বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৯৬ / ৪৭৫ · ৯,৫০১৯,৬০০ / ৪৭,৮৩৩

৯,৫০১.
6 + 12 + 24 + ....... ধারাটির ৭ম পদ-
  1. ক) 382
  2. খ) 384
  3. গ) 386
  4. ঘ) 388
ব্যাখ্যা

a = 6,
r = 12/6 = 2
∴ ৭ম পদ = ar7-1
= 6.26
= 384

৯,৫০২.
১, ৪, ৫, ৯, ১৪,............ ধারার পরবর্তী পদের মান কত ?
  1. ২৫
  2. ২৪
  3. ২৩
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ৫, ৯, ১৪,............ ধারার পরবর্তী পদের মান কত ?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো = ১, ৪, ৫, ৯, ১৪,............

১ + ৪ = ৫
৪ + ৫ = ৯
৫ + ৯ = ১৪

∴ পরবর্তী সংখ্যাটি হবে = ৯ + ১৪
= ২৩
৯,৫০৩.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গুর ১১৭ গুণ। ল.সা.গু এবং গ.সা.গুর সমষ্টি ১২৯৮। যদি একটি সংখ্যা ১৪৩ হয়, তবে অপর সংখ্যাটি কত?
  1. ৭৯
  2. ৮৯
  3. ৯৯
  4. ১০৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গুর ১১৭ গুণ। ল.সা.গু এবং গ.সা.গুর সমষ্টি ১২৯৮। যদি একটি সংখ্যা ১৪৩ হয়, তবে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১১৭ক 

প্রশ্নমতে 
১১৭ক + ক = ১২৯৮
বা, ১১৮ক = ১২৯৮
বা, ক = ১২৯৮/১১৮
∴ ক = ১১

∴ গ.সা.গু = ১১
ল.সা.গু = ১১ × ১১৭ = ১২৮৭

আমরা জানি,
অপর সংখ্যা = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
∴ অপর সংখ্যাটি = (১২৮৭ × ১১)/১৪৩
= ৯৯
৯,৫০৪.
একটি বাস ঘন্টায় 25 কি. মি. বেগে গাবতলী হতে আরিচা পৌঁছাল। আবার বাসটি ঘন্টায় 30 কি.মি. বেগে আরিচা থেকে গাবতলী ফিরে এল। যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?
  1. ক) 60 কি.মি.
  2. খ) 75 কি.মি.
  3. গ) 70 কি.মি.
  4. ঘ) 65 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ঘন্টায় ২৫ কি. মি. বেগে গাবতলী হতে আরিচা পৌঁছাল। আবার বাসটি ঘন্টায় ৩০ কি.মি. বেগে আরিচা থেকে গাবতলী ফিরে এল। যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?

সমাধান: 
গাবতলী থেকে আরিচার দূরত্ব = x কি.মি.
প্রশ্নমতে,
(x/25) + (x/30) = 5.5
(6x + 5x)/150 = 5.5
11x/150 = 5.5
x = (5.5 × 150) / 11
x = 75

∴ গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কি.মি.
৯,৫০৫.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৫
  2. √০.৫
  3. ১/৫
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
 ০.৫ = ০.৫
√০.৫ = ০.৭০
 ১/৫ = ০.২০
২/৫ = ০.৪
৯,৫০৬.
কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) অন্তঃকেন্দ্র
  3. গ) পরিকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
ব্যাখ্যা
ত্রিভুজের পরিকেন্দ্র :
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৯,৫০৭.
- 2 < x < 8 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে কোনটি হবে? 
  1. |x - 3| < 5
  2. |x - 5| < 3
  3. |x - 2| < 6
  4. |x + 3| < 5
ব্যাখ্যা

প্রশ্ন: - 2 < x < 8 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে কোনটি হবে? 

সমাধান:
দেওয়া আছে,
- 2 < x < 8
⇒ - 2 - 3 < x - 3 < 8 - 3
⇒ - 5 < x - 3 < 5
⇒ |x - 3| < 5

∴ সমাধান: |x - 3| < 5

৯,৫০৮.
একটি আয়তাকার কক্ষ ৮ মিটার লম্বা একটি পার্টিশন দ্বারা দুটি সমান বর্গাকার কক্ষে ভাগ করা হলো। আয়তাকার কক্ষের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪ বর্গ মি.
  2. খ) ৯৬ বর্গ মি.
  3. গ) ১২৮ বর্গ মি.
  4. ঘ) ১৬৪ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার কক্ষ ৮ মিটার লম্বা একটি পার্টিশন দ্বারা দুটি সমান বর্গাকার কক্ষে ভাগ করা হলো। আয়তাকার কক্ষের ক্ষেত্রফল কত?

সমাধান-

রুমটির দৈর্ঘ্য = ৮ + ৮ = ১৬ মি.
রুমটির প্রস্থ = ৮ মি
রুমের ক্ষেত্রফল = ১৬ × ৮ = ১২৮ বর্গ মি.
৯,৫০৯.
শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
  1. ২৩৮ টাকা
  2. ২৮২ টাকা
  3. ২৫৯ টাকা
  4. ২৬৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৭/১০০ টাকা
∴ ৭৪০ টাকার ৫ বছরের সুদ = (৭ × ৫ × ৭৪০)/১০০ টাকা
= ২৫৯ টাকা
৯,৫১০.
নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের AB স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ∠x = 50° হলে ∠y এর মান কত?
  1. 30°
  2. 40°
  3. 50°
  4. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের AB স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ∠x = 50° হলে ∠y এর মান কত?


সমাধান: 
OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলে ∠A = 90°

প্রশ্নমতে,
∠A + ∠B + ∠O = 180°
বা, 90° + y + 50° = 180°
বা, y + 140° = 180°
বা, y = 180° - 140°
∴ y = 40°
৯,৫১১.
log2log√ee2 এর মান কত?
  1. 1
  2. 4
  3. 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: log2log√ee2 এর মান কত?

সমাধান:
log2log√ee2
= log2log√e(√e)4
= log2 4 log√e√e
= log222 × 1
= 2 log2
= 2 × 1
= 2
৯,৫১২.
18x3 - 15x2 - x - 2 এর একটি উৎপাদক হলো-
  1. ক) x - 4
  2. খ) x - 3
  3. গ) x - 2
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 18x3 - 15x2 - x - 2 এর একটি উৎপাদক হলো-

সমাধান: 
ধরি,
f(x) = 18x3 - 15x2 - x - 2
f(1) = 18 ×13 - 15 × 12 - 1 - 2
= 18 - 15 - 1 - 2
= 18 - 18
= 0

(x - 1) হলো f(x) এর একটি উৎপাদক .
৯,৫১৩.
nPr = 240 এবং nCr = 120 হলে, r এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: nPr = 240 এবং nCr = 120 হলে, r এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
nPr = 240
nPr = 120 × 2
nPr = nCr × 2
⇒ n!/(n - r)! = n!/r!(n - r)!  × 2
⇒ 1 = (1/r!) × 2
⇒ r! = 2!
∴ r = 2

৯,৫১৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?
  1. ক) ০.১ বর্গ কি.মি.
  2. খ) ১০০ বর্গ কি.মি.
  3. গ) ১০ বর্গ কি.মি.
  4. ঘ) ০.০১ বর্গ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?

সমাধান:
মনে করি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a মিটার
বর্গক্ষেত্রের পরিসীমা 4a

শর্তমতে,
4a = 400
∴ a = 100

ক্ষেত্রফল = a2
= (100)2 বর্গমিটার
= 10000 বর্গমিটার
= 10000/(1000 × 1000) বর্গ কি.মি.
= 0.01 বর্গ কি.মি.
৯,৫১৫.
প্রথম চারটি জোড় সংখ্যার পরিমিত ব্যবধান-
  1. √৫
  2. √৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম চারটি জোড় সংখ্যার পরিমিত ব্যবধান-

সমাধান:
১ম চারটি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮
∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৬ + ৮)/৪ = ৫
∴ পরিমিত ব্যবধান = √[{(৫ - ২) + (৫ - ৪) + (৫ - ৬) + (৫ - ৮)}/৪]
= √{(৯ + ১ + ১ + ৯)/৪}
= √(২০/৪)
= √৫
৯,৫১৬.
ঘণ্টায় ৯০ কিমি বেগে চলমান একটি ট্রেন রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ১০০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৯০ কিমি বেগে চলমান একটি ট্রেন রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
এখানে, বেগ = ৯০ কিমি/ঘণ্টা
= ৯০ × (৫/১৮) মি/সেকেন্ড
= ২৫ মি/সেকেন্ড

∴ ট্রেনটির দৈর্ঘ্য = বেগ × সময় = ২৫ × ৬ = ১৫০ মিটার 

৯,৫১৭.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ২৪০ টাকা হবে? 
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ১০ বছর
ব্যাখ্যা
এখানে,
মুনাফার হার r = ৬% = ৬/১০০ = ৩/৫০
মুনাফা I  = ২৪০ টাকা 
আসল P = ৮০০ টাকা 
সময় n = ? 

আমরা জানি
I = Pnr 
Pnr = I
n = I/Pr
   = ২৪০/{৮০০(৩/৫০)}
   = ৫ বছর 
৯,৫১৮.
১ থেকে ৭০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত ?
  1. ক) ৩৫.২
  2. খ) ৩৫.০৫
  3. গ) ৩৫.৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২।
∴ (৭০ + ১)/২ = ৩৫.৫

৯,৫১৯.
log10(x + 3) = log10x + log104 হলে x = কত?
  1. 0
  2. 1
  3. 3
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log10(x + 3) = log10x + log104 হলে x = কত?

সমাধান:
log10(x + 3) = log10x + log104
বা, log10(x + 3) = log10(x × 4)
বা, log10(x + 3) = log104x
বা, x + 3 = 4x
বা, 3x = 3
∴ x = 3/3
x = 1
৯,৫২০.
প্রবৃদ্ধ কোণের মান-
  1. ক) ১৮০° এর চেয়ে বেশী
  2. খ) ১৮০° এর সমান
  3. গ) ১৮০° এর চেয়ে কম
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণ:
- দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- উদাহরণ: একটি কোণের পরিমান ২৭০° হলে সেটি প্রবৃদ্ধ কোণ।
৯,৫২১.
একটি হেডফোন ৯০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। হেডফোনটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১২০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৮০ টাকা
  4. ১৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হেডফোন ৯০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। হেডফোনটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে, বিক্রয়মূল্য = ৯০০ × (১১০/১০০)
= ৯৯০ টাকা

আবার, ১০% কমে ক্রয়মূল্য = ৯০০ × (৯০/১০০)
= ৮১০ টাকা

∴ লাভ = ৯৯০ - ৮১০ = ১৮০ টাকা
৯,৫২২.
৪ থেকে শুরু করে পরপর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে? 
  1. ক) ১২
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
৪ থেকে শুরু করে পরপর পাঁচটি জোড় সংখ্যা = ৪, ৬, ৮, ১০, ১২

গড় = (৪ + ৬ + ৮ + ১০ + ১২)/৫
       = ৪০/৫ 
       = ৮ 
৯,৫২৩.
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ৪ হলে সংখ্যাদ্বয় কত?
  1. ৪৪, ৬০
  2. ২৫, ৩৫
  3. ৫৪, ৭০
  4. ৩৫, ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ৪ হলে সংখ্যাদ্বয় কত?

সমাধান:
মনেকরি
একটি সংখ্যা = x
অপর সংখ্যা = y

১ম শর্তমতে
(x/2) + (y/2) = 52
(x + y)/2 = 52 
x + y = 104......................(1)

২য় শর্তমতে
(x - y)/4 = 4
x - y = 16 .........................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 104 + 16
2x = 120
x = 60

(1) ⇒
x + y = 104
60 + y = 104 
y = 104 - 60
y = 44

একটি সংখ্যা = 60
অপর সংখ্যা = 44
৯,৫২৪.
cos{(nπ)/2} অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?
  1. 1
  2. √3/2
  3. √2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(nπ)/2} অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?

সমাধান:
cos{(nπ)/2}
= cos{(4π)/2}
= cos2π
= cos360°
= cos(4 × 90° + 0°)
= cos0°
= 1
৯,৫২৫.
মা তার মেয়েকে বলল, 'তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তখন আমার বয়স ঠিক তোমার বর্তমান বয়সের সমান ছিল।' যদি মায়ের বর্তমান বয়স ৪৮ বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত?
  1. ৩৬ বছর
  2. ৩০ বছর
  3. ২৪ বছর
  4. ২৮ বছর
  5. ২২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মা তার মেয়েকে বলল, 'তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তখন আমার বয়স ঠিক তোমার বর্তমান বয়সের সমান ছিল।' যদি মায়ের বর্তমান বয়স ৪৮ বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর
তাহলে, মেয়ে জন্মগ্রহণের সময় মায়ের বয়স ছিল = x বছর

∴ মায়ের বয়স = মেয়ের জন্মের সময় মায়ের বয়স + মেয়ের বর্তমান বয়স
= x + x
= ২x বছর

দেওয়া আছে, 
মায়ের বর্তমান বয়স = ৪৮ বছর
সুতরাং, ২x = ৪৮
⇒ x = ৪৮/২
∴ x = ২৪

সুতরাং, মেয়ের বর্তমান বয়স ২৪ বছর। 

৯,৫২৬.
3x3 + 2 x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
x = -1 হলে, 3x3 + 2 x2 - 21x - 20 রাশিটির মান 0 হবে।
তাই x + 1 রাশিটির একটি উৎপাদক।
৯,৫২৭.
-30 এবং -40 সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?
  1. ক) -5
  2. খ) 5
  3. গ) -30
  4. ঘ) -35
ব্যাখ্যা

সংখ্যা দু'টির গড় = -30 -40/2
= -35
∴ গড় ব্যবধান = {|-30 - (-35)| + |-40 - (-35)|}/2
= |5| + |-5|/2
= 10/2
= 5

৯,৫২৮.
প্রতি প্যাকেট বিস্কুট ১০ টাকা করে ক্রয় করে ১২.৫০ টাকা করে বিক্রয় করে ৫০ টাকা লাভ হলো। মোট কত প্যাকেট বিস্কুট ক্রয় করা হয়েছিল?
  1. ২৫ প্যাকেট
  2. ২০ প্যাকেট
  3. ১৮ প্যাকেট
  4. ১৬ প্যাকেট
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি প্যাকেট বিস্কুট ১০ টাকা করে ক্রয় করে ১২.৫০ টাকা করে বিক্রয় করে ৫০ টাকা লাভ হলো। মোট কত প্যাকেট বিস্কুট ক্রয় করা হয়েছিল?

সমাধান:
১ প্যাকেট বিস্কুটে লাভ হয় = (১২.৫০ - ১০) টাকা = ২.৫০ টাকা

২.৫০ টাকা লাভ হয় = ১ প্যাকেট বিস্কুটে
১ টাকা লাভ হয় = ১/২.৫০ প্যাকেট বিস্কুটে
৫০ টাকা লাভ হয় = (১× ৫০)/২.৫০ প্যাকেট বিস্কুটে
= (১ × ৫০ × ১০০)/২৫০ প্যাকেট বিস্কুটে
= ২০ প্যাকেট বিস্কুটে
৯,৫২৯.
a- n = 1/an কোন শর্তে সত্য?
  1. a = 0
  2. a ≠ 0
  3. a > 0
  4. a < 0
৯,৫৩০.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ১৬ : ২৫
  2. খ) ১৬ : ৫
  3. গ) ৪ : ২৫
  4. ঘ) ২৫ : ১৬
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×4² : π×5²
= 16 : 25

৯,৫৩১.
২টি সংখ্যার যোগফল ৫০, বিয়োগফল ৬। বড় সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ২৮
  3. গ) ৩৮
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
ধরি,
বড় সংখ্যাটি x
ছোট সংখ্যাটি = ৫০ -  x

প্রশ্নমতে,
x - (৫০ -  x) =৬
বা, x - ৫০ + x  = ৬
বা, ২x = ৬ + ৫০
বা, ২x  = ৫৬
   x  = ২৮
৯,৫৩২.
একটি রম্বসের ক্ষেত্রফল ২৪ বর্গমি., একটি কর্ণের দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ২৪ বর্গমি., একটি কর্ণের দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × রম্বসের কর্ণদ্বয়ের গুণফল
⇒ ২৪ = (১/২) × ৬ × অপর কর্ণ
⇒ ২৪ = ৩ × অপর কর্ণ
∴ অপর কর্ণ = ৮

অতএব, অপর কর্ণের দৈর্ঘ্য ৮ মিটার
৯,৫৩৩.
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা হবে?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৬০
  3. গ) ৪৩০
  4. ঘ) ৪২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা হবে? 

সমাধান:
আসল, P= ১০০০০
বছর, n= ৯/১২
সুদের হার, r = ৬
সুদ, I= ?

আমরা জানি,
I = Pnr
বা, I = (১০০০০ × ৯ × ৬)/(১০০ × ১২)
বা, I = ৪৫০ টাকা

৯,৫৩৪.
a2 - a - 56 = 0 হলে a = ?
  1. ক) 8, - 7
  2. খ) 8,7
  3. গ) - 8,7
  4. ঘ) -8,-7
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - a - 56 = 0 হলে a = ?

সমাধান: 
a2 - a - 56 = 0 
a2 - 8a + 7a - 56 = 0
a(a - 8) + 7(a - 8) = 0
(a - 8)(a + 7) = 0

হয় 
a - 8 = 0
a = 8

অথবা 
a + 7= 0
a = - 7

৯,৫৩৫.
একটি অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি পরস্পরের সাথে কর্মর্দন করে। যদি মোট 36টি করমর্দন হয়, তবে পার্টিতে কতজন লোক উপস্থিত ছিল? 
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 11
ব্যাখ্যা
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 36
বা, {(n)(n - 1)}/2 =36
বা, (n2 - n)/2 = 36
বা, n2 - n = 72
বা, n2 - n - 72= 0
বা, n2 - 9n + 8n - 72 = 0
বা, n(n - 9) + 8(n - 9) = 0
বা, (n - 9)(n + 8) = 0

হয়                                অথবা 
n - 9 = 0                     n + 8 = 0
n = 9                           n = - 8 [গ্রহণযোগ্য নয় ]
৯,৫৩৬.
P একটি কাজ ২৫ দিনে করতে পারে। Q, P এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তাহলে Q কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ১৮.৭৫ দিনে
  3. ২২ দিনে
  4. ১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: P একটি কাজ 25 দিনে করে। Q, P এর চাইতে 25% বেশী কর্মক্ষম। তাহলে Q কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
P, 25 দিনে করে 1 অংশ কাজ
Q, P-এর চাইতে 25% বেশি কর্মক্ষম।
Q, 25 দিনে করে = 1 + 1 এর 25%
= 1 + (25/100)
= 1 + (1/4)
= 5/4 অংশ কাজ

Q, 5/4 অংশ কাজ করে 25 দিনে
1 অংশ কাজ করে (25 × 4)/5 দিনে
= 20 দিনে
৯,৫৩৭.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?
  1. ১২০০ জন
  2. ১৩৫০ জন
  3. ১৪৯০ জন
  4. ১৫২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
ধরি, মোট ক জন ভোট দিয়েছিলেন।
জামাল ভোট পেয়েছে = ক এর ৪০%
= ০.৪ক
সাজিদ ভোট পেয়েছে = ক - ০.৪ক
= ০.৬ক

সাজিদ ভোট বেশী পেয়েছে = ০.৬ক - ০.৪ক
= ০.২ক

প্রশ্নমতে,
০.২ক = ২৯৮
⇒ ক = ২৯৮/০.২
= ১৪৯০ জন
৯,৫৩৮.
(x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 20)° হলে, x এর মান কত?
  1. ক) 108°
  2. খ) 90°
  3. গ) 105°
  4. ঘ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 20)° হলে, x এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে।

এখন 
(x - 10)° + (x - 20)°= 180°
2x - 30° = 180°
2x = 180° + 30°
2x = 210°
x = 210°/2
x = 105°
৯,৫৩৯.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?
  1. ক) 39
  2. খ) 93
  3. গ) 31
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
দশক স্থানীয় অঙ্ক = x
একক স্থানীয় অঙ্ক = 3x
সংখ্যাটি = 10 × x + 3x
             = 10x + 3x 
              = 13x 

দেয়া আছে 
দশক স্থানীয় অঙ্ক = 3
সংখ্যাটি =13 × 3 = 39
বিনিময়কৃত সংখ্যাটি = 93
৯,৫৪০.
১ থেকে ২০ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ৩ জন ছাত্র নির্বাচন করলে, ৩ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/১৯ 
  2. ১/২ 
  3. ৯/১৯ 
  4. ২/১৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ২০ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ৩ জন ছাত্র নির্বাচন করলে, ৩ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০ = ১০  টি

∴ প্রথম ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ১০/২০ = ১/২ 
∴ দ্বিতীয় ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৯/১৯
∴ তৃতীয় ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৮/১৮ = ৪/৯ 

∴ ৩ জনেরই রোল জোড় হওয়ার সম্ভাবনা = (১/২) × (৯/১৯) × (৪/৯) 
= ২/১৯ 

সুতরাং, ৩ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা ২/১৯। 

৯,৫৪১.
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 339 হবে। সংখ্যাটির তিনগুণ কত? 
  1. 9
  2. 18
  3. 27
  4. 36
ব্যাখ্যা
মনে করি, 
সংখ্যাটি x 

প্রশ্নমতে, 
(2x)2 + 15 = 339
4x2 + 15 = 339
4x2 = 339 - 15 
4x2 = 324
x2 = 81
x2 = 92
x = 9  

সংখ্যাটির তিনগুণ = 3 × 9 = 27
৯,৫৪২.
x - 2 = √3 হলে x4 + 1/x4 এর মান কত ?
  1. ক) 196
  2. খ) 194
  3. গ) 192
  4. ঘ) 198
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2 = √3 হলে x4 + 1/x4 এর মান কত ?

সমাধান:
x - 2 = √3
x = √3 + 2
1/x = 1/(√3 + 2)
1/x = (2 - √3)/(√3 + 2) (2 - √3)
1/x = (2 - √3)/{22 - (√3)2}
1/x =(2 - √3)/(2 - 3) 
1/x = 2 - √3 

x + 1/x = 2 + √3 + 2 - √3 = 4

x4 + 1/x
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2(1/x2)
= {(x + 1/x)2 - 2x.1/x}2 - 2
= {42 -2}2 - 2
= (16 - 2)2 - 2
= 142 - 2
= 196 - 2
= 194 
৯,৫৪৩.
যদি A = π/2 ও B = π/6 হয়, তাহলে sin(A + B) = কত?
  1. 1
  2. 1/√3
  3. √3
  4. √3/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = π/2 ও B = π/6 হয়, তাহলে sin(A + B) = কত?

সমাধান: 
 sin(A + B) = sin(π/2 + π/6)
= sin (2π/3)
= sin 120°
= sin (90° + 30°)
= cos30°
= √3/2

৯,৫৪৪.
2(a2 - b2) এবং (a2 - 2ab + b2) এর গ.সা.গু কত?
  1. a(a - b) (a + b)
  2. (a + b) (a - b)
  3. a(a - b)
  4. (a - b) 
ব্যাখ্যা

প্রশ্ন: 2(a2 - b2) এবং (a2 - 2ab + b2) এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = 2(a2 - b2)
= 2(a + b)(a - b)

২য় রাশি = a2 - 2ab + b2
= (a - b)2
= (a - b)(a - b) 

এখানে,
সাংখ্যিক সহগ 2 ও 1 এর গ.সা.গু = 1
এবং সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক = (a - b)

∴ নির্ণেয় গ.সা.গু = 1 × (a - b)
= (a - b) 

৯,৫৪৫.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৬৪
  3. ৬২
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮

শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
৯,৫৪৬.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতক্ষণ বৃদ্ধি পাবে? 
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৯,৫৪৭.
  1. 3√2
  2. 7√2
  3. 10√2
  4. 18√2
ব্যাখ্যা

৯,৫৪৮.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 169π
  2. খ) 121π
  3. গ) 144π
  4. ঘ) 225π
ব্যাখ্যা
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 26/2 মিটার
                                                  = 13 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (13 + 2)মিটার
                                   = 15 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = π(15)2 বর্গমিটার
                                                     = 225π বর্গমিটার
৯,৫৪৯.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৪ সেমিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গ সেমিঃ
  2. খ) ৪৯ বর্গ সেমিঃ
  3. গ) ৫০ বর্গ সেমিঃ
  4. ঘ) ৩৯ বর্গ সেমিঃ
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় বর্গ সেঃমিঃ এর বদলে সেঃমিঃ লেখা ছিল। ঠিক করে দেয়া হয়েছে। প্রশ্ন বাতিল হবে না।

ধরি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য = x
x² + x² = 14²
x² = 98
ক্ষেত্রফল = ½ x ভূমি x উচ্চতা
= ½ x² = 49

৯,৫৫০.
যদি |2x - 3| ≤ 1 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 3x - 2 ≤ n হবে?
  1. m = - 1 এবং n = 2
  2. m = 2 এবং n = 8
  3. m = - 3 এবং n = 5
  4. m = 1 এবং n = 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি |2x - 3| ≤ 1 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 3x - 2 ≤ n হবে?

সমাধান:
|2x - 3| ≤ 1
⇒ - 1 ≤ 2x - 3 ≤ 1
⇒ - 1 + 3 ≤ 2x - 3 + 3 ≤ 1 + 3
⇒ 2 ≤ 2x ≤ 4
⇒ 1 ≤ x ≤ 2
⇒ 3 ≤ 3x ≤ 6
⇒ 3 - 2 ≤ 3x - 2 ≤ 6 - 2
∴ 1 ≤ 3x - 2 ≤ 4

m ≤ 3x - 2 ≤ n এর সাথে তুলনা করে পাই,
m = 1 এবং n = 4
৯,৫৫১.
একটি থলিতে 5টি নীল বল, 6টি সাদা বল এবং 9টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/3
  3. গ) 3/4
  4. ঘ) 2/3
ব্যাখ্যা
নীল বল = 5টি 
সাদা বল = 6টি
কালো বল = 9টি 

মোট বল = (5 + 6 + 9)টি 
              = 20 টি 

নীল হওয়ার সম্ভাবনা = 5/20
                                 = 1/4 

নীল না হওয়ার সম্ভাবনা = 1 - 1/4
                                     = (4 - 1)/4
                                      = 3/4
৯,৫৫২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 6 মিটার
  2. 10 মিটার
  3. 12 মিটার
  4. 15 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 50 বর্গমিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহু = √(ক্ষেত্রফল)
= √50
= √(25 × 2)
= 5√2 মিটার

আবার,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 5√2 মিটার
= (√2 × √2) × 5 মিটার
= 2 × 5 মিটার
= 10 মিটার

অতএব, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হবে 10 মিটার।

৯,৫৫৩.
x6 + 4x3 - 1 = ?
  1. ক) (x2 + x + 1)(x4 - x3 + 2x2 + x + 1)
  2. খ) (x2 + 1)(x4 - x3 + 2x2 + x + 1)
  3. গ) (x2 + x - 1)(x4 - x3 + 2x2 + x + 1)
  4. ঘ) (x2 + x - 1)(x4 + x3 - 2x2 - x + 1)
ব্যাখ্যা

x6 + 4x3 - 1
= x6 + x3 - 1 + 3x3
= (x2)3 + x3 + (-1)3 - 3.x2.x(-1)
= (x2 + x - 1){(x2)2 + x2 + (-1)2 - x2.x - x2(-1) - x(-1)}
= (x2 + x - 1)(x4 + x2 + 1 - x3 + x2 + x)
= (x2 + x - 1)(x4 - x3 + 2x2 + x + 1)

৯,৫৫৪.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের A বিন্দুতে অংকিত স্পর্শক AB, OA বৃত্তের ব্যাসার্ধ এবং ∠ABO = 35° হলে ∠AOB = ?
  1. ক) 45°
  2. খ) 55°
  3. গ) 65°
  4. ঘ) 75°
ব্যাখ্যা

এখানে,
OA ব্যাসার্ধ এবং AB স্পর্শক
∴ OA ⊥ AB
ফলে ∠OAB = 90°
∴ ∠AOB = 90° - ∠ABO
= 90° - 35°
= 55°

৯,৫৫৫.
এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল, তার বার্ষিক লাভের হার কত?
  1. ক) ২১%
  2. খ) ২২%
  3. গ) ২৩%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

লাভ = ৯৬৩ - ৯০০
= ৬৩ টাকা
৯০০ টাকায় ৪ মাসে লাভ হয় = ৬৩ টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৬৩×১০০×১২)/(৯০০×৪)
= ২১

৯,৫৫৬.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ঃ২ঃ২ঃ৩ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ক) ৬০°
  2. খ) ৭০°
  3. গ) ৮০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রী 
চার কোণের পরিমাপ যথাক্রমে ২ক, ২ক, ২ক ও ৩ক হলে,
২ক + ২ক + ২ক + ৩ক = ৩৬০°
⇒ ৯ক = ৩৬০°
⇒ ক = ৪০°
অতএব, বৃহত্তম কোণের পরিমাপ = ৩ × ৪০° = ১২০°
৯,৫৫৭.
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত? 
  1. ১.২৫
  2. ০.০০১২৫
  3. ০.০১২৫
  4. ০.১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত?

সমাধান: 
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) 
= ০.০০০১২৫/.০০১ 
= ০.১২৫
৯,৫৫৮.
একটি ব্যাগে ১৫টি কলম, ২৫টি পেন্সিল এবং ২০টি রাবার আছে। দৈবভাবে একটি উঠালে জিনিসটি কলম বা রাবার হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/১২
  2. খ) ৭/১২
  3. গ) ১১/১২
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
ব্যাগে, কলম সংখ্যা = ১৫টি
পেন্সিল সংখ্যা = ২৫টি
রাবার সংখ্যা = ২০টি
মোট = ১৫ + ২৫ + ২০ = ৬০
∴ কলম অথবা রাবার আছে = ১৫+২০ = ৩৫
∴ কলবা অথবা রাবার হওয়ার সম্ভাবনা = ৩৫/৬০ = ৭/১২
৯,৫৫৯.
x : y এর ব্যাস্তানুপাত হবে-
  1. y : (1/x)
  2. √y : (1/√x)
  3. (1/x) : (1/y)
  4. y : x
ব্যাখ্যা
প্রশ্ন: x : y এর ব্যস্তানুপাত হবে -

সমাধান : 
সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে ।

সুতরাং x : y এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = y : x
৯,৫৬০.
একটি ক্লাসে ৪০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। দশ জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় বয়সের গড় ০.২ বছর বৃদ্ধি পায়। নতুন ছাত্রদের গড় বয়স কত?
  1. ক) ১৫.২ বছর
  2. খ) ১৬.২ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৮ বছর
ব্যাখ্যা

(৪০ + ১০) = ৫০ জনের বয়সের সমষ্টি = (৫০ × ১৫·২) = ৭৬০ বছর
৪০ জনের বয়সের সমষ্টি = (৪০ × ১৫) = ৬০০ বছর
∴ নতুন ১০ জনের বয়সের গড় = ১৬০/১০ = ১৬ বছর

৯,৫৬১.
প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্য ৬৮ টাকা হলে প্রকৃত মূল্য কত?
  1. ক) ৯০ টাকা
  2. খ) ৮৭ টাকা
  3. গ) ৮৫ টাকা
  4. ঘ) ৮০ টাকা
ব্যাখ্যা

ধরি, প্রকৃত মূল্য = x টাকা
প্রশ্নমতে,
x এর ৮৫% = ৬৮
বা, x এর ৮৫/১০০ = ৬৮
বা, x = (৬৮ × ১০০)/৮৫ = ৮০ টাকা

৯,৫৬২.
12x2 + 11x - 15 এর উৎপাদক কোনটি?
  1. (3x + 5)(4x - 3)
  2. (4x + 5)(3x - 3)
  3. (3x - 5)(4x + 3)
  4. (6x + 5)(2x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 12x2 + 11x - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান:
12x2 + 11x - 15
⇒ 12x2 + 20x - 9x - 15
⇒ 4x(3x + 5) - 3(3x + 5)
⇒ (3x + 5)(4x - 3)

৯,৫৬৩.
১০০০০ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ১২১০০ টাকা হলে, বার্ষিক সুদের হার কত শতাংশ?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৬%
  4. ১১.২৫%
  5. ৮.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০০০ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ১২১০০ টাকা হলে, বার্ষিক সুদের হার কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০০ টাকা
পরিমাণ, A = ১২১০০ টাকা
সময়, n = ২ বছর
হার, r = ?

আমরা জানি,
A = P(১ + r/১০০)n
১২১০০ = ১০০০০(১ + r/১০০)২ 
⇒ (১ + r/১০০) = ১২১০০/১০০০০ 
⇒ (১ + r/১০০) = ১.২১ 
⇒ ১ + r/১০০ = √১.২১ = ১.১ 
⇒ r/১০০ = ১.১ - ১ = ০.১ 
⇒ r = ০.১ × ১০০
∴ r = ১০

∴ বার্ষিক সুদের হার = ১০%

৯,৫৬৪.
2(a2 - b2) এবং (a2 - 2ab + b2) এর গ.সা.গু কত?
  1. 1
  2. (a - b)
  3. (a + b)
  4. a(a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: 2(a2 - b2) এবং (a2 - 2ab + b2) এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = 2(a2 - b2)
= 2(a + b)(a - b)

২য় রাশি = a2 - 2ab + b2
= (a - b)2
= (a - b)(a - b) 

এখানে,
সাংখ্যিক সহগ 2 ও 1 এর গ.সা.গু = 1
এবং সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক = (a - b)

∴ নির্ণেয় গ.সা.গু = 1 × (a - b)
= (a - b)  ।
৯,৫৬৫.
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে খুঁটির 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. 36 মিটার
  2. 35.6 মিটার
  3. 37.32 মিটার
  4. 38.30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30&deg; কোণ উৎপন্ন করে খুঁটির 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
AD হলো দণ্ডায়মান একটি খুঁটি যার B বিন্দুতে ভেঙ্গে BD অংশটুকু ভূমির সাথে C বিন্দুতে মিলিত।
এবং, AB = h; BD = l;
BD = BC = l
অতএব, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = AB + BD = h + l
দেওয়া আছে, AC = ১০ মিটার এবং ∠ABC = 30°

প্রশ্নমতে,
Tan 30° = AC/AB
⇒ 1/√3 = 10/h
⇒ h = 10√3 মিটার

আবার, Sin30° = AC/BC
⇒ 1/2 = 10/l
⇒ l = 20

∴ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, AD = AB + BD = h + l
= 10√3 + 20
= 17.32 + 20
= 37.32 মিটার 
৯,৫৬৬.
  1. 1/2
  2. 5/3
  3. 3/4
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

৯,৫৬৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 5x/2 হলে বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 106.5°
  2. খ) 110.5°
  3. গ) 112.5°
  4. ঘ) 122.5°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 5x/2 হলে বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
x + (x/2) + (5x/2) = 180°
⇒ (2x + x + 5x)/2 = 180°
⇒ 8x/2 = 180°
⇒ 4x = 180°
x = 45°

∴ বৃহত্তম কোণ = (5 × 45°)/2 = 112.5°
৯,৫৬৮.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সে. মি. এবং আয়তন 225 ঘন সে. মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সে. মি. এবং আয়তন 225 ঘন সে. মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনেকরি,
বেলনটির উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πrh = 150 ...........  (1)
πr2h = 225 ............ (2)

(2)নং কে  (1) নং দ্বারা ভাগ করে পাই,
πr2h/2πrh = 225/150
বা, r/2 = 3/2 
∴ r = 3
৯,৫৬৯.
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে, দুইটি বৃত্তকেই স্পর্শ করে এরূপ সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? 
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে, দুইটি বৃত্তকেই স্পর্শ করে এরূপ সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব?

সমাধান: 

- দুইটি বৃত্তকে স্পর্শ করে এরূপ সর্বোচ্চ ৪ টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব।

৯,৫৭০.
রাশেদ ১২০ টাকায় কয়েকটি মার্বেল কিনল। সে যদি ঐ টাকায় ২ টি মার্বেল বেশি পেত, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়ত। সে আসলে কতটি মার্বেল কিনেছিল?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ২০
  4. ঘ) ২৫
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ধরি, x টি মার্বেলের গড় মূল্য y টাকা। অর্থাৎ, xy = 120.....(i)
প্রশ্নমতে, xy = (x+2)(y-2)
⇒xy = xy - 2x + 2y -4
⇒(y - x) = 2
⇒y = 2 + x.......(ii)
y এর মান (i) নং এ বসিয়ে পাই, 
(2 + x) x = 120
⇒2x + x2=120
⇒x2 + 2x - 120 = 0
⇒x2 + 12x - 10x - 120 = 0
⇒x(x+12) - 10(x+12) = 0
⇒(x+12)(x-10) = 0
এখন, x≠-12 [যেহেতু মার্বেল সংখ্যা ঋণাত্মক হওয়া অবাস্তব]
∴x = 10
রাশেদ ১০ টি মার্বেল কিনেছিলো।
৯,৫৭১.
2a3 + 3a2 + 3a - 8 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (a - 2) (2a2 + 5a - 8)
  2. খ) (a - 1) (2a2 + 5a + 8)
  3. গ) (a + 1) (2a2 - 5a + 8)
  4. ঘ) (a + 1) (2a2 + 5a - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a3 + 3a2 + 3a - 8 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
f(a) = 2a3 + 3a2 + 3a - 8 
f(1) = 2 × 13 + 3 × 12 + 3 × 1 - 8 
      = 2 + 3 + 3 - 8
      = 8 - 8
       = 0
(a - 1), f(a) এর একটি উৎপাদক 

f(a) = 2a3 + 3a2 + 3a - 8
= 2a3 - 2a2 + 5a2 - 5a + 8a - 8
= 2a2(a - 1) + 5a(a - 1) + 8(a - 1)
= (a - 1) (2a2 + 5a + 8)
৯,৫৭২.
2x. 3y = 18, 22x.3y = 36 হলে (x,y) এর মান কত?
  1. ক) (2,2)
  2. খ) (1,2)
  3. গ) (1,1)
  4. ঘ) (3,2)
ব্যাখ্যা
দেয়া আছে,
2x. 3y = 18.......................(1)
22x.3y = 36.......................(2)

(2)নং কে (1)নং দ্বারা ভাগ করে পাই 
22x.3y/2x. 3y  = 36/18
22x - x . 3y - y = 2 
2x .30 = 2
2x = 21
x = 1 

2x. 3y = 18
21. 3y = 18 
2.3y = 18 
3y = 9 
3y = 32 
y = 2 

নির্ণেয় সমাধান (x,y) =(1,2)
৯,৫৭৩.
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 12 এবং X হলে, কোন উক্তিটি সর্বদা সত্য?
  1. 6 < x < 17
  2. 5 < x < 19
  3. 6 < x < 18
  4. 4 < x < 14
ব্যাখ্যা
একটি ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য সর্বদা অন্য দুই  বাহুর দৈর্ঘ্যের যোগফলের চেয়ে কম।
অন্য দুটি বাহু হল 7 এবং 12, যার যোগফল 19, X কে 19 এর কম হতে হবে।

বাহুর দৈর্ঘ্য 12 অন্য দুই বাহুর দৈর্ঘ্য 7 এবং X এর যোগফলের চেয়ে কম হতে হবে।
12 < 7 + x
5 < x

সুতরাং x এর মান 5 এবং 19 এর মধ্যে হতে হবে।
অর্থাৎ, 5 < x < 19
৯,৫৭৪.
81(√3)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) - 3
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 81(√3)2x = 1 হলে x এর মান কত?

সমাধান:
81(√3)2x = 1
বা, (√3)2x = 1/81
বা, (31/2)2x = 1/34
বা, 3x = 3- 4
 x = - 4
৯,৫৭৫.
নিচের কোনটি (p2 + q2)(p2 - q2)(p4 + q4) এর গুণফল?
  1. p2 - q2
  2. p4 - q4
  3. p16 - q16
  4. p8 - q8
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি (p2 + q2)(p2 - q2)(p4 + q4) এর গুণফল?

সমাধান:
(p2 + q2)(p2 - q2)(p4 + q4)
={(p2)2 - (q2)2}(p4 + q4)
=(p4 -q4)(p4 + q4)
= (p4)2 - (q4)2
= p8 - q8

৯,৫৭৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 
  1. 1 : 4
  2. 1 : 2√2
  3. 1 : 3
  4. 1 : √2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a  একক 

⇒ কর্ণ/পরিসীমা
= a√2/4a 
= √2/(2 × 2)
=1/2√2 

∴ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত = 1 : 2√2
৯,৫৭৭.
প্রতিটি চকলেট ৬ টাকা দরে ক্রয় করে ৮ টাকা দরে বিক্রয় করে ৪০ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?
  1. ১২ টি
  2. ১৮ টি
  3. ২৪ টি
  4. ২০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতিটি চকলেট ৬ টাকা দরে ক্রয় করে ৮ টাকা দরে বিক্রয় করে ৪০ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?

সমাধান:
দেওয়া আছে,
১ টি চকলেটের ক্রয়মূল্য ৬ টাকা
১ টি চকলেটের বিক্রয়মূল্য ৮ টাকা

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴১ টি চকলেটে লাভ (৮  - ৬) = ২ টাকা

এখন,
২ টাকা লাভ হয়  ১ টি চকলেটে
১ টাকা লাভ হয় (১/২) টি চকলেটে
∴ ৪০ টাকা লাভ হয় (১ × ৪০)/২ টি চকলেটে
= ২০ টি চকলেটে

∴ ২০টি চকলেট ক্রয় করা হয়েছিলো। 

৯,৫৭৮.
p এর মান কত হলে 4x2 - px + 9 = 0 একটি পূর্ণ বর্গ হবে?
  1. 12
  2. 10
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 4x2 - px + 9 = 0 একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
আমরা জানি, পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়। 
যদি, b2 - 4ac = 0 হয় তবে মূলদ্বয় সমান হবে।
এখানে, a = 4, b = - p এবং c = 9

∴ b2 - 4ac = 0
বা, (- p)2 - 4 × 4 × 9 = 0
বা, p2 - 144 = 0
বা, p2 = 144
∴ p = 12
∴  p এর মান 12 হলে 4x2 - px + 9 = 0 রাশিটি একটি পূর্ণ বর্গ হবে।
৯,৫৭৯.
2x2 + mx + 8 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে m এর মান কত?
  1. ± 4
  2. ± 6
  3. ± 8
  4. ± 5
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + mx + 8 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে m এর মান কত?

সমাধান:
এখানে a = 2, b = m, c = 8
সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে
∴ b2 - 4ac = 0
⇒ m2 - 4 × 2 × 8 = 0
⇒ m2 - 64 = 0
⇒ m2 = 64
⇒ m = ± 8
৯,৫৮০.
ISTANBUL CANAL শব্দদ্বয়ের সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 13!
  2. খ) 13!/3!2!
  3. গ) 13!/2!2!
  4. ঘ) 13!/3!2!2!
ব্যাখ্যা

ISTANBUL CANAL শব্দদ্বয়ে মোট 13টি অক্ষর রয়েছে যাদের 3টি A,
2টি N, 2টি L এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।
∴ সবগুলো অক্ষর একত্রে নিয়ে সাজানোর উপায় = 13!/3!2!2!

৯,৫৮১.
x + y = 7 এবং xy = 12 হলে x2 +y2 + 3xy = কত?
  1. ক) 59
  2. খ) 60
  3. গ) 61
  4. ঘ) 63
ব্যাখ্যা
দেয়া আছে, 
x + y = 7 
xy = 12 

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
                       = 72 + 12
                        = 49 + 12
                        = 61
৯,৫৮২.
(x2 - x - 12) এবং (x2 - 5x - 24) এর সাধারণ উৎপাদক কত?
  1. (x + 2)
  2. (x - 4)
  3. (x + 3)
  4. সাধারণ উৎপাদক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 - x - 12) এবং (x2 - 5x - 24) এর সাধারণ উৎপাদক কত?

সমাধান:
১ম রাশি = (x2 - x - 12)
= x2 - 4x + 3x - 12
= x(x - 4) + 3(x - 4)
= (x - 4)(x + 3)

২য় রাশি = x2 - 5x - 24
= x2 - 8x + 3x - 24
= x(x - 8) + 3(x - 8)
= (x - 8)(x + 3)
৯,৫৮৩.
একটি সোনার গহনার ওজন ৩০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
  1. ৪০ গ্রাম
  2. ৩৬ গ্রাম
  3. ৪২ গ্রাম
  4. ৩২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?

সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ৩০ × (৩/৫) গ্রাম = ১৮ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ৩০ × (২/৫) গ্রাম = ১২ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = ক গ্রাম

শর্তমতে,
(১৮ + ক)/১২ = ৫/১
⇒ ১৮ + ক = ৬০
⇒ ক = ৬০ - ১৮
∴ ক = ৪২

∴ সোনা মিশাতে হবে = ৪২ গ্রাম।
৯,৫৮৪.
২৩০ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ৩টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: ২৩০ এর ভাজক সংখ্যা কতটি?

সমাধান: 
২৩০-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 
২৩০ = ২ × ৫ × ২৩
= ২ × ৫ × ২৩

∴ মোট ভাজকের সংখ্যা = (১ + ১)(১ + ১)(১ + ১) = ২ × ২ × ২ = ৮

অতএব, ২৩০-এর ভাজক সংখ্যা মোট ৮টি।

২৩০-এর সব ভাজকগুলো হলো-
১, ২, ৫, ১০, ২৩, ৪৬, ১১৫, ২৩০

৯,৫৮৫.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?
  1. 18টি
  2. 20টি
  3. 22টি
  4. 24টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20
∴ বেঞ্চ সংখ্যা = 20 টি।
৯,৫৮৬.
যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ করে, তবে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো কেমন হয়?
  1. সমান
  2. পরস্পর পূরক
  3. অসমান
  4. পরস্পর লম্ব 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ করে, তবে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো কেমন হয়?

সমাধান:

যখন দুটি রেখা পরস্পরকে ছেদ করে, তখন তারা একটি ছেদবিন্দুতে চারটি কোণ তৈরি করে। এই কোণগুলোর মধ্যে বিপরীত দিকে মুখ করা কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে।

এই বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়।
৯,৫৮৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?

সমাধান:
ধরি, কোণ তিনটি x, 2x এবং 3x।
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
∴ x + 2x + 3x = ১৮০°
বা, ৬x = ১৮০°
∴ x = ৩০°

∴ বৃহত্তম কোণটি = 3x
= ৩ × ৩০°
= ৯০°

৯,৫৮৮.
নিচের কোনটি (a3 + 8) ও (3a2 + a - 10) এর একটি সাধারণ উৎপাদক?
  1. a + 3
  2. a + 2
  3. a + 4
  4. a + 5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (a3 + 8) ও (3a2 + a - 10) এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান:
১ম রাশি = (a3 + 8)
= (a)3 + (2)3
= (a + 2){(a)2 - a · 2 + (2)2}
= (a + 2)(a2 - 2a + 4)

২য় রাশি = 3a2 + a - 10
= 3a2 + 6a - 5a - 10
= 3a(a + 2) - 5(a + 2)
= (a + 2)(3a - 5)

সুতরাং, প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক = a + 2
৯,৫৮৯.
একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 
  1. ৬৬ মাইল
  2. ৭৮ মাইল 
  3. ৪২ মাইল
  4. ৪৮ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 

সমাধান:  
৪৬ মিনিটে যায় = ৫৯.৮ মাইল 
∴ ১ মিনিটে যায় = ৫৯.৮/৪৬ মাইল 
∴ ৬০ মিনিটে যায় = (৫৯.৮ × ৬০)/৪৬ মাইল 
= ৭৮ মাইল 

∴ ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ = ৭৮ মাইল ।

৯,৫৯০.
৮ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. সসীম সেট
  2. অসীম সেট
  3. ফাঁকা সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৮ এর গুণিতকসমূহ = ৮, ১৬, ২৪, ৩২, . . . ইত্যাদি
∴ ৮ এর গুণিতকের সেট = {৮, ১৬, ২৪, ৩২, . . . }

অর্থাৎ, ৮ এর গুণিতকের সেট অসীম সেট।
৯,৫৯১.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা

প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে
n তম পদ = arn-1
∴ তৃতীয় পদ ar3-1 = ar2 = 20 ------- (i)
∴ ষষ্ঠ পদ ar6-1 = ar5 = 160 ------- (ii)
এখন, (ii) ÷ (i) ⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2
r এর মান (i) নং এ বসিয়ে পাই প্রথম পদ-
a.22 = 20
∴ a = 5

৯,৫৯২.
বিন্দু -
  1. ক) শূন্য মাত্রিক সত্তা
  2. খ) একমাত্রিক
  3. গ) দ্বিমাত্রিক
  4. ঘ) ত্রিমাত্রিক
ব্যাখ্যা
বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক সত্তা অর্থাৎ বিন্দুর কোন মাত্রা নাই। 
৯,৫৯৩.
দু'টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ৪ হলে বৃত্ত দু'টির ক্ষেত্রফলের অনুপাত -
  1. ক) ৬ঃ৮
  2. খ) ৪ঃ৩
  3. গ) ৯ঃ১৬
  4. ঘ) ১৬ঃ৯
ব্যাখ্যা

ধরি,
বৃত্ত দু'টির ব্যাসার্ধ যথাক্রমে ৩r এবং ৪r
∴ ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত = π(৩r) : π(৪r)
= ৯πr : ১৬πr
= ৯ঃ১৬

৯,৫৯৪.
8 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?
  1. 2810
  2. 20240
  3. 5040
  4. 40320
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে নিয়ে বৈঠক করা যায় = (n - 1)!

∴ 7 জনকে নিয়ে বৈঠক করা যায় = (8 - 1)!
= 7!
= 5040
৯,৫৯৫.
4 + 7 + 10 + 13 + . . . . ধারাটির কোন পদ 292?
  1. 96
  2. 97
  3. 99
  4. 100
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + . . . . ধারাটির কোন পদ 292?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4 = 3
n তম পদ = 292

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
⇒ 292 = 4 + (n - 1) × 3
⇒  292 = 4 + 3n - 3
⇒ 3n = 292 - 1
⇒ n = 291/3
∴ n = 97
৯,৫৯৬.
(16)0.16 × (16)0.09 = ?
  1. 0
  2. 2
  3. - 3
  4. 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: (16)0.16 × (16)0.09 = ?

সমাধান:
দেওয়া আছে,
= (16)0.16 × (16)0.09
= (16)0.16 + 0.09
= (16)0.25
= (24)(1/4)
= 2
৯,৫৯৭.
y = 4ax সমীকরণ দ্বারা কী বুঝায় ?
  1. ক) পরাবৃত্ত
  2. খ) অধিবৃত্ত
  3. গ) মূল বিন্দুগামী সরলরেখা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
m ঢালবিশিষ্ট মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx.
y = 4ax একটি মূলবিন্দুগামী রেখার সমীকরণ যার ঢাল m = 4a.
৯,৫৯৮.
একজন ফল বিক্রেতা টাকায় ২ টি আম ক্রয় করে ৩ টাকায় ৫ টি আম বিক্রয় করল। তার শতকরা লাভ কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

ধরি, ফল বিক্রেতা ১০০ টি আম ক্রয় করেছেন
২ টি আমের ক্রয় মূল্য  ১ টাকা
১০০ টি আমের ক্রয় মূল্য ৫০ টাকা
৫ টি আমের বিক্রয় মূল্য ৩ টাকা
১০০ টি আমের বিক্রয় মূল্য ( ১০০ × ৩/৫ ) = ৬০ টাকা
লাভ = ৬০ - ৫০ = ১০ টাকা
৫০ টাকায় লাভ হয় ১০ টাকা
১০০ টাকায় লাভ হয় ( ১০০ × ১০/৫০ ) = ২০ টাকা 

৯,৫৯৯.
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?
  1. ৫৩৪৪৪
  2. ৫৩২৪৪
  3. ৫৩৪৪২
  4. ৫৩৪৪৬
ব্যাখ্যা

প্রশ্ন: ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?

সমাধান:
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা= ১০২৩৪

যোগফল = ৪৩২১০ + ১০২৩৪
= ৫৩৪৪৪

৯,৬০০.
|x - 5| = 6 এর সমাধান সেট কোনটি?
  1. {1, - 11}
  2. {- 1, 11}
  3. {1, 11}
  4. {- 1, - 11}
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 5| = 6 এর সমাধান সেট কোনটি?

সমাধান:
(x - 5) ধনাত্নক হলে,
বা, x - 5 = 6
বা, x - 5 = 6 + 5
x = 11

আবার (x - 5) ঋণাত্নক হলে,
- (x - 5) = 6
x - 5 = - 6
x = - 1
∴নির্ণেয় সমাধান সেট = {- 1, 11}