বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৯২ / ৪৭৫ · ১৯,১০১১৯,২০০ / ৪৭,৮৩৩

১৯,১০১.
একটি সমিতি ২০০০০০ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখল। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? 
  1. ৮০০০ টাকা 
  2. ১০০০০ টাকা 
  3. ১২০০০ টাকা 
  4. ২০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমিতি ২০০০০০ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখল। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? 

সমাধান:
দেওয়া আছে, মূলধন P = ২০০০০০ টাকা, 
মুনাফার হার r = ১২%,
সময় n = ৬ মাস বা ১/২ বছর

∴ মুনাফা I = Prn
= ২০০০০০০ × (১২/১০০) × (১/২)
= ১২০০০ টাকা 
১৯,১০২.
বার্ষিক ৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ৩ বছরের সুদ-
  1. ১০৪৮.৬৪ টাকা
  2. ১১৪৮.৬৪ টাকা
  3. ১২৪৮.৬৪ টাকা
  4. ১২৫৮.৫৪ টাকা
ব্যাখ্যা

p = ১০০০০ টাকা,
r = ৪%,
n = ৩ বছর
∴ সবৃদ্ধিমুল = p(১ + (r/১০০))n
= ১০০০০(১ + (৪/১০০))
= ১০০০০ × ১০৪/১০০ × ১০৪/১০০ × ১০৪/১০০
= ১১২৪৮.৬৪ টাকা
∴ সুদ = (১১২৪৮.৬৪ - ১০০০০০) টাকা
= ১২৪৮.৬৪ টাকা।

১৯,১০৩.
একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ১
  3. গ) ২ : ১
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা

সঞ্চয় = ৪৫০০-৩০০০ = ১৫০০ টাকা।
∴ আয় ∶ সঞ্চয় = ৪৫০০ ∶ ১৫০০ = ৩ ∶ ১

১৯,১০৪.
x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?

সমাধান
দেওয়া আছে, 
x + y = 17 এবং
xy = 60

আমরা জানি, 
(x - y)2 = (x + y)2 - 4xy 
বা, (x - y)2 = (17)2 - 4 × 60 
বা, (x - y)2 = 289 - 240
বা, (x - y)2 = 49 
বা, x - y = √49 
∴ x - y = 7 
১৯,১০৫.
একটি ব্যাগে 4টি কালো ও 6টি সাদা বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 1/30
  2. খ) 1/6
  3. গ) 5/6
  4. ঘ) 29/30
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 4টি কালো ও 6টি সাদা বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
কালো বল = 4টি 
সাদা বল = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
4টি বলের মধ্যে 3টি বল কালো হবার সম্ভাবনা = 4C3 = 4 
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 4/120 = 1/30
১৯,১০৬.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) x/y = y/2
  2. খ) x2 + y = 1
  3. গ) x/y = 1/2
  4. ঘ) x = 1/y
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

সমাধান:
x/y = 1/2
2x =y
y = 2x

যা y = mx এর অনুরূপ 
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx

x/y = 1/2 মূলবিন্দুগামী সরলরেখা।
১৯,১০৭.
ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 70° হলে ∠B = কত?
  1. ক) 110°
  2. খ) 45°
  3. গ) 55°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 70° হলে ∠B = কত?

সমাধান: 

ΔABC ত্রিভুজের AB = AC 
ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান।
∠A + ∠B  +∠ C = 180°
⇒ 70° + ∠B + ∠B = 180°
⇒ 2∠B = 110°
∴ ∠B = 55°
১৯,১০৮.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 2 এবং চতুর্থ পদ 27/4 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 3/2
  2. 1/2
  3. 2/3
  4. 4/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 2 এবং চতুর্থ পদ 27/4 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
সাধারন অনুপাত = r
প্রথম পদ, a = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার,
n তম পদ = arn - 1

∴ ৪র্থ পদ = 27/4
⇒ ar4-1 = 27/4
⇒ 2r3 = 27/4
⇒ r3 = 27/8 = (3/2)3
∴ r = 3/2
১৯,১০৯.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী কত?
  1. ১০ জন
  2. ২০ জন
  3. ৩০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী কত?

সমাধান:
ধরি,
কেবিনের যাত্রী সংখ্যা x জন
ডেকের যাত্রী সংখ্যা 50 - x জন
ডেকের ভাড়া 15 টাকা
কেবিনের ভাড়া 15 × 2 = 30 টাকা

প্রশ্নমতে,
15(50 - x) + 30x = 1200
বা, 750 - 15x + 30x = 1200
বা, 15x = 450
বা, x = 30
১৯,১১০.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকা ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ২৭৩ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২২০ টাকা
  4. ৩৭৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকা ৬ বছরের মুনাফা কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৬৫০ টাকা
হার, r = ৭/১০০
সময়, n = ৬ বছর

আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr

∴ I = ৬৫০ × (৭/১০০) × ৬
= (৬৫০ × ৭ × ৬) / ১০০
= ২৭৩০০ / ১০০
= ২৭৩

অতএব,
৬ বছরের মুনাফা = ২৭৩ টাকা

সঠিক উত্তর:
ক) ২৭৩ টাকা

১৯,১১১.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ১৬ 
  2. ২৫ 
  3. ৯ 
  4. ৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) 
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ । 

১৯,১১২.
সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) √3a²/4
  2. খ) 4/√3a²
  3. গ) √3a/4
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল = √3a²/4

১৯,১১৩.
৮০ টাকার পণ্য ৭০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৪.৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ টাকার পণ্য ৭০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?

সমাধান:
ক্ষতি = ৮০ - ৭০ = ১০ টাকা

৮০ টাকায় ক্ষতি হয় = ১০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ১০/৮০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (১০ × ১০০)/৮০ টাকা
= ১২.৫%
১৯,১১৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 
  1. ৩১
  2. ৩৯
  3. ৪১
  4. ৭১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 

সমাধান: 
৩, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৩০ 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (৩০ + ১) 
= ৩১ । 
১৯,১১৫.
cosA secA + 2 এর মান কত?
  1. 3
  2. 1
  3. 8
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: cosA secA + 2 এর মান কত?

​সমাধান:
 cosA secA  + 2
​= cosA (1/cosA) + 2
​= 1 + 2
​= 3

১৯,১১৬.
২৪৫০ কে কত দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৫০ কে কত দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × ( ৭ × ৭)

এখানে, ২ জোড়া বিহীন
∴ ২ দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
১৯,১১৭.
a = 4 হলে, 1 + 12a + 6a2 + a3 এর মান কত?
  1. 209
  2. 57
  3. 216
  4. 198
ব্যাখ্যা
প্রশ্ন: a = 4 হলে, 1 + 12a + 6a2 + a3 এর মান কত?

সমাধান:
1 + 12a + 6a2 + a3
= a3 + 6a2 + 12a + 1
=a3 + 3.a2 .2 + 3. a. 22 + 23 - 23 + 1
= (a + 2)3 - 8 + 1
= 63 - 7
= 216 - 7
= 209
১৯,১১৮.
উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?
  1. 90°
  2. 60°
  3. 45°
  4. 30°
ব্যাখ্যা
প্রশ্ন: উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?

সমাধান:

ধরি,
খুঁটিটির দৈর্ঘ্য AB, ছায়ার দৈর্ঘ্য BC,
উন্নতি কোণ AB = BC
চিত্র হতে,
tanθ = AB/BC = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°

অর্থাৎ, উন্নতি কোণ 45° হলে, খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে।
১৯,১১৯.
5.2n - 4.2n - 2 = কত?
  1. 2n + 1
  2. 2n + 2
  3. 22n
  4. 23n + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 5.2n - 4.2n - 2 = কত?

সমাধান:
5.2n - 4.2n - 2
= 5 × 2n - 22 × 2n - 2
= 5 × 2n - 22 + n - 2
= 5 × 2n - 2n
= 2n(5 - 1)
= 2n .4
= 2n.22
= 2n + 2
১৯,১২০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. সমকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ 
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. স্থূলকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান: 
ধরি, 
কোণ তিনটি যথাক্রমে x, x এবং ২x 

প্রশ্নমতে,
x + x + ২x = ১৮০° 
বা, ৪x = ১৮০°
∴ x = ৪৫°
এবং ২x = ৯০°

সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
১৯,১২১.
কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 16 গুণ
  2. 24 গুণ
  3. 12 গুণ
  4. 9 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ = (4r + r) = 5r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

১৯,১২২.
ABC ত্রিভুজের BC বাহুকে D র্পযন্ত বাড়ানো হলো। ∠ACD = 105° হলে ∠BAC + ∠ABC = কত?
  1. ক) 90°
  2. খ) 75°
  3. গ) 180°
  4. ঘ) 105°
ব্যাখ্যা
যুক্তিঃ
ত্রিভুজের বহিঃস্থ কোন বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ ∠BAC + ∠ABC = ∠ACD = 105°
১৯,১২৩.
দুটি রাশির বর্গের অন্তরফল কোনটি?
  1. (a + b)2
  2. (a2 + b2)
  3. (a + b)(a - b)
  4. √(a + b) - √(a - b)
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি রাশির বর্গের অন্তরফল কোনটি?

সমাধান:
দুটি রাশির বর্গের অন্তরফল হবে:
a2 - b2 = (a + b)(a - b)

কিছু গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সূত্র:
1. (a + b)2 = a2 + 2ab + b2
2. (a - b)2 = a2 - 2ab + b2
3. (a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca

১৯,১২৪.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
  1. 5
  2. 11
  3. 6
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে।

কারণ হলো:
2 দ্বারা বিভাজ্যতা: পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তত একটি জোড় সংখ্যা থাকে, যা 2 দ্বারা বিভাজ্য।  
3 দ্বারা বিভাজ্যতা: পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তত একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য।  
6 দ্বারা বিভাজ্যতা: যেহেতু গুণফলটি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য, তাই এটি 2 × 3 = 6 দ্বারাও বিভাজ্য হবে।  
 
যেমন:
1 × 2 × 3 = 6 (যা 6 দ্বারা বিভাজ্য)
2 × 3 × 4 = 24 (যা 6 দ্বারা বিভাজ্য)
3 × 4 × 5 = 60 (যা 6 দ্বারা বিভাজ্য)

সুতরাং, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়। 

১৯,১২৫.
৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান :
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৪৭ থেকে ৭১ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১ = ৬টি

৪৭ এবং ৭১ এর মধ্যে বলায় ৪৭ ও ৭১ সংখ্যা ২টি ছাড়া হিসেব করতে হবে।

অর্থাৎ, ৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা হবে ৪টি।
১৯,১২৬.
∣x - 6∣ > 7 এর সমাধান হলো-
  1. x > 11 অথবা x < - 3
  2. x > 13 অথবা x < - 1
  3. - 1 < x < 15
  4. x < 9
ব্যাখ্যা
প্রশ্ন: ∣x - 6∣ > 7 এর সমাধান হলো-

সমাধান:
∣x - 6∣ > 7

এখন,
(x - 6) ধনাত্মক হলে,
x - 6 > 7
⇒ x > 7 + 6
⇒ x > 13

আবার,
(x - 6) ঋণাত্মক হলে,
- (x - 6) > 7
⇒ x - 6 < - 7
⇒ x < - 7 + 6
∴ x < - 1

∴ নির্ণেয় সমাধান: x > 13 অথবা x < - 1.
১৯,১২৭.
পুত্রের বয়স মায়ের বয়সের এক তৃতীয়াংশ। পিতা মায়ের চেয়ে 6 বছরের বড়। তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 90 বছর। পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. ক) পিতার বয়স ≤ 38 বছর 
  2. খ) পিতার বয়স ≤ 40 বছর 
  3. গ) পিতার বয়স ≤ 42 বছর 
  4. ঘ) পিতার বয়স ≤ 46 বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বয়স মায়ের বয়সের এক তৃতীয়াংশ। পিতা মায়ের চেয়ে 6 বছরের বড়। তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 90 বছর। পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।


সমাধানঃ 
মনেকরি
পিতার বয়স = x বছর 
মাতার বয়স = (x - 6) বছর 
পুত্রের বয়স =  (x - 6)/3 বছর 

প্রশ্নমতে 
x + x - 6 + (x - 6)/3 ≤ 90
(3x + 3x - 18 + x - 6)/3 ≤ 90
(7x - 24)/3 ≤ 90
7x - 24 ≤ 270
7x - 24 + 24 ≤  270 + 24
7x ≤ 294
7x/7  ≤ 294/7
x ≤ 42 

পিতার বয়স ≤ 42 বছর
১৯,১২৮.
একটি ক্লাসের 12 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?
  1. 110
  2. 126
  3. 180
  4. 160
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের 12 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?

সমাধান:
3 জনকে সর্বদা বাদ দিয়ে 4 জনের কমিটি গঠনের উপায়,
= (12 - 3)C4
= 9C4
= 126
১৯,১২৯.
9x+9x+9x এর মান নিচের কোনটি?
  1. ক) 32x+1
  2. খ) 32x+2
  3. গ) 32x
  4. ঘ) 22x+1
ব্যাখ্যা

9x+9x+9x = 9x(1+1+1)=32x×31=32x+1

১৯,১৩০.
√(3x) = 81 হলে x এর মান কত?
  1. 6
  2. 12
  3. 2
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: √(3x) = 81 হলে x এর মান কত?

সমাধান:
√(3x) = 81
⇒ (3x)1/2 = 81
⇒ 3x/2 = 34
⇒ x/2 = 4
∴ x = 8
১৯,১৩১.
একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?
  1. ৮৬০০
  2. ৮৪৭২
  3. ৭৪০০
  4. ৮৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?

সমাধান,
মনেকরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য =  (১০০ - ৫) টাকা
৯৫ টাকা।

আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা বা ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯৫) টাকা 
= ১৩ টাকা।

বিক্রয়মূল্য ১৩ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০/১৩ টাকা

বিক্রয়মূল্য ১০৯২ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০৯২ × ১০০)/১৩ টাকা
= ৮৪০০ টাকা।

ছাগলের ক্রয়মূল্য = ৮৪০০ টাকা।
১৯,১৩২.
{(1/cosθ) + (1/cotθ)}{(1/cosθ) - (1/cotθ)} এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) cotθ
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: {(1/cosθ) + (1/cotθ)}{(1/cosθ) - (1/cotθ)} এর মান কত? 

সমাধান: 
{(1/cosθ) + (1/cotθ)}{(1/cosθ) - (1/cotθ)}
= (secθ + tanθ)(secθ - tanθ)
= (sec2θ - tan2θ)
= 1 
১৯,১৩৩.
৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
  1. ক) ১১০
  2. খ) ১০৫
  3. গ) ৯৬
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

যখন ৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ ফুট
সুতরাং, যখন ৬৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = (৬ × ৬৪) / ৪ = ৯৬ ফুট

১৯,১৩৪.
x2 - 8x + 15,  x2 - 25, x2 + 2x - 15 এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. (x + 5)
  2. (x - 5)
  3. (x - 3)
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 8x + 15,  x2 - 25, x2 + 2x - 15 এর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x2 - 8x + 15
= x2 - 8x + 15
= x2 - 3x - 5x + 15
= x(x - 3) - 5(x - 3)
= (x - 3) (x - 5)

২য় রাশি = x2 - 25
= x2 - 52
= (x - 5) (x + 5)

৩য় রাশি = x2 + 2x - 15
= x2 + 5x - 3x - 15
= x(x + 5) - 3(x + 5)
= (x + 5) (x - 3)

নির্ণেয় গ.সা.গু = 1

১৯,১৩৫.
'BIAM' শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 12
  2. খ) 8
  3. গ) 24
  4. ঘ) 16
ব্যাখ্যা

- 'BIAM' শব্দটির চারটি বর্ণই ভিন্ন ভিন্ন।
- সুতরাং বর্ণগুলো একত্রে নিয়ে সাজানোর উপায় = 4!
= 4 × 3 × 2 × 1 = 24

১৯,১৩৬.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হবে। সংখ্যাটি হলো- 
  1. ক) ৫০০
  2. খ) ৪০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪৫০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x
শর্তমতে,
x এর ৭৫% + ৭৫ = x
বা, x × ৭৫/১০০ + ৭৫ = x
বা, ৩x/৪ + ৭৫ = x
বা, x - ৩x/৪ = ৭৫
বা, (৪x - ৩x)/৪ = ৭৫
বা, x = ৭৫ × ৪
⸫ x = ৩০০
১৯,১৩৭.
50 টি বলের মধ্যে 35 টির গায়ে লাল দাগ, 20 টির গায়ে নীল দাগ এবং 12 টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই? 
  1. ক) 4 টি
  2. খ) 5 টি
  3. গ) 7 টি
  4. ঘ) 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 50 টি বলের মধ্যে 35 টির গায়ে লাল দাগ, 20 টির গায়ে নীল দাগ এবং 12 টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই? 

সমাধান: 
শুধু লাল দাগ আছে = (35 - 12) টি বলে 
= 23 টি বলে 
আবার, 
শুধু নীল দাগ আছে = (20 - 12) টি বলে 
= 8 টি বলে 
∴ দাগ আছে = (23 + 8 + 12) টি বলে 
= 43 টি বলে 

∴ কোনো দাগ নেই = (50 - 43) টি বলে 
= 7 টি বলে 
১৯,১৩৮.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। মাঠের ভিতরে চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. 284 বর্গফুট
  2. 312 বর্গফুট
  3. 344 বর্গফুট
  4. 400 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। মাঠের ভিতরে চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
শুধুমাত্র খেলার মাঠের ক্ষেত্রফল = 50 × 40 = 2000 বর্গফুট
রাস্তা বাদে খেলার মাঠের দৈর্ঘ্য = 50 - (2 × 2) = 46 ফুট
রাস্তা বাদে খেলার মাঠের প্রস্থ = 40 - (2 × 2) = 36 ফুট

∴ রাস্তা বাদে খেলার মাঠের ক্ষেত্রফল = (46 × 36) বর্গফুট
= 1656 বর্গফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = (2000 - 1656) বর্গফুট
= 344 বর্গফুট
১৯,১৩৯.
a + b = 9m এবং ab = 18m2 হলে, a = ?
  1. ক) 3m
  2. খ) 6m
  3. গ) - 6m
  4. ঘ) ক ও খ উভয়ই সম্ভব
ব্যাখ্যা

(a-b)2
= (a+b)2 - 4ab
= (9m)2 - 4×18m2
= 81m2 - 72m2
= 9m2
∴ (a-b) = ±3m
এখন a - b = 3m হলে,
a = 6m, b = 3m
এবং, a - b = -3m হলে,
a = 3m, b = 6m

১৯,১৪০.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি -
  1. ক) পূরক কোণ
  2. খ) স্থুল কোণ
  3. গ) সরল কোণ
  4. ঘ) সূক্ষ্ম কোণ
ব্যাখ্যা
৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি অর্থাৎ, এরা সূক্ষ্মকোণ।
১৯,১৪১.
S = {x : x পূর্ণবর্গ সংখ্যা এবং x < 100} হলে, S সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?
  1. {0, 2, 4, 5, 9, 58, 49, 56, 99, 12}
  2. {0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
  3. {1, 4, 9, 16, 25, 36, 64, 81, 85, 99}
  4. {0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 121}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {x : x পূর্ণবর্গ সংখ্যা এবং x < 100} হলে, S সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?

সমাধান:
x পূর্ণবর্গ সংখ্যা হলে x = n2, যেখানে n একটি পূর্ণসংখ্যা।
n2 < 100 এই শর্ত মেনে n এর সম্ভাব্য মান হলো 0, 1, 2,…,9

তাহলে, পূর্ণবর্গ সংখ্যা x হবে:
02, 12, 22, 32, 42, 52, 62, 72, 82, 92
0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81

∴ S = {0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
১৯,১৪২.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. 887
  2. 924
  3. 1771
  4. 1848
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, 
12 তম পদ = 77

ধরি,
ধারাটির ১ম পদ = a
সাধারণ অনুপাত = r

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

তাহলে,
12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

শর্তমতে,
a + 11d = 77

আবার,
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 [a + 11d = 77 বসিয়ে]
= 23 × 77
= 1771

∴  সমান্তর ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি  1771.
১৯,১৪৩.
একটি কোণের কয়টি শীর্ষবিন্দু থাকে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ১ টি অথবা ৩ টি
ব্যাখ্যা
একটি কোণের ১ টি শীর্ষবিন্দু থাকে।
দুইটি রেখাংশ বা দুইটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে।
একটি কোণ তৈরির জন্য দুইটি রেখাংশ বা রশ্মি প্রয়োজন। তারা যে বিন্দুতে মিলিত হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয়েছে বলে ধরা হয়। 
১৯,১৪৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 
  1. 5 : 3
  2. 4 : 3
  3. 4 : 5
  4. 2 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 

সমাধান:
ধরি,
ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার

এখন,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5

ভূমির দৈর্ঘ্য (4 × 5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15 মিটার

∴ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত = 20 : 15 = 4 : 3
১৯,১৪৫.
x -অক্ষ হতে (২, ৩) বিন্দুর দূরত্ব কত?
  1. ক) -৩
  2. খ) ০
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা

x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, বিন্দুটির কোটির সমান। এখানে কোটি = ৩

১৯,১৪৬.
একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, ২০% লাভে বিক্রয় করলে তার চেয়ে ২ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫ টাকা
  2. খ) ১০ টাকা
  3. গ) ১৫ টাকা
  4. ঘ) ২০ টাকা
ব্যাখ্যা
দ্রব্যটির ক্রয়মূল্য ক টাকা হলে, 
১০% লাভে, দ্রব্যটির বিক্রয়মূল্য ১১০ক/১০০ টাকা
২০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য ১২০ক/১০০ টাকা 
প্রশ্নানুসারে, ১২০ক/১০০ - ১১০ক/১০০ = ২
১০ক/১০০ = ২
ক = ২০ টাকা
১৯,১৪৭.
- 36a3z3y2 কে - 4ayz দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
  1. 9ayz
  2. - 9ayz
  3. - 9ay2z
  4. 9a2yz2
ব্যাখ্যা
প্রশ্ন: - 36a3z3y2 কে - 4ayz দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

সমাধান: 
নির্ণেয় ভাগফল = - 36a3z3y2/- 4ayz
= 9a2yz2
১৯,১৪৮.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১২০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ।

∴ বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ = ৬০° × ২
= ১২০°
১৯,১৪৯.
কোনো বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল_______।
  1. ক) ৩ গুণ বৃদ্ধি পাবে।
  2. খ) ৬ গুণ বৃদ্ধি পাবে।
  3. গ) ৯ গুণ বৃদ্ধি পাবে।
  4. ঘ) একই থাকবে।
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2

∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3গুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ  হবে।

যেহেতু অপশনে 15 নাই তাই সঠিক উত্তর 9 গ্রহণ করা হয়েছে ।
১৯,১৫০.
৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৩৫.১
  2. খ) ৩৫.২
  3. গ) ৩৫.৩
  4. ঘ) ৩৫.৪
ব্যাখ্যা
৬টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.২ সে.মি
৬টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি
                                   = ২৬৫.২সে.মি

৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৫টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি.
                           = ২৩০  সে.মি.

৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য = (২৬৫.২ - ২৩০) সে.মি. 
                             = ৩৫.২ সে.মি.
১৯,১৫১.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের ৩/২ গুণ। ঘরটির ক্ষেত্রফল ৯৬ বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ৪০
  4. ঘ) ৯৬
ব্যাখ্যা

ধরি,
প্রস্থ = ২x মিটার
∴ দৈর্ঘ্য = (২x) × (৩/২) মিটার
শর্তমতে,
(২x) × (৩/২) × 2x = ৯৬
বা, x = ১৬
বা, x = ৪
∴ x = ৪
∴ প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = ১২ মিটার
∴ পরিসীমা = ২(১২ + ৮) = ৪০ মিটার

১৯,১৫২.
একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) ১৭/৭
  2. খ) ১৩/২৩
  3. গ) ৭/১৭
  4. ঘ) ৩/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ১০

প্রশ্নমতে,
(ক + ৮)/(ক + ১০ + ৮) = ৩/৫
⇒ (ক + ৮)/(ক + ১৮) = ৩/৫
 ⇒ ৫ক + ৪০ = ৩ক + ৫৪
⇒ ২ক = ১৪
∴ ক = ৭
লব ৭
হর ১৭
ভগ্নাংশটি হবে ৭/১৭
১৯,১৫৩.
এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির  বিক্রয়মূল্য কত?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৭০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির  বিক্রয়মূল্য কত?

সমাধান:
১২.৫% ক্ষতিতে 
বিক্রয়মূল্য = (১০০ - ১২.৫) টাকা = ৮৭.৫ টাকা

২৫% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য বেশি = (১২৫ - ৮৭.৫) টাকা = ৩৭.৫ টাকা 

বিক্রয়মূল্য ৩৭.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩৭.৫ টাকা 
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৩০)/৩৭.৫ টাকা 
= ৮০ টাকা 

বিক্রয়মূল্য = ৮০ - ৮০ এর ১২.৫%
= ৮০ - ১০ টাকা
= ৭০ টাকা
১৯,১৫৪.
এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. a(m + n)
ব্যাখ্যা
প্রশ্ন: এর মান কত?

সমাধান:


 
 
১৯,১৫৫.
কোনটি দেওয়া থাকলেও নির্দিষ্ট ত্রিভুজ অংঙ্ক করা যাবে না?
  1. দুইবাহু ও অন্তর্ভুক্ত কোণ
  2. তিনবাহু
  3. দুই কোণ ও কোণ সংলগ্ন বাহু
  4. তিন কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি দেওয়া থাকলেও নির্দিষ্ট ত্রিভুজ অংঙ্ক করা যাবে না?

সমাধান:
শুধু তিন কোণ দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যায় না ।
১৯,১৫৬.
৭২ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর  প্রচুরক কত?

সমাধান:
৭২ = ২ × ২ × ২× ৩ × ৩ 
এখানে ২ আছে মোট তিনবার এবং ৩ আছে মোট দুইবার।
∴ ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক = ২
১৯,১৫৭.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৭৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১০৫০০ টাকা হয়। সুদের হার কত?
  1. ১৪% 
  2. ১০% 
  3. ৮% 
  4. ২৫% 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৭৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১০৫০০ টাকা হয়। সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৭৫০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদ-আসল, A = ১০৫০০ টাকা
সুদ, I = (১০৫০০ - ৭৫০০) টাকা
= ৩০০০ টাকা
সুদের হার = r

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pn
= (৩০০০ × ১০০)/(৭৫০০ × ৪)
= ১০

∴ সুদের হার ১০% 

১৯,১৫৮.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 8। এদের বর্গের পার্থক্য 192। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. 36
  2. 32
  3. 24
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 8। এদের বর্গের পার্থক্য 192। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি, দুটি ধনাত্মক সংখ্যা a এবং b  (যেখানে a > b)।
দেওয়া আছে,
a - b = 8
a2 - b2 = 192

আমরা জানি,
a2 - b2 = (a - b)(a + b) 

শর্তমতে, 
(a - b)(a + b) = 192
⇒ 8 × (a + b) = 192
⇒ a + b = 192/8
∴ a + b = 24

সুতরাং সংখ্যা দুইটির যোগফল = 24

১৯,১৫৯.
দুটি সংখ্যার ল.সা.গু ৪৮। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, সংখ্যা দুটির বিয়োগফল কত?
  1. ১৫
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৪৮। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, সংখ্যা দুটির বিয়োগফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি ২ক এবং ৩ক
এবং তাদের গ. সা. গু ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু'র গুণফল = দুটি সংখ্যার গুণফল
⇒ ৪৮ × ক = ২ক × ৩ক
⇒ ৪৮ক = ৬ক
⇒ ক  = ৪৮/৬
∴ ক = ৮
 
সংখ্যা দুটির বিয়োগফল = ৩ক - ২ক = ক = ৮
১৯,১৬০.
একটি চাকার পরিধি ৫ মিটার। ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? (১ মাইল = ১.৬ কিলোমিটার)
  1. ক) ৬৪০০
  2. খ) ৫৪০০
  3. গ) ৬০০০
  4. ঘ) ৬২০০
ব্যাখ্যা
চাকাটি ঘুরবে = (২০×১.৬×১০০০)/৫ = ৬৪০০ বার।
১৯,১৬১.
A ৩৫০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং ৫ মাস পরে B তার সাথে যোগ দিলো। একবছর পর তাদের  মূলধনের অনুপাত হলো ২ : ৩। B এর মূলধন কত ছিল? 
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৭০৫০ টাকা
  3. গ) ৯০০০ টাকা
  4. ঘ) ১২০০০ টাকা
ব্যাখ্যা
ধরি,
B এর মূলধন  = ক টাকা 

প্রশ্নমতে,
(৩৫০০ × ১২) : (ক × ৭) = ২ : ৩ 
(৩৫০০ × ১২)/৭ক = ২/৩
১৪ক = ৩ × ৩৫০০ × ১২
ক = (৩ × ৩৫০০ × ১২)/১৪
ক = ৯০০০ টাকা
১৯,১৬২.
১৪০° কোণটি হলো-
  1. সমকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ব কোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪০° কোণটি হলো-
 
সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ব কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।
 
∴ ১৪০° কোণটি হলো স্থূলকোণ।
১৯,১৬৩.
72×75×33×43×28 কে ন্যুনতম কত দ্বারা গুন করলে গুনফল একটি পুর্নবর্গ সংখ্যা হবে?
  1. ক) 5
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
72×75×33×43×28
= 8×9×25×3×33×43×28
= 23×32×52×3×33×(22)3×28
= 217×36×52
= (218×36×52)/2
= {(29)2×(33)2×52}/2
সুতরাং ২ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৯,১৬৪.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 2 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 
  1. 12π
  2. 18π
  3. 24π
ব্যাখ্যা

প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 2 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান: 
দেওয়া আছে, 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 2 সে.মি এবং 
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 6 সে.মি

আমরা জানি, 
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
=  2 π × 2 × 6
= 24π

∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 24π বর্গ সে.মি।

১৯,১৬৫.
a2 + 4b2 + 4b - 4ab - 2a - 8 এর উৎপাদক কত?
  1. (a + 2b - 4)(a - 2b + 2)
  2. (a - b - 2)(a + 2b + 2) 
  3. (a + 2b - 4)(a + 2b + 2)
  4. (a - 2b - 4)(a - 2b + 2)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + 4b2 + 4b - 4ab - 2a - 8 এর উৎপাদক কত?

সমাধান:
a2 + 4b2 + 4b - 4ab - 2a - 8
= a2 - 4ab + 4b2 - 2a + 4b - 8
= {a2 - 2 . a . 2b + (2b)2} - 2(a - 2b) - 8
= (a - 2b)2 - 2(a - 2b) - 8

ধরি,
a - 2b = x
এখন, 
x2 - 2x - 8
= x2 - 4x + 2x - 8
= x(x - 4) + 2(x - 4)
= (x - 4)(x + 2)
= (a - 2b - 4)(a - 2b + 2) [x এর মান বসিয়ে]

১৯,১৬৬.
৬ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? 
  1. ক) ২৫%
  2. খ) ৩৫%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? 

সমাধান:  
২ জন লোক কমে মোট লোক হয় = (৬ - ২) = ৪ জন 

৬ জনে কাজটি করে ১০ দিনে
∴ ১ জনে কাজটি করে (১০ × ৬) দিনে
∴ ৪ জনে কাজটি করে (১০ × ৬)/৪ দিনে = ১৫ দিনে 

∴ পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৫ - ১০) = ৫ দিন 

∴ শতকরা সময় বেশি লাগে = (৫ × ১০০)/১০ = ৫০% 
১৯,১৬৭.
14 সদস্যের দল থেকে খেলোয়াড়দেরকে নিয়ে কতভাবে একাদশ সাজানো যাবে যেখানে প্রতিবার একজন অধিনায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন?
  1. 286
  2. 728
  3. 1001
  4. 1200
ব্যাখ্যা

প্রশ্ন: 14 সদস্যের দল থেকে খেলোয়াড়দেরকে নিয়ে কতভাবে একাদশ সাজানো যাবে যেখানে প্রতিবার একজন অধিনায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন?

সমাধান:
14 সদস্যের দলে 1 জন অধিনায়ক নির্দিষ্ট থাকলে বাকি খেলোয়াড় সংখ্যা হবে = (14 - 1) = 13 জন

একাদশে অধিনায়ক নির্দিষ্ট থাকলে খেলোয়াড় বাছাই করতে হবে = 11 - 1 = 10 জন

∴ সমাবেশ সংখ্যা = 13C10
= 13!/{10! × (13 - 10)!}
= 13!/(10! × 3!)
= (13 × 12 × 11 × 10!)/(10! × 3!)
= (13 × 12 × 11)/(3 × 2 × 1)
= 286

১৯,১৬৮.
একটি মিশ্রনে পানি ও এসিডের অনুপাত ১০ : ৭। কত লিটার এসিড মিশালে পানি ও এসিডের অনুপাত ৭ : ১০ হবে?
  1. ৭ লিটার
  2. ৪৭/৭ লিটার
  3. ৫১/৭ লিটার
  4. ৫৩ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রনে পানি ও এসিডের অনুপাত ১০ : ৭। কত লিটার এসিড মিশালে পানি ও এসিডের অনুপাত ৭ : ১০ হবে?

সমাধান: 
ধরি,
ক লিটার এসিড মিশাতে হবে।

১০ : (৭ + ক) = ৭ : ১০
বা, ১০/(৭ + ক) = ৭/১০
বা, ৪৯ + ৭ক = ১০০
বা, ৭ক = ৫১
∴ ক = ৫১/৭ লিটার
১৯,১৬৯.
(x - a)/(a2 - b2) = (x - b)/(b2 - a2) হলে x এর মান কত?
  1. ক) (a + b)/a
  2. খ) (a + b)/b
  3. গ) (a + b)/2
  4. ঘ) (a - b)/2
ব্যাখ্যা

(x - a)/(a2 - b2) = (x - b)/(b2 - a2)
⇒ (x - a)/(a2 - b2) = -{(x - b)/(a2 - b2)}
⇒ (x - a)/(a2 - b2) + (x - b)/(a2 - b2) = 0
⇒ (x - a + x - b)=0
⇒ 2x = a + b
∴ x = (a + b)/2.

১৯,১৭০.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 32°
  2. 42°
  3. 48°
  4. 38°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 6°

এখন
x + x + 6° + 90° = 180°
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

ক্ষুদ্রতম কোণ 42°
১৯,১৭১.
কোন সমান্তর ধারার n তম পদ 3n + 2 হলে ধারার সাধারণ অন্তর কত হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার n তম পদ 3n + 2 হলে ধারার সাধারণ অন্তর কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারার n তম পদ 3n + 2

∴ ধারার ১ম পদ = 3 × 1 + 2 = 3 + 2 = 5
∴ ধারার ২য় পদ = 3 × 2 + 2 = 6 + 2 = 8

∴ সাধারণ অন্তর = ২য় পদ - ১ম পদ
= 8 - 5
= 3
১৯,১৭২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ২০ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১৬√৩৯ বর্গমিটার
  2. ২০√৩৯ বর্গমিটার
  3. ১৫√৩১ বর্গমিটার
  4. ২৫√৪৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ২০ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং ভূমি b হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার 
ভূমির দৈর্ঘ্য ২০ মিটার 

এখানে,
a = ১৬, b= ২০

 ক্ষেত্রফল = (২০/৪)√(৪ × ১৬ - ২০) বর্গমিটার
= ৫√(৪ × ২৫৬ - ৪০০) বর্গমিটার
= ৫√(১০২৪ - ৪০০) বর্গমিটার
= ৫√৬২৪ বর্গমিটার
= ৫ √( ১৬ × ৩৯) বর্গমিটার
= ২০√৩৯ বর্গমিটার
১৯,১৭৩.
শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
সুদ, I = (২২০০ - ২০০০) = ২০০
আসল, P = ২০০০
সুদের হার, r = ৫%
সময়, n = ?

আমরা জানি,
I = Pnr
∴ n = I/Pr
= ২০০/(২০০০ × ৫%)
= ২০০/১০০
∴ n = ২ বছর

∴ সময় = ২ বছর।

১৯,১৭৪.
নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ৯/৭
  2. ৮/১৪
  3. ৩/৪
  4. ৯/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান: 
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে,  লব < হর 
সুতরাং প্রকৃত ভগ্নাংশ < ১

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎঅপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে,  লব > হর 
সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ > ১

৯/৭ = অপ্রকৃত ভগ্নাংশ
৮/১৪ = প্রকৃত ভগ্নাংশ
৩/৪ = প্রকৃত ভগ্নাংশ
৯/১৩ = প্রকৃত ভগ্নাংশ
১৯,১৭৫.
একখন্ড জমির দৈর্ঘ্য ১৫০ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। ঐ জমির ক্ষেত্রফল কত কাঠা?
  1. ক) ৩ কাঠা
  2. খ) ১৫ কাঠা
  3. গ) ১৮ কাঠা
  4. ঘ) ১২ কাঠা
ব্যাখ্যা
প্রশ্ন: একখন্ড জমির দৈর্ঘ্য ১৫০ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। ঐ জমির ক্ষেত্রফল কত কাঠা?

সমাধান: 
জমির দৈর্ঘ্য = ১৫০ ফুট
জমির প্রস্থ = ৭২ ফুট

জমির ক্ষেত্রফল = (১৫০ × ৭২) বর্গফুট 
= ১০৮০০ বর্গফুট 

৭২০ বর্গফুট = ১ কাঠা
১ বর্গফুট = ১/৭২০ কাঠা
১০৮০০ বর্গফুট = ১০৮০০/৭২০ কাঠা
 = ১৫ কাঠা
১৯,১৭৬.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি কত?
  1. 364
  2. 336
  3. 380
  4. 318
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
প্রথম n সংখ্যক পদের সমষ্টি = n(n + 1) 
∴ প্রথম 19টি পদের সমষ্টি = 19 × (19 + 1)
= (19 × 20)
= 380

১৯,১৭৭.
log (a3/b3) + 3logb = কত?
  1. ক) loga
  2. খ) 2loga
  3. গ) 3loga
  4. ঘ) 4loga
ব্যাখ্যা
প্রশ্ন: log (a3/b3) + 3log b = কত?

সমাধান: 
log (a3/b3) + 3log b
= log (a3/b3) + log b3
= log {(a3/b3) × b3)
= log a3
= 3log a
১৯,১৭৮.
4a + 2 = 22a + 1 + 28 হলে a এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
4a + 2 = 22a + 1 + 28
4a.42 = 22a . 21 + 28
16. 4a = 4a . 2 + 28
4a(16 - 2) = 28
4a .14 = 28
4a = 2
(22)a = 21
22a = 21
2a = 1
a = 1/2

১৯,১৭৯.
একটি বাক্সে 5টি লাল, 9টি কালো এবং 6টি সাদা বল আছে। এলোমেলো ভাবে 1টি বল তুলে নেওয়া হলো। বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 9/20
  2. খ) 11/20
  3. গ) 13/20
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
বাক্সে লাল আছে = 5টি 
বাক্সে  কালো আছে = 9টি 
সাদা বল আছে = 6টি 

মোট বল = (5 + 9 + 6)টি  = 20টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = 5/20 = 1/4 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা =6/20 = 3/10

বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা  = (1/4) + (3/10)
                                                         = (5 + 6)/20
                                                         = 11/20
১৯,১৮০.
৪২০০ টাকা ক, খ ও গ এদের মাঝে যথাক্রমে ৬ঃ৭ঃ৮ অনুপাতে ভাগ করে দিলে, ক কত টাকা পাবে?
  1. ১০০০
  2. ১২০০
  3. ১৪০০
  4. ১৬০০
ব্যাখ্যা
অনুপাত গুলোর যোগফল = ৬ + ৭ + ৮ = ২১
ক পাবে = ৪২০০ এর ৬/২১ টাকা = ১২০০ টাকা
১৯,১৮১.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক
  1. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
  4. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।
১৯,১৮২.
x2 - y2, (x + y)2, x3 + y3  এর গ.সা.গু কত?
  1. ক) x - y
  2. খ) x + y
  3. গ) (x2 - y2)(x3 + y3)
  4. ঘ) (x - y) (x + y)2 (x2 - xy + y2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, (x + y)2, x3 + y3  এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - y2
               = (x + y)(x - y)
২য় রাশি =(x + y)2
               =(x + y)(x + y) 
৩য় রাশি =x3 + y3
               = (x + y)(x2 - xy + y2)
               
নির্ণেয় গ.সা.গু = x + y
১৯,১৮৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক ৪। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির ৪ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২৪
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক ৪। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির ৪ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক ৪

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x

অতএব,
সংখ্যাটি = ১০x + ৪

প্রশ্নমতে,
⇒ x + ৪ = (১০x + ৪)/৪
⇒ ৪(x + ৪) = ১০x + ৪
⇒ ৪x + ১৬ = ১০x + ৪
⇒ ১০x - ৪x = ১৬ - ৪
⇒ ৬x = ১২
⇒ x = ১২/৬ = ২

∴ সংখ্যাটি = ১০ × ২ + ৪ = ২৪

১৯,১৮৪.
একটি হুইলচেয়ার ৯৯০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, হুইলচেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ১১০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১১৫০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি হুইলচেয়ার ৯৯০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, হুইলচেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/৯০ টাকা 
= ১১০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১১০০ টাকা।

১৯,১৮৫.
কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কি বলে?
  1. ক) সমদ্বিবাহু
  2. খ) সমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থুলকোণী
ব্যাখ্যা
সমদ্বিবাহু ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখন্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।

যেহেতু বলাই আছে যে শিরঃকোণটির সমদ্বিখণ্ডক ভূমির উপর লম্ব অর্থাৎ পাশের দুইটি বাহু নিশ্চিতভাবেই সমান। এখন ভূমি এই দুটি বাহুর সমান হতেও পারে নাও পারে।
তবে, প্রশ্ন যদি এটা হয় যে, কোন ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক সর্বদা ভুমির উপর লম্ব হবে। তাহলে উত্তর সমবাহু।

১৯,১৮৬.
একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুন, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 100 মিটার। বাগানটির সীমানার বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে প্রতি বর্গ মিটারে 110 টাকা খরচ হয়। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে মোট কত খরচ হবে?
  1. ক) 23760
  2. খ) 21600
  3. গ) 22600
  4. ঘ) 25650
ব্যাখ্যা
দৈর্ঘ্য x ও প্রস্থ y মিটার হলে,
2y = x + 10
বা, x = 2y - 10

এবং2(x + y) = 100
বা, 2(2y - 10 + y) = 100
∴ y = 20 ∴ x = 30

রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল = (30 + 4)(20 + 4) বর্গমিটার
                                            = 816 বর্গ মিটার

রাস্তার ক্ষেত্রফল = (816 - 600) বর্গ মিটার
                          = 216 বর্গ মিটার

রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে খরচ হবে = (216 × 110) টাকা
                                                            = 23760 টাকা
১৯,১৮৭.
ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 800 হলে ∠B = কত?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 80° হলে ∠B = কত?

সমাধান: 

ΔABC ত্রিভুজের AB = AC 
ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ 
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান।
∠A + ∠B  +∠ C = 180°
80° + ∠B + ∠B = 180°
2∠B = 100°
∠B = 50°
১৯,১৮৮.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো।বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হলে ৫% লাভ হতো।ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১৫০০ টাকা
  3. গ) ২০০০ টাকা
  4. ঘ) ৩০০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্যে = ১০০ - ১০ = ৯০ টাকা

৫% লাভে
বিক্রয়মূল্যে = ১০০+৫ = ১০৫ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/১৫)×৩০০
                                                                    = ২০০০ টাকা
১৯,১৮৯.
একটি সেনাবাহিনীর গুদামে ১২০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১০ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৪৫ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
  1. ১৫০ জন
  2. ২০০ জন
  3. ৩২০ জন
  4. ৪০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সেনাবাহিনীর গুদামে ১২০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১০ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৪৫ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?

সমাধান:
 দিন বাকি = ৪০ – ১০ = ৩০ দিন

৩০ দিনের খাবার আছে ১২০০ জনের
∴ ১ দিনের খাবার আছে (১২০০ × ৩০) জনের
∴ ৪৫ দিনের খাবার আছে {(১২০০ × ৩০)/৪৫}  জনের
= ৮০০ জনের

∴ সৈনিক চলে গিয়েছিল = (১২০০ – ৮০০) জন
= ৪০০ জন

১৯,১৯০.
log√32a = 6/5 হলে, a এর মান কত?
  1. 3
  2. 8
  3. √7
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: log√32a = 6/5 হলে, a এর মান কত?

সমাধান:
log√32a = 6/5
⇒ x = (√32)6/5
⇒ x = (√25)6/5
= (25/2)6/5
= 2(5/2) × (6/5)
= 23
= 8
১৯,১৯১.
যদি 3(n + 4) - 3(n + 2) = 8 হয়, তাহলে (n + 1) এর মান -
  1. ক) -1
  2. খ) 2
  3. গ) -2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3(n + 4) - 3(n + 2) = 8 হয়, তাহলে (n + 1) এর মান -
 
সমাধান: 
3(n + 4) - 3(n + 2) = 8
⇒ 3n. 34 - 3n.32 = 8
⇒ 3n.32. 32 - 3n.32 = 8
⇒ 3n. 32(32 - 1) = 8
⇒ 3n. 9. 8 = 8
⇒ 3n = 1/9
⇒ 3n = 1/32 = 3- 2
∴ n = - 2
 
n + 1 = - 2 + 1 = - 1
১৯,১৯২.
x2 - 5x + 6 < 0 হলে -
  1. ক) x < 2
  2. খ) 2 < x < 3
  3. গ) - 3 < x < - 2
  4. ঘ) x < 3
ব্যাখ্যা
x2 - 5x + 6 < 0
∴ (x - 2)(x - 3) < 0

x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 3 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 3
2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 3 < 0
অর্থাৎ x > 2 এবং x < 3
x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 3
১৯,১৯৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 24
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক হলে কর্ণ x√2.
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x = 4 বর্গ একক
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 = 42 = 16

১৯,১৯৪.
কোনো পরীক্ষায় ৭৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। যদি আরও ২১ জন বেশি পাশ করত তবে ৮৫% উত্তীর্ণ হত। মোট পরীক্ষার্থী সংখ্যা কত?
  1. ৩০০ জন
  2. ৩৬০ জন
  3. ৩৩০ জন
  4. ৩৮০ জন
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থীর (৮৫-৭৮)% ; বা, ৭% = ২১ জন
মোট পরীক্ষার্থীর ১% = ৩ জন
সুতরাং মোট পরীক্ষার্থীর ১০০% = ৩০০ জন।

১৯,১৯৫.
2a + 3b = 8 এবং ab = 2 হলে, 8a3 + 27b3 এর মান কত?
  1. 342
  2. 174
  3. 224
  4. 793
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 3b = 8 এবং ab = 2 হলে, 8a3 + 27b3 এর মান কত?

সমাধান:
8a3 + 27b3
⇒ (2a)3 + (3b)3
⇒ (2a + 3b)3 - 3 · 2a · 3b · (2a + 3b)
⇒ (8)3 - 18 · 2 · 8
= 512 - 288
= 224
১৯,১৯৬.
হলে x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
১৯,১৯৭.
একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল ১০০ ডিগ্রি এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ৪০ ডিগ্রি। তৃতীয় কোণের মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৭০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
দুইটি কোণের সমষ্টি ১০০° হলে তৃতীয় কোণের মান (১৮০-১০০)° = ৮০°।

১৯,১৯৮.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪০⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি 
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪০⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?

সমাধান:

ধরি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা x টি

আমরা জানি,
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর মোট পরিমাণ ৩৬০⁰ 

সুতরাং,
x টি কোণের পরিমাণ ৩৬০⁰
১ টি কোণের পরিমাণ ৩৬০⁰/x

এখন,
৩৬০⁰/x = ৪০⁰
বা, x = ৩৬০⁰/৪০⁰
বা, x = ৯ টি

১৯,১৯৯.
(১২৫/২৭) -২/৩ এর সহজ প্রকাশ-
  1. ১/২৫
  2. ৫/২০
  3. ৯/২৫
  4. ৩/২০
ব্যাখ্যা
প্রশ্ন: (১২৫/২৭) - ২/৩ এর সহজ প্রকাশ-

সমাধান:
(১২৫/২৭) - ২/৩
= ১/{(১২৫/২৭)}২/৩
= (২৭/১২৫)২/৩
= {(৩/৫))২/৩
= (৩/৫)
= ৯/২৫
১৯,২০০.
নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ২/৯
  2. ৭/৩৬ 
  3. ৫/২৭ 
  4. ১১/৪৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
ক) ২/৯ = ০.২২২ (বৃহত্তম)
খ) ৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম) 
গ) ৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম) 
ঘ) ১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭ ।