বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৭১ / ৪৭৫ · ৭,০০১৭,১০০ / ৪৭,৮৩৩

৭,০০১.
a3(b - c) + b3(c - a) + c3(a - b) এর একটি উৎপাদক - 
  1. ক) a - b
  2. খ) a - c
  3. গ) a + b + c
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ধরি, f(a) = a3(b - c) + b3(c - a) + c3(a - b)
f(b) = b3(b - c) + b3(c - b) + c3(b - b)
       = b3(b - c) - b3(b - c)
       = 0
f(c) = c3(b - c) + b3(c - c) + c3(c - b)
       = c3(b - c) - c3(b - c)
       = 0
এবং f( - b - c)
= ( - b - c)3(b - c) + b3{c - ( - b - c)} + c3{( - b - c) - b}
= - (b + c)3(b - c) + b3(b + c + c) - c3( b + c + b)
= - (b + c)3(b - c) + b3(b + c) + b3c - c3( b + c) - bc3)
= - (b + c)3(b - c) + (b + c)(b3 - c3) + b3c - bc3
= - (b + c)3(b - c) + (b + c)(b - c)(b2 + bc + c2) + bc(b2 - c2)
= - (b + c)3(b - c) + (b + c)(b - c)(b2 + bc + c2) + bc(b + c)(b - c)
= (b + c)(b - c){- (b + c)2 + b2 + bc + c2 + bc}
= (b + c)(b - c)(- b2 - 2bc - c2 + b2 + bc + c2 + bc)
= (b + c)(b - c)(- 2bc + 2bc)
= 0
অতএব, (a - b), (a - c), (a + b + c) প্রত্যেকে f(a) এর উৎপাদক।
৭,০০২.
ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
  1. ৩৩৩ টাকা
  2. ৭৭৭ টাকা
  3. ৬৬৬ টাকা
  4. ৫৫৫ টাকা
সঠিক উত্তর:
৭৭৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৭৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
বা, ২x = ২২২
∴ x = ১১১

∴ ক এর বেতন = ৭ × ১১১ = ৭৭৭ টাকা
৭,০০৩.
log105 + log10(5b - 3) = log10(b + 2) + 1 হলে, b এর মান কত?
  1. 5
  2. 16
  3. 4/9
  4. 7/3
সঠিক উত্তর:
7/3
উত্তর
সঠিক উত্তর:
7/3
ব্যাখ্যা

প্রশ্ন: log105 + log10(5b - 3) = log10(b + 2) + 1 হলে, b এর মান কত?

সমাধান:
log105 + log10(5b - 3) = log10(b + 2) + 1
⇒ log105 + log10(5b - 3) = log10(b + 2) + log1010
⇒ log10[5(5b - 3)] = log10[10(b + 2)]
⇒ 25b - 15 = 10b + 20
⇒ 15b = 35
⇒ b = 35/15
∴ b = 7/3

৭,০০৪.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
  1. ক) ১২ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম। 
৭,০০৫.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬। ত্রিভুজটি কী ধরণের?
  1. ক) সমকোণী
  2. খ) সুক্ষ্মকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬। ত্রিভুজটি কী ধরণের? 

সমাধান;
২ক + ৪ক + ৬ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০° 
⇒ ক = ১৫° 

৬ক = ৬ × ১৫° = ৯০° । সুতরাং ত্রিভুজটি সমকোণী।
৭,০০৬.
x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কোনটি?
  1. ক) -3√3 
  2. খ) 0
  3. গ) 6√3 
  4. ঘ) 9√3 
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কোনটি?

সমাধান:
 x3 + 1/x
={x + (1/x)}3 - 3.x.(1/x).{x+(1/x)}
=(√3)3 - 3√3 [x + 1/x = √3]
=(√3)2( √3) -3√3
= 3√3 - 3√3
= 0
৭,০০৭.
বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) 150%
  2. খ) 125%
  3. গ) 100%
  4. ঘ) 200%
সঠিক উত্তর:
খ) 125%
উত্তর
সঠিক উত্তর:
খ) 125%
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ = r + (r এর 50%) = 1.5r
∴ ক্ষেত্রফল = π(1.5r)2 = 2.25πr2

∴ বৃদ্ধি = (2.25πr2 - πr2)
= 1.25πr2

শতকরা বৃদ্ধি = (1.25πr2/πr2) × 100%
= 125%
৭,০০৮.
৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ৫৪ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৩৬ মিনিট
সঠিক উত্তর:
৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
৪০ মিনিট আগে সময় ছিলো = ২ : ৩৫ মিনিট
​বর্তমান সময় = ২ : ৩৫ মিনিট + ০ : ৪০ মিনিট = ৩ : ১৫ মিনিট

∴ ​৪ টা বাজতে বাকি আছে = (৪ : ০০ - ৩ : ১৫) মিনিট = ৪৫ মিনিট

৭,০০৯.
চিত্রে ABCD বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্রের ব্যাসার্ধ 2 সে.মি হলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?
  1. ক) 4π - 8
  2. খ) 4π + 8
  3. গ) 2π - 4
  4. ঘ) 2π + 4
সঠিক উত্তর:
ক) 4π - 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 4π - 8
ব্যাখ্যা

বৃত্রের ক্ষেত্রফল = π × 22 = 4π বর্গ cm
আবার, বর্গের কর্ণ = বৃত্রের ব্যাস = 2.2 = 4 cm
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 4/√2 cm
∴             ক্ষেত্রফল = (4/√2)2 = 8 বর্গ cm
∴ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল = 4π - 8 বর্গ cm

৭,০১০.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গমিটার
  2. ৯৬ বর্গমিটার
  3. ৭২ বর্গমিটার
  4. ৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান : 
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৩ক মিটার
∴ প্রস্থ = ৩ক × (২/৩) = ২ক মিটার
∴ পরিসীমা = ২(৩ক + ২ক) = ১০ক

শর্তমতে,
১০ক = ৪০
∴ ক = ৪মিটার

ঘরটির ক্ষেত্রফল = ৩ক × ২ক = ৩ × ৪ × ২ × ৪ বর্গমিটার
= ৯৬ বর্গমিটার
৭,০১১.
৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
ধরি,
৩০ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/৩০ টাকা 

২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ = (ক/২০) - (ক/৩০)  টাকা 
= (৩ক - ২ক)/৬০ 
= ক/৬০ টাকা 

শতকরা লাভ  = {(ক/৬০) × (৩০/ক) × ১০০%}  
= ৫০%
৭,০১২.
(n + 3)! = 90 × (n + 1)! হলে n এর মান কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: (n + 3)! = 90 × (n + 1)! হলে n এর মান কত? 

সমাধান: 
(n + 3)! = 90 × (n + 1)!
⇒ (n + 3)(n + 2) × (n + 1)! = 90 × (n + 1)!
⇒ n2 + 5n + 6 = 90
⇒ n2 + 5n - 84 = 0
⇒ n2 + 12n - 7n - 84 = 0
⇒ n( n + 12) - 7(n + 12) = 0
⇒ (n - 7)(n + 12) = 0
হয় n - 7 = 0     অথবা n + 12 = 0
∴   n = 7                     n = - 12
৭,০১৩.
2 + 4 + 8 + 16 + …….. ধারাটির কত তম পদ 1024?
  1. 12 তম
  2. 8 তম
  3. 9 তম
  4. 10 তম
সঠিক উত্তর:
10 তম
উত্তর
সঠিক উত্তর:
10 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + …….. ধারাটির কত তম পদ 1024?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2
আমরা জানি,
n তম পদ = arn – 1
সুতরাং, arn – 1 = 1024
বা, 2 · 2n – 1 = 1024
বা, 2n – 1 = 512
বা, 2n – 1 = 29
বা, n – 1 = 9
∴ n = 10
৭,০১৪.
163/4 ÷ 161/2 = কত? 
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 1/4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 163/4 ÷ 161/2 = কত?

সমাধান: 
163/4 ÷ 161/2
= 16(3/4) - (1/2)
= 16(3 - 2)/4
= 161/4
= 24 × (1/4)
= 21
= 2

৭,০১৫.
২০, ২৫, ৩০, ........ , ১৩০ ধারাটিতে মোট পদ আছে-
  1. ২৩টি
  2. ২৪টি
  3. ২৫টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২৩টি
ব্যাখ্যা

এখানে, প্রথম পদ = ২০, শেষ পদ = ১৩০ এবং সাধারণ অন্তর = ৫।
সুতরাং পদ সংখ্যা = (শেষ পদ - প্রথম পদ)/সাধারণত অন্তর + ১
= (১৩০ - ২০)/৫ + ১
= ১১০/৫ + ১
= ২২ + ১
= ২৩

৭,০১৬.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৮ সে.মি.
  2. খ) ৪ সে.মি.
  3. গ) ৫ সে.মি.
  4. ঘ) ৭ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ সে.মি.
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে
ধরি,
ভূমি = ৪ সে.মি.
লম্ব = ৩ সে.মি.

সমকোণী ত্রিভুজের অতিভুজ = √{(ভূমি) + (লম্ব)}
                                             = √(৩ + ৪)
                                             = √২৫
                                            = ৫ সেন্টিমিটার
৭,০১৭.
12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 23 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 1104 ঘন সে.মি.
  2. 1004 ঘন সে.মি.
  3. 1876 ঘন সে.মি.
  4. 1212 ঘন সে.মি.
সঠিক উত্তর:
1104 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1104 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 23 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (1/3) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা
= (1/3) × 12 × 12 × 23 ঘন সে.মি.
= 1104 ঘন সে.মি.

৭,০১৮.
যদি P(A) = 0.6, P(B) = 0.5 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) এর মান কত?
  1. 0.6
  2. 2.2
  3. 0.5
  4. 3.5
সঠিক উত্তর:
0.5
উত্তর
সঠিক উত্তর:
0.5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(A) = 0.6, P(B) = 0.5 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P(A) = 0.6 = 6/10 = 3/5
P(B) = 0.5 = 5/10 = 1/2
এবং A ও B স্বাধীন

∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (3/5) × (1/2)
= 3/10

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (3/10)/(3/5)
= (3/10) × (5/3)
= 1/2 = 0.5
৭,০১৯.
2log2x - log2(x - 2) = 3 সমীকরণের সমাধান নিচের কোনটি?
  1. 6
  2. 4
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 2log2x - log2(x - 2) = 3 সমীকরণের সমাধান নিচের কোনটি?

সমাধান:
2log2x - log2(x - 2) = 3
⇒ log2x2 - log2(x - 2) = 3
⇒ log2{x2/(x - 2)} = 3
⇒ {x2/(x - 2)}= 23 = 8
⇒ x2 = 8(x - 2)
⇒ x2 - 8x + 16 = 0
⇒ (x - 4)2 = 0
⇒ x = 4
৭,০২০.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫ হলে, সংখ্যা দুইটি-
  1. ১২ ও ২০
  2. ৯ ও ১৫
  3. ১৫ ও ২৫
  4. ১০ ও ১৫
সঠিক উত্তর:
৯ ও ১৫
উত্তর
সঠিক উত্তর:
৯ ও ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫ হলে, সংখ্যা দুইটি-

সমাধান:
মনে করি, সংখ্যা দুটি ৩ক ও ৫ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১৫ক

শর্তমতে,
১৫ক = ৪৫
⇒ ক = ৪৫/১৫
∴ ক = ৩

সুতরাং ৩ক = ৩ × ৩ = ৯  এবং ৫ক = ৫ × ৩ = ১৫

∴ সংখ্যা দুটি ৯ ও ১৫
৭,০২১.
প্রশ্ন:
  1. 35
  2. 5
  3. - 1
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৭,০২২.
দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির কী কোণ বলে?
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. একান্তর কোণ
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
উত্তর
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির কী কোণ বলে?

সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে।

- দুটি সমান্তরাল সরলরেখা কে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ দ্বয় সমান হয়, একে একান্তর কোণ বলে।
৭,০২৩.
(1/4) - (1/6) + (1/9) - (2/7) + ………. ধারাটির সাধারণ অনুপাতের ক্ষেত্রে কোনটি সঠিক হবে?
  1. সাধারণ অনুপাত ০ অপেক্ষা ছোট হবে
  2. সাধারণ অনুপাত ০ অপেক্ষা বড় হবে
  3. সাধারণ অনুপাত ধনাত্মক হবে
  4. সাধারণ অনুপাত 1 অপেক্ষা বড় হবে
সঠিক উত্তর:
সাধারণ অনুপাত ০ অপেক্ষা ছোট হবে
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ অনুপাত ০ অপেক্ষা ছোট হবে
ব্যাখ্যা
প্রশ্ন: (1/4) - (1/6) + (1/9) - (2/7) + ………. ধারাটির সাধারণ অনুপাতের ক্ষেত্রে কোনটি সঠিক হবে?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 1/4
এবং সাধারণ অনুপাত, r = (- 1/6)/(1/4) = - 2/3 < 0

সুতরাং, সাধারণ অনুপাত ০ অপেক্ষা ছোট হবে।
৭,০২৪.
প্রশ্ন: 
  1. q5
  2. 5
  3. q1/5
  4. √q
সঠিক উত্তর:
q1/5
উত্তর
সঠিক উত্তর:
q1/5
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
৭,০২৫.
২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?
  1. ৩৮০০
  2. ৪২০০
  3. ৪৪০০
  4. ৩২০০
সঠিক উত্তর:
৪২০০
উত্তর
সঠিক উত্তর:
৪২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?

সমাধান:

২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু = ৫ × ২ × ৫ × ৩ × ৭ × ৪ = ৪২০০
৭,০২৬.
একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল-
  1. 30 বর্গমিটার
  2. 60 বর্গমিটার
  3. 40 বর্গমিটার
  4. 80 বর্গমিটার
সঠিক উত্তর:
40 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
40 বর্গমিটার
ব্যাখ্যা

ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা।
= 2 (6 + 4) × 2
= 4 × 10
= 40 বর্গমিটার।

৭,০২৭.
সুষম অষ্টভুজের একটি বহিস্থ কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৫০°
  3. ৬০°
  4. ১৩৫°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম অষ্টভুজের একটি বহিস্থ কোণের মান কত?

সমাধান:
অষ্টভুজের বাহুর সংখ্যা ৮ টি
মোট অন্তস্থকোণের পরিমাণ = (৮ - ২) ১৮০°
= ৬ × ১৮০°
= ১০৮০°

প্রতি অন্তস্থকোণের পরিমাণ = ১০৮০/৮ = ১৩৫°
∴ বহিঃস্থ কোণের পরিমাণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°
৭,০২৮.
{1/|2x - 3|} ≥ (1/5) অসমতাটির সমাধান কত?
  1. - 1 ≤ x ≤ 4
  2. - 2 ≤ x ≤ 6
  3. - 3 ≤ x ≤ 5
  4. - 4 ≤ x ≤ 2
সঠিক উত্তর:
- 1 ≤ x ≤ 4
উত্তর
সঠিক উত্তর:
- 1 ≤ x ≤ 4
ব্যাখ্যা
প্রশ্ন: {1/|2x - 3|} ≥ (1/5) অসমতাটির সমাধান কত?

সমাধান:
1/|2x - 3| ≥ 1/5
⇒ |2x - 3| ≤ 5
⇒ - 5 ≤ 2x - 3 ≤ 5
⇒ - 5 + 3 ≤ 2x - 3 + 3 ≤ 5 + 3
⇒ - 2 ≤ 2x ≤ 8
⇒ - 2/2 ≤ 2x/2 ≤ 8/2
⇒ - 1 ≤ x ≤ 4
৭,০২৯.
a1/8 = √3 হলে a = কত?
  1. 81
  2. 27
  3. 3
  4. 12
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
প্রশ্ন: a1/8 = √3 হলে a = কত? 

সমাধান: 
a1/8 = √3
(a1/8)8 =(√3)8
a = (31/2)8
a = 34
a = 81
৭,০৩০.
প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এরূপে প্রতিদিন ব্যাংকে জমা রাখলে 10 দিনে মোট কত টাকা হবে?
  1. 1023 টাকা
  2. 1029 টাকা
  3. 1114 টাকা
  4. 1131 টাকা
সঠিক উত্তর:
1023 টাকা
উত্তর
সঠিক উত্তর:
1023 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এরূপে প্রতিদিন ব্যাংকে জমা রাখলে 10 দিনে মোট কত টাকা হবে?

সমাধান:
1 + 2 + 4 + 8 + ...... 10টি পদের সমষ্টি।
ধারাটি একটি গুণোত্তর ধারা যার,
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, q = 2/1 = 2
পদসংখ্যা, n = 10

10-টি পদের সমষ্টি = a · {(qn - 1)/(q - 1)}
= 1 · {(210 - 1)/(2 - 1)}
= 210 - 1
= 1024 - 1
= 1023
৭,০৩১.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ২৫ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
ধরি,
বর্তমানে পিতার বয়স = ক বছর
বর্তমানে পুত্রের বয়স = খ বছর
১০ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১
(ক - ১০)/(খ - ১০) = ৪/১
⇒ ক - ১০ = ৪খ - ৪০
⇒ ক - ৪খ = - ৩০ .....(১)
১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১
(ক + ১০)/(খ + ১০) = ২/১
⇒ ক + ১০ = ২খ + ২০
⇒ ক - ২খ = ১০ .....(২)
সমীকরণ ১ থেকে সমীকরণ ২ বিয়োগ করি:
(ক - ৪খ) - (ক - ২খ) = - ৩০ - ১০
⇒ - ২খ = - ৪০
⇒ খ = ২০
পুত্রের বয়স, খ = ২০ বছর।
পিতার বয়স:
ক - ৪০ = ১০ [এখন সমীকরণ ২ ব্যবহার করে]
⇒ ক = ৫০

বর্তমান বয়সের পার্থক্য: ৫০ - ২০ = ৩০ বছর।

৭,০৩২.
কতজন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৫ জন
  2. ১০ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।

১২৫ ও ১৪৫ এর গ.সা.গু = ৫ 

∴ ৫ জন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৭,০৩৩.
a = 3, m = 2, n = 1 হলে (am)এর মান কত?
  1. ক) 9
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা

a = 3, m = 2, n = 1
∴ (am)n = (32)1 = 9

৭,০৩৪.
x + y = 4 এবং x3 + y3 = 28 হলে xy এর মান কত?
  1. 6
  2. 35
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4 এবং x3 + y3 = 28 হলে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 4 এবং
x3 + y3 = 28

আমরা জানি,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
⇒ 28 = (4)3 - (3xy × 4)
⇒ 28 = 64 - 12xy
⇒ 12xy = 64 - 28 
⇒ 12xy = 36
⇒ xy = 36/12
⇒ xy = 3
৭,০৩৫.
২০২৪ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ২/৭
  3. ৩/৭
  4. ৫/৭
সঠিক উত্তর:
২/৭
উত্তর
সঠিক উত্তর:
২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৫ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৭
অর্থাৎ, শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৭

∴ শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - (৫/৭)
= ২/৭
৭,০৩৬.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১০ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ১৬ বর্গ সেন্টিমিটার
  2. ২০ বর্গ সেন্টিমিটার
  3. ৩৬ বর্গ সেন্টিমিটার
  4. ৪০ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৪০ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১০ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ১০ সেন্টিমিটার 
অপর কর্ণটি = ৮ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ১০ × ৮
= ৪০ বর্গ সেন্টিমিটার।

৭,০৩৭.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 5 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) 27 : 125
  2. খ) 6 : 10
  3. গ) 3 : 5
  4. ঘ) 9 : 25
সঠিক উত্তর:
ঘ) 9 : 25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 : 25
ব্যাখ্যা
ধরি,
দুইটি বৃত্তের ব্যাস 3x এবং 5x
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 5x/2
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(5x/2)2
                                                     = 9πx2/4 : 25πx2/4
                                                      = 9 : 25
৭,০৩৮.
tanθ = b হলে (1 - b2)/(1 + b2) = কত?
  1. ক) sin2θ
  2. খ) cos2θ
  3. গ) tan2θ
  4. ঘ) cot2θ
সঠিক উত্তর:
খ) cos2θ
উত্তর
সঠিক উত্তর:
খ) cos2θ
ব্যাখ্যা

cos2θ
= (1 - tan2θ)/(1 + tan2θ)
= (1 - b2)/(1 + b2)

৭,০৩৯.
কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
  1. 15°
  2. 45°
  3. 60°
  4. 75°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তস্থ কোণ = 30°/2 = 15°

আবার,
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ, দুটি পূরক কোণের সমষ্টি = 90°

∴ 15 ডিগ্রি কোণের পূরক কোণ = 90° - 15° = 75°
৭,০৪০.
একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮৫০ টাকা
  5. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৪% = (১০০ + ১৪) টাকা = ১১৪ টাকা
এবং
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১২% = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা

∴ বিক্রয়মূল্য বেশী হয় = (১১৪ - ৮৮) টাকা = ২৬ টাকা 

এখন,
বিক্রয়মূল্য ২৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ২২১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = (১০০ × ২২১)/২৬ টাকা = ৮৫০ টাকা 

সুতরাং চেয়ারের ক্রয়মূল্য = ৮৫০ টাকা
৭,০৪১.
যদি x - y = 6 এবং xy = 91 হয়, তাহলে x + y = কত?
  1. 15
  2. 16
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 6 এবং xy = 91 হয়, তাহলে x + y = কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 6
xy = 91

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = 62 + 4 × 91
⇒ (x + y)2 = 36 + 364
⇒ (x + y)2 = 400
⇒ x + y = √400
∴ x + y = 20

৭,০৪২.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?
  1. ২৫%
  2. ৫০%
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান:
২ জন কমালে, নতুন লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন। 
৮ জনে কাজটি করতে পারে ১২ দিনে
সুতারাং, ৬ জনে কাজটি করতে পারে = (১২ × ৮) / ৬ = ১৬ দিনে।
বাড়তি দিন = ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বৃদ্ধি = (৪/১২) × ১০০ =

৭,০৪৩.
একটি চেয়ার নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ চেয়ারের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ২৮৮ টাকা
  2. ২৭৮ টাকা
  3. ২৯৪ টাকা
  4. ২৬৪ টাকা
সঠিক উত্তর:
২৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ চেয়ারের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাতার লাভ = ২০০ × (২০/১০০) = ৪০ টাকা
তাহলে, খুচরা বিক্রেয়তার ক্রয়মুল্য = ২০০ + ৪০ = ২৪০ টাকা

আবার,
খুচরা বিক্রয়তার ২০% লাভে,
 খুচরা বিক্রয়তার  লাভ  = ২৪০ × (২০/১০০) = ৪৮  টাকা

∴ চেয়ারটির খুচরা মুল্য = ২৪০ + ৪৮ = ২৮৮ টাকা
৭,০৪৪.
যদি 2x2 + mx + 8 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m > 0 হয় তাহলে m এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 + mx + 8 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m > 0 হয় তাহলে m এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ,
2x2 + mx + 8 = 0 কে
ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = m এবং c = 8

আমরা জানি,
দ্বীঘাত সমীকরণের নিশ্চায়ক,
b2 = 4ac
⇒ m2 = 4 × 2 × 8
⇒ m2 = 64
∴ m = 8 [যেহেতু m > 0]
৭,০৪৫.
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ৪১৮৫
  2. ৪৫৭৫
  3. ৪২৬৫
  4. ৪৩৬৫
সঠিক উত্তর:
৪১৮৫
উত্তর
সঠিক উত্তর:
৪১৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৫২১০
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৫

পার্থক্য = ৫২১০ - ১০২৫
= ৪১৮৫
৭,০৪৬.
x + y = 8, x - y = 6 হলে, x2 + y2 এর মান-
  1. ক) 40
  2. খ) 60
  3. গ) 50
  4. ঘ) 80
সঠিক উত্তর:
গ) 50
উত্তর
সঠিক উত্তর:
গ) 50
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 8, x - y = 6 হলে, x2 + y2 এর মান-

সমধান:
x + y = 8
x - y = 6

2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
2(x2 + y2) = 82 + 62
2(x2 + y2) = 64 + 36 
2(x2 + y2)= 100
x2 + y2 = 50

৭,০৪৭.
৫০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২.৫ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৪৫০ বর্গমিটার
  2. ৩৭৫ বর্গমিটার
  3. ৪২৫ বর্গমিটার
  4. ৫০০ বর্গমিটার
সঠিক উত্তর:
৪২৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪২৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২.৫ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাসহ বাগানের,
দৈর্ঘ্য = ৫০ মি. + (২.৫ + ২.৫) মি. = ৫৫ মিটার
প্রস্থ = ৩০ মি. + (২.৫ + ২.৫) মি. = ৩৫ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৫৫ × ৩৫) = ১৯২৫ বর্গমিটার

এবং
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৫০ × ৩০) = ১৫০০ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (১৯২৫ - ১৫০০) = ৪২৫ বর্গমিটার
৭,০৪৮.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169। তাদের পরিসীমার অনুপাত কত?
  1. 7 : 8
  2. 8 : 9
  3. 9 :11
  4. 11 : 13
সঠিক উত্তর:
11 : 13
উত্তর
সঠিক উত্তর:
11 : 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169। তাদের পরিসীমার অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত = 121 : 169

∴ বর্গদুটির বাহুর অনুপাত = √121 : √169
= 11:13

∴  পরিসীমার অনুপাত = 4×11 : 4×13
= 44 : 52
= 11:13 

অতএব, দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169 হলে তাদের পরিসীমার অনুপাত 11:13 হবে।
৭,০৪৯.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি হবে- 
  1. x2 - 7x - 10 = 0
  2. x2 - 2x - 10 = 0
  3. x2 - 3x - 10 = 0
  4. x2 - 10x - 15 = 0
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি হবে- 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে,
সমীকরণটি নিম্নরূপ: 
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (- 2 + 5)x + (- 2 × 5) = 0 
⇒ x2 - 3x - 10 = 0
৭,০৫০.
একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ২১ ফুট এবং ব্যাসার্ধ ৪ ফুট হলে এর আয়তন কত?
  1. ১২৬২ ঘন ফুট
  2. ৯৮২ ঘন ফুট
  3. ১০৫৬ ঘন ফুট
  4. ১১২৪ ঘন ফুট
সঠিক উত্তর:
১০৫৬ ঘন ফুট
উত্তর
সঠিক উত্তর:
১০৫৬ ঘন ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ২১ ফুট এবং ব্যাসার্ধ ৪ ফুট হলে এর আয়তন কত?

সমাধান:
সিলিন্ডারের দৈর্ঘ্য h = ২১ ফুট
সিলিন্ডারের ব্যাসার্ধ r = ৪ ফুট

সিলিন্ডারের আয়তন = πr2h
= (২২/৭) × ৪ × ২১
= ২২ × ১৬ × ৩
= ১০৫৬ ঘন ফুট
৭,০৫১.
৩০০০ টাকা করে দু’টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ১৫% লাভে এবং অন্যটি ১৫% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছিল?
  1. ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
  2. খ) ১৩৮ টাকা লাভ (প্রায়)
  3. গ) ১২০ টাকা লাভ (প্রায়)
  4. ঘ) ১২০ টাকা ক্ষতি (প্রায়)
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
ব্যাখ্যা
১৫% লাভে বিক্রয়মূল্য ১১৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (৩০০০ × ১০০)/১১৫ টাকা = ২৬০৮.৭০ টাকা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (১০০ × ৩০০০)/৮৫ টাকা = ৩৫২৯.৪১ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ২ × ৩০০০ = ৬০০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = (২৬০৮.৭০ + ৩৫২৯.৪১) = ৬১৩৮.১১ টাকা
∴ ক্ষতি = ১৩৮.১১ টাকা = ১৩৮ টাকা (প্রায়)।
৭,০৫২.
একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ২০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৪৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে আছে।

অতএব, কাঁদায় ও পানিতে আছে
খুঁটিটির ( ১/৪ + ১/২) অংশ
= খুঁটিটির ৩/৪ অংশ 

অবশিষ্ট আছে
= খুঁটিটির (১ - ৩/৪) অংশ
= খুঁটিটির ১/৪ অংশ

খুঁটিটির ১/৪ অংশ = ১২ মিটার
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য
= ১২ × ৪ মিটার
= ৪৮ মিটার
৭,০৫৩.
log5 5√5 = কত?
  1. 1/2
  2. 3/4
  3. 3/2
  4. 1
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log5 5√5 = কত?

সমাধান:
ধরি,
log5 5√5 = a
⇒ 5a = 5√5
⇒ 5a = 51 × 5(1/2)
⇒ 5a = 5{1 + (1/2)}
⇒ a = 1 + (1/2)
⇒ a = (2 + 1)/2
⇒ a = 3/2
∴ a = 3/2
৭,০৫৪.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১০১
  2. ১০৭
  3. ১১৭
  4. ১২৯
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো = ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭
এদের মধ্য একক স্থানীয় অঙ্ক ৭ আছে এমন সংখ্যা = ১৭, ৩৭, ৪৭
সংখ্যাগুলোর সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭ = ১০১
৭,০৫৫.
যদি কোনো ত্রিভুজে দুই বাহুর যোগ তৃতীয় বাহুর সমান হয়, তবে সেই ত্রিভুজটি কী হবে? 
  1. সম্ভব
  2. অসম্ভব
  3. সমবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
অসম্ভব
উত্তর
সঠিক উত্তর:
অসম্ভব
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো ত্রিভুজে দুই বাহুর যোগ তৃতীয় বাহুর সমান হয়, তবে সেই ত্রিভুজটি কী হবে? 

সমাধান:
ত্রিভুজ অসমতা উপপাদ্য (Triangle Inequality Theorem) অনুযায়ী, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে।

• যদি দুই বাহুর যোগ তৃতীয় বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে এবং এটি কোনো ত্রিভুজ গঠন করতে পারবে না।

উদাহরণ:
- বাহুসমূহ a, b, c এবং a + b = c।
- ত্রিভুজ গঠনের জন্য a + b > c হতে হবে।
- a + b = c হলে এটি এক সরলরেখা তৈরি করে, ত্রিভুজ নয়।

∴ ত্রিভুজটি আঁকা সম্ভব নয়।

৭,০৫৬.
(x + 5)(x - 9) - 15 এর উৎপাদক কোনটি?
  1. x + 10
  2. x - 8
  3. x - 10
  4. x + 8
সঠিক উত্তর:
x - 10
উত্তর
সঠিক উত্তর:
x - 10
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 5)(x - 9) - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান:
(x + 5)(x - 9) - 15
= x2 - 9x + 5x - 45 - 15
= x2 - 4x - 60
= x2 - 10x + 6x - 60
= x(x - 10)  + 6(x - 10)
= (x - 10)(x + 6)
৭,০৫৭.
m একটি জোড় সংখ্যা এবং n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা একটি জোড় সংখ্যা হবে?
  1. (m × n) + 1
  2. mn - 1
  3. m × (n + 1)
  4. n2 + 2
সঠিক উত্তর:
m × (n + 1)
উত্তর
সঠিক উত্তর:
m × (n + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: m একটি জোড় সংখ্যা এবং n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা একটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
মনে করি, m = 2 (জোড়) এবং n = 3 (বিজোড়)।

অপশন ক) (m × n) + 1 = (2 × 3) + 1 = 6 + 1 = 7 ⇒ বিজোড়
অপশন খ) mn - 1 = 23 - 1 = 8 - 1 = 7 ⇒ বিজোড়
অপশন গ) m × (n + 1) = 2 × (3 + 1) = 2 × 4 = 8 ⇒ জোড়
অপশন ঘ) n2 + 2 = 32 + 2 = 9 + 2 = 11 ⇒ বিজোড়

দেখা যাচ্ছে, শুধুমাত্র 'গ' অপশনটি সর্বদা জোড় সংখ্যা প্রদান করে।
∴ সঠিক উত্তর: গ) m × (n + 1)

৭,০৫৮.
একজন লোকের খামারে কিছু মুরগী এবং গরু আছে যদি মোট মাথার সংখ্যা 39 টা হয় কিন্তু পায়ের সংখ্যা 102 টা হয় তবে মোট কত গুলো গরু আছে?
  1. 10
  2. 12
  3. 15
  4. 14
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
ধরি গরুর সংখ্যা x তাহলে মুরগীর সংখ্যা = 39-x
শর্তমতে,
4x +2(39-x) = 102
⇒2x = 24
∴ x = 12
৭,০৫৯.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৭
  3. ৫/৭
সঠিক উত্তর:
২/৭
উত্তর
সঠিক উত্তর:
২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?

সমাধান:
২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে মোট দিন = ৭ দিন
এই সপ্তাহে বৃষ্টি হয়েছে ৫ দিন 
∴ বৃষ্টি হয়নি = ৭ − ৫ = ২ দিন

সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত = বৃষ্টি না হবার দিন/মোট দিন
= ২/৭
৭,০৬০.
১৫, ২৮, ৩৫, ৪০, ১২, ৫৫, ২০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।
  1. ৩২
  2. ৩৫
  3. ৪০
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫, ২৮, ৩৫, ৪০, ১২, ৫৫, ২০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।

সমাধান:
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ১২
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫৫ 

∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫৫ - ১২) + ১
= ৪৩ + ১
= ৪৪
৭,০৬১.
A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 4 এর গুণিতক} হলে, নিচের কোনটি সঠিক হবে? 
  1. ক) A = {2, 4, 8, 12}
  2. খ) A = {2, 3, 6, 12}
  3. গ) A = {4, 8, 12, 24}
  4. ঘ) A = {2, 4, 12, 24}
সঠিক উত্তর:
গ) A = {4, 8, 12, 24}
উত্তর
সঠিক উত্তর:
গ) A = {4, 8, 12, 24}
ব্যাখ্যা
প্রশ্ন: A= {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 4 এর গুণিতক} হলে, নিচের কোনটি সঠিক হবে? 

সমাধান:
24 এর গুণনীয়কগুলো হলো: 1, 2, 3, 4, 6, 8, 12, 24
24 এর গুণনীয়কগুলোর মধ্যে 4 এর গুণিতকগুলো হলো: 4, 8, 12, 24
A = {4, 8, 12, 24}
৭,০৬২.
কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৯৬ জন
  2. খ) ১০৪ জন
  3. গ) ১১৬ জন
  4. ঘ) ১২৪ জন
সঠিক উত্তর:
ঘ) ১২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
স্কুলের মোট ছাত্র সংখ্যা হবে ৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু অপেক্ষা ৪ বেশি।

৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু = ১২০ 

∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা কত = ১২০ + ৪ জন 
= ১২৪ জন 
৭,০৬৩.
x,y,z>0;হলে √(x-2y2)×√(y-2z2)×√(z-2x2) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) xyz
  4. ঘ) y
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

√(x-2y2)×√(y-2z2)×√(z-2x2)
=√(y2/x2)×√(z2/y2)×√(x2/z2)
=y/x×z/y×x/z
=1

৭,০৬৪.
বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?
  1. ৬ বছর
  2. ৫/২ বছর
  3. ৭ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১৫০০ টাকা
মুনাফার হার, r = ১২%
সরল মুনাফা, SI = ৯০০ টাকা
সময়, n = 'ক' বছর

আমরা জানি, 
SI = Prn
⇒ ৯০০ = (১৫০০ × ১২ × ক)/১০০ 
⇒ ৯০০ = ১৫ × ১২ × ক
⇒ ৯০০ = ১৮০ × ক
⇒ ক = ৯০০/১৮০ 
∴ ক = ৫ 

সুতরাং, 

'ক' এর মান = ৫ বছর। 

৭,০৬৫.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৭ : ৪। যদি ক্লাসটিতে ৮৪ জন ছাত্র থাকে, তাহলে ওই ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হল-
  1. ১৩২ জন
  2. ১২৬ জন
  3. ১৩৬ জন
  4. ১৪৪ জন
সঠিক উত্তর:
১৩২ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৭ : ৪। যদি ক্লাসটিতে ৮৪ জন ছাত্র থাকে, তাহলে ওই ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হল-

সমাধান:
ছাত্র ছাত্রীর অনুপাত ৭ : ৪

ধরি,
ছাত্রের সংখ্যা ৭ক
ছাত্রীর সংখ্যা ৪ক

প্রশ্নমতে,
৭ক = ৮৪
∴ ক = ১২

∴ মোট শিক্ষার্থী = ৭ক + ৪ক = ১১ক = ১১ × ১২ = ১৩২ জন
৭,০৬৬.
213 + 173 +______+ 93, শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে?
  1. 152
  2. 145
  3. 121
  4. 133
সঠিক উত্তর:
133
উত্তর
সঠিক উত্তর:
133
ব্যাখ্যা

প্রশ্ন: 213 + 173 +______+ 93, শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে?

সমাধান:
ধারাটির,
১ম পদ = 213
২য় পদ = 213 - 40 = 173
৩য় পদ = 173 - 40 = 133
৪র্থ পদ = 133 - 40 = 93

৭,০৬৭.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৭২ : ১০৫
  2. খ) ৩৫ : ৭২
  3. গ) ৭২ : ৩৫
  4. ঘ) ১০৫ : ৭২
সঠিক উত্তর:
খ) ৩৫ : ৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫ : ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত? 

সমাধান
 দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬

∴ মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬ 
= ৩৫: ৭২
৭,০৬৮.
0.1 + 0.01 + 0.001 + ..................... ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 1/10
  2. 1/9
  3. 1/6
  4. 1/5
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা

প্রশ্ন: 0.1 + 0.01 + 0.001 + ..................... ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 0.1 = 1/10
সাধারণ অনুপাত, r = 0.01/0.1 = 1/10

গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি = a/(1 - r)
= (1/10)/{1 - (1/10)}
= (1/10)/{(10 - 1)/10}
= (1/10)/(9/10)
= (1/10) × (10/9)
= 1/9 

৭,০৬৯.
64 + 32 + 16 + .............. ধারাটির কোন পদ 1/2?
  1. ক) 6ষ্ঠ
  2. খ) 7ম
  3. গ) 8ম
  4. ঘ) 9ম
সঠিক উত্তর:
গ) 8ম
উত্তর
সঠিক উত্তর:
গ) 8ম
ব্যাখ্যা
প্রশ্ন: 64 + 32 + 16 + .............. ধারাটির কোন পদ 1/2?

সমাধান:
ধারাটির ১ম পদ, a = 64
সাধারণ অনুপাত, r = 32/64 = 1/2
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
ধরি, ধারাটির n তম পদ = 1/2

∴ arn - 1 = 1/2
⇒ 64 × (1/2)n - 1 = 1/2
⇒ (1/2)n - 1 = 1/(2 × 64)
⇒ (1/2)n - 1 = 1/128
⇒ (1/2)n - 1 = (1/2)7
⇒ n - 1 = 7
∴ n = 8

∴ ধারাটির 8ম পদ 1/2
৭,০৭০.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
∴ ক্রয়মূল্য = (১৮০ + ২০) টাকা
= ২০০ টাকা

২০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ২০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৭,০৭১.
একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 12 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 44 টাকা হলে কলমটির মূল্য কত?
  1. 20 টাকা
  2. 25 টাকা
  3. 30 টাকা
  4. 16 টাকা
সঠিক উত্তর:
16 টাকা
উত্তর
সঠিক উত্তর:
16 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 12 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 44 টাকা হলে কলমটির মূল্য কত?
 
সমাধান:
মনেকরি,
কলমের মূল্য = x টাকা
সুতরাং, বইয়ের মূল্য = x + 12 টাকা 

প্রশ্নমতে,    
x + x + 12 = 44
⇒ 2x + 12 = 44
⇒ 2x = 32
⇒ x = 16
 
অতএব, কলমের মূল্য = 16 টাকা

৭,০৭২.
দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?
  1. 8 বছর 
  2. 6 বছর 
  3. 10 বছর 
  4. 12 বছর 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
6 বছর 
উত্তর
সঠিক উত্তর:
6 বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?

সমাধান: 
ধরি,
দুই বছর পূর্বে বাবুলের বয়স ছিলো x বছর।
দুই বছর পূর্বে সামিরের বয়স ছিলো 2x বছর।

এখন, 
বর্তমানে বাবুলের বয়স হবে (x + 2) বছর
এবং সামিরের বয়স হবে (2x + 2) বছর।

প্রশ্নমতে,
(2x + 2) - (x + 2) = 2
⇒ 2x + 2 - x - 2 = 2
∴ x = 2
∴ সামিরের বর্তমান বয়স হবে = (2 × 2) + 2
= 4 + 2
= 6 বছর।

৭,০৭৩.
রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে? 
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির কতটি প্রান্ত বিন্দু থাকে? 

সমাধান: 
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে

রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই। 

রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
৭,০৭৪.
সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 মিটার হলে, এর ক্ষেত্রফলের অর্ধেক কত হবে?
  1. 6√3 বর্গ মিটার
  2. 8√3 বর্গ মিটার
  3. 10√3 বর্গ মিটার
  4. 12√3 বর্গ মিটার
সঠিক উত্তর:
8√3 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
8√3 বর্গ মিটার
ব্যাখ্যা

 প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 মিটার হলে, এর ক্ষেত্রফলের অর্ধেক কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = 24/3 = 8  মিটার

তাহলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহুর দৈর্ঘ্য )2 = (√3/4) × 82= (√3/4) × 64= 16√3 বর্গ মিটার

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক = 16√3/2 = 8√3 বর্গ মিটার

৭,০৭৫.
মুনাফা-আসল একত্রে ১২০০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা? 
  1. ২২০ টাকা 
  2. ২৪০ টাকা 
  3. ২৬০ টাকা 
  4. ২৯০ টাকা 
সঠিক উত্তর:
২৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১২০০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা? 

সমাধান: 
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৪ক টাকা
∴ মুনাফা-আসল = (ক + ৪ক) টাকা
= ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ১২০০
বা, ক = ১২০০/৫
= ২৪০ টাকা

∴ মুনাফা = ২৪০ টাকা।

৭,০৭৬.
2x3 + 3x2 - 3x - 2 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?
  1. x + 1
  2. x - 2
  3. x - 1
  4. x + 3
সঠিক উত্তর:
x - 1
উত্তর
সঠিক উত্তর:
x - 1
ব্যাখ্যা

প্রশ্ন: 2x3 + 3x2 - 3x - 2 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
ধরি, f(x) = 2x3 + 3x2 - 3x - 2
এখন, x এর মান এমনভাবে বসাতে হবে যেন f(x) = 0 হয়।
যদি x = 1 বসাই,
f(1) = 2(1)3 + 3(1)2 - 3(1) - 2
= 2(1) + 3(1) - 3 - 2
= 2 + 3 - 3 - 2
= 0

যেহেতু f(1) = 0, সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী, (x - 1) হলো প্রদত্ত রাশিটির একটি উৎপাদক।

৭,০৭৭.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 225π
  2. খ) 169π
  3. গ) 121π
  4. ঘ) 144π
সঠিক উত্তর:
ক) 225π
উত্তর
সঠিক উত্তর:
ক) 225π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 26/2 মিটার
                                                  =13মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (13 + 2)মিটার
                                   = 15 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের খেত্রফল = πr2 মিটার
                                                = π × 152 মিটার
                                                = 225π মিটার
৭,০৭৮.
2 + 4 + 8 + 16 +................... ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত?
  1. 824
  2. 982
  3. 1022
  4. 1024
সঠিক উত্তর:
1022
উত্তর
সঠিক উত্তর:
1022
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +................... ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 2
সাধারণ অনুপাত r = 4/2 = 2

9 টি পদের সমষ্টি = a · {(r9 - 1)/(r - 1)}
= 2 · {(29 - 1)/(2 - 1)}
= 2 ·  {(512 - 1)/1}
= 1022
৭,০৭৯.
x - 5y = 16 এবং x + 3y = 0 হলে, x = ?
  1. ক) -2
  2. খ) -6
  3. গ) 0
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা

x - 5y = 16......(1)
x + 3y = 0.......(2)
(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই,
-8y = 16
∴ y = -2
y এর মান (2) নং এ বসিয়ে পাই,
x - 6 = 0
∴ x = 6

৭,০৮০.
2x + 3y - 12 = 0 রেখাটি x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক- 
  1. (0, 6)
  2. (6, 0)
  3. (0, - 6)
  4. (- 6, 0)
সঠিক উত্তর:
(6, 0)
উত্তর
সঠিক উত্তর:
(6, 0)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y - 12 = 0 রেখাটি x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-

সমাধান: 
প্রদত্তরেখা 2x + 3y - 12 = 0
x -অক্ষের ছেদবিন্দুতে y = 0
∴ 2x - 12 = 0
বা, 2x = 12
বা, x = 12/2
∴ x = 6
∴ x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাং = (6, 0)  ।
৭,০৮১.
যদি cotθ = 1 হয়, তবে sinθ - cos(- θ) = কত?
  1. 1
  2. 2
  3. 0
  4. √2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cotθ = 1 হয়, তবে sinθ - cos(- θ) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
cotθ = 1 
⇒ cotθ = cot45°
∴ θ = 45 

এখন, 
sinθ - cos(- θ) 
= sinθ - cosθ 
= sin45 - cos45°
= (1/√2) - (1/√2) 
= 0
৭,০৮২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?
  1. ক) ৬ঃ৫ঃ৪
  2. খ) ১২ঃ৮ঃ৪
  3. গ) ৬ঃ৪ঃ৩
  4. ঘ) ৩ঃ৪ঃ৫
সঠিক উত্তর:
ঘ) ৩ঃ৪ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ঃ৪ঃ৫
ব্যাখ্যা
৩ঃ৪ঃ৫ অনুপাতে ত্রিভুজ অঙ্কন করলে ত্রিভুজটি সমকোণী হওয়া সম্ভব। কারণ যদি ভূমি ৩ একক, লম্ব ৪ একক ধরা হয়, তবে অতিভুজ ৫ একক পাওয়া যাবে।
৭,০৮৩.
a3 - 6a2 + 12a - 9 এর একটি উৎপাদক (a - 3) হলে অপর উৎপাদক কোনটি?
  1. (a2 + 3a + 3)
  2. (a2 - 3a - 3)
  3. (a2 - 3a + 2)
  4. (a2 - 3a + 3)
সঠিক উত্তর:
(a2 - 3a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a2 - 3a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 6a2 + 12a - 9 এর একটি উৎপাদক (a - 3) হলে অপর উৎপাদক কোনটি?

সমাধান:
a3 - 6a2 + 12a - 9
= a3 - 3 . a2 . 2 + 3 . a . 22 - 23 - 1
= (a - 2)3 - 13
= (a - 2 - 1) {(a - 2)2 + (a - 2) . 1 + 12}
= (a - 3) (a2 - 4a + 4 + a - 2 + 1)
= (a - 3) (a2 - 3a + 3)
৭,০৮৪.
তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২৪
  3. ৩৫
  4. ৪২
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
 
সমাধান:
প্রথম সংখ্যাটি = ২ক
দ্বিতীয় সংখ্যাটি = ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক
 
প্রশ্নমতে
(২ক + ক + ৪ক)/৩ = ৫৬
বা, ৭ক/৩ = ৫৬
বা, ক = (৫৬ × ৩)/৭
ক = ২৪
 
ছোট সংখ্যাটি = ২৪
৭,০৮৫.
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১১ : ৩
  2. ৩ : ৭
  3. ২ : ৫
  4. ৫ : ৩
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর।
৫ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি (৬০ - ২ × ৫) = ৫০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩
অনুপাতের যোগফল ১০

৫ বছর পূর্বে মায়ের বয়স ৫০ এর ৭/১০ = ৩৫ বছর
৫ বছর পূর্বে মেয়ের বয়স ৫০ - ৩৫ = ১৫ বছর

১০ বছর পর মায়ের বয়স ৩৫ + ১৫ = ৫০ বছর
১০ বছর পর মেয়ের বয়স (১৫ + ১৫) বছর  = ৩০ বছর

∴ ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৫০ : ৩০ = ৫ : ৩
৭,০৮৬.
২০ টাকায় ৫টি করে লেবু ক্রয় করে ৮০০ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ১৫০টি 
  2. ১৬০টি 
  3. ১৭৫টি 
  4. ১৯০টি 
সঠিক উত্তর:
১৬০টি 
উত্তর
সঠিক উত্তর:
১৬০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ টাকায় ৫টি করে লেবু ক্রয় করে ৮০০ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৫টি লেবুর বিক্রয়মূল্য = ২০ × (১২৫/১০০) টাকা = ২৫ টাকা

এখন,
২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি লেবু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৫/২৫ = ১/৫ টি লেবু
∴ ৮০০ টাকায় বিক্রয় করতে হবে = (১/৫) × ৮০০ = ১৬০টি লেবু


সুতরাং, ৮০০ টাকায় বিক্রয় করতে হলে ১৬০টি লেবু বিক্রি করতে হবে। 

৭,০৮৭.
(x + y)2 = 144 এবং xy = 27 হলে x - y এর মান কত?
  1. 6
  2. 4
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y)2 = 144 এবং xy = 27  হলে x - y এর মান কত?  

সমাধান:
দেওয়া আছে,
(x + y)2 = 144 এবং
xy = 27

এখন,
(x + y)2 = 144
বা, (x - y)2 + 4xy = 144
বা, (x - y)2 = 144 - 4xy
বা, (x - y)2 = 144 - (4 × 27)
বা, (x - y)2 = 144 - 108
বা,(x - y)2 = 36
বা, (x - y) = 6
৭,০৮৮.
x + y = 5, xy = 6 এবং x > y হলে, x3 - y3 - 3(x2 + y2) এর মান কত?
  1. 30
  2. - 20
  3. 10
  4. - 18
সঠিক উত্তর:
- 20
উত্তর
সঠিক উত্তর:
- 20
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5, xy = 6 এবং x > y হলে, x3 - y3 - 3(x2 + y2) এর মান কত?

সমাধান:
৭,০৮৯.
৩√২ কোন ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. জটিল সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩√২ কোন ধরনের সংখ্যা?

সমাধান:
৩√২ হলো অমূলদ সংখ্যা।

ক) মূলদ সংখ্যা (Rational Number): এমন সংখ্যা যা দুইটি পূর্ণ সংখ্যার ভাগফলে প্রকাশ করা যায় p/q যেখানে q ≠ 0। দশমিক রূপ শেষ হয় বা পুনরাবৃত্তি হয়।
যেমনঃ ১/২, ০.৭৫, ৪, - ২ ইত্যাদি।

খ) জটিল সংখ্যা (Complex Number): যে সংখ্যা বাস্তব ও কাল্পনিক অংশ নিয়ে গঠিত হয়, অর্থাৎ a+bi যেখানে i = √-১ ,যদি কোনো সংখ্যায় থাকে, তবে তা জটিল।
যেমনঃ ৩ + ২i, - ৪i, ৭ + ২i

গ) অমূলদ সংখ্যা (Irrational Number): ৩√২ হলো অমূলদ সংখ্যা (irrational number), কারণ এর দশমিক মান অসীম এবং পুনরাবৃত্তিহীন। ৩√২ হলো একটি অমূলদ সংখ্যার সাথে একটি মূলদ সংখ্যার গুণফল।
অমূলদ সংখ্যা = মূলদ সংখ্যা × অমূলদ সংখ্যা

৭,০৯০.
৫ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের মোট কতটি উপসেট আছে?
  1. ক) ১৬
  2. খ) ৫n
  3. গ) ৩২
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা

৫ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের মোট উপসেট আছে = ২ = ৩২ টি

৭,০৯১.
যদি x2 - 25 = 12 হয় এবং x + 5 = 4 হয় তবে x - 5 = কত?
  1. ক) - 6
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 - 25 = 12 হয় এবং x + 5 = 4 হয় তবে x - 5 = কত?

সমাধান:
দেওয়া আছে 
 x + 5 = 4

এখন 
x2 - 25 = 12
⇒ x2  - 52 = 12
⇒ (x + 5)(x - 5) = 12
⇒ 4(x - 5) = 12
    x - 5 = 3 
৭,০৯২.
একজন শ্রমিকের বেতন প্রতিবছর ১০% বৃদ্ধি পায়। বর্তমানে ঐ শ্রমিকের বেতন ৪৮৪ টাকা হলে, দুই বছর আগে তার বেতন কত টাকা ছিল?
  1. ৩৫০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিকের বেতন প্রতিবছর ১০% বৃদ্ধি পায়। বর্তমানে ঐ শ্রমিকের বেতন ৪৮৪ টাকা হলে, দুই বছর আগে তার বেতন কত টাকা ছিল?

সমাধান:
ধরি, ২ বছর আগে ঐ শ্রমিকের বেতন ছিল = ক টাকা
এখন,
শ্রমিকের বেতন ১০০ টাকা হলে, ১ বছরে বৃদ্বি পেয়ে হবে = ১১০ টাকা
∴ ২ বছর পর বেতন হবে = ক এর ১১০% এর ১১০%

প্রশ্নমতে, ক এর ১১০% এর ১১০% = ৪৮৪
বা, ক = ৪৮৪ × (১০০/১১০) × (১০০/১১০)
∴ ক = ৪০০ টাকা
৭,০৯৩.
দুই টাকার ও পাঁচ টাকার 70 টি মুদ্রায় মোট 215 টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা যথাক্রমে কয়টি?
  1. 35, 35
  2. 15, 55
  3. 50, 20
  4. 45, 25
সঠিক উত্তর:
45, 25
উত্তর
সঠিক উত্তর:
45, 25
ব্যাখ্যা
প্রশ্ন: দুই টাকার ও পাঁচ টাকার 70 টি মুদ্রায় মোট 215 টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা যথাক্রমে কয়টি?

সমাধান:
ধরি,
দুই টাকার মুদ্রার সংখ্যা = x
তাহলে, পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হবে = 70 - x

প্রশ্নমতে,
2x + 5(70 - x) = 215
⇒ 2x + 350 - 5x = 215
⇒ - 3x + 350 = 215
⇒ - 3x = 215 - 350
⇒ - 3x = - 135
⇒ x = - 135/- 3
∴ x = 45

∴ দুই টাকার মুদ্রার সংখ্যা = 45 টি
∴ পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হবে = 70 - 45 = 25 টি
৭,০৯৪.
একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?
  1. ১৪ টি
  2. ২১ টি
  3. ২৮ টি
  4. ৩৫ টি
সঠিক উত্তর:
২৮ টি
উত্তর
সঠিক উত্তর:
২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
ঐ ক্লাসে মোট সিট সংখ্যা = ক টি 

শিক্ষার্থীদের বসা সিটের সংখ্যা = ক - ক এর ৪/৭ অংশ = ক - (৪ক/৭) = (৭ক - ৪ক)/৭ = ৩ক/৭ 

প্রশ্নমতে,
৩ক/৭ = ১২
বা, ৩ক = ১২ × ৭
বা, ৩ক = ৮৪
বা, ক = ৮৪/৩
বা, ক = ২৮

অর্থাৎ ওই ক্লাসে মোট সিট সংখ্যা = ২৮ টি 
৭,০৯৫.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-
  1. ২০ এবং ১৪
  2. ১৮ এবং ১৩
  3. ২১ এবং ১৫
  4. ১৯ এবং ১৩
সঠিক উত্তর:
২১ এবং ১৫
উত্তর
সঠিক উত্তর:
২১ এবং ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক

প্রশ্নমতে,
(৭ক - ৬)/(৫ক - ৬) = ৫/৩
⇒ ২৫ক - ৩০ = ২১ক - ১৮
⇒ ৪ক  =  ১২
∴ ক = ৩

∴ সংখ্যা দুইটি যথাক্রমে, ৭ × ৩ = ২১ এবং ৫ × ৩ = ১৫
৭,০৯৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 39°
  2. খ) 41°
  3. গ) 49°
  4. ঘ) 51°
সঠিক উত্তর:
ক) 39°
উত্তর
সঠিক উত্তর:
ক) 39°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 8°

এখন
x + x +12° + 90° = 180°
⇒ 2x = 180° - 102°
⇒ x = 78°/2
∴ x = 39°

ক্ষুদ্রতম কোণ 39°
৭,০৯৭.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি ৩৬ বৃদ্ধি পেলে সংখ্যাটি কত?
  1. ২৮
  2. ৩৭
  3. ৪৬
  4. ৮২
সঠিক উত্তর:
৩৭
উত্তর
সঠিক উত্তর:
৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি ৩৬ বৃদ্ধি পেলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = ক
এবং দশক স্থানীয় অঙ্ক = খ
∴ সংখ্যাটি = (ক + ১০খ)

দেওয়া আছে,
ক + খ = ১০...................(১) 

প্রশ্নমতে,
(১০ক + খ) - (ক + ১০খ) = ৩৬
⇒ ৯ক - ৯খ = ৩৬
⇒ ৯(ক - খ) = ৩৬
⇒ (ক - খ) = ৩৬/৯
⇒ (ক - খ) = ৪.................(২) 

(১) ও (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ১৪
⇒ ক = ১৪/২ = ৭

ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
৭ + খ = ১০
⇒ খ = ১০ - ৭ = ৩

∴ সংখ্যাটি = ক + ১০খ = ৭ + (১০ × ৩) = ৭ + ৩০ = ৩৭

শর্টকাটঃ
অপশন টেস্ট করলে ৩৭ সংখ্যাটিকে উল্টো করলে ৭৩ সংখ্যা পাওয়া যায়, যা ৩৭ হতে ৩৬ বেশি। 
৭,০৯৮.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত? 
  1. ১০ 
  2. ১৫ 
  3. ২০ 
  4. ৩০ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০
এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১ 

∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।

৭,০৯৯.
x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x - y
  2. খ) x + y - 1
  3. গ) x + y + 2
  4. ঘ) x - y + 2
সঠিক উত্তর:
খ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + y - 1
ব্যাখ্যা

x² - y² + 2y - 1
= x² - (y² - 2.y.1 + 1²)
= x² - (y-1)²
= (x+y-1) (x-y+1)

৭,১০০.
৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
I = Pnr
বা, ১০০ = ৫০০ × n × ৫%
বা, ১০০ = ৫০০ × n × ৫/১০০
বা, ১০০ = ২৫n
বা, n = ৪ বছর