বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৯১ / ৪৭৫ · ৯,০০১৯,১০০ / ৪৭,৮৩৩

৯,০০১.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৭ : ২। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ২৫ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ২ লিটার
  2. ৫ লিটার
  3. ৮ লিটার
  4. ১০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৭ : ২। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ২৫ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
দুধ ও পানির অনুপাত = ৭ : ২

দুধের পরিমাণ = ৭ক লিটার
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্ন অনুসারে,
৭ক - ২ক = ২৫
⇒ ৫ক = ২৫
⇒ ক = ৫

∴ পানির পরিমাণ = ২ক = ২ × ৫ = ১০ লিটার

৯,০০২.
১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৫ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৫ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 

সমাধান: 
 
মনে করি, দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব `ক' মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে।

সমকোণী ত্রিভুজের সূত্র হতে পাই,
(মইয়ের উচ্চতা) = (দেয়ালের উচ্চতা) + ক
(১৩) = (৫) + ক
বা, ১৬৯ - ২৫ = ক
বা, ক = ১৪৪
∴ ক = ১২

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব ১২ মিটার।
৯,০০৩.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ক) ৭৫
  2. খ) ৮০
  3. গ) ১২০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

∴ সংখ্যাটি ৭৫

∴ সংখ্যাটির দ্বিগুণ = (৭৫ × ২)
= ১৫০
৯,০০৪.
a2 + ca + bc + ab এর একটি উৎপাদক (a + b) হলে অপর উৎপাদকটি কত?
  1. b + c
  2. a + c
  3. 2b
  4. b2
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + ca + bc + ab এর একটি উৎপাদক (a + b) হলে অপর উৎপাদকটি কত?

সমাধান:
a2 + ca + bc + ab
= a2 + ab + ca + bc
= a(a + b) + c(a + b)
= (a + b)(a + c)
৯,০০৫.
4x2 - y2 = ?
  1. ক) 4(x + y)(x - y)
  2. খ) 2(x + y)(2x - 2y)
  3. গ) (2x + y)(2x - y)
  4. ঘ) 2(2x2 - y2 - 4xy)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - y2 = ?

সমাধান:
4x2 - y2 = (2x)2 - y2
= (2x + y)(2x - y)
৯,০০৬.
৩২০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় ২০% ক্ষতি হল। ১০% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ৪৪০
  2. ৪০০
  3. ৩৬০
  4. ৩৫০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩২০/৮০ টাকা বা ৪০০ টাকা

আবার, ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ × ৪০০/১০০ টাকা বা ৪৪০ টাকা
---------------------------------------------------------------------------
সংক্ষেপে,
২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩২০/৮০ টাকা বা ৪০০ টাকা
[ক্রয়মূল্য =  বিক্রয়মূল্য × (শতকরা অংশের ক্রয়মূল্য/বিক্রয়মূল্য) ]
১০% লাভে, ক্রয়মূল্য ৪০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ × ৪০০/১০০ টাকা বা ৪৪০ টাকা [
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × ( শতকরা অংশের বিক্রয়মূল্য/ক্রয়মূল্য) ]
৯,০০৭.
sin225° = কত?
  1. 1/√2
  2. √2/3
  3. 1
  4. - 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: sin225° = কত? 

সমাধান: 
প্রদত্ত রাশি = sin225°
= sin(2 × 90° + 45°) 
= - sin45° 
= -1/√2
৯,০০৮.
একটি চালের বস্তা ৯৪০ টাকা বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৮%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চালের বস্তা ৯৪০ টাকা বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
বস্তার ক্রয়মূল্য = ৯৪০ + ৬০ = ১০০০ টাকা

এখন,
১০০০ টাকায় ক্ষতি হয় = ৬০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৬০/১০০০ টাকা
∴  ১০০ টাকায় ক্ষতি হয় = (৬০ × ১০০)/১০০০ ন্টাকা 
= ৬ টাকা বা ৬ % 
৯,০০৯.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) (১/২) (ভূমি × উচ্চতা)
  2. খ) (দৈর্ঘ্য × প্রস্থ)
  3. গ) (ভূমি × উচ্চতা)
  4. ঘ) ২ × (দৈর্ঘ্য × প্রস্থ)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
৯,০১০.
x2 - 16 এবং x2 - 8x + 16 এর গ.সা.গু নির্ণয় করুন। 
  1. x - 4
  2. (x - 4)(x + 4)
  3. (x + 4)2
  4. x + 4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 16 এবং x2 - 8x + 16 এর গ.সা.গু নির্ণয় করুন। 

সমাধান: 
১ম রাশি, 
x2 - 16
= x2 - 42
= (x + 4)(x - 4)

২য় রাশি, 
x2 - 8x + 16
= x2 - 2 . x. 4 + 42
= (x - 4)2
= (x - 4)(x - 4)

∴ নির্ণয়ে গ.সা.গু = (x - 4)

৯,০১১.
কবিরের বেতন রহমানের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের এক মাসের বেতনের সমষ্টি ১০০০০ টাকা, রহমানের বেতন কত?
  1. ৪০০০ টাকা
  2. ৪৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৫৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কবিরের বেতন রহমানের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের এক মাসের বেতনের সমষ্টি ১০০০০ টাকা, রহমানের বেতন কত?

সমাধান:
ধরি, রহমানের বেতন = ১০০ টাকা
তাহলে, কবিরের বেতন = ১০০ + ৫০ = ১৫০ টাকা
বেতনের সমষ্টি = ১৫০ + ১০০ = ২৫০ টাকা

দুইজনের বেতনের সমষ্টি ২৫০ টাকা হলে রহমানের বেতন = ১০০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১ টাকা হলে রহমানের বেতন = ১০০/২৫০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১০০০০ টাকা হলে রহমানের বেতন = (১০০ × ১০০০০)/২৫০ টাকা
= ৪০০০ টাকা
৯,০১২.
a3 + b3 = 144, a + b = 6 হলে, ab = কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + b3 = 144, a + b = 6 হলে, ab = কত?

সমাধান:
দেওয়া আছে,
a3 + b3 = 144
a + b = 6

এখন,
a3 + b3 = (a + b)3 - {3ab × (a + b)}
বা, 144 = 63 - (3ab × 6)
বা, 144 = 216 - 18ab
বা, 18ab = 216 - 144
বা, 18ab = 72
বা, ab = 72/18
∴ ab = 4
৯,০১৩.
যদি 3x + 3 = 81 হয়, তবে 3x - 3 = কত?
  1. 1/3
  2. 4
  3. 1/9
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + 3 = 81 হয়, তবে 3x - 3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x + 3 = 81
⇒ 3x + 3 = 34
⇒ x + 3 = 4
⇒ x = 4 - 3
∴ x = 1

∴ 3x - 3 = 31 - 3
= 3- 2
= 1/32
= 1/9
৯,০১৪.
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫ জন ১০০ মিটার দৌড়ে, ১২ জন ২০০ মিটার দৌড়ে এবং ৭ জন দুটিতেই অংশগ্রহণ করে। ৩ জন প্রতিযোগী কোনোটিতেই অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত? 
  1. ১৭ জন
  2. ২৩ জন
  3. ২১ জন
  4. ১৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫ জন ১০০ মিটার দৌড়ে, ১২ জন ২০০ মিটার দৌড়ে এবং ৭ জন দুটিতেই অংশগ্রহণ করে। ৩ জন প্রতিযোগী কোনোটিতেই অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত? 

সমাধান: 
কোনোটিতেই অংশগ্রহণ করে না = ৩ জন 
উভয় খেলায় অংশগ্রহণ করে = ৭ জন 
শুধু ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে = (১৫ - ৭) জন 
= ৮ জন 

আবার, 
শুধু ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে = (১২ - ৭) জন 
= ৫ জন 

∴ মোট প্রতিযোগীর সংখ্যা = (৩ + ৭ + ৮ + ৫) জন 
= ২৩ জন ।
৯,০১৫.
1/x, 1/y, 1/z রাশি তিনটির সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর কত?
  1. ক) xy
  2. খ) xy2z
  3. গ) x + y + z
  4. ঘ) xyz
ব্যাখ্যা
1/x, 1/y, 1/z রাশি তিনটির হরের লসাগু = xyz যা প্রদত্ত রাশি তিনটির সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর।
৯,০১৬.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ মিটার। সমকোণ সংলগ্ন বাহদ্বয়ের একটির দৈর্ঘ্য ২৪ মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ মিটার। সমকোণ সংলগ্ন বাহদ্বয়ের একটির দৈর্ঘ্য ২৪ মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমকোণ সংলগ্ন একটি বাহু, a = ২৪ মিটার
অপর বাহু = b মিটার

সমকোনী ত্রিভুজের ক্ষেত্রফল =  (১/২) × সমকোন সংলগ্ন বাহুদ্বয়ের গুনফল
বা, ১৪৪ = (১/২) × ২৪ × b
বা, b = (১৪৪ × ২)/২৪
∴ b = ১২
৯,০১৭.
125(√5)2a = 1 হলে a এর মান কত?
  1. 5
  2. 1
  3. - 3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 125(√5)2a = 1 হলে a এর মান কত?

সমাধান:
125(√5)2a = 1
⇒ 53 · (51/2)2a = 1
⇒ 53 · 52a/2 = 1
⇒ 53 · 5a = 1
⇒ 53 + a = 50
⇒ 3 + a = 0
∴ a = - 3
৯,০১৮.
২০, ১৪, ৮, ২২, ১৬, ১০, ১৬, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১৩
  2. ১৫
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০, ১৪, ৮, ২২, ১৬, ১০, ১৬, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই = ৮, ১০ , ১৩, ১৪, ১৬, ১৬, ২০, ২২

এখানে,
পদ সংখ্যা n = ৮ যা একটি জোড় সংখ্যা।
∴ মধ্যক হবে, (৮/২) বা ৪র্থ পদ ও (৮/২ + ১) বা ৫ম পদের গাণিতিক গড়।

∴ মধ্যক = (৪র্থ পদ + ৫ম পদ)/২
= (১৪ + ১৬)/২
= ১৫
৯,০১৯.
x ≤ (3x/8) + 5 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. S = {x ∈ R : x ≤ 3}
  2. S = {x ∈ R : x ≤ 4}
  3. S = {x ∈ R : x ≥ 5}
  4. S = {x ∈ R : x ≤ 8}
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ (3x/8) + 5 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
প্রদত্ত অসমতা,
x ≤ (3x/8) + 5
⇒ 8x ≤ 3x + 40
⇒ 8x - 3x ≤ 3x + 40 - 3x
⇒ 5x ≤ 40
∴ x ≤ 8

∴ নির্ণেয় সমাধান সেট, S = {x ∈ R : x ≤ 8}
৯,০২০.
x4 - 3x2 + 1 = 0 হলে x3 + 1/x3 = ?
  1. ক) 0
  2. খ) 2√5
  3. গ) √5
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
দেয়া আছে,
x4 - 3x2 + 1 = 0
x4/x2 + 1/x2 = 3x2/x2
x2 + 1/x2 = 3
(x  + 1/x)2 - 2x.1/x = 3
(x + 1/x)2 = 5
x + 1/x = √5

x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
                = (√5)3 - 3√5
                = 5√5 - 3√5
                = 2√5
৯,০২১.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?
  1. ক) ২০ টাকা 
  2. খ) ২৫ টাকা 
  3. গ) ৩০ টাকা 
  4. ঘ) ৩৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০
= ৬২৫ টাকা 

৫ কেজি চালের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
৯,০২২.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৯,০২৩.
রায়হান এক একর জমিতে ধান চাষ করে ১২ কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল হলে, সে ১ একর জমি থেকে কী পরিমাণ চাল পেল ?
  1. ৭.৫ কুইন্টাল
  2. ৯.৬ কুইন্টাল
  3. ৮.৪ কুইন্টাল
  4. ৪.২ কুইন্টাল
ব্যাখ্যা
প্রশ্ন: রায়হান এক একর জমিতে ধান চাষ করে ১২ কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল হলে, সে ১ একর জমি থেকে কী পরিমাণ চাল পেল ?

সমাধান: 
আমরা জানি,
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ১২ কুইন্টাল = (১০০ × ১২) কেজি
= ১২০০ কেজি

দেওয়া আছে,
১ কেজি ধানে চাল হয় = ৭০০ গ্রাম
∴ ১২০০ কেজি ধানে চাল হয় = (৭০০ × ১২০০) গ্রাম
= ৮৪০০০০ গ্রাম
= (৮৪০০০০ ÷ ১০০০) কেজি
= ৮৪০ কেজি
= (৮৪০ ÷ ১০০) কুইন্টাল
= ৮.৪ কুইন্টাল
৯,০২৪.
একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি. হলে বইটির আয়তন কত?
  1. ৩৮০ ঘন সে.মি.
  2. ৪২০ ঘন সে.মি.
  3. ৪৫০ ঘন সে.মি.
  4. ৪৮০ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি. হলে বইটির আয়তন কত?

সমাধান: 
দেওয়া আছে, 
বইটির দৈর্ঘ্য = ২৫ সে.মি.
বইটির প্রস্থ = ১৮ সে.মি. 

এখন,
বইয়ের ২ পৃষ্ঠা = ১ পাতা 
∴ বইয়ের ২০০ পৃষ্ঠা = ১০০ পাতা
১০০ পাতার পুরুত্ব = (১০০ × ০.১) মি.মি. = ১০ মি.মি. = ১ সে.মি. 

আমরা জানি, 
বইটির আয়তন = (২৫ × ১৮ × ১) ঘন সে.মি. 
= ৪৫০ ঘন সে.মি. । 

৯,০২৫.
y=3x+2, y= -3x+2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
  1. ক) একটি সমবাহু ত্রিভুজ
  2. খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) একটি বিষমবাহু ত্রিভুজ
  4. ঘ) একটি সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
y=3x+2……..(i)
y= -3x+2…….(ii)
এবং y= -2……(iii)
এখানে, (i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান। সুতরাং এই রেখা দুটি সমান। কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৯,০২৬.
sinθ = 4/5 হলে, cosθ = কত? 
  1. 3/5
  2. 4/5
  3. 2/5
  4. 1/5
ব্যাখ্যা

প্রশ্ন: sinθ = 4/5 হলে, cosθ = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
sinθ = 4/5

∴ cosθ = √(1 - sin2θ)
= √{1 - (4/5)2}
= √{1 - (16/25)}
= √(25 - 16)/25
=√(9/25)
= 3/5

৯,০২৭.
২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
১২ টি আমড়ার ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ১২ টি আমড়ার বিক্রয়মূল্য = (২ × ১২) = ২৪ টাকা 
∴ লাভ = (২৪ - ২০) টাকা = ৪ টাকা 

২০ টাকায় লাভ হয় = ৪ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৪/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৪ × ১০০)/২০ টাকা 
= ২০ টাকা 

∴ শতকরা লাভ হবে = ২০% । 
৯,০২৮.
'CHEESE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 24
  2. 6
  3. 72
  4. 54
ব্যাখ্যা
প্রশ্ন: 'CHEESE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
CHEESE শব্দটিতে মোট বর্ণ আছে 6 টি, Vowel আছে 3টি।
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ = 4টি
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 4! উপায়ে 
= 24 উপায়ে

[EEE, তিনটি E একসঙ্গে থাকায়, তাদের বিন্যাসের কোনো পরিবর্তন সম্ভব নয়।]
৯,০২৯.
(x/3) - (2/y) = 4 এবং (x/6) - (4/y) = 1 হলে (x, y) = কত?
  1. ক) (3, 14)
  2. খ) (14, 3)
  3. গ) (3, 3)
  4. ঘ) (14, 4)
ব্যাখ্যা

(x/3) - (2/y) = 4 ............... (1)
বা, (xy - 6)/3y = 4
বা, xy - 6 = 12y
∴ xy = 12y + 6 .......... (2)
আবার, (x/6) - (4/y) = 1
বা, (xy - 24)/6y = 1
বা, xy - 24 = 6y
বা, 12y + 6 - 24 = 6y
বা, 6y - 18 = 0
বা, 6y = 18
∴ y = 3
(1) নং থেকে পাই,
x/3 - 2/3 = 4
বা, x - 2 = 12
∴ x = 14
∴ (x, y) = (14, 3)

৯,০৩০.
একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
  1. ২৫০০ টাকা
  2. ২৫৮০ টাকা
  3. ২৬০০ টাকা
  4. ২৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?

সমাধান:
ধরি,
ডালের ক্রয়মূল্য = ১০০ টাকা 
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = ১০০ - ১০০ এর ৫% = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা

বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয় মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা = ২৫০০ টাকা

এখন,
৬% লাভে বিক্রয়মূল্য = ২৫০০ + ২৫০০ এর ৬%
= ২৫০০ + {(২৫০০ × ৬)/১০০}
= (২৫০০ + ১৫০) টাকা
= ২৬৫০ টাকা
৯,০৩১.
কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি কত?
  1. 96 
  2. 36
  3. 48
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x × (1/4) - 4 = 20
বা, x/4 - 4 = 20
বা, (x - 16)/4 = 20
বা, x - 16 = 80
বা, x = 80 + 16
∴ x = 96

∴ সংখ্যাটি = 96  ।
৯,০৩২.
দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ১০৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু

ধরি, 
অপর সংখ্যা = ক

প্রশ্নমতে,
ক × ৬০ = ১৫ × ৪২০
⇒ ক = (১৫ × ৪২০)/৬০
∴ ক = ১০৫

∴ অপর সংখ্যাটি = ১০৫

৯,০৩৩.
লবণের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬.৬৭%
ব্যাখ্যা

লবণের পূর্বমূল্য ১০০ টাকা হলে ২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২০ টাক।
১২০ টাকায় খরচ কমাতে হবে ২০ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃 (২০×১০০)/১২০ টাকা
= ১৬.৬৭%

৯,০৩৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪) ঘণ্টা 
= ৪ + ২ ঘণ্টা
= ৬ ঘণ্টা ।

৯,০৩৫.
"BAMBOOZLE" শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 4320
  2. খ) 4230
  3. গ) 4560
  4. ঘ) 1520
ব্যাখ্যা
"BAMBOOZLE" শব্দটিতে মোট 9 টি বর্ণ আছে। স্বরবর্ণের সংখ্যা = 4 (A, O, O, E)
স্বরবর্ণ 4 টিকে এক অক্ষর মনে করলে মোট বর্ণ সংখ্যা = 6 যাদের মধ্যে B, 2টি 
বিন্যাস সংখ্যা = 6!/2! = 360
স্বরবর্ণ চারটি কে নিজেদের মধ্যে সাজানো যায় = 4!/2! = 12
নির্ণেয় বিন্যাস সংখ্যা = 360 × 12 = 4320 
৯,০৩৬.
দুইটি পরস্পর ছেদী বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি পরস্পর ছেদী বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?

সমাধান:
 
P ও Q দুইটি পরস্পর ছেদী ‍বৃত্তে AB ও CD দুইটি সাধারণ স্পর্শক আঁকা যায়।
এছাড়া আর কোনো সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়।
দুইটি পরস্পর ছেদী বৃত্তে সর্বোচ্চ ২টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে।
৯,০৩৭.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ৬৪√৩ বর্গমিটার
  2. ৪√৩ বর্গমিটার
  3. ১৬√৩ বর্গমিটার
  4. √৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪)×a

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × (২)
= (√৩/৪) × ৪
= √৩

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার।
৯,০৩৮.
একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭ : ৪। যদি ৬টি নীল বল যোগ করা হয়, তবে অনুপাত ৭ : ৬ হয়। তাহলে লাল বল কতটি ছিল?
  1. ২৭ টি
  2. ২১ টি
  3. ১৮ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭ : ৪। যদি ৬টি নীল বল যোগ করা হয়, তবে অনুপাত ৭ : ৬ হয়। তাহলে লাল বল কতটি ছিল?

সমাধান:
ধরি,
লাল বলের সংখ্যা = ৭x
নীল বলের সংখ্যা = ৪x

∴ ৬টি নীল বল যোগ করার পর নীল বলের সংখ্যা = ৪x + ৬

প্রশ্নমতে,
⇒ ৭x/(৪x + ৬) ​= ৭​/৬
⇒ ৭x × ৬ = ৭ × (৪x + ৬)
⇒ ৪২x =২৮x + ৪২
⇒ ৪২x - ২৮x = ৪২
⇒ ১৪x = ৪২
⇒ x = ৪২/১৪ = ৩
∴ x = ৩

∴ লাল বলের সংখ্যা = ৭x = ৭ × ৩ = ২১ টি
৯,০৩৯.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক হলো-
  1. ক) (x2 + 2x + 1 )
  2. খ) (x2 - x - 1 )
  3. গ) (x2 + x - 1 )
  4. ঘ) (x2 + x + 1 )
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2 + 1 এর একটি উৎপাদক হলো-

সমাধান: 
x4 + x2 + 1
= (x2)2 + 2.x2.1 + 12 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + 1 + x) (x2 + 1 - x)
=  (x2 + x + 1 ) (x2  - x + 1)
৯,০৪০.
১৪টি পুস্তক থেকে ৬টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ১৭০
  2. ১৬৫
  3. ১২০
  4. ৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪টি পুস্তক থেকে ৬টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
যেহেতু, ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সেহেতু পুস্তক বাকি থাকে (১৪ - ৩) বা ১১টি এবং ৬টি থেকে বাছাই করতে হবে (৬ - ৩) বা ৩টি।

∴ ১১টি পুস্তক থেকে ৩টি পুস্তক বাছাই করার সংখ্যা = ১১C = ১১!/৩!(১১ - ৩)!
= (১১ × ১০ × ৯ × ৮!)/(৩ × ২ × ১)৮!
= ১৬৫

∴ ১৬৫ প্রকারে বাছাই করা যাবে।
৯,০৪১.
৩[৫ - {২ + (৬ - ৯ + ১)৪}] -এর মান কত?
  1. ১৫
  2. ৩৩
  3. ৯৬
  4. ১৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩[৫ - {২ + (৬ - ৯ + ১)৪}] -এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
৩[৫ - {২ + (৬ - ৯ + ১)৪}]
= ৩[৫ - {২ + (- ২)৪}]
= ৩[৫ - {২ + - ৮}] 
= ৩[৫ - {- ৬}]
= ৩[৫ + ৬]
= ৩ × ১১
= ৩৩

৯,০৪২.
6.216x = 36x + 4 এ x এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 6.216x = 36x + 4 এ x এর মান কত?

সমাধান:
6.216x = 36x + 4
⇒ 6.(63)x = (62)x + 4
⇒ 6. 63x = 62x + 8
⇒ 63x + 1 = 62x + 8
⇒ 3x + 1 = 2x + 8
⇒ 3x - 2x = 8 - 1
⇒ x = 7
৯,০৪৩.
একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত নম্বর থেকে ৬৯ বাদ দেওয়ার পর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৫০ থেকে ৪৭ এ নেমে আসলো। ঐ ক্লাসে মোট ছাত্রসংখ্যা কত?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৩ জন
  4. ৩২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত নম্বর থেকে ৬৯ বাদ দেওয়ার পর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৫০ থেকে ৪৭ এ নেমে আসলো। ঐ ক্লাসে মোট ছাত্রসংখ্যা কত?

সমাধান: 
ধরি, ক্লাসের ছাত্রসংখ্যা = x জন
প্রশ্নমতে,
50x - 47x = 69
⇒ 3x = 69
⇒ x = 23
৯,০৪৪.
- 2a - [- 4b - {- 6c - (8a - 10b + 12c)}] এর সরলফল কত?
  1. ক) - 10a + 14b - 18c
  2. খ) - 10a - 14b - 18c
  3. গ) - 10b + 14a - 18c
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: - 2a - [- 4b - {- 6c - (8a - 10b + 12c)}] এর সরলফল কত? 

সমাধান: 
- 2a - [- 4b - {- 6c - (8a - 10b + 12c)}]
- 2a - [- 4b - {- 6c - 8a + 10b - 12c}]
- 2a - [- 4b + 6c +8a - 10b + 12c]
- 2a + 4b - 6c - 8a + 10b - 12c
- 10a + 14b - 18c
৯,০৪৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ২০ টি 
  2. ২৪ টি 
  3. ২৫ টি 
  4. ৩০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের বাহুর সংখ্যা = ৮

আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= [৮(৮ - ৩)]/২
= (৮ × ৫)/২
= ৪০/২ 
= ২০ টি

৯,০৪৬.
A : B = ৫ : ৮ এবং B : C = ৬ : ৭ হলে, A : B : C = কত?
  1. ১৫ : ২৪ : ২৮
  2. ১৫ : ২০ : ২৬
  3. ৮ : ১৩ : ১৪
  4. ১৫ : ১২ : ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: A : B = ৫ : ৮ এবং B : C = ৬ : ৭ হলে, A : B : C = কত?

সমাধান:
A : B = (৫ × ৬) : (৮ × ৬) = ৩০ : ৪৮
B : C = (৬ × ৮) : (৭ × ৮) = ৪৮ : ৫৬

∴ A : B : C = ৩০ : ৪৮ : ৫৬ = ১৫ : ২৪ : ২৮
৯,০৪৭.
০.১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.২৫
  4. ০.৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান:
 ০.১ এর বর্গমূল = √০.১
=০.৩১
৯,০৪৮.
বার্ষিক ৫% হার মুনাফায় ১০০০ টাকার ২ বছরের সরলমুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? 
  1. ক) ২.৫টাকা
  2. খ) ৩.৫ টাকা
  3. গ) ১.৫ টাকা
  4. ঘ) ৫.০ টাকা
ব্যাখ্যা
এখানে,
আসল P = ১০০০
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২ বছর 
সরল মুনাফা, I = Pnr
বা, I = (১০০০ × ২ × ১)/২০
       = ১০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ১০০০(১ + ১/২০))
= ১০০০(১ + ০.০৫)
= ১০০০ × (১.০৫)
= ১০০০ × ১.১০২৫
=১১০২.৫
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১১০২.৫ - ১০০০ =১০২.৫ টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (১০২.৫ - ১০০) = ২.৫টাকা।
৯,০৪৯.
একটি বৃত্তের ব্যাস 24 সেমি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেমি। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত?
  1. ক) 56°
  2. খ) 66.84°
  3. গ) 63.21°
  4. ঘ) 65°
ব্যাখ্যা

এখানে, r = 12 এবং s = 14
আমরা জানি, s = (πθr)/180
বা, θ =(180s)/rπ
= (180 × 14)/(3.1416 × 12)
= 66.84°

৯,০৫০.
যদি 5x3 + 5x2 - 6x + 9 কে (x + 3) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে?
  1. 135
  2. - 135
  3. - 63
  4. 63
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5x3 + 5x2 - 6x + 9 কে (x + 3) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ভাগশেষ উপপাদ্য:
যদি একটি বহুপদী p(x) কে (x - a) দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ a হয় p(a) দ্বারা প্রদত্ত ধ্রুবক।

ধরি,
p(x) = 5x3 + 5x2 - 6x + 9
যেহেতু, (x + 3) দ্বারা p(x)- কে ভাগ করা হলে, ভাগশেষ হবে p(- 3) 
∴  p(- 3) = 5 × (- 3)3 + 5 × (- 3)2 - 6 × (- 3) + 9
= 5 (- 27) + 5 × 9 + 18 + 9
= - 135 + 45 + 18 + 9
= - 63
৯,০৫১.
৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৮ দিন
  2. খ) ২২ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৬০ - ৪২) জন
= ১৮ জন

∴ অবশিষ্ট দিন = (১৪ - ৮) দিন
= ৬ দিন

৬০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৬ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬) দিনে
∴ ১৮ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬)/১৮ দিনে
= ২০ দিন
৯,০৫২.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?

সমাধান:  
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°

 চতুর্থ কোণটি= (৩৬০ - ২৮০)° বা ৮০°
৯,০৫৩.
১২৮ + ৬৪ + ৩২ + ...... ধারাটির কোন পদ ১/২ হবে?
  1. ক) ৮ তম পদ
  2. খ) ১১ তম পদ
  3. গ) ৯ তম পদ
  4. ঘ) ১০ তম পদ
ব্যাখ্যা

এখানে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
যার সাধারণ অনুপাত, r = ৬৪/১২৮ = ১/২
প্রথম পদ, a = ১২৮ এবং n-তম পদ = ar(n-1)
শর্তমতে, ar(n-১) = ১/২
বা, ১২৮ × (১/২)(n-১) = ১/২
বা, (১/২)(n-১) = ১/(১২৮×২)
বা, (১/২)(n-১) = ১/২৫৬
বা, (১/২)(n-১) = (১/২)
বা, n-১ = ৮
বা, n = ৯

৯,০৫৪.
২, ১০, ২৬, ৫০,.............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ৭২
  2. ৭৮
  3. ৮২
  4. ৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ১০, ২৬, ৫০ . . . . . ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
ধারাটির,
১ম পদ = ১ + ১ = ২ 
২য় পদ = ৩ + ১ = ৯ + ১ = ১০ 
৩য় পদ = ৫ + ১ = ২৫ + ১ = ২৬ 
৪র্থ পদ = ৭ + ১ = ৪৯ + ১ = ৫০ 
৫ম পদ = ৯ + ১ = ৮১ + ১ = ৮২ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৮২ ।
৯,০৫৫.
6x - 8 ≤ 4x + 6 অসমতাটির সমাধান নির্ণয় করুন।
  1. (- ∞, 5]
  2. [- ∞, 6)
  3. (- ∞, 7]
  4. (- ∞, 8)
ব্যাখ্যা

প্রশ্ন: 6x - 8 ≤ 4x + 6 অসমতাটির সমাধান নির্ণয় করুন।

সমাধান:
6x - 8 ≤ 4x + 6
⇒ 6x - 4x ≤ 6 + 8
⇒ 2x ≤ 14
⇒ x ≤ 7

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, 7]

(- ∞, 7] বলতে বোঝায় যে, 7 বা তার চেয়ে ছোট সব বাস্তব সংখ্যা এই সমাধানের অন্তর্ভুক্ত।

৯,০৫৬.
9C6 + 9C7 = কত?
  1. 90
  2. 100
  3. 110
  4. 120
ব্যাখ্যা
9C6 + 9C7
= 9 + 1C7
= 10C7
= 120
৯,০৫৭.
√p + 1/√p = 2 হলে, √p - 1/√p = কত? 
  1. 0
  2. √2
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: √p + 1/√p = 2 হলে, √p - 1/√p = কত?

সমাধান: 
দেয়া আছে,
√p + 1/√p = 2 

আমরা জানি,
(√p - 1/√p)2 =(√p + 1/√p)2 - 4.√p . (1/√p)
= 22 - 4 
= 4 - 4
= 0

∴ √p - 1/√p = 0
৯,০৫৮.
একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৬০ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬৪২
  2. খ) ৬৯০
  3. গ) ৬০০
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (৫৬০X১০০)/৮০ = ৭০০ টাকা

৯,০৫৯.
a + b = √11 এবং a = √7 + b হলে ab এর মান কত?  
  1. 1
  2. 2
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = √11 এবং a = √7 + b হলে ab এর মান কত?  

সমাধান: 
a + b = √11 
a = √7 + b
a - b = √7

ab = {(a + b)/2}2 -  {(a - b)/2}2 
= {(√11)/2}2 -  {(√7)/2}2 
= (11/4) - (7/4)
= (11 - 7)/4
= 4/4
= 1

৯,০৬০.
বার্ষিক মুনাফার হার কত হলে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ১১৪ টাকা হবে?
  1. ৯%
  2. ৯.৫%
  3. ১০%
  4. ১০.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফার হার কত হলে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ১১৪ টাকা হবে?

সমাধান: 
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর
মুনাফা, I = ১১৪ টাকা 
মুনাফার হার, r = ?

আমরা জানি,
I = pnr
⇒ r = I/(pn)
= ১১৪/(৬০০ × ২)
= ৫৭/৬০০ 
= (৫৭ × ১০০)/৬০০ %
= ৯.৫%
৯,০৬১.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৬২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত? 
  1. ১০০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৬২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত? 

সমাধান:
একবাহু = √৬২৫
 = √(২৫)
= ২৫ মিটার

∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২৫ × ৪ মিটার
= ১০০ মিটার

৯,০৬২.
যদি (1000)p/3 = 10 হলে, p এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (1000)p/3 = 10 হলে, p এর মান কত?

সমাধান:
(1000)p/3 = 10
⇒ (103)p/3 = 10
⇒ 10(3 × p/3) = 10
⇒ 10p = 101
∴ p = 1
৯,০৬৩.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি
  2. 4 সে.মি
  3. 5 সে.মি
  4. 6 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি এবং আয়তন 150 ঘন সে.মি। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h 
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100 
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি।
৯,০৬৪.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ৩ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?
  1. ক) ১২০ লিটার
  2. খ) ১২৫ লিটার
  3. গ) ১০০ লিটার
  4. ঘ) ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ৩ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?

সমাধান:
আম : কমলা = ৩ : ১
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪

মিশ্রণে আমের রসের পরিমাণ = ৬০ × ৩/৪ = ৪৫ লিটার
মিশ্রণে কমলার রসের পরিমাণ = ৬০ × ১/৪ = ১৫ লিটার

ধরি,
মিশ্রণে কমলার রসের পরিমাণ ক লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে।

প্রশ্নমতে,
৪৫ : ১৫ + ক = ১ : ৩
বা, ১৫ + ক = (৪৫ × ৩)
বা, ক = ১৩৫ - ১৫
∴ ক = ১২০ 

∴ মিশ্রণে কমলার রসের পরিমাণ ১২০ লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে।
৯,০৬৫.
কোন ত্রিভুজের একটি কোন অপর দুটি কোনের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমকোনী ত্রিভুজ
  3. গ) স্থুলকোনী ত্রিভুজ
  4. ঘ) সূক্ষ্মকোনী ত্রিভুজ
ব্যাখ্যা
সমকোনী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোন ৯০° এবং অপর দুটি কোনের সমষ্টি ৯০° হয় কারন ত্রিভুজের তিন কোনের সমষ্টি ১৮০°।
৯,০৬৬.
ক একটি কাজ p দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ r দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
  1. Pr
  2. (p + r)/3
  3. (p + 2r)/2
  4. (2p + 2r)/3
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ p দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ r দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?

সমাধান:
ক কাজটি করে p দিনে
∴ খ কাজটি করে 2p দিনে 
ক ও খ ১ দিনে করে = (1/p + 1/2p) = (2 + 1)/2p = 3/2p অংশ

এখন,
খ ১ দিনে করে 1/2p অংশ
∴ খ r দিনে করে r/2p অংশ

কাজ বাকি থাকে = (1 - r/2p) অংশ = (2p - r)/2p অংশ

তারা 3/2p অংশ কাজ করে ১ দিনে
তারা ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে 2p/3 দিনে
তারা (2p - r)/2p অংশ কাজ করে 2p(2p - r)/(3 × 2p) দিনে
= (2p - r)/3 দিনে

∴ মোট সময় = r +(2p - r)/3 দিন 
= (3r + 2p - r)/3 দিন
= (2p + 2r)/3 দিন
৯,০৬৭.
২০ বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যায় ও ঐ সমতলিক ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে?
  1. ক) ত্রিভুজ ১১৮০টি এবং কর্ণ ১৭০টি
  2. খ) ত্রিভুজ ১১৪০টি এবং কর্ণ ১৯০টি
  3. গ) ত্রিভুজ ১১৪০টি এবং কর্ণ ১৭০টি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
(i) ২০ বাহু বিশিষ্ট একটি সমতালিক ক্ষেত্রের ২০ টি কৌণিক বিন্দু আছে এবং ২০ টি বিন্দুর যেকোনো তিনটির সংযোগ রেখার সাহায্যে একটি ত্রিভুজ গঠন করা যায়।
∴ নির্ণেয় ত্রিভুজের সংখ্যা ২২C = (২০×১৯×১৮)/(৩×২×১) = ১১৪০
(ii) কৌণিকে বিন্দুগুলির যে কোনো দুইটিকে সংযুক্ত করলে একটি কর্ণ উৎপন্ন হয়।
সুতরাং ২০ টি কৌণিক বিন্দু দ্বারা গঠিত কর্ণের সংখ্যা ২০C = ১৯০
কিন্তু এদের মধ্যে সমতালিক ক্ষেত্রের ২০ টি বাহুও অন্তর্ভুক্ত।
∴ নির্ণেয় কর্ণের সংখ্যা = (১৯০-২০) = ১৭০।
৯,০৬৮.
চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 
  1. ১০০৯ 
  2. ১৯৯৯ 
  3. ৮৯৯৯ 
  4. ১০৯৯৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯ 
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৯৯৯৯ - ১০০০ 
= ৮৯৯৯ । 
৯,০৬৯.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 
  1. ক) ৫/৭
  2. খ) ৭/১১
  3. গ) ৯/১৩
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 

সমাধান:
ক) ৫/৭ = ০.৭১৪ 
খ) ৭/১১ = ০.৬৩৬
গ) ৯/১৩ = ০.৬৯২
ঘ) ১১/১৫ = ০.৭৩৩

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ৭/১১ ক্ষুদ্রতম 
৯,০৭০.
যদি loga4 = 0.4 হয়, তাহলে a- 1 এর মান কত?
  1. 1/8
  2. 16
  3. 1/16
  4. 1/32
ব্যাখ্যা
প্রশ্ন: যদি loga4 = 0.4 হয়, তাহলে a- 1 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
loga4 = 0.4 
বা, loga4 = 4/10
বা, loga4 = 2/5
বা, a2/5 = 4
বা, a = 45/2
বা, a = 22(5/2)
বা, a = 25
বা, a = 32
∴ a-1 = 1/32
৯,০৭১.
22 ও 23 এর ভিতরে কত গুলো সংখ্যা আছে?
  1. ক) 1
  2. খ) 9
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

22 ও 23 এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে( যেমনঃ 22.1, 22.11, 22.111 ................)

৯,০৭২.
A ও B দুইটি স্বাধীন ঘটনা এবং P(A) = 1/4, P(B) = 2/7 হলে, P(A ∩ B) এর মান কত?
  1. 1/14
  2. 1/7
  3. 2/21
  4. 2/3
ব্যাখ্যা

প্রশ্ন: A ও B দুইটি স্বাধীন ঘটনা এবং P(A) = 1/4, P(B) = 2/7 হলে, P(A ∩ B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
P(A) = 1/4 এবং P(B) = 2/7

আমরা জানি, 
A ও B স্বাধীন ঘটনা হলে, 
P(A ∩ B) = P(A) × P(B)
∴ P(A ∩ B) = (1/4) × (2/7)
= (1 × 2)/(4 × 7)
= 2/28
= 1/14

∴ P(A ∩ B) = 1/14

৯,০৭৩.
cos480° এর মান কত?
  1. - (1/2)
  2. 1/2
  3. - (√3/2)
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos480° এর মান কত?

সমাধান:
cos480°
= cos(450° + 30°)
= cos(5 × 90° + 30°) [৩য় চতুর্ভাগে অবস্থিত]
= - sin30°
= - 1/2
৯,০৭৪.
দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৪। সংখ্যাদ্বয়ের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?



  1. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৪। সংখ্যাদ্বয়ের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৪৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ক ও (ক + ৪)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
⇒ ক(ক + ৪) = ৪৫
⇒ ক + ৪ক - ৪৫ = ০
⇒ ক + ৯ক - ৫ক - ৪৫ = 0
⇒ ক(ক + ৯) - ৫ ( ক + ৯) = 0
⇒ (ক + ৯)(ক - ৫) = ০
⇒ ক = - ৯ , ৫ [- ৯ গ্রহনযোগ্য নয়]

সুতরাং, ছোট সংখ্যাটি = ৫
বড় সংখ্যাটি = (৫ + ৪) = ৯

৯,০৭৫.
4x2 + 25y2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 20xy
  2. 25xy
  3. 36xy
  4. 16xy
ব্যাখ্যা

প্রশ্ন: 4x2 + 25y2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
4x2 + 25y2
= (2x)2 + 2 . 2x . 5y + (5y)2 - 20xy
= (2x + 5y)2 - 20xy

∴ 4x2 + 25y2 রাশিটির সাথে 20xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

৯,০৭৬.
|2x - 3| < 7 অসমতাটির সমাধান কোনটি?
  1. - 3 < x < 6
  2. - 2 < x < 5
  3. - 1 < x < 3
  4. - 2 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 3| < 7 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
|2x - 3| < 7

(2x - 3) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (2x - 3) < 7 
2x - 3 + 3 < 7 + 3
2x < 10
 x < 5

আবার,
(3x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (2x - 3) > - 7
2x - 3 + 3 > - 7 + 3
2x >- 4
x > - 2

∴ নির্ণেয় অসমতা  - 2 < x < 5
৯,০৭৭.
৩টি সংখ্যার গড় ৩৩। দুটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ২২
  3. ৩২
  4. ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গড় ৩৩। দুটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
অপর সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(২৪ + ৪২ + ক)/৩ =  ৩৩ 
৬৬ + ক = ৯৯
ক = ৯৯ - ৬৬
ক = ৩৩
৯,০৭৮.
একজন ক্রেতার কাছে যত টাকা আছে তাতে সে 40টি কলম কিনতে পারে। যদি প্রতিটি কলমের দাম 3 টাকা কম হতো, তবে সে 5টি কলম বেশি কিনতে পারত। তাহলে তার কাছে কত টাকা আছে?
  1. 950 টাকা
  2. 1080 টাকা
  3. 1255 টাকা
  4. 1300 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রেতার কাছে যত টাকা আছে তাতে সে 40টি কলম কিনতে পারে। যদি প্রতিটি কলমের দাম 3 টাকা কম হতো, তবে সে 5টি কলম বেশি কিনতে পারত। তাহলে তার কাছে কত টাকা আছে?

সমাধান:
ধরি,
প্রতি কলমের দাম = x টাকা
∴ 40টি কলমের দাম = 40x টাকা [ক্রেতার মোট টাকা]

যদি দাম 3 টাকা কম হয় তখন প্রতি কলমের দাম = (x - 3) টাকা
তখন সে কিনতে পারে = (40 + 5) = 45 টি কলম
∴ তখন মোট খরচ = 45(x - 3) টাকা

প্রশ্নমতে,
40x = 45(x - 3)
⇒ 40x = 45x - 135
⇒ 45x - 40x = 135
⇒ 5x = 135
∴ x = 27

∴ তার কাছে আছে = (40 × 27) টাকা
= 1080 টাকা
৯,০৭৯.
7x + 6y + 3 = 0 রেখার ঢাল কত?
  1. (- 7/3)
  2. (- 7/6)
  3. (- 5/6)
  4. (- 11/6)
ব্যাখ্যা

প্রশ্ন: 7x + 6y + 3 = 0 রেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায় যেখানে ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.

এখন,
7x + 6y + 3 = 0 
⇒ 6y = - 7x - 3
⇒ y = (- 7/6)x + (- 3/6)
⇒ y = (- 7/6)x + (- 1/2)

সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
m = (- 7/6)

∴ প্রদত্ত রেখার ঢাল = (- 7/6)

৯,০৮০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ২ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ১০০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
  1. ১০√২ সে.মি.
  2. ২√২০ সে.মি.
  3. ৩√৭ সে.মি.
  4. ৫√১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ২ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ১০০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ২ক এবং ৫ক

প্রশ্নমতে,
(১/২) × ২ক × ৫ক = ১০০
⇒ ১০ক/২ = ১০০
⇒ ৫ক = ১০০
⇒ ক = ২০
∴ ক = √২০

∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য = ২√২০ সে.মি.
৯,০৮১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৫%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
 আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ক মিটার 
∴ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, খ মিটার  

∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কখ বর্গমিটার 

 ৫% বৃদ্ধি করলে,
 আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ক + (৫ক/১০০) মিটার
= ক + (ক/২০) মিটার 
= (২১ক)/২০ মিটার 

∴ ক্ষেত্রফল হবে, (২১ক × খ)/২০ বর্গমিটার 
= (২১কখ)/২০ বর্গমিটার

ক্ষেত্রফল বৃদ্ধি পায়,
(২১কখ)/২০ - কখ বর্গমিটার 
= (২১কখ - ২০কখ)/২০ বর্গমিটার
= কখ/২০ বর্গমিটার

কখ বর্গমিটারে বৃদ্ধি পায়, কখ/২০ বর্গমিটার
১ বর্গমিটারে বৃদ্ধি পায়, কখ/(২০ × কখ) বর্গমিটার
১০০ বর্গমিটারে বৃদ্ধি পায়, (কখ × ১০০)/( ২০ × কখ) বর্গমিটার
= ৫ বর্গমিটার

∴ ক্ষেত্রফল ৫% বৃদ্ধি পাবে। 
৯,০৮২.
একজন পরীক্ষার্থীকে 10 টি প্রশ্ন থেকে 7 টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 6টি থেকে অবশ্যই 4 টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 110
  2. 100
  3. 60
  4. 45
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 10 টি প্রশ্ন থেকে 7 টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 6টি থেকে অবশ্যই 4 টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 10টি

মোট বাছাই সংখ্যা = (6C4 × 4C3) + (6C5 × 4C2) +  (6C6 × 4C1)
= (15 × 4) + (6 × 6) + (1 × 4)
= 60 + 36 + 4
= 100
৯,০৮৩.
রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?

সমাধান:
কমিশন = (১২০ - ৮৪) টাকা
= ৩৬ টাকা

১২০ টাকায় কমিশন পেল = ৩৬ টাকা
১ টাকায় কমিশন পেল = ৩৬/১২০ টাকা
১০০ টাকায় কমিশন পেল = (৩৬ × ১০০)/১২০ টাকা
= ৩০ টাকা

সুতরাং, ৩০% কমিশন পেল।
৯,০৮৪.
log327 = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log327 = কত?

সমাধান:
log327
= log333
= 3log33
= 3 × 1
= 3
৯,০৮৫.
১৫, ২৫ এবং ৪০ এর গ.সা.গু কত? 
  1. ২ 
  2. ৪  
  3. ৫ 
  4. ১০ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫, ২৫ এবং ৪০ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫
৪০ = ২ × ২ × ২ × ৫ 
তিনটি সংখ্যার মধ্যে শুধু ৫-ই একটি মাত্র সাধারণ গুণনীয়ক 

∴ নির্ণেয় গ.সা.গু = ৫ । 
৯,০৮৬.
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৭০৮ টাকা হবে? 
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা
                                          =১৮ টাকা

 সুদাসল = (১০০ + ১৮ টাকা)
             = ১১৮ টাকা
   
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
   সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১১৮ টাকা
∴ সুদাসল ৭০৮ টাকা হলে আসল (১০০× ৭০৮)/১১৮  টাকা
                                                   = ৬০০ টাকা।
৯,০৮৭.
রিমি ও সিমি একত্রে একটি কাজ ১৬ দিনে করতে পারে। রিমি একা কাজটি ২৪ দিনে করতে পারে। সিমি একা কাজটির অর্ধেক কতদিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ৪৮ দিনে
  3. গ) ৩৬ দিনে
  4. ঘ) ৬০ দিনে
ব্যাখ্যা
রিমি ও সিমি ১ দিনে করতে পারে কাজটির ১/১৬ অংশ  
রিমি ১ দিনে করতে পারে কাজটির ১/২৪ অংশ  

সিমি ১ দিনে করতে পারে কাজটির (১/১৬) - (১/২৪) অংশ 
                                                    = (৩ - ২)/৪৮ অংশ 
                                                    = ১/৪৮ অংশ  

সিমি ১/৪৮ অংশ কাজ করে ১ দিনে 
সিমি  ১/২ অংশ কাজ করে = (৪৮ × ১)/২ দিনে 
                                                        = ২৪ দিনে
৯,০৮৮.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 8 এবং 7-তম পদ 53 হলে, 16-তম পদটি-
  1. ক) 120
  2. খ) 125
  3. গ) 130
  4. ঘ) 135
ব্যাখ্যা

এখানে।
d = 8, প্রথম পদ a হলে,
7-তম পদ = a + (7 - 1)d = 53
বা, a + 6.8 = 53
বা, a = 53 - 48 = 5
∴ 16-তম পদ = a + (16 - 1)8
= 5 + 15 × 8
= 125

৯,০৮৯.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ১০ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬০
  2. খ) ৫৫
  3. গ) ৫০
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ১০ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ = y মিটার 

১ম শর্তমতে 
xy = 2000
y = 2000/x

২য় শর্তমতে 
x - 10 = y
x - 10 = 2000/x
x2 - 10x = 2000
x2 - 10x - 2000 = 0
x2 - 50x + 40x - 2000 = 0
x(x - 50) + 40(x- 50) = 0
(x - 50)(x + 40) = 0

হয় 
x - 50 = 0
x = 50

অথবা 
x + 40 = 0
x = - 40 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 50 মিটার 
৯,০৯০.
log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি কত?
  1. 36log2
  2. 55log2
  3. 150log2
  4. 210log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি কত?

সমাধান:
log2 + log4 + log8 + ............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= log2 + log4 + log8 + log16 +............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= log21 + log22 + log23 + log24 +............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= 1log2 + 2log2 + 3log2 + 4log2 + ............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= log2 (1 + 2 + 3 + 4 + ............... + 20)
= log2 {20(20 + 1)/2}
= log2 (10 × 21)
= log2 × 210
= 210log2
৯,০৯১.
পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালে চালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?
  1. 8%
  2. ৪.৫%
  3. ৫.০%
  4. ৫.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালে চালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
ধরি
২০০৯ সালে চালের মূল্য ছিল = ১০০ টাকা।
২০১০ সালে
১০% বৃদ্ধিতে চালের মূল্য = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০ টাকা
= ১১০ টাকা

২০১১ সালে
৫% হ্রাসে চালের মূল্য = ১১০ - ১১০ এর ৫%
= ১১০ - ১১০ এর ৫/১০০
= ১১০ - ৫.৫ 
= ১০৪.৫০ টাকা

২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে = (১০৪.৫০ - ১০০) = ৪.৫%
৯,০৯২.
alogab = ?
  1. b
  2. 1/b
  3. 1/a
  4. a
ব্যাখ্যা
মনে করি, logab = x
⇒ ax = b
⇒ alogab = b
৯,০৯৩.
কোন সমবৃত্ত ভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 1/3 মিটার, উচ্চতা 1 মিটার হলে, কোণটির আয়তন কত?
  1. π ঘন মিটার
  2. π/3 ঘন মিটার
  3. π/9 ঘন মিটার
  4. π/27 ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমবৃত্ত ভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 1/3 মিটার, উচ্চতা 1 মিটার হলে, কোণটির আয়তন কত?

সমাধান: 
দেওয়া আছে 
 কোণকের উচ্চতা h = 1 মিটার
কোণকটির ভূমির ব্যাসার্ধ r = 1/3  মিটার
 
কোণকের আয়তন =(1/3)πr2
= (1/3)π(1/3)2 × 1 ঘন মিটার
=  π/27 ঘন মিটার
৯,০৯৪.
3x2 + 8x - 11 = 0 হলে, সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 1
  2. খ) - 11/3
  3. গ) - 8/3
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 8x - 11 = 0 হলে, সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?  

সমাধান: 
3x2 + 8x - 11 = 0 
⇒ 3x2 + 11x - 3x - 11 = 0
⇒ x(3x + 11) - 1 (3x + 11) = 0
⇒ (x - 1) (3x + 11) = 0
∴ x - 1 = 0
⇒ x = 1

3x + 11 = 0
⇒ x = -11/3

মূলদ্বয়ের যোগফল = 1 - 11/3
= (3 - 11)/3
=- 8/3
৯,০৯৫.
১ + ৫ + ৯ + ........... + ১৬১ = ?
  1. ৩৩২১
  2. ৩৩৪২
  3. ৩৩২২
  4. ৩৩৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ........... + ১৬১ = ?

সমাধান:
এখানে 
১ম পদ a  = ১ 
সাধারণ অন্তর d  = ৫ - ১ = ৪ 

ধরি 
n তম পদ = ১৬১ 

প্রশ্নমতে,
a  + (n - ১) d  = ১৬১ 
বা, ১ + (n - ১)৪ = ১৬১ 
বা, ১ + ৪n - ৪ = ১৬১ 
বা, ৪n - ৩ = ১৬১ 
বা, ৪n = ১৬১ + ৩ 
বা, ৪n = ১৬৪ 
∴ n  = ৪১ 

৪১ টি পদের সমষ্টি = (৪১/২){২a  + (৪১ - ১)d}
=(৪১/২){ ২ × ১ + ৪০ × ৪ } 
= (৪১/২)(২ + ১৬০)
= (৪১/২)(১৬২)
= ৪১ × ৮১ 
= ৩৩২১
৯,০৯৬.
কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
  1. ক) ১০০০
  2. খ) ১৪০০
  3. গ) ১৮০০
  4. ঘ) ২২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

সমাধান: 
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৫ বছর বয়সী ছেলে পেল = {৪২০০ এর ৫/২১} টাকা
                                        =  ১০০০ টাকা
৯,০৯৭.
  1. 3
  2. 6
  3. 9
  4. 1/3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান: 

৯,০৯৮.
P + 21/3 + 22/3 = 0 হলে P3 + 6 এর মান কত হবে?
  1. 4P
  2. 5P
  3. 6P
  4. 3P
ব্যাখ্যা

প্রশ্ন: P + 21/3 + 22/3 = 0 হলে P3 + 6 এর মান কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
P + 21/3 + 22/3 = 0
P = - (21/3 + 22/3)

ধরি, 
a = 21/3, b = 22/3, ab = (21/3)(22/3) = 2(1 + 2)/3 = 23/3 = 21 = 2
এবং a + b = - P

আমরা জানি,
(a + b)3 = a3 + b3 + 3ab(a + b)
⇒ (- P)3 = (21/3)3 + (22/3)3 + 3 × 2(- P)
⇒ - p3 = 2 + 4 - 6p
⇒ - p3 = 6 - 6p
⇒ p3 = 6p - 6
∴ P3 + 6 = 6p

৯,০৯৯.
Cosec (90°-θ) = 2/√3 হলে, tanθ = কত?
  1. ক) 2/3
  2. খ) 1/2
  3. গ) 5/4
  4. ঘ) 1/√3
৯,১০০.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪ । ১১ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১০ : ৭
  2. ১৩ : ৯
  3. ১৪ : ৯
  4. ১৭ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪ । ১১ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
৭ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স = ৭x ও ৪x
বর্তমানে পিতা ও পুত্রের বয়স হবে = ৭x + ৭ ও ৪x + ৭

শর্তানুসারে, 
⇒ ৭x + ৭ + ৪x + ৭ = ৮০
⇒ ১১x + ১৪ = ৮০
⇒ ১১x = ৮০ - ১৪
⇒ ১১x = ৬৬
⇒ x = ৬৬/১১
∴ x = ৬

পিতার বর্তমান বয়স = ৭ × ৬ + ৭ = ৪৯
পুত্রের বর্তমান বয়স = ৪ × ৬ + ৭ = ৩১
১১ বছর পর তাদের বয়সের অনুপাত হবে,
=(৪৯ + ১১) : (৩১ + ১১) 
= ৬০ : ৪২
= ১০ : ৭