বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ২৫ / ৪৭৫ · ২,৪০১২,৫০০ / ৪৭,৮৩৩

২,৪০১.
p এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 9
  2. 12
  3. 16
  4. 24
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান: 
4x2 - px + 9
= (2x)2 - px + 32
= (2x)2 - 2 × 2x × 3 + 32   [ ধরি, p = 2 × 2 × 3 = 12]
= (2x - 3)2, যা একটি পূর্ণবর্গ রাশি। 

∴ p এর মান 12 হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে।
২,৪০২.
a3 + a2b, a2b + ab2 এবং a3 - ab2 এর গ, সা, গু কত?
  1. a(a - b)
  2. (a + b)
  3. ab(a + b)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + a2b, a2b + ab2 এবং a3 - ab2 এর গ, সা, গু কত?

সমাধান:
১ম রাশি,
a3 + a2b = a2(a + b)

২য় রাশি,
a2b + ab2 = ab(a + b)

৩য় রাশি,
a3 - ab2 = a(a2 - b2) = a(a + b)(a - b)

∴ নির্ণয়ে গ, সা, গু = a(a + b)
২,৪০৩.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ১/২
  3. ৪/৫
  4. ৪/৯
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
ভগ্নাংশগুলোকে তুলনা করার সবচেয়ে সহজ উপায় হলো সেগুলোকে দশমিকে রূপান্তর করা।
 ২/৫ = ০.৪
 ১/২ = ০.৫
 ৪/৫ = ০.৮
 ৪/৯ = ০.৪৪...

দশমিক মানগুলো তুলনা করলে আমরা দেখতে পাই যে ০.৮ সবচেয়ে বড়।

সুতরাং, ৪/৫ ভগ্নাংশটি বৃহত্তম।

২,৪০৪.
a = 16 - 5b এবং b = a/3 হলে, b এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: a = 16 - 5b এবং b = a/3 হলে, b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
b = a/3
বা, a = 3b …… (i)

আবার,
a = 16 - 5b
বা, a + 5b = 16
বা, 3b + 5b = 16 [(i) নং হতে a এর মান বসিয়ে]
বা, 8b = 16
বা, b = 16/8
∴ b = 2

∴ b এর মান 2.
২,৪০৫.
3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক -
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
গ) x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x + 1
ব্যাখ্যা
প্র্রশ্ন: 3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক -

সমাধান:
ধরি,
f(x) = 3x³ + 2x² - 21x - 20
∴ f(- 1) = 3 . (- 1)³ + 2 . (-1)² - 21 . (- 1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0
x = - 1 হলে রাশিটির মান শূন্য হয়।
∴ (x + 1), f(x) এর একটি উৎপাদক।
 
এখন,
3x³ + 2x² - 21x - 20
= 3x³ + 3x² - x² - x - 20x - 20
= 3x²(x + 1) - x(x + 1) - 20(x + 1)
= (x +1)(3x² - x - 20)
২,৪০৬.
√(- 8) × √(- 2) = কত?
  1. 4
  2. 4i
  3. - 4
  4. - 4i
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: √(- 8) × √(- 2) = কত?

সমাধান:
√- 8 × √- 2
= √{8(i2)} × √{2(i2)}   [i2 = - 1]
= 2√(2)i × √(2)i
= 4 × i2
= - 4
২,৪০৭.
(2a-1 + 3b-1)-1 এর মান কত?
  1. ab/(2b + 3a)
  2. 2ab/(2b + 3a)
  3. 2b/(2b + 3a)
  4. 2a/(2b + 3a)
সঠিক উত্তর:
ab/(2b + 3a)
উত্তর
সঠিক উত্তর:
ab/(2b + 3a)
ব্যাখ্যা

প্রশ্ন: (2a-1 + 3b-1)-1 এর মান কত?

সমাধান:
(2a-1 + 3b-1)-1
= {2(1/a) + 3(1/b)}-1 [যেহেতু a-n = (1/an)]
= {(2/a) + (3/b)}-1
= {(2b + 3a)/ab}-1
= ab/(2b + 3a)

২,৪০৮.
সমান্তর ধারার 10 তম পদ 20 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?
  1. 380
  2. 680
  3. 520
  4. 460
সঠিক উত্তর:
380
উত্তর
সঠিক উত্তর:
380
ব্যাখ্যা
প্রশ্ন: সমান্তর ধারার 10 তম পদ 20 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?

সমাধান:
সমান্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অন্তর d 
10 তম পদ = 20
⇒ a + (n - 1)d = 20
⇒ a + (10 - 1)d = 20
⇒ a + 9d = 20 ......... (1)

আমরা জানি,
n তম পদের সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d}
প্রথম 19টি পদের সমষ্টি,
Sn= (19/2){2a + (19 - 1)d}
=  (19/2){2a + 18d}
= (19/2){2(a + 9d)}
= 19 × 20
= 380
২,৪০৯.
yy√y = (y√y)y হয়, তবে y√y এর মান কত?
  1. ক) 9/4
  2. খ) 16/3
  3. গ) 27/8
  4. ঘ) 24/9
সঠিক উত্তর:
গ) 27/8
উত্তর
সঠিক উত্তর:
গ) 27/8
ব্যাখ্যা
yy√y = (y√y)y
(yy)√y = (y y1/2)y
(yy)√y = (y3/2)y
(yy)√y = (yy)3/2
√y = 3/2
(√y)2 = (3/2)2
y = 9/4
 
সুতরাং, 
y√y =  (3/2)(9/4)
       = 27/8
২,৪১০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
JAK, KBL, LCM, MDN, ? 
  1. EON
  2. NEO
  3. MEN
  4. NEM
সঠিক উত্তর:
NEO
উত্তর
সঠিক উত্তর:
NEO
ব্যাখ্যা
এখানে, 
১ম বর্ণ সিরিজ =J, K, L, M, N
২য় বর্ণ সিরিজ = A, B, C, D, E
৩য় বর্ণ সিরিজ = K, L, M, N, O
২,৪১১.
এক গ্লাস চিনির শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ হলে চিনির পরিমাণ শতকরা কত?
  1. ১০%
  2. ২০%
  3. ৩০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস চিনির শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ হলে চিনির পরিমাণ শতকরা কত?

সমাধান:
শরবতে চিনি ও পানির অনুপাত ২ : ৩ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৩ = ৫

∴ শরবতে চিনির শতকরা পরিমাণ = {(২/৫) × ১০০}%
= ৪০%
২,৪১২.
2log525 + 3log7343 + 4log636 এর মান কত?
  1. 12
  2. 21
  3. 24
  4. 36
সঠিক উত্তর:
21
উত্তর
সঠিক উত্তর:
21
ব্যাখ্যা

প্রশ্ন: 2log525 + 3log7343 + 4log636 এর মান কত?

সমাধান:
= 2log525 + 3log7343 + 4log636
= 2log5(52) + 3log7(73) + 4log6(62)
= 2 × 2log55 + 3 × 3log77 + 4 × 2log66
= 4log55 + 9log77 + 8log66
= 4 × 1 + 9 × 1 + 8 × 1   [ logaa = 1]
= 4 + 9 + 8
= 21

২,৪১৩.
দুইটি ভিন্ন সরলরেখার সর্বাধিক কয়টি সাধারণ বিন্দু থাকতে পারে?
  1. ৪ টি
  2. ২ টি
  3. ১ টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভিন্ন সরলরেখার সর্বাধিক কয়টি সাধারণ বিন্দু থাকতে পারে ?

সমাধান:
দুইটি ভিন্ন সরলরেখার সর্বাধিক ১ টি সাধারণ বিন্দু থাকতে পারে।

দুইটি ভিন্ন সরলরেখার সাধারণ বিন্দু বলতে সেই বিন্দুকে বোঝায়, যেখানে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করে বা একে অপরকে অতিক্রম করে। এই বিন্দুটি দুইটি সরলরেখার অন্তর্গত এবং তা যথেষ্ট একক হতে হবে, অর্থাৎ এই বিন্দুতে দুইটি রেখার মধ্যকার সম্পর্ক বা যোগসূত্র স্থাপন হয়।

এটি একধরণের ছেদ বিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট হিসাবে পরিচিত।
২,৪১৪.
বুশরা, এষা ও প্রিতুই ৬ মিনিট, ১২ মিনিট, ১৮ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?
  1. ৩০ মিনিট
  2. ৩৬ মিনিট
  3. ২৪ মিনিট
  4. ৫৪ মিনিট
সঠিক উত্তর:
৩৬ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: বুশরা, এষা ও প্রিতুই ৬ মিনিট, ১২ মিনিট, ১৮ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?

সমাধান:
নির্ণেয় সময় হবে ৬ মিনিট, ১২ মিনিট, ১৮ মিনিট এর ল.সা.গু 

৬, ১২,১৮ এর ল.সা.গু = ৩৬

৩৬ মিনিট পর তারা একত্রে চকলেট খায়
২,৪১৫.
১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যার ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৫
  2. খ) ১৬.৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৯.৫
সঠিক উত্তর:
খ) ১৬.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬.৫
ব্যাখ্যা

৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০
মোট ১০ টি সংখ্যা
∴ মধ্যক = ১০/২ এবং (১০/২ + ১) তম পদের গড়
= ৫ম ও ৬ষ্ঠ পদের গড়
= (১৫ + ১৮)/২
= ৩৩/২
= ১৬.৫

২,৪১৬.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 মিটার কম এবং পরিসীমা 100 মিটার। পুকুরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? 
  1. দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার
  2. দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার
  3. দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 30 মিটার
  4. দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 25 মিটার
সঠিক উত্তর:
দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 মিটার কম এবং পরিসীমা 100 মিটার। পুকুরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? 

সমাধান: 

মনে করি,
আয়তাকার পুকুরের দৈর্ঘ্য = x মিটার
এবং আয়তাকার পুকুরের প্রস্থ = y মিটার
প্রথম শর্তানুসারে, x + 10 = 2y .........(1) 
এবং দ্বিতীয় শর্তানুসারে, 2(x + y) = 100 .........(2)

এখন, 
(1) নং সমীকরণ হতে পাই, 
x = 2y - 10 ......... (3)

x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই, 
2(2y - 10 + y) = 100
বা, 2(3y - 10) = 100
বা, 6y - 20 = 100
বা, 6y = 100 + 20
বা, 6y = 120
বা, y = 120/6
∴ y = 20 

y-এর মান (3) নং এ বসিয়ে পাই,
x = 2 × 20 - 10
বা, x = 40 - 10
∴ x = 30 

∴ পুকুরের দৈর্ঘ্য = 30 মিটার এবং প্রস্থ = 20 মিটার।
২,৪১৭.
3x + 6y = 12 সমীকরণের কতটি সমাধান আছে? 
  1. একটিও না 
  2. মাত্র একটি 
  3. দুইটি 
  4. অসীম সংখ্যক 
সঠিক উত্তর:
অসীম সংখ্যক 
উত্তর
সঠিক উত্তর:
অসীম সংখ্যক 
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 6y = 12 সমীকরণের কতটি সমাধান আছে? 

সমাধান: 
দেওয়া আছে, 
3x + 6y = 12
⇒ 3(x + 2y) = 12
⇒ x + 2y = 12/3
⇒ x + 2y = 4
⇒ 2y = 4 - x
∴ y = (4 - x)/2

এখন, সমীকরণটিতে x ও y দুইটি চলক। x চলকের বিভিন্ন বাস্তব মানের জন্য y চলকের বিভিন্ন বাস্তব মান পাওয়া যাবে। 
সুতরাং, সমীকরণটির সমাধান অসীম। 
যেমন,
যদি x = 2 হয়, তবে, y = (4 - 2)/2 = 2/2 = 1
যদি x = 4 হয়, তবে, y = (4 - 4)/2 = 0/2 = 0
যদি x = - 2 হয়, তবে, y = (4 + 2)/2 = 6/2 = 3
অর্থাৎ, এভাবে অসংখ্য জোড়া মান পাওয়া যায়।

২,৪১৮.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) -১
  2. খ) ০
  3. গ) ১
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০;
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯

এদের অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১
২,৪১৯.
যদি a একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5a + 6) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3a + 9) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?
  1. 1/a
  2. 2a
  3. 2a + 1
  4. 3a
সঠিক উত্তর:
2a
উত্তর
সঠিক উত্তর:
2a
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5a + 6) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3a + 9) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
5a + 6 এর চেয়ে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা = 5a + 6 + 2 = 5a + 8
3a + 9 এর চেয়ে ছোট বৃহত্তম জোড় সংখ্যা = 3a + 9 - 1 = 3a + 8

∴ পার্থক্য = 5a + 8 - 3a - 8
= 2a
২,৪২০.
x3 - 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (x + 2)
  2. খ) (x2 + 2x + 2)
  3. গ) (x + 4)
  4. ঘ) (x2 + 2x + 4)
সঠিক উত্তর:
ঘ) (x2 + 2x + 4)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x2 + 2x + 4)
ব্যাখ্যা
x3 - 8
= x3 - 23
= (x - 2) (x2 + 2x + 4)
২,৪২১.
  1. 6/17
  2. 11/6
  3. 9/5
  4. 14/7
সঠিক উত্তর:
11/6
উত্তর
সঠিক উত্তর:
11/6
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

২,৪২২.
একটি লঞ্চে মোট যাত্রী 90 জন। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণের চেয়ে 10 টাকা বেশি। ডেকের ভাড়া মাথাপিছু 40 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 5200 টাকা হলে কেবিনে কতজন যাত্রী আছে?
  1. 32 জন
  2. 35 জন
  3. 37 জন
  4. 42 জন
সঠিক উত্তর:
32 জন
উত্তর
সঠিক উত্তর:
32 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী 90 জন। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণের চেয়ে 10 টাকা বেশি। ডেকের ভাড়া মাথাপিছু 40 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 5200 টাকা হলে কেবিনে কতজন যাত্রী আছে?

সমাধান:
ধরি, ডেকের যাত্রী = x জন
∴ কেবিনের যাত্রী = (90 - x) জন

ডেকের ভাড়া মাথাপিছু 40 টাকা।
∴ কেবিনের ভাড়া = (40 × 2 + 10) টাকা
= 80 + 10 = 90 টাকা

প্রশ্নমতে,
40x + 90(90 - x) = 5200
⇒ 40x + 8100 - 90x = 5200
⇒ 8100 - 50x = 5200
⇒ 50x = 8100 - 5200
⇒ 50x = 2900
⇒ x = 2900/50
∴ x = 58

∴ কেবিনের যাত্রী সংখ্যা = 90 - 58 = 32 জন।

২,৪২৩.
দুইটি সংখ্যার পার্থক্য ১০ এবং তাদের যোগফল পার্থক্যের ৪ গুণ। সংখ্যা দুইটি কত?
  1. ২৫ এবং ১৫
  2. ৩৫ এবং ২০
  3. ১৮ এবং ১৫
  4. ৩৬ এবং ১৪
সঠিক উত্তর:
২৫ এবং ১৫
উত্তর
সঠিক উত্তর:
২৫ এবং ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার পার্থক্য ১০ এবং তাদের যোগফল পার্থক্যের ৪ গুণ। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি যথাক্রমে x এবং y

প্রশ্নমতে,
x - y = ১০ ...........(1)

এবং,
x + y = ৪(x - y)
⇒ x + y = ৪(১০) [(1) নং থেকে মান বসিয়ে]
⇒ x + y = ৪০ ...........(2)

এখন, (1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
(x - y) + (x + y) = ১০ + ৪০
⇒ ২x = ৫০
⇒ x = ৫০/২
⇒ x = ২৫

এবার x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
২৫ + y = ৪০
⇒ y = ৪০ - ২৫
⇒ y = ১৫

অতএব, সংখ্যা দুইটি হলো ২৫ এবং ১৫

২,৪২৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫: ১২ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৫৪
  3. ৭০
  4. ৯০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫: ১২ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ১২ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = (৫ × ১২)ক = ৬০ক

প্রশ্নমতে,
৬০ক = ৩০০
⇒ ক = ৩০০/৬০
⇒ ক = ৫

∴ বৃহত্তম সংখ্যা = ১২ × ক = ১২ × ৫ = ৬০

২,৪২৫.
৬৬(২/৩)% = কত?
  1. ক) ১/৮
  2. খ) ১/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
গ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২/৩
ব্যাখ্যা

৬৬(২/৩)%
= (২০০/৩)%
= (২০০/৩) × (১/১০০)
= ২/৩

২,৪২৬.
চিত্রে BC||DF হলে ∠AEF = ?
  1. ক) 180° - A
  2. খ) ∠DAE + ∠ABC
  3. গ) ∠DAE + ∠AED
  4. ঘ) ∠AED + ∠ACD
সঠিক উত্তর:
খ) ∠DAE + ∠ABC
উত্তর
সঠিক উত্তর:
খ) ∠DAE + ∠ABC
ব্যাখ্যা

BC||DE এবং AB ছেদক হলে ∠ADE = ∠ABC
ΔADE -এ ∠AEF = ∠DAE + ∠ADE = ∠DAE + ∠ABC

২,৪২৭.
3, 6, 2, 8 সংখ্যা গুলো একবার ব্যবহার করে তিন অংকের কয়টি বিজোড় সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 6, 2, 8 সংখ্যা গুলো একবার ব্যবহার করে তিন অংকের কয়টি বিজোড় সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
4 টি সংখ্যার মধ্যে একটি বিজোড় 
তাই বিজোড় সংখ্যা হতে হলে অবশ্যই এই সংখ্যাটি শেষ ঘরে হতে হবে।

বাকি তিনটি সংখ্যাকে সামনের দুই ঘরে 3p2 = 6 ভাবে সাজানো যাবে।

∴ মোট সাজানো যাবে = 6 × 1 = 6 ভাবে।
২,৪২৮.
7 + 13 + 19 + 25 + … ধারাটির কোন পদ 157?
  1. 26 তম পদ
  2. 21 তম পদ
  3. 25 তম পদ
  4. 28 তম পদ
সঠিক উত্তর:
26 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
26 তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + … ধারাটির কোন পদ 157?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা (Arithmetic Series)।
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6
ধরি, ধারাটির n তম পদ = 157

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
7 + (n - 1) × 6 = 157
⇒ 6(n - 1) = 157 - 7
⇒ 6(n - 1) = 150
⇒ n - 1 = 150 / 6
⇒ n - 1 = 25
⇒ n = 25 + 1
∴ n = 26

∴ ধারাটির 26 তম পদ = 157

২,৪২৯.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪৮ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৮৪। দ্বিতীয় সংখ্যাটি কত? 
  1. ১৪
  2. ১২
  3. ২৫
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪৮ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৮৪। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
এখানে, প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = ৪৮
এবং দ্বিতীয় সংখ্যা × তৃতীয় সংখ্যা = ৮৪
দেখা যাচ্ছে যে, 'দ্বিতীয় সংখ্যা' উভয় গুণফলের মধ্যেই সাধারণ উৎপাদক হিসেবে বিদ্যমান।

∴ ২য় সংখ্যাটি হবে ৪৮ এবং ৮৪ এর গ.সা.গু

৪৮ এবং ৮৪ এর গ.সা.গু বের করি:

৪৮ = ২ × ৩
৮৪ = ২ × ৩ × ৭
সাধারণ মৌলিক গুণনীয়ক = ২ × ৩ = ১২
∴ দ্বিতীয় সংখ্যা = ১২

২,৪৩০.
a + a-1 = 2 হলে 2a/(a2 - a + 1) এর মান-
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

a + a-1 = 2
বা, a + 1/a = 2
বা, a2 + 1 = 2a
বা, a2 - a + 1 = a
বা, 1/(a2 - a + 1) = 1/a
বা, 2a/(a2 - a + 1) = 2a/a
∴ 2a/(a2 - a + 1) = 2

২,৪৩১.
'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার কত গুণ? 
  1. চারগুণ
  2. পাঁচগুণ
  3. তিনগুণ
  4. দ্বিগুণ
সঠিক উত্তর:
চারগুণ
উত্তর
সঠিক উত্তর:
চারগুণ
ব্যাখ্যা

প্রশ্ন: 'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার কত গুণ? 

সমাধান-
'RAJSHAHI' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি, যার মধ্যে A আছে 2 টি এবং H আছে  2 টি।
সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 8! / (2! × 2!) = 40320/4 = 10080

'BARISAL' শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি, যার মধ্যে A আছে 2 টি। 
সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 7! / 2! = 5040/2 = 2520

এখন,
RAJSHAHI / BARISAL = 10080/2520
⇒ RAJSHAHI / BARISAL = 4
⇒ RAJSHAHI = 4 × BARISAL

অর্থাৎ 'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার - চারগুণ।

২,৪৩২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল ৫১২বর্গমি হলে,পরিসীমা কত?
  1. ক) ৯৬
  2. খ) ৭৮
  3. গ) ৬৬
  4. ঘ) ১০২
সঠিক উত্তর:
ক) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬
ব্যাখ্যা

ধরি, প্রস্থ = x
∴ দৈর্ঘ্য = 2x
প্রশ্নমতে,
2x × x = 512
বা, x = 16
সুতরাং পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(2×16 + 16) = 96 m.

২,৪৩৩.
2 - 4 + 8 - 16 + ..... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
  1. 72
  2. 74
  3. 86
  4. 98
সঠিক উত্তর:
86
উত্তর
সঠিক উত্তর:
86
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ..... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2 [r < 1]
পদসংখ্যা, n = 7

∴ প্রথম 7টি পদের সমষ্টি = {a(1 - r7)}/(1 - r)
= {2(1 - (- 2)7}/{(1 - (- 2)}
= {2(1 + 128)}/(1 + 2)
= {2 × 129}/3  
=  258/3
=  86
২,৪৩৪.
২৩৪ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৮, ১২ এবং ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৮
  2. ৩২
  3. ৫৪
  4. ৬৪
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: ২৩৪ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৮, ১২ এবং ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:

সংখ্যাটি এমন হবে যাতে ২৩৪ এর সাথে যোগ করলে প্রাপ্ত সংখ্যা ৮, ১২ ও ১৮ দ্বারা বিভাজ্য হয়।
অর্থাৎ ৮, ১২ ও ১৮ এর ল.সা.গু বের করে ২৩৪ এর সাথে তার নিকটবর্তী গুণিতকের পার্থক্য নির্ণয় করতে হবে।

এখন, ৮, ১২ এবং ১৮ এর ল.সা.গু = ৭২

২৩৪ কে ৭২ দ্বারা ভাগ করলে,
৭২ × ৩ = ২১৬
অবশিষ্ট = ২৩৪ - ২১৬ = ১৮

যেহেতু ৭২ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে,
তাই যোগ করতে হবে = ৭২ - ১৮ = ৫৪

∴ নির্ণেয় সংখ্যা = ৫৪ ।

২,৪৩৫.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি -
  1. b2 - 4ac = 0
  2. b2 - 4ac > 0
  3. b2 - 4ac < 0
  4. b2 - 4ac পূর্ণবর্গ
সঠিক উত্তর:
b2 - 4ac = 0
উত্তর
সঠিক উত্তর:
b2 - 4ac = 0
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি - 

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২,৪৩৬.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ৮০,০০০
  2. খ) ১,২০,০০০
  3. গ) ৯০,০০০
  4. ঘ) ১,০০,০০০
সঠিক উত্তর:
ঘ) ১,০০,০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১,০০,০০০
ব্যাখ্যা

বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট আর পরাজিত প্রার্থী পায় ৪৫% ভোট। সুতরাং ভোটের পার্থক্য = (৫৫-৪৫)% = ১০%
এখানে ১০% = ১০,০০০
তাহলে ১০০% = ১,০০,০০।

২,৪৩৭.
(x2 - 3xy + 2y2) + (4x2 + xy - 5y2) এর সরলীকরণে y2 এর সহগ কত হবে?
  1. 3
  2. - 7
  3. - 3
  4. - 5
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 - 3xy + 2y2) + (4x2 + xy - 5y2) এর সরলীকরণে y2 এর সহগ কত হবে?

সমাধান:
(x2 - 3xy + 2y2) + (4x2 + xy - 5y2)
= (x2 + 4x2) + (- 3xy + xy) + (2y2 - 5y2)
= 5x2 - 2xy - 3y2

∴ সরলীকরণে y2 এর সহগ - 3
২,৪৩৮.
টাকায় ৭টি করে পণ্য ক্রয় করে টাকায় ৫টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ৫০%
  2. ৩০%
  3. ২৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৭টি করে পণ্য ক্রয় করে টাকায় ৫টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
৭টি পণ্যের ক্রয়মূল্য ১ টাকা
১ টি পণ্যের ক্রয়মূল্য = ১/৭ টাকা

আবার, 
৫টি পণ্যের বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টি পণ্যের বিক্রয়মূল্য = ১/৫ টাকা

∴ লাভ = (১/৫) - (১/৭) টাকা
= (৭ - ৫)/৩৫
= ২/৩৫ টাকা

∴ শতকরা লাভ = (২/৩৫)/(১/৭) × ১০০%
= (২/৫) × ১০০%
= ৪০%

সুতরাং, শতকরা ৪০% লাভ হয়। 

২,৪৩৯.
০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
  1. ক) 8/৩৩
  2. খ) ৪/৯৯
  3. গ) ১১২/৯৯
  4. ঘ) ১৪/৯৯
সঠিক উত্তর:
ক) 8/৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) 8/৩৩
ব্যাখ্যা

০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ......
= ০.১২ + ০.১২×০.০১ + ০.১২×(০.০১) + ......
এখানে,
a = ০.১২, r = ০.০১ < ১
∴ n পদের সমষ্টি, s = a . {(১-rn)/(১-r)}
= ০.১২ × {(১-(০.০১)n)/(১-০.০১)}
= ০.১২ × {(১-(১/১০০)n)/০.৯৯)}
= (০.১২/০.৯৯) × {১-(১/১০)n}
= (১২/৯৯) × {১-(১/১০২n)}
n অসীম হলে, s = (১২/৯৯) × {১-(১/১০)}
= (৪/৩৩)(১-০)
= ৪/৩৩

২,৪৪০.
একটি ক্লাসের 15 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 5 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 5 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?
  1. 320
  2. 280
  3. 252
  4. 480
সঠিক উত্তর:
252
উত্তর
সঠিক উত্তর:
252
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের 15 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 5 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 5 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?

সমাধান:
5 জনকে সর্বদা বাদ দিয়ে 5 জনের কমিটি গঠনের উপায়,
= (15 - 5)C5
10C5
= 10!/5!(10 - 5)!
= 10!/(5! × 5!)
= 252
২,৪৪১.
3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 4/5
  4. ঘ) 5/4
সঠিক উত্তর:
খ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
3√3 এর 3 ভিত্তিক লগারিদম = log33√3
 = log33(1 + 1/2)
  = log333/2
= (3/2) × log33
= (3/2) × 1
 = 3/2
২,৪৪২.
100 টি দুই টাকার মুদ্রা ও পাঁচ টাকার মুদ্রায় মোট 440 টাকা হলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা কয়টি?
  1. ক) ৬০ টি
  2. খ) ৮০ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৫০ টি
সঠিক উত্তর:
খ) ৮০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ টি
ব্যাখ্যা

মনে করি, দুই টাকার মুদ্রা সংখ্যা 'ক' টি।
তাহলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা (100 - ক) টি।
প্রশ্নমতে, ক × 2 + (100 - ক) × 5 = 440
বা, 2ক + 500 - 5ক = 440
বা, - 3ক = 440 - 500
বা, - 3ক = - 60
সুতরাং ক = 20
সুতরাং দুই টাকার মুদ্রা সংখ্যা 20টি এবং পাঁচ টাকার মুদ্রার সংখ্যা (100 - 20) বা, 80 টি।

২,৪৪৩.
1 + 3 + 5 + …….. ধারাটির কোন পদ 383 হবে?
  1. ক) 192
  2. খ) 182
  3. গ) 194
  4. ঘ) 196
সঠিক উত্তর:
ক) 192
উত্তর
সঠিক উত্তর:
ক) 192
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
মনে করি,n তম পদ = 383

∴ a + (n-1)d = 383
⇒ 1 + (n-1)2 = 383
⇒ 1 + 2n - 2 = 383
⇒ 2n - 1 = 383
⇒ 2n = 384
∴ n = 192
২,৪৪৪.
(a + 5)2 - (a - 2)2 এর সরলীকৃত মান কোনটি?
  1. 14a + 21
  2. a - 7
  3. 9a - 18
  4. 12a - 22
সঠিক উত্তর:
14a + 21
উত্তর
সঠিক উত্তর:
14a + 21
ব্যাখ্যা
প্রশ্ন: (a + 5)2 - (a - 2)2 এর সরলীকৃত মান কোনটি?

সমাধান: 
প্রদত্ত রাশি = (a + 5)2 - (a - 2)2
= (a + 5 + a - 2)(a + 5 - a + 2)
= (2a + 3)(7)
= 14a + 21
২,৪৪৫.
x ≤ x/3 + 4 এর সমাধান হলো- 
  1. ক) x ≤12
  2. খ) x ≤ 4
  3. গ) x ≥ 6
  4. ঘ) x ≤ 6
সঠিক উত্তর:
ঘ) x ≤ 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x ≤ 6
ব্যাখ্যা
x ≤ x/3 + 4 
⇒x - x/3 ≤x/3 + 4 - x/3   
⇒(3x - x)/3 ≤ 4
⇒2x/3 ≤ 4
⇒(2x/3) ×(3/2)≤ (4 ×3)/2
 ∴ x≤6
২,৪৪৬.
একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ১ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ২২০০০ লিটার
  2. ২৫০০০ লিটার
  3. ৩০০০০ লিটার
  4. ৩৫০০০ লিটার
সঠিক উত্তর:
৩৫০০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ১ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ৭ মি.
= ৭০০ সে.মি.
প্রস্থ = ৫ মি.
= ৫০০ সে.মি.
উচ্চতা = ১ মি.
= ১০০ সে.মি.

আমরা জানি,
আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (৭০০ × ৫০০ × ১০০) ঘন সে.মি.
= ৩৫০০০০০০ ঘন সে.মি.
= ৩৫০০০০০০/১০০০ লিটার  [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]
= ৩৫০০০ লিটার
২,৪৪৭.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
{(n - 2) × 180}/n = 120
বা, {(n - 2) × 3}/n = 2 
বা, 3n - 6 = 2n 
বা, 3n - 2n = 6
∴ n = 6 

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 6 টি।
২,৪৪৮.
একটি বৃত্তের ব্যাসকে ভূমি ধরে যদি ত্রিভুজ অঙ্কন করা হয়, তবে ত্রিভুজটি কী ধরনের?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থূলকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসকে ভূমি ধরে যদি ত্রিভুজ অঙ্কন করা হয়, তবে ত্রিভুজটি কী ধরনের?

সমাধান:
বৃত্তের ব্যাসকে ভূমি ধরে ত্রিভুজ অঙ্কন করলে, বৃত্তের ব্যাসের বিপরীত কোণ সর্বদা ৯০° হয়। এটি “বৃত্তের ব্যাস থিওরেম” বা Thales’ theorem দ্বারা প্রমাণিত। 

∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। 

উৎস: Britannica [Link]

২,৪৪৯.
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ১০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫ টাকা
ব্যাখ্যা
৫% হারে ৫০০ টাকার তিন বছরের মুনাফা = (৫x৫০০x৩)/১০০ = ৭৫ টাকা
২,৪৫০.
A = {x ∈ N : 2 < x ≤ 8} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∪ B = কত?
  1. {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
  2. {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
  3. {4, 6, 8}
  4. {3, 5, 7}
সঠিক উত্তর:
{1, 3, 4, 5, 6, 7, 8, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 4, 5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∪ B = কত?

সমাধান:
A = {x ∈ N : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∪ B = {3, 4, 5, 6, 7, 8} ∪ {1, 3, 5, 7, 9}
= {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
২,৪৫১.
(a/b) + (b/a) = 1 হলে, a3 + b3 এর মান কত?
  1. 3
  2. 1
  3. 0
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b) + (b/a) = 1 হলে, a3 + b3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a/b + b/a = 1
(a2 + b2)/ab = 1
a2 + b2 = ab
a2 - ab + b2 = 0

এখন,
a3 + b3 = (a + b)(a2 - ab + b2)
= (a + b) × 0
= 0
২,৪৫২.
(152 - 42)/(162 - 42) = কত?
  1. 0.88
  2. 209/240
  3. 15/16
  4. 0.74
সঠিক উত্তর:
209/240
উত্তর
সঠিক উত্তর:
209/240
ব্যাখ্যা
প্রশ্ন: (152 - 42)/(162 - 42) = কত?

সমাধান:
(152 - 42)/(162 - 42)
=(15 + 4)(15 - 4)/(16 + 4)(16 - 4)
= (19 × 11)/(20 × 12)
= 209/240
২,৪৫৩.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 32 বর্গ একক
  2. 16√2 বর্গ একক
  3. 16 বর্গ একক
  4. 8 বর্গ একক
সঠিক উত্তর:
32 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
32 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 8
বা, a = 8/√2
∴ a = 4√2

∴ বর্গের ক্ষেত্রফল = (4√2)2 = 32 বর্গ একক
২,৪৫৪.
x + (1/x) = 2 হলে, x5 + (1/x5) = কত?
  1. 2
  2. 4
  3. 27
  4. 64
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 হলে, x5 + (1/x5) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + (1/x) = 2 
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 - 2x + 1 = 0 
বা, (x - 1)2 = 0 
বা, x - 1 = 0 
∴ x = 1 

এখন, 
x5 + (1/x5
= (1)5 + {1/(1)5
= 1 + (1/1) 
= 1 + 1 
= 2
২,৪৫৫.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 27π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 3.5 মিটার
  2. 2.5 মিটার
  3. 3 মিটার
  4. 4 মিটার
সঠিক উত্তর:
3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 27π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান:
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 27π
⇒ r2 = 9
⇒ r = 3
সুতরাং ব্যাসার্ধ 3 মিটার।
২,৪৫৬.
এক ব্যক্তি ৮২৫০০ টাকায় একটি ফ্রিজ কিনতে রাজি হন। তাকে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি দিতে হবে। যদি প্রথম কিস্তি ২০০০ টাকা হয়, কতগুলো কিস্তিতে ফ্রিজের টাকা পরিশোধ করতে পারবেন?
  1. ২২
  2. ২০
  3. ১৮
  4. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮২৫০০ টাকায় একটি ফ্রিজ কিনতে রাজি হন। তাকে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি দিতে হবে। যদি প্রথম কিস্তি ২০০০ টাকা হয়, কতগুলো কিস্তিতে ফ্রিজের টাকা পরিশোধ করতে পারবেন?

সমাধান: 

১ম কিস্তি = ২০০০ টাকা
২য় কিস্তি = ২০০০ + ৫০০ টাকা = ২৫০০ টাকা
৩য় কিস্তি = ২৫০০ + ৫০০ টাকা = ৩০০০ টাকা

ধারাটি = ২০০০ + ২৫০০ + ৩০০০ + .....................
এখানে 
১ম পদ a = ২০০০
সাধারণ অনুপাত d = ২৫০০ - ২০০০ = ৫০০ 
কিস্তি পরিশোধ সংখ্যা  = n

আমরা জানি
(n/2){2a + (n - 1) d = সমষ্টি / মোট টাকা
n/২{২ × ২০০০ + (n - ১)৫০০ = ৮২৫০০
(n/২){৪০০০ + ৫০০n - ৫০০ = ৮২৫০০
n(৫০০n + ৩৫০০) = ১৬৫০০০
৫০০n + ৩৫০০n - ১৬৫০০০ = ০
৫০০(n + ৭n - ৩৩০) = ০
n২ + ৭n - ৩৩০ = ০
n২ + ২২n - ১৫n - ৩৩০ = ০
n(n + ২২) - ১৫(n + ২২) = ০
(n + ২২) (n - ১৫) = ০

হয় 
n + ২২ = ০
n = - ২২ [গ্রহণ যোগ্য নয়]

অথবা
n - ১৫ = ০
n  = ১৫
২,৪৫৭.
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১১০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?

সমাধান: 
ধরি, 
খ এর বেতন x
∴ ক এর বেতন x + ৪০০

প্রশ্নমতে,
(x + ৪০০)/x = ৭/৫
⇒ ৫x + ২০০০ = ৭x
⇒ ৭x - ৫x = ২০০০
⇒ ২x = ২০০০
∴ x = ১০০০ 

∴ খ এর বেতন ১০০০ টাকা 
২,৪৫৮.
CHATTOGRAM শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা CUMILLA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 180
  2. 360
  3. 720
  4. 1020
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা

‘CHATTOGRAM’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 10!/2!2!
‘CUMILLA’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 7!/2!
‘CHATTOGRAM’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা ‘CUMILLA’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার (10!/2!2!)/(7!/2!) গুণ বা 360 গুণ।

২,৪৫৯.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪
  2. খ) ৩২
  3. গ) 8
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩a2/৪
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩(a + ২)2/৪

প্রশ্নমতে,
{√৩(a + ২)/৪} - {√৩a/৪} = ৩√৩
⇒ (√৩/৪){(a + ২) - a2} = ৩√৩
⇒ a+ ৪a + ৪ - a = ১২
⇒ ৪a + ৪ = ১২
⇒ ৪a = ১২ - ৪
⇒ ৪a = ৮
a = ২

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার
২,৪৬০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ২১%
  2. ৩১%
  3. ৯%
  4. ১১%
সঠিক উত্তর:
২১%
উত্তর
সঠিক উত্তর:
২১%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ

আবার,
নতুন দৈর্ঘ্য = ক + (ক এর ১০%) = ১.১ক
নতুন প্রস্থ = খ + (খ এর ১০%) = ১.১খ
∴ নতুন ক্ষেত্রফল = ১.১ক × ১.১খ = ১.২১ কখ

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১.২১ কখ - কখ = ০.২১কখ

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = (০.২১কখ/কখ) × ১০০% = ২১%

সুতরাং ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে।
২,৪৬১.
রাসেল একটি সাইকেল ৯০০০ টাকায় ক্রয় করে ১১০০০ টাকা বিক্রয় করল। তার শতকরা লাভ কত?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২২.২২%
  4. ঘ) ২০.২২%
সঠিক উত্তর:
গ) ২২.২২%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২.২২%
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল একটি সাইকেল ৯০০০ টাকায় ক্রয় করে ১১০০০ টাকা বিক্রয় করল। তার শতকরা লাভ কত? 

সমাধান: 
লাভ = ১১০০০ - ৯০০০ টাকা = ২০০০ টাকা 

৯০০০ টাকায় লাভ করে ২০০০ টাকা 
∴ ১ টাকায় লাভ করে ২০০০/৯০০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ করে (২০০০ × ১০০)/৯০০০ টাকা 
= ২২.২২২২ টাকা 
২,৪৬২.
যদি p = 7/10, q = 4/5 এবং r = 11/20 হয়, তাহলে 20p - 15q + 40r এর মান কত?
  1. 32
  2. 22
  3. 18
  4. 24
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p = 7/10, q = 4/5 এবং r = 11/20 হয়, তাহলে 20p - 15q + 40r এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
p = 7/10, q = 4/5 এবং r = 11/20

প্রদত্ত রাশি, 
20p - 15q + 40r
= 20 × (7/10) - 15 × (4/5) + 40 × (11/20)
= (2 × 7) - (3 × 4) + (2 × 11)
= 14 - 12 + 22
= 2 + 22
= 24

২,৪৬৩.
a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদক কোনটি?
  1. (a + y + 2)(a - y + 4)
  2. (a + y + 1)(a - y + 5)
  3. (a + y + 3)(a - y + 2)
  4. (a + y + 4)(a - y + 2)
সঠিক উত্তর:
(a + y + 2)(a - y + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a + y + 2)(a - y + 4)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদক কোনটি?

সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y
= a2 + 2 . a . 3 + 32 - 1 - y2 + 2y
= (a + 3)2 - (y2 - 2y + 1) 
=  (a + 3)2 - (y - 1)2
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)

২,৪৬৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 23 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 20 সে.মি.
সঠিক উত্তর:
16 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
16 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 102 = 82 + লম্ব2
⇒ লম্ব2 = 100 - 64
⇒ লম্ব2 = 36
∴ লম্ব = 6 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = 10 + 6 = 16 সে.মি.
২,৪৬৫.
একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা ১২০° কোণে চলে গেছে। দুইজন লোক ঐ নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ১০ কিমি ও ঘন্টায় ৮ কিমি বেগে বিপরীত দিকে রওনা হলো। ৫ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দুরত্ব নির্ণয় করুন।
  1. ক) ৭৮.১ কিমিঃ
  2. খ) ৭৫ কিমিঃ
  3. গ) ৭৭.১ কিমিঃ
  4. ঘ) ৮০ কিমিঃ
সঠিক উত্তর:
ক) ৭৮.১ কিমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৮.১ কিমিঃ
ব্যাখ্যা

ACD সমকোনী ত্রিভুজে, CD/AC = Sin60 বা, CD = 40 x (√3)/2 = 20√3
AD/AC = Cos60 বা, AD = 40 x 1/2 = 20
BCD সমকোনী ত্রিভুজে, BC² = BD² + CD² = (BA + AD)² + CD² = (50+20)² + (20√3)² = 6100
BC = 78.1
২,৪৬৬.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুইটির ল.সা. গু কত?
  1. ২৯০
  2. ২৮০
  3. ২৬০
  4. ২৭০
সঠিক উত্তর:
২৮০
উত্তর
সঠিক উত্তর:
২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৫ হলে, সংখ্যা দুইটির ল.সা. গু কত?

সমাধান:
দেওয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ক  এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৫৬ × ৫ = ২৮০
২,৪৬৭.
(3- 1 + 7- 1) - 1 = কত?
  1. ক) 2.1
  2. খ) 21
  3. গ) 10/21
  4. ঘ) .21
সঠিক উত্তর:
ক) 2.1
উত্তর
সঠিক উত্তর:
ক) 2.1
ব্যাখ্যা
প্রশ্ন: (3- 1 + 7- 1) - 1 = কত?

সমাধান: 
 (3- 1 + 7- 1) - 1
= {(1/3) + (1/7)}- 1
= {(7 + 3)/21}- 1
= (10/21)- 1
= 1/(10/21)
= 21/10
= 2.1
২,৪৬৮.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 15 মিটার
  2. 20 মিটার
  3. 24 মিটার
  4. 30 মিটার
সঠিক উত্তর:
30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 

সমাধান: 
মনে করি, 
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
বা, (50)2 = (40)2 + (x)2
বা, 2500 = 1600 + (x)2
বা, (x)2 = 2500 - 1600
বা, (x)2 = 900
বা, (x)2 = (30)2
∴ x = 30 

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 30 মিটার।
২,৪৬৯.
যদি (x - y)2 = 14, xy = 2, তবে  x 2 + y 2 = ?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x - y)2 = 14, xy = 2, তবে  x 2 + y 2 = ?

সমাধান:
দেওয়া আছে
(x - y)2 = 14 
xy = 2

আমরা জানি, 
x+ y2 = (x - y)2 + 2xy 
= 14 + (2 × 2)  
= 14 + 4 
= 18 

২,৪৭০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 2 : 3 হলে, ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) বিষমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সূক্ষ্মকোণী
সঠিক উত্তর:
খ) বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
খ) বিষমবাহু
ব্যাখ্যা

ত্রিভুজটির তিনটি কোণ বিষম আকৃতির হওয়ায় এর বাহুগুলোর দৈর্ঘ্যও বিষম আকৃতির হবে।
অর্থ্যাৎ, ত্রিভুজটি বিষমবাহু হবে।

২,৪৭১.
দুটি সংখ্যার অনুপাত ৩:৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১ :২। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ১৫
  3. গ) ২১
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা

প্রশ্নমতে, (৩ক + ১০)/(৭ক + ১০) = ১/২
বা, ৬ক + ২০ = ৭ক + ১০
বা, ক = ১০
সুতরাং, ছোটো সংখ্যাটি = ৩ক = ৩০

২,৪৭২.
যদি tan(x) = 1 হয়, তবে sin(x) - cos(-x) এর মান কত?
  1. 0
  2. - 1
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি tan(x) = 1 হয়, তবে sin(x) - cos(-x) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
tan(x) = 1
⇒ sin(x)/cos(x) = 1
⇒ sin(x) = cos(x)

∴ sin(x) - cos(-x)
= cos(x) - cos(-x)             
= cos(x) - cos(x)                    [∵ cos(- θ) = cosθ]
= 0 

২,৪৭৩.
একটি চৌবাচ্চা এক পাইপ দিয়ে ৬ ঘণ্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় পাইপ দিয়ে ৪ ঘণ্টায়। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চার ১/২ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ৩/৪ ঘণ্টা
  2. ২/৩ ঘণ্টা
  3. ৬/৫ ঘণ্টা
  4. ৮/১৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৬/৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬/৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা এক পাইপ দিয়ে ৬ ঘণ্টায় ভর্তি করা যায়। দ্বিতীয় পাইপ দিয়ে ৪ ঘণ্টায়। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চার ১/২ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

সমাধান:
১ম পাইপ এবং ২য় পাইপ ১ ঘণ্টায় পূর্ন করে = (১/৬) + (১/৪)
= (২ + ৩)/১২ = ৫/১২ অংশ

এখন, 
৫/১২ অংশ পূর্ন করে = ১ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ন করে = ১২/৫ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ন করে = (১২/৫) × ১/২ = ৬/৫ ঘণ্টায়

সুররাং, ১/২ অংশ ভর্তি করতে সময় লাগবে ৬/৫ ঘণ্টা।

২,৪৭৪.
2x2 + kx - 10 রাশিটির একটি উৎপাদক x - 5 হলে, k এর মান কত?
  1. - 5
  2. - 4
  3. 5
  4. - 8
সঠিক উত্তর:
- 8
উত্তর
সঠিক উত্তর:
- 8
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 + kx - 10 রাশিটির একটি উৎপাদক x - 5 হলে, k এর মান কত?

সমাধান:
ধরি,
f(x) = 2x2 + kx - 10
x - 5, f(x) এর একটি উৎপাদক বলে উৎপাদকের উপপাদ্য অনুযায়ী, f(5) = 0 হবে।

∴ f(5) = 2(5)2 + k(5) - 10
= 50 + 5k - 10
= 5k + 40

শর্তমতে,
5k + 40
⇒ 5k = - 40
⇒ k = - 40/5
∴ k = - 8

২,৪৭৫.
x + 2/x = 5 হলে x3 + 8/x3 এর মান কত?
  1. 105
  2. 155
  3. 100
  4. 95
সঠিক উত্তর:
95
উত্তর
সঠিক উত্তর:
95
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2/x = 5 হলে x3 + 8/x3 এর মান কত?
 
সমাধান:
x3 + 8/x3
= x3 + (2/x)3
= (x + 2/x)3 - 3.x.(2/x).(x + 2/x)
= 53 - 3 × 2 × 5
= 125 - 30
= 95
২,৪৭৬.
বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ৭০০ টাকা
  2. ৭২৫ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮০০ টাকা
সঠিক উত্তর:
৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা = ১৮ টাকা

সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

∴ সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৮২৬)/১১৮ টাকা
=  ৭০০ টাকা।

২,৪৭৭.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে ধারাটির প্রথম 16 টি পদের সমষ্টি কত? 
  1. 256
  2. 288
  3. 298
  4. 308
সঠিক উত্তর:
288
উত্তর
সঠিক উত্তর:
288
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে ধারাটির প্রথম 16 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = (5 - 3) = 2 
এবং পদসংখ্যা, n = 16 

আমরা জানি, 
সমান্তর ধারার 16 তম পদের সমষ্টি, S16 = (16/2) {2. a + (16 - 1)d}
= 8 {2 × 3 + 15 × 2}
= 8 (6 + 30)
= 8 × 36
= 288  । 
২,৪৭৮.
A = {x:x Fibonacci সংখ্যা এবং x3 < 512} হলে P(A) এর উপাদান কয়টি?
  1. 32
  2. 64
  3. 16
  4. 6
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

এখানে, Fibonacci সংখ্যা 0, 1, 1, 2, 3, 5, 8, 13................
এখানে, 83 = 512
∴ {0, 1, 1, 2, 3, 5}
= {0, 1, 2, 3, 5}, n(A) = 5
∴ n{P(A)} = 25 = 32

২,৪৭৯.
একটা ক্লাসের ৫০ জন ছাত্রছাত্রীর ১৮ জন মিউজিক, ২৬ জন আর্ট এবং ২ জন উভয় বিষয় নিয়েছে। কতজন শিক্ষার্থী এই দু’টোর একটিও নেয় নি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
মিউজিক নিয়েছে n(A) = ১৮ জন, আর্ট নিয়েছে n(B) = ২৬ জন
উভয় বিষয় নিয়েছে n(A∩B) = ২ জন
∴ যেকোনো একটি নিয়েছে n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)
= ১৮ + ২৬ - ২
= ৪২ জন
∴ দু’টোর একটিও নেয়নি = ৫০ - ৪২
= ৮ জন।
২,৪৮০.
নিচের কোনটি সঠিক?
  1. sin(- θ) = sinθ
  2. cos(- θ) = cosθ
  3. cot(- θ) = cotθ
  4. tan(- θ) = tanθ
সঠিক উত্তর:
cos(- θ) = cosθ
উত্তর
সঠিক উত্তর:
cos(- θ) = cosθ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান:
বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে:
• sin(- θ) = - sinθ
• cos(- θ) = cosθ
• tan(- θ) = - tanθ
• cosec(- θ) = - cosecθ
• sec(- θ) = secθ
• cot(- θ) = - cotθ

২,৪৮১.
ভ্যাটসহ একটি পণ্যের বিক্রয়মূল্য ৯২৪ টাকা। বিক্রয় এর ওপর ভ্যাট ১০%। যদি দোকানদার ১২% লাভ করে, তাহলে পণ্যের ক্রয়মূল্য কত?
  1. ৭৫০ টাকা
  2. ৭৬৬ টাকা
  3. ৭৭৬ টাকা
  4. ৭৮০ টাকা
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ভ্যাটসহ একটি পণ্যের বিক্রয়মূল্য ৯২৪ টাকা। বিক্রয় এর ওপর ভ্যাট ১০%। যদি দোকানদার ১২% লাভ করে, তাহলে পণ্যের ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ভ্যাটসহ মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
এবং ১২% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১২) = ১১২ টাকা

ভ্যাটসহ মূল্য ১১০ টাকা হলে করবাদে মূল্য = ১০০ টাকা
ভ্যাটসহ মূল্য ১ টাকা হলে করবাদে মূল্য = ১০০/১১০ টাকা
ভ্যাটসহ মূল্য ৯২৪ টাকা হলে করবাদে মূল্য =  (১০০ × ৯২৪)/১১০ = ৮৪০ টাকা

আবার,
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮৪০)/১১২ = ৭৫০ টাকা
২,৪৮২.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ১২.৫ বছরে
  2. ১৮ বছরে
  3. ২৫ বছরে
  4. ১২ বছরে
সঠিক উত্তর:
২৫ বছরে
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে তিনগুণ হলে হবে = ৩০০ টাকা
∴ সুদ = (৩০০ - ১০০) = ২০০ টাকা

এখন,
৮ টাকা সুদ হয় = ১ বছরে
১ টাকা সুদ হয় = ১/৮ বছরে
∴ ২০০ টাকা সুদ হয় = ২০০/৮ বছরে
= ২৫ বছরে
২,৪৮৩.
২০ লিটার মিশ্রনে ২০% অ্যালকোহল এবং বাকিটা পানি আছে। যদি মিশ্রনে ৫ লিটার পানি যোগ করা হয় তবে মিশ্রনে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হবে?
  1. ১৬.৬৭%
  2. ১৫%
  3. ১৬%
  4. ১৮%
সঠিক উত্তর:
১৬%
উত্তর
সঠিক উত্তর:
১৬%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ লিটার মিশ্রনে ২০% অ্যালকোহল এবং বাকিটা পানি আছে। যদি মিশ্রনে ৫ লিটার পানি যোগ করা হয় তবে মিশ্রনে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
মোট মিশ্রণ = ২০ লিটার
অ্যালকোহল = ২০%
পানি = (১০০ - ২০)% = ৮০% 

∴ মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ = ২০ এর ২০%
= ২০ এর ২০/১০০ = ৪ লিটার 

∴ পানির পরিমাণ = ২০ - ৪ = ১৬ লিটার

আবার,
৫ লিটার জল যোগ করার পর, 
নতুন পানি  = ১৬ + ৫ = ২১ লিটার
নতুন মোট মিশ্রণ = ৪ + ২১ = ২৫ লিটার

∴ নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ = (৪/২৫) × ১০০% = ১৬% 

∴ নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ = ১৬%

২,৪৮৪.
ক এর ৩% এর মান ০.৩ হলে ক এর মান কত হবে?
  1. ৯০
  2. ১০
  3. ৩০
  4. ০.৯
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

এখানে, ক × ৩/১০০ = ০.৩
বা, ৩ক = ৩০
বা, ক = ৩০/৩
বা, ক = ১০

২,৪৮৫.
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং ল.সা.গু ২১০ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩০
  4. ৪২
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
মনে করি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
৫ক ও ৭ক এর ল.সা.গু = ৩৫ক
অতএব, ৩৫ক = ২১০
⇒ ক = ৬
ক্ষুদ্রতম সংখ্যাটি ৫ × ৬ = ৩০
২,৪৮৬.
একটি সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। সাইকেলের ক্রয়মূল্য কত?
  1. ৫০০০ টাকা
  2. ৭০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। সাইকেলের ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্যেদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
২,৪৮৭.
শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে? 
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৪.৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
I = 2200 - 2000 = 200 
P = 2000 
r = 5% 
n = ? 

আমরা জানি, 
I = Pnr 
n = I/Pr 
= 200/(2000 × 5%) 
= 200/100 
= 2

∴ সময় = ২ বছর। 
২,৪৮৮.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. a2 = bc
  2. b2 = ac
  3. ab = bc
  4. a = b = c
সঠিক উত্তর:
b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
b2 = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
২,৪৮৯.
x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. - 2xy
  2. 8xy
  3. - 9xy
  4. 2xy
সঠিক উত্তর:
2xy
উত্তর
সঠিক উত্তর:
2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2. x.( - 4) + 2.y.(- 4) + 2.x.y - 2xy
= (x + y - 4)2 - 2xy

∴ x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
২,৪৯০.
a = 5, b = 3, c = 6 এবং d = 2 হলে, a - (- b) + (- c) - (- d) = কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: a = 5, b = 3, c = 6 এবং d = 2 হলে, a - (- b) + (- c) - (- d) = কত?

সমাধান:
a - (- b) + (- c) - (- d)
= a + b - c + d
= 5 + 3 - 6 + 2
= 4

২,৪৯১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য ১৮ সেঃমিঃ ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০.৫ বর্গসেঃমিঃ
  2. খ) ৮০ বর্গসেঃমিঃ
  3. গ) ৮১ বর্গসেঃমিঃ
  4. ঘ) ১৬২ বর্গসেঃমিঃ
সঠিক উত্তর:
গ) ৮১ বর্গসেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮১ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

যেহেতু সমদ্বিবাহু ত্রিভূজটির অতিভূজের দৈর্ঘ্য AC = ১৮ সেঃমিঃ
∴ AB = BC = ১৮/√২ সেঃমিঃ
∴ ক্ষেত্রফল = ১/২ × AC × BC
= ১/২ × ১৮/√২ × ১৮/√২
= ১/২ × ১/২ × ১৮ × ১৮
= ৮১ বর্গসেঃমিঃ

২,৪৯২.
cos⁡45° ⋅ cos⁡15° + sin⁡45° ⋅ sin⁡15° = ?
  1. 1/√2
  2. 1/√3
  3. 1/2
  4. √3/2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা

প্রশ্ন: cos⁡45° ⋅ cos⁡15° + sin⁡45° ⋅ sin⁡15° = ? 

​সমাধান:
​আমরা জানি,
​cos⁡A cos⁡B + sin⁡A sin⁡B = cos⁡(A - B)

​এখন,
​cos⁡45° cos⁡15° + sin⁡45° sin⁡15° 
​= cos⁡(45° - 15°)
​= cos⁡30°
​= √3/2

২,৪৯৩.
ত্রিভুজের কোণগুলোর  অন্ত:সমদ্বিখন্ডিকদ্বয়ের ছেদ বিন্দুটির নাম কী?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) লম্ববিন্দু
  4. ঘ) অন্ত:কেন্দ্র
সঠিক উত্তর:
ঘ) অন্ত:কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্ত:কেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের কোণগুলোর  অন্ত:সমদ্বিখন্ডিকদ্বয়ের ছেদ বিন্দুটির নাম কী?

সমাধান: 
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
২,৪৯৪.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সে.মি. হলে উহার পরিসীমা কত?
  1. 18 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 24 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × a2 এবং পরিসীমা 3a।
শর্তমতে,
√3/4 × a2 = 16√3
বা, a2 = 16 × 4
বা, a2 = 64
বা, a = 8
সুতরাং পরিসীমা = 3a
= 3 × 8
= 24 সে.মি.

২,৪৯৫.
X = {2, 3, 5} হলে, নিচের কোনটি সঠিক ? 
  1. ক) X = {x ∈ N : 1 < x < 5 এবং x মৌলিক সংখ্যা}
  2. খ) X = {x ∈ N : 2 ≤ x < 7 এবং x মৌলিক সংখ্যা}
  3. গ) X = {x ∈ N : 2 ≤ x ≤ 5 এবং x মৌলিক সংখ্যা}
  4. ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
X = {2, 3, 5} হলো 
2থেকে শুরু করে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা। 
অপশন খ তে শর্ত হলো 
2 থেকে শুরু করে 7 থেকে ছোট  মৌলিক সংখ্যা অর্থাৎ 2, 3, 5

অপশন গ  এর শর্ত হলো 2 থেকে শুরু করে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা অর্থাৎ 2, 3, 5

অতএব, অপশন ঘ সঠিক উত্তর হবে। 
২,৪৯৬.
মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে, মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে?
  1. ৬৪০ নম্বর
  2. ৫৩০ নম্বর
  3. ৭৮০ নম্বর
  4. ৮৬০ নম্বর
সঠিক উত্তর:
৬৪০ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
৬৪০ নম্বর
ব্যাখ্যা

প্রশ্ন: মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে, মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে?

সমাধান:
দেওয়া আছে,
পরীক্ষায় মোট নম্বর = ৮০০
মনিরা পেয়েছে ৮০% নম্বর

আমরা জানি,
৮০% অর্থ হলো ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর।

সুতরাং,
১০০ এর মধ্যে নম্বর পায় ৮০
∴ ১ এর মধ্যে নম্বর পায় ৮০/১০০
∴ ৮০০ এর মধ্যে নম্বর পায় (৮০ × ৮০০)/১০০
= ৮০ × ৮
= ৬৪০

সুতরাং, মনিরা পরীক্ষায় মোট ৬৪০ নম্বর পেয়েছে।

২,৪৯৭.
x + 1/x = √5 হলে, (x - 1/x)2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 5
  3. গ) 9
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √5 হলে, (x - 1/x)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = √5

এখন,
(x - 1/x)2 
= (x + 1/x)2 - 4x(1/x)
= (√5)2 - 4
= 5 - 4
= 1
২,৪৯৮.
।x - 3। ≤ 5 অসমতাটির সমাধান সেট হবে ________
  1. -2 ≤ x ≤ - 8
  2. 2 ≤ x ≤ 8
  3. -2 ≥ x ≥ 8
  4. -2 ≤ x ≤ 8
সঠিক উত্তর:
-2 ≤ x ≤ 8
উত্তর
সঠিক উত্তর:
-2 ≤ x ≤ 8
ব্যাখ্যা

এখানে, 
।x - 3। ≤ 5 
বা,- 5 ≤ x - 3 ≤ 5
বা,- 5 + 3 ≤ x - 3 + 3 ≤ 5 + 3
∴, - 2 ≤ x ≤ 8 

২,৪৯৯.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান 9 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ক) 36
  2. খ) 45
  3. গ) 18
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 45
উত্তর
সঠিক উত্তর:
খ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান 9 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10x + y

প্রশ্নমতে,
10y + x + 9 = 10x + y
9x - 9y = 9
∴ x - y = 1....................(1)
এবং x + y = 9...................(2)

এখন,
(1) + (2) ⇒
2x = 10
x = 5
(2)⇒
এবং y = 4

∴ সংখ্যাটি = 10 × 4 + 5
= 45
২,৫০০.
log25125 = কত?
  1. 1/5
  2. 3/2
  3. 2/5
  4. 1/3
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log25125 = কত?

সমাধান:
ধরি,
log25125 = a
⇒ (25)a = 125
⇒ 52a = 53
⇒ 2a = 3
∴ a = 3/2