উত্তর
ব্যাখ্যা
• ত-বর্গীয় বর্ণের ক্ষেত্রে ‘ণ’ প্রযোজ্য নয়।
------------------
• ণ-ত্ব-বিধান:
- যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ‘ণ’ ব্যবহৃত হয় তাকে ণত্ব-বিধান বলে।
- যেসব ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না, সেখানে ‘ন’ ব্যবহৃত হয়।
- যেমন:
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনও ‘ণ’ হয় না।
- যেমন: অন্ত, গ্রন্থ।
• বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দে ‘ণ’ লেখার প্রয়োজন হয় না।
- যেমন:
- দেশি শব্দ: কোণ, গণ্ড, ছাগল।
- তদ্ভব শব্দ: কান, সোনা, চুন।
- বিদেশি শব্দ: কোরআন, ইরান, নিশান, হর্ন, গভর্নর।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।