বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৫ / ৪৭৫ · ১,৪০১১,৫০০ / ৪৭,৮৩৩

১,৪০১.
একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/১১
  2. ১/২
  3. ৭/৯
  4. ২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল সংখ্যা = ৮ + ১২ + ৪ = ২৪

নীল বলের সংখ্যা = ৮
∴ নীল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩

∴ নীল না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩

১,৪০২.
যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) - 25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?

সমাধান:
(x - 5) (a + x) = x2 - 25
(x - 5) (a + x) = (x - 5)(x + 5)
a + x = x + 5
a = 5 
১,৪০৩.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9, 12 এবং 15 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 48 বর্গ সে.মি.
  2. 50 বর্গ সে.মি.
  3. 54 বর্গ সে.মি.
  4. 64 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9, 12 এবং 15 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের পরিসীমা = (9 + 12 + 15)/2
= 36/2
= 18 মিটার

∴ ক্ষেত্রফল = {√s(s - a)(s - b)(s - c)}
= {√18(18 - 9)(18 - 12)(18 - 15)}
= √(18 × 9 × 6 × 3)
= √2916
= 54 বর্গ সে.মি.
১,৪০৪.
রাকিব, রবিন ও আরিফ একটি যৌথ কোম্পানী দিল। রাকিব ৬ মাসের জন্য ৬৫০০ টাকা, রবিন ৫ মাসের জন্য ৮৪০০ টাকা এবং আরিফ ৩ মাসের জন্য ১০০০০ টাকা বিনিয়োগ করল। রাকিব কোম্পানীর একজন কর্মী হিসেবে বেতন বাবদ লাভের ৫% টাকা পায়। যদি কোম্পানীটির মোট লাভ ৭৪০০ টাকা হয়, তাহলে রবিনের লাভের পরিমাণ কত?
  1. ২৪৭০ টাকা
  2. ১৯০০ টাকা
  3. ২৮০০ টাকা
  4. ২৬৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব, রবিন ও আরিফ একটি যৌথ কোম্পানী দিল। রাকিব ৬ মাসের জন্য ৬৫০০ টাকা, রবিন ৫ মাসের জন্য ৮৪০০ টাকা এবং আরিফ ৩ মাসের জন্য ১০০০০ টাকা বিনিয়োগ করল। রাকিব কোম্পানীর একজন কর্মী হিসেবে বেতন বাবদ লাভের ৫% টাকা পায়। যদি কোম্পানীটির মোট লাভ ৭৪০০ টাকা হয়, তাহলে রবিনের লাভের পরিমাণ কত?

সমাধান:
রাকিব, রবিন ও আরিফের বিনিয়োগের অনুপাত = (৬৫০০ × ৬) : (৮৪০০ × ৫) : (১০০০০ × ৩)
= ৩৯০০০ : ৪২০০০ : ৩০০০০
= ১৩ : ১৪ : ১০

অনুপাতের রাশিগুলোর যোগফল = (১৩ + ১৪ + ১০) = ৩৭

মোট লাভ ৭৪০০ টাকা 

কাজ করার জন্য রাকিব পায় = ৭৪০০ টাকার ৫%
= (৫ × ৭৪০০)/১০০
= ৩৭০ টাকা 

বাকি থাকে = ৭৪০০ - ৩৭০ টাকা 
= ৭০৩০ টাকা 

∴ রবিনের অংশ = {৭০৩০ × (১৪/৩৭)}
= ২৬৬০ টাকা 
 
১,৪০৫.
একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা শতকরা কত মুনাফা করবে?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৪০৬.
একটি সংখ্যার বর্গের চার-পঞ্চমাংশ ৮০ হলে সংখ্যাটি কত?
  1. ৯.৫
  2. ১০
  3. ১১.৫
  4. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার বর্গের চার-পঞ্চমাংশ ৮০ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x 

শর্তমতে,
x × (৪/৫) = ৮০
⇒ x = (৮০ × ৫)/৪
⇒ x = ২০ × ৫
⇒ x = ১০০
⇒ x = √১০০
∴ x = ১০

১,৪০৭.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ৯১
  2. খ) ১৪৩
  3. গ) ২৮১
  4. ঘ) ৩৬১
ব্যাখ্যা
৯১ = ১ × ৭ × ১৩
১৪৩ = ১ × ১১ × ১৩
২৮১ = ১ × ২৮১
৩৬১ = ১ × ১৯ × ১৯

এখানে ২৮১ সংখ্যাটি ১ এবং ২৮১ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না। 
 সুতরাং, ২৮১ মৌলিক সংখ্যা।
১,৪০৮.
কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 40° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
  1. 60°
  2. 20°
  3. 70°
  4. 40°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 40° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তস্থ কোণ = 40°/2 = 20°

আবার,
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ, দুটি পূরক কোণের সমষ্টি = 90°

∴ 20 ডিগ্রি কোণের পূরক কোণ = 90° - 20° = 70°
১,৪০৯.
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে-
  1. ক) একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  2. খ) দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  3. গ) কোনো ত্রিভুজ আঁকা যায় না
  4. ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
ব্যাখ্যা

একটি ত্রিভুজ আঁকতে হলে কমপক্ষে ১টি কোণ ও ১টি বাহু থাকতে হবে।
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ ৯০ ডিগ্রি।
তাই শুধু অতিভুজ দেওয়া থাকলেও ত্রিভুজ আঁকা সম্ভব।
এক্ষেত্রে, লম্ব ও ভূমির বাহুকে ছোট ও বড় করে অনেকগুলো ত্রিভুজ আঁকা যাবে।

১,৪১০.
x + y = 3 এবং xy = 1 হলে, x3 + y3 + 3xy এর মান কত?
  1. ক) 21
  2. খ) 27
  3. গ) 39
  4. ঘ) 33
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3 এবং xy = 1 হলে, x3 + y3 + 3xy এর মান কত?

সমাধান:
x + y = 3 
xy = 1

x3 + y3 + 3xy 
= (x + y)3 - 3xy(x + y) + 3xy
= 33 - 3 × 1 × 3 + 3 × 1
= 27 - 9 + 3
= 30 - 9
= 21 
১,৪১১.
মা থেকে মেয়ে ২২ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৮ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ক) ১০ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৩ বছর
  4. ঘ) ১৪ বছর
ব্যাখ্যা
ধরি 
মেয়ের বর্তমান বয়স ক বছর 
মায়ের বর্তমান বয়স ক + ২২

প্রশ্নমতে 
(ক + ৬) + (ক + ২২ + ৬) = ৫৮ 
ক + ৬ + ক + ২৮ = ৫৮ 
২ক + ৩৪ = ৫৮ 
২ক = ৫৮ - ৩৪ 
২ক = ২৪
ক = ১২ 

১,৪১২.
x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হলো-
  1. ক) (7, 4)
  2. খ) (9, 6)
  3. গ) (10, 7)
  4. ঘ) (11, 8)
ব্যাখ্যা

আমরা জানি,
2 (x2 + y2) = (x + y)2 + (x - y)2
⇒ 2 × 185 = (x + y)2 + (3)2
⇒ (x + y)2 = 370 - 9
⇒ (x + y)2 = 361
∴ x + y = 19 ------- (i)
আবার, x - y = 3 ------- (ii)
(i) + (ii) ⇒ 2x = 22
∴ x = 11
∴ y = 8
∴ (x, y) = (11, 8)

১,৪১৩.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 3 বর্গমিটার
  3. গ) 6 বর্গমিটার
  4. ঘ) 12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার 
সমকোণী ত্রিভুজের  উচ্চতা 3 মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 4 × 3
= 2 × 3
= 6 বর্গমিটার
১,৪১৪.
ΔABC এ ∠B = 90°, AC = 17 সে.মি., BC = 15 সে.মি. হলে AB এর মান কত? 
  1. ক) 11 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা

ΔABC এ 
AC= 17 , BC = 15 

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AC2 = AB2 + BC2 
172 = AB2 + 152
289 - 225 = AB
AB2 = 64 
AB2 = 82
AB = 8
১,৪১৫.
কোন ত্রিভুজের বাহুগুলাের অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি + লম্ব = অতিভুজ২ 
এখানে,
        ১৫ + ৮ = ১৭ 
   ⇒  ২২৫ + ৬৪ = ২৮৯ 
    ∴ ২৮৯ = ২৮৯
১,৪১৬.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, 3x + 2x = 90
⇒ 5x = 90
⇒ x = 18
১,৪১৭.
4a2 + 3a2 - 4a + k রাশিটির একটি উৎপাদক (a - 1) হলে k এর মান কত?
  1. - 1
  2. - 2
  3. - 3
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 + 3a2 - 4a + k রাশিটির একটি উৎপাদক (a - 1) হলে k এর মান কত? 

সমাধান: 
f(a) = 4a2 + 3a2  - 4a + k
(a - 1), f(a) একটি উৎপাদক হলে, f(1) = 0 হবে। 
f(1) = 4 × 12 + 3 × 12  - 4 × 1 + k
⇒ 0 = 4 + 3 - 4 + k 
⇒ 0 = 3 + k 
∴ k = - 3
১,৪১৮.
একটি সমান্তর ধারার ৬ তম পদ ৫২ এবং সাধারণ অন্তর ১০ হলে,১৫ তম পদ টি কত?
  1. ক) ১৫২
  2. খ) ১৪২
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬৬
ব্যাখ্যা

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
52 = a + (6 - 1)×10
বা, a = 52 - 50 = 2
সুতরাং 15 তম পদ = a + (n - 1)d = 2 + (15 - 1)×10 = 142

১,৪১৯.
4x + 3 = 16x + 1 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. -1
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 3 = 16x + 1 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 3 = 16x + 1
বা, 22(x + 3) = 24(x + 1)
বা, 2x + 6 = 4x + 4
বা, 2x = 2
∴ x =1
১,৪২০.
৮৫০ টাকার ৫ বছরের সুদ ২৫৫ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৫০ টাকার ৫ বছরের সুদ ২৫৫ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (২৫৫ × ১০০)/(৫ × ৮৫০)
= ৬ টাকা বা ৬%
১,৪২১.
1, 2, 3, 4 একক দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ সংখ্যা -
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

মোট বাহু 4 টি, তিনটি বাহুর সমাবেশ থেকে একটি ত্রিভুজ ত্রিভূজ গঠিত হয় এক্ষেত্রে ত্রিভূজ সংখ্যা = 4c3 = 4 কিন্তু, {1,2,3},{1,2,4},{1,3,4} এই তিনটি সমাবেশ ত্রিভূজ গঠন করতে পারে না।
∴ মোট ত্রিভূজ সংখ্যা = 4-3 = 1 টি

১,৪২২.
cosecθ - cotθ = 5/3 হলে cosecθ + cotθ এর মান কত?
  1. 5/3
  2. 9/25
  3. 3/5
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: cosecθ - cotθ = 5/3 হলে cosecθ + cotθ  এর মান কত?

সমাধান:

 আমরা জানি,
⇒ cosec2θ - cot2θ = 1
⇒ (cosecθ - cotθ )( cosecθ + cotθ ) =1
⇒ (5/3) × (cosecθ + cotθ )
= 1 × 3/5
∴ cosecθ + cotθ = 3/5
১,৪২৩.
x + (1/x) = 2 হলে, x6 + 1/x6 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 হলে, x6 + 1/x6 এর মান কত?

সমাধান:
x + (1/x) = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

প্রদত্ত রাশি = x6 + (1/x6)
= 16 + (1/16)
= 1 + 1/1
= 1 + 1
= 2
১,৪২৪.
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
  1. ক) অসংখ্য
  2. খ) একটি
  3. গ) দুইটি
  4. ঘ) তিনটি
১,৪২৫.
পিতা-মাতার গড় বয়স ৩৮ বছর। তিনজনের (পিতা, মাতা, মেয়ে) গড় বয়স ২৮ হলে, মেয়ের বয়স নির্ণয় করুন।
  1.  ৮ বছর
  2. ১২ বছর
  3. ১৬ বছর
  4. ৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা-মাতার গড় বয়স ৩৮ বছর। তিনজনের (পিতা, মাতা, মেয়ে) গড় বয়স ২৮ হলে, মেয়ের বয়স নির্ণয় করুন।

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৮ × ২) বছর
= ৭৬ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৮ বছর 
পিতা, মাতা ও মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর 
= ৮৪ বছর

মেয়ের বয়স = (৮৪ - ৭৬) বছর
= ৮ বছর

১,৪২৬.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
  1. 11 জন
  2. 15 জন
  3. 13 জন
  4. 10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

সমাধান:
ধরি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।

প্রশ্নমতে,
nC2 = 55
⇒ n(n - 1)/2 = 55
⇒ n(n - 1) = 110
⇒ n2 - n - 110 = 0
⇒ n2 - 11n + 10n - 110 = 0
⇒ n(n - 11) + 10(n - 11) = 0
⇒ (n + 10)(n - 11) = 0

n = 11 [-10 ঋণাত্মক তাই গ্রহণযোগ্য নয়]
∴ ঐ অনুষ্ঠানে 11 জন লোক ছিল।
১,৪২৭.
৩/৫, ১/৪, ৫/৮ এর গ .সা.গু কত? 
  1. ক) ১
  2. খ) ১/৪০
  3. গ) ১/৮
  4. ঘ) ৩/৮
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল .সা.গু

এখানে,
৩, ১, ৫ লবগুলোর গ. সা. গু = ১ এবং
৫, ৪, ৮ হরগুলোর ল .সা.গু = ৪০

৩/৫,১/৪,৫/৮ এর গ .সা.গু = ১/৪০
১,৪২৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  

সমাধান:
ধরি,
দশক স্থানীয় অঙ্ক, ক 
একক স্থানীয় অঙ্ক, (ক + ৩)

∴ সংখ্যাটি = ১০ক + ক + ৩ = ১১ক + ৩ 

শর্তমতে,
১০(ক + ৩) + ক = ২(১১ক + ৩) + ২
বা, ১০ক + ৩০  + ক = ২২ক + ৬ + ২
বা, ১১ক + ৩০ = ২২ক + ৮ 
বা, ১১ক = ২২ 
∴ ক = ২ 

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫
১,৪২৯.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সে.মি.
  2. খ) ৮ সে.মি.
  3. গ) ৯ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১/২) × ৮ × ৯ = ৩৬ বর্গ সেন্টিমিটার
∴ এক বাহুর দৈর্ঘ্য = √৩৬ = ৬ সে.মি.
১,৪৩০.
দুইজন পুরুষ ও একজন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ একজন পুরুষ ও তিনজন মহিলা মিলেও ৪ ঘণ্টায় করতে পারে। কাজটি করতে তিনজন পুরুষ ও চারজন মহিলার কত ঘণ্টা লাগবে?
  1. ১ ঘণ্টায়
  2. ১ ঘণ্টা ৪০ মিনিটে
  3. ২ ঘণ্টায়
  4. ২ ঘণ্টা ২০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: দুইজন পুরুষ ও একজন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ একজন পুরুষ ও তিনজন মহিলা মিলেও ৪ ঘণ্টায় করতে পারে। কাজটি করতে তিনজন পুরুষ ও চারজন মহিলার কত ঘণ্টা লাগবে?

সমাধান:
২ জন পুরুষ + ১ জন মহিলা ১ ঘণ্টায় করে কাজটির = ১/৪ অংশ
১ জন পুরুষ + ৩ জন মহিলা ১ ঘণ্টায় করে কাজটির = ১/৪ অংশ
______________________________________________________________________________

∴ ৩জন পুরুষ + ৪ জন মহিলা ১ ঘণ্টায় করে কাজটি = (১/৪) + (১/৪) অংশ
= (১ + ১)/৪ অংশ
= ১/২ অংশ

কাজটির ১/২ অংশ করে = ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ করে = ১ × (২/১) ঘণ্টায়
= ২ ঘণ্টায়
১,৪৩১.
√(- 3) × √(- 12) = কত?
  1. - 4
  2. - 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 3) × √(- 12) = কত?

সমাধান: √(-3)  × √(-12) 
= √(3i2) × √(12i2)
= √3 i × √12 i
= (√3 × √12) i2
= √36 (-1)
= - 6

১,৪৩২.
একটি বৃত্তচাপ কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 20 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 
  1. 25 cm
  2. 10π cm
  3. 5π cm
  4. 15 cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 20 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, বৃত্তের ব্যাস = 20 cm ∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 10 cm
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 90°
বৃত্তচাপের দৈর্ঘ্য, s = ?

আমরা জানি, s = (π × r × θ)/180°
∴ s = (π × 10 × 90)/180
∴ s = (10π)/2
∴ s = 5π cm

∴ বৃত্তচাপের দৈর্ঘ্য = 5π cm

১,৪৩৩.
দুই বোন রিমা ও মুক্তা যথাক্রমে ৬০০ টাকা ও ৯০০ টাকা বিনিয়োগ করে। এক বছর পর ২১০ টাকা লাভ হলে মুক্তা কত টাকা লাভ পাবে?
  1. ১১৮ টাকা
  2. ১২৬ টাকা
  3. ১৩৮ টাকা
  4. ৮৪ টাকা
ব্যাখ্যা

রিমা ও মুক্তার বিনিয়োগের অনুপাত = ৬০০ঃ৯০০
= ২ঃ৩ (৩০০ দ্বারা ভাগ করে)
সুতরাং মুক্তা পাবে = ৩/৫ × ২১০
= ১২৬ টাকা।

১,৪৩৪.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ ও  ৯ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১১০ বর্গ সে.মি.
  2. খ) ৫৫ বর্গ সে.মি.
  3. গ) ১১৭ বর্গ সে.মি.
  4. ঘ) ৪৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ ও  ৯ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (১/২) × (১৩ + ৯) × ৫ বর্গ সে.মি.
= (১/২) × ২২ × ৫ বর্গ সে.মি.
= (১/২) × ১১০ বর্গ সে.মি.
= ৫৫ বর্গ সে.মি.
১,৪৩৫.
একদল জেলে সমান দুই ভাগ হয়ে একটি নদীর দুই ঘাটে গেল, সমান তিন ভাগ হয়ে দুপুরের খাবার খেল ও সমান সাত ভাগ হয়ে বাজারে গিয়ে মাছ বিক্রয় করলো। ঐ দলে কমপক্ষে কতজন জেলে ছিল?
  1. ২১ জন
  2. ৪৮ জন
  3. ১৬৮ জন
  4. ৩৩৬ জন
ব্যাখ্যা
২ টি দল ঘাটে গেল, ৩ টি দল দুপুরের খাবার খেল ও ৭ টি দল বাজারে গেল।
ঐ দলে কমপক্ষে জেলে ছিল = ২, ৩ ও ৭ এর লসাগু = ৪২
কিন্তু অপশনে ৪২ না থাকায় ৪২ এর গুণিতক ১৬৮ অপশনে থাকায় সঠিক উত্তর ১৬৮ হবে।
৩৩৬ সংখ্যাটি ৪২ এর গুণিতক হলেও ১৬৮ ও ৩৩৬ এর মধ্যে ১৬৮ ছোট । তাই সঠিক উত্তর ১৬৮ হবে।
১,৪৩৬.
কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০% । এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৮% লাভ
  2. খ) ৮% ক্ষতি
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) ২৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০% । এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
ধরি,
বাজার দর = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য = ১০০ × ৮০%
= ৮০টাকা
∴ লাভ = (১০০ - ৮০) টাকা
= ২০ টাকা

∴ লাভের হার = (২০ × ১০০)/৮০
= ২৫ টাকা
১,৪৩৭.
কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের _____ বলে?
  1. ক) সংযোগ সেট
  2. খ) উপসেট
  3. গ) শক্তি সেট
  4. ঘ) অন্বয়
ব্যাখ্যা

কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের শক্তি সেট বলে

১,৪৩৮.
a - b = 6 এবং ab = 7 হলে (1/12)(a2 - b2) = ?
  1. ক) -4
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

(a + b)2
= (a - b)2 + 4ab
= 62 + 4.7
= 36 + 28
= 64
∴ (a + b) = 8
∴ 1/12(a2 - b2)
= 1/12(a + b)(a - b)
= 1/12×8×6
= 4

১,৪৩৯.
একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তার নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হয়। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত? 
  1. ৭৮.২
  2. ৭৯.৫
  3. ৮০.২
  4. ৮০.৫
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তার নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হয়। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
ছাত্রটির প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৮৫
এবং তিনটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় = ৮২

∴ তিনটি পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর = (৮২ × ৩) = ২৪৬

সুতরাং, ২য় ও ৩য় পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর = (২৪৬ - ৮৫) = ১৬১

∴ ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় = ১৬১ / ২ = ৮০.৫

১,৪৪০.
রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?
  1. ১৫০০০
  2. ১৭৫০০
  3. ২০০০০
  4. ২২৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?

সমাধান:

ধরি, কামালের মাসিক বেতন = x টাকা
∴ রহিমের মাসিক বেতন = ( x + ৫০০০) টাকা

প্রশ্নমতে,
১২(x + x + ৫০০০) = ৪৮০০০০
⇒ ১২x + ১২x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x = ৪৮০০০০ - ৬০০০০
⇒ ২৪x = ৪২০০০০
⇒ x = ৪২০০০০/২৪
∴ x = ১৭৫০০

∴ কামালের মাসিক বেতন = ১৭৫০০ টাকা

১,৪৪১.
১ একরের ১০% সমান কত বর্গগজ?
  1. ৪৮৪ বর্গগজ
  2. ৪৭৭ বর্গগজ
  3. ৩৮৮ বর্গগজ
  4. ৭৭৬ বর্গগজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ একরের ১০% সমান কত বর্গগজ?

সমাধান:
আমরা জানি,
১ একর = ৪৮৪০ বর্গগজ

এখন,
১ একরের ১০% = ৪৮৪০ × ১০ × (১/১০০) বর্গগজ
= ৪৮৪ বর্গগজ
১,৪৪২.
A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 3 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}

A সেটের উপাদান = 3 টি
∴ A এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7 টি
১,৪৪৩.
কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হয়। সংখ্যাটি কত? 
  1. ক) ১৮০
  2. খ) ১৬০
  3. গ) ১৪০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে,
(ক এর ৪০%) - ৪০ = ৪০
৪০ক/১০০ - ৪০ =৪০ 
৪০ক/১০০= ৮০
৪০ক= ৮০ × ১০০
ক = (৮০ × ১০০)/৪০
ক = ২০০
১,৪৪৪.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৮
  2. খ) ৭৮৭
  3. গ) ৭৮৫
  4. ঘ) ৭৮৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x - 742 = 830 - x
বা, x + x = 830 + 742
বা, 2x = 1572
বা, x = 1572/2
∴ x = 786.

১,৪৪৫.
বিভিন্ন কাজের জন্য ৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে কতভাবে বিতরণ করা যায়?
  1. ক) ৩০
  2. খ) ৯০
  3. গ) ১০০০
  4. ঘ) ৩০০০
ব্যাখ্যা
৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে বিতরণ করা উপায়
= ১০
= ১০০০
১,৪৪৬.
যদি x+y = 4 এবং x-y = 3 হয়, তবে x+2y = কত?
  1. ক) ½
  2. খ) 7/2
  3. গ) 4
  4. ঘ) 9/2
ব্যাখ্যা

x+y = 4 --------- (i)
x-y = 3 ---------- (ii)
(i) + (ii) ⇒
2x = 7
∴ x = 7/2
x এর মান (i) নং এ বসিয়ে পাই -
7/2 + y = 4
⇒ y = 4 - 7/2
∴ y = ½
x ও y এর মান প্রদত্ত রাশিতে বসালে পাই-
x+2y = 7/2 + 2(½) = 7/2 + 1 = 9/2

১,৪৪৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের চার গুণ এবং ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৫০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৮০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের চার গুণ এবং ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের বিস্তার = x মিটার এবং দৈর্ঘ্য = ৪x মিটার
∴ ক্ষেত্রফল = (৪x × x) = ৪x বর্গমিটার

প্রশ্নমতে,
৪x2= ৪০০
⇒ x2 = ১০০
∴ x = ১০

∴ পরিসীমা = ২(৪x + x) = ২ × ৫x = ১০ × ১০ = ১০০ মিটার
১,৪৪৮.
বার্ষিক ৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা ১০০০ টাকা হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৭৮০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮২০ টাকা
ব্যাখ্যা
A = P(1 + nr)
১০০০ = P( ১ + ৫ × ৫%)
P = ১০০০/( ১ + ৫ × ৫%)
    = ১০০০/(১২৫/১০০)
    = ৮০০
১,৪৪৯.
দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 5.5 সে. মি.
  2. খ) 7 সে. মি.
  3. গ) 6 সে. মি.
  4. ঘ) 8 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = 3 সে. মি. 
দ্বিতীয় বৃত্তের ব্যাস = 8 সে. মি.
∴ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 8/2 সে. মি.
= 4 সে.মি.

বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = প্রথম বৃত্তের ব্যাসার্ধ + দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ
= (3 + 4) সে. মি.
= 7 সে. মি.
১,৪৫০.
x - (1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে?
  1. 2c
  2. √pc
  3. c
  4. p/c
ব্যাখ্যা

প্রশ্ন: x - ( 1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x)= p
⇒ (x2 - 1)/x = p
⇒ x2 - 1 = xp
⇒ x2 - xp = 1 
⇒ x(x - p) = 1 

এখন,
c/{x(x - p)}
= c/1 
= c

১,৪৫১.
কোন সংখ্যার ৭৫% = ৩?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ২
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% = ৩?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক × ৭৫% = ৩
বা, ৭৫ক/১০০ = ৩
বা, ৩ক/৪ = ৩
বা, ৩ক = ১২
বা, ক = ১২/৩
∴ ক = ৪

∴ সংখ্যাটি ৪
১,৪৫২.
একটি চর্তুভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কীরূপ ক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
একটি চর্তুভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যায়। 
 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্নদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটিকোণ সমকোণ হলে, তা আয়ত।
১,৪৫৩.
x8 - x4 - 2 এর উৎপাদক হলো-
  1. (x4 - 2) (x4 + 1)
  2. (x4 + 2) (x4 + 1)
  3. (x4 - 2) (x4 - 1)
  4. (x4 - 2) (x4 + 2)
ব্যাখ্যা
x8 - x4 - 2
= x8 - 2x4 + x4 - 2
= x4(x4 - 2) + 1(x4 - 2)
= (x4 - 2) (x4 +1)
১,৪৫৪.
কোন স্কুলে বর্তমান শিক্ষার্থী ১০০০ জন। ঐ স্কুলে শিক্ষার্থী বৃদ্ধির হার প্রতি ১০ জনে ২ জন হলে, ২ বছর পর শিক্ষার্থী কত জন?
  1. ক) ১২০০ জন
  2. খ) ১৩৪০ জন
  3. গ) ১৪৪০ জন
  4. ঘ) ১৬০০ জন
ব্যাখ্যা
এখানে, P = ১০০০ জন
r = ২/১০ × ১০০% = ২০% = ২০/১০০
n = ২ বছর
C = ?
C = P( 1 + r)n = ১০০০(১ + ২০/১০০) = ১০০০ × ১২০/১০০ × ১২০/১০০ = ১৪৪০ জন
১,৪৫৫.
২৫ জন শ্রমিক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ক) ১০ জন 
  2. খ) ১৫ জন 
  3. গ) ১৮ জন 
  4. ঘ) ২০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ জন শ্রমিক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
১৬ দিনে একটি কাজ শেষ করতে পারে ২৫ জনে
১ দিনে একটি কাজ শেষ করতে পারে ২৫ × ১৬ জনে
১০ দিনে একটি কাজ শেষ করতে পারে (২৫ × ১৬)/১০ জনে
= ৪০ জনে

নতুন শ্রমিক লাগবে = (৪০ - ২৫) জন = ১৫ জন
১,৪৫৬.
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 এর একটি উৎপাদক - 
  1. ক) x + 2y - 3
  2. খ) - 3x + 4y + 3
  3. গ) - 7x + 4y + 3
  4. ঘ) - 5x + 5y + 2
ব্যাখ্যা
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 

কেবল x সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
- 3x2 + 11x - 6 = (- 3x + 2)(x - 3)

কেবল y সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
8y2 - 8y - 6 = (4y + 2)(2y - 3)

(- 3x + 2) ও (4y + 2) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (- 3x + 4y + 2)

অনুরূপভাবে, 
(x - 3) ও (2y - 3) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (x + 2y - 3)

∴ - 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 = (- 3x + 4y + 2)(x + 2y - 3)

Note:
( - 3x + 4y + 2)( x + 2y - 3)
= - 3x2 - 6xy + 9x + 4xy + 8y2 - 12y + 2x + 4y - 6
xy এর সহগ = - 6 + 4 = - 2
১,৪৫৭.
একটি জুতা শিল্প প্রকল্প আর্থিক সহায়তা পাবার জন্য তিনটি সংস্থার বিবেচনাধীন রয়েছে। নির্দিষ্ট প্রকল্পের জন্য মাত্র একটি সংস্থা থেকে ঋণ নেয়া গেলে এবং সংস্থা তিনটির প্রথমটিতে তিনটি, দ্বিতীয়টিতে চারটি এবং তৃতীয়টিতে দুটি প্রকল্প বিবেচনাধীন থাকলে জুতা শিল্প প্রকল্পটির যেকোন একটি সংস্থা থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৪
  2. খ) ১/২
  3. গ) ৩/৪
  4. ঘ) ১
ব্যাখ্যা

ধরা যাক,
A = প্রথম সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
B = দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
C = তৃতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা

তাহলে,
P(A) = 1/3
P(B) = 1/4
P(C) = 1/2

অর্থাৎ,
প্রথম সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ২/৩
দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ৩/৪
তৃতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ১/২

অতএব, প্রকল্পটির কোন সংস্থা থেকেই সাহায্য না পাবার সম্ভাবনা = ২/৩ X ৩/৪ X ১/২ = ১/৪
সুতরাং, যে কোন একটি থেকে সহায়তা পাবার সম্ভাব্যতা =১ - ১/৪ = ৩/৪

১,৪৫৮.
একজন ব্যবসায়ী ২০০ টাকায় ৮ কেজি আলু ক্রয় করেন। পরে তিনি ৫ কেজি আলু ১৪০ টাকায় বিক্রি করেন। তাঁর শতকরা লাভ কত?
  1. ১৮%
  2. ১২%
  3. ২২%
  4. ২৮%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী ২০০ টাকায় ৮ কেজি আলু ক্রয় করেন। পরে তিনি ৫ কেজি আলু ১৪০ টাকায় বিক্রি করেন। তাঁর শতকরা লাভ কত?

সমাধানঃ
১ কেজি আলুর ক্রয়মূল্য = ২০০/৮
= ২৫ টাকা

১ কেজি আলুর বিক্রয়মূল্য = ১৪০/৫
= ২৮ টাকা

লাভ = ২৮ - ২৫ = ৩ টাকা 

২৫ টাকায় লাভ হয় ৩ টাকা
১ টাকায় লাভ হয় (৩/২৫) টাকা
১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০) / ২৫ 
= ১২% 

∴ব্যবসায়ীর শতকরা লাভ ১২% 

১,৪৫৯.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ১১/১৪
  2. খ) ৫/৬
  3. গ) ১২/১৫
  4. ঘ) ১৭/২১
ব্যাখ্যা

১১/১৪ = ০.৭৮৫৭
৫/৬ = ০.৮৩৩৩৩
১২/১৫ = ০.৮
১৭/২১ = ০.৮০৯৫
সুতরাং ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে ১১/১৪

১,৪৬০.
2, 6, 18, 54 প্রগতিটির কতগুলি পদের সমষ্টি 728? 
  1. 5
  2. 4
  3. 6
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 6, 18, 54 প্রগতিটির কতগুলি পদের সমষ্টি 728? 

সমাধান: 
প্রগতিটির প্রথম পদ = 2, 
সাধারণ অনুপাত = 3, 

ধরা যাক,
​ n সংখ্যক পদের সমষ্টি = 728 
∴ {2(3n - 1)}/(3 - 1) = 728 
⇒ 3n - 1 = 728
​⇒ 3n = 728 + 1
⇒ 3n = 729
⇒ 3n = 36
∴ n = 6

∴ প্রগতিটির 6 টি পদের সমষ্টি 728  । 

১,৪৬১.
কোন মূলধন ৪ বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৪ বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?

সমাধান: 
ধরি,
আসল = ১০০  টাকা
∴ সুদাসল = ২০০  টাকা

 সুদ = ২০০ - ১০০ = ১০০  টাকা

১০০ টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৪ টাকা
                                = ২৫ টাকা
∴ সুদের হার ২৫%
১,৪৬২.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৫, ৩৫, ৪৫ ও ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৪৮০০ টি
  2. ৬৩০০ টি
  3. ৫২০০ টি
  4. ৩২০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৫, ৩৫, ৪৫ ও ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
২৫, ৩৫, ৪৫ ও ৬০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।

এখানে,
২৫ = ৫ × ৫
৩৫ = ৫ × ৭
৪৫ = ৩ × ৩ × ৫
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ ২৫, ৩৫, ৪৫ ও ৬০  এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ × ৭ = ৬৩০০

∴ সর্বমোট ৬৩০০ টি গাছ লাগাতে হবে।

১,৪৬৩.
1° সমান কত রেডিয়ান?
  1. 100/π
  2. 4π/100
  3. π/180
  4. 180/π
ব্যাখ্যা
প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
- কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান ।
১,৪৬৪.
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
  1. ক) n2
  2. খ) n(n + 1)/2
  3. গ) {n(n + 1)/2}2
  4. ঘ) {n(n + 1) (2n + 1)/6}
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

সমাধান
 স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1) (2n + 1)/6}
১,৪৬৫.
১০৮ কে ৮ : ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -
  1. ৫৬
  2. ৪৯
  3. ৯৬
  4. ৮৪
ব্যাখ্যা
ধরি, নতুন সংখ্যাটি ক
শর্তমতে, ক : ১০৮ = ৮ : ৯
বা, ক = ১০৮×৮ / ৯ = ৯৬
১,৪৬৬.
(১/২), (৫/৬), (২/৯) এর ল.সা.গু কত?
  1. ৫/৯
  2. ১০
  3. ২/৭
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: (১/২), (৫/৬), (২/৯) এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু)
= ১০/১
= ১০
১,৪৬৭.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ক) ৩২০°
  2. খ) ২৮০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ২৯০°
ব্যাখ্যা
 
ΔABC এ 
∠A = ∠B = ∠C = 60°
∠CBE = 120°
∠BCD = 120°
∠CBE + ∠BCD = 120° + 120° = 240°
১,৪৬৮.
কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?
  1. ৩২০
  2. ৪০০
  3. ৪২০
  4. ৩৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

∴ শর্তমতে,
ক এর ৩/৪ অংশ এর ১/৫ অংশ = ৬০
বা, (ক × ৩ × ১)/(৪ × ৫) = ৬০
বা, ৩ক/২০ = ৬০
বা, ক = (৬০ × ২০)/৩
∴ ক = ৪০০

∴ সংখ্যাটি = ৪০০
১,৪৬৯.
nPn - r = ?
  1. ক) n!/(n - r)!
  2. খ) n!/n!(n - r)!
  3. গ) n!/r!
  4. ঘ) (n - r)!/r!
ব্যাখ্যা

প্রশ্ন: nPn - r = ?

সমাধান:
nPn - r = n!/(n - n + r)!
= n!/r!

১,৪৭০.
(x + 1/x)2 = 1 হলে, (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন : (x + 1/x)2 = 1 হলে, (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
সমাধান :
(x + 1/x)2 = 1
বা, x² + 2.x.(1/x) + (1/x)2 = 1
বা, x² + 1/x2 = 1 - 2
বা, x² + 1/x=  -1 ----(1)
বা, (x² + 1/x2)= (-1)2
বা, (x2)+ 2.x2.(1/x2) + (1/x2)2 = 1
বা, x4 + 2 + 1/x4 = 1
বা, x4 + 1/x4 = 1 - 2 
বা,  x4 + 1/x4 = -1----(2)
 
(x2 + 1/x2)(x4 + 1/x4)
= (-1)(-1)
= 1
 
১,৪৭১.
৪ বছরে ১০০০ টাকার সুদসহ মোট ১২০০ টাকা হলে, ৩০০ টাকার ২ বছরের সরল সুদ কত হবে?
  1. ৬০ টাকা
  2. ৪০ টাকা
  3. ৩০ টাকা
  4. ৩৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ বছরে ১০০০ টাকার সুদসহ মোট ১২০০ টাকা হলে, ৩০০ টাকার ২ বছরের সরল সুদ কত হবে?

সমাধান: 
আমরা জানি, 
সুদ = সুদাসল - আসল 
= (১২০০ - ১০০০) টাকা 
= ২০০ টাকা 

এখানে, 
১০০০ টাকার ৪ বছরের সুদ = ২০০ টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ২০০/(১০০০ × ৪) টাকা 
∴ ৩০০ টাকার ২ বছরের সুদ = (২০০ × ৩০০ × ২)/(১০০০ × ৪) টাকা 
= ৩০ টাকা।

১,৪৭২.
একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?
  1. 0.8 মিটার
  2. 0.6 মিটার
  3. 0.4 মিটার
  4. 0.2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
দেয়ালের উচ্চতা = x মিটার 
দেয়ালের প্রস্থ = x/5 মিটার
দেয়ালের দৈর্ঘ্য = 8x মিটার 

প্রশ্নমতে,
x × (x/5) × 8x = 12.8
বা, 8x3/5 = 12.8
বা, 8x3 = 12.8 × 5
বা, 8x3 = 64
বা, x3 = 64/8
বা, x3 = 8
∴ x = 2

∴ দেয়ালের প্রস্থ = 2/5 মিটার = 0.4 মিটার
১,৪৭৩.
৬, ৮ এবং ৯ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ধরি,
চতুর্থ সমানুপাতিক = x
∴ ৬ঃ৮ = ৯ঃx
বা, ৬/৮ = ৯/x
বা, ৬x = ৭২
∴ x = ১২

১,৪৭৪.
০.০৩ × ০.০০৬ ×০.০০৫ = ? 
  1. ক) ১.০০০০০০৯ 
  2. খ) ০.০০০০৯ 
  3. গ) ০.০০০০০০৯ 
  4. ঘ) ০.০০০০০৯ 
ব্যাখ্যা
০.০৩ × ০.০০৬ ×০.০০৫ =০.০০০০০০৯
১,৪৭৫.
মিনা ও রিনার আয়ের অনুপাত ৫ঃ৭। রিনা ও মাহির আয়ের অনুপাত ৪ঃ৫। মিনার আয় ১২০ টাকা হলে মাহির আয় কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ৮৯ টাকা
ব্যাখ্যা

প্রশ্নমতে, মিনা/রিনা = ৫/৭ …………..( ১ )
রিনা/মাহি = ৪/৫ ……………..( ২ )
১ ও ২ নং রাশি গুণ করে পাই,
মিনা/মাহি = ৪/৭
মাহি = ( ৭ × ১২০ )/৪ = ২১০ টাকা 
∴ মাহির আয় = ২১০ টাকা

১,৪৭৬.
সমাধান করুন: xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)
  1. (x, y) = (4, 1)
  2. (x, y) = (6, 3)
  3. (x, y) = (2, 6)
  4. (x, y) = (4, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)

সমাধান:
দেওয়া আছে,
xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)

এখন, xy = yx
বা, (2y)y = y2y
বা, 2y . yy = y2y
বা, 2y = y2y/yy
বা, 2y = yy
∴ y = 2

∴ x = 2y = 2 . 2 = 4

∴ (x, y) = (4, 2)
১,৪৭৭.
  1. - 1
  2. 1
  3. - 2
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন:

​সমাধান:
(4/5)3 (4/5)- 6 = (4/5)2x - 1
⇒ (4/5)3 - 6 = (4/5)2x - 1
⇒ (4/5)- 3 = (4/5)2x - 1
⇒ - 3 = 2x - 1
⇒ 2x = - 3 + 1
⇒ x = -2/2
∴ x = - 1
১,৪৭৮.
log(0.04)x = -1.5 হলে x = ?
  1. 25
  2. 125
  3. 250
  4. 625
ব্যাখ্যা

log(0.04)x = -1.5
বা, x = (0.04)-1.5
= (4/100)-(3/2)
= (100/4)3/2
= (25)3/2
= (25)3/2
= 53
= 125

১,৪৭৯.
যদি a = √10 + 3 হয়, তাহলে a3 - (1/a)3 এর মান কত?
  1. 320
  2. 280
  3. 234
  4. 190
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = √10 + 3 হয়, তাহলে a3 - (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = √10 + 3

এখন,
1/a = 1/(√10 + 3)
= (√10 - 3)/(√10 + 3)(√10 - 3)
= (√10 - 3)/{(√10)2 - 32}
= (√10 - 3)/(10 - 9)
= √10 - 3
∴ 1/a = √10 - 3

∴ a - (1/a) = √10 + 3 - √10 + 3 = 6

প্রদত্ত রাশি,
a3 - (1/a)3
= (a - 1/a)3 + 3 . a . 1/a . (a - 1/a)
= 63 + (3 × 6)
= 216 + 18
= 234


১,৪৮০.
4, 7, 10, 13,........... অনুক্রমটির 50 তম পদ কোনটি?
  1. 149
  2. 151
  3. 150
  4. 201
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 7, 10, 13,........... অনুক্রমটির 50 তম পদ কোনটি? 

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4
= 3

∴ অনুক্রমটির 50 তম পদ = a + (n - 1)d
= 4 + (50 - 1)3
= 4 + 49 × 3
= 4 + 147
= 151
১,৪৮১.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২ (ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল।
১,৪৮২.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১৬ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৬৭
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৩
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১৬ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, প্রথম সংখ্যাটি = ক
সুতরাং, দ্বিতীয় সংখ্যাটি = (ক + ১)
এবং, তৃতীয় সংখ্যাটি = (ক + ২)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২১৬
বা, ৩ক + ৩ = ২১৬
বা, ৩ক = ২১৬ - ৩
বা, ৩ক = ২১৩
বা, ক = ২১৩ / ৩
∴ ক = ৭১

∴ বড় সংখ্যাটি হলো= ক + ২ = ৭১ + ২ = ৭৩

১,৪৮৩.
একটি ৬০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলেছে। ট্রেনটি রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১৪ সেকেন্ড
  2. ২০ সেকেন্ড
  3. ৬ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ৬০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলেছে। ট্রেনটি রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
১ কি.মি. = ১০০০ মিটার
৩৬ কি.মি. = (৩৬ × ১০০০) মিটার
= ৩৬০০০ মিটার

১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০) সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

ট্রেনটি ৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৬০)/৩৬০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে

১,৪৮৪.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ক) ৩/৪
  2. খ) ২/৩
  3. গ) ৪/৫
  4. ঘ) ৫/৬
ব্যাখ্যা

৩, ৪, ৫, ৬ সংখ্যা গুলোর ল.সা.গু = ৬০
সুতরাং সংখ্যাগুলো = ৩/৪ × ৬০ = ৪৫
আবার, ২/৩ × ৬০ =৪০
আবার, ৪/৫ × ৬০ = ৪৮
এবং ৫/৬ × ৬০ = ৫০
সুতরাং সবচেয়ে ছোট ভগ্নাংশটি হচ্ছে = ২/৩।

১,৪৮৫.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১৪০৮ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১২ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৫২ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১০২ মিটার
  4. ১১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১৪০৮ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১২ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪০৮ বর্গমিটার
এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষায় ১২ মিটার বেশি

ধরি,
প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (ক + ১২) মিটার

প্রশ্নমতে,
(ক + ১২) × ক = ১৪০৮
⇒ ক + ১২ক - ১৪০৮ = ০
⇒ ক + ৪৪ক - ৩২ক - ১৪০৮ = ০
⇒ ক(ক + ৪৪) - ৩২(ক + ৪৪) = ০
⇒ (ক + ৪৪)(ক - ৩২) = ০
হয়, ক = -৪৪
[ ইহা গ্রহণ যোগ্য নয় ]

অথবা, ক = ৩২

অর্থাৎ প্রস্থ = ৩২ মিটার
∴ দৈর্ঘ্য = (৩২ + ১২) মিটার
= ৪৪ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রেটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২ (৪৪ + ৩২) মিটার
= ১৫২ মিটার
১,৪৮৬.
২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৫
  2. ৪/৫
  3. ১৭/২১ 
  4. ৪/২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ 
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭
∴ মৌলিক হওয়ার সম্ভাবনা = ৪/২১

∴ মৌলিক না হওয়ার সম্ভাবনা = {১ - (৪/২১)}
= {(২১ - ৪)/২১}
= ১৭/২১ । 

১,৪৮৭.
  1. ক) 1/3
  2. খ) √3
  3. গ) 3
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
পঞ্চম পদ, ar4 = 2√3/9 --- (1)
দশম পদ, ar9 = 8√2/81 --- (2)
∴ r10 - 5 = (8√2/81) ÷ (2√3/9) = √(2/3)5
r = √2/√3
সমীকরণ (1) হতে, a = (2√3/9)/(√2/√3)4 = √3/2
এখন,ar2 = √3/2 × (√2/√3)2 = 1/√3
১,৪৮৮.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 
  1. ২৪ একক
  2. ২৮ একক
  3. ৩২ একক
  4. ৩৬ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) 
বা, ৫৭৬ =  (১/২) × ৩৬ × নির্ণেয় বাহু 
বা, নির্ণেয় বাহু = (৫৭৬ × ২)/৩৬ 
∴ নির্ণেয় বাহু = ৩২ একক । 
১,৪৮৯.
একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ২৪০০
  3. গ) ১২০০
  4. ঘ) ৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?

সমাধান:
স্কুলে ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

 (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
= ৩৬০০ জন
১,৪৯০.
দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০।  একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৫ × অপর সংখ্যা = ১৫ × ৯০
অপর সংখ্যা = (১৫ × ৯০)/৪৫
                    = ৩০
১,৪৯১.
15 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়?
  1. ক) 210
  2. খ) 90
  3. গ) 102
  4. ঘ) 105
ব্যাখ্যা
15 জন থেকে 1 জন নির্বাচন করা যায়
= 15C1 ভাবে
= 15 ভাবে

বাকি থাকে 14 জন। এই 14 জন থেকে সহ-অধিনায়ক নির্বাচন করা যায়
= 14C1 ভাবে 
= 14 ভাবে

দল থেকে দুইজনকে নির্বাচন করতে হবে। 

অতএব, দল গঠনের সংখ্যা
= 15C1 × 14C1
= 15 × 14
= 210
১,৪৯২.
a - (1/a) = 6 হলে, a3 - (1/a)3 এর মান কত?
  1. 210
  2. 218
  3. 226
  4. 234
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 6 হলে, a3 - (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 6

∴ প্রদত্ত রাশি = a3 - (1/a)3
= {a - (1/a)}3 + 3 · a · (1/a){a - (1/a)}
= 63 + 3 · 6
= 216 + 18
= 234
১,৪৯৩.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ± 1
  2. ± 2
  3. ± 3
  4. ± 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1
১,৪৯৪.
একটি বর্গক্ষেত্রের ৪০৪.০১ বর্গমিটার হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
  1. ক) 20.01
  2. খ) 20.11
  3. গ) 20.21
  4. ঘ) 20.1
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু2
সুতরাং, প্রতিটি বাহুর দৈর্ঘ্য = √বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =√404.01 = 20.1 মিটার

১,৪৯৫.
পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?
  1. আয়তলেখ 
  2. গড়
  3. মধ্যক
  4. কেন্দ্রিয় প্রবণতা
ব্যাখ্যা

প্রশ্ন: পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?

সমাধান:
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা।

অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়।
আবার অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়।
অর্থাৎ, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা।
কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়।

সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো:
- গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক।

১,৪৯৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৪° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ২৭°
  2. ৩২°
  3. ৩৫°
  4. ৩৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৪° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক এবং
অপর ক্ষুদ্রতম কোণ = ক + ১৪°

এখন,
ক + ক + ১৪° + ৯০° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ১০৪°
⇒ ক = ৭৬°/২
∴ ক = ৩৮°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৮°
১,৪৯৭.
b2 + 7b - 120 এর একটি উৎপাদক b - 8 হলে, অপর উৎপাদক কোনটি?
  1. (b + 15)
  2. (b + 13)
  3. (b - 12)
  4. (b - 17)
ব্যাখ্যা

প্রশ্ন: b2 + 7b - 120 এর একটি উৎপাদক b - 8 হলে, অপর উৎপাদক কোনটি?

সমাধান:
b2 + 7b - 120
= b2 - 8b + 15b - 120
= b(b - 8) + 15(b - 8)
= (b - 8)(b + 15)

১,৪৯৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? 
  1. ক) ১৮
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার।

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)(৬ × ৮) বর্গ সেমি
                                              = ২৪ বর্গ সেমি
১,৪৯৯.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ১০, ১৫ এবং ২০ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ৮০০ জন
  2. ৮৫৬ জন
  3. ৯০০ জন
  4. ৯২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ১০, ১৫ এবং ২০ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

সমাধান:
১০, ১৫ এবং ২০ এর ল.সা.গু = ৬০
= (২ × ২) × ৩ × ৫
যা বর্গাকারে সাজানো সম্ভব নয়।

(২ × ২) × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে ৩ ও ৫ দ্বারা গুণ করতে হবে।

∴ ১০, ১৫ এবং ২০ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (৩ × ৩) (৫ × ৫) জন
= ৪ × ৯ × ২৫
= ৯০০ জন
১,৫০০.
a - b = 7 এবং ab = 60 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 169
  2. খ) 178
  3. গ) 160
  4. ঘ) 148
ব্যাখ্যা
a2 + b2
= (a - b)2 + 2ab
= 72 + 2 × 60
= 49 + 120
= 169