উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: 100 জন লোকের মধ্যে 65 জন চা পছন্দ করে, 50 জন কফি পছন্দ করে এবং 15 জন কোনোটিই পছন্দ করে না। কতজন উভয়টিই পছন্দ করে?
সমাধান:
মোট লোক = 100 জন
কোনোটিই পছন্দ করে না = 15 জন
∴ অন্তত একটি (চা বা কফি বা উভয়) পছন্দ করে = 100 - 15 = 85 জন
চা পছন্দ করে, T = 65 জন
কফি পছন্দ করে, C = 50 জন
আমরা জানি,
n(T ∪ C) = n(T) + n(C) - n(T ∩ C) ; এখানে (T ∪ C) = অন্তত একটি পছন্দ করে = 85 জন
⇒ 85 = 65 + 50 - n(T ∩ C)
⇒ 85 = 115 - n(T ∩ C)
⇒ n(T ∩ C) = 115 - 85
∴ n(T ∩ C) = 30
সুতরাং, 30 জন উভয়টিই (চা ও কফি) পছন্দ করে।