বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

মোট প্রশ্ন৬১৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৬১৪

২০১.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে প্রথম অবস্থানে রয়েছে -
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক:
২০ সেপ্টেম্বর ২০২১, World Intellectual Property Organization (WIPO) বিশ্বের ১৩২ টি দেশকে অন্তর্ভুক্ত করে Global Innovation Index 2021 প্রকাশ করে।

সূচক অনুসারে -
• শীর্ষ ৫ দেশ - ১. সুইজারল্যান্ড, ২. সুইডেন, ৩. যুক্তরাষ্ট্র, ৩. যুক্তরাজ্য, ৫. দক্ষিণ কোরিয়া।
• সর্বনিম্ন ৫ দেশ - ১৩২. অ্যাঙ্গোলা, ১৩১. ইয়েমেন, ১৩০. গিনি, ১২৯. নাইজার, ১২৮. বেনিন।
• সার্কভুক্ত দেশগুলোর মধ্যে -
৪৬. ভারত, ৯৫. শ্রীলংকা, ৯৯. পাকিস্তান, ১১১. নেপাল, ১১৬. বাংলাদেশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২০২.
বিশ্বে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. অস্ট্রেলিয়া
  4. কাতার
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
- বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : কাতার
- দ্বিতীয় : অস্ট্রেলিয়া
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- চতুর্থ : রাশিয়া
আমদানিতে শীর্ষ দেশ : জাপান।
(সূত্র: ইন্টারন্যানাল গ্যাস ইউনিয়ন রিপোর্ট)
২০৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, সেবাখাত জিডিপির কয়টি খাতের সমন্বয়ে গঠিত?
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা

সেবাখাত: 
- সেবাখাত বাংলাদেশের অর্থনীতি/জিডিপির সবচেয়ে বড় খাত।
- বর্তমানে ১৩টি খাত নিয়ে এই বৃহৎ সেবাখাত গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪% এবং প্রবৃদ্ধির হার ৫.৮০%।
- এতে নিয়োজিত জনশক্তির পরিমাণ – ৩৮.০০%।
- বৃহৎ সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে 'পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত' খাতটি সবচেয়ে বড়।
- সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান সবেচেয়ে বেশি- ১৫.৩২%।
- এর প্রবৃদ্ধির হার ৬.১৯%।
- বৃহৎ সেবাখাতের অন্তর্গত সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত 'মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা' যার প্রবৃদ্ধির হার সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে সবচেয়ে বেশি ১০.০৭%।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। 

২০৪.
Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে শীর্ষে আছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. ডেনমার্ক
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা

জীবনযাত্রার মানসূচকে শীর্ষ দেশ:
- Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে ২১৮.২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ।
- উচ্চ ক্রয়ক্ষমতা, চমৎকার স্বাস্থ্যসেবা (৭৫.১) এবং জীবনযাত্রার মধ্যম ব্যয় (৭৩.৫) এটিকে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।
- লুক্সেমবার্গের নিরাপত্তার স্কোর ৬৬.০, যা শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করে।
- এর জলবায়ুর মানের স্কোর ৮২.৬।

অন্যদিকে,
- ২য় অবস্থানে নেদারল্যান্ডস (২১৬.৫ স্কোর) এবং ২১৫.১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক।

তথ্যসূত্র- Quality of Life Index by Country [link]

২০৫.
২০২৪ সালে বিশ্বে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত? [মে, ২০২৫]
  1. ৪ কোটি ৩৪ লাখ
  2. ৫ কোটি ৩৪ লাখ
  3. ৬ কোটি ৩৪ লাখ
  4. ৮ কোটি ৩৪ লাখ
সঠিক উত্তর:
৮ কোটি ৩৪ লাখ
উত্তর
সঠিক উত্তর:
৮ কোটি ৩৪ লাখ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা- ২০২৪:
- বাস্তুচ্যুতির ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) যৌথ বার্ষিক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাপী ২০২৪ সালে ৮ কোটি ৩৪ লাখ মানুষের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার তথ্য নিবন্ধিত হয়েছে।
- গত ছয় বছরে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
- এর মধ্যে মধ্যে ৯০ শতাংশ বা ৭ কোটি ৩৫ লাখ মানুষ সংঘাত ও সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন।
- আর দুর্যোগের কারণে ৯৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- গাজা ও সুদানের মতো অঞ্চলগুলোতে সংঘাতের পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- এর মধ্যে গৃহযুদ্ধকবলিত সুদানে ১ কোটি ১৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
২০৬.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ -
  1. ইথিওপিয়া
  2. বাংলাদেশ
  3. মোজাম্বিক
  4. সেনেগাল
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ - 
-  প্রথম - ইথিওপিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার),
- দ্বিতীয় - কম্বোডিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার), 
- তৃতীয় - বাংলাদেশ (বিনিয়োগের পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার),
 
সূত্র:  বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
২০৭.
২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ১৪৯ তম
  2. ১৫০ তম
  3. ১৫১ তম
  4. ১৫২ তম
সঠিক উত্তর:
১৪৯ তম
উত্তর
সঠিক উত্তর:
১৪৯ তম
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
২০৮.
FAO-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ফিলিপাইন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
FAO-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
- বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষদেশ - চীন।
- খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
- খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩।
২০৯.
বিশ্বের কোন দেশে সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে? 
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- বিশ্বের সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে ভারতে। 
- দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।
- এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো।
- ভারতসহ এই পাঁচটি দেশেই বিশ্বের সর্বমোট ১১০ কোটি গরিবের অর্ধেক মানুষ বাস করেন।
- বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
- এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে।
- যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

তথ্যসূত্র - ইনকিলাব ও জনকণ্ঠ পত্রিকার রিপোর্ট।

২১০.
নিচের শস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়?
  1. ক) পাট
  2. খ) গম
  3. গ) ধান
  4. ঘ) আলু
সঠিক উত্তর:
খ) গম
উত্তর
সঠিক উত্তর:
খ) গম
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে গম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশে বার্ষিক গমের চাহিদা ৭০ লক্ষ টনের অধিক। কিন্তু দেশে বার্ষিক গম উৎপাদন হয় ১০-১২ লক্ষ টন। গমের চাহিদার বাকি অংশ বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়।

গম ব্যতীত ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ প্রভৃতি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়।

অন্যদিকে,
বাংলাদেশ পাট, ধান ও আলু উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ।

(তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০২২ এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১)
২১১.
Global Peace Index-2024 অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
Global Peace Index:
- ২০২৪ সালে শীর্ষ দেশ আইসল্যান্ড
- বাংলাদেশের অবস্থান ৯৩তম।
- প্রকাশ করে: Institute for Economics & Peace.

শান্তিপূর্ণ দেশ নির্ধারণের মূল বিষয়গুলো:
- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
- চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত 
- সামরিকীকরণ 

উৎস: Institute for Economics & Peace ওয়েবসাইট।
২১২.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভিয়েতনাম
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
পোশাক রপ্তানি:
- সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) Key statistics and trends in international trade 2024 প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী, গত বছর (২০২৪ সাল) বিশ্বের বিভিন্ন দেশ ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে।
- তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন। 
- তারপরে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ।
- ২০২৪ সালে রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
- প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ২১ শতাংশ।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
২১৩.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকটি প্রকাশ করে: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
- শিরোনাম: RSF World Press Freedom Index 2025.

→ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

→ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

উল্লেখ্য:
→ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট

২১৪.
জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
  1. ক) চতুর্থ
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
ক) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুর্থ
ব্যাখ্যা

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া। ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত।
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- চতুর্থ।
উৎসঃ দৈনিক কালের কন্ঠ।

২১৫.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নরওয়ে
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
পাঁচটি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গত ১০ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫ নম্বরে।
তালিকায় গণতন্ত্র সূচকে শীর্ষ পাঁচটি দেশ হল:
- নরওয়ে (স্কোর ৯.৭৫ ),
- নিউ জিল্যান্ড (৯.৩৭),
- ফিনল্যান্ড (৯.২৭),
- সুইডেন (৯.২৬) ও
- আইসল্যান্ড (৯.১৮)।
অর্থাৎ এই দেশগুলোর নাগরিকরা সবচেয়ে বেশি গণতান্ত্রিক সুবিধা ভোগ করে। 

উৎস: bangla.bdnews24.com/
২১৬.
According to the KNOMAD report, Bangladesh is the ___ highest remittance recipient.
  1. ক) 9th
  2. খ) 7th
  3. গ) 6th
  4. ঘ) 8th
সঠিক উত্তর:
খ) 7th
উত্তর
সঠিক উত্তর:
খ) 7th
ব্যাখ্যা
২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -
    প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস : knomad.org
২১৭.
ILO কনভেনশন-১৩৮ অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কাজে লাগানো যাবে না?
  1. ক) ১৮ বছর
  2. খ) ১৭ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
ব্যাখ্যা
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।

১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে। এখানে তিনটা বিষয় উল্লেখ আছে -
- ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না।
- আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)।
- ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।  

আরেকটা বিষয় হলো, ১৪ বছর বয়সে কোনো শিশুকে কাজে লাগানো হলেও তাকে সাবালক বলে ধরে নেওয়া যাবে না। এটা তার বিয়ের বয়স হিসেবেও ব্যবহার করা যাবে না। বিভিন্ন মামলা মোকাদ্দমায় সে সাবালক হিসেবেও বিবেচিত হবে না। তাকে ‘শিশু অপরাধী’ হিসেবেই গণ্য করতে হবে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
২১৮.
গ্লোবাল পেটেন্ট ফাইলিংয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ উদ্ভাবনী দেশ-  [নভেম্বর, ২০২৫]
  1. সুইজারল্যান্ড
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং:
- সারা বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা চলছে।
- উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং এ ক্ষেত্রে নেতৃত্বের অন্যতম স্পষ্ট সূচক।
- সর্বশেষ আন্তর্জাতিক পেটেন্ট কার্যক্রম প্রতিবেদনে ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউ দেখিয়েছে, - কোন দেশগুলো ২০২৫ সালে উদ্ভাবনে শীর্ষে রয়েছে।
- এ তালিকার শীর্ষে আছে চীন।
- এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো।link

২১৯.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী, বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. ইন্দোনেশিয়া
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
প্রকাশকাল: জুন ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).
প্রতিবেদন অনুযায়ী বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 

প্রতিবেদনে শীর্ষ জনবহুল ৫ দেশ - 
প্রথম- ভারত (১৪৬ কোটি ৩৯ লাখ);
দ্বিতীয়- চীন (১৪১ কোটি ৬১ লাখ);
তৃতীয়- যুক্তরাষ্ট্র  (৩৪ কোটি ৭৩ লাখ);
চতুর্থ- ইন্দোনেশিয়া (২৮ কোটি ৫৭ লাখ);
পঞ্চম- পাকিস্তান (২৫ কোটি ৫২ লাখ)।

উল্লেখ্য,
- বাংলাদেশ বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল দেশ।
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ।

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫। [Link]

২২০.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. এস্তোনিয়া
  3. নেদারল্যান্ডস
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

২২১.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ বা ‘বিশ্ব সুখী দিবস’।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network
২২২.
২০২৪ সালে বিশ্বে ভ্রমণ ও পর্যটনের শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

• বিশ্বে ভ্রমণ ও পর্যটন: 
- ভ্রমণ ও পর্যটনের জন্য ২০২৪ সালে বিশ্বের সেরা দেশ যুক্তরাষ্ট্র।

- সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত এক তালিকায় এই তথ্য প্রকাশিত হয়েছে। 
- তালিকার সেরা ১০টি দেশের মধ্যে ৬টিই ইউরোপের।
- তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। জাপানের অবস্থান তৃতীয়। ফ্রান্স চতুর্থ। অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে।
- জার্মানির অবস্থান ষষ্ঠ। যুক্তরাজ্য আছে সপ্তম অবস্থানে। অষ্টম স্থানে রয়েছে চীনের নাম। ইতালির অবস্থান নবম। আর ১০ম স্থানে আছে সুইজারল্যান্ড।

সূত্র- বিবিসি ও প্রথম আলো রিপোর্ট।
২২৩.
"Global Gender Gap Report 2024" - অনুসারে নারীর ক্ষমতায়নে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. ডেনমার্ক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
• World Economic Forum (WEF) - এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন, ২০২৪ (Global Gender Gap Report - 2024) অনুসারে,
- বৈশ্বিক সূচকে ১৪৬ টি দেশের মধ্যে, প্রথম অবস্থানে - আইসল্যান্ড (০.৯৩৫)।
- বাংলাদেশের অবস্থান -৯০।
- এই সূচকে বাংলাদেশের স্কোর - ০.৬৮৯।
- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম।

উৎস: WEF website.
২২৪.
শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত?
  1. ক) গাজিপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) সিলেট
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
গ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট
ব্যাখ্যা
শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত - সিলেটে। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।
২২৫.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি?
  1. এস্তোনিয়া
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

২২৬.
বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ক) ৪৮ টি
  2. খ) ৪৯ টি
  3. গ) ৫০ টি
  4. ঘ) ৫১ টি
সঠিক উত্তর:
গ) ৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টি
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট – ৫০টি।
মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা - ১৬,৫০,১৫৯ জন (পুরুষ ৮,২৪,৭৫১ জন ও নারী ৮,২৫,৪০৮ জন)।
শতকরা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার – ০.৯৯%
যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি - চাকমা (৪,৮৩,২৯৯ জন)।
যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম - ভিল (৯৫ জন)।
বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – চট্টগ্রাম বিভাগে (৯,৯০,৮৬০ জন)।
বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – বরিশাল বিভাগে (৪,১৮১ জন)।
জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – রাঙ্গামাটি জেলায় (৩,৭২,৮৬৪ জন)।
জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – লালমনিরহাট জেলায় (১১৮ জন)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
২২৭.
চলতি অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার কত?
  1. ক) ৫.৬%
  2. খ) ৫.৩%
  3. গ) ৫.২%
  4. ঘ) ৫.১%
সঠিক উত্তর:
ক) ৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫.৬%
ব্যাখ্যা
• ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার - ৫.৬%। 
• ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অনুমিত গড় মূল্যস্ফিতি ছিল ৫.৩ শতাংশ। 

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট।   
২২৮.
বছরের কোন সময়ে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে?
  1. ক) মার্চ থেকে জুলাই
  2. খ) জুন থেকে সেপ্টেম্বর
  3. গ) অক্টোবর থেকে ডিসেম্বর
  4. ঘ) নভেম্বর থেকে জুন
সঠিক উত্তর:
ঘ) নভেম্বর থেকে জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নভেম্বর থেকে জুন
ব্যাখ্যা
ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্যে নভেম্বর মাস থেকে জুন পর্যন্ত আট মাস দেশের নদী ও সাগরে দশ ইঞ্চির কম সাইজের ইলিশ মাছ বা জাটকা আহরণ, পরিবহণ, মজুদ, ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকে।
এছাড়া আশ্বিন ও কার্তিক মাসে মা ইলিশের ডিম ছাড়ার জন্যে ২২ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট)
২২৯.
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে।
 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।

নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
২৩০.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩ অনুযায়ী, শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. যুক্তরাষ্ট্র
  3. সিঙ্গাপুর
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
• অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ,
- যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি। 

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।
২৩১.
Stockholm International Peace Research Institute প্রতিবেদন অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -
  1. ভারত
  2. ইউক্রেন
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৩:
প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩,
প্রকাশক - সুইডেন- Stockholm International Peace Research Institute (SIPRI)।

আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (১১ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৯.৬ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৬.৪ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে চীন (৪.৭ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে অস্ট্রেলিয়া (৪.৭ শতাংশ)।

উৎস: Stockholm International Peace Research Institute ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৩২.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক ২০২৪ অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

⇒ কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

⇒ সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

⇒ দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

২৩৩.
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) জন ওয়ালপোল
  2. খ) উইনস্টন চার্চিল
  3. গ) জন এডামসন
  4. ঘ) রবার্ট ওয়ালপোল
সঠিক উত্তর:
ঘ) রবার্ট ওয়ালপোল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবার্ট ওয়ালপোল
ব্যাখ্যা
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম রবার্ট ওয়ালপোল।
তিনি ১৭২১ থেকে ৪২ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২৩৪.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪ অনুসারে, কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. উত্তর কোরিয়া
  2. সুইজারল্যান্ড
  3. সিঙ্গাপুর
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪:

- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৪ প্রকাশ করেছে।
- অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪ অনুসারে, সিঙ্গাপুর শীর্ষে রয়েছে।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. তাইওয়ান।

উল্লেখ্য
- ২০২৪ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে,
- সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া (পয়েন্ট ২.৯)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।
২৩৫.
অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩ অনুযায়ী, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
  1. মিয়ানমার
  2. চাঁদ
  3. হাইতি
  4. কঙ্গো প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
হাইতি
উত্তর
সঠিক উত্তর:
হাইতি
ব্যাখ্যা
অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩:
Basel Institute on Governance ১৫২টি দেশকে অন্তর্ভুক্ত করে সুইজারল্যান্ডের বাসেল থেকে অ্যান্টি মানি লন্ডারিং সূচক-২০২৩ প্রকাশ করে। 
সূচক অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৫টি দেশ হচ্ছে – 
- প্রথম - হাইতি।
- দ্বিতীয় - চাঁদ।
- তৃতীয় - মিয়ানমার।
- চর্তুথ - গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
- পঞ্চম - কঙ্গো প্রজাতন্ত্র।
- বাংলাদেশের অবস্থান ৪৬তম।
===========
- অপরদিকে, সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ - আইসল্যান্ড।

তথ্যসূত্র: অ্যান্টি মানি লন্ডারিং সূচক ২০২৩।
২৩৬.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. সুইডেন
  2. আইসল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - ইসরাইল।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২৩৭.
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর কোনটি?
  1. ঢাকা
  2. টোকিও
  3. জাকার্তা 
  4. নয়াদিল্লি
সঠিক উত্তর:
জাকার্তা 
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা 
ব্যাখ্যা

• বিশ্বের সবচেয়ে জনবহুল নগর: 
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ প্রতিবেদনে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। 
- দ্বিতীয় অবস্থানেই রয়েছে ঢাকা। 
- ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এ প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
- প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গত ১৮ নভেম্বর। 
- তবে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালে সবচেয়ে জনবহুল নগরের বৈশ্বিক তালিকায় জাকার্তা আবারও দ্বিতীয় স্থানে নেমে যাবে। 
- ওই সময় নগরটির (জাকার্তার) জনসংখ্যা হবে ৫ কোটি ১৮ লাখ। 
- জাকার্তাকে ছাড়িয়ে প্রথম স্থানে উঠে আসবে ঢাকা।

• ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫: 
১) জাকার্তা, ইন্দোনেশিয়া
২) ঢাকা, বাংলাদেশ
৩) টোকিও, জাপান
৪) নয়াদিল্লি, ভারত
৫) সাংহাই, চীন
৬) গুয়াংঝু, চীন
৭) কায়রো, মিশর
৮) মানিলা, ফিলিপাইন
৯) কলকাতা, ভারত
১০) সিউল, দক্ষিণ কোরিয়া

উৎস: ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫ ও প্রথম আলো।

২৩৮.
World Urbanization Prospects- 2025 প্রতিবেদনমতে, বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি?
  1. সাংহাই, চীন
  2. টোকিও, জাপান
  3. ঢাকা, বাংলাদেশ
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

২৩৯.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) আইসল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
▪ ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

▪  প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব:
▪ শীর্ষ দেশ – ডেনমার্ক।
▪ সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
▪ সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
▪ বাংলাদেশ – ১২৭তম। 
▪ শ্রীলংকা – ৭৪তম।
▪ ভারত – ৭৭তম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২৪০.
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে নিরক্ষরতার শতকরা হার কত?
  1. ২৫.৪
  2. ২৪.৪
  3. ২৩.৪
  4. ২১.৪
সঠিক উত্তর:
২৪.৪
উত্তর
সঠিক উত্তর:
২৪.৪
ব্যাখ্যা
নিরক্ষরতার হার:
- আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৫.৬%।
- আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে নিরক্ষরতার হার ২৪.৪%।
- বর্তমানে (২০২৩ সালে) সাক্ষরতার হার ৭৬.০৮%।
- বর্তমানে (২০২৩ সালে) নিরক্ষরতার হার ২৩.৯২%।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
২৪১.
মার্সার জরিপ অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. আশখাবাদ
  2. টোকিও
  3. হংকং
  4. জুরিখ
সঠিক উত্তর:
হংকং
উত্তর
সঠিক উত্তর:
হংকং
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের মানবসম্পদ পরামর্শক সংস্থা মার্সা প্রকাশিত ২০২০ সালের শীর্ষ ব্যয়বহুল তালিকায়:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিও
সবচেয়ে কম ব্যয়বহুল শহর:
- ২০৯তম : তিউনিস
- ২০৮তম : উইন্ডহক (নামিবিয়া)
- ঢাকার অবস্থান : ২৬তম।
(সূত্র: মার্সার)
২৪২.
বৈশ্বিক সাইবার নিরাপত্তায় ‘রোল মডেলের’ তালিকায় কয়টি দেশ রয়েছে?
  1. ৪০টি
  2. ৪৬টি
  3. ৫০টি
  4. ৫৫ টি
সঠিক উত্তর:
৪৬টি
উত্তর
সঠিক উত্তর:
৪৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

 ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২৪’

- আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২৪’ প্রকাশ করে।
- ২০২০ সালের পর ২০২৪ সালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
- আইটিইউর প্রতিবেদন ১৯৪টি দেশের ২০২৩-২০২৪ সালের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে।
- এসব দেশের মধ্যে যারা ৯৫ থেকে ১০০ নম্বর পেয়েছে, তাদের রোল মডেল বলা হয়েছে।
- রোল মডেল দেশের সংখ্যা ৪৬টি।
- এ তালিকায় বাংলাদেশসহ প্রতিবেশী ভারত ও পাকিস্তান রয়েছে।
- মূলত পাঁচটি বিষয়ের ওপর সাইবার নিরাপত্তাসূচক তৈরি করেছে আইটিইউ।
- এর মধ্যে আইনি পদক্ষেপ, কারিগরি দিক, প্রাতিষ্ঠানিক দিক, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় রয়েছে।
- বাংলাদেশ এর মধ্যে কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও সমন্বয়ে সর্বোচ্চ স্কোর ২০ করে পেয়েছে।
- এ ছাড়া বাকি দুটির মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে ১৯ দশমিক ৫২ এবং আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ পেয়েছে।

সূত্র- গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স রিপোর্ট ২০২৪। (লিংক)
২৪৩.
Global Peace Index-2025 অনুসারে শান্তিপূর্ণ দেশের তালিকায় সর্বনিম্ন দেশ -
  1. ইয়েমেন
  2. রাশিয়া 
  3. ইউক্রেন
  4. কঙ্গো প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
রাশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া 
ব্যাখ্যা

Global Peace Index-2025:
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- প্রধান তিনটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান ১২৩তম।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. আয়ারল্যান্ড,
৩. নিউজিল্যান্ড,
৪. অস্ট্রিয়া,
৫. সুইজারল্যান্ড।

⇒ শান্তি সূচকে সর্বনিম্ন দেশ:
১৬৩. রাশিয়া,
১৬২. ইউক্রেন,
১৬১. সুদান,
১৬০. কঙ্গো প্রজাতন্ত্র, 
১৫৯. ইয়েমেন।

উৎস: Global Peace Index 2025.

২৪৪.
হেনলি পাসপোর্ট সূচক- ২০২৫ অনুসারে, বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. রাশিয়া
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হেনলি পাসপোর্ট সূচক- ২০২৫:

প্রতিবেদনের শিরোনাম: The Henley Passport Index: Q1 2025 Global Ranking.
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৫।
প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners.
অন্তর্ভুক্ত দেশ: ১৯৯টি।

প্রতিবেদন অনুযায়ী-
• সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট: সিঙ্গাপুর।
• সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
• বাংলাদেশের অবস্থান: ৯৩তম।

তথ্যসূত্র: Henley & Partners ওয়েবসাইট। [Link]
২৪৫.
২০২৩-২৪ অর্থবছরের ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  1. ৫.১০%
  2. ৬.১২%
  3. ৬.৬৬%
  4. ৭.২০%
সঠিক উত্তর:
৬.১২%
উত্তর
সঠিক উত্তর:
৬.১২%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদন অনুযায়ী, 
• বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।

• ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৬ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ১ দশমিক ০৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল  শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

• পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক ০৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
২৪৬.
২০২৩ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) তাইওয়ান
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) সুদান
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
ঘ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে। ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৩৭তম।

- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ, যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি।
- বাংলাদেশের সামগ্রিক স্কোর আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

উৎস: দৈনিক কালের কণ্ঠ।
২৪৭.
২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কে?
  1. ক) হুমায়ুন রশীদ
  2. খ) পনির হোসেন
  3. গ) ফাহমিদা আজিম
  4. ঘ) ফাহিম আজাদ
সঠিক উত্তর:
গ) ফাহমিদা আজিম
উত্তর
সঠিক উত্তর:
গ) ফাহমিদা আজিম
ব্যাখ্যা
২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন যে বাংলাদেশি - চিত্রশিল্পী ফাহমিদা আজিম।
প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন - আলোকচিত্রী পনির হোসেন (২০১৮ সাল)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
২৪৮.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুসারে, শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২
• সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২। প্রতিবেদন অনুসারে –            
• শীর্ষ দেশ – ফিনল্যান্ড
• সর্বনিম্ন দেশ – সিরিয়া।
• সার্কভুক্ত দেশের অবস্থান: 
৬৮. ভারত ; ৭৪. নেপাল ; ৭৯. শ্রীলংকা ; ৮০. বাংলাদেশ ; ৮৪. পাকিস্তান।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
২৪৯.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক- ২০২৫:
সূচকের শিরোনাম: Index of Economic Freedom 2025.
প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫।
প্রকাশক: The Heritage Foundation, যুক্তরাষ্ট্র।
অন্তর্ভুক্ত দেশ: ১৭৬।

সূচক অনুযায়ী-
শীর্ষ দেশ- সিঙ্গাপুর;
সর্বনিম্ন দেশ- উত্তর কোরিয়া;
বাংলাদেশের অবস্থান- ১২২তম।

তথ্যসূত্র- Index of Economic Freedom 2025. [Link]
২৫০.
UNEP কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কুয়েত
  3. চীন
  4. কাতার
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• গ্রিন হাউস গ্যাস নিঃসরণ:
২০ নভেম্বর ২০২৩ সালে UNEP কর্তৃক প্রকাশিত Emissions Gap Report অনুযায়ী,
• গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।

• মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র।
২। রাশিয়া
৩। চীন
৪। ব্রাজিল
৫। ইউরোপীয় ইউনিয়ন।

উৎস: Emissions Gap Report 2023।[লিঙ্ক]
২৫১.
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) আলবেনিয়া
  2. খ) উত্তর মেসিডোনিয়া
  3. গ) সার্বিয়া
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
ঘ) জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জর্জিয়া
ব্যাখ্যা
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ তিনটি –
- আলবেনিয়া,
- উত্তর মেসিডোনিয়া ও
- সার্বিয়া।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
২৫২.
'Global Innovation Index-2024'-এর শীর্ষ দেশ কোনটি?(জুন, ২০২৫)
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. সিঙ্গাপুর
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। (জুন, ২০২৫)

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।

২৫৩.
বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের জনবহুল দেশ:
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন ২০২৩ সালে ভারতের পেছন পড়ে যায়।
- বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ চীন।
- ২০২৪ সালের শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১.৪০৮ বিলিয়নে, যা ২০২৩ সালের ১.৪১০ বিলিয়ন থেকে কম।
- ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে।
- উচ্চ জীবনযাত্রার ব্যয়, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জন্মহার হ্রাসের জন্য দায়ী বলে মনে করা হয়।

উল্লেখ্য,
চীন ১৯৮০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে চালু করা কঠোর 'এক সন্তান নীতি' ২০১৬ সালে বাতিল করে এবং ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দেয়।

তথ্যসূত্র: এএফপি ওয়েবসাইট।
২৫৪.
According to the World Investment Report 2024 published by United Nations Conference on Trade and Development (UNCTAD), which of the following countries made the highest amount of Foreign Direct Investment in 2023?
  1. USA
  2. Japan
  3. China
  4. Hong Kong
  5. None
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ফ্রান্স।



উৎস: World Investment Report 2024. [link]
২৫৫.
২০২০ সালের বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ইসরাইল
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ মোট ১৮২টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্ট অসুসারে,
- শীর্ষদেশ : মার্কিন যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : যুক্তরাজ্য ও সৌদি আরব
- তৃতীয় : এস্তোনিয়া
- সর্বনিম্ন দেশ : উত্তর কোরিয়া
- বাংলাদেশের অবস্থান : ৫৩তম।
(তথ্যসূত্র: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ওয়েবসাইট)
২৫৬.
Partners in the Blue Pacific (PBP) ভুক্ত দেশ কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
নতুন জোট PBP:
চীনের আধিপত্য ঠেকাতে এবার প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক) দ্বীপপুঞ্জ ঘিরে নতুন একটি জোটের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই জোটটির প্রাথমিক নাম দেওয়া হয়েছে পার্টনারস ইন দ্য ব্ল– প্যাসিফিক (পিবিপি)। 

জোটের সদস্য দেশগুলো হচ্ছে:
১. যুক্তরাষ্ট্র,
২. অস্ট্রেলিয়া,
৩. জাপান,
৪. নিউজিল্যান্ড এবং 
৫. যুক্তরাজ্য 
জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে অর্থনৈতিক, কুটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে সহযোগীতামূলক সম্পর্ক জোরদার করতে কাজ করবে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
২৫৭.
দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫- এ বাংলাদেশের অবস্থান কত? [মার্চ, ২০২৫]
  1. ৫১তম
  2. ২৫তম
  3. ৩৫তম
  4. ৪৫তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় ১৬৩টি দেশের তথ্য নিয়ে এই সূচক প্রকাশ করে।
- সূচকে আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সূচক অনুযায়ী, বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে এবং স্কোর ৩.০৩।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।



উল্লেখ্য,
- জিটিআইর মোট স্কোর ১০। শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।
- স্কোর ২–এর মধ্যে হওয়ার অর্থ সংশ্লিষ্ট দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’।
- স্কোর ২ থেকে ৪–এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘কম’ বলে ধরা হয়।
- স্কোর ৪ থেকে ৬–এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮–এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০–এর মধ্যে ‘খুব বেশি’ সন্ত্রাসবাদের প্রভাবভুক্ত দেশ ধরা হয়।
- এবার ৩.০৩ স্কোর নিয়ে বাংলাদেশ ‘কম’ শ্রেণিভুক্ত দেশে রয়েছে।

তথ্যসূত্র: আইইপি ওয়েবসাইট। [Link]
২৫৮.
বিশ্বের গড় আয়ু কত?
  1. ক) ৭১.৩ বছর
  2. খ) ৭২.৬ বছর
  3. গ) ৭৩.৫ বছর
  4. ঘ) ৭৪.১ বছর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
ব্যাখ্যা
⇒ মূলত প্রশ্নটি হওয়ার কথা ছিল, 'বিশ্বের মানুষের গড় আয়ু কত?'

জাতিসংঘের তথ্যানুসারে ২০২৩ সালে বিশ্বের -
→ পুরুষের গড় আয়ু ৭০.৮ বছর।
→ নারীর গড় আয়ু ৭৬.০ বছর।
→ গড়ে বিশ্বের মানুষের আয়ু ৭৩.৪ বছর।

['৭৩.৪ বছর' এর সবচেয়ে কাছাকাছি অপশন হিসেবে '৭৩.৫ বছর'কে উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।]

উৎস:
World Population Review [Link]
২৫৯.
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? [জানুয়ারি,২০২৫]
  1. ৬৮তম
  2. ১১৯তম
  3. ৭৮তম
  4. ১২৮তম
সঠিক উত্তর:
৬৮তম
উত্তর
সঠিক উত্তর:
৬৮তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিং:

- বাংলাদেশ এখন ১৭৪টি দেশের মধ্যে ৬৮তম অবস্থানে রয়েছে, যা ৫১ ধাপ এগিয়ে। [জানুয়ারি,২০২৫]
- এটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) কর্তৃক প্রকাশিত সমন্বিত ডাক উন্নয়ন সূচক-২০২৪ (IPD) প্রতিবেদন অনুযায়ী।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর বর্তমানে ৫৪, যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর ৫৪, ১৭৪টি দেশের মধ্যে ৬৮ তম অবস্থানে রয়েছে।
আগের বছরগুলোর স্কোর ও অবস্থান ছিল:
- ২০২৩: স্কোর ১৮.৩০, অবস্থান ১১৯তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২২: স্কোর ১৩.৯০, অবস্থান ১৩৩তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২১: স্কোর ১০.০২, অবস্থান ১৪৩তম (১৬৮টি দেশের মধ্যে)
- ২০২০: স্কোর ১৫.৮০, অবস্থান ১২৮তম (১৭০টি দেশের মধ্যে)

বিশ্বের শীর্ষ ৩ দেশ:
- ১ম জার্মানি: স্কোর ১০৮.৬
- ২য় সুইজারল্যান্ড: স্কোর ১০৮.৬
- ৩য় জাপান: স্কোর ১০৫.৯

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
২৬০.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'- এ শীর্ষ দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,

উৎস: WIPO ওয়েবসাইট।
২৬১.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
  1. নিউইয়র্ক
  2. ম্যানিলা
  3. ঢাকা
  4. করাচি
সঠিক উত্তর:
ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ঘনবসতিপূর্ণ শহর:

- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলা।
- বিশ্বের অধিকাংশ ঘনবসতিপূর্ণ শহর এশিয়ায় (বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশিয়া) অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দশটি শহর হল:
১) ম্যানিলা, ফিলিপাইন।
২) প্যাটেরোস, ফিলিপাইন।
৩) মান্দালুয়ং, ফিলিপাইন।
৪) বাগদাদ, ইরাক।
৫) মুম্বাই, ভারত।
৬) ঢাকা, বাংলাদেশ।
৭) ক্যালুকান, ফিলিপাইন।
৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি।
৯) বানি ব্রাক, ইসরায়েল।
১০) লেভালোইস-পেরেট, ফ্রান্স।

- ম্যানিলা, ফিলিপাইনে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রয়েছে ১১৯,৬০০ জন প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে ৪৬,১৭৮ জন। - ফিলিপাইন, বিশ্বের ১২তম জনবহুল দেশ, বিশ্বের ৫০টি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে ১৩টি এবং দশটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে চারটি রয়েছে৷

তথ্যসূত্র - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।
২৬২.
'Bangladesh Climate and Disaster Risk Atlas' প্রতিবেদন অনুসারে, নিচের কোনটি বন্যা প্রবণ জেলা?
  1. ক) কুমিল্লা
  2. খ) টাঙ্গাইল
  3. গ) ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) নরসিংদী
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
ব্যাখ্যা
১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক প্রকাশিত Bangladesh Climate and Disaster Risk Atlas অনুসারে -
দেশে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৩টি।
- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।

বন্যা প্রবণ জেলা - ১১টি।
- টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর।

আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৬টি।
- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

দেশে খরাপ্রবণ জেলা - ১৩টি।
- পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। 

খরার সঙ্গে বন্যা প্রবণ জেলা - ৬টি।
- রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া।

বন্যা ও ভূমিকম্প প্রবণ জেলা - ৬টি।
- লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর।

লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা - ১৬টি।
- যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
২৬৩.
বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ -
  1. অস্ট্রিয়া
  2. জার্মানি
  3. চীন
  4. ভুটান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

কার্বন-নেগেটিভ দেশ:
- ভুটান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত জলবায়ুর দেশ।
- ভুটান বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ।
- দেশটির ৭২ শতাংশ ভূখণ্ড বনভূমিতে পরিপূর্ণ, যা কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশটির সংবিধানের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ পরিবেশ রক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে, যেখানে দেশের অন্তত ৬০ শতাংশ এলাকা সবসময় বনাচ্ছাদিত রাখার বাধ্যবাধকতা রয়েছে।
- দেশটির বন এবং নির্দিষ্ট কিছু জলাশয়ে মানুষের প্রবেশ নিষেধ। এমনকি পর্বতারোহণও সেখানে নিষিদ্ধ
- বিশ্বের সর্বোচ্চ আরোহণ না করা পর্বত 'গাংখার পুয়েনসাম' ভুটানেই অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫০০ মিটারের বেশি।

তথ্যসূত্র - দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

২৬৪.
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম? [মার্চ, ২০২৫]
  1. ৩৩তম
  2. ৩৫তম
  3. ৩৭তম
  4. ৩৯তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP)- ২০২৫:

• সূচক নির্ধারণের প্রধান মানদণ্ড:
- সামরিক ইউনিটের সংখ্যা;
- আর্থিক সক্ষমতা;
- লজিস্টিক দক্ষতা;
- ভৌগোলিক পরিস্থিতি।

• শীর্ষ তিন সামরিক শক্তিধর দেশ:
১. যুক্তরাষ্ট্র – ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪);
২. রাশিয়া – ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮);
৩. চীন – ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)।

• বাংলাদেশের অবস্থান:
মোট দেশ: ১৪৫,
বাংলাদেশের র‌্যাংক: ৩৫তম,
পাওয়ার ইনডেক্স স্কোর: ০.৬০৬২।

তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) [Link]
২৬৫.
২০২৫ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.

২৬৬.
একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত বস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ। 
- একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 
- প্রথম - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় - ভিয়েতনাম।
- তৃতীয় - বাংলাদেশ।
- চতর্থ - চীন।
- পঞ্চম - জাপান।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান (২০২৩)।
২৬৭.
২০২৪ সালে অস্ত্র রপ্তানিতে শীর্ষ কোনটি?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
২৬৮.
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩' অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
• World Happiness Report 2023:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে - ডেনমার্ক, 
- তৃতীয় অবস্থানে রয়েছে - আইসল্যান্ড,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস:  World Happiness Report 2023 , ডেইলি স্টার বাংলা পত্রিকা রিপোর্ট। [Link]
২৬৯.
World Urbanization Prospects 2025 প্রতিবেদনমতে, বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. টোকিও, জাপান
  2. ঢাকা, বাংলাদেশ
  3. সাংহাই, চীন
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

২৭০.
বিশ্বব্যাংক প্রণীত মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ একটি -
  1. ক) উচ্চ মধ্যম আয়ের দেশ
  2. খ) নিম্ন আয়ের দেশ
  3. গ) উন্নয়নশীল দেশ
  4. ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
সঠিক উত্তর:
ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
ব্যাখ্যা
• বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
• বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা. ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
• বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৫৯১ ডলার।

• বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে চারটি শ্রেণীতে ভাগ করেছে।
• এগুলো হলো:
- নিম্ন আয়ের দেশ (১০৪৫ মা. ডলার বা তার নিচে যাদের আয়),
- নিম্ন মধ্যম আয়ের দেশ (১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত যেসব দেশের আয়),
- উচ্চ মধ্যম আয়ের দেশ (৪১২৬-১২৭৩৬ মা. ডলার) এবং
- উচ্চ আয়ের দেশ (১২৭৩৭+ মা. ডলার যেসব দেশের আয়)।

• অন্যদিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন তিনটি সূচকের ভিত্তিতে পৃথিবীর দেশ সমূহকে ৩টি শ্রেণীতে ভাগ করেছে। এগুলো হলো:
- অনুন্নত,
- উন্নয়নশীল এবং
- উন্নত।

• বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে।

উৎস: বিশ্বব্যাংক ও জাতিসংঘের ওয়েবসাইট।
২৭১.
২০২৪ সালে স্বাধীনতা ও সমৃদ্ধি সূচকে 'সমৃদ্ধিতে' শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ইরিত্রিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক:

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৪

প্রকাশকঃ যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল।

অন্তর্ভুক্ত দেশঃ ১৬৪টি 


সূচক

                        শীর্ষ ৫ দেশ 

                        সর্বনিন্ম ৫ দেশ 

ক্রম

স্বাধীনতা 

সমৃদ্ধি 

ক্রম 

স্বাধীনতা

সমৃদ্ধি

প্রথম 

ডেনমার্ক 

নরওয়ে 

১৬৪

আফগানিস্তান

ইয়েমেন 

দ্বিতীয় 

সুইডেন 

আইসল্যান্ড 

১৬৩

ইরিত্রিয়া

আফগানিস্তান 

তৃতীয় 

সুইজারল্যান্ড 

অস্ট্রেলিয়া 

১৬২

দক্ষিণ সুদান 

দক্ষিণ সুদান 

চতুর্থ

ফিনল্যান্ড

সুইডেন 

১৬১

তুর্কমেনিস্তান

মোজাম্বিক  

পঞ্চম 

লুক্সেমবার্গ

নিউজিল্যান্ড 

১৬০

সিরিয়া

শাদ

 
সূত্র- আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইট।
২৭২.
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কোন দেশের? [২০২৬ সালের সামরিক শক্তি সূচক]
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২৬ সালের সামরিক শক্তি সূচক (2026 Military Strength Ranking):
- প্রকাশক: Global Firepower। 
- প্রকাশকাল: মার্চ, ২০২৬।
- ২০২৬ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি। এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে। এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।
- সূচকে বাংলাদেশের অবস্থান ৩৭তম [সূচক: ০.৬৫১৭]। 

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: ফ্রান্স, 
- ৭ম: জাপান,
- ৮ম: যুক্তরাজ্য,
- ৯ম: তুরস্ক, 
- ১০ম: ইতালি।

উৎস: Global Firepower ওয়েবসাইট।

২৭৩.
২০২৪ সালে সামরিক ব্যয়ে শীর্ষে থাকা দেশ কোনটি?
  1. ইউক্রেন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র 
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

• ২০২৪ সালে সামরিক ব্যয়ে শীর্ষে থাকা দেশ- যুক্তরাষ্ট্র ।

• বৈশ্বিক সামরিক ব্যয় সূচক- ২০২৪

- এপ্রিল, ২০২৫ এ সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) বৈশ্বিক সামরিক ব্যয় সংক্রান্ত 'Trends in world military expenditure, 2024' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ ২ লাখ ৭০ হাজার ডলারে।

• সামরিক ব্যয়ে শীর্ষ ১০টি দেশের তালিকা হচ্ছে -
- যুক্তরাষ্ট্র;
- চীন;
- রাশিয়া;
- জার্মানি;
- ভারত;
- যুক্তরাজ্য;
- সৌদি আরব;
- ইউক্রেন;
- ফ্রান্স;
- জাপান;

উৎস: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনিস্টিটিউট।

২৭৪.
Which country uses Gross National Happiness (GNH) as a wellbeing index?
  1. ক) Nepal
  2. খ) Maldives
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) Bhutan
উত্তর
সঠিক উত্তর:
গ) Bhutan
ব্যাখ্যা
- Gross National Happiness (GNH) হলো ভুটানের প্রবর্তিত একটি সূচক। 
- ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো—  ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
- জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। 
- ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
 
উৎস : প্রথম আলো 
২৭৫.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. চীন 
  2. রাশিয়া 
  3. যুক্তরাষ্ট্র 
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

2025 Military Strength Ranking:
- প্রকাশক: Global Firepower। 
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে। এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

⇒ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম [সূচক: ০.৬০৬২]

উৎস: Global Firepower ওয়েবসাইট।

২৭৬.
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ : চতুর্থ মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাবে?
  1. ক) ১.৫ মিটার
  2. খ) ০.৫ মিটার
  3. গ) ১ মিটার
  4. ঘ) ২ মিটার
সঠিক উত্তর:
গ) ১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ মিটার
ব্যাখ্যা
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ II তাদের চতুর্থ মূল্যায়নে রিপোর্ট করেছে যে,
চাল ও গমের উৎপাদন ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে যথাক্রমে ৮ শতাংশ এবং ৩২ শতাংশ হ্রাস পেতে পারে। 
বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিশেষ করে উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
 
উৎস: http://nda.erd.gov.bd/, National Plan for Disaster Management 2010 - 2015
২৭৭.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. মেক্সিকো
  3. চীন
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
-  বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বিভিন্ন দেশের অবস্থান: 
- প্রথম - ভারত।    
- দ্বিতীয় - মেক্সিকো।   
- তৃতীয় - চীন।    
- চতুর্থ - ফিলিপাইন।   
- পঞ্চম - মিশর।    
- ষষ্ঠ - পাকিস্তান।  
- সপ্তম - বাংলাদেশ। 

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
২৭৮.
বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ৮৫ তম 
  2. ১০২ তম
  3. ৭২ তম
  4. ১০৬ তম
সঠিক উত্তর:
৮৫ তম 
উত্তর
সঠিক উত্তর:
৮৫ তম 
ব্যাখ্যা

⇒ বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান ৮৫ তম।

শীর্ষ দেশ:
• ১ম - আর্মেনিয়া।
• ২য় - বেলারুশ।
• ৩য় - বসনিয়া ও হার্জেগোভিনা।
• ৪র্থ - বুলগেরিয়া।
• ৫ম - চিলি।
• ৬ষ্ঠ - চীন।

তথ্যসূত্র - Global Hunger Index.

২৭৯.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

২৮০.
২০২৫ সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ইয়েমেন
  3. দক্ষিণ সুদান
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক (Global Peace Index):
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- প্রধান তিনটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান ১২৩তম।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. আয়ারল্যান্ড,
৩. নিউজিল্যান্ড,
৪. অস্ট্রিয়া,
৫. সুইজারল্যান্ড।

⇒ শান্তি সূচকে সর্বনিম্ন দেশ:
১৬৩. রাশিয়া,
১৬২. ইউক্রেন,
১৬১. সুদান,
১৬০. কঙ্গো প্রজাতন্ত্র, 
১৫৯. ইয়েমেন।

উৎস: Global Peace Index 2025. [link]
২৮১.
'দি ওয়ার্ল্ড ডেভলপমেন্ট রিপোর্ট’ প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) আইএমএফ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ব্যাংক অব আমেরিকা
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• ১৯৭৮ সাল থেকে বিশ্বব্যাংক প্রতিবছর বিভিন্ন দেশের অর্থনীতির গভীর বিশ্লেষণধর্মী ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে৷
- এছাড়াও বিশ্বব্যাংক প্রতিবছর ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে।

সূত্র: বিশ্বব্যাংক।
২৮২.
বৈশ্বিক শান্তি সূচক, ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? 
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

বৈশ্বিক শান্তি সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Peace Index 2025.
প্রকাশ: জুন ২০২৫ ।
প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)। 
অন্তর্ভুক্ত দেশ: ১৬৩টি। 

সূচক অনুযায়ী-
- সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড।
- সর্বনিম্ন দেশ: রাশিয়া।
- বাংলাদেশের অবস্থান: ১২৩ তম।

উৎস: Global Peace Index 2025

২৮৩.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ -এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

বৈশ্বিক সুখ সূচক ২০২৫: 
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ 'আন্তর্জাতিক সুখ দিবস' বা 'বিশ্ব সুখী দিবস'।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network.

২৮৪.
জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. তাইওয়ান
  3. জাপান
  4. ভুটান
সঠিক উত্তর:
তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুসারে এশিয়ার সবচেয়ে সুখী দেশ তাইওয়ান, যা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে রয়েছে।

• বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: World Happiness Report- 2025.
- প্রকাশকাল: ২০ মার্চ ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- অন্তর্ভুক্ত দেশ: ১৪৭টি দেশ। 

-  জীবন নিয়ে পর্যালোচনায় সহায়তার জন্য প্রতিবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।
- সূচকগুলো হলো:
• মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি),
• সামাজিক সহায়তা,
• সুস্থ জীবনযাপনের প্রত্যাশা,
• স্বাধীনতা,
• উদারতা 
• দুর্নীতি নিয়ে মনোভাব।

সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ- ফিনল্যান্ড।
- সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান- ১৩৪তম

- রিপোর্টে এশিয়ার শীর্ষ ৫টি দেশের র‍্যাঙ্কিং নিম্নরূপ:
১) তাইওয়ান।
২) সিঙ্গাপুর।
৩) কাজাখস্তান।
৪) ভিয়েতনাম।
৫) থাইল্যান্ড।

তথ্যসূত্র: World Happiness Report- 2025. 

২৮৫.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুসারে, শীর্ষ শহর -
  1. ডেনমার্ক
  2. অস্ট্রিয়া
  3. অস্ট্রেলিয়া
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

♦ শীর্ষ দেশসমূহ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ উল্লেখ্য:
⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

২৮৬.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে-
  1. ক) ৭.৪০%
  2. খ) ৮.১৫%
  3. গ) ৮.৪১%
  4. ঘ) ৮.৫১%
সঠিক উত্তর:
ঘ) ৮.৫১%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮.৫১%
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয় - ৩০৫৯ মার্কিন ডলার
- মুদ্রাস্ফীতি - ৪.৬%
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর

- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল- ৭.৪০%।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ৮.১৫%।


তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
২৮৭.
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ অনুযায়ী, শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

২৮৮.
বর্তমানে (২০২৪) বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. সৌদি আরব
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - statista.com
২৮৯.
জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ১০৪তম
  2. ১১৪তম
  3. ১২৪তম
  4. ১৩৪তম
সঠিক উত্তর:
১১৪তম
উত্তর
সঠিক উত্তর:
১১৪তম
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Sustainable Development Report 2025.
প্রকাশকাল: জুলাই, ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN)
অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি।
 
প্রতিবেদন অনুসারে, শীর্ষ ৩ দেশ:
১. ফিনল্যান্ড,
২. সুইডেন ও
৩. ডেনমার্ক।

সর্বনিম্ন ৩ দেশ:
১৬৭. দক্ষিণ সুদান, 
১৬৬. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও 
১৬৫. শাদ।

⇒ বাংলাদেশের অবস্থান ১১৪তম।

তথ্যসূত্র- Sustainable Development Report 2025.
২৯০.
সর্বশেষ জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদন অনুসারে জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) অষ্টম
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) ষষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) ষষ্ঠ
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: UNFPA Website
২৯১.
FAO-এর মতে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ-
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
গ) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩য়
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কর্তৃক ৮ জুন, ২০২০ প্রকাশিত ‘The State of World Fisheries and Aquaculture 2020’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধিতে- ২য় এবং স্বাদু পানির মাছ উৎপাদনে- ৩য়।
২৯২.
কোন সংস্থা মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশ করে?
  1. বিশ্ব ব্যাংক
  2. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  3. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সঠিক উত্তর:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

মানব উন্নয়ন সূচক:

- মানব উন্নয়ন সূচক হল (Human Development Index, HDI) একটি পরিমাপের সূচক, যা একটি দেশের মানব উন্নয়নের বিভিন্ন মাত্রার মূল্যায়ন করে।
- মানব উন্নয়ন সূচক রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
- এটি মূলত তিনটি প্রধান দিক নিয়ে গঠিত:
১) এটি একটি দেশের নাগরিকদের গড় আয়ু মূল্যায়ন করে।
২) এটি সাক্ষরতার হার এবং শিক্ষার স্তর বিবেচনা করে।
৩) এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট।
২৯৩.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুসারে, শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) জার্মানি
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২
• সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২। প্রতিবেদন অনুসারে –            
শীর্ষ দেশ – ফিনল্যান্ড
• সর্বনিম্ন দেশ – সিরিয়া।
• সার্কভুক্ত দেশের অবস্থান: 
৬৮. ভারত ; ৭৪. নেপাল ; ৭৯. শ্রীলংকা ; ৮০. বাংলাদেশ ; ৮৪. পাকিস্তান।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
২৯৪.
নিচের কোনটি 'মানব উন্নয়ন সূচক'-এর মৌলিক নির্দেশক?
  1. জনসংখ্যা বৃদ্ধির হার
  2. জনসংখ্যা হ্রাসের হার
  3. প্রতিরক্ষা উন্নয়ন বাজেট
  4. মাথাপিছু জাতীয় আয়
সঠিক উত্তর:
মাথাপিছু জাতীয় আয়
উত্তর
সঠিক উত্তর:
মাথাপিছু জাতীয় আয়
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক:
- মানব উন্নয়ন সূচক (Human development index) হলো এমন একটি সূচক, যার দ্বারা কোনো একটি দেশের নাগরিক কতটা ভালো জীবনযাপন করে এবং সেই দেশ কতটা উন্নত তা বোঝা যায়।
- কোনো একটি দেশ মানব উন্নয়ন সূচকে কতটা ভালো স্কোর করবে তা নির্ভর করে কয়েকটি নির্দেশকের উপর।
- এগুলো হলো:
i) মানুষের গড় আয়ু,
ii) মানুষের শিক্ষার মান,
iii) দেশের মানুষের মাথপিছু আয়।

উল্লেখ্য,
- যে দেশের মানুষের গড় আয়ু, শিক্ষার হার ও মাথাপিছু আয় বেশি হয়, সেই দেশের মানব উন্নয়ন সূচক স্কোর বেশি হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) human Development Report 2021-2022 প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

উৎস: UN ওয়েবসাইট।
২৯৫.
বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: World Happiness Report- 2025.
- প্রকাশকাল: ২০ মার্চ ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- অন্তর্ভুক্ত দেশ: ১৪৭টি দেশ। 

সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ- ফিনল্যান্ড।
- সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান- ১৩৪তম।

উৎস: World Happiness Report- 2025.

২৯৬.
বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন ‘Global Knowledge Index 2021’ প্রকাশ করে। 
প্রকাশ : ডিসেম্বর, ২০২১।
অন্তর্ভুক্ত দেশ : ১৫৪টি।
সূচক অনুযায়ী শীর্ষ ৩ দেশ:
১. সুইজারল্যান্ড
২. সুইডেন
৩. যুক্তরাষ্ট্র

উৎস: পত্রিকা রিপোর্ট 
২৯৭.
মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI)-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হবে -
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. নেপাল
  4. আজেন্টিনা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হবে – ভারত। (GDP'র হার হবে ৬.৪%)।
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে – বাংলাদেশ (GDP'র হার হবে ৬.৩%)।
- মাস্টারকার্ড ইকোনমিক্স ইন্সটিটিউট (MEI) এর প্রতিবেদন অনুযায়ী, ৪৮টি দেশের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে - আর্জেন্টিনার (১৫৬.৯%)।

তথ্যসূত্র: MEI (“Economic Outlook 2024”)।
২৯৮.
নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) চীন
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কলম্বিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
ব্যাখ্যা
কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ২০১৮ সালে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ কফি উৎপাদন করেছিল দেশটি। উৎসঃ বণিকবার্তা।
২৯৯.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
▪ গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
▪ সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
▪ এবারের সূচকে সবচেয়ে ভালো অবস্থানে (সবার উপরে) থাকা পাঁচটি দেশের মধ্যে ডেনমার্ক ০.৯০ স্কোর করে সূচকের শীর্ষে রয়েছে।
▪ এরপর নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস যথাক্রমে ০.৮৯, ০.৮৭, ০.৮৬, ০.৮৩ স্কোর করে সূচকে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অবস্থানে রয়েছে।
▪ সূচকে সবচেয়ে দুর্বল অবস্থানে (সবার নিচে) থাকা পাঁচটি দেশ হলো-ভেনিজুয়েলা, কম্বোডিয়া, আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও হাইতি। এদের স্কোর হলো যথাক্রমে ০.২৬, ০.৩১, ০.৩৩, ০.৩৪ ও ০.৩৫।
▪ বাংলাদেশ ১-এর মধ্যে ০.৩৯ স্কোর করে বৈশ্বিক আইনের শাসন সূচকে ১৪০টি দেশের মধ্যে ১২৭তম স্থানে রয়েছে।

তথ্যসূত্র: সংস্থার ওয়েবসাইট এবং যুগান্তর।
৩০০.
বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ সুদান
  2. লিবিয়া
  3. সোমালিয়া
  4. ইয়েমেন
  5. ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা

দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International (TI) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে টিআই।
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
1. দক্ষিণ সুদান, 
2. সোমালিয়া,
3. ভেনিজুয়েলা,
4. সিরিয়া,
5. ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, গিনি।

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
1. ডেনমার্ক,
2. ফিনল্যান্ড,
3. সিঙ্গাপুর,
4. নিউজিল্যান্ড,
5. লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড।

উৎস: Transparency International ওয়েবসাইট।