) 3/4
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2cosθ = 1 হলে, sin²θ এর মান কত?

সমাধান:
2cosθ = 1
বা, cosθ = 1/2
বা, cosθ = cos60°
∴ θ = 60°

এখন
sin²θ
=(sin60°)²
=(√3/2)²
= 3/4
৫,৯৭৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১৪ সে.মি. হলে আয়তক্ষেত্রটির সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৬ সে.মি.
  2. ২৮ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১৪ সে.মি. হলে আয়তক্ষেত্রটির সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১৮ সে.মি.
প্রস্থ = ১৪ সে.মি. 

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
রম্বসের পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য

ধরি, 
রম্বসের বাহু = ক সে.মি. 

প্রশ্নমতে,
৪ক = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ক = {২ × (দৈর্ঘ্য + প্রস্থ)}/৪
⇒ ক = {২ × (১৮ + ১৪)}/৪
⇒ ক = (২ × ৩২)/৪
⇒ ক = ১৬ সে.মি.

৫,৯৭৮.
একটি বৃত্তের ব্যাস 18 সে.মি. হলে, এর পরিধি কত?
  1. 9π সে.মি.
  2. 27π সে.মি.
  3. 36π সে.মি.
  4. 18π সে.মি.
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাস 18 সে.মি. হলে, এর পরিধি কত?

সমাধান:
দেয়া আছে,
বৃত্তের ব্যাস = 18 সে.মি।
∴ বৃত্তের ব্যাসার্ধ , r = 18/2 = 9 সে.মি

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
= 2 × π × 9
= 18π

∴ পরিধি =18π সে.মি.

৫,৯৭৯.
১৬ মি. বাহু বিশিষ্ট একটি বর্গের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের প্রস্থ, দৈর্ঘ্যের ০.৬ গুণ।
  1. ১৮০ বর্গ মি.
  2. ১২০ বর্গ মি.
  3. ২৪০ বর্গ মি.
  4. ৩২০ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ মি. বাহু বিশিষ্ট একটি বর্গের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের প্রস্থ, দৈর্ঘ্যের ০.৬ গুণ।

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক
প্রস্থ = ০.৬ক

প্রশ্নমতে,
২(ক + ০.৬ক) = ৪ × ১৬
১.৬ক = ৩২
ক = ২০

ক্ষেত্রফল = (২০ × ১২) বর্গ মি.
= ২৪০ বর্গ মি.
৫,৯৮০.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) sin2θ + cos2θ = 1
  2. খ) sec2θ + tan2θ = 1
  3. গ) cosec2θ - cot2θ = 1
  4. ঘ) tanθ = sinθ/cosθ
ব্যাখ্যা
আমরা জানি,
⇒ sin2θ + cos2θ = 1
⇒ sec2θ - tan2θ = 1
⇒ cosec2θ - cot2θ = 1
⇒ tanθ = sinθ/cosθ
৫,৯৮১.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি. ৪ সে.মি. ও 9 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর ৷
  1. ক) 25.48 বর্গ সে.মি.
  2. খ) 25.98 বর্গ সে.মি.
  3. গ) 26.83 বর্গ সে.মি.
  4. ঘ) 27.95 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি. ৪ সে.মি. ও 9 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর ৷

সমাধান:
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 7 সে.মি., b = ৪ সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (7 + 8 + 9)/2
= 24/2 সে.মি.
= 12 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{12(12 - 7)(12 - 8)(12 - 9)} বর্গ সে.মি.
= √(12 × 5 × 4 × 3) বর্গ সে.মি.
= √720 বর্গ সে.মি. 
= 26.83 বর্গ সে.মি. 
৫,৯৮২.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4 : 5 হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 12 : 15
  2. 16 : 25
  3. 8 : 10
  4. 15 : 26
ব্যাখ্যা
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 4x এবং 5x
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(4x)² : π(5x)²
                                                     = 16πx² : 25πx²
                                                      = 16 : 25
৫,৯৮৩.
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ১৮০°।
৫,৯৮৪.
একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহদ্বয়ের দৈঘ্য 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 8 মিটার
  2. 16 মিটার
  3. 48 মিটার
  4. 64 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহদ্বয়ের দৈঘ্য 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 

সমাধান: 
ট্রাপিজিয়মের ক্ষেত্রফল = (1/2) ×  সমান্তরাল বাহদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ 768 = (1/2) × (32 + 64) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (768 × 2)/96
= 16 মিটার   
৫,৯৮৫.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ১৩৬ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১৯৬ মিটার
  4. ২৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
বিস্তার = ক 
এবং দৈর্ঘ্য = ২ক

প্রশ্নমতে,
২ক × ক = ১১৫২
⇒ ২ক২ = ১১৫২
⇒ ক২ = ৫৭৬
∴ ক = ২৪
∴ দৈর্ঘ্য = ২ × ২৪ = ৪৮

সুতরাং, পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার)
= ২(৪৮ + ২৪)
= ১৪৪ মিটার
৫,৯৮৬.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি.  হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ১০ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি.  হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস 
= ২ × ব্যাসার্ধ
= (২ × ৬) সে.মি.
= ১২ সে.মি.
৫,৯৮৭.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের OB ব্যাসার্ধ। OB = 3 মিটার হলে, সাদা অংশের ক্ষেত্রফল কত?
  1. ক) (18π - 9)/2 বর্গ মিটার
  2. খ) (8π - 9)/2 বর্গ মিটার
  3. গ) 18π বর্গ মিটার
  4. ঘ) (18π - 5)/2 বর্গ মিটার
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = 9π  বর্গ মিটার
ΔAOB এর ক্ষেত্রফল = (1/2)×3×3 = 9/2  বর্গ মিটার
∴ সাদা অংশের ক্ষেত্রফল =  9π - 9/2 = (18π - 9)/2 বর্গ মিটার

৫,৯৮৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 968 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 
  1. 18 মিটার
  2. 22 মিটার
  3. 24 মিটার
  4. 28 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 968 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 

সমাধান: 
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = a মিটার  
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2a মিটার
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক 
= (2a × a) বর্গ মিটার 
= 2a2 বর্গ মিটার 

শর্তমতে,
2a2 = 968
বা, a2 = 968/2
বা, a2 = 484
বা, a2 = 222
∴ a = 22
 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = 22 মিটার। 

৫,৯৮৯.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 7 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 2√6 মিটার। অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 4√6 মিটার
  2. 5 মিটার
  3. 11 মিটার
  4. 14 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 7 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 2√6 মিটার। অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য a মিটার

পিথাগোরাসের সূত্র অনুযায়ী,
(2√6)2 + a2 = 7
⇒ 24 + a2 = 49
⇒ a2 = 49 - 24
⇒ a2 = 25
∴ a = 5

∴ অপর বাহুর দৈর্ঘ্য 5 মিটার

৫,৯৯০.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত ৬ঃ১ এবং ক্ষেত্রফল ১০৫৮ বর্গ সেঃমিঃ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ২৩ সেঃমিঃ
  2. ৪৬ সেঃমিঃ
  3. ৩৪.৫ সেঃমিঃ
  4. ৬৯ সেঃমিঃ
ব্যাখ্যা

মনে করি,
পরিসীমা = ৬a,
প্রস্থ = a
∴ ২(দৈর্ঘ্য + প্রস্থ) = পরিসীমা = ৬a
বা, দৈর্ঘ্য + প্রস্থ = ৩a
বা, দৈর্ঘ্য = ৩a - প্রস্থ
= ৩a - a
= ২a
∴ ক্ষেত্রফল = ২a × a = ১০৫৮
বা, ২a2 = ১০৫৮
বা, a2 = ৫২৯
∴ a = ২৩
∴ দৈর্ঘ্য = ২a = ৪৬

৫,৯৯১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গ সে.মি. হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৬ সে.মি.
  2. ৩৬ সে.মি.
  3. ৬৪ সে.মি.
  4. ১২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গ সে.মি. হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫৬
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমত্‌
a = ২৫৬
বা, a = (১৬)
∴ a = ১৬

বর্গক্ষেত্রের পরিসীমা = ৪a
= ৪ × ১৬
= ৬৪
৫,৯৯২.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. এবং এর ক্ষেত্রফল 1,200 বর্গ সে. মি. হলে সমান সমান বাহুর মধ্যবর্তী কোণ = কত?
  1. ক) 74.73 ডিগ্রী
  2. খ) 63.74 ডিগ্রী
  3. গ) 65.74 ডিগ্রী
  4. ঘ) 73.74 ডিগ্রী
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. এবং এর ক্ষেত্রফল 1,200 বর্গ সে. মি. হলে সমান সমান বাহুর মধ্যবর্তী কোণ = কত?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ

দেয়া আছে 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = b = 50 সে. মি.
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 1,200 বর্গ সে. মি.

প্রশ্নমতে,
(1/2)absinθ = 1200
(1/2) × 50 × 50 × sinθ = 1200
25 × 50 × sinθ = 1200
sinθ =1200/1250
sinθ =0.96
sinθ =sin73.73°
θ = 73.73°
৫,৯৯৩.
একটি আয়তাকার ঈদগাহের মেঝের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৪ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতির কয়টি টাইলস প্রয়োজন?
  1. ১০০টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ৮০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঈদগাহের মেঝের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৪ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতির কয়টি টাইলস প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
টাইলসের দৈর্ঘ্য ৪ ফুট
∴ টাইলসের ক্ষেত্রফল = (৪ × ৪) বর্গফুট
= ১৬ বর্গফুট

ঈদগাহের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ২০ ফুট 
∴ ঈদগাহের ক্ষেত্রফল = (৮০ × ২০) বর্গফুট
= ১৬০০ বর্গফুট 

∴ টাইলসের সংখ্যা = ১৬০০/১৬ টি 
= ১০০টি
৫,৯৯৪.
১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
  1. ক) ২.৫৪ সেন্টিমিটার
  2. খ) ২.০২ সেন্টিমিটার
  3. গ) ৩.৭৩ সেন্টিমিটার
  4. ঘ) ১.৩৭ সেন্টিমিটার
ব্যাখ্যা
১ ইঞ্চিতে = ২.৫৪ সেন্টিমিটার
৫,৯৯৫.
চতুর্ভূজের চারকোণের অনুপাত ১ : ২ : ৩ : ৪ হলে মধ্যবর্তী কোণদ্বয়ের গড়-
  1. ক) ৬৫°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৯৫°
ব্যাখ্যা

চারটি কোণ যথাক্রমে a, ২a, ৩a, ৪a
∴ a + ২a + ৩a + ৪a = ৩৬০°
বা, ১০a = ৩৬০°
∴ a = ৩৬°
∴ মধ্যবর্তী কোণদ্বয়ের গড় = (২a + ৩a)/২
= (৭২° + ১০৮°)/২
= ৯০°

৫,৯৯৬.
যদি sin⁡θ = 2/√13​ এবং cos⁡θ = 3/√13 হয়​, তাহলে tan⁡θ এর মান নির্ণয় করুন।
  1. 3/2
  2. 2/3
  3. 1
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡θ = 2/√13​ এবং cos⁡θ = 3/√13 হয়​, তাহলে tan⁡θ এর মান নির্ণয় করুন।

সমাধান:
tan⁡θ
= sinθ/cosθ
= (2/√13)/(3/√13)
= 2/3
৫,৯৯৭.

প্রদত্ত চিত্রে d এর মান কত? 
  1. ক) 8 m
  2. খ) 10 m
  3. গ) 4 m
  4. ঘ) 2 m
ব্যাখ্যা
প্রশ্ন:

প্রদত্ত চিত্রে d এর মান কত? 

সমাধান: 
BC2 =AB2 +AC2
⇒ (4d + d)2 = 62 + 82 
⇒ 25d2 = 36 + 64
⇒ 25d2 = 100
⇒ d2 = 4
∴ d = 2 
৫,৯৯৮.
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাস = 2r
তাহলে, বৃত্তের পরিধি = 2πr
ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে, নতুন ব্যাস = 2r + (2 × 2r) = 6r

∴ নতুন পরিধি = 2π × (6r/2) [ব্যাসার্ধ = ব্যাস/2]
= 2π × 3r
= 6πr
∴ পরিধি বৃদ্ধি পেয়েছে (6πr - 2πr) = 4πr
যা 2πr এর দ্বিগুণ।
৫,৯৯৯.
একটি  বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 72° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কতটি?
  1. 5 টি
  2. 6 টি
  3. 7 টি
  4. 8 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি  বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 72° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কতটি? 

সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণের পরিমাণ 72°
 
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা = 360°/বহিঃস্থ কোণ 
= 360°/72° 
= 5 টি

৬,০০০.
5 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. 8
  2. 9
  3. 10
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: 5 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

মনে করি, বৃত্তের কেন্দ্র O এবং জ্যা হলো AB।
কেন্দ্র হতে জ্যা এর ওপর লম্ব দূরত্ব OD = 3 সে.মি. এবং ব্যাসার্ধ OA = 5 সে.মি.।
এখানে, ∆OAD একটি সমকোণী ত্রিভুজ।

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OA2 = OD2 + AD2
⇒ 52 = 32 + AD2
⇒ 25 = 9 + AD2
⇒ AD2 = 25 - 9
⇒ AD2 = 16
∴ AD = 4 সে.মি.

আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।

∴ জ্যা এর দৈর্ঘ্য, AB = 2 × AD
⇒ AB = 2 × 4
∴ AB = 8 সে.মি.