বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৭৮৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৭৮৩

২০১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং লম্ব ভূমির ¾ অংশ হলে, লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 17 মিটার
  4. ঘ) 20 মিটার
ব্যাখ্যা

ধরি, ভূমি = 4x মিটার।
∴ লম্ব = (4x এর ¾) মিটার = 3x মিটার
প্রশ্নমতে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 625
⇒ 25x² = 625
⇒ x² = 25
∴ x = 5
∴ লম্বের দৈর্ঘ্য 3×5 = 15 মিটার

২০২.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৬০
  2. ৬৫
  3. ৩০
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
লম্ব = x মি.

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x+ 52 = 132
বা, x2 + 25 = 169
বা, x2 = 169 - 25
বা, x = √144
∴ x = 12

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (12 × 5)
= 30 বর্গ মি.
২০৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৬২°। বহুভুজটির বাহুসংখ্যা কত? 
  1. ২০টি
  2. ২৬টি
  3. ২৪টি
  4. ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৬২°। বহুভুজটির বাহুসংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৬২° 
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = (১৮০ - ১৬২)° 
= ১৮° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = (৩৬০/১৮) 
=২০টি
২০৪.
একটি বহুভুজের ২০টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করুন।
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের ২০টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

{n(n - 3)}/2 = 20
⇒ n2 - 3n = 40
⇒ n2 - 8n + 5n - 40 = 0
⇒ n(n - 8) + 5(n - 8) = 0
⇒ (n - 8)(n + 5) = 0
∴ n = 8 [n = - 5 গ্রহণযোগ্য নয়]
২০৫.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি?
  1. ৬ সমকোণ
  2. ৮ সমকোণ
  3. ৯ সমকোণ
  4. ১০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = (২ × ৬ - ৪) সমকোণ
= ১২ - ৪ সমকোণ
= ৮ সমকোণ

∴ ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৮ সমকোণ।
২০৬.
২৫ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ২০ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ১২ মিটার
  2. ১৫ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ২০ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
২৫ = ২০ + ক
বা, ক = ৬২৫ - ৪০০
বা, ক = ২২৫
∴ ক = ১৫ মিটার
২০৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. 2√3
  2. 2√2
  3. 3√2
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:

(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
∴ অতিভুজ = √(32 + 32)
= √(9 + 9)
= √(18)
= √(2 × 9)
= 3√2
২০৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ২০টি
  2. খ) ১৮টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণ ১৮০° - ১৬২° = ১৮°

বাহুর সংখ্যা = ৩৬০°/১৮° 
= ২০টি 
২০৯.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি. হলে, নিচের কোনটি সঠিক?
  1. ত্রিভুজটি সমকোণী 
  2. ত্রিভুজটি সূক্ষ্মকোণী
  3. ত্রিভুজটি স্থুলকোণী
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি. হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে,
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি.

∴  12 + (√3)2
= 1 + 3
= 4
= 22

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

২১০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. 2 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সে.মি., সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা, h = 5 সে.মি. 
সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, a = 8 সে.মি. 
অপর বাহুর দৈর্ঘ্য = b

প্রশ্নমতে,
(1/2) × h (a + b) = 30
বা, 5(8 + b) = 30 × 2
বা, 40 + 5b = 60
বা, 5b = 60 - 40
বা, 5b = 20
∴ b = 4

∴ অপর বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
২১১.
3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?
  1. 4.5 সে. মি.
  2. 6 সে. মি.
  3. 4 সে. মি.
  4. 2.5 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে,
OP2 = OQ2 + PQ2

এখানে,
OP = 5 সেমি এবং OQ = 3 সেমি

এখন,
⇒ PQ2 = OP2 - OQ2
⇒ PQ2 = 52 - 32 = 25 - 9 = 16
⇒ PQ = √16 = 4
∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 4 সে. মি.
২১২.
একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের গড় কত?
  1. 108°
  2. 118°
  3. 116°
  4. 104°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের গড় কত?

সমাধান:
কোণগুলোর সমষ্টি = 9+10+12+14+15 = 60
পঞ্চভুজের ৫ কোণের সমষ্টি = 540°

ছোট কোণ = (9/60) × 540° = 81°
বৃহত্তম কোণ = (15/60) × 540° = 135°

গড় = (81° + 135°)/2
= 108°
২১৩.
একটি মই ৫ মিটার লম্বা। একটি দেয়াল থেকে ৩ মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?
  1. ৫.৫ মিটার
  2. ৪ মিটার
  3. ২ মিটার
  4. ৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই ৫ মিটার লম্বা। একটি দেয়াল থেকে ৩ মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?

সমাধান:

দেয়ালের উচ্চতা = √(৫ - ৩)
= √(২৫ - ৯)
= √১৬
= ৪ মিটার
২১৪.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য ৬৫ cm অপর দুইবাহুর অনুপাত ৫ঃ১২ হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে -
  1. ক) ২৫cm, ৬০cm
  2. খ) ২৫cm, ৫০cm
  3. গ) ৪০cm, ১৫cm
  4. ঘ) ১৫cm, ৩৬cm
ব্যাখ্যা

ধরি, অপর বাহুদ্বয় ৫x, ১২x ∴ (৫x) + (১২x) = ৬৫
বা, ২৫x + ১৪৪x2 = ৬৫ × ৬৫
বা, ১৬৯x = ৬৫ × ৬৫
বা, x2 = ৬৫ × ৬৫ / ১৬৯ = ২৫ ∴ x = ৫
 ∴ অপর বাহুদ্বয় = ২৫, ৬০

২১৫.
একটি সুষম বহুভূজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি-
  1. ক) 180°
  2. খ) 270°
  3. গ) 360°
  4. ঘ) 450°
ব্যাখ্যা

সুষম বহুভূজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

২১৬.
একটি সুষম বহুভুজের অন্ত:কোণের পরিমাণ ১৬২° হলে এর বাহুর সংখ্যা কত? 
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্ত:কোণের পরিমাণ ১৬২° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 

আমরা জানি, 
অন্ত:স্থ কোণ + বহি:স্থ কোণ = ১৮০°
বা, বহি:স্থ কোণ = ১৮০° - ১৬২°
∴ বহি:স্থ কোণ = ১৮°

বাহুর সংখ্যা = ৩৬০°/বহি:স্থ কোণ
= ৩৬০°/১৮°
= ২০

∴ বাহুর সংখ্যা = ২০টি
 
২১৭.
একটি সুষম পঞ্চভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি কত সমকোণ?
  1. ৩ সমকোণ
  2. ৫ সমকোণ
  3. ২ সমকোণ
  4. ৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি কত সমকোণ?

সমাধান :
আমরা জানি,
বহুভুজের কোণ সংখ্যা ”ক” হলে, অন্তস্থ কোণের সমষ্টি = (ক - ২) × ১৮০°
= (৫ - ২) × ১৮০°
= ৩ × ১৮০°
= ৫৪০°

মোট সমকোণ = ৫৪০° ÷ ৯০°
= ৬
২১৮.
একটি ৫ মি. লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪ মি. উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ক) ১ মি.
  2. খ) ৩ মি.
  3. গ) ২০ মি.
  4. ঘ) ১০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫ মি. লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪ মি. উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য ৫ মি. দেয়ালের উচ্চতা ৪ মি.

ধরি,
মইয়ের ভূমি সংলগ্ন প্রান্ত হতে দেয়ালের দূরত্ব x মি.

মইটি দেয়ালের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে
পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে,
৪² + x² = ৫²
বা, ১৬ + x² = ২৫
বা, x² = 9
বা, x = 3

মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব ৩ মি.

২১৯.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য 132° হলে বহুভুজটি কোন প্রকৃতির?
  1. অষ্টভুজ
  2. দশভুজ
  3. পঞ্চদশভুজ
  4. ষোড়শভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য 132° হলে বহুভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
মনে করি, বহুভুজের বাহু সংখ্যা = n
আমরা জানি:
প্রতিটি অন্তঃকোণ = (n - 2) × 180°/n
প্রতিটি বহিঃকোণ = 360°/n

প্রশ্নমতে,
অন্তঃকোণ - বহিঃকোণ = 132°
বা, {(n - 2) × 180°/n} - (360°/n) = 132°
বা, {(n - 2) × 180° - 360°}/n = 132°
বা, 180°n - 360° - 360° = 132°n
বা, 180°n - 720° = 132°n
বা, 180°n - 132°n = 720°
বা, 48°n = 720°
বা, n = 720°/48°
বা, n = 15

যেহেতু বহুভুজটির বাহু সংখ্যা 15, এটি একটি পঞ্চদশভুজ (Pentadecagon)।

২২০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ২৫টি
  2. খ) ২০টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪°।
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪৪°
= ৩৬°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩৬°
= ১০টি
২২১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার 
  2. ১৩ মিটার 
  3. ১৭ মিটার 
  4. ২৫ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
​সমকোণী ত্রিভুজের লম্ব = ক মিটার 
​ভূমি = ২ক + ২ মিটার 
​অতিভুজ = (২ক + ২) + ১ মিটার = ২ক + ৩ মিটার 

​পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
​অতিভুজ = লম্ব + ভূমি
⇒ ​(২ক + ৩) = ক + (২ক + ২) 
​⇒ ৪ক + ১২ক + ৯ = ক+ ৪ক + ৮ক + ৪
⇒ ​৪ক + ১২ক + ৯ = ৫ক + ৮ক + ৪
​⇒ ৫ক- ৪ক + ৮ক - ১২ক + ৪ - ৯ = ০
​⇒ ক - ৪ক - ৫ = ০
⇒ ​ক- ৫ক + ক - ৫ = ০
​⇒ ​ক(ক - ৫) + ১(ক - ৫) = ০
⇒ ​(ক - ৫)(ক + ১) = ০

​​হয়, ক - ৫ = ০ অথবা ক + ১ = ০
​হয়, ক = ৫ অথবা ক = - ১
​​কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। 
​ ​∴ ক = ৫

অর্থাৎ লম্ব = ৫ মিটার 
∴ ​অতিভুজ = (২ × ৫ + ৩) মিটার = (১০ + ৩) মিটার = ১৩ মিটার 

২২২.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 
  1. b = √(c2 - a2)
  2. c = √(b2 - a2)
  3. a = √(c2 + b2)
  4. b = √(c2 + a2)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
c2 - a2 = b
b = √(c2 - a2)
২২৩.
একটি দশ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি কত?
  1. ৮ সমকোণ
  2. ১০ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দশ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং দশভুজের দশটি কোণের সমষ্টি = (২ × ১০) - ৪ সমকোণ
= ২০ - ৪ সমকোণ
= ১৬ সমকোণ

∴ দশভুজের দশটি কোণের সমষ্টি = ১৬ সমকোণ।
২২৪.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?
  1. 308 ঘন সে.মি.
  2. 216 ঘন সে.মি.
  3. 188 ঘন সে.মি.
  4. 155 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a হলে ঘনকের আয়তন = a3 ঘন একক

∴ নতুন ঘনকের আয়তন = (33 + 43 + 53) ঘন সে. মি.
= (27 + 64 + 125) ঘন সে.মি.
= 216 ঘন সে.মি.
২২৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৫৬° হলে, এর বাহু সংখ্যা কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৫৬° হলে, এর বাহু সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ = ১৫৬°

আমরা জানি,
একটি অন্তঃস্থকোণ ও তার সংশ্লিষ্ট বহিঃস্থকোণের সমষ্টি ১৮০°।
সুতরাং, সুষম বহুভুজটির বহিঃস্থকোণ = (১৮০° - ১৫৬°) = ২৪°

আবার, যেকোনো সুষম বহুভুজের বহিঃস্থকোণগুলোর সমষ্টি ৩৬০°।
∴ বহুভুজটির বাহুর সংখ্যা = বহিঃস্থকোণগুলোর সমষ্টি/একটি বহিঃস্থকোণের পরিমাণ

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২৪°
 = ১৫ টি

২২৬.
পিথাগোরাস কোন দেশের দার্শনিক ছিলেন?
  1. ক) মিসর
  2. খ) ব্যবিলন
  3. গ) গ্রিস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক।
২২৭.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি 15 সে.মি., উচ্চতা 8 সে.মি হলে, অতিভুজ কত? 
  1. 22 সে.মি.
  2. 25 সে.মি.
  3. 17 সে.মি.
  4. 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি 15 সে.মি., উচ্চতা 8 সে.মি হলে, অতিভুজ কত? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
যদি ত্রিভুজের যেকোন দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়।

ত্রিভুজের ভূমি 15 সে.মি., উচ্চতা 8 সে.মি হলে
এখানে,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (উচ্চতা)2
(অতিভুজ)2 = 82 + 152
⇒ (অতিভুজ)2= 64 + 225
⇒ (অতিভুজ)2 = 289
⇒ (অতিভুজ)2 = (17)2
∴ (অতিভুজ) = 17
২২৮.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১৪৪° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ৮ 
  2. ৯ 
  3. ১০ 
  4. ১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১৪৪° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি,
বাহুর সংখ্যা = ক

আমরা জানি,
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০°}/ক

প্রশ্নমতে, 
{(ক - ২)১৮০°}/ক = ১৪৪°
বা, (ক - ২) × ১৮০ = ১৪৪ক
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৪৪ক
বা, ১৮০ক - ৩৬০ = ১৪৪ক
বা, ১৮০ক - ১৪৪ক = ৩৬০
বা, ৩৬ক = ৩৬০
বা, ক = ৩৬০/৩৬ 
∴ ক = ১০

∴ বাহুর সংখ্যা = ১০টি ।

২২৯.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা 2 সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা 2 সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভুজ = x + 2 সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভুজ2 = ভূমি2 + লম্ব2
বা, (x + 2)2 = x2 + (x - 2)2
বা, x2 + 4x + 4 = x2 + x2 - 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0

হয়, x = 0 
যা অসম্ভব।      

অথবা, x - 8 = 0
∴ x = 8

∴ ভূমি 8 সে.মি.
২৩০.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 11 : 1 হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 32 টি
  2. 24 টি
  3. 22 টি
  4. 15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 11 : 1 হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = 11x
বহিঃস্থ কোণ = x

প্রশ্নমতে,
x + 11x = 180°
⇒ 12x = 180°
⇒ x = 180°/12
∴ x = 15°

এখানে,
অন্তঃস্থ কোণ = (11 × 15°) = 165°
বহিঃস্থ কোণ = 15°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = 360°/15° = 24 টি
২৩১.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (x - y - 1)
  2. (x + y)
  3. (x + y + 1)
  4. (x + y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
x2 - y+ 2y - 1
= x2 - (y2 - 2y +1)
= x2 - (y - 1)2
= (x + y - 1)(x - y +1)

∴  x2 - y2 + 2y - 1 এর দুটি উৎপাদক  (x + y - 1) এবং (x - y + 1)
২৩২.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ৩০ সে.মি, ২০ সে.মি ও ৭২০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?
  1. ক) ১২ সে.মি
  2. খ) ১৪ সে.মি
  3. গ) ১৫ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ৩০ সে.মি, ২০ সে.মি ও ৭২০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ৩০ সে.মি
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ =  ২০ সে.মি, 
আয়তাকার ঘনবস্তুর আয়তন = ৭২০০ ঘন সে.মি. 

আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = আয়তন/(প্রস্থ × দৈর্ঘ্য)
                                          = ৭২০০/(৩০ × ২০)
                                           = ১২ সে.মি
২৩৩.
তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো যার বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি.। ১ম দুইটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. এবং ৪ সে.মি. হলে, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩.৫ সে.মি.
  2. খ) ৫ সে.মি.
  3. গ) ৭.৫ সে.মি.
  4. ঘ) ১২ সে.মি.
ব্যাখ্যা

ধরি, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য = x cm
প্রশ্নমতে,
(4/3)π×3³ + (4/3)π×4³ + (4/3)π×x³ = (4/3)π×6³
⇒ 3³ + 4³ + x³ = 6³
∴ x = 5 cm.

২৩৪.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ 135° হলে, ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) 12টি
  2. খ) 10টি
  3. গ) 9টি
  4. ঘ) 8টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ 135° হলে, ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ 135° 
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = 180° - 135° 
                                                       = 45°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = 360°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = 360°/45°
                                                       = 8
২৩৫.
২টি দালানের উচ্চতা যথাক্রমে ৩৪ মিটার ও ২৯ মিটার। দালান ২টির মধ্যবর্তী দূরত্ব ১২ মিটার হলে, দালান দুটির শীর্ষের দূরত্ব কত?
  1. ১৪ মিটার
  2. ১৩ মিটার
  3. ১১ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি দালানের উচ্চতা যথাক্রমে ৩৪ মিটার ও ২৯ মিটার। দালান ২টির মধ্যবর্তী দূরত্ব ১২ মিটার হলে, দালান দুটির শীর্ষের দূরত্ব কত?

সমাধান:

AD2 = AE2 + ED2
⇒ AD2 = 52 + 122
⇒ AD2 = 25 + 144
⇒ AD2 = 169
⇒ AD = √169
⇒ AD = 13

∴ দালান দুটির শীর্ষের দূরত্ব 13 মিটার
২৩৬.
একটি ১৫ মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৯ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ১১ মিটার
  2. ১২ মিটার
  3. ১৩ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৫ মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৯ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৫ = ৯ + ক
⇒ ক = ২২৫ - ৮১
⇒ ক = ১৪৪
∴ ক = ১২ মিটার
২৩৭.
একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সে.মি অপর দুই বাহুর অন্তর 6 সে.মি হলে লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 7 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 9 সে.মি
  4. ঘ) 10 সে.মি
ব্যাখ্যা

ধরি, লম্ব = a, অতিভূজ = a + 6
∴ (a + 6)2 = a2 + 122
বা, a2 + 12a + 36 = a2 + 144
বা, 12a = 108
∴ a = 9
∴ লম্ব = 9 cm

২৩৮.
ABC সমদ্বিবাহু ত্রিভুজের ∠C = 90° , AC = 5 সে.মি. হলে AB = ?
  1. 25
  2. 7√2
  3. 5
  4. 5√2
ব্যাখ্যা

প্রশ্ন: ABC সমদ্বিবাহু ত্রিভুজের ∠C = 90° , AC = 5 সে.মি. হলে AB = ?

সমাধান:

দেওয়া আছে,
ABC সমদ্বিবাহু ত্রিভুজে,
∠C = 90°
AC = 5 সে.মি.
∴ AC = BC = 5 সে.মি.

মনে করি,
ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে, AC = ভূমি, BC = লম্ব, AB = অতিভুজ

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 = BC2 + AC2
⇒ AB2 = 52 + 52
⇒ AB2 = 25 + 25
⇒ AB2 = 50
⇒ AB = √50
⇒ AB = √(25 × 2)
⇒ AB = 5√2

২৩৯.
একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?
  1. ১৫ মিটার
  2. ২৩ মিটার
  3. ১১ মিটার
  4. ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?

সমাধান:

দেওয়ালের উচ্চতা = √(১৭ - ৮) মিটার
= √(২৮৯ - ৬৪) মিটার
= √২২৫ মিটার
= ১৫ মিটার
২৪০.
একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?

সমাধান:

এখানে,
মই AC = 17 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC = 8 মিটার

∴ দেয়ালের উচ্চতা AB = √(172 - 82)
= √(289 - 64)
= √225
= 15 মিটার
২৪১.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ক) ৬টি 
  2. খ) ৭টি 
  3. গ) ৮টি 
  4. ঘ) ১০টি 
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি 
২৪২.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 17, 30
  2. 9, 40
  3. 11, 34
  4. 12, 31
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 +  402 =412
⇒ 81 + 1600 = 1681
⇒ 1681 = 1681
২৪৩.
একটি ঘনকে কয়টি বর্গক্ষেত্র বিদ্যমান?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
একটি ঘনকে ৬ টি বর্গক্ষেত্র বিদ্যমান।
২৪৪.
একটি পেন্টাগনের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 54°
  2. 60°
  3. 180°
  4. 216°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পেন্টাগনের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজ বা পেন্টাগনের পাঁচটি কোণের সমষ্টি = (2n - 4) × 90°
 = [(2 × 5) - 4] × 90° 
 = 6 × 90°
 = 540°

কোণগুলোের অনুপাতের সমষ্টি = (9 + 10 + 12 + 14 + 15)
= 60 

ক্ষুদ্রতম কোণ = (9/60) × 540° = 81° 
বৃহত্তম কোণ = (15/60) × 540° = 135° 
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি = 135° - 81° = 54°

২৪৫.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৫ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. ১১, ১২
  2. ১২, ১৩
  3. ১৪, ১৬
  4. ৯, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৫ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a+ b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
52 + 122 =132
25 + 144 =169
169 = 169
২৪৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°। এর বাহুসংখ্যা কয়টি?
  1. ২৪ টি
  2. ৩২ টি
  3. ২০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°। এর বাহুসংখ্যা কয়টি?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৫° = ১৫°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১৫° = ২৪ টি
২৪৭.
একটি সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ সাতটি কোণের সমষ্টি কত?
  1. 490°
  2. 720°
  3. 810°
  4. 900°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ সাতটি কোণের সমষ্টি কত?

সমাধান:
সপ্তভুজে বাহুর সংখ্যা = 7টি

আমরা জানি,
সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ কোণগুলো সমষ্টি = 180° × (7 - 2)
= 180° × 5
= 900°
২৪৮.
একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৩৬০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৪৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি কত?

সমাধান:

আমরা জানি,
n সংখ্যক বাহুযুক্ত বহুভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি =


পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি =
২৪৯.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত? 
  1. ক) ১৭ সে.মি.
  2. খ) ১৩ সে.মি.
  3. গ) ১১ সে.মি.
  4. ঘ) ১৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত? 

সমাধান: 
অতিভুজ = √(৫ + ১২) সে.মি.
= √(২৫ + ১৪৪) সে.মি.
= √১৬৯ সে.মি. 
= ১৩ সে.মি.
২৫০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25m, লম্ব ভূমির 3/4 অংশ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 10m
  2. খ) 15m
  3. গ) 20m
  4. ঘ) 25m
ব্যাখ্যা

ধরি, ভূমি = 4x m
∴ লম্ব = 4x × (3/4) = 3x m
∴ 4x2 + 3x2 = 252
বা, 25x2 = 625
বা, x2 = 25
∴ x = 5
∴ ভূমির দৈর্ঘ্য = 4x = 4×5 = 20m

২৫১.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৭ সমকোণ
  4. ঘ) ৮ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = (2 × 5 - 4) সমকোণ
                                                                = (10 - 4) × 90°
                                                                = 6 × 90°
                                                                = 540°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ছয় সমকোণ
২৫২.
একটি জাহাজ থেকে একটি স্পিডবোট উত্তর - পূর্বদিকে ১৩০ কি.মি যায়। অতঃপর বরাবর দক্ষিণ দিকে ১২০ কি.মি যাওয়ার পর থেমে যায়। স্পিডবোটটি জাহাজ থেকে সোজা পূর্বদিকে কত দূরত্বে অবস্থান করছে?
  1. ক) ১১০ কি.মি
  2. খ) ৫০ কি.মি
  3. গ) ৭৫ কি.মি
  4. ঘ) ৮০ কি.মি
ব্যাখ্যা


উত্তর - পূর্ব দিকে OA = 130 কি.মি [O জাহাজের অবস্থান]
দক্ষিণ দিকে AB = 120 কি.মি
∴ পূূর্বদিকে জাহাজ থেকে স্পিডবোটের দূরত্ব OB =?
চিত্রানুসারে,
OB = √(OA2 - AB2)
     = √(1302 - 1202)
     = √2500
     = 50 কি.মি

২৫৩.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ৪ সমকোণ
  2. ৬ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ১০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের সমষ্টি-

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি = {(2 × 5) - 4} সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90
= 6 সমকোণ
২৫৪.
একটি ৫৫ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪৪ মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. ৩১ মিটার
  2. ৩২ মিটার
  3. ৩৩ মিটার
  4. ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫৫ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪৪ মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
552 = 442 + x2
⇒ 3025 = 1936 + x2
⇒ x2 = 3025 - 1936
⇒ x2 = 1089
⇒ x2 = 332
∴ x = 33 মিটার
২৫৫.
সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-
  1. ৬০°
  2. ৬৬°
  3. ৬২°
  4. ৭২°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান: 
সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/বাহুর সংখ্যা
= ৩৬০°/৫
= ৭২°
২৫৬.
একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) ৫৪০
  2. খ) ৪৫০
  3. গ) ৭২০
  4. ঘ) ৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাচঁ কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90°
= 540°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 540° = ছয় সমকোণ
২৫৭.
৩, ৪ ও x সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে, x=?
  1. ৩ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৫ সে.মি.
  4. ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও x সেমি বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে, x=?

সমাধান:
ঘনকের আয়তন = (বাহু)
∴ ১ম ঘনকের আয়তন = ৩ = ২৭ ঘন সে.মি.
২য় ঘনকের আয়তন = ৪ = ৬৪ ঘন সে.মি.
৩য় ঘনকের আয়তন = x ঘন সে.মি.

∴ তিনটি ঘনকের মোট আয়তন = (২৭ + ৬৪ + x) = ৯১ + x ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে, 
আয়তন = ৬ = ২১৬ ঘনসেমি 

৯১ + x = ২১৬
⇒ x = ২১৬ - ৯১ = ১২৫ = ৫৩ 
⇒ x = ৫ সেমি
২৫৮.
একটি বহুভুজের কর্ণের সংখ্যা ২৭ হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. ৭ টি
  2. ৮ টি
  3. ৯ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের কর্ণের সংখ্যা ২৭ হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা ”ক” হলে কর্ণের সংখ্যা = {ক(ক - ৩)}/২

প্রশ্নমতে,
{ক(ক - ৩)}/২ = ২৭
⇒ ক - ৩ = ৫৪
⇒ ক - ৩ক - ৫৪ = ০
⇒ ক - ৯ক + ৬ক - ৫৪ = ০
⇒ ক(ক - ৯) + ৬(ক - ৮) = ০
⇒ (ক - ৯)(ক + ৬) = ০
∴ ক = ৯ অথবা -৬
কিন্তু বাহুর সংখ্যা ঋণাত্মক পারে না।

∴ বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
২৫৯.
একটি সুষম নোনাগনের অন্তঃস্থ কোণের সমষ্টি কত?
  1. 2160°
  2. 1260°
  3. 1620°
  4. 1980°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম নোনাগনের অন্তঃস্থ কোণের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°

∴ সুষম নোনাগনের অন্তঃস্থ কোণের সমষ্টি = (9 - 2) × 180°
= 7 × 180°
= 1260°
২৬০.
কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
135° = {(n-2)×180°}/n
⇒135°n = 180°n - 360°
⇒45°n = 360°
∴ n = 360°/45°n = 8
২৬১.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. সপ্তভুজ
  4. অষ্টভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

এখানে,
অন্তঃস্থ কোণ = ৩ × ৩৬° = ১০৮°
বহিঃস্থ কোণ = ৭২°
বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৭২° = ৫ টি

∴ বহুভুজটি হবে একটি পঞ্চভুজ।
২৬২.
ট্রাপিজিয়ামের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত?
  1. ক) 540°
  2. খ) 270°
  3. গ) 180°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত?

সমাধান:  
আমরা জানি,
যে কোন চতুর্ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি 360°।
ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। তাই এর অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হবে 360°।
২৬৩.
১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. সমবাহ
  2. সমদ্বিবাহ
  3. স্থূলকোণী
  4. সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে—

সমাধান:
দেওয়া আছে, 
তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে,
a = ১৭ সে.মি., b = ১৫ সে.মি. এবং c = ৮ সে.মি.

সবচেয়ে বড় বাহু = ১৭ সে.মি.  
অন্য দুই বাহুর যোগফল = ১৫ + ৮ = ২৩ সে.মি.
∴ ২৩ > ১৭ ⇒ ত্রিভুজ গঠন সম্ভব।

এখন ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করি,
১৭ = ২৮৯  
এবং
১৫ + ৮= ২২৫ + ৬৪ = ২৮৯

∴ ১৭ = ১৫ + ৮ 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে ত্রিভুজে সবচেয়ে বড় বাহুর বর্গ = অন্য দুই বাহুর বর্গের যোগফল, সেটি সমকোণী ত্রিভুজ।
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।  

২৬৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের  অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৭ টি
  2. ৬ টি
  3. ৯ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের  অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৭ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৭ক + ২ক = ১৮০°
⇒ ৯ক = ১৮০°
∴ ক = ২০°

এখানে,
অন্তঃস্থ কোণ = ৭ × ২০° = ১৪০°
বহিঃস্থ কোণ = ২ × ২০° = ৪০°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০° = ৯ টি
২৬৫.
20 বাহু বিশিষ্ট বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি কত?
  1. 2860°
  2. 3650°
  3. 3240°
  4. 2520°
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ বাহু বিশিষ্ট বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা= 20
অন্তঃস্থ কোণের সমষ্টি = (n - 2) × 180°

এখন,
(20 - 2) × 180° = 18 × 180° = 3240°
২৬৬.
সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রী
  2. ৭২০ ডিগ্রী
  3. ৯০০ ডিগ্রী
  4. ৩৬০ ডিগ্রী
ব্যাখ্যা
সুষম ষড়ভুজে ৬ টি বাহু আছে।
সুতরাং সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি = (৬ - ২) × ১৮০ ডিগ্রী = ৭২০ ডিগ্রী
২৬৭.
১২ বাহুবিশিষ্ট একটি সুষম বহুভূজের প্রতিটি অন্তঃস্থকোণ-
  1. ক) সূক্ষকোণ
  2. খ) সমকোণ
  3. গ) প্রবৃদ্ধ কোণ
  4. ঘ) স্থুলকোণ
ব্যাখ্যা

১২ বাহুবিশিষ্ট সুষম বহুভূজের প্রতিটি অন্তঃকোণ = (১২ - ২)১৮০/১২
                                                                         = (১০ × ১৮০)/১২
                                                                         = ১৫০° যা স্থুলকোণ।

২৬৮.
একটি অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. 1040°
  2. 1080°
  3. 560° 
  4. 850°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণ = (n - 2) × 180°

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণ = (8 - 2) × 180°
= 6 × 180°
= 1080°

২৬৯.
নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
  1. 520°
  2. 780°
  3. 980°
  4. 1260°
ব্যাখ্যা
প্রশ্ন: নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?

সমাধান:
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

∴ নবভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (9 - 2) × 180°
= 7 × 180°
= 1260°
২৭০.
একটি 60 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 48 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. 24 মিটার
  2. 30 মিটার
  3. 34 মিটার
  4. 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 60 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 48 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
602 = 482 + x2
⇒ 3600 = 2304 + x2
⇒ x2 = 3600 - 2304
⇒ x2 = 1296
⇒ x = 36 মিটার
২৭১.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. সপ্তভুজ
  4. অষ্টভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৪৫°) = ১৩৫°
বহিঃস্থ কোণ = ৪৫°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪৫° = ৮ টি

সুতরাং, বহুভুজটি হবে অষ্টভুজ।
২৭২.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটি হবে- 
  1. ষড়ভুজ
  2. সপ্তভুজ
  3. অষ্টভুজ
  4. পঞ্চভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটি হবে- 

সমাধান: 
ধরি,
অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ যথাক্রমে ২ক ও ক 

প্রশ্নমতে,
২ক + ক = ১৮০° 
বা, ৩ক = ১৮০°
∴ ক = ৬০°
∴ অন্তঃস্থ কোণ = (২ × ৬০°) = ১২০°
এবং বহিঃস্থ কোণ = ৬০°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৬০°
= ৬ টি 

অতএব, বহুভুজটি হবে একটি ষড়ভুজ।
২৭৩.
একটি আয়তাকার প্রিজমের ভূমিটি 14 সে.মি. দৈর্ঘ্য ও 5 সে.মি. প্রস্থ বিশিষ্ট, প্রিজমের উচ্চতা 10 সে.মি. হলে প্রিজমের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. 640 বর্গসে.মি.
  2. 520 বর্গসে.মি.
  3. 720 বর্গসে.মি.
  4. 630 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার প্রিজমের ভূমিটি 14 সে.মি. দৈর্ঘ্য ও 5 সে.মি. প্রস্থ বিশিষ্ট, প্রিজমের উচ্চতা 10 সে.মি. হলে প্রিজমের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য = 14 সে.মি.
প্রস্থ = 5 সে.মি.
উচ্চতা = 10 সে.মি.

আয়তাকার প্রিজমের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, S = 2(lw + lh + wh) যেখানে, l = দৈর্ঘ্য, w = প্রস্থ, h = উচ্চতা
S = 2(lw + lh + wh) = 2(14 × 5 + 14 × 10 + 5 × 10)
= 2(70 + 140 + 50)
= 2 × 260
= 520 বর্গসেমি

∴ প্রিজমের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 520 বর্গসে.মি.
২৭৪.
নিচের কোনটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? 
  1. ৩, ৪ ও ৫
  2. ৪, ৫ ও ৬
  3. ৪, ৫ ও ৯
  4. ১১, ১২ ও ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য,
সমকোণী ত্রিভুজের বাহুগুলো satisfy করে।
(অতিভুজ) = (এক বাহু) + (অপর বাহু)

অপশন যাচাই করে পাই:
ক) ৩ + ৪ = ৯ + ১৬ = ২৫ = ৫
খ) ৪ + ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৬
গ) ৪ + ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৯ 
ঘ) ১১ + ১২ = ১২১ + ১৪৪ = ২৫৬ ≠  ১৫ 

∴ ৩, ৪ ও ৫ পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে।

২৭৫.
ΔABC সমকোণী ত্রিভূজে AB = BC + 1, এবং AC = AB + 1 হলে, ত্রিভূজটির অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 3 একক
  2. খ) 4 একক
  3. গ) 5 একক
  4. ঘ) 6 একক
ব্যাখ্যা

ধরি,
ভূমি BC = a,
লম্ব AB = a + 1 এবং
AC = a + 1 + 1 = a + 2
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, AC2 = AB2 + BC2
বা, (a + 2)2 = (a + 1)2 + a2
বা, a2 + 4a + 4 = a2 + 2a + 1 + a2
বা, a2 - 2a - 3 = 0
বা, a2 - 3a + a - 3 = 0
বা, a(a - 3) + 1(a - 3) = 0
বা, (a - 3)(a + 1) = 0
∴ a = 3
অতিভূজ = a + 2
= 5 একক 

২৭৬.
সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?
  1. 8 সমকোণ
  2. 10 সমকোণ
  3. 12 সমকোণ
  4. 16 সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের কোনগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ; এখানে n = বাহুর সংখ্যা।

∴ সুষম অষ্টভুজের কোনগুলোর সমষ্টি = [(2 × 8) - 4] সমকোণ 
= (16 - 4) সমকোণ 
= 12 সমকোণ

২৭৭.
নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?
  1. (2, 3, 5)
  2. (5, 7, 9)
  3. (8, 15, 17)
  4. (6, 9, 11)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?

সমাধান: 
আমরা জানি, 
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
 (ভূমি)2 + (লম্ব)2 = (অতিভুজ)2
 
ক) 22 + 32 = 4 + 9 = 13 ≠ 52 = 25
খ) 52 + 72 = 25 + 49 = 74 ≠ 92 = 81
গ) 82 + 152 = 64 + 225 = 289 = 172 = 289  
ঘ) 62 + 92 = 36 + 81 = 117 ≠ 112 = 121 

শুধুমাত্র, গ) অপশনে সেটের উপাদানগুলো পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।
∴ (8, 15, 17) হচ্ছে একটি পিথাগোরিয়ান ট্রিপলেট।

২৭৮.
একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে 8  মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত?
  1. ক) 13 মিটার
  2. খ) 14মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 17 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে 8  মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত?  

সমাধান:



মনেকরি 
দেয়ালের দৈর্ঘ্য AB = 15 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC= 8মিটার 
মই এর দৈর্ঘ্য AC = ?  

আমরা জানি,
AC2 = AB2 + BC2
AC2 = 152 + 82
AC2 = 225 + 64
AC2 = 289
AC2 = 172
AC = 17
২৭৯.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. 21 সে.মি.
  2. 40 সে.মি.
  3. 37 সে.মি.
  4. 17 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 41 সে.মি. এবং 9 সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ2 = ভূমি2 + লম্ব2
∴ 412 = ভূমি2 + 92
⇒ ভূমি2 = 1681 - 81
⇒ ভূমি = √1600
∴ ভূমি = 40 সে.মি.
২৮০.
15 টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?
  1. 18°
  2. 20°
  3. 24°
  4. 30°
ব্যাখ্যা

প্রশ্ন: 15 টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজটির বাহুর সংখ্যা = 15

আমরা জানি, 
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/বাহুর সংখ্যা 
= 360°/15 
= 24° ।

২৮১.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত?
  1. ক) ছয় সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) পাঁচ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি   = (2 × 5 - 4) সমকোণ
                                                                        = (10 - 4) × 90°
                                                                         = 6 × 90°
                                                                          = 540°

পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = ছয় সমকোণ
২৮২.
একটি ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) ৩৬০°
  2. খ) ৪৫০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ২২০°
ব্যাখ্যা
চতুর্ভুজের অন্তস্থ কোনগুলোর সমষ্টি চার সমকোন। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজে, সেহেতু ট্রাপিজিয়ামের অন্তস্থ কোনগুলোর সমষ্টি ৩৬০°।
২৮৩.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি-
  1. ৬ সরলকোণ
  2. ৭ সরলকোণ
  3. ৫ সরলকোণ
  4. ৮ সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি-

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০⁰
= ৭ × ১৮০⁰
= ১২৬০⁰
= ১২৬০⁰/১৮০⁰ সমকোণ
= ৭ সরলকোণ
২৮৪.
কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি ‍দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
  1. 13
  2. 14.5
  3. 9
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?


সমাধান:


বৃত্তটির জ্যা AB = 10 সে.মি.;
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 12 সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB = ?
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 10/2 = 5 সেমি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.
২৮৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১৭০ টি
  2. ১৪০ টি
  3. ১৫২ টি
  4. ১৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ২০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {২০(২০ - ৩)}/২
= (২০ × ১৭)/২
= ১৭০ টি
২৮৬.
P(A) = 1/2, P(B) = 2/5 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 5/12
  2. 7/11
  3. 7/10
  4. 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/2, P(B) = 2/5 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/2, P(B) = 2/5 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
 = P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/2) + (2/5) - (1/2) × (2/5)
= 1/2 + 2/5 - 1/5
= (5 + 4 - 2)/10
= 7/10
২৮৭.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৪১ হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. ৯, ৩৮
  2. ৪০, ৯
  3. ৪৩, ৯
  4. ৩৫, ১২
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৪১ হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 +  402 =412
বা, 81 + 1600 = 1681
∴ 1681 = 1681
২৮৮.
একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
  1. ৫৪° 
  2. ৬০° 
  3. ৮১° 
  4. ১২০° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?

সমাধান:
ধরি,
পঞ্চভুজটির কোণগুলোর পরিমাণ যথাক্রমে ৯ক, ১০ক, ১২ক, ১৪ক , ১৫ক 

আমরা জানি,
পঞ্চভুজের অভ্যন্তরীণ ৫ টি কোণের সমষ্টি = (২n - ৪) × ৯০° 
= (২ × ৫ - ৪) × ৯০° 
= (১০ - ৪) × ৯০° 
= ৬ ×  ৯০° = ৫৪০°

প্রশ্নমতে,
৯ক + ১০ক + ১২ক + ১৪ক + ১৫ক = ৫৪০° 
⇒ ৬০ক = ৫৪০°
 ⇒ ক = ৫৪০°/৬০ 
 ⇒ ক = ৯° 

∴ বৃহত্তম কোণ = (১৫ × ৯)° = ১৩৫° 
এবং ক্ষুদ্রতম কোণ = (৯ × ৯)° = ৮১° 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = (১৩৫ - ৮১)° = ৫৪° 

২৮৯.
একটি বহুভুজে n সংখ্যক বাহু বিদ্যমান থাকলে, সমকোণ সংখ্যা নির্ণয় করার সূত্র নিচের কোনটি?
  1. ক) 2n - 4
  2. খ) 2n + 4
  3. গ) 2n
  4. ঘ) None of them
ব্যাখ্যা
একটি বহুভুজে n সংখ্যক বাহু বিদ্যমান থাকলে, সমকোণ সংখ্যা নির্ণয় করার সূত্র = 2n - 4.
২৯০.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 
  1. b = √(c2 + a2)
  2. c = √(b2 - a2)
  3. b = √(c2 - a2)
  4. a = √(c2 + b2)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
বা, c2 - a2 = b
∴ b = √(c2 - a2)
২৯১.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ  ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ২ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
২ক + ক = ১৮০°
⇒ ৩ক = ১৮০°
∴ ক = ৬০°

এখানে,
অন্তঃস্থ কোণ = ২ × ৬০° = ১২০°
বহিঃস্থ কোণ = ৬০° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৬০° = ৬ টি
২৯২.
একটি ২০ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে? 
  1. ১৬ মিটার
  2. ২২ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ২০ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:
ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের 'ক' মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ২০ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১২ মিটার

যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (১২) = (২০)
⇒ (দেয়ালের উচ্চতা) + ১৪৪ = ৪০০
⇒ (দেয়ালের উচ্চতা) = ৪০০ - ১৪৪ = ২৫৬
⇒ দেয়ালের উচ্চতা = √২৫৬ = ১৬

সুতরাং, মইয়ের অপর প্রান্ত দেয়ালের ১৬ মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

২৯৩.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 16
  2. 17
  3. 18
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
অন্তঃস্থ কোণ = 160°
∴ বহিঃস্থ কোণ = 180° - অন্তঃস্থ কোণ 
= 180° - 160°
= 20°

∴ বাহুর সংখ্যা = 360°/20°
= 18
২৯৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 125 বর্গসে.মি.
  2. 136 বর্গসে.মি.
  3. 144 বর্গসে.মি.
  4. 169 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের লম্ব = 5 সে.মি.
সমকোণী ত্রিভুজের ভূমি = 12 সে.মি.

আমরা জানি,
(অতিভুজ)2 = লম্ব2 + ভূমি2
⇒ (অতিভুজ)2 = 52 + 122
⇒ (অতিভুজ)2 = 25 + 144
⇒ (অতিভুজ)2 = 169
⇒ অতিভুজ = √169
∴ অতিভুজ = 13

∴ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (13)2 = 169 বর্গসে.মি.
২৯৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৫৬°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
  1. ক) ১৫টি 
  2. খ) ১৬টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৫৬°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫৬°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৫৬°
                                                      = ২৪°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২৪°
                                                      = ১৫টি
২৯৬.
একটি বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে?
  1. ১২ টি
  2. ১০ টি
  3. ৮ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে?

সমাধান:
ধরি,
বহুভুজটির প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ = ”ক”
∴ বহুভুজটির প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ = ৩ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

∴ বহুভুজটির প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৪৫°

আমরা জানি,
বহুভুজটির বাহুর সংখ্যা = ৩৬০°/বহিঃস্থ কোণ
= ৩৬০°/৪৫°
= ৮ টি
২৯৭.
একটি সুষম সপ্তভুজের অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১২৭.৫৭°
  2. ১২৮.৫৭°
  3. ১২১.৩২°
  4. ১২৮.৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম সপ্তভুজের অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান: 
বাহু সংখ্যা, n = 7

অন্তঃস্থ কোণ = 180° - (360°/7)
= 128.57°

Alternative rule:
মোট অন্তঃস্থ কোণ = (n - 2) × 180°
= 900°

∴ প্রতিটি অন্তঃস্থ কোণ = 900°/7
= 128.57°
২৯৮.
একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. 105°
  2. 65°
  3. 100°
  4. 135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 8
∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/n)
= 180° - (360°/8)
= 180° - 45° 
= 135° 
২৯৯.
একটি সুষম হেক্সাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) 630°
  2. খ) 720°
  3. গ) 540°
  4. ঘ) 810°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম হেক্সাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = (2 × 6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৩০০.
একটি বহুভুজের বাহুর সংখ্যা 12 টি হলে, এর প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) 130°
  2. খ) 135°
  3. গ) 125°
  4. ঘ) 150°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা 12 টি হলে এর প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = 12

ধরি,
বহিঃস্থ কোণ = θ

আমরা জানি, 
nθ = 360°
θ = 360°/12
= 30°

∴ প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ = 180° - 30° = 150°