বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা / ৪৭৫ · ৩০১৪০০ / ৪৭,৮৩৩

৩০১.
x + y = 12 এবং x - y = 2 হলে ‍xy এর মান কত?
  1. ক) 70
  2. খ) 35
  3. গ) 144
  4. ঘ) 140
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং x - y = 2 হলে ‍xy এর মান কত?

সমাধান:
x + y = 12
x - y = 2

আমরা জানি
4xy = (x + y)2 - (x - y)2
বা, 4xy = 122 - 22
বা, 4xy = 144 - 4
বা, 4xy = 140
বা, xy = 140/4
xy = 35
৩০২.
একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক বেতন ১৮০ টাকা হলো। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
  1. ১২৫ টাকা
  2. ১৪৫ টাকা
  3. ১৬০ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক বেতন ১৮০ টাকা হলো। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
 
সমাধান:
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা  
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা
৩০৩.
একটি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশের মান ৪০° হলে কোণটির মান কত?
  1. ৫০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশের মান ৪০° হলে কোণটির মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের এক তৃতীয়াংশ = ৪০°
∴ সম্পূরক কোণ = (৪০° × ৩) = ১২০°

∴ কোণটি = (১৮০ - ১২০)° = ৬০°
৩০৪.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) √3
  2. খ) 2√3
  3. গ) 3
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, ঘনকটির ধার a
আমরা জানি,
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নানুসারে,
6a2 = 18
বা, a2 = 18/6
বা, a2 = 3
∴ ‍a = √3

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3 . ‍a একক
= (√3 . √3) মিটার।
= 3 মিটার।
∴ নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য 3 মিটার।
৩০৫.
a- 3 = 0.2 হলে, a15 = কত?
  1. 2025
  2. 625
  3. 1025
  4. 3125
ব্যাখ্যা
প্রশ্ন: a- 3 = 0.2 হলে, a15 = কত?

সমাধান:
a- 3 = 0.2
⇒ 1/a3 = 2/10
⇒ a3 = 10/2
⇒ a3 = 5
⇒ (a3)5 = 55
⇒ a15 = 55
∴ a15 = 3125
৩০৬.
বার্ষিক ৪% মুনাফায় ৫০০০ টাকার মুনাফা ৮০০ টাকা হবে কত বছরে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা

এখানে, r = ৪% = ৪/১০০,
p = ৫০০০,
I = ৮০০,
n = ?
এখন,
I = pnr
বা, n = I/pr
= (৮০০ × ১০০)/(৫০০০ × ৪)
= ৪ বছর

৩০৭.
অ × অ × অ × অ × অ × অ = কত?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অ × অ × অ × অ × অ × অ = কত?

সমাধান:
অ × অ × অ × অ × অ × অ
= অ(১ + ১ + ১ + ১ + ১ + ১)
= অ
৩০৮.
x = 5 এবং y = 4x - 6 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
  1. (5, 14)
  2. (4, 14)
  3. (5, - 12)
  4. (5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: x = 5 এবং y = 4x - 6 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?

সমাধান:
x = 5 ...... (১)
y = 4x - 6 ........ (২)

২নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
y = (4 × 5) - 6
⇒ y = 20 - 6
⇒ y = 14

অতএব, সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো (5, 14)
 
৩০৯.
৫ টাকায় ২টি লিচু কিনে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ১০ টি
  2. ১৫ টি
  3. ২০ টি
  4. ২৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি লিচু কিনে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ৪০% লাভ হবে? 

সমাধান:
৫ টাকায় ক্রয় করে = ২টি
১ টাকায় ক্রয় করে = ২/৫ টি
∴ ৩৫ টাকায় ক্রয় করে = (২ × ৩৫)/৫ = ১৪ টি

এখন,
১০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
১ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১৪০/১০০ টাকা
∴ ৩৫ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = (১৪০ × ৩৫)/১০০ টাকা = ৪৯ টাকা 

প্রশ্নমতে, ৪৯ টাকায় বিক্রয় করবে = ১৪ টি
১ টাকায় বিক্রয় করবে = ১৪/৪৯ টি
∴ ৩৫ টাকায় বিক্রয় করবে = (১৪ × ৩৫)/৪৯ টি = ১০ টি
৩১০.
(x - 1 + y -1) - 1 = কত?
  1. ক) 2xy/(x + y)
  2. খ) - xy/(x - y)
  3. গ) xy/2(x + y)
  4. ঘ) xy/(x + y)
ব্যাখ্যা

প্রশ্ন: (x - 1 + y -1) - 1 = কত? 

সমাধান: 
 (x - 1 + y -1) - 1 
= {(1/x) + (1/y)}- 1
= {(x + y)/xy}- 1
= 1/{(x + y)/xy}
= 1 ×{xy/(x + y)}
= xy/(x + y)

৩১১.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

সমাধান: 
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ = (১/৫) - (১/৬)
 = (৬ - ৫)/৩০
= ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
 = ২০ টাকা।
৩১২.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে আবার ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ৫%
  2. ১০%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে আবার ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
= ৩০ টি 

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা 
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা 
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা 
= ৩০০ টাকা 

∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা 
= ৫০ টাকা 

এখন, 
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা 
= ২০% 

∴ শতকরা লাভ = ২০%।
৩১৩.
যদি A = {x : x ∈ N, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x ∈ N , 6 এর গুণিতক এবং x ≤ 30}, হয় তবে A - B = কত?
  1. {1, 2, 3, 6, 9, 12, 24}
  2. {1, 2, 3, 4, 9}
  3. {6, 18}
  4. {1, 2, 3, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x : x ∈ N, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x ∈ N , 6 এর গুণিতক এবং x ≤ 30}, হয় তবে A - B = কত?

সমাধান:
এখানে, A = {x ∈ N : x, 18 এর গুণনীয়কসমূহ}
18 এর গুণনীয়কসমূহ 1, 2, 3, 6, 9, 18
∴ A = {1, 2, 3, 6, 9, 18}

B = {x ∈ N : x, 6 এর গুণিতক এবং x ≤ 30}
6 এর গুণিতক 6, 12, 18, 24, 30
∴ B = {6, 12, 18, 24, 30}

A - B = {1, 2, 3, 6, 9, 18} - {6, 12, 18, 24, 30}
= {1, 2, 3, 9}

∴ A - B = {1, 2, 3, 9}

৩১৪.
4 জন ভদ্র মহিলাসহ 10 ব্যাক্তির মধ্যে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্তত:পক্ষে 1 জন ভদ্র মহিলা থাকবে?
  1. 274
  2. 264
  3. 245
  4. 246
ব্যাখ্যা
ভদ্র মহিলা 4 জন 
ভদ্র পুরুষ 10- 4 = 6 জন 
4 জন ভদ্র মহিলা থেকে 4 জন এবং 6 জন ভদ্র পুরুষ থেকে 1 জন নিয়ে কমিটি গঠনের উপায়=  4C4 × 6C1= 1 × 6 = 6
4 জন ভদ্র মহিলা থেকে 3 জন এবং 6 জন ভদ্র পুরুষ থেকে 2 জন নিয়ে কমিটি গঠনের উপায়=4C3 × 6C2 = 4×15 =60
4 জন ভদ্র মহিলা থেকে 2 জন এবং 6 জন ভদ্র পুরুষ থেকে 3 জন নিয়ে কমিটি গঠনের উপায়=4C2 × 6C3 = 6 × 20 = 120
4 জন ভদ্র মহিলা থেকে 1 জন এবং 6 জন ভদ্র পুরুষ থেকে 4 জন নিয়ে কমিটি গঠনের উপায়=4C1 ×6C4 = 4 × 15 = 60 

কমিটি গঠনের উপায়= 6 +60 +120 + 60 = 246
৩১৫.
x - 1/x = 1 হলে, x³ - 1/x³ এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
( x - 1 / x ) = 1
⇒ ( x - 1 / x )3 = ( 1 )3
⇒ x3 - 1 / x3 - 3 ( x - 1 / x ) = 1
⇒ x3 - 1 / x3 - 3 ( 1 ) = 1
⇒ x3 - 1 / x3 - 3 = 1
⇒ x3 - 1 / x3 = 3 + 1
⇒ x3 - 1 / x3 = 4
৩১৬.
রাহিমের বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই পঞ্চমাংশ। 10 বছর পর তার বয়স, তার মায়ের বয়সের অর্ধেক হবে। 5 বছর পর তার মায়ের বয়স কত হবে?
  1. 50
  2. 55
  3. 45
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: রাহিমের বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই পঞ্চমাংশ। 10 বছর পর তার বয়স, তার মায়ের বয়সের অর্ধেক হবে। 5 বছর পর তার মায়ের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
মায়ের বর্তমান বয়স x বছর
∴ রাহিমের বর্তমান বয়স = 2x/5 বছর

∴ 10 বছর পর তার মায়ের বয়স = (x + 10) বছর
 10 বছর পর রাহিমের বয়স = (2x/5) + 10 বছর

প্রশ্নমতে,
(x + 10)/2 = (2x/5) + 10
⇒ (x + 10)/2 = (2x + 50)/5
⇒ 5(x + 10) = 2(2x + 50)
⇒ 5x + 50 = 4x + 100
⇒ 5x - 4x = 100 - 50
∴ x = 50

∴ মায়ের বর্তমান বয়স 50 বছর
∴ 5 বছর পর তার মায়ের বয়স = 50 + 5 = 55 বছর

৩১৭.
ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
  4. সকল সমকোণ পরস্পর সমান।
ব্যাখ্যা
প্রশ্ন: ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
৩১৮.
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, তাদের সেট
  1. ক) {৩৫, ১০৫}
  2. খ) {৩৫}
  3. গ) {১০৫}
  4. ঘ) {৩৫, ১০৫, ৩১৫}
ব্যাখ্যা
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি-
(৩৪৬ - ৩১) = ৩১৫ ও (৫৫৬ - ৩১) = ৫২৫ এর সাধারণ গুণনীয়ক।
ধরি, ৩১ অপেক্ষা বড় ৩১৫ এর গুণনীয়কের সেট = A এবং ৩১ অপেক্ষা বড় ৫২৫ এর গুণনীয়কের সেট = B
A = {৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫} এবং B = {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
সুতরাং নির্ণেয় সেট = A ∩ B
= {৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫} ∩ {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
= {৩৫, ১০৫}
৩১৯.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে ২টি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৮ 
  2. ১/২ 
  3. ৩/৪ 
  4. ১ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে ২টি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট সম্ভাব্য ফলাফল = ২ × ২ × ২ = ৮ টি 

∴ সম্ভাব্য ফলাফলগুলো = {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

আবার,
কমপক্ষে ২টি হেড এর অর্থ 
২টি হেড বা ৩টি হেড

 অনুকূল ফলাফল,
৩টি হেড = HHH = ১টি
২টি হেড, HHT, HTH, THH = ৩টি
∴ মোট অনুকূল = ১ + ৩ = ৪টি

P(কমপক্ষে ২টি হেড) = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ৪/৮ 
= ১/২ 

৩২০.
রফিক ও রাফি একটি কাজ ১৬ দিনে সম্পন্ন করে। রফিক, রাফি ও সুমন ঐ কাজটি ১২ দিনে সম্পন্ন করে। ঐ কাজটি একা করতে সুমনের কতদিন লাগবে?
  1. ৪৮ দিন
  2. ৩২ দিন
  3. ২৪ দিন
  4. ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ও রাফি একটি কাজ ১৬ দিনে সম্পন্ন করে। রফিক, রাফি ও সুমন ঐ কাজটি ১২ দিনে সম্পন্ন করে। ঐ কাজটি একা করতে সুমনের কতদিন লাগবে?

সমাধান:
রফিক ও রাফি ১ দিনে করে কাজটির = ১/১৬ অংশ
রফিক, রাফি ও সুমন ১ দিনে করে কাজটির = ১/১২ অংশ

∴ সুমন ১ দিনে করে কাজটির = (১/১২) - (১/১৬) অংশ
= (৪ - ৩)/৪৮ অংশ
= ১/৪৮ অংশ

অতএব, কাজটি একা করতে সুমনের ৪৮ দিন লাগবে।
৩২১.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14√2 মিটার ও 17 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45° হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ক) 90 বর্গমিটার 
  2. খ) 110 বর্গমিটার 
  3. গ) 119 বর্গমিটার 
  4. ঘ) 238 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14√2 মিটার ও 17 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45° হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি,
a = 14√2 মিটার
b = 17 মিটার
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 45°
এখন,
ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × a × b × sinθ
= (1/2) × (14√2) × 17 × sin45° 
= (1/2) × (14√2) × 17 × (1/√2)
= 119 বর্গমিটার
৩২২.
একটি ক্লাসে ৮০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭৫। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭৮ হলে, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর কত? 
  1. ৪০
  2. ৮০
  3. ৭০
  4. ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭৫। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭৮ হলে, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর কত?

সমাধান:
মোট শিক্ষার্থীর সংখ্যা = ৮০
মোট গড় = ৭৫
∴ ৮০ জন শিক্ষার্থীর মোট নম্বর = ৭৫ × ৮০ = ৬০০০

৫০ জন শিক্ষার্থীর গড় = ৭৮
∴ ৫০ জনের মোট নম্বর = ৭৮ × ৫০ = ৩৯০০

বাকি শিক্ষার্থীর সংখ্যা = ৮০ - ৫০ = ৩০
∴ বাকি শিক্ষার্থীর মোট নম্বর = ৬০০০ - ৩৯০০ = ২১০০

∴ বাকি শিক্ষার্থীদের গড় নম্বর = ২১০০ ÷ ৩০ = ৭০

৩২৩.
কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক-তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 8 হবে?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) 48 
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
(x/2) - (x/3) =8
(3x - 2x)/6 = 8
x/6 = 8 
x = 48
৩২৪.
18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
  1. 8 মিটার
  2. 9 মিটার
  3. 10 মিটার
  4. 7 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?

সমাধান:
দেয়ালটির উচ্চতা AB = ?
মইয়ের দৈর্ঘ্য AC = 18 

Sin ∠ACB = AB/AC
Sin 30° = AB/18
1/2 = AB/18
2AB = 18
AB = 18/2
AB = 9

৩২৫.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ১। পানির পরিমাণ যদি দুধ অপেক্ষা ৮ লিটার কম হয়, তবে দুধের পরিমাণ কত? 
  1. ক) ২ লিটার
  2. খ) ১০ লিটার
  3. গ) ৫ লিটার
  4. ঘ) ৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ১। পানির পরিমাণ যদি দুধ অপেক্ষা ৮ লিটার কম হয়, তবে দুধের পরিমাণ কত?  

সমাধান: 
ধরি,
দুধের পরিমাণ ৫ক লিটার 
পানির পরিমাণ ক লিটার 

প্রশ্নমতে,
ক = ৫ক - ৮ 
বা, ৪ক = ৮ 
বা, ক = ৮/৪
∴ ক = ২ 

∴ দুধের পরিমাণ ৫ × ২ = ১০ লিটার 
৩২৬.
1 + 1/4 + 1/16 + 1/64 + .... ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি-
  1. ক) 1023/768
  2. খ) 255/768
  3. গ) 768/1023
  4. ঘ) 768/255
ব্যাখ্যা

1 + 1/4 + 1/16 + 1/64 + ....
= 1× {1-(1/4)5} / {1-(1/4)}
= {1023/1024} / {3/4}
= {1023/1024} × {4/3}
= 1023/768

৩২৭.
একটি সমকোনী ত্রিভুজের লস্ব ভূমি অপেক্ষা ২ সেমিঃ ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেমিঃ বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেমিঃ
  2. খ) ৮ সেমিঃ
  3. গ) ৬ সেমিঃ
  4. ঘ) ৪ সেমিঃ
ব্যাখ্যা

ধরি, ভূমি = x
লম্ব = (x-২)
অতিভুজ = ( x+২)
(অতিভুজ)² = (লম্ব) ²+ (ভূমি)²
(x+২)² = (x-২)²+x²
-x²+৮x = ০
x = ৮
অতএব, অতিভুজ = (৮+২) = ১০ সেমিঃ

৩২৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?
  1. 12 সেমি
  2. 18 সেমি
  3. 9 সেমি
  4. 6 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) (বাহু)2

প্রশ্নমতে,
(√3/4) (বাহু)2 = 4√3
⇒ (1/4) (বাহু)2 = 4
⇒ (বাহু)2 = 4 × 4
⇒ (বাহু)2 = 16
∴ বাহু = 4

∴ ত্রিভুজটির পরিসীমা = (4 + 4 + 4) = 12 সেমি
৩২৯.
১০টি বিন্দুর মধ্যে ৪টি একই সরলরেখায় অবস্থিত। অবশিষ্ট বিন্দুগুলোর সাহায্যে গঠিত ত্রিভুজের সংখ্যা কত?
  1. ৯৮
  2. ১০৮
  3. ১১২
  4. ১১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি বিন্দুর মধ্যে ৪টি একই সরলরেখায় অবস্থিত। অবশিষ্ট বিন্দুগুলোর সাহায্যে গঠিত ত্রিভুজের সংখ্যা কত?

সমাধান:
১০টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা = ১০C = ১২০
অনুরূপভাবে, যদি ৪টি বিন্দু কোনও সরলরেখায় না থাকে, তবে গঠিত ত্রিভুজের সংখ্যা = C = ৪

প্রশ্নে দেওয়া রয়েছে যে ৪টি বিন্দু সমরেখীয় (collinear), তাই প্রয়োজনীয় ত্রিভুজের সংখ্যা = ১২০ - ৪
= ১১৬
৩৩০.
৬০০ টাকার ৮ মাসের সুদ এবং ১২০০ টাকার ৬ মাসের সুদ একত্রে ৫০ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
ধরি, মুনাফার হার r%
∴ ৬০০ × ৮/১২ × r + ১২০০ × ৬/১২ × r = ৫০
বা, ৪০০r + ৬০০r = ৫০
বা, ১০০০r = ৫০
বা, r = ৫০/১০০০
∴ মুনাফার হার r% = ৫০/১০০০ × ১০০% = ৫%
৩৩১.
x ও y বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. xy
  2. x2y2 + 1
  3. xy + 2
  4. xy2 + 4
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:
ধরি, x = 1, y = 3
∴ (ক) xy = 1 × 3 = 3, যা বিজোড় সংখ্যা
(খ) x2y2 + 1 = 12 × 32 + 1 = 1 × 9 + 1 = 10, যা জোড় সংখ্যা
(গ) xy + 2 = 1 × 3 + 2 = 5, যা বিজোড় সংখ্যা
(ঘ) xy2 + 4 = 1 × 33 + 4 = 31, যা বিজোড় সংখ্যা ।

সুতরাং, x2y2 + 1 অবশ্যই জোড় সংখ্যা হবে।
৩৩২.
1 + 2 + 3 + ........................ + 38 = কত?
  1. 741
  2. 1024
  3. 896
  4. 536
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 2 + 3 + ........................ + 38 = কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 38
সাধারণ অন্তর, d = 2 - 1
= 1

∴ সমষ্টি = (n/2)/{2a + (n - 1)d}
= (38/2){2 · 1 + (38 - 1)1}
= 19(2 + 37)
= 19 × 39
= 741

৩৩৩.
1 + cot2A = 4 এবং A < 90° হলে, A এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + cot2A = 4 এবং A < 90° হলে, A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
1 + cot2A = 4
⇒ cosec2A = 4
⇒ cosec2A = 22
⇒ cosecA = 2
⇒ 1/sinA = 2
⇒ sinA = 1/2
⇒ sinA = sin30°
∴ A = 30°
৩৩৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫১ মিটার ও ৯১ মিটার। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৩ ও ৩৭ মিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ৮৪০
  2. ৮৫২
  3. ৮৮০
  4. ৮৯৪
ব্যাখ্যা

(৯১ - ৫১) = ৪০ এবং
ট্রাপিজিয়ামের একটি ত্রিভুজের অর্ধপরিসীমা = (১৩ + ৩৭ + ৪০)/২ = ৪৫
সুতরাং, ১/২ × ৪০ × ক = √{৪৫(৪৫ -১৩)(৪৫ - ৩৭)(৪৫ - ৪০)}
বা, ১/২ × ৪০ × ক = √৫৭৬০০
বা, ১/২ × ৪০ × ক = ২৪০
বা, ক = ১২
ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১/২(৫১ + ৯১) × ১২ = ৮৫২ বর্গমিটার।

৩৩৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?
  1. ১২১%
  2. ২১%
  3. ২০%
  4. ১০০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?

সমাধান: 
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ১০০ বর্গমিটার
∴ প্রতিটি বাহু = √১০০ = ১০ মিটার

এখন প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করলে,
নতুন বাহু = ১০ + ১০ এর ১০% = ১০ + (১০০/১০০) = ১০ + ১ = ১১ মিটার

∴ নতুন ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = ১২১ - ১০০ = ২১ বর্গমিটার

শতকরা বৃদ্ধি = (বৃদ্ধি/মূল ক্ষেত্রফল) × ১০০
= (২১/১০০) × ১০০
= ২১%

সুতরাং, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে, এর ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে। 

৩৩৬.
এক দোকানদার ১১০ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো। দোকানদার ২য় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? 
  1. ৫০ কেজি
  2. ৬০ কেজি
  3. ৮০ কেজি
  4. ১০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১১০ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো। দোকানদার ২য় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? 

সমাধান:
ধরি, 
দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি 
∴ প্রথম প্রকারের চা ক্রয় করে = x কেজি 
∴ মোট ক্রয়কৃত চা = ৩x কেজি 

৩x কেজি চা- এর বিক্রয়মূল্য = (১২০ × ৩x) টাকা 
= ৩৬০x টাকা 
৩x কেজি চা- এর ক্রয়মূল্য = (১১০ × x) + (১০০ × ২x) টাকা 
= ৩১০x টাকা 

প্রশ্নমতে, 
৩৬০x - ৩১০x = ২০০০ 
বা, ৫০x = ২০০০ 
বা, x = ২০০০/৫০ 
∴ x = ৪০ 

∴ দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি 
= (২ × ৪০) কেজি 
= ৮০ কেজি ।
৩৩৭.
(x/2) + (y/2) = 3, (x/2) - (y/2) = 1 সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. ক) (2,1)
  2. খ) (6,3)
  3. গ) (4,2)
  4. ঘ) (8,6)
ব্যাখ্যা
দেয়া আছে,
(x/2) + (y/2) = 3..................(1)
(x/2) - (y/2) = 1....................(2)

(1) নং + (2)নং যোগ করে পাই,
(x/2) + (y/2) + (x/2) - (y/2) = 3 + 1
(x/2) +(x/2) = 4
(x + x)/2 = 4
2x/2 = 4 
x = 4 

(1)নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
(x/2) + (y/2) = 3
4/2 + (y/2) = 3
2 +  (y/2) = 3
y/2 = 3 - 2
y/2 = 1 
y = 2 

নির্ণেয় সমাধান (x,y) = (4,2)
৩৩৮.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. a + a মিটার
  2. 2a বর্গমিটার
  3. a2 বর্গমিটার
  4. a2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু2
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, এর ক্ষেত্রফল হবে a বর্গমিটার
৩৩৯.
  1. 20
  2. 25
  3. 45
  4. 75
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩৪০.
প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ক) লাভ লোকসান কিছুই হয়নি
  2. খ) ৯০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ২০% লাভে ক্রয়মূল্য (৩৬০০×১০০)/১২০ টাকা বা ৩০০০ টাকা।
আবার, বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ২০% ক্ষতিতে ক্রয়মূল্য (৩৬০০×১০০)/৮০ টাকা বা ৪৫০০ টাকা।
মোট ক্রয় মূল্য = (৩০০০+৪৫০০) টাকা = ৭৫০০ টাকা
মোট বিক্রয় মূল্য = (৩৬০০+৩৬০০) টাকা = ৭২০০ টাকা।
∴ ক্ষতি হয়েছে (৭৫০০-৭২০০) টাকা = ৩০০ টাকা

৩৪১.
যদি 5x = 1/2 হয়, তাহলে 5- 4x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5x = 1/2 হয়, তাহলে 5- 4x এর মান কত? 

সমাধান: 
5x = 1/2

5- 4x = (5x)- 4
        = (1/2)- 4
        =1/(1/2)4
        = 1/(1/16)
        = 16
৩৪২.
কোন সংখ্যার ৯ গুণ থেকে ১৫ গুণ ৫৪ বেশি?
  1. ১৩
  2. ১১
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৯ গুণ থেকে ১৫ গুণ ৫৪ বেশি?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
১৫ক = ৯ক + ৫৪
⇒ ১৫ক - ৯ক = ৫৪
⇒ ৬ক = ৫৪
∴ ক = ৯

∴ সংখ্যাটি = ৯
৩৪৩.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ১৬ টাকা
  2. ১২ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪) 
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
৩৪৪.
56 সে.মি. ব্যাসার্ধের একটি লোহার চাকাকে গলিয়ে একটি লোহার পাতে রূপান্তর করা হলে লোহার পাতটির দৈর্ঘ্য কত হবে?
  1. 280 সে.মি.
  2. 334 সে.মি.
  3. 352 সে.মি.
  4. 412 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 56 সে.মি. ব্যাসার্ধের একটি লোহার চাকাকে গলিয়ে একটি লোহার পাতে রূপান্তর করা হলে লোহার পাতটির দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
চাকার ব্যাসার্ধ, r = 56 সে.মি.
চাকার পরিধি = 2πr
= 2 × (22/7) × 56
= 352 সে.মি.

প্রশ্নমতে,
চাকার পরিধি = লোহার পাতের দৈর্ঘ্য

অর্থাৎ লোহার পাতটির দৈর্ঘ্য = 352 সে.মি.

৩৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ৮ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ ৫ মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(দৈর্ঘ্য) + (প্রস্থ)}
∴ কর্ণের দৈর্ঘ্য = √{(১২) + (৫)}
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩ মিটার

∴ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৩ মিটার।

৩৪৬.
১২ এর বর্গমূল -
  1. ক) মুলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) পূর্ণ সংখ্যা
  4. ঘ) যৌগিক সংখ্যা
ব্যাখ্যা
পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে।
১২ সংখ্যাটি পূর্ণবর্গ নয়।
অতএব, ১২ এর বর্গমূল অমূলদ সংখ্যা।
৩৪৭.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 10 এবং প্রথম 4টি পদের যোগ 850। সাধারণ অনুপাত কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 10 এবং প্রথম 4টি পদের যোগ 850। সাধারণ অনুপাত কত?

সমাধান:
আমরা জানি, 
গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি, Sn​ = a[rn - 1/ r - 1]
প্রথম পদ, a = 10,
পদসংখ্যা, n = 4, 
4টি পদের যোগফল, S4 ​= 850, 

প্রশ্নমতে,
⇒ 850 = 10[r4 - 1/r - 1]
⇒ 85 = [r4 - 1/r - 1]  
⇒ 85 = [(r - 1)(r3 + r2 + r + 1)/(r - 1)]
⇒ 85 = r3 + r2 + r + 1
⇒ 84 = r3 + r2 + r ..... (1)

(1) নং সমীকরণে r = 4 বসালে, সমীকরণটি সিদ্ধ হয়। 
⇒ 43 + 42 + 4  
= 64 + 16 + 4 
= 84

সুতরাং r = 4 

৩৪৮.
20 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 20√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি?
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 60°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: 20 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 20√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি?

সমাধান: 

মনেকরি 
নদীর প্রস্থ AB =20 মিটার
টাওয়ারের উচ্চতা BC = 20√3 মিটার
ΔBAC এ 
tanθ = BC/AB 
tanθ = 20√3 /20
tanθ = √3
tanθ = tan60°
θ = 60°
৩৪৯.
3, 2a + 1, 27 গুণোত্তর প্রগতিতে থাকলে a = ?
  1. 9
  2. 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: 3, 2a + 1, 27 গুণোত্তর প্রগতিতে থাকলে a = ?

সমাধান:
অনুপাত = ২য় পদ/১ম পদ = ৩য় পদ/২য় পদ
⇒ (2a + 1)/3 = 27/(2a + 1)
⇒ (2a + 1)2 = 81
⇒ 2a + 1 = 9
⇒ 2a = 8
∴ a = 4

৩৫০.
একটি ট্রেন কদমতলা থেকে আমতলা একটি নির্দিষ্ট বেগে ৬০ মাইল যায়। যদি ট্রেনের গতি আরও ২ মাইল/ঘণ্টা বেশি হতো তবে ট্রেনটির ১ ঘণ্টা সময় কম লাগতো। ট্রেনের প্রাথমিক গতি কত ছিল?
  1. ১০ মাইল/ঘণ্টা
  2. ৮ মাইল/ঘণ্টা
  3. ১৫ মাইল/ঘণ্টা
  4. ১২ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন কদমতলা থেকে আমতলা একটি নির্দিষ্ট বেগে ৬০ মাইল যায়। যদি ট্রেনের গতি আরও ২ মাইল/ঘন্টা বেশি হতো তবে ট্রেনটির ১ ঘণ্টা সময় কম লাগতো। ট্রেনের প্রাথমিক গতি কত ছিল?

সমাধান:
ধরি, প্রাথমিক গতি = ক মাইল/ঘণ্টা
পরিবর্তিত গতি = (ক + ২) মাইল/ঘণ্টা

প্রশ্নমতে,
(৬০/ক) - {৬০/(ক + ২)} = ১
⇒ (৬০ক + ১২০ - ৬০ক)/{ক(ক + ২)} = ১
⇒ ক+ ২ক = ১২০
⇒ ক+ ২ক - ১২০ = ০
⇒ ক+ ১২ক - ১০ক - ১২০ = ০
⇒ ক(ক + ১২) - ১০(ক + ১২) = ০
⇒ (ক + ১২)(ক - ১০) = ০
হয় ক + ১২ = ০ বা, ক = -১২ ; ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়।
অথবা, ক - ১০ = ০ বা, ক = ১০
∴ প্রাথমিক গতি = ১০ মাইল/ঘণ্টা
৩৫১.
১৬০০০ টাকা A ও B এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে B, A থেকে ৪০০০ টাকা কম পায়। A এবং B এর প্রাপ্ত টাকার অনুপাত কত? 
  1. ৬ : ৭ 
  2. ৫ : ৩ 
  3. ৭ : ৫ 
  4. ৪ : ৩ 
ব্যাখ্যা
ধরি, 
A পায় ক টাকা 
B পায় (ক - ৪০০০) টাকা 

প্রশ্নমতে,
ক - ৪০০০ + ক = ১৬০০০
২ক = ১৬০০০ + ৪০০০ 
২ক = ২০০০০ 
ক = ১০০০০

A পায় = ১০০০০ টাকা 
B পায় = ১০০০০ - ৪০০০ 
           = ৬০০০ টাকা 

A এবং B এর প্রাপ্ত টাকার অনুপাত = ১০০০০ : ৬০০০ 
                                                     = ১০ : ৬ 
                                                      = ৫ : ৩ 
৩৫২.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৫০০ টাকা
  2. খ) ৫০০০ টাকা
  3. গ) ৫৫০০ টাকা
  4. ঘ) ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্নমতে, ৮% + ৮% = ৮০০ টাকা
১৬% = ৮০০ টাকা
∴ ১০০% = ৮০০×১০০% / ১৬% = ৫০০০ টাকা
৩৫৩.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪ । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৩ 
  3. গ) ২/৯
  4. ঘ) ৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪ । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪
লাল বল আছে = ২ক টি 
হলুদ বল আছে = ৩ক টি 
সবুজ বল আছে = ৪ক টি

মোট বল = (২ক + ৩ক + ৪ক) = ৯ক টি 

∴ হলুদ বল হওয়ার সম্ভাবনা = ৩ক/৯ক = ১/৩
৩৫৪.
দুইটি সংখ্যার গুণফল ৩৫১ এবং সংখ্যা দুটির যোগফল ৪০। সংখ্যা দুইটি কত?
  1. ক) ১৯ ও ২১
  2. খ) ১৩ ও ২৭
  3. গ) ১৮ ও ২২
  4. ঘ) ৯ ও ৩১
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে১৩ ও ২৭ গুণ করলে গুণফল হয় ৩৫১ এবং এদের যোগফল ৪০। বাকি অপশনগুলোর যোগফল ৪০ হলেও কোনটিরই গুণফল ৩৫১ হয় না।
৩৫৫.
বার্ষিক শতকরা কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?
  1. ৯%
  2. ১০%
  3. ১১%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?

সমাধান:
আসল P = ২৭৫ টাকা 
সুদ- আসল = ৪০৭ - ২৭৫ = ১৩২ টাকা
সময় n = ৪ বছর
মুনাফার হার = r

আমরা জানি 
I = Pnr
r = I/Pn
r = (১৩২ × ১০০)/(২৭৫ × ৪)
= ১২% 
৩৫৬.
(x + y)² + (x - y)² = কত?
  1. 2xy
  2. 4xy
  3. x² + y²
  4. 2x² + 2y²
ব্যাখ্যা

(x + y)² + (x - y)²
= (x² + 2xy + y²) + (x² - 2xy + y²)
= x² + 2xy + y² + x² - 2xy + y²
= 2x² + 2y²

৩৫৭.
5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
  1. ক) 5/12
  2. খ) 6/13
  3. গ) 11/24
  4. ঘ) 3/8
ব্যাখ্যা

এখানে,
5/12 = 0.417
6/13 - 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
উত্তরঃ খ

৩৫৮.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
  1. ৭৫
  2. ১৫০
  3. ৩০০
  4. ৩৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

সংখ্যাটি ৭৫
সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
= ৩০০
৩৫৯.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
৬, ৮, ১০ এর গাণিতিক গড় = (৬ + ৮ + ১০)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
৭ + ৯ + x = ৮ × ৩ 
বা, ১৬ + x = ২৪ 
বা, x = ২৪ - ১৬ 
∴ x = ৮ 
৩৬০.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৬৫ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 
  1. ক) ৩২০°
  2. খ) ৩৯০°
  3. গ) ৩৪০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
১ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০°
৬৫ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০° × ৬৫

৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৬৫
১সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৬৫)/৬০ = ৩৯০°
৩৬১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 9 মিটার
  2. খ) 11 মিটার
  3. গ) 14 মিটার
  4. ঘ) 17 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 6 × (x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 6 × (x + x + 3) = 75
বা, 2x + 3 = 25
বা, 2x = 22
বা, x = 11

বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 11 + 3 = 14 মিটার
৩৬২.
যদি 33m = 729 হয় তবে 3m = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 33m = 729 হয় তবে 3m = কত?

সমাধান:
33m = 729
⇒ 33m = 36
⇒ 3m = 6
∴ m = 2

এখন,
3m = 32 = 9
৩৬৩.
কোন সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৭২° হলে বহুভূজটির বাহুর সংখ্যা কত?
  1. 7টি
  2. 4টি
  3. 5টি
  4. 6টি
ব্যাখ্যা
কোন সুষম বহুভূজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৭২° হলে বহুভূজটির বাহুর সংখ্যা কত?

প্রশ্ন অনুসারে,
সুষম বহুভূজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ,
360°/n = 72°
⇒ n = 360°/72° = 5
অর্থ্যাৎ, বহুভূজটির বাহুর সংখ্যা = 5টি।
৩৬৪.
a2 + b2 = 288 এবং ab = 18 হলে 1/a + 1/b = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/3
ব্যাখ্যা

1/a + 1/b
= (a + b)/ab
= √((a + b)2)/ab
= √(a+ b+ 2ab)/ab
= √{288 + (2 × 18)}/18
= √324/18
= 18/18
= 1

৩৬৫.
যদি 10x = 1/2 হয়, তাহলে 10- 5x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 32
  3. গ) 16
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 10x = 1/2 হয়, তাহলে 10- 5x এর মান কত? 

সমাধান: 
10x = 1/2

10- 5x = (10x)- 5
          = (1/2)- 5
           =1/(1/2)5
           = 1/(1/32)
          = 32
৩৬৬.
(1 + i3)(1 + 1/i) এর মান কত?
  1. ক) i
  2. খ) - 2i
  3. গ) 8
  4. ঘ) 4i
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + i3)(1 + 1/i) এর মান কত? 

দেয়া আছে 
i2 = - 1

i3 = i2 . i 
   = (- 1) .i
   = - i 

1/i = - i2/i = - i 

এখন
(1 + i3)(1 + 1/i)
= (1 - i)(1 - i)
= (1 - i)2
= 1 - 2i + i2
= 1 - 2i - 1
= - 2i
৩৬৭.
‘PERMUTATION’ শব্দটির বর্ণগুলির মধ্যে vowel-এর অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত প্রকারে পুনরায় সাজানো যেতে পারে?
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

‘PERMUTATION’ শব্দটিতে 11 টি অক্ষর আছে, যার মধ্যে 5 টি vowel এবং ৬ টি consonant আছে।
Vowel গুলো তাদের স্থান পরিবর্তন করবে না, সুতরাং তাদের স্থান নির্দিষ্ট করে ৬ টি ব্যঞ্জনবর্ণের মধ্যে বিন্যাস সংখ্যা 6!/2! (T = 2) = 360
‘PERMUTATION’ শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা।
সুতরাং, পুনরায় সাজানো যাবে = (360-1) = 359 ভাবে।

৩৬৮.
১ কিলোমিটার সমান কত মাইল?
  1. ১.৬০৯ মাইল
  2. ০.৬২১৩ মাইল
  3. ১.১ মাইল
  4. ১.২৫ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান কত মাইল?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
 ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
৩৬৯.
৪ জন স্ত্রীলোক অথবা ৬ জন বালক একটি কাজ ৩০ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৬ দিন
  3. ৮ দিন
  4. ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন স্ত্রীলোক অথবা ৬ জন বালক একটি কাজ ৩০ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
 ৬ জন বালক = ৪ জন স্ত্রীলোক
১ জন বালক = ৪/৬ জন স্ত্রীলোক
১২ জন বালক = (৪ × ১২)/৬ = ৮ জন জন স্ত্রীলোক
∴ ৭ জন স্ত্রীলোক ও ১২ জন বালক = ৭ + ৮= ১৫ জন স্ত্রীলোক

৪ জন স্ত্রীলোক কাজ করে = ৩০ দিনে
১ জন স্ত্রীলোক কাজ করে = (৩০ × ৪) দিনে
১৫ জন স্ত্রীলোক কাজ করে =(৩০ × ৪)/১৫ দিনে
= ৮ দিনে
৩৭০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য ১৭০ মিটার হলে, এর প্রস্থ কত?
  1. ৬০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য ১৭০ মিটার হলে, এর প্রস্থ কত?

সমাধান:

আয়তের প্রতিটি কোণ 90°.
∴ PSR একটি সমকোণী ত্রিভুজ যেখানে S একটি সমকোণ
⇒ PS2 + SR2 = PR2
⇒ PS2 + 1502 = 1702
⇒ PS2 = 1702 - 1502
⇒ PS2 = (170 + 150) (170 - 150)
⇒ PS2 = 320 × 20
⇒ PS2 = 6400
⇒ PS = √6400
⇒ PS = 80

∴ আয়তক্ষেত্রটির প্রস্থ 80 মিটার
৩৭১.
a5 + 4a এর একটি উৎপাদক -
  1. ক) a2 - 2a - 2
  2. খ) a2 + 2a - 2
  3. গ) a2 - 2a + 2
  4. ঘ) a2 + 2a + 1
ব্যাখ্যা

a5 + 4a
= a(a4 + 4)
= a{(a2)2 + 22}
= a{(a2 + 2)2 - 2.a2.2}
= a{(a2 + 2)2 - (2a)2}
= a(a2 + 2a + 2)(a2 - 2a + 2)

৩৭২.
a-3 = 0.5 হলে a18 = কত?
  1. 18
  2. 12
  3. 32
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: a-3 = 0.5 হলে a18 = কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ a- 3 = 0.5
⇒ 1/a3 = 5/10
⇒ a3 = 2
⇒ (a3)6 = 26
∴ a18 = 64
৩৭৩.
b + (1/b) = 4 হলে b3 + (1/b3) এর মান হবে-
  1. 42
  2. 48
  3. 52
  4. 76
ব্যাখ্যা
প্রশ্ন: b + (1/b) = 4 হলে b3 + (1/b3) এর মান হবে- 

সমাধান: 
b3 + (1/b3)
= {b + (1/b)3} - 3.b.1/b + {b + (1/b)}
= (4)3 - 3 . 4
= 64 - 12
= 52
৩৭৪.
বার্ষিক শতকরা ৫ টাকা হারে কোনো আসলের ১০ বছরের মুনাফা ৩৫০ টাকা হয়। আসল কত? 
  1. ক) ৩৫০ টাকা
  2. খ) ৪৫০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা
এখানে, 
আসল P = ? টাকা 
সরল মুনাফা I = ৩৫০ টাকা 
সময় n = ১০ বছর 
মুনাফার হার r =৫% 
                      = ৫/১০০ 
                      = ১/২০ 

আমরা জানি,
    I = Pnr
Pnr = I
 P = I/nr
      = ৩৫০/{১০ ×(১/২০)}                
       = ৭০০ টাকা 
৩৭৫.
০.০১ × ০.০০১ × ০.০০০১ ÷ ০.০০১ = ?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.০০০০১
  4. ঘ) ০.০০০০০১
ব্যাখ্যা
০.০১ × ০.০০১ × ০.০০০১ ÷ ০.০০১
= ০.০১ × ০.০০১ ×  ০.১
= ০.০০০০০১
৩৭৬.
1 + (1/2) + (1/4) + . . . . . . ধারাটির প্রথম 6 টি পদের সমষ্টি কত?
  1. 23/19
  2. 23/38
  3. 63/32
  4. 34/27
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + . . . . . . ধারাটির প্রথম 6 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
n = 6
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1
= 1/2 ;যা 1 থেকে ছোট

∴ 6 টি পদের সমষ্টি = a × {(1 - rn)/(1 - r)}
= 1 × [{1 - (1/2)6}/{1 - (1/2)}]
= {1 - (1/64)}/{1 - (1/2)}
= {(64 - 1)/64}/{(2 - 1)/2}
= (63/64)/(1/2)
= (63/64) × (2/1)
= 63/32
৩৭৭.
৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/৫৩
  2. ১/৪
  3. ২/১৩
  4. ৪/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৫২টি কার্ডের মধ্যে রাজা ও রানী আছে মোট ৮টি

∴ কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ 
= ২/১৩
৩৭৮.
sin60°.cos30° + cos60°.sin30° = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: sin60°.cos30° + cos60°.sin30° = কত?

সমাধান: 
sin60°.cos30° + cos60°.sin30°
= (√3/2 × √3/2) + (1/2 × 1/2)
= 3/4 + 1/4
= (3 + 1)/4
= 4/4
= 1
৩৭৯.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) ২, ৩, ৫ সে.মি.
  2. খ) ৪, ৫, ৬ সে.মি.
  3. গ) ৫, ৬, ৮ সে.মি.
  4. ঘ) ৩, ৫, ৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
৩৮০.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ৬
ব্যাখ্যা
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈঘ্য ক একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক বর্গ একক

দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য = ২ক একক
নতুন ক্ষেত্রফল = (২ক) = ৪ক বর্গ একক


একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল ৪গুণ বৃদ্ধি পাবে।
৩৮১.
tan75° + tan15° + tan105° + tan165° এর মান নির্ণয় করুন।
  1. 1
  2. 1/2
  3. 0
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: tan75° + tan15° + tan105° + tan165° এর মান নির্ণয় করুন।

সমাধান:
tan75° + tan15° + tan105° + tan165°
= tan(90 - 15)° + tan15° + tan(90 + 15)° + tan{(90 × 2) - 15}°
= cot15° + tan15° - cot15° - tan15°
= 0 
৩৮২.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ০.৩‌
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
√0.3 = 0.547, 1/3 = 0.333, 2/5 = 0.40
৩৮৩.
ক হতে খ এর দূরত্ব ৬৯ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে, খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ২০
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

দেওয়া আছে,
ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩×২ = ৬ কি.মি.
সুতরাং, উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে = (৬৯-৬) = ৬৩ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩+৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে = ৬৩/৭ = ৯ ঘন্টা
যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা সুতরাং, খ ৯ ঘণ্টায় যায় ৯×৪ = ৩৬ কি.মি.
∴ খ ৩৬ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।

৩৮৪.
(x/y) + (y/x) = - 1 হলে, x3 - y3 এর মান কত?
  1. - 2
  2. 1
  3. 2
  4. 0
ব্যাখ্যা

প্রশ্ন: (x/y) + (y/x) = - 1 হলে, x3 - y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(x/y) + (y/x) = - 1
⇒ (x2 + y2)/xy = - 1
⇒ x2 + y2 = - xy
∴ x2 + xy + y2 = 0

আমরা জানি,
x3 - y3 = (x - y)(x2 + xy + y2)
= (x - y) × 0
= 0

৩৮৫.
99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 
  1. 3980
  2. 4050
  3. 4270
  4. 4170
ব্যাখ্যা

প্রশ্ন: 99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ = 99
ধারাটির শেষ পদ = 40
ধারাটির সাধারণ অন্তর = 98 - 99 = - 1 

এখন,
99 থেকে 40 পর্যন্ত পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)/ সাধারণ অন্তর} + 1 
= {(40 - 99)/ - 1} + 1 
= (- 59/ - 1) + 1 
= 59 + 1
= 60

∴ 99 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(40 + 99)/2} × 60 
= 139 × 30 
= 4170

৩৮৬.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩ 
  2. ৮/১৩ 
  3. ১০/১৩
  4. ১২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি
এর মধ্যে, টেক্কা = ৪ টি

∴ তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/১৩)
= (১৩ - ১)/১৩
= ১২/১৩
৩৮৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৮ মিটার এবং অপর দুই বাহু প্রতিটি ৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গমিটার
  2. ১২ বর্গমিটার
  3. ১৫ বর্গমিটার
  4. ২০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৮ মিটার এবং অপর দুই বাহু প্রতিটি ৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = ৫ মিটার
ভূমির দৈর্ঘ্য b = ৮ মিটার

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক
= (৮/৪)√{(৪ × ৫) - ৮} বর্গমিটার
= ২√{(৪ × ২৫) - ৬৪} বর্গমিটার
= ২√(১০০ - ৬৪) বর্গমিটার
= ২√৩৬ বর্গমিটার
= ২ × ৬ বর্গমিটার
= ১২ বর্গমিটার
৩৮৮.
সালমান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে ৫% মুনাফায় ৬০০০ টাকা এবং ৪% মুনাফায় ৪০০০ টাকা বিনিয়োগ করল। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে সে মুনাফা পাবে?
  1. ৪.২%
  2. ৪.৪%
  3. ৪.৬%
  4. ৪.৮%
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে ৫% মুনাফায় ৬০০০ টাকা এবং ৪% মুনাফায় ৪০০০ টাকা বিনিয়োগ করল। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে সে মুনাফা পাবে?

সমাধান:
৫% হারে ৬০০০ টাকার ১ বছরের মুনাফা = ৬০০০ × ১× (৫/১০০) = ৩০০ টাকা
৪% হারে ৪০০০ টাকার ১ বছরের মুনাফা = ৪০০০ × ১ × (৪/১০০) = ১৬০ টাকা
∴ মোট মুনাফা = ৩০০ + ১৬০ = ৪৬০ টাকা

মোট আসল = (৬০০০ + ৪০০০ ) = ১০০০০ টাকা

১০০০০ টাকায় ১ বছরের মুনাফা ৪৬০ টাকা
∴ ১ টাকায় ১ বছরের মুনাফা ৪৬০/১০০০০ টাকা
∴ ১০০ টাকায় ১ বছরের মুনাফা (৪৬০ × ১০০)/১০০০০ টাকা
= ৪.৬%
৩৮৯.
নিচের কোনটি সঠিক?
  1. tan2θ = sec2θ + 1
  2. tan2θ = sec2θ - 1
  3. Sin2θ - cos2θ = 1
  4. tanθ = cosθ/sinθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান: 
আমরা জানি, 
sec2θ - tan2θ = 1
বা, - tan2θ = 1 - sec2θ 
∴ tan2θ = sec2θ - 1
৩৯০.
৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ৭.৫ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৬.৫ সে.মি.
  4. ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
আমরা জানি,
ঘনকের আয়তন = বাহু
∴ নতুন ঘনকের আয়তন = ৩ + ৪ + ৫ ঘন সে.মি.
= ২৭ + ৬৪ + ১২৫ ঘন সে.মি.
= ২১৬ ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ সে.মি.
= ৬ সে.মি.
৩৯১.
সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো?
  1. ২৮
  2. ৩২
  3. ৪০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো?

সমাধান:
ধরি,
২০ টাকার কলম ক টি এবং ৩০ টাকার কলমও ক টি

২০ টাকার কলমগুলোর মোট দাম ২০ক টাকা
৩০ টাকার কলমগুলোর মোট দাম ৩০ক টাকা 

প্রশ্নমতে,
২০ক + ৩০ক = ১০০০ 
বা ৫০ক = ১০০০
∴ ক = ২০ 

∴ সে মোট কলম কিনলো = (২০ + ২০)টি 
= ৪০টি 
৩৯২.
1/(x+1) = 0 হলে x এর মান -
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) ∞
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা

x এর মান ∞ হলে,
1/(∞+1)
= 1/∞
= 0

৩৯৩.
'IMMEDIATE' শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় যেখানে প্রথমে A এবং শেষে D থাকবে?
  1. 820
  2. 580
  3. 720
  4. 630
ব্যাখ্যা

প্রশ্ন: 'IMMEDIATE' শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় যেখানে প্রথমে A এবং শেষে D থাকবে?

সমাধান:
'IMMEDIATE' শব্দটিতে মোট বর্ণ আছে 9 টি, প্রথমে A এবং শেষে D থাকলে অবশিষ্ট বর্ণ থাকে 7 টি।
সেখানে M আছে 2টি, E আছে 2টি, I আছে 2টি

∴ প্রথমে A এবং শেষে D রেখে মোট বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2! × 2!)
= 630

সুতরাং, মোট 630 উপায়ে সাজানো যাবে।

৩৯৪.
x4 - x2 - 1 = 0 হলে, x2 + (1/x2) এর মান কত?
  1. ক) √2
  2. খ) 5
  3. গ) √5
  4. ঘ) √3
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 - 1 = 0 হলে, x2 + (1/x2) এর মান কত?

সমাধান:
x4 - x2 - 1 = 0 
⇒ x4 - 1 = x2
⇒ ( x4 - 1)/x2 = 1
⇒ x2 - (1/x2) = 1

∴ {x2 + (1/x2)}2
= {x2 - (1/x2)}2 + 4 × x2 × (1/x2)
= 12 + 4
= 5

∴ x2 + (1/x2) = √5
৩৯৫.
যদি 2/x = 4 এবং 2/y = 8 হয়, তবে x - y = কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/4 
  3. গ) 3/4
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
দেওয়া আছে, 
2/x = 4 
4x = 2 
x = 2/4 
x = 1/2


2/y = 8
8y = 2
y = 2/8
y = 1/4 

x - y = (1/2) - (1/4)
        = (2 - 1)/4
         = 1/4 
৩৯৬.
|x - 1| ≤ 6 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 4x + 3 ≤ n হবে?
  1. m = - 20 এবং n = 28
  2. m = -19 এবং n = 30
  3. m = -16 এবং n = 32
  4. m = - 17 এবং n = 31
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 1| ≤ 6 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 4x + 3 ≤ n হবে?

সমাধান:
⇒ |x - 1| ≤ 6
⇒ - 6 ≤ x - 1 ≤ 6
⇒ - 6 + 1 ≤ x ≤ 6 + 1
⇒ - 5 ≤ x ≤ 7
⇒ - 5 × 4 ≤ 4x  ≤ 7 × 4
⇒ - 20 ≤ 4x ≤ 28
⇒ - 20 + 3 ≤ 4x + 3 ≤ 28 + 3
⇒ - 17 ≤ 4x + 3 ≤ 31 ....... (1)

এখন, (1) নং কে m ≤ 4x + 3 ≤ n এর সাথে তুলনা করে পাই,
m = - 17 এবং n = 31।

৩৯৭.
কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। ঐ জিনিসটির নির্মান খরচ ১০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১২০ টাকা
  3. গ) ১৪৪ টাকা
  4. ঘ) ১২৪ টাকা
ব্যাখ্যা

২০% লাভে নির্মাতার বিক্রয় মূল্য (১০০+২০) = ১২০ টাকা
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য (১২০ + ১২০ এর ২০%) = (১০০+২৪) = ১৪৪ টাকা।

৩৯৮.
a + c = √3 এবং a - c = √2 হলে, ac = কত?
  1. 1/2
  2. 1
  3. 0
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: a + c = √3 এবং a - c = √2 হলে, ac = কত?
 
সমাধান:
a + c = √3 
a - c = √2
 
আমরা জানি
4ac = (a + c)2 - (a - c)2
বা, 4ac = (√3)2 - (√2)2
বা, 4ac = 3 - 2
বা, 4ac = 1
বা, ac = 1/4
৩৯৯.
3x2 - 7x - 6 এর উৎপাদক-
  1. (3x - 2)(x + 3)
  2. (3x + 2)(x - 3)
  3. (3x - 2)(x - 3)
  4. উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদক-

সমাধান:
3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x(x - 3) + 2(x - 3)
= (x - 3)(3x + 2)
৪০০.
জামাল সাহেব কোনো ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা পেয়েছেন। আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে?
  1. ক) ৩৫০০ টাকা
  2. খ) ৪০০০ টাকা
  3. গ) ৪৫০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
ব্যাখ্যা

এখানে,
I = ৩৬০০-৩০০০ = ৬০০
n = ২
P = ৩০০০
r = ?
আমরা জানি,
I = Pnr/১০০
বা, ৬০০ = (৩০০০×২×r)/১০০
বা, ৬০r = ৬০০
r = ১০%
------------
১০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকায় ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা
৩০০০ টাকায় ৩ বছরের মুনাফা (১০×৩০০০×৩)/১০০ টাকা
= ৯০০ টাকা
২ বছর পর মুনাফাসহ পান ৩৬০০ টাকা
∴ আরো ৩ বছরপর মুনাফা আসল হবে = (৩৬০০+৯০০) = ৪৫০০ টাকা