বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

মোট প্রশ্ন৬১৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

PrepBank · পাতা / · ১০০ / ৬১৪

.
২০২৫ সালের World Press Freedom Index-এ শীর্ষে থাকা দেশের নাম কী?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ উল্লেখ্য:
- এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ অন্যদিকে:
- বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

.
বর্তমানে দেশে কয়টি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
বর্তমানে দেশে টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে - ১০টি ।
উৎস: পত্রিকা রিপোর্ট। 
.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. আয়ারল্যান্ড
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উল্লেখ্য
- ২০২৫ সালের সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

অন্যদিকে,
- সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া (পয়েন্ট ৩.০)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -
  1. ক) ৭৭.৫ বছর
  2. খ) ৭৫.২ বছর
  3. গ) ৭২.৮ বছর
  4. ঘ) ৭৪.২ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে,
- মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাত: ১০০.২ : ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৪০ জন।
- মাথাপিছু জিডিপি ২০৯৭ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২২২৭ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+) ৭৫.২%
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) ২১ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১ : ১৭২৪।
.
নিচের কোন দিনটি 'বিশ্ব শিক্ষক দিবস' হিসেবে পালিত হয়?
  1. ক) ৪ অক্টোবর
  2. খ) ৩ অক্টোবর
  3. গ) ৬ অক্টোবর
  4. ঘ) ৫ অক্টোবর
ব্যাখ্যা
• ৩ অক্টোবর - বিশ্ব শিশু দিবস।
• ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস। 
৫ অক্টোবর - বিশ্ব শিক্ষক দিবস। 
• ৬ অক্টোবর - জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 
.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ইথিওপিয়া
  2. কম্বোডিয়া
  3. ঘানা
  4. কেনিয়া
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ -
- প্রথম - ইথিওপিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার),
- দ্বিতীয় - কম্বোডিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার),
- তৃতীয় - বাংলাদেশ (বিনিয়োগের পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার),

তথ্যসূত্র - বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫ম
  2. ৪র্থ
  3. ৩য়
  4. ২য়
ব্যাখ্যা

মাথাপিছু জিডিপি:
- মাথাপিছু জিডিপি হলো দেশের মোট উৎপাদিত সম্পদের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য গড় কতটুকু অর্থ বা সম্পদ তৈরি হয়েছে, সেটি হলো মাথাপিছু জিডিপি।
- সম্প্রতি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান অর্থনৈতিক সূচক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 
- এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় তিন গুণ বেড়েছে। 
- তারপরও দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
- ২০২৪ সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি এখন ২ হাজার ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে শীর্ষে রয়েছে মালদ্বীপ।
- এই দ্বীপরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু জিডিপি হচ্ছে ১১ হাজার ডলারের বেশি।
- তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা; দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৪ হাজার ৫১৬ ডলার।
- এ ছাড়া প্রায় ৪ হাজার ডলার নিয়ে ভুটান তৃতীয় ও ২ হাজার ৮০০ ডলার নিয়ে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্নে আফগানিস্তানের (৪০০ ডলারের বেশি) অবস্থান।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

.
যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners এর সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট-
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) জার্মানির
  3. গ) ফিনল্যান্ডের
  4. ঘ) জাপানের
ব্যাখ্যা

• ১৯ জুলাই ২০২২ যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners বিশ্বের ১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে ‘The Henley Passport Index : Q3 2022 Global Ranking’। সূচক অনুসারে,
- সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের।
- জাপানের নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩ টি দেশে ভ্রমণ করতে পারেন।
- শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪তম।
- বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।
- সূচকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
- আফগানিস্তানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ২৭টি দেশে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

.
কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কৃষির সালতামামি ২০১৯ মতে, মোট দেশজ উৎপাদন তথা জিডিপি’তে কৃষি খাতের অবদান -
  1. ক) ১৩.৬
  2. খ) ১৪.৫
  3. গ) ১৫.৮
  4. ঘ) ১৩.৯
ব্যাখ্যা

কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কৃষির সালতামামি ২০১৯ এর সারাংশ
প্রকাশন তারিখঃ ৭ জানুয়ারি, ২০২০
গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট দেশজ উৎপাদন তথা জিডিপি’তে কৃষি খাতের অবদান ১৩ দশমিক ৬ শতাংশ।
মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - চতুর্থ
২০১৮-১৯ অর্থবছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন (৪৩২.১১ লাখ মেট্রিক টন) এর লক্ষ্যমাত্রা (৪১৫.৭৪ লাখ মেট্রিক টন) ছাড়িয়ে গেছে।
দেশ আজ চালে উদ্বৃত্ত; ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ।
আলু উৎপাদনে বাংলাদেশ উদ্বৃত্ত এবং বিশ্বে সপ্তম। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৯ লাখ মেট্রিক টন।
নিবিড় চাষের মাধ্যমে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে উন্নীত হয়েছে। সবজি উৎপাদন বেড়ে ১ কোটি ৭২ লাখ ৪৭ হাজার মেট্রিক টন হয়েছে।
দেশে ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং পেয়ারায় অষ্টম। আম উৎপাদন প্রায় ২৪ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

১০.
মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী, লিঙ্গ অসমতা সূচকে (Gender Inequality Index) শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক 
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী- লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) শীর্ষ দেশ - ডেনমার্ক।

• মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ “Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of AI” শিরোনামে “মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫” এর ৩৩তম সংস্করণ প্রকাশ করে।
- প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৫টি। 

• প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ দেশ-
- মানব উন্নয়নে শীর্ষ দেশ - আইসল্যান্ড;
- গড় আয়ুতে শীর্ষ দেশ- মোনাকো; 
- মাথাপিছু আয় এর ক্ষেত্রে শীর্ষ দেশ (ক্রয় ক্ষমতার ভিত্তিতে)- লিচটেনস্টাইন।
- লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) শীর্ষ দেশ - ডেনমার্ক।

উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে?
  1. ক) দিনাজপুর
  2. খ) শরীয়তপুর
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) মানিকগঞ্জ
ব্যাখ্যা

- শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে।
- এ গ্যাসের অনুসন্ধানে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
- বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- সবমিলিয়ে গ্যাসের প্রমাণিত ও সম্ভাব্য মজুতের পরিমাণ ১০ টিসিএফ বা ১০ লাখ কোটি ঘনফুট গ্যাস।
- দৈনিক গ্যাসের চাহিদা ৩৬৬ কোটি ঘনফুট।
- বার্ষিক গ্যাসের চাহিদা ১ লাখ ৩৪ হাজার কোটি ঘনফুট বা ১.৩৩ টিসিএফ।

১২.
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা-
  1. ক) ১৬.৩৭ কোটি
  2. খ) ১৬.৪৫ কোটি
  3. গ) ১৬.৬৫ কোটি
  4. ঘ) ১৬.৩৬ কোটি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে,
- বাংলাদেশের জনসংখ্যা (২০১৯ সামরিক প্রাক্কলন)- ১৬.৬৫ কোটি বা ১৬৬.৫০ মিলিয়ন
- জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.)- ১,১২৫ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%
১৩.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) দুবাই সিটি
  2. খ) হংকং
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) তেলআবিব
ব্যাখ্যা
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - হংকং, চীন।
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর - আঙ্কারা, তুরস্ক।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৪.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা (রূপকল্প-২০৪১) অনুযায়ী, মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে -
  1. ক) ১০.৫ হাজার ডলার
  2. খ) ১২.৫ হাজার ডলার
  3. গ) ১৫ হাজার ডলার
  4. ঘ) ৯ হাজার ডলার
ব্যাখ্যা

বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ঃ
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে রোডম্যাপ তৈরি করেছে সরকার।
মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।
মূল্যস্ফীতির হার ৪-৫ শতাংশের মধ্যে রাখা হবে।
৯২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। বছরে গড়ে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৪৬০০ মেগাওয়াট।
জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৯%।
কর-জিডিপির ১৭% হবে।
চরম দারিদ্রের হার শূন্যের কৌঠায় আসবে। মাঝারি দারিদ্রের হার হবে ৫ শতাংশ।

১৫.
ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে?
  1. ক) চীন
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) ইন্দোনেশিয়া
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
- ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হলো চীন। 
- দ্বিতীয় অবস্থানে আছে ভারত। 
- তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। 
- চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ। 
(সূত্রঃ USDA ওয়েবসাইট)
১৬.
বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৩ অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি কোন দেশে?
  1. মলদোভা
  2. বেলারুশ
  3. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  4. উত্তর মেসিডোনিয়া
ব্যাখ্যা
• বৈশ্বিক ক্ষুধা সূচক:
- প্রকাশ - ১২ অক্টোবর ২০২৩।
- প্রকাশক - আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe
- অন্তর্ভুক্ত দেশ - ১২৫টি।
- সূচকের শিরোনাম - Global Hunger Index 2023
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে কম (২০টি দেশে)।
- দেশগুলো হচ্ছে - বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে।
- বাংলাদেশের অবস্থান - ৮১ তম।

তথ্যসূত্র: Global Hunger Index 2023.
১৭.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৫ এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি?
  1. জুরিখ
  2. কোপেনহেগেন
  3. মদিনা
  4. মক্কা
ব্যাখ্যা

• গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

» শীর্ষ শহর:
১) কোপেনহেগেন, ডেনমার্ক।
২) ভিয়েনা, অস্ট্রিয়া।
৩) জুরিখ, সুইজারল্যান্ড।
৪) মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
৫) জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ ঢাকার অবস্থান ১৭১ তম।

উল্লেখ্য, 
- মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী মদিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'স্বাস্থ্যকর শহর' হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৌদি আরবের আরও ১৪টি শহরকে 'স্বাস্থ্যকর' স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

তথ্যসূত্র: বিবিসি বাংলার রিপোর্ট।

১৮.
বর্তমানে বিশ্ব বাণিজ্যে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান- ২০২৪
- প্রতিবেদনের শিরোনাম: World Trade Statistics: Key Insights and Trends in 2024.
- প্রকাশকাল: জুলাই, ২০২৫।
- প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
- রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।
- আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।

উৎস: WTO।

১৯.
Visual Capitalist কর্তৃক প্রকাশিত Global GDP 2022 এর প্রতিবেদন অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
• Visual Capitalist কর্তৃক প্রকাশিত Global GDP 2022 এর প্রতিবেদন অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২। 
২০.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
  1. আফগানিস্তান
  2. মায়ানমার
  3. পেরু
  4. মালি
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী আফগানিস্তান সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুযায়ী বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।

[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি, ২০২৪ সালে Global Terrorism Index (GTI) 2024: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- স্বাধীন, নিরপেক্ষ ও অলাভজনক প্রতিষ্ঠান আইইপি মানুষের ভালো থাকা ও অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক ও অর্জনযোগ্য পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে।
- IEP এর GTI প্রতিবেদনটি বিশ্বের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।

⇒ সন্ত্রাসবাদে শীর্ষ দেশ:
1. বুরকিনা ফাসো।
2. ইসরাইল।
3. মালি।
4. পাকিস্তান।
5. সিরিয়া।
6. আফগানিস্তান।
7. সোমালিয়া।
8. নাইজেরিয়া।
9. মিয়ানমার।
10. নাইজার।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ৩২তম [স্কোর-৩.৩১৭]।



উৎস: Global Terrorism Index ওয়েবসাইট।
২১.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ -
  1. ক) মোনাকো
  2. খ) চীন
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
২২.
এ যাবৎকালের বৃহত্তম আইপিও (IPO-Initial Public Offering)-
  1. ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
  2. খ) ২১৬০ কোটি মার্কিন ডলার
  3. গ) ২৩৬০ কোটি মার্কিন ডলার
  4. ঘ) ২৮৬০ কোটি মার্কিন ডলার
ব্যাখ্যা
সৌদি আরবের রাষ্ট্রমালিকানা কোম্পানি আরামকো রিয়াদের স্টক এক্সচেঞ্জে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২৫৬০ কোটি মার্কিন ডলার তুলেছে। যা এ যাবৎকালের বৃহত্তম আইপিও বা বাজারে শেয়ার ছেড়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহের নজির। এর আগে বৃহত্তম আইপিও ছিল চীনের আলীবাবার। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
২৩.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. আয়ারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার)
২৪.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) আমেরিকা
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ :
১. নরওয়ে, ২. নিউজিল্যান্ড, ৩. ফিনল্যান্ড ও ৪. সুইডেন।

গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ : 
১৬৭, আফগানিস্তান, ১৬৬, মিয়ানমার, ১৬৫. উত্তর কোরিয়া ও ১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

 সার্কভুক্ত দেশের অবস্থান —
 ত্রুটিপূর্ণ গণতন্ত্র : 
৪৬. ভারত ও ৬৭. শ্রীলংকা।

 হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র : 
৭৫. বাংলাদেশ, ৮১. ভুটান, ১০১. নেপাল ও ১০৪. পাকিস্তান।

স্বৈরতন্ত্র : 
১৬৭. আফগানিস্তান।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২৫.
Energy Transition Index রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. IEA
  2. World Economic Forum
  3. UNDP
  4. WTO
ব্যাখ্যা

World Energy Transition Index- 2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।

⇒ World Energy Transition Index- 2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. সুইডেন,
২. ফিনল্যান্ড,
৩. ডেনমার্ক,
৪. নরওয়ে,
৫. সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)।

উৎস: World Energy Transition Index- 2025.

২৬.
'কর্পোরেট কর চুক্তি' স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ৭ নভেম্বর ২০২১
  2. খ) ৮ অক্টোবর ২০২১
  3. গ) ৯ সেপ্টেম্বর ২০২১
  4. ঘ) ২১ নভেম্বর ২০২১
ব্যাখ্যা
- বহুজাতিক কোম্পানি ন্যায্য করের আওতায় আনতে এবং কর ফাঁকি বন্ধ করতে ৮ অক্টোবর ২০২১ ঐতিহাসিক 'কর্পোরেট কর চুক্তি' স্বাক্ষরিত হয়।
- ১৩৬ টি দেশ এতে স্বাক্ষর করে।
উৎস: পত্রিকা রিপোর্ট 
২৭.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট- ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? [মার্চ, ২০২৫]
  1. ৯৩ তম 
  2. ৯৭ তম 
  3. ১০০ তম
  4. ১০৪ তম 
ব্যাখ্যা
'গণতন্ত্র সূচক ২০২৪': 
- ১৬৭টি দেশ-অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
- পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে। 
- এসব বিষয় হচ্ছে নির্বাচনপ্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।  
- ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।
- সর্বনিম্ন অবস্থানে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর শূন্য দশমিক ২৬।
- এই সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ তম। 
- সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৪ দশমিক ৪৪।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
২৮.
বিশ্বে চাল/ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান-  (জানুয়ারি - ২০২৬)
  1. ৫ম
  2. ৪র্থ
  3. ৭ম
  4. ৩য়
ব্যাখ্যা

• বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪ প্রকাশ করে।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ চীন।
- খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।

- বিশ্বে চাল/ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ৩য়।
- বিশ্বে চাল/ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় ভারত।

উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট।

২৯.
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র- ২০২২ অনুযায়ী, দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন বিভাগে?
  1. ঢাকা
  2. খুলনা
  3. রাজশাহী
  4. বরিশাল
ব্যাখ্যা
• বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২:
- বাংলাদেশের গ্রাম এলাকার দারিদ্র্যের হার: ২০.৩%।
- বাংলাদেশের শহর এলাকার দারিদ্র্যের হার: ১৬.৫%।
- সর্বপোরি দারিদ্রের হার: ১৯.২%।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার বেশি: বরিশালে, (২৬.৬%)।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার কম: চট্টগ্রাম, ( ১৫.২%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার কম: নোয়াখালী, ( ৬.১%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার বেশি: মাদারীপুর, ( ৫৪.৪%)।

উল্লেখ্য,
- সবচেয়ে দরিদ্র উপজেলা- ডাসার, মাদারীপুর৷
- দারিদ্র্যের হার- ৬৩.২%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩০.
তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) বরিশাল
  2. খ) রংপুর
  3. গ) সিলেট
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় খুলনা বিভাগে (৮৫,১৪১ মে.টন)।
- দ্বিতীয় – বরিশাল (৮৩,৬৬৭ মে.টন)

- জেলা হিসাবে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় খুলনা জেলায় (৭৫,৭৬২ মে.টন)।
- দ্বিতীয় – ভোলা জেলা (৫৯,৮৯৩ মে. টন)

তথ্যসূত্র:- কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০
৩১.
Which one is the top country in terms of per capita greenhouse gas emission?
  1. ক) Japan
  2. খ) China
  3. গ) USA
  4. ঘ) Brazil
ব্যাখ্যা
- গ্রিন হাউস গ্যাস নিঃসরণে প্রথম দেশ - চীন।
- মোট নিঃসরনের পরিমাণ - ৯,৮৩৮.৮ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ৭.১ মে. টন।
অন্যদিকে,
- মাথাপিছু নিঃসরণের দিক থেকে প্রথম - যুক্তরাষ্ট্র।
- মোট নিঃসরণের পরিমান - ৫,২৬৯.৫ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ১৬.২ মে. টন।

UNEP প্রকাশিত Emissions Gap Report-2020 অনুসারে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ইইউ+যুক্তরাজ্য
- চতুর্থ : ভারত
- পঞ্চম : রাশিয়া।

(তথ্যসূত্রঃ UNEP এর Emissions Gap Report-2020)
৩২.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৭৭
  2. খ) ৮৪
  3. গ) ৭৯
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
The Economist Intelligence Unit (EIU) কর্তৃক প্রকাশিত Global Food Security Index 2021 প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০২২। এতে ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 
সূচক অনুযায়ী—
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি 
• সার্কভুক্ত দেশের অবস্থান: 
- ৭১. ভারত, 
- ৭৫. পাকিস্তান, 
- ৭৭. শ্রীলংকা, 
- ৭৯. নেপাল ও 
- ৮৪. বাংলাদেশ।
৩৩.
According to the Global Peace Index, ____ is the most peaceful country in South Asia.
  1. ক) Nepal
  2. খ) Bhutan
  3. গ) Bangladesh
  4. ঘ) Maldives
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে।
সূচক অনুসারে -
• বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ - আইসল্যান্ড।
• শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
• সার্কভুক্ত দেশের অবস্থান:
১৯. ভুটান;
৭৩. নেপাল;
৯০. শ্রীলংকা;
৯৬. বাংলাদেশ;
১৩৫. ভারত;
১৪৭. পাকিস্তান ও
১৬৩. আফগানিস্তান।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৪.
২০২৪ সালে টিআইপির তথ্যমতে 'মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান কত?
  1. টিয়ার-১
  2. টিয়ার-২
  3. টিয়ার-৩
  4. টিয়ার-৪
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান
- ‘ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্ট ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে, মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকার বিগত বছরের তুলনায় সামগ্রিকভাবে ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়েছে।
- তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আগের মতো দ্বিতীয় ধাপেই (টিয়ার-২) রয়েছে। 
- এই ধাপে বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে রয়েছে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা।
- মানব পাচার বন্ধে যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পেরেছে, সেগুলোকে প্রথম ধাপে (টিয়ার-১) রাখা হয়েছে।
- যেসব দেশ ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পারেনি, কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেগুলোকে দ্বিতীয় ধাপে (টিয়ার-২)।
- দ্বিতীয় ধাপে আবার নজরদারির একটি তালিকা (টিয়ার-২ ওয়াচ লিস্ট) রাখা হয়েছে।
- যেসব দেশ টিভিপিএর ন্যূনতম মানদণ্ড অর্জন করতে পারেনি, আবার পাচার বন্ধে উল্লেখযোগ্য চেষ্টাও চালাচ্ছে না, সেগুলোকে তৃতীয় ধাপে (টিয়ার-৩) রাখা হয়েছে।
- এ ছাড়া আছে বিশেষ ক্ষেত্রের (স্পেশাল কেস) একটি তালিকা।

সূত্র- টিআইপি ওয়েবসাইট (লিংক)।
৩৫.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ-
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ফিলিপাইন
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) আইসল্যান্ড
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক:
- ২০ সেপ্টেম্বর ২০২১, World Intellectual Property Organization (WIPO) বিশ্বের ১৩২ টি দেশকে অন্তর্ভুক্ত করে Global Innovation Index 2021 প্রকাশ করে। সূচক অনুসারে,
- শীর্ষ ৫ দেশ ১. সুইজারল্যান্ড, ২. সুইডেন, ৩. যুক্তরাষ্ট্র, ৩. যুক্তরাজ্য, ৫. দক্ষিণ কোরিয়া।
- সর্বনিম্ন ৫ দেশ ১৩২. অ্যাঙ্গোলা, ১৩১. ইয়েমেন, ১৩০. গিনি, ১২৯. নাইজার, ১২৮. বেনিন।
- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, ৪৬. ভারত, ৯৫. শ্রীলংকা, ৯৯. পাকিস্তান, ১১১. নেপাল, ১১৬. বাংলাদেশ।

৩৬.
২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষদেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চীন থেকে। ১১৫.৯৪ কোটি মা. ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস (৮০.২৮ কোটি মা. ডলার)।
তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।
২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশে মোট ৪৫৫ কোটি মার্কিন ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসে।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও জিনহুয়া)

- জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন সংস্থা (আঙ্কটাড) প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- আঙ্কটাড প্রকাশিত ২০২০ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে বাংলাদেশে বিনিয়োগে,
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাজ্য
- বিনিয়োগের শীর্ষখাত : তৈরি পোশাক।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : জুলাই সংখ্যা)

৩৭.
'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩ অনুযায়ী' বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. চতুর্থ
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. প্রথম
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত বস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ। 

আমদানি:
- প্রথম - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় - ভিয়েতনাম।
- তৃতীয় - বাংলাদেশ।
- চতুর্থ - চীন।
- পঞ্চম - জাপান।

রপ্তানি:
- প্রথম - চীন,
- দ্বিতীয় - ভারত,   
- তৃতীয় - তুরস্ক, 
- চতর্থ - যুক্তরাষ্ট্র,
- পঞ্চম -ভিয়েতনাম।

সূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান (২০২৩)।
৩৮.
National Cyber Security Index অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) গ্রিস
  2. খ) ইতালি
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:
বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.
সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
১. শীর্ষ দেশ - গ্রিস
২. সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান
৩. বাংলাদেশের অবস্থান - ৩২তম।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৩৯.
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচকে কততম স্থানে রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৬৯তম
  2. ৭৯তম
  3. ৮৯তম
  4. ৯৯তম
  5. ১০৯তম
ব্যাখ্যা
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচক (Travel and Tourism Development Index 2024):
- ২১ মে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৪-এ বাংলাদেশ ১১৯টি অর্থনীতির মধ্যে ১০৯তম স্থানে রয়েছে।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে।
- উচ্চ আয়ের দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, স্পেন এবং জাপান, শীর্ষস্থান ধরে রেখেছে।
- কোভিড-১৯ পরবর্তী ভ্রমণ বিধিনিষেধ উঠে যাওয়ায় আন্তর্জাতিক পর্যটন এবং ভ্রমণ খাতের অবদান পূর্ব-মহামারি স্তরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ এশিয়ার পারফরম্যান্স: 
- বাংলাদেশ ৭-এর মধ্যে ৩.১৯ স্কোর করেছে, যা দক্ষিণ এশিয়ার ৫ দেশের মধ্যে সর্বনিম্ন।
- ভারতের অবস্থান ৩৯তম (স্কোর: ৪.২৫)।
- শ্রীলঙ্কা ৭৬তম (৩.৬৯), পাকিস্তান ১০১তম (৩.৪১), এবং নেপাল ১০৫তম (৩.৩৪)।

বাংলাদেশের পারফরম্যান্স: 
- ৬৮তম স্থানে ট্রাভেল ও ট্যুরিজম সম্পদ (স্কোর: ১.৯৫)।
- স্থায়িত্বের মাত্রায় ১১৯তম (স্কোর: ৩.২৪), যা পরিবেশগত এবং ট্যুরিজম চাহিদার স্থায়িত্বের চ্যালেঞ্জ প্রকাশ করে।
- সক্ষম পরিবেশে ৯৯তম (স্কোর: ৩.৯৩)।
- নীতি এবং সক্ষমতায় ১১০তম (স্কোর: ৩.৫৩)।
- অবকাঠামো ও পরিষেবায় ৮০তম (স্কোর: ২.৮০)।
- বাংলাদেশ মূল্য প্রতিযোগিতা, গ্রাউন্ড এবং পোর্ট অবকাঠামো এবং নিরাপত্তা ও সুরক্ষায় ইতিবাচক ফলাফল করেছে।
- তবে খোলামেলা ভ্রমণ, পরিবেশগত স্থায়িত্ব এবং মানব সম্পদ স্তম্ভে দুর্বল পারফরম্যান্স করেছে।

উৎস: The Business Standard.
WEF ওয়েবসাইট।
৪০.
Which country uses Gross National Happiness (GNH) as a wellbeing index?
  1. ক) Nepal
  2. খ) Maldives
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
ব্যাখ্যা
- Gross National Happiness (GNH) হলো ভুটানের প্রবর্তিত একটি সূচক। 
- ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো—  ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
- জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। 
- ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
 
উৎস : প্রথম আলো
৪১.
‘Global Gender Gap Report 2025’- এ বাংলাদেশের অবস্থান কততম? [জুন, ২০২৫]
  1. ২০তম
  2. ২২তম
  3. ২৪তম
  4. ২৭তম
ব্যাখ্যা
‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’:
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’ সুইজারল্যান্ডের জেনেভা থেকে ১১ জুন, ২০২৫ প্রকাশিত হয়।
- সূচকেবিশ্বের ১৪৮টি দেশের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড এবং সবার শেষে রয়েছে পাকিস্তান (১৪৮তম)।
- তালিকায় বাংলাদেশ ২৪তম অবস্থানে আছে।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম।
- সূচকে এক বছরে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
- অঞ্চলগতভাবে দক্ষিণ এশিয়ায় (সাতটি দেশের মধ্যে) সবার ওপরে রয়েছে বাংলাদেশ।
- এরপরে যথাক্রমে রয়েছে—ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

উল্লেখ্য,
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

তথ্যসূত্র: Global Gender Gap Report 2025. [LINK]
৪২.
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
  1. ক) ৫.১২%
  2. খ) ৫.৩৮%
  3. গ) ৫.৪৪%
  4. ঘ) ৫.৫৬%
  5. ঙ) ৫.৭৮%
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরে মার্চ, ২০১৯ পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৫.৪৪% যা আগের অর্থবছরে ছিলো ৫.৭৮%। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৪৩.
পরিচয় হল-
  1. ক) পাসপোর্ট অধিদপ্তরের ডিজিটাল সেবা কার্যক্রম
  2. খ) নির্বাচন কমিশনের গেটওয়ে সার্ভার
  3. গ) জন্ম-মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের গেটওয়ে সার্ভার
  4. ঘ) কৃষি ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রম
ব্যাখ্যা
পরিচয় হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি গেটওয়ে সার্ভার যার মাধ্যমে বিভিন্ন অনুমোদিত কর্তৃপক্ষ যেকোন ব্যক্তি তথ্য যাচাই করতে পারবে। তবে এই গেটওয়ের মাধ্যমে কোন ব্যক্তি সম্পর্কে কেবল ৫/৬ টি তথ্য জানা যাবে। গত ১৭ জুলাই ২০১৯ এটি উদ্বোধন করা হয়। (সূত্রঃ বাংলাদেশ নির্বাচন কমিশন)
৪৪.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি বাংলার রিপোর্ট।

৪৫.
২০২১ সালের আইনের শাসন সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২১:
- প্রকাশক : ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)
- মোট দেশ : ১৩৯টি
- শীর্ষদেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা (১৩৯তম)
- বাংলাদেশের অবস্থান: ১২৪তম।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট)
৪৬.
আইনের শাসন সূচক-২০২১ অনুসারে আইনের শাসনে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. কম্বোডিয়া
  2. ভেনেজুয়েলা
  3. আফগানিস্তান
  4. মিয়ানমার
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট সংস্থা গত ১৪ অক্টোবর ২০২১ বিশ্বের মোট ১৩৯টি দেশ নিয়ে আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্ট অনুসারে বিশ্বে আইনের শাসন সূচকে:
- প্রথম : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা
- বাংলাদেশের অবস্থান : ১২৪তম।

(তথ্যসূত্র: আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট)
৪৭.
২০২২ সালের Global Fire Power (GFP) প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের সূচক অনুযায়ী -
শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)।
সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)।
বাংলাদেশের অবস্থান: ৪৬তম।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৪৮.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- দ্বিতীয় : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১১৩) : সিরিয়া।
- বাংলাদেশের অবস্থান : ৮০তম।

(তথ্যসূত্র: বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক রিপোর্ট : ২০২২)
৪৯.
বাংলাদেশের GDP-তে কোন খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি
  2. খ) শিল্প
  3. গ) সেবা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৯-২০ অর্থবছরের GDP-এর খাতওয়ারি সাময়িক অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় প্রকাশ করে গত ১০ আগস্ট ২০২০। রিপোর্ট অনুযায়ী GDP-তে খাতওয়ারি প্রবৃদ্ধির হার-
- কৃষি- ৩.১১%
- শিল্প- ৬.৪৮%
- সেবা- ৫.৩২%
৫০.
'সামরিক ব্যয় র‍্যাংকিং ২০২৩' অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৩:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে -জার্মানি।

• সার্কভুক্ত দেশগুলোর অবস্থান:
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ২৯তম অবস্থানে রয়েছে -পাকিস্তান,
- ৫০তম অবস্থানে রয়েছে - বাংলাদেশ,
- ৭৪তম অবস্থানে রয়েছে - শ্রীলংকা,
- ১০০তম অবস্থানে রয়েছে - নেপাল,
- ১৩৬তম অবস্থানে রয়েছে - আফগানিস্তান।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৫১.
২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? 
  1. সুইজারল্যান্ড 
  2. কাতার
  3. সিঙ্গাপুর 
  4. লিচেনস্টাইন 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। 

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
- সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

৫২.
World Happiness Report 2025 অনুসারে, সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে -
  1. লেবানন
  2. সিরিয়া
  3. আফগানিস্তান
  4. সিয়েরা লিওন
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- প্রকাশকাল: ২০ মার্চ, ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৫ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। নেদারল্যান্ডস।

অন্যদিকে -
⇒ বিশ্বের সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী সর্বনিম্নে পর্যায়ক্রমে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন।

উৎস: World Happiness Report 2025.
৫৩.
FAO পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩ অনুযায়ী, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. মায়ানমার
  2. চীন
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী - 
→ বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ - চীন।
→ খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
→ খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
→ চাল রপ্তানিতে শীর্ষ দেশ – ভারত।

তথ্যসূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ওয়েবসাইট।
৫৪.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- The Economist Intelligence Unit (EIU) প্রকাশিত ‘Global Food Security Index 2020’ রিপোর্ট অনুসারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- সর্বনিম্ন দেশ : ইয়েমেন
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ-এপ্রিল সংখ্যা)
৫৫.
‘টাইম’ সাময়িকীর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কাদের নির্বাচন করা হয়েছে?
  1. উদ্যোক্তারা
  2. নাসার বিজ্ঞানীরা
  3. কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা 
  4. রাজনীতিবিদরা
ব্যাখ্যা

‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫:
- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের বেছে নিয়েছে। - সাময়িকীটি জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর।
- এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে।
- এ বছর দুটি প্রচ্ছদ তৈরি করেছে টাইম।
- একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি প্রচ্ছদে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে।

উৎস: প্রথম আলো।

৫৬.
Global Liveability Index 2025 অনুসারে কোন শহরটি সবচেয়ে বাসযোগ্য?
  1. জুরিখ, সুইজারল্যান্ড
  2. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  3. কোপেনহেগেন, ডেনমার্ক
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

Global Liveability Index 2025:
- প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- প্রকাশের তারিখ: ১৬ জুন, ২০২৫।
- সর্বোচ্চ বাসযোগ্য শহর: কোপেনহেগেন, ডেনমার্ক- উচ্চমানের জীবনযাত্রার জন্য শীর্ষে।
- সবচেয়ে কম বাসযোগ্য শহর: দামাস্কাস, সিরিয়া -তালিকার সবচেয়ে নিচে অবস্থান।
- বাংলাদেশের অবস্থান (ঢাকা: ১৭১তম) অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। 

• শীর্ষ দেশ:
- কোপেনহেগেন, ডেনমার্ক।
- ভিয়েনা, অস্ট্রিয়া।
- জুরিখ, সুইজারল্যান্ড।
- মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
- জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৫৭.
মানব উন্নয়ন রিপোর্ট কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
  1. WHO
  2. UNICEF
  3. UNESCO
  4. UNDP
ব্যাখ্যা

মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫: 
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।
--------------------------------------------
UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার। (সেপ্টেম্বর, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

উৎস: UNDP ওয়েবসাইট।

৫৮.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৪৮ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৪৯ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৫১ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৫৪ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্রঃ প্রথম আলো রিপোর্ট)
৫৯.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৬০.
According to the 'Military Expenditure Ranking 2024', which country is the top military spender?
  1. China
  2. Russia
  3. United States
  4. Germany
  5. India
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৪:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘Defense Spending by Country 2024’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। 

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৩য় অবস্থানে রয়েছে - চীন,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - দক্ষিণ কোরিয়া।

উৎস: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট ও Indianexpress [link]।
৬১.
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ রিপোর্ট অনুযায়ী, পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. পঞ্চম
  4. নবম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩:
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ২০২৪ সালের আগস্ট মাসে বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী - 
- বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন ;
- বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র;
- বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন;
- বস্ত্র আমদানীতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (বাংলাদেশ- ৪র্থ); 
- পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন
- বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 

সূত্র-  বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ রিপোর্ট। 
৬২.
৬ষ্ঠ জনশুমারিতে ব্যবহৃত ডিজিটাল পদ্ধতি -
  1. ক) GIS
  2. খ) ICMS
  3. গ) CAPI
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
৬ষ্ঠ জনশুমারিতে ব্যবহৃত ডিজিটাল পদ্ধতি:

• Geographic Information System (GIS): এর মাধ্যমে Digital Map-এ Enumeration Area প্রস্তুত ও Geocode এর সমন্বয় করা হয়। শুমারি সংশ্লিষ্ট তথ্য-উপাত্তসমূহ Digital Map এর সাথে সমন্বিত করে ব্যবহার করা হয়।

• Integrated Census Management System (ICMS): সমন্বিত শুমারি ব্যবস্থাপনা পদ্ধতি (ICMS) শুমারি কাজে ব্যবহৃত এটি একটি পূর্ণাঙ্গ MIS. ICMS এর মাধ্যমে শুমারি কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট গণনাকারী, সুপারভাইজার ও অন্যান্য কর্মকর্তাদের কর্মসম্পাদন মনিটরিং করা হয়।

• Computer Assisted Personal Interviewing (CAPI): প্রায় ৪ লক্ষ ব্যবহারকারীর তথ্য উপাত্ত এনক্রিপ্টেড অবস্থায় সার্ভারে প্রেরণ করা হয়। MDM সফটওয়্যারের মাধ্যমে শুমারি কাজে ব্যবহৃত ট্যাব ও সংগৃহীত তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট এপ্লিকেশন ও সার্ভারসমূহ Tier 4 Data Center এ স্থাপন করা হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৬৩.
কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা

• বাংলাদেশ যে ১৩ খাতে শীর্ষ তালিকায়:
- আউটসোর্সিং এ বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ।
- সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- প্রবাসী আয় অর্জনে বিশ্বে অষ্টম ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সপ্তম।
- বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম।
- কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- আম উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়।
- বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- আলু উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পেয়ারা উৎপাদনে বিশ্বে অষ্টম।

উৎস: দৈনিক পত্রিকা অবলম্বনে ব্যাখ্যা প্রণীত।

৬৪.
২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
  1. ৬১.৬৬
  2. ৬২.৯২
  3. ৬৩.৯৭
  4. ৬৫.২৩
ব্যাখ্যা
প্রায়োগিক সাক্ষরতার হার:

- পড়তে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন ও গণনা করতে পারেন দেশে এমন প্রায়োগিক সাক্ষরতা সম্পন্ন মানুষের হার ৬২.৯২ শতাংশ। তাদের বয়স সাত বছর থেকে তার বেশি।
- ৭ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক সাক্ষরতায় পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।
- গ্রামের তুলনায় শহরে প্রায়োগিক সাক্ষরতার হার বেশি।
- পুরুষদের (৭–১৪ বছর) মধ্যে যেখানে প্রায়োগিক সাক্ষরতার হার ৬৯.৬৭, সেখানে নারীদের ক্ষেত্রের এ হার ৭৬.৪২।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৮ জুলাই ২০২৩।
৬৫.
২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩:
- প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ।
-  ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক।
- তৃতীয় অবস্থানে রয়েছে  আইসল্যান্ড।
- চতুর্থ  অবস্থানে রয়েছে ইসরায়েল।
- পঞ্চম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস।

এছাড়াও,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮।
-  পাকিস্তানের  অবস্থান ১০৮,
- শ্রীলঙ্কার  অবস্থান ১১২,
- ভারতের  অবস্থান ১২৬তম,
- বাংলাদেশের অবস্থান ১১৮তম।
- সর্বনিম্ন দেশঃ আফগানিস্তান।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৬৬.
World Urbanization Prospects- 2025 অনুসারে, বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটি কোনটি?
  1. সাংহাই
  2. টোকিও
  3. ঢাকা
  4. জাকার্তা
ব্যাখ্যা

World Urbanization Prospects 2025:
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস: World Urbanization Prospects 2025

৬৭.
বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা

ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান:
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA) এর সমীক্ষা অনুসারে,
⇒ ২০১৬/১৭ - ২০২০/২১ সময়ে বাংলাদেশ বার্ষিক গড় ধান/চাল উৎপাদনে (মিলের প্রদত্ত ডাটা) বিশ্বে অবস্থান - চতুর্থ
- এই সময়ে বার্ষিক গড়ে ৩৪,৫১৭ হাজার টন ধান উৎপাদন হয়।
⇒ গড় উৎপাদনে শীর্ষ দেশ - চীন। দ্বিতীয় - ভারত।

World Economic Forum - এর তথ্য অনুসারে, ২০১৯ সালে,
- ধান উৎপাদনে বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে যৌথভাবে তৃতীয়
- বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশের মোট উৎপাদন - ৫৪.৬ মিলিয়ন টন যা বৈশ্বিক উৎপাদনের ৭.২০%।
- সর্বোচ্চ উৎপাদনকারী দেশ - চীন। দ্বিতীয় ভারত।
-----------------------------
• বাংলাদেশ কয়েকটি খাতে অবস্থান:
- বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে -- প্রথম।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে -- দ্বিতীয়।
- মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -- তৃতীয়।
- সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে -- তৃতীয়।
- প্রবাসী আয় অর্জনে বিশ্বে -- অষ্টম ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে -- সপ্তম।
- কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে -- দ্বিতীয়।
- আম উৎপাদনে বিশ্বে -- অষ্টম।
- পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে -- দ্বিতীয়।
- আলু উৎপাদনে বিশ্বে -- ষষ্ঠ।
- পেয়ারা উৎপাদনে বিশ্বে -- অষ্টম।

৬৮.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:

- অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে : তৃতীয়
- চাষকৃত মাছ উৎপাদনে : পঞ্চম
- ইলিশ মাছ উৎপাদনে : প্রথম
- তেলাপিয়া উৎপাদনে : চতুর্থ।

২০২০-২১ অর্থবছরে দেশে প্রায় ৪৬.২১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৬৯.
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর বার্ষিক দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

দুর্নীতির ধারণাসূচক ২০১৯
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী তাদের বার্ষিক দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করেছে। ২৩ জানুয়ারি ২০২০ এ প্রতিবেদন প্রকাশিত হয় যাতে ১৮০টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই সূচকের ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্থ দেশ হিসাবে ধরা হয়। যে দেশে দুর্নীতির ব্যাপকতার হার সর্বনিম্ন সে দেশে সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হয়। সূচকে সর্বোচ্চ স্কোর ৮৭ রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ডের এবং সর্বনিম্ন স্কোর ৯ রয়েছে সোমালিয়ার।
এই সূচকে বাংলাদেশের স্কোর ২৬। সার্কভুক্ত দেশগলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ভুটান (স্কোর ৬৮) এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ আফগানিস্তান (স্কোর ১৬)। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং বিশ্বে ১৪তম।

৭০.
গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP)-২০২৫ অনুযায়ী, মধ্য প্রাচ্যের কোন দেশটি সামরিক ব্যয়ে শীর্ষে অবস্থান করছে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. ইসরায়েল
  4. ইরান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:

- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

• মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ:
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব,
- ১৭ তম অবস্থানে রয়েছে - ইসরায়েল,
- ২৫ তম অবস্থানে রয়েছে - ইরান,
- ৩৪ তম অবস্থানে রয়েছে - কাতার।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৭১.
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে -
  1. ক) ১২.২৫ ভাগ
  2. খ) ১১.২১ ভাগ
  3. গ) ১০.৩৫ ভাগ
  4. ঘ) ১৪.৬৫ ভাগ
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২.২৫ ভাগ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭২.
The position of Bangladesh according to the Digital Quality of Life Index 2023 -
  1. 65th
  2. 77th
  3. 79th
  4. 82nd
ব্যাখ্যা
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩):
→ 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক। 
→ সার্ফশার্ক ১২১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে ডিজিটাল জীবনমান সূচক-২০২৩। 
→ ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট—এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।

সূচক অনুসারে - 
→ ১ম - ফ্রান্স,
→ ২য় - ফিনল্যান্ড,
→ ৩য় - ডেনমার্ক,
→ ৪র্থ - জার্মান,
→ ৫ম - লুক্সেমবার্গ,
→ ৮২তম - বাংলাদেশ,
→ ১২১তম -ইয়েমেন।

তথ্যসূত্র: Digital Quality of Life Index 2023.
৭৩.
বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্ব সামরিক শক্তি র‍্যাংকিংঃ
২০০৬ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের World Military Strength Ranking প্রকাশ করে আসছে Global Fire Power (GFP) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। ১৩৮টি দেশের মধ্যে ৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই র‍্যাংকিং হয়। তাদের সমীক্ষা অনুসারে সামরিক শক্তিতে-
- শীর্ষ দেশঃ যুক্তরাষ্ট্র
- সর্বনিম্ন দেশঃ ভুটান।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে-
- শীর্ষ দেশঃ ভারত (বিশ্বে - চতুর্থ)
- দ্বিতীয়ঃ পাকিস্তান (বিশ্বে - ১৫তম)
- তৃতীয়ঃ বাংলাদেশ (বিশ্বে - ৪৬তম)
- সর্বনিম্ন (৮ম) দেশঃ ভুটান (বিশ্বে - ১৩৮তম)।
৭৪.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা

 • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).

⇒ প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 
- নারী প্রতি প্রজনন: ২.২ জন। 
- গড় আয়ু: পুরুষ- ৭১ বছর, নারী- ৭৬ বছর।

⇒ প্রতিবেদনে শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকায় ভারত রয়েছে প্রথমে, যার জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি।
- এই তালিকার অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- প্রতিবেদন অনুযায়ী,  বাংলাদেশের জনসংখ্যা ১৭.৫৭ কোটি, প্রজনন হার ২.১ এবং গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর।

উৎস: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।

৭৫.
বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- Sustainable Development Solutions Network (SDSN) প্রকাশিত বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে ১৫৩টি দেশের মধ্যে,
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৭তম
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
(সূত্র: SDSN)
৭৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, দেশের বর্তমান জনসংখ্যা-
  1. ১৬৭.২৮ মিলিয়ন
  2. ১৬৯.৮৮ মিলিয়ন
  3. ১৭২.২৮ মিলিয়ন
  4. ১৭৮.২৮ মিলিয়ন
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

৭৭.
'World Migration Report 2022’ প্রতিবেদন অনুযায়ী, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান -
  1. ৬ষ্ঠ
  2. ৭ম
  3. ৮ম
  4. ৯ম
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ১ ডিসেম্বর, ২০২১ ‘World Migration Report 2022’ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ:
- ভারত
- চীন
- মেক্সিকো
- ফিলিপাইন
- মিসর

অভিবাসীদের গন্তব্যে শীর্ষ ৩ দেশ : ১. যুক্তরাষ্ট্র, ২. জার্মানি, ৩. সৌদি আরব।
অভিবাসী পাঠানোয় শীর্ষ ৩ দেশ : ১. ভারত, ২. মেক্সিকো, ৩. রাশিয়া।
অভিবাসী পাঠানোয় বাংলাদেশ : ৬ষ্ঠ।
রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ : ৮ম (২১.৭৫ বি.মা.ড)।

উৎস: পত্রিকা রিপোর্ট। 
৭৮.
‘Human Development Index (HDI)’ কোন সংস্থা প্রকাশ করে?
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
  4. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক একটি দেশের আর্থ-সামাজিক উন্নতির সামগ্রিক সূচক হিসেবে ব্যবহৃত হয়।
- একে সংক্ষেপে HDI (Human Development Index) বলা হয়।
- এটি একটি দেশের মানুষের জীবনের মান এবং উন্নতি নির্ধারণ করে।

উল্লেখ্য,
- UNDP ১৯৯০ সাল থেকে প্রতি বছর Human Development Index (HDI) প্রকাশ করে।
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- এটী জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট।
৭৯.
সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বাংলাদেশের পূর্ব-পশ্চিম মেট্রোরেল এমআরটি লাইন-৫ এর দৈর্ঘ্য কত?
  1. ক) ২০.১০ কিলোমিটার
  2. খ) ১৭.৪০ কিলোমিটার
  3. গ) ২১.০২ কিলোমিটার
  4. ঘ) ২৩.১০ কিলোমিটার
ব্যাখ্যা
MRT Line-5: Southern Route বা ঢাকা মহানগরীর দ্বিতীয় পূর্ব-পশ্চিম মেট্রোরেলে ২০৩০ সালে প্রতিদিন ৯ লক্ষ ২৪ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
প্রতিটি একমুখী মেট্রো ট্রেন ৩ মিনিট ৩০ সেকেন্ড পরপর ১৬ টি স্টেশনে থেমে ৩০ মিনিটে গাবতলী থেকে বালুরপাড় পর্যন্ত যাতায়াত করবে।
ট্রেনটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ৩০৮৮ জন। 
মোট  দৈর্ঘ্য : ১৭.৪০ কিলোমিটার। উড়াল : ৪.৬০ কিলোমিটার, পাতাল : ১২.৮০ কিলোমিটার। 

উৎস: https://dmtcl.portal.gov.bd/
৮০.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯ অনুযায়ী চলতি মূল্যে বাংলাদেশের জগণের মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ক) ১৯০৯ মার্কিন ডলার
  2. খ) ১৮২৭ মার্কিন ডলার
  3. গ) ১৯৫১ মার্কিন ডলার
  4. ঘ) ১৭৫২ মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯ অনুসারে চলতি মূল্যে বাংলাদেশের জনগণের মাথাপিছু জাতীয় আয় ১৯০৯ মার্কিন ডলার। তবে মাথাপিছু জিডিপি ১৮২৭ মার্কিন ডলার। জিডিপি'র আকার ২৫,৩৬,১৭৭ কোটি টাকা। স্থিরমূল্যে জিডিপি'র প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ। (সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৯)
৮১.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে-
  1. ক) ১-৮ জানুয়ারি, ২০২১
  2. খ) ২-৮ ফেব্রুয়ারি, ২০২১
  3. গ) ১-১০ জুলাই, ২০২১
  4. ঘ) ২-৮ জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২-৮ জানুয়ারি, ২০২১ । উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৮২.
প্রবাসী হিসেবে সবচেয়ে বেশি কর্মী প্রেরণ করা হয় কোন দেশে?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
⇨ প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
⇨ ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
⇨ দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য।
⇨ ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।
⇨ ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
⇨ সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মােট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় - সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৮৩.
২০২৪ সালে প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- প্রকাশিত হয়: সেপ্টেম্বর, ২০২৪।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।
৮৪.
GDP'র আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইতালি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক GDP: 
১২ জুলাই ২০২২ Visual Capitalist বিশ্বের ১৯১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে Global GDP 2022 নামক প্রতিবেদন।
প্রতিবেদন অনুসারে -
• GDP'র আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির দেশ - টুভ্যালু (৬৬ মিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৪১তম (৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার)।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৮৫.
ঋণাত্মক জন্মহারে শীর্ষদেশ কোনটি?
  1. লিথুয়ানিয়া
  2. নাইজার
  3. ভেনেজুয়েলা
  4. জাপান
ব্যাখ্যা
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে:
ঋণাত্মক জন্মহারে শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫ শতাংশ
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১ শতাংশ
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯ শতাংশ।

উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩ শতাংশ
- নাইজার : ৩.৮ শতাংশ
- নিরক্ষীয় গিনি : ৩.৭ শতাংশ।

(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
৮৬.
সামুদ্রিক মৎস্য আহরণে বিশ্বে শীর্ষ দেশ -
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
বৈশ্বিক মৎস পরিস্থিতি:
১ জুলাই ২০২২ ‘The State of World Fisheries and Aquaculture 2022’ নামক প্রতিবেদন প্রকাশ করে ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। প্রতি ২বছর অন্তর প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে -

• স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ ৩ দেশ –
    প্রথম - ভারত (১.৮০ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৬%।
    দ্বিতীয় - চীন (১.৪৬ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৩%।
    তৃতীয় - বাংলাদেশ (১.২৫ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১১%।

• সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ ২ দেশ –
    প্রথম - চীন (১১.৭৭ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ১৫%
    দ্বিতীয় - ইন্দোনেশিয়া (৬.৪৩ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ৮%।

• বিভিন্ন ক্যাটাগরির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান -
    ইলিশ উৎপাদনে - প্রথম।
    স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনে - তৃতীয়।
    চাষের মাছ উৎপাদনে – তৃতীয়।
    সামুদ্রিক মৎস আহরণে – ২৫তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৮৭.
SIPRI প্রকাশিত রিপোর্ট অনুসারে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় শীর্ষদেশ কোনটি?
  1. রাশিয়া
  2. সৌদি আরব
  3. যুক্তরাজ্য
  4. ভারত
ব্যাখ্যা
- সুইডেনভিত্তিক The Stockholm International Peace Research Institute (SIPRI) প্রকাশিত World military expenditure-2020 রিপোর্ট অনুসারে ২০২০ সালে বিশ্বে সামরিক খাতে মোট ব্যয়ের পরিমাণ ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলার।
সামরিক ব্যয়ে বিশ্বের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৭৭৮ বি. মা. ড.)
- দ্বিতীয় : চীন (২৫২ বি. মা. ড.)
- তৃতীয় : ভারত (৭২.৯ বি. মা. ড.)
- চতুর্থ : রাশিয়া (৬১.৭ বি. মা. ড.)
- পঞ্চম : যুক্তরাজ্য (৫৯.২ বি. মা. ড.)।
(তথ্যসূত্র: SIPRI ওয়েবসাইট)
৮৮.
খনিজ তেল উত্তোলনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ইরান
ব্যাখ্যা
- বিপি প্রকাশিত Statistical Review of World Energy-2021 রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে বিশ্বে দৈনিক গড় তেলের উৎপাদনে:
- প্রথম : যুক্তরাষ্ট্র (১৬.৪৭ মিলিয়ন ব্যারেল)
- দ্বিতীয় : সৌদি আরব (১১.০৩ মিলিয়ন ব্যারেল)
- তৃতীয় : রাশিয়া (১০.৬৬ মিলিয়ন ব্যারেল)।
- জ্বালানি তেল ব্যবহারে শীর্ষ দেশ : চীন
- তেলের রিজার্ভে শীর্ষ দেশ : ভেনেজুয়েলা।
(তথ্যসূত্র:Statistical Review of World Energy-2021)
৮৯.
Global Terrorism Index 2025 অনুসারে, সন্ত্রাসবাদের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. বুরকিনা ফাসো
  3. সোমালিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) মার্চ, ২০২৫ তারিখে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল-
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: পাকিস্তান।
• তৃতীয়: সিরিয়া।
• চতুর্থ: মালি।
• পঞ্চম: নাইজার।
• ষষ্ঠ: নাইজেরিয়া।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: ইসরায়েল।
• নবম: আফগানিস্তান।
• দশম: ক্যামেরুন।

⇒ উল্লেখ্য:
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।

৯০.
২০২৫ সালের সুখী শহরের সূচকে কয়টি শহরকে ‘গোল্ড সিটি’ তালিকায় রাখা হয়েছে? [মে, ২০২৫]
  1. ২১টি
  2. ২৫টি
  3. ৩১টি
  4. ৩৫টি
ব্যাখ্যা
সুখী শহরের সূচক- ২০২৫:
- সম্প্রতি ইনস্টিটিউট ফর দ্য কোয়ালিটি অব লাইফ–এর গবেষকেরা ২০২৫ সালের হ্যাপি সিটি ইনডেক্স বা সুখী শহরের সূচক প্রকাশ করেছেন।
- এ ক্ষেত্রে তাঁরা ৬টি ক্যাটাগরির (নাগরিক, প্রশাসন, পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য এবং চলাচল) মধ্যে ৮২টি সুখ–সংক্রান্ত সূচক পর্যবেক্ষণ করেছেন।
- সূচকে ৩১টি শহরকে ‘গোল্ড সিটি’ তালিকায় স্থান দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী শহরের তালিকায় শীর্ষস্থানে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।
- পরিবেশ ও অর্থনীতি ক্যাটাগরিতে এগিয়ে আছে কোপেনহেগেন।
- সূচকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ এবং ৩য় স্থানে আছে সিঙ্গাপুর।

তথ্যসূত্র: HAPPY CITY INDEX, 2025. [Link]
৯১.
Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
  1. ৪৪তম
  2. ৪৫তম
  3. ৪৬তম
  4. ৪৭তম
ব্যাখ্যা
- Forbes'র ২০২৩ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান – ৪৬তম।

ফোর্বসের এই তালিকায় - 
- প্রথম স্থানে রয়েছেন - ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন,
- দ্বিতীয় স্থানে রয়েছেন - ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড,
- তৃতীয় স্থানে রয়েছেন - মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং
- চতুর্থ স্থানে রয়েছেন - ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তথ্যসূত্র: Forbes ওয়েবসাইট।
৯২.
বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
বিশ্ব সুখ প্রতিবেদন:
১৮ মার্চ ২০২২ তারিখে বিশ্বের ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘World Happiness Report 2022’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে United Nations Sustainable Development Solutions Network (SDSN)।

প্রতিবেদন অনুযায়ী -
● সবচেয়ে সুখী দেশ : ফিনল্যান্ড 
● সর্বনিম্ন দেশ: আফগানিস্তান। 
● সার্কভুক্ত দেশের অবস্থান :
৮৪, নেপাল, ৯৪, বাংলাদেশ, ১২১. পাকিস্তান, ১২৭, শ্রীলংকা, ১৩৬, ভারত ও ১৪৬, আফগানিস্তান।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৯৩.
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৫-২১ জানুয়ারি ২০১১
  2. খ) ১৫-২১ জুন ২০১১
  3. গ) ১৫-২১ জানুয়ারি ২০২২
  4. ঘ) ১৫-২১ জুন ২০২২
ব্যাখ্যা
• বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয় যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম আদমশুমারি ও গৃহগণনা।
• ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। 
• ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৯৪.
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান-
  1. ক) ১২৩-তম
  2. খ) ১১১-তম
  3. গ) ১৩৩-তম
  4. ঘ) ১৩৬-তম
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ঃ
১৫ ডিসেম্বর ২০২০ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) Human Development Report 2020 : The next frontier Human Development and the Anthropocene শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বেঃ
- মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ- নরওয়ে
- মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ- নাইজার
প্রতিবেদনে সার্কভুক্ত দেশঃ
- মানব উন্নয়ন সূচকে শীর্ষ- শ্রীলংকা ও সর্বনিম্ন- আফগানিস্তান
- বাংলাদেশের অবস্থান- ১৩৩ তম
৯৫.
Global Innovation Index-2020 এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৫-তম
  2. ১১৬-তম
  3. ১২৪-তম
  4. ১০৭-তম
ব্যাখ্যা
WIPO, কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুল যৌথভাবে Global Innovation Index বা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index-2020 এ ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম।
রিপোর্টে শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
৯৬.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.৩৩%
  2. খ) ১.৩৫%
  3. গ) ১.২৭%
  4. ঘ) ১.৩৭%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী -
- জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%

এছাড়াও -
- মোট জনসংখ্যা-১৭ কোটি ৮ লক্ষ।
- জনসংখ্যার ঘনত্ব-১১৪০/বর্গ কি.মি।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল-৭২.৮ বছর।
- স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক)-৭৫.২%
- প্রাথমিকে ভর্তির হার (২০২০ সাল নাগাদ)-৯৭.৮১%
- পুরুষ ও নারীর অনুপাত-১০০.২ : ১০০

তথ্যসূত্র: অর্থনৈতিক সমিক্ষা-২০২২
৯৭.
'World Migration Report 2022’ প্রতিবেদন অনুযায়ী, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ১ ডিসেম্বর, ২০২১ ‘World Migration Report 2022’ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ:
- ভারত
- চীন
- মেক্সিকো
- ফিলিপাইন
- মিসর

অভিবাসীদের গন্তব্যে শীর্ষ ৩ দেশ : ১. যুক্তরাষ্ট্র, ২. জার্মানি, ৩. সৌদি আরব।
অভিবাসী পাঠানোয় শীর্ষ ৩ দেশ : ১. ভারত, ২. মেক্সিকো, ৩. রাশিয়া।
অভিবাসী পাঠানোয় বাংলাদেশ : ৬ষ্ঠ।
রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ : ৮ম (২১.৭৫ বি.মা.ড)।

উৎস: পত্রিকা রিপোর্ট। 
৯৮.
According to The Economist Intelligence Unit (EIU), which is the least expensive city in the world?
  1. ক) Kabul
  2. খ) Damascus
  3. গ) Nairobi
  4. ঘ) Tehran
ব্যাখ্যা
• দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর) ও নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। এবং সবচেয়ে সস্তা শহর – দামেস্ক (সিরিয়া)।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৯৯.
মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৪০
  2. খ) ১৩৯
  3. গ) ১৩৩
  4. ঘ) ১৩৫
ব্যাখ্যা
- UNDP প্রকাশিত মানব উন্নয়ন সূচক-২০২০ অনুসারে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
- বাংলাদেশের স্কোর ০.৬৩২।
অন্যদিকে, সূচকে
- শীর্ষদেশ নরওয়ে
- সর্বনিম্ন দেশ নাইজার।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
১০০.
‘দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স- ২০২৫’ অনুসারে, প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কত?
  1. প্রায় ১০০ কোটি ডলার
  2. প্রায় ৩০০ কোটি ডলার
  3. প্রায় ৫০০ কোটি ডলার
  4. প্রায় ৭০০ কোটি ডলার
ব্যাখ্যা
দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৫:
- জার্মানওয়াচ কর্তৃক প্রকাশিত হয় ‘দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স ’ প্রতিবেদন।
- প্রতিবেদনে অনুযায়ী, বাংলাদেশে বন্যা, খরা, ঝড় ও তাপপ্রবাহসহ চরম আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলোর কারণে প্রতি বছর প্রায় ৩০০কোটি মার্কিন ডলার ক্ষতি হয়ে থাকে।
- দেশের ৬৩ লাখের বেশি মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির পরিমাণ ছিল ২৯৯ কোটি মার্কিন ডলারেরও বেশি।

উল্লেখ্য,
- প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ৯ হাজার ৪০০-এর বেশি চরম আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে, যাতে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং মোট ৪ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
- গত ৩০ বছরে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে তিনটি ইউরোপীয় দেশ রয়েছে। দেশ তিনটি হলো ইতালি, স্পেন ও গ্রিস।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]