বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৮১ / ৪৭৫ · ৮,০০১৮,১০০ / ৪৭,৮৩৩

৮,০০১.
100 জন লোকের মধ্যে 65 জন চা পছন্দ করে, 50 জন কফি পছন্দ করে এবং 15 জন কোনোটিই পছন্দ করে না। কতজন উভয়টিই পছন্দ করে? 
  1. 18 জন
  2. 15 জন
  3. 30 জন
  4. 25 জন
ব্যাখ্যা

প্রশ্ন: 100 জন লোকের মধ্যে 65 জন চা পছন্দ করে, 50 জন কফি পছন্দ করে এবং 15 জন কোনোটিই পছন্দ করে না। কতজন উভয়টিই পছন্দ করে? 

সমাধান:
মোট লোক = 100 জন
কোনোটিই পছন্দ করে না = 15 জন
∴ অন্তত একটি (চা বা কফি বা উভয়) পছন্দ করে = 100 - 15 = 85 জন
চা পছন্দ করে, T = 65 জন
কফি পছন্দ করে, C = 50 জন

আমরা জানি, 
n(T ∪ C) = n(T) + n(C) - n(T ∩ C)  ; এখানে (T ∪ C) = অন্তত একটি পছন্দ করে = 85 জন
⇒ 85 = 65 + 50 - n(T ∩ C)
⇒ 85 = 115 - n(T ∩ C)
⇒ n(T ∩ C) = 115 - 85
∴ n(T ∩ C) = 30

সুতরাং, 30 জন উভয়টিই (চা ও কফি) পছন্দ করে।

৮,০০২.
(162/3)3/4 = কত?
  1. ক) 16
  2. খ) 4
  3. গ) 1/4
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (162/3)3/4 = কত?

সমাধান: 
(162/3)3/4
= (16)1/2
= (42)1/2
= 4
৮,০০৩.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 12 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 16 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 22 সে.মি.
  4. 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 12 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
 
সমাধান:
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 
∴ XE : EF = 2 : 1
⇒ 12 : EF = 2 : 1
⇒  12/EF = 2/1
⇒ 2EF = 12
∴ EF = 6
 
অতএব, ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 12 + 6 = 18 সে.মি.
৮,০০৪.
(3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10 হলে x এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10 হলে x এর মান কত?

সমাধান
(3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10
বা, 6x2 - 18x + 4x - 12 = 4 - 8x - 3x + 6x2 - 10 
বা, - 14x - 12 = - 11x - 6 
বা, - 14x + 11x = - 6 + 12 
বা, - 3x = 6 
বা, x = 6/- 3 
∴ x = - 2 
৮,০০৫.
1 থেকে 250 এর মাঝে মোট কতটি ঘনসংখ্যা আছে?
  1. 4
  2. 7
  3. 5
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 250 এর মাঝে মোট কতটি ঘনসংখ্যা আছে?

সমাধান:
13 = 1
23 = 8
33 = 27
43 = 64
53 = 125
63 = 216
73 = 343 > 250 ; যা সত্য নয়।
∴ 1 থেকে 250 এর মাঝে মোট ঘনসংখ্যা আছে 6 টি ।
৮,০০৬.
1° সমান কত রেডিয়ান?
  1. 180/π
  2. π
  3. π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান?

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি,
180° = π রেডিয়ান
∴ 1° = π/180 রেডিয়ান
৮,০০৭.
a + b = √9 এবং a - b = √7 হলে, (a2 + b2)/4 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √9 এবং a - b = √7 হলে, (a2 + b2)/4 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b = √9
a - b = √7
আমরা জানি 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
2(a2 + b2) = (√9)2 + (√7)2
2(a2 + b2) = 9 + 7 
2(a2 + b2) = 16
(a2 + b2) = 8

এখন 
(a2 + b2)/4 = 8/4 = 2
৮,০০৮.
x + y = 8 এবং x2 + y2 = 50 হলে xy এর মান-
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 7
ব্যাখ্যা

 x2 + y2 = 50
বা, (x + y)2 - 2xy = 50
বা, 82 - 2xy = 50
64 - 50 = 2xy
বা, 2xy = 14
∴ xy = 7

৮,০০৯.
P and Q sit in a ring arrangement with 10 people. What is the probability that P and Q will sit together?
  1. ক) 2/11
  2. খ) 3/11
  3. গ) 2/9
  4. ঘ) 4/9
ব্যাখ্যা

n(S) = number of ways of sitting 12 persons at round table:
= (12 - 1)! = 11!
Since two persons will be always together, then number of persons:
= 10 + 1 = 11
So, 11 persons will be seated in (11 - 1)! = 10! ways at round table and 2 particular persons will be seated in 2! ways.
n(A) = The number of ways in which two persons always sit together = 10! × 2
P(A) = n(A)/n(S) = (10!×2!) / 11! = 2/11

৮,০১০.
log√ab × log√bc × log√ca =?
  1. 2
  2. 1
  3. 8
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: log√ab × log√bc × log√ca =?

সমাধান:
log√ab × log√bc × log√ca
= log√a(√b)2 × log√b(√c)2 × log√c(√a)2
= 2 log√a(√b) × 2 log√b(√c) × 2 log√c(√a)
= 8 {log√a(√b) × log√b(√c) × log√c(√a)}
= 8 {log√a(√b) × log√b√a}     [logaM = logbM × logab]
= 8 log√a√a
= 8 × 1
= 8 
৮,০১১.
6(3x + 1) = 1296 হলে, x এর মান কত?
  1. 0
  2. 6
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 6(3x + 1) = 1296 হলে, x এর মান কত?

সমাধান:
6(3x + 1) = 1296
⇒ 6(3x + 1) = 64
⇒ 3x + 1 = 4
⇒ 3x = 3
∴ x = 1
৮,০১২.
10, 25, 30, 45, 50, 65, 72, 18, 40, 58 উপাত্তগুলোর শ্রেণিব্যাপ্তি 9 হলে, শ্রেণি সংখ্যা কত?
  1. 5
  2. 7
  3. 8
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: 10, 25, 30, 45, 50, 65, 72, 18, 40, 58 উপাত্তগুলোর শ্রেণিব্যাপ্তি 9 হলে, শ্রেণি সংখ্যা কত?

সমাধান:
উপাত্তসমূহ: 10, 25, 30, 45, 50, 65, 72, 18, 40, 58

সর্বোচ্চ উপাত্ত = 72
সর্বনিম্ন উপাত্ত = 10
শ্রেণিব্যাপ্তি = 9

পরিসর = (সর্বোচ্চ উপাত্ত - সর্বনিম্ন উপাত্ত) + 1
= (72 - 10) + 1
= 62 + 1
= 63

∴ শ্রেণি সংখ্যা = পরিসর/শ্রেণিব্যাপ্তি
= 63/9
= 7

৮,০১৩.
একটি বক্সে ১০টি নীল ও ১৫ টি লাল মার্বেল আছে। দৈবভাবে ২টি মার্বেল উঠালে ২টি একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?
  1. ২/৩
  2. ১/৪
  3. ১/৩
  4. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে ১০টি নীল ও ১৫ টি লাল মার্বেল আছে। দৈবভাবে ২টি মার্বেল উঠালে ২টি একই রংয়ের হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
নীল মার্বেল = ১০টি
লাল মার্বেল = ১৫টি
মোট মার্বেল = ১০ + ১৫ = ২৫ টি

২টি মার্বেলই নীল হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (৯/২৪)
= ৩/২০

২টি মার্বেলই লাল হওয়ার সম্ভাবনা = (১৫/২৫) × (১৪/২৪)
= ৭/২০

∴ মোট সম্ভাবনা = (৩/২০) + (৭/২০)
= ১০/২০
= ১/২
৮,০১৪.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?
  1. (৫০/৩)% 
  2. (১০০/৩)% 
  3. (৭০/৩)% 
  4. (৮০/৩)% 
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)% 
৮,০১৫.
একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা চারগুণ করা হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 
  1. 1/4 গুণ
  2. 4 গুণ
  3. 1/2 গুণ
  4. 2 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা চারগুণ করা হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 

সমাধান:
ধরি,
শ্রমিক সংখ্যা = x, এর চারগুণ  = 4x,
সময় = n

x জন কাজটি করে n সময়ে
1 জন কাজটি করে = xn সময়ে
4x জন কাজটি করে = xn/4x
= n/4 সময়ে বা 1/4 সময়ে।
৮,০১৬.
৪০ টাকায়  দুই ডজন কলা ক্রয় করে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১২%
  2. ১৫%
  3. ২৪%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায়  দুই ডজন কলা ক্রয় করে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২ টি
∴ ২৪ টি কলার ক্রয়মূল্য = ৪০ টাকা

১ টি কলার বিক্রয়মূল্য = ২ টাকা
২৪ টি কলার বিক্রয়মূল্য = (২ × ২৪) টাকা
= ৪৮ টাকা

লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা

সুতরাং, লাভের হার = (৮/৪০) × ১০০ টাকা
= ২০%
৮,০১৭.
a3 + a2b এবং a2b + ab2 এর ল.সা.গু নিচের কোনটি?
  1. ক) ab (a + b)
  2. খ) a2 (a + b)
  3. গ) a2b (a + b)
  4. ঘ) a2b
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + a2b এবং a2b + ab2 এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান: 
১ম রাশি = a3 + a2b
= ‍a2 (a + b)

২য় রাশি = ‍a2b + ab2
= ab (a + b)

∴ নির্ণেয় ল.সা.গু = ‍a2b (a + b)
৮,০১৮.
৫ টাকায় ১ টি করে লেবু কিনে ২৪ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ১ টি করে লেবু কিনে ২৪ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
১ টি লেবুর বিক্রয়মূল্য = ৫ + ৫ এর ২০%
= ৫ + ১ টাকা
= ৬ টাকা

অর্থাৎ, ৬ টাকায় বিক্রয় করতে হবে = ১ টি
১ টাকায় বিক্রয় করতে হবে = ১/৬ টি
∴ ২৪ টাকায় বিক্রয় করতে হবে = ২৪/৬ টি
= ৪ টি
৮,০১৯.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? 
  1. ৪০০০ টাকা
  2. ৪৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা

আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০ ৮- ৯২) টাকা = ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০০)/১৬ টাকা
= ৫০০০ টাকা

∴ ছাগলটির ক্রয়মূল্য = ৫০০০ টাকা ।
৮,০২০.
৮, ১২ এবং ১৬ এর চতুর্থ সমানুপাতিক হবে-
  1. ক) ২৪
  2. খ) ১৮
  3. গ) ৩২
  4. ঘ) ২৩
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক ক হলে
৮ × ক = ১২ × ১৬
⇒ x = (১২ × ১৬) / ৮
∴ ক = ২৪

৮,০২১.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, ছক্কায় মৌলিক সংখ্যা না উঠার সম্ভাবনা কত?
  1. ক) 1/6
  2. খ) 1/3
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
ব্যাখ্যা
মোট নমুনা বিন্দু = {1, 2, 3, 4, 5, 6} = মোট 6 টি
মৌলিক সংখ্যা নয় এমন সংখ্যার অনুকূলে নমুনাবিন্দু = {1, 4, 6} = 3 টি
∴ সম্ভাবনা = 3/6 = 1/2
৮,০২২.
যদি x + y = a, x - y = b হয়, তাহলে 2xy = কত?
  1.  (a - b)/(x - y)
  2. (a2 - b2)/2
  3.  (a + b)/2
  4. 2x + y
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = a, x - y = b হয়, তাহলে 2xy = কত?

সমাধান:

দেওয়া আছে
x + y = a
x - y = b

আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = a2 - b2
⇒ 4xy/2 = (a2 - b2)/2
⇒ 2xy = (a2 - b2)/2

৮,০২৩.
একজন দোকানদার ২৫% লাভে একটি জিনিস ৭৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 
  1. ৬০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৭৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার ২৫% লাভে একটি জিনিস ৭৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
২৫% লাভে, 
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৭৫)/১২৫ টাকা 
= ৬০ টাকা 

∴ জিনিসটির ক্রয়মূল্য = ৬০ টাকা।

৮,০২৪.
৪, ৬, ৯, ১৩, .......... ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৯, ১৩, .......... ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে, 
১ম পদ = ৪ 
২য় পদ = ৪ +২ = ৬
৩য় পদ = ৬ + ৩ = ৯
৪র্থ পদ = ৯ + ৪ = ১৩ 
৫ম পদ = ১৩ + ৫ = ১৮
৬ষ্ঠ পদ = ১৮ + ৬ = ২৪
৮,০২৫.
একটি গাড়ী ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
  1. ক) ৫২২০০
  2. খ) ৫০০০০
  3. গ) ৫৫০০০
  4. ঘ) ৫৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ী ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?

 সমাধান: 
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৬০০০)/৮০ টাকা 
                                                            = ৪৫০০০ টাকা 
১৬% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ১৬ = ১১৬ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৬ × ৪৫০০০)/১০০ টাকা 
                                                           = ৫২২০০ টাকা
৮,০২৬.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 16 সে.মি.হলে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 48 বর্গ সে.মি.
  2. 64 বর্গ সে.মি.
  3. 56 বর্গ সে.মি.
  4. 74 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 16 সে.মি.হলে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= (1/2) × 16 × 8
= 64 বর্গ সে.মি.
৮,০২৭.
R = {x : x2 - 5x + 6 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {3, 1}
  2. {2, 4}
  3. {2, 3}
  4. {1, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: R = {x : x2 - 5x + 6 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
এখানে,
x2 - 5x + 6 = 0
⇒ x2 - 3x - 2x + 6 = 0
⇒ x(x - 3) - 2(x - 3) = 0
⇒ (x - 3)(x - 2) = 0
হয় x - 3 = 0 অথবা x - 2 = 0
∴ x = 3 অথবা 2
∴ R = {2, 3}
৮,০২৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ২৭ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ২৫ সে.মি.
  4. ৩২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
ধরি, ত্রিভুজের উচ্চতা = h সে.মি.
তাহলে ভূমি = ২h + ৬ সে.মি.

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
 ⇒ (১/২) × ভূমি × উচ্চতা = ৮১০
 ⇒ (১/২) × (২h + ৬) × h = ৮১০
 ⇒ (২h + ৬) × h = ১৬২০
 ⇒ ২h + ৬h = ১৬২০
 ⇒ ২h + ৬h - ১৬২০ = ০
 ⇒ h + ৩h - ৮১০ = ০
 ⇒ h + ৩০h - ২৭h - ৮১০ = ০
 ⇒ h(h + ৩০) - ২৭(h + ৩০) = ০ 
 ⇒ (h + ৩০)(h - ২৭) = ০ 
হয়, 
h - ২৭ = ০ 
∴ h = ২৭ 
অথবা, 
h + ৩০ = ০
∴ h = - ৩০ ; [ইহা গ্রহণযোগ্য নয় কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না]

সুতরাং, ত্রিভুজের উচ্চতা ২৭ সে.মি.। 

৮,০২৯.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৫ অংশ। ঘরটির পরিসীমা ১১২ মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার?
  1. ১৬ মিটার
  2. ১২ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৫ অংশ। ঘরটির পরিসীমা ১১২ মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? 

সমাধান: 
মনে করি,
ঘরটির দৈর্ঘ্য = ক মিটার
∴ প্রস্থ = ক × (২/৫) মিটার = ২ক/৫ মিটার 
∴ পরিসীমা = ২ {ক + (২ক/৫)} = ২ {(৫ক + ২ক)/৫} = ২ × (৭ক/৫) = ১৪ক/৫ মিটার 

প্রশ্নমতে, 
১৪ক/৫ = ১১২
বা, ১৪ক = ১১২ × ৫
বা, ১৪ক = ৫৬০
বা, ক = ৫৬০/১৪
∴ ক = ৪০ মিটার 

∴ ঘরটির প্রস্থ = (২ × ৪০)/৫ মিটার
= ১৬ মিটার ।
৮,০৩০.
cos60° এর মান কত?
  1. ক) √3/2
  2. খ) 1/2
  3. গ) 1/√2
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
cos60° এর মান 1/2.
৮,০৩১.
ক এর ৯% এর মান ০.০০২৭ হলে ক এর মান কত?
  1. ক) ০.০০৩
  2. খ) ০.৩
  3. গ) ০.০৩
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

এখানে,
ক × ৯/১০০ = ০.০০২৭
বা, ৯ক = ০.২৭
বা, ক = ০.২৭/০
বা, ক = ০.০৩

৮,০৩২.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ০.১
  2. ১.০
  3. ০.০১
  4. ০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি, 
১৫ এর ক% = ১ এর ১৫% 
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০ 
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫ 
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০) 
বা, ক = ১৫০০/১৫০০ 
∴ ক = ১ 
৮,০৩৩.
শূন্যসহ সকল ধনাত্নক ও ঋনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কী বলা হয়?
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. পূর্ণ সংখ্যা
  4. স্বাভাবিক সংখ্যা
ব্যাখ্যা
পূর্ণ সংখ্যার সেট (Set of Integers):
শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখন্ড সংখ্যাই পূর্ণ সংখ্যার আওতাভুক্ত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক এবং শূন্য মিলে যে সংখ্যা গঠিত হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে ।
যেমন, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ইত্যাদি পূর্ণসংখ্যার উদাহরণ ।
সকল পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয় ।
অতএব, Z = {.............., - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ..............}
স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বর্ণনা থেকে আমরা পাই, Z এর মধ্যে N এর সকল সদস্য অন্তর্ভুক্ত আছে। অতএব, N হল Z এর উপসেট অর্থাৎ N ⊂ Z.
৮,০৩৪.
চিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ক) ১% বাড়লো
  2. খ) ২% কমলো
  3. গ) ৪% কমলো
  4. ঘ) ৫% বাড়লো
ব্যাখ্যা
২০ - ২০ + {(২০×(-২০)}/১০০ = -৪% অর্থাৎ, শতকরা ব্যয় কমলো ৪%।
৮,০৩৫.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. ও উচ্চতা ৫ মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে.মি. বেশী?
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ৮
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. ও উচ্চতা ৫ মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে.মি. বেশী?

সমাধান: 
আমরা জানি,
(অতিভুজ) = (উচ্চতা )+ (ভূমি)
বা,(অতিভুজ) = (৫)+ (১২)২
বা,(অতিভুজ) = ২৫ + ১৪৪ মি.
বা,(অতিভুজ) = ১৬৯ মি.
(অতিভুজ) = ১৩
অতিভুজ = ১৩ 

 অতিভুজ ভূমি অপেক্ষা বেশি = ১৩ - ১২ = ১ মি.
১ মি. = ১০০ সে.মি.

সুতরাং,অতিভুজ ভূমি অপেক্ষা ১০০ সে.মি. বেশি।
৮,০৩৬.
12 + 22 + 32 + ........... + 422 = ?
  1. 24585
  2. 26355
  3. 25585
  4. 23465
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 422 = ?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি,
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6

∴ 12 + 22 + 32 + ........ + 422 = [42(42 + 1){(2 × 42) + 1}]/6
= (42 × 43 × 85)/6
= 25585
৮,০৩৭.
'ARCHIVED' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়? 
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) 336
ব্যাখ্যা
প্রশ্ন : 'ARCHIVED' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়? 

সমাধান: 
'ARCHIVED' শব্দটিতে ৮টি বর্ণ। 
প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 8P3 = 336
৮,০৩৮.
৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
  1. ২০ টাকা
  2. ১৮ টাকা
  3. ১৬ টাকা
  4. ১৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

সমাধান:
২ জন বালক = ১ জন পুরুষ
১ জন বালক = ১/২ জন পুরুষ
৬ জন বালক = ৬/২ জন পুরুষ
= ৩ জন পুরুষ

৩ জন পুরুষ + ৬ জন বালক = (৩ + ৩) জন পুরুষ = ৬ জন পুরুষ
৩ জন পুরুষ ও ৬ জন বালকের মোট আয় = ১২ × ৯  = ১০৮ টাকা

৬ জন পুরুষের মোট আয় = ১০৮ টাকা
১ জন পুরুষের আয় = ১০৮/৬
= ১৮ টাকা।
৮,০৩৯.
৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মি. প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে ৩ মি. চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা ২টির মোট ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫১ বর্গমিটার
  2. খ) ২৬১ বর্গমিটার
  3. গ) ১৬১ বর্গমিটার
  4. ঘ) ১৬৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মি. প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে ৩ মি. চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা ২টির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:

১ম রাস্তাটির ক্ষেত্রফল = (৫০ × ৩) = ১৫০ বর্গমিটার
২য় রাস্তাটির ক্ষেত্রফল = (৪০ × ৩ ) = ১২০ বর্গমিটার
দুটি রাস্তার মিলনস্থলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩) = ৯ বর্গমটার

∴ দুটি রাস্তার ক্ষেত্রফল = (১৫০ + ১২০ - ৯)
= ২৭০ - ৯
= ২৬১ বর্গমিটার
৮,০৪০.
একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তচাপের ক্ষেত্রফল কত?
  1. 172.45 বর্গ সে. মি. (প্রায়)
  2. 242.32 বর্গ সে. মি. (প্রায়)
  3. 235.71 বর্গ সে. মি. (প্রায়)
  4. 135.17 বর্গ সে. মি. (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তচাপের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r =15 সে. মি.
এবং কেন্দ্রীয় কোণ, θ = 120°

আমরা জানি,
বৃত্তচাপের ক্ষেত্রফল ​= (θ/360) ​× πr2
= (120°/360°) ​× π × (15)2 
= (1/3)​ × (22/7) ​× 225
= 1650/7
≈ 235.71 বর্গ সে. মি. (প্রায়)
৮,০৪১.
একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী গণিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞানে পাশ করল। যদি ৫৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ১২%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী গণিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞানে পাশ করল। যদি ৫৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
গণিতে পাশ করেছে = ৭৫%
বিজ্ঞানে পাশ করেছে = ৬৫%
উভয় বিষয়ে পাশ করেছে = ৫৫%

কমপক্ষে একটি বিষয়ে পাশ (গণিত বা বিজ্ঞান) = (গণিতে পাশ) + (বিজ্ঞানে পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৭৫ + ৬৫ - ৫৫)%
= (১৪০ - ৫৫)% = ৮৫%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৮৫)%
= ১৫%

∴ উভয় বিষয়ে শতকরা ১৫ জন শিক্ষার্থী ফেল করেছে।

৮,০৪২.
হিমেল ও সুমনের বেতনের অনুপাত ৭ : ৫। হিমেলের বেতন সুমনের বেতন অপেক্ষা ৮৫০ টাকা বেশি। সুমনের বেতন কত?
  1. ১৮৯৫ টাকা
  2. ২১২৫ টাকা
  3. ২৩৫০ টাকা
  4. ২৪৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল ও সুমনের বেতনের অনুপাত ৭ : ৫। হিমেলের বেতন সুমনের বেতন অপেক্ষা ৮৫০ টাকা বেশি। সুমনের বেতন কত?

সমাধান:
ধরি,
হিমেলের বেতন = ৭ক
সুমনের বেতন = ৫ক

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৮৫০
বা, ২ক = ৮৫০
∴ ক = ৪২৫

∴ সুমনের বেতন = ৫ × ৪২৫ = ২১২৫ টাকা
৮,০৪৩.
যদি a + b = 6 এবং a - b = 2 হয় , তাহলে 2(a2 + b2) = ?
  1. 40
  2. 32
  3. 48
  4. 36
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 6 এবং a - b = 2 হয় , তাহলে 2(a2 + b2) = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 6 এবং a - b = 2

∴ 2(a2 + 2b2)
= {(a + b)2 + (a - b)2}
= (6)2 + (2)2
= 36 + 4 
= 40

৮,০৪৪.
(x - 1) (x + 2) = (x + 4) (x - 2) হলে, x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1) (x + 2) = (x + 4) (x - 2) হলে, x এর মান কত? 

সমাধান: 
(x - 1) (x + 2) = (x + 4) (x - 2)
⇒ x2 - x + 2x - 2 = x2 + 4x - 2x - 8
⇒ x - 2 = 2x - 8
⇒ 2x - x = 8 - 2
∴ x = 6
৮,০৪৫.
৪, ১৬, ৩৬, ৬৪, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৯৬
  2. ১০০
  3. ১১২
  4. ১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ১৬, ৩৬, ৬৪, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে, 
= ৪
= ১৬
= ৩৬
= ৬৪ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে ১০ = ১০০
৮,০৪৬.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. √০.৩
  2. ০.৩
  3. ১/৩
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
√০.৩ = ০.৫৪
০.৩ = ০.৩
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
৮,০৪৭.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ৩২% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১১% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?
  1. ৬৩ জন
  2. ৭৫ জন
  3. ৬১ জন
  4. ৫৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ৩২% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১১% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৩২ - ১১)% = ২১%
শুধু গণিতে ফেল করে = (১৮ - ১১)% = ৭%
∴ ইংরেজি বা গণিত বা উভয় বিষয়ে ফেল করে = (২১ + ৭ + ১১)% = ৩৯%
∴ উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৩৯)% = ৬৩%

∴ শতকরা উভয় বিষয়ে পাশ করেছে ৬১ জন।
৮,০৪৮.
একটি অংশীদারি কারবারে তিনজন বিনিয়োগকারী ১ : ৩ :  ৪ অনুপাতে বিনিয়োগ করেন। বছরান্তে লভ্যাংশ ৭২০০০ টাকা হলে ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ৯০০০ টাকা
  2. ২৪০০০ টাকা
  3. ২৭০০০ টাকা  
  4. ৩৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংশীদারি কারবারে তিনজন বিনিয়োগকারী ১ : ৩ :  ৪ অনুপাতে বিনিয়োগ করেন। বছরান্তে লভ্যাংশ ৭২০০০ টাকা হলে ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
কারবারে তিনজন বিনিয়োগকারীর অংশ যথাক্রমে ক, ৩ক এবং ৪ক।

প্রশ্নমতে,
ক + ৩ক + ৪ক = ৭২০০০
বা, ৮ক = ৭২০০০
বা, ক = ৭২০০০/৮
বা, ক = ৯০০০

এখন,
ভাগকৃত টাকার বৃহত্তম অংশ,
= ৪ক
= ৪ × ৯০০০
= ৩৬০০০ টাকা 
এবং
ক্ষুদ্রতম অংশ,
= ক
= ৯০০০ টাকা 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৩৬০০০ - ৯০০০) = ২৭০০০ টাকা  
৮,০৪৯.
কোন শর্তে loga1 = 0 হবে?
  1. ক) a > 0
  2. খ) a = 1
  3. গ) a ≠ 0, a > 2
  4. ঘ) a > 0, a ≠ 1
ব্যাখ্যা
loga1 = 0 হবে যখন a > 0, a ≠ 1
৮,০৫০.
।1 - 2x। < 5 অসমতাটির সমাধান কোনটি? 
  1. ক) 2 < x < 3 
  2. খ) - 2 < x < 3 
  3. গ) - 3 < x < 2
  4. ঘ) - 3 < x < 3 
ব্যাখ্যা
।1 - 2x। < 5
- 5 < 1 - 2x < 5
- 5 - 1 < 1 - 2x - 1< 5 - 1
- 6 < - 2x < 4
- 6/2 < - 2x/2 < 4/2
- 3 < - x < 2
- 3(- 1) > (- x )(- 1)> 2(- 1)
3 > x > - 2
- 2 < x < 3
৮,০৫১.
কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ?
  1. ৫৫ ডিগ্রি
  2. ৪৫ ডিগ্রি
  3. ১৫৫ ডিগ্রি
  4. ১৪৫ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ?

সমাধান:
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°

∴ ৩৫ ডিগ্রি কোণের পূরক কোণ = ৯০° - ৩৫° = ৫৫°
৮,০৫২.
a = 5 হলে a3 - 3a2 + 3a - 1 এর মান কত?
  1. ক) 128
  2. খ) 256
  3. গ) 64
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: a = 5 হলে a3 - 3a2 + 3a - 1 এর মান কত?

সমাধান:
a3 - 3a2 + 3a - 1
= ‍a3 - 3 . a2 . 1 + 3 . a . 12 - 13
= (a - 1)3
= (5 - 1)3
= 43
= 64
৮,০৫৩.
একটি বাক্সে ৪টি সবুজ এবং 12টি বেগুনী বল আছে প্রতিবার 3টি বল দৈবচয়নে টানলে এগুলো একই রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 21/95
  2. খ) 23/95
  3. গ) 22/95
  4. ঘ) 24/95
ব্যাখ্যা

বাক্সে,
সবুজ মার্বেল সংখ্যা = 4 টি
বেগুনী মার্বেল সংখ্যা = 12 টি
মোট মার্বেল সংখ্যা = 20 টি
3 টি মার্বেল একই রংয়ের হওয়ার সম্ভাবনা = (8c3 + 12c3)/20C3
= 276/1140
= 23/95

৮,০৫৪.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৯
  2. খ) ৬/৯
  3. গ) ৭/৯
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
৫/৯ = ০.৫৬
৬/৯ = ০.৬৭
৭/৯ = ০.৭৮
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৫/৯
৮,০৫৫.
16 - 2x3 এর মান শূন্য হলে x এর একটি মান-
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

16 - 2x3 = 0
বা, -2(x3 - 8) = 0
বা, x3 - 8 = 0
বা, (x - 2)(x2 + 2x + 4) = 0

হয়, x - 2 = 0
∴ x = 2
অথবা, x2 + 2x + 4 = 0

৮,০৫৬.
অসীম দশমিক ভগ্নাংশ কোনটি?
  1. ক) 10÷5
  2. খ) √২
  3. গ) √২৫
  4. ঘ) 1÷2
ব্যাখ্যা
√২=১.৪১৪২১৩৫….
৮,০৫৭.
6 + 11 + 16 + 21 +................ধারাটির কোন পদ 501
  1. ক) 50
  2. খ) 100
  3. গ) 120
  4. ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 11 + 16 + 21 +................ধারাটির কোন পদ 501

সমাধান:
এখানে
১ম পদ a = 6
সাধারণ অন্তর d =11 - 6 = 5

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 501 = 6 +(n - 1)×(5)
বা, 501=6+ 5n - 5
বা, 501 = 5n + 1
বা 5n = 501- 1
বা  5n = 500
বা n = 500/5
   n  = 100
৮,০৫৮.
a3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
  1. (a - 1)
  2. (a + 1)
  3. (a - 2)
  4. (a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?

সমাধান:
a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2(a +1) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1) (a2 - a - 20) 
= (a + 1) (a2 - 5a + 4a - 20)
= (a +1) {a (a - 5) + 4 (a - 5)}
= (a +1) (a - 5) (a + 4)
৮,০৫৯.
x2 + x - 2 এর একটি উৎপাদক কোনটি?
  1. (x + 1)
  2. (x - 2)
  3. (x + 2)
  4. - (x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 2 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
প্রদত্ত রাশি,
x2 + x - 2
= x2 + 2x - x - 2
= x(x + 2) - 1(x - 2)
= (x + 2)(x - 1)
৮,০৬০.
2 + 1 + 1/2 + 1/4 + ..... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. ক) 64/255
  2. খ) 255/65
  3. গ) 65/255
  4. ঘ) 255/64
ব্যাখ্যা

a = 2, r = 1/2, n = 8
∴ সমষ্টি = a.{(1 - r8)/(1 - r)
= 2.{(1 - (1/2)8}/(1 - 1/2)
= 2.{1 - (1/256)}/(1/2)
= 2 × 2 × (255/256)
= 255/64

৮,০৬১.
যদি
  1. x + (1/x)
  2. x2 - (1/x2)
  3. x - (1/x)
  4. x2 - 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি

সমাধান:
দেয়া আছে,
A = √x + (1/√x) 
B = √x - (1/√x) 

৮,০৬২.
দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি ৩৫° হলে অপরটি কত?
  1. ক) ৫৫°
  2. খ) ১২০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ১৪৫°
ব্যাখ্যা
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°
∴ ৩৫ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৩৫° = ৫৫°
৮,০৬৩.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? 
  1. ক) ২৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৯
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে 
√ক  + ৮ = ১৪
√ক = ১৪ - ৮
√ক = ৬
(√ক) = ৬
ক = ৩৬
৮,০৬৪.
কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?
  1. ক) 2.33
  2. খ) 3.66
  3. গ) 7.32
  4. ঘ) 7/22
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে

আমরা জানি,
বৃত্তের পরিধি 2πr = 23
r = 23/2π
∴ r = 3.660
৮,০৬৫.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতি কত?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ৭%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
২০ টাকা ক্ষতিতে বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা। ১০০ টাকায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি ২০%।
৮,০৬৬.
৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে ৬ দিন লাগলে ১২ জন তাঁতির ১২টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে?
  1. ৬ দিন
  2. ১২ দিন
  3. ২৪ দিন
  4. ১৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে ৬ দিন লাগলে ১২ জন তাঁতির ১২টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে?

সমাধান: 
৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে সময় লাগে = ৬ দিন
∴ ১ জন তাঁতির ১টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৬ × ৬)/৬ দিন
∴ ১২ জন তাঁতির ১২ টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৬ × ৬ × ১২)/(৬ × ১২) দিন
= ৬ দিন। 

সুতরাং, ১২ জন তাঁতি ১২টি পোশাক তৈরি করতে ৬ দিন সময় লাগবে।

৮,০৬৭.
সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 150 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
  1. 315 মি.
  2. 240.45 মি.
  3. 50√3 মি.
  4. 150√3 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 150 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
মিনারের উচ্চতা = h

শর্তমতে,
tan60° = h/150
বা, √3 = h/150 
বা, h = 150√3 মি.
৮,০৬৮.
দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫ প্রথমটি ৩০ হলে অপরটি কত?
  1. ক) ৫
  2. খ) ১৪
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে, ১ম সংখ্যাঃ ২য় সংখ্যা = ২.৫ঃ৩.৫
বা, ১ম সংখ্যা/২য় সংখ্যা = ২.৫/৩.৫
বা, ৩০/২য় সংখ্যা = ২৫/৩৫
বা, ২য় সংখ্যা = (৩০ × ৩৫)/২৫ = ৪২

৮,০৬৯.
এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে ১৫% এবং ২০% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত?
  1. ৩০%
  2. ৩৪%
  3. ৩৮%
  4. ৪২%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে ১৫% এবং ২০% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক বেতন ছিল = ১০০ টাকা
১৫% বৃদ্ধিতে বেতন = (১০০ + ১৫) = ১১৫ টাকা

আবার,
২০% বৃদ্ধিতে বেতন = (১১৫ + ১১৫ এর ২০%) টাকা
= {১১৫ + (১১৫ × ২০)/১০০} টাকা
= (১১৫ + ২৩) টাকা
= ১৩৮ টাকা

∴ মোটের উপর বেতন বাড়ল = (১৩৮ - ১০০) টাকা
= ৩৮%
৮,০৭০.
p = 4, q = 6, r = 3 হলে, 4p2q2 - 16pq2r + 16q2r2 এর মান কত?
  1. 565
  2. 660
  3. 480
  4. 576
ব্যাখ্যা

প্রশ্ন: p = 4, q = 6, r = 3 হলে, 4p2q2 - 16pq2r + 16q2r2 এর মান কত?

সমাধান,
দেওয়া আছে,
p = 4
q = 6
r = 3

∴ প্রদত্ত রাশি = 4p2q2 - 16pq2r + 16q2r2
= (2pq)2 - 2 × 2pq · 4qr + (4qr)2
= (2pq - 4qr)2
= (2 × 4 × 6 - 4 × 6 × 3)2
= (48 - 72)2
= (- 24)2
= 576

৮,০৭১.
১০০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৭%
  3. গ) ১০%
  4. ঘ) ১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭০০ টাকা হলে সুদের হার কত?

সমাধান: 
১০০০ টাকার ৪ বছরের সুদ = ৪০০০ টাকার ১ বছরের সুদ
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (৪০০০ + ৩০০০) = ৭০০০ টাকা।;

৭০০০ টাকার ১ বছরের সুদ = ৭০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৭০০ × ১০০)/৭০০০
= ১০%
৮,০৭২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৩৬
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬
৮,০৭৩.
a এর মান কত হলে 9x2 - ax + 4 একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 9
  2. খ) 12
  3. গ) 6
  4. ঘ) 10
ব্যাখ্যা

9x2 - ax + 4
= (3x)2 - 2.3x.2 + 22 + 2.3x.2 - ax
= (3x - 2)2 + 12x - ax
রাশিটি পূর্ণ বর্গ হবে যদি,
12x - ax = 0
বা, ‍-ax = -12x
বা, a = 12

৮,০৭৪.
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ক) n+১
  2. খ) (n+১)/২
  3. গ) n(n+১)/২
  4. ঘ) (n+১)/২n
ব্যাখ্যা
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় = ১/n × n(n + ১)/২
= (n + ১)/২
৮,০৭৫.
3x - 2y = 5 ও 2x + 3y = 12 এর সমাধান কত?
  1. ক) (3, -2)
  2. খ) (3, 2)
  3. গ) (-3, 2)
  4. ঘ) (-3, -2)
ব্যাখ্যা

3x - 2y = 5 ......(1)
2x + 3y = 12 .....(2)
সমীকরণ (1) কে তিন দিয়ে এবং (2) কে দুই দিয়ে গুণ করে পাই,
(1) + (2) করে,
বা, 13x = 39
x = 3
x এর মান সমীকরণ (2) এ বসিয়ে,
বা, 2.3 + 3y = 12
বা, 3y = 6
y = 2
(x, y) = (3, 2)

৮,০৭৬.
52 খানা তাসের মধ্য হতে 1টি তাস দৈবভাবে উঠানো হলে, তাসটির লাল টেক্কা হবার সম্ভাবনা কত?
  1. 5/26
  2. 1/2
  3. 1/26
  4. 1/52
ব্যাখ্যা
প্রশ্ন: 52 খানা তাসের মধ্য হতে 1টি তাস দৈবভাবে উঠানো হলে, তাসটির লাল টেক্কা হবার সম্ভাবনা কত?

সমাধান:
52 খানা তাসের মধ্যে,
লাল তাস থাকে = 26টি
কালো তাস থাকে = 26টি

টেক্কা মোট 4টি;
যার মধ্যে লাল টেক্কা 2টি
কালো টেক্কা 2টি

∴ লাল টেক্কা হবার সম্ভাবনা = 2/52 = 1/26
৮,০৭৭.
f(x) = x2 + x - 6 এবং f(x) = 0 হলে, x এর মান কত?
  1. (2, 3)
  2. (2, - 3) 
  3. (3, - 2)
  4. (1, - 6)
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 + x - 6 এবং f(x) = 0 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
f(x) = x2 + x - 6
আবার,
f(x) = 0

এখন,
x2 + x - 6 = 0
⇒ x2 + 3x - 2x - 6 = 0
⇒ x(x + 3) - 2(x + 3)= 0
⇒ (x + 3)(x - 2)= 0
∴ x = 2, - 3

৮,০৭৮.
দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 63, 25
  2. খ) 105, 15
  3. গ) 45, 35
  4. ঘ) 35, 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে x ও y
১ম শর্তমতে,
xy = 1575 ............................. (1)
x/y = 9/7
⇒ 7x = 9y ............................. (2)

∴ xy = 1575
⇒ 7x × y = 7 × 1575
⇒ 9y × y = 11025
⇒ y2 = 1225
⇒ y = √1225
∴ y = 35

(2) নং হতে পাই,
7x = 9 × 35
⇒ 7x = 315
⇒ x = 315/7
∴ x = 45

নির্ণেয় সমাধান (x, y) = (45, 35)
৮,০৭৯.
১৭ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ১৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? 
  1. ১২ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ১৮ সে.মি.
  4. ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ১৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? 

সমাধান: 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
OA = OD + AD২  
⇒ ১৭ = ১৫ + AD
⇒ AD = ২৮৯ - ২২৫
⇒ AD = ৬৪
∴ AD = ৮ সে.মি. 

∴ জ্যা, AB = (৮ × ২) সে.মি.
= ১৬ সে.মি.।
৮,০৮০.
a + b = 17 এবং ‍ab = 60 হলে a - b = কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 17 এবং ‍ab = 60 হলে a - b = কত?

সমাধান: 
a + b = 17
ab = 60

আমরা জানি
(a - b)2 = (a + b)2 - 4ab
বা, (a - b)2 = 172  - 4 × 60
বা, (a - b)2 = 289 - 240
বা, (a - b)2 = 49
বা, (a - b)2 = 72
a - b = 7
৮,০৮১.
৬০ মিটার কাপড়কে তিন ভাইবোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে ১০ : ৬ : ৪ অনুপাতে ভাগ করলে সুমিতের কাপড়ের পরিমাণ কত? 
  1. ১২ মিটার
  2. ১৮ মিটার
  3. ২০ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার কাপড়কে তিন ভাইবোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে ১০ : ৬ : ৪ অনুপাতে ভাগ করলে সুমিতের কাপড়ের পরিমাণ কত? 

সমাধান: 
কাপড়ের পরিমাণ = ৬০ মিটার
প্রদত্ত অনুপাত = ১০ : ৬ : ৪
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ১০ + ৬ + ৪ = ২০ 

∴ সুমিতের অংশ = ৬০ মিটারের ৬/২০ অংশ 
= ১৮ মিটার 

∴ সুমিতের কাপড়ের পরিমাণ = ১৮ মিটার। 
৮,০৮২.
দু'টি সংখ্যার যোগফল ১৫। যদি সংখ্যাগুলো ৩ : ২ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে?
  1. ৫৪
  2. ৪৮
  3. ৭২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দু'টি সংখ্যার যোগফল ১৫। যদি সংখ্যাগুলো ৩ : ২ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি ৩x এবং ২x, কারণ তাদের অনুপাত ৩ : ২।

প্রশ্নমতে,
⇒ ৩x + ২x = ১৫
⇒ ৫x = ১৫
⇒ x = ১৫/৫
∴ x = ৩

সুতরাং, সংখ্যা দুটি হল,
৩x = ৩ × ৩ = ৯ এবং ২x = ২ × ৩ = ৬

এখন, তাদের গুণফল = ৯ × ৬ = ৫৪
৮,০৮৩.
কোনো পুস্তকের ১১২ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ১৭২ পৃষ্ঠা 
  2. খ) ১৬২ পৃষ্ঠা 
  3. গ) ১৫৬ পৃষ্ঠা 
  4. ঘ) ১৮২ পৃষ্ঠা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ১১২ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ১১২ পৃষ্ঠা 
১ অংশ  =(১১২ × ১৩)/৮
             = ১৮২ পৃষ্ঠা
৮,০৮৪.
বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ৪০% ক্ষতি
  2. ৫০% লাভ
  3. ১০০% লাভ
  4. ১০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ”ক” টাকা
∴ বিক্রয়মূল্য ২ক টাকা

∴ লাভ = (২ক - ক) = ক টাকা

এখন,
ক টাকায় লাভ হয় ক টাকা
∴ ১ টাকায় লাভ হয় = (ক/ক) = ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১ × ১০০) টাকা
= ১০০ টাকা বা ১০০%
৮,০৮৫.
x2 - 6x + 8 < 0 হলে -
  1. 1 < x < 6
  2. 2 < x < 4
  3. 2 < x < 3
  4. 1 < x < 4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 6x + 8 < 0 হলে -

সমাধান:
x2 - 6x + 8 < 0
x2 - 4x - 2x + 8 < 0
x(x - 4) - 2(x - 4) < 0
∴ (x - 4)(x - 2) < 0

x2 - 6x + 8 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 4 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 4 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 4
2 এর চেয়ে ছোট এবং 4 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 6x + 8 < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 4 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 4 < 0
অর্থাৎ x > 2 এবং x < 4
x এর মান 2 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 4

৮,০৮৬.

এখানে ∠BAC = ?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 120°
ব্যাখ্যা
CE, ∠ACD এর লম্বদ্বিখণ্ডক হওয়ায়,
∠ECD = ∠ACE = 60°
∴ ∠ACB = 180° - (60° + 60°) =60°
AB।।CE হওয়ায়, ∠ECD = ∠ABC = 60°
∠BAC + ∠ACB + ∠ABC = 180°
বা, ∠BAC + 60° + 60° = 180°
বা, ∠BAC = 180° - (60° + 60°) = 60°
∴ ∠BAC = 60°
৮,০৮৭.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৪৯৯৯
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 1
শেষ পদ = 100

আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
৮,০৮৮.
M(x) = 2x2 - 5x + x3 + 7 এবং N(x) = x2 - 2x + 3 হলে, M(x)/N(x) এর মাত্রা কত?
  1. 0
  2. 1
  3. 4
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: M(x) = 2x2 - 5x + x3 + 7 এবং N(x) = x2 - 2x + 3 হলে, M(x)/N(x) এর মাত্রা কত?

সমাধান:
M(x) = 2x2 - 5x + x3 + 7 
 সর্বোচ্চ ঘাত হলো 3, তাই M(x) এর মাত্রা 3
এবং 
N(x) = x2 - 2x + 3
সর্বোচ্চ ঘাত হলো 2, তাই N(x) এর মাত্রা 2

M(x)/(N) = x3/x2 = x3 - 2 = x1
অতএব, M(x)/N(x)​ এর মাত্রা হলো 1

৮,০৮৯.
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 
  1. ৭৫°
  2. ১৪০°
  3. ১৫০°
  4. ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴  বৃত্তের বৃত্তস্থ কোণ ৭৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৭৫° × ২
= ১৫০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১৫০°।
৮,০৯০.
১২ জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?
  1. ৮৬৪ টি
  2. ৪৭২ টি
  3. ৭৯২ টি
  4. ১৯২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?

সমাধান:
বাস্কেটবল টিমে খেলোয়ার থাকে ৫ জন।

১২ জন থেকে ৫ জনের টিম সাজানো যাবে = 
১২C
= ১২!/৫!(১২ - ৫)!
= (১২ × ১১ × ১০ × ৯ × ৮ × ৭!)/(৫ × ৪ × ৩ × ২) × ৭!
= ৭৯২ টি
৮,০৯১.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয় মূল্য ৮০০ টকা বেশি হলে ৮% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
  1. ক) ৭০০০
  2. খ) ৩০০০
  3. গ) ৫০০০
  4. ঘ) ৮০০০
ব্যাখ্যা

ধরি, ক্রয় মূল্য ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৮) = ৯২ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি (১০৮-৯২) = ১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হয় ১০০ টাকা ক্রয়মূল্যে
বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হয় (১০০×৮০০)/১৬ = ৫০০০ টাকা ক্রয়মূল্য

৮,০৯২.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪ এবং ৫ সে.মি.
  2. ২, ৫ এবং ৬ সে.মি.
  3. ২, ৩ এবং ৫ সে.মি.
  4. ৫, ৬ এবং ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব
৮,০৯৩.
log2 + log4 + log8 + …………. ধারাটির সাধারণ অন্তর কত?
  1. log1
  2. log2
  3. 3log2
  4. 2log3
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + …………. ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
প্রদত্ত ধারা log2 + log4 + log8 + ………….
= log2 + log22 + log23 + .......
= log2 + 2log2 + 3log2 + ..........
= (1 + 2 + 3 + ............) log2

∴ প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

∴ সাধারণ অন্তর, d = 2log2 - log2 = log2
৮,০৯৪.
1, 16, 81, 256, --- --- --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) 125
  2. খ) 225
  3. গ) 450
  4. ঘ) 625
ব্যাখ্যা
14 = 1
24 = 16
34 = 81
44 = 256
54 = 625
৮,০৯৫.
200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গনিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। একজন পরীক্ষার্থীকে দৈবভাবে নির্বাচন করা হলে তার কেবল এক বিষয়ে ফেল করার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/5
  3. 2/3
  4. 2/25
ব্যাখ্যা

প্রশ্ন: 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গনিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। একজন পরীক্ষার্থীকে দৈবভাবে নির্বাচন করা হলে তার কেবল এক বিষয়ে ফেল করার সম্ভাবনা কত?

সমাধান:
ধরি,
গনিতে ফেল করার ঘটনা = A
∴ P(A) = 40/200 = 1/5

পরিসংখ্যানে ফেল করার ঘটনা = B
∴ P(B) = 20/200 = 1/10

উভয় বিষয়ে ফেল করার ঘটনা = P(A ∩ B) = 10/200 = 1/20

∴ কেবল এক বিষয়ে ফেল করার সম্ভাবনা = P(A' ∩ B) + P(A ∩ B')
= P(B) - P(A ∩ B) + P(A) - P(A ∩ B)
= (1/10) - (1/20) + (1/5) - (1/20)
= (2 - 1 + 4 - 1)/20
= 4/20
= 1/5

বিকল্প:
শুধু গনিতে ফেল করে = (40 - 10) জন = 30 জন
শুধু পরিসংখ্যানে ফেল করে = (20 - 10) জন = 10 জন

কেবল এক বিষয়ে ফেল করে = 30 + 10 
= 40 জন

∴ কেবল এক বিষয়ে ফেল করার সম্ভাবনা = 40/200 = 1/5

৮,০৯৬.
ক একটি কাজ করে ১০ দিনে। খ সেই কাজ করে ১৫ দিনে। ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৮ দিনে
  3. ৫ দিনে
  4. ৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ করে ১০ দিনে। খ সেই কাজ করে ১৫ দিনে। ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
ক ১ দিনে করে = ১/১০ অংশ
খ ১ দিনে করে = ১/১৫ অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

এখন,
ক ও খ ১/৬ অংশ করে = ১ দিনে
ক ও খ সম্পূর্ণ বা ১ অংশ করে = ৬ দিনে
৮,০৯৭.
4b2 + 1/b2 = 2 হলে 8b3 + 1/b3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 6√6
  3. গ) √6
  4. ঘ) 6
ব্যাখ্যা

প্রশ্ন: 4b2 + 1/b2 = 2 হলে 8b3 + 1/b3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
4b2 + 1/b2 = 2
(2b)2 + (1/b)2 = 2
(2b + 1/b)2 - 2.2b.(1/b) = 2
(2b + 1/b)2 - 4 = 2
(2b + 1/b)2 = 6
(2b + 1/b) = √6

8b3 + 1/b3 = (2b)3 + (1/b)3
=(2b + 1/b)3 - 3.2b(1/b)(2b + 1/b)
= (√6)3 - 6√6
= 6√6 - 6√6
= 0

৮,০৯৮.
ΔABC এর ∠B > ∠C হলে কোনটি সঠিক? 
  1. ক) BC > AC
  2. খ) AC > AB
  3. গ) BC > AB
  4. ঘ) AB > AC
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠B > ∠C হলে কোনটি সঠিক?

সমাধান:
কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোনের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোনের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে।

 
ΔABC এর ∠B > ∠C হলে,
AC  > AB
৮,০৯৯.
1 + 2 + 3 + .............. + 27 = কত?
  1. 258
  2. 312
  3. 324
  4. 378
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + .............. + 27 = কত?

সমাধান:
সমাধান: 
n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2 
 1 + 2 + 3 + .............. + 27 = {27(27 + 1)}/2  [∵ n = 27]
= (27 × 28)/2
= 378
৮,১০০.
১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭২
  3. গ) ৬৪
  4. ঘ) ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় ৫২
প্রথম ৪টির সংখ্যার সমষ্টি = (৫২ × ৪) = ২০৮

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৩৮ × ৫) = ১৯০

∴ ৫ম সংখ্যাটি = {৪৬২ - (২০৮ + ১৯০)}
= ৬৪