বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৭৫ / ৪৭৫ · ১৭,৪০১১৭,৫০০ / ৪৭,৮৩৩

১৭,৪০১.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬√২ একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ৩০ বর্গ একক
  2. ৩৬ বর্গ একক
  3. ৬৪ বর্গ একক
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৬ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬√২ একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬√২ একক

আমরা জানি,
কর্ণ = √২ a
৬√২ = √২ a
a = ৬
অতএব, বর্গক্ষেত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য হলো ৬ একক।
আমরা জানি, ক্ষেত্রফল = a = ৬ = ৩৬ বর্গ একক
১৭,৪০২.
একটি সমান্তর ধারার ৩য় পদ এবং ৮ম পদ যথাক্রমে - 13 এবং 2 হলে, ধারাটির ১৪তম পদ কত? 
  1. 17
  2. 25
  3. 30
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৩য় পদ এবং ৮ম পদ যথাক্রমে - 13 এবং 2 হলে, ধারাটির ১৪তম পদ কত?

সমাধান: 
আমরা জানি,
an = a + (n - 1)d
দেওয়া আছে,
a3 = a + 2d = - 13 .......(1)
a8 = a + 7d = 2 .......(2)

এখন (2) থেকে (1) বিয়োগ করে পাই, 
(a + 7d) - (a + 2d) = 2 - (- 13)
⇒ 5d = 15
⇒ d = 15/5 = 3
∴ d = 3

d এর মান (1) বসিয়ে পাই,
⇒ a + 2 × 3 = - 13
⇒ a + 6 = - 13
⇒ a = - 13 - 6
∴ a = - 19

এখন ১৪তম পদ, a14 = a + 13d
= - 19 + 13 × 3
= - 19 + 39
= 20

সুতরাং, ধারাটির ১৪তম পদ = 20

১৭,৪০৩.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. 4
  2. 3
  3. 3/2
  4. 5/2
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
⇒ (22)x + 1 = 25
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2
১৭,৪০৪.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে ২টি তাস নেয়া হলে, তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/26
  3. 1/221
  4. 1/236
সঠিক উত্তর:
1/221
উত্তর
সঠিক উত্তর:
1/221
ব্যাখ্যা
প্রশ্ন: এক প্যাকেট তাস থেকে দৈবভাবে ২টি তাস নেয়া হলে, তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক প্যাকেটে তাস থাকে = 52 টি
এক প্যাকেটে টেক্কা থাকে = 4 টি

4টি টেক্কা থেকে 2 টি টেক্কা নেওয়ার উপায় = 4C2 = 6
52টি তাস থেকে 2টি তাস নেওয়ার উপায় = 52C2 = 1326

∴ সম্ভাবনা = 6/1326 = 1/221
১৭,৪০৫.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৭২ বর্গফুট
  2. ১৯৬ বর্গফুট
  3. ২২৪ বর্গফুট
  4. ২৮৮ বর্গফুট
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ১২ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ১২ ফুট
= ১২√২

এখন,
অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১২√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১২√২)
= (১৪৪ × ২) বর্গফুট
= ২৮৮ বর্গফুট
১৭,৪০৬.
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২৫% এবং ৪০% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?
  1. ২৫% 
  2. ১৫% 
  3. ১০% 
  4. ২০% 
সঠিক উত্তর:
২০% 
উত্তর
সঠিক উত্তর:
২০% 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২৫% এবং ৪০% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?

সমাধান: 
ধরি,
তৃতীয় সংখ্যাটি হলো ১০০ 

প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ২৫% কম।
∴ প্রথম সংখ্যাটি = ১০০ - [(২৫/১০০) × ১০০] = ১০০ - ২৫ = ৭৫

আবার, 
দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ৪০% কম। 
∴ দ্বিতীয় সংখ্যাটি = ১০০ - [(৪০/১০০) × ১০০] = ১০০ - ৪০ = ৬০

∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য = ৭৫ - ৬০ = ১৫ 

∴ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কম = (১৫/৭৫) × ১০০% = ২০% 

১৭,৪০৭.
ab < 0 এবং a < b হলে নিচের কোনটি ধনাত্মক?
  1. ক) a
  2. খ) ab2
  3. গ) a2b
  4. ঘ) ab
সঠিক উত্তর:
গ) a2b
উত্তর
সঠিক উত্তর:
গ) a2b
ব্যাখ্যা

যেহেতু, a < b এবং ab < 0
∴ a < 0 এবং b > 0
∴ a2b সর্বদা ধনাত্মক।

১৭,৪০৮.
= কত?
  1. ক) 64
  2. খ) 128
  3. গ) 156
  4. ঘ) 256
সঠিক উত্তর:
খ) 128
উত্তর
সঠিক উত্তর:
খ) 128
ব্যাখ্যা
(√2)8 × (21/3) 
= (21/2)8 × (21/3)9  
= 24 × 23
= 24 + 3
= 27
= 128
১৭,৪০৯.
|5 + 2x| < 7 হলে, কোনটি সত্য?
  1. - 6 < x < 1
  2. - 9 < x < 3
  3. - 2 < x < 9
  4. - 3 < x < - 9
সঠিক উত্তর:
- 6 < x < 1
উত্তর
সঠিক উত্তর:
- 6 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: |5 + 2x| < 7 হলে, কোনটি সত্য?

সমাধান:
প্রদত্ত অসমতা: |5 + 2x| < 7
⇒ - 7 < 5 + 2x < 7
⇒ - 7 - 5 < 5 + 2x - 5 < 7 - 5
⇒ - 12 < 2x < 2
⇒ - 12/2 < 2x/2 < 2/2
⇒ - 6 < x < 1

∴ - 6 < x < 1
১৭,৪১০.
নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ax2 + bx + c = 0
  2. y2 = a(x - 2)
  3. x2 + (y - 2)2 = 7 
  4. y2 = 2x + 7
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 7 
উত্তর
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 7 
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান: 
(a, b) কেন্দ্র ও r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, (x - a)2 + (y - b)2 = r2

x2 + (y - 2)2 = 7 সমীকরণটি বৃত্তের সমীকরণের অনুরূপ। 

x2 + (y - 2)2 = 7 
⇒ (x - 0)2 + (y - 2)2 = (√7)2

অতএব, বৃত্তটির কেন্দ্র = (0, 2) ও ব্যাসার্ধ = √7 
১৭,৪১১.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক - ক এর ৪০% = ৩০
বা, ক - ক এর (৪০/১০০) = ৩০
বা, ক - (৪০ক/১০০) = ৩০
বা, (১০০ক - ৪০ক /১০০) = ৩০
বা, ৬০ক = ৩০০০
বা, ক = ৩০০০/৬০
∴ ক = ৫০
১৭,৪১২.
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 
  1. ক) ৩৫
  2. খ) ১০৫
  3. গ) ২১০
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ২১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০
ব্যাখ্যা
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ২, ৩, ৫, ৭
নির্ণেয় গুণফল = ২ × ৩ × ৫ × ৭ = ২১০
১৭,৪১৩.
4a2 - 12ab + 9b2 - 4c2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (a - 3b + 3c)(3a - 3b - 2c)
  2. খ) (2a - 3b + 2c)(3a - 2b - 3c)
  3. গ) (2a - 3b + 2c)(2a - 3b - 2c)
  4. ঘ) (3a - 2b + 2c)(2a - 3b - 2c)
সঠিক উত্তর:
গ) (2a - 3b + 2c)(2a - 3b - 2c)
উত্তর
সঠিক উত্তর:
গ) (2a - 3b + 2c)(2a - 3b - 2c)
ব্যাখ্যা
4a2 - 12ab + 9b2 -4c2 
(2a)2 - 2.2a.3b + (3b)2 - (2c)2
(2a - 3b)2 - (2c)2 
{(2a - 3b) + 2c}{(2a - 3b) - 2c}
(2a - 3b + 2c)(2a - 3b - 2c)
১৭,৪১৪.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ১৭/২১
  3. ৯/৭
  4. ১৭/২৪
সঠিক উত্তর:
১৭/২৪
উত্তর
সঠিক উত্তর:
১৭/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১২/১৫ = ০.৮
১৭/২১ = ০.৮১
৯/৭ = ১.২৯
১৭/২৪ = ০.৭১

এখানে, ০.৭১ < ০.৮১ < ০.৮ < ১.২৯
অতএব, ক্ষুদ্রতম ভগ্নাংশটি ১৭/২৪
১৭,৪১৫.
  1. a16/b8
  2. a16.b8
  3. a/b
  4. 1
সঠিক উত্তর:
a16/b8
উত্তর
সঠিক উত্তর:
a16/b8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১৭,৪১৬.
একটি টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. ২১টি
  2. ২২টি
  3. ২৮টি
  4. ৪৯টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
৭টি দল অংশগ্রহণ করে একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা ১টি করে খেলা খেলবে।
তাহলে মোট খেলা হবে C = ২১টি।
১৭,৪১৭.
log2√20 + log2√(4/5) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

log2√20 + log2√4/5
= log2√(4 × 5) + log2√4/5
= log2√4 × √5 + log2√4/√5
= log2√4 + log2√5 + log2√4 - log2√5
= log22 + log22
= 1 + 1 = 2

১৭,৪১৮.
২০ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ২১π বর্গমি.
  2. ৪১ বর্গমি.
  3. ২১ বর্গমি.
  4. ৪১π বর্গমি.
সঠিক উত্তর:
২১π বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
২১π বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাস = ২০ মিটার
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ২০/২ = ১০ মিটার
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = π(১০) বর্গমিটার
= ১০০π বর্গমিটার

রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ১০ + ১ = ১১ মিটার
রাস্তাসহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = π(১১) বর্গমিটার
= ১২১π বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২১π - ১০০π) বর্গমিটার
= ২১π বর্গমিটার
১৭,৪১৯.
3x যদি 15 থেকে 6 বেশি হয়, তাহলে 4x + 2 = কত?
  1. 28
  2. 30
  3. 40
  4. 47
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: 3x যদি 15 থেকে 6 বেশি হয়, তাহলে 4x + 2 = কত?

সমাধান:
প্রশ্নমতে,
⇒ 3x = 15 + 6
⇒ 3x = 21
⇒ x = 21/3
⇒ x = 7

∴ 4x + 2 = 4 × 7 + 2 = 30
১৭,৪২০.
৬০ লিটার মিশ্রণে পানি ও দুধের অনুপাত ৭ : ৩। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে।
  1. ৭০ লিটার
  2. ৮০ লিটার
  3. ৯০ লিটার
  4. ৯৮ লিটার
সঠিক উত্তর:
৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে পানি ও দুধের অনুপাত ৭ : ৩। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে।

সমাধান: 
মিশ্রণে পানি ও দুধের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে দুধের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি 
দুধ মিশাতে হবে = ক লিটার 
প্রশ্নমতে 
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪ 
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ লিটার
১৭,৪২১.
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১২ দিনে করতে কতজন লোক লাগবে?
  1. ৩০ জন
  2. ২৫ জন
  3. ২০ জন
  4. ২২.৫ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১২ দিনে করতে কতজন লোক লাগবে?

সমাধান:
২০ দিনে কাজটি করতে লোক লাগে ১৫ জন
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে (১৫ × ২০) জন
∴ ১২ দিনে কাজটি করতে লোক লাগে (১৫ × ২০)/১২ জন
= ২৫ জন
১৭,৪২২.
কোনটি সঠিক নয়?
  1. ক) 1 বিঘা = 1600 বর্গ গজ
  2. খ) 1 বর্গ মিটার = 0.239 বিঘা
  3. গ) 1 শতক = 445.6 বর্গফুট
  4. ঘ) 1 একর = ৭ ছটাক
সঠিক উত্তর:
ঘ) 1 একর = ৭ ছটাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 একর = ৭ ছটাক
ব্যাখ্যা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক বা ১০০ শতাংশ বা ৬০.৫ কাঠা।
১৭,৪২৩.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল 72 বর্গ সে.মি. হলে উচ্চতা ও ভূমি কত?
  1. 8 সে.মি. ও 16 সে.মি.
  2. 7 সে.মি. ও 14 সে.মি.
  3. 6 সে.মি. ও 12 সে.মি.
  4. 5 সে.মি. ও 10 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি. ও 12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি. ও 12 সে.মি.
ব্যাখ্যা

মনে করি, সামান্তরিকের উচ্চতা, ক
সুতরাং, ভূমি 2ক
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
শর্তমতে, ক × 2ক = 72
বা, 2ক2 = 72
বা, ক2 = 36
বা, ক = 6
সুতরাং উচ্চতা = 6 সে.মি. এবং ভূমি 2 × 6 = ১২ সে.মি.

১৭,৪২৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৪৮
  2. ৫২
  3. ৫৮
  4. ৬২
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২
৬ - ৪ = ২

∴ ৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলো থেকে ১, ২, ৩ ও ৪ সংখ্যাগুলো বিয়োগ করলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।

এখন,
৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = ৬০ - ২ = ৫৮
১৭,৪২৫.
৩৭১০৭৯.৫২ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ক) ০.০৩৭১০৭৯৫২
  2. খ) ০.৩৭১০৭৯৫২
  3. গ) ৩৭.১০৭৯৫২
  4. ঘ) ৩.৭১০৭৯৫২
সঠিক উত্তর:
খ) ০.৩৭১০৭৯৫২
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৩৭১০৭৯৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭১০৭৯.৫২ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

সমাধান:
আমরা জানি,
10,00,000 মিলিগ্রাম = 1 কিলোগ্রাম
371079.52 মিলিগ্রাম = 371079.52/10,00,000 কিলোগ্রাম
= 0.371079.52 কিলোগ্রাম
১৭,৪২৬.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ১৪ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত? 
  1. ১৫ কি.মি./ঘণ্টা 
  2. ২০ কি.মি./ঘণ্টা 
  3. ২১ কি.মি./ঘণ্টা
  4. ২৩ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ১৪ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত? 

সমাধান: 
স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে যায় = ১৪ কি.মি.
∴ স্রোতের প্রতিকূলে ১ মিনিটে যায় = ১৪/৪২ কি.মি.
∴ স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টা বা ৬০ মিনিটে যায় = (১৪ × ৬০)/৪২ কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা 

দেওয়া আছে, 
স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার বেগ = (২০ + ৩) কি.মি./ঘণ্টা 
= ২৩ কি.মি./ঘণ্টা।
১৭,৪২৭.
15 টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?
  1. 18°
  2. 20°
  3. 24°
  4. 30°
সঠিক উত্তর:
24°
উত্তর
সঠিক উত্তর:
24°
ব্যাখ্যা

প্রশ্ন: 15 টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজটির বাহুর সংখ্যা = 15

আমরা জানি, 
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/বাহুর সংখ্যা 
= 360°/15 
= 24° ।

১৭,৪২৮.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -
  1. এক-তৃতীয়াংশ
  2. সমান
  3. অসমান
  4. দ্বিগুণ
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -

সমাধান:
বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
১৭,৪২৯.
A = {1, 2}, B = {2, 5} হলে P(A) ∩ P(B) = ?
  1. ক) {1, 2}
  2. খ) {2}
  3. গ) {∅, {2}}
  4. ঘ) {∅}
সঠিক উত্তর:
গ) {∅, {2}}
উত্তর
সঠিক উত্তর:
গ) {∅, {2}}
ব্যাখ্যা
P(A) = {∅, {1}, {2}, {1, 2}}
P(B) = {∅, {2}, {5}, {2, 5}}
∴ P(A) ∩ P(B) = {{∅, {2}}
১৭,৪৩০.
জুলাই মাসে চালের দাম ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চাল কেনা এমনভাবে কমালো যাতে চাল কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চাল কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?
  1. ২০%
  2. ১৬.৬৭%
  3. ২১.৩৩%
  4. ২৩.৬৭%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: জুলাই মাসে চালের দাম ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চাল কেনা এমনভাবে কমালো যাতে চাল কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চাল কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?

সমাধান:
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২০
= ৮৩.৩৩ টাকা

∴ পরিবারটি চাল কেনা কমিয়েছে = (১০০ - ৮৩.৩৩) = ১৬.৬৭%
১৭,৪৩১.
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?
  1. ক) ০.০০৮৮৯
  2. খ) ২.০৮৮৯
  3. গ) ৩.০৯৯৮
  4. ঘ) ২.৯৯৯৯
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?

সমাধান:
৩.৩৩ × ০.৩৩ = ১.০৯৮৯ 
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে হবে = ১.০৯৮৯ + ০.৯৯ = ২.০৮৮৯
১৭,৪৩২.
A = {x ∈ N : 5x < 30} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 32
  2. 40
  3. 31
  4. 25
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 5x < 30} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
A = {x ∈ N : 5x < 30}
⇒ 5x < 30
⇒ x < 6
অর্থাৎ 6 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4, 5}

∴ A সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 = 25 - 1 = 32 - 1 = 31
১৭,৪৩৩.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ঃ২
  2. ৭ঃ২
  3. ৭ঃ৩
  4. ৮ঃ৩
সঠিক উত্তর:
৭ঃ২
উত্তর
সঠিক উত্তর:
৭ঃ২
ব্যাখ্যা

• এখানে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল।
• তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৭+৩) বছর = ৩০ বছর এবং মেয়ের বয়স = (২+৩) বছর = ৫ বছর।
• সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (৩০+৫) বছর = ৩৫ বছর এবং (৫+৫) বছর = ১০ বছর
• সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৫ঃ১০
= ৭ঃ২ বছর।

১৭,৪৩৪.
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৬ঃ৫, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
  1. ক) লাভ ২০%
  2. খ) ক্ষতি ২০%
  3. গ) লাভ ১৬.৬৭%
  4. ঘ) ক্ষতি ১৬.৬৭%
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ১৬.৬৭%
ব্যাখ্যা
শতকরা ক্ষতি হবে = (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = (৬ - ৫)×১০০/৬ = ১৬.৬৭%
১৭,৪৩৫.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২০ গ্রাম
  2. ২৫ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪৫ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত = ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১ 
বা, ১৫ + x = ৫০ 
বা, x = ৫০ - ১৫ 
∴ x = ৩৫ 

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
১৭,৪৩৬.
ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?
  1. 556 বর্গ সে.মি.
  2. 296 বর্গ সে.মি.
  3. 344 বর্গ সে.মি.
  4. 432 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
344 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
344 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 402 = 1600
বৃত্তের ক্ষেত্রফল = π × r2 
= 3.14 × 202 [r = 40/2 = 20 cm]
= 1256

∴ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল = 1600 - 1256
= 344 বর্গ সে.মি.
১৭,৪৩৭.
কোনো ত্রিভুজের যেকোন একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল ০° হলে ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) বিষমবাহু ত্রিভুজ
  3. গ) সমকোণী ত্রিভুজ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) সমবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের যেকোন একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল ০° হলে ত্রিভুজটি হবে-

 সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° - 120° = 0°
১৭,৪৩৮.
x + y = 7; x - y = 3 হলে, (x, y) এর মান কত?
  1. ক) (1, 3)
  2. খ) (5, 2)
  3. গ) (0, 6)
  4. ঘ) (4, 3)
সঠিক উত্তর:
খ) (5, 2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (5, 2)
ব্যাখ্যা

x + y = 7 .......(1)
x - y = 3 ...........(2)
(1) + (2) করে
2x = 10
x = 5
x এর মান (1) বসিয়ে,
5 + y = 7
y = 2
∴ (x, y) = (5, 2) 

১৭,৪৩৯.
x2 + 2ax - 2a - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x - 2a - 1
  2. খ) x - 2a + 1
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
ঘ) x - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x - 1
ব্যাখ্যা

x2 + 2ax - 2a - 1
= (x2 - 1) + 2ax - 2a
= (x + 1)(x - 1) + 2a (x - 1)
= (x - 1)(x + 2a + 1)

১৭,৪৪০.
x2 - (p+q) x + pq = 0 এর সমাধান সেট কোনটি?
  1. ক) {-p, q}
  2. খ) {p, -q}
  3. গ) {p, q}
  4. ঘ) {-p, -q}
সঠিক উত্তর:
গ) {p, q}
উত্তর
সঠিক উত্তর:
গ) {p, q}
ব্যাখ্যা

x- (p+q)x + pq = 0
⇒ x- px - qx + pq = 0
⇒ x(x-p) - q(x-p) = 0
⇒ (x-p)(x-q) = 0
∴ x = (p,q)

১৭,৪৪১.
একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬টি মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৮ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬টি মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো = ৫/৬ অংশ 
খুঁটির সাদা = ১ - (৫/৬) অংশ 
= (৬ - ৫)/৬ অংশ
= ১/৬ অংশ

কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৫/৬) - (১/৬) অংশ
= (৫ - ১)/৬ অংশ
= ৪/৬ অংশ
= ২/৩ অংশ

প্রশ্নমতে
২/৩ অংশ = ৬ মিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৩ × ৬)/২ মিটার
= ৯ মিটার
১৭,৪৪২.
নিচের কোনটি বৃহত্তম?
  1. √০.৪
  2. ০.৪
  3. ১/৪
  4. ২/৪
সঠিক উত্তর:
√০.৪
উত্তর
সঠিক উত্তর:
√০.৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম?

সমাধান: 
০.৪ = ০.৪ 
১/৪ = ০.২৫
 √০.৪ = ০.৬৩২ 
২/৪ = ০.৫
১৭,৪৪৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 46
  2. 53
  3. 64
  4. 36
সঠিক উত্তর:
46
উত্তর
সঠিক উত্তর:
46
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। 
∴ সংখ্যাটি = 10y + x

প্রথম শর্তানুসারে,
∴ x + y = 10 ........(1)

দ্বিতীয় শর্তানুসারে,
⇒ (10y + x) + 18 = 10x + y
⇒ 10x - x + y - 10y = 18
⇒ 9x - 9y = 18
∴ x - y = 2 .......(2)

এখন, (1) + (2) করে পাই, 
⇒ (x + y) + (x - y) = 10 + 2
⇒ 2x = 12
∴ x = 6

এখন x = 6 হলে, (1) নং সমীকরণ থেকে পাই,
⇒ 6 + y = 10
∴ y = 4

∴ সংখ্যাটি = 10y + x
= 10 × 4 + 6
= 40 + 6
= 46

অতএব, সংখ্যাটি হলো 46

১৭,৪৪৪.
“বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখন্ডিত করে” – উপপাদ্যটি কি হিসাবে পরিচিত?
  1. পীথাগোরাসের উপপাদ্য
  2. টলেমির উপপাদ্য
  3. ইউুক্লিডীয় উপপাদ্য
  4. ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
সঠিক উত্তর:
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
ব্যাখ্যা
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য -”বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ন দুইটি যদি পরষ্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখন্ডিত করে”।
১৭,৪৪৫.
(4a4 - 27a2 - 81) এবং (2x2 - x - 15) এর একটি সাধারণ উৎপাদক কোনটি?
  1. (2a + 4)
  2. (a + 5)
  3. (a - 3)
  4. (a - 1)
সঠিক উত্তর:
(a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (4a4 - 27a2 - 81) এবং (2x2 - x - 15) এর একটি সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
১ম রাশি:
4a4 - 27a2 - 81
= 4a4 - 36a2 + 9a2 - 81
= 4a2(a2 - 9) + 9(a2 - 9)
= (a2 - 9)(4a2 + 9)
= (a + 3)(a - 3)(4a2 + 9)

২য় রাশি:
2a2 - a - 15
= 2a2 - 6a + 5a - 15
= 2x(x - 3) + 5(x - 3)
= (a - 3)(2a + 5)
১৭,৪৪৬.
যদি nC15 = nC7 হয়, তবে 25Cn =?
  1. 1700
  2. 2100
  3. 2300
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
2300
উত্তর
সঠিক উত্তর:
2300
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nC15 = nC7 হয়, তবে 25Cn =?

সমাধান:
nC15 = nC7
nCn -15 = nC7
⇒ n - 15 = 7
∴ n = 15 + 7 = 22

25Cn = 25C22
= 25!/(22! × 3!)
= (25 × 24 × 23)/(3 × 2 × 1)
= 2300
১৭,৪৪৭.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১২.৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৩ × ১০০) টাকা
 = ৩০০ টাকা 
∴মুনাফা I =৩০০ - ১০০ = ২০০ টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
r = (২০০ × ১০০)/(১০০ × ৮)
r = ২৫%
১৭,৪৪৮.
6 + 12 + 18 + 24 +...........ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
  1. ক) 320
  2. খ) 325
  3. গ) 340
  4. ঘ) 330
সঠিক উত্তর:
ঘ) 330
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 330
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 12 + 18 + 24 +...........ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 6
d = 6
n = 10 

আমরা জানি, 
সমষ্টি = (n/2){2a + (n - 1)d)}
= (10/2){2 × 6 + (10 - 1)6}
= 5{12 + (9 × 6)}
= 5 × 66
= 330
১৭,৪৪৯.
৫২ খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে টানলে তাসটি লাল টেক্কা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৬
  2. খ) ২/৫২
  3. গ) ১/৫২
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
মোট তাস = ৫২ খানা, লাল টেক্কা = ২ টা
সম্ভাবনা = ২/৫২ = ১/২৬
১৭,৪৫০.
3x = 27 হলে, x/2 এর মান কত?
  1. ক) 2.59
  2. খ) 1.5
  3. গ) 3.56
  4. ঘ) 3.52
সঠিক উত্তর:
খ) 1.5
উত্তর
সঠিক উত্তর:
খ) 1.5
ব্যাখ্যা
প্রশ্ন: 3x = 27 হলে, x/2 এর মান কত?

সমাধান:
3x = 27
3x = 33
x = 3
x/2 = 3/2
x/2 = 1.5
১৭,৪৫১.
ঘড়িতে যখন 5 : 35 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 
  1. 27.5°
  2. 36.0°
  3. 42.5°
  4. 45.0°
সঠিক উত্তর:
42.5°
উত্তর
সঠিক উত্তর:
42.5°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন 5 : 35 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 

সমাধান: 
উৎপন্ন কোণ = {|11M - 60H|}/2 
= {|(11 × 35) - (60 × 5)|}/2 
= {|385 - 300|}/2 
= 85/2 
= 42.5°

১৭,৪৫২.
চতুর্ভুজ সম্পর্কিত কোন উপপাদ্যটি ভুল?
  1. চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, তার অপর বাহু দুটিও সমান ও সমান্তরাল হবে।
  2. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
  3. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
  4. সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
সঠিক উত্তর:
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
উত্তর
সঠিক উত্তর:
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজ সম্পর্কিত কোন উপপাদ্যটি ভুল?

সমাধান:
• চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য:
- চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, তার অপর বাহু দুটিও সমান ও সমান্তরাল হবে।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
১৭,৪৫৩.
যদি xy = yx হয় তবে (x/y)x/y এর মান কত?
  1. x(x/y)
  2. x(y/x) - 1
  3. x(x/y) - 1
  4. x(y/x) + 1
সঠিক উত্তর:
x(x/y) - 1
উত্তর
সঠিক উত্তর:
x(x/y) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি xy = yx হয় তবে (x/y)x/y এর মান কত? 

সমাধান: 
xy = yx
⇒ y = xy/x

 (x/y)x/y 
= (x/xy/x)x/y
= xx/y /x
= x(x/y) - 1
১৭,৪৫৪.
নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
  1. ৮, ১২
  2. ১৫, ৩৫
  3. ১৪, ২৫
  4. ৯, ৩৩
সঠিক উত্তর:
১৪, ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৪, ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
১৪ = ২ × ৭
২৫ = ৫ × ৫ 

১৪ এবং ২৫ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৪, ২৫ সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা।

১৭,৪৫৫.
a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) a + b
  2. খ) a - b
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - b2
= (a + b) (a - b)

২য় রাশি = a3 - b3
= (a - b) (a2 + ab + b2)

৩য় রাশি = a4 + a2b2 + b4
= (a2)2 + 2 . a2 . b2 + (b2)2 - a2b2 
= (a2 + b2)2 - (ab)2
= (a2 + ab + b2)(a2 - ab + b2)

∴ রাশিগুলোর গ.সা.গু = 1
১৭,৪৫৬.
কোন আসল ৪ বছরে মুনাফা-আসল ৯০০০ টাকা। মুনাফা আসলের ৪/৫ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ১৬%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন:  কোন আসল ৪ বছরে মুনাফা-আসল ৯০০০ টাকা। মুনাফা আসলের ৪/৫ অংশ হলে, মুনাফার হার কত?

সমাধান:
মনেকরি ,
আসল = P

আমরা জানি,
আসল + মুনাফা = মুনাফা-আসল
P + P এর ৪/৫  =  ৯০০০
P(১ + ৪/৫)= ৯০০০
P(৯/৪) =  ৯০০০
P = ৯০০০ × ৫/৯
আসল ( P) =৫০০০
মুনাফা (I) = ৯০০০ - ৫০০০
= ৪০০০
সময় (n) = ৩ বছর

হার(r ) =  I × ১০০/Pn
= (৪০০০ × ১০০)/(৫০০০ × ৪)
= ২০%
১৭,৪৫৭.
যদি x4−2x2+1 = 0 হয় তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
x4−2x2+1 = 0
⇒(x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2)2 - 1 = 0
⇒(x2) - 1 = 0
⇒x2 = 1
∴ x = 1
১৭,৪৫৮.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ৭ : ২
  2. ৪ : ৩
  3. ৩ : ১
  4. ৫ : ২
সঠিক উত্তর:
৭ : ২
উত্তর
সঠিক উত্তর:
৭ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যাটি = x এর (৩৫০/১০০)
= ৭x/২

প্রশ্নমতে,
(৭x/২) : x = ৭x : ২x = ৭ : ২

∴ সংখ্যা দুইটির অনুপাত = ৭ : ২
১৭,৪৫৯.
a2 + 2ab - 2b - 1 এর উৎপাদক কোনটি?
  1. (a + 1)(a + 2b + 1) 
  2. (a + 1)(a + 2b - 1) 
  3. (a - 1)(a + 2b + 1) 
  4. (a - 1)(a - 2b - 1) 
সঠিক উত্তর:
(a - 1)(a + 2b + 1) 
উত্তর
সঠিক উত্তর:
(a - 1)(a + 2b + 1) 
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 2ab - 2b - 1 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
a2 + 2ab - 2b - 1 
= a2 - 1 + 2ab - 2b 
= (a + 1)(a - 1) + 2b(a - 1) 
= (a - 1)(a + 1 + 2b) 
= (a - 1)(a + 2b + 1) 
১৭,৪৬০.
যদি x + 1/x = 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?
  1. ক) 1/6
  2. খ) 1/7
  3. গ) 1/4
  4. ঘ) 1/5
সঠিক উত্তর:
ক) 1/6
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
 x + 1/x = 5
(x2 + 1)/x = 5
x2 + 1 = 5x

প্রদত্ত রাশি = x/(x2 + x + 1) 
= x/(x2 + 1 + x)
= x/(5x + x)
= x/6x
= 1/6
১৭,৪৬১.
পানিভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৬ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৪ কেজি
  2. ৩ কেজি
  3. ২ কেজি
  4. ১ কেজি
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৬ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
বালতি + পানি = ১১ কেজি
বালতি + অর্ধেক পানি = ৬ কেজি

∴ অর্ধেক পানির ওজন = (১১ - ৬) কেজি 
= ৫ কেজি

সম্পূর্ণ পানির ওজন = (৫ × ২) কেজি
= ১০ কেজি 

∴  খালি বালতির ওজন (১১ - ১০) কেজি
= ১ কেজি 
১৭,৪৬২.
কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির  মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার
  2. ৬ মিটার
  3. ৮ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির  মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (২ × ৪০)/৮
= ৮০/৮
= ১০ সে.মি.

অপর বাহু = ১০ - ৬ সে.মি. = ৪ সে.মি.
১৭,৪৬৩.
লাল, হলুদ ও সাদা রং এর তিনটি বলের মধ্যে লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬। হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪। হলুদ বলের ওজন ১৮০ গ্রাম হলে, সাদা ও লাল বলের ওজনের অনুপাত নির্ণয় করুন।
  1. ২৫ : ৩০
  2. ৩০ : ২৪
  3. ২৪ : ২৫
  4. ২৪ : ৩০
সঠিক উত্তর:
২৪ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
২৪ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: লাল, হলুদ ও সাদা রং এর তিনটি বলের মধ্যে লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬। হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪। হলুদ বলের ওজন ১৮০ গ্রাম হলে, সাদা ও লাল বলের ওজনের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬ = (৫ × ৫) : (৬ × ৫)
= ২৫ : ৩০

হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪ = (৫ × ৬) : (৪ × ৬)
= ৩০ : ২৪

∴ সাদা ও লাল বলের ওজনের অনুপাত ২৪ : ২৫
১৭,৪৬৪.
ΔABC সমকোণী ত্রিভুজ ও ∠ACD = 130° হলে, ∠A = ?
  1. 30°
  2. 40°
  3. 50°
  4. 60°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা

∠A + ∠B = ∠ACD
বা, ∠A = ∠ACD - ∠B = 130° - 90° = 40°

১৭,৪৬৫.
a2 - b2 = 20 এবং a - b = 2 হলে, ab এর মান কত?
  1. 12
  2. 20
  3. 24
  4. 27
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 = 20 এবং a - b = 2 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 - b2 = 20
বা, (a + b)(a - b) = 20
বা, (a + b) × 2 = 20
বা, a + b = 20/2
বা, a + b = 10

আমরা জানি,
ab = {(a + b)2 - (a - b)2}/4
= (102 - 22)/4
= (100 - 4)/4
= 96/4
= 24
১৭,৪৬৬.
১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা:
  1. ২/৩৩
  2. ১/২১
  3. ১/২২
  4. ১/৬৪
সঠিক উত্তর:
১/২১
উত্তর
সঠিক উত্তর:
১/২১
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধান:
১ থেকে ৪২০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪২০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০} = মোট ২০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪২০
= ১/২১

১৭,৪৬৭.
4x+1 = 32 হলে, x এর মান কত?
  1. 3/2
  2. 1/3
  3. 2/3
  4. 1/2
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x+1 = 32 হলে, x এর মান কত? 

সমাধান: 
4x+1 = 32 
বা, (22)x+1 = 25
বা, 22x+2 = 25
বা, 2x + 2 = 5 
বা, 2x = 5 - 2 
বা, 2x = 3 
∴ x = 3/2 
১৭,৪৬৮.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৫০০ টাকা
  2. ৬০৫ টাকা
  3. ৭২৫ টাকা
  4. ৯২১ টাকা
সঠিক উত্তর:
৬০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান:
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)
= ৫০০ × (১১/১০)
=  ৫০০ × ১২১/১০০
= ৫ × ১২১
= ৬০৫ টাকা
১৭,৪৬৯.
5, 7, 12, 19, ... প্রদত্ত অনুক্রমের প্ৰথম নয়টি পদের সমষ্টি কত?
  1. ৮৯১
  2. ৫৮৪
  3. ৫৪৮
  4. ৮১৯
সঠিক উত্তর:
৫৪৮
উত্তর
সঠিক উত্তর:
৫৪৮
ব্যাখ্যা
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাক্কি অনুক্রম। 
অতএব অনুক্রমটি হবে  5, 7, 12, 19, 31, 50, 81,131, 212, 343, 555, 898

প্ৰথম নয়টি পদের সমষ্টি, 
F(9) = F(11) - F(2) = 555 - 7 = 548
১৭,৪৭০.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 36√3 বর্গমিটার
  2. 72√3 বর্গমিটার
  3. 18√3 বর্গমিটার
  4. 144√3 বর্গমিটার
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে, 
 সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গমিটার
১৭,৪৭১.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৬ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৩ মাইল/ঘণ্টা
  2. ৪ মাইল/ঘণ্টা
  3. ৪.৫ মাইল/ঘণ্টা
  4. ৫ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৩ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৬ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৫ + ১৫ = ৩০ মাইল
মোট সময় = ৪ + ৬ = ১০ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩০/১০ মাইল/ঘণ্টা
= ৩ মাইল/ঘণ্টা
১৭,৪৭২.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. ৯ মিটার
  2. ৮ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ৭২ বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = ৮ মিটার 
সামান্তরিকের ভূমি =? 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক 
বা, ৭২ = ভূমি × ৮ 
বা, ভূমি = ৭২/৮ 
∴ ভূমি = ৯ মিটার 

∴ সামান্তরিকের ভূমি = ৯ মিটার। 

১৭,৪৭৩.
একটি স্কুলে ৮০ জন ছাত্র আছে। ৪৫ জন বাস্কেটবল খেলে, ৩৮ জন ভলিবল খেলে এবং ১৫ জন উভয় খেলা খেলে। কতজন কোনো খেলাই খেলে না?
  1. ৮ জন
  2. ১২ জন
  3. ১৬ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে ৮০ জন ছাত্র আছে। ৪৫ জন বাস্কেটবল খেলে, ৩৮ জন ভলিবল খেলে এবং ১৫ জন উভয় খেলা খেলে। কতজন কোনো খেলাই খেলে না?

সমাধান: 
বাস্কেটবল খেলে, n(B) = ৪৫ জন
ভলিবল খেলে, n(V) = ৩৮ জন
উভয় খেলা খেলে, n(B ∩ V) = ১৫ জন

আমরা জানি,
অন্তত একটি খেলা খেলে এমন ছাত্রের সংখ্যা n(B ∪ V) = n(B) + n(V) - n(B ∩ V)
= ৪৫ + ৩৮ - ১৫
= ৮৩ - ১৫
= ৬৮ জন

∴ কোনো খেলাই না খেলা ছাত্রের সংখ্যা = মোট ছাত্র - n(B ∪ V)
= ৮০ - ৬৮
= ১২ জন

সুতরাং, ১২ জন ছাত্র কোনো খেলাই খেলে না। 

১৭,৪৭৪.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫১ বছর
  2. ৫২ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৫১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৩ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৩ × ৩) বছর
= ৯৯ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (৯৯ - ৪৮) বছর 
= ৫১ বছর।
১৭,৪৭৫.
একটি কাজ ১০ জন ৬ দিনে করতে পারে, ৩ জন কতদিনে কাজটি করতে পারবে?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১০ জন ৬ দিনে করতে পারে, ৩ জন কতদিনে কাজটি করতে পারবে?

সমাধান:
১০ জনে একটি কাজ করতে পারে ৬ দিনে
১ জনে একটি কাজ করতে পারে ৬ × ১০ দিনে
৩ জনে একটি কাজ করতে পারে (৬ × ১০)/৩ দিনে
= ২০ দিনে
১৭,৪৭৬.
কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?
  1. ক) ৭৮৭৬ টাকা
  2. খ) ৭৮৬৬ টাকা
  3. গ) ৭৮৯৬ টাকা
  4. ঘ) ৭৮০৬ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৮৯৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৮৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?

সমাধান:
সম্পত্তিটির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা
∴ সম্পত্তিটির ১ অংশের মূল্য = (৯২১২ × ৮)/৭ টাকা
∴ সম্পত্তিটির ৩/৪ অংশের মূল্য = (৯২১২ × ৮ × ৩)/(৭ × ৪) টাকা
= ৭৮৯৬ টাকা।
১৭,৪৭৭.
কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৫০
  3. ৪০
  4. ১০০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ১০ = ক এর ৭০%
বা, (ক + ২০)/২ = ৭ক/১০
বা, ১০ক + ২০০ = ১৪ক
বা, ৪ক = ২০০
বা, ক = ২০০/৪
∴ ক = ৫০
১৭,৪৭৮.
বিক্রয়মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয়। শতকরা লাভ কত?
  1. ১০০%
  2. ১৩০%
সঠিক উত্তর:
১০০%
উত্তর
সঠিক উত্তর:
১০০%
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য দ্বিগুণ করলে তিনগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?

সমাধান:
ধরি,
লাভ = x%
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + x টাকা

প্রশ্নমতে,
2(100 + x) - 100= 3x [বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = লাভ]
⇒ 200 + 2x - 100 = 3x
⇒ 3x - 2x = 100
∴ x = 100%
১৭,৪৭৯.
যদি 7x - 7x - 1 = 294 হয়, তাহলে xx এর মান কত?
  1. 25
  2. 49
  3. 27
  4. 36
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7x - 7x - 1 = 294 হয়, তাহলে xx এর মান কত?

সমাধান:
7x - 7x - 1 = 294
⇒ 7 . 7x - 1 - 7x - 1 = 294
⇒ 7x - 1(7 - 1) = 294
⇒ 7x - 1 × 6 = 294
⇒ 7x - 1 = 294/6 = 49
⇒ 7x - 1 = 72
⇒ x - 1 = 2
⇒ x = 2 + 1
⇒ x = 3

∴ xx = 33 = 27
১৭,৪৮০.
নল 'ক' দ্বারা একটি ট্যাংক ৩ মিনিটে অর্ধেক পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ৫ মিনিটে এক-তৃতীয়াংশ পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৩০ মিনিটে সম্পূর্ণ খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে? 
  1. ১০ মিনিট
  2. ৫ মিনিট
  3. ৬ মিনিট
  4. ৮ মিনিট
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: নল 'ক' দ্বারা একটি ট্যাংক ৩ মিনিটে অর্ধেক পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ৫ মিনিটে এক-তৃতীয়াংশ পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৩০ মিনিটে সম্পূর্ণ খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে?  

সমাধান:
নল 'ক' দ্বারা,
৩ মিনিটে পূ‍র্ণ হয় ১/২ অংশ
∴ ১ মিনিটে পূ‍র্ণ হয় {(১/২) ÷ ৩} অংশ
= ১/৬ অংশ

নল 'খ' দ্বারা,
৫ মিনিটে পূ‍র্ণ হয় ১/৩ অংশ
∴ ১ মিনিটে পূ‍র্ণ হয় {(১/৩) ÷ ৫} অংশ
= ১/১৫ অংশ

নল ৩টি একসাথে খুলে দিলে ১ মিনিটে পূ‍র্ণ হয় = (১/৬ + ১/১৫ - ১/৩০)
= (৫ + ২ - ১)/৩০
= ৬/৩০
= ১/৫ অংশ

নল তিনটি দ্বারা ১/৫ অংশ পূ‍র্ণ হয় ১ মিনিটে
নল তিনটি দ্বারা ১ বা সম্পূ‍র্ণ অংশ পূ‍র্ণ হয় ৫ মিনিটে
= ৫ মিনিট
১৭,৪৮১.
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গ মিটার। যদি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে পরিসীমা কত হবে?
  1. ৬০ মিটার
  2. ৮০ মিটার
  3. ১০০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রস্থ ক হলে, দৈর্ঘ্য ২ক মিটার
ক × ২ক = ২০০
২ক২ = ২০০
ক = ১০ মিটার
পরিসীমা = ২(২ × ১০ + ১০) মিটার = ৬০ মিটার
১৭,৪৮২.
|2x - 1| < 7 অসমতাটির সমাধান কোনটি?
  1. {x ∈ R: - 3 < x < 4}
  2. {x ∈ R: - 4 < x < 3}
  3. {x ∈ R: - 3 < x < 3}
  4. {x ∈ R: - 6 < x < 8}
সঠিক উত্তর:
{x ∈ R: - 3 < x < 4}
উত্তর
সঠিক উত্তর:
{x ∈ R: - 3 < x < 4}
ব্যাখ্যা

প্রশ্ন: |2x - 1| < 7 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
(2x - 1) ধনাত্মক ধরে,
2x - 1 < 7
বা, 2x < 7 + 1
বা, 2x < 8
বা, x < 4

আবার, (2x - 1) ঋণাত্মক ধরে,
- (2x - 1) < 7
বা, 2x - 1 > - 7 [উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করে চিহ্ন পরিবর্তন করা হয়েছে]
বা, 2x > - 7 + 1
বা, 2x > - 6
বা, x > - 3

∴ নির্ণেয় সমাধান: {x ∈ R: - 3 < x < 4}

১৭,৪৮৩.
।2x - 11। ≤ 9 অসমতাটির সমধান কোনটি? 
  1. ক) 2 ≤ x ≤ 8
  2. খ) 1 ≤ x ≤ 10
  3. গ) 3 ≤ x ≤ 11
  4. ঘ) 2 ≤ x ≤ 9
সঠিক উত্তর:
খ) 1 ≤ x ≤ 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 1 ≤ x ≤ 10
ব্যাখ্যা
প্রশ্ন:।2x - 11। ≤ 9 অসমতাটির সমধান কোনটি? 

সমাধান: 
।2x - 11। ≤ 9
- 9 ≤ 2x - 11  ≤ 9
- 9 + 11 ≤ 2x - 11 + 11 ≤ 9 + 11
2 ≤ 2x ≤20
2/2 ≤ 2x/2 ≤ 20/2
1 ≤ x ≤ 10
১৭,৪৮৪.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৬৩
  3. গ) ৭২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১৭,৪৮৫.
একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?
  1. ৪০০ জন
  2. ৪২০ জন
  3. ৪৫০ জন
  4. ৪৮০ জন
সঠিক উত্তর:
৪২০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী = ৬০০ জন
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৬০০ এর ৩০%
= ৬০০ এর ৩০/১০০
= ১৮০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬০০ - ১৮০) জন
= ৪২০ জন।

১৭,৪৮৬.
a2 - 10a - 2ab + 25 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. -8b
  2. 4b
  3. 10b
  4. -4b
সঠিক উত্তর:
10b
উত্তর
সঠিক উত্তর:
10b
ব্যাখ্যা

এখানে, a2 - 10a - 2ab + 25 + b2
= a2 + 25 + b2 - 10a - 2ab
= (-a)2 + 52 + b2 + 2.(-a).5 + 2.(-a).b + 2.5.b
= (-a+5+b)2
সুতরাং 2.5.b বা 10b যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

১৭,৪৮৭.
|4x + 7| < 15 অসমতাটির সমাধান কোনটি?
  1. 5 > x > (- 2/5)
  2. (- 11/2) < x < 2
  3. 6 > x > (- 4/9)
  4. (- 8/3) < x < 3
সঠিক উত্তর:
(- 11/2) < x < 2
উত্তর
সঠিক উত্তর:
(- 11/2) < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: |4x + 7| < 15 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
|4x + 7| < 15
(4x + 7) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (4x + 7) < 15
⇒ 4x + 7 - 7 < 15 - 7
⇒ 4x < 8
∴ x < 2

আবার, (4x + 7) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় -(4x + 7) < 15
⇒ (4x + 7) > - 15
⇒ 4x + 7 - 7 > - 15 - 7
⇒ 4x > - 22
∴ x > - 11/2
∴ অসমতাটির সমাধান: (- 11/2) < x < 2
১৭,৪৮৮.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ২১৬৬
  2. ২১৭৪
  3. ২১৮৭
  4. ২১৯২
সঠিক উত্তর:
২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৩২১০
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩

∴ সুতরাং সংখ্যা দুইটির বিয়োগফল = (৩২১০ - ১০২৩) = ২১৮৭
১৭,৪৮৯.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত?
  1. ১৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত?

সমাধান
ধরি, 
জনির আয় = ২০x টাকা 
জনির ব্যয় =১৫x টাকা
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা ২৫%।
১৭,৪৯০.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ৭২
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
খ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০
ব্যাখ্যা
৮০% মূল্য = ৭২ টাকা
তাহলে বইটির প্রকৃত মূল্য, ১০০% = (৭২ × ১০০) / ৮০ = ৯০ টাকা
১৭,৪৯১.
১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

১/২ অংশ করতে লাগে ২০ দিন
১ অংশ করতে লাগে (২০ ÷ (১/২)) = ৪০ দিন

১৫ জন করে ৪০ দিনে
১ জন করে (৪০ × ১৫) দিনে
২০ জন করে (৪০ × ১৫)/২০ = ৩০ দিনে।

১৭,৪৯২.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 32 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?
  1. 256π বর্গ মিটার
  2. 324π বর্গ মিটার
  3. 162π বর্গ মিটার
  4. 234π বর্গ মিটার
সঠিক উত্তর:
324π বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
324π বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 32 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 32/2 মিটার
= 16 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (16 + 2)মিটার
= 18 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = πr2 মিটার
= π(18)2 মিটার
= 324π বর্গ মিটার
 
১৭,৪৯৩.
6 জন বালক ও 4 জন বালিকা হতে 5 জনকে কতভাবে ভর্তির জন্য নির্বাচিত করা যাবে, যাতে ভর্তিকৃতদের মধ্যে সর্বদা শুধুমাত্র 2 জন বালিকা থাকে?
  1. 120
  2. 90
  3. 80
  4. 60
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জন বালক ও 4 জন বালিকা হতে 5 জনকে কতভাবে ভর্তির জন্য নির্বাচিত করা যাবে, যাতে ভর্তিকৃতদের মধ্যে সর্বদা শুধুমাত্র 2 জন বালিকা থাকে?

সমাধান:
6 জন বালক থেকে 3 জন নির্বাচন করা যায় = 6c3 = 20 ভাবে
4 জন বালিকা থেকে 2 জন নির্বাচন করা যায় = 4c2 = 6 ভাবে
∴ মোট উপায় = 20 × 6 = 120 ভাবে
১৭,৪৯৪.
cos480° এর মান কত?
  1. - 1/2
  2. 1/2
  3. - (√3/2)
  4. √3/2
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos480° এর মান কত?

সমাধান:
cos480°
= cos(450° + 30°)
= cos(5 × 90° + 30°) [৩য় চতুর্ভাগে অবস্থিত]
= - sin30°
= - 1/2
১৭,৪৯৫.
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ২৯৭
  2. ২৪০
  3. ২৯১
  4. ৩৪৮
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন : ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান :
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো = ৫৩, ৫৯, ৬১, ৬৭ 
এদের সমষ্টি = ৫৩ + ৫৯ + ৬১ + ৬৭ 
= ২৪০ 
১৭,৪৯৬.
O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠AOB = 60° হলে ∠APB সমান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ক) 30°
উত্তর
সঠিক উত্তর:
ক) 30°
ব্যাখ্যা
 

আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
           = (1/2) × 60° = 30°
১৭,৪৯৭.
৬০ লিটারের একটি মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৩ : ১। কত লিটার পানি অতিরিক্ত মেশালে অনুপাত ২ : ৩ হবে?
  1. ৫২.৫ লিটার
  2. ৬২.৫ লিটার
  3. ৫২ লিটার
  4. ৪৫ লিটার
সঠিক উত্তর:
৫২.৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫২.৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  ৬০ লিটারের একটি মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৩ : ১। কত লিটার পানি অতিরিক্ত মেশালে অনুপাত ২ : ৩ হবে?

সমাধান: 
এসিড আছে = (৩/৪) × ৬০ = ৪৫ লিটার
পানি আছে = (১/৪) × ৬০ = ১৫ লিটার।

ধরি,
ক লিটার পানি মেশালে অনুপাত হবে ২ : ৩

তাহলে,
৪৫ : ১৫ + ক = ২ : ৩
বা, ২ক + ৩০ = ১৩৫
বা, ২ক = ১৩৫ - ৩০
বা, ২ক = ১০৫
∴ ক = ৫২.৫ লিটার
১৭,৪৯৮.
x3 - 6x2 + 11x - 6 এর একটি উৎপাদক হলো-
  1. ক) x - 4
  2. খ) x - 2
  3. গ) x + 1
  4. ঘ) x + 3
সঠিক উত্তর:
খ) x - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 6x2  + 11x - 6 এর একটি উৎপাদক হলো-

সমাধান:
এখানে,
f(x) = x3 - 6x2 + 11x - 6
f(2) = 23 - 6 × 22 + 11 × 2 - 6
f(4) = 8 - 24 + 22 - 6
      =30 - 30 = 0

∴ x - 2 f(x) এর উৎপাদক ।
১৭,৪৯৯.
একটি গাড়ি ৬ ঘণ্টায় ১৫ কিমি পথ অতিক্রম করলে, ২ ঘণ্টায় কত মিটার পথ অতিক্রম করবে?
  1. ৫০০০ মিটার
  2. ৫০০ মিাটর
  3. ৬০ মিটার
  4. ৭০০ মিটার
সঠিক উত্তর:
৫০০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ৬ ঘণ্টায় ১৫ কিমি পথ অতিক্রম করলে, ২ ঘণ্টায় কত মিটার পথ অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
৬ ঘণ্টায় অতিক্রম করে ১৫ কিমি
∴ ১ ঘণ্টায় অতিক্রম করে ১৫/৬ কিমি
∴ ২ ঘণ্টায় অতিক্রম করে (১৫ × ২)/৬ কিমি
= ৫ কিমি
= (৫ × ১০০০) মিটার
= ৫০০০ মিটার
১৭,৫০০.
3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি? 
  1. [1, ∞]
  2. ( - ∞, ∞)
  3. (1, ∞)
  4. [3/2, ∞)
সঠিক উত্তর:
(1, ∞)
উত্তর
সঠিক উত্তর:
(1, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি? 

সমাধান: 
 3x - 2 > 2x - 1
⇒ 3x - 2x > - 1 + 2
⇒ x > 1

সমাধান সেট = (1, ∞)